পরীক্ষা আর্কাইভ

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট

পরীক্ষাফ্রি সাপ্তাহিক মডেল টেস্টতারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 30 mins
মোট প্রশ্ন৯৪
সিলেবাস
Live MCQ ফ্রি সাপ্তাহিক ফুল মডেল টেস্ট: বিসিএসের সম্পূর্ণ সিলেবাসের উপর ২০০ নাম্বারের ফুল মডেল টেস্ট। [Live MCQ - তে প্রতি শুক্রবার সবার জন্য ফ্রি একটি ফুল মডেল টেস্ট অনুষ্ঠিত হয়।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট · তারিখ অনির্ধারিত · ৯৪ প্রশ্ন

.
'পানি' এর সমার্থক শব্দ নয় কোনটি?
  1. ক) সলিল
  2. খ) উদক
  3. গ) জলদ
  4. ঘ) অম্বু
ব্যাখ্যা
'পানি' এর সমার্থক শব্দ নয়- 'জলদ'
- 'জলদ' হচ্ছে 'মেঘ' এর সমার্থক শব্দ। 

'পানি' এর আরো কিছু সমার্থক শব্দ 
- সলিল,
- অম্বু,
- উদক, 
- জীবন,
- নীর,
- বারি,
- অপ্‌,
-তোয়। 

মেঘ শব্দের সমার্থক শব্দ:
- জলদ;
- জলধর;
- জীমূত;
- বারিদ;
- নীরদ;
- পায়োদ;
- ঘন;
- অম্বুদ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
.
নিচের কোনটি 'ধ্বনি বিপর্যয়' এর উদাহরণ?
  1. ক) শরীর > শরীল
  2. খ) কবাট > কপাট
  3. গ) পিশাচ > পিচাশ
  4. ঘ) জন্ম > জম্ম
ব্যাখ্যা
পিশাচ > পিচাশ- ধ্বনি বিপর্যয় এর উদাহরণ। 

তাছাড়া, 
শরীর > শরীল-  এটি একটি বিষমীভবন এর উদাহরণ।
কবাট > কপাট- এটি একটি ব্যঞ্জন বিকৃতির উদাহরণ।
জন্ম > জম্ম- এটি একটি সমীভবন এর উদাহরণ।

ধ্বনি বিপর্যয় :
শব্দের মধ্যবর্তী দুটো ব্যঞ্জনধ্বনি পরষ্পর পরিবর্তন ঘটলে হলে তাকে ধ্বনি বিপর্যয় বলে।
যেমনঃ পিশাচ ˃ পিচাশ, লাফ˃ ফাল, বাক্‌স > বাস্‌ক, রিকসা্‌ > রিস্‌কা ইত্যাদি।

• বিষমীভবন (Dissimilation):
দুটো সমবর্ণের একটির পরিবর্তনকে বিষমীভবন বলে।
যেমন – শরীর > শরীল, লাল > নাল ইত্যাদি ।

• সমীভবন (Assimilation):
শব্দমধ্যস্থ দুটি ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্প-বিস্তর সমতা লাভ করে। এ ব্যাপারকে বলা হয় সমীভবন।
যেমন– জন্ম > জন্ম, কাঁদনা > কান্না ইত্যাদি।

• ব্যঞ্জন বিকৃতি:
শব্দ-মধ্যে কোনো কোনো সময় কোনো ব্যঞ্জন পরিবর্তিত হয়ে নতুন ব্যঞ্জনধ্বনি ব্যহৃত হয়। একে বলে ব্যঞ্জন বিকৃতি।
যেমন: ধাইমা > দাইমা, কবাট > কপাট।
 
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
'অনুবাদ' শব্দটিতে 'অনু' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
  1. ক) সঙ্গে
  2. খ) সাদৃশ্য
  3. গ) বিশেষ রূপে
  4. ঘ) উত্তম
ব্যাখ্যা
'অনুবাদ' শব্দটিতে 'অনু' উপসর্গটি 'সাদৃশ্য' অর্থে ব্যবহৃত হয়েছে। 

'অনু' তৎসম উপসর্গের উদাহরণ। 

'অনু' উপসর্গের ব্যবহার:
'সাদৃশ' অর্থে 'অনু' - অনুবাদ, অনুকার।
'পশ্চাৎ' অর্থে 'অনু' - অনুশোচনা, অনুগামী, অনুজ, অনুকরণ।
'পৌনঃপুনিকতা' অর্থে - অনুক্ষন, অনুশীলন।
'সঙ্গে' অর্থে - অনুকূল, অনুকম্পা। 

•  সংস্কৃত বা তৎসম উপসর্গ:
বাংলা ভাষায় যেসকল সংস্কৃত উপসর্গ ব্যবহার করা হয় তাদের সংস্কৃত বা তৎসম উপসর্গ বলে। সংস্কৃত বা তৎসম উপসর্গ ২০ টি।
যথা:  প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ।

• বাংলা উপসর্গ: 
 বাংলা উপসর্গ ২১ টি।
যথাঃ অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।

- তবে, বাংলা উপসর্গের মধ্যে আ, সু, বি, নি এই চারটি উপসর্গ তৎসম শব্দেও পাওয়া যায়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
.
'ফোঁপড় দালালি' বাগধারাটির অর্থ-
  1. ক) অন্যের টাকায় বাহাদুরি 
  2. খ) অনিষ্টকারী 
  3. গ) অতিরিক্ত চালবাজি
  4. ঘ) ভণ্ডসাধু
ব্যাখ্যা
'ফোঁপড় দালালি' বাগধারাটির অর্থ- 'অতিরিক্ত চালবাজি' 
বাক্য গঠন: সবসময় ফোঁপড় দালালি করাই মোহিতের অভ্যাস। 

তাছাড়া, 
'পরের ধনে পোদ্দারি' বাগধারাটির অর্থ- 'অন্যের টাকায় বাহাদুরি' 
বাক্য গঠন: ক্ষমতা থাকলে নিজে আয় করে দেখাও, পরের ধনে পোদ্দারি কর না। 

'বকধার্মিক' বাগধারাটির অর্থ- 'ভণ্ডসাধু'  
বাক্য গঠন: এদেশে বকধার্মিকের অভাব নেই। 

'বিষবৃক্ষ' বাগধারাটির অর্থ- 'অনিষ্টকারী' 
বাক্য গঠন: চোরের ছেলে বাটপাড় হয়েছে- বিষবৃক্ষের ফল আর কেমন হবে? 

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
.
'ঈনী, নী' প্রত্যয়যোগে স্ত্রীবাচক শব্দ নয় কোনটি?
  1. ক) মায়াবিনী
  2. খ) কুহকিনী
  3. গ) মেধাবিনী
  4. ঘ) অরণ্যানী
ব্যাখ্যা
'অরণ্যানী'- 'ঈনী' প্রত্যয়যোগে স্ত্রীবাচক শব্দ নয়। 
- 'আনী' প্রত্যয়যোগে স্ত্রীবাচক শব্দ 'অরণ্যানী' যা বৃহৎ অরণ্য বোঝায়। 

• আনী-প্রত্যয় যোগে গঠিত সংস্কৃত স্ত্রীবাচক শব্দ হলো:
- ইন্দ্র - ইন্দ্রানী,
- মাতুল - মাতুলানী,
- শূদ্র - শূদ্রানী
- হিম- হিমানী ( জমানো বরফ) ইত্যাদি। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
.
'শৈবসর্বস্বসার' গ্রন্থের রচয়িতা কে?
  1. ক) বিদ্যাপতি
  2. খ) জয়দেব
  3. গ) চন্ডীদাস
  4. ঘ) গোবিন্দদাস
ব্যাখ্যা
• বিদ্যাপতি 'শৈবসর্বস্বসার' গ্রন্থটি রচনা করেন।
 
• বিদ্যাপতি:
- তিনি বৈষ্ণব কবি এবং পদসঙ্গীত ধারার রূপকার ছিলেন।
- মিথিলার সীতামারী মহকুমার বিসফি গ্রামে এক বিদগ্ধ শৈব ব্রাহ্মণ পরিবারে তাঁর জন্ম।
- তাঁদের পারিবারিক উপাধি ছিল ঠক্কর বা ঠাকুর। তাঁর পিতার নাম গণপতি ঠাকুর।
- তিনি 'মৈথিল কোকিল' ও 'অভিনব জয়দেব' নামে খ্যাত।
- তাঁর অন্যান্য উপাধি ছিল- নব কবিশেখর, কবিরঞ্জন, কবিকণ্ঠহার, পণ্ডিত ঠাকুর, সদুপাধ্যায় ও রাজপণ্ডিত।
- তিনি অপভ্রংশ ভাষায় 'কীর্তিলতা' নামে ঐতিহাসিক কাব্য লিখেছিলেন।

• তাঁর রচিত গ্রন্থ:
- পুরুষপরীক্ষা।
- লিখনাবলী (অলঙ্কার শাস্ত্রবিষয়ক গ্রন্থ)।
- কীর্তিলতা।
- ভূ-পরিক্রমা।
- দানবাক্যাবলী (স্মৃতিগ্রন্থ)।
- দুর্গাভক্তিতরঙ্গিণী।
- শৈবসর্বস্বসার।
- বিভাগসার (স্মৃতিগ্রন্থ)।
- গঙ্গাবাক্যাবলী।
- কীর্তিপতাকা ইত্যাদি।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম ও বাংলাপিডিয়া।
.
'কি যাতনা বিষে, বুঝিবে সে কিসে/ কভু আশীবিষে দংশেনি যারে'- পঙ্‌ক্তিটির রচয়িতা কে?
  1. ক) কামিনী রায়
  2. খ) যতীন্দ্রমোহন বাগচী
  3. গ) কৃষ্ণচন্দ্র মজুমদার
  4. ঘ) মোহিতলাল মজুমদার
ব্যাখ্যা
পঙ্‌ক্তিটির রচয়িতা- কৃষ্ণচন্দ্র মজুমদার।

কৃষ্ণচন্দ্র মজুমদার 
- ১৮৩৪ সালের ১০ জুন  খুলনা জেলার সেনহাটি গ্রামে এক  বৈদ্য পরিবারে তাঁর জন্ম।
- কৃষ্ণচন্দ্রের বিখ্যাত কাব্যগ্রন্থ সদ্ভাবশতক প্রকাশিত হয় ১৮৬১ সালে।
 - তিনি রামের ইতিবৃত্ত (১৮৬৮) নামে একটি আত্মচরিত রচনা করেন।
- কৈবল্যতত্ত্ব (১৮৮৩) তাঁর একটি দর্শনবিষয়ক গ্রন্থ।
- মৃত্যুর পরে প্রকাশিত হয় তাঁর নাটক রাবণবধ।

সুখী দুঃখীর দুঃখ বুঝে না
(সদ্ভাব শতক কাব্যগ্রন্থ থেকে) কবি কৃষ্ণচন্দ্র মজুমদার

চিরসুখী জন
ভ্রমে কি কখন,
ব্যথিত বেদন বুঝিতে পারে ?
কি যাতনা বিষে বুঝিবে সে কিসে
কভু আশীবিষে দংশেনি যারে ?
যতদিন ভবে,
না হবে না হবে,
তোমার অবস্থা আমার সম ;
ঈষৎ হাসিবে
শুনে না শুনিবে,
বুঝে না বুঝিবে যাতনা মম।

উৎস: বাংলাপিডিয়া, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, সুখী দুঃখীর দুঃখ বুঝে না কবিতা-কৃষ্ণচন্দ্র মজুমদার।
.
'ক্ষ্ম'- এই যুক্তব্যঞ্জনে কোন কোন বর্ণ আছে?
  1. ক) হ্‌ + ম্‌
  2. খ) ক্‌ + ষ্‌ + ম
  3. গ) ক্‌ + ষ্‌ + ন
  4. ঘ) ক্‌ + ক্‌ +ম
ব্যাখ্যা
'ক্ষ্ম'- এই যুক্তব্যঞ্জনে 'ক্‌ + ষ্‌ + ম' বর্ণ আছে। 

'ক্ষ্ম'- এই যুক্তব্যঞ্জন সহযোগে গঠিত কয়েকটি শব্দ:
- লক্ষ্মী,
- লক্ষ্মণ। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
.
নিচের কোনটি মেঘনাদবধ কাব্যের চরিত্র নয়?
  1. ক) মেঘনাদ
  2. খ) প্রমীলা
  3. গ) ভবানন্দ
  4. ঘ) সরমা
ব্যাখ্যা
• মাইকেল মধুসূদন দত্ত রচিত 'মেঘনাদবধ কাব্য' প্রকাশিত হয় ১৮৬১ সালে।
- কাব্যের কয়েকটি প্রধান চরিত্র: রাবণ, মেঘনাদ, লক্ষ্মণ, রাম, প্রমীলা, বিভীষণ, সীতা ও সরমা ইত্যাদি।
- উল্লেখিত অপশনগুলোতে ভবানন্দ হচ্ছে অন্নদামঙ্গল কাব্যের চরিত্র।

• মাইকেল মধুসূদন দত্ত:
- তিনি বাংলা সাহিত্যের মহাকবি, নাট্যকার, বাংলাভাষার সনেট প্রবর্তক, অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক।
- ১৮২৪ সালের ২৫ জানুয়ারি যশোর জেলার কপোতাক্ষ নদের তীরে সাগরদাঁড়ি গ্রামে তাঁর জন্ম।
- তাঁর পিতা রাজনারায়ণ দত্ত ছিলেন কলকাতার প্রতিষ্ঠিত উকিল এবং তাঁর মাতা জাহ্নবী দেবী।
- ইংরেজিতে 'মাইকেল' (michael) শব্দটি হিব্রু 'মিখাইল' (mikha'el) শব্দ থেকে এসেছে।
- Timothy Penpoem ছদ্মনামে তাঁর প্রথম কাব্যগ্রন্থ The Captive Ladie এবং দ্বিতীয় গ্রন্থ Visions of the Past প্রকাশিত হয়।
- তিনি ১৮৪৩ সালের ৯ ফেব্রুয়ারি মাত্র ১৯ বছর বয়সে খ্রিষ্টধর্ম গ্রহণ করেন।
- ১৮৪৮ সালের ৩১ শে জুলাই মধুসূদন দত্ত রেবেকা মেকটাভিসকে বিয়ে করেন।

• মেঘনাদবধ কাব্য:
- মাইকেল মধুসূদন দত্ত রচিত অমর মহাকাব্যের নাম মেঘনাদবধ কাব্য।
- সংস্কৃত মহাকাব্য রামায়ণ থেকে গৃহীত হয়েছে মেঘনাদবধ কাব্যের কাহিনী।
- মেঘনাদবধ কাব্য নয়টি সর্গে কাহিনীবিস্তার করেছে।
- এই মহাকাব্যে মোট তিনদিন ও দুই রাতের ঘটনা বর্ণিত হয়েছে।
- কাব্যের বিভিন্ন সর্গে বীরত্ব, অভিমান, আক্ষেপ ইত্যাদি প্রকাশিত।
- কাব্যের ট্রাজেডি সৃজণ হয়েছে নায়ক রাবণ চরিত্রকে অবলম্বন করে।
- কাব্যের কয়েকটি প্রধান চরিত্র: রাবণ, মেঘনাদ, লক্ষ্মণ, রাম, প্রমীলা, বিভীষণ, সীতা ও সরমা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
১০.
'দেশে বিদেশে' ভ্রমণকাহিনিটির রচয়িতা কে?
  1. ক) অন্নদাশঙ্কর রায়
  2. খ) জসীমউদ্‌দীন
  3. গ) সৈয়দ মুজতবা আলী
  4. ঘ) সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী
ব্যাখ্যা
'দেশে বিদেশে' ভ্রমণকাহিনির রচয়িতা-  সৈয়দ মুজতবা আলী।
- এটি সৈয়দ মুজতবা আলীর প্রথম গ্রন্থ। 
- ভ্রমণ কাহিনীটি আফগানিস্তানের কাবুল শহর নিয়ে লেখা।

