পরীক্ষা আর্কাইভ

Bangladesh Krishi Bank (Officer Cash)

পরীক্ষাFA, DUতারিখ২৭ অক্টোবর, ২০১৭সময়50 minutes৭৯ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৮০
সিলেবাস
Bangladesh Krishi Bank Post Name: Officer Cash (গ্রেড-১০) Exam Date: 27.10.2017 Faculty Name: Faculty of Arts, DU
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Bangladesh Krishi Bank (Officer Cash)

FA, DU · ২৭ অক্টোবর, ২০১৭ · ৮০ প্রশ্ন

.
স্বভাবতই 'ষ' ব্যবহৃত হয়েছে যে শব্দে-
  1. ক) কৃষি
  2. খ) বর্ষা
  3. গ) মুমূর্ষু
  4. ঘ) আষাঢ়
ব্যাখ্যা

- 'আষাঢ়' শব্দটিতে স্বভাবতই মূর্ধন্য-ষ হয়েছে।
এরূপ আরো কিছু শব্দ হলোঃ
- কলুষ, পাষাণ, কোষ, ঔষধ, মানুষ, ভাষা, দ্বেষ, রোষ, ষড়যন্ত্র, ঊষা, পৌষ, ভূষণ, ষড়ঋতু ইত্যাদি।

অপরদিকে,
- 'ঋ' এবং ঋ-কারের পর 'ষ' হয়। যেমনঃ ঋষি, কৃষি, দৃষ্টি।
- সংস্কৃত শব্দে 'র' এর পর 'ষ' হয়। যেমনঃ বর্ষা, ঘর্ষণ।
- অ, আ ভিন্ন স্বরধ্বনি এবং ক ও র এর পর প্রত্যয়ের 'স' টি 'ষ' হয়। যেমনঃ মুমূর্ষু, চিকীর্ষা।

সোর্সঃ বাংলা ভাষার ব্যাকরণ : নবম-দশম শ্রেণী।

.
কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস নয়-
  1. ক) বাঁধন-হারা
  2. খ) মৃত্যু ক্ষুধা
  3. গ) ব্যথার দান
  4. ঘ) কুহেলিকা
ব্যাখ্যা

কাজী নজরুল ইসলামের রচনাবলীঃ

উপন্যাসঃ
- বাঁধন হারা
- মৃত্যুক্ষুধা
- কুহেলিকা

গল্পগ্রন্থঃ
- ব্যথার দান
- রিক্তের বেদন
- শিউলি মালা

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া।

.
ঢাকা বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথ ঠাকুরকে কত সালে ডি-লিট উপাধি প্রদান করে?
  1. ক) ১৯৩৫ সালে
  2. খ) ১৯৩৬ সালে
  3. গ) ১৯৩৭ সালে
  4. ঘ) ১৯৩৮ সালে
ব্যাখ্যা

- ঢাকা বিশ্ববিদ্যালয় ১৯৩৬ সালের ২৯শে জুলাই, বিশেষ সমাবর্তনের মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুরকে ডক্টর অব লিটারেচার (ডি. লিট) উপাধি প্রদান করে৷
- তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন এ. এফ. রহমান।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
‘ঊষর’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. ক) উর্বর
  2. খ) ধূসর
  3. গ) সরল
  4. ঘ) উজ্জ্বল
ব্যাখ্যা

ঊষর:
- (বিশেষ্য) - লোনা বা ক্ষারময় অনুর্বর ভূমি।
- (বিশেষণ) - অনুর্বর, মরুময়।

এর বপরীত শব্দ হলোঃ
উর্বর - সর্বপ্রকার শস্যের উৎপাদক।

উৎসঃ বাংলা একাডেমি অভিধান।

.
মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস নয়-
  1. ক) জাহান্নাম হতে বিদায়
  2. খ) একাত্তরের দিনগুলি
  3. গ) জোছনা ও জননীর গল্প
  4. ঘ) নেকড়ে অরণ্য
ব্যাখ্যা

- জাহানারা ইমাম রচিত বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক একটি শিহরণমূলক ও মর্মস্পর্শী ঘটনাবৃত্তান্ত হলাে 'একাত্তরের দিনগুলি'।
- 'জোছনা ও জননীর গল্প' হুমায়ূন আহমেদ রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস।
- 'জাহান্নাম হইতে বিদায়' এবং 'নেকড়ে অরণ্য' শওকত ওসমান রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর। 

.
'সালতি' শব্দের অর্থ কি?
  1. ক) বড় আকারের বালতি
  2. খ) সাল ও বছর গননার পদ্ধতি
  3. গ) শাল গাছের সারি
  4. ঘ) তাল গাছের সরু ডোঙ্গা
ব্যাখ্যা
শালতি, সালতি - শালের গুঁড়ি দ্বারা নির্মিত ছোট কিন্তু দ্রুতগামী নৌকা অথবা তালের ডোঙ্গা।

উৎসঃ বাংলা একাডেমী অভিধান।
.
'Penny wise pound foolish'- প্রবাদটির অর্থ কি?
  1. ক) অল্প বিদ্যা ভয়ঙ্করী
  2. খ) মশা মারতে কামান দাগা
  3. গ) গেঁয়ো যোগী ভিখ পায় না
  4. ঘ) বজ্র আঁটুনি ফস্কা গেরো
ব্যাখ্যা

- 'Penny wise pound foolish'- প্রবাদটির অর্থঃ বজ্র আঁটুনি ফস্কা গেরো।

অপরদিকে,
-গেঁয়ো যোগী ভিখ পায় না - A prophet is not without honor save in his own country.
- অল্প বিদ্যা ভয়ঙ্করী - A little learning is a dangerous thing.
- মশা মারতে কামান দাগা - To break a butterfly on a wheel.

