পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাIBA, DUতারিখ২০ জুলাই, ২০২৩সময়25 minutes
মোট প্রশ্ন৪০
সিলেবাস
গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড পদের নাম: সহকারী ব্যবস্থাপক (গ্রেড-৯) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ২৬.১১.২০২১ Faculty Name: Institute of Business Administration (IBA), DU.
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

IBA, DU · ২০ জুলাই, ২০২৩ · ৪০ প্রশ্ন

.
নিচের কোন শব্দটির কোনো লিঙ্গান্তর হয় না?
  1. ক) ঢাকী
  2. খ) সেবিকা
  3. গ) মালী
  4. ঘ) সুন্দর
ব্যাখ্যা
• কিছু পুরুষবাচক ও স্ত্রীবাচক শব্দের লিঙ্গান্তর হয় না।

• নিত্য পুরুষবাচক শব্দ - কবিরাজ, কৃতদার, অকৃতদার, ঢাকী  ইত্যাদি
• নিত্য স্ত্রীবাচক শব্দ - কুলটা, সতীন, অর্ধাঙ্গিনী, বিধবা, অসূর্যম্পশ্যা, অরক্ষণীয়া, সপত্নী ইত্যাদি।

অন্যদিকে,
- সেবক-সেবিকা,
- সুন্দর - সুন্দরী,
- মালী - মালিনী।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
.
‘পাঞ্জেরী’ শব্দের অর্থ কী?
  1. ক) সমুদ্র
  2. খ) অন্ধকার
  3. গ) আলোকবর্তিকা
  4. ঘ) ভাগ্য
ব্যাখ্যা
• 'পাঞ্জেরী' শব্দের অর্থ আলোকবর্তিকা,
- সমুদ্রগামী মাস্তুলের চলার সংগে জাহাজের পথ চিনে জন্য যে আলোক বর্তিকা ঝুলানো থাকে।

• অন্যদিকে: 
- সমুদ্র শব্দের অর্থ পৃথিবীর দুই-তৃতীয়াংশ জুড়ে স্থলভূমি পরিবেষ্টনকারী বিস্তীর্ণ লবণাক্ত জলরাশি, সাগর, সিন্ধু, বারিধি, অর্ণব, পারাবার, জলধি, রত্নাকর।
- অন্ধকার  শব্দের অর্থ আলোর অভাব, আঁধার। 
- ভাগ্য শব্দের অর্থ অদৃষ্ট, নসিব। 

সূত্র: বাংলা ১ম পত্র, এইচ এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
'শিশুটি মা মা বলে কাঁদছে' এখানে 'মা মা' দ্বিরুক্তিটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
  1. ক) স্বল্পকাল স্থায়ী
  2. খ) আগ্রহ
  3. গ) আধিক্য
  4. ঘ) তীব্রতা
ব্যাখ্যা
• দ্বিরুক্ত অর্থ দুবার উক্ত হয়েছে এমন।
- বাংলা ভাষার কোনো কোনো শব্দ, পদ বা অনুকার শব্দ, একবার ব্যবহার করলে যে অর্থ প্রকাশ করে, সেগুলো দুইবার ব্যবহার করলে অন্য কোনো সম্প্রসারিত অর্থ প্রকাশ করে।
- এ ধরনের শব্দের পরপর দুইবার প্রয়োগেই দ্বিরুক্ত শব্দ গঠিত হয়।
যেমন- আমার জ্বর জ্বর লাগছে অর্থাৎ ঠিক জ্বর নয়, জ্বরের ভাব অর্থে এই প্রয়োগ।

• বিশেষ্য পদের দ্বিরুক্তি:
১. আধিক্য বোঝাতে : রাশি রাশি ধন, ধামা ধামা ধান।
২. সামান্য বোঝাতে : আমার জ্বর জ্বর লাগছে। কবি কবি ভাব।
৩. পরস্পরতা বা ধারাবাহিকতা বোঝাতে : তুমি দিন দিন রোগা হয়ে যাচ্ছ।
৪. ক্রিয়া বিশেষণ : ধীরে ধীরে যায়, ফিরে ফিরে চায়।
৫. অনুরূপ কিছু বোঝাতে : তার সঙ্গী সাথী কেউ নেই।
৬. আগ্রহ বোঝাতে : ও দাদা দাদা বলে ডাকছে, শিশুটি মা মা বলে কাঁদছে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
.
‘কিন্তু মঙ্গল আলোকে আমার শুভ উৎসব উজ্জ্বল হইয়া উঠিল' উদ্ধৃতাংশটি রবী ঠাকুরের কোন গল্প থেকে নেয়া হয়েছে?
  1. ক) কাবুলিওয়ালা
  2. খ) পোস্টমাস্টার
  3. গ) জন্মভূমি
  4. ঘ) হৈমন্তী
ব্যাখ্যা
• কাবুলিওয়ালা: 
- রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত সামাজিক ছোট গল্প - কাবুলিওয়ালা
- এই গল্পের শেষ লাইন - কিন্তু মঙ্গল আলোকে আমার শুভ উৎসব উজ্জ্বল হইয়া উঠিল। 
- এর উল্লেখযোগ্য চরিত্র - রহমত, খুকী প্রমুখ।
------------------
• রবীন্দ্রনাথ ঠাকুর: 
- তিনি ছিলেন কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক।
- রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।
- তাঁর পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর।
- এশিয়ার বরেণ্য ব্যক্তিদের মধ্যে তিনিই প্রথম ১৯১৩ সালে নোবেল পুরস্কারে ভূষিত হন।
- রবীন্দ্রনাথ ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুরের চতুর্দশ সন্তান।
- ১৮৮৩ সালের ৯ ডিসেম্বর বেণীমাধব রায়চৌধুরীর মেয়ে মৃণালিনী দেবী রায়চৌধুরীকে বিয়ে করেন রবীন্দ্রনাথের ঠাকুর।
- তিনি ১৯১৫ সালে ইংরেজ প্রদত্ত ‘নাইট’ উপাধি পান এবং ১৯১৯ সালে পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের কারণে ‘নাইট’ উপাধি ফিরিয়ে দেন।
- ১৯৪১ সালের ৭ আগস্ট (২২ শ্রাবণ ১৩৪৮) জোড়াসাঁকোর নিজ বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া, কাবুলিওয়ালা ছোটগল্প।
.
এক কথায় প্রকাশ করুন: 'সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা’-
  1. ক) সংবর্ধনা
  2. খ) অভিনন্দন
  3. গ) সম্মাননা
  4. ঘ) প্রত্যুদগমন
ব্যাখ্যা
• সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা - প্রত্যুদ্‌গমন। 