সৈয়দ মুজতবা আলী 
- ১৯০৪ সালে তিনি জন্মগ্রহণ করেন।
- তিনি  কাজী নজরুল ইসলামের 'রুবাইয়াৎ- ই- ওমর খৈয়াম' গ্রন্থের ভূমিকা লিখেন।  
- ১৯৭৪ সালে ঢাকায় তিনি মৃত্যুবরণ করেন।

তাঁর রচিত উপন্যাস:
- অবিশ্বাস্য।
- শবনম।

• তাঁর রচিত ছোটগল্প:
- চাচা-কাহিনী।
- টুনি মেম।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১১.
'রাবেয়া খাতুন' কোন উপন্যাসের চরিত্র?
  1. ক) কপালকুণ্ডলা
  2. খ) শ্রীকান্ত
  3. গ) লালসালু
  4. ঘ) সংশপ্তক
ব্যাখ্যা
• 'সংশপ্তক' উপন্যাসের চরিত্রগুলোর মধ্যে রাবেয়া খাতুন অন্যতম।
- এটি শহীদুল্লা কায়সার রচিত উপন্যাস।
- এছাড়াও তাঁর আরেকটি উপন্যাস হলো 'সারেং বউ'।

• 'সংশপ্তক' উপন্যাস:
- সংশপ্তক শব্দটি মহাভারত থেকে নেওয়া হয়েছে।
- সংশপ্তক অর্থ হচ্ছে যে সৈনিকেরা জীবনমরণ পণ করে যুদ্ধে লড়ে।
- একে মহাকাব্যিক উপন্যাস বলা হয়।
- হিন্দু-মুসলিম সম্মিলিত জীবনযাপন, অসাম্প্রদায়িক জীবনবোধ এ উপন্যাসের বর্ণিত বিষয়।
- বিশ্বযুদ্ধ, দাঙ্গা, দুর্ভিক্ষ, সাম্প্রদায়িকতা ইত্যাদি প্রাসঙ্গিকভাবে উপন্যাসে এসেছে।
- উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র: রাবেয়া খাতুন (রাবু), জাহেদ, সেকেন্দার, মালু, হুরমতি, লেকু, রমজান, রামদয়াল ইত্যাদি।

• তাঁর রচিত ভ্রমণবৃত্তান্ত:
- পেশোয়ার থেকে তাসখন্দ।

• তাঁর রচিত স্মৃতিকথা:
- রাজবন্দির রোজনামচা যা ১৯৬২ সালে প্রকাশিত হয়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১২.
নিচের কোন বাক্যে উপদেশ অর্থে বর্তমান অনুজ্ঞার ব্যবহার হয়েছে?
  1. ক) হাতমুখ ধুয়ে পড়তে বসো।
  2. খ) কাজটি তাড়াতাড়ি সম্পন্ন করো।
  3. গ) রাতে বাইরে বেশিক্ষণ থাকিস না।
  4. ঘ) অনুগ্রহপূর্বক আমার কথাগুলো শুনুন।
ব্যাখ্যা
'রাতে বাইরে বেশিক্ষণ থাকিস না'- উপদেশ অর্থে বর্তমান অনুজ্ঞার ব্যবহার হয়েছে।

• বর্তমান অনুজ্ঞা:
বর্তমানে কোনো ক্রিয়া সম্পাদনের আদেশ, উপদেশ, আশীবার্দ, অভিশাপ, অনুরোধ, প্রার্থনা প্রভৃতি বোঝানোর জন্য বর্তমান অনুজ্ঞা ব্যবহৃত হয়।

আদেশ অর্থে বর্তমান অনুজ্ঞার ব্যবহার হয়েছে- 
- হাতমুখ ধুয়ে পড়তে বসো।
- কাজটি তাড়াতাড়ি সম্পন্ন করো। 
 
অনুরোধ অর্থে বর্তমান অনুজ্ঞার ব্যবহার হয়েছে- 
- অনুগ্রহপূর্বক আমার কথাগুলো শুনুন। 

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
১৩.
জহির রায়হান পরিচালিত চলচ্চিত্র কোনটি?
  1. ক) দুই দুয়ারী
  2. খ) সঙ্গম
  3. গ) নয় নম্বর বিপদ সংকেত
  4. ঘ) আমার আছে জল
ব্যাখ্যা
- জহির রায়হান পরিচালিত চলচ্চিত্র হচ্ছে সঙ্গম।

• জহির রায়হান:

- ১৯৩৫ সালে তিনি ফেনী জেলার মজিপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
- জহির রায়হান একাধারে চলচ্চিত্র নির্মাতা, লেখক ছিলেন।
- তাঁর প্রকৃত নাম মোহাম্মদ জহিরুল্লাহ।
- হাজার বছর ধরে উপন্যাসের জন্য তিনি আদমজী পুরস্কার লাভ করেন।
- ১৯৭২ সালে তাঁকে বাংলা একাডেমী পুরস্কার প্রদান করা হয়।
- বাংলাদেশে পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যার প্রামাণ্যচিত্র Stop Genocide তৈরি করেন জহির রায়হান।

• তাঁর অন্যান্য পরিচালিত ছবি:
- কখনো আসেনি (প্রথম পরিচালিত ছবি)।
- সোনার কাজল।
- কাঁচের দেয়াল।
- বেহুলা।
- জীবন থেকে নেয়া।
- আনোয়ারা।
- সঙ্গম।
- বাহানা।

• তাঁর রচিত উপন্যাস:
- শেষ বিকেলের মেয়ে।
- হাজার বছর ধরে।
- আরেক ফাল্গুন।
- বরফ গলা নদী।
- আর কত দিন।
- কয়েকটি মৃত্যু।

অন্যান্য অপশন:
- দুই দুয়ারী, নয় নম্বর বিপদ সংকেত, আমার আছে জল হচ্ছে হুমায়ূন আহমেদ পরিচালিত চলচ্চিত্র।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১৪.
নিচের কোনটি অপপ্রয়োগ?
  1. ক) সদৃশতা
  2. খ) উৎকর্ষ
  3. গ) সৌহার্দ্যতা
  4. ঘ) কার্পণ্য
ব্যাখ্যা
'সৌহার্দ্যতা'- প্রত্যয়জনিত  অপপ্রয়োগ।
-এর শুদ্ধ প্রয়োগ হবে: 'সৌহার্দ'  

তা- প্রত্যয়ের শুদ্ধ- অশুদ্ধ প্রয়োগ: 
- তা, ত্ব প্রত্যয় বিশেষ্যবাচক প্রত্যয়। 
- এই প্রত্যয় কেবল বিশেষণকে বিশেষ্য করে 
- তাই বিশেষ্য শব্দের সঙ্গে তা বা ত্ব প্রত্যয় প্রয়োগ অশুদ্ধ।
- বিশেষ্য শব্দের সঙ্গে বিশেষ্যবাচক 'তা' প্রত্যয়ের ব্যবহার হলে তা অপপ্রয়োগ।

 এ ধরনের অপপ্রয়োগের উদাহরণ:
সৌহার্দতা, সাদৃশ্যতা, সৌজন্যতা, কার্পণ্যতা, উৎকর্ষতা ইত্যাদি।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন। 
১৫.
He ran away having ____ the money.
  1. ক) taking
  2. খ) taken
  3. গ) took
  4. ঘ) to take
ব্যাখ্যা
• to be এবং having-এর পর মূল verb-এর past participle বসে।

• তাই সঠিক উত্তর (খ) হবে।

Source: Advanced Learner’s English Grammar and Composition
১৬.
Sajib walks as if he _____ lame.
  1. ক) is
  2. খ) had been
  3. গ) were
  4. ঘ) has
ব্যাখ্যা
- As if বা though এর পরের clauseটি সর্বদা past tense এ হয়, as if এর পূর্বে present indefinite tense থাকলে past indefinite বসবে।
-তবে as if যুক্ত বাক্যে be verb - এর past form সব সময় were হয়।
- তাই সঠিক উত্তর (গ) হবে।
১৭.
‘The White Devil’ written by John Webster is a/an -
  1. ক) narrative poem
  2. খ) elegy
  3. গ) tragedy
  4. ঘ) comedy
ব্যাখ্যা
• ‘The White Devil’ written by John Webster is a tragedy.
- এটি একটি 5 acts বিশিষ্ট tragedy, যা ১৬১২ সালে প্রকাশিত হয়। 
- Based on historical events that occurred in Italy during the 1580s, this dark Jacobean drama is considered one of the finest of the period.
- The White Devil centers on the love affair between the duke of Brachiano and Vittoria Corombona, two of the play’s many unscrupulous characters.

• John Webster was an English Jacobean dramatist best known for his tragedies.
Famous Tragedies of John Webster:
- The White Devils
- The Devil's Law Case
- The Duchess of Malfi

Source: Ab ABC of English Literature by Dr M Mofizar Rahman and Britannica.
১৮.
Choose a word that has a similar meaning as 'Precept' -
  1. ক) Lawlessness
  2. খ) Commandment
  3. গ) Anarchy
  4. ঘ) Equivocalness
ব্যাখ্যা
Precept  (noun) - নৈতিক উপদেশ; নীতিবাক্য; আদেশ, নীতিসূত্র
English Meaning: A rule about how to behave or what to think.

• Synonyms:
- Principle (নীতি),
- Rule (আইন),
- Law (আইন),
- Commandment (আদেশ),
- Doctrine (মতবাদ)। 

• Antonyms:
- Ambiguity (দ্ব্যর্থকতা),
- Lawlessness (অনাচার),
- Unbelief (অবিশ্বাস),
-
Equivocalness (দ্ব্যর্থহীনতা),
- Anarchy (নৈরাজ্য)

Example Sentence: 
1. To help others and to create the basis for benefit is the main precept for Mahayana.
2. He believed all the Christian precepts.

Source: Live MCQ Lecture.
১৯.
'Ramsay family' can be found in Virginia Woolf which novel?
  1. ক) The Waves
  2. খ) Mrs. Dalloway
  3. গ) To the Lighthouse
  4. ঘ) The Voyage Out
ব্যাখ্যা
• 'Ramsay family' can be found in Virginia Woolf's novel - To the Lighthouse.
- To the Lighthouse উপন্যাসটি Virgina Woolf  রচিত একটি বহুল আলোচিত এবং জনপ্রিয় সাহিত্যকর্ম। এটি প্রকাশিত হয় ১৯২৭ ছিলো। 
- The work is one of her most successful and accessible experiments in the stream-of-consciousness style.
- উপন্যাসের কেন্দ্রবিন্দুতে রয়েছে Ramsay family.

• Characters of this novel -
- Mrs. Ramsay
- Mr. Ramsay
- Lily Briscoe
- Charles Tansley
- James Ramsay

• Virginia Woolf (1882-1941)
- Virginia Woolf was a female novelist.
- She is famous for the presentation of inner realities.

• Best Works:
-The Voyage Out (1915)
-Mrs. Dalloway (1925)
-To the Lighthouse (1927)
-The Waves (1931)
-Flush (1933)
-The Years (1937)

Source: Britannica.
২০.
Choose the Antonym of 'Mesmerize' -
  1. ক) Spellbind
  2. খ) Captivate
  3. গ) Disenchant
  4. ঘ) Fascinate
ব্যাখ্যা
Mesmerize (Noun) -সম্মোহন, সম্মোহিত করা।
• English Meaning: To have such a strong effect on you that you cannot give your attention to anything else.

• Synonyms:
- Fascinate (প্রবলভাবে আকর্ষণ করা),
- Captivate (মন জয় করা),
- Spellbind (আকৃষ্ট করা),
- Hypnotize (সম্মোহিত করা),
- Magnetize (ব্যক্তিগত মাধুর্যের দ্বারা চুম্বকীয় ভাবে আকর্ষণ করা)।  

• Antonyms:
- Bore (বিরক্ত করা),
- Annoy (উত্ত্যক্ত করা),
- Disenchant (মোহ মুক্ত করা),
- Disgust (বিতৃষ্ণা),
- Repel (ব্যাহত করা),

Example Sentence: 
1. They were mesmerized by her performance.
2. She mesmerized the audience with her tricks. 

Source: Live MCQ Lecture.
২১.
This could have worked if I ____ been more far-sighted.
  1. ক) would
  2. খ) had
  3. গ) might
  4. ঘ) have
ব্যাখ্যা
• Third conditional sentence এর ক্ষেত্রে if-clause টি তে past perfect (had + past participle) tense ব্যবহৃত হয় এবং main clause টি তে modal auxiliary (would, could, should, etc.) + have + past participle ব্যবহৃত হয়।

• সে হিসেবে option-গুলোর মধ্যে (খ) সঠিক।
২২.
The duration of 'The Restoration Period' is -
  1. ক) 1600-1700
  2. খ) 1660-1700
  3. গ) 1745-1800
  4. ঘ) 1700-1785
ব্যাখ্যা
• The duration of 'The Restoration Period' is - 1600-1700 
- The Restoration Period হচ্ছে The Neo-classical period এর অন্তর্ভুক্ত একটি ছোট যুগ।

• The Neoclassical period (1660-1798) is divided into 3 periods.
Such as:
- The Restoration Period (1660-1700),
- The Augustan Age or the Age of Pope (1700-1745) and
- The Age of Sensibility or The Age of Dr. Samuel Jhonson.

• Important Authors from the Restoration period are: 
- Samuel Butler
- John Bunyan
- John Dryden
- William Wycherley
- William Congreve
- George Farquhar

Source: An ABC of English Literature, Dr. M Mofizar Rahman.
২৩.
Select the suitable tenses of the given sentences. I had been waiting for you for two hours when you came.
  1. ক) Past perfect tense
  2. খ) Past continuous tense
  3. গ) Past perfect continuous tense
  4. ঘ) Past indefinite tense
ব্যাখ্যা
• অতীতে কোন কাজ পূর্বে শুরু হয়ে অতীতের অন্য একটি কাজের পূর্ব পর্যন্ত চলছিল বোঝালে past perfect continuous tense হয়।
• Past perfect continuous tense এর গঠন:
- Subject+ had+ been + verb এর সাথে ing + object + since/ for + extension.
 
