পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

পরীক্ষাপ্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]তারিখতারিখ অনির্ধারিতসময়45 minutes
মোট প্রশ্ন৩৮
সিলেবাস
সাপ্তাহিক ফুুল মডেল টেস্ট [চূড়ান্ত পরীক্ষার আগ পর্যন্ত প্রতি সপ্তাহে একটা করে ফুল মডেল টেস্ট হবে]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স] · তারিখ অনির্ধারিত · ৩৮ প্রশ্ন

.
বাংলা সাহিত্যের পঞ্চপাণ্ডব কবিদের একজন নন-
  1. জীবনানন্দ দাশ
  2. বুদ্ধদেব বসু
  3. অতুল প্রসাদ সেন
  4. সুধীন্দ্রনাথ দত্ত
ব্যাখ্যা

• বাংলা সাহিত্যে তিরিশের দশকের ৫ জন বিখ্যাত কবিকে পঞ্চপাণ্ডব বলা হয়।
• তাঁরা হলেনঃ
- জীবনানন্দ দাশ,
- সুধীন্দ্রনাথ দত্ত,
- অমিয় চক্রবর্তী,
- বুদ্ধদেব বসু ও
- বিষ্ণু দে।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।

.
পশ্চাৎ দন্তমূলীয় বর্ণ কয়টি?
  1. ৫টি
  2. ৭টি
  3. ৬টি
  4. ৯টি
ব্যাখ্যা
মূর্ধন্য বা পশ্চাৎ দন্তমূলীয় বর্ণ ৯ টি।
যথা- ট, ঠ, ড, ঢ, ণ, ষ, র, ড়, ঢ়‌।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
.
ণ-ত্ব বিধান অনুসারে কোন জোড়াটি শুদ্ধ নয়?
  1. পণ, মূল্যায়ন
  2. প্রণয়ন, পরগণা
  3. দুর্নাম, হরিণ
  4. অগ্রণায়ক, দুর্ণীতি
ব্যাখ্যা

• সমাসবদ্ধ শব্দে সাধারণত ণ-ত্ব বিধান খাটে না।
• এরূপ ক্ষেত্রে 'ন' হয়। যেমনঃ
- ত্রিনয়ন,
- সর্বনাম,
- দুর্নীতি,
- দুর্নাম,
- দুর্নিবার,
- পরনিন্দা,
- অগ্রনায়ক ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

.
'অন্তরিক্ষ' শব্দের সমার্থক শব্দ নয়-
  1. অম্বর
  2. গগন
  3. আকাশ
  4. নগ
ব্যাখ্যা

'অন্তরিক্ষ' শব্দের সমার্থক শব্দঃ
- আকাশ,
- আসমান,
- অম্বর,
- গগন,
- নভোঃ,
- নভোমণ্ডল,
- ব্যোম ইত্যাদি।‌
• অন্যদিকে, নগ শব্দের অর্থ পর্বত।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
'পাখির বাসা' কোন ধরনের রচনা?
  1. উপন্যাস
  2. শিশুতোষ
  3. কাব্যগ্রন্থ
  4. কাহিনীকাব্য
ব্যাখ্যা

• ফরুক আহমদ 'মুসলিম রেনেসাঁর কবি' বা 'মুসলিম পুনর্জাগরণবাদী কবি' হিসেবে পরিচিত।
• তাঁর রচিত শিশুতোষ গ্রন্থগুলো হলোঃ
- পাখির বাসা,
- হরফের ছড়া,
- চাঁদের আসর,
- ছড়ার আসর,
- ফুলের জলসা ইত্যাদি।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার ও বাংলাপিডিয়া।

.
'বিহান' শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. সোহান
  2. বিশ্ব
  3. সন্ধ্যা
  4. মাস
ব্যাখ্যা

• 'বিহান' শব্দের অর্থ প্রভাত, সকাল।
• এর বিপরীত শব্দ সন্ধ্যা।
উৎসঃ ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।

.
প্রয়োজনের অতিরিক্ত শব্দ ব্যবহারে বাক্য কোন গুণটি হারায়?
  1. আকাঙ্ক্ষা
  2. বাহুল্য
  3. যোগ্যতা
  4. আসত্তি
ব্যাখ্যা

