পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়29 minutes
মোট প্রশ্ন৩৬
সিলেবাস
রিভিশন পরীক্ষা [টপিক: বিগত তিনটি পরীক্ষার উপর রিভিশন পরীক্ষা] ------------------ [এই রুটিনে সারাবছর জুড়ে পরীক্ষা চলমান থাকে। আজ বা যেকোন সময় পরীক্ষা শুরু করা হলেও নির্দিষ্ট সময়ে পুরো সিলেবাস সম্পন্ন হবে]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৩৬ প্রশ্ন

.
"For love, all love of other sights control And make a little room an everywhere." - these lines are quoted by-
  1. Jane Austen
  2. Robert Herrick
  3. Ben Jonson
  4. John Donne
সঠিক উত্তর:
John Donne
উত্তর
সঠিক উত্তর:
John Donne
ব্যাখ্যা
• "For love, all love of other sights control
And make a little room an everywhere."
- These lines are quoted by John Donne from the poem 'The Good-Morrow'.

• The Good Morrow:
- এটি John Donne রচিত একটি কবিতা।
- এটি ১৬৩৩ সালে প্রকাশিত হয়।
- The main theme of the poem is love.
- It mainly describes a conversation between the speaker and his lover.

• Some important quotations of John Donne:
- "For God's sake hold your tongue, and let me love"
        - The Canonization

- "As well a well-wrought urn becomes The greatest ashes, as half-acre tombs."
        - The Canonization

- "I am two fools, I know,
For loving, and for saying so
In whining Poetry."
        - The Triple Fool

• John Donne:
- John Donne (1572-1631) Renaissance যুগের একজন কবি।
- Metaphysical poetry -এর জনক বলা হয় John Donne কে।
- তিনি আধ্যাত্মিক কবিতার সূচনা করেছিলেন তাই তাকে Father of Metaphysical poetry বলা হয়।
- এছাড়াও তিনি Poet of Love and Religious হিসেবেও পরিচিত।
- কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর John Done -এর কবিতা দ্বারা অত্যন্ত প্রভাবিত হয়েছিলেন।

• তাঁর বিখ্যাত কিছু কবিতা হচ্ছে:
- The Good Morrow,
- The Canonization,
- The Flea,
- The Apparition
- The Sun Rising,
- A Valediction: Forbidding Mourning.

Source: Britannica and An ABC of English Literature by Dr M Mofizar Rahman.
.
“Complaints” is a collection of poems written by -
  1. Robert Greene
  2. Francis Bacon
  3. Edmund Spenser
  4. John Donne
সঠিক উত্তর:
Edmund Spenser
উত্তর
সঠিক উত্তর:
Edmund Spenser
ব্যাখ্যা
• “Complaints” is a collection of poems written by Edmund Spenser.

• Complaints
- "The Complaints" is a collection of poems by Edmund Spenser, written around the late 16th century, and it includes a variety of poetic forms.
- এটি প্রথম ১৫৯১ সালে প্রকাশিত হয় এবং এতে বিভিন্ন ধরনের কবিতার আকার রয়েছে।
- এই সংগ্রহটি একটি একক কাহিনি বা ঐক্যবদ্ধ কাজ নয়, বরং বিভিন্ন পৃথক কবিতা যা বিভিন্ন বিষয়ে অভিযোগ ও দুঃখের প্রকাশ করে।

• Some Notable Poems in the Collection:
- "The Ruines of Time"
- "The Teares of the Muses"
- "Muiopotmos"

• Edmund Spenser

- Elizabethan Period এর বিখ্যাত সাহিত্যিক Edmund Spenser, Poet of Poets নামে পরিচিত।
- He is called the Poets of Poet because many later English poets followed his art of Poetry
- He is also known as 'the child of Renaissance and rebirth'.
-The Faerie Queene তার বিখ্যাত মহাকাব্য এবং The Shepherd’s Calendar তার একটি বিখ্যাত কবিতা।

• Notable works:
- A View of the Present State of Ireland,
- Amoretti,
- Colin Clouts Come Home Again,
- Complaints,
- The Faerie Queene,
- The Shepheardes Calender, etc.

Source: An ABC of English Literature by Dr M Mofizar Rahman and Britannica.
.
Who wrote 'The Winter’s Tale'?
  1. William Shakespeare
  2. Ben Jonson
  3. Thomas Kyd
  4. Christopher Marlowe
সঠিক উত্তর:
William Shakespeare
উত্তর
সঠিক উত্তর:
William Shakespeare
ব্যাখ্যা
• 'The Winter’s Tale' is written by William Shakespeare.

• The Winter’s Tale
- এটি William Shakespeare -এর লেখা 5 acts বিশিষ্ট একটি Tragi-comedy.
- যা ১৬০৯–১১ সালের মধ্যে রচিত এবং লন্ডনের গ্লোব থিয়েটারে মঞ্চস্থ হয়।
- এটি ১৬২৩ সালে First Folio তে প্রকাশিত হয়।
- Shakespeare -এর শেষের দিকে রচিত নাটকগুলির মধ্যে একটি, মূলত The Winter’s Tale একটি রোমান্টিক কমেডি, যার মধ্যে tragedy -এর উপাদানও রয়েছে।
- The plot was based on a work of prose fiction called Pandosto (1588) by Robert Greene.
- "The Winter’s Tale" সাধারণত মানবীয় অনুভূতির জটিলতাগুলির (বিশেষত ঈর্ষা এবং ক্ষমা, অনুসন্ধানের ) জন্য প্রশংসিত হয়।
- এছাড়া, এটি Tragedy থেকে Comedy -তে রূপান্তরের জন্যও আলোচিত।
- নাটকটি তার Pastoral উপাদানগুলির (with the idyllic setting of Bohemia) এবং Tragi-comedy -এর মিশ্রণের (blending) জন্যও গুরুত্ব পেয়েছে।

• William Shakespeare
- William Shakespeare was born on 23 April 1564 AD and died on 23 April 1616 AD.
- তার জন্মস্থান Stratford Avon.
- তিনি একাধারে একজন English poet, dramatist এবং actor.
- তাকে English national poet বলা হয়।
- তাকে 'Bard of Avon' বা Swan of Avon বলা হয়।
- Shakespeare wrote a total of 37 plays and 154 sonnets.

• Notable Tragi-Comedy of Shakespeare:
- The Merchant of Venice,
- The Winter's Tale,
- Cymbeline,
- Troilus and Cressida,
- Measure for Measure etc.

• Notable comedies of Shakespeare:
- As You Like It,
- The Tempest,
- Twelfth Night,
- Love's Labour's Lost,
- A Comedy of Error,
- The Taming of the Shrew,
- Much Ado About Nothing,
- All's Well That Ends Well,
- A Midsummer Night's Dream etc.

