পরীক্ষা আর্কাইভ

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট

পরীক্ষাফ্রি সাপ্তাহিক মডেল টেস্টতারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 30 mins
মোট প্রশ্ন১৯০
সিলেবাস
"Award Mania: Season - 15” এর জন্য প্রযোজ্য -------------------------------------------- Live MCQ ফ্রি সাপ্তাহিক ফুল মডেল টেস্ট: বিসিএসের সম্পূর্ণ সিলেবাসের উপর ২০০ নাম্বারের ফুল মডেল টেস্ট। [Live MCQ - তে প্রতি শুক্রবার সবার জন্য ফ্রি একটি ফুল মডেল টেস্ট অনুষ্ঠিত হয়।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট · তারিখ অনির্ধারিত · ১৯০ প্রশ্ন

.
'মনশ্চক্ষু' এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. মন + চক্ষু
  2. মনশ + চক্ষু
  3. মনঃ + চক্ষু
  4. মনো + চক্ষু
সঠিক উত্তর:
মনঃ + চক্ষু
উত্তর
সঠিক উত্তর:
মনঃ + চক্ষু
ব্যাখ্যা

• 'মনশ্চক্ষু'-এর সন্ধি বিচ্ছেদ- 'মনঃ + চক্ষু'। 

• 'মনশ্চক্ষু'-এর সন্ধি বিচ্ছেদ এর নিয়ম:  
আগে বিসর্গ ও পরে চ্ বা ছ্ থাকলে বিসর্গ স্থানে শ্ হয়। শ্ পরের বর্ণে যুক্ত হয়।
যেমন:
- দুঃ + চরিত্র = দুশ্চরিত্র,  
- নিঃ + চয় = নিশ্চয়,
- নিঃ + চল = নিশ্চল,
- নিঃ + চিহ্ন = নিশ্চিহ্ন,
- নিঃ + চুপ = নিশ্চুপ,
- দুঃ + চিন্তা = দুশ্চিন্তা,
- দুঃ + চেষ্টা = দুশ্চেষ্টা,
- নভঃ + চর = নভশ্চর,
- মনঃ + চক্ষু = মনশ্চক্ষু,
- শিরঃ + ছেদ = শিরশ্ছেদ। 

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ। 

.
'গোয়েন্দা' কোন ভাষার শব্দ?
  1. পর্তুগিজ
  2. ফারসি
  3. আরবি
  4. তৎসম
সঠিক উত্তর:
ফারসি
উত্তর
সঠিক উত্তর:
ফারসি
ব্যাখ্যা

• 'গোয়েন্দা' — ফারসি ভাষার শব্দ।
- এটি বিশেষ্য পদ।

• 'গোয়েন্দা' শব্দের অর্থ: 
- গোপনে তথ্য সংগ্রহ যার পেশা, গুপ্তচর,
- রহস্যসন্ধানী, সত্যান্বেষী।

• ফারসি ভাষা থেকে আগত শব্দের উদাহরণ:
 গোলাপ, ওস্তাদ, কারখানা, কারচুপি, কারবার, কারিগর, কুস্তি, গোরস্থান।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

.
"আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।" - নিম্নরেখ শব্দটি কোন পদ?
  1. বিশেষ্য 
  2. বিশেষণ 
  3. যোজক 
  4. অব্যয়
সঠিক উত্তর:
বিশেষণ 
উত্তর
সঠিক উত্তর:
বিশেষণ 
ব্যাখ্যা

সঠিক উত্তর: খ) বিশেষণ।

ব্যাখ্যা:
বিশেষণের সংজ্ঞা:
বিশেষণ = যে পদ বিশেষ্য বা সর্বনামকে বিশেষিত (গুণ, অবস্থা, পরিমাণ নির্দেশ) করে।

বাক্য বিশ্লেষণ: "আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।"
- এখানে 'সোনার' শব্দটি বিশেষণ পদ।

কারণ, এই বাক্যে:
বাংলা = বিশেষ্য (দেশের নাম)। এবং, সোনার = বিশেষণ (বাংলাকে বিশেষিত করছে)
'সোনার' শব্দটি 'বাংলা' বিশেষ্যের গুণ বা বৈশিষ্ট্য প্রকাশ করছে।
 
'সোনার' শব্দের অর্থ:
- সোনার মতো মূল্যবান; সুন্দর, মনোরম।
এটি রূপক অর্থে ব্যবহৃত হয়েছে বাংলাদেশের সৌন্দর্য ও প্রিয়তা বোঝাতে।

 উৎস: ভাষা শিক্ষা - ড. হায়াৎ মামুদ।

.
বিদেশি ধাতু ‘খাট্’ কোন অর্থে ব্যবহৃত হয়?
  1. ভিন্ন করা
  2. নষ্ট হওয়া
  3. মেহনত করা
  4. সিক্ত হওয়া
সঠিক উত্তর:
মেহনত করা
উত্তর
সঠিক উত্তর:
মেহনত করা
ব্যাখ্যা

বিদেশি ধাতুগুলো যে অর্থে ব্যবহৃত হয় :
ধাতু     -  যে অর্থে ব্যবহৃত হয়
আঁট্  -  শক্ত করে বাঁধা;
ঝুল - দোলা;
খাট্ - মেহনত করা (বাগানের কাজে খাটা);
টান - আকর্ষণ;
লটক্  - ঝুলানো;
চেঁচ  - চিৎকার;
টুট্ - ছিন্ন হওয়া;
ঠেল্  - ঠ্যালা;
ভিজ্  - সিক্ত হওয়া।

উৎস : ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ব্যাকরণ।

.
"তেলা মাথায় তেল দেওয়া মনুষ্যজাতির রোগ-দরিদ্রের ক্ষুধা কেহ বুঝে না।" - বাক্যটি কোন রচনার অন্তর্গত?
  1. তৈল 
  2. বিড়াল
  3. মহেশ
  4. হৈমন্তী 
সঠিক উত্তর:
বিড়াল
উত্তর
সঠিক উত্তর:
বিড়াল
ব্যাখ্যা

'বিড়াল' প্রবন্ধ:
• বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত 'বিড়াল' একটি আকর্ষণীয় রম্যরচনা।
• প্রবন্ধটি 'কমলাকান্তের দপ্তর' গ্রন্থ থেকে সংকলিত হয়েছে।
• ‘রিড়াল’ রূপকের মাধ্যমে লেখক আমাদের সমাজের দরিদ্র, বঞ্চিত ও শোষিত মানুষের প্রতি ধনী সমাজের প্রভাবের কথা তুলে ধরেছেন।
• সমাজে শৃঙ্খলা আনতে হলে মানুষকে যে বিচারবুদ্ধি নিয়ে চলতে হবে এবং বৈষম্য দূর করতে হলে যে মানুষকেই প্রধান ভূমিকা পালন করতে হবে তা লেখক সুস্পষ্টভাবে প্রবন্ধটিতে তুলে ধরেছেন।

• বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 'বিড়াল' প্রবন্ধের অংশবিশেষ:

“দেখ, যদি অমুক শিরোমণি, কি অমুক ন্যায়ালঙ্কার আসিয়া তোমার দুধটুকু খাইয়া যাইতেন, তবে তুমি কি তাঁহাকে ঠেঙ্গা লইয়া মারিতে আসিতে? বরং যোড়হাত করিয়া বলিতে, আর একটু কি আনিয়া দিব? তবে আমার বেলা লাঠি কেন? তুমি বলিবে, তাঁহারা অতি পণ্ডিত, বড় মান্য লোক। পণ্ডিত বা মান্য বলিয়া কি আমার অপেক্ষা তাঁহাদের ক্ষুধা বেশী? তা ত নয়- তেলা মাথায় তেল দেওয়া মনুষ্যজাতির রোগ-দরিদ্রের ক্ষুধা কেহ বুঝে না। যে খাইতে বলিলে বিরক্ত হয়, তাহার জন্য ভোজের আয়োজন কর-আর যে ক্ষুধার জ্বালায় বিনা আহ্বানেই তোমার অন্ন খাইয়া ফেলে, চোর বলিয়া তাহার দণ্ড কর-ছি! ছি!
---------------------

• বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়:
- তিনি ১৮৩৮ সালে চব্বিশ পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।
- তিনি ছিলেন ঔপন্যাসিক, সাংবাদিক, বাংলার নবজাগরণের অন্যতম প্রধান পুরুষ।
- তাঁকে বাংলা উপন্যাসের জনক বলা হয়।
- তাঁর রচিত প্রথম কাব্যগ্রন্থ 'ললিতা তথা মানস' (১৮৫৬)।
- তাঁর রচিত প্রথম উপন্যাস 'রাজমোহনস ওয়াইফ'। এটি ইংরেজিতে লেখা।
- তাঁর রচিত বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস 'দুর্গেশনন্দিনী' (১৮৬৫)।
- আনন্দমঠ, দেবী চৌধুরানী ও সীতারাম তাঁর ত্রয়ী উপন্যাস।
- তিনি ১৮৯৪ সালে মৃত্যুবরণ করেন।

• তাঁর রচিত অন্যান্য উপন্যাস:
- কপালকুণ্ডলা,
- মৃণালিনী,
- বিষবৃক্ষ,
- ইন্দিরা,
- যুগলাঙ্গুরীয়,
- চন্দ্রশেখর,
- রাধারানী,
- রজনী,
- কৃষ্ণকান্তের উইল,
- রাজসিংহ।

উৎস: 'বিড়াল' প্রবন্ধ - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

.
"অধিবাসী" শব্দে ব্যবহৃত উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
  1. আধিপত্য
  2. উপরি
  3. ব্যাপ্তি
  4. উত্তম
সঠিক উত্তর:
আধিপত্য
উত্তর
সঠিক উত্তর:
আধিপত্য
ব্যাখ্যা

• 'অধিবাসী' শব্দে 'অধি' উপসর্গটি 'আধিপত্য' অর্থে ব্যবহৃত হয়েছে।

• 'অধিবাসী' অর্থ: 
- নিবাসী; বাসিন্দা।

• 'অধি' উপসর্গ(বাংলা):
- 'আধিপত্য' অর্থে: অধিকার, অধিপতি, অধিবাসী
- উপরি অর্থে: অধিরোহণ, অধিষ্ঠান।
- ব্যাপ্তি অর্থে: অধিকার, অধিবাস, অধিগত।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ ও ২০১৯ সংস্করণ) 

.
"সহোদর" - কোন সমাস?
  1. তৎপুরুষ সমাস
  2. কর্মধারয় সমাস
  3. বহুব্রীহি সমাস
  4. অব্যয়ীভাব সমাস
সঠিক উত্তর:
বহুব্রীহি সমাস
উত্তর
সঠিক উত্তর:
বহুব্রীহি সমাস
ব্যাখ্যা

• বহুব্রীহি সমাস:
- ​যে সমাসে পূর্ব বা পর কোন পদের অর্থ না বুঝিয়ে তৃতীয় কোন অর্থ প্রকাশ করে তাকে বহুব্রীহি সমাস বলে।
যেমন:
- দশ আনন যার = দশানন,
- চার পা বিশিষ্ট প্রাণী = চতুষ্পদ,
- পদ্ম নাভিতে যার = পদ্মনাভ,
- সমান তীর্থ যাদের = সতীর্থ,
- সমান উদর যার = সহোদর।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

.
বাক্যে কোনো প্রসঙ্গ অবতারণার আগে কোন যতিচিহ্নটি বসে?
  1. সেমিকোলন
  2. কোলন
  3. কমা
  4. হাইফেন 
সঠিক উত্তর:
কোলন
উত্তর
সঠিক উত্তর:
কোলন
ব্যাখ্যা

• কোলন:
একটি অপূর্ণ বাক্যের পর অন্য একটি বাক্য লিখতে হলে কোলন ব্যবহার করতে হয়।
যেমন:
- 'সভায় ঠিক করা হল: এক মাস পর আবার সভা অনুষ্ঠিত হবে।'

নিম্নলিখিত স্থানে কোলন ব্যবহৃত হয় -
- বাক্যে কোনো প্রসঙ্গ অবতারণার আগে কোলন বসে।
যেমন- শপথ নিলাম: পাশ করবই।

- কটা বাজে কত মিনিট তা সংখ্যায় নির্দেশ করতে। যেমন- ৭: ২০।
- নাটকের চরিত্রের পরে ও সংলাপের আগে। যেমন- রাজা: উজিররা সবাই এসে হাসির হও।
- গণিতে অনুপাত বোঝাতে কোলন বসে। যেমন- ৫:৩।

উৎস: উচ্চমাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

.
"ফ্যাশনটা হলো মুখোশ, স্টাইলটা হলো মুখশ্রী।" - প্রবাদপ্রতিম বাক্যটি কোন উপন্যাসের?
  1. ঘরে-বাইরে 
  2. বউ ঠাকুরাণীর হাট
  3. শেষের কবিতা
  4. যোগাযোগ 
সঠিক উত্তর:
শেষের কবিতা
উত্তর
সঠিক উত্তর:
শেষের কবিতা
ব্যাখ্যা

• 'শেষের কবিতা' উপন্যাস: 
- রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'শেষের কবিতা' একটি উপন্যাস।
- এটি প্রকাশিত হয় ১৯২৯ সালে।
- এটিকে কাব্যোপন্যাসও বলা হয়।
- শেষের কবিতা উপন্যাস বিংশ শতকের বাংলার নবশিক্ষিত অভিজাত সমাজের জীবনকথা।

- উপন্যাসের কতিপয় বাক্য আজ প্রবাদের মর্যাদা পেয়েছে।
যেমন:
- ফ্যাশনটা হলো মুখোশ, স্টাইলটা হলো মুখশ্রী।
- কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও - এই কবিতা দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর শেষের কবিতা উপন্যাসের সমাপ্তি টানেন।

• এই উপন্যাসের অন্যতম চরিত্র - 
- অমিত,
- কেতকী ও
- লাবণ্য।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ও বাংলাপিডিয়া।

১০.
মুক্তিযুদ্ধভিত্তিক গল্প “রেইনকোট” এর রচয়িতা কে?
  1. আলাউদ্দিন আল আজাদ 
  2. শওকত ওসমান
  3. আখতারুজ্জামান ইলিয়াস
  4. সেলিনা হোসেন
সঠিক উত্তর:
আখতারুজ্জামান ইলিয়াস
উত্তর
সঠিক উত্তর:
আখতারুজ্জামান ইলিয়াস
ব্যাখ্যা

 “রেইনকোট” ছোটগল্প:
• আখতারুজ্জামান ইলিয়াস রচিত রেইনকোট একটি মুক্তিযুদ্ধভিত্তিক ছোটগল্প।
• রেইনকোট ছোটগল্পটিতে মনস্তাত্ত্বিক ব্যাপার থাকলেও এটি মূলত প্রতীকী গল্প৷
• ‘রেইনকোট’ গল্পটি ১৯৯৫ সালে প্রকাশিত হয়।
• মুক্তিযোদ্ধা শ্যালকের রেইনকোট গায়ে দিয়ে ভীতু প্রকৃতির নুরুল হুদার মধ্যে সঞ্চারিত হয় যে উষ্ণতা, সাহস ও দেশপ্রেম - তারই ব্যঞ্জণাময় প্রকাশ ঘটেছে এ গল্পে৷
• এটি লেখকের সর্বশেষ গল্পগ্রন্থ 'জাল স্বপ্ন স্বপ্নের জাল' (১৯৯৭) গ্রন্থে সংকলিত হয়। 
• 'জাল স্বপ্ন স্বপ্নের জাল' আক্তারুজ্জামান ইলিয়াস রচিত সংকলনের বিভিন্ন গল্পে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে মুক্তিযুদ্ধ এবং যুদ্ধ-পরবর্তী রাজনৈতিক এবং সামাজিক বাস্তবতার চিত্র ফুটে উঠেছে।

উৎস: সাহিত্য পাঠ, একাদশ-দ্বাদশ শ্রেণির বোর্ডবই;  বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা;  'জাল স্বপ্ন স্বপ্নের জাল' গল্পগ্রন্থ।

১১.
'অহি' এর সমার্থক শব্দ নয় কোনটি?
  1. আশীবিষ
  2. নাগ
  3. ভুজঙ্গ
  4. অক্ষি
সঠিক উত্তর:
অক্ষি
উত্তর
সঠিক উত্তর:
অক্ষি
ব্যাখ্যা

• অহি (বিশেষ্য পদ):
অর্থ:
- সাপ;
- সর্প।

• 'সাপ' এর সমার্থক শব্দ - অহি, আশীবিষ, নাগ, ফণী, ভুজঙ্গ, সর্প।

অন্যদিকে, 
• 'চোখ' এর সমার্থক শব্দ: অক্ষি, চক্ষু, নয়ন, নেত্র, লোচন।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১২.
‘বচনে কুশল’ এর এক কথায় প্রকাশ - 
  1. বচসা
  2. বাচাল
  3. বাগ্মী
  4. বক্ষ্যমাণ
সঠিক উত্তর:
বাগ্মী
উত্তর
সঠিক উত্তর:
বাগ্মী
ব্যাখ্যা

• ‘বচনে কুশল’ এর এক কথায় প্রকাশ - বাগ্মী।

অন্যদিকে:
- 'বেশি কথা বলে যে' এর এক কথায় প্রকাশ - বাচাল।
- 'বাক্যের দ্বারা কৃতকলহ' এর এক কথায় প্রকাশ - বচসা।
- ‘বলা হতে যাচ্ছে বা হবে’ এক কথায় প্রকাশ - বক্ষ্যমাণ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১৩.
'সৌম্য' এর বিপরীত শব্দ কোনটি?
  1. প্রশান্ত
  2. শুষ্ক
  3. প্রসন্ন
  4. উগ্র
সঠিক উত্তর:
উগ্র
উত্তর
সঠিক উত্তর:
উগ্র
ব্যাখ্যা

• 'সৌম্য' শব্দের বিপরীতার্থক শব্দ - উগ্র।

• কয়েকটি গুরুত্বপূর্ণ বিপরীতার্থক শব্দ:
- 'উদ্ধত' এর বিপরীত শব্দ- বিনীত, 
- 'হরদম' শব্দের বিপরীত শব্দ-  কদাচিৎ,
- সুকৃতি' শব্দের বিপরীত শব্দ- দুষ্কৃতি, 
- 'নিষিদ্ধ' শব্দের বিপরীত শব্দ- আদিষ্ট। 
- 'ভীরু' এর বিপরীত শব্দ- 'নির্ভীক', 
- 'মহাজান' এর বিপরীত শব্দ- 'খাতক', 
- 'ভাটি' এর বিপরীত শব্দ- 'উজান,
- 'বিষ' এর বিপরীত শব্দ- 'অমৃত', 
- 'সিক্ত' এর বিপরীত শব্দ- 'শুষ্ক'। 

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ ও মোহাম্মদ আমীন।

১৪.
"বহুদিন ধরে অপেক্ষা করে আছি।" - এই বাক্যে 'ধরে' কী?
  1. বিশেষ অনুসর্গ
  2. ক্রিয়াজাত অনুসর্গ 
  3. বিদেশি অনুসর্গ
  4. সাধারণ অনুসর্গ
সঠিক উত্তর:
ক্রিয়াজাত অনুসর্গ 
উত্তর
সঠিক উত্তর:
ক্রিয়াজাত অনুসর্গ 
ব্যাখ্যা

অনুসর্গ: 
- যেসব শব্দ কোনো শব্দের পরে বসে শব্দটিকে বাক্যের সাথে সম্পর্কিত করে, সেসব শব্দকে অনুসর্গ বলে।
যেমন:
- বিনা, তরে, দ্বারা, দিয়ে, বই, পানে, নামে, মত, কাছে, ধরে, নিয়োগ ইত্যাদি।

অনুসর্গকে দুই ভাগে ভাগ করা যায়:
- সাধারণ অনুসর্গ ও
- ক্রিয়াজাত অনুসর্গ।

সাধারণ অনুসর্গ- যেসব অনুসর্গ ক্রিয়া ছাড়া অন্য শব্দ থেকে তৈরি হয়, সেগুলোকে সাধারণ অনুসর্গ বলা হয়।
যেমন,
উপরে- মাথার উপরে নীল আকাশ।
কাছে- কার কাছে গেলে জানা যাবে?
জন্যে- হারানো ঘড়িটার জন্যে অনেক কেঁদেছি।
দ্বারা- এমন কাজ তোমার দ্বারা হবেনা।

ক্রিয়াজাত অনুসর্গ:
- যেসব অনুসর্গ ক্রিয়াপদ থেকে তৈরি হয়েছে, সেগুলোকে ক্রিয়াজাত অনুসর্গ বলে।
যেমন,
করে- ভালো করে খেয়ে নাও।
দিয়ে-মন দিয়ে লেখাপড়া করা দরকার।
ধরে- বহুদিন ধরে অপেক্ষা করে আছি।
থেকে- ঢাকা থেকে বরিশাল যেতে পদ্মানদী পার হতে হয়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ ও ২০২২ সংস্করণ)।

১৫.
মধ্যযুগের (১৫শ শতকের) বাংলা সাহিত্যের কবি -
  1. আলাওল
  2. শাহ মুহম্মদ সগীর
  3. শেখ ফয়জুল্লাহ
  4. আবদুল হাকিম
সঠিক উত্তর:
শাহ মুহম্মদ সগীর
উত্তর
সঠিক উত্তর:
শাহ মুহম্মদ সগীর
ব্যাখ্যা

• শাহ মুহম্মদ সগীর:
- মধ্যযুগের তথা বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি শাহ মুহম্মদ সগীর।
- তিনি পনের শতকের কবি ছিলেন।
- গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালে তিনি এ কাব্য রচনা করেন।
- অনুবাদ সাহিত্যে বা রোমাণ্টিক প্রণয়োপাখ্যান ধারার প্রথম কবি - শাহ্‌ মুহম্মদ সগীর।
- শাহ মুহম্মদ সগীরের শ্রেষ্ঠ অনুবাদকর্ম ইউসুফ-জুলেখা।
- তিনি পারস্যের জামী রচিত 'ইউসুফ জুলেখা' কাব্যের বাংলা অনুবাদ করেন যা এই ধারার আদি গ্রন্থ।

অন্যদিকে,
•  শেখ ফয়জুল্লাহ: 
- শেখ ফয়জুল্লাহ (১৬শ শতক) মধ্যযুগীয় বাংলা সাহিত্যের কবি।
- তাঁর জন্মস্থান নিয়ে মতভেদ আছে। বিভিন্ন মতে তাঁর জন্মস্থান হিসেবে পশ্চিমবঙ্গের বারাসত, দক্ষিণ রাঢ় এবং কুমিল্লার নাম উল্লিখিত হয়েছে।

• আলাওল:
- আরাকান রাজসভার শ্রেষ্ঠ কবি আলাওল ১৭শতক/ মধ্যযুগের শ্রেষ্ঠ মুসলিম কবি ছিলেন।
- তাঁর আনুমানিক জন্ম ১৬০৭ সালে।

• আবদুল হাকিম:
- আবদুল হাকিম চট্টগ্রামের সন্দীপের ভুলুয়া গ্রামে জন্মগ্রহণ করেন ১৬২০ খ্রিষ্টাব্দে।
- তিনি সতেরো শতেকের কবি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

১৬.
"তিরষ্কার ও ভাস্কর বানান লিখতে অনেকেই ভুল করে।" - এখানে ‘তিরষ্কার’, ‘ভাস্কর’- শব্দ দুটি সম্পর্কে কোনটি সঠিক?
  1. প্রথমটি সঠিক, দ্বিতীয়টি ভুল
  2. প্রথমটি ভুল, দ্বিতীয়টি সঠিক
  3. দুটোই ভুল
  4. দুটোই সঠিক
সঠিক উত্তর:
প্রথমটি ভুল, দ্বিতীয়টি সঠিক
উত্তর
সঠিক উত্তর:
প্রথমটি ভুল, দ্বিতীয়টি সঠিক
ব্যাখ্যা

• "তিরষ্কার ও ভাস্কর বানান লিখতে অনেকেই ভুল করে।" - এখানে ‘তিরষ্কার’, ‘ভাস্কর’- শব্দ দুটির মধ্যে- প্রথমটি ভুল, দ্বিতীয়টি সঠিক।

• র-ধ্বনির পরে যদি অ, আ ভিন্ন অন্য স্বরধ্বনি থাকে, তবে তার পরে 'ষ' হয়।
যেমন - পরিষ্কার; তিরস্কার।
কিন্তু, অ, আ স্বরধ্বনি থাকলে 'স' হয়।
যেমন - পুরস্কার; ভাস্কর।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান; বাংলা বানানের নিয়ম- ড. হায়াৎ মামুদ।

১৭.
যৌগিক শব্দ- 
  1. সন্দেশ
  2. গোলাপ
  3. গায়ক
  4. পঙ্কজ
সঠিক উত্তর:
গায়ক
উত্তর
সঠিক উত্তর:
গায়ক
ব্যাখ্যা

• যৌগিক শব্দ: 
যে সব শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই, তাদের যৌগিক শব্দ বলে।

অর্থাৎ, শব্দগঠনের প্রক্রিয়ায় যাদের অর্থ পরিবর্তিত হয় না, তাদেরকে যৌগিক শব্দ বলে।
যেমন-
- গায়ক (মূল শব্দ) - গৈ+অক (শব্দ গঠন অর্থ) - যে গান করে (অর্থ)।
- মধুর = মধু + র; অর্থ - মধুর মতো মিষ্টি গুণযুক্ত।

অন্যদিকে,
- মৌলিক শব্দ: গোলাপ, লাল, নীল, হাত, পা, তিন ইত্যাদি।
- রূঢ় বা রূঢ়ী শব্দ :  সন্দেশ, জ্যাঠামি ,প্রবীণ, অতিথি, কুশল, গবাক্ষ, দুহিতা, পাঞ্জাবি, বাঁশি, রাখাল, স্নাতক, তৈল ইত্যাদি।
- যােগরূঢ় শব্দ : জলদ, পঙ্কজ, মন্দির, জলদ, রাজপুত, অন্ন, জলধি, মহাযাত্রা, সরােজ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

১৮.
পরের ‘ই-কার’ আগেই উচ্চারিত হওয়ার রীতিকে কী বলে?
  1. অভিশ্রুতি
  2. সমীভবন
  3. অসমীকরণ
  4. অপিনিহিতি
সঠিক উত্তর:
অপিনিহিতি
উত্তর
সঠিক উত্তর:
অপিনিহিতি
ব্যাখ্যা

অপিনিহিতি:
- পরের ই-কার আগে উচ্চারিত হলে কিংবা যুক্ত ব্যঞ্জধব্বনির আগে ই -কার বা উ-কার উচ্চারিত হলে তাকে অপিনিহিতি বলে।

যেমন:
- চারি > চাইর,
- আজি > আইজ,
- সত্য > সইত্য,
- রাখিয়া > রাইখ্যা,
- বাক্য > বাইক্য ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

১৯.
নিচের কোনটি নাসিক্য ধ্বনি নয়?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা

• নাসিক্য ধ্বনি:
, ঞ, ণ, ন, ম-এ পাঁচটি বর্ণে দ্যোতিত ধ্বনির উচ্চারণে নাক ও মুখ দিয়ে কিংবা কেবল নাক দিয়ে ফুসফুস-তাড়িত বাতাস বের হয় বলে এদের বলা হয় নাসিক্য ধ্বনি এবং প্রতীকী বর্ণগুলোকে বলা হয় নাসিক্য বর্ণ।

অন্যদিকে,
• শ, ষ, স, হ- এ চারটি বর্ণে দ্যোতিত ধ্বনি উচ্চারণের সময় আমরা শ্বাস যতক্ষণ উষ্মধ্বনি বা শিশধ্বনি।

উৎস: বাংলা ভাষার ব্যকারণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।

২০.
"ব্যাকরণ কৌমুদী" - কে রচনা করেন?
  1. রাজা রামমোহন রায়
  2. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  3. ড. সুকুমার সেন
  4. ড. মুহম্মদ এনামুল হক
সঠিক উত্তর:
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
উত্তর
সঠিক উত্তর:
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ব্যাখ্যা

• ব্যাকরণ কৌমুদী:
- 'ব্যাকরণ কৌমুদী' ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত ব্যাকরণ গ্রন্থ।
- তিনি মোট চারটি খণ্ডে গ্রন্থটি রচনা করেন।
- প্রথম ও দ্বিতীয় খণ্ড প্রকাশিত হয় ১৮৫৩ সালে, তৃতীয় খণ্ড প্রকাশিত হয় ১৮৫৪ সালে এবং চতুর্থ খণ্ড প্রকাশিত হয় ১৮৬২ সালে।
- ‘ব্যাকরণ কৌমুদী’ গ্রন্থটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিখ্যাত বৈয়াকরণিক পাণিনির অষ্টাধ্যায়ী নামক সংস্কৃত ব্যাকরণ থেকে অনুবাদ করেন। 

আরো উল্লেখযোগ্য কিছু ব্যাকরণ গ্রন্থ রচয়িতা:
• 'ব্যাকরণ মঞ্জুরী' এর লেখক - ড. মুহম্মদ এনামুল হক।
• 'ব্যাকরণ কৌমুদী' এর লেখক - ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
• 'বাঙ্গালা ব্যাকরণ' এর রচয়িতা-ড. মুহম্মদ শহীদুল্লাহ। 
• "ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ " - গ্রন্থের রচয়িতা ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়।
• ১৯০০ সালে হৃষিকেশ শাস্ত্রী রচিত ব্যাকরণ গ্রন্থ: 'বাঙ্গালা ব্যাকরণ'।
• ড. সুকুমার সেন - 'ভাষার ইতিবৃত্ত' (১৯৩৯)।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, এবং বাংলাপিডিয়া।

২১.
'কল্লোল' পত্রিকার সাথে সংশ্লিষ্ট ছিলেন- 
  1. অচিন্ত্যকমার সেনগুপ্ত
  2. বুদ্ধদেব বসু
  3. মানিক বন্দ্যোপাধ্যায়
  4. উপরের সবাই 
সঠিক উত্তর:
উপরের সবাই 
উত্তর
সঠিক উত্তর:
উপরের সবাই 
ব্যাখ্যা

• 'কল্লোল' পত্রিকা:
- অতি আধুনিক লেখকগোষ্ঠীর মুখপাত্র হিসেবে এই পত্রিকাটি ১৯২৩ সালে প্রথম প্রকাশিত হয়।
- কলকাতা থেকে মাসিক 'কল্লোল' পত্রিকা প্রকাশিত হয়েছিল।
- এ পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন দীনেশরঞ্জন দাশ।
- 'কল্লোল' পত্রিকার লেখক ছিলেন অচিন্ত্যকমার সেনগুপ্ত, শৈলজানন্দ মুখােপাধ্যায়, বুদ্ধদেব বসু, প্রেমেন্দ্র মিত্র, মানিক বন্দ্যোপাধ্যায়, কাজী নজরুল ইসলাম ও মোহিতলাল মজুমদার প্রমুখ।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।

২২.
"ওরে বাছা মাতৃকোষে রতনের রাজি,
এ ভিখারী দশা তবে কেন তোর আজি?"- কোন কবির লেখা?
  1. আব্দুল হাকিম
  2. মাইকেল মধুসূদন দত্ত
  3. রবীন্দ্রনাথ ঠাকুর
  4. গোলাম মোস্তফা
সঠিক উত্তর:
মাইকেল মধুসূদন দত্ত
উত্তর
সঠিক উত্তর:
মাইকেল মধুসূদন দত্ত
ব্যাখ্যা

• "ওরে বাছা মাতৃকোষে রতনের রাজি, 
এ ভিখারী দশা তবে কেন তোর আজি।"- আলোচ্য পঙ্‌ক্তিটি মাইকেল মধুসূদন দত্ত রচিত 'বঙ্গভাষা' কবিতা থেকে নেয়া হয়েছে। 
- 'বঙ্গভাষা' কবিতাটি একটি সনেট এবং এটি কবির ''চতুর্দশপদী কবিতাবলী''র অন্তর্ভূক্ত।

বঙ্গভাষা- 
মাইকেল মধুসূদন দত্ত।

"হে বঙ্গ, ভাণ্ডারে তব বিবিধ রতন;--
তা সবে, (অবোধ আমি!) অবহেলা করি,
পর-ধন-লোভে মত্ত, করিনু ভ্রমণ
পরদেশে, ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি।
কাটাইনু বহু দিন সুখ পরিহরি।
অনিদ্রায়, নিরাহারে সঁপি কায়, মনঃ,
মজিনু বিফল তপে অবরেণ্যে বরি;--
কেলিনু শৈবালে; ভুলি কমল-কানন!

স্বপ্নে তব কুললক্ষ্মী কয়ে দিলা পরে--
“ওরে বাছা, মাতৃকোষে রতনের রাজি,
এ ভিখারী-দশা তবে কেন তোর আজি?
যা ফিরি, অজ্ঞান তুই, যা রে ফিরি ঘরে!”
পালিলাম আজ্ঞা সুখে; পাইলাম কালে
মাতৃ-ভাষা-রূপে খনি, পূর্ণ মণিজালে॥"

উৎস: বঙ্গভাষা, মাইকেল মধুসূদন দত্ত।

২৩.
"আদবকায়দা শিক্ষা; স্ত্রীশিক্ষা"- গ্রন্থ কে রচনা করেন?
  1. বেগম রোকেয়া 
  2. সুফিয়া কামাল
  3. সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী
  4. ড. লুৎফুর রহমান 
সঠিক উত্তর:
সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী
উত্তর
সঠিক উত্তর:
সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী
ব্যাখ্যা

সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী: 
- সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী লেখক, বাগ্মী এবং কৃষক নেতা।
- তিনি সিরাজগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন (এ কারণেই তিনি তাঁর নামের সঙ্গে ‘সিরাজী’ উপাধি যুক্ত করেন)।
- সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ১৮৮০ খ্রিস্টাব্দে সিরাজগঞ্জে জন্মগ্রহণ করেন।

তিনি "আদবকায়দা শিক্ষা; স্ত্রীশিক্ষা"- নামক গ্রন্থ রচনা করেন। এসব গ্রন্থে সমাজ ও সংসারের অভীপ্সিত উন্নতি ও কল্যাণ যে শিক্ষা ও স্বাধীনতা আনয়ন কর্মতে পারে তা বুক্ত হয়েছে। 

তাঁর রচিত কাব্যগ্রন্থ: 
- অনল প্রবাহ, 
- আকাঙ্ক্ষা, 
- উচ্ছ্বাস, 
- উদ্বোধন, 
- নব উদ্দীপনা, 
- স্পেন বিজয় কাব্য, 
- সঙ্গীত সঞ্জীবনী। 

তাঁর রচিত উপন্যাস: 
- রায়নন্দিনী, 
- তারাবাঈ, 
- ফিরোজা বেগম, 
- নূরুদ্দীন। 

তাঁর রচিত  প্রবন্ধ:
- স্বজাতি প্রেম,
- তুর্কি নারী জীবন, 
- স্পেনীয় মুসলমান সভ্যতা। 

ভ্রমণ কাহিনী: 
 -তুরস্ক ভ্রমণ। 

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া।

২৪.
নেপালে প্রাপ্ত পুঁথিতে চর্যাপদের নাম কী ছিল?
  1. আশ্চর্যচর্যাপদ
  2. চর্যাগীতিকোষবৃত্তি
  3. চর্যাচর্যবিনিশ্চয়
  4. চর্যাশ্চর্যবিনিশ্চয়
সঠিক উত্তর:
চর্যাচর্যবিনিশ্চয়
উত্তর
সঠিক উত্তর:
চর্যাচর্যবিনিশ্চয়
ব্যাখ্যা

চর্যাপদের সংস্কৃত টীকা:
- সংস্কৃত ভাষায় মুনিদত্ত চর্যাপদের ব্যাখ্যা করেন। তিনি ১১নং পদের ব্যাখ্যা করেননি।

- হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কৃত পুঁথিতে মূল চর্যাপদ ও মুনিদত্তের সংস্কৃত টীকা যুক্ত করা হয়েছে। পুঁথিটি খণ্ডিত ছিল বলে টীকাকারের নাম পাওয়া যায় নি। পরে ড. প্রবোধচন্দ্র বাগচী একই সংকলনের তিব্বতি অনুবাদ আবিষ্কার করেন এবং তাতে টীকাকার হিসেবে মুনিদত্তের উল্লেখ পাওয়া যায়। আবিষ্কৃত পুঁথিটি মুনিদত্তের মূল সংকলন গ্রন্থ নয়-এটি ছিল অনুলিপি অথবা অনুলিপির অনুলিপি।

- চর্যাপদের প্রাপ্ত পুঁথিতে উল্লেখকৃত সংস্কৃত টীকাকার মুনিদত্তের মতানুসারে এই পদসংগ্রহের নাম 'আশ্চর্যচর্যাচয়'। নেপালে প্রাপ্ত পুঁথিতে পদগুলোর নাম দেওয়া হয়েছে 'চর্যাচর্যবিনিশ্চয়'। এ দুটি নাম মিলিয়ে ড. প্রবোধচন্দ্র বাগচী 'চর্যাশ্চর্যবিনিশ্চয়' নামের পরিকল্পনা করেন। সে আমলে শত শত চর্যাগীতি রচিত হয়েছিল বলে অনুমান করা হয়। মুনিদত্তের মত অনেকেই বিভিন্ন চর্যাগীতির টীকা রচনা করেছিলেন।

- চর্যাপদ তিব্বতি ভাষায় অনুবাদ করেন কীর্তিচন্দ্র। ১৯৩৮ সালে প্রবোধচন্দ্র বাগচী চর্যাপদের তিব্বতি ভাষার অনুবাদ আবিষ্কার করেন। কীর্তিচন্দ্র মুনিদত্তের টীকার তিব্বতি অনুবাদ করেছিলেন 'চর্যাগীতিকোষবৃত্তি' নামে। এতে মনে হয় মূল সংকলনের নাম ছিল 'চর্যাগীতিকোষ'। আধুনিক পণ্ডিতগণের অনুমান যে পুঁথিটির নাম ছিল 'চর্যাগীতিকোষ' এবং এর সংস্কৃত টীকার নাম 'চর্যাচর্যবিনিশ্চয়'।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, ড. মাহাবুবুল আলম।

২৫.
কোরেশী মাগন ঠাকুর কোন কাব্য রচনার জন্য পৃষ্ঠপোষকতা করেন?
  1. চন্দ্রাবতী
  2. ইউসুফ জুলেখা 
  3. পদ্মাবতী
  4. সতীময়না ও লোরচন্দ্রানী
সঠিক উত্তর:
পদ্মাবতী
উত্তর
সঠিক উত্তর:
পদ্মাবতী
ব্যাখ্যা

• কোরেশী মাগন ঠাকুর:
- কোরেশী মাগন ঠাকুর (১৭শ শতক) মধ্যযুগীয় বাংলা সাহিত্যের একজন কবি। তিনি চট্টগ্রামে জন্মগ্রহণ করেন।
- তিনি মধ্যযুগে আরাকান রাজ সভায় বাংলা সাহিত্যচর্চা শুরু হয়।
- কোরেশী মাগন ঠাকুর আরাকান রাজসভার প্রধান উজির ছিলেন।
- বাংলা, ফারসি, বর্মি ও সংস্কৃত ভাষায় মাগন ঠাকুরের অগাধ পাণ্ডিত্য ছিল। সঙ্গীত ও অলঙ্কারশাস্ত্রেও তাঁর দখল ছিল।

- রোসাঙ্গের কবি আলাওল তাঁর পৃষ্ঠপোষকতা লাভ করেন এবং তাঁরই নির্দেশে পদ্মাবতী (১৬৫২) ও সয়ফুলমুলুক বদিউজ্জামাল (১৬৫৯) কাব্য রচনা করেন। আলাওলকে দুটি কাব্য ‘পদ্মাবতী’ ও ‘সয়ফুলমুলক বদিউজ্জামান' লিখতে পৃষ্ঠপােষকতা করেছিলেন। মাগন ঠাকুর গুণীর সমাদর করতেন এবং তিনি নিজেও ছিলেন নানা গুণের অধিকারী।
- তাঁর রচিত চন্দ্রাবতী কাব্যের একটিমাত্র পুথি পাওয়া গেছে। এটি লোককাহিনী আশ্রিত রোম্যান্টিক প্রণয়কাব্য। বর্ণনাধর্মী এ কাব্যে সাহিত্যিক গুণের অভাব থাকলেও মধ্যযুগের কাব্য হিসেবে এর ঐতিহাসিক গুরুত্ব রয়েছে।

অন্যদিকে,
• 'চন্দ্রাবতী' কাব্যের রচয়িতা কোরেশী মাগন ঠাকুর।
• 'সতীময়না ও লোরচন্দ্রানী' কাব্যটির রচয়িতা- 'দৌলত কাজী'।
• বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কবি শাহ মুহম্মদ সগীর। তাঁর রচিত একটি রোমান্টিক প্রণয়োপাখ্যান 'ইউসুফ জুলেখা'। গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালে এ কাব্য রচনা করেন। 

উৎস: বাংলাপিডিয়া এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

২৬.
কাজী নজরুল ইসলাম রচিত ‘মধুমালা’ নাটকের চরিত্র কোনটি?
  1. মদনিকা
  2. কাঞ্চনমালা
  3. নুরু
  4. মাহবুবা
সঠিক উত্তর:
কাঞ্চনমালা
উত্তর
সঠিক উত্তর:
কাঞ্চনমালা
ব্যাখ্যা

• ‘মধুমালা’ গীতিনাট্য:
- মধুমালা কাজী নজরুল ইসলাম রচিত একটি গীতিনাট্য।
- রূপকথা বা ঐতিহ্যের আদলে রচিত নাটকটি ১৯৬০ সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়।

প্রধান চরিত্রগুলো হলো:
- মধুমালা,
- মদনকুমার,
- কাঞ্চনমালা,

• কাজী নজরুল ইসলাম:
- কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি এবং অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব।
- তিনি ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
- নজরুলের ডাক নাম ছিল ‘দুখু মিয়া’।
- বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি ‘বিদ্রোহী কবি’।
- কাজী নজরুল ইসলাম আধুনিক বাংলা গানের জগতে ‘বুলবুল’ নামে খ্যাত।

• কাজী নজরুল ইসলামের রচিত নাটক:
- ঝিলিমিলি,
- আলেয়া,
- মধুমালা (গীতিনাট্য)।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; ‘মধুমালা’ নাটক।

২৭.
'ঝরা পালক' কাব্যগ্রন্থটি কে লিখেছেন?
  1. সুফিয়া কামাল
  2. জীবনানন্দ দাশ
  3. আল মাহমুদ 
  4. বন্দে আলী মিয়া 
সঠিক উত্তর:
জীবনানন্দ দাশ
উত্তর
সঠিক উত্তর:
জীবনানন্দ দাশ
ব্যাখ্যা

• জীবনানন্দ দাশ:
- তিনি ১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি বরিশালে জন্মগ্রহণ করেন।
- তাঁদের আদি নিবাস ছিল বিক্রমপুরের গাওপাড়া গ্রামে।
- তাঁর পিতা সত্যানন্দ দাশ ছিলেন স্কুলশিক্ষক ও সমাজসেবক।
- মাতা কুসুমকুমারী দাশ ছিলেন একজন কবি।
- ১৯৫৪ খ্রিষ্টাব্দের ১৪ অক্টোবর জীবনানন্দ দাশ কলকাতায় এক ট্রাম-দুর্ঘটনায় আহত হন এবং ২২ অক্টোবর মৃত্যুবরণ করেন।

• 'ঝরা পালক' কাব্যগ্রন্থ:
- জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ- ঝরা পালক।
- কাব্যটি ১৯২৭ সালে প্রকাশিত হয়।
- এই কাব্যগ্রন্থে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সত্যেন্দ্রনাথ দত্তের অনুসরণ যেমন আছে, তেমনি আছে নতুন এক ভাষারীতি ও বাকপ্রতিমা রচনার চেষ্টা।

তাঁর উল্লেখযোগ্য রচনা:
• কাব্যগ্রন্থ:
- ঝরা পালক (এটি জীবনানন্দ দাশের প্রথম কাব্য গ্রন্থ),
- ধূসর পাণ্ডু লিপি,
- বনলতা সেন,
- মহাপৃথিবী,
- সাতটি তারার তিমির,
- রূপসী বাংলা,
- বেলা অবেলা কালবেলা।

