পরীক্ষা আর্কাইভ

১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

পরীক্ষা১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়27 minutes
মোট প্রশ্ন২২
সিলেবাস
[নির্দেশিকা: এই রুটিনে সারাবছর জুড়ে পরীক্ষা চলমান থাকে। আপনি আজ ১ম পরীক্ষা দেওয়া শুরু করলে ২৪০ দিনের মধ্যে পুরো সিলেবাস সম্পন্ন হবে।] বিষয়: গণিত টপিক: ২. পরিমিতি ও ঘনবস্তু।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ২২ প্রশ্ন

.
একটি ঘনকের দৈর্ঘ্য p হলে, নিচের কোনটি সত্য?
  1. আয়তন = p2
  2. সমগ্রতলের ক্ষেত্রফল = 6p2
  3. ঘনকের কর্ণ = √6p
  4. উপরের সবকয়টি
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ঘনকের দৈর্ঘ্য p হলে, নিচের কোনটি সত্য?

সমাধান:
একটি ঘনকের দৈর্ঘ্য p হলে,
ঘনকের কর্ণ = √3p
সমগ্রতলের ক্ষেত্রফল = 6p2
ঘনকের আয়তন = p3

.
একটি সাবানের দৈর্ঘ্য ৫ সে. মি. প্রস্থ ৪ সে . মি. এবং উচ্চতা ৩ সে. মি. হলে, ৮০ সে. মি. দৈর্ঘ্য, ৫০ সে. মি. প্রস্থ এবং ৩০ সে. মি. উচ্চতা বিশিষ্ট একটি বাক্সের মধ্যে কতটি সাবান রাখা যাবে?
  1. ৩৫০০ টি
  2. ৪০০০ টি
  3. ৪৫০০ টি
  4. ২০০০ টি
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সাবানের দৈর্ঘ্য ৫ সে. মি. প্রস্থ ৪ সে . মি. এবং উচ্চতা ৩ সে. মি. হলে, ৮০ সে. মি. দৈর্ঘ্য, ৫০ সে. মি. প্রস্থ এবং ৩০ সে. মি. উচ্চতা বিশিষ্ট একটি বাক্সের মধ্যে কতটি সাবান রাখা যাবে?

সমাধান:
একটি সাবানের আয়তন = (৫ × ৪ × ৩) ঘন সে. মি.
= ৬০ ঘন সে. মি.

একটি বাক্সের আয়তন = (৮০ × ৫০ × ৩০) ঘন সে. মি.
= ১,২০,০০০ ঘন সে. মি.

তাহলে, একটি বাক্সে সর্বমোট সাবান ধরবে = বাক্সের আয়তন/সাবানের আয়তন
= ১,২০,০০০/৬০ টি
= ২০০০ টি

.
সমবাহু ত্রিভুজের পরিসীমা ৪৮ মিটার হলে, এর ক্ষেত্রফল কত?
  1. ৬৪√৩ 
  2. ৪৮√৩ 
  3. ৫৬√৩ 
  4. ২৪√৩ 
ব্যাখ্যা

প্রশ্ন: সমবাহু ত্রিভুজের পরিসীমা ৪৮ মিটার হলে, এর ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে,
সমবাহু ত্রিভুজের পরিসীমা ৪৮ মিটার
সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য = ৪৮/৩ = ১৬ মিটার

সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√৩/৪) × (বাহু)বর্গমিটার
= (√৩/৪) × ১৬বর্গমিটার
= (√৩/৪) × ২৫৬ বর্গমিটার
= ৬৪√৩ বর্গমিটার

.
৮ সে. মি. উচ্চতা বিশিষ্ট একটি কোণকের ভুমির ব্যাস ১২ সে. মি. হলে, কোণকের তির্যক উচ্চতার দৈর্ঘ্য কত হবে?
  1. ১৫ সে. মি.  
  2. ২০ সে. মি. 
  3. ২৫ সে. মি.
  4. ১০ সে. মি.
ব্যাখ্যা

প্রশ্ন: ৮ সে. মি. উচ্চতা বিশিষ্ট একটি কোণকের ভুমির ব্যাস ১২ সে. মি. হলে, কোণকের তির্যক উচ্চতার দৈর্ঘ্য কত হবে?

