পরীক্ষা আর্কাইভ

Combined 7 banks - Senior Officer

পরীক্ষাFA, DUতারিখ৫ নভেম্বর, ২০২১সময়50 minutes৭৬ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৮০
সিলেবাস
Combined 7 banks (গ্রেড-৯) Exam Date: 05.112021 Post Name: Senior Officer Faculty Name: Faculty of Arts, DU
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Combined 7 banks - Senior Officer

FA, DU · ৫ নভেম্বর, ২০২১ · ৮০ প্রশ্ন

.
'অল্পপ্রাণ' যে সমাসের উদাহরণ -
  1. ক) দ্বন্দ্ব
  2. খ) তৎপুরুষ
  3. গ) উপপদ তৎপুরুষ
  4. ঘ) বহুব্রীহি
ব্যাখ্যা
যে সমাসে সমস্যমান পদগুলাের কোনটির অর্থ না বুঝিয়ে কোন নতুন অর্থ প্রকাশ করে তাকে বহুব্রীহি সমাস বলে
যেমন:
- অপ্রমেয় - পরিমাণ মাপা যায় না যার
- অল্পপ্রাণ - অল্প (হাল্কা) প্রাণ যার
- বান্ধবসহ বর্তমান; বান্ধবদের সঙ্গে = সবান্ধব,
- মহান আত্মা যার = মহাত্মা ,
- ঊর্ণ নাভিতে যার = ঊর্ণনাভ,
- সমান কর্মী যে = সহকর্মী,
- নীল অম্বর যার = নীলাম্বর।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ.
.
বাংলা লোকসাহিত্য সংশ্লিষ্ট 'আলকাপ' হলো এক প্রকার-
  1. ক) কর্মসংগীত
  2. খ) পালাগান
  3. গ) সারিগান
  4. ঘ) বিবেকের গান
ব্যাখ্যা
আলকাপ গান পালাগানের একটি শাখা।
- সাধারণত পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম ও মালদহ এবং বাংলাদেশের রাজশাহী অঞ্চলে এ গানের প্রচলন বেশি।
- আলকাপ একটি দলীয় ও মিশ্র প্রকৃতির সঙ্গীত প্রদর্শন। এতে নাচ, গান, কথা, ছড়া, অভিনয় ইত্যাদির মিশ্রণ আছে। 
 - আলকাপ গানের প্রধান দুটি অংশ- গান গাওয়া ও বোল বা ছড়া কাটা।
- গানের বিষয়বস্ত্ত সাধারণত রাধাকৃষ্ণলীলা ও অন্যান্য পৌরাণিক কথা, আর ছড়ার বিষয়বস্ত্ত সমকালের সামাজিক ঘটনা। 

- সারি গান  এক প্রকার  লোকসঙ্গীত, যা শ্রমসঙ্গীত বা কর্মসঙ্গীত নামেও পরিচিত।
- নৌকার মাঝি-মাল্লাদের গান হিসেবেই এর প্রধান পরিচয়।
- মাঝিরা সারিবদ্ধভাবে বসে বৈঠা টানার তালে তালে এ গান গায় বলেই এর নাম হয়েছে সারি গান।

উৎস: বাংলাপিডিয়া
.
নিচের যে বাগধারাটি অপর তিনটি থেকে বিসদৃশ -
  1. ক) কেতা দুরন্ত
  2. খ) কেউকেটা
  3. গ) কাপুড়ে বাবু
  4. ঘ) কলম পেষা
ব্যাখ্যা
কেতাদুরস্ত - পরিপাটি
কেউকেটা - বিশিষ্ট ব্যক্তি
কাপুড়ে বাবু - বাহ্যিক সভ্য
কলমপেষা - কেরানিগিরি করা; অবিশ্রাম লেখনী চালনা

প্রথম তিনটি দ্বারা ব্যাক্তির বৈশিষ্ট্য বুঝায়। এবং অপশন (ঘ) এর বাগধারাটি দ্বারা বৃত্তি/কাজের ধরন বুঝাচ্ছে।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ, বাংলা একাডেমী অভিধান এবং বাংলা ব্যাকরণ অষ্টম শ্রেণি।
.
সৈয়দ ওয়ালীউল্লাহ-র ইংরেজি ভাষায় লিখিত একটি রচনা হলো-
  1. ক) Night of no moon
  2. খ) How to Cook Beans
  3. গ) Tree without roots
  4. ঘ) Cry river cry
ব্যাখ্যা
সৈয়দ ওয়ালীউল্লাহ আধুনিক বাংলা সাহিত্যের কথাসাহিত্যিক ও নাট্যকার। তিনি চট্টগ্রাম শহরের ষোলশহর এলাকায় জন্মগ্রহণ করেন।
- সৈয়দ ওয়ালীউল্লাহর প্রথম উপন্যাস 'লালসালু'।
- উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় ১৯৪৮ সালে।
- কাঁদো নদী কাঁদো ও চাঁদের অমাবস্যা তাঁর রচিত উপন্যাস।
- বহিপীর, তরঙ্গভঙ্গ, সুড়ঙ্গ, উজানের মৃত্যু ইত্যাদি তাঁর রচিত নাটক।
- 'নয়নচারা' ও 'দুই তীর ও অন্যান্য গল্প' তাঁর গল্পগ্রন্থ।
- সৈয়দ ওয়ালীউল্লাহ, আবু শারিয়া (Abu Sharya) ছদ্মনামে লিখেন ''How to Cook Beans'' 

উৎস: লাইভ এমসিকিউ লেকচার এবং দ্যা ডেইলি স্টার।
.
"তখন রতন ধুলায় পড়িয়া তাঁহার পা জড়াইয়া ধরিয়া কহিল, দাদাবাবু তোমার দুটি পায়ে পড়ি তোমার দুটি পায়ে পড়ি আমাকে কিছু দিতে হবে না তোমার দুটি পায়ে পড়ি আমার জন্য কাউকে কিছু ভাবতে হবে না' বলিয়া এক দৌড়ে সেখান হইতে পলাইয়া গেল।"
- উদ্ধৃতিতে অনুপস্থিত সেমিকোলন ও ড্যাসের সংখ্যা যথাক্রমে -
  1. ১টি ; ১টি
  2. ২টি ; ১টি
  3. ৩টি ; ১টি
  4. ১টি ; ৩টি
ব্যাখ্যা
প্রশ্নোল্লিখিত উদ্ধৃতিটি রবীন্দ্রনাথ ঠাকুরের পোস্টমাস্টার গল্প থেকে নেওয়া হয়েছে।
এই গল্পে রতন নামের এক বালিকার স্নেহময়তা ও পোস্ট মাস্টারের প্রতি মাতৃত্বসুলভ আচরণ লক্ষ্য করা যায়।

প্রশ্নোল্লিখিত উদ্ধৃতিতে অনুপস্থিত সেমিকোলন ও ড্যাসের সংখ্যা ১ টি করে।



উৎস: রবীন্দ্র রচনাবলী
.
যে রচনাটির সঙ্গে রোকেয়ার সাহিত্যকর্মের সম্পর্ক নেই -
  1. ক) পিপাসা
  2. খ) সওগাত
  3. গ) সৌরজগৎ
  4. ঘ) লুৎফউন্নেসা
ব্যাখ্যা
বেগম রোকেয়ার সাহিত্যকর্ম:
- তাঁর প্রথম লেখা প্রকাশিত হয় ১৯০৩ সালে নবনূর পত্রিকায়।
- মতান্তরে, তাঁর প্রথম লেখা ‘পিপাসা’ (মহরম) প্রকাশিত হয় ইংরেজি ১৯০২ সালে, চৈত্র ও বৈশাখ ১৩০৮-১৩০৯ (যুগ্মসংখ্যা) নবপ্রভা পত্রিকায়।
- সওগাত পত্রিকার সম্পাদক মোহাম্মদ নাসিরউদ্দীন তাঁকে উৎসাহিত করেন স্বাধীন মতামত প্রকাশের জন্য।
- সওগাতের সঙ্গে বেগম রোকেয়ার সম্পৃক্ততা ছিল নিবিড়।
- এ পত্রিকার প্রথম বর্ষ প্রথম সংখ্যার (অগ্রহায়ণ ১৩২৫) প্রথম পৃষ্ঠায় রোকেয়ার ‘সওগাত’ কবিতাটি ছাপা হয়।
- মতিচূর ২য় খন্ডে আছে ‘সৌরজগৎ’

