পরীক্ষা আর্কাইভ

গুরুত্বপূর্ণ টপিকের উপর পরীক্ষা - ১৩৫ মার্কস্‌ কাভার

পরীক্ষাগুরুত্বপূর্ণ টপিকের উপর পরীক্ষা - ১৩৫ মার্কস্‌ কাভারতারিখতারিখ অনির্ধারিতসময়32 minutes
মোট প্রশ্ন৫০
সিলেবাস
Part – 1: English Grammar Topics: 1. Idioms and Phrases [Meaning of Phrases, Kinds of Phrases and Identifying Phrases] 2. Composition [Name of the parts of the Paragraph/Letters/Application etc. সোর্স: প্রচলিত যেকোনো গাইড বই, High School English Grammar and Composition by Wren and Martin, Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain, A Passage to the English Language by S.M. Zakir Hossain, Applied English Grammar and Composition by P. C. Das, English Grammar in Use by Raymond Murphy, Cliffs TOEFL Dictionaries (Oxford, Cambridge, Merriam-Webster etc.) [সকল বই পড়া জরুরি নয়। গাইড বইয়ের পাশাপাশি উপর্যুক্ত বইগুলোর যেকোনো একটি বেছে নিন] --------------------- পার্ট – ২: বাংলাদেশ বিষয়াবলি টপিকসমূহ: ১. বাংলাদেশের কৃষিজ সম্পদ: শস্য উৎপাদন এবং এর বহুমুখীকরণ, খাদ্য উৎপাদন ও ব্যবস্থাপনা, কৃষির উপর বিভিন্ন সমীক্ষা এবং কৃষি পরিসংখ্যান গ্রন্থ। ২. বাংলাদেশের শিল্প ও বাণিজ্য: শিল্প উৎপাদন, পণ্য আমদানি ও রপ্তানিকরণ, গার্মেন্টস শিল্প ও এর সার্বিক ব্যবস্থাপনা, বৈদেশিক লেন-দেন, অর্থ প্রেরণ, ব্যাংক ও বীমা ব্যবস্থাপনা ইত্যাদি। (অর্থনৈতিক সমীক্ষা, বাজেট, বাংলাদেশ ব্যাংক বা রপ্তানি উন্নয়ন ব্যুরোর রিপোর্ট পড়তে হবে) উৎস: NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বোর্ড বই, অর্থনৈতিক সমীক্ষা, বাজেট, আমদানি রপ্তানি রিপোর্ট, কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ, যেকোনো গাইডবই। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

গুরুত্বপূর্ণ টপিকের উপর পরীক্ষা - ১৩৫ মার্কস্‌ কাভার

গুরুত্বপূর্ণ টপিকের উপর পরীক্ষা - ১৩৫ মার্কস্‌ কাভার · তারিখ অনির্ধারিত · ৫০ প্রশ্ন

.
A noun phrase works like a/an:
  1. ক) Subject
  2. খ) Object
  3. গ) Complement
  4. ঘ) All of the above
সঠিক উত্তর:
ঘ) All of the above
উত্তর
সঠিক উত্তর:
ঘ) All of the above
ব্যাখ্যা
• Noun phrases
A noun phrase consists of a pronoun or noun and any associated modifiers, including adjectives, adjective phrases, adjective clauses and other nouns in the possessive case.
- অধিকাংশ সময়ই, Noun phrase  মূলত: একটি Noun বা Pronoun এর কাজ করে। 
- এছাড়া, অর্থ এবং বাক্যে অবস্থান অনুযায়ী Noun phrase বিভিন্ন ভূমিকা পালন করে ।
- যেমন: 
- Subject হিসেবে। 
- Object of a verb হিসেবে। 
- Object of a preposition হিসেবে। 
- Subject complement হিসেবে। 
- Object complement হিসেবে।
.
The meaning of the phrase 'A slow coach' is -
  1. ক) An indifferent person
  2. খ) A careless person
  3. গ) A bad instructor
  4. ঘ) A very lazy person
সঠিক উত্তর:
ঘ) A very lazy person
উত্তর
সঠিক উত্তর:
ঘ) A very lazy person
ব্যাখ্যা
• The meaning of the phrase 'A slow coach' is - A very lazy person.
A slow coach
English Meaning: a person who acts or moves slowly/ very lazy person.
Bangla Meaning: খুবই অলস

Ex. Sentence: A slow coach can't shine in life.
Bangla Meaning: অলস ব্যক্তি জীবনে উন্নতি লাভ করতে পারে না।

Source: Live MCQ Lecture.
.
Akash might have been waiting for me. Here the underlined part is a/an -
  1. ক) Phrasal verb
  2. খ) Adverbial phrase
  3. গ) Verb Phrase
  4. ঘ) Prepositional Phrase
সঠিক উত্তর:
গ) Verb Phrase
উত্তর
সঠিক উত্তর:
গ) Verb Phrase
ব্যাখ্যা
• Akash might have been waiting for me. Here the underlined part is a - Verb phrase.

• Verb Phrase:
- যে phrase - verb এর কাজ করে সেটি Verb Phrase.
-A verb phrase consists of a main verb alone, or a main verb plus any modal and/or auxiliary verbs.
- The main verb always comes last in the verb phrase:
- যেমন - এখানে have been waiting তাই Verb phrase.

অন্যদিকে,
• Phrasal Verb:
- বাক্যে Verb + preposition/adverb থাকলে সেটা Phrasal Verb হয়।
- যেমন - look down upon, give up, look after.

• Adverbial Phrase:
- যে phrase বাক্যে ব্যবহৃত হয় adverb এর মত কাজ করে তাকে Adverbial Phrase বলে ৷
- সাধারনত বাক্যকে কখন ( when), কোথায় ( where), কেন( why) ও কিভাবে (how) দ্বারা প্রশ্ন করলে উত্তর হিসেবে যে phrase পাওয়া যায় সেটি Advrbial phrase.

• Prepositional Phrase:
- Prepositional Phrase - Preposition দিয়ে শুরু হয়, কিন্তু Adjective Phrase বা Adverb Phrase এর মতো কাজ করে। যেমন -
- A man of high intellect often feels lonely. (Prepositional Phrase/ Adjective Phrase)
- He went there with a jolly mind. (Prepositional Phrase/ Adverb Phrase)
.
Detective Jones caught the thief quite easily.. Here the underlined part is a/an -
  1. ক) Noun phrase
  2. খ) Adjective phrase
  3. গ) Adverbial phrase
  4. ঘ) Verb phrase
সঠিক উত্তর:
গ) Adverbial phrase
উত্তর
সঠিক উত্তর:
গ) Adverbial phrase
ব্যাখ্যা
Detective Jones caught the thief quite easily Here the underlined part is an - Adverbial phrase.

Adverbial Phrase: যে phrase বাক্যে ব্যবহৃত হয় adverb এর মত কাজ করে তাকে Adverbial Phrase বলে ৷
- সাধারনত বাক্যকে কখন ( when), কোথায় ( where), কেন( why) ও কিভাবে (how) দ্বারা প্রশ্ন করলে উত্তর হিসেবে যে phrase পাওয়া যায় সেটি Advrbial phrase.
- এখানে quite easily হচ্ছে manner অর্থাৎ কিভাবে কাজটি সম্পন্ন হয়েছে তা প্রকাশ পেয়েছে।
-তাই এটি adverb phrase.
.
A prepositional phrase may function as -
  1. ক) adjective
  2. খ) adverb
  3. গ) verb
  4. ঘ) Both A+B
সঠিক উত্তর:
ঘ) Both A+B
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Both A+B
ব্যাখ্যা
• Prepositional Phrase
- A prepositional phrase consists of a preposition followed by its object (usually a noun phrase).
Example: A singer with passion.
- Prepositional phrases function as either adjective-modifying nouns or adverbs-modifying verbs.
- As an adjective: I know the policeman with the radio.
- As an adverb: Lee lives in that fridge. (These types of prepositional phrases are adverbial prepositions)
.
You should not look down upon the poor. The underlined phrase is a/an -
  1. ক) Adverbial phrase
  2. খ) Prepositional Phrase
  3. গ) Verb Phrase
  4. ঘ) Phrasal verb
সঠিক উত্তর:
ঘ) Phrasal verb
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Phrasal verb
ব্যাখ্যা
• You should not look down upon the poor. The underlined phrase is a/an - Phrasal verb.
• Phrasal Verb: বাক্যে Verb + preposition/adverb থাকলে সেটা Phrasal Verb হয়।
যেমন - look down upon, give up, look after.

