ব্যাখ্যা
• ঘোষ মহাপ্রাণ ধ্বনি- ঘ, ঝ।
• ঘোষ মহাপ্রাণ ধ্বনি:
- ঘোষ মহাপ্রাণ ধ্বনি বলতে সেই ধ্বনিগুলোকে বোঝায়, যেগুলোর উচ্চারণকালে একদিকে ধ্বনিদ্বারের কম্পন বেশি হয় (ঘোষ), অন্যদিকে ফুসফুস থেকে নির্গত বায়ুপ্রবাহও বেশি হয় (মহাপ্রাণ)।
- এই দুই বৈশিষ্ট্য একসঙ্গে থাকার কারণে ঘ ও ঝ ঘোষ মহাপ্রাণ ধ্বনি হিসেবে চিহ্নিত।
----------------
অন্যদিকে,
• ঘোষ ব্যঞ্জন: উচ্চারণের সময় ধ্বনিদ্বারের কম্পন তুলনামূলক বেশি থাকে—যেমন: ব, ভ, ম, দ, ধ, ন, র, ল, ড, ঢ, ড়, ঢ়, জ, ঝ, গ, ঘ, ঙ, হ।
• অঘোষ ব্যঞ্জন: উচ্চারণে ধ্বনিদ্বারের কম্পন তুলনামূলক কম—যেমন: প, ফ, ত, থ, স, ট, ঠ, চ, ছ, শ, ক, খ।
• অল্পপ্রাণ ব্যঞ্জন: বায়ুপ্রবাহ কম—যেমন: প, ব, ত, দ, স, ট, ড, ড়, চ, জ, শ, ক, গ।
• মহাপ্রাণ ব্যঞ্জন: বায়ুপ্রবাহ বেশি—যেমন: ফ, ভ, থ, ধ, ঠ, ঢ, ঢ়, ছ, ঝ, খ, ঘ, হ।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২সংস্করণ)।