পরীক্ষা আর্কাইভ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

পরীক্ষা১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]তারিখতারিখ অনির্ধারিতসময়24 minutes৩২ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৩৩
সিলেবাস
কম্পিউটার ও তথ্য প্রযুক্তি সম্পূর্ণ [৭০ নাম্বার]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] · তারিখ অনির্ধারিত · ৩৩ প্রশ্ন

.
হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে E-এর সমতুল্য দশমিক হচ্ছে
  1. ক) ১০
  2. খ) ১৩
  3. গ) ১৬
  4. ঘ) ১৪
সঠিক উত্তর:
ঘ) ১৪
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৪
ব্যাখ্যা
হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি: এই পদ্ধতির ভিত্তি হচ্ছে ১৬। অর্থাৎ এই পদ্ধতিতে ১৬ টি মৌলিক অংক রয়েছে। এই সংখ্যাসমূহ ০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯ এবং অতঃপর A, B, C, D, E, F।

বর্ণ এবং সংখ্যা উভয়ের ব্যবহার থাকার কারণে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির আরেক নাম আলফানিউমেরিক সংখ্যা পদ্ধতি।

হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে A, B, C, D, E এবং F-এর সমতুল্য দশমিক হচ্ছে যথাক্রমে 10, 11, 12, 13, 14 এবং ১৫।
.
আইবিএম ১৬২০ কী ধরণের কম্পিউটার?
  1. ক) মিনি কম্পিউটার
  2. খ) মিনিফ্রেইম কম্পিউটার
  3. গ) মেইনফ্রেম কম্পিউটার
  4. ঘ) সুপার কম্পিউটার
সঠিক উত্তর:
গ) মেইনফ্রেম কম্পিউটার
উত্তর
সঠিক উত্তর:
গ) মেইনফ্রেম কম্পিউটার
ব্যাখ্যা

বাংলাদেশে ১৯৬৪ সালে পরমাণু শক্তি কমিশনে স্থাপিত হয় আইবিএম ১৬২০ মডেলের মেইনফ্রেম কম্পিউটার। এটি ছিল দ্বিতীয় প্রজন্মের একটি মেইনফ্রেম কম্পিউটার।

ব্যাংক, বীমা, অর্থলগ্নীকারী প্রতিষ্ঠান এবং বৈজ্ঞানিক কর্ম তৎপরতা পরিচালনাকারী প্রতিষ্ঠানে মেইনফ্রেম কম্পিউটার ব্যবহৃত হয়।

উৎসঃ মাধ্যমিক কম্পিউটার শিক্ষা, নবম-দশম শ্রেণি।

.
সত্য ও মিথ্যার উপর নির্ভর করে যে অ্যালজেবরা -
  1. ক) Boolean algebra
  2. খ) Albert algebra
  3. গ) Azumaya algebra.
  4. ঘ) Banach algebra
সঠিক উত্তর:
ক) Boolean algebra
উত্তর
সঠিক উত্তর:
ক) Boolean algebra
ব্যাখ্যা

সত্য ও মিথ্যার উপর নির্ভর করে যে অ্যালজেবরার তৈরি হয়েছে তাকে বুলিয়ান অ্যালজেবরা বলা হয়। সাধারণত এই সত্যকে বাইনারি অংক ১ এবং মিথ্যাকে ০ দ্বারা প্রকাশ করা হয়।
মূলত ডিজিটাল ইলেকট্রনিক্সে বুলিয়ান অ্যালজেবরার ব্যবহারিক প্রয়োগ লক্ষ্য করা যায়।

উৎসঃ কম্পিউটার শিক্ষা, এইচএসসি প্রোগ্রাম (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)

.
কোন সার্কিট কম্পিউটারে ব্যবহৃত ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করে?
  1. ক) এনকোডার
  2. খ) ডিকোডার
  3. গ) এডার
  4. ঘ) রেজিস্টার
সঠিক উত্তর:
খ) ডিকোডার
উত্তর
সঠিক উত্তর:
খ) ডিকোডার
ব্যাখ্যা

কম্পিউটার সিস্টেমে যে সমবায় সার্কিট দ্বারা যোগ করা যায় তাকে বলে এডার।

এনকোডার হলো এমন এক ধরনের ইলেট্রনিক সার্কিট বা ডিজিটাল বর্তনী যা আলফাবেট বা মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বোধগম্য বা যান্ত্রিক ভাষায় রূপান্তর করে।

অন্যদিকে ডিকোডার হলো এমন এক ধরনের ইলেট্রনিক সার্কিট বা ডিজিটাল বর্তনী যা কম্পিউটারে ব্যবহৃত ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করে।

রেজিস্টার হলো ফ্লিপ ফ্লপের সমন্বয়ে গঠিত ডিজিটাল বর্তনী। রেজিস্টারের প্রতিটি ফ্লিপ-ফ্লপ এক বিট তথ্য সংরক্ষণ করতে পারে।

উৎসঃ কম্পিউটার শিক্ষা, এইচএসসি প্রোগ্রাম (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)

