পরীক্ষা আর্কাইভ

৪৫ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] - Archived

পরীক্ষা৪৫ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়30 minutes
মোট প্রশ্ন২৫
সিলেবাস
পরীক্ষা - ৯ মানসিক দক্ষতা টপিকসমূহ: ১. ভাষাগত যৌক্তিক বিচার (Verbal Reasoning) ২. সমস্যা সমাধান (Problem Solving) ৩. স্থানাঙ্ক সমস্যা (Space Relation) উৎস: যেকোনো গাইড বই বা Live MCQ এর আর্কাইভ থেকে এই টপিকের আগের প্রশ্নগুলো দেখে নিতে পারেন।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪৫ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] - Archived

৪৫ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] - Archived · তারিখ অনির্ধারিত · ২৫ প্রশ্ন

.
বুলেটের থেকে_____ অনেক শক্তিশালী।
  1. মানুষ
  2. কামান
  3. ব্যালট
  4. কলম
সঠিক উত্তর:
ব্যালট
উত্তর
সঠিক উত্তর:
ব্যালট
ব্যাখ্যা
প্রশ্ন: বুলেটের থেকে_____ অনেক শক্তিশালী।

সমাধান:
''বুলেটের থেকে ব্যালট অনেক শক্তিশালী''।
প্রশ্নে প্রদত্ত লাইনটি মার্কিন যুক্তরাষ্ট্রের ১৬তম প্রেসিডন্ট আব্রাহাম লিংকনের একটি অমর উক্তি।

তাঁর আরও কিছু উক্তিঃ
১। “Government of the people, by the people, for the people, shall not perish from the Earth.”
(গেটিসবার্গ ভাষণ থেকে – জনগণের সরকার, জনগণের দ্বারা পরিচালিত, জনগণের জন্য প্রতিষ্ঠিত – পৃথিবী থেকে তা কখনো বিলীন হবে না।)

২। “Those who deny freedom to others deserve it not for themselves.”
(যারা অন্যের স্বাধীনতা অস্বীকার করে, তারা নিজেরাও স্বাধীনতা পাওয়ার যোগ্য নয়।)

৩। “I am a slow walker, but I never walk back.”
(আমি ধীরে হাঁটি, কিন্তু কখনো পেছনে হাঁটি না।)
.
এক ব্যক্তি ঘণ্টায় ১০ কিলোমিটার দৌড়ে কত মিনিটে ৭০০০ মিটার পার হবে?
  1. ২৮ মিনিটে
  2. ৪৮ মিনিটে
  3. ৩৬ মিনিটে
  4. ৪২ মিনিটে
সঠিক উত্তর:
৪২ মিনিটে
উত্তর
সঠিক উত্তর:
৪২ মিনিটে
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যক্তি ঘণ্টায় ১০ কিলোমিটার দৌড়ে কত মিনিটে ৭০০০ মিটার পার হবে?

সমাধান:
আমরা জানি,
১ ঘণ্টা = ৬০ মিনিট

১ কিলোমিটার = ১০০০ মিটার
∴ ১০ কিলোমিটার = ১০০০০ মিটার

১০০০০ মিটার পার হয় = ৬০ মিনিটে
৭০০০ মিটার পার হয় = (৬০ × ৭০০০)/১০০০০ মিনিটে
= ৪২ মিনিটে
.
It is impossible for a family without_____?
  1. Education
  2. House
  3. Food
  4. Members
সঠিক উত্তর:
Members
উত্তর
সঠিক উত্তর:
Members
ব্যাখ্যা
প্রশ্ন: It is impossible for a family without_____?