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
নিচের শুদ্ধ বাক্যটি হলো-
  1. ক) ব্যাধিই সংক্রামক, স্বাস্থ্য নয়
  2. খ) জনস্থানে ধূম্রপান নিষেধ
  3. গ) পরিবারের সকলে আজ একত্রিত
  4. ঘ) গতকাল তাদের প্রথম বিবাহবার্ষিক উদযাপিত হলো
ব্যাখ্যা

শুদ্ধ বাক্যঃ ব্যাধিই সংক্রামক, স্বাস্থ্য নয়।

অশুদ্ধ বাক্যগুলোর শুদ্ধরূপঃ
- জনস্থানে ধূমপান নিষেধ।
- পরিবারের সকলে আজ একত্র।
- গতকাল তাদের প্রথম বিবাহবার্ষিকী উদযাপিত হলো।

উৎসঃ বাংলা একাডেমী অভিধান ও 'বই পড়া' প্রবন্ধ।

.
সাহিত্যিক- উপাধি নয়-
  1. ক) কাব্য-সুধাকর
  2. খ) দৌলত-উজির
  3. গ) পরশুরাম
  4. ঘ) রায়গুণাকর
ব্যাখ্যা

- রাজেন্দ্রশেখর বসুর ছদ্মনাম - পরশুরাম।

অপরদিকে,
- কাব্য-সুধাকর, দৌলত উজির বাহারাম খাঁ এবং রায়গুণাকর যথাক্রমে গোলাম মোস্তফা, আসাউদ্দীন (দৌলত উজির বাহারাম খাঁ-র প্রকৃত নাম) এবং ভারতচন্দ্র’র সাহিত্যিক উপাধি।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

১০.
'নির্ভয়া' শব্দটির গঠনের সাথে সম্পর্কিত নয়-
  1. ক) উপসর্গ
  2. খ) সন্ধি
  3. গ) প্রত্যয়
  4. ঘ) প্রকৃতি
ব্যাখ্যা
'নির্ভয়া' শব্দটির সাথে সন্ধির কোনো সম্পর্ক নেই।
- নির্ভয়া শব্দের মূল = নির্ভয়।
- এটির প্রকৃতি-প্রত্যয় রয়েছে।
- আবার 'ভয়' শব্দের সাথে 'নি' উপসর্গ যুক্ত হয়েছে।
১১.
বাংলাদেশে 'গ্রাম-থিয়েটারের' প্রবর্তক-
  1. ক) মমতাজ উদ্দীন আহমেদ
  2. খ) আবদুল্লাহ আল মামুন
  3. গ) সেলিম আদ দীন
  4. ঘ) রামেন্দু মজুমদার
ব্যাখ্যা

• সেলিম আল দীন একজন প্রখ্যাত বাংলাদেশী নাট্যকার ও গবেষক।

- তিনি 'ঢাকা থিয়েটার' এবং 'বাংলাদেশ গ্রাম থিয়েটার' প্রতিষ্ঠা করেন।

তাঁর রচিত নাটক হলোঃ
- জন্ডিস ও বিবিধ বেলুন,
- শকুন্তলা,
- কেরামতমঙ্গল,
- সর্ব বিষয়ক গ্রন্থ ও অন্যান্য নাটক,
- মোনতাসির ফ্যান্টাসী,
- বাসন,
- যৈবতী কন্যার মন,
- কীত্তনখোলা,
- চাকা,
- হরগজ,
- হাতহদাই,
- প্রাচ্য,
- নিমজ্জন,
- ধাবমান,
- স্বর্ণবোয়াল,
- পুত্র,
- বনপাংশুল ইত্যাদি।

উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।

১২.
'দাড়ি-মুখে সাড়ি গান- লা শরীক আল্লাহ'- 'দাঁড়ি মুখ' বলতে বুঝানো হয়েছে-
  1. ক) শ্মশ্রুমণ্ডিত
  2. খ) দ্বার রক্ষকদের মুখে
  3. গ) দাঁড়ি পাল্লাওয়ালাদের মুখে
  4. ঘ) মাঝিদের মুখে
ব্যাখ্যা

- ''দাঁড়ি-মুখে সারি-গান –লা-শরিক আল্লাহ!'' -চরণটি কাজী নজরুল ইসলাম রচিত 'খেয়া পারের তরণী' কবিতার অংশ।
- দাঁড়ি, দাঁড়ী (বিশেষ্য) - নৌকার দাঁড় টানে যে; নৌকা-বাহক; মাল্লা।

- তাই বলা যায়, 'দাঁড়ি মুখ' বলতে বুঝানো হয়েছে- মাঝিদের মুখে।


উৎসঃ বাংলা একাডেমী অভিধান।

১৩.
'বিজিতা' শব্দের বিপরীত শব্দ-
  1. ক) বিজন
  2. খ) বিজিত
  3. গ) বিজয়ী
  4. ঘ) বিজ্ঞা
ব্যাখ্যা

- বিজয়ী, বিজেতা (বিশেষণ) - জয়লাভকারী; জয়ী।
এর বিপরীত শব্দঃ
- বিজিত (বিশেষণ) - পরাজিত (বিজিত শত্রু)।

উৎসঃ বাংলা একাডেমী অভিধান।

১৪.
যে স্বামীর স্ত্রী প্রবাসে থাকে তাকে কি বলে-
  1. ক) প্রোষিতভর্তৃকা
  2. খ) প্রোষিতা
  3. গ) প্রোষিতপত্নীক
  4. ঘ) প্রবাসিনী
ব্যাখ্যা
যে নারীর স্বামী প্রবাসে থাকে - প্রোষিতভর্তৃকা।
যে স্বামীর স্ত্রী প্রবাসে থাকে - প্রোষিতপত্নীক/ প্রোষিতভার্যা।

