পরীক্ষা আর্কাইভ

৩১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা

পরীক্ষাPSCতারিখ২৭ মে, ২০১১সময়45 minutes৯৮ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১০০
সিলেবাস
৩১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার মূল প্রশ্ন ও সমাধান
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৩১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা

PSC · ২৭ মে, ২০১১ · ১০০ প্রশ্ন

.
বাংলা গদ্যের জনক কে?
  1. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  2. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  3. উইলিয়াম কেরী
  4. রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা
• ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর:
- বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
- তিনি বাংলা গদ্যে যতি বা বিরামচিহ্নের প্রবর্তন করেন।
- বাংলা গদ্য প্রবাহ সমৃদ্ধির জন্য তিনি ‘উচ্চবচন ধ্বনিতরঙ্গ’ ও ‘অনতিলক্ষ্য ছন্দঃস্রোত’ সৃষ্টি করেন।
- তিনি বাংলা গদ্যকে গতিশীল করে প্রাণদান করেছেন।
- বিদ্যাসাগর বাংলা গদ্যে সুললিত শব্দবিন্যাস, পদবিভাগ ও যতিসন্নিবেশে সুবোধ্য ও শিল্প গুণান্বিত করে তোলেন। 
- বাংলা গদ্যকে তিনি সাহিত্য গুণসম্পন্ন ও সর্বভাব প্রকাশক্ষম করেছিলেন বলেই বিদ্যাসাগরকে বাংলা গদ্যের জনক বলা হয়।
- রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্যাসাগরকে বাংলা গদ্যের 'প্রথম শিল্পী' বলে অভিহিত করেছেন।

অন্যদিকে,
• উইলিয়াম কেরি:
- উইলিয়াম কেরিকে বাংলা গদ্যের পথিকৃৎ বলা হয়।
- তিনি সুশৃঙ্খল গদ্যের পথকিৃৎরূপে বিদেশী ব্যবহারের ও শিক্ষার উপযোগী করে ১৮০১ সালে ‘ কথোপকথন’ গ্রন্থটি শ্রীরামপুর মিশন প্রেস থেকে প্রকাশ করেন।
- ‘কথোপকথন’ গ্রন্থটি ছিল ‍দ্বিভাষিক - এক পৃষ্ঠায় বাংলা, অপর পৃষ্ঠায় ইংরেজি।
- বাংলা ভাষার কথ্যরীতির প্রথম নিদর্শন এই গ্রন্থে বিধৃত।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।
.
'আনন্দমঠ' উপন্যাসের লেখক কে?
  1. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  2. তারাশঙ্কর বন্দোপাধ্যায়
  3. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
  4. আনন্দমোহন বাগচী
ব্যাখ্যা
• ‘আনন্দমঠ’ উপন্যাস:
- ছিয়াত্তরের মন্বন্তরের পটভূমিকায় সন্ন্যাসী বিদ্রোহের ছায়া অবলম্বনে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত এই উপন্যাসটি প্রকাশিত হয়েছে ১৮৮২ সালে।
- উপন্যাসটিতে প্রতিপাদ্য বিষয় হিসেবে দাঁড়িয়েছে স্বদেশভক্তি, স্বজাতি ও স্বধর্মপ্রীতি।
- এই উপন্যাসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় স্বদেশ বলতে বঙ্গভূমিকে, আর ধর্ম বলতে হিন্দু ধর্মকে বুঝিয়েছেন।
- 'বন্দে মাতরম্' গান দ্বারা বুঝিয়েছেন ইংরেজ বিরোধী আন্দোলনের দীক্ষা।
- উল্লেখ্য যে এটি কোন ঐতিহাসিক উপন্যাস নয়। এর ঘটনা কল্পিত কিন্তু অবিশ্বাস্য নয়। চরিত্রগুলি আদর্শায়িত।
- মন্বন্তরের বর্ণনা নিখুঁত, সাধারণ গ্রামীণ জীবনের আখ্যান বাস্তব।
- সর্বোপরি প্রেম এবং আদর্শের দ্বন্দ্ব এই উপন্যাসের কাহিনিকে নিবিড়তা দিয়েছে।
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত এই গ্রন্থের 'বন্দে মাতরম্' গানটির ভূমিকা যেমন ঐতিহাসিক, তেমনি ঐতিহাসিক এই উপন্যাসের প্রভাব। - নরেশচন্দ্র সেনগুপ্ত 'The Abbey of Bliss' (1907) এবং শ্রী অরবিন্দ 'Ananda Math' (1910) নামে উপন্যাসটির ইংরেজি অনুবাদ করেন। - এটি মূলত বাস্তবানুগ রোমান্সধর্মী উপন্যাস।
- এই গ্রন্থে রচিত গানের 'বন্দে মাতরম্' ধ্বনি পরবর্তীকালে ব্রিটিশবিরোধী আন্দোলনকারীদের অত্যন্ত প্রিয় ও উদ্দীপক স্লোগান হিসেবে গৃহীত হয়।
- এই গ্রন্থ থেকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনায় স্বসম্প্রদায়প্রীতি লক্ষ করা যায়।

-------------------------------
• বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়:
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঔপন্যাসিক, সাংবাদিক, বাংলার নবজাগরণের অন্যতম প্রধান পুরুষ।
- ১৮৩৮ সালে চব্বিশ পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।
- বাংলা উপন্যাসের জনক বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে।
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম উপন্যাস 'রাজমোহনস ওয়াইফ'। উপন্যাসটি ইংরেজিতে লেখা।
- তাঁর রচিত বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস 'দুর্গেশনন্দিনী' প্রকাশিত হয় ১৮৬৫। এটি তাঁর রচিত প্রথম বাংলা উপন্যাসও।
- 'ললিতা তথা মানস' (১৮৫৬) কাব্যগ্রন্থের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এটি তাঁর রচিত প্রথম কাব্যগ্রন্থ।
- 'কপালকুণ্ডলা' তাঁর রচিত দ্বিতীয় বাংলা উপন্যাস (১৮৬৬)।
- আনন্দমঠ, দেবী চৌধুরানী ও সীতারাম তাঁর ত্রয়ী উপন্যাস।

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস সমূহ:
- দুর্গেশনন্দিনী,
- কপালকুণ্ডলা,
- মৃণালিনী,
- বিষবৃক্ষ,
- ইন্দিরা,
- যুগলাঙ্গুরীয়,
- চন্দ্রশেখর,
- রাধারানী,
- রজনী,
- কৃষ্ণকান্তের উইল,
- রাজসিংহ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
'বিদ্রোহী' কবিতা কোন কাব্যের অন্তর্গত?
  1. দোলনচাঁপা
  2. বিষের বাঁশী
  3. সাম্যবাদী
  4. অগ্নিবীণা
ব্যাখ্যা
• 'বিদ্রোহী' কবিতা:
- ‘বিদ্রোহী’ কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতা।
-  ‘বিদ্রোহী' কবিতা ২২ পৌষ,১৩২৮ (১৯২২ সালের ৬ জানুয়ারি) সাপ্তাহিক ‘বিজলী’ পত্রিকায় কবিতাটি প্রকাশিত হয়।
- নজরুল দ্রোহ-ভাবাপন্ন আরোও কবিতা লিখলেও শুধু এক 'বিদ্রোহী' কবিতার জন্যই তিনি বাঙালির চিরকালের বিদ্রোহী কবি।
- এর মূলে রয়েছে - বিদ্রোহ ও বিপ্লবের আবেগ।

- কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ 'অগ্নিবীণা'।
- এই কাব্যগ্রন্থটি তিনি বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষকে উৎসর্গ করেন।
- এতে মোট ১২টি কবিতা রয়েছে।

'অগ্নিবীণা' কাব্যের কবিতা গুলো হলো:
- প্রলয়োল্লাস (প্রথম কবিতা), 
- বিদ্রোহী,
- রক্তাম্বরধারিণী মা,
- আগমনী,
- ধুমকেতু,
- কামালপাশা,
- আনোয়ার,
- রণভেরী,
- শাত-ইল-আরব,
- খেয়াপারের তরণী,
- কোরবানী এবং
- মোহররম।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বিদ্রোহী কবিতা, বাংলাপিডিয়া।
.
তাম্বুলখানা গ্রামে জন্মেছিলেন কোন কবি?
  1. জসীমউদ্‌দীন
  2. ফররুখ আহমদ
  3. আবুল হাসান
  4. শহীদ কাদরী
ব্যাখ্যা
• জসীমউদ্‌দীন:
- তিনি ১৯০৩ সালের ১ জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন।
- তিনি ছিলেন কবি, শিক্ষাবিদ। তিনি পল্লিকবি হিসেবে পরিচিত।
- তাঁর রচিত একমাত্র উপন্যাস 'বোবা কাহিনী'।
- তাঁর রচিত 'নক্সী কাঁথার মাঠ' একটি বিখ্যাত গাথাকাব্য। এটি ১৯২৯ সালে প্রকাশিত হয়।
- E.M. Millford গ্রন্থটি 'The Field of the Embroidered Quilt' নামে অনুবাদ করেন।
- তিনি প্রেসিডেন্টের প্রাইড অব পারফরমেন্স পুরস্কার (১৯৫৮), বাংলাদেশ সরকারের একুশে পদক (১৯৭৬) ও স্বাধীনতা দিবস পুরস্কারে (মরণোত্তর, ১৯৭৮) ভূষিত হন।
- ১৯৭৬ সালের ১৩ মার্চ তিনি ঢাকায় মারা যান।

• তাঁর রচিত অন্যান্য কাব্যগ্রন্থ-
- বালুচর,
- রূপবতী,
- নকশী কাঁথার মাঠ,
- ধানখেত,
- সোজন বাদিয়ার ঘাট,
- মাটির কান্না,
- মা যে জননী কান্দে,

- তাঁর রচিত আত্মকথা:
- জীবনকথা,
- স্মৃতিপট,
- যাদের দেখেছি,
- ঠাকুর বাড়ির আঙ্গিনায়।

• তাঁর রচিত শিশুতোষ:
- ডালিমকুমার,
- এক পয়সার বাঁশি,
- হাসু ইত্যাদি।

• তাঁর রচিত নাটক-
- পদ্মাপার,
- বেদের মেয়ে,
- মধুমালা,
- পল্লীবধূ,
- গ্রামের মায়া ইত্যাদি।

অন্যদিকে,
• ফররুখ আহমদ ১৯১৮ সালের ১০ জুন মাগুরা জেলার শ্রীপুর থানার মাঝাইল গ্রামে জন্মগ্রহণ করেন।
• ১৯৪৭ সালের ৪ঠা আগস্ট গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়ার বর্নি গ্রামে মাতুলালয়ে আবুল হাসানের জন্ম। 
• ১৯৪২ সালের ১৪ই আগস্ট, কলকাতায় শহীদ কাদরীর জন্ম।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
.
'ছিন্নপত্রে'র অধিকাংশ পত্র কাকে উদ্দেশ্য করে লেখা?
  1. ইন্দিরা দেবী
  2. কাদম্বরী দেবী
  3. মৃণালিনী দেবী
  4. মৈত্রেয়ী দেবী
ব্যাখ্যা
• 'ছিন্নপত্রে'র অধিকাংশ পত্র ভ্রাতুষ্পুত্রী ইন্দিরা দেবীকে উদ্দেশ্য করে লেখা।

• ‘ছিন্নপত্র’ চিঠির সংকলন:

- 'ছিন্নপত্র' রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা চিঠির সংকলন। এটি প্রকাশিত হয় ১৯১২ সালে।
- এতে মোট ১৫৩টি পত্র আছে।
- প্রথম ৮টি শ্রীশচন্দ্র মজুমদারকে উদ্দেশ্য করে লেখা।
- পরবর্তী ১৪৫টি ভ্রাতুষ্পুত্রী ইন্দিরা দেবীকে উদ্দেশ্য করে লেখা৷
- উত্তর ও পূর্ববঙ্গের প্রকৃতি অপরূপ রূপে প্রতিভাত হয় তাঁর ভ্রাতুষ্পুত্রী ইন্দিরা দেবীকে লেখা পত্রে, যেগুলি ছিন্নপত্র ও ছিন্নপত্রাবলী নামে সংকলিত হয়।

উৎস: বাংলাপিডিয়া এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
মাইকেল মধুসূদন দত্তের 'বীরাঙ্গনা কাব্য' কোন ধরনের কাব্য?
  1. মহাকাব্য
  2. সনেট
  3. পত্রকাব্য
  4. গীতিকাব্য
ব্যাখ্যা
• 'বীরাঙ্গনা কাব্য':
- 'বীরাঙ্গনা কাব্য' মাইকেল মধুসূদন দত্ত রচিত পত্রকাব্য।
- এটি ১৮৬২ সালে প্রকাশিত হয়।
- পত্রাকারে এ ধরনের কাব্য বাংলা সাহিত্যে এটাই প্রথম।
- রোমান কাব্য ‘হেরোইদাইদ্স’ কাব্যের অনুসরণে ‘বীরাঙ্গনা’ কাব্যগ্রন্থটি বাংলায় রচিত।
- এই কাব্যে মোট ১১টি পত্র আছে।
- পৌরাণিক নারীরা মধুসূদনের হাতে যেন আধুনিক মানুষ হিসেবে পুনর্জাগরিত হয়ে নিজেদের প্রণয় কামনা ইত্যাদি প্রকাশ করেছে এই কাব্যে।

-----------------------
• মাইকেল মধুসূদন দত্ত:
- মাইকেল মধুসূদন দত্ত একজন মহাকবি, নাট্যকার। তিনি ১৮২৪ সালের ২৫ জানুয়ারি যশোর জেলার কপোতাক্ষ নদের তীরে সাগরদাঁড়ি গ্রামে জম্ম গ্রহণ করেন।
- তিনি বাংলা ভাষার সনেট প্রবর্তক।
- তিনি অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক।
- মাইকেল মধুসূদন দত্ত প্রথম অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগ করেন ‘পদ্মাবতী’ নাটকে। (দ্বিতীয় অঙ্ক দ্বিতীয় গর্ভাঙ্কে)
- অমিত্রাক্ষর ছন্দে রচিত প্রথম কাব্যগ্রন্থ- তিলোত্তমাসম্ভব কাব্য। অর্থ্যাৎ, এই কাব্যটি সম্পূর্ণ অমিত্রাক্ষর ছন্দে রচিত।
- তাঁর রচিত প্রথম কাব্যগ্রন্থ দ্য ক্যাপটিভ লেডি। এটি ইংরেজিতে রচিত।

তাঁর রচিত কাব্যগুলো হলো:
- তিলোত্তমাসম্ভব কাব্য,
- মেঘনাদবধ কাব্য,
- ব্রজাঙ্গনা কাব্য,
- বীরাঙ্গনা কাব্য (পত্রকাব্য),
- চতুর্দশপদী কবিতাবলী।

- ‘হেক্টরবধ’ গদ্যে রচিত অনুবাদ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
আলাওলের 'তোহফা' কোন ধরনের কাব্য?
  1. আত্মজীবনী
  2. প্রণয়কাব্য
  3. নীতিকাব্য
  4. জঙ্গনামা
ব্যাখ্যা
• 'তোহফা' কাব্য:
- 'তোহফা' গ্রন্থটি কবি আলাওলের পঞ্চম রচনা। এই কাব্য বিখ্যাত সুফী সাধক শেখ ইউসুফ গদা দেহলভীর 'তোহফাতুন নেসায়েহ্' নামক ফারসি গ্রন্থের অনুবাদ।
- আলাওল ১৬৬৪ সালে এ কাব্য সমাপ্ত করেন। তখন নিজের অবস্থা সম্পর্কে কবি বলেছেন:মুই আলাওল হীনদৈববশ অনুদিনবিধি বিড়ম্বিল বৃদ্ধকাল।ইসলাম ধর্ম সম্বন্ধীয় তত্ত্বোপদেশপূর্ণ এ গ্রন্থটি শ্রীমন্ত সোলেমানের নির্দেশে রচিত হয়েছিল।
- তোহফা গ্রন্থটি কাব্যাকারে রচিত হলেও ধর্মীয় নীতিকথাই এতে রূপ লাভ করেছে।
- ধর্মীয় তত্ত্বমূলক ও নৈতিক উপদেশাত্মক কাব্য তোহফা পঁয়তাল্লিশ অধ্যায়ে বিভক্ত এবং এর বিভিন্ন অধ্যায়ে মুসলমানদের ধর্ম আচার-আচরণ কর্তব্য ইত্যাদি বিষয় বর্ণিত হয়েছে।
- তৌহিদ, ইমান, এল্ম, শাস্ত্রব্যবস্থা, এবাদত, বিবাহ ইত্যাদি ধর্মীয় সামাজিক ও দৈনন্দিন জীবনের পালনীয় কর্তব্য সম্পর্কে পয়ার ছন্দে রূপ দিয়ে আলাওল মুসলমানদের জন্য অবশ্যপাঠ্য গ্রন্থ হিসেবে এর মর্যাদা দিয়েছেন।

----------------
আলাওল: 
- আরাকান রাজসভার শ্রেষ্ঠ কবি আলাওল ১৭শতক/ মধ্যযুগের শ্রেষ্ঠ মুসলিম কবি ছিলেন।
- ‘পদ্মাবতী’ তার প্রথম ও শ্রেষ্ঠ মহাকাব্য, মাগন ঠাকুরের উৎসাহে তিনি এই কাব্য রচনা করেন।
- কবি মালিক মুহম্মদ জায়সির হিন্দি কাব্য পদুমাবৎ অবলম্বনে তিনি এটি রচনা করেন।
- কবি আলাওল আরাকান-রাজা উমাদারের রাজদেহরক্ষী অশ্বারোহীর পেশায় নিয়োজিত ছিলেন। 