সমাধান:
It is impossible for a family without members. 
কারণ, Family তে members থাকতে হবে। Members ছাড়া Family হবে না।
.
বালকদের সারিতে রাফির অবস্থান বামদিক থেকে ১৫ তম এবং রিফাত এর অবস্থান ডান দিক থেকে ১৭ তম। যদি সারিটিতে রাফির এর অবস্থান ডানদিক থেকে ১১তম হয় তবে বামদিক থেকে রিফাত এর অবস্থান কত?
  1. ১০ম
  2. ৯ম
  3. ৭ম
  4. ৮ম
সঠিক উত্তর:
৯ম
উত্তর
সঠিক উত্তর:
৯ম
ব্যাখ্যা
প্রশ্ন: বালকদের সারিতে রাফির অবস্থান বামদিক থেকে ১৫ তম এবং রিফাত এর অবস্থান ডান দিক থেকে ১৭ তম। যদি সারিটিতে রাফির এর অবস্থান ডানদিক থেকে ১১তম হয় তবে বামদিক থেকে রিফাত এর অবস্থান কত?

সমাধান:
রাফির অবস্থান বামদিক থেকে ১৫ তম এবং ডানদিক থেকে ১১তম
সারিতে মোট বালকের সংখ্যা = ১৪ + ১ + ১০ = ২৫ জন।
রিফাত এর অবস্থান ডান দিক থেকে ১৭ তম
রিফাত এর বামে অবস্থান করে = ২৫ - ১৭ = ৮ জন বালক।

∴ রিফাত এর অবস্থান বামদিক হতে = ৮ + ১ = ৯ম
.
প্রদত্ত চিত্রে কতটি বর্গক্ষেত্র আছে?
  1. 12টি
  2. 24টি
  3. 16টি
  4. 14টি
সঠিক উত্তর:
14টি
উত্তর
সঠিক উত্তর:
14টি
ব্যাখ্যা
প্রশ্ন: প্রদত্ত চিত্রে কতটি বর্গক্ষেত্র আছে?



সমাধান:
যদি এ রকম প্যাটার্নে চিত্র দেয়া থাকে এবং বর্গ সংখ্যা বের করতে বলা হয় তাহলে এই সূত্র অনুসরণ করে বর্গের সংখ্যা বের করা যায়।

∴ মোট বর্গক্ষেত্রের সংখ্যা = 32 + 22 + 12
= 9 + 4 + 1
= 14 টি
.
দু হাতে সমান কাজ করতে পারে যে-
  1. দ্বৈরথ
  2. সব্যসাচী
  3. দ্বারী
  4. দ্বিজ
সঠিক উত্তর:
সব্যসাচী
উত্তর
সঠিক উত্তর:
সব্যসাচী
ব্যাখ্যা
প্রশ্ন: দু হাতে সমান কাজ করতে পারে যে-

সমাধান:
• দু হাত সমানে চলে যার- সব্যসাচী।
• দু হাতে সমান কাজ করতে পারে যে-সব্যসাচী।

অন্যদিকে, 
• দুবার জন্ম হয় যার - দ্বিজ।
• দ্বারে থাকে যে - দ্বারী/ দারোয়ান
• দুরথীর যুদ্ধ - দ্বৈরথ।
.
নিচের ত্রিভুজে x এর মান কত?
  1. ১৪৫°
  2. ১১০°
  3. ১৩৫°
  4. ১২৫°
সঠিক উত্তর:
১২৫°
উত্তর
সঠিক উত্তর:
১২৫°
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের ত্রিভুজে x এর মান কত?


সমাধান:

এখানে,
AB = BC
∴ ∠ACB = ∠BAC = m (ধরি)
∴ m + m + ৭০° = ১৮০°
⇒ ২m = ১৮০° - ৭০° = ১১০°
⇒ m = ১১০°/২ = ৫৫°

∴ x° = ১৮০° -  ∠ACB = ১৮০° - ৫৫° = ১২৫°
.
এক ব্যক্তি ৬ মাইল পশ্চিমে, ৫ মাইল দক্ষিণে, এর পর আবার ৬ মাইল পশ্চিমে যায়। যাত্ৰাস্থান থেকে তার সরাসরি দূরত্ব কত?
  1. ১৩ মাইল
  2. ১৭ মাইল
  3. ১৫ মাইল
  4. ১২ মাইল
সঠিক উত্তর:
১৩ মাইল
উত্তর
সঠিক উত্তর:
১৩ মাইল
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যক্তি ৬ মাইল পশ্চিমে, ৫ মাইল দক্ষিণে, এর পর আবার ৬ মাইল পশ্চিমে যায়। যাত্ৰাস্থান থেকে তার সরাসরি দূরত্ব কত?