উৎসঃ বাংলা একাডেমী অভিধান।
১৫.
বাংলা একাডেমীর প্রমিত বানানবিধি অনুসারে শুদ্ধ বানান কোনটি?
  1. ক) উনত্রিশ
  2. খ) ঊনচল্লিশ
  3. গ) উনবিংশ
  4. ঘ) ঊনিশ
ব্যাখ্যা
বাংলা একাডেমীর প্রমিত বানানবিধি অনুসারে শুদ্ধ বানান - উনত্রিশ।
উনত্রিশ  = ২৯ সংখ্যা, ২৯ সংখ্যক।

অন্যান্য শব্দগুলোর শুদ্ধরূপ:
- উনচল্লিশ
- উনিশ
- ঊনবিংশ (শুধু ১৯ লেখার ক্ষেত্রে উনিশ)

উৎসঃ আধুনিক বাংলা একাডেমি অভিধান।
১৬.
শুদ্ধ বিপরীত শব্দযুগল নয়-
  1. ক) আকাশ-পাতাল
  2. খ) সম্মুখে-পেছনে
  3. গ) ঊর্ধ্ব-অধ
  4. ঘ) ভিতর-বাহির
ব্যাখ্যা

শুদ্ধ বিপরীত শব্দযুগল নয়ঃ
ঊর্ধ্ব (বিশেষ্য) - উপরের দিক; উপরিভাগ; উচ্চতা।
অধ (মধ্যযুগীয় বাংলা) (বিশেষণ) - অর্ধ।

ঊর্ধ্ব শব্দের সঠিক বিপরীত শব্দ অধঃ।
অন্যান্য অপশনের শব্দগুলো বিপরীতার্থক।

উৎসঃ বাংলা একাডেমী অভিধান।

১৭.
The correctly spelt word is-
  1. ক) Awetism
  2. খ) Auotism
  3. গ) Autism
  4. ঘ) Auetism
ব্যাখ্যা
Autism - a developmental disorder of variable severity that is characterized by difficulty in social interaction and communication and by restricted or repetitive patterns of thought and behaviour.
১৮.
The antonym of 'climax' is-
  1. ক) Nadir
  2. খ) Peak
  3. গ) Apex
  4. ঘ) Zenith
ব্যাখ্যা

Climax - the most intense, exciting, or important point of something; the culmination.

Similar:
- peak
- summit
- apex
- zenith


Opposite:
- nadir
- anticlimax

১৯.
The expression, ''Take into account'' means-
  1. ক) Express
  2. খ) Live
  3. গ) Wealthy
  4. ঘ) Consider
ব্যাখ্যা

Take into account - to give consideration to (as unexpected circumstances or contingencies).
Example:
- Taking into account the possibility of stormy weather, we decided to spring for a cabin instead of pitching a tent.

২০.
Perhaps I won't go out this evening means-
  1. ক) I may not go out this evening
  2. খ) I should not go out this evening
  3. গ) I might go out this evening
  4. ঘ) I shall not go out this evening
ব্যাখ্যা

''Perhaps I won't go out this evening'' বাক্যটি নিকট ভবিষ্যৎ প্রকাশ পাচ্ছে। যার সাথে সামঞ্জস্যপূর্ণ হলোঃ
- I may not go out this evening

অপরদিকে,
- shall দ্বারা ‘উচিত’ বোঝায়।
- might দ্বারা ‘অতীত সম্ভাবনা’ বোঝায়।
- shall দ্বারা ‘ভবিষ্যৎ সম্ভাবনা’ বোঝায়।

২১.
The verb form of ''Politics'' is -
  1. ক) Political
  2. খ) Politically
  3. গ) Politicize
  4. ঘ) Policy
ব্যাখ্যা
Politics (noun) - the activities associated with the governance of a country or area, especially the debate between parties having power; রাজনীতি।
Politicize (verb) - cause (an activity or event) to become political in character; রাজনীতি করা।
২২.
The singular of ''Spectra'' is-
  1. ক) Spectrum
  2. খ) Spikes
  3. গ) Specinum
  4. ঘ) Species
ব্যাখ্যা
Spectrum (singular noun) - বর্ণালি।
এর Plural noun: Spectra.
২৩.
Which is not an English prefix?
  1. ক) er-
  2. খ) im-
  3. গ) un-
  4. ঘ) in-
ব্যাখ্যা

Prefix - an element placed at the beginning of a word to adjust or qualify its meaning.
Example:
im: impossible
un: unable
in: insecure

