পরীক্ষা আর্কাইভ

ICT Expert

পরীক্ষাICT Expertতারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন
সিলেবাস
পরীক্ষা – ৬ রিভিশন [পরীক্ষা ৪ ও ৫]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ICT Expert

ICT Expert · তারিখ অনির্ধারিত · প্রশ্ন

.
1 nano second = ?
  1. 10 - 3 Second
  2. 10 - 6 Second
  3. 10 - 9 Second
  4. 10 - 12 Second
সঠিক উত্তর:
10 - 9 Second
উত্তর
সঠিক উত্তর:
10 - 9 Second
ব্যাখ্যা
1 Nano Second = 10-9 Second

১ সেকেন্ডের ১০০ কোটি ভাগের এক ভাগকে ১ ন্যানো সেকেন্ড বলে। অর্থাৎ ১ ন্যানো সেকেন্ড=১০-৯ সেকেন্ড|

- ১ মিলি সেকেন্ড = ১ সেকেন্ডের এক হাজার ভাগের এক ভাগ।
- ১ মাইক্রো সেকেন্ড = ১ সেকেন্ডের দশ লক্ষ ভাগের এক ভাগ।
- ১ ন্যানো সেকেন্ড = ১ সেকেন্ডের একশত কোটি ভাগের এক ভাগ।
- ১ পিকো সেকেন্ড = ১ সেকেন্ডের এক লক্ষ কোটি ভাগের এক ভাগ।

উৎস: Britannica.com.
.
কী-বোর্ডের নিউমেরিক কী থাকে কয়টি?
  1. ১২টি
  2. ১৭টি
  3. ১০টি
  4. ১৫টি
সঠিক উত্তর:
১৭টি
উত্তর
সঠিক উত্তর:
১৭টি
ব্যাখ্যা
ফাংশন কীঃ (F1 - F12) ১২টি ফাংশন কী রয়েছে। যেগুলো দিয়ে তথ্য সংযোজন, বিয়োজন বা নির্দেশ প্রদান করা হয়।

আলফানিউমেরিক কীঃ (A - Z) এবং (0 -9) এগুলো টাইপ রাইটারের মতো সাজানো থাকে। এগুলোকে আলফানিউমেরিক কী বলে।

নিউমেরিক কীঃ (0 -9) এবং যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি চিহ্নিত কী গুলোকে নিউমেরিক কী বলে। ১৭ টি নিউমেরিক কী  রয়েছে।

Shift, Ctrl, Alt, Esc ইত্যাদি কী গুলোকে কন্ট্রোল বা মডিফাইয়ার কী বলে।


উৎস: মাইক্রোসফট সাপোর্ট।
.
কম্পিউটার প্রসেসরের প্রসেস করার ক্ষমতা কোনটির উপর নির্ভরশীল?
  1. মাদার বোর্ড
  2. বায়োস
  3. ক্যাশ মেমোরী
  4. রম
সঠিক উত্তর:
ক্যাশ মেমোরী
উত্তর
সঠিক উত্তর:
ক্যাশ মেমোরী
ব্যাখ্যা
- প্রসেসরকে বলা হয় কম্পিউটারের মস্তিষ্ক । অর্থাৎ কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিয়াকলাপ এই প্রসেসরকেই করতে হয়। মস্তিষ্ক ছাড়া যেমন কোন মানুষ হয় না, প্রসেসর ছাড়াও তেমনি কোন কম্পিউটার হয় না।
- কম্পিউটারের মূল চালিকাশক্তি এই সিপিইউ বা প্রসেসর । আমরা অনেক সময় সিস্টেম ইউনিটকে সিপিইউ নামে ডাকি। আসলে সিপিইউ হলো প্রসেসর, যে কেন্দ্রীয়ভাবে প্রসেস করে থাকে। বাহ্যিকভাবে দেখতে এটি ক্ষুদ্র হলেও এর কার্যক্ষমতা কল্পনাতীত।
- কম্পিউটারের সামগ্রিক ক্রিয়াকলাপ প্রসেসরের মাধ্যমেই হয়ে থাকে। আমরা কম্পিউটারের মাধ্যমে যে কাজটাই করি না কেন, তার সবচেয়ে জটিল এবং প্রধান কাজটাই করে প্রসেসর। 
 
• কম্পিউটারটির কার্যক্ষমতা কিন্তু প্রসেসরের কার্যক্ষমতার উপরই বেশিরভাগ নির্ভর করে । কাজেই প্রসেসরটা হওয়া চাই ভালো ব্র্যান্ডের এবং হাই স্পীডের । 
 
• প্রসেসর কেনার সময় এর ক্যাশ মেমোরী কত দেখে নেয়া ভালো ।
কারণ ক্যাশ মেমোরী যত বেশী হবে প্রসেসরের প্রসেস করার ক্ষমতা এবং গতি ততো বেশী হবে ।
 

উৎস : শিক্ষায় আইসিটি, ব্যাচেলর অব এডুকেশন, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
ট্রানজিস্টর কোথায় আবিষ্কৃত হয়?
  1. ওমিক্রন ল্যাবরেটরী
  2. বেল ল্যাবরেটরী
  3. আর্গন ন্যাশনাল ল্যাবরেটরী
  4. এম আই টি মিডিয়া ল্যাবরেটরী
সঠিক উত্তর:
বেল ল্যাবরেটরী
উত্তর
সঠিক উত্তর:
বেল ল্যাবরেটরী
ব্যাখ্যা
• ট্রানজিস্টর:
-  ট্রানজিস্টর একটি অর্ধপরিবাহী যন্ত্র, যা সাধারণত অ্যামপ্লিফায়ার এবং বৈদ্যুতিকভাবে নিয়ন্ত্রিত সুইচ হিসেবে ব্যবহৃত হয়।
- তিন প্রান্তবিশিষ্ট যে ক্ষুদ্র অর্ধপরিবাহী যন্ত্রে বহির্মুখী প্রবাহ, ভোল্টেজ এবং ক্ষমতা অন্তর্মুখী প্রবাহ দ্বারা নিয়ন্ত্রিত হয় তাকে ট্রানজিস্টর বলে।
- ট্রানজিস্টরকে বিংশ শতাব্দীর শ্রেষ্ট আবিষ্কার বলা হয়। 
- ১৯৪৮ সালে যুক্তরাষ্ট্রের বেল টেলিফোন ল্যাবরেটরির তিনজন গবেষক জে. বার্ডিন, ডব্লিউ ব্রাটেন ও ডব্লিউ সক্লে  ট্রানজিস্টর আবিষ্কারের করেন।
- ট্রানজিস্টর আবিষ্কারের কারণে জে. বার্ডিন, ডব্লিউ ব্রাটেন ও ডব্লিউ সক্লেকে ১৯৫৬ সালে নোবেল পুরষ্কার দেয়া হয়। 
- ট্রানজিস্টর দুর্বল তড়িৎ সংকেতকে বিবর্ধন করতে পারে এবং উচ্চগতিসম্পন্ন সুইচ হিসেবে ব্যবহার করা যায়। 
- ট্রানজিস্টরের প্রধান অংশ তিনটি। যথা - এমিটার, কালেক্টর এবং বেস।  
- ট্রানজিস্টর আকারে অনেক ছোট হওয়ায় বিদ্যুৎ খরচ কম হয়,কম্পিউটার গরম কম হয় এবং ট্রানজিস্টর আবিষ্কারের ফলে কর্মদক্ষতা বৃদ্ধি পেয়েছে। 

 উৎস: মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, পদার্থবিজ্ঞান ২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।