২৪.
Of the following authors, who does not belong to the Romantic age?
  1. ক) Robert Southy
  2. খ) Sir Walter Scott
  3. গ) Charles Lamb
  4. ঘ) Emily Bronte
ব্যাখ্যা
• Of the following authors, Emily Bronte does not belong to the Romantic age.
- তিনি Victorian Periods এওর স্বনামধন্য লেখিকা।
- Emily Brontë, in full Emily Jane Brontë, pseudonym Ellis Bell, English novelist and poet who produced but one novel, Wuthering Heights (1847), a highly imaginative work of passion and hate set on the Yorkshire moors.
- Emily was perhaps the greatest of the three Brontë sisters।

• অপরদিকে,
• Robert Southy, Sir Walter Scott এবং Charles Lamb  এই তিন জনই হলেন রোমান্টিক যুগের সাহিত্যিক।
২৫.
Complete the proverb: What is everybody’s ____ is nobody’s business.
  1. ক) business
  2. খ) queral
  3. গ) fair
  4. ঘ) adversity
ব্যাখ্যা
• Complete the proverb: What is everybody’s business is nobody’s business.
• Bangla Meaning: কার শ্রাদ্ধ কে বা করে, খোলা কেটে বামুন মরে / সকলে মিলে যে কাজটি করার কথা সেটি আসলে কেউ করে না।
২৬.
'Iron is the most useful metal.' - The positive form of the sentence is -
  1. ক) Very few metals are as useful as iron.
  2. খ) Iron is more useful than any other metal.
  3. গ) Iron is as useful as many other metals.
  4. ঘ) No metal is as useful as iron.
ব্যাখ্যা
• The most - যুক্ত superlative degree  বাক্যকে positive করতে No + Superlative degree এর পরবর্তী অংশ + verb + as + superlative degree এর positive form + as + subject হয়।
• তাই সঠিক উত্তর হবে -  No metal is as useful as iron. 
২৭.
Find the meaning of the phrase 'Be six feet under' -
  1. ক) to be fight and buried.
  2. খ) to be live and buried.
  3. গ) to be dead and buried.
  4. ঘ) to be run and buried.
ব্যাখ্যা
Be six feet under

English Meaning: to be dead and buried.
Bangla Meaning: মৃত ও সমাহিত

Ex. Sentence: There's no point worrying about it - we'll both be six feet under by then.
Bangla Meaning: এটা নিয়ে দুশ্চিন্তা করে লাভ নেই, আমরা ততদিনে মরে ভুত হয়ে যাবো / মারা যাবো এবং সমাধিস্ত হবো।
২৮.
Supporting sentences -
  1. ক) mark the end of paragraph.
  2. খ) introduce the overall topic.
  3. গ) summarize the key point.
  4. ঘ) develop the key point.
ব্যাখ্যা
• একটি Paragraph-এ কয়েক ধরণের Sentence থাকে।
• সেই Sentence গুলোর নির্দিষ্ট কিছু Function থাকে।
• তা নিচে দেওয়া হলো: 
1) Topic Sentence- introduces the main idea.
2) Supporting Sentences -develop the key point.
3) Concluding Sentence - marks the end of the paragraph. It also summarizes the key point.
২৯.
The story 'Games at Twilight' is written by -
  1. ক) Arundhati Roy
  2. খ) Anita Desai
  3. গ) Salman Rushdie
  4. ঘ) R. K Narayan
ব্যাখ্যা
• 'Games at Twilight' is written by - Anita Desai
- The story "Games at Twilight" by Anita Desai is a poignant exploration of the psychology of children at play.
- It appears in her acclaimed collection Games at Twilight, and Other Stories, published in 1978.
- The story begins on a hot summer day in an urban house in India.

• Anita Desai, original name Anita Mazumdar, (born June 24, 1937, Mussoorie, India), English-language Indian novelist and author of children’s books who excelled in evoking character and mood through visual images ranging from the meteorologic to the botanical.

• Notable Works - 
 - Baumgartner’s Bombay
- Clear Light of Day
- Cry, the Peacock
- Fasting, Feasting
- Fire on the Mountain
- The Artist of Disappearance
- The Inheritance of Loss
- The Zigzag Way
- Where Shall We Go This Summer

Source: Britannica and enotes.com
৩০.
Which is the adjective form of the word 'Intransigence'?
  1. ক) Intransigence
  2. খ) Intransigently
  3. গ) IntransIgeni
  4. ঘ) Intransigent
ব্যাখ্যা
- Intransigence (noun)  - আপসহীন মনোভাব; অনমনীয়তা।
- Intransigent (adjective)-  (আনুষ্ঠানিক) (বিশেষত রাজনীতিতে) আপসহীন; অনমনীয়।

• Synonyms:
- Obstinacy (একগুঁয়েমি; জেদ),
- Stubbornness (জেদীতা),

• Antonyms:
- Acceptance (গ্রহণ; স্বীকার),
- Compliance (সম্মতি দেওয়া),
- Flexibility (নমনীয়তা), 

Example Sentence: 
1. Officials yesterday blamed council intransigence for the failure to reach a deal.
2. An intransigent conservative opposed to every liberal tendency. 

Source: Live MCQ Lecture.
৩১.
_____ the thief seen the police inspector when he ran away.
  1. ক) No sooner
  2. খ) As soon as
  3. গ) Scarcely has
  4. ঘ) Hardly had
ব্যাখ্যা
• Hardly had ....... when 
• Scarcely had … when 
• As soon as/No sooner ......... than

•অপশনে Scarcely had নেই তাই সঠিক উত্তর (ঘ) হবে।
৩২.
যদি ‍a2 + b2 = 45 এবং ab = 18 হলে এর মান নিচের কোনটি?
  1. ক) 1
  2. খ) 1/2
  3. গ) 1/3
  4. ঘ) 2
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ‍a2 + b2 = 45 এবং ab = 18 হলে এর মান নিচের কোনটি?

সমাধান:
দেওয়া আছে,
a2 + b2 = 45
ab = 18

এখন,

=
= √(a + b)2/ab
= √(a2 + b2 + 2ab)/ab
= √{45 + (2 × 18)}/18
= √81/18
= 9/18
= 1/2
৩৩.
টাকায় ৮টি খেজুর ক্রয় করে ৬০ শতাংশ লাভ করতে হলে টাকায় কী দরে বিক্রয় করতে হবে?
  1. ক) ৫টি
  2. খ) ৬টি
  3. গ) ৪টি
  4. ঘ) ৩টি
ব্যাখ্যা
প্রশ্ন: টাকায় ৮টি খেজুর ক্রয় করে ৬০ শতাংশ লাভ করতে হলে টাকায় কী দরে বিক্রয় করতে হবে?

সমাধান:
ধরি,
৮টি খেজুরের ক্রয়মূল্য ১ টাকা
৬০% লাভে,
১০০ টাকায় লাভ হয় ৬০ টাকা
১  টাকায় লাভ হয় ৬০/১০০ টাকা
= ০.৬ টাকা

∴ লাভসহ বিক্রয়মূল্য = ১ + ০.৬ = ১.৬ টাকা

১.৬ টাকায় বিক্রয় করতে হবে ৮ টি
১ টাকায় বিক্রয় করতে হবে = ৮/১.৬ টি
= ৫ টি
৩৪.
(22)x + 3 = 256 হলে, 9x - 1 = কত?
  1. ক) 0
  2. খ) 9
  3. গ) 1
  4. ঘ) 3
ব্যাখ্যা
প্রশ্ন: (22)x + 3 = 256 হলে, 9x - 1 = কত?

সমাধান:
দেওয়া আছে,
(22)x + 3 = 256
বা, 22x + 6 = 28
বা, 2x + 6 = 8
বা, 2x = 2
∴ x = 1

এখন, 9x - 1 = 91 - 1
= 90
= 1
৩৫.
2x2 - 9x + 6 = 0 সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি কোনটি?
  1. ক) বাস্তব ও সমান
  2. খ) অবাস্তব ও অসমান
  3. গ) বাস্তব ও অসমান
  4. ঘ) অবাস্তব ও সমান
ব্যাখ্যা
প্রশ্ন: 2x2 - 9x + 6 = 0 সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি কোনটি?

সমাধান:
2x2 - 9x + 6 = 0 সমীকরণ ax2 + bx + c = 0 এর সহিত তুলনা করে পাই,
a = 2, b = - 9, c = 6

আমরা জানি,

নিশ্চায়ক = b2 - 4ac
= (- 9)2 - 4 × 2 × 6
= 81 - 48
= 33 > 0

যেহেতু, b2 - 4ac > 0 হলে মূলদ্বয় বাস্তব ও অসমান।


দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি:
1. যদি b2 - 4ac = 0 হয় তবে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান হবে।
2. যদি b2 - 4ac > 0 হয় তবে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় বাস্তব ও অসমান হবে।
3. যদি b2 - 4ac < 0 হয় তবে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় অবাস্তব ও অসমান হবে।
4.  যদি b2 - 4ac পূর্ণবর্গ সংখ্যা হয় তবে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় মূলদ ও অসমান হবে।
৩৬.
৩ বছর আগে একজন শিক্ষক ও একজন ছাত্রের বয়সের অনুপাত ছিল ৪ : ১ এবং তাদের বয়সের গুণফল ছিল ১৯৬। ৮ বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে?
  1. ক) ১২ : ৫
  2. খ) ৫ : ১২
  3. গ) ১৩ : ৬
  4. ঘ) ১৩ : ৫
ব্যাখ্যা
প্রশ্ন: ৩ বছর আগে একজন শিক্ষক ও একজন ছাত্রের বয়সের অনুপাত ছিল ৪ : ১ এবং তাদের বয়সের গুণফল ছিল ১৯৬। ৮ বছর পর তাদের বয়সের অনুপাত কত?

সমাধান: 
ধরি,
৩ বছর আগে শিক্ষকের বয়স ছিল ৪ক বছর
৩ বছর আগে ছাত্রের বয়স ছিল ক বছর

প্রশ্নমতে,
৪ক × ক = ১৯৬
বা, ক = ১৯৬/৪
বা, ক = ৪৯
বা, ক = ৪৯
∴ ক = ৭

বর্তমানে শিক্ষকের বয়স = (৪ × ৭ + ৩) = ৩১ বছর
 বর্তমানে ছাত্রের বয়স = (৭ + ৩) = ১০ বছর

∴ ৮ বছর পর শিক্ষক ও ছাত্রের বয়সের অনুপাত হবে
(৩১ + ৮) : (১০ + ৮)
= ৩৯ : ১৮
= ১৩ : ৬
৩৭.
৭ জন পুরুষ ও ৪ জন মহিলার মধ্য থেকে ৪ জনের একটি কমিটি গঠন করতে হবে। অন্তত ১ জন মহিলাকে নিয়ে মোট কত প্রকারে কমিটি গঠন হতে পারে?
  1. ক) ৩০০
  2. খ) ২৯০
  3. গ) ২৯৫
  4. ঘ) ২৮৫
ব্যাখ্যা
প্রশ্ন: ৭ জন পুরুষ ও ৪ জন মহিলার মধ্য থেকে ৪ জনের একটি কমিটি গঠন করতে হবে। অন্তত ১ জন মহিলাকে নিয়ে মোট কত প্রকারে কমিটি গঠন হতে পারে?

সমাধান:
কমিটিতে অত্যন্ত ১ জন মহিলা থাকবে।
পুরুষ (৭ জন)      -      মহিলা (৪ জন)
৩ জন                 -          ১ জন
২ জন                 -         ২ জন
১ জন                 -         ৩ জন
০ জন                 -         ৪ জন

অত্যন্ত ১ জন মহিলাকে নিয়ে মোট কমিটি গঠন হতে পারে 
(7C3 × 4C1 )+ (7C2 × 4C2)+(7C1 × 4C3)+ (7C0 × 4C4)
= (35 × 4) + (21 × 6) + (7 × 4) + (1 × 1)
= 140 + 126 + 28 + 1
= 295
৩৮.
 এর মান কত?
  1. ক) 8
  2. খ) 1
  3. গ) 1/8
  4. ঘ) 4
ব্যাখ্যা
প্রশ্ন:  এর মান কত?

সমাধান:

৩৯.
একটি গুণোত্তর ধারার চতুর্থ পদ 40 এবং সপ্তম পদ 320 হলে ধারাটির প্রথম পদ কত?
  1. ক) 2
  2. খ) 3
  3. গ) 5
  4. ঘ) 7
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গুণোত্তর ধারার চতুর্থ পদ 40 এবং সপ্তম পদ 320 হলে ধারাটির প্রথম পদ কত?

সমাধান:
মনে করি,
গুণোত্তর ধারার প্রথম পদ = a
সাধারণ অনুপাত = r
৪র্থ পদ = ar4 - 1 = 40
⇒ ar3 = 40 ..................... (1)
৭ম পদ = ar7 - 1 = 320
⇒ ar6 = 320 ..................... (2)

(2) ÷ (1) হতে পাই,
ar6/ar3 = 320/40
⇒ r3 = 8
⇒ r3 = 23
∴ r = 2
(1) নং হতে পাই,
a (2)3 = 40
⇒ 8a = 40
∴ a = 5

∴ ধারাটির প্রথম পদ = 5
৪০.
ΔABC এর ∠A = 60° এবং ∠B = 80°। ∠C এর সমদ্বিখন্ডক AB বাহুকে D বিন্দুতে ছেদ করলে ∠CDA = কত?
  1. ক) 110°
  2. খ) 100°
  3. গ) 90°
  4. ঘ) 80°
ব্যাখ্যা
প্রশ্ন: ΔABC এর ∠A = 60° এবং ∠B = 80°। ∠C এর সমদ্বিখন্ডক AB বাহুকে D বিন্দুতে ছেদ করলে ∠CDA = কত?

সমাধান:

ΔABC এ,
∠A + ∠B + ∠C = 180°
⇒ 60° + 80° + ∠C = 180°
⇒ ∠C = 180° - 140°
∴ ∠C = 40°

∠C এর সমদ্বিখণ্ডক অর্থাৎ, 1/2 ∠C= 40º/2 = 20°

ΔADC এ, ∠CAD + ∠CDA + ∠ACD = 180°
⇒ ∠A + ∠CDA + ∠C = 180°
⇒ 60° + ∠CDA + 20° = 180°
⇒ ∠CDA = 180° - 80°
∴ ∠CDA = 100°
৪১.
একটি বৃত্তাকার লোগো একটি পাত্রের মধ্যে লাগানোর জন্য বড় করা হলো। নতুন ব্যাস পূর্বের ব্যাস অপেক্ষা ৫০% বেশি। লোগোটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পেয়েছে?
  1. ক) 50%
  2. খ) 110%
  3. গ) 120%
  4. ঘ) 125%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তাকার লোগো একটি পাত্রের মধ্যে লাগানোর জন্য বড় করা হলো। নতুন ব্যাস পূর্বের ব্যাস অপেক্ষা ৫০% বেশি। লোগোটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পেয়েছে?

সমাধান:
ধরি,
বৃত্তের ব্যাস 2r
বৃত্তের ব্যাসার্ধ r
∴ বৃত্তের ক্ষেত্রফল πr2
50% বৃদ্ধিতে নতুন ব্যাস = 2r + 2r এর 50%
= 2r + 2r × 50/100
= (4r + 2r)/2
= 6r/2
= 3r
নতুন ব্যাসার্ধ = 3r/2

∴ ক্ষেত্রফল = π(3r/2)2
= 9πr2/4
ক্ষেত্রফল বৃদ্ধি = 9πr2/4 - πr2
= 5πr2/4
ক্ষেত্রফল বৃদ্ধির হার =

   = 125%
৪২.
একটি রম্বসের ক্ষেত্রফল 288 বর্গসে.মি. এর অর্ধেক এবং রম্বসটির একটি কর্ণ অপর কর্ণের দ্বিগুণ হলে, বৃহত্তম কর্ণের দৈর্ঘ্য কত সে.মি.?
  1. ক) 12 সে.মি.
  2. খ) 18 সে.মি.
  3. গ) 24 সে.মি.
  4. ঘ) 28 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রম্বসের ক্ষেত্রফল 288 বর্গসে.মি. এর অর্ধেক এবং রম্বসটির একটি কর্ণ অপর কর্ণের দ্বিগুণ হলে, বৃহত্তম কর্ণের দৈর্ঘ্য কত সে.মি.?

সমাধান:
ধরি,
একটি কর্ণ = x
অপর কর্ণ = 2x

দেওয়া আছে,
রম্বসের ক্ষেত্রফল = (1/2) × 288 = 144 বর্গসে.মি.

প্রশ্নমতে,
(1/2) . x . 2x = 144
বা, x2 = 144
∴ x = 12

বৃহত্তম কর্ণ = 2 × 12 সে.মি.
= 24 সে.মি.
৪৩.
শতকরা বার্ষিক ৬ টাকা হার মুনাফায় ৯৫০ টাকার ৮ বছরে যত মুনাফা হয়, বার্ষিক ৭.৫% হার মুনাফায় কত টাকার ১৯ বছরে মুনাফা তত হবে?
  1. ক) ২২০ টাকা
  2. খ) ৩৮০ টাকা
  3. গ) ৩৬০ টাকা
  4. ঘ) ৩২০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: শতকরা বার্ষিক ৬ টাকা হার মুনাফায় ৯৫০ টাকার ৮ বছরে যত মুনাফা হয়, বার্ষিক ৭.৫% হার মুনাফায় কত টাকার ১৯ বছরে মুনাফা তত হবে?

