পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়10 minutes
মোট প্রশ্ন১৬
সিলেবাস
১) আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু ও কূটনীতি ২) আন্তর্জাতিক চুক্তিসমূহ। সোর্সঃ যেকোনো গাইড বই এবং লাইভ এমসিকিউ পিডিএফ লেকচার।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · ১৬ প্রশ্ন

.
প্রথম ভার্সাই চুক্তির পক্ষদ্বয়-
  1. ক) যুক্তরাজ্য ও ফ্রান্স
  2. খ) জার্মানি ও যুক্তরাজ্য
  3. গ) যুক্তরাজ্য ও রাশিয়া
  4. ঘ) যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
ঘ) যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
ঘ) যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
৩ সেপ্টেম্বর, ১৭৮৩ সালে স্বাক্ষরিত হয় প্রথম ভার্সাই চুক্তি। এই চুক্তির পক্ষদ্বয় ছিল যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। ফ্রান্সের ভার্সাই নগরীতে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির মাধ্যমে ব্রিটেন যুক্তরাষ্ট্রকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।
.
বাংলাদেশের রামসার সাইট কোনটি?
  1. ক) চলনবিল
  2. খ) হাকালুকি হাওর
  3. গ) রাতারগুল
  4. ঘ) টাঙ্গুয়ার হাওর
সঠিক উত্তর:
ঘ) টাঙ্গুয়ার হাওর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) টাঙ্গুয়ার হাওর
ব্যাখ্যা
রামসার কনভেনশন ১৯৭১ সালের ২ ফেব্রুয়ারি ইরানের রামসার শহরে স্বাক্ষরিত হয়। এটি ১৯৭৫ সালের ২১ ডিসেম্বর কার্যকর হয়।
তবে এটি হলাে wetlands (জলাভূমি) এর সংরক্ষণ এবং টেকসই ব্যবহারের জন্য একটি আন্তর্জাতিক সমঝােতা চুক্তি।
বর্তমানে রামসার তালিকায় আছে প্রায় দুই হাজারের বেশি Wetland বা রামসার সাইট। সবচেয়ে বেশি আছে যুক্তরাজ্যে প্রায় ১৭০টি এবং সবচেয়ে বড় রামসার সাইট রয়েছে বলিভিয়াতে। যার আয়তন ১ লক্ষ ৪০ হাজার বর্গ কিলােমিটার।
বাংলাদেশের রামসার সাইট ২ টি।
যথা- ১. সুন্দরবন, ২. টাঙ্গুয়ার হাওর।
.
GCF- এর পূর্ণরূপ কী?
  1. ক) Green Climate Foundation
  2. খ) Global Climate Fund
  3. গ) Global Climate Foundation
  4. ঘ) Green Climate Fund
সঠিক উত্তর:
ঘ) Green Climate Fund
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Green Climate Fund
ব্যাখ্যা
GCF -এর পূর্ণরূপ Green Climate Fund। এটি আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের একটি অন্যতম প্রধান উৎস হতে যাচ্ছে। বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এ ফান্ডে প্রতিনিধিত্ব করছে।
উৎসঃ gcf website.
.
জলবায়ু পরিবর্তন বিষয়ক প্যারিস চুক্তি গৃহীত হয় কবে?
  1. ক) কপ-১৯ সম্মেলনে
  2. খ) কপ-২০ সম্মেলনে
  3. গ) কপ-২২ সম্মেলনে
  4. ঘ) কপ-২১ সম্মেলনে
সঠিক উত্তর:
ঘ) কপ-২১ সম্মেলনে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কপ-২১ সম্মেলনে
ব্যাখ্যা
২০১৫ সালে প্যারিসে ২১ তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনে (কপ-২১) ১৯৫ টি দেশের ঐক্যমতের ভিত্তিতে প্যারিস চুক্তি শীর্ষক একটি জলবায়ু পরিবর্তন বিষয়ক চুক্তি গৃহীত হয়।
উৎসঃ UNFCCC ওয়েবসাইট।
.
বিশ্ব মানবাধিকার দিবস কত তারিখে?
  1. ক) ১০ অক্টোবর
  2. খ) ১০ নভেম্বর
  3. গ) ১০ ডিসেম্বর
  4. ঘ) ১০ এপ্রিল
সঠিক উত্তর:
গ) ১০ ডিসেম্বর
উত্তর
সঠিক উত্তর:
গ) ১০ ডিসেম্বর
ব্যাখ্যা
১৯৪৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ মানবাধিকারের সার্বজনীন ঘোষণা গৃহীত হয়। এতে সর্বমোট ৩০টি ধারা আছে। এই চুক্তি স্বাক্ষরের পরেই ১০ ডিসেম্বরকে মানবাধিকার দিবস ঘোষণা করা হয়। জাতিসংঘের সদর দপ্তরের এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিটি প্রস্তুত করেন নোবেল বিজয়ী ওরেন ক্যাসিন।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।
.