তাঁর রচিত গ্রন্থসমূহ:
- সিকান্দার নামা,
- তোহফা,
- সপ্তপয়কর,
- সয়ফুলমুলুক বদিউজ্জামাল, 
- রাগতালনামা,

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, ড. মাহবুবুল আলম এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'উজবুক' শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?
  1. ফার্সি
  2. তুর্কি
  3. পর্তুগিজ
  4. আরবি
ব্যাখ্যা
• ‘তুর্কি’ ভাষার শব্দ:
কাঁচি, খোকা, বাবুর্চি, উজবুক, কোর্মা, তুরুক, বন্দুক, তোশক, বেগম, বাবা, বিবি।

অন্যদিকে,
• আরবি ভাষা থেকে আগত কিছু গুরুত্বপূর্ণ শব্দ হলো:
কুমকুম, আমানত, আমামা, আমিন, আমির, আমিরাত, আম্বর, আয়াত, আয়েশ, আরশ, আর্জি, আলামত, আলিশান, আলেম, আশেক, আসর।

• ফারসি ভাষা থেকে আগত কিছু শব্দ হলো:
কুলফি, কুস্তি, কোফতা, গ্রেপ্তারি, গ্রেফতার, দারোগা, লুঙ্গি, সাদা, আসমান, কাজি, খোয়াব, চেহারা, কাগজ, চশমা, চারপায়া, ছয়লাপ ইত্যাদি।

• পর্তুগিজ ভাষার কিছু শব্দ:
আনারস, কামরা, গির্জা, গুদাম, চাবি, জানালা, তোয়ালে, পাউরুটি, পাদরি, পেয়ারা, বালতি, বোতল, বোতাম ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
সমাসবদ্ধ শব্দ 'আনত' কোন সমাসের উদাহরণ?
  1. বহুব্রীহি
  2. কর্মধারয়
  3. সুপসুপা
  4. অব্যয়ীভাব
ব্যাখ্যা
• অব্যয়ীভাব সমাস:
অব্যয় পদ পূর্বে বসে যে-সমাস হয় এবং যেখানে পূর্বপদের অর্থ প্রাধান্য পায় তাকে অব্যয়ীভাব সমাস বলে। অব্যয়ীভাব সমাসে কেবল অব্যয়ের অর্থযোগে ব্যাসবাক্য গঠিত হয়। উপসর্গ একপ্রকার অব্যয়।  তাই উপসর্গযোগে গঠিত সব শব্দই অব্যয়ীভাব সমাস। এ সমাসের ব্যাসবাক্যে অব্যয়ের নাম বা প্রকৃতির উল্লেখ করা হয় না। কেবল অব্যয়ের অর্থ সহযোগে ব্যাসবাক্য গঠিত হয়।

অব্যয়ীভাব সমাসের উদাহরণ:
- শ্রীর অভাব = বিশ্রী;
- মরণ পর্যন্ত = আমরণ;
- দানের বিপরীত = প্রতিদান;
- জেলার সদৃশ = উপজেলা;
- বিঘ্নের অভাব = নির্বিঘ্ন;
- ঈষৎ নত = আনত;
- অন্য মত = মতান্তর;
- আমিষের অভাব = নিরামিষ;
- একটি লোক = লোকটি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১০.
অশোক সৈয়দ কার ছদ্মনাম?
  1. আবদুল মান্নান সৈয়দ
  2. সৈয়দ আজিজুল হক
  3. আবু সয়ীদ আইয়ুব
  4. সৈয়দ শামসুল হক
ব্যাখ্যা
• আবদুল মান্নান সৈয়দ এর ছদ্মনাম 'অশোক সৈয়দ'। 

• আবদুল মান্নান সৈয়দ:
কবি, প্রাবন্ধিক, গবেষক, সাহিত্য-সমালোচক আবদুল মান্নান সৈয়দ ১৯৪৩ সালের ৩ আগস্ট পশ্চিম বঙ্গের চবিবশ পরগনায় জন্মগ্রহণ করেন।
- তিনি প্রথম জীবনে অশোক সৈয়দ ছদ্মনামে লিখতেন।
- আবদুল মান্নান সৈয়দ ১৯৬০ সাল থেকে কবিতা লেখা শুরু করেন এবং পাঁচ দশক ধরে লেখা অব্যহত রাখেন। তাঁর প্রথম গ্রন্থ জন্মান্ধ কবিতাগুচ্ছ প্রকাশিত হয় ১৯৬৭ সালে। 
- কবিতা, উপন্যাস, গল্প, প্রবন্ধ-গবেষণা, কাব্যনাটক, স্মৃতিকথাসহ তাঁর গ্রন্থের সংখ্যা দেড় শতাধিক।

---------------------
বাংলা সাহিত্যের কয়েকজন লেখক ও তাদের ছদ্মনাম:
- 'সমরেশ বসু' বাংলা সাহিত্যে 'কালকূট' নামে পরিচিত। 
- রাজশেখর বসুর ছদ্মনাম - 'পরশুরাম'। 
- বলাইচাঁদ মুখোপাধ্যাযয়ের ছদ্মনাম ‘বনফুল'। 
- মধুসূদন মজুমদারের ছদ্মনাম - 'দৃষ্টিহীন'। 
- সোমেন চন্দ এর ছদ্মনাম - ইন্দ্রকুমার সোম। 
- বিমল ঘোষ এর ছদ্মনাম - মৌমাছি। 
- বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায় এর ছদ্মনাম - যাযাবর। 
- সতীনাথ ভাদুড়ী এর ছদ্মনাম - চিত্রগুপ্ত। 
- বিমল মিত্র এর ছদ্মনাম - জাবালি। 
- কালিকানন্দ এর ছদ্মনাম - অবধূত। 
-  সৈয়দ মুজতবা আলী এর ছদ্মনাম - প্রিয়দর্শী।
- সুনীল গঙ্গোপাধ্যায়  এর ছদ্মনাম - নীল লোহিত। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১১.
সন্ধি-সাধিত শব্দ 'পরস্পর' কোন ধরনের সন্ধির দৃষ্টান্ত?
  1. ব্যঞ্জন ধ্বনি
  2. স্বরধ্বনি
  3. নিপাতনে সিদ্ধ
  4. বিসর্গ সন্ধি
ব্যাখ্যা
• পর + পর = পরস্পর;  নিপাতনে সিদ্ধ সন্ধি সাধিত শব্দ।

• নিপাতনে সিদ্ধ সন্ধি 
সন্ধির প্রচলিত নিয়ম না মেনে যে সন্ধি হয় তাকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে।

কয়েকটি নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ হলো:
গো+ইন্দ্র = গবেন্দ্র,
গো+অক্ষ = গবাক্ষ,
প্র+এষণ = প্রেষণ,
কুল+অটা = কুলটা,
পর+পর = পরস্পর,
অন্য + অন্য = অন্যান্য।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১২.
'অদিতি' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. পৃথ্বী
  2. নীর
  3. ক্ষিতি
  4. অবনী
ব্যাখ্যা
• ‘অদিতি’ শব্দের অর্থ: পৃথিবী।

• 'পৃথিবী' শব্দের সমার্থক শব্দ:
জগৎ, ভুবন, সংসার, বিশ্ব, ধরা, ধরণী, ধরিত্রী, বসুমতী, বসুন্ধরা, পৃথ্বী, দুনিয়া, ভূ, ভূমণ্ডল, মর্ত্য, বসুধা, অবনী, মহী, মেদিনী, ক্ষিতি।

অন্যদিকে, 
• ‘নীর’ শব্দের অর্থ: পানি।

• 'পানি'-এর সমার্থক শব্দ:
জল, নীর, উদক, সলিল, পানি, অপ, প্রানদ, তোয়, জীবন ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৩.
'পরাগলী মহাভারত' খ্যাত গ্রন্থের অনুবাদকের নাম কী?
  1. সঞ্চয়
  2. কবীন্দ্র পরমেশ্বর
  3. শ্রীকর নন্দী
  4. কাশীরাম দাস
ব্যাখ্যা
• 'পরাগলী মহাভারত:
- 'পরাগলী মহাভারত' খ্যাত গ্রন্থের লেখক কবীন্দ্র পরমেশ্বর।
- তিনি মহাভারত কাব্যের প্রথম অনুবাদক কবি।
- নবাব হুসেন শাহ্‌ (১৪৯৩-১৫১৮) চট্টগ্রাম শাসনের জন্য পরাগল খাঁ নামক এক লস্কর নিযুক্ত করেন।
- যুদ্ধপ্রিয় পরাগল খাঁ মহাভারতের যুদ্ধকাহিনি শুনে গ্রন্থটি অনুবাদের জন্য পরমেশ্বর দাসকে নির্দেশ দেন।
- তাই কবীন্দ্র পরমেশ্বর এর অনুবাদকৃত মহাভারতকে 'পরাগলী মহাভারত' বলা হয়।
- কবীন্দ্র তাঁর রচিত মহাভারতের নাম দিয়েছেন ‘ভারত পাঁচালী’।

অন্যদিকে,
• 'ছুটি খাঁনী' মহাভারত:
- চট্টগ্রামের শাসনকর্তা পরাগল খান মৃত্যুর পর তাঁর পুত্র ছুটি খাঁ সভাসদ শ্রীকর নন্দীকে মহাভারত অনুবাদের নির্দেশ দেন।
- ছুটিখানের আদেশে জৈমিনি মহাভারতের ওপর নির্ভর করে কেবল ‘অশ্বমেধ পর্বের’ অংশ নিয়ে শ্রীকর নন্দী 'ভারত পাঁচালী' রচনা করেন।
- শ্রীকর নন্দী রচিত ভারত পাঁচালী 'ছুটি খাঁনী' মহাভারত নামেও পরিচিত।
- কেউ কেউ বলে পরাগলী মহাভারতের অসম্পূর্ন অংশ সম্পূর্ণ করেছেন শ্রীকর নন্দী।

•  ‘মহাভারত' কাব্যের মূল রচয়িতা হচ্ছেন কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব।
•  মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদকের নাম কাশীরাম দাস। ‘মহাভারত' কাব্যগ্রন্থটি সংস্কৃত ভাষায় রচিত।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।
১৪.
'বটতলার উপন্যাস' গ্রন্থের লেখকের নাম কী?
  1. দিলারা হাশেম
  2. রাজিয়া খান
  3. রিজিয়া রহমান
  4. সেলিনা হোসেন
ব্যাখ্যা
• 'বটতলার উপন্যাস' এর লেখক 'রাজিয়া খান'।  

• রাজিয়া খান: 
- রাজিয়া খান আমিন মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে অধ্যাপক ছিলেন।
- অধ্যাপনা করলেও সাহিত্যের অঙ্গনেও তাঁর সমান পদচারণা ছিল।
- সাহিত্যকর্মে তাঁর যাত্রা শুরু হয়েছিল ১৯৫৮ সালে।
- তাঁর সাড়া জাগানো বই ‘বটতলার উপন্যাস’।



উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; 'বটতলার উপন্যাস' এবং বিবিসি নিউজ বাংলা।
১৫.
Quarterly শব্দের অর্থ কী?
  1. সাপ্তাহিক
  2. পাক্ষিক
  3. ষান্মাসিক
  4. ত্রৈমাসিক
ব্যাখ্যা
• ‘Quarterly’ এর পারিভাষিক শব্দ - ত্রৈমাসিক।

অন্যদিকে, 
• ‘Daily’ এর পারিভাষিক শব্দ - দৈনিক পত্র।
• ‘Periodical’ এর পারিভাষিক শব্দ - সাময়িকী।
• ‘Half-yearly’ এর পারিভাষিক শব্দ - ষাণ্মাসিক।
• ‘Annuity’ এর পারিভাষিক শব্দ - বার্ষিক।
• 'Fortnightly' এর পারিভাষিক শব্দ - পাক্ষিক।
• ‘Weekly’ এর পারিভাষিক শব্দ - সাপ্তাহিক।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা এবং বাংলা একাডেমি, অভিগম্য অভিধান।
১৬.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. নিশিথিনী
  2. নিশীথীনি
  3. নিশিথীনী
  4. নিশীথিনী
ব্যাখ্যা
• শুদ্ধ বানান: নিশীথিনী।
- ‘নিশীথিনী’ শব্দটি বিশেষ্য পদ।
- এটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- রাত্রি;
- রজনী।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৭.
শিখণ্ডী শব্দের অর্থ কী?
  1. কবুতর
  2. কোকিল
  3. খরগোশ
  4. ময়ূর
ব্যাখ্যা
• ‘শিখণ্ডী’ শব্দের অর্থ: ময়ূর।

• 'ময়ূর' শব্দের সমার্থক শব্দ: কলাপী , কেকী , শিখী , শিখণ্ডী, বর্হী , বর্হিণ।

অন্যদিকে,
- 'খরগোশ' শব্দের সমার্থক শব্দ শশক।
- 'কবুতর' শব্দের সমার্থক শব্দ: কপোত, নোটন, পায়রা, পারাবত।
- 'কোকিল' শব্দের সমার্থক শব্দ: অন্যপুষ্ট, কলকণ্ঠ, পিক।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৮.
সাহিত্যে অলঙ্কার প্রধানত কত প্রকার?
ব্যাখ্যা
• অলঙ্কার:
কাব্যকে সৌন্দর্যমণ্ডিতও সহৃদয়হৃদয়সংবেদ্য করার জন্য কবি যেসব কৌশল অবলম্বন করেন, তাকে অলঙ্কার বলে। সাহিত্যে অলঙ্কার প্রধানত দুই প্রকার।
 যথা:
১. শব্দালঙ্কার এবং
২. অর্থালঙ্কার।

উৎস: বাংলাপিডিয়া এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৯.
গাড়ি চলে না, চলে না, নারে........গানের গীতিকার কে?
  1. সঞ্জীব চৌধুরী
  2. বাপ্পা মজুমদার
  3. শাহ্‌ আবদুল করিম
  4. দাশরথি রায়
ব্যাখ্যা
• শাহ্‌ আবদুল করিম:
- লোকসঙ্গীত শিল্পী, গীতিকার, সুরকার শাহ আবদুল করিমের জন্ম ১৯১৬ সালে সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার ধলআশ্রম গ্রামে। 
- তাঁর জীবনের প্রথমপর্বে সঙ্গীতের দীক্ষা ঘটেছিল বাংলা ভাবসাধক ও বাউল পরিমন্ডলে।
- প্রথম জীবনে তিনি বাউল, ভক্তিমূলক, জারি, সারি, রাধাকৃষ্ণবিষয়ক পালাগান গেয়েছেন। কিন্তু পরিণত বয়সে তিনি গণসঙ্গীত রচনা ও পরিবেশনে খ্যাতি অর্জন করেন।
- সঙ্গীতজীবনের একদিকে তিনি ছিলেন গণচেতনার সঙ্গীত রচয়িতা, সুরকার ও গায়ক, অন্যদিকে ছিলেন বাউল-আঙ্গিকের সঙ্গীতশিল্পী। 
-  কৈশোরকাল থেকেই গণসঙ্গীতের প্রতি শাহ আবদুল করিমের আকর্ষণ ছিল। সম্ভবত জীবনের বাস্তবতা তাঁকে গণসঙ্গীত রচনায় উদ্বুদ্ধ করে।

তাঁর কিছু বিখ্যাত সঙ্গীতের পঙ্‌ক্তি এ রকম:
- আগে কি সুন্দর দিন কাটাইতাম।
- কেমনে ভুলিবো আমি বাঁচি না তারে ছাড়া।
- গাড়ি চলে না, চলে না, নারে।
- বন্দে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে।
- গান গাই আমার মনরে বুঝাই।
- আইলায় না আইলায় নারে বন্ধু।
- বসন্ত বাতাসে সইগো, ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া।
২০.
অধ্যাপক আহমদ শরীফের মৃত্যু সন কোনটি?
  1. ১৯৯৭
  2. ১৯৯৮
  3. ১৯৯৯
  4. ২০০০
ব্যাখ্যা
• আহমদ শরীফ:
- তিনি ১৯২১ সালের ১৩ ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলায় পটিয়া উপজেলায় সুচক্রদণ্ডী গ্রামে জন্ম গ্রহণ করেন।
- একজন শিক্ষাবিদ, চিন্তাবিদ, লেখক এবং বাংলা সাহিত্যের অন্যতম গবেষক।
- বাংলা একাডেমি সংক্ষিপ্ত বাংলা অভিধান এর সম্পাদক আহমদ শরীফ।
- তাঁর বাঙালী ও বাঙলা সাহিত্য (দু খণ্ড ১৯৭৮, ১৯৮৩) মধ্যযুগের বাংলা সাহিত্যের পূর্ণাঙ্গ ইতিহাস গ্রন্থের মর্যাদা লাভ করেছে। এটি তাঁর শ্রেষ্ঠ রচনা।
- ১৯৯৯ সালের ২৪ শে ফেব্রুয়ারি তিনি মৃত্যুবরণ করেন।

• আহমদ শরীফ রচিত প্রবন্ধগ্রন্থ:
- বিশ শতকের বাঙালি,
- বিচিত চিন্তা,
- স্বদেশ অন্বেষা,
- স্বদেশ চিন্তা,
- বাঙালী ও বাঙলা সাহিত্য,
- সাহিত্য সংস্কৃতি চিন্তা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
২১.
In each of the following questions, out of the given alternative, choose the one that best expresses the meaning of the given word :
Sporadic-
  1. Consistent
  2. Uniform
  3. Frequent
  4. Scattered
ব্যাখ্যা
• Sporadic (adjective)
English Meaning: Not happening or appearing in a pattern; not continuous or regular: Scattered: sporadic firing.
Bangla Meaning: এখানে-সেখানে বা মাঝে মাঝে ঘটে কিংবা দেখা যায় এমন; বিক্ষিপ্ত।

Synonyms: Occasional (আকস্মিক), Irregular (অনিয়মিত), Intermittent (সবিরাম), scattered (adjective) (হিসেবে past participle) ইতস্তত বিক্ষিপ্ত; ছড়ানো
Antonyms: Frequent (প্রায়ই সংঘটিত), Regular(নিয়মিত), Steady (সুষম), Continuous (একটানা), Uniform (একই; সমান; একরূপ; সমরূপ), Consistent (সঙ্গতিপূর্ণ; নিয়মিত ও রীতিমাফিক; পূর্বাপর একই রকম)

Other Forms:
- Sporadically [স্প্যার‌্যাডিক্লি] (adverb) বিক্ষিপ্তভাবে।

Example Sentence:
- Later, our contact became more sporadic but we still had occasion to work together every once in a while.

