পরীক্ষা আর্কাইভ

ব্যাংক নিয়োগ প্রস্তুতি ⎯ লং কোর্স

পরীক্ষাব্যাংক নিয়োগ প্রস্তুতি ⎯ লং কোর্সতারিখতারিখ অনির্ধারিতসময়12 minutes
মোট প্রশ্ন৩২
সিলেবাস
[বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক নিয়োগ প্রস্তুতি - ২০২৩] বিষয়: সাধারণ জ্ঞান টপিক: 1. Recent Affairs (Bangladesh and Internation Issues)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ব্যাংক নিয়োগ প্রস্তুতি ⎯ লং কোর্স

ব্যাংক নিয়োগ প্রস্তুতি ⎯ লং কোর্স · তারিখ অনির্ধারিত · ৩২ প্রশ্ন

.
Which country has become the latest member of NATO?
  1. ক) Finland
  2. খ) Sweden
  3. গ) Croatia
  4. ঘ) Norway
ব্যাখ্যা
NATO:
- এটি একটি সামরিক সহযোগিতার জোট।
- ১৯৪৯ সালের ৪ এপ্রিল প্রতিষ্ঠিত হয়।
- যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, ফ্রান্স এবং আরও ৮টি ইউরোপীয় দেশসহ ১২টি প্রতিষ্ঠাতা সদস্য একে অপরকে রাজনৈতিক ও সামরিক ক্ষেত্রে রক্ষার অঙ্গীকার নিয়ে উত্তর আটলান্টিক চুক্তিতে স্বাক্ষর করেছিল।  
- সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- মুসলিম দেশ: আলবেনিয়া ও তুরস্ক।
- সর্বশেষ ৩১তম সদস্য হলো ফিনল্যান্ড।
- ২০২৩ সালের ৪ এপ্রিল ফিনল্যান্ড ন্যাটোতে যোগদান করে।

উৎস: NATO ওয়েবসাইট।
.
What is the name of China's new Prime Minister?
  1. ক) Han Zheng
  2. খ) Li Qiang
  3. গ) Li Keqiang
  4. ঘ) Xi Jinping
ব্যাখ্যা
চীনের প্রধানমন্ত্রী:
- চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং।
- ২০২৩ সালের ১১ মার্চ তিনি এই দায়িত্ব গ্রহণ করেন।
- তিনি কমিউনিস্ট পার্টির নেতা। 

অন্যদিকে -
- চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
- চীনের পূর্ববর্তী প্রধানমন্ত্রী লি কেকিয়াং।
- চীনের ভাইস প্রেসিডেন্ট হ্যান ঝেং।

উৎস: ১১ মার্চ ২০২৩, প্রথম আলো।
.
What is the target of 'High Seas Treaty'?
  1. ক) protecting 15 percent of the world's terrestrial and marine habitats by 2030
  2. খ) protecting 20 percent of the world's terrestrial and marine habitats by 2030
  3. গ) protecting 25 percent of the world's terrestrial and marine habitats by 2030
  4. ঘ) protecting 30 percent of the world's terrestrial and marine habitats by 2030
ব্যাখ্যা
High Seas Treaty:
- পৃথিবীর সব সাগর-মহাসাগর রক্ষায় ঐতিহাসিক’ চুক্তি ‘High Seas Treaty’।
- সমুদ্রের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ২০৩০ সালের মধ্যে সাগর-মহাসাগরের ৩০ শতাংশ এলাকা সংরক্ষিত ঘোষণার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
- ২০২৩ সালের ৫ মার্চ নিউইয়র্কে জাতিসংঘের সদরদপ্তরে ‘হাই সিজ ট্রিটি’ চুক্তি স্বাক্ষরিত হয়।
- ২০২২ সালের ডিসেম্বরে মন্ট্রিলে স্বাক্ষরিত একটি ঐতিহাসিক চুক্তিতে বিশ্বের সরকারগুলো এ বিষয়ে সম্মত হয়েছিল। 
- আন্তর্জাতিক পরিবেশবাদী সংস্থা গ্রিন পিসের পরামর্শক লরা মেলার বলেন, প্রকৃতি সংরক্ষণের জন্য এটি একটি ঐতিহাসিক দিন।

 উৎস: chathamhouse.org.
.
Which country is largest importer of arms?
  1. ক) USA
  2. খ) India
  3. গ) Russia
  4. ঘ) China
ব্যাখ্যা
অস্ত্র আমদানিকারক দেশ:
- ভারত বিশ্বের বৃহত্তম অস্ত্র আমদানিকারক দেশ।
- পাকিস্তান ও চীনের সাথে উত্তেজনা, ভারতের অস্ত্রের চাহিদার প্রধান চালক।
- প্রকৃতপক্ষে, ভারত ১৯৯৩ সাল থেকে বিশ্বের বৃহত্তম অস্ত্র আমদানিকারকের অবস্থান ধরে রেখেছে।
- ভারত ১১% অস্ত্র আমদানি করে।

অন্যান্য আমদানিকারক দেশ:
• দ্বিতীয়: সৌদি আরব: ৯.৬%।
• তৃতীয়: কাতার: ৬.৪%।
• চতুর্থ: অস্ট্রেলিয়া: ৪.৭%।
• ৫ম: চীন: ৪.৬%।

অন্যদিকে -
- গত পাঁচ বছরে সবচেয়ে বেশি অস্ত্র রপ্তানি করেছে যুক্তরাষ্ট্র; ৪০ শতাংশ রপ্তানি করেছে। 