সমাধান:
৬% হারের ক্ষেত্রে,
আসল, P = ৯৫০ টাকা
সময়, n = ৮ বছর
মুনাফার হার, r = ৬% = ৬/১০০ 

আমরা জানি,
I = Pnr
বা, I = ৯৫০ × ৮ × ৬/১০০ 
= ৪৫৬ টাকা

আবার,
৭.৫% এর ক্ষেত্রে,
মুনাফা, I = ৪৫৬ টাকা
মুনাফার হার, r = ৭.৫% = ৭.৫/১০০ 
সময়, n = ১৯ বছর

এখন,
P = I/nr
= (৪৫৬ × ১০০)/(১৯ × ৭.৫)
∴ P = ৩২০ টাকা
৪৪.
কোনটি বিশুদ্ধ পানিতে দ্রবীভূত হয় না?
  1. ক) চুনাপাথর
  2. খ) অ্যালকোহল
  3. গ) গ্লিসারিন
  4. ঘ) খাবার লবণ
ব্যাখ্যা
- সোডিয়ামের যৌগ সোডিয়াম ক্লোরাইড (খাবার লবণ) স্বচ্ছ, বর্ণহীন কঠিন পদার্থ এবং পানিতে দ্রবণীয়।
- গ্লিসারিন পানি এবং অ্যালকোহলে দ্রবীভূত হয়।
- অ্যালকোহল পানিতে দ্রবীভূত হয়।
- অন্যদিকে, ক্যালসিয়াম কার্বনেট প্রকৃতিতে চুনাপাথর, মার্বেল পাথর, চক ও অন্যান্য রূপে বিদ্যমান; যা বিশুদ্ধ পানিতে সম্পূর্ণভাবে অদ্রবণীয়

উৎস: chem.ncbi.nlm.nih.gov & Britannica Encyclopedia
৪৫.
একটি হাইড্রোজেন পরমাণু থেকে একটি ইলেকট্রন সরিয়ে নিলে কোনটি পাওয়া যায়?
  1. ক) নিউট্রন
  2. খ) পজিট্রন
  3. গ) প্রোটন
  4. ঘ) ইলেকট্রন
ব্যাখ্যা
কণিকা:
- মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, সাধারণত যার স্বাধীন অস্তিত্ব নেই, কিন্তু ক্ষুদ্রতম একক রূপে সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে, তাকে পরমাণু বলে।
- প্রত্যেক মৌলের প্রতীক দ্বারা ঐ মৌলের পরমাণুকে বোঝানো হয়। যেমন: H দ্বারা হাইড্রোজেনের পরমাণু বোঝায়।
- মূল উপাদানরূপে যে সব অতি সূক্ষ্ম কণিকা দ্বারা পরমাণু গঠিত, তাদেরকে পরমাণুর মূল কণিকা বলা হয়।

স্থায়ী মূল কণিকা:
- যে সব মূল কণিকা সব মৌলের পরমাণুতে থাকে, তাদেরকে স্থায়ী মূল কণিকা বলে। স্থায়ী মূল কণিকা তিনটি।
যেমন: ইলেকট্রম, প্রোটন ও নিউট্রন। 

প্রোটন (Proton)
- ১৯১৯ খ্রিস্টাব্দে বিজ্ঞানী রাদারফোর্ড ‘ইলেকট্রনের মত প্রোটনও সব পদার্থের পরমাণুর একটি সাধারণ উপাদান'-এ তথ্য সর্বপ্রথম প্রমাণ করেন।
- প্রোটন পরমাণুর নিউক্লিয়াসে বিদ্যমান সর্বাপেক্ষা হাল্‌কা ধনাত্মক চার্জবিশিষ্ট একটি স্থায়ী বস্তু কণিকা।
(i) প্রোটনের ভর 1.673 x 10-24 g যা হাইড্রোজেনের পরমাণুর ভরের প্রায় সমান। পারমাণবিক ভর স্কেলে এর পরিমাণ 1-007276 amu। 
(ii) প্রোটন হচ্ছে প্রকৃতপক্ষে H+
- অর্থাৎ একটি হাইড্রোজেন পরমাণু থেকে একটি ইলেকট্রন সরিয়ে নিলেই প্রোটন পাওয়া যায়। 
- প্রোটনের বৈদ্যুতিক চার্জের পরিমাণ ইলেকট্রনের সমান, কিন্তু তা ধনাত্মক। এর পরিমাণও +1.6 × 10-19 C যা ধনাত্মক চার্জের এক একক। 
(iii) প্রোটনের প্রতীক হচ্ছে p। 
(iv) প্রোটন নিউক্লিয়াসে থাকে।

উৎস: রসায়ন প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি (হাজারী নাগ)।
৪৬.
যে কম্পিউটার প্রোগ্রাম নিজে নিজেই অন্য কম্পিউটারে ইন্টারনেটের মাধ্যমে কপি হয় তাকে ____ বলে।
  1. ক) Program Virus
  2. খ) Worms
  3. গ) Trojan Horse
  4. ঘ) Boot Virus
ব্যাখ্যা
• কম্পিউটার ওয়ার্ম (Worm): কম্পিউটার ওয়ার্ম হচ্ছে এমন একটি প্রোগ্রাম, যা নিজেই নিজের কপি করে অন্য কম্পিউটারে নেটওয়ার্কের মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং কম্পিউটারকে সংক্রমিত করে।
- নিজের অনুলিপি তৈরি করতে এটির কোন 'হোস্ট' বা কোন সাহায্যের প্রয়োজন হয় না।

উৎস: ব্রিটানিকা।
৪৭.
রেখার সাহায্যে নকশা বা ডিজাইনের কাজ করার জন্য সফটওয়্যার প্রোগ্রাম কোনটি?
  1. ক) Accpak
  2. খ) Photoshop
  3. গ) SPSS
  4. ঘ) CAD
ব্যাখ্যা
• রেখা বা লাইনের সাহায্যে নকশা বা ডিজাইনের কাজ করার জন্য সফটওয়্যার প্রোগ্রাম হল ক্যাড (CAD)
- CAD দ্বারা Computer Aided Design/Drafting বুঝায়।
- এই সফট্ওয়্যার ব্যবহার করে বাড়ির নকশা, ব্রীজ-কালভার্টের নকশাসহ প্রকৌশল ও স্থাপত্যবিদ্যার যে কোন জটিল নকশা খুব সহজে, কম সময়ে এবং নিখুঁতভাবে তৈরি করা যায়।
- ক্যাডের সাহায্যে নকশা অঙ্কনের ক্ষেত্রে মাইক্রোমিলিমিটার পর্যন্ত মাপ নিখুঁতভাবে করা যায় যা হাতে অঙ্কনের ক্ষেত্রে সম্ভব নয়।
- মাইক্রোকম্পিউটারে ব্যবহারের জন্য অটোক্যাড (Auto CAD), ফাস্টক্যাড (Fast CAD), টার্বোক্যাড (Turbo CAD), মেগাক্যাড (Mega CAD) ইত্যাদি ব্যবহারিক প্রোগ্রাম আছে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৮.
C Programming Language দ্বারা কোন অপারেটিং সিস্টেম উদ্ভাবন করা হয়?
  1. ক) Unix
  2. খ) Linux
  3. গ) Mac
  4. ঘ) Android
ব্যাখ্যা
• C Programming Language দ্বারা Unix অপারেটিং সিস্টেম উদ্ভাবন করা হয়।
• ইউনিক্স (Unix): মাল্টি টাস্কিং, টাইম শেয়ারিং ও মাল্টি ইউজার অ্যাপ্লিকেশনের জন্য ইউনিক্স একটি শক্তিশালী ও কার্যকরী অপারেটিং সিস্টেম।
- এটি ১৯৭০ সালের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের কেন থমসম (Ken Thompson) ও ডেনিস রিসি (Dennis Ritchie) বেল ল্যাবরেটরিতে হাই লেভেল ল্যাংগুয়েজ সি (C) ভাষার মাধ্যমে তৈরি করেন।
- ইউনিক্স একটি শক্তিশালী ও নমনীয় পরিচালনা পদ্ধতির অপারেটিং সিস্টেম, যা নোটবুক কম্পিউটার থেকে শুরু করে সুপার কম্পিউটার পর্যন্ত ব্যবহার করা যায়। 

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৯.
বিশ্বের সকল ভাষাকে কম্পিউটার কোডভুক্ত করার জন্য ব্যবহৃত হয়-
  1. ক) Unicode
  2. খ) BCD
  3. গ) EBCDIC
  4. ঘ) Gray Code
ব্যাখ্যা
• Unicode বিশ্বের সকল ভাষাকে কম্পিউটার কোডভুক্ত করার জন্য ব্যবহৃত হয়।
• ইউনিকোড (Unicode): ইউনিকোড 16 বিটের আলফানিউমেরিক কোড, যার পূর্ণনাম Universal Code (সর্বজনীন কোড)। 
- পৃথিবীর সকল ভাষার বর্ণ, সংখ্যা ও চিহ্নসমূহ ডিজিটাল ডিভাইসে ব্যবহার করার জন্য ইউনিকোড (Unicode) ব্যবহৃত হয়।
- ইউনিকোডের মাধ্যমে 216 = 65536টি অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যায়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।
৫০.
ঘ এর স্ত্রী হচ্ছে খ, খ এর বাবা গ, গ এর একমাত্র মেয়ের ছেলে ক। ঘ, ক এর ছেলের কী হবে?
  1. ক) ভাই
  2. খ) চাচা
  3. গ) দাদা
  4. ঘ) ছেলে
ব্যাখ্যা
প্রশ্ন: ঘ এর স্ত্রী হচ্ছে খ, খ এর বাবা গ, গ এর একমাত্র মেয়ের ছেলে ক। ঘ, ক এর ছেলের কী হবে?

সমাধান: 
- ঘ এর স্ত্রী হচ্ছে খ
- খ এর বাবা গ
- গ এর একমাত্র মেয়ে হবে খ

আবার, খ এর ছেলে ক
অর্থাৎ, ক এর ছেলের দাদী হবে খ
তাই, ঘ হবে ক এর ছেলের দাদা।
৫১.
ঞ, ঠ, ঢ, ত - এর পরবর্তীতে কোনটি আসবে?
  1. ক) থ
  2. খ) ধ
  3. গ) দ
  4. ঘ) ন
ব্যাখ্যা
প্রশ্ন: ঞ, ঠ, ঢ, ত, এর পরবর্তীতে কোনটি আসবে?

সমাধান:
ঞ, ঠ, ঢ, ত,

এখানে, 
একটি বর্ণ বাদে তার পরবর্তী বর্ণটি আসবে।
৫২.
০.০২ × ০.০০২ × ০.১০ = কত?
  1. ক) ০.০০০৪
  2. খ) ০.০০০০৪
  3. গ) ০.০০০০০৪
  4. ঘ) ০.০০০০০০৪
ব্যাখ্যা
প্রশ্ন: ০.০২ × ০.০০২ × ০.১০ = কত?

সমাধান:
 ০.০২ × ০.০০২ × ০.১০ = ০.০০০০০৪
৫৩.
বালকদের সারিতে A এর অবস্থান বামদিক থেকে ১৩ তম এবং D এর অবস্থান ডান দিক থেকে ১৭ তম। যদি সারিটিতে A এর অবস্থান ডানদিক থেকে ১১তম হয় তবে বামদিক থেকে D এর অবস্থান কত?
  1. ক) ৬ষ্ঠ
  2. খ) ৭ম
  3. গ) ১০ম
  4. ঘ) ৮ম
ব্যাখ্যা
প্রশ্ন: বালকদের সারিতে A এর অবস্থান বামদিক থেকে ১৩ তম এবং D এর অবস্থান ডান দিক থেকে ১৭ তম। যদি সারিটিতে A এর অবস্থান ডানদিক থেকে ১১তম হয় তবে বামদিক থেকে D এর অবস্থান কত?

সমাধান:
A এর অবস্থান বামদিক থেকে ১৩ তম এবং ডানদিক থেকে ১১তম। 
সারিতে মোট বালকের সংখ্যা = ১২ + ১ + ১০ = ২৩ জন।
D এর অবস্থান ডান দিক থেকে ১৭ তম
D এর বামে অবস্থান করে = ২৩ - ১৭ = ৬ জন বালক।

∴ D এর অবস্থান বামদিক হতে ৬ + ১ = ৭ম
৫৪.
নিজাম তার বাবার বিয়ের দুই বছর পর জন্মেছিল। তার মা তার বাবার চেয়ে ৫ বছরের ছোট কিন্তু তিনি বর্তমান ১০ বছরের নিজামের চেয়ে ২০ বছরের বড়। কত বছর বয়সে তার বাবা বিয়ে করেছিল?
  1. ক) ৩৩ বছর
  2. খ) ২৫ বছর
  3. গ) ২৩ বছর
  4. ঘ) ৩৫ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: নিজাম তার বাবার বিয়ের দুই বছর পর জন্মেছিল। তার মা তার বাবার চেয়ে ৫ বছরের ছোট কিন্তু তিনি বর্তমান ১০ বছরের নিজামের চেয়ে ২০ বছরের বড়। কত বছর বয়সে তার বাবা বিয়ে করেছিল?

সমাধান:
নিজামের বর্তমান বয়স = ১০ বছর
তার মায়ের বর্তমান বয়স = ১০ + ২০ = ৩০ বছর
তার বাবার বর্তমান বয়স = ৩০ + ৫ = ৩৫ বছর

নিজামের জন্মের সময় তার বাবার বয়স = ৩৫ - ১০ = ২৫ বছর

∴ তার বাবা বিয়ে করেছিল = ২৫ - ২ = ২৩ বছর
৫৫.
(100.25 × 1000.25 × 1000000.25) × 1/10 = কত?
  1. ক) 10
  2. খ) 100
  3. গ) 1000
  4. ঘ) 10000
ব্যাখ্যা
প্রশ্ন: (100.25 × 1000.25 × 1000000.25) × 1/10 = কত?

সমাধান:
(100.25 × 1000.25 × 1000000.25) × 1/10 
= (100.25 × 102 × 0.25 × 105 × 0.25 )× 1/10 
= (100.25 × 100.50 × 101.25) × 1/10 
= (100.25 + 0.50 + 1.25) × 1/10 
= 102 × 1/10 
= 10
৫৬.
সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ঘণ্টার কাঁটা কত ডিগ্রী অতিক্রম করবে?
  1. ক) ১৮০°
  2. খ) ২৪০°
  3. গ) ২১০°
  4. ঘ) ২২০°
ব্যাখ্যা
প্রশ্ন: সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ঘণ্টার কাঁটা কত ডিগ্রী অতিক্রম করবে?

সমাধান:
সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত = ৭ ঘণ্টা

ঘড়ির ঘণ্টার কাঁটাটি ১২ ঘণ্টায় অতিক্রম করে ৩৬০°
∴ ঘড়ির ঘণ্টার কাঁটাটি ১ ঘণ্টায় অতিক্রম করে ৩৬০°/১২
∴ ঘড়ির ঘণ্টার কাঁটাটি ৭ ঘণ্টায় অতিক্রম করে (৩৬০° × ৭)/১২ = ২১০°
৫৭.
Inventory : Merchandise : : ?
  1. ক) Calculation : Ledger
  2. খ) Poll : Balloting
  3. গ) Petition : Names
  4. ঘ) Census : Population
ব্যাখ্যা
প্রশ্ন: Inventory : Merchandise : : ?