Source: Live MCQ Lecture
২২.
Omnipotent-
  1. Feeble
  2. Supreme
  3. Impotent
  4. Vulnerable
ব্যাখ্যা
• Omnipotent (adjective)
- সর্বশক্তিমান।

• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক) Feeble (adjective)
- দুর্বল; নিস্তেজ; ক্ষীণ।

খ) Supreme (adjective)
- সর্বপ্রধান; সর্বোচ্চ; পরম; পারমিক।

গ) Impotent (adjective)
- অক্ষম, নিবীর্য; অশক্ত; অসমর্থ; (পুরুষ) নপুংসক; ক্লীব; পুরুষত্বহীন; ভগ্নধ্বজ।

ঘ) Vulnerable (adjective)
- ক্ষতিগ্রস্ত হতে পারে এমন; আক্রম্য; অরক্ষিত।

• শব্দগুলোর অর্থানুযায়ী বুঝা যাচ্ছে, উল্লিখিত অপশনগুলোর মধ্যে - Supreme শব্দটি Omnipotent এর সমার্থক অর্থ প্রকাশ করছে।

Source: Accessible Dictionary by Bangla Academy.
২৩.
In each of the following questions, choose the word opposite in meaning of the given word:
Repeal-
  1. Abolish
  2. Enact
  3. Annul
  4. Nullify
ব্যাখ্যা
• Repeal (Verb)
English Meaning: revoke or annul (a law or act of parliament).
Bangla Meaning: বাতিল করা; প্রত্যাহার করা।

• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -

ক) Abolish (verb transitive)
- (যুদ্ধ, দাসপ্রথা, প্রাচীনপ্রথা) লোপ করা; উচ্ছেদ করা।

খ) Enact (verb transitive)
- ১) আইনে পরিণত করা; আইন পাস করা। (২) মঞ্চস্থ করা।

গ) Annul (verb transitive)
- আইন, চুক্তি প্রভৃতি রদ করা বা বাতিল করা; (কোনো সামাজিক বিয়ে বা অনুরূপ কিছুকে) অসিদ্ধ বা অকার্যকর ঘোষণা করা।

ঘ) Nullify ] (verb transitive)
- রদ/বাতিল/অকার্যকর করা।

• শব্দগুলোর অর্থানুযায়ী বুঝা যাচ্ছে, উল্লিখিত অপশনগুলোর মধ্যে - Enact শব্দটি Repeal এর বিপরীত অর্থ প্রকাশ করছে।

Source: Accessible Dictionary by Bangla Academy.
২৪.
Antonym of Equity is -
  1. Uprightness
  2. Justice
  3. Integrity
  4. Bias
ব্যাখ্যা
• Antonym of Equity is - Bias.

• Equity (noun)
- ন্যায়পরায়ণতা।
ঘ) Bias (noun) 
- পক্ষপাত; বিশেষ দুর্বলতা; প্রবণতা; ঝোঁক।

• অপশনে উল্লিখিত অন্য শব্দগুলোর অর্থ -
ক) Uprightness (noun)
- ঋজুতা।

খ) Justice (noun)
- ন্যায়পরায়ণতা, যথাযথ আচরণ।
 
গ) Integrity (noun) [uncountable noun]
- চারিত্রিক সরলতা ও সততা; অখন্ডতা; অভেদ্যতা; শুদ্ধতা; সাধুতা; সত্যশীলতা।

Source: Accessible Dictionary by Bangla Academy.
২৫.
In each of the following questions, out of the four alternatives, choose the one which can be substituted for the given words/sentence:
A formal composition or speech expressing high praise of somebody-
  1. elegy
  2. eulogy
  3. caricature
  4. exaggeration
ব্যাখ্যা
Eulogy [ইউলাজি] (noun)
English Meaning: A speech or piece of writing containing great praise, especially for someone who has recently died.
Bangla Meaning: (Plural eulogies) [Countable noun, Uncountable noun] উচ্চপ্রশংসা; উচ্চপ্রশংসাসমৃদ্ধ রচনা।

Synonyms: Tribute (শ্রদ্ধা), Accolade (প্রশংসা; সমাদর), Acclaim (করতালি; সমর্থন; জয়ধ্বনি).
Antonyms: Attack (বিরুদ্ধ সমালোচনা; আক্রমণ).

Other Forms: 
- Eulogize (verb transitive) (আনুষ্ঠানিক) বক্তৃতায় অথবা লিখিতভাবে উচ্চপ্রশংসা করা।
- Eulogistic (adjective) উচ্চপ্রশংসাযোগ্য।

• Example Sentence:
- He delivered the eulogy at his grandfather’s funeral.

• অন্য অপশনগুলোর মধ্যে -
• Elegy (noun)
English Meaning: A sad poem or song, especially remembering someone who has died or something in the past.
Bangla Meaning: (plural elegies) শোকগাথা।

• Caricature (noun)
English Meaning: A picture, description, or imitation of a person in which certain striking characteristics are exaggerated in order to create a comic or grotesque effect.
Bangla Meaning: কৌতুক বা পরিহাসের উদ্দেশ্যে কোনো কোনো বৈশিষ্ট্যের উপর অধিক গুরুত্ব দিয়ে কোনো বস্তু বা ব্যক্তির চিত্র কিংবা ব্যক্তিবিশেষের কণ্ঠ, আচরণ ইত্যাদির অনুকরণ; ব্যঙ্গচিত্রণ; ব্যঙ্গকরণ; ব্যঙ্গকৌতুক।

• Exaggeration (noun)
English Meaning: A statement that represents something as better or worse than it really is.
Bangla Meaning: অতিরঞ্জন; অতিকথন।

Source: Live MCQ Lecture and Accessible Dictionary by Bangla Academy.
২৬.
The word 'Shrug' indicating doubt or indifference is associated with-
  1. shoulders
  2. head
  3. forehead
  4. eyebrows
ব্যাখ্যা
• Shrug (verb-transitive) 
English Meaning: raise (one's shoulders) slightly and momentarily to express doubt, ignorance, or indifference.
Bangla Meaning: (ঔদাসীন্য, সন্দেহ ইত্যাদি প্রকাশে কাঁধ) ঈষৎ উত্তোলন করা; কাঁধ ঝাঁকানো। 

• Example Sentence:
- I asked her where Fahim was, but she simply shruged (যেন সে কিছুই জানে না বা বোঝে না এমন ভাব) and said nothing.
- Jimmy looked enquiringly at Pete, who shrugged his shoulders

Source: Oxford Learner's Dictionary and Accessible Dictionary by Bangla Academy.
২৭.
Fill in the blank in the following sentence by selecting the most appropriate alternative:
He is quite _____ in dealing with people.
  1. unsubtle
  2. imprudent
  3. diplomatic
  4. impolite
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - diplomatic.
- Complete sentence: He is quite diplomatic in dealing with people.
- Bangla Meaning: মানুষের সাথে আচরণে তিনি বেশ কূটনৈতিক।

• Diplomatic (adjective):

English Meaning: of or concerning diplomacy.
Bangla Meaning:
(১)কূটনৈতিক: diplomatic service; diplomatic relations between Bangladesh and other countries.
(২) কুশলী; কূটনীতিকসুলভ; চতুর: a diplomatic answer.
Diplomatically (adverb): কূটনৈতিকভাবে।
- Here, 'Diplomatic' is an appropriate word to fill in the blank.

• অন্য অপশনগুলোর অর্থ -
ক) unsubtle (adjective)
- অপরোক্ষ নয়, অসংবেদনশীল, বা খুব স্পষ্টভাবে প্রকাশিত। এটি এমন কিছুকে বোঝায় যা সূক্ষ্ম নয় বা অত্যন্ত সরাসরি ও চোখে পড়ে।

খ) imprudent (adjective)
- অবিমৃষ্যকারী; অবিবেচক; অবিচক্ষণ; হঠকারী

ঘ) impolite (adjective)
- (আনুষ্ঠানিক) (১) (ব্যক্তি) অনীতিজ্ঞ; অবিজ্ঞ; অবিবেচক; অকোবিদ। (২) (কার্য, উদযোগ ইত্যাদি) অনুপযোগী; অনর্থকর; অহিতকর; অযুক্তিযুক্ত; অসমীক্ষাপ্রসূত।

Source: Accessible Dictionary Bangla Academy.
২৮.
They suffered much ____ tornado had hit their village.
  1. untill
  2. since
  3. as if
  4. let alone
ব্যাখ্যা
• অপশনে উল্লেখিত শব্দগুলোর অর্থ - 
ক) as if - যেন মনে হয়
খ) since -  (সময়) তারপর; তারপর থেকে; ইতিপূর্বে; ইতিমধ্যে, তখন থেকে.
গ) until - পর্যন্ত, যে পর্যন্ত না।
ঘ) let alone - দূরে থাক, চিন্তাই করা যায় না এমন।

• অপশন গুলোর অর্থ বিশ্লেষণ করলে দেখা যায়, শূন্যস্থানে since শব্দটি বসালে বাক্যের অর্থ পূর্ণতা পাবে। 
- Complete sentence: They suffered much since the tornado had hit their village.
- Meaning: তাদের গ্রামে ঘূর্ণিঝড় আঘাত হানার পর থেকে তারা অনেক ভুগেছে/ কষ্ট করেছে।

Source: Accessible Dictionary by Bangla Academy.
২৯.
One of the four sentences, given below is grammatically wrong. Choose the wrong sentence:
  1. The land is belonged to an old lady.
  2. They parted from one another suddenly.
  3. The leader expressed himself forcibly.
  4. Mother bought me an ice cream.
ব্যাখ্যা
• উল্লিখিত অপশনগুলোর মধ্যে ভুল বাক্যটি হচ্ছে - The land is belonged to an old lady.
- এখানে is belonged এর স্থলে belongs বা belonged হবে।
- কারণ belong এর passive হয় না।
- সঠিক বাক্য -The land belonged to an old lady.
-বাংলা অর্থ - জমিটি একজন বৃদ্ধা মহিলার।

• উল্লিখিত বাকি অপশনগুলোর বাক্য গুলো সঠিক।
খ) They parted from one another suddenly.
- Bangla Meaning: হঠাৎ করেই তারা একে অপরের থেকে আলাদা হয়ে গিয়েছিলো।

গ) The leader expressed himself forcibly.
- Bangla Meaning: নেতা জোর করে নিজেকে প্রকাশ করলেন।

ঘ) Mother bought me an ice cream.
- Bangla Meaning: মা আমাকে একটা আইসক্রিম কিনে দিলেন।
৩০.
One of the four sentences, given below is grammatically wrong. Choose the wrong sentence :
  1. He was always arguing with his brother.
  2. His failure resulted for lack of attention.
  3. When will you write to him about your plan?
  4. Who was the boy you were all laughing at?
ব্যাখ্যা
• উল্লিখিত অপশনগুলোর মধ্যে ভুল বাক্যটি হচ্ছে - His failure resulted for lack of attention.
- বাক্যে, resulted এরপর preposition for এর স্থলে in বসলে বাক্যটি সঠিক হবে।

• Correct Sentence: His failure resulted from a lack of attention.
- Bangla Meaning: তার ব্যর্থতার কারণ হচ্ছে মনোযোগের অভাব।

• Result (verb intransitive):
(১) result (from) স্বাভাবিক পরিণতি লাভ করা; ফলে যাওয়া।
(২) result in ডেকে আনা; পর্যবসিত হওয়া।

উল্লেখিত বাকি অপশন গুলোর বাক্য গুলো সঠিক।
ক) He was always arguing with his brother.
- Bangla Meaning: সে সবসময় তার ভাইয়ের সাথে তর্ক করতো।

গ) When will you write to him about your plan?
- Bangla Meaning: আপনি কখন তাকে আপনার পরিকল্পনা সম্পর্কে লিখবেন?

ঘ) Who was the boy you were all laughing at?
- Bangla Meaning: তুমি যে ছেলেটিকে দেখে হাসছিলে সে কে ছিল?

Source: Bangla Academy Dictionary
৩১.
Choose the correct spelt word.
  1. Volantory
  2. Volantary
  3. Voluntary
  4. Voluntory
ব্যাখ্যা
• Voluntary (অপশন গ)  is the correctly spelled word.

• Voluntary (adjective)
English Meaning: Done, given, or acting of one's own free will
Bengali meaning: (স্বতঃপ্রবৃত্ত; স্বেচ্ছাপ্রণোদিত; স্বেচ্ছাপ্রবৃত্ত; স্বেচ্ছাপ্রসূত)

Synonym: optional, discretionary,
Antonym: compulsory, obligatory

Source: Oxford Learner's Dictionary.
৩২.
Choose the correct spelt word:
  1. Accilerate
  2. Accelerate
  3. Accelerrate
  4. Accilarate
ব্যাখ্যা
• 'Accelerate' (অপশন খ) is the correctly spelled word.

• Accelerate (Verb)
English Meaning: (especially of a vehicle) begin to move more quickly.
Bangla Meaning: গতি বাড়ানো; ত্বরান্বিত করা।

Synonym: speed up, hurry up, get faster, move faster, go faster, drive faster, get a move on.
Example Sentence: Inflation started to accelerate.

Source: Oxford Learner's Dictionary And Accessible Dictionary by Bangla Academy.
৩৩.
Choose the correct spelt word:
  1. Tsunami
  2. Sunami
  3. suname
  4. Sunamee
ব্যাখ্যা
• The correct spelling is - Tsunami (অপশন 'ক')

• Tsunami (Noun)
English meaning: an extremely large wave caused by a violent movement of the earth under the sea.
Bangla meaning: সুনামি; সাগর বা নদী বা অন্য কোনো জলক্ষেত্রে ভূমিকম্প, ভূমিধস কিংবা আগ্নেয়গিরির উদ্গিরণের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাস বা ঢেউ।

Example:
- In 2004 an earthquake triggered a tsunami that destroyed entire communities in Indonesia and other countries around the Indian Ocean.
- She left the area after she lost her house and her family in the tsunami.

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
৩৪.
Of the four alternatives, find the one that best fits into the blank space: While living in poverty, the poet had to _____ a great deal of sufferings.
  1. see through
  2. put up with
  3. pass by
  4. fall back
ব্যাখ্যা
• Here, 'Put up with' is an appropriate phrase to fill in the blank.
- Complete Sentence: While living in poverty, the poet had to put up with a great deal of sufferings.
- Bangla Meaning: দারিদ্র্যে জীবনযাপনকালে কবিকে প্রচুর কষ্ট সহ্য করতে হয়েছিল।

• Put up with (idiom):
- English Meaning: Tolerate or endure something.
- Bangla Meaning: সহ্য করা,  বিনা প্রতিবাদে মেনে নেওয়া।
- Synonym: tolerate, take, accept, swallow, endure, bear, brook.

• অপশনে উল্লেখিত phrases গুলোর মধ্যে - 
ক) see through
English Meaning:  to understand the truth about someone or something and not allow yourself to be deceived.
Bangla Meaning: ফন্দি, চালাকি ইত্যাদি ধরে ফেলা; কী ধরনের মানুষ বুঝতে পারা; ধরে ফেলা।

গ) pass by
English meaning: Happen without being noticed or fully experienced by someone.
Bangla Meaning: লক্ষ্য না করা; উপেক্ষা করা।

ঘ) fall back
English meaning: move or turn back; retreat.
bangla Meaning: পশ্চাদপসরণ করা; পিছু হটা।

Source: Oxford Learner's Dictionary and Accessible Dictionary by Bangla Academy.
৩৫.
Wordsworth introduced the readers ______ a new kind of poetry.
  1. with
  2. at
  3. to
  4. by
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - to.
- Complete sentence: Wordsworth introduced the readers to a new kind of poetry.
- Bangla Meaning: ওয়ার্ডসওয়ার্থ পাঠকদের একটি নতুন ধরনের কবিতার সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন।

• Introduce into/to
English meaning: To help someone experience something for the first time:
Bangla Meaning: (কিছু) প্রবর্তন/প্রচলিত/চালু করা; (কাউকে কিছুর সঙ্গে) পরিচিত করা।
- যেমন: introduce new methods in agriculture; introduce somebody to the mysteries of modern physics.