কয়েকটি গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ:
- ‘শিক্ষা লাভ উদ্দেশ্য যার’ এক কথায় বলে - শিক্ষার্থী।
- ‘শাসন করা যায় যাকে’ এক কথায় বলে - শিষ্য।
- ‘ষোল বছর বয়স্কা’ এক কথায় বলে - ষোড়শী।
- ‘ সমতার ভাব’ এক কথায় বলে - সাম্য।
- ‘সর্বজনের হিতকর’ এক কথায় বলে - সর্বজনীন।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
রাজা রামমোহন রায় প্রণীত বাংলা ব্যাকরণের নাম কী?
  1. ক) মাগধীয় ব্যাকরণ
  2. খ) বাংলা ব্যাকরণ
  3. গ) গৌড়ীয় ব্যাকরণ
  4. ঘ) ভাষা ব্যাকরণ
ব্যাখ্যা
• রাজা রামমোহন রায় ছিলেন একাধারে সমাজ, শিক্ষা ও ধর্ম সংস্কারক ।
- সতীদাহ প্রথা নিষিদ্ধকরণে তিনি জোর প্রচারণা চালান।

• রাজা রামমোহন রায় রচিত ব্যাকরণ গ্রন্থের নাম: গৌড়ীয় ব্যাকরণ। 
রাজা রামমোহন রায় প্রথম বাঙালি যিনি বাংলা ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন। 
 
• তার রচিত অন্যান্য গ্রন্থ:
- বেদান্ত গ্রন্থ, 
- বেদান্তসার, 
- পথ্য প্রদান, 
- গোস্বামীর সহিত বিচার (সতীদাহ প্রথার অযৌক্তিকতা প্রসঙ্গে)। 
 
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
'উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ’ এর রচয়িতা কে?
  1. ক) আল মাহমুদ
  2. খ) আবুল হাসান
  3. গ) শামসুর রহমান
  4. ঘ) শহীদ কাদরী
ব্যাখ্যা
• উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ:
- কবি শামসুর রাহমান রচিত 'উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ' হচ্ছে কাব্যগ্রন্থ।

- ২৩টি কবিতার সমাহারে এই কাব্যগ্রন্থটি প্রথম প্রকাশিত হয় ১৯৮২ সালে।
- কবিতাগুলোতে আছে স্বদেশ চেতনার পরিচয়, দুঃসময়ে দীর্ণ হৃদয়ের হাহাকার ও অস্থিরতা।
- গ্রন্থটিতে সামরিক অভ্যুত্থান ও সামরিক শাসনের প্রতিফলন রয়েছে।
-------------------------
• শামসুর রাহমান:
- তিনি মূলত আধুনিক কবি হিসেবে পরিচিত।
- কবি শামসুর রাহমানের প্রথম কাব্যগ্রন্থ প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে ১৯৬০ সালে প্রকাশিত হয়।
- প্রথম গ্রন্থেই তিনি তাঁর কবিপ্রতিভার স্বাক্ষর রাখেন।
- মুক্তিযুদ্ধ চলাকালে শামসুর রাহমান ‘মজলুম আদিব’ ছদ্মনামে লিখতেন।

• তাঁর রচিত কাব্যগ্রন্থ-
- প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে,
- রৌদ্র করোটিতে,
- বিধ্বস্ত নীলিমা,
- বন্দী শিবির থেকে,
- নিরালোকে দিব্যরথ,
- নিজ বাসভূমে,
- উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ,
- বুক তাঁর বাংলাদেশের হৃদয়,

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'অরণ্যে রোদন' না বলে 'বনে ক্রন্দন' বললে বাক্যটি কী হারাবে?
  1. ক) আকাঙ্ক্ষা
  2. খ) আসক্তি
  3. গ) যোগ্যতা
  4. ঘ) ঊদ্দেশ্য
ব্যাখ্যা
• বাগধারার শব্দ পরিবর্তন:
- বাগধারা ভাষাবিশেষের ঐতিহ্য।
- এর যথেচ্ছ পরিবর্তন করলে শব্দ তার যোগ্যতা হারায়।
- যেমন- ‘অরণ্যে রোদন' (অর্থ : নিষ্ফল আবেদন)-এর পরিবর্তে যদি বলা হয়।
- ‘বনে ক্রন্দন’ তবে বাগধারাটি তার যোগ্যতা হারাবে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ , নবম-দশম শ্রেণি। (সংস্করণ-২০১৯)। 
.
'অনুরক্ত' এর বিপরীত শব্দ কোনটি?
  1. ক) উক্ত
  2. খ) বিরক্ত
  3. গ) ত্যক্ত
  4. ঘ) সবগুলো
ব্যাখ্যা
• 'অনুরক্ত' শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে বিরক্ত।

 • কিছু গুরত্বপূর্ণ বিপরীত শব্দ:
- 'নিয়ত' এর বিপরীত শব্দ -  বিরত।
- 'উদ্ধত' শব্দের বিপরীত শব্দ - বিনীত।
- 'ঔদ্ধত্য' শব্দের বিপরীত শব্দ - বিনয়।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
১০.
বাগধারার অর্থ নির্ণয় করুন: ‘চক্ষুদান করা’।
  1. ক) উপকার করা
  2. খ) চুরি করা
  3. গ) ক্ষতি করা
  4. ঘ) দান করা
ব্যাখ্যা
• 'চক্ষুদান করা' বাগধারাটির অর্থ - চুরি করা।

• আরো কিছু গুরুতপূর্ণ বাগধারা:  
- 'চক্ষুলজ্জা' বাগধারাটির অর্থ - সংকোচ।
- 'চোখের বালি' বাগধারাটির অর্থ - চক্ষুশূল। 
- চোখের পর্দা' বাগধারাটির অর্থ - লজ্জা। 
- 'চক্ষু চড়ক গাছ' বাগধারাটির অর্থ - বিস্ময়ে চোখ বড় হয়ে যাওয়া।
- 'চোখ কপালে তুলা' বাগধারাটির অর্থ - বিস্মিত হওয়া। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১১.
ABCD is a rectangle. If its length is decreased by 5 meter and the width is increased by 3 meter, the area decreases by 9 square meters. If its length is increased by 3 meter and the width is increased by 2 meter, the area increases by 67 square meters. What is the width of ABCD?
  1. ক) 9 meter
  2. খ) 17 meter
  3. গ) 18 meter
  4. ঘ) 22 meter
ব্যাখ্যা
Question: ABCD is a rectangle. If its length is decreased by 5 meter and the width is increased by 3 meter, the area decreases by 9 square meters. If its length is increased by 3 meter and the width is increased by 2 meter, the area increases by 67 square meters. What is the width of ABCD?

