পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়25 minutes
মোট প্রশ্ন২৯
সিলেবাস
পরীক্ষা - ১: বিষয় - বাংলা সাহিত্য টপিকসমূহ: ১. বাংলা সাহিত্যের যুগ বিভাগ; ২. বাংলা সাহিত্যের প্রাচীন যুগ; ৩. অন্ধকার যুগ ও তাঁর সাহিত্যকর্ম; ৪. কবি সাহিত্যিকদের ছদ্মনাম ও উপাধি; ৫. সাহিত্য বিষয়ক গুরুত্বপূর্ণ পত্রিকা ও সাময়িকী; ৬. বাংলা সাহিত্যের আধুনিক যুগের বিভিন্ন সাহিত্য কর্মের গুরুত্বপূর্ণ সংলাপ/উক্তি। এবং Subject - English Language and Grammar Topics: 1. Noun [The Determiner, Number&Gender, The Pronoun] 2. Adjective, Adverb. Prepostion.
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ২৯ প্রশ্ন

.
নিচের কোনটি রামাই পন্ডিত রচিত অন্ধকার যুগের কাব্য?
  1. শূন্যপুরাণ
  2. প্রাকৃতপৈঙ্গল
  3. সেক শুভোদয়া
  4. ডাকার্ণব
ব্যাখ্যা
• শূন্যপুরাণ:
- শূন্যপুরাণ  ধর্মপূজার শাস্ত্রগ্রন্থ, রচয়িতা রামাই পন্ডিত।
- রামাই পন্ডিতের কাল মুসলিম বিজয়োত্তর তেরো শতক বলে অনুমান করা হয়।
- ‘নিরঞ্জনের রুষ্মা’ নামে শূন্যপুরাণের একটি অংশ আছে।
- তাতে মুসলিম পীর-গাজী কর্তৃক ব্রাহ্মণদের অত্যাচার থেকে সদ্ধর্মী তথা বৌদ্ধদের রক্ষা করার বিবরণ আছে।
- ভাষাগত বৈশিষ্ট্য থেকে কোনো কোনো পন্ডিত এই অংশকে শূন্যপুরাণের পরবর্তীকালের রচনা বলে মনে করেন।
- তাঁদের মতে ‘নিরঞ্জনের রুষ্মা’ অংশটি হিন্দু-মুসলমানের ধর্মসমন্বয়ের চেতনা থেকে পরে প্রক্ষিপ্ত হয়েছে।
- হলায়ুধ মিশ্র রচিত পির মাহাত্ম্য-ব্যঞ্জক কাব্য 'সেক শুভোদয়া'। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
.
'কাব্যভূষণ ও বিদ্যাভূষণ' কার উপাধি?
  1. শেখ ফজলুল করিম
  2. কাজেম আল কোরায়েশী
  3. মালাধর বসু
  4. মোহাম্মদ নজিবর রহমান
ব্যাখ্যা
- 'কাজেম আল কোরেশী / কায়কোবাদ' এর উপাধি   - 'কাব্যভূষণ ও বিদ্যাভূষণ'। 

• অন্যদিকে: 
- 'মোহাম্মদ নজিবর রহমান' এর উপাধি- সাহিত্যরত্ন।  
- 'মালাধর বসু' এর উপাধি- গুণরাজ খান।  
-------------------------------- 
• কায়কোবাদ:
- ১৮৫৭ সালে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার আগলা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।
- তাঁর প্রকৃত নাম মোহাম্মদ কাজেম আল কোরেশী।
- ‘কায়কোবাদ’ তাঁর সাহিত্যিক ছদ্মনাম।
- বাঙালি মুসলমান কবিদের মধ্যে প্রথম সনেট ও মহাকাব্য রচয়িতা কায়কোবাদ।
- মাত্র তেরো বছর বয়সে তাঁর প্রথম কাব্য 'বিরহবিলাপ' প্রকাশিত হয়।
- বাংলা কাব্যসাহিত্যে অসাধারণ অবদানের জন্য নিখিল ভারত সাহিত্য সংঘ তাঁকে ‘কাব্যভূষণ’, ‘বিদ্যাভূষণ ও ‘সাহিত্যরত্ন’ উপাধিতে ভূষিত করে।
 