• Verb Phrase: যে phrase - verb এর কাজ করে সেটি Verb Phrase.
যেমন - এখানে have been waiting, am going, is working.

• Adverbial Phrase: যে phrase বাক্যে ব্যবহৃত হয় adverb এর মত কাজ করে তাকে Adverbial Phrase বলে ৷
সাধারনত বাক্যকে কখন ( when), কোথায় ( where), কেন( why) ও কিভাবে (how) দ্বারা প্রশ্ন করলে উত্তর হিসেবে যে phrase পাওয়া যায় সেটি Advrbial phrase.

• Prepositional Phrase: Prepositional Phrase - Preposition দিয়ে শুরু হয়, কিন্তু Adjective Phrase বা Adverb Phrase এর মতো কাজ করে। যেমন -
- A man of high intellect often feels lonely. (Prepositional Phrase/ Adjective Phrase)
- He went there with a jolly mind. (Prepositional Phrase/ Adverb Phrase)
.
The phrase 'Come short of' means -
  1. ক) fail to reach a standard
  2. খ) recover consciousness
  3. গ) reach a crisis.
  4. ঘ) come into force
সঠিক উত্তর:
ক) fail to reach a standard
উত্তর
সঠিক উত্তর:
ক) fail to reach a standard
ব্যাখ্যা
• Come short of
English Meaning: fail to reach a goal or standard.
Bangla Meaning: প্রত্যাশার কম হওয়া

Ex. Sentence: The result came short of our expectations.
Bangla Meaning: ফলাফলটি আমাদের প্রত্যাশার আমাদের প্রত্যাশার চেয়ে কম হয়েছে।

অন্য অপশন গুলোর মধ্যে - 
• recover consciousness - come round.
• reach a crisis - Come to a head
• come into force - Come / Enter into force

Source: Live MCQ Lecture.
.
I bought a book pregnant with thoughts. The underlined phrase is a/an -
  1. ক) Noun phrase
  2. খ) Adverb phrase
  3. গ) Adjective phrase
  4. ঘ) Verb phrase
সঠিক উত্তর:
গ) Adjective phrase
উত্তর
সঠিক উত্তর:
গ) Adjective phrase
ব্যাখ্যা
• I bought a book pregnant with thoughts. The underlined phrase is an - Adjective phrase\

• যে dependent clause-টি adjective- এর মত ব্যবহৃত হয় তাকে Adjective Clause বলে।
- সংক্ষেপে, Noun এর পর যদি কোন clause/Phrase বসে তাহলে সেটি Adjective clause/Phrase হবে।
- Adjective Clause এর অপর নাম Relative Clause.
- এখানে underlined phrased টি ‘Book’- Noun কে Modify করার কারণে এটি Adjective phrase.
.
Every paragraph should include a __________ that identifies the main idea of the paragraph.
  1. ক) conclusion
  2. খ) topic sentence
  3. গ) terminator
  4. ঘ) superscription
সঠিক উত্তর:
খ) topic sentence
উত্তর
সঠিক উত্তর:
খ) topic sentence
ব্যাখ্যা
• Paragraph is a unit of writing that expresses a certain topic. 
- There are three parts in a paragraph.
- They are -
• Topic sentence —- paragraph মূলত কোন বিষয়ে আলোচনা করা হবে তা Topic sentence এর মাধ্যমেই বলা হয়।
• Body –  paragraph এর মূল অংশ। Topic sentence  এ যা বলা হয় তা এখানে বিশদ আলোচনা করা হয়।
• Concluding sentence / terminator/ conclusion – এটির দ্বারা readers কে মনে করিয়ে দেয়া হয় কি ব্যাপারে আলোচনা করা হয়েছে এবং একটি বাক্যের মাধ্যমে সার সংক্ষেপ টি আবার বলা হয়।
• সুতরাং, Every paragraph should include a topic sentence that identifies the main idea of the paragraph.

অন্যদিকে,
একটি formal letter এ superscription includes Detailed Designation & Address on the Envelope.
১০.
At last, the boss ate humble pie before the employees. Here the underlined phrase means -
  1. ক) Put up with criticism
  2. খ) To eat a tasty pie
  3. গ) Make a humble apology
  4. ঘ) To say negative things about someone
সঠিক উত্তর:
গ) Make a humble apology
উত্তর
সঠিক উত্তর:
গ) Make a humble apology
ব্যাখ্যা
At last, the boss ate humble pie before the employees. Here the underlined phrase means - Make a humble apology.
Eat humble pie
English Meaning: make a humble apology and accept humiliation.
Bangla Meaning: অপমান হজম করে ক্ষমা চাওয়া

Ex. Sentence: At last the boss ate humble pie before the employees.
Bangla Meaning: অবশেষে বস কর্মচারিদের অপমান হজম করে ক্ষমা চাইলেন।
১১.
They praised the beautiful girl. Here the underlined part is a/an -
  1. ক) Noun phrase
  2. খ) Verb phrase
  3. গ) Preposition phrase
  4. ঘ) Adjective phrase
সঠিক উত্তর:
ক) Noun phrase
উত্তর
সঠিক উত্তর:
ক) Noun phrase
ব্যাখ্যা
They praised the beautiful girl. Here the underlined part is a - Noun phrase.
- কারণ Article + Adjective + Noun = Noun Phrase.
- প্রশ্ন প্রদত্ত বাক্যে the(article) + beautiful (adjective) + girl (noun), তাই এটি noun phrase হবে।
• A noun phrase consists of a pronoun or noun and any associated modifiers, including adjectives, adjective phrases, adjective clauses and other nouns in the possessive case.
১২.
He went to America to earn more money. Here the underlined phrase is a/an -
  1. ক) Noun phrase
  2. খ) Infinitive phrase
  3. গ) Adverb phrase
  4. ঘ) both b+c
সঠিক উত্তর:
ঘ) both b+c
উত্তর
সঠিক উত্তর:
ঘ) both b+c
ব্যাখ্যা
• He went to America to earn more money. Here the underlined phrase is an - Infinitive Phrase + Adverb Phrase
• Infinitive Phrase মূলত 'to + Verb (base form) + Extension দিয়ে গঠিত Phrase এবং তা সাধারণত Noun/Adverb Phrase এর কাজ করে।
• Adverbial Phrase:
- যে phrase বাক্যে ব্যবহৃত হয়ে adverb এর মত কাজ করে তাকে Adverbial Phrase বলে ৷
- সাধারনত বাক্যকে কখন ( when), কোথায় ( where), কেন( why) ও কিভাবে (how) দ্বারা প্রশ্ন করলে উত্তর হিসেবে যে phrase পাওয়া যায় সেটি Advrbial phrase.
- Left কে why দ্বারা প্রশ্ন করলে উত্তর হিসেবে পাওয়া যায় 'to earn more money'.
- এখানে Left – Verb এর উদ্দেশ্য বুঝানোর কারণে এটি Adverb Phrase of Purpose হয়েছে।

• অর্থাৎ, প্রশ্নে উল্লেখিত বাক্যটি  Infinitive Phrase + Adverb Phrase উভয়ই।
১৩.
'To try to avoid something' can be the meaning of the phrase -
  1. ক) Fight shy of
  2. খ) Find fault
  3. গ) Fit as a fiddle
  4. ঘ) Far and away
সঠিক উত্তর:
ক) Fight shy of
উত্তর
সঠিক উত্তর:
ক) Fight shy of
ব্যাখ্যা
•'To try to avoid something' can be the meaning of the phrase - Fight shy of.
• Fight shy of
English Meaning: to try to avoid something.
Bangla Meaning: কোনোকিছু এড়িয়ে চলা

Ex. Sentence: Why do you fight shy of me?
Bangla Meaning: তুমি আমাকে এড়িয়ে চলছো কেন?