• ভাষার বিচারে বাক্যের আকাঙ্ক্ষা, আসত্তি ও যোগ্যতা এই তিনটি গুন থাকা চাই।
• প্রয়োজনের অতিরিক্ত শব্দ ব্যবহারে বাহুল্য দোষ ঘটে।
• যার ফলে শব্দ তার যোগ্যতা গুণ হারিয়ে থাকে।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি।

.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. নিসুতি
  2. নিসুতী
  3. নিশুতী
  4. নিষুতি
ব্যাখ্যা

• নিষুতি বানানটি শুদ্ধ।
• এর অর্থ হচ্ছে গভীর রাত বা গভীর রাতের নিদ্রা।
• নিশুতি (গভীর রাত) বানানটিও সঠিক।
উৎসঃ‌ বাংলা একাডেমির প্রমিত বাংলা বানান রীতি।

.
At least one of the students ____ full marks in _____ exam.
  1. get, his
  2. gets, his
  3. get, him
  4. gets, him
ব্যাখ্যা

• কোন বাক্যে One of the থাকলে বাক্যের গঠন হবে-
• Noun (plural) --- Verb (singular) --- Possessive (singular).
• তাই বাক্যটিতে One of the এর পর student না হয়ে Students হয়েছে।
• Students এর সাথে verb get না হয়ে singular হওয়ার জন্যে gets হয়েছে।
• Verb এর সাথে s/es যোগ করলে verb singular হয়। Students এর পরিবর্তে their না হয়ে his হয়েছে।

১০.
My brother used to help me a lot, but now he gives me _____ advice.
  1. few
  2. a few
  3. little
  4. the few
ব্যাখ্যা

• Little শব্দটি uncountable noun এর পূর্বে বসে।
• Advice একটি uncountable noun।
• তাই সঠিক বাক্যটি হবে- My brother used to help me a lot, but now he gives me little advice.

১১.
Could you tell me __________ ?
  1. what's the time
  2. what time is it
  3. what is time
  4. what time it is
ব্যাখ্যা
সাধারণত Could you tell me what time it is? এর অর্থ এখন কয়টা বাজে আপনি কি আমাকে বলতে পারেন।
১২.
Lyndra had to ________ eating apples after the orthodontist put braces on her teeth.
  1. quiting
  2. quit
  3. quitly
  4. None
ব্যাখ্যা

• Had to এরপর verb এর base form বসে।
• প্রদত্ত অপশনগুলোতে একমাত্র quit ই হচ্ছে base form.
• Lyndra had to quit eating apples after the orthodontist put braces on her teeth.

১৩.
Which one is the verb form of the word 'Real'?
  1. Reality
  2. Realize
  3. Really
  4. Reliable
ব্যাখ্যা
Real এর সাথে suffix 'ise/ize' add করলে তা verb এ রূপান্তরিত হয়।
১৪.
বার্ষিক ১০% সরল সুদে কত টাকা ৫ বছরে সুদে-আসলে ৭৫০ টাকা হবে?
  1. ৪০০ টাকা
  2. ৫০০ টাকা
  3. ৫৫০ টাকা
  4. ৬০০ টাকা
ব্যাখ্যা

১০০ টাকায় ১ বছরের সুদ ১০ টাকা
১০০ টাকায় ৫ বছরের সুদ (১০×৫) = ৫০ টাকা।
১০০ টাকায় ৫ বছরে সুদে-আসলে হবে (১০০+৫০) = ১৫০ টাকা।
এখন, সুদে-আসলে ১৫০ টাকা হলে আসল ১০০ টাকা।
সুদে-আসলে ১ টাকা হলে আসল ১০০/১৫০ টাকা।
সুদে-আসলে ৭৫০ টাকা হলে আসল (১০০×৭৫০)/১৫০ টাকা।
= ৫০০ টাকা।

১৫.
৫ + ৮ + ১১ + ১৪ + ..... ধারাটির কোন পদ ৩১১?
  1. ১০২ তম পদ
  2. ১০৩ তম পদ
  3. ১০৪ তম পদ
  4. ১০৫ তম পদ
ব্যাখ্যা

আমরা জানি, সমান্তর ধারার প্রথম পদ, a এবং সাধারণ অন্তর, d হলে n তম পদ = a + (n-1)d।
এখন, n তম পদ ৩১১ হলে, ৫ + (n-১) × ৩ = ৩১১
বা, (n-১) × ৩ = ৩১১ - ৫
বা, n-১ = ৩০৬/৩
বা, n-১ = ১০২
বা, n = ১০২ + ১
বা, n = ১০৩

১৬.
একটি সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 8 সে.মি. ও 6 সে.মি. হলে এর পরিসীমা কত?
  1. 12
  2. 14
  3. 24
  4. 28
ব্যাখ্যা

আমরা জানি, সামান্তরিকের পরিসীমা = 2(a+b)
= 2(8 + 6)
= 28 সে.মি.