সমাধান:

এক ব্যক্তি  D হতে ৬ মাইল পশ্চিমে E তে গেল এবং E হতে ৫ মাইল দক্ষিণে B তে গেল। 
আবার B হতে ৬ মাইল পশ্চিমে A তে গেল। 
AD কে যদি অতিভুজ বিবেচনা করি তাহলে লম্ব = CD এবং ভূমি = AC
AC = AB + BC = (৬ + ৬) মাইল = ১২ মাইল
EB = CD = ৫ মাইল

সুতরাং  যাত্রাস্থান হতে তার সরাসরি দূরত্ব
=  A হতে D এর দূরত্ব 
= AD

∴ AD = AC + CD
= ১২ + ৫
= ১৪৪ + ২৫
= ১৬৯
∴ AD  = √১৬৯ = ১৩
অতএব, যাত্রাস্থান থেকে তার সরাসরি দূরত্ব ১৩ মাইল।
.
অর্পণ : গ্রহণ : : উদার :
  1. কোমল
  2. গ্রহীতা
  3. সংকীর্ণ
  4. কঠিন
সঠিক উত্তর:
সংকীর্ণ
উত্তর
সঠিক উত্তর:
সংকীর্ণ
ব্যাখ্যা
প্রশ্ন: অর্পণ : গ্রহণ : : উদার :

সমাধান:
অর্পণ শব্দের বিপরীত গ্রহণ আর উদার শব্দের বিপরীত সংকীর্ণ
১০.
৪৫ থেকে ৯০ পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার সমষ্টি কত?
  1. ১৩৬
  2. ১২৩
  3. ১৪৫
  4. ১৫২
সঠিক উত্তর:
১৩৬
উত্তর
সঠিক উত্তর:
১৩৬
ব্যাখ্যা
প্রশ্ন: ৪৫ থেকে ৯০ পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার সমষ্টি কত? 

সমাধান: 
৪৫ থেকে ৯০ এর মধ্যে বৃহত্তম মৌলিক সংখ্যা = ৮৯
আবার, 
৪৫ থেকে ৯০ এর মধ্যে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা = ৪৭
∴ ৪৫ থেকে ৯০ পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার সমষ্টি = (৪৭ + ৮৯)
= ১৩৬
১১.
TRAIN = 69574 হয়, তবে TARIN = কত?
  1. 56497
  2. 97465
  3. 75964
  4. 65974
সঠিক উত্তর:
65974
উত্তর
সঠিক উত্তর:
65974
ব্যাখ্যা
প্রশ্ন: TRAIN = 69574 হয়, তবে TARIN = কত?

সমাধান:
T = 6
R = 9
A = 5
I = 7
N = 4
তাহলে,
TARIN = 65974
১২.
Indifferent : Concern : :
  1. arrogant : modesty
  2. intrepid : bravery
  3. incomparable : relevancein
  4. insecure : timid
সঠিক উত্তর:
arrogant : modesty
উত্তর
সঠিক উত্তর:
arrogant : modesty
ব্যাখ্যা
প্রশ্ন: Indifferent : Concern : : 

সমাধান:
Indifferent : Concern : : Arrogant : Modesty
যারা Indifferent (উদাসীন) তাদের কোনো Concern (সচেতনতা) থাকে না এবং যারা Arrogant (অহংকারী) তাদের কোনো Modesty (ভদ্রতা) থাকে না।
১৩.
O T T F F S S E সিরিজের পরবর্তী বর্ণটি কি হবে- 
  1. N
  2. Q
  3. R
  4. S
সঠিক উত্তর:
N
উত্তর
সঠিক উত্তর:
N
ব্যাখ্যা
প্রশ্ন: O T T F F S S E সিরিজের পরবর্তী বর্ণটি কি হবে- 

সমাধান:
O = One
T = Two
T = Three
F = Four
F = Five
S = Six
S = Seven
E = Eight
N = Nine
১৪.
নিচের কোন শব্দটি ভিন্ন ধরনের?
  1. জাভা
  2. সেন্ট হেলেনা
  3. সুমাত্রা
  4. মাদাগাস্কার
সঠিক উত্তর:
সেন্ট হেলেনা
উত্তর
সঠিক উত্তর:
সেন্ট হেলেনা
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন শব্দটি ভিন্ন ধরনের?