অপরদিকে,
er: writer হলো Suffix যা শব্দের শেষে যুক্ত হয়।

২৪.
“A child likes sweets only.” The negative form of the sentence is-
  1. ক) A child likes none but sweets
  2. খ) A child likes nothing but sweets
  3. গ) A child likes but sweets
  4. ঘ) A child likes not more sweets
ব্যাখ্যা
only যুক্ত বাক্য negative করতে ব্যক্তির আগে none but বসে কিন্তু বস্তুর আগে nothing but বসে।
সুতরাং, সঠিক উত্তর - খ) A child likes nothing but sweets.
'গ' হবেনা কারণ এটা negative হয়নি।
'ঘ' ভুল বাক্য।
২৫.
It cannot be done. -The active voice-
  1. ক) No one can do it
  2. খ) We can not do it
  3. গ) It is impossible to do it
  4. ঘ) Most people can not do it
অনির্ধারিত
ব্যাখ্যা
ক) No one can do it. খ) We can not do it. এবং গ) It is impossible to do it. - ৩টি বাক্যই গ্রহনযোগ্য উত্তর।
- কেননা, এই রকম object বিহীন বাক্যগুলোকে acive করার সময় কাল্পনিক subject (no one, we, I, they) ব্যবহার করতে হয়।
- যদিও no one সবচেয়ে বেশি প্রচলিত তবে, ৩টি বাক্যের মধ্যে ক) No one can do it. খ) We can not do it. এই দুটি বাক্য নিয়ে বিতর্ক রয়েছে।
- তাই আমরা আমাদের সম্মানিত ইংলিশ পরামর্শকের পরামর্শ অনুযায়ী উত্তর তুলে দিচ্ছি।
২৬.
He said, ''I can do the work'' -the indirect narration is-
  1. ক) He said that he can do the work
  2. খ) He said that I could do the work
  3. গ) He said that I will do the work
  4. ঘ) He said that he could do the work
ব্যাখ্যা
Direct speech থেকে Indirect speech এ রূপান্তরের বেলায় Reporting verb যদি past indefinite tense এ থাকে, তবে reporting speech টি Future tense এ থাকলে অর্থানুসারে shall/ will/ may/ can পরিবর্তিত হয়ে should/ would/ might/ could হয়।
তাই সঠিক উত্তরঃ He said that he could do the work.
২৭.
I can give you no assurance _______ help
  1. ক) for
  2. খ) of
  3. গ) about
  4. ঘ) to
ব্যাখ্যা

Assurance of something - a promise or pledge of support.
Example:
- I can give you no assurance of help.
- He gave an assurance of help when needed.

২৮.
The principal made an inquiry ______ the case.
  1. ক) at
  2. খ) in
  3. গ) of
  4. ঘ) into
ব্যাখ্যা

Make an inquiry about/ into something - a way of finding out. information.
Example:
- The principal made an inquiry into the case.
- The company is pursuing its own lines of inquiry into the fraud.

২৯.
_______ do you spell your surname?
  1. ক) When
  2. খ) How
  3. গ) Where
  4. ঘ) Who
ব্যাখ্যা

- How বসালে বাক্যটি অর্থপূর্ণ হবে।
- How do you spell your surname?
- তাই সঠিক উত্তর অপশন (খ)।

৩০.
The noun-form of the the word ''Fortunate'' is-
  1. ক) Fortunately
  2. খ) Fortunate
  3. গ) Fortune
  4. ঘ) Fortunating
ব্যাখ্যা
Fortunate - (adjective) favoured by or involving good luck; lucky সৌভাগ্যবান।
Fortune (noun) - chance or luck as an arbitrary force affecting human affairs; ভাগ্য।
৩১.
May Allah help you -It is an-
  1. ক) Optative Sentence
  2. খ) Exclamatory Sentence
  3. গ) Assertive sentence
  4. ঘ) none of these
ব্যাখ্যা

- সাধারণত ইচ্ছা, প্রার্থনা কিংবা আকাঙ্ক্ষা প্রকাশে Optative Sentence ব্যবহার হয়।
- Structure of optative Sentence: may/wish + subject + verb + extension.

 Example:
- May Allah help you.
- Wish you a great success.

৩২.
The correct translation of ''নাচতে না জানলে উঠান বাঁকা''-
  1. ক) A bad workman quarrels with his tools
  2. খ) A bad dancer complains about the stage
  3. গ) Pride goes before destruction
  4. ঘ) The wearer knows the best where the shoe pinches
ব্যাখ্যা

''নাচতে না জানলে উঠান বাঁকা” প্রবাদটির ইংরেজী হলোঃ
- A bad workman quarrels with his tools.

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

৩৩.
The length of two sides of a triangle are 7 cm and 4 cm respectively. The length of the third side is-
  1. ক) greater than 3 cm
  2. খ) less than 3 cm
  3. গ) equal to 3 cm
  4. ঘ) All are true
ব্যাখ্যা
আমরা জানি, ত্রিভুজের যেকোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তম। প্রশ্ন হতে প্রাপ্ত তথ্য অনুসারে বৃহত্তম বাহু ৭ এর চেয়ে অন্য বাহুদ্বয়ের সমষ্টি বড় হতে হবে। সেক্ষেত্রে তৃতীয় বাহুর দৈর্ঘ্য ৩ সে.মি. এর চেয়ে বড় হতে হবে।
৩৪.
Consider that w + x = -4, x + y = 25 and y + w = 15. Then the average of w, x, y is-
  1. ক) 3
  2. খ) 4
  3. গ) 5
  4. ঘ) 6
ব্যাখ্যা

w + x = -4 ...(i)
x + y = 25 ...(ii)
y + w = 15 ...(iii)

i + ii + iii ⇒ 2(w + x + y) = 36
Or, w + x + y = 18

∴ Average = 18 / 3 = 6

৩৫.
How long will it take for an amount of Tk. 450 to yield Tk. 81 as interest at 4.5% per annum of simple interest -
  1. ক) 4 years
  2. খ) 4.5 years
  3. গ) 5 years
  4. ঘ) 5.5 years
ব্যাখ্যা

We know, I = pnr
Or, n = I/pr
= 81×100 / 450×4.5
= 4 years

৩৬.
Club A has 20 members and Club B has 27. If the total of 42 people belong to the two clubs, how many people belong to both clubs?
  1. ক) 3
  2. খ) 4
  3. গ) 5
  4. ঘ) 6
ব্যাখ্যা

n(A ∩ = 20 + 27 - 42 = 5

৩৭.
Today is Aziz's 12th Birthday and his father's 40th Birthday. How many years from today will Aziz's father be twice as old as Aziz's at that time?
  1. ক) 12
  2. খ) 24
  3. গ) 18
  4. ঘ) 16
ব্যাখ্যা

Let, after x years father's age will be twice
ATQ, 2(12 + x) = 40 + x
Or, 24 + 2x = 40 + x
Or, x = 16