Solution:
ধরি
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য = x মিটার
আয়তক্ষেত্রের প্রস্থ = y মিটার

১ম শর্তমতে
(x - 5)(y + 3) = xy - 9
xy - 5y + 3x - 15= xy - 9
3x - 5y = 6     ......................(1)

২য় শর্তমতে
(x + 3)(y + 2) = xy + 67
xy + 3y + 2x + 6 = xy + 67
2x + 3y = 61 ........................(2)

(1) × 2 -  (2) × 3 ⇒
6x - 10y - 6x - 9y = 12 - 183
- 19y = - 171
y = 171/19
y = 9

অতএব
আয়তক্ষেত্রের প্রস্থ = 9 মিটার
১২.
A, B and C working individually can complete a task in 30 days, 15 days and 10 days respectively. If A starts working alone and B and C helps A on every 2nd and 3rd day respectively, how long will it takes to be completed?
  1. ক) 15 days
  2. খ) 14 days
  3. গ) 12 days
  4. ঘ) None
ব্যাখ্যা
প্রশ্ন: A, B and C working individually can complete a task in 30 days, 15 days and 10 days respectively. If A starts working alone and B and C helps A on every 2nd and 3rd day respectively, how long will it takes to be completed?

সমাধান: 
A একা ১ দিনে করে ১/৩০ অংশ 
B একা ১ দিনে করে ১/১৫ অংশ = ২/৩০ অংশ 
C একা ১ দিনে করে ১/১০ অংশ = ৩/৩০ অংশ 

∴ B একা ১ দিনে করে A এর ২ দিনের কাজ 
∴ C একা ১ দিনে করে A এর ৩ দিনের কাজ 

A ও B একত্রে ১ দিনে করে A এর  (১ + ২) = ৩ দিনের কাজ 
A ও C একত্রে ১ দিনে করে A এর  (১ + ৩) = ৪ দিনের কাজ
A, B ও C একত্রে ১ দিনে করে A এর  (১ + ২ + ৩) = ৬ দিনের কাজ

এখানে কাজ আছে A এর ৩০ দিনের 
এখন,
১ম দিন কাজ করে A একা সম্পন্ন করে  ১ দিনের কাজ 
২য় দিন কাজ করে AB সম্পন্ন করে  মোট (১ + ৩) = ৪ দিনের কাজ 
৩য় দিন কাজ করে AC সম্পন্ন করে মোট (৪ + ৪) = ৮ দিনের কাজ 
৪র্থ দিন কাজ করে AB সম্পন্ন করে মোট (৮ + ৩) = ১১ দিনের কাজ 
৫ম দিন কাজ করে A সম্পন্ন করে মোট (১১ + ১) = ১২ দিনের কাজ 
৬ষ্ঠ দিন কাজ করে ABC সম্পন্ন করে মোট (১২ + ৬) = ১৮ দিনের কাজ 
৭ম দিন কাজ করে A সম্পন্ন করে মোট (১৮ + ১) = ১৯ দিনের কাজ 
৮ম দিন কাজ করে AB সম্পন্ন করে মোট (১৯ + ৩) = ২২ দিনের কাজ 
৯ম দিন কাজ করে AC সম্পন্ন করে মোট (২২ + ৪) = ২৬ দিনের কাজ 
১০ম দিন কাজ করে AB সম্পন্ন করে মোট (২৬ + ৩) = ২৯ দিনের কাজ 
১১তম দিন কাজ করে A সম্পন্ন করে মোট (২৯ + ১) = ৩০ দিনের কাজ 

∴ সম্পূর্ণ কাজ করতে ১১ দিন লাগবে।  

বিকল্প পদ্ধতি,

বিকল্প পদ্ধতি,
A একা ১ দিনে করে ১/৩০ অংশ 
B একা ১ দিনে করে ১/১৫ অংশ 
C একা ১ দিনে করে ১/১০ অংশ 

প্রথম ১০ দিনের জন্য হিসেব করে পাই,
প্রথম ১০ দিনে A কাজ করে ১০ দিন তথা = ১০/৩০ অংশ কাজ 
প্রথম ১০ দিনে B কাজ করে ৫ দিন তথা = ৫/১৫ অংশ কাজ 
প্রথম ১০ দিনে C কাজ করে ৩ দিন তথা = ৩/১০ অংশ কাজ 

প্রথম ১০ দিনে A,B,C কাজ করে ১০/৩০ + ৫/১৫ + ৩/১০ = (১০ + ১০ + ৯)/৩০ = ২৯/৩০ অংশ

বাকি (১ - ২৯/৩০) = ১/৩০ অংশ কাজ করতে ১ দিন সময় লাগবে।
∴ মোট দিন = ১০ + ১ = ১১ দিন 

১৩.
Jamil can run 1 km in 4 minutes. He has a car that has a top speed of 75 km/hour. Jamil's speed is what percentage of his car's top speed?
  1. ক) 10%
  2. খ) 20%
  3. গ) 25%
  4. ঘ) 30%
ব্যাখ্যা
Question: Jamil can run 1 km in 4 minutes. He has a car that has a top speed of 75 km/hour. Jamil's speed is what percentage of his car's top speed?

Solution:
4 মিনিট= 4/60 ঘণ্টা
= 1/15 ঘণ্টা

জামিলের গতিবেগ = 1/(1/15) কি.মি./ঘণ্টা
= 15 কি.মি./ঘণ্টা

গাড়ির গতিবেগ  = 75 কি.মি./ঘণ্টা

জামিলের গতিবেগ তার গাড়ির গতিবেগের = {(15/75) × 100}%
= 20%
১৪.
A certain amount of money earning simple interest becomes 7/5th of the initial amount in 4 years. What is the interest rate?
  1. ক) 4%
  2. খ) 6%
  3. গ) 8%
  4. ঘ) 10%
ব্যাখ্যা

Questtion: A certain amount of money earning simple interest becomes 7/5th of the initial amount in 4 years. What is the interest rate?

Solution:
মনেকরি 
আসল P = 100 টাকা
মুনফা- আসল A = 100 এর 7/5 = 140 টাকা
মুনাফা I = 140 - 100 = 40 টাকা
সময় n = 4 বছর 
মুনাফার হার r = ?