• উপন্যাস:
- মাল্যবান,
- সুতীর্থ।

• প্রবন্ধগ্রন্থ:
- কবিতার কথা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ও বাংলাপিডিয়া।

২৮.
'চর্যাপদ' সম্পর্কে কোনটি মিথ্যা?
  1. ড. সুকুমার সেন মনে করেন পদসংখ্যা ৫১টি।
  2. ২৪নং পদটি খণ্ডিত আকারে পাওয়া গেছে।
  3. চর্যাপদ তিব্বতি ভাষায় অনুবাদ করেন কীর্তিচন্দ্র।
  4. ড. মুহম্মদ শহীদুল্লাহ্ সর্বপ্রথম চর্যাপদের ধর্মতত্ত্ব বিশ্লেষণ করেন।
সঠিক উত্তর:
২৪নং পদটি খণ্ডিত আকারে পাওয়া গেছে।
উত্তর
সঠিক উত্তর:
২৪নং পদটি খণ্ডিত আকারে পাওয়া গেছে।
ব্যাখ্যা

"২৪নং পদটি খণ্ডিত আকারে পাওয়া গেছে।" - তথ্যটি মিথ্যা। এখানে, ২৩নং পদটি খণ্ডিত আকারে পাওয়া গেছে।

চর্যাপদ:
• বাংলা সাহিত্যের প্রাচীনযুগের একমাত্র নিদর্শন চর্যাচর্যবিনিশ্চয় বা চর্যাগীতিকোষ বা চর্যাগীতি বা চর্যাপদ।
• ড. হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজদরবার গ্রন্থাগার থেকে এটি আবিষ্কার করেন।
• চর্যাপদের পদ সংখ্যা: চর্যাপদের পদ সংখ্যা ৫০টি। তবে সুকুমার সেন মনে করেন পদসংখ্যা ৫১টি।
• উদ্ধারকৃত পদের সংখ্যা: চর্যাপদের সাড়ে ৪৬টি পদ পাওয়া যায়। 
 
• অনুদ্ধারকৃত/বিলুপ্ত পদের সংখ্যা: সাড়ে ‍৩টি। প্রাপ্ত সাড়ে ৪৬টি পদের মধ্যে ভুসুকুপা রচিত ২৩নং পদটি খণ্ডিত আকারে পাওয়া গেছে। পদটির ৬টি পদ পাওয়া গেছে কিন্তু বাকি ৪টি পদ পাওয়া যায়নি।
• এছাড়াও চর্যাপদের ২৪নং (কাহ্নপা রচিত), ২৫নং (তন্ত্রীপা রচিত) এবং ৪৮নং (কুক্কুরীপা রচিত) পদগুলো পাওয়া যায়নি। 

• চর্যাপদ তিব্বতি ভাষায় অনুবাদ করেন কীর্তিচন্দ্র। 
• ১৯৩৮ সালে প্রবোধচন্দ্র বাগচী চর্যাপদের তিব্বতি ভাষার অনুবাদ আবিষ্কার করেন।
• সংস্কৃত ভাষায় মুনিদত্ত চর্যাপদের ব্যাখ্যা করেন। তিনি ১১নং পদের ব্যাখ্যা করেননি।

- চর্যাপদ তিব্বতি ভাষায় অনুবাদ করেন কীর্তিচন্দ্র।
- ১৯৩৮ সালে প্রবোধচন্দ্র বাগচী চর্যাপদের তিব্বতি ভাষার অনুবাদ আবিষ্কার করেন।
- ১৯২৭ সালে ড. মুহম্মদ শহীদুল্লাহ্ সর্বপ্রথম চর্যাপদের ধর্মতত্ত্ব বিশ্লেষণ করেন।
- বিজয়চন্দ্র মজুমদার ১৯২০ সালে প্রথম চর্যাপদের ভাষা নিয়ে আলোচনা করেন।
- ১৯৪৬ সালে ড. শশীভূষণ দাশগুপ্ত সহজযান প্রসঙ্গে চর্যাপদের অন্তর্নিহিত তত্ত্বের ব্যাখ্যা করেন।
- বিহারের বিখ্যাত পণ্ডিত রাহুল সাংকৃত্যায়ন বৌদ্ধ সিদ্ধাচার্য, বৌদ্ধ সহজযান ও চর্যাগীতিকা নিয়ে ইংরেজি ও হিন্দিতে প্রচুর গবেষণা করেন।
 
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, এবং বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।

২৯.
মুসলমান নাট্যকার রচিত প্রথম নাটক- 
  1. বিষাদ-সিন্ধু
  2. নীলদর্পণ
  3. বসন্তকুমারী
  4. জমীদার দর্পণ
সঠিক উত্তর:
বসন্তকুমারী
উত্তর
সঠিক উত্তর:
বসন্তকুমারী
ব্যাখ্যা

• মীর মশাররফ হোসেন:
- ১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়া জেলার লাহিনীপাড়ায় তাঁর জন্ম।
- তিনি ছাত্রাবস্থায় সংবাদ প্রভাকর ও কুমারখালির গ্রামবার্তা প্রকাশিকা-র মফঃস্বল সংবাদদাতার দায়িত্ব পালন করেন।
- গ্রামবার্তার সম্পাদক কাঙাল হরিনাথ ছিলেন তাঁর সাহিত্যগুরু।
- তিনি আজিজননেহার ও হিতকরী নামে দুটি পত্রিকাও সম্পাদনা করেন।

• তাঁর রচিত নাটক:
- বসন্তকুমারী,
- জমীদার দর্পণ,
- বেহুলা গীতাভিনয়,
- টালা অভিনয়।

• 'বসন্তকুমারী' নাটক:
- মীর মশাররফ হোসেনের নাটকগুলোর মধ্যে 'বসন্তকুমারী নাটক অন্যতম।
- এ্টি মুসলমান নাট্যকার রচিত প্রথম নাটক।
- ইন্দ্রপুরের বিপত্নীক রাজার বৃদ্ধ বয়সে যুবতী স্ত্রী গ্রহণ, রাজার যুবক পুত্রের প্রতি বিমাতার আকর্ষণ এবং প্রেম নিবেদন, পুত্রের প্রত্যাখ্যান ও বিমাতার ষড়যন্ত্র' পরিশেষে রাজপরিবারের সকলের - মৃত্যু- এই কাহিনি অবলম্বনে 'বসন্তকুমারী নাটক রচিত।

• তাঁর রচিত উপন্যাস:
- বিষাদ সিন্ধু, 

• তাঁর রচিত আত্মজীবনীমূলক গ্রন্থ:
- উদাসীন পথিকের মনের কথা,
- গাজী মিয়াঁর বস্তানী, 
- আমার জীবনী,
- কুলসুম জীবনী ইত্যাদি।

অন্যদিকে,
- ‘জমীদার দর্পণ’ (১৮৭৩) মীর মশাররফ হোসেনের দ্বিতীয় নাটক।
- 'বিষাদ-সিন্ধু' মীর মশাররফ হোসেন রচিত উপন্যাস।
- 'কবর'- মুনীর চৌধুরী রচিত নাটক।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া।

৩০.
ফররুখ আহমদের "নৌফেল ও হাতেম" - কী ধরনের গ্রন্থ?
  1. কাহিনিকাব্য
  2. গীতিককাব্য
  3. কাব্যনাট্য
  4. মহাকাব্য
সঠিক উত্তর:
কাব্যনাট্য
উত্তর
সঠিক উত্তর:
কাব্যনাট্য
ব্যাখ্যা

• ‘নৌফেল ও হাতেম’ কাব্যনাট্য:
- আরব্য উপন্যাসের বিখ্যাত কাহিনি থেকে কবি ফররুখ আহমদ ‘নৌফেল ও হাতেম’ নামে একটি — কাব্যনাট্য রচনা করেছেন। ১৯৬১ সালে ঢাকার ইঞ্জিনিয়ার ইন্সটিটিউটে ঢাকা বেতার কেন্দ্রের শিল্পীবৃন্দ ‘নৌফেল ও হাতেম’ নাটকটি মঞ্চস্থ করেন এবং নাট্যমোদীদের দ্বারা তা উচ্চ প্রশংসিত হয়।

- ইতিপূর্বে ‘মাহে নও’ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশ পায় এবং ১৯৬১ সালের জুন মাসে পাকিস্তান লেখক সংঘের পক্ষে ড. কাজী মোতাহার হোসেন তা প্রকাশ করেন।

- ইসলামি রেনেসাঁর কবি ফররুখ আহমদ ‘নৌফেল ও হাতেম’ নাটকটিতে ইয়েমেনের শাহজাদা হাতেমকে মানবতাবাদী চরিত্র ও প্রতীকরূপে গ্রহণ করেছেন। হাতেমকে আদর্শবাদী ‘ন্যায়পরায়ণ’, পরোপকারী, সেবাব্রতী, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদকারী ও মহৎ মানবতাবাদীরূপে চিত্রিত করেছেন। অন্যদিকে নৌফেল ঈর্ষাপরায়ণ, অত্যাচারী, অহংকারী বাদশাহর প্রতীকে চিত্রিত করেছেন। বিজয় দেখিয়েছেন মানবতার। মুক্তি দেখিয়েছেন ইনসাফের।

-----------------
ফররুখ আহমদ রচিত অন্যান্য কাব্যগ্রন্থ:
- সাত সাগরের মাঝি,
- সিরাজাম মুনীরা,
-নৌফেল ও হাতেম,
- মুহূর্তের কবিতা,
- সিন্দাবাদ,
- হাতেমতায়ী,
- নতুন লেখা,
- হাবেদা মরুরকাহিনী।

উৎস: ‘নৌফেল ও হাতেম’ কাব্যনাট্য এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৩১.
"What's in a name? That which we call a rose,  
By any other name would smell as sweet." is said by-
  1. Desdemona
  2. Juliet
  3. Lady Macbeth
  4. Ophelia
সঠিক উত্তর:
Juliet
উত্তর
সঠিক উত্তর:
Juliet
ব্যাখ্যা

• What's in a name? That which we call a rose,
 By any other name would smell as sweet.  is said by Juliet.

- নাটকটির Act II. Scene II. তে নায়িকা Juliet, Romio -কে উদ্দেশ্য করে আলোচিত উক্তিটি করেন।
- Juliet মনে করে যে নামের চেয়ে বস্তুর প্রকৃতি বেশি গুরুত্বপূর্ণ।
- অর্থাৎ, গোলাপকে অন্য কোন নামেও ডাকা হলেও তার সৌন্দর্য ও সুবাস একই থাকবে।
- তার মতে, নাম শুধু একটি সামাজিক ট্যাগ, যা ভালোবাসার প্রকৃত অর্থকে পরিবর্তন করতে পারে না।

• Romeo and Juliet:
- এটি William Shakespeare -এর একটি বিখ্যাত রোমান্সধর্মী ট্র্যাজেডি নাটক, যা দুই প্রেমিক-প্রেমিকার করুণ পরিণতি নিয়ে রচিত।
- এ নাটকটির প্রেক্ষাপট ইতালির Verona.
- রোমিও হচ্ছে Montague এবং জুলিয়েট Capulet পরিবারের সদস্য। এই দুই পরিবারের মাঝে শত্রুতা বিদ্যমান। 
- নানা ঘটনা, দূর্ঘটনার পরিপ্রেক্ষিতে নাটকের শেষে ট্রাজিক পরিণতি বরণ করে নায়ক নায়িকা দুুজনেই।
- এই নাটক বিশ্বসাহিত্যের অন্যতম সেরা প্রেমের কাহিনি, যা যুগ যুগ ধরে ভালোবাসা ও ট্র্যাজেডির প্রতীক হয়ে আছে।

• Main characters:
- Juliet,
- Romeo,
- Count Paris,
- Tybalt,
- Friar Lawrence, etc.
 
• Famous quotations of Romeo and Juliet:
- "If love be rough with you, be rough with love; Prick love for pricking, and you beat love down." 
- "Good night, good night! parting is such sweet sorrow,
That I shall say good nighttill it be morrow."
- "Too swift arrives as tardy as too slow."
- "My only love sprung from my only hate!"
- "These violent delights have violent ends."
 
• William Shakespeare (1564-1616):
- William Shakespeare একাধারে একজন English poet, dramatist এবং actor.
- তাকে 'English National Poet' বলা হয়।
- Stratford-upon-Avon -এ জন্মগ্রহণ করেছেন বলে তাকে Bard of Avon বা Swan of Avon বলা হয়।
- তাকে অনেকেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ নাট্যকার হিসেবে বিবেচনা করেন।
- Shakespeare occupies a unique position in world literature.
- William Shakespeare মূলত তাঁর Drama and Sonnet -এর জন্য পরিচিত।
- তিনি মোট ১৫৪ টি sonnet এবং ৩৭ টি play লিখেছেন।
- এছাড়া তিনি Long narrative poem ও লিখেছেন।

অন্যদিকে,
- Desdemona - The heroine of 'Othello' by William Shakespeare.
- Lady Macbeth - The wife of Macbeth in the play 'Macbeth' by William Shakespeare.
- Ophelia - The heroine of 'Hamlet' by William Shakespeare.

Source:
1. Britannica.
2. SparkNotes.

৩২.
The author of the play "Exiles" is-
  1. G. B. Shaw
  2. T. S. Eliot
  3. Oscar Wilde
  4. James Joyce
সঠিক উত্তর:
James Joyce
উত্তর
সঠিক উত্তর:
James Joyce
ব্যাখ্যা

• The author of the play "Exiles" is James Joyce.

​• Exiles:
- Irish author James Joyce রচিত একটি নাটক, যা প্রথম ১৯১৮ সালে প্রকাশিত হয়।
- নাটকটি পরশ্রীকাতরতা, বিশ্বস্ততা, স্বরূপ এবং ব্যক্তিগত স্বাধীনতা ও সামাজিক প্রত্যাশার মধ্যে সংগ্রামের মত বেশ জটিল বিষয় নিয়ে রচিত।
- এটি Richard Rowan নামক একজন আইরিশ পুরুষের গল্প, যে ইউরোপে নির্বাসিত হয়ে বসবাস করে, এবং তার স্ত্রী Bertha, এবং close friend, Robert -এর সাথে সম্পর্কের সমস্যাগুলোর উপর ভিত্তি করে লেখা।

​• Main characters:
- Richard Rowan,
- Bertha,
- Robert, etc.

​• James Joyce (1882-1941):
- James Joyce was an Irish novelist.
- Joyce ভাষার পরীক্ষামূলক ব্যবহার এবং নতুন সাহিত্যিক পদ্ধতির অনুসন্ধানের জন্য পরিচিত।
- Modern Period -এর বিখ্যাত উপন্যাসিকদের মধ্যে James Joyce অন্যতম।
- তাকে আধুনিক সাহিত্যের অন্যতম প্রধান চরিত্র হিসেবে বিবেচনা করা হয়।
- Ulysses হলো James Joyce রচিত বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস।
- James Joyce তার 'Stream of Consciousness' (চেতনার অন্তঃশীল প্রবাহ) টেকনিকের জন্যে বিখ্যাত।

​• Notable Works:
- A Portrait of the Artist as a Young Man,
- After the Race (Short story),
- Chamber Music,
- Ulysses,
- Exiles,
- Stephen Hero,
- Dubliners,
- The Dead,
- The Sisters, etc.

Source: Britannica.

৩৩.
John Donne composed-
  1. A Lover's Complaint
  2. The Collar
  3. Hero and Leander
  4. The Flea
সঠিক উত্তর:
The Flea
উত্তর
সঠিক উত্তর:
The Flea
ব্যাখ্যা

• John Donne composed- 'The Flea'.

• The Flea:
- এটি John Donne -এর অন্যতম বিখ্যাত প্রেমের কবিতা, যা ১৬শ শতকের Metaphysical Poem -এর অনন্য দৃষ্টান্ত।
- এই কবিতায় প্রেম ও শারীরিক সম্পর্কের বিষয়টি চতুর ও বুদ্ধিদীপ্ত যুক্তির মাধ্যমে প্রকাশ করা হয়েছে।
- কবিতায় (flea) বা মাছির/মক্ষিকা মাধ্যমে কবি ভালোবাসার একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
- কবিতাটি ব্যঙ্গাত্মক, যৌক্তিক কৌশলপূর্ণ এবং যুক্তির খেলা দ্বারা সমৃদ্ধ।
- কবিতাটি Metaphysical Conceit, Argumentative Tone, Playfulness ইত্যাদি বৈশিষ্ট্যসম্পন্ন।

• John Donne (1572-1631):
- John Donne হলো Renaissance যুগের একজন কবি।
- তিনি Metaphysical Poetry বা ভাববাদী কবিতার অন্যতম পথিকৃৎ হিসেবে পরিচিত।
- তাঁর কবিতায় প্রেম, ধর্ম, মৃত্যু ও দর্শনের গভীর চিন্তা প্রকাশ পায়।
- তিনি আধ্যাত্বিক কবিতার সূচনা করেছিলেন তাই তাকে Father of Metaphysi­cal poetry বলা হয়।
- এছাড়াও তিনি Poet of Love and Religious হিসেবেও পরিচিত।
- কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর John Done -এর কবিতা দ্বারা অত্যন্ত প্রভাবিত হয়েছিলেন।

• Famous poems:
- The Good Morrow,
- The Canonization,
- The Flea,
- The Apparition,
- The Sun Rising,
- A Valediction: Forbidding Mourning, etc.

• অন্যদিকে,
- 'A Lover's Complaint' is a poem by William Shakespeare.
- 'The Collar' is a poem by George Herbert.
- 'Hero and Leander' is a lyric poem by Christopher Marlowe.

Source:
1. Britannica.
2. Poetry Foundation.

৩৪.
Which character in Shakespeare's "As You Like It" is the heroine?
  1. Viola
  2. Cordelia
  3. Rosalind
  4. Katherine
সঠিক উত্তর:
Rosalind
উত্তর
সঠিক উত্তর:
Rosalind
ব্যাখ্যা

• The famous character 'Rosalind' is the heroine in Shakespeare's "As You Like It".
- Rosalind হলো William Shakespeare -এর comedy 'As You Like It' -এর female protagonist.

• As You Like It:
- এটি একটি pastoral comedy.
- 5 acts বিশিষ্ট এই comedy play টি ১৫৯৮-১৬০০ সালের মধ্যে লেখা।
- ১৬২৩ সালে comedy টি First Folio এর অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়। 
- The Forest of Arden নামক একটি কাল্পনিক বনে অধিকাংশ কাহিনীর অবতারণা। 
- রোমান্টিক কমেডি ধাঁচের এই নাটকে Orlando এবং Rosalind -এর প্রেমের কাহিনী বর্ণিত হয়েছে।
- ক্ষমতার দ্বন্দ্ব থেকে ছোটভাই Duke Frederick তার বড় ভাই  Duke Senior কে নির্বাসিত করে। এদিকে  Orlando কে তার ছোট ভাই Oliver নায্য অধিকার থেকে বঞ্চিত করে। 
- অপর দিকে, Oliver এবং Celia পরস্পরের প্রেমে পড়ে।
- এভাবে নানা ঘটনা দূর্ঘটনার পর প্রেমিক যুগলের প্রেম পরিণতি পায় আর্ডেনের জঙ্গলে।

• Main characters:
- Rosalind (Heroine),
- Celia (Cousin of Rosalind),
- Orlando (Male lead),
- Oliver,
- Duke Senior,
- Duke Frederick,
- Touchstone,
- Audrey, etc.

• The famous quotations from this play:
- "All the world's a stage
And all the men and women are merely players."
- "Sweet are the uses of adversity"
- "Love is merely a madness."
- "To the last gasp with truth and loyalty."
- "I'll have no husband, if you be not he."
- "Under the greenwood tree who loves to die with me, and turn his merry note."

• William Shakespeare (1564-1616):
- William Shakespeare একাধারে একজন English poet, dramatist এবং actor.
- তাকে 'English National Poet' বলা হয়।
- Stratford-upon-Avon -এ জন্মগ্রহণ করেছেন বলে তাকে Bard of Avon বা Swan of Avon বলা হয়।
- তাকে অনেকেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ নাট্যকার হিসেবে বিবেচনা করেন।
- Shakespeare occupies a unique position in world literature.
- William Shakespeare মূলত তাঁর Drama and Sonnet -এর জন্য পরিচিত।
- তিনি মোট ১৫৪ টি sonnet এবং ৩৭ টি play লিখেছেন।
- এছাড়া তিনি Long narrative poem ও লিখেছেন।

• Famous Comedies:
- As You Like It,
- The Tempest,
- Twelfth Night,
- A Midsummer Night's Dream, etc.

অন্যদিকে
ক) Viola → Heroine of Twelfth Night.
খ) Cordelia → Daughter of King Lear in King Lear.
ঘ) Katherine → Shrew in The Taming of the Shrew.

Source: 
1. Britannica.
2. An ABC of English Literature by Dr M Mofizar Rahman.

৩৫.
'Far from the Madding Crowd' is a novel written by-
  1. Thomas Hardy
  2. Arundhati Roy
  3. Virginia Woolf
  4. William Makepeace Thackeray
সঠিক উত্তর:
Thomas Hardy
উত্তর
সঠিক উত্তর:
Thomas Hardy
ব্যাখ্যা

• 'Far from the Madding Crowd' is a novel written by Thomas Hardy.

• Far from the Madding Crowd:
- এই উপন্যাসটি সর্বপ্রথম ১৮৭৪ সালে বেনামে The Cornhill Magazine এ ধারাবাহিক ভাবে প্রকাশিত হয়েছিল।
-  এই একই বছর ম্যাগাজিনটি উপন্যাসটি Thomas Hardy এর নাম সহ পুনরায় প্রকাশ করে।
- এটি হার্ডির জনপ্রিয় হওয়া প্রথম উপন্যাস। 
- অন্যান্য উপন্যাসের মত হার্ডির এই উপন্যাসটিও একটি নির্দিষ্ট অঞ্চলকে কেন্দ্র করেই রচিত।

• উপন্যাসের কাহিনি আবর্তিত হয়েছে  Bathsheba Everdene নামক একজন ফার্ম মালিক এবং তার তিনজন সুইটরস Gabriel Oak (a generous shepherd), Sergeant Troy (a young, handsome, and inconsiderate soldier), and William Boldwood (the owner of the neighbouring farm) কে নিয়ে।
- তার সৌন্দর্য, স্বাধীনচেতা জীবনধারা এবং তিন ভিন্ন স্বভাবের পুরুষ—গ্যাব্রিয়েল ওক, সার্জেন্ট ট্রয় এবং বোল্ডউড—এর সঙ্গে সম্পর্কের জটিলতা উপন্যাসটির মূল বিষয়।

• Thomas Hardy (1840-1928):
- Thomas Hardy ছিলেন একজন ইংরেজ ঔপন্যাসিক ও কবি, যিনি ভিক্টোরিয়ান যুগের অন্যতম প্রধান লেখক হিসেবে পরিচিত।
- তিনি মূলত বাস্তববাদ (Realism) এবং প্রকৃতিবাদ (Naturalism) সাহিত্যধারার অনুসারী ছিলেন।
- তার উপন্যাসগুলোতে ইংল্যান্ডের গ্রামীণ জীবন, সামাজিক কুসংস্কার, প্রেম, ট্র্যাজেডি এবং নিয়তির বিরুদ্ধে মানুষের সংগ্রামকে গভীরভাবে চিত্রিত করা হয়েছে।
- He was also a regional novelist and a poet কারণ একটি মাত্র নির্দিষ্ট অঞ্চলকে কেন্দ্র করেই তার সকল সাহিত্যকর্ম রচিত হওয়ার কারণে তাকে এই উপাধি দেয়া হয়।
- তিনি Victorian peroid-এর শ্রেষ্ঠ উপন্যাসিক বিবেচিত হয়।

• Famous Novels:
- The Return of the Native,
- Tess of the d'Urbervilles,
- Far from the Madding Crowd,
- A Pair of Blue Eyes,
- Jude the Obscure, 
- The Poor Man and the Lady,
- The Mayor of Casterbridge, etc.

Source:
1. Britannica.
2. SparkNotes.

৩৬.
“He prayeth best who loveth best, all things both great and small” is quoted by-
  1. P. B. Shelley
  2. Alexander Pope
  3. S. T. Coleridge
  4. Lord Alfred Tennyson
সঠিক উত্তর:
S. T. Coleridge
উত্তর
সঠিক উত্তর:
S. T. Coleridge
ব্যাখ্যা

• “He prayeth best who loveth best, all things both great and small” is quoted by S. T. Coleridge.

- অর্থাৎ, “সে-ই সর্বোত্তম প্রার্থনা করে, যে ভালোবাসে সর্বাধিক —
সবকিছুকে, বড় হোক বা ছোট।”
- এটি তার 'The Rime of the Ancient Mariner' কবিতা থেকে নেওয়া হয়েছে।

• The Rime of the Ancient Mariner:
- The poem "The Rime of the Ancient Mariner" is written by Samuel Taylor Coleridge.
- এটি সাত ভাগে বিভক্ত একটি কবিতা।
- এটি সর্বপ্রথম "Lyrical Ballads" এর অন্তর্ভুক্ত হয়ে ১৭৯৮ সালে প্রকাশিত হয়।
- কবিতাটি অপরাধ, শাস্তি এবং প্রকৃতির প্রতি শ্রদ্ধার গুরুত্ব নিয়ে লিখিত।
- কবিতার নায়ক, একটি প্রাচীন নাবিক, একদিন তিনজন তরুণকে তার অভিজ্ঞতা শোনান।
- তার গল্পে উঠে আসে কীভাবে সে একটি Albatross পাখি হত্যা করে, যার ফলে জাহাজে অভিশাপ নেমে আসে।
- তার সাথের সাথী সবাই মারা যায়, এবং একা বেঁচে থাকার পর, নাবিক প্রাকৃতিক শক্তির প্রতি শ্রদ্ধা ও তার ভুল বুঝতে পারে।
- অবশেষে, তাকে সারা পৃথিবী ঘুরে তার এই ভয়াবহ গল্প শোনাতে হবে।

• Famous quotations of this poem:
- "Alone, alone, all, all alone,
Alone on a wide sea."

- "Water, water everywhere,
Not any drop to drink."

- "He prayeth best, who loveth best
all things both great and small."

• Samuel Taylor Coleridge (1772-1834):
- Samuel Taylor Coleridge ছিলেন একজন ইংরেজ কবি, সমালোচক এবং দার্শনিক।
- তার কবিতায় তিনি একটি সুরুচিপূর্ণ লিরিকাল স্টাইলকে পরিপূর্ণ করেছেন, যা পরবর্তী অনেক কবির মধ্যে প্রতিধ্বনিত হয়েছে।
- Lyrical Ballads (১৭৯৮; উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সঙ্গে), যার মধ্যে বিখ্যাত "The Rime of the Ancient Mariner" এবং "Frost at Midnight" অন্তর্ভুক্ত ছিল, যা ইংরেজি রোমান্টিসিজমের সূচনা করেছিল।
- তিনি Biographia Literaria, ২ খণ্ড (১৮১৭) লেখেন, যা রোমান্টিক যুগের সাধারণ সাহিত্য সমালোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ।

• Notable works:
- Biographia Literaria,
- Christabel,
- Kubla Khan,
- Dejection: An Ode,
- The Rime of the Ancient Mariner
- Frost at Midnight,
- On the Constitution of the Church and State, etc.

Source:
1. Britannica.
2. Poetry Foundation.

৩৭.
Who wrote 'Dog Years'?
  1. Herman Melville
  2. Franz Kafka
  3. Gunter Grass
  4. Hermann Hesse
সঠিক উত্তর:
Gunter Grass
উত্তর
সঠিক উত্তর:
Gunter Grass
ব্যাখ্যা

• 'Dog Years' is a novel written by Gunter Grass.

• Dog Years:
- এটি জার্মান লেখক Gunter Grass -এর লেখা একটি বিখ্যাত উপন্যাস। 
- উপন্যাসটি মূলত নাৎসি জার্মানির উত্থান, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা এবং যুদ্ধ-পরবর্তী সমাজের মানসিক ভারসাম্যহীনতা নিয়ে রচিত।
- গল্পটি তিনজন ভিন্ন বর্ণনাকারীর দৃষ্টিকোণ থেকে বলা হয়েছে—তাদের শৈশব, বন্ধুত্ব, বিশ্বাসঘাতকতা, রাজনৈতিক পরিবর্তন এবং যুদ্ধের নিষ্ঠুর বাস্তবতা তুলে ধরা হয়েছে।
- “Dog Years” শিরোনামটি মানুষের সহিংসতা ও নিষ্ঠুরতার প্রতীক—যেন যুদ্ধকালে মানুষের জীবনের মূল্য কুকুরের বছরের মতোই তুচ্ছ হয়ে পড়ে।

• Gunter Grass (1927-2015):
- জার্মানির একজন বিখ্যাত ঔপন্যাসিক, কবি, নাট্যকার ও চিত্রশিল্পী।
- ১৯৯৯ সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
- গ্রাস মূলত তার "Danzig Trilogy"— The Tin Drum, Cat and Mouse, এবং Dog Years—এই তিনটি উপন্যাসের জন্য সবচেয়ে বেশি পরিচিত।
- তার লেখায় জার্মান সমাজ, নাৎসি অতীত, যুদ্ধের ভয়াবহতা এবং মানবিক সংকট গভীরভাবে ফুটে ওঠে।
- তিনি ব্যঙ্গ, প্রতীক এবং বাস্তবতার সমন্বয়ে সমাজকে বিশ্লেষণ করেন এবং জার্মান ইতিহাসের অন্ধকার দিকগুলোকে সাহসিকতার সঙ্গে তুলে ধরেন।

• Notable Works: 
- “Cat and Mouse”,
- “Crabwalk”,
- “Dog Years”,
- “My Century”,
- “Peeling the Onion”,
- “The Call of the Toad”,
- “The Flounder”,
- “The Rat",
- “The Tin Drum”, etc.

Source: Britannica.

৩৮.
Which of the following is most closely associated with catastrophe?
  1. Tragedy
  2. Comedy
  3. Romance
  4. Satire
সঠিক উত্তর:
Tragedy
উত্তর
সঠিক উত্তর:
Tragedy
ব্যাখ্যা

• Tragedy is most closely associated with catastrophe.

​• ​Catastrophe (আকস্মিক দূর্যোগ বা মহা দূর্ঘটনা):
- It is the final scene of a tragedy in which the action ends with the death of the hero.
- অন্যভাবে বলতে গেলে, The dreadful consequence of the story of a tragedy is called Catastrophe.
- সাধারণত এটি tragedy -তেই ঘটে থাকে।
- It is synonymous with the term 'denouement’.
- প্রধান চরিত্রের করা কিছু ভুলের কারণে নাটকের শেষে তার উপর মহাদূর্যোগ আপতিত হয়। 
- For example, Catastrophe takes place in the last scene of 'Doctor Faustus' in which Faustus begs for God's forgiveness, but Lucifer drags him to hell.

• অর্থাৎ, ​Catastrophe হলো সাহিত্যের বিশেষত নাটকের একটি গুরুত্বপূর্ণ উপাদান, যা সাধারণত ট্র্যাজেডিতে ব্যবহৃত হয়। এটি কাহিনির চূড়ান্ত পরিণতি বা সমাধানকে নির্দেশ করে, যেখানে সমস্ত দ্বন্দ্বের চূড়ান্ত নিষ্পত্তি ঘটে।
- সাধারণত, এই পর্যায়ে প্রধান চরিত্র একটি বড় ধরনের বিপর্যয়ের মুখোমুখি হয়, যা প্রায়শই তার মৃত্যু বা গুরুতর দুর্ভোগে পরিণত হয়। ক্লাসিক্যাল ট্র্যাজেডিতে, catastrophe নায়কের tragic flaw বা চরিত্রগত ত্রুটির কারণে ঘটে।

৩৯.
The most famous romantic poet of English literature is-
  1. Alexander Pope
  2. William Wordsworth
  3. T. S. Eliot
  4. John Dryden
সঠিক উত্তর:
William Wordsworth
উত্তর
সঠিক উত্তর:
William Wordsworth
ব্যাখ্যা

• The most famous romantic poet of English literature is William Wordsworth. (43rd BCS Preli)
- He was one of the founders of English Romanticism and one of its most central figures and important intellectuals.

• William Wordsworth (1770-1850):
- He is one of the major poets of the Romantic Period.
- William Wordsworth এবং Samuel Taylor Coleridge রচিত Lyrical Ballads এর প্রকাশনার মাধ্যমে Romantic Period এর সূচনা হয় ।
- Lyrical Ballads, William Wordsworth and Samuel Taylor এর যৌথ প্রকাশনা কিন্তু এই প্রকাশনায় William Wordsworth এর অবদান ছিল সর্বোচ্চ ছিল বলে তাকে The father of Romantic Age বলা হয়।
- William Wordsworth তার সাহিত্য জীবনের শুরুতে The French Revolution দ্বারা অনুপ্রাণিত হোন এবং তার কবিতায় এর প্রভাব দেখা যায়।
- French Revolution এর মূল ছিল Liberty, equality and Fraternity.
- Wordsworth, one of them, who greeted the revolution with enthusiasm.

• তাঁর আরো কয়েকটি উপাধি হচ্ছে - 
- Poet of Nature
- Poet of Childhood
- Lake Poet.

• Notable works of William Wordsworth:
- Lyrical Ballads,
- The Daffodils,
- Resolution and Independence,
- Lucy Poems,
- The Solitary Reaper,
- Tintern Abbey,
- The Excursion,
- Michael,
- Ode on Immortality,
- To the Cuckoo,
- The Prelude,
- The Recluse, etc.

• The only play by William Wordsworth is The Borderers.
- The Borderers, a tragedy in five acts, was Wordsworth's first major work.

• অন্যদিকে, 
• John Dryden হচ্ছেন The restoration Period/The Neoclassical period এর একজন English poet, dramatist, and literary critic, যিনি তাঁর সময়ের সাহিত্যিক প্রেক্ষাপটে এতটাই আধিপত্য বিস্তার করেছিলেন যে, তাঁর যুগটিকে 'The Age of Dryden' হিসাবেও ধরা হয়।

• Alexander Pope is the most famous poet of the Augustan Age/the Neoclassical period.
- এই যুগের অন্যতম সাহিত্যিক ছিলেন Alexander Pope যিনি এই যুগে তাঁর লেখনীর দ্বারা আধিপত্য বিস্তার করেছিলেন।
- তিনি একজন Mock Heroic Poet হিসাবেও পরিচিত।

• T. S. Eliot কে Modern Period বা বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক বিবেচেনা করা হয়। 
- তিনি একাধারে  American-English poet, playwright, literary critic, এবং editor.
- তিনি ১৯৪৮ সালে সাহিত্যে Nobel Prize পান।

Source:
1. Britannica.
2. Poetry Foundation.

৪০.
“All animals are equal, but some animals are more equal than others.”
This line is from-
  1. Animal Farm
  2. Brave New World
  3. Nineteen Eighty-Four
  4. Lord of the Flies
সঠিক উত্তর:
Animal Farm
উত্তর
সঠিক উত্তর:
Animal Farm
ব্যাখ্যা

• “All animals are equal, but some animals are more equal than others.”
- This line is from 'Animal Farm'.

• Animal Farm:
- এটি George Orwell রচিত একটি anti-utopian satire যা প্রথম ১৯৪৫ সালে প্রকাশিত হয়।
- এটি George Orwell -এর অন্যতম শ্রেষ্ঠ কাজ হিসেবে বিবেচিত।
- It is a political fable based on the events of Russia’s Bolshevik revolution and the betrayal of the cause by Joseph Stalin.
- উপন্যাসটি একটি রাজনৈতিক উপকথা, যা পশুদের মাধ্যমে মানুষের শোষণ এবং ক্ষমতার অপব্যবহার সম্পর্কে প্রতীকী কাহিনীর মাধ্যমে তুলে ধরা হয়েছে।
- কাহিনীতে একটি খামারের পশুরা তাদের শোষক মানব মালিকদের উৎখাত করে এবং একটি সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নেয়।
- তবে, তাদের বুদ্ধিমান এবং ক্ষমতালোভী নেতা, শূকররা (the pigs), বিপ্লবের আদর্শের অবমাননা করে তাকে বিপরীত দিকে চালিত করে।
- শেষ পর্যন্ত, শূকররা এমন একটি শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করে যেখানে তারা নিজেদের শাসক হিসেবে প্রতিষ্ঠিত হয়, যা আগের মানব শাসকদের চেয়েও বেশি নিষ্ঠুর এবং হৃদয়হীন।

• উপন্যাসটি শেষ হয়েছে একটি বিখ্যাত উক্তি দিয়ে - “all animals are equal, but some animals are more equal than others”.

• প্রধান চরিত্রসমূহ:
- এই উপন্যাসের চরিত্র সমূহ দুই দলে বিভক্ত-
১. মানুষ হিসাবে রয়েছেন - Mr. Jones, Mr. Whymper, Mr. Pilkington,Mr. Frederick.
২. পশু হিসাবে রয়েছে - Napoleon, Snowball, Old Major, Squealer, Boxer, Benjamin, Mollie, Clover, Moses, Muriel.

• George Orwell (1903-1950):
- তার আসল নাম হলো Eric Arthur Blair.
- তিনি ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রদেশের মতিহারি -তে জন্মগ্রহণ করেন এবং মাত্র ৪৬ বছর বয়সে ইংল্যান্ডের লন্ডনে মৃত্যুবরণ করেন।
- তিনি ছিলেন একজন ইংরেজ উপন্যাসক, প্রবন্ধকার, এবং সমালোচক।
- তিনি দুটি বিখ্যাত উপন্যাস Animal Farm (১৯৪৫) এবং Nineteen Eighty-Four (১৯৪৯) -এর জন্য পরিচিত।
- এই দুটি উপন্যাসই  বিশ্ব সাহিত্যে অমর হয়ে আছে এবং সামাজিক ও রাজনৈতিক ধারণার প্রতি গভীর সমালোচনা প্রদর্শন করেছে।

• Notable Works:
• Novels:
- Animal Farm (1945 –anti-utopian satire),
- Nineteen Eighty-Four,
- A Clergyman’s Daughter,
- Burmese Days,
- Coming up for Air, etc.

• Story/Essay:
- Shooting an Elephant
- A Hanging.

Source: Britannica.

৪১.
Which of the following is written by an Irish author?
  1. The Old Man and the Sea
  2. Great Expectations
  3. No Second Troy
  4. The Bluest Eye
সঠিক উত্তর:
No Second Troy
উত্তর
সঠিক উত্তর:
No Second Troy
ব্যাখ্যা

• 'No Second Troy' is written by the Irish author W. B. Yeats.

• No Second Troy:
- এটি W. B. Yeats রচিত একটি বিখ্যাত কবিতা।
- এই কবিতাটি Yeats তার প্রেমিকা Maud Gonne এর কাছ থেকে পাওয়া final rejection এর পর লিখা।
- ‘No Second Troy’ was written after the final rejection of Yeats’s love offer and sudden marriage to John MacBride, who, ironically, was later made the martyr of the Irish Freedom Movement by the efforts of Yeats himself.
- কবিতাটি blank verse এ রচিত দুই স্তবক বিশিষ্ট একটি কবিতা।
- এতে মোট ১২টি লাইন রয়েছে।

• কবিতাটির শেষ দুটি পঙক্তি হচ্ছে-
- "Why, what could she have done, being what she is?
Was there another Troy for her to burn?"

• William Butler Yeats (1865-1939):
- Yeats ছিলেন একজন আইরিশ কবি, নাট্যকার এবং সাহিত্যিক, যিনি আধুনিক ইংরেজি সাহিত্যের অন্যতম প্রধান ব্যক্তিত্ব।
- William Butler Yeats is a famous literary figure who belongs to the Modern Period.
- একজন কবি এবং নাট্যকার হিসাবে তিনি এবং তার সাহিত্যকর্ম গুলো আয়ারল্যান্ডের ঐতিহ্য এবং রাজনীতি দ্বারা প্রভাবিত হয়েছিলো।
- নিজের জন্মভূমির প্রতি তার ভালোবাসার প্রকাশ তার বিভিন্ন কবিতায় লক্ষ্য করা যায়।
- W.B Yeats কে Ireland -এর 'National Poet' বলা হয়ে থাকে।
- তিনি ১৯২৩ সালে প্রথম আইরিশ হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।

• Famous poems:
- Easter 1916,
- No Second Troy,
- The Second Coming,
- A Prayer for My Daughter,
- September 1913,
- The Tower,
- The Stolen Child,
- Sailing to Byzantium,
- The Lake Isle of Innisfree,
- The Man Who Dreamed of Fairyland,
- An Irish Airman Foresees His Death, etc.

অন্যদিকে,
- 'The Old Man and the Sea' is a novel by American author Ernest Hemingway.

- 'Great Expectations' is a novel by English author Charles Dickens.

- 'The Bluest Eye' is a novel by American author Toni Morrison.

Source:
1. Britannica.
2. An ABC of English Literature by Dr. M. Mofizar Rahman.

৪২.
He advised me _________ bad habits.
  1. giving up
  2. to give up
  3. gave up
  4. from giving up
সঠিক উত্তর:
to give up
উত্তর
সঠিক উত্তর:
to give up
ব্যাখ্যা

• Complete sentence: He advised me to give up bad habits.

• Advise, allow, permit, forbid- এই verb গুলির পর object থাকলে উক্ত object এর পর to-infinitive ব্যবহৃত হয়।
- কিন্তু এদের পর object না থাকলে সেক্ষেত্রে gerund বসে।
- যেমন: 
- He advised buying the car. 
- He advised me to buy the car. 

- প্রদত্ত বাক্যে advised এর পরে object (me) আছে, তাই শূন্যস্থানে 'to give up' বসবে।

৪৩.
We went round the shops.
Here, 'round' is used as -
  1. Pronoun
  2. Adjective
  3. Preposition
  4. Verb
সঠিক উত্তর:
Preposition
উত্তর
সঠিক উত্তর:
Preposition
ব্যাখ্যা

• We went round the shops.
- Here, 'round' is used as a Preposition.

- এখানে 'round' মানে "চারদিকে" বা "ঘুরে"।
- এটি "the shops"-এর সাথে সম্পর্ক দেখাচ্ছে, অর্থাৎ দোকানগুলোর চারপাশে বা ঘুরে আমরা গিয়েছি।
- অর্থাৎ, noun phrase 'the shops' এর আগে বসে অন্য অংশের সাথে সম্পর্ক দেখাচ্ছে।

• Round (preposition)
- English Meaning: on every side of (a focal point); so as to encircle (someone or something).
- Bangla Meaning: (গতি) চতুর্দিকে; ঘিরে; কোনো কিছুকে ঘিরে এক পাশ থেকে অন্য পাশ পর্যন্ত।

• বাক্যে ব্যবহারের ফলে একই শব্দ বিভিন্ন parts of speech হিসেবে ব্যবহৃত হতে পারে। 
- Round শব্দটি তেমনি একটি শব্দ, যা বাক্যে adverb, noun, verb, adjective, preposition ইত্যাদি হিসেবে ব্যবহৃত হয়।

• Round (noun)
- English Meaning: a circular piece of something.
- Bangla Meaning: গোলাকার বস্তু বা অংশ, চক্র, চাকা।
- যেমন: A round of steel to reinforce the wooden beam.

• Round (adjective)
- English Meaning: shaped like a circle or cylinder.
- Bangla Meaning:  গোলাকার; বৃত্তাকার। বৃত্তাকার গতিপথে সম্পন্ন।
- যেমন: A square peg in a round hole.

• Round (adverb)
- English Meaning: so as to rotate or cause rotation; with circular motion.
- Bangla Meaning: বৃত্তাকারে বা বক্রভাবে বিপরীতমুখী হয়ে; একই জায়গায় ফিরে বা ঘুরে (আসা অবস্থায়)।
- যেমন: The fair will soon be round again.

• Round (verb)
- English Meaning: Pass and go round (something) so as to move on in a changed direction.
- Bangla Meaning: (১) গোলাকার করা বা হওয়া। (২) ঘোরা বা পরিবেষ্টন করা।
- যেমন: The ship rounded the cape and sailed north.

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Oxford Dictionary.

৪৪.
Select the correct synonym of 'Stingy'-
  1. Munificent
  2. Penurious
  3. Benevolent
  4. Extraordinary
সঠিক উত্তর:
Penurious
উত্তর
সঠিক উত্তর:
Penurious
ব্যাখ্যা

• The correct synonym of 'Stingy' is- Penurious.