উৎস: statista.com.
.
Current Secretary General of SAARC -
  1. ক) Abul Ahsan
  2. খ) Golam Sarwar
  3. গ) Amjad Hussain Sial
  4. ঘ) Esala Weerakoon
ব্যাখ্যা
সার্ক (SAARC):
- সার্ক এর পূর্ণরূপ: South Asian Association for Regional Cooperation.
- এটি দক্ষিণ এশিয়ার দেশগুলোর একটি বহুপাক্ষিক আঞ্চলিক সহযোগিতা ফোরাম।
- ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর ঢাকায় সার্ক প্রতিষ্ঠিত হয়।
- সদরদপ্তর: কাঠমান্ডু, নেপাল।
- সার্কের বর্তমান সদস্য সংখ্যা ৮টি।
- সার্কের প্রথম মহাসচিব ছিলেন বাংলাদেশের আবুল আহসান।
- সার্কের বর্তমান মহাসচিব গোলাম সারওয়ার।

অন্যদিকে -
- সার্কের পূর্ববর্তী মহাসচিব ছিলেন এসালা রোয়ান ওয়েরাকুন।
- সার্কের ১৩তম মহাসচিব আমজাদ হোসেন সিয়াল।

উৎস: SAARC ওয়েবসাইট।
.
The country's first smart upazila -
  1. ক) Madhyanagar, Sunamganj
  2. খ) Dasar, Madaripur
  3. গ) Shibchar, Madaripur
  4. ঘ) Eidgaon, Cox's Bazar
ব্যাখ্যা
দেশের প্রথম স্মার্ট উপজেলা:
- দেশের প্রথম স্মার্ট উপজেলা শিবচর।
- ৩১ জানুয়ারী, ২০২৩  তারিখে মাদারীপুর জেলার শিবপুর উপজেলাকে স্মার্ট উপজেলা হিসেবে ঘোষণা করা করা হয়েছে। 
- এই সময় শিবচরের প্রত্যেকটি ইউনিয়নে স্থাপিত ৮৮০টি সিসিটিভি ক্যামেরা উদ্বোধন করা হয়।
- সিসি ক্যামেরা থাকায় যে কোনো অপরাধ সংঘটিত হলে সহজেই অপরাধীকে শনাক্ত করা যাবে।
- শিবচরের কুতুবপুরে ১৫শ কোটি টাকার শেখ হাসিনা ইনস্টিটিউট অফ ফ্রন্টিয়ার টেকনোলজির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। 

অন্যদিকে -
- দেশে নতুন করে তিনটি উপজেলা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। 
- সেগুলো হলো কক্সবাজারের ঈদগাঁও, মাদারীপুরের ডাসার এবং সুনামগঞ্জের মধ্যনগর। 

উল্লেখ্য,
- দেশের প্রথম স্মার্ট জেলা: চট্টগ্রাম।

উৎস: ৩১ জানুয়ারি, ২০২৩, কালের কন্ঠ।
.
According to the 'Global Hunger Index- 2022', what is the status of Bangladesh?
  1. ক) 81
  2. খ) 82
  3. গ) 83
  4. ঘ) 84
ব্যাখ্যা
 বৈশ্বিক ক্ষুধা সূচক - ২০২২:
- আয়ারল্যান্ডভিত্তিক সংস্থা ‘কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড’ ও জার্মানির ‘ওয়েল্ট হাঙ্গার হিলফে’ যৌথভাবে জিএইচআই-২০২২ প্রকাশ করে। 
- বিশ্বের ১২১টি দেশের তথ্য এতে স্থান পেয়েছে।
- সূচকে ৫- এর নিচে স্কোর পেয়ে শীর্ষ অবস্থানে রয়েছে ১৭টি দেশ।
- ক্ষুধার মাত্রা সবচেয়ে বেশি বেলারুশে।
- বাংলাদেশের অবস্থান ৮৪তম।
- বাংলাদেশের ‘মাঝারি মাত্রার’ ক্ষুধায় আক্রান্ত দেশ, স্কোর ১৯.৬।

উৎস: GLOBAL HUNGER INDEX 2022.
.
Which team won ICC Women's T20 World Cup?
  1. ক) India
  2. খ) South Africa
  3. গ) New Zealand
  4. ঘ) Australia
ব্যাখ্যা
২০২৩ আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ:
- এটি আইসিসি নারী টি-২০ বিশ্বকাপের অষ্টম আসর।
- ২০২৩ সালের ১০ ফেব্রুয়ারি - ২৬ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হয়।
- ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় দক্ষিণ আফ্রিকার কেপটাউনে। 
- ফাইনালে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ১৯ রানে হারিয়ে অস্ট্রেলিয়া তাদের ষষ্ঠ ও টানা তৃতীয় শিরোপা জিতেছে।
- সেরা খেলোয়াড়: অস্ট্রেলিয়ার অ্যাশলি গার্ডনার।
- সর্বাধিক রান সংগ্রহকারী: দক্ষিণ আফ্রিকার লরা ভোলফার্ড্‌ট (২৩০)।
- সর্বাধিক উইকেটধারী: ইংল্যান্ডের সোফি একলস্টোন (১১)।