সমাধান:
দেওয়া আছে,
উচ্চতা h = ৮ সে. মি.
ব্যাসার্ধ r = ১২/২ = ৬ সে. মি.

আমরা জানি,
কোণকের তির্যক উচ্চতা L = √(h2+r2) সে. মি.
= √(৮+ ৬)সে. মি.
= √১০০ সে. মি.
= ১০  সে. মি.

.
একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য ১২ সে. মি. এবং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ ৩০° হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
  1. ২৪ বর্গ সে. মি.
  2. ৩৬ বর্গ সে. মি.
  3. ৪৮ বর্গ সে. মি.
  4. ৬০ বর্গ সে. মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য ১২ সে. মি. এবং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ ৩০° হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত?

সমাধান:
বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ, θ = ৩০°
সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য, a = b = ১২ সে. মি

আমরা জানি,
ত্রিভুজটির ক্ষেত্রফল = (১/২)absinθ
=  (১/২) × ১২ × ১২ × sin৩০°
=  (১/২) × ১২ × ১২ × ১/২
= ৩৬ বর্গ সে. মি.

.
১৫ সে. মি. বাহুবিশিষ্ট বর্গাকার ভূমির উপর অবস্থিত একটি পিরামিডের উচ্চতা ২৫ সে. মি. । ইহার আয়তন কত?
  1. ১৮৮০ ঘন সে. মি.
  2. ১৮৭৫ ঘন সে. মি.
  3. ১৭৭৫ ঘন সে. মি.
  4. ১৭৭০ ঘন সে. মি.
ব্যাখ্যা

প্রশ্ন: ১৫ সে. মি. বাহুবিশিষ্ট বর্গাকার ভূমির উপর অবস্থিত একটি পিরামিডের উচ্চতা ২৫ সে. মি. । ইহার আয়তন কত?

সমাধান:
আমরা জানি,
পিরামিডের আয়তন = (১/৩) × (ভূমির ক্ষেত্রফল) × উচ্চতা 
= (১/৩) × ১৫ ×২৫ ঘন সে. মি.
= (১/৩) × ২২৫ × ২৫ ঘন সে. মি.
= ১৮৭৫ ঘন সে. মি.

.
একটি রম্বসের ক্ষেত্রফল ৮৪ বর্গ সে. মি. হলে, এবং একটি কর্ণ ১৪ সে. মি. হলে, অপর কর্ণের দৈর্ঘ্য কত সে. মি?
  1. ১২ সে. মি.
  2. ২০ সে. মি.
  3. ২৫ সে. মি.
  4. ৮ সে. মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি রম্বসের ক্ষেত্রফল ৮৪ বর্গ সে. মি. হলে, এবং একটি কর্ণ ১৪ সে. মি. হলে, অপর কর্ণের দৈর্ঘ্য কত সে. মি?

সমাধান:
দেওয়া আছে,
একটি রম্বসের ক্ষেত্রফল ৮৪ বর্গ সে. মি.
একটি কর্ণ ১৪ সে. মি.
অপর কর্ণ = ? সে. মি.

আমরা জানি,
রম্বসের ক্ষেত্রফল = (১/২) × একটি কর্ণ × অপর কর্ণ 
বা, (১/২) × একটি কর্ণ × অপর কর্ণ = রম্বসের ক্ষেত্রফল
বা, (১/২) × ১৪ × অপর কর্ণ = ৮৪
বা, ৭ × অপর কর্ণ = ৮৪
বা, অপর কর্ণ = ৮৪/৭
∴ অপর কর্ণ = ১২

∴ অপর কর্ণের দৈর্ঘ্য ১২ সে. মি.