• Stingy (adjective)
- English Meaning: Not generous or liberal : sparing or scant in using, giving, or spending.
- Bangla Meaning: কৃপণস্বভাব; ব্যয়কুণ্ঠ।

• Given options:
ক) Munificent - (আনুষ্ঠানিক) দানবীর; মহাপ্রাণ।

খ) Penurious - (আনুষ্ঠানিক) দরিদ্র; ক্লিষ্ট; স্যাঁতসেঁতে; করুণ।

গ) Benevolent -  দয়ালু; সদাশয়।

ঘ) Extraordinary - অসাধারণ; সাধারণ নয় এমন বিশিষ্ট।

• সুতরাং, অপশনের অর্থ বিবেচনা করে দেখা যায় যে, The correct synonym of 'Stingy' is- Penurious.

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

৪৫.
The university board is still pondering _____ the matter.
  1. in
  2. for
  3. over
  4. of
সঠিক উত্তর:
over
উত্তর
সঠিক উত্তর:
over
ব্যাখ্যা

• Complete sentence: The university board is still pondering over the matter.
- Bangla meaning: বিশ্ববিদ্যালয় বোর্ড এখনও বিষয়টি নিয়ে ভাবছে।

• Ponder on/over/about
- English Meaning: to think about: reflect on; to spend time thinking carefully and seriously about a problem.
- Bangla Meaning: বিবেচনা করা; চিন্তা করা; ভেবে দেখা।

- Transitive verb হিসেবে ব্যবহৃত হলে Ponder -এর পরে সাধারণত কোনো preposition বসে না।
- যেমন: He continued to ponder the problem as he walked home.

• কিন্তু intransitive verb হিসেবে Ponder -এর পরে সাধারণত on/over/about সবগুলোই ব্যবহৃত হয় এবং একই অর্থ প্রকাশ করে থাকে।
- কখনো কখনো upon ও ব্যবহার হয়।

More examples:
- We pondered over/about what to do.
- The Prime Minister pondered on/over when to go to the polls. 

Source:
1. Longman Dictionary.
2. Collins Dictionary.
3. Merriam-Webster Dictionary.

৪৬.
Find the gender: "Master"
  1. Masculine
  2. Feminine
  3. Common
  4. Neuter
সঠিক উত্তর:
Masculine
উত্তর
সঠিক উত্তর:
Masculine
ব্যাখ্যা

• "Master" is the Masculine gender.

• Master (Noun)
- English Meaning: one having control; a male teacher.
- Bangla Meaning: নিয়ন্ত্রণকারী; হুকুমকারী; মালিক; প্রভু; গৃহকর্তা; শিক্ষক।

- The feminine form of the word "Master" is - Mistress (গৃহকর্ত্রী; (বিদ্যালয়ের) শিক্ষিকা; শিক্ষয়িত্রী).

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

৪৭.
What does 'Litigation' mean?
  1. Friendly negotiation
  2. The process of taking legal action
  3. A peaceful settlement
  4. An out-of-court discussion
সঠিক উত্তর:
The process of taking legal action
উত্তর
সঠিক উত্তর:
The process of taking legal action
ব্যাখ্যা

• The correct answer is- খ) The process of taking legal action.

• Litigation (Noun)
- English Meaning: The process of taking legal action; the process of taking a case to a court of law so that a judgment can be made.
- Bangla Meaning: মামলা; আইনের আশ্রয় গ্রহণ।

অন্যদিকে,
ক) Friendly negotiation - বন্ধুত্বপূর্ণ আলোচনা।

গ) A peaceful settlement - শান্তিপূর্ণ মীমাংসা।

ঘ) An out-of-court discussion - আদালতের বাইরে আলোচনা।

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Oxford Dictionary.

৪৮.
When one makes a promise, one must not go _______ on it.
  1. by
  2. forward
  3. back
  4. around
সঠিক উত্তর:
back
উত্তর
সঠিক উত্তর:
back
ব্যাখ্যা

→ (45th BCS Preli)
• Complete sentence: When one makes a promise, one must not go back on it.


• Go back on (phrasal verb)
- English Meaning: Fail to keep a promise.
- Bangla Meaning: (প্রতিশ্রুতি ইত্যাদি) পালনে ব্যর্থ হওয়া; (প্রতিশ্রুতি) ভঙ্গ করা; কথা না-রাখা।

- The phrase "one must not go back on it" দ্বারা মূলত: প্রতিশ্রুতি ভঙ্গ না করা এমন অভিব্যক্তি বোঝায়। 
- In this context, "go back" means to reverse or retract from a promise or commitment that has been made.

- ‍সুতরাং, শূন্যস্থানে 'back' বসবে।

৪৯.
They saw him climbing the tree.
Here ‘climbing’ is a/an-
  1. Gerund
  2. Participle
  3. Infinitive
  4. Verbal noun
সঠিক উত্তর:
Participle
উত্তর
সঠিক উত্তর:
Participle
ব্যাখ্যা

• They saw him climbing the tree.
- Here ‘climbing’ is a- Participle.

- এখানে "climbing" হলো present participle যা object complement হিসেবে ব্যবহৃত হয়েছে।
- অর্থাৎ, 'climbing' এখানে object "him"-এর state/condition বর্ণনা (modify) করছে বিধায় adjective হিসেবে কাজ করছে, তাই এটি present participle.
- এটি pronoun (him)-কে একই সঙ্গে বর্ণনা করছে এবং কাজটি চলমান বুঝাচ্ছে।
- Structure: Subject (They) + verb (saw) + object (him) + object complement (climbing).

• Present participle:
- Verb -এর সাথে ing যোগ হয়ে যদি adjective -এর কাজ করে অর্থাৎ, একই সাথে Verb ও adjective -এর কাজ করে, তাহলে তাকে present participle বলে।
- সহজ ভাষায় → present participle হলো Verb + ing = adjective = Verb + adjective কাজ করে।

অন্যদিকে,
• Infinitive:
- verb-এর base form বা to + base form.
- যেমন: to walk.

• Gerund:
- Verb -এর সাথে ing যোগ হয়ে যদি noun -এর কাজ করে অর্থাৎ, একই সাথে Verb ও noun -এর কাজ করে, তখন তাকে Gerund বলে।
- সহজে → Gerund = Verb + ing = noun = Verb + noun -এর কাজ করে।
- Gerunds don’t describe action—they act as nouns.
- যেমন: Rising early is a good habit.

• Verbal Noun: 
• কোন বাক্যের Verb + ing - এর পুর্বে the এবং পরে of থাকলে তাকে Verbal Noun বলে।
- The + verb+ing + of = verbal noun.
- যেমন: The writing of a good letter is very difficult.

৫০.
What would be the correct antonym of "Revoke"?
  1. Repeal
  2. Tirade
  3. Introduce
  4. Invective
সঠিক উত্তর:
Introduce
উত্তর
সঠিক উত্তর:
Introduce
ব্যাখ্যা

• The correct antonym of "Revoke" is- Introduce.

• Revoke (verb)
- English Meaning: officially cancel (a decree, decision, or promise).
- Bangla Meaning: বাতিল করা; প্রত্যাহার করা (ডিক্রি অনুমোদন, সম্মতি ইত্যাদি)।

• Given options:
ক) Repeal - (আইন সম্বন্ধীয়) বাতিল করা; প্রত্যাহার করা।

খ) Tirade - দীর্ঘ, ক্রোধোদ্দীপ্ত বা তিরস্কারপূর্ণ বক্তৃতা।

গ) Introduce - উপস্থাপন/পেশ/প্রস্তাব করা; (কিছু) প্রবর্তন/প্রচলিত/চালু করা; (কাউকে কিছুর সঙ্গে) পরিচিত করা।

ঘ) Invective - দুর্বাক্য; দুরুক্ত; কটুকাটব্য; গালিগালাজ।

• সুতরাং, অপশনের অর্থ বিবেচনা করে দেখা যায় যে, The correct antonym of "Revoke" is- Introduce.

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.

৫১.
We ought to have saved our environment. (Make it passive)
  1. Our environment ought to have saved.
  2. Our environment ought to have been saved.
  3. Our environment ought to have be saved.
  4. Our environment ought to had been saved.
সঠিক উত্তর:
Our environment ought to have been saved.
উত্তর
সঠিক উত্তর:
Our environment ought to have been saved.
ব্যাখ্যা

- Active: We ought to have saved our environment.
- Passive: Our environment ought to have been saved.

• Subject + Modals (might, could, would, must, ought to, used to, ইত্যাদি) + have + V3 যুক্ত Active Voice কে Passive Voice -এ পরিবর্তন করতে হলে-
- প্রথমে Object + Modals + have + been + V3 + by + subject বসে।
- তবে We দ্বারা people/মানবজাতি বুঝালে, Passive voice -এ তা না বসালেও চলে।

- Structure: Object টির Subject form + Modals + have + been + মূল verb এর Past Participle + by + subject টির objective form.

More examples:
- Active: You should have done it.
- Passive: It should have been done by you.

৫২.
She talks as though she _____ a child.
  1. had been
  2. was
  3. were
  4. has been
সঠিক উত্তর:
were
উত্তর
সঠিক উত্তর:
were
ব্যাখ্যা

• Complete sentence: She talks as though she were a child.

• As if/As though:
- Present Tense + as if/ as though + past simple.
- As if/As though -এর প্রথম অংশে present indefinite tense থাকলে পরের অংশে past indefinite tense হয়। 
- এক্ষেত্রে be verb টি সর্বদাই were হয়। 

- আবার প্রথম অংশে past indefinite  tense হলে পরের অংশে past perfect tense হয়। 
- যেমন: He acted as if he had been mad.

৫৩.
Identify the correctly spelled word:
  1. Equiliabrium
  2. Equillibrium
  3. Equalibrium
  4. Equilibrium
সঠিক উত্তর:
Equilibrium
উত্তর
সঠিক উত্তর:
Equilibrium
ব্যাখ্যা

• The correctly spelled word is: ঘ) Equilibrium.

• Equilibrium [noun] [Uncountable noun]
- English Meaning: a state in which opposing forces or influences are balanced.
- Bangla Meaning: ভারসাম্য।

• Ex. Sentence: Supply and demand were in equilibrium.
- Bangla Meaning: চাহিদা ও সরবরাহের ভারসাম্য ছিল।

Source:
1. Oxford Dictionary.
2. Merriam-Webster Dictionary.

৫৪.
Cox’s Bazar is the longest sea beach in the world. (Make it comparative)
  1. Cox’s Bazar is longer than many other sea beach in the world.
  2. Cox’s Bazar is longer than most other sea beaches in the world.
  3. Cox’s Bazar is longer than any other sea beach in the world.
  4. Cox’s Bazar is longer than any other sea beachs in the world.
সঠিক উত্তর:
Cox’s Bazar is longer than any other sea beach in the world.
উত্তর
সঠিক উত্তর:
Cox’s Bazar is longer than any other sea beach in the world.
ব্যাখ্যা

- Superlative: Cox’s Bazar is the longest sea beach in the world.
- Comparative: Cox’s Bazar is longer than any other sea beach in the world.

• The যুক্ত Superlative Degree-কে Comparative Degree-তে পরিণত করার নিয়ম:
- প্রদত্ত Sentence এর Subject ও Verb বসে।
- the উঠে যায় + Superlative এর Comparative form বসে।
- than any other বসে।
- প্রদত্ত Sentence-এর বাকী অংশ বসে।

• Structure: Subject + Verb + Superlative Degree- এর Comparative form than any other + প্রদত্ত Sentence-এর বাকি অংশ।
- Superlative- এ 'of all' থাকলে Comparative- এ 'than all other' বসে।

More Examples:
- Superlative: He is the oldest man in the village.
- Comparative: He is older than any other man in the village.

Source:
1. A Passage to the English Language by S M Zakir Hussain.
2. Advanced Learner's Communicative English Grammar and Composition by Chowdhury and Hossain.

৫৫.
A comely woman is attractive in appearance.
Here, the underlined word acts as-
  1. Noun
  2. Adjective
  3. Adverb
  4. Interjection
সঠিক উত্তর:
Adjective
উত্তর
সঠিক উত্তর:
Adjective
ব্যাখ্যা

• A comely woman is attractive in appearance.
- Here, the underlined word acts as an Adjective.

- অর্থাৎ, 'comely' শব্দটি এখানে noun “woman”-কে বর্ণনা করছে বা qualify করছে।
- এটি বলছে যে, woman-টি কেমন → সুন্দরী/আকর্ষণীয় (attractive).
- আর যে শব্দ কোনো noun বা pronoun-এর গুণ, পরিমাণ, অবস্থা বোঝায়, তাকে adjective বলে।

• Comely (adjective)
- English Meaning: having a pleasing appearance: not homely or plain.
- Bangla Meaning: (comelier, comeliest) (প্রাচীন প্রয়োগ ব্যক্তি সম্বন্ধে) মনোরম; সুন্দর।

Source:
1. Cambridge Dictionary.
2. Merriam-Webster Dictionary.

৫৬.
Nelson Mandela was a leader of extraordinary vision.
The underlined phrase is -
  1. Noun phrase and Adverb phrase
  2. Noun phrase and Prepositional phrase
  3. Prepositional phrase and Adverb phrase
  4. Prepositional phrase and Adjective phrase
সঠিক উত্তর:
Prepositional phrase and Adjective phrase
উত্তর
সঠিক উত্তর:
Prepositional phrase and Adjective phrase
ব্যাখ্যা

• Nelson Mandela was a leader of extraordinary vision.
- Here, the underlined phrase is a prepositional phrase and Adjective phrase.

• Prepositional Phrase:
- যে phrase - preposition দিয়ে শুরু হয়, কিন্তু Adjective বা Adverb -এর কাজ করে, তাকে  Prepositional Phrase বলে।
- এখানে "of extraordinary vision" - preposition দিয়ে শুরু হয়ে Adjective -এর কাজ করছে তাই এটি Prepositional Phrase.

• Adjective phrase:
- যে phrase গুলো sentence -এ adjective -এর মত কাজ করে, অর্থাৎ Noun/Pronoun -কে modify করে, সেই phrase গুলোকে Adjective phrase বলে।
- Noun/pronoun -এর পর যদি কোনো clause/phrase বসে ঐ noun/pronoun -কে modify করে তাহলে সেটি Adjective phrase হবে।
- এখানে "of extraordinary vision" - Noun "leader" -কে modify করছে, তাই এটি Adjective phrase.

- অর্থাৎ, এই বাক্যে "of extraordinary vision" একই সাথে Prepositional phrase and Adjective phrase -এর কাজ করছে।

Source:
1. A Passage to the English Language by S.M. Zakir Hussain.
2. Live MCQ English Wizard by Saleh Ahmed.

৫৭.
What did you drink with ___ lunch yesterday?
  1. a
  2. an
  3. the
  4. No article
সঠিক উত্তর:
No article
উত্তর
সঠিক উত্তর:
No article
ব্যাখ্যা

• Complete sentence: What did you drink with lunch yesterday?
- Bangla Meaning: গতকাল দুপুরের খাবারের সাথে তুমি কী পান করেছিলে?

• Article -এর নিয়মানুযায়ী,
- খাবার (meals) breakfast, lunch, dinner, ইত্যাদির পূর্বে article (a/an) বসে না।
- তবে খাবারের (meals) পূর্বে Adjective থাকলে অথবা বিশেষার্থে এদের পূর্বে article (a/an) বসে।
- যেমন: We had a good breakfast yesterday.

Source: Advanced Learner's Communicative English Grammar and Composition by Chowdhury and Hossain.

৫৮.
Identify the correct sentence:
  1. He resigned himself living alone.
  2. He resigned himself to living alone.
  3. He resigned himself for living alone.
  4. He resigned himself of living alone.
সঠিক উত্তর:
He resigned himself to living alone.
উত্তর
সঠিক উত্তর:
He resigned himself to living alone.
ব্যাখ্যা

• Correct sentence: খ) He resigned himself to living alone.

• Resign yourself to something [phrasal verb with resign verb]
- English Meaning: to make yourself accept something that you do not like because you cannot change it.
- Bangla Meaning: এমন কিছু গ্রহণ করতে বাধ্য করা যা তুমি পছন্দ করো না, কারণ তা পরিবর্তন করা যায় না।

- অর্থাৎ, 'Resign yourself to something' phrasal verb টি সাধারণত 'to' এর সাথে ব্যবহার করা হয়।

- সুতরাং, সঠিক বাক্যটি হবে- খ) He resigned himself to living alone.

Source:
1. Cambridge Dictionary.
2. Merriam-Webster Dictionary.

৫৯.
Identify the correct sentence:
  1. It is high time considering the problem on a global scale.
  2. It is high time considered the problem on a global scale.
  3. It is high time consider the problem on a global scale.
  4. It is high time to consider the problem on a global scale.
সঠিক উত্তর:
It is high time to consider the problem on a global scale.
উত্তর
সঠিক উত্তর:
It is high time to consider the problem on a global scale.
ব্যাখ্যা

• Correct sentence: It is high time to consider the problem on a global scale.

• It is time/ It is high time:
- It is time/ It is high time এরপর যদি subject থাকে তাহলে পরবর্তী verb টি past indefinite tense এ হয়।
- কোনো কিছু করার এখনই উপযুক্ত সময় অর্থে It is time/ It is high time ব্যবহৃত হয়।
- যেমন: It is time we took the exam seriously.

• তবে, It is time/It is high time এরপর যদি subject না থাকে তবে to + verb (Infinitive) হয়।
- যেমন: It is high time to consider the problem on a global scale.

• More examples:
- It is high time to stop corruption.
- It's high time to make some changes.

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

৬০.
মুক্তিযুদ্ধের সময় কোন দেশ থেকে ‘বাংলাদেশ নিউজ বুলেটিন’ নামক সংবাদ পত্র প্রকাশিত হয়?
  1. কানাডা
  2. যুক্তরাষ্ট্র
  3. যুক্তরাজ্য 
  4. ভারত
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা

- মুক্তিযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত হয় বাংলাদেশ নিউজ বুলেটিন। 

গণমাধ্যমঃ

- মুক্তিবাহিনীর তৎপরতা, বাংলাদেশ সরকারের কার্যক্রম ও নির্দেশাবলী, নেত্রবৃন্দের বিবৃতি ও তৎপরতা, প্রবাসী বাঙ্গালীদের আন্দোলনের খবর ইত্যাদি প্রকাশিত হত। 
•  মুজিবনগর থেকে প্রকাশিত জয় বাংলা, বাংলাদেশ, বঙ্গবাণী, স্বদেশ, রণাঙ্গন, স্বাধীন বাংলা, মুক্তিযুদ্ধ, সোনার বাংলা, বিপ্লবী বাংলাদেশ, জন্মভূমি, বাংলারবাণী, নতুন বাংলা ইত্যাদি উল্লেখযোগ্য।

• মার্কিন যুক্তরাজ্য থেকে প্রকাশিত বাংলাদেশ নিউজ লেটার, বাংলাদেশ সংবাদ পরিক্রমা, 
• যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বাংলাদেশ নিউজ লেটার, বাংলাদেশ নিউজ বুলেটিন, শিক্ষা উল্লেখযোগ্য। 
• কানাডা থেকে বাংলাদেশ স্ফুলিঙ্গ নামক সংবাদপত্র প্রকাশিত হত।

উৎস: ঢাকা জেলা অফিস।[লিঙ্ক]

৬১.
জুলাই গণঅভ্যুত্থানে শহিদ আবু সাঈদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম কী? 
  1. মুক্তির তোরণ
  2. উন্নত মম শির
  3. অকুতোভয়
  4. দুরন্ত
সঠিক উত্তর:
উন্নত মম শির
উত্তর
সঠিক উত্তর:
উন্নত মম শির
ব্যাখ্যা

- জুলাই গণঅভ্যুত্থানে শহিদ আবু সাঈদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম উন্নত মম শির।

জুলাই গণঅভ্যত্থান: 

- শহীদ আবু সাঈদের রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের কৃতী শিক্ষার্থী।
- ১৬ জুলাই ২০২৪ পুলিশের গুলিতে শহীদ হন।
- স্নাতক ফল শহীদ হওয়ার পর প্রকাশিত হয়।
- দুই হাত প্রসারিত করে নির্ভীকভাবে দাঁড়ানো দৃশ্যটি জুলাই-আগস্টের স্বৈরশাসনবিরোধী আন্দোলনের উজ্জ্বলতম প্রতীক।
- আন্দোলনের প্রেক্ষাপটছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদবিরোধী রক্তক্ষয়ী আন্দোলন।
- তাকে নিয়ে শিল্পকর্মের নাম‘: উন্নত মম শির ।
- ’শিল্পী শহীদ কবির (দেশের বিশিষ্ট শিল্পী)।

উৎস: প্রথম আলো পত্রিকা।[লিঙ্ক]

৬২.
চট্টগ্রাম বন্দরের লালদিয়া কনটেইনার নির্মাণে কোন দেশভিত্তিক কোম্পানির সাথে চুক্তি সই হয়েছে?
  1. সুইডেন
  2. ডেনমার্ক
  3. যুক্তরাজ্য
  4. যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
ডেনমার্ক
উত্তর
সঠিক উত্তর:
ডেনমার্ক
ব্যাখ্যা

- লালদিয়া টার্মিনাল নির্মাণে ডেনমার্ক দেশভিত্তিক কোম্পানির সাথে চুক্তি সই হয়েছে।
• লালদিয়ার চুক্তির এসব তথ্যের মধ্যে রয়েছে-
- মূল কনসেশন চুক্তিটি ৩৩ বছরের।
- এর মধ্যে নির্মাণে ৩ বছর এবং বাকি ৩০ বছর পরিচালনার। শর্ত পূরণ হলে আরও ১৫ বছর মেয়াদ বাড়ানোর সুযোগ আছে।
- আট লাখ একক কনটেইনার ওঠানো নামানো পর্যন্ত প্রতি একক কনটেইনারে বন্দর কর্তৃপক্ষ ২১ ডলার করে মাশুল পাবে।
- আর আট লাখের বেশি ৯ লাখ একক কনটেইনার ওঠানো–নামানো পর্যন্ত প্রতি একক কনটেইনারের জন্য ২৩ ডলার করে পাবে বন্দর। - এই দুটি স্তর ছাড়া আরও একটি স্তর রয়েছে। যেমন ৯ লাখের বেশি কনটেইনার ওঠানো–নামানো হলে বন্দরকে আরেকটি স্তরে মাশুল - দেবে এপিএম টার্মিনালস। তবে সেই হার কত, তা প্রকাশ করা হয়নি।
- সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) আওতায় একসঙ্গে তিনটি জাহাজ ভেড়ানোর তিন জেটির এই টার্মিনাল নির্মাণের জন্য  কোম্পানিটি ৫৫ কোটি ডলার বা প্রায় ৬ হাজার ৭০০ কোটি টাকা বিনিয়োগ করবে।
- চুক্তি স্বাক্ষরের পর ২৫০ কোটি টাকা ‘আপফ্রন্ট ফি’ (এককালীন ফি) পাবে বন্দর।


উৎস: প্রথম আলো পত্রিকা।[লিঙ্ক]

৬৩.
’’বাংলাদেশের জনগণ জাতি হিসাবে বাঙালী বলে পরিচিত হবেন’’- এটি সংবিধানের কত নং অনুচ্ছেদে উল্লেখ রয়েছে? 
  1. অনুচ্ছেদ- ৬(১)
  2. অনুচ্ছেদ- ৬(২)
  3. অনুচ্ছেদ- ৫
  4. অনুচ্ছেদ- ৭
সঠিক উত্তর:
অনুচ্ছেদ- ৬(২)
উত্তর
সঠিক উত্তর:
অনুচ্ছেদ- ৬(২)
ব্যাখ্যা

অনুচ্ছেদ-৬:  নাগরিকত্ব: 
- ৬(১) বাংলাদেশের নাগরিকত্ব আইনের দ্বারা নির্ধারিত ও নিয়ন্ত্রিত হবে। 
- ৬(২) বাংলাদেশের জনগণ জাতি হিসাবে বাঙালী এবং নাগরিকগণ বাংলাদেশী বলে পরিচিত হবেন।

অন্যদিকে,
- অনুচ্ছেদ: ৫(১) প্রজাতন্ত্রের রাজধানী ঢাকা৷ 
- অনুচ্ছেদ ৫(২) রাজধানীর সীমানা আইনের দ্বারা নির্ধারিত হবে৷
- অনুচ্ছেদ-৭: সংবিধানের প্রাধান্য।
- ৭(১) প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ; এবং জনগণের পক্ষে সেই ক্ষমতার প্রয়োগ কেবল এই সংবিধানের অধীন ও কর্তৃত্বে কার্যকর হবে৷

উৎস: বাংলাদেশ সংবিধান।

৬৪.
সংবিধানের কোন সংশোধনী আইনের মাধ্যমে গণভোটের বিধান বাতিল করা হয়?
  1. ষোড়শ সংশোধনী
  2. পঞ্চদশ সংশোধনী
  3. সপ্তদশ সংশোধনী
  4. চতুর্দশ সংশোধনী
সঠিক উত্তর:
পঞ্চদশ সংশোধনী
উত্তর
সঠিক উত্তর:
পঞ্চদশ সংশোধনী
ব্যাখ্যা

- পঞ্চদশ সংশোধনী  আইনের মাধ্যমে গণভোটের বিধান বাতিল করা হয়েছিল।

পঞ্চদশ সংশোধনী বাতিল অংশ:
- সময়: ১৭ ডিসেম্বর ২০২৪।
- তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা: এই আইনের ২০ ও ২১ ধারাকে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করা হয়েছে, যা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করেছিল।
- ওই দুটিসহ পঞ্চদশ সংশোধনী আইনের মাধ্যমে সংবিধানে যুক্ত ৭ক,৭খ, ৪৪ (২) অনুচ্ছেদ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করেছেন আদালত।
• সংবিধানের ১৪২ অনুচ্ছেদের অংশ ছিল গণভোট।
- এটি ১৯৯১ সালে দ্বাদশ সংশোধনীতে যুক্ত হয়।
- সংবিধানের ১৪২ অনুচ্ছেদের গণভোটের বিধান বিলুপ্তি-সংক্রান্ত পঞ্চদশ সংশোধনী আইনের ৪৭ ধারা সংবিধানের মৌলিক কাঠামোর সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ হওয়ায় বাতিল ঘোষণা করা হলো।
- ফলে দ্বাদশ সংশোধনীর ১৪২ অনুচ্ছেদ পুনর্বহাল করা হলো।

 উল্লেখ্য,
- ২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদে পঞ্চদশ সংশোধনী আইন পাস হয়।
- ২০১১ সালের ৩ জুলাই এ-সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়।

উৎস: প্রথম আলো পত্রিকা।[লিঙ্ক] বিবিসি বাংলা।লিঙ্ক

৬৫.
সম্প্রতি 'অপারেশন ফাস্ট লাইট' পরিচালনা করা হয় কোথায়? [ডিসেম্বর,২০২৫]
  1. মেঘনার চরাঞ্চলে
  2. পদ্মার চরাঞ্চলে
  3. যমুনার চরাঞ্চলে
  4. সেন্টমার্টিন অঞ্চলে
সঠিক উত্তর:
পদ্মার চরাঞ্চলে
উত্তর
সঠিক উত্তর:
পদ্মার চরাঞ্চলে
ব্যাখ্যা

অপারেশন ফাস্ট লাইট':
- সময়: ৯ নভেম্বর ২০২৫।
- 'অপারেশন ফাস্ট লাইট' পরিচালনা করা হয় পদ্মার চরাঞ্চলে।
- দুর্ধর্ষ সন্ত্রাসী কাঁকন বাহিনীকে ধরতে কুষ্টিয়া, পাবনা, নাটোর ও রাজশাহী চার জেলার দুর্গম বিস্তীর্ণ পদ্মার চরে অভিযান চালিয়েছে পুলিশ।
-  ২১ জনকে অস্ত্রসহ আটক করা হয়েছে। পুলিশ এ অভিযানের নাম দিয়েছে অপারেশন ফাস্ট লাইট।
- অভিযানে ৫টি বিদেশী আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ দেশী অস্ত্র, মাদক ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। পুলিশের বিভিন্ন ইউনিটের সমন্বয়ে গঠিত বিশেষ টিমের এই অভিযানে ১ হাজার ২০০ সদস্য অংশ নিয়েছেন।] 

উৎস: প্রথম আলো।লিংক

৬৬.
বাংলাদেশ তাঁত শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
  1. শ্রীপুর, গাজীপুর
  2. কলাপাড়া, পটুয়াখালী
  3. সাহেবপ্রতাপ, নরসিংদী
  4. রূপগঞ্জ, নারায়ণগঞ্জ
সঠিক উত্তর:
সাহেবপ্রতাপ, নরসিংদী
উত্তর
সঠিক উত্তর:
সাহেবপ্রতাপ, নরসিংদী
ব্যাখ্যা

বাংলাদেশ তাতঁ শিক্ষা ও প্রশিক্ষন ইন্সটিটিউট:
- বাংলাদেশ তাতঁ শিক্ষা ও প্রশিক্ষন ইন্সটিটিউট ,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের  বস্ত্র ও পাট মন্ত্রণালয় এর অধীন বাংলাদেশ তাঁত বোর্ডের নিয়ন্ত্রনাধীন একটি প্রতিষ্ঠান ।
- এটি  নরসিংদীর সাহেপ্রতাপ নামক স্থানে অবস্থিত।
- এই প্রতিষ্ঠানটি ১৯৮১ সালে তাঁতিদের প্রশিক্ষণ দেয়ার জন্য প্রতিষ্ঠিত হয় ।
- পরবর্তীতে বর্তমান সরকারের সার্বিক তত্তাবধানে ২০১০ সালে তাঁতি এবং তাঁতি পরিবারের সন্তানদের ১০% কোটা সংরক্ষন রেখে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের কারিকুলাম অনুযায়ী ডিপ্লোমা ইন টেক্সটাইল  ইঞ্জিনিয়ারিং কোর্স  চালু হয়।

উৎস: বাংলাদেশ তাতঁ শিক্ষা ও প্রশিক্ষন ইন্সটিটিউট ওয়েবসাইট।

৬৭.
'সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশন' প্রতিষ্ঠা করেন কে? 
  1. নওয়াব আব্দুল লতিফ
  2. সৈয়দ আমীর আলী
  3. হাজী শরীয়তুল্লাহ
  4. শেরে বাংলা ফজলুল হক
সঠিক উত্তর:
সৈয়দ আমীর আলী
উত্তর
সঠিক উত্তর:
সৈয়দ আমীর আলী
ব্যাখ্যা

- 'সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশন' প্রতিষ্ঠা করেন সৈয়দ আমীর আলী।

সৈয়দ আমীর আলী:

- সৈয়দ আমীর আলী ১৮৪৯ খ্রিস্টাব্দে হুগলীতে জন্ম গ্রহণ করেন।
- উনিশ শতকের শেষার্ধে বাংলার মুসলমান সমাজের নবজাগরণে যিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখে ছিলেন তিনি হলেন সৈয়দ আমীর আলী।
- তিনি পাশ্চাত্য শিক্ষার মাধ্যমে বাঙালি মুসলমানদের সামাজিক ও অর্থনৈতিক উন্নতি করতে চেয়েছেন।
- ১৯০৯ খ্রিস্টাব্দে তিনি লন্ডনে প্রিভি কাউন্সিলের সদস্য হন।
-  সৈয়দ আমীর আলী ১৮৭৭ সালে ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন।
- এটিকে তিনি ভারতের অন্যান্য প্রদেশসমূহের শাখাগুলি অধিভুক্তির পর 'সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশন' নামে নতুন নামকরণ করেন।

উৎস: ¡)বাংলাশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
         ¡¡)বাংলাপিডিয়া।

৬৮.
অর্থনৈতিক সমীক্ষা ২০২৫ অনুযায়ী, জিডিপিতে শিল্প খাতের প্রবৃদ্ধির হার কত শতাংশ?
  1. ৩.৩৫%
  2. ৪.৩৪%
  3. ৫.৩২%
  4. ৪.৫৪%
সঠিক উত্তর:
৪.৩৪%
উত্তর
সঠিক উত্তর:
৪.৩৪%
ব্যাখ্যা

অর্থনৈতিক সমীক্ষা ২০২৫:
• খাত ভিত্তিক জিডিপি প্রবৃদ্ধির হার:
- কৃষি: ১.৭৯%.
- শিল্প: ৪.৩৪%.
- সেবা: ৪.৫১%.

• স্বাক্ষরতার হার (৭ বছর+):
- মোট: ৭৭.৯%
- পুরুষ: ৮০.১%
- মহিলা: ৭৫.৮%

• প্রত্যাশিত গড় আয়ুষ্কাল:
- মোট: ৭২.৩ বছর
- পুরুষ: ৭০.৮ বছর
- মহিলা: ৭৩.৮ বছর

• খাত ভিত্তিক শ্রমশক্তি নিয়োজিত:
- কৃষি: ৪৪.৬৭%
- শিল্প: ১৭.৩৭%
- সেবা: ৩৭.৯৬%

উৎস: অর্থনৈতিক সমীক্ষা ২০২৫।

৬৯.
বর্তমানে বাংলাদেশের টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারী বোলার কে? [ডিসেম্বর,২০২৫]
  1. সাকিব আল হাসান
  2. তাইজুল ইসলাম
  3. মোস্তাফিজুর রহমান
  4. মেহেদী হাসান মিরাজ
সঠিক উত্তর:
তাইজুল ইসলাম
উত্তর
সঠিক উত্তর:
তাইজুল ইসলাম
ব্যাখ্যা

টেস্ট ক্রিকেট:
- বর্তমানে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী বোলার তাইজুল ইসলাম।

- বাংলাদেশের প্রথম বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে ২৫০ উইকেটের অনন্য মাইলফলক স্পর্শ করলেন। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।
- ২৩ নভেম্বর, ২০২৫ মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের পঞ্চম দিনের সকালে স্পিন অলরাউন্ডার অ্যান্ডি ম্যাকব্রাইনকে ফিরিয়ে এই মাইলফলক স্পর্শ করেন।
- ক্যারিয়ারের মাত্র ৫৬তম টেস্টেই ২৫০ উইকেটের এই মাইলফলক স্পর্শ করলেন তাইজুল।

উল্লেখ্য,
- ২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে সেন্ট ভিনসেন্ট টেস্ট দিয়ে তাইজুলের টেস্ট অভিষেক।
- ক্যারিয়ারের প্রথম ইনিংসেই নিয়েছিলেন ৫ উইকেট।

উৎস: ESPN ওয়েবসাইট।লিঙ্ক

৭০.
সংসদ-কক্ষের সামনের দিকের আসনগুলোকে বলা হয়- 
  1. স্পিকার বেঞ্চ
  2. ট্রেজারি বেঞ্চ
  3. গ্যালারি বেঞ্চ
  4. অপোজিশন বেঞ্চ
সঠিক উত্তর:
ট্রেজারি বেঞ্চ
উত্তর
সঠিক উত্তর:
ট্রেজারি বেঞ্চ
ব্যাখ্যা

ট্রেজারি বেঞ্চ:
- সংসদ-কক্ষের সামনের দিকের আসনগুলোকে বলা হয় ট্রেজারি বেঞ্চ।
- সরকারি দলের মন্ত্রী ও নেতৃস্থানীয় ব্যক্তিগণ সামনের সারিতে বসেন।
- স্পীকারের আসনের ডানদিকে থাকে ট্রেজারি বেঞ্চ।
- এর বিপরীত দিকে সামনের সারিতে বসেন বিরোধী দলের নেতা, উপনেতা, হুইপ ও অন্যান্য নেতৃবৃন্দ।
ট্রেজারি বেঞ্চকে 'ফ্রন্ট বেঞ্চ'ও বলা হয়।

উল্লেখ্য,
- সংসদে সরকারি ও বিরোধী দলের যেসব সদস্য পেছনের সারিতে বসেন তাদের বলা হয় ব্যাকবেঞ্চার।
- এ সদস্যগণ সরকারি দলের মন্ত্রী বা গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত নন, আবার বিরোধী দলের নেতৃস্থানীয়ও নন। তাই সংসদের আসন ব্যবস্থায় তাঁরা পেছনের সারিতে বসেন।

উৎস: বাংলাপিডিয়া।[লিঙ্ক]

৭১.
বাংলাদেশ-ভুটানের যৌথ উদ্যোগে দেশের কোন জেলায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে? 
  1. রাজশাহী
  2. বগুড়া 
  3. কুড়িগ্রাম
  4. নীলফামারী
সঠিক উত্তর:
কুড়িগ্রাম
উত্তর
সঠিক উত্তর:
কুড়িগ্রাম
ব্যাখ্যা

অর্থনৈতিক অঞ্চল:
- সম্প্রতি, বাংলাদেশ ও ভুটান আঞ্চলিক যোগাযোগ জোরদার করার লক্ষ্যে কুড়িগ্রাম-গেলেফু করিডোর উন্নয়নে সম্মত হয়েছে।
- বাংলাদেশ-ভুটানের যৌথ উদ্যোগে কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে।
- বাংলাদেশের সঙ্গে জিটুজি অংশীদারত্বে নির্মাণাধীন কুড়িগ্রাম স্পেশাল ইকোনমিক জোন ভুটানের আসন্ন 'গেলেফু মাইন্ডফুলনেস সিটি'র সঙ্গে যুক্ত হয়ে সীমান্ত-পারাপারের নতুন অর্থনৈতিক প্রবাহ সৃষ্টি করবে।

উৎস: প্রথম আলো পত্রিকা।[লিঙ্ক]

৭২.
বাংলাদেশে প্রথম নিবন্ধিত রাজনৈতিক দল কোনটি? 
  1. বাংলাদেশের সাম্যবাদী দল 
  2. বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
  3. লিবারেল ডেমোক্রেটিক পার্টি
  4. বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি
সঠিক উত্তর:
লিবারেল ডেমোক্রেটিক পার্টি
উত্তর
সঠিক উত্তর:
লিবারেল ডেমোক্রেটিক পার্টি
ব্যাখ্যা

লিবারেল ডেমোক্রেটিক পার্টি - এলডিপি
- নিবন্ধন নম্বর: ০০১। 
- নিবন্ধন তারিখ: ২০/১০/২০০৮.
- প্রতীকের নাম: ছাতা।
- প্রেসিডেন্ট: ডক্টর অলি আহমদ, বীর বিক্রম।
- এটি দেশের প্রথম নিবন্ধিত রাজনৈতিক দল।

উল্লেখ্য,
- দেশে বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দল ৫৫টি। (আওয়ামীলিগ ছাড়া)
- তবে আওয়ামীলের নিবন্ধন স্থগিত রয়েছে।
- সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দল: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)। [ডিসেম্বর,২০২৫]

উৎস: নির্বাচন কমিশন ওয়েবসািইট।লিঙ্ক

৭৩.
’জোপাটিকা’কোন ফসলের উন্নত জাত? 
  1. আম
  2. ধান
  3. গম
  4. আলু
সঠিক উত্তর:
গম
উত্তর
সঠিক উত্তর:
গম
ব্যাখ্যা

- জোপাটিকা হলো গম ফসলের একটি উন্নত জাত। 

• কৃষি ফসলের জাত: 

• গমের উন্নত জাত- আনন্দ, আকবর, দোয়েল, বরকত, বলাকা, সোনালিকা, জোপাটিকা, ইনিয়া-৬৬।
• আলুর উন্নত জাত- ডায়মন্ড, সিন্দুরী, কুফরী, চমক, কার্ডিনাল।
• ভুট্টার উন্নত জাত- বর্ণালি, শুভ্র, খইভুট্টা, মোহর উত্তরণ।
• তামাকের উন্নত জাত সুমাত্রা, ম্যানিলা।
• আমরে উন্নত জাত ল্যাংড়া, গোপালভাগ, মহানন্দা, মোহনভাগ, হিমসাগর, হাড়িভাঙ্গা, রূপালি।

উৎস: কৃষি তথ্য সার্ভিস।

৭৪.
সম্প্রতি, নির্বাচন কমিশন প্রবাসী ভোটারদের জন্য কোন অ্যাপ উদ্বোধন করে? [ডিসেম্বর,২০২৫]
  1. Voter Helpline
  2. e-EPIC
  3. Postal Vote BD
  4. c-VIGIL
সঠিক উত্তর:
Postal Vote BD
উত্তর
সঠিক উত্তর:
Postal Vote BD
ব্যাখ্যা

 Postal Vote BD আ্যাপ:
 - সম্প্রতি, নির্বাচন কমিশন প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালটে ভোট দিতে Postal Vote BD অ্যাপ উদ্বোধন করে।
- 'প্রবাসী ভোটার অ্যাপ' উদ্বোধন করা  ১৮ নভেম্বর, ২০২৫।
- প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধনের জন্য ১৮ নভেম্বর 'পোস্টাল ভোেট বিডি' অ্যাপের উদ্বোধন করবে নির্বাচন কমিশন (ইসি)। একই দিনে ইসি চূড়ান্ত ভোটার তালিকাও প্রকাশ করবে।
- এবার প্রবাসী বাংলাদেশি ভোটারদের পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ দিচ্ছে ইসি।
- এ ছাড়া ভোটের দায়িত্বে থাকা কর্মকর্তা এবং আইনি হেফাজতে থাকা ব্যক্তিরাও পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন।

উৎস: প্রথম আলো পত্রিকা।লিঙ্ক

৭৫.
যুক্তরাজ্য বাংলাদেশকে স্বীকৃতি দেয় কবে? 
  1. ২ ফেব্রুয়ারি, ১৯৭২ সালে
  2. ৪ ফেব্রুয়ারি, ১৯৭২ সালে
  3. ৪ মার্চ, ১৯৭২ সালে
  4. ৬ মার্চ, ১৯৭২ সালে
সঠিক উত্তর:
৪ ফেব্রুয়ারি, ১৯৭২ সালে
উত্তর
সঠিক উত্তর:
৪ ফেব্রুয়ারি, ১৯৭২ সালে
ব্যাখ্যা

বাংলাদেশকে স্বীকৃতি:
- ১৯৭১ সালের ৬ ডিসেম্বর প্রথম দেশ হিসেবে ভুটান এবং দ্বিতীয় দেশ হিসেবে ভারত বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে।
- বিশ্বের তৃতীয় দেশ ও প্রথম ইউরোপীয় দেশ হিসেবে পূর্ব জার্মানি ১৯৭২ সালের ১১ জানুয়ারি বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে।
- যুক্তরাজ্য বাংলাদেশকে স্বীকৃতি দেয় ৪ ফেব্রুয়ারি, ১৯৭২ সালে।
- পোল্যান্ড বাংলাদেশকে স্বীকৃতি দেয় ১৯৭২ সালের ১২ জানুয়ারি।
- ফ্রান্স বাংলাদেশকে স্বীকৃতি দেয় ১৪ ফেব্রুয়ারি, ১৯৭২ সালে।
- স্পেন বাংলাদেশকে স্বীকৃতি দেয় ১২ মে, ১৯৭২ সালে।

উৎস: পররাষ্ট্র মন্ত্রণালয় ওয়েবসাইট।

৭৬.
বাংলাদেশে তৃতীয় গণভোট অনুষ্ঠিত হয় কত সালে? 
  1. ১৯৮৫ সালে
  2. ১৯৯১ সালে
  3. ১৯৯৩ সালে
  4. ১৯৯৬ সালে
সঠিক উত্তর:
১৯৯১ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৯১ সালে
ব্যাখ্যা

- বাংলাদেশে তৃতীয় গণভোট অনুষ্ঠিত হয় ১৯৯১ সালে।

বাংলাদেশে গণভোট:

- রাষ্ট্রের কোন গুরুত্বপুর্ন বিষয়ে জনমত যাচাই করার জন্য যে প্রত্যক্ষ ভোট গ্রহন করা হয় তাকে গণভোেট বা Referendum বলা হয়।
- বাংলাদেশে এ পর্যন্ত গণভোট হয়েছে ৩ বার।
- বাংলাদেশের প্রথম গণভোট অনুষ্ঠিত হয় ১৯৭৭ সালের ৩০ মে জিয়াউর রহমানের নিজ শাসনকে বৈধকরণ (প্রশাসনিক)।
- দ্বিতীয় গণভোট অনুষ্ঠিত হয় ১৯৮৫ সালের ১ মার্চ এরশাদের সমর্থন যাচাই (প্রশাসনিক)।