জলবায়ু পরিবর্তনের হুমকির ব্যাপকতা তুলে ধরার জন্য কোন দেশটি পাহাড়ের চূড়ায় মন্ত্রিসভার বৈঠক করেছে?
  1. ক) ফিজি
  2. খ) মালদ্বীপ
  3. গ) ভুটান
  4. ঘ) নেপাল
সঠিক উত্তর:
ঘ) নেপাল
উত্তর
সঠিক উত্তর:
ঘ) নেপাল
ব্যাখ্যা
২০০৯ সালে নেপালের প্রধানমন্ত্রী মাধব কুমার ও অন্য ২২ জন মন্ত্রী সমুদ্রপৃষ্ঠ থেকে ১৭ হাজার ১৯২ ফুট ওপরে কালাপাথর শৃঙ্গে বৈঠকে বসেন৷
প্রধানমন্ত্রী মাধব কুমার নেপাল বলেন, বৈশ্বিক উষ্ণতার ক্ষতিকারক প্রভাব যেসব দেশের উপর পড়ছে তার মধ্যে নেপাল অন্যতম৷
হিমালয়ের বরফ বিপজ্জনক মাত্রায় গলছে৷ গ্রীষ্মের যে সময়টায় কালাপাথরের পুরোটায় তুষার থাকে, ঠিক সেই সময়ে শুধু সর্বোচ্চ চূড়ায় দেখা মেলে কিছুটা তুষারের৷ তিনি বলেন, আমরা তুষার দেখতে চাই৷ দেখতে চাই তুষার ঝড়, যা স্বাভাবিক৷
আবার, ২০০৯ সালেই মালদ্বীপ জলবায়ু পরিস্থিতি নিয়ে সচেতনতা বৃদ্ধির জন্য সমুদ্রের তলদেশে মন্ত্রীসভার বৈঠক করেন।
উৎসঃ নেপালের সরকারি ওয়েবসাইট।
.
যুদ্ধকালীন আচরণ সম্পর্কিত কনভেনশন কোনটি?
  1. ক) ভিয়েনা কনভেনশন
  2. খ) বেলফাস্ট কনভেনশন
  3. গ) জেনেভা কনভেনশন
  4. ঘ) ক্যাম্পডেভিড কনভেনশন
সঠিক উত্তর:
গ) জেনেভা কনভেনশন
উত্তর
সঠিক উত্তর:
গ) জেনেভা কনভেনশন
ব্যাখ্যা
জেনেভা কনভেনশনটি সম্পূর্ণ যুদ্ধকালীন আচরণ সম্পর্কিত। ১২ আগস্ট ১৯৪৯ সালে সুইজারল্যান্ডের জেনেভায় এটি স্বাক্ষরিত হয়। এতে যুদ্ধকালীন সৈন্য ও সাধারণ বেসামরিক লোকদের জন্য চারটি রক্ষাকবচ আছে বলে অনেকে এই চুক্তিকে 'চারটি রেডক্রস কনভেনশন' বলে থাকেন।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।
.
নিচের কোনটি নেদারল্যান্ডস্‌ ভিত্তিক পরিবেশবাদী সংস্থা?
  1. ক) Green Peace
  2. খ) Sierra Club
  3. গ) Marine Club
  4. ঘ) Brundland
সঠিক উত্তর:
ক) Green Peace
উত্তর
সঠিক উত্তর:
ক) Green Peace
ব্যাখ্যা
Greenpeace নেদারল্যান্ডভিত্তিক একটি আন্তর্জাতিক পরিবেশবাদী সংস্থা, যা ১৯৭১ সালে প্রতিষ্ঠিত হয়। Sierra club যুক্তরাষ্ট্রভিত্তিক পরিবেশ বিষয়ক সংস্থা। এটি ১৮৯২ সালে প্রতিষ্ঠিত হয়।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার ও সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইট।
.
গঙ্গা পানি বণ্টন চুক্তি স্বাক্ষরিত হয় কত বছর মেয়াদি?
  1. ক) ২০ বছর
  2. খ) ২৫ বছর
  3. গ) ৩০ বছর
  4. ঘ) ৩৫ বছর
সঠিক উত্তর:
গ) ৩০ বছর
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩০ বছর
ব্যাখ্যা
৩০ বছর মেয়াদি গঙ্গা পানি বণ্টন চুক্তি স্বাক্ষরিত হয় গঙ্গা নদীর পানির অবাধ প্রবাহ পাবার লক্ষ্যে ভারত ও বাংলাদেশের মধ্যে চুক্তিটি স্বাক্ষরিত হয় ১২ ডিসেম্বর ১৯৯৬ সালে।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।
১০.