সমাধান:
সেন্ট হেলেনা আটলান্টিক মহাসাগরের একটি দ্বীপ। বাকীগুলো ভারত মহাসাগরের দ্বীপ।
১৫.
যদি ৮ জন বালক ৮ মিনিটে ৮ পৃষ্ঠা লিখতে পারে। তবে একজন বালকের এক পৃষ্ঠা লিখতে কত সময় লাগবে?
  1. ৮ মিনিট
  2. ১৬ মিনিট
  3. ৪ মিনিট
  4. ১২ মিনিট
সঠিক উত্তর:
৮ মিনিট
উত্তর
সঠিক উত্তর:
৮ মিনিট
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ৮ জন বালক ৮ মিনিটে ৮ পৃষ্ঠা লিখতে পারে। তবে একজন বালকের এক পৃষ্ঠা লিখতে কত সময় লাগবে?

সমাধান:
৮ জন বালকের ৮ পৃষ্ঠা লিখতে সময় লাগে ৮ মিনিট
∴ ১ জন বালকের ৮ পৃষ্ঠা লিখতে সময় লাগে = (৮ × ৮) মিনিট
∴ ১ জন বালকের ১ পৃষ্ঠা লিখতে সময় লাগে = (৮ × ৮)/৮ = ৮ মিনিট

∴ একজন বালক এক পৃষ্ঠা লিখতে ৮ মিনিট সময় লাগবে।
১৬.
জীবনে সাফল্য পেতে হলে অবশ্যই -
  1. সৎ ও নিষ্ঠাবান হতে হবে
  2. প্রভাবশালীদের সাথে যোগাযোগ রাখতে হবে
  3. নিয়মিত কঠোর পরিশ্রম করতে হবে
  4. অনেক অর্থ থাকতে হবে
সঠিক উত্তর:
নিয়মিত কঠোর পরিশ্রম করতে হবে
উত্তর
সঠিক উত্তর:
নিয়মিত কঠোর পরিশ্রম করতে হবে
ব্যাখ্যা
প্রশ্ন: জীবনে সাফল্য পেতে হলে অবশ্যই -

সমাধান:
জীবনে সাফল্য পেতে হলে অবশ্যই - নিয়মিত কঠোর পরিশ্রম করতে হবে

→ এটি বাস্তবভিত্তিক এবং সর্বজনীন সত্য।
→ কঠোর পরিশ্রম ছাড়া দীর্ঘমেয়াদি ও টেকসই সাফল্য সম্ভব নয়।
→ বিশ্বের প্রায় সব সফল মানুষই কঠোর পরিশ্রমের মাধ্যমে তাদের লক্ষ্যে পৌঁছেছেন।
১৭.
রিয়াদ, সিফাত ও তানিয়ার মা তাদেরকে কিছু টাকা ৪ : ৫ : ৬ অনুপাতে ভাগ করে দিলেন।  তানিয়া ২৪০ টাকা পেলে, সিফাত ও রিয়াদের টাকার পার্থক্য কত?
  1. ৪০ টাকা
  2. ৬০ টাকা
  3. ৫৫ টাকা
  4. ৮৫ টাকা
সঠিক উত্তর:
৪০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৪০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: রিয়াদ, সিফাত ও তানিয়ার মা তাদেরকে কিছু টাকা ৪ : ৫ : ৬ অনুপাতে ভাগ করে দিলেন।  তানিয়া ২৪০ টাকা পেলে, সিফাত ও রিয়াদের টাকার পার্থক্য কত?