• প্রশ্নে উল্লেখিত অন্য অপশন গুলোর মধ্যে - 
• Find fault (with)
English Meaning: to criticize someone or something.
Bangla Meaning: খুঁত ধরা

• Fit as a fiddle
English Meaning: to be very healthy and strong.
Bangla Meaning: খুব ভালো অবস্থায় থাকা / সুস্থ সবল থাকা

• Far and away
English Meaning: by a very large amount.
Bangla Meaning: খুবই বেশি মাত্রায় / অতুলনীয়

Source: Live MCQ Lecture.
১৪.
In personal letter, the Envelope” is called ---
  1. ক) Salutation
  2. খ) Superscription
  3. গ) Subscription
  4. ঘ) Complementary close
সঠিক উত্তর:
খ) Superscription
উত্তর
সঠিক উত্তর:
খ) Superscription
ব্যাখ্যা
• In personal letter, the Envelope” is called Superscription.
অন্যদিকে,
- In an application, “Dear Sir” is called - Salutation.
- In personal letter, “Yours affectionately” is called Subscription.
- In a business letter, “Yours faithfully” is called Complementary close.

source: Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain.
১৫.
Scientists discovered the truth that the earth moves round the sun. The underlined clause is a/an -
  1. ক) Noun phrase
  2. খ) Adverb phrase
  3. গ) Adjective phrase
  4. ঘ) Preposition phrase
সঠিক উত্তর:
ক) Noun phrase
উত্তর
সঠিক উত্তর:
ক) Noun phrase
ব্যাখ্যা
• Scientists discovered the truth that the earth moves round the sun. The underlined clause is a - Noun phrase.
- Underlined Phrase টি truth এর পরে বসে noun (truth) সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে।
- এ হিসেবে এটি Appositive বা Case in Apposition হয়েছে, বিধায় এটি Noun Phrase.
- Appositive হচ্ছে এমন noun phrase যা অন্য Noun/ Noun Phrase এর পরে বসে ঐ Noun/ Noun Phrase এর অতিরিক্ত পরিচয়/ কোন তথ্য দেয়।
-  এই অতিরিক্ত তথ্য noun/pronoun কে modify করে না।
১৬.
Fill in the gap with appropriate phrase. The soldiers moved swiftly ______ towards the building.
  1. ক) in a nutshell
  2. খ) in black and white
  3. গ) in a body
  4. ঘ) in the aftermath
সঠিক উত্তর:
গ) in a body
উত্তর
সঠিক উত্তর:
গ) in a body
ব্যাখ্যা
• The soldiers moved swiftly in a body towards the building.
• In a body
English Meaning: all together / as a group.
Bangla Meaning: সবাই মিলে একসাথে

Ex. Sentence: The soldiers moved swiftly in a body towards the building.
Bangla Meaning: সৈন্যরা দ্রুতবেগে একসাথে বিল্ডিং এর দিকে অগ্রসর হলো।

অন্যদিকে,
• In a nutshell
English Meaning: in the fewest possible words / in brief / in short.
Bangla Meaning: সংক্ষেপে, অল্প কথায়

• In black and white
English Meaning: in writing or print / in terms of clearly defined opposing principles or issues.
Bangla Meaning: কোনো কিছু লিখিতভাবে পেশ করা

• In the aftermath
English Meaning: the consequences or after-effects of a significant unpleasant event.
Bangla Meaning: পরবর্তী প্রভাব

Source: Live MCQ Lecture.
১৭.
Removing his sneakers,Tom jumped head first into the pool. Here the underlined phrase is a/an -
  1. ক) Adverb phrase
  2. খ) Participle phrase
  3. গ) Verb Phrase
  4. ঘ) Phrasal verb
সঠিক উত্তর:
খ) Participle phrase
উত্তর
সঠিক উত্তর:
খ) Participle phrase
ব্যাখ্যা
• যে phrase, participle দিয়ে শুরু হয় এবং noun দিয়ে শেষ হয়, তাকে participle phrase বলে।
- Participle phrase মূলত sentence এ adjective এর মতো কাজ করে।
- Participle Phrase + Comma + Whole Sentence
- প্রশ্নে উল্লেখিত বাক্যটির গঠন - 
- Present Participle (removing) + Whole Sentence এবং phrase টি participle দিয়ে শুরু এবং noun (sneakers) দিয়ে শেষ। 
- তাই এটি Participle phrase.
১৮.
Math is the only subject that seems _______.
  1. ক) spanish to me
  2. খ) greek to me
  3. গ) hindi to me
  4. ঘ) english to me
সঠিক উত্তর:
খ) greek to me
উত্তর
সঠিক উত্তর:
খ) greek to me
ব্যাখ্যা
• Math is the only subject that seems greek to me.
It’s all Greek to me / Greek and Latin
English Meaning: a way of saying that one does not understand something that is said or written/ extremely difficult 
Bangla Meaning: দুর্বোধ্য / যা বলা বা লেখা হয়েছে তা বুঝা যায় না

Ex. Sentence: What he says is all greek to me.
Bangla Meaning: সে যা বলে তার সবই আমার কাছে দুর্বোধ্য।

Source: Live MCQ Lecture.
১৯.
What a pity! Samia is sick. Here the underlined part is a/an -
  1. ক) Conjunctional Phrase
  2. খ) Verb phrase
  3. গ) Interjectional Phrase
  4. ঘ) Noun Phrase
সঠিক উত্তর:
গ) Interjectional Phrase
উত্তর
সঠিক উত্তর:
গ) Interjectional Phrase
ব্যাখ্যা
What a pity! Samia is sick. Here the underlined part is an - Interjectional Phrase.
• Interjectional Phrase - যে শব্দসমষ্টি interjection এর কাজ করে তাকে interjectional phrase বলে।
- এটি মনের আকস্মিক ভাব প্রকাশ করে।
- যেমন -
- What a pity! He is ruined.
- What a pity! You have failed.
- Oh dear me! What shall I do now?
২০.
She always did everything according to the rules. Here the underlined part is a/an -
  1. ক) Phrase preposition
  2. খ) Noun phrase
  3. গ) Prepositional Phrase
  4. ঘ) Adverb phrase
সঠিক উত্তর:
ক) Phrase preposition
উত্তর
সঠিক উত্তর:
ক) Phrase preposition
ব্যাখ্যা
She always did everything according to the rules. Here the underlined part is a/an - Phrase preposition.
- Phrase preposition আর prepositional phrase এর মধ্যে পার্থক্য রয়েছে।
- Phrase Preposition: কয়েকটি word গুচ্ছগতভাবে Preposition এর কাজ করে।
- যেমন - in front of, because of, according to ইত্যাদি।

• Prepositional Phrase - Preposition দিয়ে শুরু হয়, কিন্তু Adjective Phrase বা Adverb Phrase এর মতো কাজ করে।
যেমন -
- A man of high intellect often feels lonely. (Prepositional Phrase/ Adjective Phrase)
- He is a man of great wealth. (Prepositional Phrase/ Adjective Phrase).
- He went there with a jolly mind. (Prepositional Phrase/ Adverb Phrase)
- They came in a body.  (Prepositional Phrase/ Adverb Phrase)
২১.
Verbal phrase is also known as - 
  1. ক) Collective verb
  2. খ) Group verb
  3. গ) Quasi-passive verb
  4. ঘ) Pairable verb
সঠিক উত্তর:
খ) Group verb
উত্তর
সঠিক উত্তর:
খ) Group verb
ব্যাখ্যা
• Verbal phrase is also known as - Group verb. 
• Verbal Phrase/Group verb: 
- A verb phrase (VP, also called a "verb group") consists of a main verb and its auxiliary verbs (including modals).
- অর্থাৎ. এক বা একাধিক word একত্রে মিলে যখন একটি verb এর মত কাজ করে তখন তাকে Verbal phrase বলে ।
- এদেরকে Group verb ও বলা হয়ে থাকে। 
- Example: He gave up smoking. 