• তাঁর রচিত অন্যান্য কাব্যগ্রন্থ: 
- অশ্রুমালা।
- মহাশ্মশান (পানিপথের তৃতীয় যুদ্ধ (১৭৬১) অবলম্বনে কাব্যটি রচিত)।
- শিবমন্দির।
- অমিয়ধারা।
- শ্মশান-ভস্ম।
- মহরম শরীফ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
.
'জয়নন্দী' কোন সাহিত্যকর্মের সাথে জড়িত?
  1. চর্যাপদ
  2. জীবনী সাহিত্য
  3. সেক শুভোদয়া
  4. বৈঞ্চব পদাবলী
ব্যাখ্যা
• চর্যাপদের কবি: 
- চর্যাচর্যবিনিশ্চয়ের মোট চব্বিশ জন পদকর্তার পরিচয় পাওয়া যায়।
- তবে কারও কারও গুরুর ভণিতা আছে।
- নামের শেষে গৌরবসূচক ‘পা’ যোগ করা হয়েছে।
- জয়নন্দী ৪৬ নম্বর পদের রচয়িতা। 

• চর্যার চব্বিশ জন পদকর্তা হলেন:
- লুই, কুক্কুরী, বিরুআ, গুণ্ডরী, চাটিল, ভুসুকু, কাহ্ন, কামলি, ডোম্বী, শান্তি, মহিত্তা, বীণা, সরহ, সবর, আর্জদেব, ঢেণ্ঢণ, দারিক, ভাদে, তাড়ক, কঙ্কণ, জয়নন্দী, ধাম, তন্ত্রী ও লাড়ীডোম্বী লাড়ীডোম্বীপার কোন পদ পাওয়া যায় নি।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল হক।
.
‘নিরঞ্জনের উষ্মা’ কোন কাব্যগ্রন্থের অংশবিশেষ?
  1. সেক শুভোদয়া
  2. চর্যাপদ
  3. শূন্যপুরাণ
  4. শ্রীকৃষ্ণকীর্তন
ব্যাখ্যা
• ‘নিরঞ্জনের উষ্মা’:
- নিরঞ্জনের উষ্মা অংশের মূল প্রতিপাদ্য হলো: বর্ণ-হিন্দুগণ ধর্মসেবকদের প্রতি নানা অত্যাচার ও অবজ্ঞা করেছেন।
- এই অত্যাচারে বিরূপ হয়ে নিরঞ্জন ধর্মঠাকুর ‘যবন’ মুসলমানের রূপ ধারণ করে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়।
- ‘নিরঞ্জনের উষ্মা’ মূলত শূন্যপুরাণ নামক কাব্যগ্রন্থের অংশবিশেষ।
- ‘শূন্যপুরাণে’ কমপক্ষে পাঁচজন কবির হস্তক্ষেপ রয়েছে বলে মনে করা হয়।
- এছাড়া নানা মতান্তরের কারণে ‘নিরঞ্জনের উষ্মার’ রচনাকাল নির্দিষ্টভাবে বলা যায় না।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।
.
The scent of blooming flowers was everywhere in the springtime garden. Here the word 'everywhere' is-
  1. Adverb of time
  2. Adverb of place
  3. Adverb of manner
  4. Adverb of frequency
ব্যাখ্যা
♦ The scent of blooming flowers was everywhere in the springtime garden. Here the word 'everywhere' is - Adverb of place.

• Adverb of place:

- যে Adverb কোন কিছু কোথায় ঘটেছে তা উল্লেখ করে তাকে Adverb of place বলে।
- 'Where' প্রশ্নের জবাব যে word থেকে পাওয়া যায় তাকে Adverb of place বলে। 
- Home, abroad, here, there, nowhere, everywhere ইত্যাদি Adverb of place কে নির্দেশ করে। 
- এ জাতীয় Adverb গুলো ক্রিয়া সম্পাদিত হওয়ার স্থান নির্দেশ করে।

উল্লেখিত বাক্যটি 'The scent of blooming flowers was everywhere in the springtime garden.' এখানে everywhere হলো Adverb of place.
- কারণ একে 'Where' দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়।
.
Ruma will go abroad ______ a week.
  1. with
  2. in
  3. on
  4. of
ব্যাখ্যা
♦ ভবিষ্যত কালের ব্যাপক সময় বুঝাতে in ব্যবহৃত হয়।
- Future tense এ in ব্যবহৃত হয়।
যেমন: Ruma will go abroad in a week.