• তৃতীয় গণভোট: 
- গণআন্দোলনের মুখে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর পদত্যাগ করেন হুসেইন মুহাম্মদ এরশাদ।
- এরপর পঞ্চম সংসদ নির্বাচনে বিজয়ী হয় বিএনপি। ১৬ বছরের রাষ্ট্রপতিশাসিত শাসন থেকে প্রধানমন্ত্রীশাসিত সংসদীয় পদ্ধতি প্রতিষ্ঠার জন্য ১৯৯১ সালের ৬ আগস্ট সংসদে বিল পাস হয়।
- সংবিধানে দ্বাদশ সংশোধনীর ওই বিলে রাষ্ট্রপতি সম্মতি দেবেন কি না, তা নির্ধারণে ওই বছরের ১৫ সেপ্টেম্বর গণভোট অনুষ্ঠিত হয়।
- ভোটে অংশগ্রহণের হার ছিল ৩৫ দশমিক ২ শতাংশ, যেখানে ৮৪ দশমিক ৩৮ শতাংশ ভোটার 'হ্যাঁ' ভোট দিয়ে সংসদীয় প্রজাতন্ত্রকে সমর্থন করেন।
- অন্যদিকে ১৫ দশমিক ৬২ শতাংশ ভোটার 'না' ভোট দেন।

উৎস: ¡)বাংলাদেশ আইন মন্ত্রণালয়ের ওয়েবসাইট।
         ¡¡)ডেইলি স্টার বাংলা।লিঙ্ক

৭৭.
বাংলাদেশ সর্বপ্রথম কোন আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করে?
  1. কমনওয়েলথ
  2. ও আই সি 
  3. জাতিসংঘ
  4. ন্যাম
সঠিক উত্তর:
কমনওয়েলথ
উত্তর
সঠিক উত্তর:
কমনওয়েলথ
ব্যাখ্যা

কমনওয়েলথ:
- বাংলাদেশ ১৯৭২ সালের ১৮ এপ্রিল কমনওয়েলথের সদস্যপদ লাভ করে।
- এটি ছিল স্বাধীন বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ।

অন্যদিকে,
- জাতিসংঘ: ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ জাতিসংঘের পূর্ণাঙ্গ সদস্যপদ লাভ করে।
- খাদ্য ও কৃষি সংস্থা (FAO): ১৯৭৩ সালের ১২ নভেম্বর বাংলাদেশ এই সংস্থার সদস্যপদ লাভ করে।
- জোট নিরপেক্ষ আন্দোলন (NAM): ১৯৭৩ সালের ৫ সেপ্টেম্বর বাংলাদেশ এই সংস্থার সদস্যপদ লাভ করে। 
- বাংলাদেশ ১৯৭৪ সালের ২৩ ফেব্রুয়ারি ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি)-এর সদস্যপদ লাভ করে। 

উৎস: সংশ্লিষ্ট  সংস্থার ওয়েবসাইট।

৭৮.
২০২৫-২৬ অর্থবছরের বাজেটে ঘাটতি বাজেটের পরিমাণ কত শতাংশ?
  1. ৩.২২ শতাংশ
  2. ৩.৬২ শতাংশ
  3. ৩.৪২ শতাংশ
  4. ৩.১২ শতাংশ
সঠিক উত্তর:
৩.৬২ শতাংশ
উত্তর
সঠিক উত্তর:
৩.৬২ শতাংশ
ব্যাখ্যা

বাজেট ২০২৫-২৬:
- বাজেট ঘোষণা করেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
- বাজেট বক্তৃতার শিরোনাম হচ্ছে- 'বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়'।
- বাজেটের পরিমাণ-৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকা।
- বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি-২ লাখ ৩০ হাজার কোটি টক।
- রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা- ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা।
- বাজেটে ঘাটতি- বাজেটের ৩.৬২ শতাংশ।
- বাজেটের পরিচালন ব্যয় ৫ লাখ ৬০ হাজার কোটি টাকা।
- জিডিপি- ৫.৫ শতাংশ।
- মূল্যস্ফীতির লক্ষ্য- ৬.৫ শতাংশ।
- বাজেটে করমুক্ত আয়সীমায় নতুন সংযুক্ত- "জুলাই যোদ্ধ"।
- ২০২৫-২৬ অর্থবছরের উন্নয়ন বাজেটে অর্থ বরাদ্দের পরিমাণ ২.৪৫.৬০৯ কোটি টাকা এবং পরিচালন বাজেটে। বরাদ্দের পরিমাণ ৫,৪৪, ৩৯১ কোটি টাকা।

উৎস: বাজেট ২০২৫-২০২৬।

৭৯.
১৯৪৭-এর দেশভাগ নিয়ে নির্মিত চলচ্চিত্র- 
  1. মাটির ময়না
  2. নদীর নাম মধুমতি
  3. আবার তোরা মানুষ হ
  4. চিত্রা নদীর পাড়ে
সঠিক উত্তর:
চিত্রা নদীর পাড়ে
উত্তর
সঠিক উত্তর:
চিত্রা নদীর পাড়ে
ব্যাখ্যা

- ’চিত্রা নদীর পাড়ে’ চলচ্চিত্রটি দেশ ভাগ নিয়ে নির্মিত হয়েছে।
- ১৯৪৭ সালের দেশবিভাগ তৎকালীন পূর্ব পাকিস্তানে হিন্দুদের জীবনী।
- চিত্রা নদীর পাড়ে তানভীর মোকাম্মেল ১৯৯৮ সালের নির্মিত চলচ্চিত্র।
- এটি ১৯৯৯ সালে ৭টি ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে।
• তানভীর মোকাম্মেল বিখ্যাত কয়েকটি চলচ্চিত্র:
- নদীর নাম মধুমতী, লালসালু, লালন, রাবেয়া, জীবনঢুলী ও রূপসা নদীর বাঁকে।

অন্যদিকে,
- মাটির ময়না' চলচ্চিত্রের নির্মাতা হলেন তারেক মাসুদ।
- প্রেক্ষাপট: বাংলাদেশে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের ঠিক আগের সময়ের পরিস্থিতি এবং এর পটভূমিতে পরিচালকের ছেলেবেলার অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে। 

• নদীর নাম মধুমতী" চলচ্চিত্রের পরিচালক হলেন তানভীর মোকাম্মেল।
- এটি একটি বাংলাদেশী বাংলা ভাষার চলচ্চিত্র যা ১৯৯৫ সালে মুক্তি পায়। 
- পরিচালক: তানভীর মোকাম্মেল।
- বিষয়বস্তু: বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র।

• 'আবার তোরা মানুষ হ' এটি হচ্ছে ১৯৭৩ সালে মুক্তিপ্রাপ্ত একটি চলচ্চিত্র।
- চলচ্চিত্রটির পরিচালক খান আতাউর রহমান কলেজ প্রিন্সিপাল হিসেবে অভিনয় করেছিলেন।
- এই সিনেমার মূল উদ্দেশ্য হলো- মুক্তিযুদ্ধের সময় যারা যুদ্ধ করেনি, পরে তারাই বিভিন্ন কাজে বেশি সুবিধা নিয়েছে।

উৎস: প্রথম আলো। 

৮০.
ছিয়াত্তরের মন্বন্তরের সময় দিল্লির সম্রাট কে ছিলেন?
  1. আওরঙ্গজেব
  2. দ্বিতীয় শাহ আলম
  3. দ্বিতীয় আলমগীর
  4. দ্বিতীয় বাহাদুর শাহ
সঠিক উত্তর:
দ্বিতীয় শাহ আলম
উত্তর
সঠিক উত্তর:
দ্বিতীয় শাহ আলম
ব্যাখ্যা

- ছিয়াত্তরের মন্বন্তরের সময় দিল্লির সম্রাট ছিলেন দ্বিতীয় শাহ আলম।

ছিয়াত্তরের মন্বন্তর: 
- দ্বিতীয় শাহ আলম,(১৭৬১-১৮০৫)  দিল্লির মুগল সম্রাট আজিজুদ্দীন দ্বিতীয় আলমগীরের পুত্র।
- তাঁর পূর্ব নাম আলী গওহর (পরবর্তী সম্রাট দ্বিতীয় শাহ আলম)।
- দিউয়ানী ও দ্বৈত শাসনের পরিণাম ছিল বাংলায় ভয়াবহ দুর্ভিক্ষের ধ্বংসলীলা।
- এ দুর্ভিক্ষ 'ছিয়াত্তরের মন্বন্তর' নামে পরিচিত।
- দ্বৈত শাসনের কুফলে বাংলার জনজীবন যখন চরম বিপর্যয়ের মুখে তখন পরপর দুবছর খরা ও অনাবৃষ্টির ফলে ১১৭৬ বঙ্গাব্দ অর্থাৎ ১৭৭০ খ্রিস্টাব্দে বাংলায় এক প্রচণ্ড দুর্ভিক্ষ ও মহামারী দেখা দেয়।
- এসময় খাদ্যের অভাবে মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশ মৃত্যুমুখে পতিত হয়।

উল্লেখ্য,
- ১৭৬৫ সালে লর্ড ক্লাইভ দ্বিতীয়বারের মতো গভর্নর জেনারেল হয়ে আসেন।
- দায়িত্ব নিয়েই তিনি বক্সারের যুদ্ধে পরাজিত নবাব সুজাউদ্দৌলা এবং সম্রাট দ্বিতীয় শাহ আলমের সাথে চুক্তি সম্পাদন করেন।
- সুজাউদ্দৌলাহ যুদ্ধের ক্ষতিপূরণ বাবদ ৫০ লক্ষ টাকা এবং কারা ও এলাহাবাদ নামক দুটি জেলা ইংরেজদের হাতে তুলে দেন।
- দ্বিতীয় শাহ্ আলমের সাথে সম্পাদিত চুক্তির নাম 'এলাহাবাদ চুক্তি'।
- ১৭৬৫ সালের ১২ আগস্ট সম্পাদিত এ চুক্তির মাধ্যমে ইংরেজরা কারা ও এলাহাবাদ জেলা দুটি এবং বার্ষিক ২৬ লক্ষ টাকা সম্রাট শাহ আলমকে দেওয়ার অঙ্গীকার করেন।

উৎস: ¡)পৌরনীতি, এসএসসি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
¡¡)বাংলাডপিডিয়া।

৮১.
অপারেশন সার্চলাইট পরিকল্পনা কোথায় থেকে চূড়ান্ত করা হয়? 
  1. যশোর সেনানিবাস থেকে
  2. ঢাকা সেনানিবাস থেকে
  3. শিয়ালকোট সেনানিবাস থেকে
  4. রাওয়ালপিন্ডি সেনানিবাস থেকে
সঠিক উত্তর:
ঢাকা সেনানিবাস থেকে
উত্তর
সঠিক উত্তর:
ঢাকা সেনানিবাস থেকে
ব্যাখ্যা

অপারেশন সার্চলাইট:
- ১৯৭১ সালের ২২ ফেব্রুয়ারি:
পাকিস্তান বাহিনীর ১৪ ডিভিশনের জিওসি মেজর জেনারেল খাদিম হোসেন রাজা এবং ৫৭ ডিভিশনের জিওসি মেজর জেনারেল রাও ফরমান আলী খান 'অপারেশন সার্চলাইট' নামে একটি সামরিক অভিযানের বিষয়ে সিদ্ধান্তে পৌঁছান।

• ১৭ মার্চচীফ অব স্টাফ জেনারেল আবদুল হামিদ খানের নির্দেশে জেনারেল রাজা পরদিন (১৮ মার্চ) ঢাকা সেনানিবাসে জিওসি অফিসে অপারেশন সার্চলাইটের পরিকল্পনা চূড়ান্ত করেন।
- এটি পাঁচ পৃষ্ঠার পরিকল্পনাটি রাও ফরমান আলী নিজ হাতে লিখেন।
- ২৪-২৫ মার্চপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে জেনারেল হামিদ, জেনারেল এ. ও. মিঠঠি এবং কর্নেল সাদউল্লাহ হেলিকপ্টারে করে বিভিন্ন সেনানিবাসে প্রস্তুতি পরিদর্শন করেন।
- ২৫ মার্চ, রাত ১টাঅপারেশন সার্চলাইটের আওতায় অভিযান শুরু: - ঢাকায় নেতৃত্ব দেন জেনারেল রাও ফরমান আলী।
- দেশের অন্যান্য অঞ্চলে নেতৃত্ব দেন জেনারেল খাদিম রাজা।
- লে. জেনারেল টিক্কা খান ৩১ ফিল্ড কমান্ডে উপস্থিত থেকে অপারেশনের অগ্রগতি পর্যবেক্ষণ করেন।
- পূর্ব-প্রস্তুতি (ইতোমধ্যে)অভিযান সফল করার জন্য জেনারেল ইয়াহিয়া খানের দু’জন ঘনিষ্ঠ অফিসার—মেজর জেনারেল ইখতেখার জানজুয়া এবং মেজর জেনারেল এ.ও. মিঠঠি কে ঢাকায় আনা হয়।

উৎস: বাংলাপিডিয়া।

৮২.
সরকারী কর্ম কমিশন বার্ষিক রিপোর্ট পেশ করেন কার নিকট? 
  1. জাতীয় সংসদ
  2. রাষ্ট্রপতি
  3. প্রধানমন্ত্রী
  4. মন্ত্রণালয়
সঠিক উত্তর:
রাষ্ট্রপতি
উত্তর
সঠিক উত্তর:
রাষ্ট্রপতি
ব্যাখ্যা

সরকারী কর্ম কমিশন: 
- সংবিধানের ১৪১ অনুচ্ছেদে বার্ষিক রিপোর্ট সম্পর্কে বলা হয়েছে।
- প্রত্যেক কমিশন প্রতি বৎসর মার্চ মাসের প্রথম দিবসে বা তাহার পূর্বে পূর্ববর্তী একত্রিশে ডিসেম্বরে সমাপ্ত এক বৎসরে স্বীয় কার্যাবলী সম্বন্ধে রিপোর্ট প্রস্তুত করবেন এবং তাহা রাষ্ট্রপতির নিকট পেশ করবেন।
 - যে বৎসর রিপোর্ট পেশ করা হইয়াছে, সেই বৎসর একত্রিশে মার্চের পর অনুষ্ঠিত সংসদের প্রথম বৈঠকে রাষ্ট্রপতি উক্ত রিপোর্ট ও স্মারকলিপি সংসদে উপস্থাপনের ব্যবস্থা করবেন।

এছাড়াও,
- সংবিধানের নবম ভাগের ২য় পরিচ্ছেদে সরকারী কর্ম কমিশন সম্পর্কে বলা হয়েছে।
- ১৩৭ নং অনুচ্ছেদে রয়েছে সরকারী কর্ম কমিশন প্রতিষ্ঠা।

উৎস: বাংলাদেশ সংবিধান।

৮৩.
খিয়াংদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের নাম-
  1. সাংলান
  2. হেনেই
  3. সোহরাই
  4. মাইলুকমা
সঠিক উত্তর:
সাংলান
উত্তর
সঠিক উত্তর:
সাংলান
ব্যাখ্যা

খিয়াং:
- পার্বত্য চট্টগ্রামের একটি নৃ-গোষ্ঠী।
- দক্ষিণের টেম চিন (Tame Chin) বা উত্তরের ওয়াইল্ড চিন (Wild Chin) নামে অভিহিত আরাকান-ইয়োমা উপত্যকার অববাহিকা অঞ্চলে বসবাসরত নৃগোষ্ঠী থেকে খিয়াংদের আগমন।
- খিয়াংদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হচ্ছে ‘সাংলান’।
- গৌতম বুদ্ধকে পূজা-অর্চনার মাধ্যমে এ উৎসব শুরু হয়।
- বর্তমানে রাঙ্গামাটি, বান্দরবান ও চট্টগ্রাম জেলায় এ জাতিগোষ্ঠীর বসবাস রয়েছে।
- খিয়াংরা চীনা-তিববতীয় ভাষাগোষ্ঠীর তিববতি-ব্রহ্ম শাখার কুকি-চীন দলভুক্ত।
- খিয়াংদের নিজস্ব কোনো বর্ণমালা নেই।

উল্লেখ্য,
- খিয়াং জনগোষ্ঠীর নবান্ন উৎসবের নাম হলো 'হেনেই'।
- খিয়াংদের সমাজব্যবস্থায় একজন নেতা থাকে যাকে বলা হয় কার্বারী।
- খিয়াংদের সমাজ পিতৃতান্ত্রিক।
- অন্যায় বা অপরাধের সাথে জড়িত কোনো লোকের বিচার গ্রামের কার্বারী তাদের নিজস্ব প্রথা অনুসারে করে থাকে।

উৎস: বাংলাপিডিয়া।

৮৪.
বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী কোন শহর ছিল?
  1. এথেন্স
  2. আলেকজান্দ্রিয়া
  3. কনস্টান্টিনোপল
  4. এন্টিওক
সঠিক উত্তর:
কনস্টান্টিনোপল
উত্তর
সঠিক উত্তর:
কনস্টান্টিনোপল
ব্যাখ্যা

বাইজেন্টাইন সাম্রাজ্য:
- বাইজেন্টাইন সাম্রাজ্য আনুমানিক ৩৯৫ খ্রিস্টাব্দ থেকে - ১৪৫৩ সাল পর্যন্ত বিদ্যমান ছিল৷
- ১৫ শতকে অটোমান তুর্কি আক্রমণে পতনের আগে এটি বিশ্বের অন্যতম প্রধান সভ্যতা ছিল।
- অঞ্চলটিকে সাধারণত পূর্ব রোমান সাম্রাজ্য বলা হত।
- ৪৭৬ সালে রোমের পতনের ফলে রোমান সাম্রাজ্যের পশ্চিম অর্ধেক শেষ হয় এবং পূর্ব অর্ধেক বাইজেন্টাইন সাম্রাজ্য হিসাবে পরিচালিত হয়।
- বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী ছিল কনস্টান্টিনোপল।
- বাইজেন্টাইন সাম্রাজ্য ভূমধ্যসাগরের আশেপাশের বেশিরভাগ ভূমি জুড়ে ছিল, যার মধ্যে বর্তমানে ইতালি, গ্রীস এবং তুরস্ক এবং উত্তর আফ্রিকা।
- এই সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ সম্রাট ছিলেন জাস্টিনিয়ান।
- ১৪ শতকে অটোমান তুর্কিরা দখল করতে শুরু করে এবং ১৪৫৩ সালে এটি অটোমান নিয়ন্ত্রণে চলে যায়।

তথ্যসূত্র -  Britannica.com

৮৫.
প্রথম বিশ্বযুদ্ধে মিত্রশক্তি ছিল কোনটি?
  1. বেলজিয়াম
  2. জার্মানি
  3. অস্ট্রিয়া
  4. বুলগেরিয়া
সঠিক উত্তর:
বেলজিয়াম
উত্তর
সঠিক উত্তর:
বেলজিয়াম
ব্যাখ্যা

প্রথম বিশ্বযুদ্ধ:
- অস্ট্রিয়ার যুবরাজ আর্কডিউক ফার্ডিন্যান্ড বসনিয়র রাজধানী সারায়েভোতে আততায়ীর হাতে নিহত হবার ঘটনার মধ্য দিয়ে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়।
- যুদ্ধ শুরু হয়: ২৮ জুলাই, ১৯১৪ সালে।
- শেষ হয়: ১১ নভেম্বর, ১৯১৮ সালে।

⇒ যুদ্ধে অক্ষ শক্তিজোট:
- জার্মান, অস্ট্রিয়া, তুরস্ক, হাঙ্গেরী, বুলগেরিয়া।

⇒ মিত্রশক্তি জোট:
- রাশিয়া, ফ্রান্স, সার্বিয়া, বেলজিয়াম, জাপান, ব্রিটেন, যুক্তরাষ্ট্র।

⇒ যুদ্ধের ফলাফল: মিত্র শক্তির বিজয়।

তথ্যসূত্র - Britannica.com & History.com

৮৬.
UNEP-এর প্রধানের পদবী কী?
  1. সেক্রেটারি জেনারেল
  2. নির্বাহী পরিচালক
  3. প্রেসিডেন্ট
  4. কমিশনার
সঠিক উত্তর:
নির্বাহী পরিচালক
উত্তর
সঠিক উত্তর:
নির্বাহী পরিচালক
ব্যাখ্যা

UNEP:
- জাতিসংঘের পরিবেশ বিষয়ক কর্মসূচী (UNEP).
- UNEP-এর পূর্ণরূপ- United Nations Environment Programme.
- UNEP - সদর দপ্তর- নাইরোবি, কেনিয়া।
- প্রতিষ্ঠা লাভ করে- ৫ জুন, ১৯৭২ সালে।
- বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়-৫ জুন।
- সদস্য রাষ্ট্র- ১৯৩ টি। (ডিসেম্বর, ২০২৫)
- UNEP এর প্রধানের পদবী- নির্বাহী পরিচালক।
- বর্তমান নির্বাহী পরিচালক- ইনগার অ্যান্ডারসেন। (নভেম্বর, ২০২৫)
- চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কার প্রদান করে UNEP.

তথ্যসূত্র - UNEP অফিসিয়াল ওয়েবসাইট।

৮৭.
জাতিসংঘের পশ্চিম এশীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন কোনটি?
  1. ESCAP
  2. ESCWA
  3. ECLAC
  4. ECE
সঠিক উত্তর:
ESCWA
উত্তর
সঠিক উত্তর:
ESCWA
ব্যাখ্যা

ESCWA:
- পশ্চিম এশীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন ESCWA.
- ECWA এর পূর্ণরূপ United Nations Economic and Social Commission for Western Asia.
- প্রতিষ্ঠিত হয়: ১৯৭৩ সালে।
- এর উদ্দেশ্য ছিল সদস্য দেশগুলিতে অর্থনৈতিক ক্রিয়াকলাপকে উত্সাহিত করা, তাদের মধ্যে সহযোগিতা জোরদার করে উন্নয়ন ত্বরান্বিত করা। 
- সদর দপ্তর: বৈরুত, লেবানন।

তথ্যসূত্র - ESCWA ওয়েবসাইট।

৮৮.
২০২৫ সালে মোট কতজন ব্যক্তিকে নোবেল পুরস্কার প্রদান করা হয়?
  1. ১২ জন
  2. ১৩ জন
  3. ১৪ জন
  4. ১৫ জন
সঠিক উত্তর:
১৪ জন
উত্তর
সঠিক উত্তর:
১৪ জন
ব্যাখ্যা

২০২৫ সালের নোবেল বিজয়ী:
- ২০২৫ সালে মোট ১৪ জন ব্যক্তিকে নোবেল পুরস্কার প্রদান করা হয়।

⇒ সাহিত্য:
- ২০২৫ সালে সাহিত্যে নোবেল পুরস্কার জিতেছেন হাঙ্গেরিয়ান লেখক লাজলো ক্রাজনাহরকাই।
- অবদান: 'ভয়ঙ্কর পরিস্থিতিতেও শিল্পের শক্তি দেখানো তার প্রভাবশালী ও দূরদর্শী সাহিত্যকর্মের জন্য' তাকে এই সম্মাননা দেওয়া হয়েছে।

⇒ শান্তি:
- ২০২৫ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার রাজনীতিবিদ ও মানবাধিকারকর্মী মারিয়া কোরিনা মাচাদো।
- অবদান: ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় অবিরাম প্রচেষ্টা এবং একনায়কতন্ত্র থেকে ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ গণতন্ত্রে উত্তরণের সংগ্রামের জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।

⇒ চিকিৎসাবিজ্ঞান:
- ২০২৫ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন
• ম্যারি ই. ক্রনকো,
• ফ্রেড রামসডেল ও
• শিমন সাকাগুচি।
- অবদান: মানবদেহের রোগপ্রতিরোধ ব্যবস্থার কার্যপ্রণালী বিষয়ে গবেষণার জন্য দুই মার্কিন ও এক জাপানি গবেষক এই পুরস্কার পান।

⇒ পদার্থবিজ্ঞান:
- ২০২৫ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন
• জন ক্লার্ক,
• মিশেল দেভরেট ও
• জন এম মার্টিনিস।
- অবদান: ম্যাক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং এবং ইলেকট্রিক সার্কিটে এনার্জি কোয়ান্টাইজেশন গবেষণার জন্য তারা নোবেল পান।

⇒ রসায়ন:
- ২০২৫ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন
• সুসুমু কিতাগাওয়া,
• রিচার্ড রবসন ও
• ওমর এম. ইয়াগি।
- অবদান: মেটাল-অর্গানিক ফ্রেমওয়ার্ক নামে নতুন একধরনের আণবিক কাঠামো আবিষ্কারের জন্য তারা এ পুরস্কার পান।

⇒ অর্থনীতি:
- ২০২৫ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন
• ইওয়েল মোকিয়র,
• ফিলিপ আগিয়োঁ ও
• পিটার হাউইট।
- অবদান: উদ্ভাবননির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাখ্যা করার জন্য ২০২৫ সালে তাদের নোবেল পুরস্কার দেওয়া হলো।

তথ্যসূত্র - Nobel Prize ওয়েবসাইট।

৮৯.
নাগার্নো-কারাবাখ অঞ্চল নিয়ে কোন দুটি দেশের মধ্যে বিরোধ রয়েছে?
  1. রাশিয়া ও আজারবাইজান
  2. আজারবাইজান ও তুরস্ক
  3. আর্মেনিয়া ও আজারবাইজান
  4. জর্জিয়া ও আর্মেনিয়া
সঠিক উত্তর:
আর্মেনিয়া ও আজারবাইজান
উত্তর
সঠিক উত্তর:
আর্মেনিয়া ও আজারবাইজান
ব্যাখ্যা

নাগার্নো কারাবাখ:
- 'নাগার্নো কারাবাখ' আর্মেনিয়া ও আজারবাইজান এর বিরোধপূর্ণ অঞ্চল।
- পূর্ব ইউরোপে অবস্থিত নাগোর্নো-কারাবাখ নিয়ে দীর্ঘ তিন দশক ধরে বিরোধ চলে আসছে সাবেক সোভিয়েত রিপাবলিকের অংশ এই দেশ দুটির মধ্যে।
- ১৯৮৮-৯৪ সাল পর্যন্ত যুদ্ধ চলার পর যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও থেমে থেমে সংঘর্ষ চলেছে।
- এলাকাটি নিয়ে কোন ধরনের নিষ্পত্তি দুই দেশের মধ্যে হয়নি।
- আন্তর্জাতিকভাবে এই এলাকাটি আজারবাইজানের বলে স্বীকৃত।
- কিন্তু এটি পরিচালনা করে জাতিগত আর্মেনিয়রা।
- বন্দী বিনিময় এবং মরদেহ উদ্ধারের সুযোগ তৈরি করার জন্য এই যুদ্ধবিরতিতে যাওয়ার সিদ্ধান্ত হয়।

উল্লেখ্য:
- আর্মেনিয়া ও আজারবাইজান:
- স্বাক্ষর: ৯ নভেম্বর, ২০২০।
- স্থান: মস্কো, রাশিয়া।
- মধ্যস্থতাকারী: রাশিয়া।
- যুদ্ধবিরতি কার্যকর: ১০ নভেম্বর, ২০২০।

তথ্যসূত্র - ব্রিটানিকা ও ২১ সেপ্টেম্বর ২০২৩, বিবিসি বাংলা।

৯০.
সমুদ্র চলাচল বিষয়ক আন্তর্জাতিক সংস্থা কোনটি?
  1. WMO
  2. IMO
  3. ICAO
  4. IOM
সঠিক উত্তর:
IMO
উত্তর
সঠিক উত্তর:
IMO
ব্যাখ্যা

IMO:
- IMO এর পূর্ণরূপ International Maritime Organization.
- IMO হলো সমুদ্র চলাচল বিষয়ক আন্তর্জাতিক সংস্থা।
- IMO প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৪৮ সালের ৬ মার্চ জেনেভায় একটি কনভেনশন গৃহিত হয় যা ১৭ মার্চ ১৯৫৮ কার্যকর হয়।
- শুরুতে এর নাম ছিলো Inter-governmental Maritime Consultative Organisation (IMCO) Sabse International Maritime Organisation নামকরণ করা হয়।
- ১৯৫৯ সালের ১৩ জানুয়ারি এটি জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
- IMO এর সদর দপ্তর যুক্তরাজ্যের লন্ডন শহরে অবস্থিত।
- বর্তমান সদস্য সংখ্যা ১৭৬টি। (ডিসেম্বর, ২০২৫)
- বাংলাদেশ ১৯৭৬ সালে IMO এর সদস্যপদ লাভ করে।

অন্যদিকে,
- IOM: আন্তর্জাতিক অভিবাসী সংস্থা।
- WMO: বিশ্ব আবহাওয়া সংস্থা।
- ICAO: আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা।

তথ্যসূত্র- IMO অফিসিয়াল ওয়েবসাইট।

৯১.
OIC গঠিত হয় কোন সম্মেলনের মাধ্যমে?
  1. জেদ্দা সম্মেলন
  2. লাহোর সম্মেলন
  3. রাবাত সম্মেলন
  4. কায়রো সম্মেলন
সঠিক উত্তর:
রাবাত সম্মেলন
উত্তর
সঠিক উত্তর:
রাবাত সম্মেলন
ব্যাখ্যা

OIC:
- ইসলামিক সহযোগিতা সংস্থা OIC.
- OIC এর পূর্ণরূপ The Organisation of Islamic Cooperation.
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
- এটি মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট যা রাবাত সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- প্রতিষ্ঠার স্থান: মরক্কো।
- প্রতিষ্ঠিত হয়: ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯ সালে।
- সদর দপ্তর: জেদ্দা, সৌদি আরব।
- বর্তমান মহাসচিব: হুসাইন ইব্রাহিম তাহা (১২ তম)। (ডিসেম্বর, ২০২৫)
- মহাসচিবের মেয়াদ: ৫ বছর।
- অফিসিয়াল ভাষা: তিনটি (আরবি, ইংরেজি, ফ্রেঞ্চ)।
- বর্তমান সদস্য: ৫৭টি। (ডিসেম্বর, ২০২৫)

⇒ দক্ষিণ আমেরিকা অঞ্চলের দুটি দেশ OIC এর সদস্য।
• গায়ানা ও
• সুরিনাম।

- ইউরোপ মহাদেশের আলবেনিয়া OIC এর সদস্য।
- বাংলাদেশ ১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সর্বপ্রথম অংশগ্রহণ করে।

তথ্যসূত্র - OIC অফিসিয়াল ওয়েবসাইট।

৯২.
গ্লোবাল লিভেবিলিটি ইনডেক্স- ২০২৫ অনুযায়ী, বিশ্বের বসবাসযোগ্য শহরের তালিকায় শীর্ষে রয়েছে -
  1. ভিয়েনা
  2. জুরিখ
  3. কোপেনহেগেন
  4. মেলবোর্ন
সঠিক উত্তর:
কোপেনহেগেন
উত্তর
সঠিক উত্তর:
কোপেনহেগেন
ব্যাখ্যা

গ্লোবাল লিভেবিলিটি ইনডেক্স- ২০২৫:
- ইকোনোমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ) প্রতি বছর বিশ্বের বসবাসযোগ্য শহরের তালিকা প্রকাশ করে।
- তালিকায় পাঁচটি প্রধান মানদণ্ডে বিশ্বের ১৭৩টি শহরের মূল্যায়ন করা হয়।
- মানদণ্ডগুলো হলো–স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি ও পরিবেশ, শিক্ষা এবং অবকাঠামো।
- গত ১৬ জুন, ২০২৫ ইআইইউ ২০২৫ সালের তালিকা প্রকাশ করে।

শীর্ষ দেশ:
• কোপেনহেগেন, ডেনমার্ক।
• ভিয়েনা, অস্ট্রিয়া।
• জুরিখ, সুইজারল্যান্ড।
• মেলবোর্ন, অস্ট্রেলিয়া।
• জেনেভা, সুইজারল্যান্ড।

⇒ বাংলাদেশের অবস্থান ১৭১ তম।

তথ্যসূত্র - বিবিসি পত্রিকা রিপোর্ট।

৯৩.
ন্যাটোর কোন অনুচ্ছেদে 'জোটের সদস্যতা ত্যাগ' এর উল্লেখ রয়েছে?
  1. অনুচ্ছেদ ১০
  2. অনুচ্ছেদ ১১
  3. অনুচ্ছেদ ১২
  4. অনুচ্ছেদ ১৩
সঠিক উত্তর:
অনুচ্ছেদ ১৩
উত্তর
সঠিক উত্তর:
অনুচ্ছেদ ১৩
ব্যাখ্যা

⇒ ন্যাটোর অনুচ্ছেদ:
- অনুচ্ছেদ ১: শান্তিপূর্ণ সমাধান,
- অনুচ্ছেদ ২: বন্ধুত্বপূর্ণ সম্পর্ক,
- অনুচ্ছেদ ৩: প্রতিরক্ষা সক্ষমতা,
- অনুচ্ছেদ ৪: পরামর্শ,
- অনুচ্ছেদ ৫: সম্মিলিত প্রতিরক্ষা,
- অনুচ্ছেদ ৬: আক্রমণের সংজ্ঞা,
- অনুচ্ছেদ ৭: জাতিসংঘ সনদের বাধ্যবাধকতা,
- অনুচ্ছেদ ৮: অ-দ্বন্দ্বমূলক সম্পৃক্ততা,
- অনুচ্ছেদ ৯: বাস্তবায়ন পরিষদ,
- অনুচ্ছেদ ১০: অতিরিক্ত পক্ষসমূহ,
- অনুচ্ছেদ ১১: চুক্তি অনুমোদন এবং প্রয়োগ,
- অনুচ্ছেদ ১২: চুক্তি পর্যালোচনা,
- অনুচ্ছেদ ১৩: জোটের সদস্যতা ত্যাগ,
- অনুচ্ছেদ ১৪: চুক্তির অন্যান্য সংস্করণের গ্রহণযোগ্যতা।

তথ্যসূত্র - ন্যাটো অফিসিয়াল ওয়েবসাইট।

৯৪.
IPCC কোন দুটি সংস্থা নিয়ে গঠিত হয়?
  1. UNDP এবং UNICEF
  2. IMO এবং IUCN
  3. WMO এবং UNEP
  4. WHO এবং UNESCO
সঠিক উত্তর:
WMO এবং UNEP
উত্তর
সঠিক উত্তর:
WMO এবং UNEP
ব্যাখ্যা

IPCC:
- জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আন্তঃসরকার প্যানেল IPCC.
- IPCC-এর পূর্ণরূপ Intergovernmental Panel on Climate Change.
- জাতিসংঘের দুটি সংস্থা নিয়ে IPCC গঠিত হয়।
- WMO এবং UNEP এর সম্মিলিত নাম IPCC গঠিত হয়।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৮৮ সালে।
- সদস্য: ১৯৫টি। (ডিসেম্বর, ২০২৫)
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।

তথ্যসূত্র - IPCC ওয়েবসাইট।

৯৫.
EU-এর সর্বশেষ সদস্য দেশ কোনটি? (ডিসেম্বর, ২০২৫)
  1. ক্রোয়েশিয়া
  2. রোমানিয়া
  3. বুলগেরিয়া
  4. সুইডেন
সঠিক উত্তর:
ক্রোয়েশিয়া
উত্তর
সঠিক উত্তর:
ক্রোয়েশিয়া
ব্যাখ্যা

ইউরোপীয় ইউনিয়ন (EU):
- বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট ইউরোপীয় ইউনিয়ন (EU)।
- এর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত।
- প্রতিষ্ঠাতা সদস্য: ৬টি দেশ।
- বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস।
- বর্তমান সদস্য: ২৭টি দেশ। (ডিসেম্বর, ২০২৫)
- সর্বশেষ সদস্য: ক্রোয়েশিয়া। (ডিসেম্বর, ২০২৫)
- সর্বশেষ ত্যাগকারী: ব্রিটেন (৩১ জানুয়ারি, ২০২০)।
- এটি ১৯৯৩ সালের ১ নভেম্বরে মাসট্রিচট চুক্তি স্বাক্ষরের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল।
- তখন থেকে এটি বিশ্বের বৃহত্তম ট্রেডিং ব্লকে পরিণত হয়।

তথ্যসূত্র - EU ওয়েবসাইট।

৯৬.
'লং ওয়াক টু ফ্রিডম' বইটির লেখক কে?
  1. কফি আনান
  2. নেলসন ম্যান্ডেলা
  3. মার্টিন লুথার কিং
  4. আব্রাহাম লিংকন
সঠিক উত্তর:
নেলসন ম্যান্ডেলা
উত্তর
সঠিক উত্তর:
নেলসন ম্যান্ডেলা
ব্যাখ্যা

নেলসন ম্যান্ডেলা:
- ১৮ জুলাই ১৯১৮ সালে দক্ষিণ আফ্রিকার এমভেজোতে জন্মগ্রহণ করেছিলেন।
- তিনি ছিলেন একজন কালো জাতীয়তাবাদী নেতা।
- দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি নেলসন ম্যান্ডেলা।
- ১৯৪৪ সালে তিনি আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসে (ANC) যোগদান করেন।
- এফ ডব্লিউ ডি ক্লার্ক দেশের বর্ণবাদী বিচ্ছিন্নতার বর্ণবাদী ব্যবস্থার অবসান ঘটাতে সাহায্য করেছিলেন এবং সংখ্যাগরিষ্ঠ শাসনে শান্তিপূর্ণ পরিবর্তনের সূচনা করেছিলেন।
- ম্যান্ডেলা এবং ডি ক্লার্ক যৌথভাবে তাদের প্রচেষ্টার জন্য ১৯৯৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।
- 'লং ওয়াক টু ফ্রিডম' যা তার প্রথম জীবন এবং কারাগারে থাকা বছরগুলির বিবরণ দেয়, ১৯৯৪ সালে প্রকাশিত হয়েছিল।
- নেলসন ম্যান্ডেলা ৫ ডিসেম্বর ২০১৩ সালে মারা যান।

তথ্যসূত্র - Britannica.com

৯৭.
বর্তমানে শেনজেন ভুক্ত দেশ কয়টি? (ডিসেম্বর, ২০২৫)
  1. ২৭টি
  2. ২৮টি
  3. ২৯টি
  4. ৩০টি
সঠিক উত্তর:
২৯টি
উত্তর
সঠিক উত্তর:
২৯টি
ব্যাখ্যা

শেনজেন অঞ্চল:
- শেনজেন একটি আন্তর্জাতিক চুক্তি যা ইউরোপীয় দেশগুলোর মধ্যে ব্যক্তিদের অবাধ চলাচলের অনুমতি প্রদান করে।
- শেনজেন চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৮৫ সালে।
- চুক্তি স্বাক্ষরের স্থান: লুক্সেমবার্গের শেনজেন শহরে।
- ১৯৯৫ সালের ২৬ মার্চ চুক্তিটি কার্যকর হলে ভিসামুক্ত ইউরোপের যাত্রা শুরু হয়।
- শেনজেন ভুক্ত দেশ: ২৯টি। (ডিসেম্বর, ২০২৫)
- ১ জানুয়ারী ২০২৫ এ সম্পূর্ণরূপে যোগদানকারী সর্বশেষ দেশ রোমানিয়া ও বুলগেরিয়া। (ডিসেম্বর, ২০২৫)

উল্লেখ্য:
- লিচেনস্টাইন, আইসল্যান্ড, সুইজারল্যান্ড এবং নরওয়ে এই দেশ চারটি ইউরোপীয় ইউনিয়ন এর অন্তর্ভুক্ত না হয়েও শেনজেনভুক্ত দেশের তালিকায় রয়েছে।

তথ্যসূত্র - European Union ওয়েবসাইট।

৯৮.
ক্ষেপনাস্ত্র সীমিতকরণ দ্বিপাক্ষিক চুক্তি (ABM Treaty) বাতিল হয় কবে?
  1. ২০০০ সাল
  2. ২০০১ সাল
  3. ২০০২ সাল
  4. ২০০৩ সাল
সঠিক উত্তর:
২০০২ সাল
উত্তর
সঠিক উত্তর:
২০০২ সাল
ব্যাখ্যা

Anti-Ballistic Missile Treaty:
- ABM - এর পূর্ণরূপ Anti Ballistic Missile Treaty (ABM Treaty)।
- এটি একটি ক্ষেপনাস্ত্র সীমিতকরণ দ্বিপাক্ষিক চুক্তি।
- যুক্তরাষ্ট্র ও সাবেক সোভিয়েত ইউনিয়নের মধ্যে চুক্তিটি স্বাক্ষরিত হয়।
- চুক্তিটি Treaty on the Limitation of Anti- Ballistic Missile Systems নামেও পরিচিত।
- স্বাক্ষরের তারিখ - ২৬ মে, ১৯৭২ সাল।
- কার্যকরের তারিখ - ৩ অক্টোবর, ১৯৭২ সাল।
- স্বাক্ষরের স্থান - মস্কো, রাশিয়া।
- বিষয় - দ্বিপাক্ষিক অস্ত্র সীমিতকরণ।
- চুক্তি বাতিল - ২০০২ সাল।

তথ্যসূত্র - ব্রিটানিকা ও হিস্টরি ডট কম।

৯৯.
স্টকহোম ঘোষণাপত্রে মোট কয়টি নীতি ছিল?
  1. ২৬টি
  2. ২৭টি
  3. ২৮টি
  4. ২৯টি
সঠিক উত্তর:
২৬টি
উত্তর
সঠিক উত্তর:
২৬টি
ব্যাখ্যা

জাতিসংঘের পরিবেশ বিষয়ক সম্মেলন:
- ১৯৭২ সালে স্টকহোমে জাতিসংঘের প্রথম পরিবেশ বিষয়ক বিশ্ব সম্মেলন অনুষ্ঠিত হয়।
- জাতিসংঘের প্রথম পরিবেশ বিষয়ক বিশ্ব সম্মেলন স্টকহোমে অনুষ্ঠিত হয়।
- স্টকহোম সম্মেলনের  ফলাফল হিসেবে জাতিসংঘের পরিবেশ কর্মসূচি (ইউএনইপি) তৈরী হয়।
- স্টকহোম ঘোষণাপত্রে ২৬টি নীতি রয়েছে।
- অ্যাকশন প্ল্যানে তিনটি প্রধান বিভাগ ছিল,
• গ্লোবাল এনভায়রনমেন্টাল অ্যাসেসমেন্ট প্রোগ্রাম (ওয়াচ প্ল্যান)।
• পরিবেশ ব্যবস্থাপনা কার্যক্রম।
• জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সম্পাদিত মূল্যায়ন ও ব্যবস্থাপনা কার্যক্রমকে সমর্থন করার জন্য আন্তর্জাতিক ব্যবস্থা।
- এই বিভাগগুলিকে ১০৯টি সুপারিশে বিভক্ত করা হয়েছিল।

তথ্যসূত্র - জাতিসংঘের অফিসিয়াল ওয়েবসাইট।

১০০.
অ্যামনেস্টির প্রথম নারী মহাসচিব কে ছিলেন?
  1. সালিল শেট্টি
  2. আইরিন জুবাইদা খান
  3. অ্যাগনেস ক্যালামার্ড
  4. জুলি ভার্দি
সঠিক উত্তর:
আইরিন জুবাইদা খান
উত্তর
সঠিক উত্তর:
আইরিন জুবাইদা খান
ব্যাখ্যা

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল:
- অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যুক্তরাজ্যভিত্তিক একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা।
- এটি ১৯৬১ সালে প্রতিষ্ঠিত হয়।
- অ্যামনেস্টির সদর দপ্তর যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত।
- প্রতিষ্ঠা করেন ব্রিটিশ আইনজীবী পিটার বেনেনসন।
- অ্যামনেস্টির প্রথম নারী ও এশীয় মহাসচিব ছিলেন বাংলাদেশের আইরিন জুবাইদা খান (২০০১-২০০৯)।
- সংস্থাটি ১৯৭৭ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।

তথ্যসূত্র - অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ওয়েবসাইট।

১০১.
পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র বন্দর কোনটি?
  1. নিংবো বন্দর
  2. কিংডাও বন্দর
  3. শেনজেন বন্দর
  4. পোর্ট অব সাংহাই
সঠিক উত্তর:
পোর্ট অব সাংহাই
উত্তর
সঠিক উত্তর:
পোর্ট অব সাংহাই
ব্যাখ্যা

পোর্ট অব সাংহাই:
- পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র বন্দর চীনের 'পোর্ট অব সাংহাই'।
- অবস্থান: ইয়াংজি নদীর মোহনা, চীন।
- আয়তন: ৩৬১৯ বর্গ কিলোমিটার।
- পরিচালনায়: সাংহাই ইন্টারন্যাশনাল পোর্ট গ্রুপ (এসআইপিজি)।
- ২০ কিলোমিটার দীর্ঘ জেটিতে রয়েছে ১২৫টি বার্থ (নৌযান ভিড়ানোর স্থান)।
- এই বন্দরে মাসে প্রায় দুই হাজার কন্টেইনার জাহাজ আসা-যাওয়া করে।
- চীনের বৈদেশিক বাণিজ্যের একচতুর্থাংশ এই বন্দর দিয়েই পরিচালিত হয়।

উল্লেখ্য,
- ২য় অবস্থানে আছে সিঙ্গাপুর বন্দর।
- ৩য় অবস্থানে আছে নিংবো বন্দর, নিংবো-ঝুশান।
- ৪র্থ অবস্থানে আছে শেনজেন বন্দর।
- ৫ম অবস্থানে আছে কিংডাও বন্দর।

তথ্যসূত্র - World Shipping Council.