Source: A passage to the English Language by S.M Zakir Hussain.
২২.
A man of high intellect often feels lonely. Here the underlined phrase is a/an -
  1. ক) Prepositional phrase
  2. খ) Phrase preposition
  3. গ) Noun Phrase
  4. ঘ) Conjunctional phrase
সঠিক উত্তর:
ক) Prepositional phrase
উত্তর
সঠিক উত্তর:
ক) Prepositional phrase
ব্যাখ্যা
• A man of high intellect often feels lonely. Here the underlined phrase is a - Prepositional phrase.
• Prepositional Phrase:
- Preposition দিয়ে শুরু হয়, কিন্তু Adjective Phrase বা Adverb Phrase এর মতো কাজ করে।
যেমন -
- A man of high intellect often feels lonely. (Prepositional Phrase/ Adjective Phrase)
- He is a man of great wealth. (Prepositional Phrase/ Adjective Phrase).
- He went there with a jolly mind. (Prepositional Phrase/ Adverb Phrase)
- They came in a body. (Prepositional Phrase/ Adverb Phrase)

অন্যদিকে
Phrase Preposition: কয়েকটি word গুচ্ছগতভাবে Preposition এর কাজ করে।
যেমন - in front of, because of, according to ইত্যাদি।
২৩.
Sara started to work as soon as he woke up. Here the underlined phrase is a/an -
  1. ক) Preposition phrase
  2. খ) Phrase preposition
  3. গ) Conjunctional phrase
  4. ঘ) Verbal phrase
সঠিক উত্তর:
গ) Conjunctional phrase
উত্তর
সঠিক উত্তর:
গ) Conjunctional phrase
ব্যাখ্যা
• Sara started to work as soon as he woke up. Here the underlined phrase is a - Conjunctional phrase.
Conjunctional phrase:
- A conjunctional phrase conducts the function of the conjunction.
- কোনো phrase বা শব্দ সমষ্টি যখন conjunction এর কাজ করে তখন তাকে Conjunctional phrase বলে।
-  as much as, as long as, as soon as, as well as, along with, together with, either-or, neither-nor, not only- but also ইত্যাদি Conjunctional phrase.
২৪.
Which one is not related to the Paragraph?
  1. ক) Linkers
  2. খ) Cohesion
  3. গ) Coherence
  4. ঘ) Corrigendum
সঠিক উত্তর:
ঘ) Corrigendum
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Corrigendum
ব্যাখ্যা
• Corrigendum is not related to paragraph.
- Corrigendum - A thing to be corrected, typically an error in a printed book.

• Linkers - Linkers are used in a paragraph.
- Linker Words or Word Connectors are used to link large groups of words: phrases and sentences. We can also use them to connect paragraphs to give them coherence.
- Ex: Whereas, Nevertheless, Despite, In Spite of, Instead, alternatively etc.
• Cohesion and coherence also used in a paragraph.
২৫.
Fill in the gap with correct idiom: The exam was a piece of _____
  1. ক) cook.
  2. খ) cake.
  3. গ) spirits.
  4. ঘ) task.
সঠিক উত্তর:
খ) cake.
উত্তর
সঠিক উত্তর:
খ) cake.
ব্যাখ্যা
• The exam was a piece of cake.

A piece of cake
English Meaning: an easy task / something easily achieved.
Bangla Meaning: সহজসাধ্য কাজ বা যা সহজে অর্জন করা যায়

Ex. Sentence: The exam was a piece of cake.
Bangla Meaning: পরীক্ষাটি খুবই সহজ ছিল।

Source: Live MCQ Lecture.
২৬.
To become a BCS cadre is my ambition. The underlined phrase is a/an
  1. ক) Noun phrase
  2. খ) Infinitive phrase
  3. গ) Adjective phrase
  4. ঘ) both a+b
সঠিক উত্তর:
ঘ) both a+b
উত্তর
সঠিক উত্তর:
ঘ) both a+b
ব্যাখ্যা
To become a BCS cadre is my ambition. The underlined phrase is - Noun phrase and Infinitive phrase.
- সুতরাং, সঠিক উত্তর - both a+b
• Infinitive Phrase মূলত 'to + Verb (base form) + Extension দিয়ে গঠিত Phrase এবং তা সাধারণত Noun/Adverb Phrase এর কাজ করে।
• A noun phrase consists of a pronoun or noun and any associated modifiers, including adjectives, adjective phrases, adjective clauses and other nouns in the possessive case.
• Sentence এর subject, verb এর object বা complement হিসেবে কোনো phrase বসলে তা noun phrase হবে।
- তাই gerund বা infinitive phrase যদি Sentence এর subject/object হয় তবে তা Noun phrase হবে।
- প্রশ্নে উল্লেখিত বাক্যে To become a BCS cadre অংশটুকু  Sentence এর subject এবং  'to + Verb (base form) + Extension দিয়ে গঠিত Phrase.
- তাই, এটি Noun phrase and Infinitive phrase হিসেবে বিবেচিত হবে।
২৭.
কৃষি ও বনজ খাতের উপখাত নয় কোনটি?
  1. ক) শস্য ও শাকসবজি
  2. খ) বনজ সম্পদ
  3. গ) মৎস সম্পদ
  4. ঘ) প্রাণী সম্পদ
সঠিক উত্তর:
গ) মৎস সম্পদ
উত্তর
সঠিক উত্তর:
গ) মৎস সম্পদ
ব্যাখ্যা
মৎস্য বাংলাদেশের কৃষির উপখাত নয়। এটি এখন উন্নত কৃষি খাত।
- পূর্বে মৎস্য, শস্য, শাকসবজি, বনজ সম্পদ ও প্রাণী সম্পর্কে কৃষির উপখাত হিসেবে ধরা হতো।
- বর্তমানে কৃষির উপখাত গুলো হল: শস্য ও শাকসবজি, বনজ সম্পদ এবং প্রাণী সম্পদ।

 উৎস: উচ্চ মাধ্যমিক কৃষি শিক্ষা বই ও অর্থনৈতিক সমীক্ষা - ২০২২
২৮.
স্বাধীনতার পরে বাংলাদেশে কৃষি শুমারি হয় কয়বার?
  1. ক) ৩ বার
  2. খ) ৪ বার
  3. গ) ৫ বার
  4. ঘ) ৬ বার
সঠিক উত্তর:
গ) ৫ বার
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫ বার
ব্যাখ্যা
• স্বাধীনতার পর প্রথম কৃষি শুমারি হয় ১৯৭৭ সালে।
• তার আগে বাংলাদেশ ভূখন্ডে (তৎকালীন পূর্ব পাকিস্তান) ১৯৬০ সালে সর্ব প্রথম কৃষি শুমারি অনুষ্ঠিত হয়।
• কৃষি শুমারিতে কৃষির অন্তর্ভুক্ত বিষয় ৩ টি। যথা- শস্য, মৎস্য ও প্রাণিসম্পদ।