সমাধান:
Merchandise (পণ্যদ্রব্য বেচাকেনা করা) এর হিসাবকে Inventory (পরিসংখ্যানপত্র) বলে।
Population (জনসংখ্যা) গণনা করাকে Census বলে।
৫৮.
ময়ূর ও হরিণ একত্রে ১২০ টি। কিন্তু তাদের মোট পায়ের সংখ্যা ৩২০। কয়টি ময়ূর আছে?
  1. ক) ৪০ টি
  2. খ) ৬০ টি
  3. গ) ৭০ টি
  4. ঘ) ৮০ টি
ব্যাখ্যা
প্রশ্ন: ময়ূর ও হরিণ একত্রে ১২০ টি। কিন্তু তাদের মোট পায়ের সংখ্যা ৩২০। কয়টি ময়ূর আছে?

সমাধান:
ধরি 
ময়ূর আছে ক টি 
হরিণ আছে = (১২০ - ক)টি 

প্রশ্নমতে,
২ক + ৪ (১২০ - ক) = ৩২০
বা, ২ক + ৪৮০ - ৪ক = ৩২০
বা, ৪৮০ - ২ক = ৩২০ 
বা, - ২ক = ৩২০ - ৪৮০
বা, - ২ক = - ১৬০ 
∴ ক = ৮০

∴ ময়ূর আছে ৮০ টি।
৫৯.
'AIRPORT' শব্দটি আয়নায় দেখলে প্রতিফলিত রূপটি হবে - 
  1. ক)
  2. খ)
  3. গ)
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: "AIRPORT" শব্দটি আয়নায় দেখলে প্রতিফলিত রূপটি হবে - 

সমাধান: 
"AIRPORT" শব্দটি আয়নায় দেখলে প্রতিফলিত রূপটি

৬০.
নিচের চিত্রে কয়টি পঞ্চভুজ আছে?
  1. ক) ৪টি
  2. খ) ৫টি
  3. গ) ৬টি
  4. ঘ) ৭টি
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের চিত্রে কয়টি পঞ্চভুজ আছে?

সমাধান:
চিত্রটিকে নিম্নরূপে উপস্থাপন করি -

চিত্রে, পঞ্চভুজ ৬টি যথাক্রমে ABCDE, ABCDF, ABCDH, ABDEF, CDEFA এবং DEFAG।
৬১.
একজন ব্যক্তি দক্ষিণ দিকে 5 কি.মি. বামে ঘুরে 6 কি.মি. হেঁটে আবার ডানে ঘুরে 6 কি.মি. হাঁটল । তাহলে সে মোট কত কি.মি. হাঁটল এবং বর্তমানে কোন দিকে মুখ করে আছে?
  1. ক) 17 কি.মি., উত্তর দিকে
  2. খ) 12 কি.মি., পশ্চিম দিকে
  3. গ) 15 কি.মি., পূর্ব দিকে
  4. ঘ) 17 কি.মি., দক্ষিণ দিকে
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ব্যক্তি দক্ষিণ দিকে 5 কি.মি. বামে ঘুরে 6 কি.মি. হেঁটে আবার ডানে ঘুরে 6 কি.মি. হাঁটল । তাহলে সে মোট কত কি.মি. হাঁটল এবং বর্তমানে কোন দিকে মুখ করে আছে?

সমাধান:

মনে করি,
সে A থেকে হাঁটা শুরু করে D তে পৌঁছল।
তাহলে মোট হাঁটল = 5 + 6 + 6 = 17 কি.মি.

বর্তমানে দক্ষিণ দিকে মুখ করে আছে।
৬২.
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণা সংবিধানের কততম তফসিলে অন্তর্ভুক্ত করা হয়?
  1. ক) তৃতীয় তফসিল
  2. খ) চতুর্থ তফসিল
  3. গ) ষষ্ঠ তফসিল
  4. ঘ) পঞ্চম  তফসিল
ব্যাখ্যা
• বাংলাদেশের সংবিধানে মোট ৭টি তফসিল আছে।
• পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের সংবিধানে নতুন ৩টি তফসিল সংযোজন করা হয়।
• বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণা সংবিধানের ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্ত করা হয়

• সংবিধানের তফসিলগুলো হলো -
- প্রথম তফসিল: অন্যান্য বিধান সত্ত্বেও কার্যকর আইন।
- দ্বিতীয় তফসিল: রাষ্টপতি নির্বাচন।
- তৃতীয় তফসিল: শপথ ও ঘোষণা।
- চতুর্থ তফসিল: ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবালী
- পঞ্চম তফসিল: ১৯৭১ সালের ৭মার্চ তারিখে ঢাকার রেসকোর্স ময়দানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ঐতিহাসিক ভাষণ।
- ষষ্ঠ তফসিল: ১৯৭১ সালের ২৫মার্চ মধ্যরাত শেষে অর্থাৎ ২৬মার্চ প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদত্ত বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা।
- সপ্তম তফসিল: ১০এপ্রিল ১৯৭১ এর মুজিবনগর সরকারের জারিকৃ্ত স্বাধীনতার ঘোষণাপত্র।

• এই তফসিল  সংবিধানের  ১৫০(২) নং অনুচ্ছেদ র্বণনা প্রদান করা হয়েছে। 
১৫০(২) অনুচ্ছেদ: ১৯৭১ সালের ৭ই মার্চ তারিখ হইতে ১৯৭২ সালের ১৬ই ডিসেম্বর তারিখে এই সংবিধান প্রবর্তন হইবার অব্যবহিত পূর্ব পর্যন্ত সময়কালের মধ্যে সংবিধানের পঞ্চম তফসিলে বর্ণিত ১৯৭১ সালের ৭ই মার্চ তারিখে ঢাকার রেসকোর্স ময়দানে দেওয়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ, ষষ্ঠ তফসিলে বর্ণিত ১৯৭১ সালের ২৬শে মার্চ তারিখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার টেলিগ্রাম এবং সপ্তম তফসিলে বর্ণিত ১৯৭১ সালের ১০ই এপ্রিল তারিখে মুজিবনগর সরকারের জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্র হইল বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তি সংগ্রামের ঐতিহাসিক ভাষণ ও দলিল, যাহা উক্ত সময়কালের জন্য ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী বলিয়া গণ্য হইবে।

উৎস: বাংলাদেশের সংবিধান।
৬৩.
মুজিবনগর সরকারের বাণিজ্য ও শিল্পমন্ত্রণালয়ের দায়িত্বে কে ছিলেন?
  1. ক) এ.এইচ.এম. কামারুজ্জামান
  2. খ) তাজউদ্দীন আহমেদ
  3. গ) ক্যাপ্টেন মনসুর আলী
  4. ঘ) সৈয়দ নজরুল ইসলাম 
ব্যাখ্যা
মুজিবনগর সরকার:
- ১৯৭১ সালের ১০ এপ্রিল ঘোষিত মুজিবনগর সরকার ১৭ এপ্রিল কুষ্টিয়ার মেহেরপুর মহকুমার ভবেরপাড়া গ্রামের বৈদ্যনাথতলায় শপথ গ্রহণ করে।
- বৈদ্যনাথতলার পরিবর্তিত নাম মুজিবনগর।
- তাজউদ্দিন আহমেদ ১২ এপ্রিল মন্ত্রীদের মধ্যে দপ্তর বণ্টন করেন।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান - প্রেসিডেন্ট।
- সৈয়দ নজরুল ইসলাম - ভাইস-প্রেসিডেন্ট।
- তাজউদ্দীন আহমেদ - প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রণালয়।
- খন্দকার মোশতাক আহমদ - পররাষ্ট্র, আইন ও সংসদ।
- এ.এইচ.এম. কামারুজ্জামান - অভ্যন্তরীণ সরকার, ত্রাণ ও পুনর্বাসন।
- ক্যাপ্টেন মনসুর আলী - অর্থ, বাণিজ্য ও শিল্প।

উৎস:- বাংলাপিডিয়া।
৬৪.
বরেন্দ্র গবেষণা জাদুঘর প্রতিষ্ঠিত হয় কত সালে?
  1. ক) ১৯১০
  2. খ) ১৯১২
  3. গ) ১৯১৫
  4. ঘ) ১৯০৫
ব্যাখ্যা
- বরেন্দ্র গবেষণা জাদুঘর বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ জাদুঘর।
- এটি বরেন্দ্র রিসার্চ সোসাইটির একটি বড় অর্জন। 
 - অক্ষয়কুমার মৈত্রেয়, রাখালদাস বন্দ্যোপাধ্যায় এবং আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে প্রত্নস্থল আবিষ্কারের লক্ষ্যে শরৎকুমার ১৯১০ সালের এপ্রিলে দেওপাড়া, পালপাড়া, মালঞ্চ, জগপুর, ইটাহার, চবিবশনগর, মান্দইল, কুমারপুর, খেতুর ও বিজয়নগর পরিদর্শন করেন।
- তাঁরা মান্দইল থেকে চন্ডীর কয়েকটি প্রমাণসাইজ মূর্তিসহ প্রায় ৩২টি ভাস্কর্য সংগ্রহ করতে সক্ষম হন।
- রাজশাহীতে ফিরে আসার পর শহরের গণ্যমান্য নাগরিকগণ শরৎকুমার ও তাঁর সহকর্মীদের সংবর্ধনা জ্ঞাপন করেন এবং রাজশাহীতে প্রত্নসামগ্রী সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। সুতরাং প্রয়োজনের তাগিদে রাজশাহী জাদুঘর (পরবর্তীকালে বরেন্দ্র গবেষণা জাদুঘর) গড়ে ওঠে এবং প্রত্নসামগ্রী সংরক্ষণের জন্য শরৎকুমার মাসে ২০০ টাকা প্রদানের ব্যবস্থা করেন।
- ১৯১১ সালে বরেন্দ্র গবেষণা জাদুঘরে সংগৃহীত সকল দুষ্প্রাপ্য ও অনন্য নমুনা কলকাতার ভারতীয় জাতীয় জাদুঘর দাবি করলে বরেন্দ্র জাদুঘরের অস্তিত্ব বিপন্ন হওয়ার উপক্রম হয়।
- বরেন্দ্র গবেষণা জাদুঘরের সংগ্রহের মধ্যে রয়েছে পাথর ও ধাতুনির্মিত ভাস্কর্য, খোদিত লিপি, মুদ্রা, মৃৎপাত্র ও পোড়ামাটির ফলক, অস্ত্রশস্ত্র, আরবি ও ফারসি দলিলপত্র, চিত্র, বইপত্র ও সাময়িকী এবং সংস্কৃত ও বাংলা পান্ডুলিপিসমূহ।
৬৫.
আসাদ গেট কোন স্মৃতি রক্ষার্থে নির্মিত হয়?
  1. ক) ৫২ -এর ভাষা আন্দোলন
  2. খ) ৭১ -এর মুক্তিযুদ্ধ
  3. গ) ৬৯ -এর গণঅভ্যুত্থান
  4. ঘ) ৬৬ -এর ছয়দফা
ব্যাখ্যা
- শহীদ আসাদ উনিশশত ঊনসত্তরের গণঅভ্যুত্থান এর শহীদ ছাত্রনেতা।
- আসাদুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শেষ বর্ষের ছাত্র ছিলেন।
- তিনি ১৯৬৯ সালের ২০ জানুয়ারি ছাত্র সংগ্রাম কমিটির ১১ দফা আদায়ের মিছিলে পুলিশের গুলিতে নিহত হন।
তাঁর মৃত্যু ঊনসত্তরের ছাত্র-গণআন্দোলনের গোটা অবয়বকেই পাল্টে দেয় এবং তা আইয়ুব খানের শাসন ও নিপীড়নমূলক ব্যবস্থার বিরুদ্ধে গণঅভ্যুত্থানে পরিণত হয়।
- অনেক জায়গায় জনতা স্বতঃস্ফূর্তভাবে আইয়ুবের নামফলক নামিয়ে আসাদের নাম উৎকীর্ণ করে।
- এভাবে ‘আইয়ুব গেট’ হয়ে যায় ‘আসাদ গেট’, ‘আইয়ুব এভিনিউ’ নামান্তরিত হয়ে হয় ‘আসাদ এভিনিউ’।
- তখন থেকে আসাদের নাম হয়ে ওঠে নিপীড়নের বিরুদ্ধে সংগ্রামের মূর্ত প্রতীক।

উৎস: বাংলাপিডিয়া।
৬৬.
সরকারি নথিতে আগরতলা ষড়যন্ত্র মামলার নাম কী ছিল?
  1. ক) আগরতলা ষড়যন্ত্র মামলা
  2. খ) রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য
  3. গ) করাচি ষড়যন্ত্র মামলা
  4. ঘ) ইসলামাবাদ ষড়যন্ত্র মামলা
ব্যাখ্যা
- বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আগরতলা মামলা একটি গুরুত্বপূর্ণ ঘটনা। - ১৯৬৮ সালের ৬ জানুয়ারি পাকিস্তান সরকার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষণা করে যে, পাকিস্তানকে বিচ্ছিন্ন করার জন্য একটি ষড়যন্ত্র উদঘাটিত হয়েছে।
- এর সাথে জড়িত থাকার অভিযোগে দুইজন আওয়ামী লীগ নেতা, সিভিল সার্ভিসের দুইজন বাঙালি কর্মকর্তাসহ ২৮ জনকে গ্রেফতার করা হয়।
- ১৮ জানুয়ারি আরেকটি প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে শেখ মুজিবুর রহমানকে উক্ত মামলার ১নং
আসামী বলে ঘোষণা করা হয়।
- এই মামলার বিচারের জন্য একটি স্পেশাল ট্রাইবুনাল গঠিত হয়।
- এই মামলার সরকারি নাম ‘রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য’।
- লোকমুখে এই মামলা পরিচিতি লাভ করে ‘আগরতলা ষড়যন্ত্র মামলা’ হিসেবে।
- বঙ্গবন্ধু এই মামলার নামকরণ করেছিলেন ‘ইসলামাবাদ ষড়যন্ত্র মামলা’ নামে।
- কিন্তু ১৯৬৯-এর গণআন্দোলন জোরদার হয়ে উঠলে ২২ ফেব্রুয়ারি সরকার আগরতলা মামলা প্রত্যাহার করে ও বিনাশর্তে ৩৫ জন অভিযুক্তকেই মুক্তি দেয়।
- ১৯৬৮ সালের ৬ জানুয়ারি সরকার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পাকিস্তানকে বিচ্ছিন্ন করে পূর্ব পাকিস্তানকে স্বাধীন করার এক ষড়যন্ত্রের কথা প্রকাশ করে ও একটি মামলা দায়ের করে।
- এই মামলার ১নং আসামী করা হয় শেখ মুজিবুর রহমানকে।
- মোট আসামীর সংখ্যা ছিল ৩৫।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এস এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৭.
'গ্রীন এক্সপ্রেস' কোন ফসলের উন্নত জাত?
  1. ক) তুলা
  2. খ) তামাক
  3. গ) টমেটো
  4. ঘ) বাঁধাকপি
ব্যাখ্যা
- উন্নত জাতের বাঁধাকপি নাম গ্রীন এক্সপ্রেস।
- আগাম জাতের বাঁধাকপি  লাগাতে চাইলে লাগাতে হবে কে ক্রস এবং এক্সপ্রেস ক্রস জাত দুটি।
- মধ্যম সময়ের উপযোগী জাত হল কে ওয়াই ক্রস, এটলাস ৭০, টোকিও প্রাইড, গ্রীন এক্সপ্রেস, প্রভাতী ইত্যাদি। 
- আর দেরীতে লাগাতে চাইলে লাগাতে হবে এটলাস ৭০, লিও ৮০, সেভয়, রুবি বল, ড্রাম হেড ইত্যাদি।
- এ দেশের আবহাওয়ায় বীজ উৎপাদন করতে চইলে করতে হবে বারি বাঁধাকপি ২ (অগ্রদূত), ইপসা বাঁধাকপি ১।
- সমপ্রতিক আমদানীকৃত হাইব্রিড জাতসমূহের মধ্যে উল্লেখযোগ্য হল সামার ওয়ারিয়র এফ ১, লরেন্স এফ ১, গ্রীন ৬২১ এফ ১, সামার ষ্টার এফ ১, গ্রীন কর্নেট এফ ১, অটাম কুইন এফ ১, সুপার ট্রপিক এফ ১, সামার বয় এফ ১, গ্রীন বল ৪০ এফ ১, সুপ্রিম কুইন এফ ১ ইত্যাদি। 