১০২.
মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ 'সিনেট' এর মেয়াদ কত বছর?
  1. ২ বছর
  2. ৪ বছর
  3. ৫ বছর
  4. ৬ বছর
সঠিক উত্তর:
৬ বছর
উত্তর
সঠিক উত্তর:
৬ বছর
ব্যাখ্যা

কংগ্রেস:
- মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের আইন সভার নাম কংগ্রেস।
- আইন প্রণয়ন করাই এর প্রধান কাজ।
- কংগ্রেস একটি দ্বি-কক্ষ বিশিষ্ট আইন সভা।
- কংগ্রেসের নিম্নকক্ষ ‘প্রতিনিধি সভা' (The House of Representative) এবং উচ্চকক্ষ 'সিনেট' (The Senate) নামে পরিচিত।

⇒ নিম্নকক্ষ:
- কংগ্রেসের নিম্নকক্ষ ‘প্রতিনিধি সভা' বা 'হাউস অফ রিপ্রেজেন্টেটিভ' নামে পরিচিত।
• আসন সংখ্যা - ৪৩৫টি।
• মেয়াদ - ২ বছর।
• 'হাউস অফ রিপ্রেজেন্টেটিভ' সদস্য নির্বাচিত হওয়ার জন্য, একজন ব্যক্তির বয়স কমপক্ষে ২৫ বছর হতে হবে।

⇒ উচ্চকক্ষ:
- কংগ্রেসের উচ্চকক্ষ 'সিনেট' নামে পরিচিত।
• আসন সংখ্যা - ১০০টি।
• মেয়াদ - ৬ বছর।
• 'সিনেট' সদস্য নির্বাচিত হওয়ার জন্য, একজন ব্যক্তির বয়স কমপক্ষে ৩০ বছর হতে হবে।
অন্যদিকে,
- যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার ঐতিহ্য অনুসারে 'নিম্নকক্ষ' বা 'হাউস অফ রিপ্রেজেন্টেটিভ' হল মার্কিন জনগণের প্রতিনিধিত্বমূলক কক্ষ আর উচ্চকক্ষ বা ‘সিনেট' হল অঙ্গরাজ্যগুলোর প্রতিনিধিত্বমূলক কক্ষ।
- মার্কিন কংগ্রেসের হাউস অফ রিপ্রেজেন্টেটিভ ও সিনেটের সদস্যরা জনগণের দ্বারা প্রত্যক্ষভাবে নির্বাচিত হন।
- বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে ডেমোক্রেটিক পার্টি ও রিপাবলিকান পার্টি এ দু'টি দলের প্রাধান্য বিদ্যমান।

তথ্যসূত্র - যুক্তরাষ্ট্রের সরকারি ওয়েবসাইট।

১০৩.
ডেটন শান্তি চুক্তি মধ্যস্থতাকারী মার্কিন প্রেসিডেন্ট ছিলেন কে?
  1. জেমস ম্যাডিসন
  2. জেমস মনরো
  3. জন টাইলার
  4. বিল ক্লিন্টন
সঠিক উত্তর:
বিল ক্লিন্টন
উত্তর
সঠিক উত্তর:
বিল ক্লিন্টন
ব্যাখ্যা

ডেটন শান্তি চুক্তি (Dayton Peace Agreement):
- ডেটন শান্তি চুক্তির পূর্ণনাম - General Framework Agreement for Peace in Bosnia and Herzegovina।
- বসনিয়া সংকট সমাধানের উদ্দেশ্যে ডেটন শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।
- যুক্তরাষ্ট্রের ওহায়ো অঙ্গরাজ্যের ডেটনে অবস্থিত বিমানঘাটিতে এই চুক্তির খসড়া প্রণীত হয়। এই জন্য এই চুক্তিকে ডেটন শান্তি চুক্তি বলা হয়।
- ডেটন চুক্তির মধ্যস্থতাকারী ছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট - বিল ক্লিন্টন, পররাষ্ট্রমন্ত্রী - ওয়ারেন ক্রিস্টোফার।
- চুক্তিটির প্রধান শান্তি আলোচক - রিচার্ড হলব্রোক।
- চুক্তির খসড়া প্রস্তুত - ২১ নভেম্বর, ১৯৯৫ সাল
- চুক্তি স্বাক্ষরের তারিখ - ১৪ ডিসেম্বর, ১৯৯৫ সাল
- চুক্তি স্বাক্ষরের স্থান - প্যারিস, ফ্রান্স
- চুক্তির পক্ষ সমূহ - বসনিয়া, ক্রোয়েশিয়া ও সার্বিয়া
- চুক্তি স্বাক্ষরকারী - 
১. বসনিয়ার পক্ষে - প্রেসিডেন্ট আলিজা ইজটবেগোভিচ।
২. ক্রোয়েশিয়ার পক্ষে - প্রেসিডেন্ট ফ্রাঞ্জো টুডম্যান।
৩. সার্বিয়ার পক্ষে - স্লোভাদান মিলোসোভিচ।

তথ্যসূত্র - হিস্টরি.কম ও ব্রিটানিকা।

১০৪.
মন্ট্রিল প্রটোকল কার্যকর হয় কত সালে?
  1. ১৯৮৯ সালে
  2. ১৯৯১ সালে
  3. ১৯৯৩ সালে
  4. ১৯৯৭ সালে
সঠিক উত্তর:
১৯৮৯ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৮৯ সালে
ব্যাখ্যা

মন্ট্রিল প্রটোকল:
- মন্ট্রিল প্রটোকল ওজোনস্তর সংরক্ষণ বিষয়ক একটি বৈশ্বিক চুক্তি।
- পৃথিবীর বায়ুমণ্ডলের স্ট্রাটোস্ফিয়ারে অবস্থিত ওজোনস্তরের ক্ষয় সাধনকারী পদার্থের নির্গমন হ্রাস করে ওজোনস্তরকে সংরক্ষণের উদ্দেশ্যে ১৯৮৭ সালের ১৬ সেপ্টেম্বর এই প্রটোকল কানাডার মন্ট্রিল শহরে গৃহীত হয়।
- ১৯৮৯ সালের ১ জানুয়ারি মন্ট্রিল প্রটোকল কার্যকর হয়।
- মন্ট্রিল প্রটোকল গৃহীত হওয়ার দিন ১৬ সেপ্টেম্বর প্রতিবছর আন্তর্জাতিক ওজোন স্তর সংরক্ষণ দিবস হিসেবে পালিত হয়।

তথ্যসূত্র - জাতিসংঘ ওয়েবসাইট।

১০৫.
তৃতীয় বিশ্বের অনুন্নত দেশগুলোকে সহজ শর্তে ও স্বল্পসুদে ঋণ প্রদান করে -
  1. IDA
  2. IMF
  3. IFC
  4. IBRD
সঠিক উত্তর:
IDA
উত্তর
সঠিক উত্তর:
IDA
ব্যাখ্যা

IDA:
- IDA এর পূর্ণরূপ International Development Association.
- তৃতীয় বিশ্বের অনুন্নত দেশগুলোকে সহজ শর্তে ও স্বল্পসুদে ঋণ প্রদান করে থাকে।
- যার কারণে IDA কে 'Soft Loan Window' বলা হয়।
- যেসব দেশ IBRD থেকে ঋণ পায় না, সেসব দেশকে IDA ঋণ প্রদান করে থাকে।
- IDA বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
- এটি ১৯৬০ সালের ২৪ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়।
- বর্তমান সদস্য সংখ্যা ১৭৫টি। (ডিসেম্বর, ২০২৫)
- বাংলাদেশ ১৯৭২ সালে IDA এর সদস্যপদ লাভ করে।

তথ্যসূত্র - IDA অফিসিয়াল ওয়েবসাইট।

১০৬.
ফুটবল বিশ্বকাপ ২০২৬ এ কয়টি দেশ অংশগ্রহণ করবে?
  1. ৩৬টি
  2. ৪০টি
  3. ৪৪টি
  4. ৪৮টি
সঠিক উত্তর:
৪৮টি
উত্তর
সঠিক উত্তর:
৪৮টি
ব্যাখ্যা

ফুটবল বিশ্বকাপ ২০২৬:
- ২০২৬ সালে বিশ্বকাপ ফুটবলের ২৩ তম আসর অনুষ্ঠিত হবে।
- আয়োজক দেশ: ৩টি।
• মার্কিন যুক্তরাষ্ট্র,
• কানাডা এবং
• মেক্সিকো।

- সময়কাল: ১১ জুন, ২০২৬ থেকে ১৯ জুলাই, ২০২৬।
- অংশগ্রহণকারী দেশ: ৪৮টি।
- অনুষ্ঠিত হবে ১০৪টি ম্যাচ।
- তিন দেশের ১৬টি ভেন্যুতে এই ম্যাচ অনুষ্ঠিত হবে।

তথ্যসূত্র - ফিফা ওয়েবসাইট।

১০৭.
বাংলাদেশের সুন্দরবনের আয়তন দেশের মোট আয়তনের কত শতাংশ?
  1. ৩.৮%
  2. ৪.২%
  3. ৪.৮%
  4. ৫.৩%
সঠিক উত্তর:
৪.২%
উত্তর
সঠিক উত্তর:
৪.২%
ব্যাখ্যা

সুন্দরবন:
- সুন্দরবন পৃথিবীর বৃহত্তম প্রাকৃতিক ম্যানগ্রোভ বনভূমি ।
- এ বনের অধিকাংশ এলাকা জোয়ার ভাটার কারণে দিনে দু'বার লোনা পানি দ্বারা বিধৌত হয় বলে একে ম্যানগ্রোভ বন বলা হয়।
- ম্যানগ্রোভ বন হলো উপকূলীয় বন।
- সুন্দরবনের মোট আয়তন প্রায় ১০০০০ বর্গ কিলোমিটার।
- বাংলাদেশের সুন্দরবনের আয়তন প্রায় ৬০১৭ বর্গ কিলোমিটার যা দেশের আয়তনের ৪.২%, সমগ্র বনভূমির প্রায় ৪৪% এবং বন অধিদপ্তর নিয়ন্ত্রিত বনভূমির ৩৮.১২%, এর মধ্যে ৬৯% স্থলভাগ ও ৩১% জলভাগ।
- এর অন্য নাম বাদাবন।

⇒ সুন্দরবন সংলগ্ন জেলা ৩টি।
- সেগুলো হলো বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা।
- তন্মধ্যে খুলনা জেলাস্থ সুন্দরবনের আয়তন ২০৭২.২৪ বর্গ কিলোমিটার।

⇒ সুন্দরবনের প্রধান বৃক্ষ হলো সুন্দরী।
- সুন্দরী গাছের নাম থেকেই এই বনের নাম হয়েছে সুন্দরবন।
- সুন্দরবনের অন্যান্য গাছের মধ্যে গরান, গেওয়া, কেওড়া, ধুন্দল, গোলপাতা ইত্যাদি উল্লেখযোগ্য।
- বন্যপ্রাণীসমূহের মধ্যে: রয়েল বেঙ্গল টাইগার, চিত্রা হরিণ, বানর ইত্যাদি।

⇒ ১৮৭৮ সালে সমগ্র সুন্দরবন এলাকাকে সংরক্ষিত বন হিসাবে ঘোষণা দেয়া হয়।
- ইউনেস্কো ৭ ডিসেম্বর, ১৯৯৭ সালে সুন্দরবনকে ৭৯৮তম 'World Heritage site' বা বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি প্রদান করে।

উৎস: i) বনবিভাগ ওয়েবসাইট।
ii) বাংলাপিডিয়া।

১০৮.
কোন দুটি টেকটোনিক প্লেটের সংঘর্ষে হিমালয় পর্বতমালার উৎপত্তি ঘটেছে?
  1. আফ্রিকান ও ইউরেশিয়ান প্লেট
  2. ইন্ডিয়ান ও ইউরেশিয়ান প্লেট
  3. প্যাসিফিক ও আমেরিকান প্লেট
  4. প্যাসিফিক ও ইউরেশিয়ান প্লেট
সঠিক উত্তর:
ইন্ডিয়ান ও ইউরেশিয়ান প্লেট
উত্তর
সঠিক উত্তর:
ইন্ডিয়ান ও ইউরেশিয়ান প্লেট
ব্যাখ্যা

হিমালয় পর্বতমালা:
- হিমালয় এশিয়ার একটি পর্বতমালা।
- এটি অনেকগুলো পর্বতের সমন্বয়ে গঠিত যা তিব্বতীয় মালভূমি থেকে ভারতীয় উপমহাদেশকে পৃথক করেছে।
- ভূ-তত্ত্ববিদদের ধারণা অনুযায়ী, ভারতীয় প্লেট ও ইউরেশিয়ান প্লেটের সংঘর্ষে হিমালয় সৃষ্টি হয়েছে।
- বিশ্বের তিনটি প্রধান নদী- সিন্ধু, ব্রহ্মপুত্র ও গঙ্গার উৎপত্তি হয়েছে এই পর্বতমালা থেকেই।
- হিমালয়ের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম মাউন্ট এভারেস্ট। এটি বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। এভারেস্টের উচ্চতা ৮,৮৪৮.৮৬ মিটার বা ২৯,০৩২ ফুট।

উল্লেখ্য,
- হিমালয় পর্বতমালার উত্তর-পশ্চিমে হিন্দুকুশ এবং কারাকোরাম পর্বতমালা এবং উত্তরে তিব্বতের উচ্চ ও বিশাল মালভূমি অবস্থিত ।
- আফগানিস্তান, পাকিস্তান, ভারত, চীন, নেপাল ও ভুটান এশিয়ার এই ছয় দেশে বিস্তৃত হিমালয় পর্বতমালায় বিশ্বের উচ্চতম শৃঙ্গগুলো অবস্থান করছে। 
- এভারেস্ট পর্বতের পর বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কেটুও হিমালয় পর্বতমালায় অবস্থিত। 
- মাউন্ট এভারেস্ট ও কেটু  ছাড়াও আট হাজার মিটারের বেশি বেশ কিছু পর্বত রয়েছে হিমালয়ে। এর মধ্যে কাঞ্চনজঙ্ঘা, মাকালু, ধবলগিরি, অন্নপূর্ণা পর্বত অন্যতম।

উল্লেখ্য,
- ইউরেশিয়ান প্লেট বিশ্বের সবচেয়ে বড় কনটিনেন্টাল প্লেট, যা ইউরোপ এবং এশিয়া জুড়ে বিস্তৃত।
- ইন্দোঅস্ট্রেলিয়ান প্লেট (বা ইন্ডিয়ান প্লেট) ভারতীয় উপমহাদেশ এবং অস্ট্রেলিয়া অন্তর্ভুক্ত করে। এটি উত্তর দিকে চলমান হয়ে ইউরেশিয়ান প্লেটের সাথে সংঘর্ষ করে, যা হিমালয় গঠনের প্রধান কারণ।
- আফ্রিকান প্লেট ইউরেশিয়ানের সাথে সংঘর্ষ করে মরক্কো থেকে ইউরোপীয় পর্বত গঠন করে, কিন্তু হিমালয়ের জন্য নয়।

উৎস: i) Britannica।
ii) National Geographic।

১০৯.
শীতকালে বাংলাদেশের সর্বোচ্চ গড় তাপমাত্রা কত?
  1. ২৯° সেলসিয়াস
  2. ৩০° সেলসিয়াস
  3. ৩১° সেলসিয়াস
  4. ৩২° সেলসিয়াস
সঠিক উত্তর:
২৯° সেলসিয়াস
উত্তর
সঠিক উত্তর:
২৯° সেলসিয়াস
ব্যাখ্যা

শীতকাল:
- নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস এদেশে শীতকাল বিরাজ করে।
- এ সময় সূর্য দক্ষিণ গোলার্ধে অবস্থান করে বলে বাংলাদেশে এর রশ্মি তীর্যকভাবে পড়ে এবং উত্তাপের পরিমাণ যথেষ্ট কমে যায়।
- ফলে তাপমাত্রার পরিমাণ কম থাকে।
- কখনও শিশির এবং কুয়াশা পড়তে দেখা যায়।

⇒ এ ঋতুতে বাংলাদেশের আবহাওয়া মোটামুটি শুষ্ক, শীতল ও আরামদায়ক থাকে বলে সবচেয়ে সুন্দর ও উপভোগ্য ঋতু বলতে এ ঋতুকে বোঝায়।
- শীতকালে সর্বোচ্চ ও সর্বনিম্ন উষ্ণতার তাপমাত্রা যথাক্রমে ২৯° সে. ও ১১° সে. এবং গড় তাপমাত্রা প্রায় ১৭.৭° সে.।

⇒ এসময় দক্ষিণাংশ থেকে উত্তরদিকে ক্রমশ তাপমাত্রা কম থাকে।
- এ সময় বাংলাদেশের উপর দিয়ে উত্তর-পূর্ব মৌসুমি বায়ু প্রবাহিত হয়।
- এ বায়ু স্থলভাগের উপর দিয়ে আসে বলে জলীয়বাষ্প খুব কম থাকে।
- তবে হিমালয় পর্বতের ওপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় তুষারকণা হতে সামান্য পরিমাণে জলীয়বাষ্প বহন করে।
- এ বায়ু দেশের পূর্বাঞ্চলের পর্বতসমূহ বাধা পেয়ে সামান্য বৃষ্টিপাত ঘটায়।
- কোন কোন বছর নভেম্বর ও ডিসেম্বর মাসে বঙ্গোপসাগর হতে আগত ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলে কয়েকদিন বৃষ্টিপাত হয়।
- শীতকালে উত্তর-পূর্ব দিক হতে শীতল মৌসুমি বায়ু বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হয়।

উৎস: ভূগোল ও পরিবেশ, বিএড প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১১০.
চাঁদ কত দিনে পৃথিবীর চারদিকে নিজ কক্ষপথে একবার আবর্তন করে?
  1. ২৬ দিন
  2. ২৭ দিন
  3. ২৮ দিন
  4. ২৯ দিন
সঠিক উত্তর:
২৯ দিন
উত্তর
সঠিক উত্তর:
২৯ দিন
ব্যাখ্যা

চাঁদ (Moon):
- পৃথিবী থেকে চাঁদের গড় দূরত্ব ৩,৮১,৫০০ কিলোমিটার।
- চাঁদ পৃথিবীর চারদিকে নিজ কক্ষপথে ২৯ দিন ১২ ঘন্টায় একবার আর্বতন করে।
- চাঁদের ব্যাস ৩,৪৭৫ কিলোমিটার।
- ১৯৬৯ সালের ২১ শে জুলাই সর্বপ্রথম মানুষ চাঁদে অবতরণ করেন।
- চাঁদে পানি, বায়ু, উদ্ভিদ বা প্রাণী নেই। চাঁদে বহু সমতলভূমি, পাহাড় পর্বত ও বৃহদাকার গর্তের উপরিভাগ দেখা যায়। চাঁদের সবচেয়ে বড় গহ্বরটির নাম ক্লেভিউস।
- চাঁদের আকাশ দিনে-রাতে একই রকম কালো। চাঁদের নিজস্ব আলো নেই।
- সূর্যের আলোতে চাঁদ আলোকিত হয়।
- চাঁদের যে পৃষ্ঠে সূর্যালোক পড়ে সে পৃষ্ঠের তাপমাত্রা ১০০° সেলসিয়াস এর ওপরে এবং অন্ধকার পৃষ্ঠের তাপমাত্রা হিমাঙ্কের ১৫০° সেলসিয়াসের নীচে।

উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি।

১১১.
বাংলাদেশে সম্প্রতি কত তারিখে ৫.৭ মাত্রার ভূমিকম্প সংঘটিত হয়েছে?
  1. ১৯ নভেম্বর, ২০২৫
  2. ২০ নভেম্বর, ২০২৫
  3. ২১ নভেম্বর, ২০২৫
  4. ২২ নভেম্বর, ২০২৫
সঠিক উত্তর:
২১ নভেম্বর, ২০২৫
উত্তর
সঠিক উত্তর:
২১ নভেম্বর, ২০২৫
ব্যাখ্যা

ভূমিকম্প:
- ভূ-আলোড়নের সময়ে অথবা অন্য কোন প্রাকৃতিক কারণে ভূ-পৃষ্ঠের একটি অংশ যখন হঠাৎ কিছুক্ষণের জন্য কেঁপে উঠে, তখন ভূ-ত্বকের এই কম্পনকে ভূমিকম্প বলা হয়।
- ভূ-গর্ভস্থ যে স্থানে এই কম্পনের সৃষ্টি হয়, তাকে ভূমিকম্পের উৎস স্থল বা কম্পকেন্দ্র (Centre বা Focus) বলা হয়।
- কম্পকেন্দ্র বরাবর লম্বভাবে ভূ -পৃষ্ঠের যে বিন্দুটি রয়েছে,তাকে উপকেন্দ্র (Epicentre) বলা হয়।

⇒ ২০২০ সালে 'Bangladesh National Building Code' (BNBC) প্রকাশিত রির্পোটে সমগ্র বাংলাদেশকে চারটি ভূমিকম্প প্রবন অঞ্চলে বা Seismic Zone এ বিভক্ত করা হয়েছে। অঞ্চলগুলো হলো:
১. খুবই গুরুতর ভূমিকম্প প্রবন অঞ্চল: উত্তর ও উত্তর-পূর্বাঞ্চল (সিলেট, ময়মনসিংহ সহ উত্তরাঞ্চল)।
২. গুরুতর ভূমিকম্প প্রবন অঞ্চল: উচ্চ মধ্য, উত্তর-পশ্চিম অংশ ও দক্ষিণ- পূর্বাঞ্চল (ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, কক্সবাজার, রংপুর ইত্যাদি জেলা)।
৩. মাঝারী ভূমিকম্প প্রবন অঞ্চল: নিম্ন মধ্য এবং উত্তর পশ্চিম অংশ (ঢাকা, কুমিল্লা, নাটোর, নোয়াখালী, পাবনা, সুন্দরবন ইত্যাদি)।
৪. কম ভূমিকম্প প্রবন অঞ্চল: দক্ষিন পশ্চিমাঞ্চল (রাজশাহী, বরিশাল, খুলনা, যশোর, সাতক্ষীরা ইত্যাদি)।

উল্লেখ্য,
- বাংলাদেশে সম্প্রতি ২১ নভেম্বর, ২০২৫ তারিখে ৫.৭ মাত্রার ভূমিকম্প সংঘটিত হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে এ ভূমিকম্প হয়। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদী জেলা শহর থেকে ১৪ কিলোমিটার পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম দিকে এবং ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।
- বাংলাদেশে ২১ ও ২২ নভেম্বর দুই দিনে চার দফা ভূমিকম্প হয়। এর মধ্যে রিখটার স্কেলে ২১ নভেম্বরের ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। এই ভূমিকম্পে ১০ জনের মৃত্যু হয়। 

উৎস: i) ইতিহাস প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
ii) প্রথম আলো।

১১২.
বাংলাদেশের বৃহত্তম বিল 'চলনবিল' নিম্নের কোন ভৌগলিক অঞ্চলে অবস্থিত?
  1. সিলেট অববাহিকা
  2. কুমিল্লা–ত্রিপুরা সমভূমি
  3. মৃতপ্রায় ব-দ্বীপ
  4. গঙ্গা–ব্রহ্মপুত্র–মেঘনার প্লাবন সমভূমি
সঠিক উত্তর:
গঙ্গা–ব্রহ্মপুত্র–মেঘনার প্লাবন সমভূমি
উত্তর
সঠিক উত্তর:
গঙ্গা–ব্রহ্মপুত্র–মেঘনার প্লাবন সমভূমি
ব্যাখ্যা

বাংলাদেশের ভূপ্রকৃতি:
- ভূপ্রকৃতি অনুযায়ী বাংলাদেশকে তিনটি ভাগে ভাগ করা যায়।
- এগুলো হলো:
• টারশিয়ারি যুগের পাহাড়সমূহ,
• প্লাইস্টোসিনকালের সোপানসমূহ এবং
• সাম্প্রতিককালের প্লাবন সমভূমি।

⇒ দেশের সমগ্র সাম্প্রতিককালের প্লাবন সমভূমি অঞ্চলটি একই ধরনের নয় বলে একে আবার নিম্নলিখিত কয়েকটি অঞ্চলে ভাগ করে আলোচনা করা যায়। যথা: 
ক) কুমিল্লার বা ত্রিপুরার সমভূমি
খ) পাদদেশীয় পলল সমভূমি
গ) সিলেট অববাহিকা: বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের সিলেট, সুনামগঞ্জ, মৌলভিবাজার ও হবিগঞ্জ জেলার অধিকাংশ এবং কিশোরগঞ্জ ও নেত্রকোনা জেলার পূর্বদিকের সামান্য কিছু অংশ নিয়ে সিলেট অববাহিকা অঞ্চল গঠিত। এই এলাকার দক্ষিণাঞ্চলের হ্রদগুলোকে হাওড় বলে। সমুদ্রপৃষ্ঠ হতে এ অববাহিকার উচ্চতা প্রায় ৩ মিটার। বর্ষার সময় এ এলাকাটি পানিতে প্লাবিত হয়। হাকালুকি দেশের বৃহত্তম হাওড়।
ঘ) গঙ্গা-ব্রহ্মপুত্র-মেঘনার প্লাবন সমভূমি: বৃহত্তর ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ, টাঙ্গাইল, পাবনা ও রাজশাহী অঞ্চলের অংশ বিশেষ নিয়ে এ প্লাবন সমভূমি গঠিত। এই অঞ্চলেও বেশ কিছু বিল ও হাওড় আছে। বাংলাদেশের বৃহত্তম বিল 'চলনবিল' এই এলাকাতে অবস্থিত। এ অঞ্চলের অধিকাংশ স্থানই বর্ষার সময় পানিতে প্লাবিত হয়।
ঙ) ব-দ্বীপ: বাংলাদেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাংশের সমভূমিকে ব-দ্বীপ বলা হয়। এ ব-দ্বীপ অঞ্চলটি বৃহত্তর কুষ্টিয়া, যশোর, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালীর সমস্ত অংশ এবং রাজশাহী, পাবনা, ঢাকা অঞ্চলের কিছু অংশ নিয়ে গঠিত।

উৎস: ভূগোল ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১১৩.
বাংলাদেশ ভৌগলিকভাবে কোন অক্ষাংশে অবস্থিত?
  1. ২০°৩৪' থেকে ২৬°৩৮' উত্তর
  2. ২০°৩৪' থেকে ২৮°৩৮' উত্তর
  3. ২২°৩০' থেকে ২৮°০১' উত্তর 
  4. ২২°৩৪' থেকে ২৬°০১' উত্তর 
সঠিক উত্তর:
২০°৩৪' থেকে ২৬°৩৮' উত্তর
উত্তর
সঠিক উত্তর:
২০°৩৪' থেকে ২৬°৩৮' উত্তর
ব্যাখ্যা

বাংলাদেশের ভৌগোলিক অবস্থান:
- বাংলাদেশ ভৌগোলিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে।
- এশিয়া মহাদেশের দক্ষিণ-পূর্ব দিকে বাংলাদেশ অবস্থিত।
- এদেশ প্রায় ২০°৩৪' উত্তর থেকে ২৬°৩৮' উত্তর অক্ষাংশ এবং ৮৮°০১' পূর্ব থেকে ৯২°৪১′ পূর্ব দ্রাঘিমাংশ পর্যন্ত বিস্তৃত।
- বাংলাদেশের মাঝ বরাবর পূর্ব-পশ্চিমে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে।
- ফলে এদেশ ক্রান্তীয় অঞ্চলের অন্তর্ভুক্ত।

এছাড়াও,
- কর্কটক্রান্তি রেখা বাংলাদেশসহ ১৭টি দেশের ওপর দিয়ে গিয়েছে।

উৎস: i) ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
ii) প্রথম আলো।

১১৪.
বায়ুমণ্ডলের কোন স্তরে আবহাওয়ার পরিবর্তন হয়?
  1. ট্রপোস্ফিয়ার
  2. স্ট্র্যাটোস্ফিয়ার
  3. মেসোস্ফিয়ার
  4. থার্মোস্ফিয়ার
সঠিক উত্তর:
ট্রপোস্ফিয়ার
উত্তর
সঠিক উত্তর:
ট্রপোস্ফিয়ার
ব্যাখ্যা

বায়ুমন্ডলের স্তরসমূহ:
- ভূ-পৃষ্ঠ ও তার আশেপাশে যে বায়বীয় মন্ডল আবর্তিত আছে তাকে বায়ুমন্ডল বলে।
- বায়ুমন্ডল নানাপ্রকার গ্যাসীয় উপাদান, জলীয়বাষ্প, ধূলিকণা ও কনিকা দ্বারা গঠিত।
- মূলত বায়ুমন্ডলের গঠনকারী উপাদানসমূহের প্রকৃতি, উষ্ণতার পার্থক্য অর্থাৎ অন্যান্য সকল বৈশিষ্ট্যের তারতম্যের জন্য বায়ুমন্ডলকে নানা স্তরে ভাগ করা যায়।
- এই সকল স্তর মূলত ভূ-পৃষ্ঠ হতে উপরের দিকে মোট পাঁচটি পর্যায়ে রয়েছে।
- বায়ুমন্ডলের এই স্তরসমূহ হলো: ট্রপোমন্ডল, স্ট্রাটোমন্ডল, মেসোমন্ডল, তাপমন্ডল ও এক্সোমন্ডল।

• ট্রপোমন্ডল (Troposphere):
- বায়ুমন্ডলের যে স্তরটি ভূ-ত্বকের সব থেকে নিচের স্তরে অবস্থিত সেটি হলো ট্রপোমন্ডল বা ট্রপোস্ফিয়ার।
- এই স্তরে বায়ুপ্রবাহ, ঝড়, মেঘ, বৃষ্টি, কুয়াশা, তুষারপাত, শিশির ইত্যাদির সৃষ্টি হয়।
- ট্রপোমন্ডলের শেষ প্রান্তের অংশের নাম ট্রপোবিরতি বা ট্রপোপজ।
- ট্রপোবিরতি এলাকায় তাপমাত্রা ৫৪° সেলসিয়াসের নিচে থাকে।
- ট্রপোমন্ডলের গভীরতা পৃথিবীর চারিদিকে সবসময় সমান থাকে না।
- ভিন্ন ভিন্ন অক্ষাংশে ও ঋতুভেদে এই গভীরতার পার্থক্য হয়।
- এই স্তরেই বায়ুমন্ডলের আবহাওয়ার পরিবর্তন হয়।

⇒ এ মন্ডলটিকে ক্ষুদ্রমন্ডলও বলা হয়ে থাকে। এ স্তরে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উপরের দিকে তাপমাত্রা ক্রমাগত হ্রাস পেতে থাকে।
- উষ্ণতা হ্রাসের এ হার প্রতি কিলোমিটারে ৬.৫° সেলসিয়াস যা স্বাভাবিক তাপ হ্রাস হার (Normal Lapse Rate বা Environmental Lapse) নামে পরিচিত।
- ট্রপোমন্ডলে বায়ুর ঘনত্ব সবচেয়ে বেশি। এ স্তরের শেষ সীমাকে ট্রপোবিরতি (Tropopause) বলে।

উৎস: ভূগোল ও পরিবেশ, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১১৫.
সম্প্রতি UNHCR প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, জলবায়ু সংকটের কারণে গত এক দশকে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা কত? [ডিসেম্বর, ২০২৫]
  1. ১০ কোটি
  2. ১৫ কোটি
  3. ২৫ কোটি
  4. ২৮ কোটি
সঠিক উত্তর:
২৫ কোটি
উত্তর
সঠিক উত্তর:
২৫ কোটি
ব্যাখ্যা

এক দশকে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা:
- সম্প্রতি UNHCR প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, জলবায়ু সংকটের কারণে গত এক দশকে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ২৫ কোটি।

⇒ জলবায়ু সংকটের কারণে মানুষের বাস্তুচ্যুত হওয়া নিয়ে প্রতিবেদনটি প্রকাশ করেছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা UNHCR। প্রতিবেদন অনুযায়ী, ১০ বছর ২৫ কোটি হিসাবে প্রতিদিন বাস্তুচ্যুত হয়েছে প্রায় ৭০ হাজার মানুষ।
- ‘নো স্কেপ-২: দ্য ওয়ে ফরওয়ার্ড’ বা ‘পালানোর পথ নেই-২: আগামীর দিশা’ শীর্ষক ওই প্রতিবেদনে বলা হয়েছে, বন্যা, ঝড়, খরা ও তীব্র তাপমাত্রার মতো আবহাওয়া পরিস্থিতির কারণে বাস্তুচ্যুত হওয়ার ঘটনা ও সংঘাত বাড়ছে। পাশাপাশি ধীরে ধীরে আঘাত হানা বিভিন্ন দুর্যোগ, যেমন বন উজাড়, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, বাস্তুসংস্থান ধ্বংস, খাবার ও পানির নিরাপত্তা হুমকির মুখে ফেলছে।
- সংঘাত ও জলবায়ুর কারণে মানুষ বাস্তুচ্যুত হয়েছে—এমন দেশের সংখ্যা ২০০৯ সাল থেকে তিন গুণ হয়েছে বলে জানিয়েছে UNHCR।
- ২০৪০ সাল নাগাদ চরম জলবায়ু বিপর্যয়ের মুখে পড়া দেশের সংখ্যা ৩ থেকে বেড়ে ৬৫–তে পৌঁছাতে পারে। আর ২০৫০ সাল নাগাদ গাম্বিয়া, ইরিত্রিয়া, ইথিওপিয়া, সেনেগাল ও মালির ১৫টি শরণার্থীশিবির বছরে প্রায় ২০০ দিন বিপর্যয়কর তাপমাত্রার মুখে পড়তে পারে।

উৎস: প্রথম আলো। [link]

১১৬.
যে কোনো ভরযুক্ত বস্তু অন্য বস্তুকে কোন বল দ্বারা আকর্ষণ করে? 
  1. মহাকর্ষ বল 
  2. বৈদ্যুতিক বল 
  3. ঘর্ষণ বল 
  4. চুম্বকীয় বল 
সঠিক উত্তর:
মহাকর্ষ বল 
উত্তর
সঠিক উত্তর:
মহাকর্ষ বল 
ব্যাখ্যা

মহাকর্ষ বল (Gravitational Force): 
- মহাবিশ্বের সকল বস্তু তাদের ভরের কারণে একে অপরকে যে বল দিয়ে আকর্ষণ করে, সেটাই হচ্ছে মহাকর্ষ বল। 
- এই মহাকর্ষ বলের কারণে গ্যালাক্সির ভেতরে নক্ষত্ররা ঘুরপাক খায়, সূর্যকে ঘিরে পৃথিবী ঘোরে, কিংবা পৃথিবীকে ঘিরে চাঁদ ঘোরে ইত্যাদি। 
- পৃথিবীর মহাকর্ষ বল যখন আমাদের ওপর কাজ করে সেটাকে বলা হয় মাধ্যাকর্ষণ। এই মাধ্যাকর্ষণ বল পৃথিবীর কেন্দ্রের দিকে, অর্থাৎ নিচের দিকে টেনে রেখেছে এবং এর কারণেই নিজেদের ওজনের অনুভূতি বুঝা যায়। 
- পদার্থবিজ্ঞানের একটি চমকপ্রদ বল হচ্ছে মহাকর্ষ বল। 
- ভর আছে সেরকম যেকোনো বস্তু অন্য বস্তুকে মহাকর্ষ বল দিয়ে আকর্ষণ করে। 

উৎস: পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

১১৭.
মোমের প্রধান উপাদান কী? 
  1. কার্বন 
  2. কার্বোহাইড্রেট 
  3. সালফার 
  4. হাইড্রোকার্বন 
সঠিক উত্তর:
হাইড্রোকার্বন 
উত্তর
সঠিক উত্তর:
হাইড্রোকার্বন 
ব্যাখ্যা

দৈনন্দিন জীবনের বিভিন্ন বিষয় রসায়নের বিশ্লেষণ: 
- কাঁচা আমে বিভিন্ন ধরনের জৈব এসিড যেমন: সাক্সিনিক এসিড, ম্যালেয়িক এসিড প্রভৃতি থাকে, যার ফলে কাঁচা আম টক হয়। 
- কিন্তু আম যখন পাকে তখন এই এসিডগুলোর রাসায়নিক পরিবর্তন ঘটে গ্লুকোজ ও ফ্রুক্টোজের সৃষ্টি হয়, তাই পাকা আম মিষ্টি হয়। 

- কেরোসিন, প্রাকৃতিক গ্যাস, মোম এগুলোর মূল উপাদান হাইড্রোকার্বন। 
- হাইড্রোকার্বন হচ্ছে কার্বন আর হাইড্রোজেনের যৌগ। 
- তাই যখন এইগুলোর দহন ঘটে তখন বাতাসের অক্সিজেনের সাথে এইগুলোর বিক্রিয়া হয় এবং কার্বন ডাই-অক্সাইড, জলীয় বাষ্প, আলো আর তাপশক্তির সৃষ্টি হয়। 

- পাকস্থলীতে অতিরিক্ত হাইড্রোক্লোরিক এসিড নিঃসরিত হলে পেটে এসিডিটির সমস্যা হয়। 
- এন্টাসিডে থাকে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ও ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এই দুটি যৌগ এসিডকে প্রশমিত করে। 
- দৈনন্দিন জীবনের বিভিন্ন জিনিস রসায়নের সাথে সম্পর্কিত। কাজেই বিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ শাখার একটি হলো রসায়ন। 

উৎস: রসায়ন, নবম-দশম শ্রেণি।

১১৮.
নিম্নলিখিত কোনটি খাদ্যের প্রধান উপাদান নয়? 
  1. ফ্যাট 
  2. শর্করা 
  3. খনিজ লবণ 
  4. প্রোটিন 
সঠিক উত্তর:
খনিজ লবণ 
উত্তর
সঠিক উত্তর:
খনিজ লবণ 
ব্যাখ্যা

খাদ্য উপাদান: 
- খাদ্যের যেসব জৈব ও অজৈব উপাদান দেহের বিভিন্ন চাহিদা পূরণ করে তাদের খাদ্য উপাদান বা Nutrients বলে।
- দেহের বিভিন্ন চাহিদা পূরণের জন্য ভিন্ন ভিন্ন খাদ্য উপাদান প্রয়োজন হয়। 
- খাদ্য উপাদান ৬ টি। 
যথা- 
১। আমিষ বা প্রোটিন, 
২। শর্করা বা কার্বোহাইড্রেট, 
৩। স্নেহ পদার্থ বা ফ্যাট, 
৪। ভিটামিন বা খাদ্যপ্রাণ, 
৫। খনিজ লবণ বা মিনারেল এবং 
৬। পানি। 

- আমিষ, শর্করা ও স্নেহ পদার্থকে খাদ্যের প্রধান বা মূল উপাদান (Macro nutrients) বলা হয়। কারণ, এ উপাদানগুলো মানবদেহে অধিক পরিমাণে প্রয়োজন হয়। 
- ভিটামিন ও খনিজ লবণকে সহায়ক খাদ্য উপাদান বা অণুখাদ্য (Micro Nutrients) বলা হয়। কারণ, এ খাদ্য উপাদানগুলো মানবদেহে অতি অল্প পরিমাণে প্রয়োজন হয়। 
- যেকোনো খাদ্য উপদানই প্রয়োজনের তুলনায় কম বা বেশি পরিমাণে গ্রহণ করলে শারীরিক জটিলতা ও অসুস্থতা দেখা দেয়। 
- খাদ্য উপাদান পানি জীবনধারণের অত্যবশ্যকীয় উপাদান কারণ দেহের ৭০ শতাংশই পানি। 

উৎস: বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১১৯.
উপসর্গ “ন্যানো (Nano)” দ্বারা কী বোঝানো হয়? 
  1.  10-6
  2.  10-9
  3.  10-12
  4.  10-15
সঠিক উত্তর:
 10-9
উত্তর
সঠিক উত্তর:
 10-9
ব্যাখ্যা

- উপসর্গ “ন্যানো (Nano)” দ্বারা বোঝানো হয়- 10-9 । 

উপসর্গ বা গুণিতক (Prefix): 
- বিজ্ঞান বা পদার্থবিজ্ঞান চর্চা করার জন্য নানান কিছু পরিমাপ করতে হয়। 
- কখনো হয়তো গ্যালাক্সির দৈর্ঘ্য মাপতে হয় (6×1024 m), আবার কখনো একটা নিউক্লিয়াসের ব্যাসার্ধ মাপতে হয় (1×10-15 m); দূরত্বের মাঝে এই বিশাল পার্থক্য মাপার জন্য সব সময়ই একই ধরনের সংখ্যা ব্যবহার করা বুদ্ধিমানের কাজ নয়, তাই আন্তর্জাতিকভাবে কিছু S.I উপসর্গ বা গুণিতক (Prefix) তৈরি করে নেওয়া হয়েছে। এই গুণিতক থাকার কারণে একটা ছোট উপসর্গ লিখে অনেক বড় কিংবা অনেক ছোট সংখ্যা বোঝানো যায়। 
- দৈনন্দিন জীবনে কিন্তু এগুলো সব সময় ব্যবহার করা হয়। 
যেমন- দূরত্ব বোঝানোর জন্য এক হাজার মিটার না বলে এক কিলোমিটার বলা হয়, আবার পানির আয়তন বোঝানোর জন্য এক লিটারের এক শতাংশ না বলে 10 মিলিমিটার বলা হয়। 
 

উৎস: পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

১২০.
গামা রশ্মির বেগ কত? 
  1. শূন্য
  2. শব্দের বেগের সমান 
  3. আলোর বেগের সমান 
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
আলোর বেগের সমান 
উত্তর
সঠিক উত্তর:
আলোর বেগের সমান 
ব্যাখ্যা

গামা রশ্মির ধর্ম ও প্রকৃতি: 
- গামা রশ্মি অতি ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের তাড়িতচৌম্বকীয় তরঙ্গ। 
- গামা রশ্মি আলোর বেগে গতিশীল। 
- গামা রশ্মির কোনো চার্জ ও ভর নাই। 
- গামা রশ্মি বিদ্যুৎ ক্ষেত্র ও চুম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয় না। 
- গামা রশ্মি ফটোগ্রাফিক প্লেটের উপর বিক্রিয়া করে। 
- গামা রশ্মির আয়নিত করার ক্ষমতা আছে তবে বিটা রশ্মি অপেক্ষা কম। 
- জিংক সালফাইডে গামা রশ্মি প্রতিপ্রভা সৃষ্টি করে। 
- গামা রশ্মির প্রতিলন, প্রতিসরণ, ব্যাতিচার, অপবর্তন ইত্যাদি সব আলোকীয় ধর্ম আছে। 

উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১২১.
প্রতি সেকেন্ডে ১ জুল কাজ করলে কত ওয়াট কাজ করা হয়েছে বুঝায়? 
  1.  ০.১ ওয়াট 
  2.  ১.০ ওয়াট
  3. ১০ ওয়াট
  4. ১০০ ওয়াট
সঠিক উত্তর:
 ১.০ ওয়াট
উত্তর
সঠিক উত্তর:
 ১.০ ওয়াট
ব্যাখ্যা