- অতীত কালের ব্যাপক সময় বুঝাতে after ব্যবহৃত হয়। 
- Past tense এ after ব্যবহৃত হয়। 
যেমন: I returned to my native village after six months
.
She was certain _______ her decision to pursue a career in medicine.
  1. in
  2. of
  3. from
  4. upon
ব্যাখ্যা
♦ Certain of
Meaning: নিশ্চিত। 
Example: He was quite certain of his attacker's identity.

• Appropriate preposition এর ক্ষেত্রে,
- Certain এর সাথে 'নিশ্চিত' অর্থ বুঝাতে of বসে।
- এই বাক্যটির ক্ষেত্রে of বসালে বাক্যটির অর্থ পরিপূর্ণ হয়।
- তাই এই বাক্যে preposition হিসেবে of বসবে।

Complete sentence: She was certain of her decision to pursue a career in medicine.
.
Choose the possessive adjective from given options:
  1. His
  2. Pen
  3. House
  4. Horse
ব্যাখ্যা
♦ Possessive adjective:
- A possessive adjective indicates possession or ownership.
- It suggests the belongingness of something to someone.

• My, our, his, her এসব হলো possessive pronoun এর উদাহরণ।
- কিন্তু এই শব্দ গুলোর পরে যখন noun বসে তখন এরা Possessive adjective রূপে ব্যবহৃত হয়।

• Some of the most used possessive adjectives are my, his, her, our, their, your.
- এই শব্দ গুলো সবসময় noun এর আগে বসে তাই এরা adjective রূপে বিবেচিত।
- Possessive pronoun হিসেবে যখন এরা ব্যবহৃত হয় তখন এদের পরে noun প্রয়োজন হয় না।
- কিন্তু Possessive adjective এর পরে noun প্রয়োজন হয়।

• Pen, House, Horse এই তিনটি noun.
.
Choose the determiner in the sentence: Most of the students were excited about the upcoming field trip.
  1. Most of the
  2. of the
  3. were excited
  4. upcoming field trip
ব্যাখ্যা
♦ Determiner:
- Determiner এর প্রধান কাজ হলো noun/pronoun কে determine করা।
- সাধারণত noun এর পূর্বে বসে noun এর নির্দিষ্টতা, অনির্দিষ্টতা, অবস্থা, সংখ্যা, পরিমাণ নির্দেশ করে।

• প্রদত্ত বাক্যে determiner হিসেবে most of the ব্যবহৃত হয়েছে যা students কে determine করেছে।
১০.
Fill in the gaps with an appropriate determiner: ______ English language has evolved over centuries, incorporating words from various cultures.
  1. A
  2. An
  3. The
  4. Zero article
ব্যাখ্যা
♦ Article এ,

• ভাষার নামের পূর্বে the বসে না।
- Example: English is an international language.

• কিন্তু ভাষার পরে  Language শব্দটি থাকলে উক্ত ভাষার পূর্বে the use হয়।
Example: The English language has evolved over centuries, incorporating words from various cultures.

Source: Advanced Learner’s by Chowdhury & Hossain
১১.
It's essential to detach ______ work during your vacation to truly relax and recharge.
  1. upon
  2. for
  3. on
  4. from
ব্যাখ্যা
♦ Detach from:
Meaning: বিচ্ছিন্ন।
Example sentence: The artist encouraged viewers to detach from preconceived notions and interpret the painting in their own way.

