পরীক্ষা আর্কাইভ

অন্যান্য জব সল্যুশন রিভিশন

পরীক্ষাঅন্যান্য জব সল্যুশন রিভিশনতারিখতারিখ অনির্ধারিতসময়55 minutes
মোট প্রশ্ন৫১
সিলেবাস
পূর্বে অনুষ্ঠিত ৫টি জব সল্যুশন প্রশ্নের উপর রিভিশন পরীক্ষা। সিলেবাস: ১) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ পদের নাম: হিসাব সহকারী/কার্য সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ২৬.০১.২০২৪ ২) খাদ্য অধিদপ্তর পদের নাম: সহকারী পরিচালক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ০৩.০৮.২০০১ ৩) খাদ্য অধিদপ্তর পদের নাম: খাদ্য পরিদর্শক/উপ-খাদ্য পরিদর্শক/ উচ্চমান সহকারী/ অডিটর/ সুপারভাইজার পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ২৪.০৪.২০০৯ সেট-খ ৪) খাদ্য অধিদপ্তর পদের নাম: প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ২১.০৫.২০০৪ ৫) জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ পদের নাম: হিসাব সহকারী পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ২৩.১২.২০২৩ এই ৫টি জব সল্যুশনের পরীক্ষার প্রশ্ন মডিফাই করে রিভিশন পরীক্ষার প্রশ্ন প্রণীত হবে। তাই এই ৫টি পরীক্ষার প্রশ্ন ও ব্যাখ্যা আর্কাইভ থেকে ভালো করে পড়ে নিন।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

অন্যান্য জব সল্যুশন রিভিশন

অন্যান্য জব সল্যুশন রিভিশন · তারিখ অনির্ধারিত · ৫১ প্রশ্ন

.
বাঙালির মুক্তির চেতনায় উজ্জীবন মূলক নাটক কোনটি?
  1. বন্দী শিবির থেকে
  2. নূরলদীনের সারাজীবন
  3. পায়ের আওয়াজ পাওয়া যায়
  4. নেকড়ে অরণ্য
ব্যাখ্যা
• পায়ের আওয়াজ পাওয়া যায়:
- এটি সৈয়দ শামসুল হক রচিত মুক্তযুদ্ধের কাব্যনাটক।
- বাঙালির মুক্তির চেতনায় উজ্জীবন মূলক নাটক।
- নাটকটিতে ১৯৭১ সালের বাংলাদেশ শত্রু মুক্ত হওয়ার সময়কালে একটি প্রত্যন্ত গ্রামের চিত্র তুলে ধরা হয়েছে।
- পায়ের আওয়াজ পাওয়া যায় মূলত মুক্তিযোদ্ধাদের আগমনের পদধ্বনি।

অন্যদিকে,
• রংপুরের কৃষক বিদ্রোহের নেতা নুরলদীনের সামন্তবাদ বিরােধী সংগ্রাম অবলম্বনে রচিত নাটক- নূরলদীনের সারাজীবন (১৯৮২)। ব্রিটিশ বিরােধী আন্দোলনের নায়ক নূরলদীনের অবিস্মরণীয় আহবান- ‘জাগাে বাহে, কোনঠে সবাই'।

• ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় শামসুর রাহমার রচিত ‘বন্দী শিবির থেকে’ কাব্যের প্রতিটি শব্দ সাত কোটি বাঙালির আকাঙ্ক্ষার স্মারকে পরিণত হয়েছে। ‘বন্দী শিবির থেকে’ কাব্যটি জাতীয়তাবাদী চেতনার বিচিত্র প্রবণতাকে ধারণ করে চব্বিশ বছর ধরে গড়ে ওঠা বাঙালি জাতীয়তাবাদী চেতনার প্রতিকল্প হয়ে উঠেছে। একই সঙ্গে হয়ে উঠেছে মুক্তিযুদ্ধের চেতনারও দলিল। 

• শওকত ওসমানের  মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস 'নেকড়ে অরণ্য'।

--------------------------
• সৈয়দ শামসুল হক: 
- তিনি ১৯৩৫ সালে কুড়িগ্রামে জন্মগ্রহণ করেন।
- তিনি মূলত লেখক হিসেবে সমধিক পরিচিত।

• তাঁর রচিত কাব্যনাট্য:
- পায়ের আওয়াজ পাওয়া যায়।
- নূরলদীনের সারাজীবন।
- এখানে এখন।

• তাঁর রচিত গল্পগ্রন্থ:
- তাস।
- শীত বিকেল।
- আনন্দের মৃত্যু।
- প্রাচীন বংশের নিঃস্ব সন্তান।
- জলেশ্বরীর গল্পগুলো।

• সৈয়দ শামসুল হক রচিত কবিতা:
- একদা এক রাজ্যে।
- বৈশাখে রচিত পঙ্‌ক্তিমালা।
- পরানের গহীন ভিতর।
- বেজান শহরের জন্য কোরাস।
- কাননে কানে তোমারই সন্ধানে।
- আমি জন্মগ্রহণ করিনি ইত্যাদি।

• সৈয়দ শামসুল হকের প্রবন্ধ: 
- হৃৎকলমের টানে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
‘পণ্ড’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. নম্র
  2. সবল
  3. সফল
  4. সরল
ব্যাখ্যা
• ‘পণ্ড’ শব্দের বিপরীতার্খ শব্দ - সফল।

গুরত্বপূর্ণ বিপরীতার্থক শব্দসমূহ: 
• ধৃষ্ট - নম্র।
• সবল - দুর্বল।
• হরণ - পুরণ।
• স্বমত - পরমত।
• কুটিল - সরল।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১-২০১৯ সংস্করণ)।
.
‘বহুদিন পরে বঁধুয়া এলে, দেখা না হইত পরাণ গেলে।’- উক্তিটির রচয়িতা কে?
  1. দ্বিজ চণ্ডীদাস
  2. জ্ঞানদাস
  3. চণ্ডীদাস
  4. কানাহরি দত্ত
ব্যাখ্যা
• চণ্ডীদাস:
- চণ্ডীদাস মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রসিদ্ধ কবি।
- রবীন্দ্রনাথ ঠাকুর চণ্ডীদাসকে দুঃখের কবি বলেছিলেন।
- চণ্ডীদাসকে বাংলা ভাষার প্রথম মানবতাবাদী কবি বলা হয়।
- এ নামে চারজন কবির পরিচয় পাওয়া যায়; তাঁরা হলেন: বড়ু চণ্ডীদাস, দ্বিজ চণ্ডীদাস, দীন চণ্ডীদাস ও চণ্ডীদাস।
- চণ্ডীদাস বৈষ্ণব কবি ছিলেন।
- তিনি চৈতন্যপূর্ব যুগের কবি ছিলেন এবং জাতিতে ছিলেন ব্রাহ্মণ।

তাঁর বিখ্যাত উক্তি-
- ‘বহুদিন পরে বঁধুয়া এলে,দেখা না হইত পরাণ গেলে।’
- ‘শোন হে মানুষ ভাই, সবার উপর মানুষ সত্য তাহার উপরে নাই।’
- ‘সখি কেমনে ধরিব হিয়া, আমারি বধূয়া আনবাড়ী যায় আমারি আঙিনা দিয়া।’

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল হক এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
কোন গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা?
  1. কিশোর সঞ্চয়ন
  2. রবিবারের আসর
  3. মানুষের মন
  4. মাস্টারমশায়
ব্যাখ্যা
• ‘মাস্টারমশায়' রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'গল্পগুচ্ছ' গল্পগ্রন্থের অন্তর্গত একটি ছোটগল্প।

অন্যদিকে,
কিশোর সঞ্চয়ন, রবিবারের আসর ও মানুষের মন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত গল্পগ্রন্থ।