ক্ষমতা (Power): 
- ক্ষমতা হচ্ছে কাজ করার হার। 
অর্থাৎ, t সময়ে W পরিমাণ কাজ করা হলে ক্ষমতা P হবে, P = W/t. 
- কাজ করার অর্থ হচ্ছে শক্তির রূপান্তর। শক্তির যেহেতু ধ্বংস নেই তাই কাজ করার মাঝে দিয়ে শক্তির রূপান্তর করা হয় মাত্র। তাই বলা যায়, ক্ষমতা হচ্ছে শক্তির রূপান্তরের হার। 
- কাজ বা শক্তি যেহেতু স্কেলার তাই ক্ষমতাও স্কেলার। 
- ক্ষমতার একক হচ্ছে- ওয়াট (W)। 
- ক্ষমতার মাত্রা হচ্ছে, [P] = ML2T -3
- যদি প্রতি সেকেন্ডে 1 জুল কাজ করা হয় তাহলে বলা হয় 1 ওয়াট (W) কাজ করা হয়েছে বা শক্তির রূপান্তর হয়েছে বুঝায়। 
- 100 W এর একটা বাতি জ্বালানোর অর্থ হচ্ছে বাতিতে প্রতি সেকেন্ডে 100 J শক্তি ব্যয় হচ্ছে। 
- আবার যখন শুনা যায়, দেশে 1000 MW নিউক্লিয়ার বিদ্যুৎকেন্দ্র তৈরি হবে তার অর্থ সেই নিউক্লিয়ার শক্তিকেন্দ্রে প্রতি সেকেন্ডে 1000×106 ওয়াট বিদ্যুৎশক্তি উৎপন্ন হবে। 

উৎস: পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

১২২.
নিচের কোন যৌগটির জলীয় দ্রবণ অম্লীয় প্রকৃতির?
  1. NaCl 
  2. Na2SO4 
  3. Na2CO3 
  4. FeCl3
সঠিক উত্তর:
FeCl3
উত্তর
সঠিক উত্তর:
FeCl3
ব্যাখ্যা

লবণ: 
- প্রশমন বিক্রিয়ায় এসিডের সাথে ক্ষার বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন হয়। 
- লবণের ধনাত্মক আয়নটি ক্ষার থেকে আসে, তাই ধনাত্মক আয়নকে ক্ষারীয়মূলক (Basic radical) বলে। 
- আর লবণের ঋণাত্মক আয়নটি এসিড বা অম্ল থেকে আসে, তাই লবণের ঋণাত্মক আয়নকে অম্লীয় মূলক (Acid radical) বলে। 
- তীব্র এসিড ও তীব্র ক্ষারের বিক্রিয়ায় উৎপন্ন লবণের জলীয় দ্রবণ নিরপেক্ষ প্রকৃতির। 
যেমন- NaCl, Na2SO4 ইত্যাদির জলীয় দ্রবণ নিরপেক্ষ। 
- তীব্র এসিড ও মৃদু ক্ষারের বিক্রিয়ায় উৎপন্ন লবণের জলীয় দ্রবণ অম্লীয় প্রকৃতির। 
যেমন- FeCl3, Zn(NO3)2 ইত্যাদির জলীয় দ্রবণ অম্লীয়। 
- তীব্র ক্ষার ও মৃদু এসিডের জলীয় দ্রবণ ক্ষারীয় প্রকৃতির। 
যেমন- Na2CO3, CH3COONa (সোডিয়াম ইথানয়েট) ইত্যাদির জলীয় দ্রবণ ক্ষারীয় প্রকৃতির। 

উৎস: রসায়ন, নবম-দশম শ্রেণি।

১২৩.
HIV ভাইরাসের আক্রমণে কী ঘটে?
  1. দেহের হাড় দুর্বল হয় 
  2. রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস হয় 
  3. দেহে অতিরিক্ত চর্বি জমে 
  4. দেহের তাপমাত্রা বৃদ্ধি পায় 
সঠিক উত্তর:
রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস হয় 
উত্তর
সঠিক উত্তর:
রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস হয় 
ব্যাখ্যা

এইডস (AIDS): 
- এইডস একটি সংক্রামক রোগ। 
- এই রোগে আক্রান্ত ব্যক্তির নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যায় এবং অল্প কিছুদিনের মধ্যেই আক্রান্ত ব্যক্তির মৃত্যু ঘটে। 
- এইডস হলো Acquired Immune Deficiency Syndrome (AIDS)। 
- ১৯৮১ সালে যুক্তরাষ্ট্রে সর্বপ্রথম এইডস রোগ শনাক্ত হয়। তবে, আফ্রিকার দেশগুলোতেই এর প্রকোপ বেশি। 
- মানবদেহের নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি থাকে। 
- Human Immune Deficiency Virus (HIV) নামক ভাইরাসের আক্রমণে দেহের এই স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যায় যার ফলে শরীরে নানা ধরনের রোগ যেমন-শ্বাসতন্ত্রের রোগ, মস্তিষ্কের রোগ, পরিপাকতন্ত্রের রোগ, টিউমার ইত্যাদি হয়। 
- এইডস এর চিকিৎসা এখনও আবিষ্কৃত হয়নি, তাই একে মরণব্যাধি রোগ বলা হয়। 

এইডস সংক্রমণ: 
- এইডস যেহেতু সংক্রামক রোগ সেহেতু এ রোগ এক দেহ হতে অন্য দেহে সংক্রমিত হয়। 
অর্থাৎ, এইডস রোগীর সঙ্গে যৌন সম্পর্কে আসলে অন্য ব্যক্তিরও এইডস হতে পারে। 
- বিভিন্নভাবে এইডস সংক্রমিত হয়। 
যেমন- 
১। এইডস-এর জীবাণু একজন মানুষের দেহে সুপ্ত অবস্থায় দীর্ঘদিন থাকে এবং বায়ু সংস্পর্শে অতি দ্রুত নষ্ট হয়ে যায়। 
২। যৌন ক্রিয়ার মাধ্যমে আক্রান্ত ব্যক্তির দেহ হতে HIV সুস্থ দেহে প্রবেশ করে। 
৩। এইডস আক্রান্তগর্ভবতী মায়ের গর্ভের সন্তানের মধ্যে HIV সংক্রমিত হতে পারে। 
৪। এইডস আক্রান্ত স্তন্যদানকারী মায়ের দুধ হতে নবজাতকের দেহে HIV সংক্রমিত হতে পারে। 
৫। এইডস আক্রান্ত ব্যক্তির রক্তের মাধ্যমে ও সিরিঞ্জের সাহায্যে ড্রাগ ব্যবহারকারী অন্যান্য ব্যক্তির দেহে HIV সংক্রমিত হতে পারে। 
৬। রক্ত, বীর্য, লালা ও অশ্রুর মাধ্যমে এ রোগ অসুস্থ দেহ হতে সুস্থ দেহে সংক্রমিত হতে পারে। 
- HIV আক্রান্ত ব্যক্তি মাদকদ্রব্য গ্রহণ করলে এইডস দ্রুত সংক্রমিত হতে পারে। 
- এইডস আক্রান্ত ব্যক্তিদের সমাজচ্যুত না করে তাদের প্রতি আমাদের সহানুভূতিশীল হওয়া উচিত। 
- খাদ্য, পানি, কীটপতঙ্গ বা রোগীর সাধারণ স্পর্শের মাধ্যমে এ রোগ সংক্রমিত হয় না। 

উৎস: বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১২৪.
বৈশ্বিক উষ্ণতার কারণে কোনটি ঘটে? 
  1. পৃথিবীর কেন্দ্রের তাপ কমে যায় 
  2. কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ বন্ধ হয় 
  3. সৌরশক্তি বৃদ্ধি পায় 
  4. সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যায় 
সঠিক উত্তর:
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যায় 
উত্তর
সঠিক উত্তর:
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যায় 
ব্যাখ্যা

শক্তির রূপান্তর এবং পরিবেশের উপর তার প্রভাব: 
- শক্তির রূপান্তরে পরিবেশের উপর প্রভাবের সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে ফসিল জ্বালানি বা তেল, গ্যাস এবং কয়লা। 
- এই তিনটিতেই কার্বনের পরিমাণ অনেক বেশি এবং এগুলো পুড়িয়ে যখন তাপশক্তি তৈরি হয়, তখন কার্বন ডাই-অক্সাইড গ্যাস তৈরি হয় যেটি একটি গ্রিন হাউস গ্যাস। 
অর্থাৎ, এই গ্রিন হাউস গ্যাস পৃথিবীতে তাপকে ধরে রাখতে পারে এবং এ কারণে পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে, যেটি বৈশ্বিক উষ্ণতা নামে পরিচিত। 
- বৈশ্বিক উষ্ণতার কারণে মেরু অঞ্চলের বরফ গলে গিয়ে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে, সে কারণে পৃথিবীর যেসব দেশের নিম্নাঞ্চল প্লাবিত হবে এবং কৃষিজমি লবণাক্ত হয়ে পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব ফেলবে, তার মাঝে বাংলাদেশ একটি। 
- এই মুহূর্তে পৃথিবীর সব দেশ মিলে কার্বন ডাই-অক্সাইড নিঃসরণের পরিমাণ কমানোর চেষ্টা করছে। 

- নিউক্লিয়ার বিদ্যুৎকেন্দ্রে কার্বন ডাই-অক্সাইডের নিঃসরণ হয় না, কিন্তু নিউক্লিয়ার বর্জ্য অত্যন্ত তেজস্ক্রিয় এবং এদের তেজস্ক্রিয়তার মাত্রা নিরাপদ মাত্রায় পৌঁছানোর জন্য লক্ষ লক্ষ বছর সংরক্ষণ করতে হয় যেটি পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ। 
- আধুনিক প্রযুক্তির কারণে নিউক্লিয়ার শক্তিকেন্দ্র অনেক নিরাপদ হলেও মাঝে মাঝে মানুষের ভুল কিংবা প্রাকৃতিক দুর্যোগের কারণে এখানে বড় দুর্ঘটনা ঘটে মারাত্মক পরিবেশ বিপর্যয় ঘটতে পারে। 
যেমন- সাবেক সোভিয়েত ইউনিয়নের চেরনোবিল এবং জাপানের ফুকুশিমার দুর্ঘটনা। 
- তুলনামূলকভাবে পরিবেশের উপর নবায়নযোগ্য শক্তির ক্ষতিকর প্রভাব কম, তবে জলবিদ্যুতের জন্য যখন নদীতে বাঁধ দেওয়া হয় তখন একদিকে বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়ে পরিবেশের ক্ষতি হয়, অন্যদিকে পানির প্রবাহ কমে যাওয়ার কারণে বাঁধের পরবর্তী এলাকায় তীব্র খরার সৃষ্টি হতে পারে। 

উৎস: পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

১২৫.
তৃতীয় শক্তিস্তরে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারে? 
  1. 18
  2. 8
  3. 2
  4. 32
সঠিক উত্তর:
18
উত্তর
সঠিক উত্তর:
18
ব্যাখ্যা

পরমাণুর শক্তিস্তরে ইলেকট্রন বিন্যাস: 
- বোরের মডেলে যে শক্তিস্তরের কথা বলা হয়েছে তাকে প্রধান শক্তিস্তর বলা হয়। 
- প্রতিটি প্রধান শক্তিস্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n2, যেখানে n = 1, 2, 3, 4 ইত্যাদি। 
অতএব এই সূত্রানুসারে- 
• K শক্তিস্তরের জন্য n = 1 অতএব, K শক্তিস্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে = 2n2 টি = (2 × 12) টি = 2 টি। 
• L শক্তিস্তরের জন্য n = 2 অতএব, L শক্তিস্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে = 2n2 টি = (2 × 22) টি = 8 টি। 
M শক্তিস্তরের জন্য n = 3 অতএব, M শক্তিস্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে = 2n2 টি = (2 × 32) টি = 18 টি। 
• N শক্তিস্তরের জন্য n = 4 অতএব, N শক্তিস্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে = 2n2 টি = (2 × 42) টি = 32 টি। 

উৎস: রসায়ন, নবম-দশম শ্রেণি।

১২৬.
কোন কোষ বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হয়? 
  1. মায়োসিস 
  2. মাইটোসিস 
  3. অ্যামাইটোসিস 
  4. অ্যাপোপটোসিস 
সঠিক উত্তর:
অ্যামাইটোসিস 
উত্তর
সঠিক উত্তর:
অ্যামাইটোসিস 
ব্যাখ্যা

কোষ বিভাজন: 
- যে প্রক্রিয়ায় একটি থেকে একাধিক কোষের সৃষ্টি হয় তাকে কোষ বিভাজন বলা হয়। 
- জীবজগতে তিন প্রকারের কোষ বিভাজন দেখা যায়। 
যথা- 
১। অ্যামাইটোসিস কোষ বিভাজন: 
- যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম উভয়েই সরাসরি বিভক্ত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি করে তাকে অ্যামাইটোসিস কোষ বিভাজন বলা হয়। 

২। মাইটোসিস কোষ বিভাজন: 
- যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি প্রকৃতকোষের নিউক্লিয়াস এবং ক্রোমোসোম উভয়েই একবার করে বিভক্ত হয় তাকে মাইটোসিস কোষ বিভাজন বলা হয়। 

৩। মায়োসিস কোষ বিভাজন: 
- যে কোষ বিভাজন প্রক্রিয়ায় ক্রোমোসোম মাত্র এক বার এবং নিউক্লিয়াস পরপর দু'বার বিভক্ত হয়, ফলে সৃষ্ট চারটি অপত্য কোষে ক্রোমোসোম
সংখ্যা (n) মাতৃকোষের ক্রোমোসোম সংখ্যার (2n) অর্ধেক হয়, তাকে মায়োসিস কোষ বিভাজন বলা হয়। 

উৎস: জীববিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১২৭.
বাতাসের প্রবাহ বাষ্পায়নের উপর কী প্রভাব ফেলে? 
  1. বাতাসের প্রবাহ কম হলে বাষ্পায়ন বেশি হয় 
  2. বাতাসের প্রবাহ বেশি হলে বাষ্পায়ন বেশি হয় 
  3. বাতাসের প্রবাহ বেশি হলে বাষ্পায়ন কম হয় 
  4. বাতাসের প্রবাহের কোনো প্রভাব নেই 
সঠিক উত্তর:
বাতাসের প্রবাহ বেশি হলে বাষ্পায়ন বেশি হয় 
উত্তর
সঠিক উত্তর:
বাতাসের প্রবাহ বেশি হলে বাষ্পায়ন বেশি হয় 
ব্যাখ্যা

বাষ্পায়নের নির্ভরশীলতা: 
- বর্ষাকালের বৃষ্টিভেজা দিনগুলোতে ভেজা কাপড় কিছুতেই শুকাতে চায় না। আবার শীতকালে ঘরের ভেতর ছায়াতেও কাপড় ধুয়ে শুকাতে দিলে দ্রুত শুকিয়ে যায়। 
- ভেজা কাপড় শুকানোর বিষয়টি পানির বাষ্পায়ন ছাড়া আর কিছুই না, কাজেই পানির বাষ্পায়ন বেশ কিছু বিষয়ের উপর নির্ভর করে। 
- একটা তরলের বাষ্পায়ন কোন কোন বিষয়ের উপর নির্ভর করে তা নিম্নে দেওয়া হলো- 
১। বাতাসের প্রবাহ: বাতাসের প্রবাহ বেশি হলে বাষ্পায়ন বেশি হয়। 
২। তরলের উপরিভাগের ক্ষেত্রফল: তরলের উপরিভাগের ক্ষেত্রফল যত বেশি হবে বাষ্পায়ন তত বেশি হবে। এক গ্লাস পানি বাষ্পীভূত হতে অনেক সময় নেবে কিন্তু সেই পানিটা বড় থালায় ঢেলে দিলে অনেক তাড়াতাড়ি শুকিয়ে যাবে। 
৩। তরলের প্রকৃতি: তরলের স্ফুটনাঙ্ক কম হলে বাষ্পায়ন বেশি। উদ্বায়ী তরলের বাষ্পায়ন সবচেয়ে বেশি। 
৪। বাতাসের চাপ: বাতাসের চাপ যত কম হবে বাষ্পায়নের হার তত বেশি। শূন্যস্থানে বাষ্পায়ন সবচেয়ে বেশি, তাই খাদ্য সংরক্ষণের জন্য খাবারকে শুকাতে পাম্প দিয়ে বাতাস বের করে নেওয়া হয়। 
৫। উষ্ণতা: তরল এবং তরলের কাছাকাছি বাতাসের উষ্ণতা বেশি হলে বাষ্পায়ন বেশি হয়। 
৬। বায়ুর শুষ্কতা: বাতাস যত শুষ্ক হবে তরল তত তাড়াতাড়ি বাষ্পায়ন হবে। 

উৎস: পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

১২৮.
উচ্চ তাপমাত্রা মাপার যন্ত্র কোনটি? 
  1. পাইরোমিটার 
  2. ট্যাকোমিটার 
  3. ওডোমিটার 
  4. অডিওমিটার 
সঠিক উত্তর:
পাইরোমিটার 
উত্তর
সঠিক উত্তর:
পাইরোমিটার 
ব্যাখ্যা

- উচ্চ তাপমাত্রা মাপার যন্ত্র- পাইরোমিটার। 

আরো গুরুত্বপূর্ণ কিছু পরিমাপক যন্ত্র: 
- সেক্সট্যান্ট- সূর্য ও অন্যান্য গ্রহের কৌণিক উন্নতি পরিমাপক যন্ত্র। 
- সিসমোগ্রাফ- ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র। 
- মোটর গাড়ির গতি নির্ণায়ক যন্ত্র- ওডোমিটার। 
- ট্যাকোমিটার- উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র। 
- অ্যালটিমিটার- উচ্চতা নির্ণায়ক যন্ত্র। 
- অডিওমিটার- শব্দের তীব্রতা পরিমাপক যন্ত্র। 

উৎস: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা।

১২৯.
আয়রনের অভাবে উদ্ভিদের কোন সমস্যার সৃষ্টি হয়? 
  1. উদ্ভিদের সম্পূর্ণ পাতা বিবর্ণ হয়ে যায় 
  2. উদ্ভিদের পাতার সরু শিরার মধ্যবর্তী স্থান হালকা হয়ে ক্লোরোসিস রোগের সৃষ্টি হয় 
  3. উদ্ভিদের কাণ্ড দুর্বল ও ছোট হয়ে যায় 
  4. সবগুলোই 
সঠিক উত্তর:
সবগুলোই 
উত্তর
সঠিক উত্তর:
সবগুলোই 
ব্যাখ্যা

আয়রন (Fe): 
- আয়রনের অভাবে প্রথমে কচি পাতার রং হালকা হয়, তবে পাতার সরু শিরার মধ্যবর্তী স্থানেই প্রথমে হালকা হয় এবং ক্লোরোসিস হয়। 
- উদ্ভিদের সম্পূর্ণ পাতা কখনো কখনো বিবর্ণ হয়। 
- উদ্ভিদের কাণ্ড দুর্বল ও ছোট হয়। 

সালফার (S): 
- সালফারের অভাবে পাতা হালকা সবুজ হয় এবং পাতায় লাল ও বেগুনি দাগ দেখা যায়। 
- কচি পাতায় বেশি এবং বয়োবৃদ্ধ পাতায় কম ক্লোরোসিস হয়। 
- কান্ডের শীর্ষ মরে যায় এবং ডাইব্যাক রোগের সৃষ্টি হয়। 
- কান্ডের মধ্যপর্ব ছোট হয় তাই উদ্ভিদ খর্বাকৃতির হয়। 

বোরন (B): 
- বোরনের অভাবে উদ্ভিদের বর্ধনশীল অগ্রভাগ মরে যায়। 
- কচি পাতার বৃদ্ধি কমে এবং পাতা বিকৃত হয়, কান্ড খসখসে হয়ে ফেটে যায়। 
- ফুলের কুঁড়ির জন্ম ব্যাহত হয়। 

উৎস: জীববিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১৩০.
কোনটি ক্যাশ মেমোরির অসুবিধা?
  1. এটি CPU-এর কর্মদক্ষতা কমায়
  2. এটি প্রধান মেমোরির তুলনায় খুব ব্যয়বহুল
  3. এটি প্রধান মেমোরির আকার বাড়ায়
  4. এটি অস্থায়ী তথ্য সংরক্ষণ করতে পারে না
সঠিক উত্তর:
এটি প্রধান মেমোরির তুলনায় খুব ব্যয়বহুল
উত্তর
সঠিক উত্তর:
এটি প্রধান মেমোরির তুলনায় খুব ব্যয়বহুল
ব্যাখ্যা

• ক্যাশ মেমোরি একটি উচ্চগতির মেমোরি যা CPU এবং প্রধান মেমোরির মধ্যে অবস্থান করে এবং প্রক্রিয়াকরণের গতি বাড়াতে ব্যবহৃত হয়। তবে এর কিছু অসুবিধাও রয়েছে। প্রধান অসুবিধা হলো এটি প্রধান মেমোরির তুলনায় খুব ব্যয়বহুল। তাই বড় আকারের ক্যাশ ব্যবহার করা অর্থনৈতিকভাবে সঠিক নয়। ক্যাশ মেমোরি CPU-এর কর্মদক্ষতা বাড়ায় এবং অস্থায়ী তথ্য সংরক্ষণ করতে সক্ষম, তবে এটি প্রধান মেমোরির আকার বাড়ায় না। অর্থাৎ, ক্যাশ মূলত দ্রুততা বৃদ্ধির জন্য, কিন্তু ব্যয়বহুল হওয়ায় এর পরিমাণ সীমিত রাখা হয়। তাই ক্যাশ মেমোরির প্রধান অসুবিধা হলো “মূল্যবহুল হওয়া”।

- সঠিক উত্তর: খ) এটি প্রধান মেমোরির তুলনায় খুব ব্যয়বহুল।

ক্যাশ মেমোরি (Cache Memory):
- এটি এক ধরনের বিশেষ উচ্চগতির মেমোরি ব্যবস্থা।
- মাইক্রোপ্রসেসর ও প্রধান স্মৃতির মাঝে অতি উচ্চগতির এবং কম ধারণক্ষমতাসম্পন্ন যে মেমোরি ব্যবহার করা হয় তাকে ক্যাশ মেমোরি বলা হয়।
- ক্যাশ মেমোরি র‍্যামের চেয়ে ছোট।
- কম্পিউটারের ডেটা স্থানান্তরের গতি বৃদ্ধি তথা মাইক্রোপ্রসেসরের প্রক্রিয়াকরণের গতি বৃদ্ধির জন্য ক্যাশ মেমোরি ব্যবহৃত হয়।
- এটি এক ধরনের স্ট্যাটিক স্মৃতি, যা উচ্চগতি সম্পূর্ণ ও তুলনামূলক দামি মেমোরি।
- ক্যাশ মেমোরি থাকে EPROM-এ।
- যখন CPU কোনো ডেটা প্রয়োজন করে, তখন এটি প্রথমে ক্যাশ মেমোরিতে খোঁজে। যদি সেখানে ডেটা পাওয়া যায় (যাকে ক্যাশ হিট বলে), CPU-কে ধীরগতির RAM বা অন্যান্য স্টোরেজ থেকে ডেটা আনতে হয় না, ফলে সামগ্রিক প্রসেসিং গতি বৃদ্ধি পায়। 
- ক্যাশ মেমোরি CPU-এর কাছাকাছি অবস্থান করে এবং এটি RAM-এর তুলনায় অনেক দ্রুতগতির হওয়ায় ডেটা অ্যাক্সেসের সময় কমে যায়।

উৎস:
১. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. ব্রিটানিকা।

১৩১.
কোনটি BIOS করতে পারে যা UEFI-ও করতে পারে?
  1. গ্রাফিকাল ইন্টারফেস প্রদান করা
  2. GUID পার্টিশন টেবিল (GPT) সমর্থন করা
  3. অপারেটিং সিস্টেম বুট করা
  4. সিকিউর বুট সক্রিয় করা
সঠিক উত্তর:
অপারেটিং সিস্টেম বুট করা
উত্তর
সঠিক উত্তর:
অপারেটিং সিস্টেম বুট করা
ব্যাখ্যা

• সঠিক উত্তর হলো গ) অপারেটিং সিস্টেম বুট করা।

BIOS এবং UEFI উভয়ই মূলত সিস্টেমের ফার্মওয়্যার যা কম্পিউটার চালু হলে হার্ডওয়্যার পরীক্ষা করে এবং অপারেটিং সিস্টেমকে লোড করার কাজ করে। যদিও UEFI আধুনিক সুবিধা যেমন গ্রাফিকাল ইন্টারফেস, GUID পার্টিশন টেবিল (GPT) সমর্থন এবং সিকিউর বুট অফার করে, BIOS এই ফিচারগুলো দেয় না। তবে BIOS ও UEFI উভয়ই হার্ডডিস্ক থেকে অপারেটিং সিস্টেম বুট করতে পারে। 

• BIOS:
- BIOS এর পূর্ণরূপ হলো- Basic Input/Output System.
- কম্পিউটার Boot হওয়ার পরপরই যে প্রোগ্রামটি Run হয় সেটি হল BIOS.
- অর্থাৎ, BIOS এর প্রাথমিক কাজ হচ্ছে Boot process নিয়ন্ত্রণ করা।
- এটি System BIOS, ROM BIOS, PC BIOS হিসেবে পরিচিত।
- কম্পিউটারের মাদারবোর্ডের ফার্মওয়্যার চিপের মধ্যে থাকা কতগুলো নির্দেশনার সমষ্টি হল BIOS.
- BIOS মাধ্যমে কম্পিউটারের সিস্টেম কনফিগারেশন নির্ধারণ করা হয়।

উৎস: ব্রিটানিকা।

১৩২.
ALU দ্বারা কোন অপারেশনটি সম্পাদিত হয়?
  1. অ্যারিথমেটিক অপারেশন
  2. লজিকাল অপারেশন
  3. মেমোরি স্টোরেজ অপারেশন
  4. অ্যারিথমেটিক এবং লজিকাল উভয় অপারেশন
সঠিক উত্তর:
অ্যারিথমেটিক এবং লজিকাল উভয় অপারেশন
উত্তর
সঠিক উত্তর:
অ্যারিথমেটিক এবং লজিকাল উভয় অপারেশন
ব্যাখ্যা

• ALU (Arithmetic Logic Unit) হলো কম্পিউটারের একটি গুরুত্বপূর্ণ অংশ যা প্রধানত দুটি ধরনের অপারেশন সম্পাদন করে। এটি অ্যারিথমেটিক অপারেশন যেমন যোগ, বিয়োগ, গুণ এবং ভাগের মতো গণনা কাজগুলো করতে সক্ষম। পাশাপাশি, ALU লজিকাল অপারেশনও করতে পারে, যেমন AND, OR, NOT, XOR ইত্যাদি, যা মূলত বিট লেভেলে সিদ্ধান্ত নেওয়ার কাজের জন্য ব্যবহৃত হয়। তবে, মেমোরি স্টোরেজ অপারেশন ALU-র কাজের অন্তর্গত নয়; তা প্রধানত মেমোরি ইউনিট বা কন্ট্রোল ইউনিট দ্বারা সম্পন্ন হয়। তাই বলা যায়, ALU মূলত অ্যারিথমেটিক এবং লজিকাল উভয় অপারেশন সম্পাদন করে।

- সঠিক উত্তর: ঘ) অ্যারিথমেটিক এবং লজিকাল উভয় অপারেশন।
 
• ALU (অ্যারিথমেটিক-লজিক ইউনিট):
- ALU হল অ্যারিথমেটিক-লজিক ইউনিট।
- এটি একটি ডিজিটাল কম্পিউটার সিস্টেমের চারটি মৌলিক কার্যকরী উপাদানের মধ্যে একটি।
- অন্য তিনটি হলো: ইনপুট-আউটপুট সরঞ্জাম, প্রধান মেমরি এবং কন্ট্রোল ইউনিট।
- ALU-এর কাজ হল ইনকামিং ডেটা প্রক্রিয়াকরণের জন্য গাণিতিক এবং লজিক অ্যালগরিদমগুলো সম্পাদন করা।
- এটি অত্যন্ত উচ্চ গতিতে কাজ করে, যা ন্যানো সেকেন্ডের মধ্যে সম্পন্ন হতে পারে।
- ALU-তে এমন সার্কিট রয়েছে যা দুটি গাণিতিক মান যোগ, বিয়োগ, গুণ ও ভাগ করতে পারে।
- এছাড়া লজিক অপারেশনের জন্য AND এবং OR-এর মতো সার্কিটও রয়েছে।
- ALU-তে বেশ কয়েকটি রেজিস্টার থাকে, যা গণনার ফলাফলগুলো কিছু সময়ের জন্য ধরে রাখে, যাতে সেগুলো আরও গাণিতিক অপারেশনের জন্য ব্যবহার করা যায় অথবা প্রধান মেমরিতে স্থানান্তর করা যায়।

উৎস: ব্রিটানিকা। [link]

১৩৩.
কোনটি ফায়ারওয়ালের কার্যক্রমের অংশ নয়?
  1. নেটওয়ার্ক ক্যাবল ফিক্স করা
  2. ইনকামিং ও আউটগোয়িং পর্যবেক্ষণ করা
  3. ম্যালওয়্যার ব্লক করা
  4. ট্রাফিক ফিল্টার করা
সঠিক উত্তর:
নেটওয়ার্ক ক্যাবল ফিক্স করা
উত্তর
সঠিক উত্তর:
নেটওয়ার্ক ক্যাবল ফিক্স করা
ব্যাখ্যা

• ফায়ারওয়াল মূলত একটি নিরাপত্তা ব্যবস্থা, যা কম্পিউটার নেটওয়ার্কে অননুমোদিত অ্যাক্সেস বন্ধ করতে এবং নিরাপদ ট্রাফিক নিশ্চিত করতে ব্যবহৃত হয়। এটি ইনকামিং ও আউটগোয়িং ডেটা পর্যবেক্ষণ করে, ট্রাফিক ফিল্টার করে এবং কখনও কখনও ম্যালওয়্যার শনাক্ত ও ব্লক করতে সক্ষম। তবে ফায়ারওয়ালের কাজের মধ্যে নেটওয়ার্ক ক্যাবল ফিক্স করা অন্তর্ভুক্ত নয়, কারণ এটি হাড়-নির্মাণ বা ফিজিক্যাল হার্ডওয়্যার সংক্রান্ত একটি কাজ। ফায়ারওয়াল সফটওয়্যার বা হার্ডওয়্যারের মাধ্যমে নেটওয়ার্ক নিরাপত্তা বজায় রাখে, কিন্তু তার মূল দায়িত্ব ফিজিক্যাল সংযোগ ঠিক করা নয়।
- সুতরাং, ফায়ারওয়ালের কার্যক্রমের অংশ নয় ক্যাবল নেটওয়ার্ক ক্যাবল ফিক্স করা।

 
 • ফায়ারওয়াল (Firewall):
- অননুমোদিত (Unauthorized) ব্যবহারকারীর হাত থেকে নেটওয়ার্ক রিসোর্সকে রক্ষা কিংবা সাইবার অ্যাটাক প্রতিরোধ করতে ফায়ারওয়াল (Firewall) ব্যবহার করা হয়।
- ফায়ারওয়াল হলো এমন এক ধরনের তথ্য ব্যবস্থাপনার নিরাপত্তা ব্যবস্থা যা কোনো একটি কোম্পানির নিজস্ব নেটওয়ার্ক তথা ইন্ট্রানেট ও ইন্টারনেট নেটওয়ার্কের মধ্যে অবৈধ অ্যাক্সেস নিয়ন্ত্রণ করে।
- কোনো কম্পিউটারের সফটওয়্যারের নিরাপত্তা প্রদানের নিমিত্তে ফায়ারওয়াল তৈরি করা হয়।
- সাধারণত কোনো ফায়ারওয়ালের সাথে রাউটার (Router) বা ডেডিকেটেড সার্ভার (Dedicated server) থাকে যা সম্পূর্ণ ফায়ারওয়াল হিসেবে কাজ করে।
- ফায়ারওয়াল কোনো প্রতিষ্ঠানের গেইট কিপার (Gate Keeper) হিসেবে কাজ করে যা যে কোনো ধরনের প্রবেশকে নিরাপদ এবং ডেটার ফিল্টার হিসেবে কাজ করে।
- ফায়ারওয়াল হ্যাকিং এর ক্ষেত্রে বাধা সৃষ্টি করে কিন্তু সবসময় প্রতিরোধ করতে পারে না।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১৩৪.
ডিবাগ করার প্রধান কারণ কী?
  1. কোড নথিভুক্ত করা
  2. নতুন ফিচার যুক্ত করা
  3. প্রোগ্রামের গতি বৃদ্ধি করা
  4. প্রোগ্রামে ত্রুটি সংশোধন করা
সঠিক উত্তর:
প্রোগ্রামে ত্রুটি সংশোধন করা
উত্তর
সঠিক উত্তর:
প্রোগ্রামে ত্রুটি সংশোধন করা
ব্যাখ্যা

• ডিবাগ করার প্রধান কারণ হলো প্রোগ্রামে ত্রুটি সংশোধন করা। প্রোগ্রামিং করার সময় কোডে বিভিন্ন ধরনের ভুল বা বাগ থাকা স্বাভাবিক। এগুলো থাকলে প্রোগ্রাম ঠিকমতো কাজ করে না বা অপ্রত্যাশিত ফলাফল দেয়। ডিবাগিং হলো সেই প্রক্রিয়া যার মাধ্যমে কোড পরীক্ষা করা হয়, ত্রুটি খুঁজে বের করা হয় এবং সেগুলো ঠিক করা হয়। এতে প্রোগ্রাম স্থিতিশীল এবং নির্ভরযোগ্য হয়। কোড নথিভুক্ত করা, নতুন ফিচার যুক্ত করা বা প্রোগ্রামের গতি বৃদ্ধি করা গুরুত্বপূর্ণ হলেও এগুলো ডিবাগিংয়ের মূল উদ্দেশ্য নয়। ডিবাগিং মূলত প্রোগ্রামের কার্যকারিতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য করা হয়।

• Bug and Debug:
• Bug:
- কম্পিউটার প্রোগ্রামে সংঘটিত ভুল ত্রুটি কে বাগ বলে।

• Debug:
- কম্পিউটার প্রোগ্রামে সংঘটিত ভুল ত্রুটি সমাধান করাকে ডিবাগ বলে।

এছাড়াও,
• কম্পিউটারের ভুলের প্রক্রিয়াটিকে Garbage In Garbage Out (GIGO) বলা হয়।
• কম্পিউটারের মাদারবোর্ডের ফার্মওয়্যার চিপের মধ্যে থাকা কতগুলো নির্দেশনার সমষ্টি হল BIOS।

উৎস:
১. ব্রিটানিকা।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-১, এসএসসি ও ভোকেশনাল।

১৩৫.
যদি একটি কম্পিউটার প্রতি সেকেন্ডে ১ ট্রিলিয়ন ফ্লোটিং পয়েন্ট অপারেশন করতে পারে, তবে তাকে বলা হয়:
  1. ১ TFLOPS
  2. ১ PFLOPS
  3. ১ MFLOPS
  4. ১ GFLOPS
সঠিক উত্তর:
১ TFLOPS
উত্তর
সঠিক উত্তর:
১ TFLOPS
ব্যাখ্যা

• যদি একটি কম্পিউটার প্রতি সেকেন্ডে ১ ট্রিলিয়ন ফ্লোটিং পয়েন্ট অপারেশন করতে পারে, তাহলে তাকে বলা হয় ১ TFLOPS। এখানে TFLOPS এর অর্থ হলো Tera Floating Point Operations Per Second, যেখানে "Tera" মানে ১০১২ বা এক ট্রিলিয়ন। কম্পিউটারের গতি বা পারফরম্যান্স পরিমাপের জন্য FLOPS ব্যবহার করা হয়, যা একটি সেকেন্ডে কতটি ফ্লোটিং পয়েন্ট গণনা সম্পন্ন করতে পারে তা নির্দেশ করে। উদাহরণস্বরূপ, যদি একটি কম্পিউটার প্রতি সেকেন্ডে ১০১২টি ফ্লোটিং পয়েন্ট হিসাব করতে সক্ষম হয়, তাহলে এটি উচ্চ ক্ষমতার সুপারকম্পিউটার হিসেবে গণ্য হয়। অন্যদিকে, GFLOPS, MFLOPS বা PFLOPS পৃথক মাপের জন্য ব্যবহৃত হয়।
- সুতরাং সঠিক উত্তর হলো ক) ১ TFLOPS.

• FLOPS:
- FLOPS (Floating Point Operations Per Second) হলো কম্পিউটারের গাণিতিক গণনা করার ক্ষমতা পরিমাপের একক। 
- এটি বিশেষ করে বিজ্ঞানসম্মত ও ইঞ্জিনিয়ারিং গণনার জন্য ব্যবহৃত হয়, যেখানে ফ্লোটিং-পয়েন্ট গাণিতিক অপারেশন গুরুত্বপূর্ণ।
- এটি বিশেষত সুপারকম্পিউটার, হাই-পারফরম্যান্স কম্পিউটিং (HPC), এবং বৈজ্ঞানিক গবেষণার জন্য ব্যবহৃত কম্পিউটারগুলোর কার্যক্ষমতা পরিমাপ করতে ব্যবহৃত হয়।

উদাহরণ:
- আধুনিক সুপারকম্পিউটারের গতি পেটাফ্লপস (PFLOPS) বা এক্সাফ্লপস (EFLOPS) পরিমাপে হয়।
- যেমন, Fugaku সুপারকম্পিউটার (জাপান) প্রায় ৪৪ পেটাফ্লপস গতিতে কাজ করে।

উৎস: লেনোভো ওয়েবসাইট। [link]

১৩৬.
কোনটি ব্লকচেইনের ওপর ভিত্তি করে তৈরি প্রথম এবং সবচেয়ে পরিচিত ক্রিপ্টোকারেন্সি?
  1. Litecoin
  2. Ripple
  3. Ethereum
  4. Bitcoin
সঠিক উত্তর:
Bitcoin
উত্তর
সঠিক উত্তর:
Bitcoin
ব্যাখ্যা

• ব্লকচেইনের ওপর ভিত্তি করে তৈরি প্রথম এবং সবচেয়ে পরিচিত ক্রিপ্টোকারেন্সি হলো বিটকয়েন (Bitcoin)। এটি ২০০৯ সালে Satoshi Nakamoto নামের একজন অজানা ব্যক্তি বা গ্রুপের দ্বারা তৈরি করা হয়। বিটকয়েনের মূল লক্ষ্য ছিল একটি কেন্দ্রীভূত নিয়ন্ত্রণ ছাড়া ডিজিটাল মুদ্রা তৈরি করা, যা সরাসরি ব্যক্তিরা বিনিময় করতে পারবে। এটি ব্লকচেইন প্রযুক্তি ব্যবহার করে লেনদেনের স্বচ্ছতা, নিরাপত্তা এবং পরিবর্তন অযোগ্যতা নিশ্চিত করে। বিটকয়েনের ব্লকচেইনে প্রতিটি লেনদেন একটি ব্লকে রেকর্ড হয় এবং ক্রিপ্টোগ্রাফি দ্বারা সুরক্ষিত থাকে। এই প্রযুক্তির মাধ্যমে কোনো মধ্যস্থতাকারীর প্রয়োজন হয় না, ফলে লেনদেন দ্রুত এবং নিরাপদ হয়। বিটকয়েনকে ক্রিপ্টোকারেন্সির পিতামহও বলা হয়।

• ব্লকচেইন:
- ব্লকচেইন হলো একটি ডেটাবেজ প্রযুক্তি যা একটি লেজার বা রেকর্ডের উপর ভিত্তি করে কাজ করে এবং এই লেজারটি সম্পূর্ণ কম্পিউটার নেটওয়ার্কে বিতরণ করা থাকে। 
- এই রেকর্ডগুলোকে ব্লক বলা হয়। 
- ব্লকচেইন প্রযুক্তি সর্বপ্রথম তৈরি করেন সাতোশি নাকামোতো নামে পরিচিত এক গোপন পরিচয়ের প্রোগ্রামার বা প্রোগ্রামারদের একটি দল। 
- ২০০৯ সালে তারা এই প্রযুক্তিটি বিটকয়েন নামক ক্রিপ্টোকারেন্সির কাঠামোর অংশ হিসেবে উদ্ভাবন করেন।
- লেনদেনগুলো ব্লক নামে পরিচিত গ্রুপে একত্রিত হয়। 
- ব্লকগুলো একটি ক্রমানুসারী সিকোয়েন্সে সাজানো থাকে, যাকে ব্লকচেইন বলা হয়। 
- ব্লকগুলো চেইনে যুক্ত করা হয় একটি গাণিতিক পদ্ধতির মাধ্যমে, যা একক ব্যবহারকারীর জন্য ব্লকচেইন পরিবর্তন করা অত্যন্ত কঠিন করে তোলে।

• বিটকয়েন (Bitcoin)
- বিটকয়েন হলো প্রথম, সবচেয়ে বেশি লেনদেন হওয়া এবং সবচেয়ে পরিচিত ক্রিপ্টোকারেন্সি।
- বিটকয়েনের মালিকরা বিভিন্ন ওয়েবসাইট ব্যবহার করে এটি অন্য ক্রিপ্টোকারেন্সিতে, অথবা বাস্তব মুদ্রায় যেমন মার্কিন ডলার বা ইউরোতে বিনিময় করতে পারেন।
- এছাড়া বিভিন্ন বিক্রেতার কাছ থেকে পণ্য ও সেবা কেনাও সম্ভব।

উৎস: ব্রিটানিকা। [link]

১৩৭.
নিচের কোনটি লিনাক্স ডিস্ট্রিবিউশন?
  1. Ubuntu
  2. Android Studio
  3. macOS
  4. Windows 10
সঠিক উত্তর:
Ubuntu
উত্তর
সঠিক উত্তর:
Ubuntu
ব্যাখ্যা

• উত্তর হলো: ক) Ubuntu.