৩৮.
If 61% of Bangladeshi people like coffee and 74% like tea, how many like both?
  1. ক) 13%
  2. খ) 16%
  3. গ) 26%
  4. ঘ) 35%
ব্যাখ্যা
n(C ∩ T) = 61% + 74% - 100% = 35%
৩৯.
A grocer buys some eggs at Tk. 3 each. He finds that 12 of them are broken, but he sells the others at Tk. 4 each and makes a profit of Tk. 96. How many eggs did he buy?
  1. ক) 140
  2. খ) 142
  3. গ) 144
  4. ঘ) 150
ব্যাখ্যা

Let, The grocer buys = x eggs
ATQ,
4(x - 12) - 3x = 96
Or, 4x - 48 - 3x = 96
∴ x = 96 + 48 = 144

৪০.
What is the original price of a T-shirt, if the sale price after 16% discount Is 264?
  1. ক) 300
  2. খ) 214
  3. গ) 320
  4. ঘ) 314
ব্যাখ্যা

84% = 264
So, 100% = (264 × 100) / 84
= 314.29 ≈ 314

৪১.
The present ages of John and Mary are In the ratio of 6 : 4. Five years ago their ages were in the ratio of 5 : 3. How old is John now?
  1. ক) 42
  2. খ) 36
  3. গ) 30
  4. ঘ) 24
ব্যাখ্যা

ATQ,
6x - 5 : 4x - 5 = 5 : 3
Or, 20x - 25 = 18x - 15
Or, 2x = 10
Or, x = 5
So, John's age now is = 6×5 = 30 years

৪২.
A man buys doughnuts at the rate of Tk. 35 per 100 pieces and sells them at Tk. 7.20 per dozen. If the profit is Tk. 30, how many doughnuts did he buy?
  1. ক) 60
  2. খ) 120
  3. গ) 180
  4. ঘ) 210
ব্যাখ্যা

Cost price of one doughnut = 35/100 = 0.35
Selling price of one doughnuts = 7.20/12 = 0.6 tk
Profit in one doughnuts = 0.6 - 0.35 = 0.25 tk
So, Total doughnuts bought = 30 / 0.25 = 120

৪৩.
If y% of x = 29, then x = ?
  1. ক) 2900/y
  2. খ) 29x/y
  3. গ) 29y/x
  4. ঘ) 29xy
ব্যাখ্যা

y% of x = 29
Or, y/100 × x = 29
So, x = 29×100/y = 2900/y

৪৪.
How many tangents to a circle can be drawn from an external point?
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
ব্যাখ্যা


চিত্রে, O কেন্দ্র বিশিষ্ট বৃত্তে বহিঃস্থ P বিন্দু হতে PA, PB ২ টি স্পর্শক আঁকা সম্ভব হয়েছে।অর্থাৎ, বৃত্তের বহি:স্থ কোন বিন্দু থেকে ঐ বৃত্তে দুটি মাত্র স্পর্শক অংকন করা সম্ভব।
৪৫.
The one-third of the Supplementary angle to 30° is–
  1. ক) 150
  2. খ) 100
  3. গ) 50
  4. ঘ) 10
ব্যাখ্যা

Supplementary angle to 30 is 180 - 30 = 150°
It's one third is = 150 × 1/3 = 50°

৪৬.
If the area of a rhombus is 54 sq. cm and the length of one of the diagonals is 6 cm then the length of the other diagonal is–
  1. ক) 18
  2. খ) 12
  3. গ) 9
  4. ঘ) 6
ব্যাখ্যা

 We know, Area of rhombus = 1/2 × x × y [Here, x and y are two diagonals of the rhombus]
Or, x = (54 × 2) / 6 = 18 cm

৪৭.
If one number exceeds another number by 14 and the larger number is 3/2 times the smaller number, then the smaller number is -
  1. ক) 13
  2. খ) 26
  3. গ) 28
  4. ঘ) 31
ব্যাখ্যা

Let small number is x, so large number is (3/2)x
ATQ, x + 14 = (3/2)x
Or, 2x + 28 = 3x
So, x = 28

৪৮.
The ratio between two numbers is 3:4 and their sum is 420. The greater one of the two numbers is-
  1. ক) 360
  2. খ) 240
  3. গ) 180
  4. ঘ) 120
ব্যাখ্যা

Let, the number is 3x and 4x
Then 3x + 4x = 420
Or, 7x = 420
Or, x = 60
So, the greater number is 4 × 60 = 240

৪৯.
4x + 1 = 32, then x = ?
  1. ক) 2
  2. খ) 3
  3. গ) 3/2
  4. ঘ) 2/3
ব্যাখ্যা

দেওয়া আছে,
4x + 1 = 32
⇒ 22(x + 1) = 25
⇒ 2(x + 1) = 5
⇒ 2x + 2 = 5
⇒ 2x = 5 - 2
⇒ 2x = 3
∴ x = 3/2

৫০.
log√381 = ?
  1. ক) 9
  2. খ) 7
  3. গ) 6
  4. ঘ) 8
ব্যাখ্যা

log√381
= log√3(√3)8
= 8log√3(√3)
= 8

৫১.
What will be the difference between simple and compound interest at 10% on a sum of Tk. 1000 after 4 years?
  1. ক) TK. 31.90
  2. খ) TK. 32.10
  3. গ) TK. 44.90
  4. ঘ) Tk. 64.10
ব্যাখ্যা

10% সুদে, 1,000 টাকার 4 বছরের সুদ = (10 × 4 × 1000)/100
= 400 টাকা।
আমরা জানি,
Compound amount, c = p(1 + r)n
= 1000{1 + (10/100)}4
= 1000(11/10)4
= 1464.10 টাকা
∴ Compound interest = 1464.10 - 1000
= 464.10 টাকা
∴ Simple এবং Compound interest এর মধ্যে পার্থক্য = 464.10 - 400 = 64.10 টাকা