-------------------------
• রবীন্দ্রনাথ ঠাকুর:
- রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫শে বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।
- তিনি ছিলেন কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক।
- তাঁর পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর।
- তিনি ছিলেন প্রকৃত অর্থেই অসামান্য প্রতিভাধর ব্যক্তি। বাল্যকালেই তাঁর কবি প্রতিভার উন্মেষ ঘটে।
- মাত্র পনের বছর বয়সে তাঁর 'বনফুল' কাব্য প্রকাশিত হয় এবং এশিয়ার বরেণ্য ব্যক্তিদের মধ্যে তিনিই প্রথম 'গীতাঞ্জলি' কাব্যের জন্য ১৯১৩ সালে নোবেল পুরস্কারে ভূষিত হন।
- ১৯৪১ সালের ৭ আগস্ট (২২শে শ্রাবণ, ১৩৪৮) জোড়াসাঁকোর বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

রবীন্দ্রনাথ ঠাকুরের মোট ৫টি গল্পগ্রন্থ রয়েছে। এগুলো হলো:
• গল্পগুচ্ছ,
• লিপিকা,
• সে,
• তিন সঙ্গী,
• গল্পসল্প।

• রবীন্দ্রনাথ ঠাকুর রচিত অতিপ্রাকৃতিক গল্প:
- ক্ষুধিত পাষাণ,
- নিশীতে,
- মণিহার,
- কঙ্কাল।

• রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আধুনিক মনস্তত্ত্ব নিয়ে ছোটগল্প:
- রবিবার,
- শেষকথা,
- ল্যাবরেটরি।

• রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সমাজসমস্যামূলক ছোটগল্প:
- দেনাপাওনা,
- রামকানাইয়ের নির্বুদ্ধিতা,
- যজ্ঞেশ্বরের যজ্ঞ,
- অনধিকার প্রবেশ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় (ছোটগল্প সংগ্রহ)।
.
জীবনানন্দ দাশ রচিত কাব্যগ্রন্থ নয় কোনটি?
  1. বেলা অবেলা কালবেলা
  2. ধানখেত
  3. রূপসী বাংলা
  4. সাতটি তারার তিমির
ব্যাখ্যা
• জীবনানন্দ দাশ রচিত কাব্যগ্রন্থ নয়- ধানখেত।

• জসীমউদ্‌দীন রচিত কাব্যগ্রন্থ 'ধানখেত'।
- গ্রন্থটি ১৯৩৩ সালে প্রকাশিত হয়।
- বিখ্যাত 'নিমন্ত্রণ' কবিতাটিও এই কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত

------------------------- 
• জীবনানন্দ দাশ:
- জীবননান্দ দাশ আধুনিক যুগের এবং ত্রিশের দশকের অন্যতম কবি।
- তিনি ১৮৯৯ সালে বরিশালে জন্মগ্রহণ করেন। তাঁদের আদি নিবাস ছিল বিক্রমপুরের গাওপাড়া গ্রামে।
- পিতা সত্যানন্দ দাশ ছিলেন স্কুলশিক্ষক ও সমাজসেবক। তিনি ব্রহ্মবাদী পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। মাতা কুসুমকুমারী দাশ ছিলেন একজন বিখ্যাত কবি।
- রবীন্দ্রনাথ ঠাকুর জীবনানন্দ দাশের কবিতাকে “চিত্ররূপময়” কবিতা বলে আখ্যায়িত করেছেন।
- তাঁকে বলা হয়ে থাকে- ধূসরতার কবি, তিমির হননের কবি, নির্জনতার কবি, রূপসী বাংলার কবি।

জীবনানন্দ দাশ রচিত উপন্যাস: 
- মাল্যবান,
- সতীর্থ, 

জীবনানন্দ দাশ রচিত কাব্যগ্রন্থ-
- ঝরাপালক,
- ধূসর পাণ্ডুলিপি,
- বনলতা সেন,
- মহাপৃথিবী,
- সাতটি তারার তিমির,
- রূপসী বাংলা,
- বেলা অবেলা কালবেলা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।
.
‘যার দাঁড়ি গোঁফ উঠে নি’ এক কথায় বলে-
  1. অজাতশ্মশ্রু
  2. অজ্ঞাতকুলশীল
  3. ক্ষণজন্মা
  4. প্রত্যুৎপন্নমতি
ব্যাখ্যা
•‘যার দাড়ি গোঁফ গজায়নি’ এক কথায় প্রকাশ - অজাতশ্মশ্রু।

 কিছু গুরুত্বপূর্ণ বাক্য সংকোচন:
• ‘যার উপস্থিত বুদ্ধি আছে’ এর এককথায় প্রকাশ - প্রত্যুৎপন্নমতি৷
• ‘যার দুবার জন্ম হয়’ এর এককথায় প্রকাশ - দ্বিজ।
• ‘যার শুভ ক্ষণে জন্ম’ এর এককথায় প্রকাশ - ক্ষণজন্মা।
• ‘যার দুই দিক বা চার দিকে জল’ এর এককথায় প্রকাশ - দ্বীপ।
• ‘যার বংশ পরিচয় বা স্বভাব কেউই জানে না’ এর এককথায় প্রকাশ - অজ্ঞাতকুলশীল।
• ‘যার শত্রু জন্মায়নি’ এর এককথায় প্রকাশ - অজাতশত্রু।
• 'যার দুই হাত সমান চলে' এর এক কথায় প্রকাশ - সব্যসাচী।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
‘মেঘ’ এর সমার্থক শব্দ কোনটি?
  1. ইন্দু
  2. ক্ষণদা
  3. অভ্র
  4. মৃগাঙ্ক
ব্যাখ্যা
• ‘অভ্র’ শব্দের অর্থ: মেঘ, আকাশ।

• 'মেঘ' শব্দের সমার্থক শব্দ -
জলধর, জীমূত, বারিদ, নীরদ, পয়োদ, ঘন, তোয়দ, পয়োধর, বলাহক, তোয়ধর ইত্যাদি।

অন্যদিকে,
• ‘রাত্রি’ এর সমার্থক শব্দ:
রজনী; ত্রিযামা; যামিনী; রাত; নিশা; নিশীথিনী; ক্ষণদা; শর্বরী; বিভাবরী।

• 'চাঁদ' এর সমার্থক শব্দ:
- চন্দ্র, শশী, শশাঙ্ক, সুধাকর, ইন্দু, সোম, শশধর, বিধু, নিশাকর, সুধাংশু, সিতাংশু, হিমাংশু, মৃগাঙ্ক।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
‘সকালে সূর্য উঠবে।’- বাক্যে ‘সকালে’ কোন কারক?
  1. করণ কারক
  2. অপাদান কারক
  3. অধিকরণ কারক
  4. কর্ম কারক
ব্যাখ্যা
• অধিকরণ কারক:
ক্রিয়ার আধারকে বলা হয় অধিকরণ কারক। আধার বলতে ক্রিয়া নিষ্পন্ন হওয়ার স্থান, কাল ও ভাবকে বােঝায়। অর্থাৎ ক্রিয়া সম্পাদনের কাল এবং আধারকে বলা হয় অধিকরণ কারক।

- বাক্যের ক্রিয়াপদকে কোথায়, কখন ও কোনাে বিষয় বােঝাতে অধিকরণ কারক হয়। অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি অর্থাৎ এ, য়, তে ইত্যাদি বিভক্তি যুক্ত হয়।
যেমন:
-  আধার (স্থান: আমরা প্রতিদিন কলেজে যাই।
- কাল (সময়): সকালে সূর্য উঠবে।

