পরীক্ষা আর্কাইভ

অন্যান্য জব সল্যুশন রিভিশন

পরীক্ষাঅন্যান্য জব সল্যুশন রিভিশনতারিখতারিখ অনির্ধারিতসময়55 minutes
মোট প্রশ্ন৩৬
সিলেবাস
জব সল্যুশন রিভিশন পরীক্ষা গত ৫টি জব সল্যুশনের পরীক্ষার প্রশ্ন মডিফাই করে রিভিশন পরীক্ষার প্রশ্ন প্রণীত হবে। তাই আগের ৫টি পরীক্ষার প্রশ্ন ও ব্যাখ্যা আর্কাইভ থেকে ভালো করে পড়ে নিন।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

অন্যান্য জব সল্যুশন রিভিশন

অন্যান্য জব সল্যুশন রিভিশন · তারিখ অনির্ধারিত · ৩৬ প্রশ্ন

.
'নূরলদীনের সারাজীবন' নাটকের পটভূমি-
  1. ক) সাঁওতাল বিদ্রোহ
  2. খ) কৃষক বিদ্রোহ
  3. গ) চাকমা বিদ্রোহ
  4. ঘ) পানিপথের যুদ্ধ
সঠিক উত্তর:
খ) কৃষক বিদ্রোহ
উত্তর
সঠিক উত্তর:
খ) কৃষক বিদ্রোহ
ব্যাখ্যা
• “নুরুলদীনের সারাজীবন” সৈয়দ শামসুল হক রচিত  কাব্যনাট্য থেকে।
- ১৭৮৩ সালে রংপুরের কৃষক বিদ্রোহের নেতা নুরলদীনের সামন্তবাদ বিরােধী সংগ্রাম অবলম্বনে রচিত নাটক- নূরলদীনের সারাজীবন (১৯৮২)।
- ব্রিটিশ বিরােধী আন্দোলনের নায়ক নূরলদীনের অবিস্মরণীয় আহবান- ‘জাগাে বাহে, কোনঠে সবাই'।

তার অন্যান্য কাব্যনাট্য:
- পায়ের আওয়াজ পাওয়া যায়,
- এখানে এখন ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'ইন্দ্রীয়' শব্দের সঠিক বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. ক) ইন্দ্রানী
  2. খ) তন্দ্রীয়
  3. গ) অতিন্দ্রীয়
  4. ঘ) জিতেন্দ্রিয়
সঠিক উত্তর:
গ) অতিন্দ্রীয়
উত্তর
সঠিক উত্তর:
গ) অতিন্দ্রীয়
ব্যাখ্যা
'ইন্দ্রীয়' শব্দের সঠিক বিপরীতার্থক শব্দ অতিন্দ্রীয় 
ইদানীং - তদানীং

গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ:
ইহকাল - পরকাল 
ইদানীং - তদানীং
ইহলৌকিক - পারলৌকিক 
ঈদানীন্তন - তদানীন্তন 
ঈষৎ - অধিক/প্রচুর 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
খনার বচনে প্রাধান্য পেয়েছে-
  1. ক) কৃষি
  2. খ) ঋতু
  3. গ) আবহাওয়া
  4. ঘ) সবগুলো
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
ব্যাখ্যা
খনার বচন: 
খনার বচন বিশেষ অর্থবোধক বাক্য বা উক্তি। ইংরেজি saying, proverb কিংবা বাংলা প্রবাদ শব্দ অনেকটা এর সমার্থক, কিন্তু বচনের তাৎপর্য আরও ব্যাপক ও ভিন্ন।
শুভাশুভ, বিধিবিধান, নীতি ও উপদেশবাচক প্রতিপাল্য প্রাজ্ঞোক্তিই সাধারণ অর্থে বচন, যেমন গুরুর বচন, মহাপুরুষের বচন ইত্যাদি। বাংলায় ডাক ও খনার উক্তি বচনের প্রকৃষ্ট উদাহরণ।
- খনার বচনগুলো কৃষি, আবহাওয়া, ঋতু, জ্যাতিশাস্ত্র সম্পর্কিত। এছাড়াও স্বাস্থ্য, খাদ্য ও পুষ্টি বিষয়ের খনার বচন রয়েছে।
- ‘খনার বচন’ রচয়িতার প্রকৃত নাম লীলাবতী; লীলাবতী আর্যার প্রণেতা ও খনা একই ব্যক্তি।
- আনুমানিক ৮ম থেকে ১২শ শতাব্দীর মধ্যে রচিত।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
অশুদ্ধ বানান কোনটি?
  1. ক) স্বায়ত্তশাসন
  2. খ) মুমূর্ষু
  3. গ) শুশ্রূষা
  4. ঘ) কল্যাণীয়েসু
সঠিক উত্তর:
ঘ) কল্যাণীয়েসু
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কল্যাণীয়েসু
ব্যাখ্যা
• সম্ভাষণসূচক শব্দে এ - কারের পর মূর্ধন্য - ষ ব্যবহৃত হয়।
যেমন: কল্যাণীয়েষু, শ্রদ্ধাস্পদেষু, স্নেহাস্পদেষু, বঙ্গবরেষু, সুজনেষু।