Source: Accessible Dictionary by Bangla Academy and Cambridge Dictionary.
৩৬.
_____ his earlier study, the Professor's new study indicates a general warning trend in global weather.
  1. In contrast of
  2. In contrast to
  3. In contrast by
  4. In contrast as
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে 'in contrast to'.
- Complete sentence: In contrast to his earlier study, the Professor's new study indicates a general warning trend in global weather.
- Bangla Meaning: তার আগের অধ্যয়নের বিপরীতে, অধ্যাপকের নতুন গবেষণা বিশ্বব্যাপী আবহাওয়ায় একটি সাধারণ সতর্কতার প্রবণতা নির্দেশ করে।


In contrast to
English meaning: You say by contrast or in contrast, or in contrast to something, to show that you are mentioning a very different situation from the one you have just mentioned. 
Bangla Meaning:  In contrast to এর বাংলা অর্থ হলো এর বিপরীতে, এর তুলনায়, বা এর সাথে বিপরীতভাবে। এটি ব্যবহার করা হয় যখন কোনো কিছুর সাথে অন্য কিছুর ভিন্নতা বা বিপরীততা প্রকাশ করা হয়।

Example: In contrast to his earlier works, this novel is much more optimistic.
Bangla Meaning: পূর্বের কাজের তুলনায় নতুন উপন্যাসটি অনেক বেশি আশাবাদী।

Source: Collins Dictionary.
৩৭.
Only those who are not serious to their success work by ____ and starts.
  1. long odds
  2. against time
  3. every inch
  4. fits
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - fits.
- Complete Sentence: Only those who are not serious to their success work by fits and starts.
- Bangla Meaning: শুধুমাত্র তারাই, যারা তাদের সাফল্যের প্রতি সিরিয়াস নয়, খাপছাড়াভাবে কাজ করে।

• In / By fits and starts
English Meaning: with irregular bursts of activity / in an impulsive and irregular manner/ Irregularly.
Bangla Meaning: অনিয়মিত ভাবে ঘটা।

Ex. Sentence: If you study by fits and starts you will make no progress.
Bangla Meaning: তুমি অনিয়মিত অধ্যয়ন করলে কোনো অগ্রগতি লাভ করতে পারবে না।

Source: Oxford Learner's Dictionary and Accessible Dictionary by Bangla Academy.
৩৮.
Of the four alternatives given below, choose the word/words that best fits into the underlined word given in the sentence : 'One day women will have what has so long been denied them - leisure, money and room to themselves'.
  1. Space
  2. Liberty
  3. Office
  4. Capacity
ব্যাখ্যা
• Leisure (Noun)
English Meaning: time when one is not working or occupied; free time.
Bangla Meaning: অবকাশ; অবসর।

Synonym: free time, spare time, spare moments, time to spare, idle hours, time off, freedom,
Example Sentence: People with too much enforced leisure.
- Here 'Liberty' conveys the closest meaning of Leisure.
- আর তাই এখানে সঠিক উত্তর হবে - Liberty.

• উল্লেখ্য, 
'One day women will have what has so long been denied them - leisure, money and room to themselves' - উক্তিটি Virginia Woolf রচিত A Room of One's Own থেকে গৃহীত।

• অন্য অপশনগুলোর অর্থ -
ক) Space [uncountable noun]
- যার ভিতর সব বস্তু বিদ্যমান ও চলমান থাকে; মহাজাগতিক সকল বস্তুর আধার; মহাশূন্য; স্পেস।

গ) Office (Countable noun]
- (প্রায়ই plural) দফতর; কার্যালয়; অফিস

ঘ) Capacity [uncountable noun] (এবং indefinite article- সহ)
- ধারণক্ষমতা; শেখার ক্ষমতা; ধারণশক্তি; ধীশক্তি; সামর্থ্য; সংকুলান

Source: Oxford Learner's Dictionary & Accessible Dictionary by Bangla Academy.
৩৯.
Choose the word/words that best fits into the underlined word given in the sentence: Crafty men condemn studies, simple men admire them and wise men use them.
  1. Denounce
  2. Laud
  3. Compliment
  4. Acclaim
ব্যাখ্যা
• সঠিক উত্তর হবে - Denounce
• Condemn (verb transitive):
- দোষ দেওয়া; নিন্দা করা; কোনো কিছু বাতিল বা ব্যবহারের অযোগ্য বলে ঘোষণা করা।

• Denounce (verb transitive):
(কাউকে) জনসম্মুখে অভিযুক্ত করা; (কারো) বিরুদ্ধে তথ্য সরবরাহ করা বা অপরাধ ফাঁস করে দেওয়া; ফাঁসিয়ে দেওয়া; (প্রকাশ্যে) নিন্দাবাদ করা।

• অপশনে উল্লিখিত অন্য শব্দগুলোর অর্থ -
খ) Laud (verb transitive)  (noun) 
(আনুষ্ঠানিক) প্রশংসা করা; গুণকীর্তন করা; প্রশংসা; স্তুতিগান।

গ) Compliment (noun) [countable noun]
(১) প্রশংসাসূচক; শ্রদ্ধাসূচক বা সৌজন্যসূচক কথা: The girl blushed at the compliment on her appearance.
(২) (আনুষ্ঠানিক) শ্রদ্ধাজ্ঞাপন; শুভেচ্ছা: The food is delicious, my compliments to the chef; with the author’s compliments.
 (verb transitive) প্রশংসা করা; তোষণ করা; সশ্রদ্ধ উপহার প্রদান করা (কাউকে, কোনো কিছুর জন্য)

ঘ) Acclaim
(verb transitive) (১) সহর্ষে স্বাগত জানানো; তুমুল করতালি দেওয়া।
(২) (কাউকে) শাসকরূপে বরণ করা; করতালি দিয়ে সংবর্ধনা জানানো।
[Uncountable noun] করতালি; সমর্থন; জয়ধ্বনি।

Source: Accessible Dictionary by Bangla Academy.
৪০.
The following idiom is followed by some alternatives, choose the one that best expresses its meaning.
To end in smoke-
  1. To create fire
  2. To go through suffering
  3. To come to nothing
  4. To see fire
ব্যাখ্যা
• Go up in smoke/ to end up in smoke:   
English Meaning: to be wasted / to come to nothing.
Bangla Meaning: নিষ্ফল হওয়া / ব্যর্থতায় পর্যবসিত হওয়া।  
 
• Ex. Sentence: When the business went bankrupt, twenty years of hard work went up in smoke.
Bangla Meaning: বিশ বছরের কঠোর পরিশ্রম ব্যর্থতায় পর্যবসিত হলো যখন এই ব্যবসা দেউলিয়া হয়ে গেলো।

Source: Live MCQ lecture. 
৪১.
বাংলাদেশ কোন সাল থেকে শান্তিরক্ষা বাহিনীতে কাজ করছে?
  1. ১৯৮৮
  2. ১৯৮৫
  3. ১৯৭৫
  4. ১৯৭৯
ব্যাখ্যা
শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ:
- জাতিসংঘের উদ্যোগে গঠিত শান্তিরক্ষা বাহিনী এখন পৃথিবীর বিভিন্ন দেশে শান্তিরক্ষায় নিয়োজিত।
- ১৯৪৮ সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন শুরু হয়।
- জাতিসংঘের নিজস্ব কোন শান্তিরক্ষা বাহিনী নেই।
- পৃথিবীর বিভিন্ন দেশ থেকে শান্তিরক্ষা বাহিনীর জন্য সদস্য সংগ্রহ করা হয়।
- বাংলাদেশের সেনাবাহিনীও জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে অংশ নিচ্ছে।

উল্লেখ্য,
- ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর ১৩৬তম সদস্য হিসাবে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
- বাংলাদেশ ১৯৮৮ সাল থেকে শান্তিরক্ষা বাহিনীতে কাজ করছে।
- সর্বপ্রথম বাংলাদেশ ১৯৮৮ সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সৈন্য পাঠায়।
- ১৯৮৮ সালে বাংলাদেশ দুটি অপারেশনে অংশগ্রহণ করে, একটি ইরাক-ইরান (UNIIMOG) এবং অন্যটি নামিবিয়া (UNTAG)।
- UNIIMOG মিশনে ১৫ জন সদস্য প্রেরণ করে আনুষ্ঠানিকভাবে শান্তিরক্ষী মিশন কার্যক্রমে অংশগ্রহণ করে।

⇒ বিগত চার দশক ধরে শান্তিরক্ষা মিশনে বিশেষ অবদান রাখছে বাংলাদেশ।
- বাংলাদেশ সেনাবাহিনী ৪০টি দেশে ৬৩টি মিশনে অংশ গ্রহণ করেছে।
- বর্তমানে বাংলাদেশ ১১টি শান্তিরক্ষা মিশনে নিয়োজিত রয়েছে।

উৎস: i) United Nations in Bangladesh ওয়েবসাইট।
ii) ARMED FORCES DIVISION ওয়েবসাইট।
৪২.
বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত?
  1. ময়নামতি
  2. সোনারগাঁ
  3. ঢাকা
  4. পাহাড়পুর
ব্যাখ্যা
বাংলাদেশ লোকশিল্প জাদুঘর:
- সোনারগাঁয়ে লোকশিল্প জাদুঘর রাজধানী ঢাকা থেকে ২৪ কিলোমিটার দূরে অবস্থিত নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় অবস্থিত।

⇒ বাংলাদেশের লোকশিল্পের সংরক্ষণ, বিকাশ ও সর্বসাধারণের মধ্যে লোকশিল্পের গৌরবময় দিক তুলে ধরার জন্য ১৯৭৫ সালে শিল্পাচার্য জয়নুল আবেদীনের উদ্যোগে বাংলাদেশ সরকার বিশাল এলাকা নিয়ে এই জাদুঘর প্রতিষ্ঠা করেন।
- সোনারগাঁয়ের 'বড়সর্দারবাড়ি' নামে পরিচিত একটি প্রাচীন জমিদার প্রাসাদে এই জাদুঘর স্থাপন করা হয়েছে।
- এখানে আরো রয়েছে একটি সমৃদ্ধ গ্রন্থাগার, কারুপল্লী ও একটি বিশাল লেক ।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
৪৩.
জাতিসংঘের জনসংখ্যা সংক্রান্ত রিপোর্ট ১৯৯৪ অনুযায়ী জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের স্থান কত?
  1. সপ্তম
  2. নবম
  3. একাদশ
  4. ত্রয়োদশ
ব্যাখ্যা
জাতিসংঘের জনসংখ্যা সংক্রান্ত রিপোর্ট ১৯৯৪ অনুযায়ী জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের স্থান নবম।

[এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা বর্তমানে গুরুত্বপূর্ণ নয়। পরিবর্তনশীল তথ্যগুলো অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য থেকে দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

উল্লেখ্য,
- বিশ্ব জনসংখ্যা রিপোর্ট প্রকাশ করে UNFPA.
- সর্বশেষ ২০২৪ সালের রিপোর্ট অনুসারে, বাংলাদেশের অবস্থান ৮ম।

⇒ বাংলাদেশ:
- বাংলাদেশ দক্ষিণ এশিয়ার উত্তর পূর্ব অংশে অবস্থিত।
- বাংলাদেশের পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ, পূর্বে ভারতের ত্রিপুরা, মিজোরাম রাজ্য এবং মায়ানমারের পাহাড়ী এলাকা এবং দক্ষিণে বঙ্গোপসাগর।
- সাংবিধানিক নাম: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ,
- আন্তর্জাতিক ডায়ালিং কোড: +৮৮০,
- আন্তর্জাতিক সময় অঞ্চল: বিএসটি (জিএমটি +৬ ঘণ্টা),
- জনসংখ্যা: ১৬,৯৮,২৮,৯১১ জন,
- জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীর ৮ম বৃহত্তম দেশ।

উৎস: UNFPA ওয়েবসাইট।
৪৪.
ঢাকা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯২১
  2. ১৯২৫
  3. ১৯২৯
  4. ১৯৩৩
ব্যাখ্যা
ঢাকা বিশ্ববিদ্যালয়:
- ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য নওয়াব স্যার সলিমুল্লাহ বিশেষ ভূমিকা পালন করেন।
- এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য তিনি ঢাকার রমনা এলাকায় নিজ জমি দান করেন।
- বঙ্গভঙ্গের পর ঢাকায় ‘সর্বভারতীয় মুসলিম শিক্ষা সম্মেলন’ এবং ‘পূর্ববঙ্গ ও আসাম প্রাদেশিক শিক্ষা সমিতির’ সম্মেলন অনুষ্ঠিত হয়।
- নওয়াব সলিমুল্লাহ ১৯০৫ সাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য সরকারের ওপর চাপ দিচ্ছিলেন।
- ১৯১২ সালের ২৯ জানুয়ারি লর্ড হার্ডিঞ্জ ঢাকায় আগমন করে তিন দিন অবস্থান করেন।
- ৩১ জানুয়ারি নবাব সলিমুল্লাহর নেতৃত্বে ১৯ সদস্যের একটি মুসলিম প্রতিনিধি দল বড়লাটের সঙ্গে দেখা করে একটি মানপত্র প্রদান করেন এবং কয়েকটি প্রস্তাব পেশ করে পূর্ববঙ্গের মুসলমানদের স্বার্থসংরক্ষণের প্রতি তার দৃষ্টি আকর্ষণ করেন।
- ১৯১২ সালের ২ ফেব্রুয়ারি এক ইশতেহারে ভারত সরকার কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সুপারিশ ঘোষণা করা হয়।
- ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।

উল্লেখ্য,
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান।
- নিয়াজ আহমেদ খান একজন শিক্ষাবিদ ও অধ্যাপক।
- তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক এবং বিশ্ববিদ্যালয়টির বর্তমান উপাচার্য।
- এ পদে নিয়োগ লাভের আগে তিনি ঢাবির উন্নয়ন অধ্যয়ন বিভাগের সভাপতি এবং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (আইইউবি) উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য,
- ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকে বিজ্ঞান অনুষদ এর শিক্ষা ও গবেষণা কার্যক্রম শুরু হয়।
- প্রথমে পদার্থ বিজ্ঞান, রসায়ন ও গণিত এই তিনটি বিভাগ নিয়ে এই অনুষদ যাত্রা শুরু করে।
- বিজ্ঞান অনুষদের অধীনে কয়েকটি কেন্দ্র আছে।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ যে এলাকায় অবস্থিত তাকে বলা হয় কার্জন হল।

উৎস: i) ঢাকা বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট।
ii) বাংলাপিডিয়া।
৪৫.
বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ সরকারি কর্ম কমিশন গঠিত হয়?
  1. ১৩৭
  2. ১৩৮
  3. ১৪৭
  4. ১৫০
ব্যাখ্যা
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন:
- বাংলাদেশ সরকারি কর্ম কমিশন প্রধানত বিভিন্ন সরকারি চাকুরি ও পদে নিয়োগ দানের লক্ষ্যে প্রতিষ্ঠিত একটি সাংবিধানিক সংস্থা।
- সংস্থাটি সরকারি কর্মচারীদের পদোন্নতি, পদায়ন, বদলি, শৃঙ্খলা ও আপিলের মতো বিষয়ের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার সঙ্গেও জড়িত।
- বাংলাদেশের সংবিধানের পাঁচটি অনুচ্ছেদ সংবলিত একটি অধ্যায়ে কমিশনের গঠনপ্রণালী ও কার্যাবলি নির্দেশিত হয়েছে।
- বাংলাদেশের রাষ্ট্রপতি কমিশনের চেয়ারম্যান এবং সদস্যদের নিয়োগ প্রদান করেন।
- সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান ও সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি।

উল্লেখ্য,
- সংবিধানে সরকারি কর্ম কমিশন সংক্রান্ত ৫ টি অনুচ্ছেদ রয়েছে।

⇒ ১৩৭ নং অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশন-প্রতিষ্ঠা সম্পর্কে বলা হয়েছে।
- ১৩৮ নং অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশনের সদস্য-নিয়োগ সম্পর্কে বলা হয়েছে।
- ১৩৯ নং অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশনের সদস্যপদের মেয়াদ সম্পর্কে বলা হয়েছে।
- ১৪০ নং অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশনের দায়িত্ব সম্পর্কে বলা হয়েছে।
- ১৪১ নং অনুচ্ছেদদে সরকারি কর্ম কমিশন বার্ষিক রিপোর্ট কিভাবে জমা দিবে তার কথা উল্লেখ রয়েছে।

উৎস: i) বাংলাদেশের সংবিধান।
ii) বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ওয়েবসাইট।
৪৬.
কে বাংলার সাল গণনা শুরু করেন?
  1. লক্ষ্মণ সেন
  2. ইলিয়াস শাহ্‌
  3. বিজয় সেন
  4. আকবর
ব্যাখ্যা
সম্রাট আকবর:
- তৃতীয় মোগল সম্রাট অবুল ফতেহ জালাল উদ্দিন মোহাম্মদ আকবর।
- পিতা হুমায়ুনের মৃত্যুর পর ১৫৫৬ সালে সিংহাসনে বসেন আকবর।
- তখন তাঁর বয়স ছিল ১৩ বছর।
- তাঁর শাসনামলে রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিকভাবে মোগল সাম্রাজ্যের ভিত্তি সুদৃঢ় হয়।
- আকবর সঙ্গীতপ্রিয় ও সঙ্গীতপিপাসু ছিলেন।
- আকবরের দরবারে জ্ঞানী, গুণী, বিদ্যান, বুদ্ধিমান ব্যক্তিদের কদর ও প্রাধান্য ছিল।
- তার দরবারে ভারতীয়, ইরানী তুরানী, কাশ্মীরি গায়ক ছিলেন।
- বিখ্যাত ইতিহাসবিদ আবুল ফজলের তথ্য মতে, আকবরের দরবারে ৩৬ জন গায়ক ছিলেন।
- আইন-ই-আকবরী মুঘল সম্রাট আকবরের (১৫৫৬-১৬০৫) দরবারের ঐতিহাসিক আবুল ফজল কর্তৃক রচিত আকবরনামা গ্রন্থের তৃতীয় খন্ড।
- সম্রাট আকবরের শাসনামলে 'বাংলার বারো ভুঁইয়ার' অভ্যুত্থান ঘটে।
- ভারতের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ তানসেন সম্রাট আকবরের দরবারের সবচেয়ে প্রতিভাবান বুদ্ধিজীবী এবং শিল্পী ছিলেন।

⇒ সম্রাট আকবর সমন্বয়বাদী চিন্তার ধারক-বাহক ছিলেন।

উল্লেখ্য,
- কৃষিকাজের সুবিধার্থে মুগল সম্রাট আকবর বাংলা সন প্রবর্তন করেন।
- এটি কার্যকর হয় সম্রাট আকবরের সিংহাসন-আরোহণের সময় থেকে।
- নতুন সনটি প্রথমে ‘ফসলি সন’ নামে পরিচিত ছিল, পরে তা বঙ্গাব্দ নামে পরিচিত হয়।