• অধিকরণ কারকের উদাহরণ-
- তিলে তৈল আছে - অধিকরণ কারকে ৭মী বিভক্তি।
- কাননে কুসুম কলি সকলি ফুটিল - অধিকরণ কারকে ৭মী বিভক্তি।
- শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে - অধিকরণ কারকে শূন্য বিভক্তি।
- পাতায় পাতায় পড়ে শিশির নিশির - অধিকরণ কারকে ৭মী বিভক্তি।
- বাংলাদেশ আমাদের জন্মভূমি - অধিকরণ কারকে শূন্য বিভক্তি।
- বন্যেরা বনে সুন্দর - অধিকরণ কারকে ৭মী বিভক্তি।
- ছাদে পানি আছে - অধিকরণ কারকে ৭মী বিভক্তি।
- কপালের লিখন যায় না খণ্ডন - অধিকরণ কারকে ষষ্ঠী বিভক্তি।

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
‘ষড়যন্ত্র’ শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. ষর্ + যন্ত্র
  2. ষড়্ + যন্ত্র
  3. ষরট্ + যন্ত্র
  4. ষট্ + যন্ত্র
ব্যাখ্যা
• ব্যঞ্জন ধ্বনিসমূহের যে কোন বর্গের অঘোষ অল্পপ্রাণ ধ্বনির পর যে কোনো বর্গের ঘোষ অল্পপ্রাণ ও ঘোষ মহাপ্রাণ ধ্বনি কিংবা ঘোষ অল্পপ্রাণ তালব্য ধ্বনি, (য > জ) ঘোষ অল্পপ্রাণ ওষ্ঠ ধ্বনি (ব), ঘোষ কম্পনজাত দন্তমূলীয় ধ্বনি (র), কিংবা ঘোষ অল্পপ্রাণ ওষ্ঠ্য ব্যঞ্জনধ্বনি (ব) থাকলে, প্রথম অঘোষ অল্পপ্রাণ ধ্বনি অল্পপ্রাণরূপে উচ্চারিত হয়।
যেমন:
- বাক্‌ + দান = বাগদান,
- দিক্‌ + বিজয় = দিগ্বিজয়,
- ষট্‌ + যন্ত্র = ষড়যন্ত্র,
- উৎ + ঘাটন = উদ্‌ঘাটন ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১০.
'উহা' এর চলিতরূপ কোনটি?
  1. ওদের
  2. তাদের
ব্যাখ্যা
• 'উহা' চলিত রূপ হচ্ছে - ও।

অন্যদিকে,
- 'উহাদের' চলিত রূপ হচ্ছে - ওদের।
- 'তাহাদের' চলিত রূপ হচ্ছে - তাদের।
- 'এই' চলিত রূপ হচ্ছে - এ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১১.
কোনটি পুংলিঙ্গ?
  1. বিদুষী
  2. সন্তান
  3. শিশু
  4. সুন্দর
ব্যাখ্যা
লিঙ্গ:
লিঙ্গ শব্দের অর্থ চিহ্ন বা লক্ষণ। বাংলা ভাষায় এমন অনেক শব্দ আছে যেগুলো কোনোটি পুরুষ জাতীয়, কোনোটি স্ত্রী জাতীয়, কোনোটি আবার স্ত্রী-পুরুষ উভয়কেই বোঝায়।
তাই যেসব চিহ্ন বা লক্ষণ দ্বারা শব্দকে পুরুষ, ত্রী বা অন্য জাতীয় হিসেবে আলাদা করা যায়, তাকে লিঙ্গ বলে ।
লিঙ্গ চার প্রকার। যথা :
১. পুংলিঙ্গ বা পুরুষবাচক শব্দ। যেমন : বাবা, ছেলে, বিদ্বান, সুন্দর।
২. স্ত্রীলিঙ্গ বা স্ত্রীবাচক শব্দ। যেমন : মা, মেয়ে, বিদুষী, সুন্দরী।
৩. উভয়লিঙ্গবাচক শব্দ। যেমন : মানুষ, গরু, শিশু, সন্তান, বাঙালি ৷ 
৪. ক্লীবলিঙ্গ বা অলিঙ্গবাচক শব্দ। যেমন : বই, খাতা, চেয়ার, টেবিল।

উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি- অষ্টম শ্রেণি।
১২.
নিচের কোনটি বিশেষণ পদ?
  1. মধুরতা
  2. শীতল
  3. দুঃখ
  4. তারল্য
ব্যাখ্যা

• গুণবাচক বিশেষ্য:
যে বিশেষ্য দ্বারা কোনো বস্তুর দোষ বা গুণের নাম বোঝায়, তা-ই গুণবাচক বিশেষ্য।
যেমন:
- মধুর মিষ্টতার গুণ- মধুরতা, তরল দ্রব্যের গুণ- তারল্য, তিক্ত দ্রব্যের গুণ- তিক্ততা ইত্যাদি।

তদ্রুপ: সৌরভ, স্বাস্থ্য, যৌবন, সুখ, দুঃখ ইত্যাদি।

-----------------------
• গুণবাচক বিশেষণ:
- যে বিশেষণ দিয়ে গুণ বা বৈশিষ্ট্য বোঝায়, তাকে গুণবাচক বিশেষণ বলে।
 যেমন-
- চালাক ছেলে,
- শীতল পানি
উপরের উদাহরণগুলোতে ‘চালাক’ ও ‘শীতল' হলো গুণবাচক বিশেষণ।


উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি ( সংস্করণ- ২০২১)।

১৩.
Translate into English: : দিনদিন বাংলাদেশের উন্নতি হোক। 
  1.  May Bangladesh prosper day on day.
  2.  May Bangladesh prosper day with day.
  3.  May Bangladesh prosper to by day.
  4.  May Bangladesh prosper day by day.
ব্যাখ্যা
• Bangla sentence: দিনদিন বাংলাদেশের উন্নতি হোক।
- Correct English Translation: May Bangladesh prosper day by day. 

• Day by day (phrase): 

English Meaning - Every day, or more and more as each day passes. 
Bangla Meaning - দিন দিন; প্রত্যহ। 

Source: Accessible Dictionary by Bangla Academy.
১৪.
What is the meaning of the word 'Credential'?
  1. A set of rules governing behavior.
  2. Warranting credit or confidence.
  3. A detailed list of job responsibilities.
  4. A form of entertainment.
ব্যাখ্যা
 Credential
English meaning: Warranting credit or confidence; a qualification, achievement, quality, or aspect of a person's background, especially when used to indicate their suitability for something.
—used chiefly in the phrase credential letters
Bangla meaning: প্রমাণপত্র; প্রশংসাপত্র

Source:
1. Merriam-Webster Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
3. Oxford Learner's Dictionary.
১৫.
Which of the following can be used both as a verb and noun?
  1. Beautify
  2. Advice
  3. Dream
  4. Advise
ব্যাখ্যা
• Of the following, Dream can be used both as noun and verb.

• Dream (noun)
English Meaning:  to have a series of thoughts, images, or emotions while sleeping: to have a dream.
Bangla Meaning: স্বপ্ন।
Example: Stop dreaming and get to work!

• Dream (verb)
English Meaning: experience dreams during sleep.
Bangla Meaning: স্বপ্ন দেখা; কল্পনা করা।
Example: I dreamed about her last night.

• অন্যদিকে, 

• Advise (verb)
English Meaning: to give (someone) a recommendation about what should be done.
Bangla Meaning: পরামর্শ/উপদেশ দেওয়া; সুপারিশ করা।
Example: I advise you to reconsider your decision.

• Advice (noun) (১) [Uncountable noun]
English Meaning: guidance or recommendations offered with regard to prudent future action.
Bangla meaning: উপদেশ; পরামর্শ।
Example: He gives me a lot of advice.

Beautify (verb)
English Meaning: to make beautiful or add beauty to.
Bangla Meaning: সুন্দর করা।
Example: Planting flowers along the boulevards will help to beautify the town.