• বাংলাদেশে মোট কৃষিশুমারি হয় ৫টি। এগুলো হল - 
- প্রথম কৃষিশুমারি অনুষ্ঠিত হয় : ১৯৭৭ সালে।
- দ্বিতীয় কৃষিশুমারি অনুষ্ঠিত হয় : ১৯৮৩-৮৪ সালে।
- তৃতীয় কৃষিশুমারি অনুষ্ঠিত হয় : ১৯৯৬ সালে।
- চতুর্থ কৃষিশুমারি অনুষ্ঠিত হয় : ২০০৮ সালে।
- পঞ্চম কৃষিশুমারি অনুষ্ঠিত হয় : ২০১৯ সালে।

• সর্বশেষ কৃষি শুমারি করা হয় ২০১৯ সালে।
• এই শুমারির স্লোগান ছিল 'কৃষি শুমারি সফল করি সমৃদ্ধ বাংলাদেশ গড়ি'।
• বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার গাইডলাইন অনুসারে পরিসংখ্যান ব্যুরো কৃষি শুমারি পরিচালনা করে।

তথ্যসূত্র: কৃষি মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং বিবিএস।
২৯.
বাংলাদেশে আবিষ্কৃত গ্যাসক্ষেত্রের সংখ্যা কয়টি?
  1. ক) ২৬ টি
  2. খ) ২৭ টি
  3. গ) ২৮ টি
  4. ঘ) ২৯ টি
সঠিক উত্তর:
ঘ) ২৯ টি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২৯ টি
ব্যাখ্যা
- দেশে বর্তমানে আবিষ্কৃত গ্যাসক্ষেত্রের সংখ্যা ২৯টি
- সর্বশেষ সিলেট জেলার জকিগঞ্জ উপজেলায় দেশের ২৮তম গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়।
- গত ৯ আগস্ট নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কারের ঘোষণা দেওয়া হয়।
- বাংলাদেশ পেট্রোলিয়াম অ্যান্ড এক্সপ্লোরেশন কোম্পানি (বাপেক্স) এটি আবিষ্কার করে।
- ক্ষেত্রটিতে ৬,৮০০ কোটি ঘনফুট গ্যাস রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
- দৈনিক এই ক্ষেত্র থেকে ১ কোটি ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব হবে।

তথ্যসূত্র: প্রথম আলো
৩০.
বাংলাদেশে চীনা মাটি পাওয়া যায় -
  1. ক) কুলাউড়ায়
  2. খ) হরিপুরে
  3. গ) বিজয়পুরে
  4. ঘ) তামাবিলে
সঠিক উত্তর:
গ) বিজয়পুরে
উত্তর
সঠিক উত্তর:
গ) বিজয়পুরে
ব্যাখ্যা
বাংলাদেশের বিভিন্ন স্থানে ভূ-পৃষ্ঠে অথবা অন্তর্ভূ-পৃষ্ঠে (subsurface) চীনামাটির সন্ধান পাওয়া গিয়েছে।
নেত্রকোনা জেলার বিজয়পুর ও গোপালপুরে, শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায়, চট্টগ্রাম জেলার হাইটগাঁও ও সাতকানিয়া উপজেলার বাইতুল ইজ্জতে চীনামাটির মজুত রয়েছে।

এ ছাড়া দিনাজপুর জেলার মধ্যপাড়া, বড়পুকুরিয়া ও দীঘিপাড়া এবং নওগাঁ জেলার পত্নীতলাতে ভূ-পৃষ্ঠের নিকটে চীনামাটি মজুতের সন্ধান পাওয়া গিয়েছে।

সূত্র: বাংলাপিডিয়া
৩১.
'শাহজালাল ফার্টিলাইজার কোম্পানী লিমিটেড' এ মূলত কোন ধরনের সার উৎপাদিত হয়?
  1. ক) সুপার ফসফেট
  2. খ) ইউরিয়া
  3. গ) টিএসপি
  4. ঘ) সালফেট
সঠিক উত্তর:
খ) ইউরিয়া
উত্তর
সঠিক উত্তর:
খ) ইউরিয়া
ব্যাখ্যা
- শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থার নিয়ন্ত্রণে বর্তমানে দেশে ৮টি সার কারখানা রয়েছে।
- এর মধ্যে উৎপাদন ক্ষমতার দিক থেকে সবচেয়ে বৃহৎ সার কারখানা হলো শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড।
- এটি ২০১৬ সালে সিলেটের ফেঞ্চুগঞ্জে স্থাপিত হয়।
- এর বার্ষিক উৎপাদন ক্ষমতা ৫ লক্ষ ৮১ হাজার মে. টন।
- এতে মূলত ইউরিয়া সার উৎপাদন হয়।
- অন্যদিকে যমুনা সার কারখানা এবং চিটাগাং ইউরিয়া সার কারখানা এর বার্ষিক উৎপাদন ক্ষমতা ৫ লক্ষ ৬১ হাজার মে. টন।
- ১৯৬১ সালে সিলেটের ফেঞ্চুগঞ্জে স্থাপিত দেশের প্রথম সার কারখানা ন্যাচারাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড ২০১৪ সালে বন্ধ হয়ে যায়।
- একে শাহজালাল সার কারখানার সাথে একীভূত করা হয়।
- কাফকো সার কারখানা বাংলাদেশ ও জাপানের যৌথ উদ্যোগে ১৯৯২ সালে চট্টগ্রামে প্রতিষ্ঠিত হয়।
- যমুনা ও কাফকো সার কারখানায় দানাদার ইউরিয়া সার উৎপাদিত হয়।

তথ্যসূত্র:- বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থা ওয়েবসাইট।
৩২.
বাংলাদেশ সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে কোন দেশ থেকে?
  1. ক) সৌদি আরব থেকে
  2. খ) চীন থেকে
  3. গ) যুক্তরাষ্ট্র থেকে
  4. ঘ) যুক্তরাজ্য থেকে
সঠিক উত্তর:
গ) যুক্তরাষ্ট্র থেকে
উত্তর
সঠিক উত্তর:
গ) যুক্তরাষ্ট্র থেকে
ব্যাখ্যা
বাংলাদেশ সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে যুক্তরাষ্ট্র থেকে।
জুলাই-ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে রপ্তানি আয় এসেছে ৬,৬৬৫.১৮ মিলিয়ন মার্কিন ডলার।
এছাড়া একই সময়ে যুক্তরাষ্ট্র থেকে রেমিট্যান্স এসেছে - ৩১০৮.৮ মার্কিন ডলার।

নিচে কয়েকটি গুরুত্বপূর্ণ দেশে ২০২১-২২ অর্থবছরে জুলাই-ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত পণ্য রপ্তানির চিত্র তুলে ধরা হলো -


২০২১-২২ অর্থবছরের ফেব্রুয়ারি, ২০২২ পর্যন্ত শীর্ষ ৬টি দেশভিত্তিক প্রবাসী আয়ের চিত্র নিম্নরূপ:



সূত্র: পরিসংখ্যান বিভাগ, বাংলাদেশ ব্যাংক; প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়; ও লাইভ এমসিকিউ ডায়নামিক প্যানেল।
৩৩.
BGMEA গঠিত হয় সালে?
  1. ক) ১৯৭৬ সালে
  2. খ) ১৯৮০ সালে
  3. গ) ১৯৮৩ সালে
  4. ঘ) ১৯৮৮ সালে
সঠিক উত্তর:
গ) ১৯৮৩ সালে
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯৮৩ সালে
ব্যাখ্যা
- BGMEA (Bangladesh Garment Manufacturers and Exporters Association) হলো দেশের গার্মেন্টস প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের জাতীয় সংগঠন।
- এটি ১৯৮৩ সালে ১২টি ফ্যাক্টরি সদস্য নিয়ে যাত্রা শুরু করে।
- বর্তমানে এর সদস্য সংখ্যা প্রায় ৪,৫০০ ফ্যাক্টরি।
- BGMEA এর বর্তমান সভাপতি ফারুক হাসান।