আমরাজানি 
I = Pnr
r = I/Pn
 = (40 × 100)/(100 × 4)
= 10% 

১৫.
For which value of p will the square root of 4x2 - px + 9 be an integer?
  1. ক) 20
  2. খ) 9
  3. গ) 12
  4. ঘ) 16
ব্যাখ্যা
Question: For which value of p will the square root of 4x2 - px + 9 be an integer?

Solution:
 4x2 - px + 9
= (2x)2 - 2.2x.3 + 32 - px + 2.2x.3
= (2x - 3)2 + 12x - px

রাশিটি পূর্ণবর্গ হলে,
12x - px = 0
বা, px = 12x
∴ p = 12
১৬.
A batter scored 87 runs in her 17th innings, which increased her career average by 3 runs. What is the average run after the 17th innings?
  1. ক) 39
  2. খ) 35
  3. গ) 42
  4. ঘ) 40
ব্যাখ্যা
Question: A batter scored 87 runs in her 17th innings, which increased her career average by 3 runs. What is the average run after the 17th innings?

Solution:
মনেকরি 
17 তম ইনিংসের পর গড় রান = x
16 তম ইনিংসের পর গড় রান = x - 3

প্রশ্নমতে
16(x - 3) + 87 = 17x
16x - 48 + 87 = 17x
17x - 16x = 39
x = 39
১৭.
A boat has a crack in its hull which is leaking water into the boat and could sink the boat in 6 hours. The boat has a pump which can pump the water out in 8 hours. If the boat is 168 km away from the shore and the pump is running, what is the minimum speed the boat should run at so that it can reach the shore before sinking?
  1. ক) 5 km/ hour
  2. খ) 6 km/ hour
  3. গ) 7 km/ hour
  4. ঘ) 8 km/ hour
ব্যাখ্যা
প্রশ্ন: A boat has a crack in its hull which is leaking water into the boat and could sink the boat in 6 hours. The boat has a pump which can pump the water out in 8 hours. If the boat is 168 km away from the shore and the pump is running, what is the minimum speed the boat should run at so that it can reach the shore before sinking?

সমাধান:
ছিদ্রপথে জাহজে ১ ঘণ্টায় পানি প্রবেশ করে ১/৬ অংশ 
পাম্প দ্বারা ১ ঘণ্টায় পানি বের হয় ১/৮ অংশ 

ছিদ্রপথ ও পাম্প দ্বারা  ১ মিনিটে পূর্ণ হয় = ১/৬ - ১/৮ অংশ 
= (৪ - ৩)/২৪ = ১/২৪ অংশ 

∴ সম্পূর্ণ জাহাজ পূর্ণ হবে ২৪ ঘণ্টায়।
তাই জাহাজটিকে ২৪ ঘণ্টায় ১৬৮ কিলোমিটার অতিক্রম করতে হবে।

∴ বেগ = ১৬৮/ ২৪ কি.মি./ঘণ্টা 
= ৭ কি.মি./ঘণ্টা  
১৮.
In a class, if 4 students sit in each bench, there are 3 empty benches, but 6 students have to stand if 3 students sit each bench. How many students are there in that class?
  1. ক) 50
  2. খ) 60
  3. গ) 70
  4. ঘ) 80
ব্যাখ্যা
প্রশ্ন: In a class, if 4 students sit in each bench, there are 3 empty benches, but 6 students have to stand if 3 students sit each bench. How many students are there in that class?

সমাধান:
ধরি,
বেঞ্চ সংখ্যা ক টি

একটি শ্রেণির প্রতি বেঞ্চে ৪ জন করে ছাত্র বসলে ৩ টি বেঞ্চ খালি থাকে।
∴ ছাত্রসংখ্যা= (ক - ৩) × ৪ জন

প্রতি বেঞ্চে ৩ জন করে ছাত্র বসালে ৬ জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হয়।
∴ ছাত্রসংখ্যা = ৩ক + ৬ জন

প্রশ্নমতে,
(ক - ৩) × ৪ = ৩ক + ৬
⇒ ৪ক - ১২ = ৩ক + ৬
∴ ক = ১৮ 

ছাত্রসংখ্যা = (ক - ৩) × ৪ জন
= (১৮ - ৩) × ৪ জন 
= ১৫ × ৪ জন 
= ৬০ জন 
১৯.
If x is the difference if the squares of two consecutive even numbers, which of the following numbers is a divisor of x?
  1. ক) 4
  2. খ) 7
  3. গ) 8
  4. ঘ) 9
ব্যাখ্যা
Question: If x is the difference if the squares of two consecutive even numbers, which of the following numbers is a divisor of x?

Solution:
ধরি
দুটি ক্রমিক জোড় সংখ্যা 2n এবং (2n + 2)
x = (2n + 2)2 - (2n)2
= (2n + 2 + 2n)(2n + 2 - 2n)
= 2(4n + 2)
 = 2 × 2(2n + 1)
= 4(2n + 1)
যা 4 দ্বারা বিভাজ্য ।
২০.
Eight years back, Adil's age was 1/8th of Zaher's age. Ten years from now, Zaher's age will be double of Adil's age. How many years old is Adil now?
  1. ক) 23
  2. খ) 21
  3. গ) 17
  4. ঘ) 11
ব্যাখ্যা
প্রশ্ন: Eight years back, Adil's age was 1/8th of Zaher's age. Ten years from now, Zaher's age will be double of Adil's age. How many years old is Adil now?

সমাধান: 
ধরি,
জহিরের বর্তমান বয়স ক বছর
৮ বছর পূর্বে জহিরের বয়স ক - ৮ বছর 
∴ ৮ বছর পূর্বে আদিলের বয়স (ক - ৮)/৮ বছর 

বর্তমানে,
আদিলের বয়স = (ক - ৮)/৮ + ৮ বছর 
= (ক - ৮ + ৬৪)/৮ বছর 
= (ক + ৫৬)/৮ বছর 

১০ বছর পর জহিরের বয়স হবে ক + ১০ বছর 
১০ বছর পর আদিলের বয়স হবে (ক + ৫৬)/৮ + ১০ বছর 
= (ক + ৫৬ + ৮০)/৮ বছর 
= (ক + ১৩৬)/৮ বছর 

প্রশ্নমতে, 
ক + ১০ = ২ ×{(ক + ১৩৬)/৮}
বা, ক + ১০ = (ক + ১৩৬)/৪  
বা, ৪(ক + ১০) = ক + ১৩৬
বা, ৪ক + ৪০  = ক + ১৩৬
বা, ৪ক - ক = ১৩৬ - ৪০
বা, ৩ক = ৯৬
বা, ক = ৯৬/৩
∴ ক = ৩২