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
3. Oxford Learner's Dictionary.
১৬.
Which of the following sentences is correct?
  1. The coach made the players to run extra laps after practice.
  2. The coach made the players ran extra laps after practice.
  3. The coach made the players had ran extra laps after practice.
  4. The coach made the players run extra laps after practice.
ব্যাখ্যা
• সঠিক বাক্যটি হচ্ছে - The coach made the players run extra laps after practice.
• Causative Verb হিসাবে 'Make' এর নিয়মানুযায়ী বাক্যটি সঠিক।

• Causative verb হিসাবে 'Make' এর ব্যবহার - 
- Make এরপর কোনো ব্যক্তি বা বস্তু থাকলে verb এর base form বসে।
- Example sentence: He made me laugh.

• Causative Verb:
- Subject যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় তখন এই অর্থে causative verb ব্যবহৃত হয়। 
- Help, Get, Have, Let, Make ইত্যাদি বহুল প্রচলিত causative verb.
- Make, have, get প্রভৃতি যোগে অনেক verb- কে causative verb এ পরিণত করা যায়।
১৭.
Everybody knows the answer, _________
  1. does everybody?
  2. don’t they?
  3. are they?
  4. aren't everybody?
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - don’t they?
Complete Sentence: Everybody knows the answer, don't they?

• Tag question করার নিয়ম- 
- সাধারণত Tag question ব্যবহৃত হয় পূর্বে উল্লিখিত কোন উক্তি সত্য না মিথ্যা তা নিশ্চিত হওয়ার জন্য। 
-  Statement 'positive' হলে tag question টা 'negative' হবে।
- আবার statement 'negative' হলে tag question 'positive' হবে।
- Subject ও Tense অনুসারে auxiliary verb দ্বারা tag question তৈরি হয়।
- Tag question এর নিয়ম অনুযায়ী বাক্যটি affirmative- এ আছে তাই, tag question- এ তা negative হয়েছে এবং subject যদি Everyone, Everybody ইত্যাদি থাকে তাহলে they বসে। তাই, এখানে উত্তর হবে don't they.

Example Sentence:
1. She's coming to the party, isn't she?
2. You enjoyed the movie, didn't you?
3. They haven't met before, have they?
4. We can rely on him, can't we?
১৮.
She earned _____ M.A. in English Literature from ____ prestigious university.
  1. an, a
  2. a, an
  3. a, the
  4. the, a
ব্যাখ্যা
• শূন্যস্থানদ্বয়ে সঠিক উত্তর হবে - an, a.
- Complete sentence: She earned an M.A. in English Literature from a prestigious university.

• Article এর নিয়মানুযায়ী,
- Vowel sound (a,e, i,o,u) এর পূর্বে 'an' ব্যবহৃত হয়।
- যেমন: An elephant, An ice-cream, An ox, etc. 
- Abbreviation এর প্রথম consonant হলেও তা উচ্চারণ করার সময় যদি vowel sound আসে , তাহলে তার আগে a না বসে an বসে।
- M. A  শব্দের শুরুতে M-consonant থাকা সত্ত্বেও ‍article ‘a’ না বসে ‘an’ বসবে।
- কারণ M-এর উচ্চারণ যদ Vowel এর মত তাই ‍article ‘an’ বসবে।
- অন্যদিকে, Prestigious consonant sounds দিয়ে শুরু তাই এখানে a ব্যবহৃত হবে।
Example:  He has an M. A. from a public university.

• Article: 
- Articles মুলত Noun, Pronoun এর আগে বসে তাদের সংখ্যা এবং নির্দিষ্টতা, অনির্দিষ্টতা জ্ঞাপন করে।
- Articles কে প্রধানত দুই ভাগে ভাগ করে যায়।
• Indefinite Articles: A, An-এরা  Indefinite Article. (এরা নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, বস্তু বা কোনো বিষয়কে নির্দেশ করে না)।
• Definite Articles: The হল Definite Article (এটি কোনো বিশেষ ব্যক্তি, বস্তু বা বিষয়কে নির্দিষ্টভাবে বোঝাতে বা চিহ্নিত করতে ব্যবহৃত হয়ে থাকে)।
১৯.
Which of the following sentences is correct?
  1. A small number of books was donated to the library.
  2. A small number of books were donated to the library.
  3. A small number of book were donated to the library.
  4. A small number of book was donated to the library.
ব্যাখ্যা
উল্লিখিত অপশন গুলোর মধ্যে -A small number of books were donated to the library.- বাক্যটি সঠিক।

• A number of/ A large number of/ A small number of/ a great number of যুক্ত বাক্যের গঠন হচ্ছে -
• Structure: A number of/ A large number of/ A small number of/ a great number of + plural Noun + plural verb.


- অর্থাৎ, A small এরপর Plural Noun + Plural Verb হয়।
- যেহেতু প্রশ্নে উল্লিখিত বাক্যে A small number of  আছে তাই এরপর plural noun books এবং plural verb were হবে।
২০.
She has developed a strong liking ______ classical music.
  1. to
  2. on
  3. for
  4. at
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - for.
- Complete Sentence: She has developed a strong liking for classical music.
- Appropriate preposition এর ক্ষেত্রে পছন্দনীয়  বুঝাতে  liking এর সাথে for বসে।

• Liking for
- English meaning: the fact of liking someone or something
- Bangla meaning: পছন্দ

Example:
- The dessert was too sweet for my liking.
- I have no liking for her.

Source:
1. Cambridge Dictionary
2. Accessible Dictionary by Bangla Academy.
২১.
He had studied French for five years before he (move) to Paris.
  1. moves
  2. move
  3. had moved
  4. moved
ব্যাখ্যা
• সঠিক উত্তর হবে - moved.
- Complete sentence: He had studied French for five years before he moved to Paris.
- বাক্যটিতে before এর পূর্বে past perfect tense আছে বিধায় পরের অংশে past indefinite হবে।

• Before যুক্ত বাক্যের গঠন:
- Past perfect + before + Past indefinite
- 'Before' conjunction যুক্ত sentence এ before এর পুর্বে past perfect tense হয় এবং before এর পরে past indefinite হবে।

• Example sentences: 
- I had never seen such a beautiful sunset before I visited Hawaii.
- We had completed the project before the deadline was set.
- The train had left before we reached the station.
২২.
What is the synonym of the word 'Generous'?
  1. Sympathetic
  2. Kind
  3. Both of these
  4. None of these
ব্যাখ্যা
• 'Generous'
English meaning: liberal in giving,  marked by abundance or ample proportions, showing a readiness to give more of something, especially money, than is strictly necessary or expected.
Bangla Meaning: উদার; সহৃদয়; পর্যাপ্ত; প্রচুর।
• Synonyms: kind, sympathetic.

• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
- kind - সদয়; অপরের প্রতি সহানুভূতিশীল।
- sympathetic - সহানুভূতিশীল; সমদুঃখী; সমব্যথী; সমবেদী; দরদি; সহানুভূতিপূর্ণ; সমবেদনাপূর্ণ; সহানুভূতিজনিত।

• সুতরাং, বোঝা যাচ্ছে, উল্লিখিত অপশন গুলোর মধ্যে -  kind এবং sympathetic এই শব্দ দুটিই Generous এর সমার্থক অর্থ প্রকাশ করছে।
- তাই সঠিক উত্তর হবে - Both of these.
২৩.
'Hamlet' is a -
  1. Poem
  2. Tragedy
  3. Short story
  4. novel
ব্যাখ্যা
• Hamlet: 
- Shakespeare রচিত tragedy গুলোর মধ্যে Hamlet is one of the most celebrated tragedies in English literature.
- তাঁর অন্যান্য tragedy গুলোর মত এটিও 5acts বিশিষ্ট।
- The ghost of the King of Denmark tells his son Hamlet to avenge his murder by killing the new king, Hamlet's uncle.
- এর কেন্দ্রীয় চরিত্র Hamlet ছিলেন prince of Denmark যিনি  জার্মানি থেকে নিজ দেশে ফিরে আসে তাঁর বাবার শেষকৃত্যে অংশগ্রহণ  করতে এবং জানতে পারে যে তার চাচা Claudius তার মাকে বিয়ে করেছে এবং এই চাচাই তার বাবার খুনী।
- সত্য উদঘাটনের পর বিভিন্ন ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে tragedy এর কাহিনী সামনে এগিয়ে যায় এবং শেষাংশে Hamlet এর মৃত্যুর মধ্যে দিয়ে এর সমাপ্তি ঘটে।

• Shakespeare:
- তার জন্মস্থান Stratford Avon.
- তিনি একাধারে একজন English poet, dramatist এবং actor.
- তাকে English national poet বলা হয়।
- তাকে 'Bard of Avon' বলা হয়।
- He is considered by many to be the greatest dramatist of all time. 