Source: Britannica and An ABC of English Literature by Dr. M Mofizar Rahman.
.
Who of the following authors is not a metaphysical poet?
  1. George Herbert
  2. Robert Herrick
  3. John Donne
  4. Andrew Marvell
সঠিক উত্তর:
Robert Herrick
উত্তর
সঠিক উত্তর:
Robert Herrick
ব্যাখ্যা
• Robert Herrick is not a metaphysical poet.
- Robert Herrick একজন Cavalier poet.
- অপশনে প্রদত্ত বাকি তিনজন Metaphysical poet.

• Metaphysical poet
- A metaphysical poet refers to a group of 17th-century English poets known for their highly intellectual, often complex, and philosophically profound poetry.
- এই কবিরা তাদের কবিতায় গভীর দার্শনিক, চিন্তাশীল এবং বুদ্ধিদীপ্ত বিষয়বস্তু উপস্থাপন করতেন।
- তারা প্রেম, ধর্ম, অস্তিত্ব এবং বাস্তবতার প্রকৃতি সম্পর্কে আলোচনা করতেন, এবং এই সমস্ত বিষয় অত্যন্ত জটিল এবং বুদ্ধিদীপ্ত উপায়ে প্রকাশ পেত।

• Metaphysical Poets of English Literature:
- John Donne,
- George Herbert,
- Abraham Cowley,
- Henry Vaughan,
- Andrew Marvell,
- John Cleveland,
- Richard Crashaw.

• Cavalier poets
- A group of lyric poets associated with the Cavaliers are called Cavalier Poets.
- The Cavalier Poets were a group of 17th-century English poets who supported King Charles I during the English Civil War (1642–1651).
- They were known for their loyalist sentiments and their poetry, which often celebrated the pleasures of life, love, and carpe diem (seizing the day).
- তাদেরকে Sons of Ben ও বলা হতো। কারণ তারা ছিলেন সাহিত্যিক Ben Jonson এর অনুগামী।
- তাদের কবিতার মধ্যে প্রাধান্য পেয়েছিল জীবনযাপনের আনন্দ এবং একে উপভোগ করার গুরুত্ব।
- তারা সাধারণত কাব্যিক শৈলীতে লিখতেন যা সুন্দর এবং মিষ্টি, এবং তাদের কবিতাগুলি অধিকাংশ সময় প্রেম, সৌন্দর্য এবং সময়ের সীমানা নিয়ে আলোচনা করত।

• Cavalier poets:
- Richard Lovelace,
- Sir John Suckling,
- Robert Herrick,
- Thomas Carew,
- Edmund Waller.

Source: Britannica.
.
Who wrote the tragedy 'The Duchess of Malfi'?
  1. Thomas Hobbes
  2. Christopher Marlowe
  3. Henry Vaughan
  4. John Webster
সঠিক উত্তর:
John Webster
উত্তর
সঠিক উত্তর:
John Webster
ব্যাখ্যা
• The tragedy 'The Duchess of Malfi' is written by John Webster.

• The Duchess of Malfi
- এটি একটি 5 acts বিশিষ্ট tragedy play যা Revenge Tragedy/ Tragedy of Suffering হিসেবে পরিচিত।
- এটি ১৬১৩-১৪ সালে রচিত এবং ১৬২৩ সালে প্রকাশিত হয়। 
- The Duchess of Malfi tells the story of the spirited duchess and her love for her trustworthy steward Antonio.
- Duchess -এর দুই ভাই Ferdinand (ক্যালাব্রিয়ার ডিউক) এবং Cardinal -এর বিরোধিতা সত্ত্বেও Duchess এবং Antonio গোপনে বিয়ে করে।
- পরবর্তীতে Duchess এবং Antonio দম্পত্তির তিনটি সন্তান জন্ম নেয়, কিন্তু জিজ্ঞাসাবাদের মুখে তিনি কখনো তাঁর ভাইদের কাছে তাঁর বাচ্চাদের নাম বলেন নি।
- Duchess -এর ভাইয়েরা সকল খবর বের করার জন্য তার বিরুদ্ধে Bosola নামক একজন গোয়েন্দা নিযুক্ত করে।
- Bosola বিভিন্ন কৌশলে Dutchess -এর কাছ থেকে তার স্বামি সন্তানদের খবর জেনে তার ভাইদেরকে বলে দেয় এবং তাদের আদেশে এদেরকে গ্রেফতার করতে যায়।
- নাটকের শেষে দেখা যায় সবাই মারা গিয়েছে, কেবল মাত্র Dutchess -এর বড় সন্তানটি ছাড়া, যে কিনা পরবর্তীতে Malfi -এর শাসক হয়।
- John Webster’s 'The Duchess of Malfi' -কে সচরাচর last great tragedy of the Elizabethan and Jacobean eras হিসেবে বিবেচনা করা হয়।

• Main Characters:
- Bosola,
- The Duchess,
- Ferdinand,
- Cardinal,
- Antonio,
- Delio,
- Cariola,
- Julia, etc.

• John Webster
- তিনি একজন English Dramatist. 
- He is best known for his dark and intense tragedies.
- তাঁর জন্ম ১৫৮০ সালে এবং ১৬৩২ সালে তিনি মৃত্যুবরণ করেন। 
- তিনি Jacobean যুগের একজন সাহিত্যিক। 
- তিনি শেক্সপীয়রের সমসাময়িক ছিলেন এবং যদিও তাঁর সময়কালে তিনি তেমন পরিচিত ছিলেন না, তবুও তিনি জ্যাকোবিয়ান নাটক অধ্যয়নের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে পরিণত হয়েছেন।

• Famous Tragedies of John Webster:
- The White Devils
- The Devil's Law Case
- The Duchess of Malfi

Source: Britannica and An ABC of English Literature by Dr. M Mofizar Rahman.
.
Sir Philip Sidney belongs to which literary period?
  1. Caroline period
  2. The Middle English Period
  3. Elizabethan period
  4. Commonwealth period
সঠিক উত্তর:
Elizabethan period
উত্তর
সঠিক উত্তর:
Elizabethan period
ব্যাখ্যা
• Sir Philip Sidney belongs to Elizabethan period.