উৎস: বাংলাপিডিয়া।
.
'সন্তরণ' শব্দের প্রমিত উচ্চারণ হলো-
  1. ক) সন্তোরন
  2. খ) শন্ তরোন্
  3. গ) শন্ তরন্
  4. ঘ) সন্তোরোন্
ব্যাখ্যা
সন্তরণ (বিশেষ্য)
- উচ্চারণ:  শন্‌তরন্‌
প্রকৃতি প্রত্যয় = সম্‌+√তৃ+অন
অর্থ: সাঁতার 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
.
নিচের কোন বানানটি অশুদ্ধ?
  1. ক) ভগ্নস্তুপ
  2. খ) ভূমিধ্বস
  3. গ) ভৌগোলিক
  4. ঘ) ভস্মীভূত
অনির্ধারিত
ব্যাখ্যা
ভগ্নস্তুপ - অশুদ্ধ  বানান।
ভগ্নস্তুপ - এর শুদ্ধ বানান- 'ভগ্নস্তূপ'।

'ভৌগোলিক' শব্দ দ্বয় বাংলা একাডেমি অভিধান অনুসারে শুদ্ধ।

'ভূমিধ্বস' এর ধস বানান ভুল, এর শুদ্ধ বানান হবে 'ভূমিধস'।

ভস্মীভূত - শুদ্ধ বানান।

সুতরাং ক ও খ তে প্রদত্ত শব্দগুলোর বানান অশুদ্ধ। অপশনে একাধিক উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।

উৎস: বাংলা একাডেমি অভিধান।
.
মানবদেহের যে প্রত্যঙ্গ ঘোষতা নির্ধারণে মুখ্য ভূমিকা পালন করে-
  1. ক) জিভ
  2. খ) স্বরতন্ত্রী
  3. গ) কণ্ঠনালি
  4. ঘ) মুখবিবর
ব্যাখ্যা
বাগযন্ত্রের মধ্যে সবচেয়ে প্রয়োজনীয় প্রত্যঙ্গ হল স্বরযন্ত্র এবং স্বরযন্ত্রের মধ্যবর্তী স্বরতন্ত্রী।
- স্বরযন্ত্রের মাঝে দুটো সূক্ষ্ম তন্ত্রী আছে, এদেরকে স্বরতন্ত্রী বলে।
- এর মাঝখান দিয়ে ফুসফুসে বাতাস আসে আর যায়।
- বাতাস বের হওয়ার সময় স্বরতন্ত্রীকে কাপিয়ে বের হলে ধ্বনি ঘোষ হয়।
- যে ধ্বনি উচ্চারনের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় না তাকে অঘোষ এবং স্বরতন্ত্রী অনুরণিত হলে তাকে ঘোষ ধ্বনি বলে।

অর্থাৎ, মানবদেহের স্বরতন্ত্রী ঘোষতা নির্ধারণে মুখ্য ভূমিকা পালন করে।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১০.
'বসুন্ধরা' শব্দের সমার্থক শব্দযুগল-
  1. ক) বসুমতি, অনন্ত
  2. খ) পৃথিবী, যামিনী
  3. গ) পৃথ্বী, তটিনী
  4. ঘ) দুনিয়া, সিতারা
অনির্ধারিত
ব্যাখ্যা
• বসুন্ধরা শব্দের সমার্থক শব্দ: পৃথিবী, ভূবন, বিশ্ব, সংসার, অদিতি, অবনী, ক্ষিতি, পৃথ্বী, ধরা, ধরণি, ধরিত্রী, বসুমতি, দুনিয়া, মর্ত ধরা, ভূ ইত্যাদি।
অন্যদিকে
- অনন্ত হচ্ছে আকাশের সমার্থক শব্দ।
- যামিনী  হচ্ছে রাত্রির সমার্থক শব্দ। 
- তটিনী  হচ্ছে নদীর সমার্থক শব্দ। 
- সিতারা  হচ্ছে নক্ষত্র এর সমার্থক শব্দ। 

অতএব উপরের অপশনের কোন শব্দ যুগলই ‘বসুন্ধরা’ শব্দের সমার্থক শব্দ নয়। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি এবং ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ। ।
১১.
বিদেশি উৎস থেকে আগত অব্যয় শব্দ হলো-
  1. ক) খুব
  2. খ) আবার
  3. গ) আর
  4. ঘ) যদি
ব্যাখ্যা
ন ব্যয় = অব্যয়।
- যার ব্যয় বা পরিবর্তন হয় না, অর্থাৎ যা অপরিবর্তনীয় শব্দ তাই অব্যয়।

বাংলা ভাষায় তিন প্রকার অব্যয় শব্দ রয়েছে-
- বাংলা অব্যয়- আর, আবার, ও, হ্যাঁ, না ইত্যাদি।
- তৎসম অব্যয়- যদি, যথা, সদা, সহসা, হঠাৎ, অর্থাৎ, বৈদাৎ, বরং, পুনশ্চ, আপাতত, বস্তুত ইত্যাদি।
- বিদেশি অব্যয়- আলবত, বহুত, খুব, শাবাশ, খাসা, মাইরি, মারহাবা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি।
১২.
'নাতিশীতোষ্ণমণ্ডল' শব্দে মোট অক্ষরের সংখ্যা-
  1. ক) ৬টি
  2. খ) ৭টি
  3. গ) ৮টি
  4. ঘ) ৯টি
ব্যাখ্যা

অক্ষর: বাগযন্ত্রের ক্ষুদ্রতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা শব্দাংশকে বলে-অক্ষর। এর ইংরেজি নাম - syllable.
অক্ষর মূলত দুই প্রকার।
যথা-
- মুক্তাক্ষর: টানা যাবে না (যেমন- ক/লা)
- বদ্ধাক্ষর: টানা যাবে (যেমন- দিন, রাত)

যেমন: 'বিশ্ববিদ্যালয়' শব্দে ৫টি অক্ষর রয়েছে (বি + শ্ব + বি + দ্যা + লয়)।
'নাতিশীতোষ্ণমণ্ডল' শব্দে ৭ টি অক্ষর রয়েছে (না + তি + শী + ত + উষ্ণ + মণ্‌ + ডল) 
অক্ষর নির্ধারণ করার ক্ষেত্রে দুটো বিষয় লক্ষণীয় - যতগুলো কার আছে এবং যতগুলো এক প্রয়াসে উচ্চারিত শব্দাবলী তার সমষ্টি হবে অক্ষর সংখ্যা।
১৩.
'Ameliorate' এর বাংলা পরিভাষা হলো-
  1. ক) অনন্য
  2. খ) উৎকর্ষ সাধন
  3. গ) অভূতপূর্ব
  4. ঘ) অকুতোভয়
ব্যাখ্যা
'Ameliorate' এর বাংলা পরিভাষা হলো- অপেক্ষাকৃত উন্নত বা ভালো হওয়া; অপেক্ষাকৃত উন্নত বা ভালো করা/উৎকর্ষ সাধন/উন্নয়ন সাধন করা। 

of unusual quality; singular; unique = অনন্য
Unpredictable = অভূতপূর্ব
Unafraid/Courageously = অকুতোভয় 