• Notable works: 
• Tragedy:
- Hamlet,
- Othello,
- King Lear,
- Macbeth,
- Julius Caesar.

• Comedy:
- As You Like It,
- The Tempest,
- Twelfth Night,
- A Midsummer Night's Dream etc.

Famous poem:
- Shall I Compare Thee to a Summer Day/Sonnet 18,
- The Rape of Lucrece,
- Venus and Adonis.

Source: britannica.com
২৪.
Antonym of 'Agitated' is -
  1. Calm
  2. Borrow
  3. Enable
  4. Challenge
ব্যাখ্যা
•  Agitated: আলোড়িত/বিক্ষুব্ধ করা; নাড়া দেওয়া।

• অপশনগুলোর মধ্যে -
ক) Calm -  স্থির; শান্ত; নিস্তরঙ্গ।
খ) Borrow - ধার বা কর্জ করা; ঋণরূপে গ্রহণ করা।
গ) Enable - সক্ষম করা; ক্ষমতা প্রদান করা।
ঘ) Challenge - শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য প্রতিদ্বন্দ্বিতা, দ্বন্দ্বযুদ্ধ ইত্যাদিতে আহ্বান।

• অপশন গুলো বিবেচনা করে দেখা যায়, Antonym of 'Agitated' is - Calm.

Source:  Accessible Dictionary by Bangla Academy.
২৫.
‘আমি গতকাল পরীক্ষা দিয়েছি’ এর ইংরেজি অনুবাদ কোনটি?
  1. I appeared the examination yesterday.
  2. I appeared in the examination yesterday.
  3. I had to appear in the examination yesterday.
  4. I appeared at the examination yesterday.
ব্যাখ্যা
• ‘আমি গতকাল পরীক্ষা দিয়েছি’ এর ইংরেজি অনুবাদ হবে - I appeared in the examination yesterday.
- পরীক্ষা দেওয়া বুঝাতে Sit for, appear in, go in for, take ব্যবহার করা হয়।

• Appear in - participation (in the examination, you took part in it).

• Appear at - presence at a location (at the exam hall, but doesn't imply participation).

• More examples:
• Sit for:
- She will sit for her final exams next week.

• Go in for:
- Many students go in for competitive exams after high school.

• Take:
- I need to take the math test tomorrow morning.
২৬.
________ need to discuss the changes before moving forward.
  1. I, you and they
  2. You, I, and they
  3. They, you and I
  4. You, they, and I
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - You, they, and I 
- Complete sentence: You, they, and I  need to discuss the changes before moving forward.

• কোনো sentence এ একাধিক pronoun বসলে  '231' নিয়মে অর্থাৎ প্রথমে 'second person', তারপর 'third person' এবং শেষে 'first person' বসে।
- সেই সাথে auxiliary verb এর plural form হবে।
যেমন:
- You, he, and I are present. 

• তবে, দোষ স্বীকার করলে অথবা অপরাধ স্বীকার করলে '123' নিয়মে বসবে। 
অর্থাৎ first person'+ second person + third person + auxiliary verb এর plural form.
যেমন:
- I, you, and he will be punished.
২৭.
Which of the following sentences is correct?
  1. I told her everything lest she should misunderstand me.
  2. I told her everything lest she might misunderstood me.
  3. I told her everything lest she will misunderstand me.
  4. I told her everything lest she misunderstands me.
ব্যাখ্যা
• Lest দ্বারা যুক্ত দু'টি clause এর মধ্যে পরবর্তী verb এর আগে should/might বসে। 
- তাই অপশনের 'I told her everything lest she should misunderstand me.' বাক্যটি সঠিক।

• Use of Lest:
- সাধারণত Lest দ্বারা দুটি বাক্যাংশ যুক্ত হলে Lest যুক্ত অংশের Subject এর পর should/might হয় এবং মূল Verb এর Present form বসে।
- Lest শব্দের অর্থ ‘পাছে ভয় হয় যে’ [for fear that].
- Lest নিজেই নেগেটিভ অর্থ প্রদান করে।
- তবে lest দ্বারা কোনো clause শুরু হলে তাতে not/no বসে না।
২৮.
কোনো পরীক্ষায় শতকরা ৮৫ জন ইংরেজিতে পাস করেছে। ইংরেজিতে ফেলের মোট সংখ্যা ৭৫ জন হলে পরীক্ষার্থীর সংখ্যা কত? 
  1. ৩৭৫ জন
  2. ৫০০ জন
  3. ৬৫০ জন
  4. ৭৭৫ জন
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো পরীক্ষায় শতকরা ৮৫ জন ইংরেজিতে পাস করেছে। ইংরেজিতে ফেলের মোট সংখ্যা ৭৫ জন হলে পরীক্ষার্থীর সংখ্যা কত? 

সমাধান: 
ইংরেজিতে ফেল করে = (১০০ - ৮৫) জন  
= ১৫ জন 

এখন, 
১৫ জন ফেল করলে পরীক্ষার্থীর সংখ্যা = ১০০ জন
∴ ১ জন ফেল করলে পরীক্ষার্থীর সংখ্যা = ১০০/১৫ জন 
∴ ৭৫ জন ফেল করলে পরীক্ষার্থীর সংখ্যা = (১০০ × ৭৫)/১৫ জন 
= ৫০০ জন 

∴ পরীক্ষার্থীর সংখ্যা = ৫০০ জন।
২৯.
১৮০ সংখ্যাটির ভাজকের সংখ্যা কত?
  1. ১৮
  2. ২৪
  3. ১৬
  4. ১২
ব্যাখ্যা
প্রশ্ন: ১৮০ সংখ্যাটির ভাজকের সংখ্যা কত?