• Sir Philip Sidney (1554–1586)
- তিনি ইংল্যান্ডের পেনসহার্স্টে ১৫৫৪ সালের ৩০ নভেম্বর জন্মগ্রহন করেন।
- তিনি ১৫৮৬ সালের ১৭ অক্টোবর মাত্র ৩১ বছর বয়সে নেদারল্যান্ডসের আর্নহেমে মৃত্যুবরণ করেন।
- তিনি একাধারে Elizabethan courtier, diplomat, soldier, poet.
- তাকে এলিজাবেথান যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাহিত্যিক চরিত্রগুলির মধ্যে একজন হিসেবে বিবেচনা করা হয়,
- বিশেষ করে ইংরেজি কবিতায় তার অবদান এবং ইংরেজি Renaissance সাহিত্য বিকাশে তার ভূমিকার জন্য।
- After Shakespeare's sonnets, Sidney's Astrophel and Stella is considered the finest Elizabethan sonnet cycle.

• Notable works:
- Arcadia,
- Astrophel and Stella,
- The Defence of Poesy/ An Apology for Poetry.

• Quotation of Sidney 

- "Biting my truant pen, beating myself for spite:
“Fool,” said my Muse to me, “look in thy heart, and write!”
---------Philip Sidney: Astrophel and Stella

- "With how sad steps, O Moon, thou climb'st the skies!
How silently, and with how wan a face!"
----------Philip Sidney: Astrophel and Stella

Source: Britannica.
.
'Utopia' by Sir Thomas More is a _________.
  1. Political and social satire
  2. Romantic novel
  3. Tragi-Comedy
  4. British sonnet
সঠিক উত্তর:
Political and social satire
উত্তর
সঠিক উত্তর:
Political and social satire
ব্যাখ্যা
• 'Utopia' by Sir Thomas More is a Political and social satire.

• Utopia
- 'Utopia' রচনা করে 'Thomas More' বিখ্যাত হয়ে আছেন।
- এটি রচনার কাল ১৫১৬ খ্রিস্টাব্দ এবং মূলত তিনি 'Utopia' লিখেছেন ল্যাটিন ভাষায়। 
- 'Utopia' গ্রিক অর্থ হচ্ছে কোথাও না -  অর্থাৎ কোথাও কোনোদিন যা ছিল না।
- এর দ্বারা একটি কাল্পনিক দ্বীপকে বোঝানো হয়।
- বইটির কাহিনী দুইটি ভাগে বিভক্ত এবং এর প্রধান বিষয়বস্তু হচ্ছে Humanity.
- Sir Thomas Moore এর এই লেখার উপর ভিত্তি করে পরবর্তী তে সাহিত্যে একটি নতুন genre - Utopian fiction তৈরি হয়েছে।
- Utopia কি একটি satire নাকি tragedy তা নিয়ে বিতর্ক থাকলেও, এটি মূলত satire হিসেবেই ইংরেজি সাহিত্যে সুপরিচিত।

• Summary of "Utopia":
- "Utopia" বইটি একটি সংলাপ হিসেবে উপস্থাপন করা হয়েছে, যেখানে Sir Thomas More নিজে, Peter Giles, এবং Raphael Hythloday নামক এক চরিত্র উপস্থিত থাকে।
- Raphael Hythloday একজন ভ্রমণকারী, যিনি Utopia দ্বীপে বছরের পর বছর বাস করেছেন এবং সেখানে থাকা সমাজের আচার-আচরণ, আইন, এবং সংগঠন সম্পর্কে বর্ণনা দেন।
- বইটির কাঠামোটি ইউরোপীয় সমাজের ত্রুটিপূর্ণ অবস্থা এবং Utopian আদর্শিত অনুশীলনের মধ্যে একটি তফাৎ তৈরি করে।
- এই বইটি ইউরোপীয় সমাজের অসুবিধাগুলি এবং একটি আদর্শ সমাজের ধারণা নিয়ে আলোচনা করে, যেখানে সমতা, শান্তি, এবং ন্যায় প্রতিষ্ঠা করা হয়েছে।
- Utopian সমাজে পণ্যবিপর্যয়, ধর্মীয় সহিষ্ণুতা, এবং একটি সমতাভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা রয়েছে, যা প্রাচীন ইউরোপীয় সমাজের শোষণ এবং সামাজিক বৈষম্যের বিপরীতে দাঁড়ায়।

• Thomas More:
- English humanist and statesman.
- রাজা অষ্টম হেনরিকে চার্চ অফ ইংল্যান্ডের প্রধান হিসেবে মেনে নিতে অস্বীকার করার কারণে তার শিরশ্ছেদ করা হয়েছিল।
- তিনি রোমান ক্যাথলিক চার্চ দ্বারা একজন সাধু বা saint হিসাবে স্বীকৃত।

• Some other famous works of Thomas More: 
- The Life of Pico della Mirandola.
- The History of King Richard the Third.
- The Four Last Things.

Source: ইংরেজি সাহিত্যের ইতিহাস , ড. শীতল ঘোষ and Britannica.
.
একটি সমান্তর অনুক্রমে সাধারণ অন্তর 5 এবং তৃতীয় পদটি 30 হলে নবম পদটি কত?
  1. 46
  2. 50
  3. 55
  4. 60
সঠিক উত্তর:
60
উত্তর
সঠিক উত্তর:
60
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমান্তর অনুক্রমে সাধারণ অন্তর 5 এবং তৃতীয় পদটি 30 হলে নবম পদটি কত?

সমাধান:
আমরা জানি,
সমান্তর ধারার প্রথম পদ, a এবং সাধারণ অন্তর, d হলে, n তম পদ = a + (n - 1)d

এখানে,
তৃতীয় পদ = 30
∴ a + (3 - 1) × 5 = 30
⇒ a + 2 × 5 = 30
⇒ a + 10 = 30
⇒ a = 30 - 10
⇒ a = 20

∴ নবম পদ = 20 + (9 - 1) ×‌ 5
= 20 + 8 ×‌ 5
= 20 + 40
= 60
.
loga√2187 = 7/2 হয়, তবে a এর মান কত?
  1. 1
  2. 3
  3. 4
  4. 6
সঠিক উত্তর:
3
উত্তর
সঠিক উত্তর:
3
ব্যাখ্যা
প্রশ্ন: loga√2187 = 7/2 হয়, তবে a এর মান কত?

সমাধান:
loga√2187 = 7/2
⇒ a(7/2) = √2187
⇒ (a7/2)2 = (√2187)2
⇒ a7 = 2187
⇒ a7 = 37
∴ a = 3
১০.
7 + 14 + 28 + 56 + .................. ধারাটির n সংখ্যক পদের সমষ্টি 889 হলে, n এর মান কত?
  1. 5
  2. 6
  3. 7
  4. 8
সঠিক উত্তর:
7
উত্তর
সঠিক উত্তর:
7
ব্যাখ্যা
প্রশ্ন: 7 + 14 + 28 + 56 + .................. ধারাটির n সংখ্যক পদের সমষ্টি 889 হলে, n এর মান কত?