(তথ্যসূত্র: BGMEA ওয়েবসাইট)
৩৪.
নিচের কোনটি শিল্প খাতের অন্তর্ভুক্ত রাষ্ট্রায়াত্ব প্রতিষ্ঠান?
  1. ক) বাংলাদেশ বস্ত্র শিল্প কর্পোরেশন
  2. খ) বাংলাদেশ বন শিল্প কর্পোরেশন
  3. গ) বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন,
  4. ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলো
ব্যাখ্যা
বাংলাদেশের রাষ্ট্রীয় মালিকানাধীন (অ-আর্থিক) সংস্থা/রাষ্ট্রায়াত্ত সংস্থা রয়েছে মোট ৪৯টি।
এগুলোর মধ্যে শিল্পখাতের অন্তর্গত প্রতিষ্ঠান - ৬টি।
যথা -
- বাংলাদেশ বস্ত্র শিল্প কর্পোরেশন,
- বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন,
- বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন,
- বাংলাদেশ রসায়ন শিল্প কর্পোরেশন,
- বাংলাদেশ বন শিল্প কর্পোরেশন ও
- বাংলাদেশ পাটকল কর্পোরেশন।

উল্লেখ্য, সেবাখাতের অন্তর্ভূক্ত রাষ্ট্রায়াত্ত্ব সংস্থার সংখ্যা সবচেয়ে বেশি; মোট - ১৯টি।
৩৫.
১০০ টাকার নোটে কিসের ছবি রয়েছে?
  1. ক) ষাটগম্বুজ মসজিদ
  2. খ) তারা মসজিদ
  3. গ) বায়তুল মোকাররম জাতীয় মসজিদ
  4. ঘ) জাতীয় সংসদ ভবন
সঠিক উত্তর:
খ) তারা মসজিদ
উত্তর
সঠিক উত্তর:
খ) তারা মসজিদ
ব্যাখ্যা
১০০ টাকার নোটে তারা মসজিদ এর ছবি রয়েছে।



এছাড়া,
বিশ টাকার নোটে রয়েছে - ষাটগম্বুজ মসজিদ এর ছবি।
দশ টাকার নোটে রয়েছে - বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এর ছবি।
এক হাজার টাকার নোটে রয়েছে - জাতীয় সংসদ ভবন এর ছবি।
৩৬.
UNCTAD এর বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন অনুসারে, বাংলাদেশে বিনিয়োগে শীর্ষ দেশ -
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) যুক্তরাজ্য
  3. গ) চীন
  4. ঘ) নেদারল্যান্ডস
সঠিক উত্তর:
ক) যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
ক) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন:
৯ জুন ২০২২ জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন (UNCTAD) “World Investment Report 2022” শিরোনমে একটি প্রতিবেদন প্রকাশ করে।
প্রতিবেদন অনুযায়ী ২০২১ সালে -
• বৈশ্বিক বিনিয়োগে শীর্ষ দেশ - চীন।
• বিনিয়োগ প্রাপ্তিতে শীর্ষ দেশ - যুক্তরাষ্ট্র। 
• বাংলাদেশে সরাসরি বৈদেশিক বিনিয়োগ (FDI) হয় - ২,৮৯৬.৫৬ মিলিয়ন মার্কিন ডলার।
• বাংলাদেশে বিনিয়োগে শীর্ষ ৫টি দেশ (মিলিয়ন মার্কিন ডলার):
   ১. যুক্তরাষ্ট্র (৫৮৫.৮৮); 
   ২. চীন (৪০৭.৮৮); 
   ৩. সিঙ্গাপুর (২৯৮.৬৯); 
   ৪. যুক্তরাজ্য (২৯৬.০১) ও 
   ৫. দক্ষিণ কোরিয়া (১৫৪.৪৭)।

সূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, জুলাই ২০২২
৩৭.
চট্টগ্রাম সমুদ্র বন্দর প্রতিষ্ঠিত হয়-
  1. ক) ১৮৭৬ সালে
  2. খ) ১৮৮৭ সালে
  3. গ) ১৮৯৮ সালে
  4. ঘ) ১৮৯৯ সালে
সঠিক উত্তর:
খ) ১৮৮৭ সালে
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৮৮৭ সালে
ব্যাখ্যা
বর্তমানে বাংলাদেশের চালু সমুদ্র বন্দর ৩টি। এগুলো হলোঃ চট্টগ্রাম সমুদ্রবন্দর, মোংলা সমুদ্রবন্দর, পায়রা সমুদ্রবন্দর।
অপরদিকে মাতারবাড়ি সমুদ্র বন্দর নির্মানাধীন রয়েছে।

- বাংলাদেশের প্রথম সমুদ্রবন্দর - চট্টগ্রাম সমুদ্রবন্দর।
- এটি ১৮৮৭ সালে প্রতিষ্ঠিত হয়।

- বাংলাদেশের দ্বিতীয় সমুদ্রবন্দর - মোংলা সমুদ্রবন্দর।
- এটি ১৯৫০ সালে প্রতিষ্ঠিত হয়।

- স্বাধীন বাংলাদেশের প্রথম সমুদ্রবন্দর - পায়রা সমুদ্রবন্দর। 
- এটি ২০১৬ সালে যাত্রা শুরু করে।

- স্বাধীন বাংলাদেশের দ্বিতীয় সমুদ্রবন্দর - মাতারবাড়ী সমুদ্রবন্দর।
- এটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে ২০২৫ সালে।

উৎস: পত্রিকা রিপোর্ট ও সংশ্লিষ্ট বন্দর ওয়েবসাইট।
৩৮.
বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত ব্যাংক -
  1. ক) ট্রাস্ট ব্যাংক
  2. খ) স্ট্যান্ডার্ড ব্যাংক
  3. গ) সিটিজেনস ব্যাংক
  4. ঘ) পুবালি ব্যাংক
সঠিক উত্তর:
ক) ট্রাস্ট ব্যাংক
উত্তর
সঠিক উত্তর:
ক) ট্রাস্ট ব্যাংক
ব্যাখ্যা
বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত ব্যাংক - ট্রাস্ট ব্যাংক।

এছাড়া, 

- বাংলাদেশে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের সংখ্যা ৬টি।
এগুলো হলোঃ
- সোনালী ব্যাংক লিমিটেড
- জনতা ব্যাংক লিমিটেড
- অগ্রণী ব্যাংক লিমিটেড
- রূপালি ব্যাংক লিমিটেড
- বেসিক ব্যাংক লিমিটেড
- বাংলাদেশ উন্নয়ন ব্যাংক লিমিটেড।

বাংলাদেশে রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংকের সংখ্যা তিনটি। এগুলো হলো:
- প্রবাসী কল্যাণ ব্যাংক
- বাংলাদেশ কৃষি ব্যাংক
- রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক।

(সূত্রঃ বাংলাদেশ ব্যাংক ও ট্রাস্ট ব্যাংক ওয়েবসাইট)
৩৯.
বাংলাদেশের অর্থনীতিতে কৃষি খাতের অবদান কিরূপ?
  1. ক) স্থিতিশীল
  2. খ) ক্রম বর্ধমান
  3. গ) ক্রমহ্রাসমান
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
গ) ক্রমহ্রাসমান
উত্তর
সঠিক উত্তর:
গ) ক্রমহ্রাসমান
ব্যাখ্যা
- বাংলাদেশের জিডিপিতে কৃষিখাতের অবদান ক্রমহ্রাসমান।

স্থিরমূল্যে জিডিপিতে কৃষিখাতের অবদান
- ২০১৬-২০১৭ অর্থবছরে : ১৪.৭৪ শতাংশ
- ২০১৭-২০১৮ অর্থবছরে : ১৪.২৩ শতাংশ
- ২০১৮-২০১৯ অর্থবছরে : ১৩.৬৫ শতাংশ
- ২০১৯-২০২০ অর্থবছরে : ১৩.৩৫ শতাংশ
- ২০২০-২০২১ অর্থবছরে : ১২.১৫ শতাংশ
- ২০২১-২০২২ অর্থবছরে : ১১.৫০ শতাংশ।