উৎস: ICC Cricket.
.
What is the date of the coronation of King Charles III?
  1. ক) 5 May, 2023
  2. খ) 6 May, 2023
  3. গ) 7 May, 2023
  4. ঘ) 8 May, 2023
ব্যাখ্যা
ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের অভিষেক:
- ৬ মে, ২০২৩ তারিখে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের আনুষ্ঠানিক রাজ্যাভিষেক হয়েছে। 
- একই সঙ্গে কুইন কনসর্ট হিসেবে অভিষেক হয়েছে তাঁর স্ত্রী ক্যামিলারও। 
- লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রাজা চার্লস ও কুইন কনসর্ট ক্যামিলার অভিষেক হয়েছে।
- ১০৬৬ সালের পর ৪০তম সিংহাসন আরোহী হিসেবে অভিষেক হয়েছে রাজা চার্লসের। 
- এটি ছিল প্রায় ৭০ বছরের মধ্যে প্রথম রাজ্যাভিষেক। 

উল্লেখ্য,
- ১৯৫৩ সালের পর ব্রিটেনের প্রথম রাজ্যাভিষেক অনুষ্ঠিত হচ্ছে। 
- ওই সময় চার্লসের মা রানী এলিজাবেথকে রাজমুকুট পরানো হয়েছিল।
- ২০০২ সালের সেপ্টেম্বরে ৯৬ বছর বয়সে এলিজাবেথের মৃত্যু হলে স্বয়ংক্রিয়ভাবে রাজা হন চার্লস।

উৎস: parliament.uk.
১০.
How many government EPZs are there in Bangladesh?
  1. ক) 7
  2. খ) 8
  3. গ) 9
  4. ঘ) 10
ব্যাখ্যা
বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (EPZ):
- শিল্প খাতের দ্রুত বিকাশ এর লক্ষ্যে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ-বেপজা দেশে ইপিজেড স্থাপনের মাধ্যমে দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্টকরণসহ দেশে শিল্প খাত বিকাশে সার্বিক সহযোগিতা প্রদান করে আসছে।
- বেপজা এর পূর্ণরূপ: Bangladesh Export Processing Zone Authority (BEPZA).
- বাংলাদেশে বর্তমানে মোট ৮টি ইপিজেড রয়েছে
- যথা: চট্টগ্রাম, ঢাকা, মোংলা, কুমিল্লা, ঈশ্বরদী, উত্তরা, আদমজী ও কর্ণফুলী ইপিজেড। 

উৎস: অর্থনৈতিক সমীক্ষা ২০২৩।
১১.
How many financial institutions are currently in Bangladesh?
  1. ক) 33
  2. খ) 34
  3. গ) 35
  4. ঘ) 36
ব্যাখ্যা
ব্যাংক:
- মোট ব্যাংকের সংখ্যা: ৬১ টি।
• রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক: ৬টি,
• বিশেষায়িত ব্যাংক: ৩টি,
• বেসরকারি বাণিজ্যিক ব্যাংক: ৪৩টি,
• বৈদেশিক ব্যাংক: ৯টি।
- আর্থিক প্রতিষ্ঠান (ব্যাংক বহির্ভূত): ৩৬টি।

উৎস: বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট।
১২.
Who is the current president of New Development Bank?
  1. ক) K. V. Kamath
  2. খ) Leslie Maasdorp
  3. গ) Dilma Rousseff
  4. ঘ) Marcos Prado Troyjo
ব্যাখ্যা
New Development Bank:
- এটি একটি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান।
- নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি) ব্রিকস দেশসমূহ (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা) দ্বারা প্রতিষ্ঠিত একটি বহুমুখী উন্নয়ন ব্যাংক।
- পূর্বে ব্যাংকটি 'ব্রিকস ডেভেলপমেন্ট ব্যাংক' নামে পরিচিত ছিল।
- এনডিবি চুক্তি অনুযায়ী 'ব্যাংক ঋণ, গ্যারান্টি, ইকুইটি অংশগ্রহণ এবং অন্যান্য আর্থিক উপকরণের মাধ্যমে সরকারি বা বেসরকারি প্রকল্পগুলিকে সমর্থন করবে।'
- এনডিবি 'আন্তর্জাতিক সংস্থা এবং অন্যান্য আর্থিক সংস্থার সাথে সহযোগিতা করবে এবং ব্যাঙ্ক দ্বারা সমর্থিত প্রকল্পগুলির জন্য প্রযুক্তিগত সহায়তা প্রদান করবে।'
- সদর দপ্তর: সাংহাই, চীন।
- বর্তমান সদস্য: ৮টি।
- দাপ্তরিক ভাষা: ইংরেজি।
- বর্তমান সভাপতি: দিলমা রুসেফ।

অন্যদিকে -
- কে ভি কামাথ নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের প্রথম প্রেসিডেন্ট।
- লেসলি ম্যাসডর্প নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট।
- মার্কোস প্রাডো ট্রয়জো নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের পূর্ববর্তী প্রেসিডেন্ট।