সমাধান:
এখানে,
১ম পদ, a = 7
সাধারণ অনুপাত, r = 14/7 = 2 >1

প্রশ্নমতে,
n সংখ্যক পদের সমষ্টি = 889
⇒ 7{(rn - 1)/(r - 1)} = 889
⇒ 7 × {(2n - 1)/(2 - 1)} = 889
⇒ 2n - 1 = 889/7
⇒ 2n = 127 + 1
⇒ 2n = 128
⇒ 2n = 27
∴ n = 7
১১.
যদি (81)4x + 5 = (27)4x + 6 হয়, তবে x এর মান কত?
  1. 2
  2. - 1/2
  3. 4
  4. - 1
সঠিক উত্তর:
- 1/2
উত্তর
সঠিক উত্তর:
- 1/2
ব্যাখ্যা
প্রশ্ন: যদি (81)4x + 5 = (27)4x + 6 হয়, তবে x এর মান কত?

সমাধান:
(81)4x + 5 = (27)4x + 6
⇒ (34)(4x + 5) = (33)(4x + 6)
⇒ 3(16x + 20) = 3(12x + 18)
⇒ (16x + 20) = (12x + 18) 
⇒ 16x - 12x = 18 - 20
⇒ 4x = - 2
⇒ x = - 2/4
∴ x = - 1/2
১২.
7 + 12 + 17 + ......... ধারাটির কোন পদ 637 হবে?
  1. 118 তম পদ
  2. 122 তম পদ
  3. 127 তম পদ
  4. 129 তম পদ
সঠিক উত্তর:
127 তম পদ
উত্তর
সঠিক উত্তর:
127 তম পদ
ব্যাখ্যা
প্রশ্ন: 7 + 12 + 17 + ......... ধারাটির কোন পদ 637 হবে?

সমাধান:
ধারাটির, ১ম পদ, a = 7
সাধারণ অন্তর, d = 12 - 7 = 5

ধরি, r তম পদ = 637

তাহলে,
a + (r - 1)d = 637
⇒ 7 + (r - 1)5 = 637
⇒ 7 + 5r - 5 = 637
⇒ 5r + 2 = 637
⇒ 5r = 637 - 2
⇒ 5r = 637
∴ r = 127
১৩.
51/4 × (125)0.25 = ?
  1. 5
  2. 1/5
  3. 25
  4. √5
সঠিক উত্তর:
5
উত্তর
সঠিক উত্তর:
5
ব্যাখ্যা
প্রশ্ন: 51/4 × (125)0.25 = ?

সমাধান:
51/4 × (125)0.25
= 50.25 × (53)0.25
= 50.25 × 5(3 × 0.25)
= 50.25 × 50.75
= 5(0.25 + 0.75)
= 51
= 5
১৪.
7 + 21 + m + n + 567 + ........ একটি গুণোত্তর ধারা হলে n - m এর মান কত?
  1. 126
  2. 130
  3. 138
  4. 145
সঠিক উত্তর:
126
উত্তর
সঠিক উত্তর:
126
ব্যাখ্যা
প্রশ্ন: 7 + 21 + m + n + 567 + ........ একটি গুণোত্তর ধারা হলে n - m এর মান কত?

সমাধান:
ধরি,
ধারাটির প্রথম পদ, a = 7
সাধারণ অনুপাত, r = 21/7 = 3

আমরা জানি,
গুণোত্তর ধারার n তম পদ = arn - 1

তাহলে,
ধারাটির তৃতীয় পদ, m = ar2
= 7 × 32
= 7 × 9
= 63

ধারাটির চতুর্থ পদ, n = ar3
= 7 × 33
= 7 × 27
= 189

∴ n - m = 189 - 63 = 126
১৫.
49√7 এর 7 ভিত্তিক লগ কত?
  1. 5/2
  2. 1/7
  3. 1
  4. 0
সঠিক উত্তর:
5/2
উত্তর
সঠিক উত্তর:
5/2
ব্যাখ্যা
প্রশ্ন: 49√7 এর 7 ভিত্তিক লগ কত?

সমাধান:
49√7 এর 7 ভিত্তিক লগ
= log749√7
= log7(72 × 71/2)
= log77{2 + (1/2)}
= log775/2
= (5/2)log77
= (5/2) × 1
= 5/2
১৬.
একটি গুণোত্তর অনুক্রমের তৃতীয় পদটি 27 এবং ষষ্ঠ পদটি 729 হলে, প্রথম পদটি কত?
  1. 3
  2. 6
  3. 9
  4. 12
সঠিক উত্তর:
3
উত্তর
সঠিক উত্তর:
3
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গুণোত্তর অনুক্রমের তৃতীয় পদটি 27 এবং ষষ্ঠ পদটি 729 হলে, প্রথম পদটি কত?

সমাধান:
আমরা জানি,
কোন গুণোত্তর ধারার প্রথম পদ a, সাধারণ অনুপাত q হলে n তম পদ = aqn - 1
সুতরাং, তৃতীয় পদ = aq3 - 1 = aq2 = 27
∴ a = 27/q2 ......... (i)

আবার, ষষ্ঠ পদ = aq6 - 1 = aq5 = (27/q2)q5 = 27q3

প্রশ্নমতে,
27q3= 729
⇒ q3 = 729/27
⇒ q3 = 27
⇒ q3 = 33
∴ q = 3

সুতরাং, প্রথম পদ = 27/(3)2
= 27/9
= 3
১৭.
loga(1/243) = - 5 হলে, a এর মান কত?
  1. 3
  2. 6
  3. 9
  4. 1
সঠিক উত্তর:
3
উত্তর
সঠিক উত্তর:
3
ব্যাখ্যা
প্রশ্ন: loga(1/243) = - 5 হলে, a এর মান কত?

সমাধান:
loga(1/243) = - 5
⇒ a- 5 = 1/243
⇒ 1/a5 = 1/243
⇒ a5 = 243
⇒ a5 = 35
∴ a = 3
১৮.
'উত্থাপন' শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
  1. উৎ + স্থাপন
  2. উত + স্থাপন
  3. উঃ + স্থাপন
  4. উথ +স্তাপন
সঠিক উত্তর:
উৎ + স্থাপন
উত্তর
সঠিক উত্তর:
উৎ + স্থাপন
ব্যাখ্যা
• 'উত্থাপন' শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ হবে - উৎ + স্থাপন।