সমাধান:
১৮০ এর মৌলিক উৎপাদকসমূহ = ২ × ২ × ৩ × ৩ × ৫
= ২ × ৩ × ৫

∴ ভাজক সংখ্যা = (২ + ১) × (২ + ১) × (১ + ১)
= ৩ × ৩ × ২
= ১৮ টি
৩০.
২১ মিটার দীর্ঘ এবং ১৫ মিটার প্রস্থ একটি বাগানের বাইরের চারদিকে ২ মিটার প্রশস্ত একটি রাস্তা আছে । রাস্তাটির ক্ষেত্রফল কত? 
  1. ১২০ বর্গমিটার
  2. ১৪০ বর্গমিটার
  3. ১৮০ বর্গমিটার
  4. ১৬০ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ২১ মিটার দীর্ঘ এবং ১৫ মিটার প্রস্থ একটি বাগানের বাইরের চারদিকে ২ মিটার প্রশস্ত একটি রাস্তা আছে । রাস্তাটির ক্ষেত্রফল কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
রাস্তাসহ বাগানের দৈর্ঘ্য = {২১ মি. + (২ + ২) মি.} = ২৫ মিটার 
রাস্তাসহ বাগানের প্রস্থ = {১৫ মি. + (২ + ২) মি.} = ১৯ মিটার 
∴ রাস্তাসহ বাগানের ক্ষেত্রফল = (২৫ × ১৯) বর্গমিটার 
= ৪৭৫ বর্গমিটার

আবার, 
রাস্তাবাদে বাগানের ক্ষেত্রফল = (২১ × ১৫) বর্গমিটার 
= ৩১৫ বর্গমিটার

∴ রাস্তার ক্ষেত্রফল = (৪৭৫ – ৩১৫) বর্গমিটার 
= ১৬০ বর্গমিটার। 
৩১.
৫০ লিটার পরিমাণ মিশ্রণে এসিড ও পানির অনুপাত ৩ : ২। ঐ মিশ্রণে কী পরিমাণ পানি মিশ্রিত করলে এসিড ও পানির অনুপাত ২ : ৩ হবে? 
  1. ১৫ লিটার
  2. ২৫ লিটার
  3. ৪৫ লিটার
  4. ৩০ লিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ৫০ লিটার পরিমাণ মিশ্রণে এসিড ও পানির অনুপাত ৩ : ২। ঐ মিশ্রণে কী পরিমাণ পানি মিশ্রিত করলে এসিড ও পানির অনুপাত ২ : ৩ হবে? 

সমাধান: 
এসিড : পানি = ৩ : ২ 
∴ মিশ্রণে এসিডের পরিমাণ = [৫০ × (৩/৫)] = ৩০ লিটার
∴ মিশ্রণে পানির পরিমাণ = [৫০ × (২/৫)] = ২০ লিটার

ধরি, 
x লিটার পানি মিশ্রিত করলে এসিড এবং পানির অনুপাত হবে = ২ : ৩ 

প্রশ্নমতে, 
৩০ : (২০ + x) = ২ : ৩
বা, ৩০/(২০ + x) = ২/৩ 
বা, ৯০ = ৪০ + ২x 
বা, ২x = ৯০ - ৪০ 
বা, ২x = ৫০ 
বা, x = ৫০/২ 
∴ x = ২৫ 

∴ ২৫ লিটার পানি মিশ্রিত করতে হবে।
৩২.
সমকোণী ত্রিভুজের একটি কোণ 90° হলে, অপর দুটি কোণের সমষ্টির অর্ধেক কত? 
  1. 45°
  2. 30°
  3. 90°
  4. 120°
ব্যাখ্যা
প্রশ্ন: সমকোণী ত্রিভুজের একটি কোণ 90° হলে, অপর দুটি কোণের সমষ্টির অর্ধেক কত? 

সমাধান: 
আমরা জানি, 
ত্রিভুজের তিন কোণের সমষ্টি = 180° 
বা, 90° + 2 কোণ = 180° 
বা, 2 কোণ = 180° - 90° 
বা, 2 কোণ = 90° 
বা, কোণ = 90°/2 
∴ কোণ = 45°
৩৩.
দুইটি সংখ্যার বর্গের সমষ্টি 113 এবং সংখ্যা দুইটির গুণফল 56 হলে, সংখ্যা দুইটি কত?
  1. 9, 6
  2. 6, 7
  3. 8, 7
  4. 13, 11
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার বর্গের সমষ্টি 113 এবং সংখ্যা দুইটির গুণফল 56 হলে, সংখ্যা দুইটি কত? 

সমাধান: 
মনে করি, 
 সংখ্যা দুটি x  ও  y 

দেওয়া আছে, 
x2 + y2 = 113
এবং xy = 56

আমরা জানি, 
(x + y)2 = x2 + y2 + 2xy
বা, (x + y)2 = 113 + 2 × 56
বা, (x + y)2 = 113 + 112 
বা, (x + y)2 = 225
বা, (x + y)2 = (15)2 
∴ (x + y) = 15..............(1) 

আবার, 
(x - y)2 = x2 + y2 - 2xy 
বা, (x - y)2 = 113 - 2 × 56
বা, (x - y)2 = 113 - 112 
বা, (x - y)2 = 1 
∴ x - y = 1................(2) 

(1) + (2) নং হতে পাই, 
x + y + x - y = 15 + 1
বা, 2x = 16
∴ x = 8

(1) সমীকরণে x -এর মান বসিয়ে পাই, 
x + y = 15
বা, 8 + y = 15
বা, y = 15 - 8
∴ y = 7

∴ সংখ্যা দুইটি (x, y) = (8, 7)।
৩৪.
০, ১, ২, ৩ ও ৪ দ্বারা গঠিত পাঁচ অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত? 
  1. ৩২৯৭৬
  2. ৩০৮৭০
  3. ৩৩৯৭৬
  4. ৪১৯৭৬
ব্যাখ্যা
প্রশ্ন: ০, ১, ২, ৩ ও ৪ দ্বারা গঠিত পাঁচ অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত? 

সমাধান: 
০, ১, ২, ৩ ও ৪ দ্বারা গঠিত পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা = ৪৩২১০ 
০, ১, ২, ৩ ও ৪ দ্বারা গঠিত পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা = ১০২৩৪ 

∴ বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল = (৪৩২১০ - ১০২৩৪) 
= ৩২৯৭৬। 
৩৫.
x - 1/x = 2 হলে x4 + 1/x4 = কত?
  1. 30
  2. 36
  3. 34
  4. 32
ব্যাখ্যা
প্রশ্ন: x - 1/x = 2 হলে x4 + 1/x4 = কত?

সমাধান: 
x4 + 1/x4
= (x2)2 + (1/x2)2
= (x2 + 1/x2)2 - 2.x2.1/x2
= {(x - 1/x)2 + 2.x.1/x}2 - 2 
= (22 + 2)2 - 2 
= 36 - 2 
= 34
৩৬.
স্থুলকোণী ত্রিভুজের স্থুলকোণের সংখ্যা কতটি? 
  1. ২ টি
  2. ১ টি
  3. ৩ টি
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: স্থুলকোণী ত্রিভুজের স্থুলকোণের সংখ্যা কতটি?

সমাধান: 
- যে ত্রিভুজের একটি কোণ স্থুলকোণ সেই ত্রিভুজকে স্থুলকোণী ত্রিভুজ বলা হয়।
- একটি স্থুলকোণী ত্রিভুজের বাকি দুইটি কোণ অবশ্যই সূক্ষ্মকোণ। 
৩৭.
একটি চেয়ার ৩৮০ টাকায় বিক্রয় করায় ৫% ক্ষতি হলো, চেয়ারটির ক্রয়মূল্য কত? 
  1. ২০০ টাকা
  2. ৩০০ টাকা
  3. ৪০০ টাকা
  4. ৫০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি চেয়ার ৩৮০ টাকায় বিক্রয় করায় ৫% ক্ষতি হলো, চেয়ারটির ক্রয়মূল্য কত? 

সমাধান: 
৫% ক্ষতিতে বিক্রয়মূল্য = (১০০ - ৫) টাকা 
= ৯৫ টাকা 

এখন, 
বিক্রয়মূল্য ৯৫ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা 
∴ বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০/৯৫ টাকা
∴ বিক্রয়মূল্য ৩৮০ টাকা হলে ক্রয়মূল্য = (১০০ × ৩৮০)/৯৫ টাকা 
= ৪০০ টাকা 

∴ চেয়ারটির ক্রয়মূল্য = ৪০০ টাকা।
৩৮.
০.০০০১ এর বর্গমূল কত? 
  1. ০.০১
  2. ০.১
  3. ১.০
  4. ০.০০১
ব্যাখ্যা
প্রশ্ন: ০.০০০১ এর বর্গমূল কত? 

