পরীক্ষা আর্কাইভ

Rajshahi Krishi Unnayan Bank (Cashier)

পরীক্ষাIBA, DUতারিখ১৮ আগস্ট, ২০১৭সময়50 minutes৯৯ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১০০
সিলেবাস
Rajshahi Krishi Unnayan Bank Post Name: Cashier Exam Date: 18.08.2017 Faculty Name: Institute of Business Administration (IBA)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Rajshahi Krishi Unnayan Bank (Cashier)

IBA, DU · ১৮ আগস্ট, ২০১৭ · ১০০ প্রশ্ন

.
ভাষার প্রাণ কোনটি?
  1. ক) অর্থপূর্ণ বর্ণ সমষ্টি
  2. খ) অর্থপূর্ণ বাক্য
  3. গ) অর্থপূর্ণ ধ্বনি
  4. ঘ) অর্থপূর্ণ শব্দ
ব্যাখ্যা

- ভাষার ক্ষুদ্রতম একক - ধ্বনি;
- ভাষার মূল ভিত্তি - ধ্বনি;
- ধ্বনি নির্দেশক চিহ্ন - বর্ণ;
- ভাষার মূল উপকরণ - বাক্য;
- ভাষার প্রাণ - অর্থবোধক বাক্য।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, সপ্তম ও নবম-দশম শ্রেণী এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।

.
কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা কোন পত্রিকায় প্রকাশিত হয়?
  1. ক) আজাদ
  2. খ) দৈনিক পূর্বকোন
  3. গ) ইত্তেফাক
  4. ঘ) বিজলী
ব্যাখ্যা

- বিদ্রোহী কবিতাটি কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতা।
- ১৯২২ সালের ৬ জানুয়ারি সাপ্তাহিক ‘বিজলী’ পত্রিকায় কবিতাটি প্রকাশিত হয়।

উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
সুকান্ত ভট্টাচার্য কি লিখতেন?
  1. ক) কবিতা
  2. খ) নাটক
  3. গ) উপন্যাস
  4. ঘ) ভ্রমণ কাহিনী
ব্যাখ্যা

- বাংলা সাহিত্যের কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য।
তাঁর রচিত কাব্যগ্রন্থঃ
- ছাড়পত্র,
- ঘুম নেই,
- পূর্বাভাস,
- মিঠেকড়া,
- অভিযান,
- গীতিগুচ্ছ।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
নিচের কোনটি শরৎচন্দ্র এর উপন্যাস?
  1. ক) যোগাযোগ
  2. খ) শেষ প্রশ্ন
  3. গ) আরণ্যক
  4. ঘ) মাঝির ছেলে
ব্যাখ্যা

শরৎচন্দ্রের উপন্যাসঃ
- শেষ প্রশ্ন (১৯৩১),
- বড়দিদি (১৯০৭),
- পল্লী সমাজ (১৯১৬),
- দেবদাস (১৯১৭),
- চরিত্রহীন (১৯১৭),
- দত্তা (১৯১৮),
- গৃহদাহ (১৯২০),
- দেনা পাওনা (১৯২৩),
- পথের দাবী (১৯২৬)।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর

.
রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থের জন্যে নোবেল পুরস্কার পান?
  1. ক) চোখের বালি
  2. খ) ঘরে বাইরে
  3. গ) গীতাঞ্জলি
  4. ঘ) পূরবী
ব্যাখ্যা

- গীতাঞ্জলি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭ টি গানের সংকলন।
- গানগুলি ১৯০৮ ও ১৯০৯ সালে রচিত এবং ১৯১০ সালে গ্রন্থাকারে প্রকাশিত।
- ১৯১২ সালে গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদ Song Offerings প্রকাশিত হয়।
- Song Offerings - গ্রন্থের ভূমিকা লিখেছিলেন আইরিশ কবি ও নাট্যকার ইয়েটস্‌।
- রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই এই গ্রন্থের ইংরেজি অনুবাদ করেন।
- ইংরেজি অনুবাদ পরবর্তীতে সম্পাদনা করেন - ডব্লিউ বি. ইয়েটস্‌।
- ১৯১৩ সালে Song Offerings গ্রন্থের জন্য তিনি প্রথম এশীয় হিসাবে সাহিত্যে নোবেল পুরস্কারে ভূষিত হয়েছিলেন।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, ব্রিটানিকা ও বাংলাপিডিয়া।

.
মুনীর চৌধুরী রচিত কবর কী ধরণের রচনা?
  1. ক) পত্রকাব্য
  2. খ) নাটক
  3. গ) উপন্যাস
  4. ঘ) মহাকাব্য
ব্যাখ্যা

মুনীর চৌধুরীর মৌলিক নাটকঃ
- রক্তাক্ত প্রান্তর,
- চিঠি,
- কবর,
- দন্ডকারণ্য।

অনুবাদ নাটকঃ
- কেউ কিছু বলতে পারে না,
- রূপার কৌটা ও
- মুখরা রমণী বশীকরণ।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
কাজী নজরুল ইসলাম কত সালে মৃত্যু বরণ করেন?
  1. ক) ১৯৪১
  2. খ) ১৯৭১
  3. গ) ১৯৭৬
  4. ঘ) ১৯২১
ব্যাখ্যা

- কাজী নজরুল ইসলাম ১৩০৬ বঙ্গাব্দের ১১ই জ্যৈষ্ঠ (১৮৯৯ সালের ২৪ মে) জন্মগ্রহণ করেন এবং
- ১৩৮৩ বঙ্গাব্দের ১২ই ভাদ্র (১৯৭৬ সালের ২৯ আগস্ট) মৃত্যুবরণ করেন।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

.
কোন কবি ট্রাম দুর্ঘটনায় নিহত হন?
  1. ক) বুদ্ধদেব বসু
  2. খ) জসীমউদ্দীন
  3. গ) সুকুমার রায়
  4. ঘ) জীবনানন্দ দাশ
ব্যাখ্যা

- কবি জীবনানন্দ দাশ ১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি বরিশাল শহরে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক, প্রাবন্ধিক ও অধ্যাপক।
- তাঁকে বাংলা ভাষার 'শুদ্ধতম কবি' বলে আখ্যায়িত করা হয়ে থাকে। এছাড়াও তিনি 'রূপসী বাংলার কবি', 'নির্জনতার কবি', 'তিমির হননের কবি', 'ধূসরতার কবি' প্রভৃতি নামেও পরিচিত।
- ১৯৫৪ সালের ২২ অক্টোবর কলকাতায় এক ট্রাম দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়।

উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
সঠিক বানান কোনটি?
  1. ক) পিপিলিকা
  2. খ) পীপিলিকা
  3. গ) পিপিলিকা
  4. ঘ) পিপীলিকা
ব্যাখ্যা
বাংলা একাডেমি অভিধান অনুযায়ী সঠিক বানান হলো পিপীলিকা (বিশেষ্য) - পিঁপড়া।
১০.
গায়ক এর সন্ধিবিচ্ছেদ কি?
  1. ক) গা + ওক
  2. খ) গা + য়ক
  3. গ) গা + অক
  4. ঘ) গৈ + অক
ব্যাখ্যা

- এ, ঐ, ও, ঔ এরপরে অন্য কোন স্বরধ্বনি আসলে ‘এ’ এর জায়গায় ‘অয়’, ‘ঐ’ এর জায়গায় ‘আয়’, ‘ও’ এর জায়গায় ‘অব’ এবং ‘ঔ’ এর জায়গায় ‘আব’ হয়।
যেমনঃ
- গায়ক - গৈ + অক;
- নায়ক - নৈ + অক;
- নাবিক - নৌ + ইক;
- ভাবুক - ভৌ + উক;
- পবিত্র - পো + ইত্র;
- গবাদি - গো + আদি;
- গবেষণা - গো + এষণা।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি

১১.
বিদ্বান এর সঠিক স্ত্রীবাচক শব্দ কোনটি?
  1. ক) বিদ্বান
  2. খ) বিদুষিণী
  3. গ) বিদুষী
  4. ঘ) বিদূশি
ব্যাখ্যা
বিদ্বান এর সঠিক স্ত্রীবাচক শব্দ হলো - বিদুষী।
সোর্সঃ উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম - দশম শ্রেণী।
১২.
কোনটি সমষ্টি বাচক বিশেষ্য?
  1. ক) পর্বত
  2. খ) মাটি
  3. গ) মানুষ
  4. ঘ) জনতা
ব্যাখ্যা
যে পদে বেশ কিছু সংখ্যক ব্যাক্তি বা প্রাণীর সমষ্টি বোঝায় তাকে সমষ্টিবাচক বিশেষ্য বলে।
যেমনঃ সভা, জনতা, সমিতি, পঞ্চায়েত, মাহফিল, ঝাঁক, বহর, দল।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম - দশম শ্রেণী।
১৩.
ক্রিয়াপদের মূল অংশকে কি বলে?
  1. ক) যতি
  2. খ) ধাতু
  3. গ) উক্তি
  4. ঘ) প্রকৃতি
ব্যাখ্যা

- ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু বা ক্রিয়ামূল।
- ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে দুটো অংশ পাওয়া যায় :
(১) ধাতু বা ক্রিয়ামূল এবং
(২) ক্রিয়া বিভক্তি।
- ক্রিয়াপদ থেকে ক্রিয়া বিভক্তি বাদ দিলে যা থাকে তাই ধাতু।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম - দশম শ্রেণী।

১৪.
নিচের কোনটি শামসুর রহমানের কবিতা?
  1. ক) আসাদের শার্ট
  2. খ) হুলিয়া
  3. গ) কবর
  4. ঘ) সাম্যবাদী
ব্যাখ্যা

- আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি শামসুর রাহমান। তিনি একজন নাগরিক কবি ছিলেন।
- পেশায় তিনি সাংবাদিক ছিলেন।
- মুক্তিযুদ্ধকালে তিনি মজলুম আদিব (বিপন্ন লেখক) ছদ্মনামে লিখতেন।
-১৯৬৯ সালের ২০জানুয়ারি তিনি রচনা করেন 'আসাদের শার্ট' কবিতাটি।
- তাঁর লেখা ‘আসাদের শার্ট’ কবিতাটির পিছনে রয়েছে পুলিশের গুলিতে নিহত আসাদের শার্ট উঁচুতে তুলে ধরে প্রতিবাদী এক বিশাল মিছিলের মুখোমুখি হওয়া কবির তাৎক্ষণিক প্রতিক্রিয়া। পরে প্রেসিডেন্ট আইয়ুব খান পাকিস্তানে একটি সাধারণ ভাষা প্রচলনের প্রস্তাব দিলে এর তীব্র বিরোধিতা করে ৪০জন বাঙালি সাহিত্যিক শিল্পী ও সাংবাদিক যে বিবৃতি প্রকাশ করেন (৩১ আগস্ট, ১৯৬৮), কবির ‘বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা’ নামে বিখ্যাত কবিতাটি রচনার অনুপ্রেরণা ছিল সেই প্রতিবাদ।

উৎসঃ বাংলাপিডিয়া এবং লাইভ এমসিকিউ লেকচার।

১৫.
নধর শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. ক) শক্তিধর
  2. খ) তাজা
  3. গ) অলস
  4. ঘ) নফর
ব্যাখ্যা
নধর - নব জলধরের মতো; কোমলতা ও লাবণ্যযুক্ত; সরস ও নবীন; কমনীয়; কোমল; তাজা; সুস্পষ্ট; গোলমাল; সুডৌল।
সোর্সঃ বাংলা একাডেমি অভিধান।
১৬.
উপসর্গযোগে গঠিত শব্দ-
  1. ক) সুদিন
  2. খ) ভাবুক
  3. গ) দিগন্ত
  4. ঘ) নদীমাতৃক
ব্যাখ্যা
‘সু’ বাংলা উপসর্গযোগে ‘উত্তম’ অর্থে গঠিত শব্দ - সুদিন, সুনজর, সুখবর, সুনাম, সুকাজ।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম - দশম শ্রেণী।
১৭.
অভিধানে ব্যবহৃত য এর পর বর্ণনুক্রমে কী আসে?
  1. ক) ও
  2. খ) ল
  3. গ) র
  4. ঘ) শ
ব্যাখ্যা
বাংলা একাডেমি অভিধান অনুসারে বর্ণানুক্রম
স্বরবর্ণ- অ, আ, ই, ঈ, উ, ঊ, ঋ, এ, ঐ, ও, ঔ
ব্যাঞ্জনবর্ণ- ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, জ, ঝ, ঞ, ট, ঠ, ড, ঢ, ণ, ত, থ, দ, ধ, ন, প, ফ, ব, ভ, ম, য, র, ল, শ, ষ, স, হ।
অর্থাৎ, অভিধানে ব্যবহৃত ‘য’ এর পর বর্ণনুক্রমে ‘র’ আসে।
১৮.
'অনল' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. ক) আগুন
  2. খ) দ্যুলোক
  3. গ) সর্বভুক
  4. ঘ) হুতাশন
ব্যাখ্যা

অগ্নি - অনল, আগুন, বহ্নি, পাবক, হুতাশন, বায়ুসখা, সর্বভুক
আকাশ - গগন, নভোমন্ডল, দ্যুলোক, অন্তরিক্ষ, ব্যোম।

উৎসঃ ভাষা - শিক্ষা, ড. হায়াৎ মামুদ

১৯.
'লাইলী মজনু' কাব্যের উপাখ্যান কোন দেশের ?
  1. ক) সৌদি আরব
  2. খ) ইরাক
  3. গ) ইরান
  4. ঘ) মিশর
ব্যাখ্যা

লায়লী-মজনু মধ্যযুগের একটি রোম্যান্টিক বাংলা কাব্য।

আনুমানিক ১৫৬০-১৫৭৫ খ্রিস্টাব্দের মধ্যে দৌলত উজির বাহরাম খান এটি রচনা করেন। কাব্যটি তখন এতই জনপ্রিয়তা অর্জন করেছিল যে, পরবর্তীকালে একই বিষয় ও শিরোনামে আরও অনেকেই এ কাব্য রচনা করেন।

লায়লী-মজনুকাব্যের উৎস আরব্য লোকগাথা; প্রেমের জগতে এটি কিংবদন্তিতুল্য। পৃথিবীর অমর প্রেমগাথাসমূহের মধ্যে এটি অন্যতম। বাহরাম খানের এ কাব্যে লায়লী ও মজনুর একনিষ্ঠ প্রেম চিত্রিত হয়েছে। একদিকে পার্থিব কামনা-বাসনা, অপরদিকে প্রেমের জন্য ত্যাগ-তিতিক্ষা অন্যত্র দুর্লভ।

ফারসি ভাষায় জামী, নিজামী, আমির খসরু লায়লা ওয়া মজনুন রচনা করেন। তাঁরা সুফি অধ্যাত্মতত্ত্বের রূপক হিসেবে উক্ত কাহিনী গ্রহণ করেন। বাহরাম খান হয়তো জামীর কাব্যের অনুসরণ করে থাকতে পারেন; তবে তাঁর কাব্যে অধ্যাত্মপ্রেম অপেক্ষা মানবপ্রেম অধিক গুরুত্ব পেয়েছে।


উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।

২০.
মুনীর চৌধুরী অনূদিত নাটক কোনটি ?
  1. ক) কবর
  2. খ) চিঠি
  3. গ) রক্তাক্ত প্রান্তর
  4. ঘ) মুখরা রমণী বশীকরণ
ব্যাখ্যা

মুনীর চৌধুরীর অনুবাদ নাটকঃ
- কেউ কিছু বলতে পারে না,
- রূপার কৌটা ও
- মুখরা রমণী বশীকরণ।

মৌলিক নাটকঃ
- রক্তাক্ত প্রান্তর,
- চিঠি,
- কবর,
- দন্ডকারণ্য।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