• বিশেষ নিয়মে সাধিত কতগুলো সন্ধি:
- উৎ + স্থান = উত্থান, 
- সম্ + কার = সংস্কার,
- উৎ + স্থাপন = উত্থাপন,
- সম্ + কৃত = সংস্কৃত,
- পরি + কার = পরিষ্কার।
এরূপ - সংস্কৃতি, পরিষ্কৃত ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
১৯.
'নাটিকা' কোন অর্থে স্ত্রীবাচক শব্দ?
  1. সমার্থে
  2. বৃহদার্থে
  3. ক্ষুদ্রার্থে
  4. বিপরীতার্থে
সঠিক উত্তর:
ক্ষুদ্রার্থে
উত্তর
সঠিক উত্তর:
ক্ষুদ্রার্থে
ব্যাখ্যা
• 'নাটিকা' শব্দটি ক্ষুদ্রার্থে নাটক শব্দের স্ত্রীবাচক শব্দ।

• লিঙ্গান্তর করলে ক্ষুদ্রার্থ প্রকাশ পায় এমন কয়েকটি শব্দ:
- একাঙ্ক - একাঙ্কিকা;
- নাটক - নাটিকা;
- মালা - মালিকা;
- গীত - গীতিকা;
- পুস্তক - পুস্তিকা;

• বৃহদার্থ বুঝায়:
- স্থল - স্থলী;
- অরণ্য - অরণ্যানী;
- হিম - হিমানী;

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২০.
কোনটি ক্রমবাচক শব্দ?
  1. পহেলা
  2. দ্বাদশ
  3. তেহাই
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
কোনটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
কোনটিই নয়
ব্যাখ্যা
• ক্রমবাচক সংখ্যা: 
একের পর এক যে সংখ্যাগুলো আসে, সেগুলোকে ক্রমবাচক সংখ্যাশব্দ বলে।
যেমন: এক(১), দুই(২), তিন(৩), ছয়(৬) ইত্যাদি।

অন্যদিকে,
- পহেলা - তারিখ পূরণবাচক শব্দ।
- তেহাই - ভগ্নাংশ পূরণবাচক শব্দ।
- দ্বাদশ - সাধারণ পূরণবাচক শব্দ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
২১.
'ডেকে ডেকে হয়রান হয়েছি' বাক্যে 'ডেকে ডেকে' দ্বিরুক্তিটি কী অর্থ প্রকাশ করে?
  1. ধারাবাহিকতা
  2. আধিক্য
  3. অস্থিরতা
  4. পৌনঃপুনিকতা
সঠিক উত্তর:
পৌনঃপুনিকতা
উত্তর
সঠিক উত্তর:
পৌনঃপুনিকতা
ব্যাখ্যা
- 'ডেকে ডেকে হয়রান হয়েছি' বাক্যে 'ডেকে ডেকে' দ্বিরুক্তিটি পৌনঃপুনিকতা প্রকাশ করে।

অন্যদিকে,
- পরস্পরতা বা ধারাবাহিকতা বোঝাতে: তুমি দিন দিন রোগা হয়ে যাচ্ছ। তুমি বাড়ি বাড়ি হেঁটে চাঁদা তুলেছ।
- আধিক্য বোঝাতে: রাশি রাশি ধন, ধামা ধামা ধান।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
২২.
কোনটি উন্নত প্রাণিবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয় না?
  1. বৃন্দ
  2. দাম
  3. বর্গ
  4. মণ্ডলী
সঠিক উত্তর:
দাম
উত্তর
সঠিক উত্তর:
দাম
ব্যাখ্যা
• উন্নত প্রাণিবাচক মনুষ্য শব্দের বহুবচনে ব্যবহৃত শব্দ:
- গণ - দেবগণ, নরগণ, জনগণ ইত্যাদি।
- বৃন্দ - সুধীবৃন্দ, ভক্তবৃন্দ, শিক্ষকবৃন্দ ইত্যাদি।
- মণ্ডলী - শিক্ষকমণ্ডলী, সম্পাদকমণ্ডলী ইত্যাদি।
- বর্গ - পণ্ডিতবর্গ, মন্ত্রিবর্গ ইত্যাদি।

• প্রাণিবাচক ও অপ্রাণিবাচক শব্দে বহুবচনে ব্যবহৃত শব্দ:
- কুল - কবিকুল, পক্ষিকুল, মাতৃকুল, বৃক্ষকুল ইত্যাদি।
- সকল - পর্বতসকল, মনুষ্যসকল ইত্যাদি।
- সব- ভাইসব, পাখিসব ইত্যাদি।
- সমূহ - বৃক্ষসমূহ, মনুষ্যসমূহ ইত্যাদি।

• অপ্রাণিবাচক শব্দে ব্যবহৃত বহুবচনবোধক শব্দ:
- আবলি, গুচ্ছ, দাম, নিকর, পুঞ্জ, মালা, রাজি, রাশি।
যেমন-গ্রন্থাগারে রক্ষিত পুস্তকাবলি, কবিতাগুচ্ছ, কুসুমদাম, কমলনিকর, মেঘকুঞ্জ, পর্বতমালা, তারকারাজি, বালিরাশি, কুসুমনিচয় ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
২৩.
"সারাটি সকাল তোমার আশায় বসে আছি" - এ বাক্যের নির্দেশক "-টি" কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
  1. অস্পষ্টতা
  2. অর্থপূর্ণভাব
  3. নিরর্থকভাব
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
নিরর্থকভাব
উত্তর
সঠিক উত্তর:
নিরর্থকভাব
ব্যাখ্যা
• পদাশ্রিত নির্দেশকের ব্যবহার:
(ক) 'এক' শব্দের সঙ্গে টা, টি, যুক্ত হলে অনির্দিষ্টতা বোঝায়।
যেমন- একটি দেশ, সে যেমনই হোক দেখতে।
কিন্তু অন্য সংখ্যাবাচক শব্দের সাথে টা, টি যুক্ত হলে নির্দিষ্টতা বোঝায়। যেমন- তিনটি টাকা, দশটি বছর।

(খ) নিরর্থকভাবেও নির্দেশক টা, টি-র ব্যবহার লক্ষণীয়।
যেমন - সারাটি সকাল তোমার আশায় বসে আছি। ন্যাকামিটা এখন রাখ।

(গ) নির্দেশক সর্বনামের পরে টা, টি যুক্ত হলে তা সুনির্দিষ্ট হয়ে যায়। যেমন- ওটি যেন কার তৈরি? এটা নয় ওটা আন। সেইটেই ছিল আমার প্রিয় কলম।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
২৪.
'উচ্ছেদ' - এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
  1. উদ্‌ + ছেদ
  2. উঃ + ছেদ
  3. উৎ + চ্ছেদ
  4. উৎ + ছেদ
সঠিক উত্তর:
উৎ + ছেদ
উত্তর
সঠিক উত্তর:
উৎ + ছেদ
ব্যাখ্যা
সন্ধির নিয়মানুসারে,
• ত্ ও দ্‌-এর পর চ্ ও ছ্‌ থাকলে ত্ ও দ্‌ স্থানে চ্ হয়।