উৎস: New Development Bank ওয়েবসাইট।
১৩.
Who got the 'Foundation of SAARC Writers and Literature award 2023'?
  1. ক) Suman Pokhrel
  2. খ) Mark Tully
  3. গ) Jayanta Mahapatra
  4. ঘ) Bangabandhu Sheikh Mujibur Rahman
ব্যাখ্যা
FOSWAL সাহিত্য পুরস্কার:
- সার্ক সাহিত্য পুরস্কার হলো ২০০১ সাল থেকে এফওএসডব্লিউএএল প্রদত্ত একটি বার্ষিক পুরস্কার।
- ২৬-২৮ মার্চ, ২০২৩ ভারতের নয়াদিল্লীতে Foundation of SAARC Writers and Literature (FOSWAL) এর সাহিত্য উৎসব অনুষ্ঠিত হয়।
-  ২৬ মার্চ, ২০২৩ তারিখে ‘অসমাপ্ত আত্মজীবনী’, ‘কারাগারের রোজনামচা’ ও ‘আমার দেখা নয়াচীন ১৯৫২’- এই তিনটি বইয়ের জন্য বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এই বিশেষ সাহিত্য পুরস্কার দিয়েছে ফাউন্ডেশন অফ সার্ক রাইটার্স অ্যান্ড লিটারেচার।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অসামান্য সাহিত্যিক শ্রেষ্ঠত্বের জন্য ৬৩তম সাহিত্য উৎসবে সার্ক সাহিত্য পুরস্কার-২০২৩ প্রদান করতে পেরে ফসওয়াল সম্মানিত বোধ করছে।

অন্যদিকে -
- নেপালি কবি, গীতিকার এবং অনুবাদক সুমন পোখরেল একমাত্র লেখক যিনি দুবার এই পুরস্কার পেয়েছেন।

উৎস: ৩ এপ্রিল, ২০২৩, প্রথম আলো।
১৪.
Name of the saree made from banana tree?
  1. ক) Leelabati Saree
  2. খ) Ramabati Saree
  3. গ) Kalabati Saree
  4. ঘ) Radhabati Saree
ব্যাখ্যা
কলাবতী শাড়ি:
- কলাগাছের সুতা দিয়ে বোনা হলো ‘কলাবতী’ শাড়ি।
- মৌলভীবাজারে ১৯৯২ সাল থেকে মণিপুরি শাড়ি বানাচ্ছেন কারিগর রাধাবতী দেবী।
- দেশের ইতিহাসে প্রথমবারের মতো কলাগাছের তন্তু থেকে মণিপুরী নকশার এই শাড়ি তৈরি করেন মৌলভীবাজারের তাঁতশিল্পী রাধাবতী দেবী। 
- দৃষ্টিনন্দন শাড়ির নাম রাখা হয়েছে ‘কলাবতী’।

উৎস: ২ এপ্রিল, ২০২৩, প্রথম আলো।
১৫.
According to NUMBEO report 2023, which is the top country in traffic jams?
  1. ক) Nigeria
  2. খ) Sri Lanka
  3. গ) Bangladesh
  4. ঘ) Kenya
ব্যাখ্যা
World Traffic Index:
- NUMBEO একটি বহুজাতিক গবেষণা প্রতিষ্ঠান।
- ২৩৯টি দেশের রিপোর্ট প্রকাশ করেছে।
- যানজটে শীর্ষ দেশ: লাগোস (নাইজেরিয়া)।
- কম যানযটের শহর: বেস্ট (নেদারল্যান্ডস)।

অন্যদিকে -
- শ্রীলঙ্কার অবস্থান ২য়।
- বাংলাদেশের অবস্থান ৩য়।
- কেনিয়ার অবস্থান ৪র্থ।
- ঢাকা শহরের অবস্থান: ৪র্থ (সিটি)।

 উৎস: NUMBEO ওয়েবসাইট।
১৬.
Which team has won 'SAFF U-17 Women's Championship' in 2023?
  1. ক) India
  2. খ) Bangladesh
  3. গ) Russia
  4. ঘ) Japan
ব্যাখ্যা
২০২৩ সাফ অনূর্ধ্ব-১৭ মহিলা চ্যাম্পিয়নশিপ:
- সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছে রাশিয়া।
- আর ভারতকে টপকে রানার্সআপ হয়েছে স্বাগতিক বাংলাদেশ।
- পাঁচ দলের রাউন্ড রবিন লিগ পদ্ধতির আসরে চার ম্যাচের সব কটিতে জিতে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রাশিয়া।
- আর দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে বাংলাদেশ।
- ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছে ভারত।

 উৎস:  SAFF U17 WOMEN'S CHAMPIONSHIP ওয়েবসাইট।
১৭.
On March 22, 2023 Bangladesh signed transit agreement with which country?
  1. ক) Nepal
  2. খ) Bhutan
  3. গ) India
  4. ঘ) Myanmar
ব্যাখ্যা
বাংলাদেশ ভুটান ট্রানজিট চুক্তি:
- বাংলাদেশ ও ভুটানের মধ্যে ট্রানজিট সুবিধায় যানবাহন চলাচলের বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
- ২২ মার্চ, ২০২৩ তারিখে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 
- পরস্পরের ভূমি ব্যবহার করে বাণিজ্য জোরদারের লক্ষ্য নিয়ে ট্রানজিট চুক্তিতে সই করে দেশ দুটি।
- বুধবার ভুটানের রাজধানী থিম্পুতে ‘প্রটোকল অব দ্য এগ্রিমেন্ট অন দ্য মুভমেন্ট অব ট্রাফিক ইন ট্রানজিট বিটুইন বাংলাদেশ অ্যান্ড ভুটান’ শীর্ষক এই চুক্তি স্বাক্ষরিত হয়।
- চুক্তিতে বাংলাদেশের পক্ষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং ভুটানের পক্ষে দেশটির শিল্প কাণিজ্য ও কর্মসংস্থান মন্ত্রী কার্মা দর্জি সই করেন।
- এই চুক্তির ফলে বাংলাদেশের জল, স্থল ও আকাশপথ ব্যবহার করে ভুটান নির্ধারিত ফি দিয়ে তৃতীয় দেশের সঙ্গে আমদানি-রপ্তানি বাণিজ্য করতে পারবে।
- আর ভবিষ্যতে চীনের সঙ্গে ভুটানের সরাসরি সড়ক যোগাযোগ হলে তখন এ ট্রানজিট সুবিধায় ভুটানের ভেতর দিয়ে চীনের সঙ্গে বাণিজ্য করতে পারবে বাংলাদেশ।