উৎস: বাংলা অভিধান।
১৪.
কবি শাহ মুহম্মদ সগীরের 'শাহ' উপাধি থেকে অনুমান করা যায় যে,
  1. ক) তিনি সুলতানি আমলের কবি।
  2. খ) তিনি দরবেশ-বংশ জাত।
  3. গ) তিনি রাজকর্মচারি ছিলেন।
  4. ঘ) তিনি পারস্যের অধিবাসী ছিলেন।
ব্যাখ্যা
শাহ মুহম্মদ সগীর (আনু. ১৪শ-১৫শ শতক)
- তিনি মধ্যযুগীয় বাংলা সাহিত্যের একজন খ্যাতনামা কবি।
- তাঁর রচিত ইউসুফ-জুলেখা কাব্যে গৌড় সুলতান গিয়াসউদ্দীন আজম শাহের (১৩৮৯-১৪১০) স্ত্ততি আছে।
- এ থেকে তাঁর আবির্ভাব কাল চৌদ্দ শতকের শেষভাগ থেকে পঞ্চদশ শতকের প্রথমভাগ বলে অনুমান করা হয়।
- তিনি সম্ভবত সুলতানের সভাকবি ছিলেন এবং তাঁরই নির্দেশে এ কাব্য রচনা করেন।
- মধ্যযুগের কাব্যের কবিগণের যে আত্মবিবরণি দেখা যায় তার কাব্যে তা অনুপস্থিত।
- কবি রাজবন্দনা করলেও কাব্যে তার কোন ব্যক্তিগত পরিচয় পাওয়া যায় নি। 

- তার নামের শাহ উপাধি থেকে অনুমান করা যায় যে তিনি কোন দরবেশ বংশে জন্মেছিলেন
- তার কাব্যে চট্টগ্রামের আঞ্চলিক শব্দ দেখে তাকে চট্টগ্রামের অধিবাসী বলে বিবেচনা করেছেন ড. মুহম্মদ এনামুল হক।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস মাহবুবুল আলম এবং বাংলাপিডিয়া।
১৫.
তুলনা বোঝাতে নিচের যে বাক্যে 'না' ব্যবহৃত হয়েছে-
  1. ক) হয় তুমি যাবে, না হয় আমি।
  2. খ) তার না আছে লোভ, না আছে হিংসা।
  3. গ) আমি না গেলে তুমি যেও।
  4. ঘ) ছেলে তো না, একটা বিচ্ছু ।
ব্যাখ্যা
বিভিন্ন অর্থে 'না' অব্যয়ের ব্যবহার-

নিষেধ অর্থে - এখন যেও না।
বিকল্প প্রকাশে - তিনি যাবেন, না হয় আমি যাব। 
আদর প্রকাশে বা অনুরােধে  আর একটি মিষ্টি খাও না খােকা। আর একটা গান গাও না।
সম্ভাবনায় - তিনি না কি ঢাকায় যাবেন।
বিস্ময়ে - কী করেই না দিন কাটাচ্ছ। 
তুলনায় - ছেলে তাে না, যেন একটা হিটলার। (অনুরূপভাবে, ছেলে তো না, একটা বিচ্ছু।)

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ (২০১৮ সংস্করণ)।
১৬.
নিচের যে বাক্যটিতে ভাষার অপপ্রয়োগ ঘটেনি-
  1. ক) ছেলেটি মারাত্মক মেধাবী।
  2. খ) দরিদ্র শিক্ষার্থীদের ঝরে পড়ার সম্ভাবনা প্রচুর।
  3. গ) আজ তার পঞ্চাশতম জন্মবার্ষিক।
  4. ঘ) সে পান্তাভাত খেয়ে মাঠে গেল।
ব্যাখ্যা
আজ তার পঞ্চাশতম জন্মবার্ষিক - এই বাক্যটি শুদ্ধ।

অশুদ্ধ বাক্যের শুদ্ধরূপ-
ছেলেটি মারাত্মক মেধাবী। - ছেলেটি অত্যন্ত মেধাবী।
দরিদ্র শিক্ষার্থীদের ঝড়ে পড়ার সম্ভাবনা প্রচুর। - দরিদ্র শিক্ষার্থীদের ঝড়ে পড়ার আশংকা প্রচুর।
সে পান্তাভাত খেয়ে মাঠে গেলো। - সে পান্তা/ভাত খেয়ে মাঠে গেল।
১৭.
Q.17-20: Fill in the gaps with appropriate words.
I could hardly ____ the ship in the distance.
  1. ক) see out
  2. খ) look out
  3. গ) make out
  4. ঘ) seen
ব্যাখ্যা
অপশনে দেয়া phrasal verbs গুলোর অর্থ -

See out - last until or reach the end of a period of time.
Look out - be vigilant and take notice.
Make out - manage with some difficulty to see or hear someone or something.

বাক্যের অর্থের সাথে সঙ্গতি রেখে শূন্যস্থানে make out বসালে বাক্যটি যথার্থ হবে।
বাক্যের অর্থ - আমি দূর থেকে জাহাজটি খুব কমই দেখতে পাচ্ছিলাম। 

১৮.
Excuses do not work. You should try and cut ____ it.
  1. ক) back
  2. খ) up to
  3. গ) out
  4. ঘ) back on
ব্যাখ্যা
Cut back (phrasal verb) 
Meaning: To reduce the amount, size, cost etc of something; to reduce something
Bangla Meaning: ছেঁটে দেওয়া, কমানো; হ্রাস করা।

• Several major hospitals are cutting back on staff at the moment.
• Excuses do not work. You should try and cut back on it.
• Local authorities have been forced to cut back on expenditure.
• Her friends know that she is under stress and have warned her to cut back on her workload.
• Chrysler has already suspended production at one of its main assembly plants and cut back on managerial staff.


Source: Longman Dictionary of Contemporary English and Oxford Learners’ Dictionary
১৯.
Weather report: 'It's seven o'clock in Dhaka and ______'
  1. ক) there is rains
  2. খ) it's raining
  3. গ) it rains
  4. ঘ) it rained
ব্যাখ্যা
শূন্যস্থানে it’s raining ব্যবহার করতে হবে। কারণ এখানে সময়ের উল্লেখ করে দিয়ে বর্তমানে কোনো চলমান ঘটনার বর্ণনা করা হচ্ছে।
পূর্ণ বাক্য হবেঃ Weather report: “It’s seven o’clock in Dhaka and it’s raining."
২০.
Shubho _______ a fortune when his great uncle passed on.
  1. ক) came along
  2. খ) came into
  3. গ) came through
  4. ঘ) came down
ব্যাখ্যা
Come into
1: Reach or be brought to a specified situation or result.
New data protection requirements came into effect in May.
2: Suddenly receive money or property, especially by inheriting it.
He came into an inheritance.
Shubho came into a fortune when his great uncle passed on.

------------------
Come along
1: To accompany someone who leads the way
Example: asked me to come along on the trip
2: To make progress
Example: our backyard makeover is coming along nicely

Come through
(Of news or a message) To arrive by telephone, radio, etc. or through an official organization
A message is just coming through.

Come through (something)
To get better after a serious illness or to avoid serious injury; survive
With such a weak heart, she was lucky to come through the operation.


Source: Merriam-Webster Dictionary, Longman Dictionary of Contemporary English and Oxford Learner’s Dictionary
২১.
Which of the following is not a literary device used for aesthetic effect in poetry?
  1. ক) Assonance
  2. খ) Onomatopoeia
  3. গ) Rhyme 
  4. ঘ) Grammar
ব্যাখ্যা
• Assonance, onomatopoeia and rhyme are used in poetry to create aesthetic effects.
• Grammar is essential for poetry but it does not work as a device for aesthetic effect in poetry.
২২.
Find out the rightly spelled word.
  1. ক) Embarrassment
  2. খ) Embarassment
  3. গ) Embarrasment
  4. ঘ) Embrassment
ব্যাখ্যা
Embarrassment
Meaning: a feeling of self-consciousness, shame, or awkwardness.
Bangla Meaning: অস্বস্তি।

Source: Oxford Dictionary & Accessible Dictionary
২৩.
Find the best linking word to join: a) You are celebrating the birthday. b) your friend is dead
  1. ক) whence
  2. খ) since
  3. গ) where as
  4. ঘ) as
ব্যাখ্যা
Whereas - যেখানে (তুলনামূলক পার্থক্য বুঝাতে)।
যেমনঃ
You are celebrating the birthday whereas your friend is dead.
তুমি জন্মদিন উদযাপন করছ যেখানে তোমার বন্ধু মারা গেছে।
সুতরাং, বাক্যাংশদ্বয়কে সংযুক্ত করতে whereas ব্যবহৃত হবে।

অন্যদিকে
Whence - যেথা হইতে
old use: from where.
I walked to Rainbagh, whence I could complete the journey by car.


source: Longman Dictionary of Contemporary English & Oxford Dictionary
২৪.
Change into indirect speech: "I'll have a cup of tea", my father said, "because I'm not hungry".
  1. ক) My father said that he will have a cup of tea because he was not hungry.
  2. খ) My father said that he would have had a cup of tea because he was not hungry.
  3. গ) My father said that he would have a cup of tea because he was not hungry.
  4. ঘ) My father said that he would had a cup of tea because he was not hungry.
ব্যাখ্যা
Direct speech এ reporting verb past tense (said) হওয়ায়-
Direct speech এর ‘will’ এবং ‘am’ indirect speech এ ‘would’ এবং ‘was’ এ রূপান্তরিত হবে।
অর্থাৎ সঠিক indirect speech টি হবে-
My father said that he would have a cup of tea because he was not hungry.