'কপ-২৫' সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
  1. ক) ফ্রান্স
  2. খ) রোম
  3. গ) স্পেন
  4. ঘ) চিলি
সঠিক উত্তর:
গ) স্পেন
উত্তর
সঠিক উত্তর:
গ) স্পেন
ব্যাখ্যা
২০১৯ সালে স্পেনের মাদ্রিদে 'কপ-২৫' সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।
প্রথমে এই সম্মেলনটি চিলির সান্তিয়াগোতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরবর্তীতে রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে চিলি অপরাগতা প্রকাশ করলে স্পেনের মাদ্রিদে অনুষ্ঠিত হয়।
কপ-২৬ সম্মেলন ২০২০ সালে স্কটল্যান্ডে হওয়ার কথা থাকলেও করোনা মহামারীর কারণে ২০২১ সালের ১-১২ নভেম্বর অনুষ্ঠিত হবে।
উৎসঃ UNFCCC এর ওয়েবসাইট।
১১.
'Strategic Arms Limitations Talk-1' স্বাক্ষরিত হয় কত সালে?
  1. ক) ১৯৭২ সালে
  2. খ) ১৯৭৯ সালে
  3. গ) ১৯৮১ সালে
  4. ঘ) ১৯৯১ সালে
সঠিক উত্তর:
ক) ১৯৭২ সালে
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৯৭২ সালে
ব্যাখ্যা
২৬ মে ১৯৭২ সালে আন্তর্জাতিক নিরস্ত্রীকরণ বিষয়ক দ্বিপাক্ষিক চুক্তি 'Strategic Arms Limitations Talk-1' স্বাক্ষরিত হয় যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে।
১৯৭৯ সালে স্বাক্ষরিত হয় Strategic Arms Limitations Talk-2 চুক্তি। আর Strategic Arms Reduction Treaty-1 এবং 2 চুক্তি স্বাক্ষরিত হয় যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।
১২.
পিএলও ও ইসরাইলের মধ্যে স্বাক্ষরিত চুক্তি-
  1. ক) অসলো চুক্তি
  2. খ) উই রিভার চুক্তি
  3. গ) ডেটন চুক্তি
  4. ঘ) ক ও খ উভয়ই
সঠিক উত্তর:
ঘ) ক ও খ উভয়ই
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ক ও খ উভয়ই
ব্যাখ্যা
'অসলো চুক্তি' স্বাক্ষরিত হয় পিএলও ও ইসরাইলের মধ্যে ১৩ সেপ্টেম্বর, ১৯৯৩ সালে। এই চুক্তির মধ্যস্থতাকারী বিল ক্লিনটন। এই চুক্তির মাধ্যমে পিএলও ও ইসরাইল পরস্পরকে স্বীকৃতি দেয়।
'উই রিভার' চুক্তি স্বাক্ষরিত হয় যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে। এই চুক্তির পক্ষদ্বয় ছিল পিএলও ও ইসরাইল।
অন্যদিকে, 'ডেটন চুক্তি' স্বাক্ষরিত হয় বসনিয়া সংকট নিরসনে ১৯৯৫ সালে বিল ক্লিনটনের মধ্যস্থতায়।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।
১৩.
নিচের কোনটি 'একটি বনায়ন কর্মসূচি'?
  1. ক) গ্লোবাল জিরো
  2. খ) গ্রিনবেল্ট ফিউচার
  3. গ) গ্লোবাল মুভমেন্ট
  4. ঘ) গ্রিনবেল্ট মুভমেন্ট
সঠিক উত্তর:
ঘ) গ্রিনবেল্ট মুভমেন্ট
উত্তর
সঠিক উত্তর:
ঘ) গ্রিনবেল্ট মুভমেন্ট
ব্যাখ্যা
'গ্রিনবেল্ট মুভমেন্ট' হলো কেনিয়ার নোবেল বিজয়ী ওয়াংগেরী মাথেই এর একটি বনায়ন কর্মসূচি।
'গ্লোবাল জিরো' হলো ২৫ বছরের মধ্যে বিশ্বকে পরমাণু অস্ত্রমুক্তকরণ কর্মসূচি।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।
১৪.
নিচের কোনটি প্রতিরক্ষা ও নিরাপত্তা সংক্রান্ত চুক্তি নয়?