উৎস: জাতীয় কৃষি তথ্য সার্ভিস।
৬৮.
ওয়ার্ল্ডফিশের সর্বশেষ হিসেবে বিশ্বের মোট ইলিশের কত শতাংশ বাংলাদেশে উৎপাদিত হয়?
  1. ক) ৫৬ শতাংশ
  2. খ) ৪৫ শতাংশ
  3. গ) ৬৫ শতাংশ
  4. ঘ) ৮৬ শতাংশ
ব্যাখ্যা
- মৎস্যবিষয়ক আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডফিশের সর্বশেষ হিসেবে বিশ্বের মোট ইলিশের ৮৬ শতাংশ এখন বাংলাদেশে উৎপাদিত হচ্ছে।
- অথচ চার বছর আগেও বিশ্বের মোট ইলিশের উৎপাদনের ৬৫ শতাংশ আসত বাংলাদেশ থেকে।
- বাংলাদেশের পরই ইলিশের উৎপাদনে দ্বিতীয় স্থানে ভারত।
- পাঁচ বছর আগে দেশটিতে বিশ্বের প্রায় ২৫ শতাংশ ইলিশ উৎপাদিত হতো।
- তবে চলতি বছর তাদের উৎপাদন প্রায় সাড়ে ১০ শতাংশে নেমেছে।
- মা ইলিশ রক্ষা অভিযানের অংশ হিসেবে প্রতিবছর ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুমে এই মাছ ধরা বন্ধ থাকে।

 (উৎস: প্রথম আলো)
৬৯.
'গ্রন্থাগার অধিদপ্তর' কোন মন্ত্রণালয়ের অধীন?
  1. ক) স্থানীয় সরকার মন্ত্রণালয়
  2. খ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়
  3. গ) তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়
  4. ঘ) সংস্কৃতি মন্ত্রণালয়
ব্যাখ্যা
- জাতীয় গ্রন্থাগার  একটি জাতির ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির আইনানুমোদিত তত্ত্বাবধানকারী ও সংরক্ষণকারী এবং জাতির সৃষ্টিশীল কাজের প্রহরী প্রতিষ্ঠান।
- স্বাধীনতা লাভের পরপরই সরকারি এক বিশেষ অধ্যাদেশের অধীনে বাংলাদেশের জাতীয় গ্রন্থাগার প্রতিষ্ঠিত হয়।
- জাতীয় গ্রন্থাগার ভবন, ঢাকার আগারগাঁও অবস্থিত।
- স্বাধীনতার পূর্বে ১৯৬৭ সালের সেপ্টেম্বরে ঢাকায় পাকিস্তানের কেন্দ্রীয় গ্রন্থাগারের একটি শাখা চালু হয় এবং এর নাম দেওয়া হয় ‘বুকস্ অ্যান্ড নিউজপেপারস্ কালেকশন ব্রাঞ্চ’।
- তৎকালীন পূর্ব পাকিস্তানে প্রকাশিত গ্রন্থ ও সংবাদপত্র সংগ্রহ করাই ছিল এর কাজ।
- এটিই বাংলাদেশ জাতীয় গ্রন্থাগার প্রতিষ্ঠার প্রাথমিক ধাপ।
- ১৯৭৩ সাল থেকেই বাংলাদেশ জাতীয় গ্রন্থাগার চালু হয়।
- বিশেষ করে দেশ ও বিদেশ থেকে বাংলাদেশের মাটি ও মানুষ সম্পর্কিত যে কোনো ধরনের দলিলপত্র ও প্রকাশনা সংগ্রহের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
- এর ফলে এটি বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের কাগুজে দলিলপত্রের সবচেয়ে বড় সংগ্রহশালায় পরিণত হয়।
- ১৯৭৩ সালে কিছু প্রয়োজনীয় কাঠামোগত পরিবর্তন এনে সরকার বাংলাদেশ জাতীয় গ্রন্থাগারকে বাংলাদেশ জাতীয় মহাফেজখানা ও গ্রন্থাগার (ডাইরেক্টরেট অব আর্কাইভস অ্যান্ড লাইব্রেরিস) অধিদপ্তরের অধীনে নিয়ে আসে।
- বর্তমানে ২০০২ এ অধিদপ্তর সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠান।
- প্রথমদিকে ঢাকায় ১০৩ নং এলিফেন্ট রোড এবং পরে ১০৬ নং সেন্ট্রাল রোডের ভাড়া বাড়িতে জাতীয় গ্রন্থাগারের কর্মকান্ড চলে।
- ১৯৮৫ সালে ঢাকার শেরে বাংলা নগরস্থ আগারগাঁও-এ সরকার কর্তৃক নির্মিত নিজস্ব ভবনে গ্রন্থাগার স্থানান্তরিত হয়।

উৎস:- বাংলাপিডিয়া।
৭০.
বাংলাদেশ 'জাতীয় শিশু দিবস' পালিত হয় কত তারিখ?
  1. ক) ৮ মার্চ
  2. খ) ২ মার্চ
  3. গ) ১৭ মার্চ
  4. ঘ) ২৬ মার্চ
ব্যাখ্যা
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর জাতির জনক এবং বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতিল।
- শেখ মুজিবুর রহমান ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গীপাড়া গ্রামে ১৯২০ সালের ১৭ মার্চ জন্মগ্রহণ করেন।
- তাঁর পিতা শেখ লুৎফর রহমান ছিলেন গোপালগঞ্জ দেওয়ানি আদালতের সেরেস্তাদার।
- মুজিব ছয় ভাই-বোনের মধ্যে তৃতীয় ছিলেন। তিনি স্থানীয় গীমাডাঙ্গা স্কুলে প্রাথমিক শিক্ষা লাভ করেন।
- চোখের সমস্যার কারণে তাঁর প্রাথমিক শিক্ষা চার বছর ব্যাহত হয়।
- ১৯৪২ সালে তিনি গোপালগঞ্জ মিশনারী স্কুল থেকে ম্যাট্রিক, ১৯৪৪ সালে কলকাতার ইসলামিয়া কলেজ থেকে আই.এ এবং একই কলেজ থেকে ১৯৪৭ সালে বি.এ পাশ করেন।
- স্কুল জীবন থেকেই মুজিবের মধ্যে নেতৃত্বের গুণাবলীর বিকাশ ঘটে।  
- অস্থিতিশীল অবস্থার সুযোগ নিয়ে একদল সংক্ষুব্ধ সেনাসদস্য ১৯৭৫ সালের ১৫ আগস্ট তাঁকে এবং পরিবারের অন্য যেসব সদস্য তাঁর বাড়িতে অবস্থান করছিলেন তাদের সবাইকে হত্যা করে। 
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিনকে কেন্দ্র করে ১৭ মার্চ জাতীয় শিশু দিবস পালিত হয়।

উৎস: বাংলাপিডিয়া ও জাতীয় তথ্য বাতায়ন।
৭১.
'রাখাইন' ক্ষুদ্র জনগোষ্ঠীর বসবাস বাংলাদেশের কোন জেলায়?
  1. ক) রাঙামাটি
  2. খ) পটুয়াখালি
  3. গ) ময়মনসিংহ
  4. ঘ) বান্দরবান
ব্যাখ্যা
- রাখাইন  বাংলাদেশে বসবাসরত একটি আদিবাসী জনগোষ্ঠী যারা আঠারো শতকের শেষে আরাকান থেকে বাংলাদেশে এসে উপকূলীয় জেলা কক্সবাজার ও পটুয়াখালীতে বসতি স্থাপন করে।
- রাখাইনদের হাজার বছরের পুরানো এক সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্য রয়েছে।
- রাখাইনরা কৃষি ও মৎস্য শিকার ছাড়াও ব্যবসা-বাণিজ্য, নৌকা নির্মাণ, কারিগর, ব্যবসা, বৃক্ষ কর্তন, তাঁত বুনন ইত্যাদির মাধ্যমে জীবিকা নির্বাহ করে। তাছাড়া পেং থিং (স্বর্ণকার), পেং ফে (কামার), পেং পু (কাঠের নক্সাকার), পেং চোয়ে (রঙের নক্শাকার), পেং রে (রাজমিস্ত্রি), পেং সী (চিত্রকর), পেং বো-য়ে (গোলাকৃতি কাঠের নক্সাকার), পেং থে ম (ধাতব মিস্ত্রি) ইত্যাদি পেশায়ও তারা জড়িত।
- সামাজিক অনুষ্ঠানের মধ্যে রয়েছে:
ছামাদা (বিবাহ রীতি), সাংগ্রেং (জলকেলি উৎসব), নাই চাই-কূ (বর্ষ বিদায় ও বর্ষবরণ উৎসব), পাইলং পোয়ে (নৌকা বাইচ ও মেলা), চিয়াং-পোয়ে (বলি খেলা ও মেলা), রাঠাহ্ পোয়ে (রথ মেলা), চা-ছো-দ পোয়ে (বয়ান মেলা), নাহ্ থো মাংগালা (কন্যা ও পুত্র শিশুর কর্ণ ছেদন অনুষ্ঠান), লো থোয়ে মাংগালা (চাষ উৎসব), কাও-ছাই-ছাহ্ পোয়ে (নবান্ন উৎসব), মাহ-ইং (ফানুস উড্ডয়ন উৎসব), বর্ষাবরণ উৎসব ইত্যাদি।

উৎস: বাংলাপিডিয়া।
৭২.
গ্ণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাংবিধানিক পদ কোনটি?
  1. ক) ডিপুটি স্পিকার 
  2. খ) বিভাগীয় কমিশনার
  3. গ) জেলা প্রশাসক
  4. ঘ) সিটি কর্পোরেশনের মেয়র
ব্যাখ্যা
- ডিপুটি স্পিকার গ্ণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি সাংবিধানিক পদ।
- গ্ণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাংবিধানিক পদ:- 
রাষ্ট্রপতি  
স্পিকার
প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীগণ 
ডিপুটি স্পিকার 
প্রধান বিচারপতি  
সংসদ সদস্য 
প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার 
মহা-হিসাব রক্ষক ও নিয়ন্ত্রক 
সরকারী কর্ম- কমিশনের চেয়ারম্যান ও অন্যান্য ।

উৎস:- জাতীয় তথ্য বাতায়ন।
৭৩.
শেখ রাসেল পল্লী উন্নয়ন একাডেমি স্থাপিত হবে -
  1. ক) গোপালগঞ্জ
  2. খ) রংপুর
  3. গ) জামালপুর
  4. ঘ) যশোর
ব্যাখ্যা
- শেখ রাসেল পল্লী উন্নয়ন একাডেমি স্থাপিত হবে - রংপুরে।
- বাংলাদেশে আরও দুটি পল্লী উন্নয়ন একাডেমি হচ্ছে।
- এর মধ্যে একটি হবে জামালপুরের মেলান্দহ উপজেলায়, আরেকটি রংপুর জেলায়।
- জামালপুরের পল্লী উন্নয়ন একাডেমির নাম হবে শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি, জামালপুর।
- আর রংপুর পল্লী উন্নয়ন একাডেমির নাম হবে শেখ রাসেল পল্লী উন্নয়ন একাডেমি, রংপুর।
- মন্ত্রিসভার বৈঠকে এই দুটি একাডেমি করার জন্য আইনের খসড়া চূড়ান্তভাবে অনুমোদন দেওয়া হয়েছে।

উৎস:- লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, এপ্রিল ২০২২।
৭৪.
বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগরে মহীসোপানের বিস্তৃতি কত?
  1. ক) ২৫০ নটিক্যাল মাইল
  2. খ) ২০০ নটিক্যাল মাইল
  3. গ) ৩৫৪ নটিক্যাল মাইল
  4. ঘ) ১২ নটিক্যাল মাইল
ব্যাখ্যা
- বাংলাদেশের দক্ষিণে বঙ্গোসাগরে মহীসোপানের বিস্তৃতি প্রায় ৩৫৪ নটিক্যাল মাইল।
- পৃথিবীর মহাদেশসমূহের স্থলভাগের যে অংশ অল্প ঢালু হয়ে সমুদ্রের পানির মধ্যে নেমে গেছে তাকে  মহীসোপন বলে।
- মহীসোপান ১° কোণে সমুদ্র তলদেশে নিমজ্জিত থাকে।
- মহীসোপানের গড় প্রশস্ততা ৭০ কিলোমিটার।
- পৃথিবীর বৃহত্তম মহীসোপান ইউরোপের উত্তর-পশ্চিম উপকূলে অবস্থিত।

 উৎস : ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি এবং প্রথম আলো।
৭৫.
বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণকে প্রথম পাণ্ডুলিপিবিহীন এবং অলিখিত ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয় নিম্নের কোন সংস্থা?
  1. ক) UNFPA
  2. খ) UNICEF
  3. গ) UNHCR
  4. ঘ) UNESCO
ব্যাখ্যা
- ২০১৭ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘১৯৭১ সালের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ কে বিশ্বের প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা, ইউনেসকো (UNESCO)। 
- ভাষণটি ইউনেসকো বিশ্বের গুরুত্বপূর্ণ প্রামাণ্য ঐতিহ্য সংরক্ষণের জন্য ‘Memory of the World International Heritage Register'-এর তালিকায় অন্তর্ভুক্ত করেছে। - এ পর্যন্ত এসব স্বীকৃতির মধ্যে ইউনেস্কো বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণকেই প্রথম পাণ্ডুলিপিবিহীন এবং অলিখিত ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।
৭৬.
বাংলাদেশ নদী গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় কত সালে?
  1. ক) ১৯৭২
  2. খ) ১৯৭৩
  3. গ) ১৯৮০
  4. ঘ) ১৯৭৭
ব্যাখ্যা
নদী গবেষণা ইনস্টিটিউট:-
- নদী গবেষণা ইনস্টিটিউট (River Research Institute)  পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীন একটি স্বায়ত্তশাসিত জাতীয় প্রতিষ্ঠান।
- নদী গবেষণা ইনস্টিটিউট দেশের বিভিন্ন পানিসম্পদ উন্নয়ন প্রকল্পের টেকসই পরিকল্পনা গ্রহণ, নকশা প্রণয়ন এবং ব্যবস্থাপনা বিষয়ে সরকারকে গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান করে থাকে।
- এ ইনস্টিটিউটের বিভিন্ন কার্যক্রমের মধ্যে রয়েছে ভৌত নমুনা সমীক্ষাকার্য পরিচালনা (physical model studies), বিভিন্ন মৃত্তিকা পরামিতি (parameters) নির্দেশনা, বিভিন্ন নির্মাণ উপকরণের গুণাগুণ নিয়ন্ত্রণ, পানির গুণাগুণ বিশ্লেষণ, নদীবাহিত তলদেশীয়, ভাসমান এবং দ্রবীভূত পলল বিশ্লেষণ।
- নদী গবেষণা ইনস্টিটিউট ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৮৪ সালে এটি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বিডব্লিউডিবি) হাইড্রলিক গবেষণাগার হিসেবে পরিবৃদ্ধি লাভ করে।
- ১৯৯১ সালের ২০ আগস্ট এ ইনস্টিটিউট এক অধ্যাদেশ বলে (অধ্যাদেশ নং ৫৩, জুলাই ১৯৯০) বিডব্লিউডিবি থেকে পৃথক হয়ে একটি জাতীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে - পরিণত হয়।
 - ফরিদপুর শহরের উপকণ্ঠে নদী গবেষণা ইনস্টিটিউট অবস্থিত।