(সূত্র: বিবিএস ওয়েবসাইট)
৪০.
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) -এর অধীনে কয়টি সার কারখানা পরিচালিত হয়?
  1. ক) ৬টি
  2. খ) ৭টি
  3. গ) ৮টি
  4. ঘ) ৯টি
সঠিক উত্তর:
গ) ৮টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ৮টি
ব্যাখ্যা
১৯৭২ সনের রাষ্ট্রপতি ২৭ নম্বর অধ্যাদেশের ১৯৭৬ সনের ২৫ নম্বর সংশোধনী বলে ৩টি কর্পেোরেশন যথা- বাংলাদেশ সার, রসায়ন ও ভেষজ শিল্প কর্পোরেশন, বাংলাদেশ কাগজ ও বোর্ড কর্পোরেশন, বাংলাদেশ ট্যানারীজ কর্পোরেশন একীভূত করে ১লা জুলাই, ১৯৭৬ইং তারিখে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাষ্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) প্রতিষ্ঠিত হয়।

বিসিআইসি - এর অধীনে ১৩টি শিল্প কারখানা পরিচালিত হয় যার মধ্যে ৮টি সার কারখানা রয়েছে।
১. শাহজালাল ফার্টিলাইজার কোং লিমিটেড
২. চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেড
৩. যমুনা ফার্টিলাইজার কোম্পানী লিমিটেড
৪. আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানী লিঃ
৫. ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরি লিঃ
৬. পলাশ ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরি লিঃ
৭. ডিএসপি কমপ্লেক্স লিঃ ও
৮. ডিএপি ফার্টিলাইজার কোম্পানী লিঃ

Source: BCIC website.
৪১.
বাংলাদেশে উৎপাদিত মৎসের কত শতাংশ ইলিশ থেকে আসে?
  1. ক) ১.২ শতাংশ
  2. খ) ৫.৬ শতাংশ
  3. গ) ৮.৯ শতাংশ
  4. ঘ) ১২.১৫ শতাংশ
সঠিক উত্তর:
ঘ) ১২.১৫ শতাংশ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১২.১৫ শতাংশ
ব্যাখ্যা
- বিশ্বে ইলিশ উৎপাদনকারী ১১টি দেশের মধ্যে বাংলাদেশ ১ম।
- বাংলাদেশের মোট উৎপাদিত মাছের ১২.১৫ শতাংশ আসে শুধু ইলিশ থেকে।
- দেশের জিডিপিতে ইলিশের অবদান এক শতাংশের অধিক।
- একক প্রজাতি হিসেবে ইলিশের অবদান সর্বোচ্চ; বাংলাদেশ ইলিশ শীর্ষক ভৌগোলিক নিবন্ধন সনদ (জিআই সনদ) প্রাপ্তিতে নিজস্ব পরিচয় নিয়ে বিশ্ববাজারে     বাংলাদেশের ইলিশ সমাদৃত।
- পৃথিবীর প্রায় দুই-তৃতীয়াংশের অধিক ইলিশ উৎপাদনকারী বাংলাদেশ ‘ইলিশের দেশ’ হিসেবে পরিচিত। 
- তেলাপিয়া উৎপাদনে বাংলাদেশ বিশ্বে ৪র্থ এবং এশিয়ার মধ্যে ৩য় স্থান অধিকার করেছে।

উৎস: অর্থনৈতিক সমীক্ষা -২০২১
৪২.
দেশের কৃষিতে এককভাবে কোন সারের ব্যবহার সবচেয়ে বেশি?
  1. ক) জিপসাম
  2. খ) ইউরিয়া
  3. গ) টিএসপি
  4. ঘ) ডিএপি
সঠিক উত্তর:
খ) ইউরিয়া
উত্তর
সঠিক উত্তর:
খ) ইউরিয়া
ব্যাখ্যা
- বাংলাদেশে উৎপাদিত রাসায়নিক সারের মধ্যে ইউরিয়া সার প্রধান।
- এছাড়া অন্যান্য সারের মধ্যে টিএসপি ও ডিএপি উল্লেখযোগ্য।
- বিসিআইসি’র উৎপাদিত পণ্যের ৮০ শতাংশই বিভিন্ন রাসায়নিক সার, যার মধ্যে ৭০ শতাংশ ইউরিয়া সার এবং ১০ শতাংশ 
- কৃষি জমিতে ব্যবহৃত রাসায়নিক সারগুলোর মধ্যে সর্বোচ্চ ব্যবহৃত সার - ইউরিয়া সার; পরিমাণ - ২,৪৫০ হাজার/২৪.৫০ লক্ষ মেট্রিক টন। দ্বিতীয় সর্বোচ্চ ব্যবহৃত সার - ডিএপি (DAP); পরিমাণ – ১,৩০০.০০ হাজার/১৩.০০ লক্ষ মেট্রিক টন।

উৎস: বিসিআইসি ওয়েবসাইট
৪৩.
'ইরাটম-২৪' নামক উন্নত জাতের ধান উদ্ভাবন করে নিচের কোন প্রতিষ্ঠান?
  1. ক) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
  2. খ) বাংলাদেশ কৃষি গবষেণা ইনস্টিটিউট
  3. গ) বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট
  4. ঘ) বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট
সঠিক উত্তর:
গ) বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট
উত্তর
সঠিক উত্তর:
গ) বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট
ব্যাখ্যা
'ইরাটম-২৪’ ধানের উন্নতজাত উদ্ভাবনকারী প্রতিষ্ঠান- বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট।

এই জাতের ধানের বৈশিষ্ট্য:
- এটি একটি মধ্যম স্বল্প জীবনকাল সম্পন্ন জাত।
- জীবনকাল বোরো মৌসুমে ১৪০-১৫০ দিন ও আউশ মৌসুমে ১২৫-১৩০ দিন।
- গাছ মাঝারী আকারের লম্বা(৮০-৮৫ সেমি)।
- জাতটি পাতা পোড়া রোগ প্রতিরোধী।
- চাল মাঝারী সরু ও লম্বা।
- চালে এ্যামাইলোজের পরিমাণ ২৬-২৮% ও আমিষের পরিমাণ ৮.২১-৮.৩৮%।
- ভাত সহজে নষ্ট হয় না।
- বেলে দো-আঁশ এবং এটেল দো-আঁশ জমি ইরাটম-২৪ চাষের উপযোগী।

সূত্র: বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট
৪৪.
পাখি ছাড়া 'বলাকা' ও 'দোয়েল' কিসের নাম?
  1. ক) দুইটি উন্নত জাতের গম শস্য
  2. খ) দুইটি উন্নত জাতের ধানশস্য
  3. গ) দুইটি উন্নত জাতের ভূট্টা শস্য
  4. ঘ) দুইটি উন্নত জাতের ইক্ষু
সঠিক উত্তর:
ক) দুইটি উন্নত জাতের গম শস্য
উত্তর
সঠিক উত্তর:
ক) দুইটি উন্নত জাতের গম শস্য
ব্যাখ্যা
বাংলাদেশে চাষকৃত গমের জাতসমূহ:
- বলাকা
- দোয়েল
- কাঞ্চন
- আকবর
- সোনালিকা
- সৌরভ
- গৌরব
- অঘ্রাণী প্রভৃতি।