এছাড়াও,
- ১৫৮২ সালে আকবর ‘দীন-ই-ইলাহি’ ধর্মের প্রবর্তন করেন।
- তিনি 'জিজিয়া কর' রহিত করেন।

উৎস: i) ইতিহাস ১ম পত্র, HSC প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
ii)ইতিহাস, এসএসএইচএল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৭.
গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের লোকসঙ্গীত?
  1. চট্টগ্রাম
  2. রাঙামাটি
  3. চাঁপাইনবাবগঞ্জ
  4. জামালপুর
ব্যাখ্যা
গম্ভীরা:
- গম্ভীরা গান এক প্রকার জনপ্রিয় লোকসঙ্গীত।
- সাধারণত গম্ভীরা হলো চাপাইনবাবগঞ্জ ও রাজশাহী অঞ্চলের বিখ্যাত লোকসঙ্গীত।

উল্লেখ্য, 
- ‘গম্ভীরা’ হচ্ছে এক প্রকার উৎসব।
- ধারণা করা হয় যে, গম্ভীরা উৎসবের প্রচলন হয়েছে শিবপূজাকে কেন্দ্র করে।
- শিবের এক নাম ‘গম্ভীর’, তাই শিবের উৎসব গম্ভীরা উৎসব এবং শিবের বন্দনাগীতিই হলো গম্ভীরা গান।
- গম্ভীরা গানের উৎপত্তি পশ্চিমবঙ্গের মালদহ জেলায় হিন্দুসমাজে।
- পাকিস্তান সৃষ্টির পর মালদহ থেকে গম্ভীরা গান রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জে চলে আসে।

উৎস: বাংলাপিডিয়া।
৪৮.
বাংলাদেশে কয়টি উপজাতীয় প্রতিষ্ঠান আছে?
  1. ৮ টি
  2. ৫ টি
  3. ৪ টি
  4. ৩ টি
অনির্ধারিত
ব্যাখ্যা
[এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা পরিবর্তনশীল। পরিবর্তনশীল তথ্যগুলো অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য থেকে দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন। অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।]

উপজাতীয় প্রতিষ্ঠান:

- বর্তমানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে মোট ১০টি উপজাতীয় সাংস্কৃতিক কেন্দ্র বা প্রতিষ্ঠান রয়েছে।

⇒ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশে বর্তমানে মোট ৮টি উপজাতীয় সাংস্কৃতিক প্রতিষ্ঠান চালু রয়েছে। যথা:
১. ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমি, বিরিশিরি নেত্রকোনা;
২. ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট, রাঙ্গামাটি;
৩. ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট, বান্দরবান;
৪. কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র, কক্সবাজার;
৫. ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট, খাগড়াছড়ি;
৬. রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি, রাজশাহী;
৭. মনিপুরী ললিতকলা একাডেমি, কমলগঞ্জ, মৌলভীবাজার;
৮. ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠান, হালুয়াঘাট;
৯. ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠান, দিনাজপুর;
১০. ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠান, নওগাঁ।

উৎস: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ওয়েবসাইট। 
৪৯.
রেলপথে ঢাকা থেকে খুলনার দূরত্ব কত?
  1. ৬২৭ কি.মি.
  2. ৫২৯ কি.মি.
  3. ৪১২ কি.মি.
  4. ৩০৭ কি.মি.
অনির্ধারিত
ব্যাখ্যা
[এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা পরিবর্তনশীল। পরিবর্তনশীল তথ্যগুলো অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য থেকে দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন। অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।]

রেলপথে ঢাকা থেকে খুলনার দূরত্ব:
- বর্তমানে ঢাকা-ভাঙ্গা-যশোর হয়ে রেলপথে খুলনার দূরত্ব মাত্র ১৭২ কিলোমিটার।

⇒ ২৪ নভেম্বর, ২০২৪ তারিখে ঢাকা খুলনা রেলপথে আজ আনুষ্ঠানিকভাবে পরীক্ষামূলক ট্রেন চালু হওয়ার ফলে সাধারণ মানুষের মাঝে আনন্দ দেখা গেছে।
- প্রস্তাবনা অনুযায়ী, সুন্দরবন এক্সপ্রেস ও চিত্রা এক্সপ্রেসসহ খুলনা থেকে পদ্মা সেতু হয়ে প্রতিদিন চার জোড়া ট্রেন চলাচল করবে ঢাকায়।
- ডিসেম্বর, ২০২৪-এ ঢাকা-যশোর পথে পদ্মা সেতু ও নড়াইল হয়ে বাণিজ্যিক ভিত্তিতে ট্রেন চলাচল করবে।

উল্লেখ্য,
- বাংলাদেশ রেলওয়ের ইতিহাসে অন্যতম বৃহৎ প্রকল্প ‘পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প’।
-  ২০২৩ সালের ১০ অক্টোবর পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আংশিক খুলে দেওয়া হয়।
- পদ্মা সেতুর ওপর দিয়ে এই রেলপথ ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গা, গোপালগঞ্জের কাশিয়ানী, নড়াইল হয়ে যশোরকে সংযুক্ত করেছে।
- ভাঙ্গা জংশনের মাধ্যমে সংযুক্ত হয়েছে ফরিদপুর, রাজবাড়ী, কুষ্টিয়াসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একাংশ।

উৎস: i) প্রথম আলো।
ii) Bangla Tribune.
৫০.
নিম্নলিখিত কোন দেশ থেকে বাংলাদেশ বর্তমানে সবচেয়ে বেশি সাহায্য পায়?
  1. মার্কিন যুক্তরাষ্ট্র
  2. জাপান
  3. দক্ষিণ কোরিয়া
  4. জার্মানি
ব্যাখ্যা
[এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা পরিবর্তনশীল। পরিবর্তনশীল তথ্যগুলো অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য থেকে দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন। অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।]

বৈদেশিক বিনিয়োগ:

- মূলত বিদেশ থেকে যত বিনিয়োগ আসে এবং সেই সময়ে আগের বিনিয়োগের অর্থ পরিশোধ করার পর বিয়োজন করলে যা অবশিষ্ট থাকে সেটাই নিট বিনিয়োগ।
- বাংলাদেশ চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (২০২৪-২৫ অর্থবছর) ৮৪৬.১২ মিলিয়ন ডলারের বৈদেশিক সহায়তা পেয়েছে।
- অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, গত অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে প্রাপ্ত ১.২৮ বিলিয়ন ডলার।

⇒ কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন বলছে, ২০২৩-২৪ অর্থবছর শেষে নেট বিদেশি বিনিয়োগ হয়েছে ১ দশমিক ৪৭ বিলিয়ন ডলার.
- বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে সর্বাধিক ৪৩৬ মিলিয়ন ডলার বিনিয়োগ করা হয়েছে টেক্সটাইল ও পোশাক খাতে।
- তারপর, ব্যাংকিং খাতে দ্বিতীয় সর্বোচ্চ ২৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ করা হয়েছে।
- অন্যান্য খাতের মধ্যে ওষুধ ও রাসায়নিক, বিদ্যুৎ, গ্যাস ও পেট্রোলিয়াম এবং খাদ্য খাতেও উল্লেখযোগ্য পরিমাণ বিনিয়োগ দেখা গেছে।

⇒ বাংলাদেশে সবচেয়ে বেশি বিদেশী সাহায্য আসে জাপান থেকে। [নভেম্বর, ২০২৪]
- বৈদেশিক সংস্থা সমূহের মধ্যে সবচেয়ে বেশি সাহায্য আসে বিশ্বব্যাংক ও এডিবি থেকে। 

অন্যদিকে,
- ২০২৩ সালে বংলাদেশে সবচেয়ে বেশি বিদেশি বিনিয়োগ আসে যুক্তরাজ্য থেকে।

উৎস: i) অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ওয়েবসাইট। [link]
ii) The Business Standard.
৫১.
পৃথিবীর সর্বাপেক্ষা বেশি গম উৎপাদনকারী দেশ কোনটি?
  1. অস্ট্রেলিয়া
  2. কানাডা
  3. যুক্তরাষ্ট্র
  4. চীন
ব্যাখ্যা
[এটি সাম্প্রতিক প্রশ্ন যা পরিবর্তনশীল। পরিবর্তনশীল তথ্যগুলো অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য থেকে দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন। অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।]

পৃথিবীর সর্বাধিক গম উৎপাদনকারী দেশ:

- বিশ্বের গম উৎপাদনে শীর্ষ দেশ চীন।

⇒ বিশ্বের শীর্ষ গম উৎপাদনকারী দেশ:
১. চীন,
২. ভারত, 
৩. রাশিয়া, 
৪. যুক্তরাষ্ট্র।

উৎস: i) Staistica ওয়েবসাইট।
ii) World Grain.
৫২.
হাজার হ্রদের দেশ কোনটি?
  1. নরওয়ে
  2. ফিনল্যান্ড
  3. ইন্দোনেশিয়া
  4. জাপান
ব্যাখ্যা
ফিনল্যান্ড:
- হাজার হ্রদের দেশ ফিনল্যান্ড।
- ফিনল্যান্ড নর্ডিক অঞ্চলে অবস্থিত একটি দেশ।
- ফিনল্যান্ডের রাজধানী ও বৃহত্তম শহর হেলসিঙ্কি।
- দেশটি ঘন বনাঞ্চলে পূর্ণ এবং পূর্ব ও পশ্চিম ইউরোপের সীমান্ত তৈরি করে আছে।
- ফিনল্যান্ডের পশ্চিম সীমান্তবর্তী দেশ সুইডেন ও পূর্ব সীমান্তবর্তী দেশ রাশিয়া।
- ১৮০৯ সালের পূর্ব পর্যন্ত দীর্ঘদিন ফিনল্যান্ড সুইডিশ রাজতন্ত্রের অধীনে ছিল।
- এই সময়টাতে সুইডেন ফিনল্যান্ডকে তাদের উপনিবেশ হিসাবে ব্যবহার করতো।
- ফিনল্যান্ডের আইনসভা এডুসকুন্টা।

উল্লেখ্য,
- কয়েক হাজার বছর আগেও এটি বরফে ঢাকা ছিল।
- বরফের চাপে এখানকার ভূমি স্থানে স্থানে দেবে গিয়ে হাজার হাজার হ্রদের সৃষ্টি করেছে।

অন্যদিকে,
- নিশীথ সূর্যের দেশ: নরওয়ে।
- সূর্যোদয়ের দেশ: জাপান।

উৎস: Britannica.
৫৩.
পূর্বে কোন দেশটি শ্যামদেশ নামে পরিচিত ছিল?
  1. মালয়েশিয়া
  2. ইন্দোনেশিয়া
  3. থাইল্যান্ড
  4. মায়ানমার
ব্যাখ্যা
থাইল্যান্ড:
- এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দেশ।
- থাইল্যান্ড উত্তর সীমান্তের পাহাড়ী বনাঞ্চল, কেন্দ্রীয় সমভূমির উর্বর ধানের ক্ষেত্র, উত্তর-পূর্বের বিস্তৃত মালভূমি এবং সংকীর্ণ দক্ষিণ উপদ্বীপের বর্বর উপকূল সহ বিভিন্ন বাস্তুতন্ত্রকে অন্তর্ভুক্ত করে।

⇒ ‘থাই’ শব্দের একটি অর্থ ‘মুক্ত’।
- 'থাইল্যান্ড' শব্দের অর্থ মুক্ত ভূমি।
- রাজধানী: ব্যাংকক।
- মুদ্রা: বাথ।

উল্লেখ্য,
- থাইল্যান্ডের প্রাচীন নাম শ্যাম দেশ।
- থাইল্যান্ডকে আনুষ্ঠানিকভাবে ১৯৩৯ সাল পর্যন্ত শ্যাম বলা হত।
- একে কখনও ইউরোপীয় ঔপনিবেশিক আধিপত্যের অধীনে আনা হয়নি।
- স্বাধীন শ্যাম ১৯৩২ সালে একটি বিপ্লব হওয়ার আগ পর্যন্ত একটি নিরঙ্কুশ রাজতন্ত্র দ্বারা শাসিত ছিল।
- সেই সময় থেকে, থাইল্যান্ড একটি সাংবিধানিক রাজতন্ত্র ছিল এবং পরবর্তী সমস্ত সংবিধান একটি নির্বাচিত সংসদের ব্যবস্থা করেছে।

উৎস: Britannica.
৫৪.
হারারে'র পূর্ব নাম কি?
  1. সলসবেরি
  2. রোডেসিয়া
  3. জিবুতি
  4. জায়ারে
ব্যাখ্যা
হারারে:
- জিম্বাবুয়ের রাজধানী হারারে।
- এটি দেশের উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত।
- হারারের পূর্বনাম সলসবেরি।

জিম্বাবুয়ে:
- জিম্বাবুয়ে দক্ষিণ আফ্রিকার স্থলবেষ্টিত দেশ ।
- রাজধানী: হারারে।
- ভাষা: ইংরেজি।
- মুদ্রা: জিম্বাবুয়ান ডলার।
- এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম প্লাটিনাম উৎপাদনকারী দেশ।

অন্যদিকে,
- জিম্বাবুয়ের প্রাচীন নাম দক্ষিণ রোডেশিয়া।
- ফরমোজার বর্তমান নাম তাইওয়ান।

উৎস: Britannica.
৫৫.
কবে ফরাসি বিপ্লব সংঘটিত হয়?
  1. ১৭৮৯
  2. ১৭৯১
  3. ১৭৯৫
  4. ১৮০০
ব্যাখ্যা
ফরাসি বিপ্লব:
- ফরাসি বিপ্লব আধুনিক ইউরোপের রাজনৈতিক, সামাজিক ও চিন্তার জগতে নতুন দিগন্তের সূচনা করে।
- 'স্বাধীনতা, সাম্য, মৈত্রী'- ফরাসি বিপ্লবের মূল স্লোগান।
- ১৭৮৯ সালের ১৪ জুলাই বাস্তিল দুর্গের পতনের মাধ্যমে ফরাসী বিপ্লব শুরু হয়।
- এই বিপ্লব ১০ বছর স্থায়ী হয়েছিল।
- ১৭৯৯ সালে এই বিপ্লব শেষ হয়।

উল্লেখ্য,
- রাজধানী প্যারিসে শ্রমিক ও সাধারণ জনগণ খাদ্যের দাবিতে রাজতন্ত্রের অত্যাচারের প্রতীক বাস্তিল দুর্গ আক্রমণ করে।
- ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন ষোড়শ লুই।
- ফরাসি বিপ্লবের শিশু বলা হয় নেপোলিয়ন বোনাপার্টকে।
- বিখ্যাত দার্শনিক রুশো ও ভলতেয়ার লেখনীর মাধ্যমে ফরাসি বিপ্লবের অনুপ্রেরণা যুগিয়েছিলেন।

উৎস: Britannica.
৫৬.
কার্ল মার্কস কোন দেশে মৃত্যুবরণ করেন?
  1. জার্মানি
  2. ফ্রান্স
  3. যুক্তরাজ্য
  4. রাশিয়া
ব্যাখ্যা
কার্ল মার্কস:
- কার্ল মার্কস ছিলেন একজন বিপ্লবী, সমাজবিজ্ঞানী, ইতিহাসবিদ এবং অর্থনীতিবিদ।
- তিনি ১৮১৮ সালের ৫ মে জার্মানির রাইন প্রদেশের ট্রায়ারে জন্মগ্রহণ করেন।
- তিনি সমাজতন্ত্র ও আধুনিক কমিউনিজমের জনক।
- তিনি যুক্তরাজ্যের লন্ডনে ১৮৮৩ সালের ১৪ মার্চ মৃত্যুবরণ করেন।

তার উল্লেখযোগ্য বই -
- The Communist Manifesto যা ১৮৪৮ সালে প্রকাশিত হয়।
- তিনি আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বই Das Kapital-এর লেখকও ছিলেন।
- মার্কস ও এঙ্গেলস-এর লেখাগুলো মার্কসবাদ নামে পরিচিত।
- কার্ল মার্ক্স এবং ফ্রেডরিখ এঙ্গেলস-এর বিখ্যাত একটি বই 'The German Ideology'।

উৎস: Britannica.
৫৭.
আফগানিস্তানের শেষ বাদশাহ কে ছিলেন?
  1. দাউদ খাঁ
  2. জহির শাহ
  3. নাদির শাহ
  4. নজীবুল্লাহ
ব্যাখ্যা
আফগানিস্তান:
- আফগানিস্তান দক্ষিণ এশিয়ার একটি রাষ্ট্র।
- রাষ্ট্রীয় নাম: ইসলামিক আমিরাত অব আফগানিস্তান (Islamic Emirate of Afghanistan)।
- আফগানিস্তান শব্দটির অর্থ 'আফগান বা পশতুন জাতির দেশ'।
- ভাষা: পশতু, দারি।
- মুদ্রা: আফগানি।

⇒ আফগানিস্তানের শেষ বাদশাহ ছিলেন জহির শাহ।
- ১৯৩৩ সালে জহির শাহ ক্ষমতাসীন হওয়ার পর আফগানিস্তানে রাজনৈতিক সংকট শুরু হয়।
- তাঁর প্রধানমন্ত্রী ও চাচাতো ভাই মুহাম্মদ দাউদ ১৯৭৩ সালে অভ্যুত্থান ঘটালে রাজতন্ত্রের পতন ঘটে এবং রাজনৈতিক সংকট চরমে পৌঁছায়।
- এরপর থেকে আর কোনো দিন আফগানিস্তানে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসেনি।