২১.
There has been 'bad blood' between two communities for years. (Find the best matches)
  1. ক) impure blood
  2. খ) ill feeling
  3. গ) bloody fights
  4. ঘ) lack of blood
ব্যাখ্যা
Bad blood - ill feeling; কলহ।
২২.
My father 'left no stone unturned' to achieve his goal. (Find the best matches)
  1. ক) tried every course of action
  2. খ) spent a huge amount of money
  3. গ) turned away from his goal
  4. ঘ) bribed several person
ব্যাখ্যা
Left no stone unturned - try every possible course of action in order to achieve something.
২৩.
Find the correctly spelt word-
  1. ক) Benefited
  2. খ) Benifeted
  3. গ) Benifited
  4. ঘ) Benifitted
ব্যাখ্যা
সঠিক বানান হলো Benefited - উপকৃত।
২৪.
Find the correctly spelt word-
  1. ক) Survaliance
  2. খ) Surveillance
  3. গ) Survellance
  4. ঘ) None of these
ব্যাখ্যা
Surveillance - close observation, especially of a suspected spy or criminal; নজরদারি।
২৫.
Find the correctly spelt word
  1. ক) Gaurantee
  2. খ) Guarantee
  3. গ) Garuntee
  4. ঘ) Gurantee
ব্যাখ্যা
Guarantee - something that ensures a particular outcome.
২৬.
Find the correctly spelt word
  1. ক) Faithfuly
  2. খ) Sincerely
  3. গ) Truly
  4. ঘ) b and c
ব্যাখ্যা
Sincerely - in a sincere or genuine way.
Truly - in a truthful way.
Faithfuly’s correct spelling - Faithfully
২৭.
Choose The OPPOSITE word- INSINCERE.
  1. ক) Free
  2. খ) Honest
  3. গ) Liberal
  4. ঘ) Frank
অনির্ধারিত
ব্যাখ্যা

Insincere - not expressing genuine feelings.
Similar: false, fake, hollow, artificial.
অন্যদিকে,
Honest - free of deceit; truthful and sincere.
Frank - open, honest, and direct in speech or writing, especially when dealing with unpalatable matters.
অর্থাৎ, সঠিক উত্তর (খ) ও (ঘ) উভয়ই।

২৮.
Choose The OPPOSITE word- PERTINENT.
  1. ক) Irrational
  2. খ) Irregular
  3. গ) Insistent
  4. ঘ) Irrelevant
ব্যাখ্যা
Pertinent - relevant or applicable to a particular matter; apposite; প্রাসঙ্গিক।
যার বিপরীত শব্দ হলো - Irrelevant (অপ্রাসঙ্গিক)।
২৯.
Choose The OPPOSITE word- SEVERE.
  1. ক) Lenient
  2. খ) Cautious
  3. গ) Join
  4. ঘ) Strict
ব্যাখ্যা
Severe - (of something bad or undesirable) very great; intense.
এর বিপরীত শব্দ হলো-
Lenient - mild or soothing; emollient.
৩০.
Choose The OPPOSITE word- ATTAIN.
  1. ক) Crave
  2. খ) Lose
  3. গ) Harbor
  4. ঘ) Credit
ব্যাখ্যা
Attain - succeed in achieving (something that one has worked for).
এর বিপরীত শব্দ - Lose (পরাজিত হত্তয়া)।
৩১.
Choose The OPPOSITE word-TRAGIC.
  1. ক) Boring
  2. খ) Mysterious
  3. গ) Delightful
  4. ঘ) Incredulous
ব্যাখ্যা
Tragic - causing or characterized by extreme distress or sorrow; বিষাদময়।
এর বিপরীত শব্দ - Delightful (আনন্দদায়ক)।
৩২.
He is a man known _______ his courage.
  1. ক) of
  2. খ) for
  3. গ) about
  4. ঘ) in
ব্যাখ্যা
Known for - to be famous or known about by a lot of people because of something.
অতএব, শূন্যস্থানে for বসবে।
৩৩.
People look ______ to a hero.
  1. ক) in
  2. খ) at
  3. গ) up
  4. ঘ) of
ব্যাখ্যা
Look up to somebody - to respect and admire (someone).
বাক্যের অর্থ - লোকজন বীরের প্রশংসা করে।
৩৪.
She is suffering _______ dengue fever.
  1. ক) from
  2. খ) of
  3. গ) in
  4. ঘ) with
ব্যাখ্যা

Suffer from - to endure or experience unpleasantness, a disease, or a health condition.
Example:
- She is suffering from dengue fever.
- She's been suffering from (= been ill with) cancer for two years.

৩৫.
The thief took _______ when he saw the police
  1. ক) out
  2. খ) after
  3. গ) off
  4. ঘ) in
ব্যাখ্যা
Take off - depart hastily; run away; পালিয়ে যাওয়া; দ্রুত অদৃশ্য হওয়া।
সুতরাং, শূন্যস্থানে off বসবে।
৩৬.
We must be accountable ______ our superiors.
  1. ক) in
  2. খ) to
  3. গ) of
  4. ঘ) with
ব্যাখ্যা
Accountable - required or expected to justify actions or decisions; responsible; কৈফিয়ত দিতে বাধ্য।
বাক্যের অর্থানুযায়ী শূন্যস্থানে to বসবে।
৩৭.
THOROUGH (Find the best matches).
  1. ক) Dry
  2. খ) Strained
  3. গ) Rigorous
  4. ঘ) Shrill
ব্যাখ্যা
Thorough - complete with regard to every detail; not superficial or partial.
Similar: rigorous, in-depth, exhaustive, thoroughgoing.
৩৮.
RESENT (Find the best matches).
  1. ক) Heal
  2. খ) Deceive
  3. গ) Dislike
  4. ঘ) Strike
ব্যাখ্যা
Resent - feel bitterness or indignation at (a circumstance, action, or person).
Similar: begrudge, dislike.
৩৯.
I saw a ______ of cows in the field
  1. ক) group
  2. খ) herd
  3. গ) swarm
  4. ঘ) flock
ব্যাখ্যা
গরুর পাল বোঝাতে a herd of cows ব্যবহৃত হয়।
herd - a group of animals of one kind that live and feed together → a herd of cattle; herds of elephants
flock- a group of sheep, goats, or birds.
৪০.
The grapes are now _______ enough to be picked.
  1. ক) ready
  2. খ) heavy
  3. গ) ripe
  4. ঘ) advanced
ব্যাখ্যা
Ripe enough to be picked - তোলার জন্য যথেষ্ট পাকা।
তাই শূন্যস্থানে Ripe বসবে।
৪১.
২ টাকা × ৫০টাকা ÷ ১০ টাকা × ১০ টাকা = কত টাকা?
  1. ক) ২টাকা
  2. খ) ১ টাকা
  3. গ) ১০০ টাকা
  4. ঘ) অর্থবহ নহে
ব্যাখ্যা

২ টাকা × ৫০টাকা ÷ ১০ টাকা × ১০ টাকা
= ১০০টাকা ÷ ১০ টাকা × ১০ টাকা
= ১০ টাকা × ১০ টাকা
= ১০০ টাকা

৪২.
x-3 - 0.001 = 0 হলে x3 এর মান কত?
  1. ক) 1000
  2. খ) -100
  3. গ) 100
  4. ঘ) 10
ব্যাখ্যা

x-3 - 0.001 = 0
বা, x-3 = 0.001
বা, (1/x)3 = (0.1)3
বা, 1/x = 0.1 = 1/10
বা, x = 10
∴ x3 = 1000

৪৩.
যদি (x - y)² = 14 এবং xy = 2 হয় তবে x² + y² = কত?
  1. ক) 12
  2. খ) 14
  3. গ) 16
  4. ঘ) 18
ব্যাখ্যা

আমরা জানি,
x² + y² = (x - y)² + 2xy
= 14 + 2×2
= 18

৪৪.
৩০ থেকে ৮০ এর মধ্যবর্তী ক্ষুদ্রত্তম ও বৃহত্তম মৌলিক সংখ্যার ব্যবধান কত?
  1. ক) ৩৫
  2. খ) ৪২
  3. গ) ৪৮
  4. ঘ) ৫৫
ব্যাখ্যা