আরেকটি উদাহরণঃ
Direct speech: She said to him, "I will call you as soon as possible"
Indirect speech: She told him that she would call him as soon as possible
২৫.
'Free market' is an example of
  1. ক) Irony
  2. খ) Oxymoron
  3. গ) Synecdoche
  4. ঘ) Hyperbole
ব্যাখ্যা
• The term 'Free market' is an oxymoron because it apparently contradicts the terms appeared in the phrase.

• Free market
, an unregulated system of economic exchange, in which taxes, quality controls, quotas, tariffs, and other forms of centralized economic interventions by government either do not exist or are minimal. It is an economic system in which prices are determined by unrestricted competition between privately owned businesses.

• An oxymoron is a figure of speech that places contradictory terms next to each other in a word or phrase. - As a literary device, it is used to make certain word combinations more thought-provoking to stand out. 
Oxymorons are common in everyday speech:
- “Awfully good,” 
- “bittersweet,”
- “same difference”
- “original copy” 
২৬.
'I am one who loved not wisely but too well' is a quotation from?
  1. ক) Milton
  2. খ) William Shakespeare
  3. গ) T.S Eliot
  4. ঘ) Ruskin
ব্যাখ্যা
“I am one who loved not wisely but too well” is one of the most memorable parts of Othello’s final speech in William Shakespeare’s play of the same name. He suggests that the reason he acted so rashly and killed his wife with no real proof she was cheating on him was that his love was strong, but not wise. He was inspired by his overwhelming emotions to act swiftly and based only on what Iago wants him to see. 

''Othello:
I pray you, in your letters,
When you shall these unlucky deeds relate,
Speak of me as I am; nothing extenuate,
Nor set down aught in malice. Then must you speak
Of one that lov'd not wisely but too well;
Of one not easily jealous, but being wrought,
Perplex'd in the extreme. . . .''


Source: Othello, William Shakespeare; enotes & poemanalysis
২৭.
Select the right form a verb: 'A canophilist went to Kataban and found dogs_____ (keep) in cages for sale'.
  1. ক) had been kept
  2. খ) kept
  3. গ) were keeping
  4. ঘ) had kept
ব্যাখ্যা
প্রশ্নোল্লিখিত বাক্যের পরিপূর্ণ রূপ হবেঃ A canophilist went to kataban and found dogs had been kept in cages for sale.
এখানে Passive sense প্রকাশ করছে বিধায় had been kept হবে।

তাছাড়া এখানে reduced clause হিসেবে ব্যবহার করতে which বাদ দেওয়া হয়। কারণ, লিখিত ইংরেজির মূল উদ্দেশ্য হলো যথাযথ পরিমাণে শব্দ ব্যবহার করে যেন মনোভাব পূর্ণভাবে প্রকাশ করা যায়। 
এরকম আরো কিছু উদাহরণঃ 

The building that is across from Robinson Hall A is the Fenwick Library.
The building across from Robinson Hall A is the Fenwick Library.

Students who are living on campus will receive a refund.
Students living on campus will receive a refund.
২৮.
The word related to 'play on words' is
  1. ক) pun
  2. খ) simile
  3. গ) haiku
  4. ঘ) metaphor
ব্যাখ্যা
play on words (noun phrase)
- A humorous way of using a word or phrase so that more than one meaning is suggested : a pun

Pun - make a joke exploiting the different possible meanings of a word.

source: Merriam-webster dictionary
২৯.
Which of the following techniques was NOT used in the Renaissance-art?
  1. ক) Realism
  2. খ) Perspective
  3. গ) Individualism
  4. ঘ) Abstraction
ব্যাখ্যা
Renaissance art, painting, sculpture, architecture, music, and literature produced during the 14th, 15th, and 16th centuries in Europe under the combined influences of an increased awareness of nature, a revival of classical learning, and a more individualistic view of man.
Renaissance art is marked by a gradual shift from the abstract forms of the medieval period to the representational forms of the 15th century.


source: Britannica (Link)
৩০.
Select the best sentence with the appropriate use of the idiom: 'Get off the ground'.
  1. ক) He is well-known industrialist and his recently got off the ground.
  2. খ) The aircraft is out of order and it is ready to get off the ground.
  3. গ) Bangladesh Bank helps the established banks to get off the ground.
  4. ঘ) Without financial support, the movie is unlikely to get off the ground.
ব্যাখ্যা
Get off the ground

1: to begin to operate or proceed in a successful way
Example:
- The project never really got off the ground.
Bangladesh Bank helps the established banks get off the ground.

2: to cause (something) to begin to operate or proceed in a successful way
Example: We're still trying to get this project off the ground.


source: Merriam-webster dictionary
৩১.
Which phrase indicates the interior flow of thought employed in high-modern literature?
  1. ক) Automatic writing
  2. খ) Confused daze
  3. গ) Free association
  4. ঘ) Stream of consciousness
ব্যাখ্যা
Stream of consciousness, narrative technique in nondramatic fiction intended to render the flow of myriad impressions—visual, auditory, physical, associative, and subliminal—that impinge on the consciousness of an individual and form part of his awareness along with the trend of his rational thoughts.
To represent the full richness, speed, and subtlety of the mind at work, the writer incorporates snatches of incoherent thought, ungrammatical constructions, and free association of ideas, images, and words at the pre-speech level.

The stream-of-consciousness novel commonly uses the narrative techniques of interior monologue. Probably the most famous example is James Joyce’s Ulysses (1922), a complex evocation of the inner states of the characters Leopold and Molly Bloom and Stephen Dedalus.

Source: Britannica
৩২.
The sentence which is not expressing any passive sense:
  1. ক) I'll have my hair cut.
  2. খ) I'm getting all my floors polished.
  3. গ) They made me do it.
  4. ঘ) I got fired yesterday.
ব্যাখ্যা
প্রশ্নোল্লিখিত অপশন গুলোর মধ্যে অপশন ক, খ এবং ঘ-তে subject গুলো action receiver. তাই এখানে এই বাক্যগুলো passive sense প্রদান করছে।
অপশন গ-তে me হচ্ছে action doer, অর্থাৎ এটি কোনো passive sense প্রদান করছে না। 

Need, bid, dare, make, hear, feel, let, know, behold, watch প্রভৃতি verb গুলোর পর Active Voice-এ to উহ্য থাকে।
৩৩.
The interior angles of a polygon are in AP. The smallest angle is 120° and the common difference is 5°. Find the number of sides of the polygon.
  1. ক) 7
  2. খ) 8
  3. গ) 9
  4. ঘ) 10
ব্যাখ্যা
আমরা জানি,
n সংখ্যক বাহু বিশিষ্ঠ বহুভুজের অন্তঃ কোণের  সমষ্টি = (n - 2) × 180° 
দেয়া আছে,
ক্ষুদ্রতম কোণ a = 120° 
সাধারণ অন্তরd  = 5° 
আমরা জানি,
Sn = (n/2){2a + (n - 1)d}
এখন 
(n - 2) × 180∘=(n/2)​[240 + (n−1)5]
360n - 720 = 240n + 5n2 - 5n
5n2 - 125n + 720 = 0
n2 - 25n + 144 = 0
(n - 16)(n - 9) = 0      
n=16  অথবা  n = 9