∴ আদিলের বর্তমান বয়স = ( ৩২ + ৫৬)/৮ বছর 
= ৮৮/৮ বছর 
= ১১ বছর 
২১.
Who was the captain of Bangladesh's first test cricket team?
  1. ক) Aminul Islam
  2. খ) Khaled Masud
  3. গ) Akram Khan
  4. ঘ) None
ব্যাখ্যা
টেস্ট ক্রিকেটে বাংলাদেশ:

- প্রথম টেস্ট ম্যাচে বাংলাদেশের অধিনায়ক ছিলেন নাইমুর রহমান।
- বাংলাদেশ টেস্ট ম্যাচে প্রথম জয় পায় ২০০৫ সালে।
- টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে প্রথম সেঞ্চুরি করেন আমিনুল ইসলাম বুলবুল।
- বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ খেলে ১০ নভেম্বর ২০০০ সালে।
- প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৪০০ রান করে বাংলাদেশ।
- টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম ইকবাল।
- বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ জয় পায় কোন দলের বিপক্ষে  জিম্বাবুয়ে।
- প্রথম টেস্ট ম্যাচে বাংলাদেশের অধিনায়ক ছিলেন নাইমুর রহমান।
- টেস্টে বাংলাদেশের পক্ষে প্রথম ব্যক্তিগত হাজার রান সংগ্রাহক হাবিবুল বাশার।
- ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের প্রথম অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু।

তথ্যসূত্র - bangladesh.gov.bd
                দৈনিক প্রথম আলো,০৬ জানুয়ারি ২০১৭।
                দৈনিক প্রথম আলো,১৬ সেপ্টেম্বর ২০১৮।
২২.
Which of the following is the result of the Maastricht Treaty?
  1. ক) NATO
  2. খ) EU
  3. গ) G-7
  4. ঘ) COP- 26
ব্যাখ্যা
ইউরোপীয় ইউনিয়ন:

- ইউরোপীয় ইউনিয়নের সদস্য সংখ্যা ২৭।
- ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় ১৯৯৩ সালে।
- ইউরোপীয় ইউনিয়নের প্রধান ভন ডার লিয়েন।
- ২০২০ সালে ইংল্যান্ড  ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করে।
- ইইউ মাস্ট্রিচ চুক্তির দ্বারা তৈরি করা হয়েছিল।
- চুক্তিটি একটি একক মুদ্রা (ইউরো), একটি ঐক্যবদ্ধ পররাষ্ট্র ও নিরাপত্তা নীতি এবং সাধারণ নাগরিকত্ব তৈরি করে ইউরোপীয় রাজনৈতিক ও অর্থনৈতিক একীকরণকে উন্নত করার জন্য তৈরী করা হয়েছিল।
- ইউরোপে শান্তি ও গণতন্ত্রের প্রচারে সংস্থাটির প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ ইইউকে ২০১২ সালে শান্তির জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়।
- ইইউর জনসংখ্যার বিশাল সংখ্যাগরিষ্ঠ অংশ খ্রিস্টান, মোট ৭১%।
- অফিসিয়াল ভাষার তালিকায় ২৪টি ভাষা রয়েছে এবং সমস্ত গুরুত্বপূর্ণ নথি যেমন আইন প্রণয়ন সমস্ত সরকারী ভাষায় উপলব্ধ করা হয়েছে।

তথ্যসূত্র - Worldatlas.com & সময় নিউজ অনলাইন, ২ জানুয়ারি ২০২৩।
২৩.
Where is the headquarters of ESCAP situated?
  1. ক) Bangkok
  2. খ) Singapore
  3. গ) Delhi
  4. ঘ) Dhaka
ব্যাখ্যা
ESCAP:

- জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আন্তঃদেশীয় বাণিজ্য ব্যবস্থা ত্বরান্বিত করতে স্বাক্ষরিত হয়।
- কাগজবিহীন বাণিজ্য সহজীকরণ কাঠামো চুক্তি।
- এশিয়া প্যাসিফিক আঞ্চলিক অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (ESCAP) সহায়তায় ২০১৬ সালের ১৯ মে এই চুক্তি গ্রহণ করা হয়।
- এর সদর দপ্তর ব্যাংকক।
- ESCAP-ভুক্ত ৫৩টি সদস্য দেশ এ চুক্তিতে অংশ নিতে পারবে।
- ২৯ আগস্ট, ২০১৭ বাংলাদেশ এই চুক্তি স্বাক্ষর করে।
- ১৩ অক্টোবর, ২০২০ বাংলাদেশ চতুর্থ দেশ হিসেবে চুক্তিটি অনুসমর্থন করে।
- ২০ ফেব্রুয়ারি, ২০২১ চুক্তিটি কার্যকর হয়। 

তথ্যসূত্র - ESCAP অফিসিয়াল ওয়েবসাইট।
২৪.
What is the minimum number of files required to use mail merge in MS Office package?
  1. ক) 2
  2. খ) 3
  3. গ) 4
  4. ঘ) 5
ব্যাখ্যা
To use mail merge in the MS Office package, we need a minimum of three files:

1. Data Source File:
This is typically an Excel spreadsheet, Access database, or a Word document with a table containing the recipient information such as names, addresses, or other data you want to merge into your document.

2. Main Document File:
This is a Word document that serves as the template or the main content of your mail merge. It contains the text, formatting, and placeholders where the data from the data source file will be inserted.

3. Output or Merged Document File:
This is the file where the merged result of the main document and the data source is saved. It contains the personalized documents or emails for each recipient, with the data from the data source file merged into the main document.

These files allow us to personalize and automate the process of creating multiple documents or emails.