লিনাক্স ডিস্ট্রিবিউশন হলো লিনাক্স কের্নেল ব্যবহার করে তৈরি করা অপারেটিং সিস্টেমের একটি পূর্ণাঙ্গ সংস্করণ। Ubuntu একটি জনপ্রিয় লিনাক্স ডিস্ট্রিবিউশন যা ব্যবহারকারীদের জন্য সহজ ইন্টারফেস এবং বিভিন্ন সফটওয়্যার সুবিধা প্রদান করে। অন্যদিকে, Android Studio একটি সফটওয়্যার ডেভেলপমেন্ট টুল, macOS হলো অ্যাপলের অপারেটিং সিস্টেম এবং Windows 10 হলো মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম। সুতরাং, প্রদত্ত চারটি অপশন থেকে শুধুমাত্র Ubuntu লিনাক্স ভিত্তিক অপারেটিং সিস্টেম বা ডিস্ট্রিবিউশন। Ubuntu এর ব্যবহার শিক্ষার্থী, ডেভেলপার এবং সার্ভার পরিচালনায় খুবই জনপ্রিয়। এটি ওপেন সোর্স হওয়ায় যে কেউ এটি বিনামূল্যে ব্যবহার এবং কাস্টমাইজ করতে পারে।

লিনাক্স (LINUX) অপারেটিং সিস্টেম: 
- লিনাক্স হচ্ছে একটি মাল্টি টাস্কিং ওপেন সোর্স অপারেটিং সিস্টেম যা বিশ্বব্যাপী হাজার হাজার প্রোগ্রামার দ্বারা উন্নতি লাভ করেছে।
- এটি UNIX অপারেটিং সিস্টেমের একটি বিশেষ সংস্করণ।
- ১৯৯০ সালে ফিনল্যান্ডের যুবক লিনাস টারভোল্ডাস লিনাক্স অপারেটিং সিস্টেম তৈরি করেন।
- লিনাক্স অপারেটিং সিস্টেম বর্ণভিত্তিক ও চিত্রভিত্তিক উভয় পরিবেশের সুবিধা প্রদান করে এবং এটির সিকিউরিটি ও গ্রাফিক্স অত্যন্ত শক্তিশালী। 

লিনাক্স অপারেটিং সিস্টেমের অন্যতম সুবিধাসমূহ হলো: 
১। লিনাক্স বর্ণভিত্তিক ও চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম।
২। লিনাক্স ওপেন সোর্স কোডভিত্তিক অপারেটিং সিস্টেম।
৩। ইন্টারনেট হতে সহজেই লিনাক্স অপারেটিং সিস্টেম ডাউনলোড করা যায়।
৪। নেটওয়ার্ক সাপোর্ট সার্ভিস উইন্ডোজ অপারেটিং সিস্টেমের তুলনায় অধিকতর শক্তিশালী।
৫। এটির সিকিউরিটি ও গ্রাফিক্স অত্যন্ত শক্তিশালী।
৬। লিনাক্স অপারেটিং সিস্টেমের ওপর নিজের নিয়ন্ত্রণ বজায় রাখা যায় ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 

১৩৮.
একটি অ্যানালগ কম্পিউটার কী ধরনের ডেটা প্রক্রিয়াকরণ করে?
  1. আলফানিউমেরিক ডেটা
  2. বাইনারি-কোডেড দশমিক
  3. ধারাবাহিক ডেটা
  4. ডিজিটাল ডেটা (০ এবং ১)
সঠিক উত্তর:
ধারাবাহিক ডেটা
উত্তর
সঠিক উত্তর:
ধারাবাহিক ডেটা
ব্যাখ্যা

• একটি অ্যানালগ কম্পিউটার মূলত ধারাবাহিক ডেটা (continuous data) প্রক্রিয়াকরণ করে। এটি ডিজিটাল কম্পিউটারের মতো ০ এবং ১-এর ভিত্তিতে কাজ করে না। অ্যানালগ কম্পিউটার ফিজিক্যাল বা বাস্তব-জগতের পরিবর্তনশীল মান যেমন তাপমাত্রা, চাপ, ভোল্টেজ, বা গতির মতো ধ্রুবক পরিবর্তনশীল ডেটা ব্যবহার করে গণনা ও সমাধান করে। এটি সাধারণত বৈজ্ঞানিক ও ইঞ্জিনিয়ারিং সমস্যায় ব্যবহৃত হয়, যেখানে মানগুলি সারা সময় পরিবর্তিত হয় এবং সেগুলিকে নির্ভুলভাবে মাপা প্রয়োজন। ফলে, অ্যানালগ কম্পিউটার সংখ্যা বা ডিজিটাল ফরম্যাটের ডেটার পরিবর্তে ধারাবাহিক মানের উপর ভিত্তি করে কাজ করে।

- উত্তর: গ) ধারাবাহিক ডেটা।
 
 • গাণিতিক ভিত্তিতে কম্পিউটারকে তিন ভাগে ভাগ করা যায়। যথা-
১। এনালগ কম্পিউটার (Analog Computer),
২। ডিজিটাল কম্পিউটার (Digital Computer),
৩। হাইব্রিড কম্পিউটার (Hybrid Computer)।

• এনালগ কম্পিউটার (Analog Computer):
- এনালগ কম্পিউটার ক্রম পরিবর্তনশীল বৈদ্যুতিক সংকেত গ্রহণ করে।
- তথ্য প্রক্রিয়াকরণের ফলাফল সাধারণত প্রদশর্নের কাঁটা (Indicator) দিয়ে দেখানো হয় বা প্লটারের (Plotter) সাহায্যে কাগজে অঙ্কন করা হয়।
- বিভিন্ন শিল্প কারখানায় উৎপাদন, প্রক্রিয়াকরণ ও মান নিয়ন্ত্রণে এনালগ কম্পিউটারের ব্যবহার হয়ে থাকে।

• ডিজিটাল কম্পিউটার (Digital Computer):
- ডিজিটাল কম্পিউটারের মূল ভিত্তি হলো বাইনারী ডিজিট (০ এবং ১)।
- এ কম্পিউটারের যাবতীয় গাণিতিক ও যুক্তিমূলক কাজ বাইনারী ডিজিট এর মাধ্যমে সম্পন্ন হয়।
- প্রক্রিয়াকরণের ফলাফল লিখিত আকারে দেয়া হয়।
- ইনপুট ও আউটপুট অংশ আমাদের বোধগম্যতার জন্য বর্ণ, অক্ষর ও অংক দিয়ে প্রকাশ করা হয়।
- এ কম্পিউটারের গতি বেশ দ্রুত ও নির্ভরশীলতা বেশি। উপাত্ত সংরক্ষণের জন্য এতে বৃহৎ মেমোরি থাকে। আজকাল আমাদের ব্যবহৃত সকল কম্পিউটারই ডিজিটাল কম্পিউটার।

• হাইব্রিড কম্পিউটার (Hybrid Computer):
- এনালগ ও ডিজিটাল কম্পিউটারের সমন্বয়ে তৈরি হয় সংকর বা হাইব্রিড কম্পিউটার।
- অনেক বৈজ্ঞানিক সমস্যা সমাধানের জন্য হাইব্রিড কম্পিউটার ব্যবহৃত হয়।

উৎস: কম্পিউটার পরিচিতি ও ব্যবহার, স্কুল অব এগ্রিকালচার এন্ড রুরাল ডেভেলপমেন্ট, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১৩৯.
অ্যালগরিদমের মূল উদ্দেশ্য কী?
  1. তথ্য কার্যকরভাবে সংরক্ষণ করা
  2. একটি নির্দিষ্ট সমস্যা ধাপে ধাপে সমাধান করা
  3. গ্রাফিক্যাল বিষয়বস্তু প্রদর্শন করা
  4. নেটওয়ার্ক ট্রাফিক পরিচালনা করা
সঠিক উত্তর:
একটি নির্দিষ্ট সমস্যা ধাপে ধাপে সমাধান করা
উত্তর
সঠিক উত্তর:
একটি নির্দিষ্ট সমস্যা ধাপে ধাপে সমাধান করা
ব্যাখ্যা

• অ্যালগরিদমের মূল উদ্দেশ্য হলো একটি নির্দিষ্ট সমস্যা ধাপে ধাপে সমাধান করা। এটি একটি সুসংগঠিত ধারা যেখানে সমস্যার সমাধানের জন্য প্রয়োজনীয় ধাপগুলি ক্রমবদ্ধভাবে নির্ধারণ করা হয়। অ্যালগরিদম কম্পিউটার প্রোগ্রামিং এবং তথ্য প্রযুক্তিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি কার্যকরী ও সঠিক সমাধান নিশ্চিত করে। তথ্য সংরক্ষণ, গ্রাফিক্যাল বিষয়বস্তু প্রদর্শন বা নেটওয়ার্ক ট্রাফিক পরিচালনা অ্যালগরিদমের সীমিত অংশ হতে পারে, কিন্তু মূল লক্ষ্য সবসময় সমস্যার সমাধান প্রক্রিয়াকে সহজ, নির্ভুল এবং কার্যকর করা। তাই ধাপে ধাপে সমাধান করাই অ্যালগরিদমের কেন্দ্রীয় উদ্দেশ্য।

• অ্যালগরিদমের মূল বৈশিষ্ট্য (Characteristics of Algorithm):
- অ্যালগরিদম হলো একটি স্পষ্ট ধাপে ধাপে নির্দেশনার সেট, যা কোনো সমস্যার সমাধান প্রদান করে।  
- এলোমেলো প্রক্রিয়ার ধারা নয়; অ্যালগরিদম সর্বদা নির্দিষ্ট ধাপে ধাপে কাজ করে।  
- ভিত্তিহীন অনুমান নয়; অ্যালগরিদমের প্রতিটি ধাপ নির্ভর করে পূর্বের ধাপের ফলাফলের উপর।  
- অস্পষ্ট যৌক্তিক ধারা নয়; অ্যালগরিদমে প্রতিটি ধাপ সুস্পষ্ট ও সুনির্দিষ্ট।  

- সঠিক উত্তর: খ) নির্দিষ্ট ধাপে ধাপে সমাধান।  

সূত্র:
- ব্রিটানিকা। [link]

১৪০.
কোন ধরনের ওয়্যারলেস প্রযুক্তির জন্য IEEE 802.16 ডিজাইন করা হয়েছে?
  1. Wi-Fi
  2. Zigbee
  3. Bluetooth
  4. WiMAX
সঠিক উত্তর:
WiMAX
উত্তর
সঠিক উত্তর:
WiMAX
ব্যাখ্যা

• IEEE 802.16 স্ট্যান্ডার্ডটি বিশেষভাবে WiMAX ওয়্যারলেস প্রযুক্তির জন্য ডিজাইন করা হয়েছে। WiMAX (Worldwide Interoperability for Microwave Access) একটি উচ্চ-দূরত্বের ব্রডব্যান্ড ওয়্যারলেস যোগাযোগ প্রযুক্তি, যা ইন্টারনেট ও ডেটা সার্ভিস প্রদান করতে সক্ষম। এটি শহর বা গ্রামের বিস্তীর্ণ এলাকায় দ্রুত এবং নির্ভরযোগ্য ইন্টারনেট সংযোগ সরবরাহ করে। Wi-Fi সাধারণত ছোট পরিসরের স্থানীয় নেটওয়ার্কের জন্য ব্যবহৃত হয়, আর Zigbee ও Bluetooth কম শক্তি ব্যবহার করে সংক্ষিপ্ত দূরত্বের ডিভাইস সংযোগের জন্য উপযুক্ত। তাই IEEE 802.16 মূলত WiMAX প্রযুক্তি উন্নয়নের জন্য নির্ধারিত হয়েছে।

- উত্তর: ঘ) WiMAX.

• ওয়াইম্যাক্স (WiMAX):
- WiMAX-এর পূর্ণরূপ হলো Worldwide Interoperability for Microwave Access.
- এটি এমন এক যোগাযোগ প্রযুক্তি যা বিস্তৃত ভৌগোলিক অঞ্চলে দ্রুতগতির তারবিহীন ইন্টারনেট সেবা প্রদান করে। 
- এর কভারেজ এরিয়া প্রায় ৫০ কি.মি. পর্যন্ত হয়ে থাকে। 
- স্পীড প্রায় 1000 Mbps পর্যন্ত হয়ে থাকে।
- WiMAX এর Frequency প্রায় 2-66 GHz পর্যন্ত হয়ে থাকে।
- WiMAX এর IEEE standard হচ্ছে IEEE 802.16

এছাড়াও,
- Wi-fi এর IEEE স্ট্যান্ডার্ড IEEE 802.11
- Bluetooth এর IEEE স্ট্যান্ডার্ড IEEE 802.15

 উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।

১৪১.
iBAS++ কোন ধরনের সিস্টেম?
  1. পরিবহন ব্যবস্থাপনা সিস্টেম
  2. মেট্রো পরিচালনা সিস্টেম
  3. আর্থিক ব্যবস্থাপনা সিস্টেম
  4. স্বাস্থ্য ব্যবস্থাপনা সিস্টেম
সঠিক উত্তর:
আর্থিক ব্যবস্থাপনা সিস্টেম
উত্তর
সঠিক উত্তর:
আর্থিক ব্যবস্থাপনা সিস্টেম
ব্যাখ্যা

• iBAS++ বাংলাদেশে Integrated Budget and Accounting System এর সংক্ষিপ্ত রূপ। iBAS++ একটি আধুনিক আর্থিক ব্যবস্থাপনা সিস্টেম যা বাংলাদেশে সরকারি বাজেট প্রণয়ন, ব্যয় অনুমোদন এবং হিসাবরক্ষণ কার্যক্রমকে স্বয়ংক্রিয় ও কেন্দ্রীয়কৃত করে। এটি ব্যবহার করে বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থা তাদের আর্থিক লেনদেন অনলাইনে রেকর্ড করতে পারে, যা স্বচ্ছতা, নির্ভুলতা এবং সময়োপযোগী হিসাবরক্ষণ নিশ্চিত করে। iBAS++ সরকারের আর্থিক তথ্য বিশ্লেষণ সহজ করে, বাজেটের অপ্রয়োজনীয় ব্যয় কমায় এবং সরকারি অর্থনৈতিক সিদ্ধান্তকে কার্যকর করে। এছাড়া, কর্মচারীদের বেতন, পেনশন ও জিপিএফসহ বিভিন্ন আর্থিক প্রক্রিয়া এই সিস্টেমের মাধ্যমে সম্পন্ন করা হয়। সুতরাং, iBAS++ বাংলাদেশের সরকারি আর্থিক ব্যবস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত উদ্ভাবন।

- উত্তর: গ) আর্থিক ব্যবস্থাপনা সিস্টেম। 

• iBAS++:
- iBAS++ হলো সরকারের একটি সমন্বিত আর্থিক ব্যবস্থাপনা সফটওয়্যার।
- এটি বাজেট তৈরি, অনুমোদন এবং বাস্তবায়ন—সবকিছু এক জায়গায় পরিচালনা করতে সাহায্য করে।
- সরকারি অফিসগুলোর খরচ, বরাদ্দ ও হিসাব স্বয়ংক্রিয়ভাবে এতে রেকর্ড হয়।
- সিস্টেমটি বাস্তব সময়েই (real-time) আর্থিক তথ্য দেখায়, ফলে সিদ্ধান্ত নেওয়া সহজ হয়।
- কর্মচারীদের বেতন, পেনশন, জিপিএফসহ নানা আর্থিক কার্যক্রমও iBAS++ এর মাধ্যমে সম্পন্ন হয়।
- চেক বা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে পেমেন্ট ছাড়ানোর সুবিধা রয়েছে।
- বরাদ্দ অনুযায়ী খরচ নিয়ন্ত্রণ করার জন্য এতে বাজেট নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকে।
- বিভিন্ন ধরনের আর্থিক রিপোর্ট স্বয়ংক্রিয়ভাবে তৈরি করা যায়।
- এটি সরকারের আর্থিক কার্যক্রমকে স্বচ্ছ, দ্রুত এবং কাগজবিহীন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
- সামগ্রিকভাবে, iBAS++ পুরো সরকারি অর্থব্যবস্থাকে ডিজিটাল ও আধুনিক করে তুলেছে।

সূত্র: iBAS++ [link]

১৪২.
মাদারবোর্ডের ক্ষেত্রে “ATX” শব্দটির অর্থ কী?
  1. CPU ব্র্যান্ড
  2. পাওয়ার সাপ্লাইয়ের ধরন
  3. মাদারবোর্ডের ফর্ম ফ্যাক্টর
  4. BIOS ভার্সন
সঠিক উত্তর:
মাদারবোর্ডের ফর্ম ফ্যাক্টর
উত্তর
সঠিক উত্তর:
মাদারবোর্ডের ফর্ম ফ্যাক্টর
ব্যাখ্যা

• মাদারবোর্ডের ক্ষেত্রে “ATX” শব্দটির অর্থ হলো মাদারবোর্ডের ফর্ম ফ্যাক্টর। এটি একটি মানক আকার ও ডিজাইনের নির্ধারিত নিয়ম যা মাদারবোর্ডের আকার, পাওয়ার সংযোগের স্থান, I/O পোর্টের অবস্থান এবং অন্যান্য হার্ডওয়্যার উপাদানের সঠিক অবস্থান নির্ধারণ করে। ATX ফর্ম ফ্যাক্টর মাদারবোর্ড এবং কেসের মধ্যে সামঞ্জস্য নিশ্চিত করে, যাতে ব্যবহারকারী সহজে বিভিন্ন উপাদান যেমন RAM, CPU, গ্রাফিক্স কার্ড এবং স্টোরেজ ডিভাইস সংযোগ করতে পারে। এটি মূলত Intel দ্বারা উন্নয়ন করা হয়েছে এবং বর্তমানে ডেস্কটপ কম্পিউটারের জন্য সবচেয়ে প্রচলিত ফর্ম ফ্যাক্টর। তাই ATX কোনো CPU ব্র্যান্ড, পাওয়ার সাপ্লাইয়ের ধরন বা BIOS ভার্সন নির্দেশ করে না।

- উত্তর: গ) মাদারবোর্ডের ফর্ম ফ্যাক্টর। 

• মাদারবোর্ড:
- মাদারবোর্ডই হলো একটি কম্পিউটারের মূল অংশ, যা সিস্টেম ইউনিটের অভ্যন্তরে সংযুক্ত থাকে।
- সাধারণত কম্পিউটারের সমস্ত যন্ত্রাংশের সংযোগ স্থানকে বলা হয় মাদারবোর্ড।
- এটি সিস্টেম বোর্ড বা, মেইনবোর্ড বা, "The main circuit board of a computer" হিসেবেও পরিচিত।
- কম্পিউটারের ব্রেইন হিসেবে পরিচিত প্রসেসর মাদারবোর্ডের মধ্যেই থাকে।
- মাদারবোর্ডের মধ্যে কম্পিউটারের বিভিন্ন ডিভাইস যেমন- কী-বোর্ড, মাউস, মনিটর, প্রিন্টার, হার্ড ডিস্কড্রাইভ, ফ্লোপি ডিস্ক ড্রাইভ, পেনড্রাইভ ইত্যাদি লাগানোর ব্যবস্থা থাকে।
- কম্পিউটারে যেকোনো যন্ত্রাংশ স্থাপন করা হোক না কেন প্রতিটি তা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মাদারবোর্ডের সাথে সংযোজিত।
- মাদারবোর্ড হলো কম্পিউটারের কেন্দ্রীয় সার্কিট বোর্ড।

উৎস:
- মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
- Lenovo. [link]

১৪৩.
কোনটি OpenAI দ্বারা তৈরি একটি কৃত্রিম বুদ্ধিমত্তার মডেল?
  1. DALL·E 
  2. Watson
  3. AlphaGo
  4. BERT
সঠিক উত্তর:
DALL·E 
উত্তর
সঠিক উত্তর:
DALL·E 
ব্যাখ্যা

• OpenAI দ্বারা তৈরি একটি কৃত্রিম বুদ্ধিমত্তার মডেল হলো DALL·E। DALL·E হলো একটি বিশেষ ধরণের AI মডেল যা ছবি তৈরি করতে সক্ষম। ব্যবহারকারী যে কোনো লেখা বা বর্ণনা দিলে, এটি সেই বর্ণনার ভিত্তিতে নতুন, সৃজনশীল ছবি তৈরি করে।
অন্যদিকে,
- Watson হলো IBM-এর তৈরি একটি AI সিস্টেম, যা মূলত তথ্য বিশ্লেষণ ও প্রশ্নোত্তরে ব্যবহার করা হয়।
- AlphaGo হলো Google DeepMind-এর তৈরি একটি AI, যা বিশেষভাবে গো খেলার জন্য ডিজাইন করা হয়েছে।
- BERT হলো Google-এর NLP (Natural Language Processing) মডেল, যা ভাষা বোঝার কাজের জন্য ব্যবহৃত হয়।
- তাই, শুধুমাত্র DALL·E OpenAI-এর তৈরি।

• OpenAI:
- OpenAI হলো যুক্তরাষ্ট্রের একটি AI গবেষণা এবং প্রযুক্তি প্রতিষ্ঠান।
- এটি একটি অলাভজনক প্রতিষ্ঠান।
- চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান OpenAI.
- OpenAI-এর লক্ষ্য হলো কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তা নিশ্চিত করা এবং মানুষের উপকার করা।
- এআই সিস্টেম যা সাধারণত মানুষের চেয়ে বেশি স্মার্ট, যা সমস্ত মানবতার উপকার করে তা নিশ্চিত করাই তাদের লক্ষ্য।
- OpenAI-এর প্রতিষ্ঠাতা স্যাম অল্টম্যান।
- ২০১৫ সালে অল্টম্যান, গ্রেগ ব্রকম্যান এবং বর্তমান বোর্ড সদস্য ইলিয়া সুটস্কেভার, টেসলার সিইও ইলন মাস্ক সহ অন্যান্য অংশীদারদের সাথে, একটি AI গবেষণা ল্যাব হিসাবে OpenAI চালু করেন।
- ১৮ নভেম্বর, ২০২৩ তারিখে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিভিত্তিক পণ্য চ্যাটজিপিটির মূল প্রতিষ্ঠান ওপেন এআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল স্যাম অল্টম্যানকে।
- তাকে পুনরায় নিয়োগ দেওয়া হয়েছে। 

উৎস: OpenAI Website.

১৪৪.
মোবাইল প্রযুক্তির ক্ষেত্রে NEIR এর পূর্ণরূপ হলো:
  1. New Equipment Identification Report
  2. Network Equipment Information Repository
  3. National Electronics Inspection Record
  4. National Equipment Identity Register
সঠিক উত্তর:
National Equipment Identity Register
উত্তর
সঠিক উত্তর:
National Equipment Identity Register
ব্যাখ্যা

• NEIR এর পূর্ণরূপ হলো National Equipment Identity Register. NEIR হলো বাংলাদেশে এমন একটি কেন্দ্রীয় রেজিস্ট্রি, যেখানে প্রতিটি মোবাইল ফোনের ১৫ ডিজিটের IMEI নম্বর, ব্যবহারকারীর জাতীয় পরিচয় (NID) এবং ব্যবহৃত সিম‑কার্ড নম্বর (MSISDN) সংযুক্তভাবে নিবন্ধন করা হয়। এই ব্যবস্থার উদ্দেশ্য - অবৈধ বা নকল ফোন চিহ্নিত ও ব্লক করা, মোবাইল‑চুরি, সিম‑ক্লোনিং, ও ডিজিটাল প্রতারণা রোধ করা এবং সরকারের রাজস্ব ও নিরাপত্তা নিশ্চিত করা।

• NEIR (National Equipment Identity Register):
- NEIR হলো একটি আন্তর্জাতিক মোবাইল ডিভাইস পরিচয় নিবন্ধন ব্যবস্থা, যেখানে চুরি, হারানো বা ব্লক করা মোবাইল ফোনের IMEI নম্বর সংরক্ষিত থাকে।  
- এটি মূলত মোবাইল নেটওয়ার্কে অবৈধ, ক্লোন বা ব্ল্যাকলিস্টেড ডিভাইস প্রবেশ ঠেকাতে ব্যবহৃত হয়।  
- কোনো মোবাইল ডিভাইস চুরি হলে বা হারিয়ে গেলে তার IMEI এই রেজিস্ট্রিতে ব্লক করা যায়।  
- একবার ব্লক করা হলে সেই ফোন বিশ্বের যেকোনো মোবাইল নেটওয়ার্কে ব্যবহার করা যায় না।  
- বিভিন্ন দেশের টেলিকম রেগুলেটরি কর্তৃপক্ষ NEIR ব্যবহার করে মোবাইল নিরাপত্তা ও প্রতারণা প্রতিরোধ করে।  
- এটি মোবাইল ব্যবহারকারীর নিরাপত্তা, ব্যক্তিগত গোপনীয়তা ও চুরি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

• NEIR কেন গুরুত্বপূর্ণ:
- চুরি হওয়া মোবাইল পুনরায় বিক্রি বা সক্রিয় করা বন্ধ করে।  
- নেটওয়ার্কে ক্লোন বা জাল IMEI যুক্ত ডিভাইস শনাক্ত করা যায়।  
- ব্যবহারকারীর ডেটা ও নিরাপত্তা সুরক্ষিত রাখে।  
- মোবাইল চুরি-সংক্রান্ত অপরাধ কমাতে সহায়তা করে।

সূত্র - prothom-alo. [link]

১৪৫.
একটি ঘড়ি ১৫% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য ৩৬০ টাকা বেশি হলে বিক্রেতার ১০% লাভ হতো। ঘড়িটির ক্রয়মূল্য কত?
  1. ১৪৪০ টাকা
  2. ১৫৬০ টাকা
  3. ১৬০০ টাকা
  4. ১৩৫০ টাকা
সঠিক উত্তর:
১৪৪০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১৪৪০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ঘড়ি ১৫% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য ৩৬০ টাকা বেশি হলে বিক্রেতার ১০% লাভ হতো। ঘড়িটির ক্রয়মূল্য কত?

সমাধান:
১৫% ক্ষতিতে, বিক্রয়মূল্য = ১০০ - ১৫ = ৮৫ টাকা
১০% লাভে, বিক্রয়মূল্য = ১০০ + ১০ = ১১০ টাকা

বিক্রয়মূল্যের পার্থক্য = ১১০ - ৮৫ = ২৫ টাকা

বিক্রয়মূল্য ২৫ টাকা বেশি হয় যখন ক্রয়মূল্য = ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ১ টাকা বেশি হয় যখন ক্রয়মূল্য = ১০০/২৫ টাকা
∴ বিক্রয়মূল্য ৩৬০ টাকা বেশি হয় যখন ক্রয়মূল্য = (১০০ × ৩৬০)/২৫ টাকা
= ১৪৪০ টাকা

১৪৬.
  1. 3
  2. 5
  3. 8
  4. 2
সঠিক উত্তর:
3
উত্তর
সঠিক উত্তর:
3
ব্যাখ্যা

প্রশ্ন:

সমাধান:

১৪৭.
10 + 15 + 20 + 25 + …............... ধারাটির প্রথম 40 টি পদের সমষ্টি কত?
  1. 4200
  2. 4300
  3. 4500
  4. 4255
সঠিক উত্তর:
4300
উত্তর
সঠিক উত্তর:
4300
ব্যাখ্যা

প্রশ্ন: 10 + 15 + 20 + 25 + …............... ধারাটির প্রথম 40 টি পদের সমষ্টি কত?

সমাধান:
প্রদত্ত ধারাটি একটি সমান্তর ধারা।
এখানে, প্রথম পদ, a = 10
সাধারণ অন্তর, d = 15 - 10 = 5
পদসংখ্যা, n = 40
আমরা জানি, সমান্তর ধারার n-তম পদের সমষ্টি:
Sn = n/2 × {2a + (n - 1)d}
∴ S40 = 40/2 × {2 × 10 + (40 - 1) × 5}
= 20 × {20 + (39 × 5)}
= 20 × (20 + 195)
= 20 × 215
= 4300

∴ ধারাটির 40 টি পদের সমষ্টি হলো 4300

১৪৮.
৮% বার্ষিক হারে ২ বছরের জন্য কোনো আসলের উপর সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য ৬৪ টাকা হলে, আসল কত?
  1. ১২০০০ টাকা
  2. ৮৫০০ টাকা
  3. ৬২০০ টাকা
  4. ১০,০০০ টাকা
সঠিক উত্তর:
১০,০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১০,০০০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: ৮% বার্ষিক হারে ২ বছরের জন্য কোনো আসলের উপর সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য ৬৪ টাকা হলে, আসল কত?

সমাধান:
ধরি, আসল = P টাকা
হার, r = ৮%
সময়, n = ২ বছর

সরল মুনাফা:
I = Pnr/১০০
= (P × ২ × ৮)/১০০
= ০.১৬P

চক্রবৃদ্ধি মুনাফা:
CI = P{১ + (r/১০০)} - P
= P{১ + (৮/১০০)} - P
= P{(১০৮/১০০) - P
= P(১.০৮) - P
= P × ১.১৬৬৪ - P
= ০.১৬৬৪P

প্রশ্নমতে,
চক্রবৃদ্ধি মুনাফা − সরল মুনাফা = ৬৪ টাকা
⇒ ০.১৬৬৪P - ০.১৬P = ৬৪
⇒ ০.০০৬৪P = ৬৪
⇒ P = ৬৪/০.০০৬৪
∴ P = ১০,০০০

∴ আসল = ১০,০০০ টাকা

১৪৯.
  1. 702
  2. 648
  3. 726
  4. 714
সঠিক উত্তর:
702
উত্তর
সঠিক উত্তর:
702
ব্যাখ্যা

প্রশ্ন:

সমাধান:

১৫০.
কোনো ত্রিভুজের একটি বাহু উভয় দিকে বাড়ালে উৎপন্ন দুটি বহিঃস্থ কোণ পরস্পর সমান হলে ত্রিভুজটি কোন ধরনের?
  1. সমকোণী ত্রিভুজ
  2. সমদ্বিবাহু ত্রিভুজ
  3. বিষমবাহু ত্রিভুজ
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
সমদ্বিবাহু ত্রিভুজ
উত্তর
সঠিক উত্তর:
সমদ্বিবাহু ত্রিভুজ
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো ত্রিভুজের একটি বাহু উভয় দিকে বাড়ালে উৎপন্ন দুটি বহিঃস্থ কোণ পরস্পর সমান হলে ত্রিভুজটি কোন ধরনের?
সমাধান:
 
ধরি, ABC একটি ত্রিভুজ যার BC বাহুকে উভয় দিকে D এবং E পর্যন্ত বর্ধিত করা হলো।
ফলে উৎপন্ন বহিঃস্থ কোণ দুটি হলো ∠ABD এবং ∠ACE।
শর্তমতে, ∠ABD = ∠ACE
আমরা জানি, একই সরলরেখার ওপর অবস্থিত দুটি কোণের সমষ্টি 180° (এক সরলকোণ)।
অতএব, অন্তঃস্থ ∠ABC = 180° - ∠ABD
এবং অন্তঃস্থ ∠ACB = 180° - ∠ACE
যেহেতু ∠ABD = ∠ACE, সেহেতু তাদের সম্পূরক কোণগুলোও পরস্পর সমান হবে।
অর্থাৎ, ∠ABC = ∠ACB
আমরা জানি, কোনো ত্রিভুজের দুটি কোণ সমান হলে তাদের বিপরীত বাহু দুটিও সমান হয় (AB = AC)।
যেহেতু ত্রিভুজটির দুটি বাহু সমান, তাই এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ।
∴ ত্রিভুজটি অবশ্যই একটি সমদ্বিবাহু ত্রিভুজ হবে।

∴ সঠিক উত্তর: সমদ্বিবাহু ত্রিভুজ।
 

১৫১.
4log5125 + 3log381 + 2log232 এর মান কত?
  1. 22
  2. 34
  3. 38
  4. 42
সঠিক উত্তর:
34
উত্তর
সঠিক উত্তর:
34
ব্যাখ্যা

প্রশ্ন: 4log5125 + 3log381 + 2log232 এর মান কত?

সমাধান:
4log5125 + 3log381 + 2log232
= 4log5(53) + 3log3(34) + 2log2(25)
= 4 × 3 log55 + 3 × 4 log33 + 2 × 5 log22
= (4 × 3 × 1) + (3 × 4 × 1) + (2 × 5 × 1)
= 12 + 12 + 10
= 34

১৫২.
৫ : ৪, ৮ : ৭ এবং ৯ : ৫ এই অনুপাতগুলোর মিশ্র অনুপাত কত?
  1. ১৮ : ৭
  2. ৯ : ৭
  3. ৭২ : ৩৫
  4. ২৮ : ১৫
সঠিক উত্তর:
১৮ : ৭
উত্তর
সঠিক উত্তর:
১৮ : ৭
ব্যাখ্যা

প্রশ্ন: ৫ : ৪, ৮ : ৭ এবং ৯ : ৫ এই অনুপাতগুলোর মিশ্র অনুপাত কত?

সমাধান:
দেওয়া আছে,
অনুপাতগুলো = ৫ : ৪, ৮ : ৭ এবং ৯ : ৫

অনুপাত তিনটির পূর্ব রাশিগুলোর গুণফল = (৫ × ৮ × ৯) = ৩৬০
অনুপাত তিনটির উত্তর রাশিগুলোর গুণফল = (৪ × ৭ × ৫) = ১৪০

∴ নির্ণেয় মিশ্র অনুপাত = ৩৬০ : ১৪০
= ৩৬ : ১৪
= ১৮ : ৭

১৫৩.
10 সেমি ব্যাস বিশিষ্ট বৃত্তের অভ্যন্তরে একটি বর্গ অঙ্কিত হলো। বৃত্তের ক্ষেত্রফল ও বর্গের ক্ষেত্রফলের অনুপাত কত?
  1. π : 2
  2. 3π : 5
  3. 2 : 3
  4. π : 5
সঠিক উত্তর:
π : 2
উত্তর
সঠিক উত্তর:
π : 2
ব্যাখ্যা

প্রশ্ন: 10 সেমি ব্যাস বিশিষ্ট বৃত্তের অভ্যন্তরে একটি বর্গ অঙ্কিত হলো। বৃত্তের ক্ষেত্রফল ও বর্গের ক্ষেত্রফলের অনুপাত কত?

সমাধান:
 
দেওয়া আছে, বৃত্তের ব্যাস = 10 সেমি
∴ বৃত্তের ব্যাসার্ধ (r) = 10/2 সেমি = 5 সেমি

∴ বৃত্তের ক্ষেত্রফল = πr2 বর্গসেমি
 = π × 52 বর্গসেমি = 25π বর্গসেমি

বর্গের কর্ণের দৈর্ঘ্য = বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য = 10 সেমি

ধরি, বর্গের এক বাহুর দৈর্ঘ্য = a সেমি।
আমরা জানি, বর্গের কর্ণের দৈর্ঘ্য = a√2
প্রশ্নমতে,
a√2 = 10
⇒ a = 10/√2 সেমি

∴ বর্গের ক্ষেত্রফল = a2 বর্গসেমি
= (10/√2)2 বর্গসেমি = 100/2 বর্গসেমি
= 50 বর্গসেমি

∴ বৃত্তের ক্ষেত্রফল ও বর্গের ক্ষেত্রফলের অনুপাত = 25π : 50 = π : 2

১৫৪.
x3 + 4x2 + cx - 20 বহুপদীর একটি উৎপাদক x - 2 হলে, c এর মান কত?
  1. - 8
  2. 4
  3. - 2
  4. 6
সঠিক উত্তর:
- 2
উত্তর
সঠিক উত্তর:
- 2
ব্যাখ্যা

প্রশ্ন: x3 + 4x2 + cx - 20 বহুপদীর একটি উৎপাদক x - 2 হলে, c এর মান কত?

সমাধান:
ধরি, f(x) = x3 + 4x2 + cx - 20
যেহেতু (x - 2) রাশিটির একটি উৎপাদক,
সেহেতু x = 2 হলে f(x) = 0 হবে।

এখন, f(2) নির্ণয় করি,
f(2) = (2)3 + 4(2)2 + c(2) - 20
⇒ f(2) = 8 + 16 + 2c - 20
⇒ f(2) = 2c + 4

শর্তমতে, f(2) = 0
⇒ 2c + 4 = 0
⇒ 2c = - 4
∴ c = - 2

১৫৫.
যদি nC8 = nC3 হয়, তাহলে nC5 এর মান কত?
  1. 462
  2. 330
  3. 252
  4. 410
সঠিক উত্তর:
462
উত্তর
সঠিক উত্তর:
462
ব্যাখ্যা

প্রশ্ন: যদি nC8 = nC3 হয়, তাহলে nC5 এর মান কত?

সমাধান:
আমরা জানি,
nCa = nCb হলে, a = b অথবা a + b = n হয়।

nC8 = nC3
⇒ 8 + 3 = n
⇒ n = 11

এখন,
nC5 = 11C5
= 11!/(5! × (11 - 5)!)
= 11!/(5! × 6!)
= (11 × 10 × 9 × 8 × 7 × 6!)/(5 × 4 × 3 × 2 × 1 × 6!)
= (11 × 10 × 9 × 8 × 7)/(5 × 4 × 3 × 2 × 1)
= 55440/120
= 462

∴ নির্ণেয় মান = 462

১৫৬.
P = {x ∈ N : 4x < 20} হলে, P-এর প্রকৃত উপসেট কয়টি?
  1. 15 টি
  2. 8 টি
  3. 7 টি
  4. 16 টি
সঠিক উত্তর:
15 টি
উত্তর
সঠিক উত্তর:
15 টি
ব্যাখ্যা

প্রশ্ন: P = {x ∈ N : 4x < 20} হলে, P-এর প্রকৃত উপসেট কয়টি?

সমাধান:
P = {x ∈ N : 4x < 20},
4x < 20
⇒ x < 5
অর্থাৎ 5 এর চেয়ে ছোট সকল স্বাভাবিক সংখ্যা P সেটের উপাদান।
∴ P = {1, 2, 3, 4}

P সেটের উপসেটের সংখ্যা = 24 = 16
∴ P-এর প্রকৃত উপসেট সংখ্যা = 16 - 1 = 15 টি

১৫৭.
একটি ত্রিভুজাকৃতি মাঠের বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে 13m, 14m, 15m হলে এর ক্ষেত্রফল কত?
  1. 84 m2
  2. 72 m2
  3. 96 m2
  4. 108 m2
সঠিক উত্তর:
84 m2
উত্তর
সঠিক উত্তর:
84 m2
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ত্রিভুজাকৃতি মাঠের বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে 13m, 14m, 15m হলে এর ক্ষেত্রফল কত? 

সমাধান:
ধরি, বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে a = 13m, b = 14m, c = 15m।
অর্ধপরিসীমা, s = (a + b + c)/2 = (13 + 14 + 15)/2 = 42/2 = 21

আমরা জানি, ক্ষেত্রফল = √{s(s − a)(s − b)(s − c)}
= √{21(21 − 13)(21 − 14)(21 − 15)}
= √{21 × 8 × 7 × 6}
= √7056 = 84

∴ ক্ষেত্রফল = 84 বর্গমিটার

১৫৮.
দুইটি সংখ্যার ল.সা.গু ১৮০ এবং সংখ্যাদ্বয়ের অনুপাত ৪ : ৫ হলে সংখ্যাদ্বয়ের সমষ্টি কত?
  1. ১০৮
  2. ৯৫
  3. ৭২
  4. ৮১
সঠিক উত্তর:
৮১
উত্তর
সঠিক উত্তর:
৮১
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি সংখ্যার ল.সা.গু ১৮০ এবং সংখ্যাদ্বয়ের অনুপাত ৪ : ৫ হলে সংখ্যাদ্বয়ের সমষ্টি কত?

সমাধান:
মনে করি, সংখ্যা দুইটি ৪ক ও ৫ক
∴ সংখ্যা দুইটির ল.সা.গু = ২০ক

প্রশ্নমতে,
২০ক = ১৮০
বা, ক = ১৮০/২০
∴ ক = ৯

∴ সংখ্যাদ্বয়ের সমষ্টি = ৪ক + ৫ক = ৯ক
= ৯ × ৯ = ৮১

১৫৯.
১১, ১৫, ০৯, ০৮, ১৬, ১২, ২০ এর মধ্যক কত? 
  1. ১২
  2. ১৬
  3. ১৫
সঠিক উত্তর:
১২
উত্তর
সঠিক উত্তর:
১২
ব্যাখ্যা

প্রশ্ন: ১১, ১৫, ০৯, ০৮, ১৬, ১২, ২০ এর মধ্যক কত? 

সমাধান:
উপাত্তগুলোকে সাজিয়ে পাই ০৮, ০৯, ১১, ১২, ১৫, ১৬, ২০ 
এখানে
n = ৭, অর্থাৎ বিজোড় সংখ্যা
মধ্যক = (n + ১)/২ তম পদের মান
= (৭ + ১)/২ তম পদের মান
= ৪ তম পদের মান
= ১২

 নির্ণেয় মধ্যক = ১২

১৬০.
দুই অঙ্কবিশিষ্ট কোনো সংখ্যার অঙ্ক দুইটির অন্তর 5। অঙ্ক দুইটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায়, তা প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 18 বেশি। সংখ্যাটি কত?
  1. 16
  2. 27
  3. 38
  4. 49
সঠিক উত্তর:
27
উত্তর
সঠিক উত্তর:
27
ব্যাখ্যা

প্রশ্ন: দুই অঙ্কবিশিষ্ট কোনো সংখ্যার অঙ্ক দুইটির অন্তর 5। অঙ্ক দুইটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায়, তা প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 18 বেশি। সংখ্যাটি কত?

সমাধান:
মনে করি,
দশক স্থানীয় অঙ্ক = y
একক স্থানীয় অঙ্ক = y + 5

∴ সংখ্যাটি = 11y + 5
অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে = 11y + 50

প্রশ্নমতে,
2(11y + 5) + 18 = 11y + 50
বা, 22y + 10 + 18 = 11y + 50
বা, 22y + 28 = 11y + 50
বা, 11y = 22
বা, y = 2

∴ নির্ণেয় সংখ্যাটি = 11 × 2 + 5
= 22 + 5 = 27

১৬১.
|x + 1| < 5 হলে, m এবং n এর কোন মানের জন্য m < 2x - 3 < n হবে?
  1. m = - 15, n = 5
  2. m = - 10, n = 10
  3. m = - 12, n = 8
  4. m = - 13, n = 7
সঠিক উত্তর:
m = - 15, n = 5
উত্তর
সঠিক উত্তর:
m = - 15, n = 5
ব্যাখ্যা

প্রশ্ন: |x + 1| < 5 হলে, m এবং n এর কোন মানের জন্য m < 2x - 3 < n হবে?

সমাধান:
|x + 1| < 5
⇒ - 5 < x + 1 < 5
⇒ - 5 - 1 < x + 1 - 1 < 5 - 1
⇒ - 6 < x < 4
⇒ - 12 < 2x < 8
⇒ - 12 - 3 < 2x - 3 < 8 - 3
∴ - 15 < 2x - 3 < 5

∴ m = - 15 এবং n = 5

১৬২.
P(X) = 2/5 এবং P(Y) = 1/3; X ও Y দুটি স্বাধীন ঘটনা হলে P(Y/X) = কত?
  1. 1/3
  2. 2/5
  3. 2/15
  4. 3/5
সঠিক উত্তর:
1/3
উত্তর
সঠিক উত্তর:
1/3
ব্যাখ্যা

প্রশ্ন: P(X) = 2/5 এবং P(Y) = 1/3; X ও Y দুটি স্বাধীন ঘটনা হলে P(Y/X) = কত?

সমাধান:
X ও Y স্বাধীন ঘটনা,
∴ P(X ∩ Y) = P(X) × P(Y)
= (2/5) × (1/3)
= 2/15

∴ P(Y/X) = P(X ∩ Y)/P(X)
= (2/15)/(2/5)
= (2/15) × (5/2)
= 1/3

১৬৩.
COMMUNICATION শব্দটি দ্বারা নিচের কোন শব্দটি গঠন করা যায় না?
  1. NATION
  2. MOTION
  3. CAPTAIN
  4. COMMI
সঠিক উত্তর:
CAPTAIN
উত্তর
সঠিক উত্তর:
CAPTAIN
ব্যাখ্যা

প্রশ্ন: COMMUNICATION শব্দটি দ্বারা নিচের কোন শব্দটি গঠন করা যায় না?

সমাধান:
CAPTAIN শব্দটির P বর্ণটি 'COMMUNICATION' শব্দটিতে নেই।

তাই CAPTAIN শব্দটি COMMUNICATION শব্দটির অক্ষর রাশি দ্বারা তৈরি করা যাবে না।

সঠিক উত্তর: গ) CAPTAIN

১৬৪.
'NUMERICAL' শব্দটির পানিতে প্রতিচ্ছবি নিচের কোনটি?
    সঠিক উত্তর:
    উত্তর
    সঠিক উত্তর:
    ব্যাখ্যা

    প্রশ্ন: 'NUMERICAL' শব্দটির পানিতে প্রতিচ্ছবি নিচের কোনটি?

    সমাধান:
    'NUMERICAL' শব্দটির পানিতে প্রতিচ্ছবি:

    ১৬৫.
    নিচের নাম্বার সিরিজে একটি সংখ্যা ভুল আছে। সংখ্যাটি কত?
    ২, ৫, ৯, ১৪, ২০, ২৭, ৩৪, ৪৪
    1. ২০
    2. ১৪
    3. ৩৪
    4. ৪৪
    সঠিক উত্তর:
    ৩৪
    উত্তর
    সঠিক উত্তর:
    ৩৪
    ব্যাখ্যা

    প্রশ্ন: নিচের নাম্বার সিরিজে একটি সংখ্যা ভুল আছে। সংখ্যাটি কত?
    ২, ৫, ৯, ১৪, ২০, ২৭, ৩৪, ৪৪

    সমাধান:
    সিরিজের সংখ্যাগুলো যেভাবে গঠিত হয়েছে-
    ২ + ৩ = ৫
    ৫ + ৪ = ৯
    ৯ + ৫ = ১৪
    ১৪ + ৬ = ২০
    ২০ + ৭ = ২৭
    ২৭ + ৮ = ৩৫
    ৩৫ + ৯ = ৪৪

    সে অনুসারে সংখ্যাটি ২৭ + ৮ = ৩৫ হওয়া উচিত ছিলো।
    ∴ ৩৪ সংখ্যাটি ভুল।

    ১৬৬.
    উভয় পাশে ভারসাম্য রক্ষা করতে হলে '?' চিহ্নিত বস্তুর ভর কত হতে হবে?
    1. 9 কেজি
    2. 10 কেজি
    3. 15 কেজি
    4. 7 কেজি
    সঠিক উত্তর:
    9 কেজি
    উত্তর
    সঠিক উত্তর:
    9 কেজি
    ব্যাখ্যা

    প্রশ্ন: উভয় পাশে ভারসাম্য রক্ষা করতে হলে '?' চিহ্নিত বস্তুর ভর কত হতে হবে?