তম কোণ = a + (n - 1)d  = 120 + (16 - 1)5 = 120 + 75 = 195 
অন্তঃকোন 180° অপেক্ষা বড় হতে পারে না 

নির্ণেয় বাহুর সংখ্যা n = 9টি
৩৪.
A school only 3 classes having 20, 30 and 40 students respectively. The percentages of students passed are 30%, 50% and 60% respectively. Find the percentage of passed students of the entire school.
  1. ক) 40
  2. খ) 50
  3. গ) 60
  4. ঘ) 30
ব্যাখ্যা
১ম শ্রেণিতে পাস = 20 এর 30%
                          = 20 এর 30/100
                          = 6 জন

২য় শ্রেণিতে পাস = 30 এর 50%
                          = 30 এর 50/100
                          = 15 জন

৩য় শ্রেণিতে পাস = 40 এর 60%
                           = 40 এর 60/100 
                           = 24 জন

মোট পাস করে = (6 + 15 + 24)= 45 জন

এখন, মোট শিক্ষার্থী = (20 + 30 + 40) = 90 জন

:: শতকরা পাস করে = {(45/90) × 100}%
                               =50%
৩৫.
Find the least five-digit number which can be divided by 8, 12, 16 and 20 leaving remainders 1, 5, 9 and 13 respectively.
  1. ক) 10003
  2. খ) 10093
  3. গ) 10,073
  4. ঘ) 10013
ব্যাখ্যা
এখানে,
8 - 1 = 7
12 - 5 =7
16 - 9 =7
20 - 13 = 7 

8, 12, 16 এবং  20 এর ল.সা.গু =240

পাঁচ অংকের ক্ষুদ্রতম সংখ্যা = 10000

 10000 কে 240 দ্বারা ভাগ করলে 160 ভাগশেষ থাকে। 

নির্ণেয় সংখ্যা = 10000 + (240 - 160) - 7
                     = 10000 + 80 - 7
                     = 10,073
৩৬.
A frog is sitting on vertex A of a square ABCD. It starts jumping to the immediately adjacent vertex on either side in random fashion and stops when it reaches point C, in how many ways can it reach point C if it makes exactly 7 jumps?
  1. ক) 1
  2. খ) 5
  3. গ) 3
  4. ঘ) 0
ব্যাখ্যা
চিত্রে ABCD বর্গাকৃতির ক্ষেত্র যার A বিন্দুতে Frog রয়েছে।Frog টি A বিন্দু হতে লাভ শুরু করবে।
প্রথম লাফে Frog টি B বা D তে আসতে পারে।
দ্বিতীয় লাফে Frog টি A বা C তে আসতে পারে।
তৃতীয় লাফে Frog টি B বা D তে আসতে পারে।

এভাবে, প্রতিটি বিজোড় সংখ্যক বার লাফে অর্থাৎ ১ম, ৩য়, ৫ম বা ৭ম লাফে Frog টি হয় B বা D বিন্দুতে আসতে পারবে, C বিন্দুতে নয়।
কাজেই ৭ম লাফে C বিন্দুতে আসার কোনো Probability নেই।

তাই সঠিক উত্তর হবে অপশন d

৩৭.
The sum of four consecutive even integers is 60. What is the value of the largest number?
  1. ক) 14
  2. খ) 16
  3. গ) 18
  4. ঘ) 20
ব্যাখ্যা
ধরি,
১ম জোড় সংখ্যা x
২য় জোড় সংখ্যা (x + 2)
৩য় জোড় সংখ্যা (x + 4)
৪র্থ জোড় সংখ্যা  (x + 6)
প্রশ্নমতে, 
x + x + 2 + x + 4 + x + 6 = 60
4x + 12 = 60
4x = 60 - 12 
4x = 48 
x = 12 

বৃহত্তম জোড় সংখ্যা  (x + 6)  = 12 + 6 = 18
৩৮.
The numbers 11, 12, 14, x - 2, x + 4, x + 9, 32, 38, 47 are arranged in ascending order and the median is 24; find x.
  1. ক) 18
  2. খ) 24
  3. গ) 22
  4. ঘ) 20
ব্যাখ্যা
দেয়া আছে,
সংখ্যাগুলো =11, 12, 14, x - 2, x + 4, x + 9, 32, 38, 47 
এখানে সংখ্যাগুলো ক্রমানুযায়ী সাজানো আছে। 

এখানে 9টি সংখ্যার মধ্যবর্তী সংখ্যা হলো (x + 4)
প্রশ্নমতে,
x + 4 = 24 
x = 24 - 4 
x = 20
৩৯.
28 is divided into two parts such that 6 times the first part added to 4 times the second part makes 152. The first parts is-
  1. ক) 16
  2. খ) 18
  3. গ) 20
  4. ঘ) 22
ব্যাখ্যা
ধরি,
প্রথম অংশ x এবং দ্বিতীয় অংশ (28 - x )

প্রশ্নমতে,
6x + 4 (28 - x) = 152
6x + 112 - 4x = 152 
2x = 152 - 112 
2x = 40
x = 20
৪০.
The denominator of a fraction is 5 more than the numerator. If the numerator as well as the denominator is increased by 3, the fraction becomes 5/9. The original fraction is-
  1. ক) 11/18
  2. খ) 13/18
  3. গ) 15/18
  4. ঘ) 16/18
অনির্ধারিত
ব্যাখ্যা
ধরি লব x এবং হর (x + 5)

প্রশ্নমতে,
(x + 3)/(x + 5 + 3) = 5/9 
(x + 3)/(x + 8) = 5/9 
9x + 27 = 5x + 40 
9x - 5x = 40 - 27 
4x = 13 
x = 13/4 

হর = x + 5 = (13/4) + 5 
                   = (13 + 20)/4 
                    = 33/4


ভগ্নাংশটি = (13/4)/(33/4)
               = 13/33

অপশনে সঠিক উত্তর না থাকায় বাতিল করা হলো  
৪১.
Two baskets together have 640 oranges. If one fifth of the oranges in the first basket to taken to the second basket then, numbers of oranges in both baskets become equal. The number of oranges in the first basket is
  1. ক) 800
  2. খ) 600
  3. গ) 400
  4. ঘ) 300
ব্যাখ্যা
640 এর 1/2 = 320
১ম বাক্স থেকে 1/5 অংশ কমলা তুলে নেয়া হলো 
ফলে ১ম বাক্সে কমলা থাকে = 1 - (1/5)
                                          = (5 - 1)/5 
                                           = 4/5 
১ম বাক্সের 4/5 অংশ কমলা = 320 
১ম বাক্সের 1 অংশ বা সম্পূর্ণ কমলা = 320 × (5/4)
                                                       = 400 টি
৪২.
What is the arithmetic mean of the first 100 natural numbers?
  1. ক) 50
  2. খ) 51
  3. গ) 50.5
  4. ঘ) 515
ব্যাখ্যা
নির্ণেয় গড় = (1 + 100)/2
                 = 101 /2 
                 = 50.5
৪৩.
The value of p, for which the equation x2 + (p - 3)x + p = 0 has real and equal roots is
  1. ক) 9
  2. খ) 3
  3. গ) 4
  4. ঘ) 0
ব্যাখ্যা
দেয়া আছে, 
x2 + (p - 3)x + p = 0

 x2 + (p - 3)x + p = 0 কে ax2 + bx + c = 0 সমীকরণের সাথে তুলনা করে পাই 
a = 1 , b = p - 3, c = p 

সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান হলে 
নিশ্চায়ক = 0 হবে 

b2 - 4ac = 0
(p - 3)2 - 4 × 1 × p = 0
p2 - 2 .p.3 + 9 - 4p = 0
p2 - 6p + 9 - 4p = 0
p2 - 10p + 9 = 0
p2 - 9p  -  p + 9 = 0
p(p - 9) - 1(p - 9) = 0
(p - 9)(p - 1) = 0