.
নিচের কোনটি সত্য নয়?
  1. ক) ১০২৪ গিগাবাইট = ১ টেরাবাইট (TB)
  2. খ) ১০২৪ টেরাবাইট = ১ পেটাবাইট (PB)
  3. গ) ১০২৪ পেটাবাইট = ১ জেটাবাইট (ZB)
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
গ) ১০২৪ পেটাবাইট = ১ জেটাবাইট (ZB)
উত্তর
সঠিক উত্তর:
গ) ১০২৪ পেটাবাইট = ১ জেটাবাইট (ZB)
ব্যাখ্যা

বাইট (Byte) : ৮টি বিট মিলে ১ বাইট হয়। এরূপ ৮ বিটের কোড দিয়ে যে কোনাে বর্ণ, অঙ্ক বা বিশেষ চিহ্নকে প্রকাশ করা হয়। এরূপ ৮ বিট বিশিষ্ট শব্দকে বাইট বলা হয় ।
কম্পিউটার মেমােরি পরিমাপের জন্য ব্যবহৃত বিভিন্ন এককের মধ্যে সম্পর্ক
(ক) ৮ বিট = ১ বাইট = ১ অক্ষর।
(খ) ১০২৪ বাইট = ১ কিলােবাইট (KB)
(গ) ১০২৪ কিলােবাইট = ১ মেগাবাইট (MB)
(ঘ) ১০২৪ মেগাবাইট = ১ গিগাবাইট (GB)
(ঙ) ১০২৪ গিগাবাইট = ১ টেরাবাইট (TB)
(চ) ১০২৪ টেরাবাইট = ১ পেটাবাইট (PB)
(ছ) ১০২৪ পেটাবাইট = ১ এক্সাবাইট (EB)
(জ) ১০২৪ এক্সাবাইট = ১ জেটাবাইট (ZB)
(ঝ) ১০২৪ জেটাবাইট = ১ ইট্রাবাইট (YB)

.
নিচের কোনটি সহায়ক মেমোরি?
  1. ক) র‍্যাম
  2. খ) রম
  3. গ) অপটিক্যাল ডিস্ক
  4. ঘ) সবগুলো
সঠিক উত্তর:
গ) অপটিক্যাল ডিস্ক
উত্তর
সঠিক উত্তর:
গ) অপটিক্যাল ডিস্ক
ব্যাখ্যা

সহায়ক বা অভ্যন্তরীণ মেমােরি: যে মেমােরির সাথে মাইক্রোপ্রসেসরের সরাসরি সংযোগ থাকে না, নির্দিষ্ট কন্ট্রোলের মাধ্যমে সংযােগ রক্ষা করে তাকে অভ্যন্তরীণ মেমােরি বলা হয়। এ মেমােরিকে আলাদা ডিভাইস ড্রাইভারের সাহায্যে কম্পিউটারের সাথে সংযুক্ত করা হয়।
ব্যবহারকারী ভবিষ্যৎ প্রয়ােজনে উপাত্ত বা প্রােগ্রামকে স্থায়ীভাবে সঞ্চয় করতে পারে বলে একে সহায়ক মেমােরি বলা হয়। সাধারণ চৌম্বক টেপ, চৌম্বক ডিস্ক, অপটিক্যাল ডিস্ক ইত্যাদি সহায়ক মেমােরির উদাহরণ।

উৎসঃ কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)

.
র‍্যানসমওয়্যার হলো এক ধরনের
  1. ক) ম্যালওয়্যার
  2. খ) ফায়ারওয়াল
  3. গ) ফার্মওয়্যার
  4. ঘ) ফ্রিওয়্যার
সঠিক উত্তর:
ক) ম্যালওয়্যার
উত্তর
সঠিক উত্তর:
ক) ম্যালওয়্যার
ব্যাখ্যা

র‍্যানসমওয়্যার হল এক ধরনের ম্যালওয়্যার যেটি কিনা একটি কম্পিউটার ডিভাইসকে আক্রান্ত করার পর ব্যবহারকারীকে তার মেশিনে প্রবেশ করা থেকে বিরত রাখে এবং ব্যবহারকারীর প্রবেশগম্যতা সীমাবদ্ধ করে দেয় এবং এই সীমাবদ্ধতা দূর করার জন্য ব্যবহারকারীর কাছ থেকে মুক্তিপণ দাবি করে।

.
তথ্য স্থায়ীভাবে সংরক্ষন করে কোনটি?
  1. ক) স্ট্যাটিক র‍্যাম
  2. খ) ডাইনামিক র‍্যাম
  3. গ) রম
  4. ঘ) খ ও গ
সঠিক উত্তর:
গ) রম
উত্তর
সঠিক উত্তর:
গ) রম
ব্যাখ্যা