• কল্যাণীয়েষু (বিশেষ্য)
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = কল্যাণীয়+এষু
অর্থ: বয়ঃকনিষ্ঠ পুরুষকে লিখিত পত্রের সম্বোধন-সূচক পাঠ।

• শুশ্রূষা (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = √শ্রু+সন্‌+অ+আ 
অর্থ: পরিচর্যা, সেবা।

• মুমূর্ষু (বিশেষণ)
- সংস্কৃত শব্দ
- প্রকৃতি প্রত্যয় = √ম্+সন্‌+উ
- অর্থ: মৃত্যুকাল আসন্ন এমন, মরণাপন্ন, মৃতপ্ৰায় 

• স্বায়ত্তশাসন (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = স্বায়ত্ত+শাসন
অর্থ: স্বশাসিত রাষ্ট্র। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
.
'রত্ন > রতন' কোন প্রকার ধ্বনি পরিবর্তনের উদাহরণ?
  1. ক) সমীভবন
  2. খ) ধ্বনি বিপর্যয়
  3. গ) বিষমীভবন
  4. ঘ) বিপ্রকর্ষ
সঠিক উত্তর:
ঘ) বিপ্রকর্ষ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বিপ্রকর্ষ
ব্যাখ্যা
• মধ্য স্বরাগম, বিপ্রকর্ষ বা স্বরভক্তি (Anaptyxis):
সময় সময় উচ্চারণের সুবিধার জন্য সংযুক্ত ব্যঞ্জনধ্বনির মাঝখানে স্বরধ্বনি আসে। একে বলা হয় মধ্য স্বরাগম বা বিপ্রকর্ষ বা স্বরভক্তি।
যেমন
অ – রত্ন > রতন, ধর্ম > ধরম, স্বপ্ন > স্বপন, হর্ষ > হরষ ইত্যাদি।
ই – প্রীতি > পিরীতি, ক্লিপ > কিলিপ, ফিল্ম > ফিলিম ইত্যাদি।
উ – মুক্তা মুকুতা, তুর্ক » তুরুক, ক্রু » ভুরু ইত্যাদি।
এ – গ্রাম > গেরাম, প্ৰেক > পেরেক, স্রেফ > সেরেফ ইত্যাদি।
ও – শ্লোক » শােলােক, মুরগ > মুরােগ > মােরগ ইত্যাদি।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ সংস্করণ)।
.
Which kind of parts of speech is 'Secretariat'?
  1. ক) Noun
  2. খ) Verb
  3. গ) Adverb
  4. ঘ) Adjective
সঠিক উত্তর:
ক) Noun
উত্তর
সঠিক উত্তর:
ক) Noun
ব্যাখ্যা
Secretariat (Noun):
English Meaning: a permanent administrative office or department, especially a governmental one.
Bangla Meaning: কোনো বৃহৎ সংগঠনের মহাসচিবের কর্মচারীবৃন্দ বা দফতর; সচিবালয়।

Example Sentence: The Council formed a permanent secretariat in Brussels to assist its work.

Source: Oxford Dictionary, Bangla Academy Dictionary
.
A poem or song written in order to praise a person or thing is called -
  1. ক) Tragedy
  2. খ) Ballad
  3. গ) Ode
  4. ঘ) Elegy
সঠিক উত্তর:
গ) Ode
উত্তর
সঠিক উত্তর:
গ) Ode
ব্যাখ্যা
প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 

Tragedy (noun) (plural tragedies)
- (১) [countable noun] ট্র্যাজেডি; বিয়োগান্ত নাটক।
- (২) বাস্তব জীবনের শোকাবহ ঘটনা/অভিজ্ঞতা।
-  a very sad event, that shocks people because it involves death.

Ballad (noun)
- বিশেষত প্রাচীন কাহিনিসংবলিত সাদামাটা গান বা কবিতা; গাথা।
- A popular kind of narrative poem, adapted for recitation or singing.

Ode (noun)
- কবিতাবিশেষ (গাথাকবিতা);
- সাধারণত অনিয়মিত ছন্দে রচিত ও মহৎ অনুভূতি প্রকাশক এই কবিতা প্রায়ই কোনো বিশেষ ঘটনা বা বস্তুর মহিমাকীর্তন করে।
- a poem or song written in order to praise a person or thing.

Elegy (noun) (plural elegies) শোকগাথা।
- A mournful poem written on the death of someone's love.