সমাধান: 
০.০০০১ এর বর্গমূল = √(০.০০০১) 
= ০.০১
৩৯.
একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ৯০ বার ঘোরে। ১ সেকেন্ডে চাকাটি কত ডিগ্রী ঘুরবে? 
  1. ২৭০°
  2. ৭২০°
  3. ৫৪০°
  4. ৩৬০°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ৯০ বার ঘোরে। ১ সেকেন্ডে চাকাটি কত ডিগ্রী ঘুরবে? 

সমাধান: 
৬০ সেকেন্ডে চাকাটি ঘুরে = ৯০ বার 
∴ ১ সেকেন্ডে চাকাটি ঘুরে = ৯০/৬০ বার 
= ৩/২ বার 
= ১.৫ বার 

এখন, 
গাড়ির চাকা ১ বার ঘুরে অতিক্রম করে =৩৬০ ডিগ্রি 
∴ গাড়ির চাকা ১.৫ বার ঘুরে অতিক্রম করে =(৩৬০× ৩)/২ ডিগ্রি 
=৫৪০ ডিগ্রি।
৪০.
৪/৫ কে শতকরায় প্রকাশ করলে কত হবে? 
  1. ৬০%
  2. ৭৫%
  3. ৭০%
  4. ৮০%
ব্যাখ্যা
প্রশ্ন: ৪/৫ কে শতকরায় প্রকাশ করলে কত হবে? 

সমাধান: 
৪/৫ কে শতকরায় প্রকাশ করলে হবে 
= (৪/৫) × ১০০ 
= ৪ × ২০
= ৮০%। 
৪১.
দুটি সংখ্যার গ.সা.গু ১০ এবং ল.সা.গু ৮৩৭০। একটি সংখ্যা ২৭০ হলে, অপর সংখ্যাটি কত? 
  1. ৩০০
  2. ৩১০
  3. ৩২০
  4. ৩৪০
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার গ.সা.গু ১০ এবং ল.সা.গু ৮৩৭০। একটি সংখ্যা ২৭০ হলে, অপর সংখ্যাটি কত? 

সমাধান: 
আমরা জানি, 
দুটি সংখ্যার গুণফল = সংখ্যা দুটির ল.সা.গু × সংখ্যা দুটির গ.সা.গু 
⇒ ২৭০ × অপর সংখ্যা = ৮৩৭০ × ১০ 
⇒ অপর সংখ্যা = (৮৩৭০ × ১০)/২৭০ 
∴ অপর সংখ্যা = ৩১০ । 
৪২.
যে চতুর্ভূজের কেবলমাত্র দু’টি বাহু সমান্তরাল তাকে বলে- 
  1. বর্গক্ষেত্র
  2. সামন্তরিক
  3. আয়তক্ষেত্র
  4. ট্রাপিজিয়াম
ব্যাখ্যা
ট্রাপিজিয়াম: 
- যে চতুর্ভুজের দুটি বাহু পরস্পর সমান্তরাল কিন্তু অসমান অর্থাৎ সমান নয় তাকে ট্রাপিজিয়াম বলে। 

ট্রাপিজিয়ামের বৈশিষ্ঠ্য: 
- ট্রাপিজিয়ামের দুইটি বাহু সমান্তরাল। 
- সমান্তরাল বাহু দুইটি কখনও সমান হতে পারে না। 
- সমান্তরাল বাহুদ্বয়ের একটিকে ভূমি বলে। 
- সমান্তরাল বাহু দুটি ব্যতীত অপর দুটি বাহুকে তীর্যক বাহু বলে। 
- তীর্যক বাহু দুইটি সমান হলে উহা একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম।

অন্যদিকে, 
- সামান্তরিক: যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল কিন্তু কোনগুলো সমকোণ নয় তাকে সামান্তরিক বলে। 
- আয়তক্ষেত্র: যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এবং কোণগুলো সমকোণ তাকে আয়তক্ষেত্র বলে। 
- বর্গক্ষেত্র: যে চতুর্ভুজের চারটি বাহুই পরস্পর সমান ও সমান্তরাল এবং কোনগুলো সমকোণ তাকে বর্গক্ষেত্র বলে।
৪৩.
০.৫ মেট্রিক টন = কত কিলোগ্রাম? 
  1. ৫০ কিলোগ্রাম
  2. ৫০০ কিলোগ্রাম
  3. ৭৫ কিলোগ্রাম
  4. ৭৫০ কিলোগ্রাম
ব্যাখ্যা
প্রশ্ন: ০.৫ মেট্রিক টন = কত কিলোগ্রাম? 

সমাধান: 
আমরা জানি, 
১ মেট্রিক টন = ১০০০ কিলোগ্রাম 
∴ ০.৫ মেট্রিক টন = (১০০০ × ০.৫) কিলোগ্রাম 
= ৫০০ কিলোগ্রাম।
৪৪.
নিচের কোনটির ক্ষেত্রে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান হবে? 
  1. b2 - 4ac < 0
  2. b2 - 4ac > 0
  3. b2 - 4ac = 0
  4. b2 - 4ac পূর্ণবর্গ হলে
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটির ক্ষেত্রে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান হবে? 

সমাধান: 
দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি: 
1. যদি b2 - 4ac = 0 হয় তবে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান হবে। 
2. যদি b2 - 4ac > 0 হয় তবে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় বাস্তব ও অসমান হবে। 
3. যদি b2 - 4ac < 0 হয় তবে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় অবাস্তব ও অসমান হবে। 
4.  যদি b2 - 4ac পূর্ণবর্গ সংখ্যা হয় তবে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় মূলদ ও অসমান হবে।
৪৫.
একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ২০% বৃদ্ধি এবং প্রস্থ ৪০% হ্রাস করলে ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে? 
  1. ১২% বৃদ্ধি
  2. ১২% হ্রাস
  3. ২৮% বৃদ্ধি
  4. ২৮% হ্রাস
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ২০% বৃদ্ধি এবং প্রস্থ ৪০% হ্রাস করলে ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে? 

সমাধান: 
ধরি,
আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য = ১০০ একক 
আয়তাকার ক্ষেত্রের প্রস্থ = ১০০ একক
∴ আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল = (১০০ × ১০০) একক 
= ১০০০০ বর্গ একক 

এখন, 
২০% বৃদ্ধিতে আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য = (১২০ + ২০) একক 
= ১২০ একক 
৪০% হ্রাসে আয়তাকার ক্ষেত্রের প্রস্থ = (১০০ - ৪০) একক 
= ৬০ একক 
∴ আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল = (১২০ × ৬০) বর্গ একক 
= ৭২০০ বর্গ একক

∴ ক্ষেত্রফল হ্রাস = (১০০০০ - ৭২০০) বর্গ একক 
= ২৮০০ বর্গ একক 

∴ শতকরা ক্ষেত্রফল হ্রাসের হার = {(২৮০০ × ১০০)/১০০০০}% 
= ২৮%।
৪৬.
৬টি সংখ্যার গড় ৪৩। এর সাথে আরও ৪টি সংখ্যা যোগ করা হলো। সংখ্যা ৪টির গড় ২৯ । সমষ্টিগতভাবে ১০টি সংখ্যার গড় কত? 
  1. ৩২.৫
  2. ৩৭.০
  3. ৩৭.৪
  4. ৩৯.৪
ব্যাখ্যা
প্রশ্ন: ৬টি সংখ্যার গড় ৪৩। এর সাথে আরও ৪টি সংখ্যা যোগ করা হলো। সংখ্যা ৪টির গড় ২৯ । সমষ্টিগতভাবে ১০টি সংখ্যার গড় কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
৬ টি সংখ্যার গড় = ৪৩ 
∴ ৬ টি সংখ্যার সমষ্টি = ৬ × ৪৩
= ২৫৮

আবার, 
৪ টি সংখ্যার গড় = ২৯ 
∴ ৪ টি সংখ্যার সমষ্টি = ৪ × ২৯
= ১১৬ 

∴ ১০ টি সংখ্যার সমষ্টি = (২৫৮ + ১১৬) 
= ৩৭৪ 

∴ ১০ টি সংখ্যার গড় = ৩৭৪/১০ 
= ৩৭.৪ । 
৪৭.
45 ফুট লম্বা একটি বাঁশকে এমনভাবে কাটা হলো যেন এক অংশ অন্য অংশের 1/4 হয়। ছোট অংশটির দৈর্ঘ্য কত? 
  1. 6 ‍ফুট
  2. 7 ‍ফুট
  3. 8 ‍ফুট
  4. 9 ‍ফুট
ব্যাখ্যা
প্রশ্ন: 45 ফুট লম্বা একটি বাঁশকে এমনভাবে কাটা হলো যেন এক অংশ অন্য অংশের 1/4 হয়। ছোট অংশটির দৈর্ঘ্য কত? 