Source: Microsoft website
২৫.
Who is the director of the documentary 'A State is Born'?
  1. ক) Jahir Raihan
  2. খ) Tanvir Mokammel
  3. গ) Chashi Najrul Islam
  4. ঘ) Alamgir Kabir
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণয চিত্র:

- জহির রায়হান পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র,
• স্টপ জেনোসাইড।
• এ স্টেট ইজ বর্ন।

অন্যদিকে,
- মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র 'স্মৃতি ৭১' এর পরিচালক তানভীর মোকাম্মেল।
- মোরশেদুল ইসলাম পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র,
• আগামী ও - সূচনা।
- তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র,
• মুক্তির গান ও মুক্তির কথা।

তথ্যসূত্র - সংস্কৃতি মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট।
২৬.
Which of the following chess players is the first grandmaster from Bangladesh?
  1. ক) Rifat Bin Sattar
  2. খ) Ziaur Rahman
  3. গ) Niaz Morshed
  4. ঘ) Rani Hamid
ব্যাখ্যা
গ্র্যান্ড মাস্টার:

- গ্র্যান্ড মাস্টার দাবা খেলার সর্বোচ্চ খেতাব।
- বাংলাদেশিদের মধ্যে নিয়াজ মোর্শেদ ১৯৮৭ সালে প্রথম গ্র্যান্ড মাস্টার হওয়ার খেতাব অর্জন করেন।
- এরপর আরো চারজন বাংলাদেশি এই খেতাব অর্জন করেন। এরা হলেন,
• জিয়াউর রহমান (২০০২ সালে)। 
• রিফাত বিন সাত্তার (২০০৬ সালে)।
• আব্দুল্লাহ আল রাকিব (২০০৭ সালে)।
• এনামুল হোসেন রাজীব (২০০৮ সালে)।

তথ্যসূত্র - বাংলাদেশ দাবা ফেডারেশনের অফিসিয়াল ওয়েবসাইট।
২৭.
The river Buriganga is a branch of which river?
  1. ক) Jamuna
  2. খ) Padma
  3. গ) Turag
  4. ঘ) Dhaleswari
ব্যাখ্যা
বুড়িগঙ্গা নদী:

- বুড়িগঙ্গা ধলেশ্বরী নদীর শাখা নদী।
- সাভারের দক্ষিণে ধলেশ্বরী নদী থেকে বুড়িগঙ্গা নদীর উদ্ভব হয়েছে।
- নদীটির গড় গভীরতা ১০ মিটার, প্রশস্ততা ৪০০ মিটার এবং মোট দৈর্ঘ্য ২৭ কিলোমিটার।
- ঢাকা শহরের কামরাঙ্গীর চরের কাছে তুরাগ নদী বুড়িগঙ্গা নদীর সঙ্গে মিলিত হয়েছে।
- বুড়িগঙ্গা মুন্সিগঞ্জে ধলেশ্বরীর সঙ্গে মিলিত হয়।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
২৮.
In Bangladesh, who acts as the administrative head of any ministry?
  1. ক) Minister
  2. খ) Secretary
  3. গ) Director General
  4. ঘ) Rector
ব্যাখ্যা
মন্ত্রণালয়:

- মন্ত্রণালয়/বিভাগের নির্বাহী প্রধান হলেন মন্ত্রী।
- এক একটি মন্ত্রণালয় এক একজন মন্ত্রীর অধীনে ন্যস্ত।
- সচিব হচ্ছেন প্রশাসনিক প্রধান ও মুখ্য হিসাব নিরীক্ষক।
- সচিবালয় কেন্দ্রীয় প্রশাসনের কেন্দ্রবিন্দু।
- সচিবালয় কয়েকটি মন্ত্রণালয় নিয়ে গঠিত।
- অতিরিক্ত সচিব উপ বিভাগের প্রধান।
- যুগ্ম সচিবও উপ বিভাগের প্রধান।

তথ্যসূত্র - উচ্চ মাধ্যমিক পৌরনীতি ও সুশাসন, প্রফেসর মোজাম্মেল হক।
২৯.
Which one of the following is not an internet search engine?
  1. ক) Google
  2. খ) MSN
  3. গ) Cortana
  4. ঘ) Yahoo
ব্যাখ্যা
Search Engine: A search engine is a kind of website through which users can search the content available on the Internet. Some of the popular ones are: Google, Bing, Yahoo, Duck duck go, Baidu ,etc.

Source: geeksforgeeks.org
৩০.
Which of the following treaties was for the purpose of banning nuclear explosions?
  1. ক) NATO
  2. খ) CTBT
  3. গ) NPT
  4. ঘ) SALT
ব্যাখ্যা
CTBT:

- CTBT এর পূর্ণরূপ Comprehensive Nuclear Test Ban Treaty.
- এই চুক্তিটির বিষয়বস্তু হল সামরিক বেসামরিক সকল পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ।
- ১৯৯৬ সালের ১০ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ সভায় এই চুক্তি গৃহীত হয়।
- বাংলাদেশ বিশ্বের ৫৪-তম দেশ হিসেবে সিটিবিটি চুক্তি স্বাক্ষর করেন ১৯৯৬ সালে।

তথ্যসূত্র - CTBTO এর অফিসিয়াল ওয়েবসাইট।
৩১.
Q. 31 - 35: Fill in the blanks with the appropriate pair of words.
The losing team made a _____ but _____ effort to catch up with its opponent.
  1. ক) Vivid ........ fervent
  2. খ) Virulent ....... furtive
  3. গ) Valiant ........ futile
  4. ঘ) Valorous....... fruitful
ব্যাখ্যা
এখানে শূন্যস্থানের শব্দ দুটির মাঝে but (conjunction) আছে, 
- তাই 'but' এর দুই পাশে দুটি বিপরীত অর্থের শব্দ বসবে। 

অপশনসমূহ হচ্ছে, 
ক) Vivid - উজ্জ্বল, fervent - গরম;
→ এটি হবে না কারণ সম্পূর্ণ অপ্রাসঙ্গিক অর্থ প্রকাশ করছে। 
খ) Virulent - শক্তিমান, furtive - চোরা;
→ শক্তিমান প্রচেষ্টা দিলে সেটি চোরা বা অলক্ষিত হবে না। 
গ) Valiant - সাহসী, futile - বৃথা; 

ঘ) Valorous - বীরোচিত, fruitful - ফলপ্রসূ। 
→ বীরোচিত প্রচেষ্টা হলে ফলপ্রসূ হবে; কিন্তু প্রশ্নে 'but' থাকায় দুটি একই অর্থের শব্দ বসবে না। 

• অপশনসমূহ বিবেচনা করে দেখা যায়, গ) Valiant ........ futile যথার্থ হবে। 

Complete Sentence: The losing team made a valiant but futile effort to catch up with its opponent.
অর্থ: পরাজিত দলটি তার প্রতিপক্ষকে ধরার জন্য একটি সাহসী কিন্তু নিরর্থক প্রচেষ্টা করেছিল।