Source: Accessible Dictionary by Bangla Dictionary, Cambridge Dictionary and Longman Dictionary
.
Akash went to Khulna with a view to _____ a new place.
  1. ক) visit
  2. খ) visiting
  3. গ) visited
  4. ঘ) have visited.
সঠিক উত্তর:
খ) visiting
উত্তর
সঠিক উত্তর:
খ) visiting
ব্যাখ্যা
কোনো বাক্যে mind, cannot help, could not help, with a view to, look forward to, be used to, worth ইত্যাদি শব্দ সমূহের পর কোনো verb বসলে সেই verb এর সাথে ing যুক্ত করতে হয়।
যেহেতু প্রদত্ত প্রশ্নে with a view to আছে এবং এরপর verb এর সাথে ing যুক্ত হবে।

সুতরাং সঠিক উত্তর - visiting.
সম্পূর্ণ বাক্যটি হবে - Akash went to Khulna with a view to visiting a new place.
.
Choose the correct sentence?
  1. ক) She had gone to the coffee shop before she came home.
  2. খ) She gone to the coffee shop before she came home.
  3. গ) She went to the coffee shop before she came home.
  4. ঘ) She has gone to the coffee shop before she came home.
সঠিক উত্তর:
ক) She had gone to the coffee shop before she came home.
উত্তর
সঠিক উত্তর:
ক) She had gone to the coffee shop before she came home.
ব্যাখ্যা
সঠিক উত্তর হবে - She had gone to the coffee shop before she came home.
কারণ before যুক্ত দুইটি clause এর প্রথম clause টি past perfect tense এ হলে, পরের clause টি past indefinite এ হয়।
১০.
What is the meaning of the word 'Liberate'?
  1. ক) Emancipate
  2. খ) Complex
  3. গ) Coordinate
  4. ঘ) Emulate
সঠিক উত্তর:
ক) Emancipate
উত্তর
সঠিক উত্তর:
ক) Emancipate
ব্যাখ্যা
Liberate - liberate (verb transitive) মুক্ত করা; উদ্ধার করা: people from slavery; liberate one’s mind from prejudice.

প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 
Emancipate (verb transitive) emancipate; (from) - মুক্তি দেওয়া (বিশেষত রাজনৈতিক বা নৈতিক অবরোধ থেকে)।
Complex - পরস্পরসম্পর্কিত অংশ নিয়ে গঠিত; জটিল; যৌগিক; দুর্বোধ্য।
Coordinate - সমপদস্থ; সমগুরুত্বসম্পন্ন
Emulate - সমকক্ষ হতে অথবা ছাড়িয়ে যেতে চেষ্টা করা।

সুতরাং দেখা যাচ্ছে,  অর্থগত দিক থেকে Liberate শব্দের অর্থ Emancipate এর সাথে মিলে যাচ্ছে।
তাই সঠিক উত্তর - Emancipate.
১১.
Choose the correct spelling -
  1. ক) Abborigines
  2. খ) Aboriginnes
  3. গ) Aborigines
  4. ঘ) Aboregence
সঠিক উত্তর:
গ) Aborigines
উত্তর
সঠিক উত্তর:
গ) Aborigines
ব্যাখ্যা
Aborigines (noun), (plural) যার singular aborigine (noun) অস্ট্রেলীয় আদিবাসী।
- the aborigines আদিবাসী।

Source: Accessible Dictionary by Bangla Academy
১২.
Which one of the following is a noun?
  1. ক) openly
  2. খ) reopen
  3. গ) openness
  4. ঘ) None of these
সঠিক উত্তর:
গ) openness
উত্তর
সঠিক উত্তর:
গ) openness
ব্যাখ্যা
প্রশ্নে উল্লেখিত অপশন সমুহের মধ্যে - openness (noun) [uncountable noun]

প্রশ্নে উল্লেখিত অন্য অপশন গুলোর মধ্যে -
openly (adverb)-  লুকোচুরি না-করে; খোলাখুলিভাবে।
Reopen (verb) - বন্ধ বা ছুটির পর পুনরায় খোলা।

Source: Accessible Dictionary.
১৩.
Mina got her work ___ by Mahi.
  1. ক) do
  2. খ) have done
  3. গ) done
  4. ঘ) to be done
সঠিক উত্তর:
গ) done
উত্তর
সঠিক উত্তর:
গ) done
ব্যাখ্যা
subject যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় তখন এই অর্থে causative verb ব্যবহৃত হয়। 
Help, Get, Have, Let, Make ইত্যাদি বহুল প্রচলিত causative verb.

Causative verb হিসাবে get এর structure - 
Subject + get + object +verb এর past participle এই structure টি ব্যবহৃত হয়।

সুতরাং, প্রদত্ত বাক্যে Mina, Mahi কে দিয়ে কাজ করিয়ে নেওয়া বোঝাতে do এর past participle form হিসাবে done হবে।
১৪.
The jury ___ divided in their opinions.
  1. ক) were
  2. খ) have
  3. গ) was
  4. ঘ) has
সঠিক উত্তর:
ক) were
উত্তর
সঠিক উত্তর:
ক) were
ব্যাখ্যা
শ্যূন্যস্থানে সঠিক উত্তর হবে - were.
Jury অর্থ বিচারকমণ্ডলী এবং এটি একটি collective noun.
Collective noun হচ্ছে অবিভক্ত সমষ্টি এবং এর verb এবং pronoun দুটোই singular হয়ে থাকে।