উৎস: ২২ মার্চ, ২০২৩, প্রথম আলো।
১৮.
The world's first Drone Aircraft carrier -
  1. ক) Aibotix Aibot X6
  2. খ) TCG Anadolu
  3. গ) EMT Aladin
  4. ঘ) Ryze Tello
ব্যাখ্যা
টিসিজি আনাদোলু:
- ১০ এপ্রিল, ২০২৩ প্রথমবারের মতো মানুষবিহীন বিমান বহনে সক্ষম রণতরী চালু করেছে তুরস্ক।
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও আঞ্চলিক উত্তেজনার মধ্যেই প্রথমবারের মতো বিমানবাহী রণতরীটি চালু করল দেশটি।
- নৌ অভিযানে ড্রোনের সক্ষমতা বাড়াতেই তুরস্কের এ উদ্যোগ ।
- উভচর রণতরীটির নাম ‘টিসিজি আনাদোলু'
- এটি ছোট রানওয়ে থেকে উড্ডয়নে সক্ষম হেলিকপ্টার ও যুদ্ধবিমান বহন করতে পারবে।
- রণতরীটির দৈর্ঘ্য ২৩২ মিটার এবং প্রস্থ ৩২ মিটার।
- এটি বিভিন্ন ধরনের যুদ্ধযানসহ ১ হাজার ৪০০ সেনা বহন করতে পারবে।

উৎস: Anadolu Ajansı ওয়েবসাইট।
১৯.
Who was appointed as a member of the UN's 'Advisory Board of Eminent Persons on Zero Waste'?
  1. ক) Narendra Modi
  2. খ) Saber Hussain Chowdhury
  3. গ) Professor Muhammad Yunus
  4. ঘ) Abdus Sattar
ব্যাখ্যা
জাতিসংঘের অ্যাডভাইজরি বোর্ড:
- অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে জাতিসংঘের ‘অ্যাডভাইজরি বোর্ড অব এমিনেন্ট পারসনস অন জিরো ওয়েস্ট’-
এর সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন।
- ড. ইউনূসকে এই মনোনয়ন দিয়েছেন সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস।
- জাতিসংঘের এই অ্যাডভাইজরি বোর্ডে ১৩ জন সদস্য রয়েছেন।
- ড. ইউনূস ছাড়াও এই কমিটিতে আছেন তুরস্কের ফার্স্ট লেডী মিসেস এমিনে এরদোয়ান।
- অন্যান্য সদস্যদের মধ্যে আছেন জাতিসংঘ মহাসচিবের পলিসি এক্সিকিউটিভ অফিসের দায়িত্বপ্রাপ্ত আন্ডার-সেক্রেটারি-জেনারেল মি. গাই রাইডার, আলগ্রামোর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মি. জোসে ম্যানুয়েল মোয়েলার, ইন্টারন্যাশনাল সলিড ওয়েস্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মি. কার্লোস সিলভা ফিলহো, ইকোনমিয়া সার্কুলারের নির্বাহী পরিচালক মিস লরা রেয়েস, দ্য ওয়েস্ট ট্রান্সফরমারসের প্রধান নির্বাহী মিস লারা ভ্যান ড্রুটেন এবং যুক্তরাষ্ট্রের দেলাওয়ারে বিশ্ববিদ্যালয়ের এনার্জি এন্ড দ্য এনভায়রনমেন্ট বিষয়ের প্রফেসর সালীম আলী।
- এ বছরের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ মহাসচিবের অংশগ্রহণে বোর্ডের সভা অনুষ্ঠিত হবে।

উৎস: ৯ এপ্রিল, ২০২৩, দ্যা ডেইলি স্টার বাংলা।
২০.
Who is the highest wicket taker in T20 International history?
  1. ক) Virat Kohli
  2. খ) Rashid Khan
  3. গ) Shakib Al Hasan
  4. ঘ) SL Malinga
ব্যাখ্যা
সর্বোচ্চ উইকেটধারী:
- সর্বোচ্চ উইকেটধারী বাংলাদেশের সাকিব আল হাসান।
- তার উইকেটের সংখ্যা ১৪০।
- দ্বিতীয় সর্বোচ্চ উইকেটধারী টিজি সাউথি (উইকেটের সংখ্যা ১৩৪)।
- তৃতীয় সর্বোচ্চ উইকেটধারী রশিদ খান (উইকেটের সংখ্যা ১৩০)।