১৭.
একটি সোনার গহনার ওজন ২০ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩ঃ১। এতে কী পরিমাণ সোনা মেশালে অনুপাত ৪ঃ১ হবে?
  1. ৩ গ্রাম
  2. ৪ গ্রাম
  3. ৫ গ্রাম
  4. ৬ গ্রাম
ব্যাখ্যা

এখানে তামা ও সোনার অনুপাত = ৩ঃ১
সুতরাং মোট মিশ্রণের অনুপাত = ৩ + ১ = ৪
মিশ্রণে সোনার অনুপাত = ৩/৪ × ২০ গ্রাম
= ১৫ গ্রাম।
এবং মিশ্রণে তামার অনুপাত = ১/৪ × ২০ গ্রাম
= ৫ গ্রাম।
নতুন মিশ্রণে সোনা মিশাতে হবে, (১৫ + ক)/৫ = ৪/১
বা, ১৫ + ক = ২০
বা, ক = ২০ - ১৫
বা, ক = ৫ গ্রাম।

১৮.
দুটি ধনাত্মক সংখ্যার পার্থক্য 5 এবং এদের বর্গের পার্থক্য 75 হলে সংখ্যা দুটির বিয়োগফল কত?
  1. 4
  2. 5
  3. 6
  4. 8
ব্যাখ্যা

মনে করি, বড় সংখ্যাটি ক এবং ছোট সংখ্যাটি খ।
১ম শর্তমতে, ক - খ = 5
বা, ক = খ + 5 ---------(1)
এবং ২য় শর্তমতে,
- খ = 75
বা, (খ + 5) - খ = 75
বা, খ + 10খ + 25 - খ = 75
বা, 10খ = 75 - 25
বা, খ = 50/10
সুতরাং খ = 5
এখন ক = 5 + 5
সুতরাং ক = 10
সুতরাং সংখ্যা দুটির বিয়োগফল = 10 - 5 = 5

১৯.
৪/৫ এবং ২/৭ ভগ্নাংশদ্বয়ের গ.সা.গু কত?
  1. ৮/৩৫
  2. ৪/৩৫
  3. ২/৩৫
  4. ১/৩৫
ব্যাখ্যা

আমরা জানি, ভগ্নাংশের গ.সা.গু = লব গুলোর গ.সা.গু/ হর গুলোর ল.সা.গু
তাহলে ভগ্নাংশদ্বয়ের লব ৪ ও ২ এর গ.সা.গু ২।
আবার, ৫ ও ৭ হরগুলোর ল.সা.গু ৩৫। সুতরাং ৪/৫ এবং ২/৭ ভগ্নাংশদ্বয়ের গ.সা.গু = ২/৩৫।

২০.
a2 + a + 1 এর একটি উৎপাদক-
  1. a - √a - 1
  2. a + √a - 1
  3. a - 2a - 1
  4. a + √a + 1
ব্যাখ্যা

a2 + a + 1
= a2 + 2.a.1 + 11 - a
= (a + 1)2 - (√a)2
= (a + 1 + √a)(a + 1 - √a)
= (a + √a + 1)(a - √a + 1)

২১.
একটি সামান্তরিকের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের সমান। সামান্তরিকের ভূমি 75 মিটার এবং উচ্চতা 6 মিটার হলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত?
  1. 15
  2. 20
  3. 25
  4. 30
ব্যাখ্যা

আমরা জানি, সামান্তরিকের ক্ষেত্রফল = ভূমি × উচ্চতা
= 75 × 6
= 450
শর্তমতে,
a2 = 450 (যেহেতু সামান্তরিকের ক্ষেত্রফল = বর্গক্ষেত্রের ক্ষেত্রফল)
বা, a = √450
বা, a = 15√2
সুতরাং বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য = √2a
= √2 × 15√2
= 15 × 2
= 30