∴ p = 1, 9
৪৪.
3log102 + log105 = ?
  1. ক) log10(5/8)
  2. খ) log10(8/5)
  3. গ) log10(2/5)
  4. ঘ) log1040
ব্যাখ্যা
3log102 + log10
= log1023 +  log105 
= log108 + log105  
= log10(8 × 5)
= log1040
৪৫.
If four fair coins are flipped, what is the probability that they all will come up heads?
  1. ক) 3/16
  2. খ) 1/4
  3. গ) 1/8
  4. ঘ) 1/16
ব্যাখ্যা
4টি নিরপেক্ষ মুদ্রা একবার নিক্ষেপ করলে মোট নমুনা বিন্দু হবে = {HHHH, HHTH, HTHH, HTTH, THHH, THTH, TTHH, TTTH,HHHT, HHTT, HTHT, HTTT, THHT, THTT, TTHT, TTTT} = 16টি 

4টিতেই Head পাওয়ার সম্ভাবনা = 1/16

বিকল্প 

১টি মুদ্রায় Head উঠার সম্ভাবনা = 1/2 
৪টিমুদ্রায় Head উঠার সম্ভাবনা = (1/2) × (1/2) × (1/2) × (1/2)
                                                = 1/16
৪৬.
If the ratio of principal and yearly amount be in the ratio 25 : 28, then the yearly rate of interest is 
  1. ক) 3%
  2. খ) 12%
  3. গ) 75/7%
  4. ঘ) 8%
ব্যাখ্যা
এখানে
আসল = ২৫ক 
সুদাসল = ২৮ ক 
সুদ = ২৮ক - ২৫ক
      = ৩ক 

নির্ণেয় সুদের হার = {(৩ক/২৫ক) × ১০০}%
                           = ১২%
৪৭.
What is the greatest possible area of a triangle with one side of length 7 and another side of length 10? 
  1. ক) 17
  2. খ) 30
  3. গ) 35
  4. ঘ) 70
ব্যাখ্যা
দেয়া আছে,
ত্রিভুজের উচ্চতা = 7
ভূমি = 10

ত্রিভুজের ক্ষেত্রফল = (1/2) × ভূমি × উচ্চতা 
                               = (1/2) × 7 × 10
                                = 35
৪৮.
If 0 ≤ x ≤ 5. What is the maximum value of cos(x/3)?
  1. ক) 1
  2. খ) 0
  3. গ) 1/2
  4. ঘ) √3/2
ব্যাখ্যা
x= 0 হলে 
cos(x/3) = cos(0/3) 
             = cos0 
             = 1
অন্য যেকোনো মানের জন্য cos এর মান 1 অপেক্ষা ছোট হবে।
৪৯.
A sport club has 50 members. Of these, 35 play golf, 30 play soccer and 18 play both golf and soccer. How members do play neither golf nor soccer?
  1. ক) 0
  2. খ) 5
  3. গ) 3
  4. ঘ) 17
ব্যাখ্যা
Players who play at least one sport = 35 + 30 - 18 = 47
Players who play neither golf nor soccer = 50 - 47 = 3
৫০.
If cot (x - 30°) =1/√3, sin x = ?
  1. ক) 1/2
  2. খ) √3/2
  3. গ) 0
  4. ঘ) 1
ব্যাখ্যা
দেয়া আছে 
cot (x - 30°) =1/√3
cot (x - 30°) = cot 60°
x - 30° = 60°
x = 60° + 30°
x = 90°

এখন 
sin x = sin90° = 1
৫১.
Given the equations below, what is the value of mn? 2(m + n) + m = 9; 3m - 3n = 24
  1. ক) 5
  2. খ) - 3
  3. গ) 12
  4. ঘ) - 15
ব্যাখ্যা
দেয়া আছে 
3m - 3n = 24
3(m - n) = 24 
m - n = 8 
m = 8 + n ....................(1)

2(m + n) + m = 9
2(8 + n + n) + 8 + n = 9
16 + 4n + 8 + n = 9
5n + 24  = 9
5n = 9 - 24 
5n = - 15 
n = - 3 

(1) নং সমীকরণ হতে পাই 
m = 8 + n
m = 8 - 3 = 5 

mn = 5(- 3) = - 15
৫২.
If cos2θ - sin2θ = x, then 1 + cos4θ - sin4θ = ?
  1. ক) x
  2. খ) 4/x
  3. গ) x + 1
  4. ঘ) x2 + 1
ব্যাখ্যা
আমরা জানি,
cos2θ + sin2θ = 1

 cos4θ - sin4θ = (cos2θ)2 - (sin2θ)2 
                       = {(cos2θ) + (sin2θ)}{(cos2θ) - (sin2θ)}
                       = 1 × x
                       = x


1 + cos4θ - sin4θ = 1 + x
৫৩.
The height of a cylinder is four times the radius of the cylinder. If the volume of the cylinder is 256π cm3, what is the radius of the cylinder?
  1. ক) 4 cm
  2. খ) 8 cm
  3. গ) 16 cm
  4. ঘ) 24 cm
ব্যাখ্যা
ধরি 
সিলিন্ডারের ব্যাসার্ধ  r  cm
সিলিন্ডারের উচ্চতা 4r cm

আমরা জানি,
সিলিন্ডারের আয়তন= πr2h ঘন একক

প্রশ্নমতে,
πr2× 4r = 256π
4r3 = 256
r3= 64 
r3 = 43
r = 4
৫৪.
A sum of money placed at compound interest doubles itself in 4 years. In how many years will it amount of 8 times itself?
  1. ক) 12 years
  2. খ) 8 years
  3. গ) 16 years
  4. ঘ) 64 years
ব্যাখ্যা
ধরি,
আসল P = x  
সময় n = বছর 
সুদের হার = r %

প্রশ্নমতে,
P{1 + (r/100)}4 = 2x
x{1 + (r/100)}4  = 2x
{1 + (r/100)}4 = 2

ধরি,
n বছর পর চক্রবৃদ্ধি মূলধন 8 গুণ হবে।  

x{1 + (r/100)}n = 8x
{1 + (r/100)}n = 8
{1 + (r/100)}n = 23
{1 + (r/100)}n =[{1 + (r/100)}4]3
{1 + (r/100)}n ={1 + (r/100)}12
n = 12
৫৫.
If principal P becomes Q in 2 years when interest R% is compounded half-yearly. And if the same principal P becomes Q in 2 years when interest S% is compound annually, then which of the following is true ?
  1. ক) R > S
  2. খ) R = S
  3. গ) R < S
  4. ঘ) None
ব্যাখ্যা
Since interest is compounded half yearly at R% p.a. the value of R will be lesser than the value of S
৫৬.
If f(x) = 2x - 1 and g(x) = x2, what is the value of f{g(- 3)}?
  1. ক) - 7
  2. খ) 2
  3. গ) 9
  4. ঘ) 17
ব্যাখ্যা
দেয়া আছে, 
g(x) = x2 
g(- 3) = (- 3)2 
          = 9 

আবার,
 f(x) = 2x - 1
f{g(- 3)} = 2 × 9 - 1 
              = 18 - 1 
               = 17
৫৭.
If angle B of isosceles triangle ABC is a right angle, what is the tangent of angle A?
  1. ক) 0
  2. খ) 1
  3. গ) 1/2
  4. ঘ) 1/√3
ব্যাখ্যা
∠B = 90°
ABC সমদ্বিবাহু ত্রিভুজ 
∠A + ∠C = 90°
∠A =45°, ∠C =45°

tanA = tan45° = 1
৫৮.
If the total surface area of a hemisphere be 36π sq.cm, then its radius is-
  1. ক) 3√2 cm 
  2. খ) 3√3 cm 
  3. গ) √3 cm 
  4. ঘ) 3 cm 
অনির্ধারিত
ব্যাখ্যা
ধরি
গোলকের ব্যাসার্ধ r 