Source: Accessible Dictionary by Bangla Academy. 
৩২.
The regulations _____ that the manufacturers have to be ______ with the safety standards.
  1. ক) Stipulate ........ compliant.
  2. খ) Postulate ........ copious.
  3. গ) Speculate ........ celebration.
  4. ঘ) Capitulate ......... aligned.
ব্যাখ্যা
ক) Stipulate - প্রয়োজনীয় শর্ত হিসেবে কোনোকিছু উপস্থাপন করা, compliant - অন্যের ইচ্ছাপূরণে সম্মত; নমনশীল; ভদ্র।
খ) Postulate - স্বীকৃত সত্যরূপে গ্রহণ/উপস্থাপন করা, copious - প্রাচুর্যপূর্ণ। 
গ) Speculate - ধারণা করা, celebration - উদযাপন।
ঘ) Capitulate - আত্মসমর্পণ করা, aligned - একমত হওয়া। 

প্রদত্ত sentence এর অর্থ এবং অপশনসমূহ বিবেচনা করে দেখা যায়, ক) Stipulate ........ compliant যথার্থ হবে। 
- কারণ, এখানে The regulations এর উপস্থাপন করা বুঝাচ্ছে এবং manufacturer এর behavior কেমন হবে তা বুঝাচ্ছে। 

Complete Sentence: The regulations stipulate that the manufacturers have to be compliant with the safety standards.
৩৩.
We still follow the ________ of keeping the school closed in _________ of the death anniversary of the founder.
  1. ক) Habit ........... reverence.
  2. খ) Culture ........ honor.
  3. গ) Ordinance........ celebration
  4. ঘ) Practice....... adherence
ব্যাখ্যা
ক) Habit - অভ্যাস; reverence - গভীর শ্রদ্ধা; বিস্ময় এবং ভয়ের অনুভূতি।
খ) Culture - সংস্কৃতি; honor - সম্মান/শ্রদ্ধা করা/দেখানো। 
গ) Ordinance - অধ্যাদেশ; celebration - উদযাপন। 
ঘ) Practice - রীতি; adherence - বিশ্বস্ততা। 

- প্রদত্ত বাক্যে মৃত্যু বার্ষিকী উপলক্ষে চলিত সংস্কৃতির কথা বুঝাচ্ছে। 
তাই অপশনসমূহ বিবেচনায় সঠিক উত্তরটি হচ্ছে, খ) Culture - সংস্কৃতি; honor - সম্মান/শ্রদ্ধা করা/দেখানো। 

Complete Sentence: We still follow the culture of keeping the school closed in honor of the death anniversary of the founder.
Meaning - প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকীর সম্মানে বিদ্যালয় বন্ধ রাখার সংস্কৃতি আমরা এখনো অনুসরণ করি।
৩৪.
The instrument must be ________ and used according to the manufacturer's _______.
  1. ক) Calibrated....... instructions.
  2. খ) Celebrated........ manual.
  3. গ) Codified......... dictation.
  4. ঘ) Coded.......... stratagem.
ব্যাখ্যা
অপশনসমূহ হচ্ছে, 
ক) Calibrated - ক্রমাঙ্ক নির্ণয় বা সংশোধন করা; instructions - নির্দেশাবলী। 
খ) Celebrated - উদযাপন করা; manual - কোনো বিষয়ের বিবরণসংবলিত পুস্তিকা বা সারগ্রস্থ।
গ) Codified - বিধিবদ্ধ; dictation - আদেশ।
ঘ) Coded - (code) আইনের সংকলনগ্রন্থ; stratagem - ঠকানোর কৌশল।

অপশনসমূহ এবং বাক্যের অর্থ বিবেচনায় সঠিক উত্তরটি হচ্ছে - ক) Calibrated - ক্রমাঙ্ক নির্ণয় বা সংশোধন করা; instructions - নির্দেশাবলী। 

• In the context of instruments, whether they're scientific, industrial, or musical, "calibration" is a common term. Calibration is the process by which the readings from an instrument or system are checked to make sure they're accurate. তাই, "calibrated" প্রথম শূন্যস্থানে যথার্থ। 

• এখানে আমাদের এমন একটি শব্দের প্রয়োজন যা তৈরীকারক কর্তৃক প্রদান করা হয় এবং যা ব্যবহারকারীকে যন্ত্রপাতিটি কীভাবে ব্যবহার করতে হবে এবং যত্ন করতে হবে তা নির্দেশনা দেয়। প্রদত্ত বিকল্পগুলির মধ্যে, "instructions" সবচেয়ে উপযুক্ত।

Complete Sentence: The instrument must be Calibrated and used according to the manufacturer's instructions.
Meaning - যন্ত্রটি অবশ্যই ক্যালিব্রেট করা উচিত এবং প্রস্তুতকারকের নির্দেশনা অনুসারে ব্যবহার করা উচিত।
৩৫.
She _______ on the information at ________ before concluding.
  1. ক) Pondered....... long.
  2. খ) Deliberated........ length.
  3. গ) Abstracted........ depth.
  4. ঘ) Delved....... height.
ব্যাখ্যা
Deliberated on - কোনো বিষয়ের উপর আলোচনা করা হয়েছে। 
at length (phrase) - দীর্ঘ সময় ধরে। 

Complete Sentence: She deliberated on the information at length before concluding.
Meaning - তিনি উপসংহার করার আগে দীর্ঘ সময় ধরে এই তথ্য নিয়ে আলোচনা করেছিলেন।

অন্যান্য অপশনসমূহ, 
ক) Pondered - পর্যালোচিত; long - দীর্ঘ।
গ) Abstracted - অন্যমনস্ক; depth - গভীরতা। 
ঘ) Delved - খনন করা; height - উচ্চতা। 

অপশনসমূহ বিবেচনায় সঠিক উত্তরটি হচ্ছে - Deliberated........ length.

Source: 
1. Cambridge Dictionary. 
2. Accessible Dictionary by Bangla Academy. 
৩৬.
36 - 40: Replace the underlined part of each sentence with the option which is grammatically correct.
Arguably one of the worse crises in living memory, the present pandemic has claimed lives across the world.
  1. ক) Arguably one of the worse crises in living memory.
  2. খ) Arguably one on of the worse crises in living memories.
  3. গ) By being arguably one of the worse crises in living memory.
  4. ঘ) Arguably one of the worst crises in living memory
ব্যাখ্যা
One of the এর ব্যবহার: 
- 'one of the' superlative degree তে ব্যবহার হয়। 
- তাই adjective এর superlative form ব্যবহার হবে। 
- 'worse' এর superlative form হচ্ছে 'worst'. 

তাই সঠিক উত্তরটি হচ্ছে - Arguably one of the worst crises in living memory, the present pandemic has claimed lives across the world.