৩০ ও ৮০ এর মধ্যে বৃহত্তম মৌলিক সংখ্যা ৭৯
৩০ ও ৮০ ক্ষুদ্রতম এর মধ্যে মৌলিক সংখ্যা ৩১
∴ তাদের পার্থক্য = ৭৯ - ৩১ = ৪৮

৪৫.
কোন সংখ্যা হতে ১৭৫ বিয়োগ করে ১৩০ যোগ করলে যোগফল ২৯৭ হবে?
  1. ক) ৬০২
  2. খ) ২৫২
  3. গ) ৩৪২
  4. ঘ) ২৯৭
ব্যাখ্যা

মনে করি, সংখ্যাটি ক
প্রশ্নমতে, ক - ১৭৫ + ১৩০ = ২৯৭
বা, ক = ২৯৭ + ১৭৫ - ১৩০
∴ ক = ৩৪২

৪৬.
এক গ্যালন = কত লিটার ?
  1. ক) ৩.৫
  2. খ) ৪
  3. গ) ৪.৫৫
  4. ঘ) ৫
ব্যাখ্যা

1 UK gal =  4.55 L
1 USA gal = 3.78541 L

৪৭.
২৪৫০ সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে?
  1. ক) ২
  2. খ) ৫
  3. গ) ৭
  4. ঘ) ১১
ব্যাখ্যা

২৪৫০ = ২ × ৫ × ৫ × ৭ × ৭
∴ সংখ্যাটিকে ২ দ্বারা গুণ করলে পূর্ণ বর্গ সংখ্যা হবে। 

৪৮.
প্রথম ৬টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত?
  1. ক) ১৫
  2. খ) ১৮
  3. গ) ২১
  4. ঘ) ২৪
ব্যাখ্যা

প্রথম ৬টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি = ১ + ২ + ৩ + ৪ + ৫ + ৬ = ২১

বিকল্প পদ্ধতিঃ
প্রথম ৬টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি = {৬ × (৬ + ১)}/২
= ৪২/২ = ২১

৪৯.
৩, ৯ ও ৪ এর চতুর্থ সমানুপাতিক কত?
  1. ক) ৪
  2. খ) ১৪
  3. গ) ১৬
  4. ঘ) ১২
ব্যাখ্যা

চতুর্থ সমানুপাতিক x হলে, 
3 × x = 9 × 4
⇒ x = (9 × 4) / 3
∴ x = 12

৫০.
১০টি সংখ্যার যোগফল ৪৬২। এদের প্রথম চারটির গড় ৫২ এবং শেষের ৫ টির গড় ৩৮। পঞ্চম সংখ্যাটি কত?
  1. ক) ৬০
  2. খ) ৬৪
  3. গ) ৬২
  4. ঘ) ৫০
ব্যাখ্যা

প্রথম চারটির যোগফল = ৪ × ৫২ = ২০৮
শেষ পাঁচটির যোগফল = ৫ × ৩৮ = ১৯০
তাহলে পঞ্চম সংখ্যা = ৪৬২ - (২০৮+১৯০) = ৬৪

৫১.
কোনো পরীক্ষায় মোট পরীক্ষার্থীর ৮০% গনিতে এবং ৭০% বাংলায় পাস করলো। উভয় বিষয়ে পাস করলো ৬০%, উভয় বিষয়ে শত করা কতজন ফেল করলো?
  1. ক) ১৫%
  2. খ) ১০%
  3. গ) ১২%
  4. ঘ) ১১%
ব্যাখ্যা

গণিতে পাশ = ৮০%
শুধু গণিতে পাশ = (৮০ - ৬০)% = ২০%
বাংলায় পাশ = ৭০%
শুধু বাংলায় পাশ = (৭০ - ৬০)% = ১০%
এক এবং উভয় বিষয়ে পাশ = (২০ + ১০ + ৬০)% = ৯০%
∴ উভয় বিষয়ে ফেল = (১০০ - ৯০)% = ১০%

৫২.
বার্ষিক ৪.৫% সুদে কত টাকা বিনিয়োগ করলে ৪ বছরে তা ৮২৬ টাকা হবে?
  1. ক) ৪৫৮
  2. খ) ৬৫০
  3. গ) ৭০০
  4. ঘ) ৭২৫
ব্যাখ্যা

১০০ টাকার ১ বছরের সুদ ৪.৫ টাকা
∴ ১০০ টাকার ৪ বছরের সুদ = (৪.৫ × ৪) টাকা = ১৮ টাকা
তাহলে সুদাসল = (১০০ + ১৮ টাকা) = ১১৮ টাকা
সুদাসল ১১৮ টাকা হলে আসল ১০০ টাকা
∴ সুদাসল ৮২৬ টাকা হলে আসল = (১০০/১১৮) × ৮২৬ টাকা
                                             = ৭০০ টাকা।

৫৩.
একটি সংখ্যা ৫৬০ থেকে যত কম ৩৮০ থেকে তার সাড়ে তিনগুণ বেশী। সংখ্যাটি কত?
  1. ক) ৪৫০
  2. খ) ৪৭০
  3. গ) ৫২০
  4. ঘ) ৫০০
ব্যাখ্যা

ধরি, সংখ্যাটি  560 থেকে x কম
এবং 380 থেকে 3.5x বেশি 
প্রশ্নমতে,
560 - x = 380 + 3.5x
বা, 4.5x = 560 - 380
বা, x = 180/4.5 
বা, x = 40 
∴ সংখ্যাটি = 560 - 40 = 520

৫৪.
পরপর তিনটি ক্রমিক সংখ্যার গুণফল ১২০ হলে তাদের যোগফল কত হবে?
  1. ক) ৯
  2. খ) ১২
  3. গ) ১৪
  4. ঘ) ১৫
ব্যাখ্যা

সংখাগুলো হতে পারেঃ
১, ২ ও ৩;
২, ৩ ও ৪;
৩, ৪ ও ৫;
৪, ৫ ও ৬;
৫, ৬ ও ৭ প্রভৃতি।
কিন্তু ৪ × ৫ × ৬ = ১২০ [প্রদত্ত শর্তকে সিদ্ধ করে]
এবং ৪ + ৫ + ৬ = ১৫ [প্রদত্ত শর্তকে সিদ্ধ করে]
∴ নির্ণেয় যোগফল ১৫

৫৫.
৪ টাকায় ৫টি করে আম কিনে ৫ টাকায় ৪ টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হয়?
  1. ক) ৪৫%
  2. খ) ৪৮.৫০%
  3. গ) ৫২.৭৫%
  4. ঘ) ৫৬.২৫%
ব্যাখ্যা

৫টির ক্রয়মূল্য ৪ টাকা হলে ১ টির ক্রয়মূল্য ৪/৫ টাকা
৫টাকায় ৪ টি বিক্রয় করলে ১ টি বিক্রয় করে ৫/৪ টাকায়
∴ ১টিতে লাভ হয় ৫/৪ - ৪/৫ = ৯/২০ টাকা

৪/৫ টাকায় লাভ হয় ৯/২০ টাকা
∴ ১০০ টাকায় লাভ হয় (৫×৯×১০০)/(৪×২০) = ৫৬.২৫ টাকা

∴ ৫৬.২৫% লাভ হয়

৫৬.
ক ও খ একত্রে একটি কাজ ৮ দিনে করতে পারে। ঐ কাজ 'ক' একা ১২ দিনে করতে পারে। কাজটি করতে 'খ' এর কতদিন লাগবে?
  1. ক) ৩০
  2. খ) ২৮
  3. গ) ২৬
  4. ঘ) ২৪
ব্যাখ্যা

খ  একা কাজটি করতে পারবে = (12 × 8)/(12 - 8) দিনে
                                       = (12 × 8)/4
                                       = 24 দিনে।

৫৭.
0.01 × 0.1 = কত?
  1. ক) 1
  2. খ) 0.1
  3. গ) 0.01
  4. ঘ) 0.001
ব্যাখ্যা

0.01 × 0.1
= 1/100 × 1/10
= 1/1000
= 0.001

৫৮.
একটি পাত্রে দুধ ও পানির অনুপাত ৫:১। দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা ৮ লিটার বেশি হয় তবে পানির পরিমান কত?
  1. ক) ২ লিটার
  2. খ) ৪ লিটার
  3. গ) ৬ লিটার
  4. ঘ) ১০ লিটার
ব্যাখ্যা