.
একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের তিনগুণ। এর ক্ষেত্রফল ৪৩২ বর্গমিটার হলে, পরিসীমার তিনগুণ কত?
  1. ১৮৮ মিটার
  2. ২৮৮ মিটার
  3. ১৪৪ মিটার
  4. ৯৬ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের তিনগুণ। এর ক্ষেত্রফল ৪৩২ বর্গমিটার হলে, পরিসীমার তিনগুণ কত?

সমাধান:
ধরি,
আয়তাকার ঘরের বিস্তার = ক মিটার
আয়তাকার ঘরের দৈর্ঘ্য = ৩ক মিটার
আয়তাকার ঘরের ক্ষেত্রফল = (৩ক × ক) বর্গমিটার
= ৩কবর্গমিটার

শর্তমতে,
৩ক = ৪৩২
বা, ক= ৪৩২/৩
বা, ক= ১৪৪
বা, ক = √১৪৪
∴ ক = ১২

∴ আয়তাকার ঘরের বিস্তার = ১২ মিটার
আয়তাকার ঘরের দৈর্ঘ্য = (১২ × ৩) = ৩৬ মিটার

তাহলে, আয়তাকার ঘরের পরিসীমা = ২(৩৬ + ১২) মিটার
= ২ × ৪৮ = ৯৬ মিটার
∴ আয়তাকার ঘরের পরিসীমার তিনগুণ = ৯৬ × ৩ = ২৮৮ মিটার

.
সামান্তরিকের ক্ষেত্রফল ৭২ বর্গমিটার, এর উচ্চতা ৪ মিটার হলে, সামান্তরিকের ভূমির অর্ধেক কত সে. মি.?
  1. ৬০০ সে. মি.
  2. ৯০০ সে. মি. 
  3. ৮০০ সে. মি.
  4. ৭০০ সে. মি.
ব্যাখ্যা

প্রশ্ন: সামান্তরিকের ক্ষেত্রফল ৭২ বর্গমিটার, এর উচ্চতা ৪ মিটার হলে, সামান্তরিকের ভূমির অর্ধেক কত সে. মি.?

সমাধান:
দেওয়া আছে,
সামান্তরিকের ক্ষেত্রফল ৭২ বর্গমিটার
উচ্চতা ৪ মিটার

আমরা জানি,
সামান্তরিকের ক্ষেত্রফল = ভূমি × উচ্চতা
সামান্তরিকের ভূমি = সামান্তরিকের ক্ষেত্রফল/উচ্চতা
= ৭২/৪ = ১৮  মিটার

∴ সামান্তরিকের ভূমির অর্ধেক = ১৮/২ = ৯ মিটার = (৯ × ১০০) = ৯০০ সে. মি.

১০.
একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে ১২ সে. মি. ও ১০ সে. মি. এবং লম্ব দূরত্ব ৮ সে. মি. হলে, এর ক্ষেত্রফল কত?
  1. ৮৮ বর্গমিটার
  2. ৮৬ বর্গ সে. মি.
  3. ৮৮ বর্গ সে. মি.
  4. ৮০ বর্গ সে. মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে ১২ সে. মি. ও ১০ সে. মি. এবং লম্ব দূরত্ব ৮ সে. মি. হলে, এর ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে,
একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে ১২ সে. মি. ও ১০ সে. মি.
লম্ব দূরত্ব ৮ সে. মি.

∴ ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = (১/২) × সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল × লম্ব দূরত্ব 
= (১/২) × (১২ + ১০) × ৮
= (১/২) × ২২ × ৮
= ১১ × ৮
= ৮৮ বর্গ সে. মি.

১১.
একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য ১০√২ মিটার হলে, এর ক্ষেত্রফল কত হবে?
  1. ১০ বর্গমিটার
  2. ২৫ বর্গমিটার
  3. ১০০ বর্গমিটার
  4. ২০ বর্গমিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য ১০√২ মিটার হলে, এর ক্ষেত্রফল কত হবে?