২২.
৪ এবং ১৬ সংখ্যা দুটির মধ্যসমানুপাতী কত?
ব্যাখ্যা

ক, খ এবং গ রাশি তিনটি ক্রমিক সমানুপাতী হলে মধ্যসমানুপাতী হবে,
= ক × গ
বা, খ = √(ক × গ)
সুতরাং ৪ এবং ১৬ সংখ্যা দুটির মধ্যসমানুপাতী = √(৪ × ১৬)
= ২ × ৪
= ৮

২৩.
৮০ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা গুলোর যোগফল কত?
  1. ১৯৯
  2. ২২৯
  3. ২৫৯
  4. ২৬৯
ব্যাখ্যা
৮০ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা ৩টি।
যথা- ৮৩, ৮৯ ও ৯৭। সংখ্যা তিনটির যোগফল = ৮৩ + ৮৯ + ৯৭ = ২৬৯
২৪.
সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তর 12° হলে এর ক্ষুদ্রতম কোণটির মান কত?
  1. 51°
  2. 78°
  3. 43°
  4. 39°
ব্যাখ্যা

মনে করি,
বৃহত্তম কোণ = ক
এবং ক্ষুদ্রতম কোণ = (90° - ক)
শর্তমতে,
ক - (90°- ক) = 12°
বা, ক - 90° + ক = 6°
বা, 2ক = 90° + 12°
বা, 2ক = 102°
বা, ক = 51°
সুতরাং ক্ষুদ্রতম কোণ = 90°- ক = 90°- 51° = 39°

২৫.
কোনো সম্পত্তির ৭/৮ অংশের মূল্য ৯২১২ টাকা। ঐ সম্পত্তির ৩/৪ অংশের মূল্য কত টাকা?
  1. ৭৭৯৬ টাকা
  2. ৭৮৯৬ টাকা
  3. ৭৭২৬ টাকা
  4. ৭৯৮৬ টাকা
ব্যাখ্যা

সম্পত্তিটির ৭/৮ অংশের মূল্য ৯২১২ টাকা
সম্পত্তিটির ১ অংশের মূল্য (৯২১২ × ৮)/৭ টাকা
সম্পত্তিটির ৩/৪ অংশের মূল্য (৯২১২ × ৮ × ৩)/(৭ × ৪) টাকা
= ৭৮৯৬ টাকা।

২৬.
a এবং b উভয়ই বিজোড় সংখ্যা হলে কোনটি অবশ্যই জোড় সংখ্যা হবে?
  1. a + b + 1
  2. a + b
  3. a ÷ b + 1
  4. a × b
ব্যাখ্যা
দুটি বিজোড় সংখ্যার যোগফল সবসময় জোড় সংখ্যা হবে।
তাই (a + b) হবে সঠিক উত্তর।
২৭.
কোনো পরীক্ষায় পরীক্ষার্থীর ৭০% গণিতে এবং ৮০% বাংলায় পাশ করলো। উভয় বিষয়ে পাশ করলো ৭০%, উভয় বিষয়ে শতকরা কত জন ফেল করলো?
  1. ৮০%
  2. ১০%
  3. ১৫%
  4. ২০%
ব্যাখ্যা

মোট পরীক্ষার্থী, n(S) = ১০০%
গণিতে পাশ, n(M) = ৭০%
বাংলায় পাশ, n(B) = ৮০%
গণিত এবং বাংলায় পাশ, n(M∩B) = ৭০%
গণিত অথবা বাংলায় পাশ, n(M∪B) = ?
আমরা জানি,
n(M∪B) = n(M) + n(B) - n(M∩B)
= ৭০% + ৮০% - ৭০%
= ৮০%
সুতরাং গণিত অথবা বাংলা দুটি বিষয়েই ফেল = ১০০% - ৮০%
= ২০%

২৮.
4x + 4x + 4x + 4x = ?
  1. 2(x+1)
  2. 2(2x+6)
  3. 2(x+3)
  4. 2(2x+2)
ব্যাখ্যা

4x + 4x + 4x + 4x
= 4.4x
= 4(x+1)
= 22(x+1)
= 2(2x+2)