অন্যদিকে-
- মালিঙ্গার উইকেটের সংখ্যা ১০৭।

উৎস: ESPN Cricinfo.
২১.
When was the first dengue fever detected in Bangladesh?
  1. ক) 1960
  2. খ) 1963
  3. গ) 1965
  4. ঘ) 1969
ব্যাখ্যা
ডেঙ্গু জ্বর:
- ডেঙ্গু জ্বর একটি এডিস মশা বাহিত ডেঙ্গু ভাইরাস জনিত গ্রীষ্মমণ্ডলীয় রোগ।
- এডিস মশার কামড়ের মাধ্যমে ভাইরাস সংক্রমণের তিন থেকে পনেরো দিনের মধ্যে সচরাচর ডেঙ্গু জ্বরের উপসর্গগুলো দেখা দেয়।
- উপসর্গগুলির মাঝে রয়েছে জ্বর, মাথাব্যথা, বমি, পেশিতে ও গাঁটে ব্যথা এবং গাত্রচর্মে ফুসকুড়ি।
- দুই থেকে সাত দিনের মাঝে সাধারণত ডেঙ্গু রোগী আরোগ্য লাভ করে।
- সেখান থেকে জানা যায়, চীনে এই রোগটি ৯৯২ খৃষ্টাব্দে শনাক্ত করা হয়েছিল।
- বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, মহামারী আকারে প্রথম ডেঙ্গু শনাক্ত হয় ১৯৫০ সালের দিকে ফিলিপিন্স এবং থাইল্যান্ডে।
- বাংলাদেশে প্রথম ডেঙ্গু শনাক্ত হয় ১৯৬০ সালে।
- প্রথমে এই জ্বরটি ঢাকায় একসঙ্গে অনেকের হয়েছিল বলে এর নাম হয়ে যায় 'ঢাকা ফিভার'।
- ২০০০ সালে বাংলাদেশে এটি প্রথম মহামারী আকারে দেখা যায়।

উৎস: World Health Organization ওয়েবসাইট।
২২.
Asia's first Chief Heat Officer -
  1. ক) Jane Gilbert
  2. খ) Bushra Afreen
  3. গ) Eleni Mirivili
  4. ঘ) Christina Tornaval
ব্যাখ্যা
এশিয়ার প্রথম চিফ হিট অফিসার:
- এশিয়ার প্রথম 'চিফ হিট অফিসার' বুশরা আফরিন।
- পদটি তৈরি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান অ্যাড্রিয়েন আরশট-রকফেলার ফাউন্ডেশন রেজিলিয়েন্স সেন্টার।
- লক্ষ্য, ২০৩০ সাল নাগাদ বিশ্বের ১০০ কোটি মানুষকে চরম তাপমাত্রা থেকে রক্ষা করা।
- তবে একটি শহরে শুধু তাপমাত্রার কারণেই চিফ হিট অফিসার নিয়োগ দেওয়া হয় না।
- বিভিন্ন উদ্ভাবনী সমাধানের প্রতি ওই শহরের মেয়র ও স্থানীয় সরকারের আগ্রহের বিষয়টাও দেখা হয়।

অন্যদিকে -
- অন্যান্য দেশের চিফ হিট অফিসার:
• জেন গিলাবার্ট (ফ্লোরিডা),
• এলিনি মিরিভিলি (জাতিসংঘ),
• ক্রিস্টিনা টর্নভাল (চিলি),
• ইউজেনিয়া কার্গবো (সিয়েরা লিওন),
• এলিজাবেথ বারগিয়েন্নি (গ্রীস) এবং
• ক্রিস্টা মিলনি ও টিফানি ক্রফোর্ড (অস্ট্রেলিয়া)। 

উৎস: ৭ মে, ২০২৩, প্রথম আলো।
২৩.
Wagner Group is a mercenary army of-
  1. ক) Ukraine
  2. খ) USA
  3. গ) Russia
  4. ঘ) France
ব্যাখ্যা
ওয়াগনার গ্রুপ: 
- একটি রাশিয়ার আধাসামরিক সংস্থা।
- এটি একটি প্রাইভেট মিলিটারি কোম্পানি।
- এটি ভাড়াটে সৈনিকদের একটি গ্রুপ।
- রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রাক্তন ঘনিষ্ঠ মিত্র ইয়েভগেনি প্রিগোশিন একটি ডি ফ্যাক্টো প্রাইভেট আর্মি।
- গ্রুপটি রাশিয়ায় আইনের বাইরে কাজ করে।
- যেহেতু এটি রুশ স্বার্থের সমর্থনে কাজ করে ও এটি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে সরঞ্জাম গ্রহণ এবং প্রশিক্ষণের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের স্থাপনা ব্যবহার করে, তাই ওয়াগনার গ্রুপকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বা রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা।
- ওয়াগনারের বিভিন্ন উপাদান নব্য-নাৎসিবাদ এবং উগ্র ডানপন্থী উগ্রবাদের সাথে যুক্ত।
- এটি ইউক্রেন এর বিরুদ্ধে যুদ্ধ করে। 

উৎস: DW ওয়েবসাইট।
২৪.
'2023 Arab League summit' held in -
  1. ক) Saudi Arabia
  2. খ) Turkey
  3. গ) Algeria
  4. ঘ) United Arab Emirates
ব্যাখ্যা
আরব লীগ শীর্ষ সম্মেলন ২০২৩:
- সৌদি আরবের জেদ্দায় ২০২৩ সালের ৩২তম আরব লিগ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
- আরব দেশগুলোর জোটের এবারের সম্মেলনে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার ওপর জোর দেওয়া হয়েছে।
- এবারের সম্মেলনে গুরুত্ব পেয়েছে ফিলিস্তিন ও সিরিয়ার সংকট নিরসনের বিষয়টি।
- সম্প্রতি আরব লিগে সিরিয়ার সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে।