কিন্তু, Collective Noun এর সদস্যদের মধ্যে বিভাজন সৃষ্টি হলে, তাদেরকে একক ভাবে না বুঝিয়ে প্রত্যেককে আলাদাভাবে বোঝালে ,তাদেরকে noun of multitude বলে। Noun of multitude এর verb and pronoun দুটাই plural হয়ে থাকে।
তাই সঠিক উত্তর- were.
Complete sentence: The jury were divided in their opinions.
১৫.
Choose the correct answer.
  1. ক) You, I & Lima are present
  2. খ) I, you and Lima are guilty.
  3. গ) Lima, you and I are guilty.
  4. ঘ) I, Lima and you are guilty.
সঠিক উত্তর:
খ) I, you and Lima are guilty.
উত্তর
সঠিক উত্তর:
খ) I, you and Lima are guilty.
ব্যাখ্যা
কোনো sentence এ একাধিক pronoun বসলে  '231' নিয়মে অর্থাৎ প্রথমে 'second person', তারপর 'third person' এবং শেষে 'first person' বসে।
সেই সাথে auxiliary verb এর plural form হবে।
যেমন: You, he and I are present

কিন্তু মনে রাখতে হবে,
দোষ স্বীকার করলে অথবা অপরাধ স্বীকার করলে '123' নিয়মে বসবে। 
অর্থাৎ first person'+ second person+ third person + auxiliary verb এর plural for

সুতরাং নিয়মানুযায়ী সঠিক উত্তর হবে - I, you and Lima are guilty.
১৬.
Which of the following is singular?
  1. ক) Spectacles
  2. খ) Scissors
  3. গ) furniture
  4. ঘ) geese
সঠিক উত্তর:
গ) furniture
উত্তর
সঠিক উত্তর:
গ) furniture
ব্যাখ্যা
প্রশ্ন প্রদত্ত অপশন গুলোর মধ্যে - 
Furniture একটি singular word, এর কোনো plural form হয় না।
Spectacles and Scissors are nouns, যারা সব সময় plural হিসাবে ব্যবহৃত হয়।
আর Geese হচ্ছে Goose এর plural form.

সুতরাং বোঝা যাচ্ছে, প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - কেবল মাত্র furniture, singular হিসেবে ব্যবহৃত হয়।
১৭.
দুটি সংখ্যার অনুপাত 4 : 3 এবং গ. সা. গু. 5 হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত?
  1. ক) 12
  2. খ) 10
  3. গ) 14
  4. ঘ) 15
সঠিক উত্তর:
ঘ) 15
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 15
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার অনুপাত 4 : 3 এবং গ. সা. গু. 5 হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত?

সমাধান: 
ধরি
সংখ্যা দুইটি 4x এবং 3x
4x এবং 3x এর গ.সা.গু = x

প্রশ্নমতে
x = 5

∴  ক্ষুদ্রতম সংখ্যা = 3 × 5 = 15
১৮.
একটি বাস ঘন্টায় 25 কি. মি. বেগে গাবতলী হতে আরিচা পৌঁছাল। আবার বাসটি ঘন্টায় 30 কি.মি. বেগে আরিচা থেকে গাবতলী ফিরে এল। যাতায়াতে বাসটির মোট সাড়ে পাঁচ ঘন্টা সময় লাগল। গাবতলী থেকে আরিচার দূরত্ব কত?
  1. ক) 60 কি.মি.
  2. খ) 75 কি.মি.
  3. গ) 70 কি.মি.
  4. ঘ) 65 কি.মি.
সঠিক উত্তর:
খ) 75 কি.মি.
উত্তর
সঠিক উত্তর:
খ) 75 কি.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বাস ঘন্টায় ২৫ কি. মি. বেগে গাবতলী হতে আরিচা পৌঁছাল। আবার বাসটি ঘন্টায় ৩০ কি.মি. বেগে আরিচা থেকে গাবতলী ফিরে এল। যাতায়াতে বাসটির মোট সাড়ে পাঁচ ঘন্টা সময় লাগল। গাবতলী থেকে আরিচার দূরত্ব কত?

সমাধান: 
গাবতলী থেকে আরিচার দূরত্ব = x কি.মি.
প্রশ্নমতে,
(x/25) + (x/30) = 5.5
(6x + 5x)/150 = 5.5
11x/150 = 5.5
x = (5.5 × 150) / 11
x = 75

∴ গাবতলী থেকে আরিচার দূরত্ব 75 কি.মি.
১৯.
a - b = 5, ab = 6 হলে, a2 + b2 এর মান কত?
  1. ক) 33
  2. খ) 37
  3. গ) 17
  4. ঘ) 27
সঠিক উত্তর:
খ) 37
উত্তর
সঠিক উত্তর:
খ) 37
ব্যাখ্যা
প্রশ্ন: a - b = 5, ab = 6 হলে, a2 + b2 এর মান কত?