সূত্রঃ কৃষি শিক্ষা বোর্ড বই এবং কৃষি তথ্য সার্ভিস
৪৫.
দেশে প্রথম সামাজিক বনায়নের কার্যক্রম শুরু হয় কোন জেলায়?
  1. ক) চট্টগ্রাম
  2. খ) রংপুর
  3. গ) দিনাজপুর
  4. ঘ) গাজীপুর
সঠিক উত্তর:
ক) চট্টগ্রাম
উত্তর
সঠিক উত্তর:
ক) চট্টগ্রাম
ব্যাখ্যা
সর্বপ্রথম ১৯৭৯ সালে চট্টগ্রাম জেলার বেতাগী ও পোমরাতে সামাজিক বনায়ন কার্যক্রম শুরু হয়। এরপর ১৯৮১-৮২ সালে উত্তরবঙ্গের বৃহত্তর ৭টি জেলায় সরকারী বনভূমিতে কমিউনিটি ফরেষ্ট্রী প্রকল্পের মাধ্যমে জনগণের অংশগ্রহণে অংশীদারিত্বমূলক সামাজিক বনায়নের প্রচলন করে।

বর্তমান পর্যন্ত সামাজিক বনায়নের আওতায় ৯৯,৩১৪ হেক্টর জমি এবং ৭৩,২২৩ কিলোমিটার বাগান সৃজন করা হয়েছে।
উপকূলীয় বনায়ন কর্মসূচি শুরু হয় ১৯৬৬ সাল থেকে।

(তথ্যসূত্র: বন অধিদপ্তর ওয়েবসাইট)
৪৬.
বাংলাদেশে ছাগল প্রজনন কেন্দ্র কোন জেলায় অবস্থিত?
  1. ক) মুক্তাগাছা, ময়মনসিংহ
  2. খ) টিলাগড়, সিলেট
  3. গ) সাভার, ঢাকা
  4. ঘ) ফকিরহাট, বাগেরহাট
সঠিক উত্তর:
খ) টিলাগড়, সিলেট
উত্তর
সঠিক উত্তর:
খ) টিলাগড়, সিলেট
ব্যাখ্যা
- ছাগল প্রজনন কেন্দ্র অবস্থিত টিলাগড়, সিলেট।
- হরিণ প্রজনন কেন্দ্র অবস্থিত ডুলাহাজরা, চকোরিয়া, কক্সবাজার।
- কুমির প্রজনন কেন্দ্র অবস্থিত করমজল, সুন্দরবন।
- মহিষ প্রজনন কেন্দ্র অবস্থিত ফকিরহাট, বাগেরহাট।
- গরুর প্রজনন কেন্দ্র অবস্থিত সাভার, ঢাকা।

উৎস: সংশ্লিষ্ট জেলা ও উপজেলার ওয়েবসাইট।
৪৭.
গোল আলু আমাদের দেশে প্রথম কোন দেশ থেকে আনা হয়?
  1. ক) আমেরিকা থেকে
  2. খ) নেদারল্যান্ডস থেকে
  3. গ) পোল্যান্ড থেকে
  4. ঘ) ইউক্রেন থেকে
সঠিক উত্তর:
খ) নেদারল্যান্ডস থেকে
উত্তর
সঠিক উত্তর:
খ) নেদারল্যান্ডস থেকে
ব্যাখ্যা
- ব্রিটিশ গভর্নর ওয়ারেন হেস্টিংস-এর মাধ্যমে উপমাহাদেশে হল্যান্ড বা নেদারল্যান্ডস থেকে আলু চাষের বিস্তার হয়।
- গত কয়েক দশকে কয়েক ডজন উচ্চফলনশীল আলুর জাত বাংলাদেশে আনা হয় এবং সাধারণ চাষাবাদের জন্য অবমুক্ত করার পূর্বে স্থানীয় পরিবেশে পরীক্ষামূলকভাবে যাচাই করা হয়।
- অতঃপর বেশকটি জাত চাষাবাদের জন্য অবমুক্ত করা হয়।
- জাতগুলির ফলনশীলতার সুষ্ঠু মূল্যায়ন এবং অন্যান্য বৈশিষ্ট্য বিবেচনা করে বর্তমানে প্রায় ৩৬টি উফশী জাত চাষাবাদের জন্য দেশে অবমুক্ত করা হয়েছে।
- অবশ্য, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (BADC) কৃষকদের মধ্যে বিতরণের জন্য প্রতি বছর প্রায় ২০০ মে টন আলুবীজ আমদানি করে।
- উফশী জাতের বীজআলু উৎপাদনের জন্য বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (BARI) পঞ্চগড়ের দেবীগঞ্জে একটি খামার প্রতিষ্ঠা করেছে।

উৎস: বাংলাপিডিয়া
৪৮.
বাংলাদেশের ২৫ তম স্থল বন্দরের নাম কী?
  1. ক) মুজিবনগর স্থলবন্দর
  2. খ) সোনাইহাট স্থলবন্দর
  3. গ) বাকেরগঞ্জ স্থলবন্দর
  4. ঘ) কুতুবদিয়া স্থলবন্দর
সঠিক উত্তর:
ক) মুজিবনগর স্থলবন্দর
উত্তর
সঠিক উত্তর:
ক) মুজিবনগর স্থলবন্দর
ব্যাখ্যা
বাংলাদেশে বর্তমানে স্থলবন্দরের সংখ্যা- ২৫ টি।
বাংলাদেশের ২৫ তম স্থল বন্দরের নাম- মুজিবনগর স্থলবন্দর।
২৩ ফেব্রুয়ারি, ২০২২ সর্বশেষ মুজিবনগর স্থলবন্দরের নাম গেজেট আকারে প্রকাশ করে?
চালুকৃত স্থলবন্দর- ১২ টি।

তথ্যসূত্র: কালেরকণ্ঠ পত্রিকা
৪৯.
বাংলাদেশে দুই ফসলি জমির মোট পরিমাণ -
  1. ক) ৫২.১৬ লক্ষ একর
  2. খ) ১০১.৯৪ লক্ষ একর
  3. গ) ৪৬.১৩ লক্ষ একর
  4. ঘ) ৫৬ হাজার একর
সঠিক উত্তর:
খ) ১০১.৯৪ লক্ষ একর
উত্তর
সঠিক উত্তর:
খ) ১০১.৯৪ লক্ষ একর
ব্যাখ্যা
• মোট আবাদযোগ্য জমি (Gross Cropped Area) - ৩ কোটি ৯৬ লক্ষ ৭৮ হাজার একর।
• মোট আবাদী জমি (Net Cropped Area) - ২ কোটি ৮১ হাজার একর।
- এক ফসলি জমি - ৫২.১৬ লক্ষ একর
- দুই ফসলি জমি - ১০১.৯৪ লক্ষ একর
- তিন ফসলি জমি - ৪৬.১৩ লক্ষ একর
- চার ফসলি জমি – ৫৬ হাজার একর

• আবাদযোগ্য নয় এমন জমির পরিমাণ (Not available for cultivation) - ৮২ লক্ষ ৮৪ হাজার একর।
• বনাঞ্চল (Forest Area) - ৬৩ লক্ষ ৬৩ হাজার ৩০৯ একর।


সূত্র: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ – ২০২১
৫০.
বাংলাদেশের কৃষিতে ‘কবরী’ কী?
  1. ক) কলার জাত
  2. খ) আমের জাত
  3. গ) গমের জাত
  4. ঘ) টমেটোর জাত
সঠিক উত্তর:
ক) কলার জাত
উত্তর
সঠিক উত্তর:
ক) কলার জাত
ব্যাখ্যা
বাংলাদেশে চাষকৃত কলার জাত:
১. খাটো জাত -- সিঙ্গাপুরী, কাবুলী, মেহের সাগর (জয়েন্ট গর্ভারনার)
২. মাঝারি আকার -- অমৃত সাগর, সবরি, অনুপম, মালভোগ, মর্তমান, চাঁপা, অগ্নিশ্বর, কবরী
৩. লম্বাকৃতির জাত -- কাঁঠালি, আনাজি

উল্লেখ্য, হিম সাগর - আমের জাত।

উৎস: কৃষি তথ্য সার্ভিস (AIS) ওয়েবসাইট।