র‍্যামকে ভোলাটাইল মেমোরি বলা হয় কারণ এতে সংরক্ষিত তথ্য বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পর আর থাকে না।
র‍্যামের আধুনিক দুটো প্রধান প্রকার হল স্ট্যাটিক র‍্যাম এবং ডাইনামিক র‍্যাম।
স্ট্যাটিক এবং ডাইনামিক র‍্যাম উভয়ই ভোলাটাইল (বিদ্যুত চলে গেলে স্মৃতি মুছে যায়)। অন্যদিকে রম তথ্য স্থায়ীভাবে সংরক্ষন করে যেটা কোন অবস্থাতেই পরিবর্তন করা যায় না।

.
দুই নেটওয়ার্কের মাঝে কোনটি থাকে?
  1. ক) ফার্মওয়্যার
  2. খ) ডাইনামিক র‍্যাম
  3. গ) মাইক্রো প্রসেসর
  4. ঘ) ফায়ারওয়াল
সঠিক উত্তর:
ঘ) ফায়ারওয়াল
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ফায়ারওয়াল
ব্যাখ্যা
ফায়ারওয়াল বাইরের আক্রমণ থেকে কম্পিউটারকে রক্ষা করার জন্য হার্ডওয়্যার আর সফটওয়্যার এর মিলিত প্রয়াস। এটি এমন এক সফটওয়্যার বা হার্ডওয়্যার ব্যবস্থা যা নির্দিষ্ট নেটওয়ার্কে ডেটার প্রবেশ ও বহির্গমন ফিল্টারিং করে নেটওয়ার্কের নিরাপত্তা নিশ্চিত করে। এটি নেটওয়ার্ককে হ্যাকিং কিংবা অনাদিষ্ট প্রবেশ থেকে রক্ষা করে।
ফায়ারওয়াল হলো এক বিশেষ নিরাপত্তা ব্যবস্থা যাতে এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে ডেটা প্রবাহ নিয়ন্ত্রণ করা যায়। দুই নেটওয়ার্কের মাঝে এই ফায়ারওয়াল থাকে। যাতে এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে কোন ডেটা পরিবাহিত হলে সেটিকে অবশ্যই ফায়ারওয়াল অতিক্রম করতে হয়।
১০.
রাউটার হচ্ছে এক ধরণের -
  1. ক) সাের্স
  2. খ) ডেসটিনেশন
  3. গ) মিডিয়াম
  4. ঘ) রিসিভার
সঠিক উত্তর:
ঘ) রিসিভার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) রিসিভার
ব্যাখ্যা

১. সাের্স : ক্যামেরা, মাইক্রোফোন, কম্পিউটার কী-বাের্ড ইত্যাদি
২. ট্রান্সমিটার : মডেম, রাউটার, টিভি স্টেশন, রেডিও স্টেশন, টেলিফোন ও মােবাইল ফোন কোম্পানির এক্সচেঞ্জ ইত্যাদি।
৩. মিডিয়াম : টেলিফোন লাইন, ফাইবার অপটিক ক্যাবল, মাইক্রোওয়েভ ইত্যাদি
৪. রিসিভার : মডেম, রাউটার, টেলিফোন এক্সচেঞ্জ ইত্যাদি।
৫, ডেসটিনেশন : কম্পিউটার, সার্ভার, টেলিফোন বা মােবাইল ফোন ইত্যাদি।

উৎসঃ একাদশ-দ্বাদশ শ্রেণী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি।

১১.
Evan Williams নিচের কোনটির সহ প্রতিষ্ঠাতা?
  1. ক) লিংকড ইন
  2. খ) ইনস্টাগ্রাম
  3. গ) স্নাপচ্যাট
  4. ঘ) টুইটার
সঠিক উত্তর:
ঘ) টুইটার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) টুইটার
ব্যাখ্যা
Evan Williams, byname Ev, (born March 31, 1972, near Clarks, Nebraska, U.S.), American computer programmer who, with Jack Dorsey and Biz Stone, founded Twitter, an online microblogging service.
Source: Britannica
১২.
কোন প্রজন্মের ফোনে Radio Access Technology (RAT) সুবিধা চালু হয়?
  1. ক) ২য়
  2. খ) ৩য়
  3. গ) ৪র্থ
  4. ঘ) ৫ম
সঠিক উত্তর:
ঘ) ৫ম
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৫ম
ব্যাখ্যা

৫ম প্রজন্মের মােবাইলফোনে স্ট্যান্ডার্ডগুলোর মধ্যে 5G NR (New Radio Technology), RAT (Radio Access technology), MIMO (Multiple Input Multiple Output) অন্যতম।

উৎসঃ একাদশ-দ্বাদশ শ্রেণী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

১৩.
ওয়েব পেইজ তৈরি করার ভাষা কোনটি?
  1. ক) মেশিন ল্যাংগুয়েজ
  2. খ) ন্যাচারাল ল্যাংগুয়েজ
  3. গ) মার্কআপ ল্যাংগুয়েজ
  4. ঘ) এসেম্বলি ল্যাংগুয়েজ
সঠিক উত্তর:
গ) মার্কআপ ল্যাংগুয়েজ
উত্তর
সঠিক উত্তর:
গ) মার্কআপ ল্যাংগুয়েজ
ব্যাখ্যা