যেমন-
- সৎ + চিন্তা = সচ্চিন্তা।
- উৎ + ছেদ = উচ্ছেদ।
- বিপদ + চয় = বিপচ্চয়।
- বিপদ + ছায়া = বিপচ্ছায়া।
এরূপ – উচ্চারণ, শরচ্চন্দ্র, সচ্চরিত্র, তচ্ছবি ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
২৫.
জাতিসংঘের কতজন মহাসচিব নোবেল শান্তি পুরস্কার লাভ করেন?
  1. ১ জন
  2. ২ জন
  3. ৩ জন
  4. ৪ জন
সঠিক উত্তর:
২ জন
উত্তর
সঠিক উত্তর:
২ জন
ব্যাখ্যা
জাতিসংঘ ও নোবেল পুরস্কার:
- জাতিসংঘ প্রতিষ্ঠার পর থেকে জাতিসংঘ ও এর সাথে সম্পর্কিত ব্যাক্তিবর্গ মোট ১২ বার নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
- জাতিসংঘের ২ জন মহাসচিব কফি আনান ও দ্যাগ হ্যামারশোল্ড নোবেল পুরস্কার পেয়েছেন।
- জাতিসংঘ মহাসচিব থাকাকালীন কঙ্গো সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা ও জাতিসংঘকে একটি কার্যকরী বৈশ্বিক লাভ করে।
- ১৯৬১ সালে দ্যাগ হ্যামারশোল্ড (মরণোত্তর) নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
- বিশ্ব শান্তি প্রতিষ্ঠা ও উন্নত শান্তিপূর্ণ বিশ্ব নিশ্চিৎকরণে অবদান রাখার জন্য জাতিসংঘ ও কফি আনান ২০০১ সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন।

তথ্যসূত্র - জাতিসংঘ অফিসিয়াল ওয়েবসাইট।
২৬.
তৃতীয় বিশ্বের অনুন্নত দেশগুলোকে সহজ শর্তে ও স্বল্পসুদে ঋণ প্রদান করে -
  1. IDA
  2. IMF
  3. IFC
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
IDA
উত্তর
সঠিক উত্তর:
IDA
ব্যাখ্যা
IDA:
- IDA এর পূর্ণরূপ International Development Association.
- তৃতীয় বিশ্বের অনুন্নত দেশগুলোকে সহজ শর্তে ও স্বল্পসুদে ঋণ প্রদান করে থাকে।
- যার কারণে IDA কে 'Soft Loan Window' বলা হয়।
- যেসব দেশ IBRD থেকে ঋণ পায় না, সেসব দেশকে IDA ঋণ প্রদান করে থাকে।
- IDA বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
- এটি ১৯৬০ সালের ২৪ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়।
- বর্তমান সদস্য সংখ্যা ১৭৫টি। (জানুয়ারি, ২০২৫)
- বাংলাদেশ ১৯৭২ সালে IDA এর সদস্যপদ লাভ করে।

তথ্যসূত্র - IDA অফিসিয়াল ওয়েবসাইট।
২৭.
Multilateral Investment Guarantee Agency কত সালে প্রতিষ্ঠা লাভ করে?
  1. ১৯৮৫ সালে
  2. ১৯৮৬ সালে
  3. ১৯৮৭ সালে
  4. ১৯৮৮ সালে
সঠিক উত্তর:
১৯৮৮ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৮৮ সালে
ব্যাখ্যা
MIGA:
- MIGA (Multilateral Investment Guarantee Agency) বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
- এটি ১৯৮৮ সালের ১২ এপ্রিল প্রতিষ্ঠিত হয়।
- বাংলাদেশ MIGA এর প্রতিষ্ঠাতা সদস্য।
- এটির বর্তমান সদস্য সংখ্যা ১৮২টি। (জানুয়ারি, ২০২৫)
- MIGA বৈদেশিক বিনিয়োগে মধ্যস্থতা এবং গ্যারান্টি প্রদানের মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোকে সহায়তা করে থাকে।

তথ্যসূত্র - বিশ্বব্যাংক গ্রুপ ওয়েবসাইট।
২৮.
মানিক বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক নিবাস কোন জেলায়?
  1. ফরিদপুর
  2. মানিকগঞ্জ
  3. ঢাকা
  4. চট্টগ্রাম
সঠিক উত্তর:
ঢাকা
উত্তর
সঠিক উত্তর:
ঢাকা
ব্যাখ্যা
মানিক বন্দ্যোপাধ্যায়:
- মানিক বন্দ্যোপাধ্যায় ১৯০৮ খ্রিস্টাব্দে বিহারের সাঁওতাল পরগনার দুমকা শহরে জন্মগ্রহণ করেন।
- তাঁর পৈতৃক নিবাস ছিল ঢাকা জেলার বিক্রমপুরের নিকট মালবদিয়া গ্রামে।
- মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম প্রবোধকুমার, ‘মানিক’ তাঁর ডাকনাম।

তাঁর উল্লেখযোগ্য ছোটগল্প:
- অতসী মামী ও অন্যান্য গল্প,
- প্রাগৈতিহাসিক,
- মিহি ও মোটা কাহিনী,
- সরীসৃপ,
- সমুদ্রের স্বাদ ইত্যাদি।

তাঁর রচিত উপন্যাস:
- পুতুল নাচের ইতিকথা,
- জননী,
- চিহ্ন,
- দিবারাত্রির কাব্য,
- শহরবাসের ইতিকথা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২৯.
"জয়ধ্বনি" আবু ইসহাক রচিত কোন ধরনের সাহিত্যকর্ম?
  1. উপন্যাস
  2. নাটক
  3. গল্পগ্রন্থ
  4. কবিতা
সঠিক উত্তর:
নাটক
উত্তর
সঠিক উত্তর:
নাটক
ব্যাখ্যা
'জয়ধ্বনি' নাটক:
- এটি আবু ইসহাক রচিত একমাত্র নাটক।
- 'জয়ধ্বনি' নাটকটি বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের পটভূমিকায় রচিত। সঙ্গত কারণে বেশ কয়েকটি দৃশ্যে রূপকের আশ্রয় নেওয়া হয়েছে। - তাই নাটকটির বেশ কিছু দৃশ্য মঞ্চে প্রদর্শন করা সম্ভব হলেও সম্পূর্ণটা মঞ্চস্থ করা অত্যন্ত দুরূহ বা প্রায় অসম্ভব।

আবু ইসহাক:
- তিনি ১৯২৬ সালের ১ নভেম্বর শরিয়তপুর জেলার শিরঙ্গল গ্রামে জন্মগ্রহণ করেন।
- তিনি ছিলেন কথাসাহিত্যিক, অভিধান-প্রণেতা।