সমাধান:
দেওয়া আছে,
একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য ১০√২ মিটার 

মনে করি,
বর্গের একটি বাহুর দৈর্ঘ্য ক মিটার
তাহলে, বর্গের কর্ণের দৈর্ঘ্য √২ক মিটার

 শর্তমতে,
√২ক = ১০√২
বা, ক = ১০

∴ বর্গের ক্ষেত্রফল = (বাহুর দৈর্ঘ্য)=১০=১০০ বর্গমিটার

১২.
২০ সে. মি. ব্যাসার্ধ বিশিষ্ট অর্ধবৃত্তের ক্ষেত্রফল কত?
  1. ৬৩০.২৫ বর্গ সে. মি.
  2. ৫৩০.২৫  বর্গ সে. মি.
  3. ৬২৮.৫৭ বর্গ সে. মি.
  4. ৫২৮.২৫ বর্গ সে. মি.
ব্যাখ্যা

প্রশ্ন: ২০ সে. মি. ব্যাসার্ধ বিশিষ্ট অর্ধবৃত্তের ক্ষেত্রফল কত?

সমাধান:
বৃত্তের ব্যাসার্ধ r = ২০ সে. মি.

আমরা জানি,
বৃত্তের ক্ষেত্রফল = πr
= (২২/৭) × (২০)
= (২২/৭) × ৪০০
= ১২৫৭.১৪৩ বর্গ সে. মি.

তাহলে,  অর্ধবৃত্তের ক্ষেত্রফল = ১২৫৭.১৪৩/২ = ৬২৮.৫৭ বর্গ সে. মি.

১৩.
২০ সে. মি. ব্যাসের বৃত্তের পরিধি কত?
  1. ৫২.৮ সে. মি. 
  2. ৬২.৮ সে. মি. 
  3. ৭০.৮ সে. মি. 
  4. ৬০ সে. মি. 
ব্যাখ্যা

প্রশ্ন: ২০ সে. মি. ব্যাসের বৃত্তের পরিধি কত?

সমাধান:
বৃত্তের পরিধি নির্ণয় করার সূত্র :
C = π × d

এখানে, ব্যাস d = ২০ সে. মি.
তাহলে, বৃত্তের পরিধি C = ৩.১৪ × ২০ সে. মি. 
= ৬২.৮ সে. মি. 

১৪.
একটি আয়তক্ষেত্রের পরিসীমা ৩০ মিটার । এর দৈর্ঘ্য ১০ মিটার হলে, প্রস্থ কত হবে?
  1. ৫ সে. মি.
  2. ৫ মিটার
  3. ১০ মিটার
  4. ১০ সে. মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের পরিসীমা ৩০ মিটার । এর দৈর্ঘ্য ১০ মিটার হলে, প্রস্থ কত হবে?

সমাধান:
দেওয়া আছে,
একটি আয়তক্ষেত্রের পরিসীমা ৩০ মিটার
এর দৈর্ঘ্য ১০ মিটার

মনে করি, আয়তক্ষেত্রের প্রস্থ ক মিটার

আমরা জানি,
আয়তক্ষেত্রের পরিসীমা = ২ × (দৈর্ঘ্য + প্রস্থ)
= ২ × (১০ + ক) মিটার

শর্তমতে,
২ × (১০ + ক) = ৩০
বা, (১০ + ক) = ৩০/২
বা, ১০ + ক = ১৫
বা, ক = ১৫ - ১০
∴ ক = ৫ মিটার

তাহলে, আয়তক্ষেত্রের প্রস্থ ৫ মিটার

১৫.
১০ সে. মি. ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে ৬ সে. মি. দূরত্বে অবস্থিত জ্যা এর দৈর্ঘ্য-
  1. ১২ সে. মি.
  2. ১৪ সে. মি.
  3. ১৮ মিটার
  4. ১৬ সে. মি.
ব্যাখ্যা

প্রশ্ন: ১০ সে. মি. ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে ৬ সে. মি. দূরত্বে অবস্থিত জ্যা এর দৈর্ঘ্য-

সমাধান:
দেওয়া আছে,
বৃত্তের ব্যাসার্ধ r = ১০ সে. মি.
বৃত্তের কেন্দ্র হতে জ্যা পর্যন্ত দূরত্ব, d = ৬ সে. মি.