সমাধান:
ধরি,
রিয়াদ, সিফাত ও তানিয়া যথাক্রমে পায় ৪ক, ৫ক ও ৬ক টাকা

প্রশ্নমতে,
৬ক = ২৪০
⇒ ক = ২৪০/৬
∴ ক = ৪০

∴ রিয়াদ পায় = ৪ক
= (৪ × ৪০) = ১৬০ টাকা

∴  সিফাত পায় = ৫ক
= (৫ × ৪০) = ২০০ টাকা

∴ সিফাত ও রিয়াদের টাকার পার্থক্য = (২০০ - ১৬০) = ৪০ টাকা
১৮.
নিচের প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে?
JD, MG, PJ, ?, VP
  1. NI
  2. PK
  3. PJ
  4. SM
সঠিক উত্তর:
SM
উত্তর
সঠিক উত্তর:
SM
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে?
JD, MG, PJ, ?, VP

সমাধান:
এখানে দুটি ধারা বিদ্যমান।

প্রথম ধারা- J, M, P, S, V
J এর দুই বর্ণ পর M
M এর দুই বর্ণ পর P
P এর দুই বর্ণ পর S
S এর দুই বর্ণ পর V

দ্বিতীয় ধারা - D, G, J, M, P
D এর দুই বর্ণ পর G
G এর দুই বর্ণ পর J
J এর দুই বর্ণ পর M
M এর দুই বর্ণ পর P

∴ প্রশ্নবোধক স্থানে SM হবে।
১৯.
আপনার বাবার মায়ের স্বামীর প্রথম স্ত্রীর মেয়ের মেয়ে আপনার কী হয়?
  1. ফুফাতো বোন
  2. চাচাতো বোন
  3. খালা
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
ফুফাতো বোন
উত্তর
সঠিক উত্তর:
ফুফাতো বোন
ব্যাখ্যা
প্রশ্ন: আপনার বাবার মায়ের স্বামীর প্রথম স্ত্রীর মেয়ের মেয়ে আপনার কী হয়?

সমাধান:
আপনার বাবার মা ⇒ আপনার দাদী
দাদীর স্বামী ⇒ আপনার দাদা
দাদার প্রথম স্ত্রী ⇒ আপনার দাদী/সৎ-দাদী
দাদী/সৎ-দাদীর মেয়ে ⇒ আপনার বাবার বোন/সৎ-বোন (আপনার ফুফু)
ফুফুর মেয়ে ⇒ আপনার ফুফাতো বোন
২০.
৫ এর কত শতাংশ ৩.৫ হবে?
  1. ৫৫
  2. ৯৫
  3. ৬৫
  4. ৭০
সঠিক উত্তর:
৭০
উত্তর
সঠিক উত্তর:
৭০
ব্যাখ্যা
প্রশ্ন: ৫ এর কত শতাংশ ৩.৫ হবে?

সমাধান:
ধরি,
⇒ ৫ এর ক% = ৩.৫
⇒ ৫ × (ক/১০০) = ৩.৫
⇒ ক = (৩.৫ × ১০০)/৫
∴ ক = ৭০
২১.
যদি WELCOME শব্দকে EMOCLEW দিয়ে কোড করা হয় তা হলে, STUDENT শব্দ কে কোড করলে কোনটি হবে?
  1. NTEDUST
  2. TNEDUTS
  3. TNDETUS
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
TNEDUTS
উত্তর
সঠিক উত্তর:
TNEDUTS
ব্যাখ্যা
প্রশ্ন: যদি WELCOME শব্দকে EMOCLEW দিয়ে কোড করা হয় তা হলে, STUDENT শব্দ কে কোড করলে কোনটি হবে?

সমাধান:
WELCOME শব্দকে EMOCLEW দিয়ে কোড করা হয়েছে।
এখানে WELCOME কে উল্টো দিক থেকে লিখলে EMOCLEW হয়।
সুতরাং STUDENT কে উল্টো দিক থেকে লিখলে TNEDUTS হয়।
২২.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ১২ সে. মি. এবং কর্ণ ১৩ সে. মি.। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত?
  1. ৬০ বর্গ সে. মি.
  2. ৮৪ বর্গ সে. মি.
  3. ৭০ বর্গ সে. মি.
  4. ৫৬ বর্গ সে. মি.
সঠিক উত্তর:
৬০ বর্গ সে. মি.
উত্তর
সঠিক উত্তর:
৬০ বর্গ সে. মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ১২ সে. মি. এবং কর্ণ ১৩ সে. মি.। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত?