তাঁর রচিত উপন্যাস:
- সূর্য-দীঘল বাড়ী,
- পদ্মার পলিদ্বীপ,
- জাল।

তাঁর রচিত গল্পগ্রন্থ:
- হারেম,
- মহাপতঙ্গ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
৩০.
‘শাশ্বতবঙ্গ’ প্রবন্ধ সংকলনের রচয়িতা কে?
  1. আবুল মনসুর আহমেদ
  2. কাজী আবদুল ওদুদ
  3. কাজী ইমদাদুল হক
  4. আব্দুল হাই
সঠিক উত্তর:
কাজী আবদুল ওদুদ
উত্তর
সঠিক উত্তর:
কাজী আবদুল ওদুদ
ব্যাখ্যা
‘শাশ্বতবঙ্গ’ প্রবন্ধ সংকলন:
- কাজী আবদুল ওদুদ রচিত প্রবন্ধের সংকলন ‘শাশ্বতবঙ্গ’। এটি একটি সমাজ ও সাহিত্যবিষয়ক প্রবন্ধ গ্রন্থ।
- এটি ১৯৫১ সালে সংকলন করা হয়। 'শাশ্বতবঙ্গ’ এর প্রবন্ধগুলো ৬টি ভাগে বিভক্ত করা যায়।

কাজী আবদুল ওদুদ:

- তিনি একজন শিক্ষাবিদ, সাহিত্যিক, চিন্তাবিদ ছিলেন।
- তিনি ১৮৯৪ সালের ২৬ এপ্রিল ফরিদপুর জেলার পাংশা উপজেলার বাগমারা গ্রামে জন্ম গ্রহণ করেন।

সমাজ ও সাহিত্যবিষয়ক প্রবন্ধ:
- শাশ্বতবঙ্গ (১৯৫১),
- কবিগুরু রবীন্দ্রনাথ,
- নজরুল প্রতিভা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।
৩১.
"তেইশ নম্বর তৈলচিত্র" উপন্যাস অবলম্বনে কোন চলচ্চিত্রটি নির্মিত হয়েছে?
  1. আয়না
  2. বসুন্ধরা
  3. ডুমুরের ফুল
  4. তালাশ
সঠিক উত্তর:
বসুন্ধরা
উত্তর
সঠিক উত্তর:
বসুন্ধরা
ব্যাখ্যা
'তেইশ নম্বর তৈলচিত্র' উপন্যাস:
- তেইশ নম্বর তৈলচিত্র উপন্যাসটি আলাউদ্দিন আল আজাদের প্রথম উপন্যাস।
- তেইশ নম্বর তৈলচিত্র (পরিচালক: সুভাষ দত্ত) উপন্যাস অবলম্বনে 'বসুন্ধরা' চলচ্চিত্রটি নির্মিত হয়েছে।
- নির্মিত চলচ্চিত্রটি ১৯৭৭ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে।

আলাউদ্দিন আল আজাদ:
- আলাউদ্দিন আল আজাদ একজন শিক্ষাবিদ, কবি, কথাশিল্পী, প্রাবন্ধিক, শিশুসাহিত্যিক, গবেষক, সাহিত্য-সমালোচক।
- আলাউদ্দিন আল আজাদ রচিত কবিতা 'স্মৃতিস্তম্ভ' মানচিত্র কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত।

তাঁর রচিত উপন্যাস:
- তেইশ নম্বর তৈলচিত্র,
- শীতের শেষ রাত বসন্তের প্রথম দিন,
- কর্ণফুলী,
- ক্ষুধা ও আশা,
- খসড়া কাগজ,
- স্বপ্নশিলা,
- বিশৃঙ্খলা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩২.
বিপ্লব কোন ফসলের জাত?
  1. আলু
  2. গম
  3. ধান
  4. কলা
সঠিক উত্তর:
ধান
উত্তর
সঠিক উত্তর:
ধান
ব্যাখ্যা
ধানের জাত:
- বিপ্লব, হিরা, মালা, ইরাটম, ময়না, চান্দিনা, হরিধান, নারিফা, সুফলা, প্রগতি ইত্যাদি।

বিপ্লব:
- বিআর৩ একটি উচ্চ ফলনশীল ধানের জাত, যা বোরো, আউশ এবং আমন তিন মৌসুমের জন্য অনুমোদিত।
- বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ১৯৭৩ সালে জাতটি উদ্ভাবন করেছে।
- বিআর৩-এর জনপ্রিয় নাম বিপ্লব।

জাতের বৈশিষ্ট্য: 
- ধান গাছের উচ্চতা ৯৫ সেন্টিমিটার। 
- এর চাল মাঝারি মোটা ও পেটে সাদা দাগ আছে। 
- গাছ হেলে পড়ে না। 
- ভাত ঝরঝরে।
- এ জাতের জীবনকাল ১৭০ দিন।
- ফলন হেক্টর প্রতি ৬.৫ টন।

আলুর জাত:

- হীরা, আইলসা, ডায়মন্ড, কার্ডিনাল, চমক, মরিনী, সুন্দরী, কুফরী, মুলটা ইত্যাদি।

গমের জাত:
- কাঞ্চন, আকবর, অঘ্রাণী, প্রতিভা, সৌরভ, গৌরব।

কলার জাত:
- সিঙ্গাপুরী, কাবুলী, মেহের সাগর, অমৃত সাগর, সবরি, অনুপম, মালভোগ, অগ্নিশ্বর, কবরী।

উৎস: জাতীয় কৃষি বাতায়ন।
কৃষি তথ্য সার্ভিস।
৩৩.
স্বাধীনতা অর্জনের পর বাংলাদেশে প্রথম কৃষি শুমারি কখন হয়?
  1. ১৯৭২ সালে
  2. ১৯৭৩ সালে
  3. ১৯৭৫ সালে
  4. ১৯৭৭ সালে
সঠিক উত্তর:
১৯৭৭ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৭৭ সালে
ব্যাখ্যা
- ১৯৭৭ সালে প্রথম কৃষি শুমারি হয়।
- ২০১৯ সালে সর্বশেষ কৃষি শুমারি হয়
- ১৯৮৬ সালে প্রথম অর্থনৈতিক শুমারি পরিচালিত হয়।
- বাংলাদেশে স্বাধীনতা অর্জনের পর ১৯৭৪ সালে প্রথম জনশুমারি ও গৃহগণনা হয়। 
- স্বাধীনতা পরবর্তী সময়ে ছয়টি আদম শুমারি ও গৃহগণনা শুমারি পরিচালিত হয় যার সর্বশেষটি হয় ২০২২ সালে।
- ৬ষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর মূল তথ্যসংগ্রহ কার্যক্রম ১৫-২১ জুন ২০২২ সময়ে সম্পন্ন করা হয়।