অনুপাতদ্বয়ের বিয়োগফল, ৫ - ১ = ৪
দুধের পরিমাণ ৪ লিটার বেশি হয় যখন পানি ১ লিটার
∴ দুধের পরিমাণ ৮ লিটার বেশি হয় পানি (১×৮)/৪ লিটার
= ২ লিটার

৫৯.
৪৩ থেকে ৬০ এর মধ্যে মৌলিক সংখ্যা মোট কতটি?
  1. ক) ৫
  2. খ) ৩
  3. গ) ৭
  4. ঘ) ৪
ব্যাখ্যা
৪৩ থেকে ৬০ এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো হচ্ছে - ৪৩, ৪৭, ৫৩ এবং ৫৯; মোট ৪ টি।
৬০.
একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। এর ক্ষেত্রফল ৫১২ বর্গমিটার হলে, পরিসীমা কত?
  1. ক) ৯৮ মিটার
  2. খ) ৯৬ মিটার
  3. গ) ৯৪ মিটার
  4. ঘ) ৯২ মিটার
ব্যাখ্যা

ঘরের প্রস্থ x মি. হলে, দৈর্ঘ্য = 2x মি.
∴ ক্ষেত্রফল = (x × 2x) = 2x2 বর্গমিটার।
প্রশ্নমতে, 2x2 = 512
⇒ x2 = 256
∴ x = 16
∴ দৈর্ঘ্য = 32 মি.
ঘরটির পরিসীমা = 2 (দৈর্ঘ্য + প্রস্থ)
= 2 (32 + 16) = 96 মি.

৬১.
১/২ এর শতকরা কত ৩/৪ হবে?
  1. ক) ১২০%
  2. খ) ১২৫%
  3. গ) ১৪০%
  4. ঘ) ১৫০%
ব্যাখ্যা

১/২ এর ক% = ৩/৪
বা, ১/২ এর ক/১০০ = ৩/৪
বা, ক = ৩ × ২ × ১০০/৪
বা, ক = ১৫০

৬২.
দুটি ত্রিভুজের মধ্যে কোন উপাদান সমান হলেও ত্রিভুজ দুটি সর্বসম নাও হতে পারে?
  1. ক) দুইবাহু ও অন্তর্ভূক্ত কোণ
  2. খ) দুই কোণ ও এক বাহু
  3. গ) তিন কোণ
  4. ঘ) তিন বাহু
ব্যাখ্যা

দুইটি ত্রিভুজের তিনটি কোণ সমান হওয়া সত্ত্বেও ত্রিভুজ দুটি সর্বসম হবে না।
ABC ও DEF এর ∠A = ∠D
∠B = ∠E এবং ∠C = ∠F
কিন্তু ABC ও DEF সর্বসম নয়।

৬৩.
বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে ?
  1. ক) ৪
  2. খ) ৯
  3. গ) ১২
  4. ঘ) ১৬
ব্যাখ্যা

বৃত্তের ব্যাস = 2r,
সুতরাং ব্যাসার্ধ r
∴ বৃত্তের ক্ষেত্রফল = πr²
ব্যাস তিনগুণ বৃদ্ধি পেলে হবে 6r
অর্থাৎ, ব্যাসার্ধ = 3r
সুতরাং, ঐ বৃত্তের ক্ষেত্রফল হবে, π(3r)² = 9πr²
∴ 9 গুণ বৃদ্ধি পাবে।

৬৪.
যে চতুর্ভুজের কেবল মাত্র দুটি বাহু সমান্তরাল তাকে কি বলে?
  1. ক) ট্রাপিজিয়াম
  2. খ) রম্বস
  3. গ) আয়তক্ষেত্র
  4. ঘ) সামান্তরিক
ব্যাখ্যা

যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল এবং প্রত্যেকটি কোণ এক সমকোণ (৯০°) তাকে আয়তক্ষেত্র (Rectangle) বলে।
- যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে। ট্রাপিজিয়াম হলো চতুর্ভুজের একটি বিশেষ রূপ।
উল্লেখ্য যে ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু কখনো সমান হয় না।

৬৫.
ধানে চাল ও তুষের অনুপাত ৭ঃ৩ হলে শতকরা কী পরিমাণ চাল আছে?
  1. ক) ৮৫%
  2. খ) ৯৫%
  3. গ) ৬৫%
  4. ঘ) ৭০%
ব্যাখ্যা

ধানে চাল ও তুষের অনুপাত = ৩ঃ৭
অনুপাতের সমষ্টি = ৭ + ৩ = ১০
∴ ধানে চালের শতকরা পরিমাণ = ১০০× ৭/১০ = ৭০%

৬৬.
দুই অঙ্কবিশিষ্ট কোন সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি ১৫ এবং গুণফল ৫৬; সংখ্যাটি নির্ণয় কর?
  1. ক) ৭৮ বা ৮৭
  2. খ) ৮৯ বা ৯৮
  3. গ) ৫৯ বা ৯৫
  4. ঘ) ২৫ বা ৫২
ব্যাখ্যা

এ ধরনের প্রশ্নের ক্ষেত্রে অপশন দেখে সিদ্ধান্ত নেওয়া সহজ হয়
78  বা  87 সংখ্যাটির ক্ষেত্রে  7 + 8 = 15 এবং  7 × 8 = 56 
89 বা 98 সংখ্যাটির ক্ষেত্রে  8 + 9 = 17 এবং 8 × 9 = 72
59 বা 95 সংখ্যাটির ক্ষেত্রে  5 + 9 = 14 এবং 5 × 9 = 45
25 বা 52 সংখ্যাটির ক্ষেত্রে  2 + 5 = 7 এবং 2 × 5 = 10
∴ সংখ্যাটি হবে 78 বা 87 

৬৭.
একটি কলম ১১ টাকায় বিক্রি করলে ১০% লাভ হয়। কলমটির ক্রয়মূল্য কত?
  1. ক) ৮
  2. খ) ১২
  3. গ) ৯
  4. ঘ) ১০
ব্যাখ্যা

বিক্রয়মূল্য ১১০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ১১ টাকা হলে ক্রয়মুল্য (১০০×১১)/১১০ = ১০ টাকা 

৬৮.
3+ 3x + 3x = ?
  1. ক) x3
  2. খ) 93x
  3. গ) 3x+1
  4. ঘ) 9x
ব্যাখ্যা

3+ 3x + 3x
= 3.3x 
= 3x+1 

৬৯.
কোন শর্তে a0 = 1?
  1. ক) a ≠ 1
  2. খ) a > 0
  3. গ) a ≠ 0
  4. ঘ) a = 0
ব্যাখ্যা

a0 = 1 যেখানে a ≠ 0
কারণ, a = 0 হলে, 00 এর মান অনির্ণেয় হয় 

৭০.
(1000)x/3 = 10 হলে x এর মান কত?
  1. ক) 10
  2. খ) 3
  3. গ) 2
  4. ঘ) 1
ব্যাখ্যা

(1000)x/3 = 10
⇒ (103)x/3 = 10
⇒ 10x = 101
∴ x = 1

৭১.
কম্পিউটারে ব্যবহৃত দুটি কোড কি?
  1. ক) ০ এবং ১
  2. খ) ২ এবং ৩
  3. গ) ৪ এবং ৫
  4. ঘ) ৬ এবং ৭
ব্যাখ্যা

বাইনারি সংখ্যা পদ্ধতি বা দ্বিমিক সংখ্যা পদ্ধতি (ইংরেজি: Binary number system) একটি সংখ্যা পদ্ধতি যাতে সকল সংখ্যাকে কেবলমাত্র ০ এবং ১ দিয়ে প্রকাশ করা হয়।
- এই সংখ্যা পদ্ধতির ভিত্তি দুই।
- ডিজিটাল ইলেকট্রনিক যন্ত্রপাতির লজিক গেটে এই সংখ্যাপদ্ধতির ব্যাপক প্রয়োগ রয়েছে। তাছাড়া প্রায় সকল আধুনিক কম্পিউটারে বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়।