উৎস: বাংলাপিডিয়া।  
৭৭.
৭১ -এর মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম ভাস্কর্যের নকশা প্রণয়ন করেন কে?
  1. ক) মৃণাল হক
  2. খ) নিতুন কুণ্ডু
  3. গ) আজিজুল জলিল পাশা
  4. ঘ) আব্দুর রাজ্জাক
ব্যাখ্যা
- বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের প্রেরনায় নির্মিত সর্বপ্রথম ভাস্কর্য জাগ্রত চৌরঙ্গী, যা গাজীপুর জেলার জয়দেবপুর, চান্দনা, চৌরাস্তায় অবস্থিত।
- মুক্তিযুদ্ধের সূচনা লগ্নে গাজীপুরে সংগঠিত প্রথম সশস্ত্র প্রতিরোধ সংগ্রামের চেতনার আলোকে ও মুক্তিযুদ্ধের শহীদের স্মরণে নির্মিত হয় এটি।
- এর উচ্চতা মাটি থেকে একশত ফুট।
- দু’পাশে ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ১১নং সেক্টরের ১০৭ জন এবং ৩নং সেক্টরের ১০০ জন শহীদ সৈনিকের নাম খোদাই করা হয়েছে। - জাগ্রত চৌরঙ্গীর নকশা প্রণয়ন করেন বরেণ্য শিল্পী আঃ রাজ্জাক।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
৭৮.
বীর শ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল কোন জেলায় জন্ম গ্রহণ করেন?
  1. ক) ফরিদপুর
  2. খ) ভোলা
  3. গ) নড়াইল
  4. ঘ) ঝিনাইদহ
ব্যাখ্যা
- বীরশ্রেষ্ঠ মোহাম্মদ মোস্তফা কামাল একজন শহীদ মুক্তিযোদ্ধা।
- ভোলা জেলায় দৌলতখান উপজেলার পশ্চিম হাজীপাড়া গ্রামে ১৯৪৭ সালে তাঁর জন্ম হয়।
- মোস্তফা কামাল  ১৯৬৭ সালের ১৬ ডিসেম্বর বাড়ি থেকে পালিয়ে ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যোগ দেন।
- প্রশিক্ষণ শেষে তাঁকে নিয়োগ করা হয় ৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, কুমিল্লায় 
- বীর শ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল ২নং সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ কেরন।
- ১৯৭১ সালের উত্তাল রাজনৈতিক পরিবেশে পাকিস্তানি কর্তৃপক্ষ ৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে অভ্যন্তরীণ গোলযোগ নিয়ন্ত্রণের অজুহাতে সিলেট ও ব্রাহ্মণবাড়ীয়ায় মোতায়েন করে।
- মোস্তফার গুলীবর্ষণে পাকিস্তানি সৈন্যদের প্রায় ২০-২৫ জন হতাহত হয় এবং তাদের অগ্রগতি মন্থর হয়ে পড়ে।
- পাকিস্তানিরা মরিয়া হয়ে মোস্তফা কামালের অবস্থানের উপর মেশিনগান এবং মর্টারের গোলাবর্ষণ করতে থাকে।
- এক পর্যায়ে মোস্তফা কামালের এল.এম.জি-র গুলি নিঃশেষ হয়ে যায় এবং তিনি মারাত্বক জখম হন।
- তখন পাকিস্তানি সৈনিকরা ট্রেঞ্চে এসে তাঁকে বেয়নেট দিয়ে খুঁচিয়ে হত্যা করে।
- দরুইন গ্রামের জনগণ মোস্তফা কামালকে তাঁর শাহাদাতের স্থানের পাশেই ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সমাহিত করেন।  
- মুক্তিযুদ্ধে সাহসিকতা ও আত্মত্যাগের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ সরকার তাঁকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ‘বীরশ্রেষ্ঠ’ খেতাবে ভূষিত করে।

উৎস:- বাংলাপিডিয়া।
৭৯.
বাংলাদেশের স্বাধীনতার ইশতেহার ঘোষণা করা হয় কখন?
  1. ক) ২ মার্চ ১৯৭১
  2. খ) ৭ মার্চ ১৯৭১
  3. গ) ২৬ মার্চ ১৯৭১
  4. ঘ) ৩ মার্চ ১৯৭১
ব্যাখ্যা
- ৩ মার্চ (১৯৭১) অনুষ্ঠিতব্য জাতীয় সংসদের অধিবেশন স্থগিতের প্রতিবাদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ২ মার্চ
ঢাকায় এবং পরদিন সারাদেশে হরতাল ডাকেন।
- তাঁর আহবানে সাড়া দিয়ে পূর্ব পাকিস্তানবাসী বিক্ষোভে ফেটে পড়ে।
- ২ এবং ৩ মার্চ হরতালের ফলে সকল সরকারি কর্মকান্ড অচল হয়ে পড়ে।
- কোনো কোনো ছাত্র এবং শ্রমিক সংগঠন স্বাধীনতার ঘোষণা দাবি করেন।
- পূর্ব পাকিস্তান ছাত্রলীগ ৩ মার্চ ১৯৭১ ঢাকায় পল্টন ময়দানে আয়োজিত জনসভায় স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার প্রস্তাব গ্রহণ করে।
- সভায় ছাত্রলীগের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উপস্থিতিে ‘স্বাধীন সার্বভৌম বাংলাদেশের ঘোষণা ও কর্মসূচি’ শীর্ষক একটি ইশতেহার ঘোষণা করা হয়।

উৎস:- বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, এস এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮০.
আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (ICAO) এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) নিউইয়র্ক
  2. খ) মন্ট্রিল
  3. গ) রোম
  4. ঘ) ওয়াশিংটন ডিসি
ব্যাখ্যা
• ICAO:
- জাতিসংঘের বেসামরিক বিমান চলাচল সংস্থা (ICAO)
পূণর্রুপ– International Civil Aviation Organization (ICAO)
– এটি জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা। 
– বতর্মানে পরিচিত–  'শিকাগো কনভেনশন' নামে 
– প্রতিষ্ঠাকাল– ৭ ডিসেম্বর, ১৯৪৪
– প্রতিষ্ঠার স্থান– শিকাগো, যুক্তরাষ্ট্র।
– সদস্য দেশ– ১৯৩ টি।
– সদর দপ্তর– মন্ট্রিল, কানাডা।
– International Civil Aviation Day– ৭ ডিসেম্বর।

তথ্যসূত্র: Official website (ICAO)
৮১.
আসিয়ান জোটের সর্বশেষ সদস্য দেশ কোনটি?
  1. ক) কম্বোডিয়া
  2. খ) লাওস
  3. গ) মিয়ানমার
  4. ঘ) ব্রুনাই
ব্যাখ্যা
• ASEAN:
- ASEAN (Association of Southeast Asian Nations) দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট।
- এটি ১৯৬৭ সালের ৮ আগস্ট স্নায়ুযুদ্ধের সময় ‘ব্যাংকক ডিক্লারেশনের’ মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।
- এর সদরদপ্তর অবস্থিত জাকার্তা, ইন্দোনেশিয়া।
- এর বর্তমান সদস্য দেশ ১০টি।
- দেশগুলো হলো- মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া।
- সর্বশেষ সদস্য দেশ- কম্বোডিয়া (৩০ এপ্রিল, ১৯৯৯)।
- বাংলাদেশ আসিয়ান রিজিওনাল ফোরামের সদস্য।
- প্রথম আসিয়ান শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়-বালি, ইন্দোনেশিয়া ( ২৩-২৪ ফেব্রুয়ারি, ১৯৭৬ সালে)।

• আসিয়ান আঞ্চলিক ফোরাম (ARF):
- প্রতিষ্ঠিত হয়-১৯৯৪ সালে।
- সদস্য সংখ্যা- ২৭ টি।

তথ্যসূত্র:-  ASEAN ওয়েবসাইট।
৮২.
জাতিসংঘের কার্যকরী দাপ্তরিক ভাষা কয়টি?
  1. ক) ২ টি
  2. খ) ৩ টি
  3. গ) ৪ টি
  4. ঘ) ৬ টি
ব্যাখ্যা
• জাতিসংঘ:
- জাতিসংঘ পতিষ্ঠা লাভ করে- ২৪ অক্টোবর, ১৯৪৫ সালে।
- প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল - ৫১ টি
- জাতিসংঘ সনদে স্বাক্ষর না করেও প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে অর্ন্তভুক্ত হয় - পোল্যান্ড (৫১ তম দেশ)।
- বর্তমানে জাতিসংঘের সদস্য দেশ ১৯৩ টি।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য দেশ ১৫ টি (স্থায়ী ৫ টি এবং অস্থায়ী ১০ টি)।
– অস্থায়ী সদস্য নির্বাচিত হয় ২ বছরের জন্য। 
- স্থায়ী সদস্য দেশ - যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স ও চীন (এই ৫টি দেশের ভেটো প্রদান করার ক্ষমতা রয়েছে)।
- অস্থায়ী সদস্য দেশ - ১০ টি
- সর্বশেষ সদস্য - দক্ষিণ সুদান।
- সদর দপ্তর - নিউইর্য়ক, যুক্তরাষ্ট্র।
- ইউরোপীয় সদর দপ্তর - জেনেভা, সুইজার‌ল্যান্ড।
- জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন ট্রিগভেলি (নরওয়ে)।
- জাতিসংঘের বর্তমান মহাসচিব- আন্তোনিও গুতেরেস (পর্তুগাল) জানুয়ারি, ২০১৭ - বর্তমান।
- জাতিসংঘের মহাসচিব ৫ বছরের জন্য নির্বাচিত হন।
- অফিসিয়াল ভাষা - ৬ টি (ইংরেজি, ফরাসি, রুশ, স্প্যানিশ, চীনা, আরবি)।
- কার্যকরী দাপ্তরিক ভাষা - ২ টি (ইংরেজী ও ফ্রেঞ্চ)।
- জাতিসংঘের সাধারণ পরিষদের ২৯ তম অধিবেশনে ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
- বাংলাদেশ জাতিসংঘের ১৩৬ তম সদস্য।

তথ্যসূত্র: জাতিসংঘের অফিসিয়াল ওয়েবসাইট।
৮৩.
২২তম কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হয়?
  1. ক) টোকিও, জাপান
  2. খ) সিডনি, অস্ট্রেলিয়া
  3. গ) প্যারিস, ফ্রান্স
  4. ঘ) বার্মিংহাম, ইংল্যান্ড
ব্যাখ্যা
• কমনওয়েলথ গেমস:
- ২২তম কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হয়-২৮ জুলাই-৮ আগস্ট, ২০২২
- স্থান - বার্মিংহাম, ইংল্যান্ড
- অংশগ্রহণকারী দেশ- ৭২ টি ও ইভেন্ট ২৮০ টি।
- শীর্ষ পদক লাভকারী দেশ- অস্ট্রেলিয়া (১৭৮ টি; র্স্বণ ৬৭ টি, রৌপ্য ৫৭ টি ও ব্রোঞ্জ ৫৪ টি)
- প্রথম র্স্বণপদক জয়ী- আলেক্সই (ইংল্যান্ড)।
- দ্রুততম মানব - ফার্ডিন্যান্ড ওমানইয়ালা (কেনিয়া)।

তথ্যসূত্র: কমনওয়েলথ গেমস ওয়েবসাইট।
 
৮৪.
'ম্যাজিনো লাইন' কোন দুটি দেশের মধ্যকার সীমারেখা?
  1. ক) জার্মানি ও অস্ট্রিয়া
  2. খ) জার্মানি ও পোল্যান্ড
  3. গ) জার্মানি ও ফ্রান্স
  4. ঘ) ফিনল্যান্ড ও রাশিয়া
ব্যাখ্যা
• সীমারেখা:
- ম্যাজিনো লাইন : জার্মানি-ফ্রান্স।
- সিগফ্রিড লাইন : জার্মানি-ফ্রান্স।
- ওডারনিস লাইন : জার্মানি ও পোল্যান্ড।
- ম্যানারহেইম লাইন : ফিনল্যান্ড ও রাশিয়া।  

তথ্যসূত্র:- ব্রিটানিকা। 
৮৫.
আফ্রিদি উপজাতি কোন দেশে বাস করে?
  1. ক) আফগানিস্তান
  2. খ) অস্ট্রেলিয়া
  3. গ) পাকিস্তান
  4. ঘ) উজবেকিস্তান
ব্যাখ্যা
- আফ্রিদি স্পিন ঘর রেঞ্জের পূর্বাঞ্চল থেকে উত্তর পাকিস্তান পর্যন্ত পার্বত্য অঞ্চলে বসবাসকারী পশতুন উপজাতি।
- আফ্রিদি এবং ভারতের মুঘল রাজবংশের সৈন্যদের মধ্যে ১৬ এবং ১৭ শতকে প্রায়শই যুদ্ধ সংঘটিত হয়েছিল।
- আফ্রিদিদের সাথে ব্রিটিশদের মুখোমুখি প্রথম অ্যাংলো-আফগান যুদ্ধের (1839-42) সময় শুরু হয়েছিল, বিশেষত যখন জেনারেল জর্জ পোলক কাবুলে যাত্রা করার সময় তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন।
- ১৮৯৩ সালে খাইবার অঞ্চলের আফ্রিদিরা ডুরান্ড লাইন দ্বারা নিয়ন্ত্রণে আসে, যা আফগানিস্তান এবং ব্রিটিশ ভারতের মধ্যে উপজাতীয় অঞ্চলকে বিভক্ত করেছিল।
- ১৯৩০-এর দশকে ভারতীয় কংগ্রেস পার্টি আফ্রিদিকে ব্রিটিশ বিরোধী লাল শার্ট আন্দোলনের জন্য সমর্থন তালিকাভুক্ত করে, যা প্যান-ইসলামিজম এবং ভারতীয় জাতীয়তাবাদের সংমিশ্রণ।
- স্বাধীনতার সাথে সাথে উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশে আফ্রিদির ভূমি পাকিস্তানের একটি অংশে পরিণত হয়, যা পরবর্তীতে একটি স্বাধীন পাখতুনিস্তান বা পশতুন রাষ্ট্রের জন্য আফগান-সমর্থিত আন্দোলনের সম্মুখীন হয়।

উৎস: ব্রিটানিকা।
৮৬.
Sunshine Policy-র মেয়াদ ছিলো?
  1. ক) ১৯৯৮-২০০৮ সাল
  2. খ) ২০০০-২০১০ সাল
  3. গ) ১৯৯৭-২০০৭ সাল
  4. ঘ) ১৯৯৫-২০০৫ সাল
ব্যাখ্যা
• Sunshine Policy:
- Sunshine Policy- এর সাথে জড়িত- উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া।
- দুই কোরিয়ার সম্পর্ক উন্নয়নের জন্য ১৯৯০-এর দশকে দক্ষিণ কোরিয়া এক নীতি গ্রহন করে যা ‘সানসাইন পলিসি’ (Sunshine Policy) নামে পরিচিত।
- এই পলিসির আওতায় দুই কোরীয়ার শীর্ষ নেতাদের মধ্যে কয়েকটি বৈঠক অনুষ্ঠিত হয় এবং সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা চালানো হয়।
- Sunshine Policy-র প্রবক্তা দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট কিম দায়ে জং।
- এই পলিসির মেয়াদ ছিলো ১৯৯৮-২০০৮ সাল পর্যন্ত
- Sunshine Policy- তিনটি নীতির উপর ভিত্তি করে ছিল। যথা:
উত্তরের কোনো সশস্ত্র উস্কানি বরদাস্ত করা হবে না।
দক্ষিণ কোনোভাবেই উত্তরকে শুষে নেওয়ার চেষ্টা করবে না।
দক্ষিণ সক্রিয়ভাবে সহযোগিতা চায়
- Sunshine Policy বাস্তবায়নের কারনে ২০০০ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান- কিং দায়ে জং।