অন্যদিকে -
- ৩১তম আরব লীগ সম্মেলন আলজেরিয়ায় অনুষ্ঠিত হয়েছিল।

উৎস: ২৩ জুলাই, ২০২৩, প্রথম আলো।
২৫.
Which country is going to build world's largest chip centre?
  1. ক) South Korea
  2. খ) South Africa
  3. গ) Russia
  4. ঘ) USA
ব্যাখ্যা
বিশ্বের বৃহত্তম চিপ সেন্টার:
- প্রযুক্তি বিশ্বে নিজেদের জায়গা পাকাপোক্ত করতে বিশ্বের সবচেয়ে বড় চিপ সেন্টার তৈরির ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়া।
- ১৫ মার্চ, ২০২৩ একটি অর্থনৈতিক নীতি সভায় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল এ তথ্য জানান।
- ছয়টি মৌলিক প্রযুক্তিপণ্য তৈরিতে বিনিয়োগ বৃদ্ধির পরিকল্পনা করছে দক্ষিণ কোরিয়া সরকার।
- এর মধ্যে চিপ, ডিসপ্লে ও ব্যাটারি উল্লেখযোগ্য।
- বিশ্বের সবচেয়ে উন্নত মানের মাইক্রোচিপের সিংহভাগ তৈরি করে কেবল দুটি প্রতিষ্ঠান।
- দক্ষিণ কোরিয়ার স্যামসাং ও তাইওয়ানের টিএসএমসি।
- বর্তমানে উন্নত চিপ তৈরি আন্তর্জাতিকভাবে একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে।

উত্তর: CNN.com.
২৬.
'G-20 summit 2023' was held in -
  1. ক) UK
  2. খ) India
  3. গ) Brazil
  4. ঘ) Paris
ব্যাখ্যা
জি-২০ শীর্ষ সম্মেলন ২০২৩:
- জি-২০ দেশগুলোর অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের ২ দিনের সম্মেলন অনুষ্ঠিত হয় ১৭-১৮ জুলাই, ২০২৩ তারিখে ভারতের গুজরাটের গান্ধীনগরে।
- জি-২০ গ্রুপের সদস্যের মধ্যে রয়েছে আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, তুরস্ক, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
- বাংলাদেশ জি-২০-এর সদস্য নয়।
- তবে শীর্ষ সম্মেলনের আয়োজক দেশ ভারত সদস্যদেশগুলোর বাইরেও বিশ্বের বিভিন্ন অঞ্চলের ৯টি দেশকে অতিথিদেশ (গেস্ট কান্ট্রি) হিসেবে অন্তর্ভুক্ত করেছে।
- দক্ষিণ এশিয়া থেকে অতিথিদেশ হচ্ছে বাংলাদেশ।
- অন্য আট অতিথিদেশ হচ্ছে নেদারল্যান্ডস, মিসর, মরিশাস, নাইজেরিয়া, ওমান, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত ও স্পেন।

উৎস: ১৭ জুলাই, ২০২৩, প্রথম আলো।
২৭.
Which country has replaced Russia as Europe's top crude oil supplier?
  1. ক) China
  2. খ) Saudi Arabia
  3. গ) USA
  4. ঘ) Iran
ব্যাখ্যা
- ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সর্ববৃহৎ জ্বালানি তেল রপ্তানিকারী দেশ এখন যুক্তরাষ্ট্র।
- ডিসেম্বর, ২০২২- এ ইউরোপের তেল আমদানির ১৮ শতাংশই এসেছে আমেরিকা থেকে।
- কারণ ইউরোপের জ্বালানি তেলের সবচেয়ে বড় সরবরাহকারী ছিল রাশিয়া।
- ২০২২ সালের জানুয়ারি মাস পর্যন্ত ইউরোপের জ্বালানি তেলের ৩১ শতাংশ আসত রাশিয়া থেকে।
- সেখানে ১৩ শতাংশ সরবরাহ করে দ্বিতীয় অবস্থানে ছিল যুক্তরাষ্ট্র; কিন্তু ইউক্রেনে হামলার পর থেকেই মস্কোর সঙ্গে ইউরোপের সম্পর্ক বদলে যায়।
- ইউরোপীয় দেশগুলো রাশিয়ার তেল আমদানি কমিয়ে দেয় এবং সম্মিলিতভাবে দেশটির তেল ও কয়লা রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।

উৎস: ৪ এপ্রিল, ২০২৩, কালের কন্ঠ।
২৮.
Which is the latest natural gas field in Bangladesh?
  1. ক) Srikail gas field
  2. খ) Ilisha-1, Vola
  3. গ) Jokigonj
  4. ঘ) Bhola north
ব্যাখ্যা
২৯ তম গ্যাসক্ষেত্র:
- ভোলার ইলিশা-১ কূপটি দেশের ২৯তম এবং সর্বশেষ গ্যাসক্ষেত্র।
- এটি ভোলা জেলার তৃতীয় গ্যাসক্ষেত্র।
- সেখানকার অন্য দুটি হলো শাহবাজপুর ও ভোলা নর্থ গ্যাসক্ষেত্র।
- নতুন গ্যাসক্ষেত্রটিতে প্রায় ২০০ বিলিয়ন ঘনফুট গ্যাস মজুত রয়েছে।
- বাংলাদেশি মুদ্রায় এই গ্যাসের বাজারমূল্য ৬ হাজার ৫০০ কোটি টাকা।
- ধারণা করা হচ্ছে ২৬ থেকে ৩০ বছর পর্যন্ত এখান থেকে গ্যাস পাওয়ার যাবে।
- সম্প্রতি রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গাজপ্রম বাপেক্সের হয়ে কূপটি খনন করে।
- এই কূপের তিন স্তরে ২০০ বিলিয়ন ঘনফুট গ্যাসের মজুত আছে বলে ধারণা করছে বাপেক্স।