৭২.
RAM ও ROM এর মধ্যে মৌলিক পার্থক্য কি?
  1. ক) অস্থায়ী বনাম স্থায়ী তথ্য সংরক্ষন
  2. খ) স্থায়ী বনাম অস্থায়ী তথ্য সংরক্ষন
  3. গ) অস্থায়ী বনাম অস্থায়ী তথ্য সংরক্ষন
  4. ঘ) স্থায়ী বনাম স্থায়ী তথ্য সংরক্ষন
ব্যাখ্যা

RAM এবং ROM হলো কম্পিউটারের প্রধান মেমোরি।
- RAM হল অস্থায়ী মেমোরি বা ভোলাটাইল মেমোরি এবং ROM স্থায়ী মেমোরি বা নন-ভোলাটাইল মেমোরি।
- DRAM (Dynamic RAM) এবং SRAM (Static RAM) এর তথ্য বিদ্যুৎ চলে গেলে মুছে যায়, তাই এরা ভোলাটাইল মেমোরি।
- অন্যদিকে বিদ্যুৎ চলে গেলে ROM এর তথ্য মুছে যায় না তাই এটি নন-ভোলাটাইল মেমোরি।

উৎসঃ কম্পিউটার শিক্ষা – এসএসসি প্রোগ্রাম : উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

৭৩.
Bikroy.com কী ধরনের প্রতিষ্ঠান?
  1. ক) কম্পিউটার ক্রয়-বিক্রয় স্থান
  2. খ) ইন্টারনেট ভিত্তিক ব্যাংক
  3. গ) খোলা বাজার
  4. ঘ) ইন্টারনেট ভিত্তিক দোকান
ব্যাখ্যা

বিশ্বের প্রায় সকল দেশের মধ্যে বিস্তৃত ইন্টারনেটের মাধ্যমে ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের মধ্যে পণ্য বা সেবা কেনা-বেচা বা লেনদেন করা বা সুযোগ সৃষ্টি করাকে ই-কমার্স বা ইলেকট্রনিক কমার্স বলে।
আধুনিক ডেটা প্রসেসিং বিক্রয়, ডেলিভারি, ব্যবসা সংক্রান্ত লেনদেন ইত্যাদি সকল কিছুই ই-কমার্স এর অর্ন্তভুক্ত।
Daraz, alibaba.com, amazon.com, ebay.com, bikroy.com ইত্যাদি হলো জনপ্রিয় কিছু ই-কমার্সের উদাহরণ।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি৷

৭৪.
বিশ্বের প্রথম মিনি কম্পিটারের নাম কি?
  1. ক) পিপিডি-১
  2. খ) ডিপিপি-১
  3. গ) ডিপিডি-১
  4. ঘ) পিডিপি-১
ব্যাখ্যা

Worlds first mini computer PDP-1 was released by Digital Equipment Corp (DEC).
DEC introduced the PDP-1 in November 1960, the world's first small, interactive computer.
The PDP-1 sold for about $120,000, which made it one of the most inexpensive computers of that time.

৭৫.
Virus-এর পূর্ণ অভিব্যক্তি কি?
  1. ক) Various Information Resources Under
  2. খ) Vital Information Resources Under Seize
  3. গ) Various Information Resources Under Seal
  4. ঘ) Various Information Resources Under Seal
ব্যাখ্যা

- VIRUS-এর পূর্ণরূপ হলো Vital Information Resources Under Siege যার অর্থ দাঁড়ায় গুরুত্বপূর্ণ তথ্যসমূহ দখলে নেওয়া বা ক্ষতি সাধন করা।
১৯৮০ সালে এ নামকরণ করেছেন প্রখ্যাত গবেষক 'University of New Haven'-এর অধ্যাপক ফ্রেড কোহেন৷
অতি পরিচিত কিছু ভাইরাস হলোঃ Stone, Vienna, CIH, Folder, Trojan Horse ইত্যাদি।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ৯ম-১০ম শ্রেণি।

৭৬.
OMR এর পূর্ণরূপ কি ?
  1. ক) Optical Mark Reader
  2. খ) Optimum Mark Reader
  3. গ) Optimum Mark Recognition
  4. ঘ) Optical Mark Recorder
ব্যাখ্যা

অপটিক্যাল রিডার (Optical Reader):
এই ধরনের যন্ত্র কোন পাঠ্য বিষয়কে আলোর সাহায্যে পড়ে থাকে।
বিশেষ ধরনের লিখিত চিঠিপত্র, ডকুমেন্টের উপর অপটিক্যাল রিডার ধরলে কম্পিউটার সেটা পড়ে মনিটরে ফলাফল প্রদর্শন করে।

বিভিন্ন ধরনের অপটিক্যাল রিডার হচ্ছেঃ
(1) Optical Mark Reader (OMR),
(2) Optical Character Recognotion (OCR),
(3) Bar Code Reader/Recognition (BCR).

সূত্রঃ কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

৭৭.
কম্পিটারের কোন মেমরী কখনো স্মৃতিভ্রংশ হয় না?
  1. ক) ROM
  2. খ) RAM
  3. গ) CD-ROM
  4. ঘ) Processor
ব্যাখ্যা


সূত্রঃ কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
৭৮.
সর্বপ্রথম উদ্ভাবিত মাইক্রো প্রসেসরটির নাম কি?
  1. ক) ইনটেল 4004
  2. খ) ইনটেল 404
  3. গ) এ এমডি
  4. ঘ) ডিডিএম
ব্যাখ্যা

পার্সোনাল কম্পিউটারের অপর নাম মাইক্রোকম্পিউটার। ১৯৫৮ সালে অনেক ট্রানজিস্ট্রর, রেজিস্ট্যান্স ও ক্যাপাসিটরের সমন্বয়ে তৈরি হয়েছিল ইন্ট্রিগ্রেটেড সার্কিট (আইসি)।
- ১৯৭১ সালের নভেম্বর মাসে ইনটেল কোম্পানি অনেক আইসির সমন্বয়ে ইনটেল-৪০০৪ (Intel-4004) নামে একটি মাইক্রোপ্রসেসর তৈরি করে।
এই মাইক্রোপ্রসসর আবিষ্কারের ফলে কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিটকে মাত্র একটি চিপে ধারণ করা সম্ভব হয় এবং কম্পিউটার জগতে একটি নতুন প্রজন্মের আবির্ভাব হয়।
মাইক্রো (Micro) শব্দের অর্থ ক্ষুদ্র। ক্ষুদ্রাকৃতি মাইক্রোপ্রসেসর দিয়ে তৈরি ক্ষুদ্রাকৃতি কম্পিউটারকে তাই মাইক্রোকম্পিউটার (Microcomputer) বলা হয়।

উৎসঃ নবম-দশম শ্রেণীর কম্পিউটার শিক্ষা বই (উন্মুক্ত)।

৭৯.
কম্পিউটার ভাইরাস কি?
  1. ক) একটি ক্ষতিকারক জীবাণু
  2. খ) এক ধরনের বিশেষ যন্ত্র
  3. গ) এক ধরনের বিশেষ তথ্য প্রযুক্তি
  4. ঘ) এক ধরনের বিশেষ প্রোগ্রাম
ব্যাখ্যা

কম্পিউটার ভাইরাস হলো এক ধরনের প্রোগ্রাম যা স্বয়ংক্রিয়ভাবে এক্সিকিউট বা নির্বাহ হয়, তথ্য ও উপাত্তকে আক্রমণ করে এগুলাের ক্ষতি করে।
ভাইরাস বা VIRUS শব্দের অর্থ হল “Vital Information Resources Under Siege.'' যার অর্থ হল গুরুত্বপূর্ণ তথ্যসমূহ দখলে নেয়া বা ক্ষতিসাধন করা।
- ভাইরাস কম্পিউটার এর ডাটা ফাইল নষ্ট করে ফেলে বা কম্পিউটার বুট হতে বাঁধা দেয় অথবা হার্ডডিস্ক নষ্ট করে ফেলতে পারে। এবং এক পর্যায়ে এটি কম্পিউটারকে অচল করে দিতে পারে।
- এছাড়াও এটি সিস্টেমের সেটিং, মনিটরের রেজুলেশন পরিবর্তন করতে পারে।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