সমাধান:

দেওয়া আছে,
দৈর্ঘ্য = ১২ সে. মি.
কর্ণ, d =১৩ সে. মি.

আমরা জানি,
⇒ কর্ণ = দৈর্ঘ্য + প্রস্থ
⇒ প্রস্থ = √(কর্ণ - দৈর্ঘ্য)
= √(১৩ - ১২)
= √(১৬৯ - ১৪৪)
= √(২৫)
= ৫
∴ প্রস্থ = ৫ সে. মি.

আমরা জানি,
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = (দৈর্ঘ্য × প্রস্থ) বর্গ একক
= (১২ × ৫) = ৬০ বর্গ সে. মি.
২৩.
A, D, H, M, S, ..........................পরের বর্ণটি কী হবে?
  1. U
  2. X
  3. W
  4. Z
সঠিক উত্তর:
Z
উত্তর
সঠিক উত্তর:
Z
ব্যাখ্যা
প্রশ্ন: A, D, H, M, S, ..........................পরের বর্ণটি কী হবে?
 
সমাধান:
ইংরেজি বর্ণমালার ক্রম,
A(1), B(2), C(3), D(4), E(5), F(6), G(7), H(8), I(9), J(10), K(11), L(12), M(13), N(14), O(15), P(16), Q(17), R(18), S(19), T(20), U(21), V(22), W(23), X(24), Y(25), Z(26)
এখানে,
D - A = 4 - 1 = 3
H - D = 8 - 4 = 4
M - H = 13 - 8 = 5
S - M = 19 - 13 = 6
প্রতিক্ষেত্রে পার্থক্য 1 করে বৃদ্ধি পায়।
সুতরাং, পরের বর্ণটি হবে,
19 + 7 = 26, 26 তম বর্ণ = Z
২৪.
নিচের কোনটি ভিন্ন?
  1. Tea
  2. Chalk
  3. Cinchona
  4. Rubber
সঠিক উত্তর:
Chalk
উত্তর
সঠিক উত্তর:
Chalk
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি ভিন্ন?

সমাধান:
Tea - চা গাছ বা চা পাতা; চা পাতা থেকে প্রস্তুত পানীয়; চা।
Cinchona - যে গাছের ছাল থেকে কুইনিন প্রস্তুত হয়।
Rubber - রাবার নামক পদার্থ
Chalk- চুনাপাথর বা এই জাতীয় পদার্থ দিয়ে তৈরি লেখা ও আঁকার খড়ি।

∴ চক বাদে বাকি সব গাছ থেকে পাওয়া যায়।

 
২৫.
পিতা ও দুই সন্তানের বর্তমান বয়সের গড় ২৪ বছর। ৬ বছর পূর্বে দুই সন্তানের বয়সের গড় ৬ বছর হলে, পিতার বর্তমান বয়স কত?
  1. ৪২ বছর
  2. ৫২ বছর
  3. ৫০ বছর
  4. ৪৮ বছর
সঠিক উত্তর:
৪৮ বছর
উত্তর
সঠিক উত্তর:
৪৮ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও দুই সন্তানের বর্তমান বয়সের গড় ২৪ বছর। ৬ বছর পূর্বে দুই সন্তানের বয়সের গড় ৬ বছর হলে, পিতার বর্তমান বয়স কত?

সমাধান:
পিতা ও দুই সন্তানের বয়সের গড় = ২৪ বছর
পিতা ও দুই সন্তানের বয়সের সমষ্টি = (২৪ × ৩) = ৭২ বছর

৬ বছর পূর্বে দুই সন্তানের বয়সের গড় = ৬ বছর
৬ বছর পূর্বে দুই সন্তানের বয়সের সমষ্টি = (৬ × ২) = ১২ বছর

∴ বর্তমানে দুই সন্তানের বয়সের সমষ্টি = (১২ + ৬ + ৬) = ২৪ বছর

সুতরাং, পিতার বর্তমান বয়স = (৭২ - ২৪) = ৪৮ বছর