Source: Advanced Learner's Communicative English by Chowdhury & Hossain.
৩৭.
Unable to reach a conclusion, the negotiation between the two parties kept getting elongated.
  1. ক) The negotiation between the two parties kept getting elongated.
  2. খ) The negotiation among the two parties kept getting elongated.
  3. গ) The two parties kept elongating the negotiation.
  4. ঘ) There was a lengthy negotiation between the two parties.
ব্যাখ্যা
প্রশ্নের বাক্যাংশটি - "the negotiation between the two parties kept getting elongated," এই অংশটি passive structure এ রয়েছে, যেখানে the negotiation is getting lengthened by some unnamed force.
এটা grammatically correct, কিন্তু এটা কিছুটা English speakers দের কাছে awkward or unnatural শোনায়।

ক) এই অপশনটি হুবহু প্রশ্নের বাক্যাংশের মতোই।

খ) "The negotiation among the two parties kept getting elongated," এটা grammatically incorrect কারণ আমরা "among" শব্দটি ব্যবহার করি দুইয়ের অধিক ব্যাক্তি বা বস্তুর ক্ষেত্রে। এখানে যেহেতু two parties রয়েছে তাই এখানে  "between" হবে।

ঘ) "There was a lengthy negotiation between the two parties," এটাও grammatically correct, কিন্তু এটি বাক্যের tense পরিবর্তন করে এবং মূল বাক্যের ongoing nature প্রকাশ করে না।

গ) "The two parties kept elongating the negotiation" এখানে, the two parties হচ্ছে subject এবং তারা সক্রিয়ভাবে আলোচনাকে দীর্ঘায়িত করছে। এটি ব্যবহার করলে বাক্যটি আরও natural-sounding হয়।

So, the best option to replace the underlined part of the sentence is গ) "The two parties kept elongating the negotiation".
৩৮.
One view of the economy contends that a large drop in oil prices should eventually lead to lowering interest rates, as well as lowering fears about inflation, a rally in stocks and bonds, and a weakening of the dollar.
  1. ক) Lowering interest rates, as well as lowering fears about inflation.
  2. খ) A lowering of interest rates and of fears about inflation.
  3. গ) A lowering of interest rates, along with fears about inflation.
  4. ঘ) Interest rates being lowered, along with fears about inflation.
ব্যাখ্যা
প্রদত্ত sentence এ তেলের দরপতনে কারণ বুঝাচ্ছে, 
- তাই বাক্যের parallelism নিয়ম অনুযায়ী সঠিক উত্তরটি হচ্ছে: A lowering of interest rates and of fears about inflation.

Complete sentence: One view of the economy contends that a large drop in oil prices should eventually lead to a lowering of interest rates and of fears about inflation, a rally in stocks and bonds, and a weakening of the dollar.
৩৯.
Presumed to be genetic or partially genetic in origin, about five in every 200 children are with a severe disorder.
  1. ক) Presumed to be genetic or partially genetic in origin, about five in every 200 children are born with a severe disorder.
  2. খ) Born with a severe disorder presumed to be genetic or partially genetic in origin, are about five in every 200 children.
  3. গ) About five in every 200 children are born with a severe disorder presumed to be genetic or partially genetic in origin.
  4. ঘ) About five in every 200 children, presumed to be genetic or partially genetic in origin, are born with a severe disorder.
ব্যাখ্যা
মূল বাক্যটিতে, "Presumed to be genetic or partially genetic in origin, about five in every 200 children are with a severe disorder," বাক্যাংশ "are with a severe disorder" ভুল ব্যবহার হয়েছে। ইংরেজিতে যখন আমরা জন্মগত বা অভিজাত অবস্থার কথা বলি, তখন আমরা সাধারণত "born with" ব্যবহার করি।
মূল বাক্যটিতে - "Presumed to be genetic or partially genetic in origin, about five in every 200 children are with a severe disorder," 
এখানে "are with a severe disorder" phrase  টি grammatically incorrect. 
ইংরেজিতে যখন আমরা জন্মগত বা অভিজাত অবস্থার কথা বলি, তখন আমরা সাধারণত "born with" ব্যবহার করি।

• Now let's discuss each option:

ক) "Presumed to be genetic or partially genetic in origin, about five in every 200 children are born with a severe disorder."
এই বাক্যটি grammatically correct, তবে এটি এভাবেও বোঝাতে পারে যে সমস্ত শিশুর (শুধু পাঁচটি নয়) একটি জেনেটিক ডিসঅর্ডার রয়েছে বলে ধারণা করা হয়।

খ) "Born with a severe disorder presumed to be genetic or partially genetic in origin, are about five in every 200 children."
এই বাক্যটি grammatically incorrect. 
It presents the information in a passive voice and has an inverted sentence structure, which is generally not used in this context.

গ) "About five in every 200 children are born with a severe disorder presumed to be genetic or partially genetic in origin."
এই বাক্যটি grammatically correct, এবং এটি সঠিক ভাবে প্রকাশ করে যে, গুরুতর ব্যাধিটি (শিশুদের নিজেদের নয়) যা জেনেটিক বা আংশিকভাবে জেনেটিক বলে অনুমান করা হয়।

ঘ) "About five in every 200 children, presumed to be genetic or partially genetic in origin, are born with a severe disorder." এই বাক্যটি grammatically correct, কিন্তু এখানেও ক) অপশনের মতো, এটি সমস্ত শিশুদের জেনেটিক বা আংশিক জেনেটিক ডিসঅর্ডার হিসেবে গণ্য করা হতে পারে।


So, the best option is গ), which makes the most sense in the given context and maintains grammatical correctness.
৪০.
Teratomas are unusual forms of cancer because they are composed of tissues such as tooth and bone not normally found in the organ in which the tumour appears.
  1. ক) Because they are composed of tissues such as tooth and bone.
  2. খ) Because they are composed of tissues like tooth and bone that are.
  3. গ) Because they are composed of tissues, like tooth and bone, tissues.
  4. ঘ) In that they are composed of tissues such as tooth and bone, tissues
ব্যাখ্যা
Best Choice - ঘ)
This option distinctly states that teratomas are composed of tissues such as tooth and bone, which are not usually found in the organ with the teratoma. এই অপশনটি স্পষ্টভাবে বলে যে, টেরাটোমা দাঁত এবং হাড়ের মতো টিস্যুগুলি দ্বারা গঠিত, যা সাধারণত টিউমার যে অঙ্গে প্রদর্শিত হয় সেখানে পাওয়া যায় না। এখানে 'tissues' word টির repetition প্রয়োজন কারণ এখানে এটি appositive - not normally found এর সাথে সম্পর্ক স্থাপন করছে।

ক) অপশন মূল বাক্যের অনুরূপ।

Option খ) ও গ) grammatically incorrect.