• Appropriate preposition এর ক্ষেত্রে,
- Detach এর সাথে 'বিচ্ছিন্ন' অর্থ বুঝাতে from বসে।
- এই বাক্যটির ক্ষেত্রে from বসালে বাক্যটির অর্থ পরিপূর্ণ হয়।
- তাই এই বাক্যে preposition হিসেবে from বসবে।

Complete sentence: It's essential to detach from work during your vacation to truly relax and recharge.
১২.
There is a little milk in the glass. Here 'a little' is -
  1. noun
  2. adjective
  3. verb
  4. adverb
ব্যাখ্যা
♦ Adjective:
- বাক্যের মধ্যে যে শব্দটি noun বা pronoun কে বিশেষায়িত করে তাকে adjective বলে।

- অর্থাৎ, যে শব্দ noun/pronoun এর দোষ, গুণ, অবস্থা, সংখা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে Adjective বলে।
- We can use adjectives to describe people, places and things.  

• প্রদত্ত বাক্য 'little' হলো Adjective of quantity.
- Adjective of quantity: Noun বা pronoun এর পরিমাণকে নির্দেশ করে।
- Adjective of quantity বের করতে 'How much' দ্বারা প্রশ্ন করা হয়।
যেমন: There is a little milk in the glass.
- How much milk?
- Little fun.

• তাই সঠিক উত্তর হবে Adjective.  
১৩.
He is very strong. Here 'very' is -
  1. Adverb of degree
  2. Adverb of time
  3. Adverb of place
  4. Adverb of frequency
ব্যাখ্যা
♦ Adverb of degree:
- It tells us about the intensity of something.
- They are usually placed before the adjective, adverb, or verb that they modify, although there are some exceptions.
- The words "too", "enough", "very", “barely” and "extremely" are examples of adverbs of degree.

• He is very strong. 
- এখানে 'very' হলো Adverb of degree.
- এই ধরনের adverb কতোখানি, কি পরিমাণ, কি মাত্রায় এসব বোঝায়।

অন্যদিকে,
• Adverb of time: 
- এই ধরনের Adverb গুলো ক্রিয়া সম্পন্ন হওয়ার সময় বুঝায়।
- এটি সাধারণত 'When' বা 'কখন' দিয়ে প্রশ্ন করলে উত্তর দেয়।

• Adverb of place:
- যে Adverb কোন কিছু কোথায় ঘটেছে তা উল্লেখ করে তাকে Adverb of place বলে।
- 'Where' প্রশ্নের জবাব যে word থেকে পাওয়া যায় তাকে Adverb of place বলে। 

• Adverb of frequency: 
- যে Adverb কোন কিছু কতবার বা কতো সময় পরপর হয় তা বোঝায় তাকে Adverb of frequency বলে।
১৪.
Which word is the determiner in the following sentence: She had no food to give you.
  1. food
  2. to
  3. no
  4. give
ব্যাখ্যা
♦ Determiner:
- Determiner এর প্রধান কাজ হলো noun কে determine করা।
- Noun এর নির্দিষ্টতা-অনির্দিষ্টতা বুঝাতে এর ব্যহার হয়ে থাকে।
- এটি noun কে আংশিক বা সম্পূর্ণ ভাবে modify করলেও modify করা এটির প্রধান কাজ নয়। 

• She had no food to give you.
- Determiner সাধারণত noun এর পূর্বে বসে noun এর নির্দিষ্টতা, অনির্দিষ্টতা, সংখ্যা বা পরিমাণ নির্দেশ করে।
- এই বাক্যে noun- food এর পূর্বে ‘no’ শব্দটি determiner হিসাবে ব্যবহৃত হয়েছে।
১৫.
The monk spent hours in meditation each day, seeking inner peace. Here 'monk' is -
  1. Masculine gender
  2. Feminine gender
  3. Neutral gender
  4. Common gender
ব্যাখ্যা
♦ Monk: [Masculine gender]
English meaning: a member of a group of religious men who do not marry and usually live together in a monastery.
Bangla meaning: মঠে বসবাসরত সন্ন্যাসব্রতধারী সম্প্রদায়ের সদস্য; আশ্রমিক; সন্ন্যাসী; ভিক্ষু।
Feminine gender: Nun.