প্ৰশ্নমতে,
3πr2 = 36π
r2 =12
r2 = 12
r2 =(2√3)2
r = 2√3

অপশনে সঠিক উত্তর না থাকায় বাতিল করা হলো
৫৯.
If a = √2 + 1 and b = √2 - 1, then the value of  {1/(a + 1)} + {1/(b + 1)} is 
  1. ক) 0
  2. খ) 1
  3. গ) 2
  4. ঘ) 2√2
ব্যাখ্যা
দেয়া আছে,
a = √2 + 1
b = √2 - 1

এখন 
1/(a+1) + 1/(b+1)
= {1/(√2 + 1 + 1)}+ {1/(√2 - 1 + 1)}
= {1/(√2 + 2)} + (1/√2)
= (√2 + √2 + 2)/√2(√2 + 2)
= (2√2 + 2)/(2 + 2√2)
= (2 + 2√2)/(2 + 2√2)
= 1
৬০.
The city library donated some books to a class. If each student takes 4 books, there will be 20 books left. If 3 students do not take a book and the rest of the students take 5 books each, there will be no books left. How many books were donated to the class?
  1. ক) 120
  2. খ) 140
  3. গ) 160
  4. ঘ) 175
ব্যাখ্যা
ধরি 
x টি বই বিতরণ করেছিল 
এবং ছাত্র সংখ্যা y 

প্রশ্নমতে,
4y + 20 = 5(y − 3)
4y + 20 = 5y−15
y= 20 + 15
y= 35

বইয়ের সংখ্যা x = 4y + 20
                         =  4 × 35 + 20 
                          = 140 + 20 
                           = 160
৬১.
The country, not included as a member of The New Development Bank established by BRICS countries is
  1. ক) Bangladesh
  2. খ) Chile
  3. গ) Uruguay
  4. ঘ) UAE
ব্যাখ্যা
- New Development Bank (NDB) এর বর্তমান পূর্ণাঙ্গ সদস্য দেশ - ৭টি;
- বাংলাদেশ ৬ষ্ঠতম দেশ হিসেবে New Development Bank (NDB) এর সদস্যপদ লাভ করে - ১৬ সেপ্টেম্বর, ২০২১।
- সর্বশেষ পূর্ণাঙ্গ সদস্য দেশ - সংযুক্ত আরব আমিরাত (৪ অক্টোবর ২০২১);
- অন্যদিকে উরুগুয়ে, মিসর প্রস্তাবিত সদস্য দেশ। পূর্ণাঙ্গ সদস্য পদ এখনো লাভ করেনি।


Country Membership Date
BRAZIL July 3, 2015
RUSSIA July 3, 2015
INDIA July 3, 2015
CHINA July 3, 2015
SOUTH AFRICA July 3, 2015
BANGLADESH September 16, 2021
UNITED ARAB EMIRATES October 4, 2021
EGYPT Prospective member*
URUGUAY Prospective member*

উৎস: ndb.int
৬২.
The _____ government has set out its vision for a Green Industrial Revolution.
  1. ক) Norwegian
  2. খ) UK
  3. গ) USA
  4. ঘ) Swedish
ব্যাখ্যা
ব্রিটেন সরকার ‘সবুজ শিল্পবিপ্লব’ শুরুর উদ্যোগ নিয়েছে। 
এ জন্য অনেকগুলো প্রকল্প উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। 
সবুজ শিল্পবিপ্লব বাস্তবায়নের জন্য ১২শ’ কোটি পাউন্ডের বিশেষ তহবিল ঘোষণা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

এর উদ্দেশ্য হচ্ছে আরও সবুজ, আরও ভালো ভবিষ্যৎ নিশ্চিত করা। 
প্রকল্পগুলোর আওতায় আগামী ১০ বছরে তথা ২০৩০ সালের মধ্যে পেট্রল ও ডিজেলচালিত গাড়ি কেনাবেচা নিষিদ্ধ করা হবে। 
ব্রিটেনজুড়ে ২ লাখ ৫০ হাজার সবুজ কর্মসংস্থান তৈরি করা হবে। 
 
উৎস: ডেইলি মেইল, বিবিসি।
৬৩.
______ is awarded the WITSA Global ICT Excellence Awards 2019.
  1. ক) Nagad
  2. খ) Ucash
  3. গ) Bikash
  4. ঘ) Rocket
ব্যাখ্যা
Nagad, the digital financial service arm of Bangladesh Post Office, has won the prestigious WITSA Global ICT Excellence Award 2020 as the first digital financial service of Bangladesh for its role in promoting financial inclusion.
 
Source: News Report
৬৪.
The 8th Five - Year Plan (2020-2025) has recently been approved with targets to attain _____ GDP growth.
  1. ক) 8.1%
  2. খ) 8.25%
  3. গ) 8.51%
  4. ঘ) 8.75%
ব্যাখ্যা
বাংলাদেশ বর্তমানে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন করছে।
- অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদ - জুলাই ২০২০ - জুন ২০২৫।
মেয়াদান্তে কিছু সূচক:
- জিডিপি প্রবৃদ্ধি - ৮.৫১%
- জিডিপির আকার - ১৭,০৮৭ বিলিয়ন টাকা
- মাথাপিছু আয় - ৩০৫৯ মার্কিন ডলার
- মুদ্রাস্ফীতি - ৪.৬%
- দারিদ্রের নিম্নহার - ৭.৪%
- প্রত্যাশিত গড় আয়ু - ৭৪ বছর

- সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ছিল- ৭.৪০%।
- সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় অর্জিত প্রবৃদ্ধি ৮.১৫%।


তথ্যসূত্র:- পরিকল্পনা কমিশনের ওয়েবসাইট।
৬৫.
Find the event from the following has been tabled by EU and OIC adopted by the UN.
  1. ক) Vaccination
  2. খ) Rohingya crisis
  3. গ) Tigray region crisis
  4. ঘ) Covid-19 outbreak
ব্যাখ্যা
The United Nations has adopted a resolution stating that there should be an urgent solution to the Rohingya crisis to ensure safe and sustainable return of Rohingyas to their homes by creating a conducive environment inside Myanmar.

The resolution, co-tabled by OIC and European Union, received sponsorship from 104 member states, demonstrating strong and unified support in favour of the persecuted Rohingya Muslims and other minorities, who continue to suffer from human rights violations in Myanmar.

A total of 132 countries voted in favour of the resolution, while nine voted against and 31 abstained.

Source: thedailystar.net
৬৬.
The honourable Prime Minister of Bangladesh in her recent UN visit includes ______ as a part of her six-point proposal.
  1. ক) women empowerment
  2. খ) right of migrant workers
  3. গ) blue economy
  4. ঘ) religious harmony
ব্যাখ্যা
Prime Minister Sheikh Hasina placed a six-point proposal joining a high-level talk of the United Nations (UN).
- Address Vaccine Inequality
- Covid's Disproportionate Impacts
- Education Recovery
- Looking For More Support
- Treat Migrants Fairly
- Rohingya Crisis

Source: The Daily Star Newspaper
৬৭.
'The International Children Peace Prize' is an initiative of
  1. ক) Gates Foundation
  2. খ) Kinds Rights Foundation
  3. গ) Ford Foundation
  4. ঘ) Children's Peace Foundation
ব্যাখ্যা
The International Children's Peace Prize is awarded annually to a child who fights courageously for children's rights. 
It is an initiative of the Kids Rights Foundation. 