২৯.
কোনো সেনাবাহিনীতে যদি আরও ১৫ জন‌ সৈন্য নিয়োগ করা যেত তবে তাদেরকে ২০, ৩০, ৪০, ৫০ ও ৬০ সারিতে দাঁড় করানো যেত। ঐ সেনাবাহিনীতে কতজন সৈন্য ছিল?
  1. ৬০০ জন
  2. ৫৯৫ জন
  3. ৫৮৫ জন
  4. ৬৭৫ জন
ব্যাখ্যা

২০, ৩০, ৪০, ৫০ ও ৬০ সংখ্যাগুলোর ল.সা.গু হচ্ছে ৬০০।
সুতরাং ঐ সেনাবাহিনীতে সৈন্য ছিল = ৬০০ - ১৫
= ৫৮৫ জন।

৩০.
'ভ্যাঙ্কুভার' সমুদ্রবন্দর কোথায় অবস্থিত?
  1. মরক্কো
  2. কানাডা
  3. স্কটল্যান্ড
  4. জর্ডান
ব্যাখ্যা

- 'এডেন' সমুদ্রবন্দর ইয়েমেনে অবস্থিত।
- 'আকাবা' সমুদ্রবন্দর অবস্থিত জর্ডানে।
- 'মন্ট্রিল', 'কুইবেক', 'ভ্যাঙ্কুভার' সমুদ্রবন্দর অবস্থিত কানাডায়।
- 'গ্লাসগো' সমুদ্র বন্দর অবস্থিত স্কটল্যান্ডে।
উৎসঃ সংশ্লিষ্ট দেশের সরকারি ওয়েবসাইট ও ওয়ার্ল্ড এটলাস।

৩১.
স্যাটেলাইট কোন বলের কারণে ঘুরতে থাকে?
  1. অভিকর্ষজ ত্বরণ
  2. মাধ্যাকর্ষণ বল
  3. আপেক্ষিক বল
  4. সমান্তরাল বল
ব্যাখ্যা

• স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহগুলো ভূ-পৃষ্ঠের সমান্তরালে একটি নির্দিষ্ট গতিতে চালনা করা হয়।
• কিন্তু পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির ফলে ঐ গতি নিয়েই সে বৃত্তাকার পথে পৃথিবীকে প্রদক্ষিণ করে।
• কারণ ঐ বলের প্রভাবে পৃথিবী তাকে কেন্দ্রের দিকে টানে তাই সে ঐ সমান্তরাল অবস্থায় থাকতে পারে না।

৩২.
গ্রীকদের কৃষি বিষয়ক দেবীর নাম কি?
  1. এরিস
  2. ডিমিটার
  3. জিউস
  4. হারমেস
ব্যাখ্যা

• গ্রীকদের 'ভালোবাসা ও সৌন্দর্যের দেবতা' আফ্রোডাইট।
• গ্রীকদের কৃষি বিষয়ক দেবী ডিমিটার,
• ব্যবসা বিষয়ক দেবতা- হারমেস,
• দেবতাদের রাজা- জিউস,
• যুদ্ধ দেবতা- এরিস।
উৎসঃ এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকা।

৩৩.
'শিশুস্বর্গ ও চারুপীঠ' প্রতিষ্ঠাকারী-
  1. ফকির লালন শাহ
  2. কামরুল হাসান
  3. এস. এম. সুলতান
  4. জয়নুল আবেদীন
ব্যাখ্যা

- 'শিশুস্বর্গ ও চারুপীঠ' প্রতিষ্ঠা করেন এস. এম. সুলতান।
- এটি নড়াইলে অবস্থিত।
- তাঁর উল্লেখযোগ্য কয়েকটি ‌চিত্রশিল্পঃ
• হত্যাযজ্ঞ,
• চর দখল,
• ধানকাটা ইত্যাদি।
উৎসঃ জাতীয় তথ্য বাতায়ন।

৩৪.
সার্ভারের সাথে সংযুক্ত কম্পিউটারকে বলে-
  1. হোস্ট স্টেশন
  2. চ্যানেল
  3. ওয়ার্ক স্টেশন
  4. গেটওয়ে
ব্যাখ্যা

• কোনো কম্পিউটারে সংরক্ষিত রিসোর্সসমূহ যদি একসাথে এবং একই সময়ে অনেক ব্যবহারকারী ব্যবহার করতে পারে বা শেয়ার করতে পারে তাকে সার্ভার বলে।
• সার্ভারের সাথে সংযুক্ত হয়ে যে সেবা গ্রহণ করে তাকে ওয়ার্ক স্টেশন বা ক্লায়েন্ট বলে।

