উত্তর
ব্যাখ্যা
সর্বনাম অনেক ক্ষেত্রে বিশেষ্য, বিশেষ্যপদবন্ধ, বিশেষ্যস্থানীয় বাক্যাংশের পরিবর্তে ব্যবহৃত হয়।
যেমন-
বিশেষ্যের পরিবর্তে -ডাক্তার অসুস্থ, তিনি রোগী দেখতে আসবেন না।
(বিশেষ্য: ডাক্তার। সর্বনাম: তিনি)
বিশেষ্যপদবন্ধের পরিবর্তে - আমাদের স্কুলের বিতার্কিকরা ঢাকা চলে গেছে। তারা টিভি বিতর্কে অংশ নেবে।
বাক্যের পরিবর্তে - প্রশ্ন: তুমি কী টের পেয়েছিলে?
লোকটা পালিয়ে যাবে, এ আমি আগেই টের পেয়েছিলাম।
ওই লোকটাই যে যত নষ্টের গোড়া, তা কারও বুঝতে বাকি ছিল না।
উৎস: বাংলা একাডেমি প্রমিত বাংলা ব্যবহারিক ব্যাকরণ।