উল্লেখ্য,
- ১৯১৯ সালে তৃতীয় ব্রিটিশ-আফগান যুদ্ধশেষে আফগানিস্তান দেশটি ব্রিটেন থেকে সম্পূর্ণ স্বাধীনতা লাভ করে।
- ১৯৯৬ সালে তালেবান গোষ্ঠী কাবুলের দখল নেয়।
- ১১ই সেপ্টেম্বর, ২০০১-এর সন্ত্রাসী হামলার পর মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তান আক্রমণ করে এবং ২০০১-এর শেষে তালেবানদের উৎখাত করে।
- এক বিধ্বংসী সামরিক অভিযানে ২০০১ সালে তালেবানকে ক্ষমতাচ্যুত করার পর গত ২০ বছর ধরে আফগানিস্তানের সামরিক নিয়ন্ত্রণ ধরে রেখেছিল যুক্তরাষ্ট্র ও তার নেটো মিত্ররা।
- ২০২০ সালের ফেব্রুয়ারীতে যুক্তরাষ্ট্র এবং তালেবানের মধ্যে শান্তি চুক্তি হয়।
- ২০২১ সালে মার্কিন বাহিনী প্রত্যাহারের পর তালেবানরা কাবুল পুনরায় দখল করে।

উৎস: i) National Geographic Kids ওয়েবসাইট।
ii) ৫ অগাস্ট ২০২১, BBC.
৫৮.
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সর্বপ্রথম কোন দেশ স্বীকৃতি দান করে?
  1. ইরাক
  2. ইরান
  3. সৌদি আরব
  4. আলজেরিয়া
ব্যাখ্যা
ফিলিস্তিন:
- ফিলিস্তিন মধ্যপ্রাচ্যের একটি দেশ।
- ভৌগোলিকভাবে এশিয়া মহাদেশের অন্তর্গত।
- এটি দুটি প্রধান অঞ্চলে বিভক্ত: পশ্চিম তীরে (West Bank) এবং গাজা উপত্যকা (Gaza Strip)।
- এটি বর্তমানে ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে বিরোধের কারণে বেশ পরিচিত। 

উল্লেখ্য,
- স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ঘোষণা করা হয় ১৫ নভেম্বর ১৯৮৮ সালে।
- ১৯৮৮ সালের ১৫ নভেম্বর আলজেরিয়ার রাজধানী আলজেয়ার্সে প্যালেস্টাইন ন্যাশনাল কাউন্সিলের সভায় এ ঘোষণা দেওয়া হয়েছিল।
- ফিলিস্তিনের প্রয়াত নেতা ইয়াসির আরাফাত পবিত্র জেরুজালেমকে রাজধানী করে ১৯৬৭ সালের সীমারেখায় এই ঘোষণা দিয়েছিলেন।
- এর মাধ্যমে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও) ইসরায়েল-ফিলিস্তিন বিরোধের দ্বিরাষ্ট্রীয় সমাধানের পক্ষে কাজ শুরু করে।
- স্বাধীন ফিলিস্তিনকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ আলজেরিয়া।
- ফিলিস্তিন জাতিসংঘের পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা লাভ করে ২৯ নভেম্বর, ২০১২ সালে।

উৎস: i) UN ওয়েবসাইট।
ii) Al Jazeera.
৫৯.
'লাইন অব কন্ট্রোল' কোন দুটি রাষ্ট্রের সীমান্তবর্তী রেখা চিহ্নিত করে?
  1. ইসরাইল ও জর্ডান
  2. ভারত ও পাকিস্তান
  3. চীন ও তাইওয়ান
  4. দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়া
ব্যাখ্যা
লাইন অব কন্ট্রোল (LOC):
- ভারত ও পাকিস্তানের সীমান্তবর্তী রেখা।

⇒ সিমলা চুক্তি (Simla Agreement):
- ১৯৭১ সালে ভারত পাকিস্তান সমঝোতার মাধ্যমে যে নিয়ন্ত্রণ সীমা তৈরি হয় তার নাম এল.ও.সি বা লাইন অব কন্ট্রোল।
- ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে কেন্দ্র করে পরবর্তী সম্পর্ক স্বাভাবিক করতে এবং যুদ্ধবন্দীদের হস্তান্তরের উদ্দেশ্যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়।
- এই চুক্তির অধীনেই ভারত সব যুদ্ধবন্দিকে বিনা বিচারে পাকিস্তানে ফেরত পাঠায়।
- স্বাক্ষরিত হয়: ২ জুলাই, ১৯৭২।
- চুক্তি স্বাক্ষরের স্থান: সিমলা, হিমাচল প্রদেশ, ভারত।
- চুক্তি স্বাক্ষরকারী: ভারত ও পাকিস্তান।
- ভারতের পক্ষে স্বাক্ষরকারী: প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী।
- পাকিস্তানের পক্ষে স্বাক্ষরকারী: প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো।
- চুক্তির লক্ষ্য: ভারত ও পাকিস্তানের মধ্যে বিরোধপূর্ণ বিষয়াবলীর শান্তিপূর্ণ সমাধান, বন্ধুত্বপূর্ণ পারস্পারিক সহাবস্তান, যুদ্ধবন্দী বিনিময়, লাইন অব কন্ট্রোলকে বিরোধপূর্ণ কাশ্মীরের সীমানা হিসাবে পুনঃনির্ধারণ ইত্যাদি।

উৎস: i) Ministry of External Affairs.
ii) UN Peacemaker.
৬০.
মধ্য আমেরিকার কোন দেশে স্থায়ী সেনাবাহিনী নেই?
  1. কলাম্বিয়া
  2. নিকারাগুয়া
  3. কোস্টারিকা
  4. এল সালভাদর
ব্যাখ্যা
কোস্টারিকা:
- কোস্টারিকা দেশের নিজস্ব কোনো সেনাবাহিনী নেই।
- ১৯৪৯ সাল থেকে, কোস্টারিকা সেনাবাহিনীকে বিলুপ্ত করার জন্য বিশ্বের প্রথম দেশ হয়ে ওঠে।
- দেশটির সমস্ত নিরাপত্তার দায়িত্ব দেশটির পুলিশ বাহিনীর উপর ন্যস্ত।
- যুদ্ধ-বিগ্রহের ক্ষতি ও ভয়াবহতার স্মৃতি তাদের সেনাবাহিনী ছাড়া পথচলার স্বপ্ন দেখায়।
- তখন থেকেই দেশটিতে কোনো সেনাবাহিনী গড়ে ওঠেনি।

⇒ যেসব দেশে কোন সামরিক বাহিনী নেই:
- একটি দেশের নিরাপত্তা নিশ্চিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেনাবাহিনী।
- দেশের সীমান্ত রক্ষা, বিদেশী আক্রমণ থেকে দেশকে রক্ষা থেকে শুরু করে অভ্যন্তরীণ শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে একটি অপরিহার্য প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করে সেনাবাহিনী।
- দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা প্রতিটি দেশই গুরুত্বের সঙ্গে দেখে থাকে।
- কিন্তু পৃথিবীতে এমনও দেশ রয়েছে, তাদের স্থায়ী বা নিজস্ব কোনো সেনাবাহিনী নেই।
- গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, সামোয়া, মার্শাল দ্বীপপুঞ্জ, অ্যান্ডোরা, ডোমিনিকা, নাউরু, লিচেনস্টাইন, ট্যুভ্যালু, পালাউ, গ্রেনাডা, কিরিবাতি, মাইক্রোনেশিয়া, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট এবং গ্রেনাডাইনস, সলোমান দ্বীপপুঞ্জ, ভ্যাটিকান সিটি, কোস্টারিকা, মোনাকো, মরিশাস, পানামা, ভানুয়াতু, আরুবা, কেম্যান দ্বীপপুঞ্জ, কুক দ্বীপপুঞ্জ, ফকল্যান্ড দ্বীপপুঞ্জ, ফ্যারো দ্বীপপুঞ্জ, ফরাসি পলিনেশিয়া, হংকং, ম্যাকাও, মন্টসেরাট, নিউ ক্যালেডোনিয়া, নিউ, পুয়ের্তো রিকো, সান মারিনো, সিন্ট মার্টেন।

উৎস: World Population Review.
৬১.
কম্পিউটার-টু- কম্পিউটারের তথ্য আদান-প্রদানের প্রযুক্তিকে বলা হয়-
  1. ই-মেইল
  2. ইন্টারকম
  3. ইন্টারনেট
  4. টেলিকমিউনিকেশন
ব্যাখ্যা
• ইন্টারনেট:
- কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান-প্রদানের প্রযুক্তিকে বলা হয় ইন্টারনেট।
- ইন্টারনেট পৃথিবীর বিস্তৃত একটি বৃহত্তম কম্পিউটার নেটওয়ার্ক।
- আরপানেট দিয়ে ইন্টারনেটের প্রাথমিক কার্যক্রম শুরু হয়।
- ১৯৬৯ সালে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ একটি গবেষণা প্রকল্পের আওতায় দেশের চারটি বিশ্ববিদ্যালয়কে পরীক্ষামূলক কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে সংযুক্ত করে। এ নেটওয়ার্কের নাম আরপানেট।

• ইন্টারনেটের ব্যবহার:
১. দ্রুত ফাইল বা তথ্যের আদান প্রদান করা।
২. তথ্য সংরক্ষণ করা।
৩. ই-কমার্স ব্যবহার করা।
৪. তথ্যের গোপনীয়তা রক্ষা করা।
৫. ঘরে বসে ক্রয়-বিক্রয় করা।
৬. ব্যক্তিগত বা সমষ্টিগতভাবে বুলেটিন বোর্ড গঠন করা যায়।
৭. মেসেজ বা ই-মেইল আদান প্রদান করা ইত্যাদি।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬২.
কোনটি অর্ধ-পরিবাহী (Semi-conductor) নয়?
  1. লোহা
  2. সিলিকন
  3. জার্মেনিয়াম
  4. গ্যালিয়াম
ব্যাখ্যা
১. পরিবাহী:
- যে সকল পদার্থের মধ্য দিয়ে সহজে তড়িৎ প্রবাহ চলতে পারে তাদেরকে পরিবাহী বলে।
- সাধারণত ধাতব পদার্থ তড়িৎ সুপরিবাহী হয়। যেমন- তামা, রূপা, লোহা, অ্যালুমিনিয়াম ইত্যাদি পরিবাহী।
- পরিবাহীর আপেক্ষিক রোধ অনেক কম হয় প্রায় ১০-৮ Ωm ক্রমের।
- রূপা হলো সবচেয়ে উত্তম ধাতব পরিবাহক।

২. অপরিবাহী:
- যে সকল পদার্থের মধ্য দিয়ে তড়িৎপ্রবাহ চলতে পারে না তাদেরকে অন্তরক বা অপরিবাহী বলে। যেমন- কাচ, কাঠ, রাবার, প্লাস্টিক ইত্যাদি অপরিবাহী পদার্থ।
- অপরিবাহী পদার্থের তড়িৎ পরিবাহিতা খুব কম এবং আপেক্ষিক রোধের মান অত্যন্ত বেশি।

৩. অর্ধপরিবাহী:
- যে সকল পদার্থের তড়িৎ পরিবাহিতা অপরিবাহী ও পরিবাহীর মাঝামাঝি সেসব পদার্থকে অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর বলে। যেমন জার্মেনিয়াম, সিলিকন, গেলিয়াম ইত্যাদি অর্ধপরিবাহী পদার্থ।
- অর্ধপরিবাহীর আপেক্ষিক রোধ পরিবাহী এবং অন্তরকের আপেক্ষিক রোধের মাঝামাঝি। এদের আপেক্ষিক রোধ ১০-৪ Ωm থেকে ১০-২ Ωm ক্রমের।

উৎস: পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, এইচএসসি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৩.
আইসোটোপের ক্ষেত্রে কোনটি সঠিক?
  1. ভর সংখ্যা সমান থাকে
  2. নিউট্রন সংখ্যা সমান থাকে
  3. প্রোটন ও নিউট্রন সংখ্যা সমান থাকে
  4. প্রোটন সংখ্যা সমান থাকে
ব্যাখ্যা
- যে সকল পরমাণুর পারমাণবিক সংখ্যা অর্থাৎ প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাদেরকে পরস্পরের আইসোটোপ বলা হয়।
- যে সকল পরমাণুর ভর সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন তাদেরকে পরস্পরের আইসোবার বলা হয়।
- যে সকল পরমাণুর নিউট্রন সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা ও ভর সংখ্যা ভিন্ন তাদেরকে পরস্পরের আইসোটোন বলে।

উৎস: রসায়ন বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৬৪.
ভারী পানি (Heavy water) এর সংকেত হচ্ছে -
  1. 2H2O2
  2. H2O
  3. D2O
  4. HD2O2
ব্যাখ্যা
• পানি:
- পানির সংকেত হলো H2O.
- ভারী পানির সংকেত হলো D2O।
- রাসায়নিক নাম হচ্ছে ডিউটেরিয়াম অক্সাইড
- পানিতে উপস্থিত থাকে প্রোটিয়াম এবং অক্সিজেন।
- ভারী পানিতে উপস্থিত থাকে ডিউটেরিয়াম এবং অক্সিজেন।
- প্রোটিয়াম, ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম হলো হাইড্রোজেনের তিনটি আইসোটোপ।
- সাধারণভাবে হাইড্রোজেন বলতে প্রোটিয়ামকেই বোঝায়।

উৎস: মাধ্যমিক রসায়ন বোর্ড বই, নবম-দশম শ্রেণি। [২০১৯ সংস্করণ]
৬৫.
জারণ বিক্রিয়ায় ঘটে-
  1. ইলেক্ট্রন বর্জন
  2. ইলেক্ট্রন গ্রহণ
  3. ইলেক্ট্রন আদান-প্রদান
  4. তড়িৎ ধনাত্মক মৌলের বা মূলকের অপসারণ
ব্যাখ্যা
• রেডক্স বিক্রিয়া:
- জারণ-বিজারণ বিক্রিয়ায় ইলেকট্রনের দান ও গ্রহণ ঘটে।
- জারণ-বিজারণ বিক্রিয়া রেডক্স (Redox) বিক্রিয়া হিসেবে পরিচিত।
- রেডক্স (Redox) শব্দটি বিজারণ বা Reduction এর Red এবং জারণ বা Oxidation এর Ox এর সমন্বয়ে গঠিত। সুতরাং Redox অর্থ জারণ-বিজারণ।
- বিজারণ প্রক্রিয়ায় ইলেকট্রনের গ্রহণ এবং জারণ প্রক্রিয়ায় ইলেকট্রনের দান বা বর্জন ঘটে।
- জারণ-বিজারণ বিক্রিয়ায় মৌলের জারণ সংখ্যার পরিবর্তন ঘটে।
- সকল জারণ বিজারণ বিক্রিয়া ইলেকট্রনের স্থানান্তরের মাধ্যমে সংঘটিত হয়।

উৎস: রসায়ন প্রথম পত্র, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৬.
বিদ্যুতের উচ্চতর ভোল্ট থেকে নিম্নতর ভোল্ট পাওয়া যায়-
  1. ট্রান্সমিটারের সাহায্যে
  2. স্টেপ-আপ ট্রান্সফর্মারের সাহায্যে
  3. স্টেপ-ডাউন ট্রান্সফর্মারের সাহায্যে
  4. এডাপটারের সাহায্যে
ব্যাখ্যা
• ট্রান্সফর্মার:
- ট্রান্সফরমার একটি স্থির বৈদ্যুতিক যন্ত্র যা বিদ্যুৎ শক্তিকে একটি সার্কিট থেকে অপর একটি সার্কিটে স্থানান্তর করে।
- ট্রান্সফর্মার প্রধানত ২ প্রকার। যথা:
১. স্টেপ আপ ট্রান্সফর্মার এবং
২. স্টেপ ডাউন ট্রান্সফর্মার।

- আরোহী বা স্টেপ আপ ট্রান্সফর্মার - অল্প বিভবের অধিক তড়িৎ প্রবাহকে অধিক বিভবের অল্প তড়িৎপ্রবাহে রূপান্তরিত করে।
- এই ট্রান্সফরমারের প্রাইমারি কয়েলের তুলনায় সেকেন্ডারি কয়েলের প্যাঁচসংখ্যা বেশি হয়।
- দূরদূরান্তে বিদ্যুৎ পরিবহনের জন্য আরোহী বা স্টেপআপ ট্রান্সফর্মার ব্যবহৃত হয়।
- অবরোহী বা স্টেপ ডাউন ট্রান্সফর্মার - অধিক বিভবের অল্প তড়িৎপ্রবাহকে অল্প বিভবের অধিক তড়িৎ প্রবাহে রূপান্তরিত করে।
- স্টেপ-ডাউন ট্রান্সফর্মারের সাহায্যে বিদ্যুতের উচ্চতর ভোল্ট থেকে নিম্নতর ভোল্ট পাওয়া যায়।
- স্টেপডাউন ট্রান্সফর্মার ব্যবহৃত হয় নিম্ন ভোল্টেজ ব্যবহারকারীর যন্ত্রপাতি যেমন রেডিও, টেলিভিশন, টেপরেকর্ডার, ভিসিআর, ভিসিপি, ইলেকট্রিক ঘড়ি, ওয়াকম্যান ইত্যাদিতে।
- বাসা বাড়িতে বিদ্যুৎ সরবরাহ করতে স্টেপ ডাউন ট্রান্সফর্মার ব্যবহৃত হয়।

উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৭.
কাজ ও বলের একক যথাক্রমে-
  1. নিউটন ও মিটার
  2. জুল ও ডাইন
  3. ওয়াট ও পাউন্ড
  4. প্যাসকেল ও কিলোগ্রাম
ব্যাখ্যা
SI পদ্ধতিতে কাজের একক জুল। SI পদ্ধতিতে বলের একক নিউটন। C.G.S পদ্ধতিতে বলের একক ডাইন।