সমাধান: 
a - b = 5
ab = 6 

a2 + b2 = (a - b)2 + 2ab
             = 52 + 2 × 6
             = 25 + 12
             = 37
২০.
A ও B যথাক্রমে 36 ও 48 এর সকল গুণণীয়কের সেট দ্বারা নিচের কোন সেট A ∩ B নির্দেশ করে?
  1. ক) {1, 2, 3, 4, 8,16}
  2. খ) {1, 2, 3, 4, 6, 8}
  3. গ) {1, 2, 3, 4, 8,12}
  4. ঘ) {1, 2, 3, 4, 6,12}
সঠিক উত্তর:
ঘ) {1, 2, 3, 4, 6,12}
উত্তর
সঠিক উত্তর:
ঘ) {1, 2, 3, 4, 6,12}
ব্যাখ্যা
প্রশ্ন: A ও B যথাক্রমে 36 ও 48 এর সকল গুণণীয়কের সেট দ্বারা নিচের কোন সেট A ∩ B নির্দেশ করে?

সমাধান:
36 এর সকল গুণণীয়কগুলো হলো: 1, 2, 3, 4, 6, 9, 12, 18, 36
48 এর সকল গুণণীয়কগুলো হলো:1, 2, 3, 4, 6, 8, 12, 16, 24, 48
A = {1, 2, 3, 4, 6, 9, 12, 18, 36}
B = {1, 2, 3, 4, 6, 8, 12, 16, 24, 48}

A ∩ B = {1, 2, 3, 4, 6, 9, 12, 18, 36} ∩ {1, 2, 3, 4, 6, 8, 12, 16, 24, 48}
          = {1, 2, 3, 4, 6,12}
২১.
(.1 × .01 × .003)/(.3 × .03 × .003) এর মান কত? 
  1. ক) 1/9
  2. খ) 1/90
  3. গ) 1/900
  4. ঘ) 1/9000
সঠিক উত্তর:
ক) 1/9
উত্তর
সঠিক উত্তর:
ক) 1/9
ব্যাখ্যা
প্রশ্ন: (.1 × .01 × .003)/(.3 × .03 × .003) এর মান কত? 

সমাধান:
(.1 × .01 × .003)/(.3 × .03 × .003)
= 0.000003/0.000027 
= 1/9
২২.
5x - 5y = 15 রেখাটির ঢাল কত?
  1. ক) - 1
  2. খ) 1
  3. গ) 2
  4. ঘ) - 2
সঠিক উত্তর:
খ) 1
উত্তর
সঠিক উত্তর:
খ) 1
ব্যাখ্যা
প্ৰশ্ন: 5x - 5y = 15 রেখাটির ঢাল কত?

সমাধান:
দেয়া আছে,
    5x - 5y = 15 
বা, 5(x - y) = 15 
বা, x - y = 3
বা, x - 3 = y
বা, y = x - 3 

y = x - 3 কে y = mx + c এর সহিত তুলনা করে পাই,
ঢাল m = 1
২৩.
ΔABC এর AC > AB হলে, কোনটি সঠিক? 
  1. ক) ∠B = ∠C
  2. খ) ∠B < ∠C
  3. গ) ∠B > ∠C
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
গ) ∠B > ∠C
উত্তর
সঠিক উত্তর:
গ) ∠B > ∠C
ব্যাখ্যা
প্রশ্ন: ΔABC এর AC > AB হলে, কোনটি সঠিক? 

সমাধান:
কোনো ত্রিভুজের একটি বাহু অপর একটি বাহু অপেক্ষা বৃহত্তর হলে, বৃহত্তর বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর।


ΔABC এর AC  > AB হলে,
 ∠B > ∠C
২৪.
কোনাে স্থানে যতজন লােক ছিল প্রত্যেকে তত ৬ টাকা করে চাঁদা দেয়ায় মােট ৫৪০০ টাকা আদায় হলাে। এখানে লােকসংখ্যা কত? 
  1. ক) ২০
  2. খ) ৩০
  3. গ) ৪০
  4. ঘ) ৫০
সঠিক উত্তর:
খ) ৩০
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩০
ব্যাখ্যা
প্রশ্ন: কোনাে স্থানে যতজন লােক ছিল প্রত্যেকে তত ৬ টাকা করে চাঁদা দেয়ায় মােট ৫৪০০ টাকা আদায় হলাে। এখানে লােকসংখ্যা কত? 

সমাধান:
মনেকরি 
লোকসংখ্যা ক জন

প্রশ্নমতে,
৬ক × ক = ৫৪০০
৬ক= ৫৪০০
=৯০০
= ৩০
ক = ৩০
২৫.
কোন মূলধন ৪ বছরে দ্বিগুণ হলে, বার্ষিক সরল সুদের হার কত?
  1. ক) ২০%
  2. খ) ২৫%
  3. গ) ১০%
  4. ঘ) ১৫%
সঠিক উত্তর:
খ) ২৫%
উত্তর
সঠিক উত্তর:
খ) ২৫%
ব্যাখ্যা
প্রশ্ন: কোন মূলধন ৪ বছরে দ্বিগুণ হলে, বার্ষিক সরল সুদের হার কত?