    সমাধান: 
    ভারসাম্য রক্ষার ক্ষেত্রে উভয় পাশের দূরত্ব ও ভরের মোট গুণফল সমান হতে  হয়।
    তাহলে,
    (7 + ?) × 9 = 12 × 12
    ⇒ 7 + ? = 144 ÷ 9
    ⇒ 7 + ? = 16
    ⇒ ? = 16 - 7
    ∴ ? = 9

    ∴ বস্তুর ভর 9 কেজি হতে হবে।

    ১৬৭.
    সকালবেলায় আপনি একটি হাঁটতে বের হলেন। বের হওয়ার সময় সূর্য আপনার সামনে ছিল। কিছুক্ষণ হাঁটার পর আপনি বাম দিকে ঘুরলেন। কয়েক মিনিট পর আবার ডান দিকে ঘুরলেন এবং অল্প হাঁটলেন। এখন আপনার মুখ কোন দিকে থাকবে?
    1. পূর্ব
    2. পশ্চিম
    3. উত্তর
    4. দক্ষিণ
    সঠিক উত্তর:
    পূর্ব
    উত্তর
    সঠিক উত্তর:
    পূর্ব
    ব্যাখ্যা

    প্রশ্ন: সকালবেলায় আপনি একটি হাঁটতে বের হলেন। বের হওয়ার সময় সূর্য আপনার সামনে ছিল। কিছুক্ষণ হাঁটার পর আপনি বাম দিকে ঘুরলেন। কয়েক মিনিট পর আবার ডান দিকে ঘুরলেন এবং অল্প হাঁটলেন। এখন আপনার মুখ কোন দিকে থাকবে?

    সমাধান:
    ভোর বেলায় আপনি হাটতে বাহির হয়েছেন আর সূর্য আপনার সামনে ছিল তার মানে আপনি পূর্ব দিকে হাটছেন।
    - কিছুক্ষণ পরে আপনি বামদিকে ঘুরলেন তার মানে আপনি উত্তর দিকে যাচ্ছেন।
    - কয়েক মিনিট পরে আপনি ডান দিকে ঘুরলেন তার মানে আপনি আবার পূর্ব দিকে হাটছেন।

    ∴ A স্থান থেকে হাঁটা শুরু করে C স্থানে পৌঁছায়। তাহলে বর্তমানে মুখ পূর্বদিকে আছে।

    ১৬৮.
    প্রদত্ত চিত্রে ত্রিভুজ সংখ্যা কতটি?
    1. 11 টি
    2. 13 টি
    3. 9 টি
    4. 14 টি
    সঠিক উত্তর:
    11 টি
    উত্তর
    সঠিক উত্তর:
    11 টি
    ব্যাখ্যা

    প্রশ্ন: প্রদত্ত চিত্রে ত্রিভুজ সংখ্যা কতটি?


    সমাধান:

    চিত্রে 1টি করে ঘর নিয়ে ত্রিভুজ আছে 6 টি।
    চিত্রে 2টি করে ঘর নিয়ে ত্রিভুজ (12, 34, 56) আছে 3 টি। 
    চিত্রে 4টি করে ঘর নিয়ে ত্রিভুজ (1234, 3456) আছে 2টি।

    ∴ মোট ত্রিভুজ আছে = (6 + 3 + 2) = 11 টি

    ১৬৯.
    ঘড়িতে যখন ৫ : ৫০ বাজে, তখন ঘণ্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যকার কোণটি কত ডিগ্রি?
    1. ১৪০°
    2. ১১৫°
    3. ১২৫°
    4. ১২০°
    সঠিক উত্তর:
    ১২৫°
    উত্তর
    সঠিক উত্তর:
    ১২৫°
    ব্যাখ্যা

    প্রশ্ন: ঘড়িতে যখন ৫ : ৫০ বাজে, তখন ঘণ্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যকার কোণটি কত ডিগ্রি?

    সমাধান:
    মধ্যবর্তী কোণ = | (১১M - ৬০H)/২ |
    = | {(১১ × ৫০) - (৬০ × ৫)}/২ |
    = | (৫৫০ - ৩০০)/২ |
    = | ২৫০/২ |
    = | ১২৫ |
    = ১২৫°

    ১৭০.
    A এবং B দুই বন্ধু, S হলো A - এর বোন, P হলো B - এর ভাই। S এর মেয়ের ভাইয়ের পিতা P হলে P এবং S - এর সম্পর্ক কী?
    1. ভাই - বোন
    2. ননদ - ভাই
    3. স্বামী - স্ত্রী
    4. বাবা - মা
    সঠিক উত্তর:
    স্বামী - স্ত্রী
    উত্তর
    সঠিক উত্তর:
    স্বামী - স্ত্রী
    ব্যাখ্যা

    প্রশ্ন: A এবং B দুই বন্ধু, S হলো A - এর বোন, P হলো B - এর ভাই। S এর মেয়ের ভাইয়ের পিতা P হলে P এবং S - এর সম্পর্ক কী?

    সমাধান:
    - B এর ভাই হচ্ছে P
    - A এর বোন হচ্ছে S
    - S এর মেয়ের ভাইয়ের পিতা P, অর্থাৎ P হচ্ছে S এর স্বামী।
    - P এবং S এর সম্পর্ক স্বামী - স্ত্রী।

    ১৭১.
    বস্তুটিকে টেনে তুলতে রশির মুক্ত প্রান্তে কত ভর প্রয়োগ করতে হবে?
    1. 18 kg
    2. 23.5 kg
    3. 19.5 kg
    4. 25 kg
    সঠিক উত্তর:
    23.5 kg
    উত্তর
    সঠিক উত্তর:
    23.5 kg
    ব্যাখ্যা

    প্রশ্ন: বস্তুটিকে টেনে তুলতে রশির মুক্ত প্রান্তে কত ভর প্রয়োগ করতে হবে?


    সমাধান:
    দেওয়া আছে,
    ​বস্তুটির সাথে যুক্ত রশির সংখ্যা = 6 টি 

    ∴ রশির মুক্তপ্রান্তে প্রযুক্ত ভর = বস্তুর ভর/বস্তুর সাথে যুক্ত রশির সংখ্যা 
    ​= 141/6 
    ​= 23.5 kg

    ১৭২.
    ২০০ মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন ঘণ্টায় ১০৮ কি.মি. গতিবেগে চললে, ২৫০ মিটার দৈর্ঘ্যের একটি সেতু অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে?
    1. ২০ সেকেন্ড
    2. ১৫ সেকেন্ড
    3. ১২ সেকেন্ড
    4. ২৪ সেকেন্ড
    সঠিক উত্তর:
    ১৫ সেকেন্ড
    উত্তর
    সঠিক উত্তর:
    ১৫ সেকেন্ড
    ব্যাখ্যা

    প্রশ্ন: ২০০ মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন ঘণ্টায় ১০৮ কি.মি. গতিবেগে চললে, ২৫০ মিটার দৈর্ঘ্যের একটি সেতু অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? 

    সমাধান:
    ট্রেনটির অতিক্রান্ত দূরত্ব = ট্রেনের দৈর্ঘ্য + সেতুর দৈর্ঘ্য = (২০০ + ২৫০) মিটার = ৪৫০ মিটার 

    দেওয়া আছে,
    ট্রেনের গতিবেগ = ১০৮ কি.মি. /ঘণ্টা = (১০৮ × ১০০০)/(৬০ × ৬০) মিটার/সেকেন্ড = ৩০ মিটার/সেকেন্ড 

    ট্রেনটি,
    ৩০ মিটার অতিক্রম করে = ১ সেকেন্ডে
    ∴ ১ মিটার অতিক্রম করে = ১/৩০ সেকেন্ডে
    ∴ ৪৫০ মিটার অতিক্রম করে  = (১ × ৪৫০)/৩০ সেকেন্ডে = ১৫ সেকেন্ডে 

    ১৭৩.
    1 নং গিয়ারটি ঘড়ির কাঁটার দিকে ঘুরলে, 5 নং গিয়ারটি কোন দিকে ঘুরবে?
    1. ঘড়ির কাঁটার বিপরীত দিকে
    2. ঘড়ির কাঁটার দিকে
    3. স্থির থাকবে
    4. কোনোটিই নয় 
    সঠিক উত্তর:
    ঘড়ির কাঁটার বিপরীত দিকে
    উত্তর
    সঠিক উত্তর:
    ঘড়ির কাঁটার বিপরীত দিকে
    ব্যাখ্যা

    প্রশ্ন: 1 নং গিয়ারটি ঘড়ির কাঁটার দিকে ঘুরলে, 5 নং গিয়ারটি কোন দিকে ঘুরবে?


    সমাধান:
    এখানে,
    1 নং এবং 2 নং গিয়ার সোজা বেল্টের মাধ্যমে যুক্ত আছে, ফলে 1 নং ও 2 নং গিয়ারের ঘূর্ণনের দিক হবে একই দিকে। 
    2 নং এবং 3 নং গিয়ার পরস্পর যুক্ত থাকায় এদের ঘূর্ণনের দিক হবে পরস্পর বিপরীত।
    3 নং ও 4 নং গিয়ার পরস্পর যুক্ত থাকায় এদের ঘূর্ণনের দিক হবে পরস্পর বিপরীত।
    4 নং ও 5 নং গিয়ার ক্রস বেল্টের মাধ্যমে যুক্ত আছে, ফলে 4 নং ও 5 নং গিয়ারের ঘূর্ণনের দিক হবে পরস্পর বিপরীত।

    ​অর্থাৎ 1 নং গিয়ারটি ঘড়ির কাঁটার দিকে ঘুরলে বাকি গিয়ারগুলোর ঘূর্ণন হবে নিম্নরূপ,
    ​1 নং গিয়ার(ঘড়ির কাঁটার দিকে) 
    ​2 নং গিয়ার(ঘড়ির কাঁটার দিকে) 
    ​3 নং গিয়ার(ঘড়ির কাঁটার বিপরীত দিকে) 
    ​4 নং গিয়ার(ঘড়ির কাঁটার দিকে) 
    ​5 নং গিয়ার(ঘড়ির কাঁটার বিপরীত দিকে)

    ১৭৪.
    'Curtain' এর বাংলা পরিভাষা -
    1. পর্চা
    2. সংক্ষিপ্ত
    3. বিস্তারিত
    4. পর্দা
    সঠিক উত্তর:
    পর্দা
    উত্তর
    সঠিক উত্তর:
    পর্দা
    ব্যাখ্যা

    • Curtain  (noun) - (দরজা-জানালার) পর্দা।
    - (মঞ্চের) যবনিকা; পর্দা।
    - আবরণ

    এছাড়া, 
    Custom - প্রথা
    Curtail - সংক্ষিপ্ত
    Detail - বিস্তারিত

    সূত্র:
    ১. প্রশাসনিক পরিভাষা (বাংলা একাডেমি)
    ২. Accessible Dictionary by Bangla Academy

    ১৭৫.
    যদি '+' দ্বারা গুণ, '÷' দ্বারা বিয়োগ, '-' দ্বারা যোগ, '×' দ্বারা ভাগ বুঝায় তাহলে, 
    ​৫৫ × ৫ + ২ - ৯ ÷ ৬ = কত?
    1. ২০
    2. ৩৪
    3. ১৮
    4. ২৫
    সঠিক উত্তর:
    ২৫
    উত্তর
    সঠিক উত্তর:
    ২৫
    ব্যাখ্যা

    প্রশ্ন: যদি '+' দ্বারা গুণ, '÷' দ্বারা বিয়োগ, '-' দ্বারা যোগ, '×' দ্বারা ভাগ বুঝায় তাহলে, 
    ​৫৫ × ৫ + ২ - ৯ ÷ ৬ = কত?

    সমাধান:
    ৫৫ × ৫ + ২ - ৯ ÷ ৬ কে লিখতে হবে,
    ৫৫ ÷ ৫ × ২ + ৯ - ৬
    = ১১ × ২ + ৯ - ৬
    = ২২ + ৯ - ৬
    = ৩১ - ৬
    = ২৫

    ১৭৬.
    ‘আলো’ এর সমার্থক নয় নিচের কোন শব্দটি? 
    1. দীপ্ত 
    2. দ্যুতি
    3. প্রভা
    4. আভা
    সঠিক উত্তর:
    দীপ্ত 
    উত্তর
    সঠিক উত্তর:
    দীপ্ত 
    ব্যাখ্যা

    প্রশ্ন: ‘আলো’ এর সমার্থক নয় নিচের কোন শব্দটি? 

    সমাধান:
    - দীপ্ত অর্থ প্রজ্বলিত; জ্বলছে এমন।
    - দীপ্ত শব্দটি ‘আলো’ এর সমার্থক নয়। 

    • 'আলো' এর সমার্থক শব্দ:
    - আলোক, প্রভা, অংশু, দ্যুতি, ঔজ্জ্বল্য, কর, দীপ্তি, আভা, বিভা, ময়ূখ, ভাতি, জেল্লা, জৌলুস, নুর ইত্যাদি।

    উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন ও অভিগম্য অভিধান।

    ১৭৭.
    SECOND-এর কোড যদি IWYMNX হয় তাহলে AVENUE-এর কোড কী হবে?
    1. FKGMGM
    2. AFWNGW
    3. VZMDTC
    4. ENAUVM
    সঠিক উত্তর:
    AFWNGW
    উত্তর
    সঠিক উত্তর:
    AFWNGW
    ব্যাখ্যা

    প্রশ্ন: SECOND-এর কোড যদি IWYMNX হয় তাহলে AVENUE-এর কোড কী হবে?

    সমাধান: 

    ইংরেজি বর্ণগুলোকে Ascending ও Descending অর্ডারে সাজিয়ে তার পরের বর্ণটি নিয়ে পাই,
    SECOND = 
    S = H; H এর পরের বর্ণটি ⇒ I
    E = V + 1 ⇒ W
    C = X + 1 ⇒ Y
    O = L + 1 ⇒ M
    N = M + 1 ⇒ N
    D = W + 1 ⇒ X

    ∴ AVENUE = AFWNGM
    A = Z + 1 ⇒ A
    V = E + 1 ⇒ F
    E = v + 1 ⇒ W
    N = M + 1 ⇒ N
    U = F + 1 ⇒ G
    E = v + 1 ⇒ W

    ১৭৮.
    'যেখানে আইন নেই, সেখানে স্বাধীনতা থাকতে পারে না'- উক্তিটি কে করেছেন?
    1. জন লক
    2. এরিস্টটল
    3. জন অস্টিন
    4. ওপেনহাইম
    সঠিক উত্তর:
    জন লক
    উত্তর
    সঠিক উত্তর:
    জন লক
    ব্যাখ্যা

    আইন:
    - আইন বলতে কতিপয় নির্দিষ্ট অপরিবর্তনীয় নিয়মাবলীর সমষ্টিকে বুঝায়।
    - যে সকল বিধিনিষেধ রাষ্ট্রকর্তৃক স্বীকৃত ও যেগুলো ভঙ্গ করলে শাস্তি ভোগ করতে হয়, রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞানুযায়ী সেগুলোকেই আইন বলে।
    - আইন স্বাধীনতার শর্ত ও রক্ষক।
    - আইন আছে বলেই স্বাধীনতা ভোগ করা সম্ভব হয়।
    - আইনবিহীন সমাজে স্বাধীনতা স্বেচ্ছাচারিতার নামান্তর।

    উল্লেখ্য,
    - রাষ্ট্রদার্শনিক জন লকের মতে, "যেখানে আইন নেই, সেখানে স্বাধীনতা থাকতে পারে না।"

    ⇒ বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী আইনের বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন।
    - এরিস্টটলের মতে, "সমাজের যুক্তিসিদ্ধ ইচ্ছার অভিব্যক্তিই হল আইন।" 
    - জন অস্টিনের মতে, "আইন হল নিম্নতনের প্রতি ঊর্ধ্বতন রাজনৈতিক কর্তৃপক্ষের আদেশ।"
    - অধ্যাপক হেনরী মেইনের মতে, পরিবর্তনশীল, ক্রমোন্নতিমূলক, ক্রমবর্ধমান ও দীর্ঘকালীন সামাজিক প্রথার গতির ফলকে আইন বলা হয়।" -
    - অধ্যাপক হল্যান্ডের মতে, "আইন হল মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণের এমন কতকগুলো সাধারণ নিয়ম যা সার্বভৌম শক্তি কর্তৃক প্রয়োগ করা হয়ে থাকে।"

    উৎস: i) পৌরনীতি, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
    ii) পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, মো: মোজাম্মেল হক।

    ১৭৯.
    বিশ্বব্যাংকের ঘোষিত সুশাসনের স্তম্ভ নয় -
    1. দায়িত্বশীলতা
    2. সহনশীলতা
    3. আইনি কাঠামো
    4. অংশগ্রহণ
    সঠিক উত্তর:
    সহনশীলতা
    উত্তর
    সঠিক উত্তর:
    সহনশীলতা
    ব্যাখ্যা

    বিশ্বব্যাংক ও সুশাসন:
    - 'সুশাসন' ধারণাটি বিশ্ব ব্যাংকের উদ্ভাবিত একটি ধারণা।
    - ১৯৮৯ খ্রিস্টাব্দে বিশ্ব ব্যাংকের এক সমীক্ষায় সর্বপ্রথম ‘সুশাসন' (Good Governance) প্রত্যয়টি ব্যবহার করা হয়।
    - এছাড়াও একটি রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠিত হলে সে রাষ্ট্রে টেকসই উন্নয়ন সাধিত হয়। 
    - ১৯৯৪ সালে বিশ্ব ব্যাংক প্রদত্ত সংজ্ঞায় বলা হয়েছে যে, ‘সার্বিক উন্নয়নের লক্ষ্যে একটি দেশের সামাজিক এবং অর্থনৈতিক সম্পদের ব্যবস্থাপনার জন্য ক্ষমতা প্রয়োগের পদ্ধতিই হলো গভর্নেন্স।'
    - ২০০০ সালে বিশ্বব্যাংক প্রকাশ করে যে, সুষ্ঠু গভর্নেন্স বা সুশাসন চারটি প্রধান স্তম্ভের ওপর নির্ভরশীল।

    ⇒ বিশ্বব্যাংকের ঘোষিত চারটি স্তম্ভ হলো:
    ১. দায়িত্বশীলতা, 
    ২. স্বচ্ছতা,
    ৩. আইনি কাঠামো ও
    ৪. অংশগ্রহণ।

    উৎস: পৌরনীতি ও সুশাসন ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, মো: মোজাম্মেল হক।

    ১৮০.
    জাতিসংঘ 'শাসন ও ক্রমবর্ধমান উন্নয়ন' শীর্ষক প্রতিবেদনটি প্রকাশ করে কত সালে?
    1. ১৯৮৯ সালে
    2. ১৯৯২ সালে
    3. ১৯৯৪ সালে
    4. ১৯৯৭ সালে
    সঠিক উত্তর:
    ১৯৯৭ সালে
    উত্তর
    সঠিক উত্তর:
    ১৯৯৭ সালে
    ব্যাখ্যা

    জাতিসংঘ ও সুশাসন:
    - জাতিসংঘ ১৯৯৭ সালে 'শাসন ও ক্রমবর্ধমান উন্নয়ন' শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে।
    - এই প্রতিবেদনে সর্বপ্রথম সুশাসন সম্পর্কে স্বীয় দৃষ্টিভঙ্গি তুলে ধরে।
    - জাতিসংঘের অভিমত অনুযায়ী, সুশাসনের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে মৌলিক স্বাধীনতার উন্নয়ন। 

    ⇒ কারণ:
    - মৌলিক স্বাধীনতার উন্নয়ন ঘটাতে পারলে একদিকে যেমন মৌলিক অধিকারসমূহ রক্ষিত হয়।
    - অন্যদিকে তেমনি নারীর উন্নয়ন ও সুরক্ষা নিশ্চিত হয়।
    - ফলে দেশের সার্বিক উন্নয়ন ঘটে এবং দারিদ্র্য দূরীভূত হয়।

    উল্লেখ্য,
    - জাতিসংঘ সুশাসনের ক্ষেত্রে ৮টি উপাদানের কথা উল্লেখ করেছে। উপাদানগুলো হলো: অংশগ্রহণ; মতামতের উপর নির্ভরশীলতা; জবাবদিহিতা; স্বচ্ছতা; দায়বদ্ধতা; কার্যকরী ও দক্ষ প্রশাসন ব্যবস্থা; ন্যাযতা; এবং আইনের শাসন।

    উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।

    ১৮১.
    'Animal Liberation' গ্রন্থের রচয়িতা কে?
    1. পিটার সিঙ্গার
    2. জি.ই.ম্যূর
    3. উইলিয়াম লিলি
    4. জে.এস.মিল
    সঠিক উত্তর:
    পিটার সিঙ্গার
    উত্তর
    সঠিক উত্তর:
    পিটার সিঙ্গার
    ব্যাখ্যা

    পিটার সিঙ্গার:
    - পিটার সিঙ্গার একজন অস্ট্রেলিয়ান নৈতিক দার্শনিক।
    - তিনি প্রিন্সটন ইউনিভার্সিটির বায়োএথিক্সের ইমেরিটাস ইরা ডব্লিউ. ডিক্যাম্প অধ্যাপক।
    - পিটার সিঙ্গারের ব্যবহারিক নীতিবিদ্যার বৈশিষ্ট্য হলো তথ্যগত উপাদানের ব্যবহার।
    - তথ্য যেখানে থেমে যায়, দর্শন সেখান থেকে শুরু হয়। এজন্য তিনি বলেন "দার্শনিকরা তাদের স্বীয় কাজে ফিরে এসেছে"।

    উল্লেখ্য,
    - পিটার সিঙ্গারের বিখ্যাত বই 'Animal Liberation'।
    - উপযোগবাদকে গ্রহণ না করেও এ গ্রন্থটি গুরুত্বপূর্ণ একটি দার্শনিক গ্রন্থে পরিণত হয়েছে।
    - গোটা গ্রন্থের দুই-তৃতীয়াংশ অ-মানব প্রাণীর প্রতি আমাদের আচরণ কেমন হওয়া উচিত এ সম্পর্কে ব্যবহারিক কিছু নির্দেশনা দেওয়া হয়েছে।

    উৎস: i) Britannica.
    ii) পিটার সিঙ্গারের ব্যবহারিক নীতিবিদ্যা গ্রন্থের পর্যালোচনা, আনোয়ারুল্লাহ ভূঁইয়া।

    ১৮২.
    কৌটিল্যের মতে সুশাসনের উপাদান কতটি?
    1. ৪টি
    2. ৫টি
    3. ৬টি
    4. ৮টি
    সঠিক উত্তর:
    ৪টি
    উত্তর
    সঠিক উত্তর:
    ৪টি
    ব্যাখ্যা

    প্রাচীন অর্থশাস্ত্রবিদ কৌটিল্য সুশাসনের ৪টি উপাদানের কথা বলেছেন। যথা:-
    ১। Law and Order - আইনের শাসন।
    ২। People Learning Administration - দায়িত্বশীল প্রশাসন,
    ৩। Justice and Rationally as the basis of decision - সিদ্ধান্তের ভিত্তি হিসেবে ন্যায়বিচার ও যৌক্তিকতা এবং, 
    ৪। Corruption Free Government - দুর্নীতিমুক্ত শাসন। 

    এছাড়াও,
    - Asian Development Bank (এডিবি) এর মতে, সুশাসনের মূল উপাদান ৪টি।
    - ইউএনডিপি এর মতে, সুশাসনের মূল উপাদান ৯টি।
    - জাতিসংঘের মতে, সুশাসনের মূল উপাদান ৮টি।
    - বিশ্বব্যাংকের এর মতে, সুশাসনের মূল উপাদান ৬টি।
    - জাতিসংঘ মানবাধিকার কমিশন বা UNHCR এর মতে, সুশাসনের মূল উপাদান ৫টি।
    - আফ্রিকান উন্নয়ন ব্যাংক বা AFDB এর মতে, সুশাসনের মূল উপাদান ৫টি।
    - আইডিএ (International Development Agency) এর মতে, সুশাসনের মূল উপাদান ৪টি।

    উৎস: i) পৌরনীতি ও সুশাসন, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
    ii) সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইট।

    ১৮৩.
    উৎপত্তিগত অর্থে আমলাতন্ত্রকে বলা হয় -
    1. Bureau Government
    2. Local Government
    3. Shadow Government
    4. Desk Government
    সঠিক উত্তর:
    Desk Government
    উত্তর
    সঠিক উত্তর:
    Desk Government
    ব্যাখ্যা

    আমলাতন্ত্র:
    - আমলাতন্ত্র হচ্ছে স্থায়ী, বেতনভুক্ত, নিরপেক্ষ, দক্ষ ও পেশাদারী সংগঠন যার দ্বারা সরকারের নীতি ও সিদ্ধান্ত বাস্তবায়ন হয়।
    - আমলাতন্ত্রের ইংরেজি প্রতিশব্দ 'Bureaucracy'।
    - আমলাতন্ত্রের শাব্দিক অর্থ হচ্ছে `Desk government' বা 'দাপ্তরিক সরকার'।
    - আমলাতন্ত্র বলতে বুঝায় আমলা বা প্রশাসনিক কর্মকর্তাদের শাসন।
    - বাস্তবে আমলারা পরস্পর সুশৃঙ্খলভাবে সংযুক্ত এবং রাজনৈতিকভাবে নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করেন।
    - জার্মান সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার সর্বপ্রথম 'Legal and rational Model' এর মাধ্যমে আমলাতন্ত্রকে উপস্থাপন করেন।
    - ম্যাক্স ওয়েবারকে বলা হয় আদর্শ আমলাতন্ত্রের উদ্ভাবক।

    উল্লেখ্য,
    - "লালফিতার দৌরাত্ম্য" (Red tape) সাধারণত আমলাতন্ত্রে বেশি দেখা যায়।
    - লালফিতার দৌরাত্ম্য আমলাতন্ত্রের অন্যতম একটি বৈশিষ্ট্য।
    - লালফিতার দৌরাত্ম্য বলতে কঠোর নিয়মনীতির মাধ্যমে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা বোঝায়।
    - এতে ফাইল বা নথি দীর্ঘসময় বন্দী হয়ে পড়ে। জনগণ স্বাভাবিক সময়ে সেবা প্রাপ্তি থেকে বঞ্চিত হয় এবং কাজের গতিশীলতা কমে যায়।

    উৎস: পৌরনীতি ও সুশাসন ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, মো: মোজাম্মেল হক।

    ১৮৪.
    কোন ধরণের মূল্যবোধ নাগরিককে দেশের মঙ্গলের জন্য কর্তব্য পালনে তাগিদ দেয়?
    1. সামাজিক মূল্যবোধ
    2. রাজনৈতিক মূল্যবোধ
    3. নৈতিক মূল্যবোধ
    4. গণতান্ত্রিক মূল্যবোধ
    সঠিক উত্তর:
    গণতান্ত্রিক মূল্যবোধ
    উত্তর
    সঠিক উত্তর:
    গণতান্ত্রিক মূল্যবোধ
    ব্যাখ্যা

    গণতান্ত্রিক মূল্যবোধের গুরুত্ব:
    - সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে গণতান্ত্রিক মূল্যবোধের গুরুত্ব অপরিসীম।
    - যে সমাজ ও রাষ্ট্রে গণতান্ত্রিক মূল্যবোধের ধারণা যত বেশি উন্নত, সে সমাজ ও রাষ্ট্র তত বেশি উন্নত ও প্রগতিশীল।
    ১. জাতীয় সভ্যতা, সংস্কৃতি ও ঐতিহ্যের ভিত্তি:
    - গণতান্ত্রিক মূল্যবোধ হলো একটি জাতির রাজনৈতিক সম্পদ।
    - গণতান্ত্রিক মূল্যবোধের ওপর একটি জাতির সভ্যতা, সংস্কৃতি ও ঐতিহ্য গড়ে ওঠে।

    ২. জাতীয় উন্নতির চাবিকাঠি:
    - গণতান্ত্রিক মূল্যবোধ জাতীয় উন্নতির চাবিকাঠি। গণতান্ত্রিক মূল্যবোধসম্পন্ন জাতি কর্মঠ ও পরিশ্রমী হয়।
    - গণতান্ত্রিক মূল্যবোধে উদ্বুদ্ধ জাতি দ্রুত উন্নতি লাভ করে।

    ৩. দেশাত্মবোধ জাগ্রত করে:
    - গণতান্ত্রিক মূল্যবোধ দেশাত্মবোধ জাগ্রত করে।
    - গণতান্ত্রিক মূল্যবোধ নিজের প্রতি, দেশের প্রতি প্রেম-ভালোবাসার সৃষ্টি করে। দেশকে ভালোবাসা ও দেশের মঙ্গলের জন্য কর্তব্য পালন করার তাগিদ সৃষ্টি হয় গণতান্ত্রিক মূল্যবোধের কারণে।

    ৪. সামাজিক বন্ধন ও জাতীয় ঐক্য সুদৃঢ় করে:
    - গণতান্ত্রিক মূল্যবোধ প্রত্যেকের প্রতি প্রত্যেকের সৌভ্রাতৃত্ববোধ, সহানুভূতি ও সহমর্মিতা সৃষ্টি করে। এর ফলে সামাজিক বন্ধন এবং জাতীয় ঐক্য সুদৃঢ় হয়।

    ৫. নাগরিকের ব্যক্তিত্ব বিকাশে সাহায্য করে:
    - গণতান্ত্রিক মূল্যবোধ নাগরিকের ব্যক্তিত্ব বিকাশে সাহায্য করে এবং পরিপূর্ণতা প্রদান করে।

    ৬. উদারতা ও সহনশীলতার শিক্ষা দেয়:
    - গণতান্ত্রিক মূল্যবোধের ফলে রাজনৈতিক সততা, শিষ্টাচার ও সৌজন্যবোধ, রাজনৈতিক সহনশীলতা, পরমতসহিষ্ণুতা, সংখ্যাগরিষ্ঠের মতের প্রতি সংখ্যালঘিষ্ঠের শ্রদ্ধাজ্ঞাপন, সংখ্যালঘিষ্ঠের মতের প্রতি সংখ্যাগরিষ্ঠের সহিষ্ণু আচরণ, বিরোধী মতকে প্রচার ও প্রসারের সুযোগ প্রদান, নির্বাচনে জয়পরাজয়কে মেনে নেয়ার মানসিকতা তৈরি হয়। এর ফলে সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে উত্তেজনা প্রশমিত হয়।

    ৭. জবাবদিহিতার মানসিকতা ও দায়িত্বশীল আচরণ:
    - গণতান্ত্রিক মূল্যবোধের ফলে নাগরিকদের মধ্যে জবাবদিহিমূলক মানসিকতা দায়িত্বশীল আচরণের সৃষ্টি হয়। যারা সরকার পরিচালনা করেন তারা তাদের কাজের জন্য জনপ্রতিনিধিদের নিকট তথা জনগণের নিকট তাদের কাজের জন্য জবাবদিহি করেন, আইনসভায় জনপ্রতিনিধিদের প্রশ্নের উত্তর দেন বা কৈফিয়ত প্রদান করেন। সরকার এবং বিরোধী দল দায়িত্বশীল আচরণ করে।

    ৮. শৃঙ্খলাবোধ জাগ্রত করে:
    - সমাজ ও রাষ্ট্রীয় জীবনে অগ্রগতির অন্যতম প্রধান ধাপ বা সোপান হলো শৃঙ্খলাবোধ। যে জাতি যত বেশি সুশৃঙ্খল সে জাতি তত বেশি উন্নত। গণতান্ত্রিক মূল্যবোধ একটি জাতিকে শৃঙ্খলাবদ্ধ হতে উদ্বুদ্ধ করে। এর ফলে রাষ্ট্রের উন্নতি ও অগ্রগতি ত্বরান্বিত হয়।

    ৯. নিয়মতান্ত্রিক উপায়ে সরকার পরিবর্তন:
    - গণতান্ত্রিক মূল্যবোধ নির্বাচনি রায় বা জনগণের ম্যান্ডেটকে মেনে নেওয়ার মানসিকতা, সরকারকে নির্দিষ্ট মেয়াদে কাজ করতে দেওয়া এবং শান্তিপূর্ণ উপায়ে সরকার গঠন ও পরিবর্তনে বিশ্বাসী করে তোলে।

    উৎস: পৌরনীতি ও সুশাসন ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।

    ১৮৫.
    আইনের অনুশাসন বিষয়ে 'আইনের দৃষ্টিতে সবাই সমান'-উক্তিটি কে করেছেন?
    1. অধ্যাপক হেনরী মেইন
    2. অধ্যাপক ডাইসি
    3. অধ্যাপক হল্যান্ড
    4. জন অস্টিন
    সঠিক উত্তর:
    অধ্যাপক ডাইসি
    উত্তর
    সঠিক উত্তর:
    অধ্যাপক ডাইসি
    ব্যাখ্যা

    আইনের শাসন:
    ​- অধ্যাপক ডাইসির মতে, আইনের শাসনের মৌলিক তিনটি শর্ত রয়েছে। এগুলো হলো: 
    ​ক. আইনের দৃষ্টিতে সবাই সমান
    ​খ. আইনের আশ্রয় গ্রহণের সুযোগ বিদ্যমান থাকা, 
    ​গ. শুনানী গ্রহণ ব্যতীত কারো বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ না করা।

    ​- এই শর্ত তিনী মেনে চললেই তবে বলা যাবে যে, আইনের শাসন কার্যকর হয়েছে।
    ​- আইনের শাসন প্রতিষ্ঠিত করতে চাইলে ন্যায়পরায়ণ আচরণ, নিপীড়ন মুক্ত স্বাধীন পরিবেশ ও নিরপেক্ষ ও স্বাধীন বিচার বিভাগ থাকতে হয়।

    ​উৎস: পৌরনীতি ও সুশাসন ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, মো: মোজাম্মেল হক।

    ১৮৬.
    নীতিবিদ্যার মূল আলোচ্য বিষয় কী?
    1. মানুষের আচরণের মনস্তাত্ত্বিক ব্যাখ্যা
    2. জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতার কৌশল
    3.  মানুষের আচরণের নৈতিক মূল্য ও আদর্শ নির্ধারণ
    4. কোনটিই নয়
    সঠিক উত্তর:
     মানুষের আচরণের নৈতিক মূল্য ও আদর্শ নির্ধারণ
    উত্তর
    সঠিক উত্তর:
     মানুষের আচরণের নৈতিক মূল্য ও আদর্শ নির্ধারণ
    ব্যাখ্যা

    নীতিবিদ্যা:
    - মানুষের আচরণের নৈতিক মূল্য ও আদর্শ নির্ধারণ করা নীতিবিদ্যার কাজ।
    - নীতিবিদ্যায় মানুষের আচরণ বলতে মানুষের ঐচ্ছিক ক্রিয়াকে বুঝানো হয়।
    - নীতিবিদ্যা শুধু মানুষের ঐচ্ছিক ক্রিয়া বিচার করে।
    - ঐচ্ছিক ক্রিয়ার স্বরূপ, ঐচ্ছিক ক্রিয়ার সাথে অনৈচ্ছিক ক্রিয়ার পার্থক্য, ঐচ্ছিক ক্রিয়ার ধাপ, ঐচ্ছিক ক্রিয়ার উৎস, উদ্দেশ্য, অভিপ্রায় প্রভৃতি নীতিবিদ্যার অন্তর্ভুক্ত।

    উৎস: নীতিবিদ্যা, এসএসএইচএল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

    ১৮৭.
    কোনটি ব্যক্তিগত মূল্যবোধের উদাহরণ?
    1. ব্যক্তির রুচি
    2. পরমতসহিষ্ণুতা
    3. অন্যায় থেকে বিরত থাকা
    4. গোপনীয়তা বজায় রাখা
    সঠিক উত্তর:
    ব্যক্তির রুচি
    উত্তর
    সঠিক উত্তর:
    ব্যক্তির রুচি
    ব্যাখ্যা

    ব্যক্তিগত মূল্যবোধ:
    - আধুনিক বিশ্ব সবচেয়ে বেশি গুরুত্ব দেয় ব্যক্তিগত মূল্যবোধের ওপর।
    - এটি ব্যক্তির স্বাধীনতাকে লালন করে।
    - ব্যক্তিগত মূল্যবোধ হচ্ছে ব্যক্তির আচার-আচরণ নিয়ন্ত্রণে তার নিজস্ব কিছু মূল্যবোধ, যা ব্যক্তির রুচি, বিশ্বাস, মনোভাব, ধারণা ও নীতি-নৈতিকতা থেকে সৃষ্টি হয়।
    - প্রতিটি শিশুই ব্যক্তিগত মূল্যবোধ নিয়ে জন্মায় এবং পরিবার থেকেই সে তার মূল্যবোধের শিক্ষা পায়।
    - ব্যক্তির ব্যক্তিজীবন তার মূল্যবোধ দ্বারাই প্রভাবিত হয়।

    অন্যদিকে,
    - 'গোপনীয়তা বজায় রাখা' সমাজকর্ম পেশার একটি মূল্যবোধ।
    -  পরমতসহিষ্ণুতা গণতান্ত্রিক মূল্যবোধ।
    - অন্যায় থেকে বিরত থাকা নৈতিক মূল্যবোধ।

    উৎস: কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনায় নৈতিকতার বিষয়সমূহ, এমবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

    ১৮৮.
    Utilitarianism নীতির প্রবর্তক কে?
    1. ইমানুয়েল কান্ট
    2. জন স্টুয়ার্ট মিল
    3. থমাস হবস
    4. হার্বার্ট স্পেন্সার
    সঠিক উত্তর:
    জন স্টুয়ার্ট মিল
    উত্তর
    সঠিক উত্তর:
    জন স্টুয়ার্ট মিল
    ব্যাখ্যা

    Greatest Happiness Principle:
    - জেরেমি বেন্থাম Greatest Happiness Principle নীতির প্রবক্তা।
    - পরবর্তীতে John Stuart Mill এই ধারণাকে বিকশিত করেন।
    - মূল কথা: মানুষের নৈতিকতা ও আইন এমনভাবে পরিচালিত হওয়া উচিত, যাতে সর্বাধিক সংখ্যক মানুষের সর্বাধিক সুখ (Happiness) নিশ্চিত হয়।
    - এই নীতিকে Utilitarianism (উপযোগবাদ) নামেও পরিচিত।

    উল্লেখ্য,
    - জন স্টুয়ার্ট মিল তার পিতা জেমস মিল ও জেরেমি বেন্থামের "greatest-happiness principle" বা পরম সুখবোধের নীতি সংক্রান্ত ধারণাকে তিনি নিজের মতো বর্ণনা করেন। জেরেমি বেন্থামরা সুখ বা আনন্দকে পরিমাপ করার প্রচেষ্টা করতেন। কিন্তুু তিনি এর বিপরীতে বলেন, মুর্খের সুখবোধের চেয়ে তিনি বরং সক্রেটিসের মতো জ্ঞানীর সুখবোধ অপ্রাপ্তির আকাঙ্খা করেন। অর্থাৎ তিনি বৌদ্ধিকতা বা জ্ঞানার্জন ও নৈতিকতাবোধ বা মরালিটির উপর এবং তার মাধ্যমে সমাজের মঙ্গলের সাধনকে গুরুত্ব প্রদান করেছেন। 

    উৎস: i) Britannica.
    ii) নীতিবিদ্যা, দর্শন চতুর্থ পর্ব, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

    ১৮৯.
    UNDP-এর সুশাসন ফ্রেমওয়ার্কে কোন নীতি অন্তর্ভুক্ত নয়?
    1. অংশগ্রহণ
    2. সমতা
    3. দায়িত্বশীল প্রশাসন
    4. আইনের শাসন
    সঠিক উত্তর:
    দায়িত্বশীল প্রশাসন
    উত্তর
    সঠিক উত্তর:
    দায়িত্বশীল প্রশাসন
    ব্যাখ্যা

    UNDP-এর সুশাসন ফ্রেমওয়ার্কে যে নীতি অন্তর্ভুক্ত নয়- দায়িত্বশীল প্রশাসন।

    UNDP ও সুশাসন:

    - জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP) ১৯৯৭ সালে উন্নয়নশীল দেশগুলোর শাসনতান্ত্রিক পলিসির উপর গুরুত্ব আরোপ করতে গিয়ে 'স্থায়ী মানব উন্নয়নের জন্য শাসন' (Governance for Sustainable Human Development) শিরোনামে এর নীতি নথিতে সুশাসনের সংজ্ঞা প্রদান করে। 
    - এতে বলা হয়েছে- 'কোন দেশের অর্থনৈতিক, রাজনৈতিক ও প্রশাসনিক কর্তৃপক্ষের সকল পর্যায়ের কাজের মধ্যে শাসনপ্রক্রিয়া প্রত্যক্ষ করা যায়।"

    ⇒ UNDP-এর মতে, 'একটি দেশের সার্বিক স্তরের কার্যাবলি পরিচালনার জন্য অর্থনৈতিক, রাজনৈতিক এবং প্রশাসনিক কর্তৃত্বের চর্চার বা প্রয়োগের পদ্ধতিই হলো সুশাসন'।
    - UNDP-এর মতে, সুশাসন সকলের অংশগ্রহণের মাধ্যমে অর্থপূর্ণ রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠা করে।

    উল্লেখ্য,
    - UNDP এর মতে সুশাসনের উপাদান ৯টি।
    - এগুলো হলো: স্বচ্ছতা, আইনের শাসন, সকলের অংশগ্রহণ, সংবেদনশীলতা, সংখ্যাগরিষ্ঠ মতের প্রাধান্য, সমতা, ন্যায্যতা, জবাবদিহিতা কৌশলগত লক্ষ্য।

    উৎস: UNDP ওয়েবসাইট।

    ১৯০.
    নৈতিক সিদ্ধান্ত গ্রহণে 'উপযোগবাদ' কীসের উপর ভিত্তি করে গঠিত?
    1. ব্যক্তিগত আচরণ
    2. সর্বোচ্চ সুখের পরিমাণ
    3. কর্তব্যের নীতি
    4. ধর্মীয় বিশ্বাস
    সঠিক উত্তর:
    সর্বোচ্চ সুখের পরিমাণ
    উত্তর
    সঠিক উত্তর:
    সর্বোচ্চ সুখের পরিমাণ
    ব্যাখ্যা

    উপযোগবাদ:
    - সুখকে নৈতিকতার মান হিসেবে যে মতবাদ গ্রহণ করে তাকেই সুখবাদ বলে। 
    - সুখবাদী নিজেদেরকে উপযোগবাদী বলে পরিচয় দিতে ভালবাসতেন।
    - এর কারণ হচ্ছে তাঁরা বিশ্বাস করতেন যে, একটি কাজের নৈতিক মূল্য নির্ভর করে সর্বোচ্চ সংখ্যক লোকের সর্বোচ্চ আনন্দ নিশ্চিত করার ব্যাপারে তার উপযোগিতা দিয়ে।
    - জন স্টুয়ার্ট মিলের ভাষায় উপযোগবাদ হচ্ছে "একটি বিশ্বাস যা নৈতিকতার ভিত্তি হিসেবে উপযোগিতা বা সর্বোচ্চ আনন্দের নীতিকে গ্রহণ করে এই মনে করে যে কার্যাবলী যথার্থ হয় আনন্দকে উৎসাহিত করার ব্যাপারে তাদের প্রবণতার অনুপাতে"।
    - উপযোগবাদের মতে আমাদের কাজের নৈতিক মূল্য নির্ভর করে সর্বোচ্চ সংখ্যক লোকের সর্বোচ্চ আনন্দ নিশ্চিত করার ব্যাপারে।

    ⇒ উপযোগবাদের প্রথম প্রবক্তা হিসেবে বেনথামের আলোচনা অনেকটা স্কুল সুখবাদের ইঙ্গিত দেয়।
    - তিনি যখন সর্বাধিক লোকের জন্য সর্বোচ্চ সুখের কথা বলেন তখন এ সুখ তিনি নির্দেশ পরিমাণ দ্বারা।
    - অর্থাৎ দুটো কাজের মধ্যে যে কাজ আমাদেরকে সর্বোচ্চ পরিমাণের সুখ।

    ⇒ উপযোগবাদ একটি দার্শনিক মতবাদ যার মূল বক্তব্য হলো সর্বোচ্চ সংখ্যক মানুষের জন্যে সর্বোচ্চ পরিমাণ সুখ।
    - এই মতবাদ অনুসারে নৈতিকতার ভিত্তি হলো সুখ।
    - সুখের মাধ্যমেই ন্যায় ও অন্যায়ের পার্থক্য নিরূপিত হয়।
    - উপযোগবাদ সম্পর্কে প্রথম ধারণা দেন হাচিসন।
    - তবে উপযোগবাদের প্রকৃত প্রবক্তা হলেন জেরেমি বেন্থাম এবং জে এস মিল।

    উৎস: i) নীতিবিদ্যা, এসএসএইচএল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
    ii) Britannica.