  1. ক) SEATO
  2. খ) ABM Treaty
  3. গ) ANZUS
  4. ঘ) Warshaw Pact
সঠিক উত্তর:
খ) ABM Treaty
উত্তর
সঠিক উত্তর:
খ) ABM Treaty
ব্যাখ্যা

ABM - চুক্তিঃ
ABM - এর পূর্ণরূপ Anti-Ballistic Missile Treaty (ABM Treaty)।
এটি একটি ক্ষেপনাস্ত্র সীমিতকরণ দ্বিপাক্ষিক চুক্তি। যুক্তরাষ্ট্র ও সাবেক সোভিয়েত ইউনিয়নের মধ্যে চুক্তিটি স্বাক্ষরিত হয় (১৯৭২ সাল)।
চুক্তিটি Treaty on the Limitation of Anti-Ballistic Missile Systems নামেও পরিচিত।
ওয়ারশ প্যাক্ট (Warsaw Pact)

Warsaw Pact বলতে বোঝায় Warsaw Treaty of Friendship, Cooperation, and Mutual Assistance।
সাবেক সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে পূর্ব ইউরোপের ৮টি দেশের সমন্বয়ে গঠিত এটি একটি প্রতিরক্ষা ও সহোযোগিতা জোট (১৯৫৫ সাল)।
সিয়াটো (SEATO)
SEATO - এর পূর্ণরূপ Southeast Asia Treaty Organization।
চীনের পর দক্ষিণ-পূর্ব এশিয়ায় ভিয়েতনাম ও লাওসে সমাজতান্ত্রিক শাসন প্রতিষ্ঠিত হলে পশ্চিমা বিশ্বের দেশগুলো উদ্বিগ্ন হয়ে উঠে।
তারা সমাজতন্ত্র যাতে এই অঞ্চলে শক্ত ভিতের উপর দাঁড়াতে না পারে সেই জন্য এশীয় ও পশ্চিমা কয়েকটি দেশ মিলে একটি নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করে (১৯৫৪ সাল) এবং এর মাধ্যমে এই জোটের জন্ম হয়।
এটি একটি সমন্বিত নিরাপত্তা সংক্রান্ত জোট।
- বর্তমানে এই দুটি জোটই বিলুপ্ত।
আনজুস (ANZUS)
ANZUS এর পূর্ণরূপ - The Australia, New Zealand and United States Security Treaty।
এটি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের তিনটি দেশের সমন্বিত নিরাপত্তা সংক্রান্ত সামরিক জোট (১৯৫১ সাল)। এই জোটটি আনুষ্ঠানিকভাবে Pacific Security Treaty নামে পরিচিত।
উৎসঃ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা ও Live MCQ content (upcoming)

১৫.
গ্রেটা থানবার্গ কোন দেশের পরিবেশবাদী কিশোরী?
  1. ক) নরওয়ে
  2. খ) ডেনমার্ক
  3. গ) সুইডেন
  4. ঘ) ফিনল্যান্ড
সঠিক উত্তর:
গ) সুইডেন
উত্তর
সঠিক উত্তর:
গ) সুইডেন
ব্যাখ্যা
মাত্র ১৬ বছরের সুইডিশ কিশােরী গ্রেটা থানবার্গ জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্দোলনে সােচ্চার এক পরিবেশকন্যা। তিনি ২০ আগস্ট ২০১৮ সালে সুইডেনে নিজের মতাে করে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করে। সুইডেনের পার্লামেন্ট ভবনের বাইরে তাঁর School Strike for Climate শীর্ষক প্ল্যাকার্ড নিয়ে 'Fridays for Future' আন্দোলনে অনেক স্কুলশিক্ষার্থী অনুপ্রাণিত হয়। এরপর এ আন্দোলন ছড়িয়ে পড়ে অনেক দেশে। নজর কাড়ে বিশ্বের। সে সময় জলবায়ু পরিবর্তনের পরিণতি উপেক্ষা না করতে সরকার প্রধানদের প্রতি আহ্বান জানায় সে। ১৬ মে ২০১৯ টাইম ম্যাগাজিন তাকে আগামী প্রজন্মের নেতা হিসেবে নির্বাচিত করে। জলবায়ু‌ পরিবর্তন নিয়ে জনমত তৈরি করতে পারায় গ্রেটা থুনবার্গ এখন পুরাে বিশ্বের কাছে এক নামে পরিচিত পরিবেশকন্যা।
উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার।
১৬.
তাসখন্দ চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়?
  1. ক) আফগানিস্তানে
  2. খ) কাজাকিস্তানে
  3. গ) উজবেকিস্তানে
  4. ঘ) তুর্কমেনিস্তানে
সঠিক উত্তর:
গ) উজবেকিস্তানে
উত্তর
সঠিক উত্তর:
গ) উজবেকিস্তানে
ব্যাখ্যা
১০ই জানুয়ারি ১৯৬৬ সালে স্বাক্ষরিত হয় তাসখন্দ চুক্তি। উজবেকিস্তানের তাসখন্দে সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট কেসিগানের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মধ্যে তাসখন্দ চুক্তির মাধ্যমে পাক-ভারত যুদ্ধ বন্ধ হয়।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।