• কাজের একক:
- বলের একককে সরণের একক দিয়ে গুণ করলে কাজের একক পাওয়া যায়।
- বলের একক হচ্ছে নিউটন (N) এবং সরণর একক হচ্ছে মিটার (m)।
- অতএব, কাজের একক হবে নিউটন মিটার (Nm)।
- নিউটন মিটারকে জুল (J)বলা হয়।
- এটি কাজের আন্তর্জাতিক একক।
- কোন বস্তুর উপর এক নিউটন বল প্রয়োগ করা হলে যদি বস্তুটি বলের দিকে এক মিটার সরণের সৃষ্টি হয় তবে সম্পন্ন কাজ হবে এক জুল।

• বলের  এককসমূহ:
- ডাইন,
- নিউটন,
- পাউন্ডাল।

উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৮.
আকাশে বিদ্যুৎ চমকায় -
  1. মেঘের অসংখ্য জলকণা/বরফকণার মধ্যে চার্জ সঞ্চিত হলে
  2. দুখণ্ড মেঘ পরস্পর সংঘর্ষ হলে
  3. মেঘের মধ্যে বিদ্যুৎ কোষ তৈরি হলে
  4. মেঘ বিদ্যুৎ পরিবাহী অবস্থায় এলে
ব্যাখ্যা
- আকাশে বিজলী চমকায় মেঘের অসংখ্য পানি ও বরফ কণার মধ্যে চার্জ সঞ্চিত হলে। 
- ধনাত্নক ও ঋণাত্মক চার্জযুক্ত দুটি মেঘ কাছাকাছি আসলে আকর্ষণের ফলে চার্জ এক মেঘ থেকে অন্য মেঘে দ্রুত ছুটে যায়। 
- ফলে ইলেক্ট্রনের চার্জ গতিপথে যে তীব্র আলোক উৎপন্ন হয় তাকে বিজলী চমকানো বলে। 

উৎস: পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৬৯.
কোন নিষ্ক্রিয় গ্যাসে (Inert gas) আটটি ইলেকট্রন নেই?
  1. হিলিয়াম
  2. নিয়ন
  3. আর্গন
  4. জেনন
ব্যাখ্যা
• নিষ্ক্রিয় গ্যাস: 
- হিলিয়াম (He), নিয়ন (Ne), আর্গন (Ar), ক্রিপ্টন (Kr), জেনন (Xe), রেডন (Rn) ও ওগানেসন (Og)।
- এরা অন্য মৌলের সাথে বিক্রিয়া করে না বলে এদেরকে অভিজাত বা মহান বা Noble গ্যাসও বলে। 
- একমাত্র হিলিয়াম ছাড়া অন্য সকল নিষ্ক্রিয় মৌলের যোজ্যতা স্তরে ৮ টি ইলেকট্রন আছে। 
- হিলিয়ামের যোজ্যতা স্তরে ২টি ইলেকট্রন আছে। 

• নিস্ক্রিয় গ্যাসের ধর্মসমূহ: 
১. নিস্ক্রিয় গ্যাসগুলো সাধারণ তাপমাত্রা ও চাপে এক পরমাণুক গ্যাস। 
২. নিস্ক্রিয় গ্যাসগুলোর কোন বর্ণ, স্বাদ বা গন্ধ নেই। 
৩. প্রতি লিটার পানিতে নিস্ক্রিয় গ্যাসের দ্রাব্যতা অনেক কম। 
৪. গ্যাসের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক অত্যন্ত কম। 
৫. নিস্ক্রিয় গ্যাসসমূহের মধ্যে দুর্বল আকর্ষণ বল থাকার কারণে এদের গলনতাপ ও বাষ্পীয়ভবন তাপ কম।
৬. নিস্ক্রিয় গ্যাসের আয়নিকরণ শক্তি সবচেয়ে বেশি। 

উৎস: রসায়ন, নবম-দশম শ্রেণি এবং ব্রিটানিকা ওয়েবসাইট। 
৭০.
এপিকালচার বলতে বুঝায়-
  1. রেশমের চাষ
  2. মৎস্য চাষ
  3. মৌমাছির চাষ
  4. পাখিপালন বিদ্যা
ব্যাখ্যা
• এপিকালচার (Apiculture):
- বিজ্ঞানসম্মত উপায়ে মৌমাছি প্রতিপালন এবং মৌমাছির মধু সংগ্রহ করাকে এপিকালচার বলে।
- বর্তমানে কৃত্রিম উপায়ে মৌমাছি পালনের তথা এপিকালচার ব্যবস্থার প্রচলন শুরু হয়।

আধুনিক চাষ:
• উদ্যান বিষয়ক বিদ্যাকে বলা হয়- হর্টিকালচার।
• পাখি পালন বিদ্যাকে বলা হয়- এভিকালচার।
• মৌমাছি পালন বিষয়ক বিদ্যাকে বলা হয়- এপিকালচার।
• সামুদ্রিক মৎস্য পালন বিদ্যাকে বলা হয়- মেরিকালচার।
• মৎস্য চাষ বিষয়ক বিদ্যাকে বলা হয়- পিসিকালচার।
• রেশম চাষ বিষয়ক বিদ্যাকে বলা হয়- সেরিকালচার।
• চিংড়ি চাষ বিষয়ক বিদ্যাকে বলা হয়- প্রণকালচার।

উৎস:
১. কৃষিশিক্ষা প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. ব্রিটানিকা।
৭১.
বিগ ব্যাং (Big Bang) তত্ত্বের আধুনিক তত্ত্ব ব্যাখ্যা উপস্থাপন করেছেন -
  1. স্টিফেন হকিং
  2. জি লেমেটার
  3. আব্দুস সালাম
  4. এডুইন হাবল
ব্যাখ্যা
• বিগ ব্যাং তত্ত্ব:
- মহাবিশ্ব একটি বিন্দুতে ছিল; হঠাৎ কোনো এক মহা বিস্ফোরণের মাধ্যমে এই মহাবিশ্বের সৃষ্টি হয় যা 'বিগ ব্যাং থিওরি' নামে পরিচিত।
- বিগ ব্যাং তত্ত্বের প্রবক্তা জি ল্যামেটার।
- ১৯২৭ সালে তিনি বিগ ব্যাং তত্ত্ব প্রথমে উপস্থাপন করেন।
- জি ল্যামেটার বেলজিয়ামের বিজ্ঞানী।
- বিগ ব্যাং তত্ত্বের আধুনিক তত্ত্ব ব্যাখ্যা উপস্থাপন করেন স্টিফেন হকিং।
- স্টিফেন হকিং একজন পদার্থবিদ ও গণিতজ্ঞ।
- তাঁর রচিত বইসমূহ-
• A Brief History of Time,
• The Universe in a Nutshell এবং
• The Grand Design ইত্যাদি।

উৎস: ব্রিটানিকা এবং পদার্থ বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৭২.
বায়ুমন্ডলে যে স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়-
  1. স্ট্রাটোস্ফিয়ার
  2. ট্রাপোস্ফিয়ার
  3. আয়োনোস্ফিয়ার
  4. ওজোন স্তর
ব্যাখ্যা
• তাপমণ্ডল:
- ভূ-পৃষ্ঠ থেকে উপরের দিকে ৮০ কিলোমিটার ঊর্ধ্বসীমা থেকে অর্থাৎ মেসোবিরতি থেকে তাপমন্ডলের শুরু।
- এ স্তরের উপরের সীমা ৫০০ কি.মি পর্যন্ত।
- এখানে বায়ুমন্ডল অত্যন্ত হালকা এবং বায়ুচাপ ক্ষীণ।
- তাপমন্ডলের ১০০ থেকে ৩০০ কি.মি উচ্চতায় অক্সিজেন ও নাইট্রোজেন পরমাণু অত্যন্ত ছোট তরঙ্গমাপের সৌরশক্তি শোষণ করায় উষ্ণতা প্রায় ১০০০° সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
- তাপমন্ডলে আয়নিত এ অংশ আয়নমন্ডল (Ionosphere) নামে পরিচিত।
- আয়নমন্ডল মূলত মেসোমন্ডলের ঊর্ধ্বাংশ থেকে তাপমন্ডলের নিম্নাংশ (৫০ থেকে ১০০ কিলোমিটার) পর্যন্ত সম্প্রসারিত।
- আয়নমন্ডলে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে ভূ-পৃষ্ঠে ফিরে আসে।

উৎস: ভূগোল প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭৩.
অপটিক্যাল ফাইবার (Optical fibre) হচ্ছে-
  1. খুব সরু এবং নমনীয় কাচ তন্তুর আলোক নল
  2. খুব সূক্ষ্ম সুপরিবাহী তামার তার তন্তু নল
  3. খুব সরু এসবেস্টোস ফাইবার নল
  4. সূক্ষ্ম প্লাস্টিক ঘটিত নল
ব্যাখ্যা
• অপটিক্যাল ফাইবার:
- অপটিক্যাল ফাইবার হলো খুব সরু এবং নমনীয় কাঁচ তন্তুর আলোক নল।
- আলোক রশ্মিকে বহনের কাজে এটি ব্যবহৃত হয়।
- আলোক রশ্মি যখন এই কাঁচতন্তুর মধ্যে প্রবেশ করে তখন এর দেয়ালে পুনঃপুন পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটতে থাকে।
- এই প্রক্রিয়া চলতে থাকে আলোক রশ্মি কাঁচতন্তুর অপর প্রান্ত দিয়ে বের না হওয়া পর্যন্ত।
- সাধারণত ডাক্তার মানবদেহের ভিতরের কোনো অংশ (যেমন পাকস্থলী, কোলন ইত্যাদি) দেখার জন্য যে আলোক নলটি ব্যবহার করে সেটি হচ্ছে একগুচ্ছ অপটিক্যাল ফাইবারের সমন্বয়ে গঠিত।
- এছাড়া অপটিক্যাল ফাইবার ব্যবহারের আরেকটি ক্ষেত্র হলো টেলিযোগাযোগ।
- এতে অপটিক্যাল ফাইবার ব্যবহার করার ফলে একই সাথে অনেকগুলো সংকেত প্রেরণ করা যায়।
- সংকেত যত দূরই যাক না কেন এর শক্তি হ্রাস পায় না।

উৎস: বিজ্ঞান, অষ্টম শ্রেণি।
৭৪.
সমুদ্রে দ্রাঘিমাংশ নির্ণয়ের যন্ত্রের নাম-
  1. ক্রোনোমিটার
  2. কম্পাস
  3. সিসমোগ্রাফ
  4. সেক্সট্যান্ট
ব্যাখ্যা
পরিমাপক যন্ত্র: 
• অ্যানিমোমিটার - বায়ু প্রবাহের গতিবেগ নির্ণয়ের যন্ত্র। 
• ব্যারােমিটার - বায়ুমন্ডলের চাপ নির্ণায়ক যন্ত্র। 
• সেক্সট্যান্ট - সূর্য ও অন্যান্য গ্রহের কৌণিক উন্নতি পরিমাপক যন্ত্র। 
• সিসমোগ্রাফ - ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র। 
• ম্যানােমিটার - গ্যাসের চাপ নির্ণায়ক যন্ত্র। 
• ফ্যাদোমিটার - সমুদ্রের গভীরতা নির্ণায়ক যন্ত্র। 
• জাইরাে কম্পাস - জাহাজের দিক নির্ণয়ের যন্ত্র। 
• ক্রোনােমিটার - সমুদ্রের দ্রাঘিমা নির্ণয়ের যন্ত্র বা সূক্ষ্মভাবে সময় পরিমাপ করার যন্ত্র। 

উৎস: ব্রিটানিকা এবং উচ্চ-মাধ্যমিক পদার্থবিজ্ঞান।
৭৫.
প্রবল জোয়ারের কারণ, যখন-
  1. সূর্য ও চন্দ্র পৃথিবীর সঙ্গে সমকোণে অবস্থান করে
  2. চন্দ্র পৃথিবীর সবচেয়ে কাছে অবস্থান করে
  3. পৃথিবী সূর্যের সবচেয়ে কাছে থাকে
  4. সূর্য, চন্দ্র ও পৃথিবী যথাক্রমে এক সরলরেখায় অবস্থান করে
ব্যাখ্যা
• প্রবল জোয়ারের কারণ, এ সময় সূর্য, চন্দ্র ও পৃথিবী এক সরলরেখায় অবস্থান করে।

• জোয়ার-ভাটা:
- চন্দ্র ও সূর্যের আর্ষণ শক্তি পৃথিবীর কেন্দ্রাতিক প্রভৃতির প্রভাবে সমুদ্রের পানি নির্দিষ্ট সময় অন্তর ফুলে উঠে আবার নেমে যায়। সমুদ্র পানি এভাবে ফুলে উঠাকে বলা হয় জোয়ার এবং. নেমে যাওয়াকে ভাটা বলে।
- বিজ্ঞানীরা প্রমাণ করেছেন চন্দ্র ও সূর্যের প্রভাবেই এবং পৃথিবীর আবর্তনের ফলে সৃষ্ট কেন্দ্রাতিক শক্তির প্রভাবে জোয়ার ভাটা হয়।- জোয়ার ভাটা সংঘটনের কারণকে দুই ভাগে ভাগ করা যায়। যথা-
ক. মহাকর্ষণ শক্তির প্রভাব এবং
খ. কেন্দ্রাতিগ শক্তির প্রভাব।
- সূর্য, চন্দ্র ও পৃথিবী এক সরলরেখায় অবস্থান করলে উভয়ের আকর্ষণে জোয়ার অত্যন্ত প্রবল হয়।
- অমাবস্যায় চন্দ্র ও সূর্য পৃথিবীর একই দিকে অবস্থান করে। এর ফলে চন্দ্র ও সূর্যের আকর্ষণ শক্তি একই দিক হতে একই সাথে কার্যকরী হয়। সূর্যের আকর্ষণ চন্দ্রের আকর্ষণের কম হলেও এ সময় উভয়ের মিলিত শক্তিতে আকর্ষণ আর ও প্রবল হয়।

উৎস: ভূগোল-১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭৬.
কোলেস্টেরল এক ধরনের ____ ।
  1. অসম্পৃক্ত এলকোহল
  2. জৈব এসিড
  3. পলিমার
  4. এমিনো এসিড
ব্যাখ্যা
কোলেস্টেরল:
- কোলেস্টরল এক ধরনের চর্বিজাতীয়, তৈলাক্ত স্টেরয়েড যা কোষের ঝিল্লি বা (সেল মেমব্রেনে)-এ পাওয়া যায় এবং যা সব প্রাণীর রক্তে পরিবাহিত হয়।
- কোলেস্টেরল এক ধরনের কঠিন বা অসম্পৃক্ত অ্যালকোহল।
- রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে উচ্চ রক্তচাপ, স্ট্রোক, হার্ট এ্যাটাক ইত্যাদি রোগের আশংকা বেড়ে যায়।
- যকৃৎ এবং মগজে এর পরিমাণ সবচেয়ে বেশি।
- কোলেস্টেরল অন্যান্য স্নেহ পদার্থের সাথে মিশে রক্তে স্নেহের বাহক হিসেবে কাজ করে।
- স্নেহ এবং প্রোটিনের যৌগকে লাইপোপ্রোটিন বলে।
- স্নেহের পরিমাণের ওপর ভিত্তি করে লাইপোপ্রোটিন দুই রকম-
যথা-
• উচ্চ ঘনত্ব বিশিষ্ট লাইপোপ্রোটিন (High Density Lipoprotein- HDL),
• নিম্ন ঘনত্ববিশিষ্ট লাইপোপ্রোটিন (Low Density Lipoprotein- LDL)।
- রক্তে LDL-এর পরিমাণ বেশি থাকা শরীরের জন্য ক্ষতিকর।

উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৭৭.
কৃষি জমিতে প্রধানত চুন ব্যবহার করা হয়-
  1. মাটির ক্ষয় রোধের জন্য
  2. মাটির অম্লতা বৃদ্ধির জন্য
  3. মাটির অম্লতা হ্রাসের জন্য
  4. মাটির জৈব পদার্থ বৃদ্ধির জন্য
ব্যাখ্যা
• কৃষি জমিতে চুন ব্যবহার:
- এসিড মাটি অনুর্বর।
- জমিতে বার বার অ্যামোনিয়াম সালফেটকে সার হিসেবে ব্যবহার করলে মাটিতে এসিডের মাত্রা বাড়ে।
- ফলে মাটি অনুর্বর হয়ে যায়।
- এই সারের সাথে চুন মিশালে এসিডের তীব্রতা হ্রাস পায়।
- তাই মাটির অম্লতা হ্রাসের জন্য চুন ব্যবহার করা হয়।

উৎস: কৃষি শিক্ষা, অষ্টম শ্রেণি।
৭৮.
কোন আলোক তরঙ্গ মানব চোখে দেখতে পাওয়া যায়?
  1. ১০ থেকে ৪০০ নেমি (nm)
  2. ৪০০ থেকে ৭০০ নেমি (nm)
  3. ১০০ মাইক্রোমিটার (um) থেকে ১ মি(m)
  4. ১ মি(m) - এর ঊধবে
ব্যাখ্যা
- আলো হচ্ছে বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ। 
- সব ধরনের আলো আমরা দেখতে পাই না। 
- যে আলোর তরঙ্গ (Light spectrum) দৈর্ঘ্য ৪০০ ন্যানোমিটার থেকে ৭০০ ন্যানোমিটার পর্যন্ত সেই আলো আমরা দেখতে পাই। 
- ছোট তরঙ্গ দৈর্ঘ্য এর আলো বেগুনি রঙের হয়ে থাকে। তরঙ্গ দৈর্ঘ্য বাড়তে থাকলে রং পরিবর্তন হতে থাকে।
- আই আলোই হচ্ছে দৃশ্যমান আলো। 
- আলোক তরঙ্গ একটি অনুপ্রস্থ তরঙ্গ।