Source: Cambridge & Accessible Dictionary.
১৬.
We rise early in the morning. Here 'early' is a/an-
  1. Noun
  2. Adjective
  3. Verb
  4. Adverb
ব্যাখ্যা
♦ Adverb: 
- যেসব word noun বা pronoun ছাড়া অন্য যেকোন parts of speech, বিশেষ করে verb কে modify করে সেগুলোকে adverb বলে। 

প্রশ্নে উল্লেখিত early হলো Adverb of time.
- এই ধরনের Adverb গুলো ক্রিয়া সম্পন্ন হওয়ার সময় বুঝায়।
- এটি সাধারণত 'When' বা 'কখন' দিয়ে প্রশ্ন করলে উত্তর দেয়।

Example: We rise early in the morning.

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
১৭.
Choose the plural number from the given options:
  1. Calves
  2. Bureau
  3. Dogma
  4. Nucleus
ব্যাখ্যা
♦ Calf (বাছুর) শব্দটি singular.
- এর plural form হবে Calves.

• Bureau এর plural form - bureaux.
• Dogma এর plural form হবে dogmata বা dogmas.
• Nucleus এর plural form হবে nuclei.

Source: Cambridge & accessible Dictionary.
১৮.
Choose the 'Quantitive adjective' from the given options.
  1. What
  2. Good
  3. Wise
  4. Much
ব্যাখ্যা
♦ Quantitive adjective: 
- যে adjective দ্বারা uncountable noun এর পরিমাণ নির্দেশ করে তাকে Quantitive adjective বলে।
- এই ধরনের adjective কোন কিছুর পরিমাণ নির্দেশ করে।
- Some Quantitive adjective: much, a little, whole, some, enough, all, half, sufficient etc. 

উল্লেখিত প্রশ্নের much একটি Quantitive adjective.
যেমন: She didn't have much money, but she still wanted to contribute to the charity.
- এখানে much শব্দটি uncountable noun 'money' এর আগে বসে এর পরিমাণ নির্দেশ করছে তাই এটি Quantitive adjective.

• উল্লেখিত প্রশ্নের বাকি অপশন গুলো হলো:
- What: Interrogative adjective.
- Wise: Descriptive adjective (গুণবাচক বিশেষণ)
- Good: adjective of quality

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
১৯.
Choose the singular one from the options.
  1. Phenomenon
  2. Media
  3. Phenomena
  4. Data
ব্যাখ্যা
♦ Phenomenon: [singular]
English meaning: something that exists and can be seen, felt, tasted, etc., especially something unusual or interesting.
Bangla meaning: ইন্দ্রিয়গোচর বস্তু বা বিষয়।
Plural number: Phenomena.

Options,
• Data - plural এর singular হচ্ছে Datum
• Medium হচ্ছে singular এর plural Media.

Source: Cambridge & Accessible Dictionary.
২০.
You have thought wisely. Here 'wisely' is -
  1. Adverb of manner
  2. Adverb of time
  3. Adverb of place
  4. Adverb of frequency
ব্যাখ্যা
♦ Adverb of manner.
- যে adverb কোন কিছু কিভাবে হয়/হচ্ছে তা উল্লেখ করে তাকে Adverb of manner বলে। 
- এর দ্বারা কোন কাজ কেমনভাবে সংঘটিত হয় তা জানা যায়।

• You have thought wisely.
- এখানে কিভাবে চিন্তা করেছে তা বোঝাচ্ছে।
- তাই এটি Adverb of manner.

অন্যদিকে,
• Adverb of time: 
- এই ধরনের Adverb গুলো ক্রিয়া সম্পন্ন হওয়ার সময় বুঝায়।
- এটি সাধারণত 'When' বা 'কখন' দিয়ে প্রশ্ন করলে উত্তর দেয়।

• Adverb of place:
- যে Adverb কোন কিছু কোথায় ঘটেছে তা উল্লেখ করে তাকে Adverb of place বলে।
- 'Where' প্রশ্নের জবাব যে word থেকে পাওয়া যায় তাকে Adverb of place বলে। 