৫২.
If A’s income is 25% less than that of B, then what percent is B’s income more than that of A?
  1. ক) 33.33
  2. খ) 66.67
  3. গ) 11.67
  4. ঘ) 31.50
ব্যাখ্যা

Let B's income 100
So, A’s income = 75
So, B’s income more than A in % = (25×100) / 75
= 100/3
= 33.33%

৫৩.
After a 20% price decrease, a computer monitor is on sale for Tk. 7200. What is its original price?
  1. ক) Tk. 9000
  2. খ) Tk. 10,000
  3. গ) Tk. 11,000
  4. ঘ) Tk. 12,000
ব্যাখ্যা

At 20% decrease,
The price is = 80% = 7200
So, 100% = (7200×100) / 80
= 9000

৫৪.
The numbers 2, 3, 5 and x have an average equal to 4. What is the value of x?
  1. ক) 4
  2. খ) 6
  3. গ) 8
  4. ঘ) 10
ব্যাখ্যা

(2 + 3 + 5 + x)/4 = 4
Or, 2 + 3 + 5 + x = 4×4
Or, x = 16 - 10 = 6

৫৫.
If 15 is the 6th number in a series of 6 consecutive odd numbers what is 4th number in the series?
  1. ক) 7
  2. খ) 9
  3. গ) 11
  4. ঘ) 13
ব্যাখ্যা
If 15 is the 6th number, then the series is 5, 7, 9, 11,13 and 15
So 4th number is 11
৫৬.
How many permutations of seven different letters may be made?
  1. ক) 1
  2. খ) 7
  3. গ) 7!
  4. ঘ) 6!
ব্যাখ্যা
number of permutations of 7 different letters = 7!
৫৭.
The name of player included in the Guinness Book of World record is -
  1. ক) Shakib Al Hasan
  2. খ) Tamim Iqbal
  3. গ) Zobera Rahman Linu
  4. ঘ) Rani Hamid
ব্যাখ্যা
প্রথম বাংলাদেশি হিসেবে ২০০২ সালে জোবেরা রহমান লিনু রেকর্ড ১৬ বার জাতীয় চ্যাম্পিয়নশিপ অর্জন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন।
- মাত্র আট বছর বয়সে ১৯৭৩ সালে জোবেরা রহমান লিনু প্রথম টেবিল টেনিস প্রতিযোগিতায় অংশ নেন। সে বছর ঢাকায় জাতীয় প্রেস ক্লাব ওপেন টেবিল টেনিস টুর্নামেন্টে লিনু বড়দের সঙ্গে প্রতিযোগিতা করে রানারআপ হন।
- ১৯৭৭ সালে লিনু যখন মাত্র ১২ বছরের মেয়ে সে বছরই জাতীয় টেবিল টেনিস প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন।
- এরপর ৭৯, ৮২, ৮৩, ৮৪, ৮৫, ৮৬, ৮৮, ৯০, ৯১, ৯৪, ৯৫, ৯৬, ৯৭, ৯৯, ২০১১ সালে রেকর্ড ১৬ বার মেয়েদের টেবিল টেনিসে চ্যাম্পিয়নশিপ অর্জন করেন তিনি।
- তিনি ১৯৭৮, ৭৯ ও ৮০ সালে জাতীয় সাইক্লিং চ্যাম্পিয়নশিপ অর্জন করেন।
- ২০০৫ সালে বাংলাদেশে ইউনিসেফের ক্রীড়াদূতও হয়েছিলেন।
Source: Daily newspaper
৫৮.
The tenure of the Governor Of Bangladesh Bank is-
  1. ক) 3 years
  2. খ) 4 years
  3. গ) 5 years
  4. ঘ) 6 years
ব্যাখ্যা

- ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংক স্থাপিত হয়।
- বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর ড. ফজলে কবীর (১১তম)।
- বাংলাদেশ ব্যাংক প্রধানের পদবী গভর্নর।
- বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদের মেয়াদ ৪ বছর।
- বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্ণর ছিলেন- এ.এন. হামিদুল্লাহ।
উৎসঃ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট।

৫৯.
The duration of National ID card-
  1. ক) 10 years
  2. খ) 12 years
  3. গ) 15 years
  4. ঘ) 18 years
ব্যাখ্যা

জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০১০ অনুসারে,
- সংবিধানের অনুচ্ছেদ ১১৮ এর অধীন প্রতিষ্ঠিত নির্বাচন কমিশন বাংলাদেশের নাগরিকদের জাতীয় পরিচয়পত্র প্রদান করে থাকে।
- উক্ত আইন অনুসারে, জাতীয় পরিচয়পত্রের মেয়াদ হবে এটি প্রদানের তারিখ থেকে ১৫ বছর।
আবার,
- মেশিন রিডেবল জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ডের মেয়াদ - ১০ বছর।
- এতে নাগরিকদের ৩২ ধরনের তথ্য সংরক্ষিত থাকে।

উৎসঃ আইন মন্ত্রণালয়ের ওয়েবসাইট ও প্রথম আলো আর্কাইভ।

৬০.
The ministry which controls Bank and Financial institutions in Bangladesh is-
  1. ক) Ministry of Industry
  2. খ) Ministry of Commerce
  3. গ) Ministry of planning
  4. ঘ) Ministry of Finance
ব্যাখ্যা
The Ministry of Finance controls and regulates Bank and Financial institutions in Bangladesh. Bank, insurance and capital market are facilitated by Bangladesh Bank under ministry of Finance.
Source: BB
৬১.
The length of padma bridge will be -
  1. ক) 5.5 km
  2. খ) 6.15 km
  3. গ) 6.00 km
  4. ঘ) 5.75 km
ব্যাখ্যা