সমাধান: 
ধরি,
আসল = ১০০  টাকা
∴ সুদাসল = ২০০  টাকা

 সুদ = ২০০ - ১০০ = ১০০  টাকা

১০০ টাকার ৪ বছরের সুদ ১০০ টাকা
১০০ টাকার ১ বছরের সুদ ১০০/৪ টাকা
                                = ২৫ টাকা
∴ সুদের হার ২৫%
২৬.
কোন বর্গের ক্ষেত্রফল ২৮৯ বর্গমিটার হলে এর পরিসীমা কত?
  1. ক) ৮৪ মিটার 
  2. খ) ৮১ মিটার 
  3. গ) ৬৮ মিটার 
  4. ঘ) ৩৪ মিটার 
সঠিক উত্তর:
গ) ৬৮ মিটার 
উত্তর
সঠিক উত্তর:
গ) ৬৮ মিটার 
ব্যাখ্যা
প্রশ্ন: কোন বর্গের ক্ষেত্রফল ২৮৯ বর্গমিটার হলে এর পরিসীমা কত?

সমাধান: 
বর্গের ক্ষেত্রফল ২৮৯ বর্গমিটার
বর্গের এক বাহুর দৈর্ঘ্য a = √২৮৯ = ১৭ মিটার 
বর্গের পরিসীমা = ৪a মিটার 
                        = (৪ × ১৭) মিটার 
                        = ৬৮ মিটার
২৭.
একটি ট্রেন ৬০কিলোমিটার/ঘণ্টা বেগে চলে ২৫০ মিটার একটি প্লাটফর্ম ২৪ সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনের দৈর্ঘ্য কত?
  1. ক) ১৫০ মিটার
  2. খ) ১২০ মিটার
  3. গ) ১০০ মিটার
  4. ঘ) ১৮০ মিটার
সঠিক উত্তর:
ক) ১৫০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৫০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রেন ৬০কিলোমিটার/ঘণ্টা বেগে চলে ২৫০ মিটার একটি প্লাটফর্ম ২৪ সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনের দৈর্ঘ্য কত? 

সমাধান:
ট্রেনটি ৩৬০০ সেকেন্ডে যায় ৬০০০০মিটার 
ট্রেনটি ১ সেকেন্ডে যায় ৬০০০০/৩৬০০ মিটার 
ট্রেনটি ২৪ সেকেন্ডে যায় (৬০০০০ × ২৪)/৩৬০০ মিটার 
                                      = ৪০০ মিটার 
ট্রেনের দৈর্ঘ্য = ৪০০ - প্লাটফর্মের দৈর্ঘ্য 
                   = (৪০০ - ২৫০) মিটার 
                   = ১৫০ মিটার
২৮.
x2 + 1 = 5x হলে (x - 1/x)2 এর মান কত?
  1. ক) 23
  2. খ) 27
  3. গ) 21
  4. ঘ) 29
সঠিক উত্তর:
গ) 21
উত্তর
সঠিক উত্তর:
গ) 21
ব্যাখ্যা
প্রশ্ন: x2 + 1 = 5x হলে (x - 1/x)2 এর মান কত?

সমাধান: 
দেওয়া আছে,
x2 + 1 = 5x
x2/x + 1/x = 5x/x
x + 1/x = 5

(x - 1/x)2 = (x+ 1/x)2 - 4.x.(1/x)
                = 52 - 4
                = 25 - 4
                = 21
২৯.
২০ মিটার দীর্ঘ একটি কামরার মেঝে কার্পেট দিয়ে ঢাকতে ৮৫০০ টাকা খরচ হয়। যদি ঐ কামরাটির প্রস্থ ৪ মিটার কম হতো, তবে ৬৮০০ টাকা খরচ হতো। কামরার প্রস্থ কত?
  1. ক) ২০ মিটার
  2. খ) ২৫ মিটার
  3. গ) ৩০ মিটার
  4. ঘ) ৩৫ মিটার
সঠিক উত্তর:
ক) ২০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
ক) ২০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ২০ মিটার দীর্ঘ একটি কামরার মেঝে কার্পেট দিয়ে ঢাকতে ৮৫০০ টাকা খরচ হয়। যদি ঐ কামরাটির প্রস্থ ৪ মিটার কম হতো, তবে ৬৮০০ টাকা খরচ হতো। কামরার প্রস্থ কত? 