বিভিন্ন ধরনের বিদ্যুৎ চৌম্বকীয় বিকিরণের তরঙ্গ-দৈর্ঘ্য (একক ন্যানোমিটারে nm = 10-9m) নিচে দেয়া হলো- 
• মহাজাগতিক রশ্মির তরঙ্গ-দৈর্ঘ্য: <0.00005nm  
• গামা রশ্মির তরঙ্গ-দৈর্ঘ্য: 0.0005 - 0.15 nm
• রঞ্জন রশ্মির তরঙ্গদৈর্ঘ্য: 0.01 – 10 nm
• অতিবেগুনি রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য: <380 nm
• দৃশ্যমান আলোর তরঙ্গ-দৈর্ঘ্য: 400 - 700nm 
• অবলোহিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য: >700nm 
• রেডিও ও টেলিভিশন তরঙ্গ দৈর্ঘ্য: >2.2 x 105 nm


উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭৯.
হীরক উজ্জ্বল দেখার কারণ-
  1. পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য
  2. প্রতিসরণের জন্য
  3. প্রতিফলনের জন্য
  4. অপবর্তনের জন্য
ব্যাখ্যা
- পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য হীরক উজ্জ্বল দেখায়।
- হীরক ও গ্রাফাইট হলো কার্বনের রূপভেদ প্রকৃতিতে কার্বন বিভিন্ন রূপে পাওয়া যায়।
- হীরক বর্ণহীন, স্বচ্ছ, উজ্জ্বল, স্ফটিকাকার পদার্থ।
- হীরক সবচেয়ে কঠিন পদার্থ।
- হীরক তাপ ও বিদ্যুৎ অপরিবাহী।

উৎস: সাধারণ বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও ব্রিটানিকা।
৮০.
মানব দেহে সাধারণভাবে ক্রোমোজোম থাকে-
  1. ২৫ জোড়া
  2. ২৪ জোড়া
  3. ২৩ জোড়া
  4. ২০ জোড়া
ব্যাখ্যা
• মানবেদেহে সাধারণত ক্রোমোজোম থাকে ২৩ জোড়া। 

• মানবেদেহে ক্রোমোজোম:
 -মানবদেহের প্রতিটি কোষে ২৩ জোড়া বা ৪৬টি ক্রোমোজোম থাকে।
- এ ২৩ জোড়া ক্রোমোজোমের মধ্যে ২২ জোড়া ক্রোমোজোমকে বলা হয় অটোজোম।
- অটোজোম দেহের নানা প্রকার গঠন প্রণালি ও জৈবিক কাজ নিয়ন্ত্রণ করে। লিঙ্গ নির্ধারণে এদের কোনও ভূমিকা নেই।
- অপর এক জোড়া ক্রোমোজোমকে বলা হয় সেক্স ক্রোমোজোম বা লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম।
- সন্তান ছেলে না মেয়ে হবে তা নির্ধারণ করে লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম।
- লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম জোড়াকে X এবং Y নামে চিহ্নিত করা হয়।
 
উৎস: জীববিজ্ঞান-২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮১.
রহিম, করিম এবং গাজী তিন জনে একটি কাজ করতে পারে যথাক্রমে 15, 6 এবং 10 দিনে। তাহারা একত্রে তিন জনে কাজটি কত দিনে শেষ করতে পারবে?
  1. 3 দিন
  2. 18 দিন
  3. 7 দিন
  4. 15 দিন
ব্যাখ্যা
প্রশ্ন: রহিম, করিম এবং গাজী তিন জনে একটি কাজ করতে পারে যথাক্রমে 15, 6 এবং 10 দিনে। তাহারা একত্রে তিন জনে কাজটি কত দিনে শেষ করতে পারবে?

সমাধান:
রহিম, করিম এবং গাজী 1 দিনে কাজ করতে পারে যথাক্রমে 1/15, 1/6 এবং 1/10 অংশ

3 জন একত্রে ১ দিনে করে (1/15 + 1/6 + 1/10) অংশ
= (2 + 5 +3)/30
= 10/30
= 1/3 অংশ

এখন,
তাহারা একত্রে 1/3 অংশ করে 1 দিনে
তাহারা একত্রে 1 অংশ বা সম্পুর্ণ কাজ করতে পারবে (1 × 3)/1দিনে।
= 3 দিনে
৮২.
কোনো সংখ্যার 40% এর সাথে 42 যোগ করলে ফলাফল হবে ঐ সংখ্যাটি। উহা কত?
  1. 70
  2. 80
  3. 90
  4. 75
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো সংখ্যার 40% এর সাথে 42 যোগ করলে ফলাফল হবে ঐ সংখ্যাটি। উহা কত?

সমাধান:
ধরি 
সংখ্যাটি x 

প্রশ্নমতে,
 x × 40% + 42 = x
⇒ 40x/100 - x = - 42
⇒ x - 2x/5 = 42
⇒ (5x - 2x) = 210
⇒ 3x = 210
∴ x = 70
৮৩.
কোন সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে ফলাফল হবে 60। তবে সংখ্যাটি হত?
  1. 250
  2. 100
  3. 200
  4. 300
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে ফলাফল হবে 60। তবে সংখ্যাটি হত?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক 

প্রশ্নমতে,
∴ ক এর ৬০% - ৬০ = ৬০
বা, ক এর (৬০/১০০) - ৬০ = ৬০
বা, ৬০ক/১০০ = ৬০ + ৬০ 
বা, ৬০ক/১০০ = ১২০
বা, ৬০ক = ১২০ × ১০০ 
বা, ৬০ক = ১২০০০
বা, ক = ১২০০০/৬০
∴ ক = ২০০

∴ সংখ্যাটি = ২০০
৮৪.
একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 4cm এবং 6cm হয় তবে রম্বসের ক্ষেত্রফল কত?
  1. 6
  2. 8
  3. 12
  4. 24
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 4cm এবং 6cm হয় তবে রম্বসের ক্ষেত্রফল কত

সমাধান:
দেওয়া আছে,
রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 4cm এবং 6cm

আমরা জানি,
রম্বসের ক্ষেত্রফল = (1/2) × (4 x 6) বর্গমিটার
= 12 বর্গ সে.মি. 

∴ রম্বসের ক্ষেত্রফল= 12 বর্গ সে.মি.
৮৫.
3x - 7y + 10 = 0 এবং y - 2x - 3 = 0 এর সমাধান-
  1. x = 1, y = - 1
  2. x = 1, y = 1
  3. x =- 1, y= -1
  4. x = - 1, y = 1
ব্যাখ্যা
প্রশ্ন: 3x - 7y + 10 = 0 এবং y - 2x - 3 = 0 এর সমাধান-


সমাধান;
3x - 7y + 10 = 0
⇒ 3x - 7y = - 10.................(i)

এবং y - 2x - 3 = 0
⇒ - 2x + y = 3..................(ii)

(ii) নং কে 7 দ্বারা গুণ করে (i) নং এর সাথে যোগ করি-
3x - 7y = - 10
- 14x + 7y = 21
_________________
(+) করে, - 11x = 11
⇒ x = - 1

x এর মান (i) নং এ বসাই,
3.(-1) - 7y = - 10
⇒  - 3 - 7y = - 10
⇒ 7y = 7
⇒ y = 1

∴ নির্ণেয় সমাধান: (x, y) = (- 1, 1)
৮৬.
যদি a + b = 2, ab =1 হয় তবে a এবং b এর মান যথাক্রমে-
  1. 0, 2
  2. 1, 1
  3. - 1, 3
  4. - 3, - 4
ব্যাখ্যা
প্রশ্ন: যদি a + b = 2, ab =1 হয় তবে a এবং b এর মান যথাক্রমে-

সমাধান:
দেওয়া আছে
a + b = 2.......................(1)
ab = 1

আমরা জানি
(a - b)2 = (a + b)2 - 4ab
বা, (a - b)2 = (2)2 - 4 × 1সল
বা, (a - b)2 = 22 - 4
বা, (a - b)= 0
∴ a - b = 0.......................(2)

(1) + (2) ⇒
a + b + a - b = 2 + 0
বা, 2a = 2
বা, a = 2/2
∴ a = 1

(1) নং থেকে পাই
1 + b = 2
b = 2 - 1
b = 1

 a এবং b এর মান 1 এবং 1
৮৭.
দুটি সংখ্যার যোগফল 48 এবং তাদের গুণফল 432। তবে বড় সংখ্যাটি কত?
  1. 36
  2. 37
  3. 38
  4. 40
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার যোগফল 48 এবং তাদের গুণফল 432। তবে বড় সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যা দু’টি x ও y
১ম শর্তমতে, x + y = 48
২য় শর্তমতে, xy = 432

আমরা জানি,
(x - y)2 = (x + y)2- 4xy
⇒ (x - y)2 = (48)2- 4 × 432
⇒ (x - y)2 = 2304 - 1728
⇒ (x - y)2= 576
∴ x - y = 24

এখন,
(x + y) + (x - y) = 48 + 24
⇒ 2x = 72
∴ x = 36

আবার,
x - y = 24
⇒ 36 - y = 24
∴ y = 12

অর্থাৎ, বড় সংখ্যাটি 36

বিকল্প 
x + y=48
36 + 12=48

xy = 432
36 × 12 = 432
বড় সংখ্যাটি = 36
৮৮.
0, 1, 2 এবং 3 দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল-
  1. 3147
  2. 2287
  3. 2987
  4. 2187
ব্যাখ্যা
প্রশ্ন: 0, 1, 2 এবং 3 দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল-

সমাধান:
 0, 1, 2 ও 3 দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম সংখ্যা = 3210
 0, 1, 2 ও 3 দ্বারা গঠিত চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা =1023

 বিয়োগফল = 3210 - 1023 = 2187
৮৯.
12 + 22 + 32+...............+ x2 এর মান কত?
  1. x(x + 1)/2
  2. x
  3. {x(x + 1)/2}2
  4. x(x + 1)(2x + 1)/6
ব্যাখ্যা
প্রশ্ন: 12 + 22 + 32+...............+ x2 এর মান কত?

সমাধান: 
আমরা জানি,
x সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি = x(x + 1)/2
আবার
প্রথম x সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি = x(x + 1)(2x + 1)/6
12 + 22 + 32+...............+ x2 = x(x + 1)(2x + 1)/6
৯০.
যদি 642/3+ 6251/2 = 3k হয় তবে kএর মান-
    ব্যাখ্যা
    প্রশ্ন: যদি 642/3+ 6251/2 = 3k হয় তবে kএর মান-

    সমাধান: 
    642/3+ 6251/2 = 3k
    => (43)2/3+ (252)1/2 = 3k
    => 42+ 25 = 3k
    => 16 + 25 = 3k
    => 41 = 3k
    => k = 41/3
    ∴ k = 13(⅔)
    ৯১.
    কোনটি সবচেয়ে ছোট?
    1. 2/11
    2. 3/11
    3. 2/13
    4. 4/15
    ব্যাখ্যা
    প্রশ্ন: কোনটি সবচেয়ে ছোট?

    সমাধান: 
    2/11 = 0.18
    3/11 = 0.27
    2/13 = 0.15
    4/15 = 0.27

     সবচেয়ে ছোট = 2/13
    ৯২.
    যদি Q/P = 1/4 হয় তবে (P + Q)/(P - Q) এর মান-
    1. 5/3
    2. 2/3
    3. 3/5
    4. 5/7
    ব্যাখ্যা
    প্রশ্ন: যদি Q/P = 1/4 হয় তবে (P + Q)/(P - Q) এর মান-

    সমাধান:
    Q/P = 1/4 
    ⇒ P/Q = 4/1
    ⇒ (P + Q)/(P - Q) = (4 + 1)/(4 - 1)
    ∴ (P + Q)/(P - Q) = 5/3
    ৯৩.
    log2(1/32) এর মান-
    1. 125
    2. - 5
    3. 15
    4. - 15
    ব্যাখ্যা
    প্রশ্ন: log2(1/32) এর মান-

    সমাধান:
    log2(1/32)
    = log22-5
    = -5log22
    = - 5 . 1
    = - 5
    ৯৪.
    (4x2 - 16) এবং 6x2 + 24x + 24 এর গসাগু-
    1. x + 2
    2. x + 4
    3. x + 2.
    4. 2(x + 2)
    ব্যাখ্যা
    প্রশ্ন: (4x2 - 16) এবং 6x2 + 24x + 24 এর গসাগু-

    সমাধান:
    ১ম রাশি = 4x2 - 16
    = 4(x2 - 4)
    = 4(x2 - 22)
    = 2.2(x + 2)(x - 2)

    ২য় রাশি = 6x2 + 24x + 24
    = 6(x2 + 4x + 4)
    = 6(x2 + 2.x.2 + 22)
    = 2.3(x + 2)2

    ∴ নির্ণেয় গ.সা.গু. = 2(x + 2)
    ৯৫.
    x3 - x2 কে x - 2 দ্বারা ভাগ করলে অবশেষে থাকবে-
    1. 2
    2. 4
    3. - 6
    4. - 8
    ব্যাখ্যা
    প্রশ্ন: x3 - x2 কে x - 2 দ্বারা ভাগ করলে অবশেষে থাকবে-

    সমাধান:
    ধরি
    f(x) = x3 - x2
    x - 2 = 0 হলে x = 2
    f(2) = 23 - 22
    = 8 - 4
    = 4 

    x3 - x2 কে x - 2 দ্বারা ভাগ করলে অবশেষে 4 থাকবে ।
    ৯৬.
    যদি a2 + 1/a2 = 51 হয় তবে a - 1/a এর মান কত?
    1. ±9
    2. ±7
    3. ±5
    4. ±3
    ব্যাখ্যা
    প্রশ্ন: যদি a2 + 1/a2 = 51 হয় তবে a - 1/a এর মান কত?

    সমাধান:
    দেওয়া আছে,
         a2 + 1/a2= 51
    ⇒ (a - 1/a)2 + 2.a.1/a = 51
    ⇒ (a - 1/a)2 + 2= 51
    ⇒ (a - 1/a)2= 49
    ∴ a - 1/a = ±7
    ৯৭.
    f(x) = x3 -  2x + 10 হলে f(0) = কত?
    1. 1
    2. 5
    3. 8
    4. 10
    ব্যাখ্যা
    প্রশ্ন: f(x) = x3 -  2x + 10 হলে f(0) = কত?

    সমাধান:
    দেওয়া আছে,
    f(x) = x3 - 2x + 10
    f(0) = 03 - 2 × 0 +10
    = 10
    ৯৮.
    (x - 4)2 + (y + 3)2= 100 বৃত্তের কেন্দ্রীয় স্থানাংক কত?
    1. (0, 0)
    2. (4, - 3)
    3. (- 4, 3)
    4. (10, 10)
    ব্যাখ্যা
    প্রশ্ন: (x - 4)2 + (y + 3)2= 100 বৃত্তের কেন্দ্রীয় স্থানাংক কত?

    সমাধান:
    আমরা জানি,
    বৃত্তের সমীকরণ,(x - g)2 + (y - f)2 = r2 যেখানে (g, f) বৃত্তের কেন্দ্রীয় স্থানাংক।

    প্রদত্ত বৃত্তের সমীকরণ (x - 4)2 + {y - (- 3)}2=102

    কেন্দ্রীয় স্থানাংক (4,- 3)
    ৯৯.
    একটি ত্রিভুজাকৃতি মাঠের বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে 20m, 21 m এবং 29 m হলে এর ক্ষেত্রফল কত?
    1. 200m2
    2. 210m2
    3. 290m2
    4. 300m2
    ব্যাখ্যা
    প্রশ্ন: একটি ত্রিভুজাকৃতি মাঠের বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে 20m, 21 m এবং 29 m হলে এর ক্ষেত্রফল কত?

    সমাধান:
    ধরি,
    a = 20 মিটার
    b = 21 মিটার
    c = 29 মিটার

    অর্ধ পরিসীমা s = (a + b + c)/2 মিটার
    = (20 + 21 + 29)/2 মিটার
    = 70/2 মিটার
    = 35 মিটার

    ∴ ক্ষেত্রফল = √{35(35 - 20)(35 - 21)(35 - 29)} বর্গমিটার
    = √(35 × 15 × 14 × 6) বর্গমিটার
    = √44100 বর্গমিটার
    = 210 বর্গমিটার
    ১০০.
    যদি দুটি সংখ্যার যোগফল এবং গুণফল যথাক্রমে 20 এবং 96 হয়, তবে সংখ্যা দুইটির ব্যস্তানুপাতিক যোগফল কত হবে?
    1. 1/8
    2. 1/6
    3. 3/4
    4. 5/24
    ব্যাখ্যা
    প্রশ্ন: যদি দুটি সংখ্যার যোগফল এবং গুণফল যথাক্রমে 20 এবং 96 হয়, তবে সংখ্যা দুইটির ব্যস্তানুপাতিক যোগফল কত হবে?

    সমাধান:
    ধরি,
    সংখ্যা দুটি x ও y
    প্রশ্নমতে,
    x + y = 20 .................... (1)
    xy = 96

    আমরা জানি,
    (x - y)2 = (x + y)2 - 4xy
     = (20)2 - 4 . 96
    = 400 - 384
    = 16

    বা, x - y = √16
    ∴ x - y = 4 ..................... (2)

    (1) + (2) হতে পাই,
    2x = 24
    ∴ x = 12

    x এর মান (1) নং বসিয়ে পাই,
    12 + y = 20
    ∴ y = 8

    12 ও 8 এর ব্যাস্তানুপাত = 1/12 ও 1/8
    ব্যাস্তানুপাতের যোগফল = 1/12 + 1/8
    = (2 + 3)/24
    = 5/24