৮০.
ই-মেইল ঠিকানায় কয়টি অংশ থাকে?
  1. ক) ১টি
  2. খ) ২টি
  3. গ) ৩টি
  4. ঘ) ৪টি
ব্যাখ্যা

ইলেকট্রনিক মেইল বা ই-মেইল হলো একজন বার্তা লেখকের কাছ থেকে এক বা একাধিক প্রাপকের কাছে কোন বার্তা বা ডিজিটাল মেসেজ বিনিময় করার নির্ভরযোগ্য পদ্ধতি৷
ই-মেইল ঠিকানায় দুটি অংশ থাকে। প্রথম অংশটি ব্যবহারকারীর পরিচিতি এবং দ্বিতীয় অংশটি হলো ডোমেইন নেইম।
যেমনঃ robithakur@gmail.com
এখানে robithakur হলো ইউজারনেম এবং gmail হলো ডোমেইন নেইম। 

ই-মেইল ঠিকানায় @ চিহ্নটি অবশ্যই থাকতে হয়৷

উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ - দ্বাদশ শ্রেণি।

৮১.
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 'বঙ্গবন্ধু' উপাধি পান কত সালে?
  1. ক) ১৯৬২
  2. খ) ১৯৬৯
  3. গ) ১৯৭০
  4. ঘ) ১৯৭১
ব্যাখ্যা

- আইয়ুব-মোনায়েম সরকার ১৯৬৯ সালের ২২ ফেব্রুয়ারি আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে এবং শেখ মুজিব সহ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি প্রদান করে।
- ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে রেসকোর্স ময়দানের সংবর্ধনা সভায় শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেন ছাত্র নেতা তোফায়েল আহমেদ।
উৎসঃ পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক ও আওয়ামীলীগের ওয়েবসাইট।

৮২.
২০২১-২২ সালের বাজেট অনুযায়ী ব্যক্তি করদাতার ক্ষেত্রে মোট আয়ের উপর সর্বোচ্চ কর হার কত?
  1. ক) ১৫%
  2. খ) ২০%
  3. গ) ২৫%
  4. ঘ) ৩০%
ব্যাখ্যা

২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ব্যক্তিগত আয়করের হার অপরিবর্তিত রাখা হয়েছে।

প্রস্তাবিত বাজেট অনুযায়ী যাদের আয় ৩ লাখ টাকার চেয়ে বেশি তাদেরকে পরবর্তী এক লাখ টাকার জন্যে ৫ শতাংশ, পরবর্তী ৩ লাখ টাকার জন্যে ১০ শতাংশ, পরবর্তী চার লাখ টাকার জন্যে ১৫ শতাংশ, পরবর্তী পাঁচ লাখ টাকার জন্যে ২০ শতাংশ এবং এর বেশি পরিমাণ আয়ের জন্যে ২৫ শতাংশ হারে আয়কর দিতে হবে।

উৎসঃ দ্যা ডেইলি স্টার 

৮৩.
শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্রের নাম কি?
  1. ক) অ্যামিটার
  2. খ) ব্যারোমিটার
  3. গ) অডিওফোন
  4. ঘ) অডিওমিটার
ব্যাখ্যা

অডিওমিটার - শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্র।
অ্যামিটার - বিদ্যুৎ প্রবাহ মাপক যন্ত্র।
অলটিমিটার - উচ্চতা নির্ণয়ের যন্ত্র।
ব্যারোমিটার - বায়ু চাপ মাপার যন্ত্র।

৮৪.
পিসিকালচার বলতে কি বুঝায়?
  1. ক) রেশম চাষ
  2. খ) মৎস্য চাষ
  3. গ) ফল চাষ
  4. ঘ) পাখি পালন
ব্যাখ্যা

মৎস্য চাষ বিষয়ক বিদ্যা - পিসিকালচার;
মৌমাছির পালন বিষয়ক বিদ্যা - এপিকালচার;
চিংড়ি চাষ বিষয়ক বিদ্যা - প্রণকালচার;
মৌমাছির চাষ - এপিকালচার;
রেশমের চাষ - সেরিকালচার;
উদ্যানবিদ্যা - হর্টিকালচার;
পাখি পালন বিদ্যা - এভিকালচার;
সামুদ্রিক মৎস পালনবিদ্যা - মেরিকালচার।

৮৫.
কোনটি ভাইরাসজনিত রোগ?
  1. ক) কলেরা
  2. খ) যক্ষ্মা
  3. গ) বসন্ত
  4. ঘ) টাইফয়েড
ব্যাখ্যা


উৎসঃ উদ্ভিদবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
৮৬.
কোন নদীতে জোয়ার ভাটা হয় না?
  1. ক) পদ্মা
  2. খ) মেঘনা
  3. গ) কর্ণফুলী
  4. ঘ) গোমতী
ব্যাখ্যা

যেসব নদী সমুদ্রের সঙ্গে যুক্ত নয়, সেসব নদীতে জোয়ার-ভাটা হয় না। সমুদ্রের পানি পূর্ণিমায় চাঁদের আকর্ষণে ফুলে-ফেঁপে উঠে তার সংযুক্ত নদীতে পানি প্রবাহিত করে। ফলে নদীতে নদীতে জোয়ার-ভাটা হয়।
 - কুমিল্লার গোমতী নদীতে জোয়ার-ভাটা নেই। 
উৎসঃ দৈনিক প্রথম আলো

৮৭.
বাংলাদেশের কোন জেলায় রাখাইন জনগোষ্ঠির বসবাস বেশি?
  1. ক) কক্সবাজার
  2. খ) নেত্রকোনা
  3. গ) বান্দরবান
  4. ঘ) কুষ্টিয়া
ব্যাখ্যা

রাখাইন বাংলাদেশ ও মায়ানমারের একটি জনগোষ্ঠীর নাম। এরা মগ নামেও পরিচিত।
আঠারো শতকের শেষে এরা আরাকান থেকে বাংলাদেশে এসে উপকূলীয় জেলা কক্সবাজার ও পটুয়াখালীতে বসতি স্থাপন করে।
বর্তমানে রাখাইন সম্প্রদায়ের বসবাস মূলত কক্সবাজার, পটুয়াখালি ও বরগুনা জেলায়।
এ ছাড়া রাঙামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ি পার্বত্য জেলায়ও ছড়িয়ে-ছিটিয়ে কিছু রখাইন বসতি দেখা যায়।

প্রদত্ত অপশনগুলোর মধ্য থেকে তাই উত্তর হিসেবে কক্সবাজার বেছে নেওয়া যায়। 

উৎসঃ জাতীয় তথ্য বাতায়ন

৮৮.
বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে কত সালে?
  1. ক) ১৯৭১
  2. খ) ১৯৭২
  3. গ) ১৯৭৪
  4. ঘ) ১৯৭৫
ব্যাখ্যা

- বাংলাদেশ ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর ১৩৬তম সদস্য হিসেবে জাতিসংঘের সদস্যপদ লাভ করেন।
- একই বছরের ২৫ সেপ্টেম্বর সাধারণ পরিষদের ২৯তম অধিবেশনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম ব্যক্তি হিসেবে বাংলায় ভাষণ প্রদান করে।
(তথ্যসূত্রঃ বাংলাপিডিয়া)

৮৯.
বাংলাদেশের টেস্ট ক্রিকেটে বর্তমান অধিনায়ক কে?
  1. ক) মুশফিকুর রহমান
  2. খ) মাহমুদুল্লাহ রিয়াদ
  3. গ) সাকিব আল হাসান
  4. ঘ) মমিনুল হক
ব্যাখ্যা

বাংলাদেশের টেস্ট ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক মমিনুল হক।
বাংলাদেশের ওয়ানডে দলের বর্তমান অধিনায়ক তামিম ইকবাল।
বাংলাদেশের টিটুয়েন্টি দলের বর্তমান অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।

N.B: We've updated the info based on the main question.