উৎস: ২১মে, ২০২৩, প্রথম আলো।
২৯.
Who is the 20th member of the eurozone?
  1. ক) Malta
  2. খ) Bulgaria
  3. গ) Hungary
  4. ঘ) Croatia
ব্যাখ্যা
 ইউরো:
- ইউরো হলো ইউরোপীয় ইউনিয়নের আর্থিক একক এবং মুদ্রা, যা € প্রতীক দ্বারা উপস্থাপিত হয়। 
- ইউরো ১৯৯১ সালের মাস্ট্রিচ চুক্তি থেকে উদ্ভূত হয়েছিল।
- ইউরো আনুষ্ঠানিকভাবে ১লা জানুয়ারী, ১৯৯৯ সালে জারি করা হয়েছিল।
- ইউরো ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক দ্বারা পরিচালিত হয় ।
- সর্বশেষ সদস্য দেশ: ক্রোয়েশিয়া।
- ক্রোয়েশিয়া ২০তম দেশ হিসেবে ইউরো মুদ্রা গ্রহণ করে।
- ১লা জানুয়ারী,২০২৩ তারিখে ক্রোয়েশিয়া ইউরো মুদ্রা চালু করে।

উৎস: EU ওয়েবসাইট।
৩০.
Who has scored the most goals in international football history?
  1. ক) Lionel Messi
  2. খ) Cristiano Ronaldo
  3. গ) Pele
  4. ঘ) Neymar Jr
ব্যাখ্যা
সর্বোচ্চ গোলদাতা:
- আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো।
- তার গোলের সংখ্যা ১২৩।
- দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা ইরানের আলী দাইয়ি (গোলের সংখ্যা ১০৯)।
- তৃতীয় সর্বোচ্চ গোলদাতা আর্জেন্টিনার লিওনেল মেসি (গোলের সংখ্যা ১০৩)। 

উৎস: Olympics.com.
৩১.
First woman astronauts to fly on the moon -
  1. ক) Jeremy Hansen
  2. খ) Angelina
  3. গ) Christina Koch
  4. ঘ) Yennefer
ব্যাখ্যা
২০২৪ নাসা চন্দ্রাভিযান:
- ২০২৪ সালের নভেম্বরে নাসা চাঁদের যে মিশন তৈরি করছে, তার নাম দেওয়া হয়েছে আর্টেমিস–টু।
- ১৯৬৯ সালের জুলাই মাসে প্রথমবারের মতো চাঁদের বুকে পা রাখেন নাসার দুই নভোচারী নিল আর্মস্ট্রং আর এডউইন অলড্রিন।
- লুনার মডিউলে করে চাঁদ প্রদক্ষিণ করেন তৃতীয় নভোচারী মাইকেল কলিন্স।
- চাঁদের বুকে শেষবার মানুষ নামে ১৯৭২ সালে।
- সেই ঐতিহাসিক চন্দ্রাভিযানের নাম ছিল Apollo Exploration.
- নাসা ২০২৪ চন্দ্রাভিযানে চারজন নভোচারীর নাম ঘোষণা করে।
- এ অভিযানে প্রথম চাঁদে যাবে কোনো নারী, প্রথম কৃষ্ণাঙ্গ ব্যক্তি ও প্রথম কানাডার নাগরিক।
- চারজনের একজন নারী ক্রিস্টিনা কচ এবং একজন কৃষ্ণাঙ্গ নভোচারী ভিক্টর গ্লোভার।
- বাকি দুজন হলেন রিড ওয়াইজম্যান আর কানাডার জেরেমি হ্যানসেন।

উৎস: ০৪ এপ্রিল, ২০২৩, প্রথম আলো।
৩২.
Who is the new president of World Bank?
  1. ক) David Malpass
  2. খ) Ajay Banga
  3. গ) Ngozi Okonjo-Iweala
  4. ঘ) kamala harris
ব্যাখ্যা
বিশ্বব্যাংক:
- আনুষ্ঠানিক প্রতিষ্ঠা লাভ করে ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সালে।
- কার্যক্রম শুরু করে জুন, ১৯৪৬ সালে।
- বর্তমান সদস্য: ১৮৯টি দেশ।
- সর্বশেষ সদস্য দেশ নাউরু; ১২ এপ্রিল, ২০১৬ সাল।
- সদরদপ্তর: ওয়াশিংটন ডি. সি, যুক্তরাষ্ট্র।
- বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা।
- তিনি বিশ্বব্যাংকের ১৪তম প্রেসিডেন্ট।
- তিনি ২০২৩ সালের ২ জুন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট নির্বাচিত হন।
- বিশ্বব্যাংকের সর্বোচ্চ ঋণ গ্রহীতা দেশ ভারত।

অন্যদিকে -
- ডেভিড মালপাস বিশ্বব্যাংকের ১৩তম প্রেসিডেন্ট।
- ওকনজো-ইওয়েলা বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) এর প্রেসিডেন্ট।
- কমলা হ্যারিস মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৯তম এবং বর্তমান ভাইস প্রেসিডেন্ট ।

উৎস: World Bank ওয়েবসাইট।