• Adverb of frequency: 
- যে Adverb কোন কিছু কতবার বা কতো সময় পরপর হয় তা বোঝায় তাকে Adverb of frequency বলে।
২১.
Choose the feminine one from the options.
  1. Ram
  2. Cousin
  3. Bee
  4. Drone
ব্যাখ্যা
Bee:
Meaning: স্ত্রী মৌমাছি। 
- এর  masculine gender হচ্ছে Drone (পুরুষ মৌমাছি)

Options,
Ram (ভেড়া) হচ্ছে masculine gender.
- এর feminine gender হচ্ছে Ewe (ভেড়ী)।

• Cousin (মামাতো/খালাতো/চাচাতো/ফুফাতো ভাই অথবা বোন) - Common/Gender neutral 
২২.
What does an adjective do in a sentence?
  1. Modifies a verb
  2. Modifies a noun or pronoun
  3. Replaces a noun
  4. Acts as a conjunction
ব্যাখ্যা
♦ Adjective:
- The parts of speech that modify a noun or a pronoun in a sentence are called adjectives.
- It is a part of speech that can be used to describe or provide more information about a noun or pronoun that acts as the subject in a sentence.
- বাক্যের মধ্যে যে শব্দটি noun বা pronoun কে বিশেষায়িত করে তাকে adjective বলে।
- Noun এর আগে বসে এটি noun এর সাথে একটি সম্পর্ক স্থাপন করে। 
২৩.
The artist was keenly aware _____ the cultural influences shaping his work.
  1. on
  2. with
  3. of
  4. upon
ব্যাখ্যা
♦ Aware of
Meaning: অবগত। 
Example: She became aware of the subtle changes in his behavior.

• Appropriate preposition এর ক্ষেত্রে,
- Aware এর সাথে 'অবগত' অর্থ বুঝাতে of বসে।
- এই বাক্যটির ক্ষেত্রে of বসালে বাক্যটির অর্থ পরিপূর্ণ হয়।
- তাই এই বাক্যে preposition হিসেবে of বসবে।

Complete sentence: The artist was keenly aware of the cultural influences shaping his work.

Source: Advanced Learner's by Chowdhury & Hossain.
২৪.
Give me some salt. Here 'some' is -
  1. Verb
  2. Noun
  3. Adverb
  4. Adjective
ব্যাখ্যা
♦ Give me some salt. Here 'some' is - Adjective.

• Adjective:
- Noun বা pronoun কে বাক্যের মধ্যে যে word বিশেষায়িত করে তাকে adjective বলে।
- Adjective সাধারণত Noun বা pronoun কে modify করে। 
- সাধারণত Noun কে describe করতে Adjective ব্যবহার করা হয়।
- Most adjectives are used before a noun.
- এসব word দ্বারা Noun বা pronoun এর অতিরিক্ত information দেয়া হয়।

• Adjective of quantity: Noun বা pronoun এর পরিমাণকে নির্দেশ করে।
- Adjective of quantity বের করতে 'How much' দ্বারা প্রশ্ন করা হয়।
- 'some' দ্বারা পরিমাণ নির্দেশ করে।
২৫.
The artisan crafted _______ unique piece of jewelry that caught everyone's attention.
  1. a
  2. an
  3. the
  4. zero article
ব্যাখ্যা
♦ Article এর নিয়মানুযায়ী,
- সাধারণত noun - এর প্রথম অক্ষর a, e, i, o, u হলে বা vowel এর মতো উচ্চারণ হলে তার আগে article 'an' বসে।
- যেমন - He is an MA. 

• কিন্তু noun - এর প্রথম অক্ষর vowel থাকা সত্ত্বে তার উচ্চারণ যদি ew (ইউ) - এর মতো হয় ( যেমন - unique, university) তবে ঐ noun - এর আগে a বসে।
- Unique শব্দে U মূলত you এর মত উচ্চারিত হয়, তাই এর পূর্বে a বসবে।

Complete sentence: The artisan crafted a unique piece of jewelry that caught everyone's attention.
২৬.
Which kind of adverb is the word 'Often'?
  1. Adverb of time
  2. Adverb of place
  3. Adverb of manner
  4. Adverb of frequency
ব্যাখ্যা
♦ Adverb of frequency: 
- যে Adverb কোন কিছু কতবার বা কতো সময় পরপর হয় তা বোঝায় তাকে Adverb of frequency বলে।

• প্রশ্নে উল্লেখিত 'often' শব্দটির অর্থ 'প্রায়ই'।
- Adverb of frequency কোন কিছু কতবার বা কতো সময় পরপর হয় তা বোঝায়। 
- Some Adverb of frequency: always, usually, often, sometimes, rarely, never etc.