৯০.
কার্জন হল কোন সালে নির্মিত হয়?
  1. ক) ১৯০১
  2. খ) ১৯০৫
  3. গ) ১৯০৮
  4. ঘ) ১৯৫৭
ব্যাখ্যা

কার্জন হল তৎকালীন ভারতের ভাইসরয় লর্ড কার্জনের নামানুসারে এ ভবনটি টাউন হল হিসেবে নির্মিত হয়েছিল। 
১৯০৪ সালের ১৯ ফেব্রুয়ারি ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্যের প্রতিনিধি ভাইসরয় লর্ড কার্জন ঢাকায় এসে কার্জন হলের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণ কাজের উদ্বোধন করেন। ১৯০৮ সালে এর নির্মাণকাজ শেষ হয়।

উৎসঃ বাংলাপিডিয়া এবং ঢাকা জেলার ওয়েবসাইট।

৯১.
বাংলাদেশের বৃহত্তম নদী কোনটি?
  1. ক) পদ্মা
  2. খ) যমুনা
  3. গ) ব্রহ্মপুত্র
  4. ঘ) মেঘনা
ব্যাখ্যা
বাংলাপিডিয়ার সূত্র অনুযায়ী, বাংলাদেশের মধ্যে সুরমা-মেঘনা নদীর দৈর্ঘ্য ৬৭০ কিলোমিটার, ব্রহ্মপুত্র - যমুনা নদীর দৈর্ঘ্য ২৭৬ কিলোমিটার।
৯২.
'আবার তোরা মানুষ হ' সিনেমার পরিচালক কে?
  1. ক) জহির রায়হান
  2. খ) হুমায়ন আহমেদ
  3. গ) খান আতাউর রাহমান
  4. ঘ) আমজাদ হোসেন
ব্যাখ্যা

বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধ এবং স্বাধীনতা-পরবর্তী অস্থির রাজনৈতিক সামাজিক প্রেক্ষাপটে নির্মিত বহুল আলোচিত একটি চলচ্চিত্র ‘আবার তোরা মানুষ হ’।
- প্রখ্যাত চলচ্চিত্রকার খান আতাউর রহমান পরিচালিত এ ছবিটি মুক্তি পায় ১৯৭৩ সালের ৭ ডিসেম্বর।
- আরেক গুণী মেধাবী চিত্রনির্মাতা আমজাদ হোসেন ‘আবার তোরা মানুষ হ’ চলচ্চিত্রের কাহিনী ও সংলাপ রচনা করেন।

উৎসঃ দৈনিক পত্রিকা

৯৩.
'উলানবাটার' কোন দেশের রাজধানী?
  1. ক) মঙ্গোলিয়া
  2. খ) রাশিয়া
  3. গ) তুরস্ক
  4. ঘ) সুদান
ব্যাখ্যা

- মঙ্গোলিয়া উত্তর-মধ্য এশিয়ার দেশ।
- এর অফিশিয়াল ভাষা খালকা
- মঙ্গোলিয়ার রাজধানী উলান বাটার।
Source: Britannica

৯৪.
VGF এর পূর্ণরূপ কি?
  1. ক) Valuable General Feeding
  2. খ) Vulnerable Group Feeding
  3. গ) Voluntary Group Feeding
  4. ঘ) Vulnerable General Feeding
ব্যাখ্যা

In the wake of the famine in 1974, the Government of Bangladesh, in partnership with the World Food Program (WFP), launched the vulnerable group feeding (VGF) program. When introduced, VGF provided a monthly transfer of 31.25 kg of wheat per household per month for a period of two consecutive years. To date, VGF continues to be a humanitarian program that provides food transfers to the poor during disasters and major religious festivals.

Source: World Bank

৯৫.
আন্তর্জাতিক শ্রম সংস্থার সদরদপ্তর কোথায় ?
  1. ক) ভিয়েনা
  2. খ) নিউইয়র্ক
  3. গ) রোম
  4. ঘ) জেনেভা
ব্যাখ্যা

আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO-এর সদরদপ্তর জেনেভায় অবস্থিত।
জেনেভা সুইজারল্যান্ড অবস্থিত একটি বিখ্যাত শহর।
ILO ছাড়াও জেনেভায় WHO, WTO, ITU, WMO, WIPO প্রভৃতি সংস্থার সদর দপ্তর অবস্থিত।

৯৬.
আয়তনের দিক থেকে পৃথিবীর বৃহত্তম দেশ?
  1. ক) মার্কিন যুক্তরাষ্ট্র
  2. খ) রাশিয়া
  3. গ) চীন
  4. ঘ) ভারত
ব্যাখ্যা

সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর আয়তনে পৃথিবীর বৃহত্তম দেশ রাশিয়া,
দ্বিতীয় বৃহত্তম দেশ হলো কানাডা,
তৃতীয় বৃহত্তম দেশ যুক্তরাষ্ট্র,
চতুর্থ বৃহত্তম দেশ চীন।
Source: Worldatlas

৯৭.
দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের হিরোশিমায় যে পারমানবিক বোমা নিক্ষেপ করে তার নাম কি?
  1. ক) লিটল বয়
  2. খ) নাগ
  3. গ) অগ্নি
  4. ঘ) আকাশ
ব্যাখ্যা

- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র ১৯৪৫ সালের ৬ আগস্ট জাপানের হিরোশিমা শহরে ''লিটলবয়'' ও ৯ আগস্ট নাগাসাকি শহরে ''ফ্যাটম্যান'' নামের দুটো পারমাণবিক বোমা নিক্ষেপ করে। এতে লক্ষাধিক মানুষ নিহত হয়।
- ৩৩তম মার্কিন প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান ১৯৪৫ সালের আগস্টে জাপানে পারমাণবিক বোমা বর্ষণের নির্দেশ দেন।
(তথ্যসূত্র: হিস্টোরি ডটকম)

৯৮.
রংধনুতে কয়টি রং আছে?
  1. ক) সাতটি
  2. খ) চারটি
  3. গ) নয়টি
  4. ঘ) ছয়টি
ব্যাখ্যা

- রংধনুতে ৭টি রং থাকে।
এগুলো হলো বেনীআসহকলা- বেগুনী, নীল, আসমানী, সবুজ, হলুদ, কমলা এবং লাল।
রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো প্রিজমের কাজ করার মাধ্যমে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের সৃষ্টি করে বলে আমরা রংধনু দেখতে পাই।

উৎসঃ পদার্থ বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

৯৯.
মানবদেহের সর্ববৃহৎ অঙ্গ কোনটি ?
  1. ক) পা
  2. খ) ত্বক
  3. গ) হাত
  4. ঘ) মাথা
ব্যাখ্যা

- মানব দেহের বহিরাবরণ তথা ত্বক হচ্ছে মানবদেহের সর্ববৃহৎ অঙ্গ।
- যকৃত হল মানবদেহের সর্ববৃহৎ গ্রন্থি।
উৎসঃ জীব বিজ্ঞান, নবম-দশম শ্রেণী।

১০০.
চিম্বুক পাহাড় কোথায় অবস্থিত?
  1. ক) বান্দরবান
  2. খ) রাঙ্গামাটি
  3. গ) সিলেট
  4. ঘ) খাগড়াছড়ি
ব্যাখ্যা

- চিম্বুক পাহাড় অবস্থিত বান্দরবান জেলায়।
- বাংলার দার্জিলিং খ্যাত চিম্বুকের পরিচিত অনেক পুরনো। পাহাড়ের এই দৃশ্যটি অতি চমৎকার। এ পাহাড় থেকে সূর্যাস্ত এবং সূর্যোদয়ের দৃশ্য যেকোনো পর্যটককে মুগ্ধ করবে।
- এটিকে কালাপাহাড়ও বলা হয়।
- এটিকে বাংলাদেশের পাহাড়ের রানী বলা হয়।

উৎস: bandarban.gov.bd