সমাধান:
কামরার দৈর্ঘ্য = ২০ মিটার।
প্রস্থ ৪ মিটার কমলে ক্ষেত্রফল কমে = ৪ × ২০ =  ৮০ বর্গ মিটার।
ক্ষেত্রফল ৮০ বর্গ মিটার কমার জন্য খরচ কমে = ৮৫০০ - ৬৮০০ = ১৭০০ টাকা

১৭০০ টাকা খরচ হয় ৮০ বর্গ মিটারে
৮৫০০ টাকা খরচ হয় (৮০ × ৮৫০০)/১৭০০ বর্গ মিটারে
= ৪০০ বর্গ মিটারে

সুতরাং কামরার প্রস্থ = ৪০০/২০ = ২০ মিটার
৩০.
আসাদ সাহেবের তিন পুত্রের বয়স যথাক্রমে ৫ বছর, ৭ বছর ও ৯ বছর। তিনি ৬৩০০ টাকা বয়স অনুপাতে পুত্রদের মাঝে ভাগ করে দিলেন। ৯ বছর বয়সী ছেলে কত টাকা পেল?
  1. ক) ১৫০০ টাকা
  2. খ) ২১০০ টাকা
  3. গ) ২৪০০ টাকা
  4. ঘ) ২৭০০ টাকা 
সঠিক উত্তর:
ঘ) ২৭০০ টাকা 
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২৭০০ টাকা 
ব্যাখ্যা
প্রশ্ন: আসাদ সাহেবের তিন পুত্রের বয়স যথাক্রমে ৫ বছর, ৭ বছর ও ৯ বছর। তিনি ৬৩০০ টাকা বয়স অনুপাতে পুত্রদের মাঝে ভাগ করে দিলেন। ৯ বছর বয়সী ছেলে কত টাকা পেল?

সমাধান: 
তিন পুত্রের বয়সের অনুপাত = ৫ : ৭ : ৯
অনুপাতের রাশিগুলোর যোগফল = ৫ + ৭ + ৯ = ২১

 ৯ বছর বয়সী ছেলে পেল = {৬৩০০ এর ৯/২১} টাকা
                                        =  ২৭০০ টাকা
৩১.
একটি গাড়ী ৩২,০০০ টাকায় বিক্রয় করায় ২০% ক্ষতি হল। কত টাকায় বিক্রয় করলে ১৫% লাভ হতো?
  1. ক) ৪২০০০ টাকা
  2. খ) ৪৪০০০ টাকা
  3. গ) ৪৬০০০ টাকা
  4. ঘ) ৪৮০০০ টাকা
সঠিক উত্তর:
গ) ৪৬০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪৬০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গাড়ী ৩২,০০০ টাকায় বিক্রয় করায় ২০% ক্ষতি হল। কত টাকায় বিক্রয় করলে ১৫% লাভ হতো?

সমাধান: 
২০% ক্ষতিতে,
বিক্রয়মূল্য = ১০০ - ২০ = ৮০ টাকা।

বিক্রয়মূল্য ৮০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা 
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য ১০০/৮০ টাকা 
বিক্রয়মূল্য ৩২০০০ টাকা হলে ক্রয়মূল্য (১০০ × ৩২০০০)/৮০ টাকা 
                                                            = ৪০০০০ টাকা 
১৫% লাভে 
বিক্রয়মূল্য = ১০০ + ১৫ = ১১৫ টাকা।

ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১১৫ টাকা 
ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য ১১৫/১০০ টাকা 
ক্রয়মূল্য ৪০০০০ টাকা হলে বিক্রয়মূল্য (১১৫ × ৪০০০০)/১০০ টাকা 
                                                           = ৪৬০০০ টাকা
৩২.
3675 সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণ বর্ণসংখ্যা হবে?
  1. ক) 2
  2. খ) 5
  3. গ) 3
  4. ঘ) 7
সঠিক উত্তর:
গ) 3
উত্তর
সঠিক উত্তর:
গ) 3
ব্যাখ্যা
প্রশ্ন: 3675 সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণ বর্ণসংখ্যা হবে?

সমাধান:
3675 = 3 × 5 × 5  × 7 × 7 
          = 3 × (5 × 5) × (7 × 7) 
এখানে 3 জোড়া বিহীন 
3 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণ বর্ণসংখ্যা হবে।
৩৩.
সংবিধানের কোন অনুচ্ছেদে জাতীয় প্রতীক সম্পর্কে আলোচিত হয়েছে?
  1. ক) ৩ নং
  2. খ) ৪ নং
  3. গ) ৫ নং
  4. ঘ) ৬ নং
সঠিক উত্তর:
খ) ৪ নং
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪ নং
ব্যাখ্যা
অনুচ্ছেদ ৩৷  রাষ্ট্রভাষা
- প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা৷

অনুচ্ছেদ  ৪৷  জাতীয় সঙ্গীত, পতাকা ও প্রতীক
(১) প্রজাতন্ত্রের জাতীয় সঙ্গীত “আমার সোনার বাংলা”র প্রথম দশ চরণ৷ 
(২) প্রজাতন্ত্রের জাতীয় পতাকা হইতেছে সবুজ ক্ষেত্রের উপর স্থাপিত রক্তবর্ণের একটি ভরাট বৃত্ত৷
(৩) প্রজাতন্ত্রের জাতীয় প্রতীক হইতেছে উভয় পার্শ্বে ধান্যশীর্ষবেষ্টিত, পানিতে ভাসমান জাতীয় পুষ্প শাপলা, তাহার শীর্ষদেশে পাটগাছের তিনটি পরস্পর-সংযুক্ত পত্র, তাহার উভয় পার্শ্বে দুইটি করিয়া তারকা৷ 
(৪) উপরি-উক্ত দফাসমূহ-সাপেক্ষে জাতীয় সঙ্গীত, পতাকা ও প্রতীক সম্পর্কিত বিধানাবলী আইনের দ্বারা নির্ধারিত হইবে৷
জাতির পিতার প্রতিকৃতি
[ ৪ক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পীকার ও প্রধান বিচারপতির কার্যালয় এবং সকল সরকারী ও আধা-সরকারী অফিস, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সংবিধিবদ্ধ সরকারী কর্তৃপক্ষের প্রধান ও শাখা কার্যালয়, সরকারী ও বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান, বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও মিশনসমূহে সংরক্ষণ ও প্রদর্শন করিতে হইবে।]