মার্কআপ ল্যাংগুয়েজ এই শব্দ দুইটি বর্তমানে ওয়েব পেইজ তৈরি করার ভাষা HTML এর জন্য ব্যবহার করা হয়। Mark-Up Language এর বাংলা আভিধানিক অর্থ হচ্ছে অতিরিক্ত ভাষা।
আমরা ওয়েব পেইজে যে সকল বিষয় বস্তু দেখে থাকি এর চেয়ে অনেক বেশি বিষয় HTML লেখা হয়। আর এই অতিরিক্ত লেখা বা ভাষা-ই হচ্ছে মার্কআপ ল্যাংগুয়েজ।

মার্কআপ এ অতিরিক্ত তথ্য টেক্সটের কাঠামো বা উপস্থাপনাকে সংজ্ঞায়িত করে। মার্কআপ গুলো মূল টেক্সটের সাথে মিশে থাকে এবং ইন্টারনেট ব্রাউজার-এ তা প্রদর্শিত হয় না।

১৪.
পাবলিক ক্লাউড ব্যবহার করে কোন প্রতিষ্ঠান?
  1. ক) এমাজন
  2. খ) মাইক্রোসফট
  3. গ) গুগল
  4. ঘ) সবগুলো
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
ব্যাখ্যা

পাবলিক ক্লাউড (Public Cloud) : জনসাধারণের জন্য উন্মুক্ত ক্লাউডকে পাবলিক ক্লাউড বলে। ইন্টারনেটের মাধ্যমে সংযুক্ত সকলের বিনামূল্যে বা স্বল্প ব্যয়ে ব্যবহারের জন্য উন্মুক্ত অ্যাপ্লিকেশন, স্টোরেজ এবং অন্যান্য রিসাের্স ইত্যাদির সার্ভিসযুক্ত ক্লাউড-ই পাবলিক ক্লাউড।
Amazon, Microsoft এবং Google ইত্যাদি তাদের নিজস্ব ডেটা সেন্টারে পাবলিক ক্লাউডের অবকাঠামাে স্থাপন ও পরিচালনা করার মাধ্যমে বিভিন্ন ধরনের সার্ভিস প্রদান করে থাকে।

১৫.
নিচের কোনটি বি 2 বি ওয়েবসাইট?
  1. ক) Ebay
  2. খ) Alibaba
  3. গ) Amazon
  4. ঘ) Walmart
সঠিক উত্তর:
খ) Alibaba
উত্তর
সঠিক উত্তর:
খ) Alibaba
ব্যাখ্যা

বিজনেস-টু বিজনেস (বি 2 বি): এই মডেলের একটি ব্যবসা অন্য ব্যবসায় পণ্য বা পরিষেবা বিক্রয় করে।
আলিবাবা একটি শীর্ষস্থানীয় গ্লোবাল বি 2 বি মার্কেটপ্লেস, যা বিশ্বব্যাপী প্রস্তুতকারক ও বিক্রেতার সাথে তাত্ক্ষণিকভাবে সংযুক্ত করতে সহায়তা করে।

Alibaba.com is a leading global B2B marketplace, helping to instantly connect business buyers with manufacturers and wholesalers around the world.
Source: Alibaba.com 

১৬.
কোন নেটওয়ার্ক আওতাধীন সব গ্রাহক ডেটা গ্রহণ করতে পারে?
  1. ক) ব্রডকাস্ট
  2. খ) মাল্টিকাস্ট
  3. গ) ইউনিকাস্ট
  4. ঘ) সবগুলো
সঠিক উত্তর:
ক) ব্রডকাস্ট
উত্তর
সঠিক উত্তর:
ক) ব্রডকাস্ট
ব্যাখ্যা

ব্রডকাস্ট (Broadcast mode):
এ পদ্ধতিতে শুধু একজন প্রেরক থাকে, কিন্তু ট্রান্সমিশন নেটওয়ার্ক আওতাধীন সব গ্রাহক ডেটা গ্রহণ করতে পারে। ব্রডকাস্ট ট্রান্সমিশন শুধু সিমপ্লেক্স হয়ে থাকে। রেডিও, টেলিভিশন ব্রডকাস্ট মোডের উদাহরণ।

মাল্টিকাস্ট (Multicast mode):
মাল্টিকাস্ট মোড অনেকটা ব্রডকাস্ট মোডের মতো হলেও এই মোডে নেটওয়ার্কের একটি প্রেরক হতে ডেটা প্রেরণ করলে তা শুধু অনুমোদিত সদস্য গ্রহণ করতে পারে। মাল্টিকাস্ট ট্রান্সমিশন হাফ-ডুপ্লেক্স বা ফুল-ডুপ্লেক্স-এ হয়ে থাকে। ভিডিও কনফারেন্সিংয়ে, চ্যাটিং, গ্রুপ ভিডিও চ্যাট ইত্যাদি মাল্টিকাস্ট মােডের উদাহরণ।

উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ ও আলিম শ্রেণি।

১৭.
স্টার সংগঠনে (টপোলজি) নিচের কোনটি সত্য নয়?
  1. ক) কম্পিউটার সমূহ একটি কেন্দ্রীয় কম্পিউটারের সাথে যুক্ত থাকে।
  2. খ) কম্পিউটার গুলো সরাসরি নিজেদের মধ্যে তথ্য বা ডাটা আদান প্রদান করতে পারে।
  3. গ) কেন্দ্রীয় কম্পিউটারের সমস্যা দেখা দিলে সমস্ত নেটওয়ার্ক অচল হয়ে যায়।
  4. ঘ) কোনটিই নয়।
সঠিক উত্তর:
খ) কম্পিউটার গুলো সরাসরি নিজেদের মধ্যে তথ্য বা ডাটা আদান প্রদান করতে পারে।
উত্তর
সঠিক উত্তর:
খ) কম্পিউটার গুলো সরাসরি নিজেদের মধ্যে তথ্য বা ডাটা আদান প্রদান করতে পারে।
ব্যাখ্যা

- স্টার টপোলজি বা স্টার সংগঠনের কম্পিউটার সমূহ একটি কেন্দ্রীয় কম্পিউটারের সাথে যুক্ত থাকে। এ সংগঠনের নেটওয়ার্কভুক্ত কম্পিউটার গুলো সরাসরি নিজেদের মধ্যে তথ্য বা ডাটা আদান প্রদান করতে পারে না।
- প্রতিটি কম্পিউটার কেন্দ্রীয় কম্পিউটারের মাধ্যমে অন্য কম্পিউটারে সংকেত পাঠাতে পারে। কেন্দ্রীয় কম্পিউটার এক্ষেত্রে সবকিছু নিয়ন্ত্রণ করে।
- কেন্দ্রীয় কম্পিউটারের সমস্যা দেখা দিলে সমস্ত নেটওয়ার্ক অচল হয়ে যায়।
- কিন্তু অন্য কোন কম্পিউটার বিকল হলে নেটওয়ার্কের কাজ শুধুমাত্র ঐ কম্পিউটারেই ব্যাহত হয়, নেটওয়ার্কের অন্য অংশে কাজের কোন রকম অসুবিধা হয় না।

সূত্রঃ মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

১৮.
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর অন্তর্ভুক্ত কোনটি?
  1. ক) মেশিন লার্নিং
  2. খ) রোবটিক্স
  3. গ) স্পিচ টু টেক্সট
  4. ঘ) সবগুলো
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
ব্যাখ্যা


উৎসঃ একাদশ-দ্বাদশ শ্রেণী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
১৯.
পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের অন্তর্ভুক্ত নয় কোন ডিভাইস?
  1. ক) ল্যাপটপ
  2. খ) ওয়েব ক্যামেরা
  3. গ) সাউন্ড সিস্টেম
  4. ঘ) সবগুলোই PAN এর অন্তর্ভূক্ত
সঠিক উত্তর:
ঘ) সবগুলোই PAN এর অন্তর্ভূক্ত
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সবগুলোই PAN এর অন্তর্ভূক্ত
ব্যাখ্যা

পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক (Personal Area Network - PAN) : কোনাে ব্যক্তির দৈনন্দিন ব্যবহৃত ব্যক্তিগত বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসগুলাের মধ্যে সংযােগ স্থাপন করে যে নেটওয়ার্ক গড়ে তােলা হয়, তাকে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা PAN বলে।
PAN -এর ডিভাইসগুলাের মধ্যে ডেস্কটপ, ল্যাপটপ, ওয়েব ক্যামেরা, সাউন্ড সিস্টেম, পিডিএ, মােবাইল, স্ক্যানার, প্রিন্টার ইত্যাদি উল্লেখযােগ্য। এর পরিধি সর্বোচ্চ 10 মিটার।

উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ ও আলিম শ্রেণি।

২০.
IPv4 এর সাহায্যে কত সংখ্যক ডিভাইসকে সনাক্ত করা যায়?
  1. ক) 2128
  2. খ) 232
  3. গ) 216
  4. ঘ) 264
সঠিক উত্তর:
খ) 232
উত্তর
সঠিক উত্তর:
খ) 232
ব্যাখ্যা

(1st Octet) (2nd Octet) (3rd Octet) (4th Octet) চারটি অংশের সমন্বয়ে গঠিত আইপি অ্যাড্রেস IPv4 (IP ভার্সন 4) নামে পরিচিত।
IPv4 এই অ্যাড্রেস হলাে 4 X ৪ বা 32 বিটের যা 232 বা 4294967296 সংখ্যক নেটওয়ার্কযুক্ত কম্পিউটার বা ডিভাইসকে সনাক্ত করা যায়।
তবে আইপি অ্যাড্রেসের নতুন ভার্সন হলাে IPv6; যার সাহায্যে 2128 সংখ্যক ডিভাইসকে সনাক্ত করা যায় এবং যা 128 বিটের অ্যাড্রেস।