অন্যদিকে,
Adverb of time: 
- এই ধরনের Adverb গুলো ক্রিয়া সম্পন্ন হওয়ার সময় বুঝায়।

• Adverb of place:
- যে Adverb কোন কিছু কোথায় ঘটেছে তা উল্লেখ করে তাকে Adverb of place বলে।

• Adverb of manner:
- যে adverb কোন কিছু কিভাবে হয়/হচ্ছে তা উল্লেখ করে তাকে Adverb of manner বলে। 
২৭.
Which of the following sentences includes an adverb of place?
  1. What are you doing now?
  2. Rupa has gone out.
  3. Get ready quickly.
  4. Rimi occasionally eats sweet.
ব্যাখ্যা
♦ Adverb of place:
- যে Adverb কোন কিছু কোথায় ঘটেছে তা উল্লেখ করে তাকে Adverb of place বলে।
- এ জাতীয় Adverb গুলো ক্রিয়া সম্পাদিত হওয়ার স্থান নির্দেশ করে।
- 'Where' প্রশ্নের জবাব যে word থেকে পাওয়া যায় তাকে Adverb of place বলে। 

উল্লেখিত বাক্যটি 'Rupa has gone out.' এখানে "out" হলো Adverb of place.
- কারণ একে 'Where' দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়।

প্রশ্নে উল্লেখিত অন্য বাক্যগুলো,
•"What are you doing now?": Adverb of time.
- এই ধরনের Adverb গুলো ক্রিয়া সম্পন্ন হওয়ার সময় বুঝায়।
- এটি সাধারণত 'When' বা 'কখন' দিয়ে প্রশ্ন করলে উত্তর দেয়।

• Get ready quickly: Adverb of manner.
- যে adverb কোন কিছু কিভাবে হয়/হচ্ছে তা উল্লেখ করে তাকে Adverb of manner বলে। 
- এর দ্বারা কোন কাজ কেমনভাবে সংঘটিত হয় তা জানা যায়।

• Rimi occasionally eats sweet: Adverb of frequency.
- যে Adverb কোন কিছু কতবার বা কতো সময় পরপর হয় তা বোঝায় তাকে Adverb of frequency বলে।
২৮.
Choose the appropriate preposition for the following sentence: Her sudden disappearance gave no clear clue ____ her whereabouts.
  1. of
  2. on
  3. after
  4. to
ব্যাখ্যা
Clue to:
Meaning: সূত্র।
Example: I found the clue to the mystery.

• Appropriate preposition এর ক্ষেত্রে,
- Clue এর সাথে 'সূত্র' অর্থ বুঝাতে to বসে।
- এই বাক্যটির ক্ষেত্রে to বসালে বাক্যটির অর্থ পরিপূর্ণ হয়।
- তাই এই বাক্যে preposition হিসেবে to বসবে।

Complete sentence: Her sudden disappearance gave no clear clue to her whereabouts.

Source: Advanced Learner's HSC Grammer & Composition by Chowdhury & Hossain.
২৯.
Ice transforms _____ water when exposed to heat.
  1. in
  2. into
  3. of
  4. on
ব্যাখ্যা
♦ Preposition এর ক্ষেত্রে, 

• রূপান্তরিত হওয়া বুঝালে into বসে।
যেমন: Water changes into vapor.

Complete sentence: Ice transforms into water when exposed to heat.

আবার,
কোন কিছুর ভিতরে প্রবেশ বা গতিশীলতা বুঝাতে into বুঝায়। 
যেমন: She came into the room.

আর কোন কিছুর ভিতরে অবস্থিত বা স্থিতিশীল বুঝালে in বসে।
যেমন: The students are in the room. 

Source: Advanced Learner's HSC Grammer & Composition by Chowdhury & Hossain.