Source: Kids Rights Foundation
৬৮.
The name of the football team to support the Liberation War of Bangladesh is -
  1. ক) Joy Bangla Football Team
  2. খ) Swadhin Bangla Football Team
  3. গ) Bangla Football Team
  4. ঘ) Bangladesh Football Team
ব্যাখ্যা
স্বাধীন বাংলা ফুটবল দল গঠিত হয় ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়। মুক্তিযুদ্ধ চলাকালে ভারতে মোট ১৩টি ম্যাচে এই দল অংশগ্রহণ করে। এসব ম্যাচ থেকে অর্জিত প্রায় ১৬ লক্ষ টাকা প্রবাসী সরকারকে প্রদান করা হয়।
স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক ছিলেন জাকারিয়া পিন্টু। সহ অধিনায়ক ছিলেন প্রতাপ শংকর হাজরা। তবে ৩টি ম্যাচে আইনুল হক অধিনায়কত্ব করেন।

উৎসঃ দৈনিক প্রথম আলো
৬৯.
'All powers in the Republic belong to the people'. It is written in the part _______ of the Constitution of Bangladesh.
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
ব্যাখ্যা
Part 1 : The Republic
Article 1. Bangladesh is a unitary, independent, sovereign Republic to be known as the People's Republic of Bangladesh.
Article 7. (1) All powers in the Republic belong to the people, and their exercise on behalf of the people shall be effected only under, and by the authority of, this Constitution.

(2) This Constitution is, as the solemn expression of the will of the people, the supreme law of the Republic, and if any other law is inconsistent with this Constitution that other law shall, to the extent of the inconsistency, be void.

Source: Constitution of Bangladesh
৭০.
The name of the multi-national bank which has declared a USD 6.5 billion package for its developing member states to combat the COVID-19 pandemic situation is -
  1. ক) Inter- American Development Bank
  2. খ) African Development Bank
  3. গ) European Bank for Reconstruction and Development
  4. ঘ) Asian Development Bank
ব্যাখ্যা
The Asian Development Bank (ADB) announced a $6.5 billion initial package to address the immediate needs of its developing member countries (DMCs) as they respond to the novel coronavirus (COVID-19) pandemic.

"This pandemic has become a major global crisis. It requires forceful action at national, regional, and global levels,” said ADB President Masatsugu Asakawa. “With our developing member countries, we are formulating an aggressive set of actions to combat the pandemic; to protect the poor, the vulnerable, and wider populations across the region; and to ensure economies will rebound as swiftly as possible. Based on close dialogue with our members and peer institutions, we are deploying this $6.5 billion rescue package to meet the immediate needs of our members.”


Source: ADB Website
৭১.
The only player from Bangladesh included in the Leading Lights of ICC is -
  1. ক) Sakib Al Hasan
  2. খ) Mushfiqur Rahim
  3. গ) Mohammad Mahmudullah
  4. ঘ) Mustafizur Rahman
ব্যাখ্যা
Shakib Al Hasan is the only player from Bangladesh included in the leading lights of ICC.

Source: ICC
৭২.
The Nobel Prize in Economic Sciences is funded by -
  1. ক) Severiges Riksbank
  2. খ) Crankstart
  3. গ) Royal Swedish Academy
  4. ঘ) Columbia University 
ব্যাখ্যা
The Nobel Prize in Economic Sciences is funded by Sveriges Riksbank.
The Sveriges Riksbank Prize in Economic Sciences in Memory of Alfred Nobel 2021 was divided, one half awarded to David Card ''for his empirical contributions to labour economics'', the other half jointly to Joshua D. Angrist and Guido W. Imbens ''for their methodological contributions to the analysis of causal relationships.''

Source: Nobel Prize
৭৩.
Rooppur Nuclear Power Plant is being built by-
  1. ক) FNA
  2. খ) RSAEC
  3. গ) TVA
  4. ঘ) CNC
ব্যাখ্যা
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রঃ
- পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুরে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মিত হচ্ছে।
- এটি নির্মাণে কারিগরি ও আর্থিক সহায়তা করছে রাশিয়া।
- রাশিয়ান রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রোসাটম (Rosatom State Atomiс Energy Corporation - RSAEC) এতে কারিগরি সহায়তা করছে। অপর রাশিয়ান কোম্পানি টিভিএল জয়েন্ট স্টক এতে জ্বালানি সরবরাহ করবে।
- তবে বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ সঞ্চালন প্রকল্পে অর্থ সহায়তা করছে ভারত সরকার।
- মোট উৎপাদন ক্ষমতা ২,৪০০ মেগাওয়াট।
- মোট ব্যয় প্রায় ১২.৬৫ বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে রাশিয়া সরকার ঋণ দিচ্ছে ১১.৪ বিলিয়ন ডলার যা মোট ব্যায়ের প্রায় ৯০ শতাংশ।
- ২০২৩ সালে কেন্দ্রটি চালু করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সূত্র: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ওয়েবসাইট এবং দৈনিক পত্রিকা।
৭৪.
Different attributes in two different tables having same name are referred to as -
  1. ক) Acronym
  2. খ) Synonym
  3. গ) Homonym
  4. ঘ) Mutually exclusive
ব্যাখ্যা
Homonym
Homonyms are similar sounding words or a word that have distinct meanings. Languages are filled with these kinds of words and are usually used in different rhyming stanzas.
For example: in English language, words like “fair” and “fare” sound similar, but have different meanings (fair is any formal event like a carnival while fare is the tariff of any commodity or service).
In terms of database, homonyms are those fields of data that have different values but have similar name.

The name of the attribute will be same but the attribute refers the different things.
৭৫.
The tool used to find a similar word in a document is called -
  1. ক) Finder
  2. খ) Thesaurus
  3. গ) Dictionary
  4. ঘ) Find and Replace
ব্যাখ্যা
A thesaurus is a software tool included with some word processors that provides synonyms for selected words on command. 
Users using Microsoft Word can open a thesaurus by highlighting the word they want to look up and pressing the shortcut key Shift+F7.
৭৬.
In MS-Word, Bullets and Numbering are in the tab
  1. ক) Insert
  2. খ) View
  3. গ) Home
  4. ঘ) Design
ব্যাখ্যা
In MS-Word, Bullets and Numbering are in the ‘home’ tab.
 
To create a numbered list in Microsoft Word, follow the steps below:
Position the cursor where you want to insert the number list.
On the Home tab in the Ribbon, click the number list button, as shown at the top of the page.
If successful, a number one should appear. 
Type any text and press Enter to start the next number in the numbered list. 
To end the numbered list, press Enter twice.

৭৭.
The country with one of the smallest Carbon footprints is
  1. ক) Tuvalu
  2. খ) Japan
  3. গ) USA
  4. ঘ) Russia
ব্যাখ্যা
The country with one of the smallest Carbon footprints is Tuvalu.
On the other hand Japan, Russia and USA are among top carbon emitters in the world.
 
Source: worldpopulationreview
৭৮.
Celsius and Fahrenheit scale show same reading at ___ temperature.
  1. ক) - 40
  2. খ) 40
  3. গ) 32
  4. ঘ) - 32
ব্যাখ্যা
সেলসিয়াস স্কেল ও ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক হলো -
C/5 = (F - 32)/9 [C = সেলসিয়াস তাপমাত্রা, F = ফারেনহাইট তাপমাত্রা]

এখন, সেলসিয়াস স্কেল ও ফারেনহাইট স্কেলের তাপমাত্রা সমান (x) হলে,
x/5 = (x - 32)/ 9
Or, 9x = 5x - 160
Or, 4x = -160
Or, x = - 40

অর্থাৎ, (- 40)-তে সেলসিয়াস তাপমাত্রা এবং ফারেনহাইট তাপমাত্রা সমান।
৭৯.
The word 'Mycology' is related to
  1. ক) Mitochondria
  2. খ) Mushroom
  3. গ) Mutation
  4. ঘ) Meteorology
ব্যাখ্যা
Mycology, the study of fungi, a group that includes the mushrooms and yeasts.
Many fungi are useful in medicine and industry.
Fungus, plural fungi, any of about 144,000 known species of organisms of the kingdom Fungi, which includes the yeasts, rusts, smuts, mildews, molds, and mushrooms. 

Source: Britannica
৮০.
_____ view displays all the slides in a presentation in horizontally sequenced thumbnails.
  1. ক) Master view
  2. খ) Outline
  3. গ) Slide sorter
  4. ঘ) Web view
ব্যাখ্যা
The ''Slide Sorter view'' shows all the presentation slides in the horizontal sequence thumbnails format and is helpful in rearranging slides. 
The Slide Show option is used for the presentation of the slides to the audience.