নির্মাণাধীন পদ্মা সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কিলোমিটার। এটি দেশের দীর্ঘতম সেতু।
মুন্সিগঞ্জের মাওয়া এবং শরীয়তপুরের জাজিরা পয়েন্টে এটি নির্মিত হচ্ছে।
পদ্মাসেতুতে স্প্যান সংখ্যা ৪১টি। ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর প্রথম স্প্যান এবং ২০২০ সালের ১০ ডিসেম্বর সর্বশেষ স্প্যান বসানো হয়।
সেতু নির্মাণের ঠিকাদার প্রতিষ্ঠান হলো চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি।
২০২২ সালের এপ্রিল মাসে সেতুটি যান চলাচলের জন্যে উন্মুক্ত করে দেওয়া হবে।
(সূত্র: বিবিসি বাংলা)

৬২.
The name of the first Bangladeshi search engine is-
  1. ক) Butterfly
  2. খ) Pipilika
  3. গ) Doel
  4. ঘ) Kingfisher
ব্যাখ্যা

২০১৩ সালের মাঝামাঝি সময়ে চালু হয় বাংলা ভাষার প্রথম সার্চ ইঞ্জিন পিপীলিকা।
চরকি বাংলাদেশের দ্বিতীয় সার্চ ইঞ্জিন।

উৎসঃ প্রথম আলো

৬৩.
Secondary Market is related to-
  1. ক) Labour Market
  2. খ) Agriculture Market
  3. গ) Stock Market
  4. ঘ) Job Market
ব্যাখ্যা
The secondary market is where investors buy and sell securities they already own. It is what most people typically think of as the ''stock market,'' though stocks are also sold on the primary market when they are first issued.
৬৪.
ATM stands for-
  1. ক) Automated Teller Machine
  2. খ) Auto Teller Machine
  3. গ) Automatic Teller Machine
  4. ঘ) Automatic Toll Machine
ব্যাখ্যা

An ATM, which stands for automated teller machine, is a specialized computer that makes it convenient to manage a bank account holder’s funds. It allows a person to check account balances, withdraw or deposit money, print a statement of account activities or transactions, and even purchase stamps.

ATMs were first used in London in 1967, and after 50 years, these machines can be found nationwide.

ATMs can be on-premise or off-premise. On-premise ATMs are located in financial institutions. Clients enjoy more choice, convenience and availability, while banks can boost their revenue from transactions, lessen operational costs and maximize staff resources.

৬৫.
The meaning of “Call Money” is-
  1. ক) Borrowing for Central Bank
  2. খ) Withdrawal of money from commercial bank by deposit holders
  3. গ) Inter Bank short term lending and borrowing
  4. ঘ) Borrowing from finance ministry
ব্যাখ্যা

Call money is any type of short-term, interest-earning financial loan that the borrower has to pay back immediately whenever the lender demands it. Call money allows banks to earn interest, known as the call loan rate, on their surplus funds. Call money is typically used by brokerage firms for short-term funding needs.
Interbank Call Money Market
An interbank call money market is a short-term money market which allows for large financial institutions, such as banks, to borrow and lend money at interbank rates.

৬৬.
Bangladesh got the membership of UN in-
  1. ক) 1972
  2. খ) 1974
  3. গ) 1975
  4. ঘ) 1973
ব্যাখ্যা

- বাংলাদেশ ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর ১৩৬তম সদস্য হিসেবে জাতিসংঘের সদস্যপদ লাভ করেন।
- একই বছরের ২৫ সেপ্টেম্বর সাধারণ পরিষদের ২৯তম অধিবেশনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম ব্যক্তি হিসেবে বাংলায় ভাষণ প্রদান করে।
সূত্রঃ প্রথম আলো

৬৭.
Bangladesh is not the member of one of the forum -
  1. ক) BIMSTEC
  2. খ) G-8
  3. গ) D-8
  4. ঘ) WTO
ব্যাখ্যা
Bangladesh is a member of BIMSTEC, D-8 and WTO but not of G-8.
৬৮.
The first ever Bangladeshi origin woman selected as the Speaker of Tower Hamlets Council in England is-
  1. ক) Rushanara Ali
  2. খ) Sabina Akhtar
  3. গ) Tulip Siddiqi
  4. ঘ) Rupa Huq
ব্যাখ্যা

Sabina Akhtar is the first-ever Bangladeshi woman speaker of Tower Hamlets Council.

She took up the post unopposed at the annual general meeting at the town hall on 17 May, according to the newspaper.

Source: prothomalo

৬৯.
The oldest news agency of the word is -
  1. ক) CNN
  2. খ) AFP
  3. গ) BBC
  4. ঘ) Reuters
ব্যাখ্যা

পৃথিবীর বৃহত্তম সংবাদ সংস্থা রয়টার্স।
British Broadcasting Corporation (BBC) বিশ্বের বৃহত্তম ব্রডকাস্টিং কর্পোরেশন।
বিশ্বের প্রাচীন তম সংবাদ সংস্থা ফ্রান্সের এজেন্সি ফ্রান্স প্রেস (AFP)।

৭০.
The organization received the Nobel Peace Prize three times–
  1. ক) International Committee of the Red Cross
  2. খ) Amnesty International
  3. গ) United Nations Organization
  4. ঘ) Transparency International
ব্যাখ্যা

- রেডক্রস বিশ্বের অন্যতম বৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন। ১৮৬৩ সালে সুইস নাগরিক হেনরী ডুনান্ট এটি প্রতিষ্ঠা করেন।
- আন্তর্জাতিক রেডক্রস কমিটি মোট তিনবার শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।
- প্রথমবার : ১৯১৭ সালে
- দ্বিতীয়বার : ১৯৪৪ সালে এবং
- তৃতীয়বার : ১৯৬৩ সালে।
(তথ্যসূত্র: নোবেল প্রাইজ ওয়েবসাইট)