৩৫.
'গারো উপজাতি' প্রধানত কোন জেলায় বাস করে?
  1. পার্বত্য চট্টগ্রাম
  2. টাঙ্গাইল
  3. ময়মনসিংহ
  4. সিলেট
ব্যাখ্যা

- বাংলাদেশে গারো উপজাতির মূল নিবাস ময়মনসিংহ জেলার গারো পাহাড়ি এলাকায়।
- তাছাড়াও শেরপুর, নেত্রকোনা, রংপুর, জামালপুর, সিলেট ও মৌলিবাজার গারো উপজাতি বাস করে।
- গারোদের ঐতিহ্যবাহী ধর্মের নাম সাংসারেক।
- গারোদের প্রধান দেবতা তাতারা রাবুগা।
- গারোদের ধর্ম খ্রিস্টান।
- গারোদের উৎসব ওয়ানগালা।
- গারোদের ভাষা মান্দি।
- গারোদের পরিবার মাতৃতান্ত্রিক।
উৎসঃ ময়মনসিংহ জেলার সরকারি ওয়েবসাইট।

৩৬.
বাংলাদেশের কোন জেলায় দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সৈনিকদের স্মরণে কমনওয়েলথ যুদ্ধ সমাধি রয়েছে?
  1. খুলনায়
  2. সিলেটে
  3. যশোরে
  4. কুমিল্লায়
ব্যাখ্যা

• ২য় বিশ্বযুদ্ধে মিয়ানমারে (তৎকালীন বার্মা) সংঘটিত যুদ্ধে যে ৪৫ হাজার কমনওয়েলথ সৈন্য নিহত হন তাদের স্মৃতি রক্ষার্থে মিয়ানমার, আসাম এবং বাংলাদেশে মােট ৯টি সমাধিক্ষেত্র তৈরি করা হয়েছে।
• এর মধ্যে বাংলাদেশে ২টি কমনওয়েলথ সমাধিক্ষেত্র রয়েছে।
• যার একটি কুমিল্লার ময়নামতিতে এবং অন্যটি চট্টগ্রামে অবস্থিত।
উৎসঃ বাংলাপিডিয়া।

৩৭.
বিমসটেকের বর্তমান মহাসচিব-
  1. শহীদুল ইসলাম
  2. ইসালা রুয়ান ওরাকুন
  3. দাতো পাদুকা লিম
  4. তেনজিন লেকফেল
ব্যাখ্যা

• বিমসটেক (BIMSTEC- Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Co-Operation) বঙ্গোপসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক জোট।
• এটি ১৯৯৭ সালের ৬ জুন ব্যাংকক ঘোষণার মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়।
• এর সদরদপ্তর ঢাকায় অবস্থিত।
• এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৪টি এবং বর্তমান সদস্য সংখ্যা ৭টি। এগুলো হলো- বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড (প্রথম ৪টি প্রতিষ্ঠাকালীন সদস্য), মিয়ানমার, নেপাল ও ভুটান।
• সর্বশেষ সদস্য দেশ নেপাল ও ভুটান।
• বর্তমান মহাসচিব ভুটানের তেনজিন লেকফেল। এই সংস্থাটির সহযোগিতার ক্ষেত্র ১৪টি।
• অপরদিকে, সার্কের বর্তমান মহাসচিব ইসালা রুয়ান ওরাকুন এবং সভাপতি কে পি শর্মা অলি।
উৎসঃ বিমসটেকের ওয়েবসাইট।

৩৮.
প্রথম তৈরি শহীদ মিনার উন্মোচন করেন-
  1. হাসিনা বেগম
  2. মাহবুবুর রহমান
  3. গাজীউল হক
  4. আবুল কালাম আজাদ
ব্যাখ্যা

• প্রথম তৈরি শহীদ মিনার উন্মোচন করেন শহীদ শফিউরের পিতা মাহবুবুর রহমান (১৯৫২)।
• বর্তমান কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্বোধক শহীদ বরকতের মা হাসিনা বেগম (১৯৬৩ সালে)।
উৎসঃ বাংলাপিডিয়া।