সমাধান: 
মনে করি, 
একটি অংশ = x 
অপর অংশটি = x/4 

প্রশ্নমতে, 
x + x/4 = 45 
⇒ (4x + x)/4 = 45 
⇒ 5x = (45 × 4) 
⇒ 5x = 180 
⇒ x = 180/5 
∴ x = 36 

∴ ছোট অংশটির দৈর্ঘ্য = 36/4
= 9 ফুট।
৪৮.
পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের বিশেষজ্ঞ প্যানেলের সভাপতি কে ছিলেন?
  1. আবুল হাসনাত
  2. এম ফিরোজ আহমেদ
  3. এ. এম. এম. শফিউল্লাহ
  4. জামিলুর রেজা চৌধুরী
ব্যাখ্যা
পদ্মা সেতু:
- পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের বিশেষজ্ঞ প্যানেলের সভাপতি ছিলেন অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী।
- পদ্মা নদীর ওপর নির্মিত পদ্মা সেতু একটি বহুমুখী সড়ক ও রেল সেতু।
- এটি বাংলাদেশের দীর্ঘতম সেতু।
- সেতুটি মুন্সিগঞ্জের মাওয়া, লৌহজংকে শরীয়তপুরের জাজিরা প্রান্তের সঙ্গে সংযুক্ত করেছে।
- এর ফলে দেশের দক্ষিণ-পশ্চিম প্রান্ত উত্তর-পুর্বাঞ্চলের সঙ্গে যুক্ত হয়েছে।
- মূল সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কিলোমিটার ও প্রস্থ ১৮.১০ মিটার।
- সেতুতে মোট পাইল রয়েছে ২৭২টি।
- পদ্মা সেতু তৈরি করা হয়েছে ৯ মাত্রার ভূমিকম্প সহনীয় করে।
- পদ্মা সেতুর মোট স্প্যান ৪১টি, যার প্রতিটির দৈর্ঘ্য ১৫০ মিটার।
- পদ্মা সেতুর মোট পিলার রয়েছে ৪২টি।
- পদ্মা সেতুর নেভিগেশন ক্লিয়ারেন্স ১৮.৩০ মিটার।
- ৩০ সেপ্টেম্বর ২০১৭ সালে প্রথম স্প্যান বসানো হয়।
- ১০ ডিসেম্বর ২০২০ সালে শেষ স্প্যান বসানো হয়।
- ২৫ জুন ২০২২ সালে পদ্মা সেতু উদ্বোধন করা হয়।

তথ্যসূত্র - ডেইলি স্টার বাংলা, জুন ২৫, ২০২২ ও যুগান্তর, ২৪ জুন ২০২২।
৪৯.
সুষম খাদ্যে কয়টি খাদ্য উপাদান থাকা অপরিহার্য?
  1. ৫টি
  2. ৬টি
  3. ৭টি
  4. ৮টি
ব্যাখ্যা
খাদ্য উপাদান:
- খাদ্যের যেসব জৈব ও অজৈব উপাদান দেহের বিভিন্ন চাহিদা পূরণ করে তাদের খাদ্য উপাদান বা Nutrients বলে।
- সুষম খাদ্যে ৬টি খাদ্য উপাদান থাকা অপরিহার্য।
- খাদ্য উপাদান ৬টি। যথা:
• আমিষ বা প্রোটিন।
• শর্করা বা কার্বোহাইড্রেট।
• স্নেহ পদার্থ বা ফ্যাট।
• ভিটামিন বা খাদ্যপ্ৰাণ।
• খনিজ লবণ বা মিনারেল।
• পানি।

তথ্যসূত্র - বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫০.
মার্কিন যুক্তরাষ্ট্রে কয়টি অঙ্গরাজ্য রয়েছে?
  1. ৪৮টি
  2. ৪৯টি
  3. ৫০টি
  4. ৫১টি
ব্যাখ্যা
মার্কিন যুক্তরাষ্ট্র:
- স্বাধীনতা লাভ করে - ৪ জুলাই, ১৭৭৬ সালে যুক্তরাজ্য থেকে।
- যুক্তরাষ্ট্রে জাতীয় দিবস - ৪ জুলাই।
- অঙ্গরাজ্য - ৫০ টি।
- সর্বশেষ অঙ্গরাজ্য - হাওয়াই।
- পতাকায় তারকা সংখ্যা - ৫০ টি।
- আইনসভা - কংগ্রেস (দ্বিকক্ষ বিশিষ্ট)।
- কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং উচ্চকক্ষ সিনেট পরিষদ।
- যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট- জো বাইডেন (৪৬ তম)। (সেপ্টেম্বর, ২০২৪)
- প্রথম প্রেসিডেন্ট - জর্জ ওয়াশিংটন।
- যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অব লিবার্টি উপহার দেয় কোন দেশ - ফ্রান্স।
- যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথা বিলোপকারী প্রেসিডেন্টের নাম - আব্রাহাম লিংকন।
- আব্রাহাম লিংকন ছিলেন যুক্তরাষ্ট্রের - ১৬ তম প্রেসিডেন্ট।
- যুক্তরাষ্ট্র থেকে ক্রীতদাস প্রথা বিলোপ হয় - ১৮৬৩ সালে।
- মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট কখনো হোয়াইট হাউজে বসবাস করেননি - জর্জ ওয়াশিংটন।

তথ্যসূত্র - Britannica.com
৫১.
জাতিসংঘের বর্তমান মহাসচিব কে? (অক্টোবর, ২০২৪)
  1. মাইক পম্পেও
  2. চার্লস মিশেল
  3. ডেভিড ম্যালপাস
  4. আন্তোনিও গুতেরেস
ব্যাখ্যা
জাতিসংঘ:
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- এর আগে ১৯৪৫ সালের ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
- জাতিসংঘ সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
- দাপ্তরিক ভাষা ৬টি।
- এগুলো হচ্ছে ইংরেজি, চীনা, স্প্যানিশ, ফরাসি, রুশ ও আরবি।
- জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেস। (অক্টোবর, ২০২৪)
- তিনি পর্তুগালের নাগরিক।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি।
- এর বর্তমান সদস্য ১৯৩টি। (অক্টোবর, ২০২৪)
- জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের সংখ্যা ২ টি (ভ্যাটিকান ও ফিলিস্তিন)।
- জাতিসংঘের সর্বশেষ সদস্য দক্ষিণ সুদান।
- ২০১১ সালের ১৪ জুলাই, ১৯৩তম দেশ হিসেবে জাতিসংঘে যোগদান করে।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য দেশের সংখ্যা ১৫টি।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশের সংখ্যা ০৫টি।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশের সংখ্যা ১০টি।

তথ্যসূত্র- জাতিসংঘ ওয়েবসাইট।