৭১.
The Ruling Party of Syria is-
  1. ক) Ba’ath Party
  2. খ) Unity Party
  3. গ) Tudeh party
  4. ঘ) None
ব্যাখ্যা

Syria's current autocratic president is Bashar Al Asad
His Political Affiliation: Baʿth Party
The Baath Party was founded in 1947 by Michel Aflaq which seized power in a coup in 1970.
Source: Britannica and BBC

৭২.
The First Nawab of Bengal is-
  1. ক) Alivardi Khan
  2. খ) Murshid Quli Khan
  3. গ) Shujauddin Khan
  4. ঘ) Sirajuddaula
ব্যাখ্যা

- বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন মুর্শিদকুলী খান।
- ১৭০০ সালে শায়েস্তা খানের দক্ষ সুবেদার হিসেবে বাংলার ক্ষমতায় অধিষ্ঠিত হন মুর্শিদকুলী খান। তিনি অত্যন্ত দক্ষতা ও বিচক্ষণতার সাথে বাংলার ভঙ্গুর অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থার উন্নতি করতে সক্ষম হন। সম্রাট আওরঙ্গজেবের মৃত্যুর পর দুর্বল মোঘল সম্রাটগণ দূরবর্তী রাজ্য গুলোর দিকে দৃষ্টি দিতে পারেননি। ফলে এসব অঞ্চলের সুবেদারগণ অনেকটা স্বাধীনভাবে নিজেদের অঞ্চল শাসন করতে থাকেন।
- মুর্শিদকুলী খানও অনেকটা স্বাধীন হয়ে পড়েন। নবাব মুর্শিদকুলী খানের সময় থেকেই বাংলা সুবা প্রায় স্বাধীন হয় পড়ে।
- বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন সিরাজউদ্দৌলা।
উৎসঃ বাংলাপিডিয়া।

৭৩.
The cell reference for a range of cells that starts in cell C1 and goes over to column H and down to row 10 is-
  1. ক) C1 : 10H
  2. খ) C1 : H10
  3. গ) C1 : H-10
  4. ঘ) C1 : H : 10
ব্যাখ্যা
The cell reference for a range of cells that starts in cell C1 and goes over to column H and down to row 10 is C1 : H10.
৭৪.
Which topology does not allow transferring data directly from computer to computer?
  1. ক) Ring
  2. খ) Bus
  3. গ) Tree
  4. ঘ) Star
ব্যাখ্যা


উৎসঃ কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
৭৫.
In MS word, Which of the following line spacing is invalid?
  1. ক) Single
  2. খ) Double
  3. গ) Triple
  4. ঘ) Multiple
৭৬.
Which one is not a pointing device?
  1. ক) Touch Screen
  2. খ) OMR
  3. গ) Mouse
  4. ঘ) Light Pen
ব্যাখ্যা

A pointing device, or sometimes called a pointing tool, is a hardware input device that allows the user to move the mouse cursor in a computer program or GUI operating system.

Examples of pointing devices

- Computer mouse
- Joystick
- Leap Motion
- Light pen (pen)
- Trackball
- TrackPoint
- Touchpad
- Touchscreen 
- Keyboard (Can be used to move the mouse pointer.)

৭৭.
Trojan horse is a kind of-
  1. ক) Virus
  2. খ) Malware
  3. গ) Spyware
  4. ঘ) Worm
ব্যাখ্যা
A Trojan horse may also be referred to as a Trojan horse virus, but that is technically incorrect, it is a malware. Unlike a computer virus, a Trojan horse is not able to replicate itself, nor can it propagate without an end user's assistance. This is why attackers must use social engineering tactics to trick the end user into executing the Trojan.
৭৮.
The Universal gate is-
  1. ক) Ex-OR
  2. খ) AND
  3. গ) NOR
  4. ঘ) NOT
ব্যাখ্যা

যে গেইট এর সাহায্যে মৌলিক গেইটসহ (AND,OR,NOT) যেকোন গেইট এবং যেকোন সার্কিট বাস্তবায়ন করা যায় তাকে সার্বজনীন গেইট বলে।
NAND ও NOR গেইটকে কে সার্বজনীন গেইট বলা হয়। কারণ শুধুমাত্র NAND গেইট বা শুধুমাত্র NOR গেইট দিয়ে মৌলিক গেইটসহ যেকোনো লজিক গেইট বা সার্কিট বাস্তবায়ন করা যায়। সার্বজনীন গেইট তৈরিতে খরচ কম বিধায় ডিজিটাল সার্কিটে এই গেইট বেশি ব্যবহৃত হয়।
(রেফারেন্সঃ একাদশ দ্বাদশ শ্রেনীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি)

৭৯.
The Protocol used for resolving IP address from a domain name is-
  1. ক) DNS
  2. খ) HTTP
  3. গ) SMTP
  4. ঘ) TCP
ব্যাখ্যা

DNS stands for Domain Name System.
A DNS is an internet service that translates a domain name into a corresponding IP address. Domain name used here is alphabetic and can be easily remembered.
For example, www.example.com is a domain name of a site.
Source: Britannica.com

৮০.
WWW stands for-
  1. ক) World Whole Web
  2. খ) Wide World Web
  3. গ) World Wide Web
  4. ঘ) Web World Wide
ব্যাখ্যা

WWW এর পূর্ণরূপ World Wide Web।
টিম বার্নার্স লি কে এটির প্রতিষ্ঠাতা বলা হয়।
এটি ইন্টারনেটের একটি অংশ। এর সাহায্যে ইন্টারনেটের মাধ্যমে বিশ্বের সকল তথ্য উপাত্ত খোঁজা হয়।