যদি দুটি Subject – as well as, with, along with, together with, accompanied by, followed by, in addition to, including etc, except, excluding ইত্যাদি Word বা Phrase দ্বারা যুক্ত থাকে, তাহলে প্রথম Subject কে রেখে Verb এর আগ পর্যন্ত বাকি অংশ মনে মনে বাদ দিয়ে; এবং And দিয়ে যুক্ত দুটি Subject যদিও Plural - indicate করে কিন্তু And এরপর যদি not বসে, তাহলে and not সহ পরের অংশ মনে মনে বাদ দিয়ে প্রথম অংশ অনুযায়ী verb বসবে।
The correct sentences are-
- Kamal accompanied by his friends is coming tomorrow.
- Jamal and not his parents is responsible for this misdeed.
- All the students except Robin were present in the class.