২১.
সবগুলো ইনপুট ১ হলে ____ গেইটের আউটপুট ১হবে; অন্যথায় আউটপুট ০ হবে।
  1. ক) অ্যান্ড
  2. খ) অর
  3. গ) নট
  4. ঘ) সবগুলো
সঠিক উত্তর:
ক) অ্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
ক) অ্যান্ড
ব্যাখ্যা

অ্যান্ড গেইট:
এই গেইট যৌক্তিক গুণন পদ্ধতিতে কাজ করে। অর্থাৎ যে গেইটের দুই বা ততোধিক ইনপুট থাকে এবং আউটপুট ইনপুটগুলোর যৌক্তিক গুণফলের সমান হয় তাকে অ্যান্ড গেইট বলে।
সবগুলো ইনপুট ১ হলে অ্যান্ড গেইটের আউটপুট ১ হবে; অন্যথায় আউটপুট ০ হবে।

উৎসঃ কম্পিউটার শিক্ষা, এইচএসসি প্রোগ্রাম (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)

২২.
পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের বৈশিষ্ট্য কোনটি?
  1. ক) প্রতিটি কম্পিউটার একই সাথে সার্ভার ও ক্লায়েন্ট।
  2. খ) কেন্দ্রীয় কম্পিউটার রিসোর্স শেয়ারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে
  3. গ) কম্পিউটারগুলোর কোন শ্রেণীবিন্যাস নেই।
  4. ঘ) সবগুলো
অনির্ধারিত
ব্যাখ্যা

- পিয়ার টু পিয়ার নেটওয়ার্কে প্রত্যেক কম্পিউটার হতে রিসোর্স শেয়ার করা যায়।
- এই নেটওয়ার্কে প্রতিটি কম্পিউটার একই সাথে সার্ভার ও ক্লায়েন্ট।
- নেটওয়ার্কে সংযুক্ত সব কম্পিউটারই রিসোর্স শেয়ারের ক্ষেত্রে সমান ভূমিকা পালন করে।
- ডেডিকেটেড সার্ভার না থাকায় কম্পিউটারগুলোর কোন শ্রেণীবিন্যাস নেই।

উৎসঃ একাদশ-দ্বাদশ শ্রেণী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

প্রশ্নটি আসলে হওয়ার কথা ছিলো - পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের বৈশিষ্ট্য নয় কোনটি?
সেক্ষেত্রে উত্তর খ) ঠিক আছে। অন্যথায় ডাবল উত্তর হয়। তাই উত্তর তুলে দেওয়া হয়েছে।

 
২৩.
ডাটাবেজ ম্যানেজমেন্ট সফটওয়্যার কী ধরণের সফটওয়্যার?
  1. ক) ব্যবহারকারী লিখিত প্রােগ্রাম
  2. খ) প্যাকেজ প্রােগ্রাম
  3. গ) এপ্লিকেশন ডেভেলপার প্রােগ্রাম
  4. ঘ) অনুবাদক প্রােগ্রাম
সঠিক উত্তর:
খ) প্যাকেজ প্রােগ্রাম
উত্তর
সঠিক উত্তর:
খ) প্যাকেজ প্রােগ্রাম
ব্যাখ্যা

প্যাকেজ প্রােগ্রাম: ব্যবহারিক সমস্যা সমাধানাের জন্য বেশ কিছু প্রােগ্রাম বাণিজ্যিক ভিত্তিতে পাওয়া যায়। এ ধরনের প্রােগ্রাম দিয়ে নির্দিষ্ট ধরনের কাজ করা যায়। এ প্রােগ্রামে ব্যবহারিক সমস্যার পূর্ণাঙ্গ সমাধান দেয়ার ব্যবস্থা থাকে। এ সব প্রােগ্রামকে প্যাকেজ প্রােগ্রাম বলে। নিম্নে কয়েকটি প্যাকেজ প্রােগ্রামের উদাহরণ দেয়া হলাে।
যেমনঃ
১। ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার।
২। ডেস্কটপ পাবলিশিং সফটওয়্যার।
৩। স্প্রেডশিট সফটওয়্যার।
৪। ডাটাবেজ ম্যানেজমেন্ট সফটওয়্যার।
৫। গ্রাফিক্স, মাল্টিমিডিয়া এবং প্রেজেন্টেশন সফটওয়্যার।
৬। এন্টারটেইনমেন্ট এবং এডুকেশন সফটওয়্যার।
৭। ইউটিলিটিস সফটওয়্যার।
৮। কমিউনিকেশন সফটওয়্যার ইত্যাদি।

উৎসঃ কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)

২৪.
সমস্যা সমাধানের যৌক্তিক ক্রমানুসারে বর্ণনা হলো -
  1. ক) সুডোকোড
  2. খ) অ্যালগরিদম
  3. গ) প্রবাহচিত্র
  4. ঘ) বেসিক কমান্ড
সঠিক উত্তর:
খ) অ্যালগরিদম
উত্তর
সঠিক উত্তর:
খ) অ্যালগরিদম
ব্যাখ্যা