উৎস: ব্রিটানিকা.কম
৮৭.
UNESCO-এর সহযোগী সদস্য দেশ কয়টি?
  1. ক) ৯ টি
  2. খ) ৮ টি
  3. গ) ১০ টি
  4. ঘ) ১১ টি
ব্যাখ্যা
• UNESCO:
– যেসব অঞ্চল বা অঞ্চলের গোষ্ঠী তাদের আন্তর্জাতিক সম্পর্ক পরিচালনার জন্য দায়ী নয় তারা সহযোগী সদস্য হিসেবে থাকতে হতে পারে। তাদের থাকা এবং তাদের অধিকার এবং বাধ্যবাধকতা সাধারণ সম্মেলন দ্বারা নির্ধারিত হয়।
– সহযোগী সদস্য রয়েছে– ১১ টি
সহযোগী সদস্যগুলো হল– 
-আফগানিস্তান
-আলবেনিয়া
-আলজেরিয়া
-এন্ডোরা
-অ্যাঙ্গোলা
-অ্যান্টিগুয়া ও বার্বুডা
-আর্জেন্টিনা
-আর্মেনিয়া
-অস্ট্রেলিয়া
-অস্ট্রিয়া
-আজারবাইজান

অন্যদিকে -
– সংস্থার সদস্য– ১৯৩ টি।
– প্রতিষ্ঠাকাল– ১৬ নভেম্বর, ১৯৪৫ সালে চুক্তি স্বাক্ষর করে।
– চুক্তি কার্যকর হয়– ৪ নভেম্বর, ১৯৪৬ সালে।
– প্রতিষ্ঠার স্থান- লন্ডন, যুক্তরাজ্য।
– সদর দপ্তর– প্যারিস, ফ্রান্স।

তথ্যসূত্র:  Official website (UNESCO)
৮৮.
বহুজাতিক কোমল পানীয় প্রস্তুতকারক দ্য কোকা-কোলা কোন দেশীয় পণ্য?
  1. ক) যুক্তরাজ্য
  2. খ) যুক্তরাষ্ট্র
  3. গ) পর্তুগাল
  4. ঘ) ইসরায়েল
ব্যাখ্যা
• দ্য কোকা-কোলা কোম্পানি:
- মার্কিন যুক্তরাষ্ট্রের বহুজাতিক কোমল পানীয় প্রস্তুতকারক দ্য কোকা-কোলা কোম্পানি।
- কোম্পানিটি তাদের অন্যতম পণ্য কোকা-কোলার জন্য অধিক পরিচিত।
- ১৯৮৬ সালে ফার্মাসিস্ট জন স্টিথ পেম্বার্টন এ পণ্যটি উদ্ভাবন করেন।
- ১৩০ বছর আগে ১৮৮৬ সালে আসা গ্রিগস ক্যান্ডলার কোম্পানিটি প্রতিষ্ঠা করে।
- বর্তমানে এর ২০০টিরও বেশি দেশে ৫০০টিরও অধিক ব্র্যান্ড রয়েছে।
- প্রতিদিন প্রায় ১৭০ কোটি মানুষকে কোকা-কোলা এসব ব্র্যান্ড পরিবেশন করে থাকে।
- কোম্পানি ১৮৮৯ সাল থেকে এক ধরনের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক বিপণন ব্যবস্থা চালু রেখেছে, যেখানে কোম্পানিটি শুধু সিরাপজাতীয় পণ্য প্রস্তুত করে। বিশ্বব্যাপী এ সিরাপ বিপণন করা হয়।
- উত্তর আমেরিকায় দ্য কোকা-কোলা কোম্পানির নিজস্ব বিপণন কোম্পানি রয়েছে, যার নাম কোকা-কোলা রিফ্রেশমেন্ট
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া প্রদেশের আটলান্টায় ওয়ান কোকা-কোলা প্লাজায় এর সদর দফতর।
- বর্তমানে কোম্পানিটির চেয়ারম্যান ও সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন মুহতার কেন্ট।
- আর প্রেসিডেন্ট ও প্রধান পরিচালন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন জেমস কুইছে।
- প্রতিষ্ঠানটিতে এক লাখ ২৩ হাজার ২০০ কর্মী কাজ করছেন।

তথ্যসূত্র: দ্য শেয়ার বিজ।
৮৯.
কোনটি উপ-মেরুবৃত্ত নিম্নচাপ বলয়ের অবস্থান?
  1. ক) ২৫°- ৩০° অক্ষাংশে
  2. খ) ০°- ৫° অক্ষাংশে
  3. গ) ৬০° - ৭০° অক্ষাংশে
  4. ঘ) ২৫° - ৩৫° অক্ষাংশে
ব্যাখ্যা
•উপ-মেরুবৃত্ত নিম্নচাপ বলয়:
- দুই মেরুবৃত্ত প্রদেশে পৃথিবীর আবর্তনের বেগ বেশি হওয়ার কারণে এ অঞ্চলের বায়ু ক্রান্তীয় অঞ্চলের দিকে সরে যায়।
- এই অবস্থায় দুই মেরুবৃত্ত অর্থাৎ ৬০° থেকে ৭০° অক্ষাংশের মধ্যে বায়ুর চাপ যখন কমে যায় তখন যে দুটি নিম্নচাপ বলয়ের সৃষ্টি হয় তাকে উপ-মেরুবৃত্তের নিম্নচাপ বলয় বলে।

তথ্যসূত্র: ভূগোল প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯০.
বায়ুমন্ডলের আনুমানিক বয়স কত বছর?
  1. ক) ৩৫০ কোটি
  2. খ) ৪০০ কোটি
  3. গ) ৪৫০ কোটি
  4. ঘ) ৫০০ কোটি
ব্যাখ্যা
• বায়ুমন্ডল:
- পৃথিবী পৃষ্ঠের চারপাশে বেষ্টন করে যে অদৃশ্য বায়বীয় আবরণ রয়েছে তাই হলো বায়ুমন্ডল।
- বায়ুমন্ডলের ইংরেজি প্রতিশব্দ Atmosphere|। বায়ুমন্ডল পৃথিবীর অপরিহার্য অংশ। এটি আমরা দেখতে পাইনা কিন্তু অনুভব করতে পারি।
- বায়ুমন্ডল মাধ্যাকর্ষণ শক্তির ফলে পৃথিবীর গায়ের সাথে লেগে থাকে এবং আবর্তন করে। তবে বায়ুকঠিন ভুমির সাথে সমানভাবে চলতে না পারায় সামান্য পশ্চাতে পড়ে থাকে।
বিজ্ঞানীগণের ধারণা, বায়ুমন্ডলের বয়স প্রায় ৩৫০ কোটি বছর।
বায়ুমন্ডল ভূ-অভ্যন্তরের নির্গত গ্যাস থেকে উৎপত্তি লাভ করেছে।
ভূ-পৃষ্ঠ থেকে উপরের দিকে মাত্র ৩০ কিলোমিটারের মধ্যে বায়ুমন্ডলের ৯০ শতাংশ অবস্থান করছে।
ভূ-পৃষ্ঠ থেকে উপরের দিকে প্রায় ১০,০০০ কিলোমিটার পর্যন্ত বায়ুমন্ডল বিস্তৃত। 

তথ্যসূত্র: ভূগোল প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯১.
জোয়ার-ভাটার স্থিতিকাল -
  1. ক) ১২ ঘণ্টা ১৩ মিনিট
  2. খ) ৬ ঘণ্টা ৬ মিনিট ৩০ সেকেন্ড
  3. গ) ৬ ঘণ্টা
  4. ঘ) ৬ ঘণ্টা ১২ মিনিট ৩০ সেকেন্ড
ব্যাখ্যা
জোয়ার-ভাটা
সমুদ্রের একই জায়গায় প্রতিদিন দুইবার জোয়ার ও দুইবার ভাটা হয়। উপকূলে কোন একটি স্থানে একটি জোয়ারের প্রায় ৬ ঘন্টা ১৩ মিনিট পর ভাটা হয়। অর্থাৎ একটি জোয়ার অথবা একটি ভাটার স্থিতিকাল হচ্ছে ৬ ঘণ্টা ১৩ মিনিট।

যখন ‘জোয়ার-ভাটা’ একইসাথে এভাবে স্থিতিকাল জানতে চাইবে তখন একটি জোয়ার অথবা ভাটার স্থিতিকাল গণনা করবেন। প্রশ্নে ভাষাগত একটু জটিলতা আছে। এখানে মূলত একটি জোয়ার অথবা একটি ভাটার স্থিতিকাল জানতে চাওয়া হয়েছে। এক্ষেত্রে উত্তর হবে ৬ ঘন্টা ১৩ মিনিট।

আবার উপকূলে কোন একটি স্থানে পর পর দুটি জোয়ার বা দুটি ভাঁটার মধ্যে ব্যবধান বললে উত্তর হবে ১২ ঘণ্টা ২৬ মিনিট।

কয়েকটি স্যাম্পল প্রশ্ন দেখুন:

- জোয়ার ভাটার মধ্যকার ব্যবধান প্রায় কত?
উত্তর: ৬ ঘন্টা ১৩ মিনিট।

- জোয়ারের কত সময় পর ভাঁটা হয়?
উত্তর: ৬ ঘন্টা ১৩ মিনিট।

- জোয়ার-ভাটার স্থিতিকাল কত?
উত্তর: ৬ ঘন্টা ১৩ মিনিট।

- পর পর দুটি জোয়ারের মধ্যে ব্যবধান কত?
উত্তর: ১২ ঘণ্টা ২৬ মিনিট।

[বাংলাদেশ ও বিশ্বপরিচয় (এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়) বইয়ে ৬ ঘণ্টা ৬ মিনিট ৩০ সেকেন্ড দেওয়া আছে যা ভুল। প্রকৃতপক্ষে এটা হবে ৬ ঘণ্টা ১৩ মিনিট।]
৯২.
প্লাইস্টোসিনকালের বৃহত্তম উচ্চভূমি কোনটি?
  1. ক) মধুপুর ও ভাওয়ালের গড়
  2. খ) বরেন্দ্রভূমি
  3. গ) সাম্প্রতিককালের প্লাবন সমভূমি
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
• বরেন্দ্রভূমি:
- রাজশাহী বিভাগের রাজশাহী, নওগাঁ, বগুড়া, জয়পুরহাট এবং রংপুর বিভাগের রংপুর, গাইবান্ধা ও দিনাজপুর জেলার অংশবিশেষ নিয়ে বরেন্দ্রভূমি গঠিত।
- এর আয়তন ৯,৩২০ বর্গকিলোমিটার।
- এ- টি বঙ্গ অববাহিকায় প্লাইস্টোসিনকালের সর্ববৃহৎ উচ্চভূমি
- প্লাবন সমভূমি থেকে বরেন্দ্রভ‚মির গড় উচ্চতা ৬ থেকে ১২ মিটার।
- এ অঞ্চলের মৃত্তিকা অসমতল।
- বর্তমানে বরেন্দ্র বহুমুখী সেচ প্রকল্প এবং আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করে এ উচ্চভূমি কৃষিকাজের জন্য বিশেষ উপযোগী করা হয়েছে।
- ধান এখানকার প্রধান কৃষিজ ফসল। এছাড়া পাট, ভ্ট্টুা প্রভৃতি উৎপন্ন হয়।

তথ্যসূত্র:- বাংলাদেশ ও বিশ্বপরিচয়, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯৩.
‘বঙ্গবন্ধু আইল্যান্ড’ কোথায় অবস্থিত?
  1. ক) মেঘনার মােহনায়
  2. খ) পদ্মা এবং যমুনার সংযােগস্থলে
  3. গ) টেকনাফের দক্ষিণে
  4. ঘ) সুন্দরবনের দক্ষিণে
ব্যাখ্যা
• বঙ্গবন্ধু দ্বীপ: 
- বঙ্গবন্ধু দ্বীপ (যা পুটুনির দ্বীপ নামেও পরিচিত) বাংলাদেশের খুলনা বিভাগের বাগেরহাট জেলার মংলা উপজেলার সুন্দরবনের অংশ 'দুবলার চর' থেকে ১০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে অবস্থিত একটি দ্বীপ।
- ১৯৯২ সালে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে প্রথম নতুন জেগে ওঠা একটি চরের দেখা পান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একনিষ্ঠ ভক্ত, মালেক ফরাজী নামের এক মৎস শিকারী।
- এ সময় তিনি জনমানবহীন এ দ্বীপের নাম দেন ‘বঙ্গবন্ধু দ্বীপ’ এবং সেখানে একটি সাইনবোর্ড লাগিয়ে দিয়ে আসেন।
- পরবর্তীতে ২০০৪ সালের পর থেকে দ্বীপটির আয়তন ক্রমেই বড় হচ্ছে এবং না ডুবে স্থিতিশীল অবস্থায় আসছে।
- এ দ্বীপের বর্তমান আয়তন প্রায় ১০ বর্গ কিলোমিটারের মতো।
- সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় দুই মিটার উঁচু দ্বীপটি । 

তথ্যসূত্র:- প্রথম আলো।
৯৪.
সরকার কর্তৃক প্রণীত ও বলবৎকৃত নিয়মকানুনই হল-
  1. ক) আন্তর্জাতিক আইন
  2. খ) বেসরকারি আইন
  3. গ) প্রশাসনিক আইন
  4. ঘ) সরকারি আইন
ব্যাখ্যা
- আইন মানব সমাজের দর্পণস্বরূপ।
- মানুষ সামাজিক জীব। 
- আইনের প্রয়োগ ও অনুমোদনকারী কর্তৃপক্ষের উপর ভিত্তি করে আইনকে প্রধানত তিনভাগে ভাগ করা যায়ঃ (১) সরকারি আইন (২) বেসরকারি আইন (৩) আন্তর্জাতিক আইন
(১) সরকারি আইন : সরকার কর্তৃক প্রণীত ও বলবৎকৃত নিয়মকানুনই হল সরকারি আইন।
- রাষ্ট্র পরিচালনা করতে নানা ধরনের আইন প্রণয়ন ও প্রয়োগ করতে হয়।
- সরকারি আইন সাধারণত জাতীয় সংসদ বা পার্লামেন্টে প্রণীত হয়ে থাকে। 
২. বেসরকারি আইন : এ আইন রাষ্ট্রীয়ভাবে প্রণীত নয় তবে সামাজিকভাবে স্বীকৃত হয়।
- এ আইন দ্বারা ব্যক্তির সাথে ব্যক্তির সম্পর্ক রক্ষা এবং সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা হয়। যেমন, কোন সংঘের আইন, চুক্তি ও দলিল সংক্রান্ত আইন।
৩. আন্তর্জাতিক আইন : আন্তর্জাতিক পরিমন্ডলে বিভিন্ন রাষ্ট্রের সাথে সম্পর্ক নির্ধারণ ও বজায় রাখার জন্য যে আইন প্রণয়ন ও প্রয়োগ করা হয় তাকে আন্তর্জাতিক আইন বলে। 

উৎস: পৌরনীতি ও সুশাসন, এস এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।