উৎস: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।
৩৪.
সরকারের সকল রাজস্ব ও সেবা ফি বাবদ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার ওয়েবভিত্তিক পদ্ধতির নাম কী?
  1. এ-চালান
  2. বি-চালান
  3. ও-চালান
  4. ওয়েব-চালান
সঠিক উত্তর:
এ-চালান
উত্তর
সঠিক উত্তর:
এ-চালান
ব্যাখ্যা
অটোমেটেড চালান বা এ-চালান: 
- অটোমেটেড চালান (এ-চালান) সরকারের সকল রাজস্ব ও সেবা ফি বাবদ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার ওয়েবভিত্তিক একটি পদ্ধতি।
- অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় কর্তৃক ২০১৯-২০ অর্থবছর হতে অটোমেটেড চালান (এ-চালান) সিস্টেম চালু করা হয়েছে।
- এ-চালান সিস্টেম ব্যবহার করে বাংলাদেশ ব্যাংকের সকল শাখাসহ সকল বাণিজ্যিক ব্যাংকের যে কোন শাখার কাউন্টার, ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস: রকেট/বিকাশ/নগদ/উপায়/টেপ/ওকে ওয়ালেট ইত্যাদি) ও ডেবিট/ক্রেডিট কার্ড ব্যবহারের মাধ্যমে সরকারের সকল রাজস্ব ও সেবা ফি সরকারি কোষাগারে তাৎক্ষণিকভাবে (Real Time) জমা করা যায়।
- চালান জমা দেয়ার পর স্বয়ংক্রিয়ভাবে বাংলাদেশ ব্যাংক, হিসাবরক্ষণ অফিস এবং সরকারি সংস্থার হিসাবের মধ্যে কোন পার্থক্য ছাড়াই সংগতিসাধন (Reconciliation) সম্পন্ন হয় এবং প্রতিটি সরকারি প্রতিষ্ঠান তার অংশের জমা তাৎক্ষণিকভাবে দেখতে পান।
- এছাড়া, চালান ভেরিফিকেশন ওয়েবসাইটে গিয়ে চালানের সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করা যায়।

উৎস: অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় ওয়েবসাইট। লিঙ্ক 
৩৫.
বাংলাদেশে জুম চাষ কোথায় হয়?
  1. রাজশাহী
  2. দিনাজপুর
  3. বরিশাল
  4. রাঙ্গামাটি
সঠিক উত্তর:
রাঙ্গামাটি
উত্তর
সঠিক উত্তর:
রাঙ্গামাটি
ব্যাখ্যা
জুম চাষ: 
- পাহাড়ের ঢালে বন উজাড় করে ও তা আগুনে পুড়িয়ে জমিকে চাষের উপযোগী করার মাধ্যমে যে চাষাবাদ করা হয় তারই নাম জুম চাষ।
- পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় প্রায় ৫,৪৮০ বর্গকিলোমিটার বনভূমির সিংহভাগেই জুম চাষ করা হয়। 
- তিন পার্বত্য জেলা হচ্ছে- রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি। 
- তিন পার্বত্য জেলায় ৩৫ হাজারেরও বেশি জুমিয়া পরিবার এই জুম চাষের সঙ্গে জড়িত। 
- জুম চাষের জন্য পাহাড়ের গাছপালা পোড়ানো হয়। 
- চাষ পদ্ধতি এক হলেও বিভিন্ন সম্প্রদায়ের কাছে জুম চাষ আলাদা নামে পরিচিত।
- জুম চাষকে চাকমা ভাষায় জুম, মারমা ভাষায় ইয়াঁ, ত্রিপুরা ভাষায় হুগ, ম্রো ভাষায় উঃঅ, খিয়াং ভাষায় লাই, বম ভাষায় লাও বলা হয়।
- ভারী বৃষ্টির পর পাহাড়ের মাটি খুঁড়ে রোপণ করা হয় বিভিন্ন ফসল।
- জুমের ফসলের মধ্যে উল্লেখযোগ্য হলো নানাজাতের ধান, কুমড়া, অড়হড়, শিম, শশা, করলা, ঢেঁড়শ, তিল, ভুট্টা, আদা, যব, তুলা, হলুদ, পাহাড়ি আলু, কচু, ইত্যাদি। 
- জুম চাষের ফলে পাহাড় গাছপালা শূন্য হয়ে পড়ে। 
- জুলাই থেকে ডিসেম্বর মাস পর্যন্ত জুমের ফসল কাটার মৌসুম।
- জুম চাষে পাহাড়ের বন উজাড় হলেও অনেক পাহাড়েই নতুন নতুন বনাঞ্চল গড়ে তুলেছে বাংলাদেশের বন বিভাগ। 
- রাঙ্গামাটির মানিকছড়ির বনাঞ্চল এরকমই একটি উদাহরণ।

উৎস: DW বাংলা লিঙ্ক
৩৬.
BGMEA কোন শিল্পের অ্যাসোসিয়েশন?
  1. ইস্পাত শিল্প
  2. জাহাজ শিল্প
  3. তৈরি পোশাক শিল্প
  4. কাগজ শিল্প
সঠিক উত্তর:
তৈরি পোশাক শিল্প
উত্তর
সঠিক উত্তর:
তৈরি পোশাক শিল্প
ব্যাখ্যা
The Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA):
- বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) দেশের অন্যতম বৃহৎ ট্রেড অ্যাসোসিয়েশন যা তৈরি পোশাক শিল্পের প্রতিনিধিত্ব করে।
- BGMEA ১৯৮৩ সালে যাত্রা শুরু করে।
- বিজিএমইএ ১৯৮০ এর দশকের শুরুতে মাত্র ১২ সদস্য নিয়ে শুরু হয়েছিল এবং বর্তমানে প্রায় ৪৫০০ সদস্য কারখানা রয়েছে।
- প্রতিষ্ঠার পর থেকে বিজিএমইএ পোশাক শিল্পের প্রচার ও সুবিধার জন্য সরকারের কাছে নীতি সমর্থন, সদস্যদের সেবা, কারখানায় শ্রমিকদের অধিকার এবং সামাজিক সম্মতি নিশ্চিত করার জন্য নিবেদিত।
- BGMEA বাংলাদেশের পোশাক শিল্পের বিকাশের পথ প্রশস্ত করতে ব্র্যান্ড এবং উন্নয়ন অংশীদার সহ স্থানীয় এবং আন্তর্জাতিক স্টেকহোল্ডারদের সাথে সহযোগিতা করে।

উৎস: BGMEA ওয়েবসাইট।