সুডােকোড: প্রােগ্রামের ধরন ও কার্যাবলী তুলে ধরার জন্য কিছু সংখ্যক নির্দেশ বা স্টেটমেন্টের সমাহারকেই সুডােকোড বলা হয়। Pseudo অর্থ ছদ্ম। সুডোকোড অর্থ ছদ্ম-প্রােগ্রাম।
বেসিক কমান্ড: বেসিক প্রােগ্রাম লেখার জন্য ব্যবহৃত শব্দ, যেমন- PRINT, LET, GOTo ইত্যাদি।
এ্যালগরিদম: সমস্যা সমাধানের যৌক্তিক ক্রমানুসারী বর্ণনা। এই বর্ণনার ভিত্তিতে ফ্লোচার্ট অঙ্কন করা হয়।
প্রবাহচিত্র: এটি এ্যালগরিদমের চিত্ররূপ।

উৎসঃ কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)

২৫.
লজিক ফাংশন ____ দিকে সরল করতে হয়।
  1. ক) বাম থেকে ডান
  2. খ) ডান হতে বামে
  3. গ) ডান হতে ডান
  4. ঘ) সবগুলো
সঠিক উত্তর:
ক) বাম থেকে ডান
উত্তর
সঠিক উত্তর:
ক) বাম থেকে ডান
ব্যাখ্যা

বুলিয়ান রাশিমালাকে সরলীকরণের ফলে লজিক গেটের সংখ্যা কমে বলে সময় ও খরচ দুটোই কমে যায়। মূলত বুলিয়ান রাশিমালাকে সরল করার জন্য বিভিন্ন ধরনের বুলিয়ান উপপাদ্যসমূহ ব্যবহৃত হয়। তবে সরলীকরণের ক্ষেত্রে কতকগুলো নিয়ম মেনে সরল করতে হয়। যেমন-
- লজিক ফাংশন বাম হতে ডান দিকে সরল করতে হয়।
- প্রথম বন্ধনীর কাজ আগে করতে হয়।
- পূরক অপারেশনের কাজ শুরুতে করতে হয়।
- এরপর সকল অ্যান্ড (.) অপারেশনের কাজ করতে হয়।
- এরপর সকল অর (+) অপারেশনের কাজ করতে হয়।

উৎসঃ কম্পিউটার শিক্ষা, এইচএসসি প্রোগ্রাম (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)

২৬.
দশমিক সংখ্যা ১০ এর বাইনারি মান কত?
  1. ক) ১১০০
  2. খ) ১০১০
  3. গ) ১০০১
  4. ঘ) ১০১১
সঠিক উত্তর:
খ) ১০১০
উত্তর
সঠিক উত্তর:
খ) ১০১০
২৭.
মাল্টিমিডিয়া কমিউনিকেশন এ কোন পদ্ধতিতে ডেটা ট্রান্সমিশন হয়ে থাকে?
  1. ক) অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন (Asynchronous Transmission)
  2. খ) সিনক্রোনাস ট্রান্সমিশন (Synchronous Transmission)
  3. গ) আইসােক্রোনাস ট্রান্সমিশন (Isochronous Transmission)
  4. ঘ) কোনটি নয়।
সঠিক উত্তর:
গ) আইসােক্রোনাস ট্রান্সমিশন (Isochronous Transmission)
উত্তর
সঠিক উত্তর:
গ) আইসােক্রোনাস ট্রান্সমিশন (Isochronous Transmission)
ব্যাখ্যা

আইসােক্রোনাস ট্রান্সমিশন (Isochronous transmission) : অ্যাসিনক্রোনাস ও সিনক্রোনাস -এর একটি মিশ্র পদ্ধতি হচ্ছে আইসােক্রোনাস ট্রান্সমিশন। এ প্রক্রিয়ায় অ্যাসিনক্রোনাস পদ্ধতির স্টার্ট ও স্টপ বিটের মাঝখানে সিনক্রোনাস পদ্ধতিতে ব্লক আকারে ডেটা ট্রান্সফার করা হয়।
যেহেতু পুরােটা সিনক্রোনাস নয়, তাই স্টোরেজ ডিভাইসে ডেটা সংরক্ষণ না করেই যখন প্রয়োজন তখন সেই ডেটা ট্রান্সমিট করা যায়। সাধারণত রিয়েল টাইম অ্যাপ্লিকেশনে এর প্রচলন বেশি।
বিভিন্ন মাল্টিমিডিয়া কমিউনিকেশন যেমন, অডিও বা ভিডিও কল -এর ক্ষেত্রে এই পদ্ধতিতে ডেটা ট্রান্সমিশন হয়ে থাকে।

উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ ও আলিম শ্রেণি।

২৮.
কোনটি 2.4-5GHz ফ্রিকোয়েন্সিতে কাজ করে?
  1. ক) Bluetooth
  2. খ) WiMax
  3. গ) Wifi
  4. ঘ) খ ও গ
সঠিক উত্তর:
গ) Wifi
উত্তর
সঠিক উত্তর:
গ) Wifi
ব্যাখ্যা