অনুচ্ছেদ ৫৷ রাজধানী
(১) প্রজাতন্ত্রের রাজধানী ঢাকা৷ 
(২) রাজধানীর সীমানা আইনের দ্বারা নির্ধারিত হইবে৷

অনুচ্ছেদ ৬।নাগরিকত্ব
 (১) বাংলাদেশের নাগরিকত্ব আইনের দ্বারা নির্ধারিত ও নিয়ন্ত্রিত হইবে। 
(২) বাংলাদেশের জনগণ জাতি হিসাবে বাঙালী এবং নাগরিকগণ বাংলাদেশী বলিয়া পরিচিত হইবেন।]

সূত্র: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান
৩৪.
অটিজম কী?
  1. ক) চোখের সমস্যা
  2. খ) বিকাশের সমস্যা
  3. গ) দাঁতের সমস্যা
  4. ঘ) কথায় জড়তা
সঠিক উত্তর:
খ) বিকাশের সমস্যা
উত্তর
সঠিক উত্তর:
খ) বিকাশের সমস্যা
ব্যাখ্যা
• অটিজম বা অটিজম স্পেকট্রাম ডিজঅর্ডার শিশুদের স্নায়ুবিকাশজনিত সমস্যা,
যেখানে
- শিশুর সামাজিক সম্পর্ক স্থাপনে অসুবিধা,
- আশেপাশের পরিবেশ ও ব্যক্তির সাথে মৌলিক ও ইশারা ইংগিতের মাধ্যমে যোগাযোগের সমস্যা
- এবং আচরণের পরিবর্তন দেখা যায়।

সূত্র: নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, বাংলাদেশ সরকার।
৩৫.
ইউফ্রেটিস নদীর অন্য নাম কী?
  1. ক) ফোরাত
  2. খ) নীলনদ
  3. গ) দজলা
  4. ঘ) টাইগ্রিস
সঠিক উত্তর:
ক) ফোরাত
উত্তর
সঠিক উত্তর:
ক) ফোরাত
ব্যাখ্যা
• মেসোপটেমিয় সভ্যতা পৃথিবীর প্রাচীনতম সভ্যতার অন্যতম।
• বর্তমান ইরাকের টাইগ্রিস বা দজলা ও ইউফ্রেটিস বা ফোরাত নদী দুটির মধ্যবর্তী অঞ্চলে গড়ে উঠেছিল এই সভ্যতা।
• মেসোপটেমীয় কথাটি দ্বারা বুঝায় দুই নদীর মধ্যবর্তী অঞ্চল।
• সুপ্রাচীন মেসোপটেমিয়া বর্তমান সময়ের যে অঞ্চলে ইরাক ও সিরিয়া আছে এই অঞ্চলে অবস্থিত এবং এই এলাকাকে সভ্যতার আঁতুরঘর হিসেবে ধরা হয়।
• মেসােপটেমীয় সভ্যতারই চারটি পর্ব ছিল।
• সেগুলাে হলাে সুমেরীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, অ্যাশিরীয় সভ্যতা ও ক্যালডীয় সভ্যতা।
• মিশরীয় সভ্যতা গড়ে উঠে নীল নদের তীরে।

তথ্যসূত্র:- ব্রিটানিকা।
৩৬.
A.C.U-এর পূর্ণরূপ কী?
  1. ক) American Cluster Union
  2. খ) Asian Clearing Union
  3. গ) Asian Cluster Union
  4. ঘ) American Clearing Union
সঠিক উত্তর:
খ) Asian Clearing Union
উত্তর
সঠিক উত্তর:
খ) Asian Clearing Union
ব্যাখ্যা
• Asian Clearing Union (ACU) হলো- কেন্দ্রীয় ব্যাংকগুলোর মধ্যে একটি আন্ত-আঞ্চলিক লেনদেন নিষ্পত্তিব্যবস্থা।
- এশিয়ার ৯ দেশের মধ্যে যেসব আমদানি-রপ্তানি হয়, তা প্রতি দুই মাস পরপর নিষ্পত্তি হয়।
- বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার লেনদেনের দায় পরিশোধ করা হয়।
- ইরানের রাজধানী তেহরানে আকুর সদর দপ্তর।
- ১৯৭৪ সালে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছে।

তথ্যসূত্র: Asian Clearing Union (ACU)