Bluetooth 2.45GHz ফ্রিকোয়েন্সিতে কাজ করে।
Wifi 2.4-5GHz ফ্রিকোয়েন্সিতে কাজ করে।
WiMax 2-66GHz ফ্রিকোয়েন্সিতে কাজ করে।

 

উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ ও আলিম শ্রেণি।

২৯.
ভিডিও কনফারেন্সিং এ কোন প্রটোকল ব্যবহৃত হয়?
  1. ক) UDP
  2. খ) H. 323
  3. গ) TFTP
  4. ঘ) TCP
সঠিক উত্তর:
খ) H. 323
উত্তর
সঠিক উত্তর:
খ) H. 323
ব্যাখ্যা

The major protocols that have been used or are being used for video conferencing are the H. 323 protocol and the Session Initiation Protocol (SIP).
The session parameters and control of incoming and outgoing signals is done at this layer.
Source: engineersgarage.com

৩০.
কোন মডেলে অবকাঠামাে ভাড়া দেওয়া হয়?
  1. ক) laas
  2. খ) Paas
  3. গ) Saas
  4. ঘ) সবগুলো
সঠিক উত্তর:
ক) laas
উত্তর
সঠিক উত্তর:
ক) laas
ব্যাখ্যা

অবকাঠামােগত সেবা (laas: Infrastructure as a service) : এই মডেলে অবকাঠামাে ভাড়া দেওয়া হয়। অ্যামাজন -এর ইলাস্টিক কম্পিউটিং ক্লাউড (EC2) এরকম একটি মডেল।
EC2 -এর প্রতিটি সার্ভারে 1 থেকে 4 টি ভার্চুয়াল মেশিনে চলে, ক্রেতারা এগুলােই ভাড়া নিয়ে থাকেন। ব্যবহারকারীরা ভার্চুয়াল মেশিনে নিজেদের ইচ্ছেমতাে অপারেটিং সিস্টেম ইনস্টল করে নিজের নিয়ন্ত্রণে অ্যাপ্লিকেশন সফটওয়্যার চালাতে পারেন।

৩১.
নিচের কোনটি সামাজিক যোগাযোগ মাধ্যম নয়?
  1. ক) ফেইসবুক
  2. খ) টুইটার
  3. গ) ফায়ারফক্স
  4. ঘ) ইন্সটাগ্রাম
সঠিক উত্তর:
গ) ফায়ারফক্স
উত্তর
সঠিক উত্তর:
গ) ফায়ারফক্স
ব্যাখ্যা

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম হলো - ফেইসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট ইত্যাদি।
Internet Explorer, Google chrome, Opera, Mozilla Firefox, Safari প্রভৃতি হল web browser সফটওয়্যার।

৩২.
abc@def.com এর @ এর পূর্বে কোনটি থাকে?
  1. ক) ইউজার আইডি
  2. খ) ডোমেইন নাম
  3. গ) সার্ভার
  4. ঘ) হোস্ট
সঠিক উত্তর:
ক) ইউজার আইডি
উত্তর
সঠিক উত্তর:
ক) ইউজার আইডি
ব্যাখ্যা
একটি ইমেইল ঠিকানা ইউজার আইডি ও ডোমেইন নেম নিয়ে গঠিত।
abc@def.com এ @ অংশের পূর্বে থাকে ইউজার আইডি এবং @ অংশের পরে থাকে ডোমেইন নেম।
৩৩.
কম্পিউটার প্রোগ্রামিং ভাষাকে কয়টি প্রজন্মে ভাগ করা যায়?
  1. ক) ২টি
  2. খ) ৩টি
  3. গ) ৪টি
  4. ঘ) ৫টি
সঠিক উত্তর:
ঘ) ৫টি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৫টি
ব্যাখ্যা

১৯৪৫ সাল থেকে শুরু করে এ যাবত বহু প্রোগ্রামিং ভাষার উদ্ভব হয়েছে। বৈশিষ্ট্য অনুযায়ী এই সকল ভাষাকে পাঁচটি স্তরে বা প্রজন্মে ভাগ করা যেতে পারে।
যথা -
১। প্রথম প্রজন্মের ভাষা (১৯৪৫) : মেশিন ভাষা
২। দ্বিতীয় প্রজন্মের ভাষা (১৯৫০) : অ্যাসেম্বলি ভাষা
৩। তৃতীয় প্রজন্মের ভাষা (১৯৬০) : উচ্চতর ভাষা
৪। চতুর্থ প্রজন্মের ভাষা (১৯৭০) : অতি উচ্চতর ভাষা
৫। পঞ্চম প্রজন্মের ভাষা (১৯৮০) : স্বাভাবিক বা ন্যাচারাল ভাষা


উৎসঃ কম্পিউটার শিক্ষা, এইচএসসি প্রোগ্রাম (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)