তাহলে, জ্যা = ২√(ব্যাসার্ধ- কেন্দ্র হতে দূরত্ব)
= ২√(১০- ৬) সে. মি.
= ২√(১০০ - ৩৬)
= ২ × √৬৪
= ২ × ৮
= ১৬ সে. মি.

১৬.
একটি সমকোণী ত্রিভুজের ভূমি ও লম্বের দৈর্ঘ্য সমান হলে, অতিভুজ হবে লম্বের-
  1. √২ গুণ
  2. ১/√২ গুণ
  3. ২ গুণ
  4. ১/২ গুণ
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের ভূমি ও লম্বের দৈর্ঘ্য সমান হলে, অতিভুজ হবে লম্বের-

সমাধান:
দেওয়া আছে,
সমকোণী ত্রিভুজের ভূমি = লম্ব
মনে করি,
ভূমি = লম্ব = ক

পিথাগোরাসের উপপাদ্য অনুসারে,
অতিভুজ= লম্ব+ ভূমি
= ক+ ক
= ২ক
⇒ অতিভুজ = ২ক
∴ অতিভুজ = √২ক = √২ × লম্ব

তাহলে, অতিভুজ হবে লম্বের √২ গুণ।

১৭.
৪৮ বর্গমিটার একটি ত্রিভুজাকৃতির ভূমির উচ্চতা ৮ মিটার হলে তার দৈর্ঘ্য কত হবে?
  1. ১০ মিটার
  2. ১২ মিটার
  3. ১৬ মিটার
  4. ১৮ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: ৪৮ বর্গমিটার একটি ত্রিভুজাকৃতির ভূমির উচ্চতা ৮ মিটার হলে তার দৈর্ঘ্য কত হবে?

সমাধান:
ত্রিভুজাকৃতির ভূমির ক্ষেত্রফল = ৪৮ বর্গমিটার
ত্রিভুজাকৃতির ভূমির উচ্চতা ৮ মিটার
 
আমরা জানি,
ত্রিভুজাকৃতির ভূমির ক্ষেত্রফল = (১/২) × ভূমি × উচ্চতা
∴ ত্রিভুজাকৃতির ভূমির দৈর্ঘ্য = (২ × ত্রিভুজাকৃতির ভূমির ক্ষেত্রফল)/উচ্চতা
= (২ × ৪৮)/৮ মিটার
= ৯৬/৮ মিটার
= ১২ মিটার

১৮.
দুইটি বৃত্তের ব্যাসের অনুপাত ৪ : ৩ হলে, বৃত্ত দুটির ক্ষেত্রফলের অনুপাত কত হবে?
  1. ৯ : ১৬
  2. ১৬ : ৯
  3. ৩৬ : ১৬
  4. ১৬ : ৩৬
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি বৃত্তের ব্যাসের অনুপাত ৪ : ৩ হলে, বৃত্ত দুটির ক্ষেত্রফলের অনুপাত কত হবে?

সমাধান:
ধরি,
বৃত্ত দুটির ব্যাসার্ধ (৪ক/২) এবং (৩ক/২)

তাহলে, বৃত্ত দুটির ক্ষেত্রফলের অনুপাত = π × (৪ক/২) : π × (৩ক/২)
= π × (২ক) : π × ৯ক/৪
= π × ৪ক : π × ৯ক/৪
= ৪ক : ৯ক/৪
= ১৬ক: ৯ক
= ১৬ : ৯

১৯.
ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য ৭√২ মিটার হলে, ঘনকের আয়তন কত হবে?
  1. ৩৩৪ ঘনমিটার
  2. ৪৩৩ ঘনমিটার
  3. ৩৪৩ ঘনমিটার
  4. ৪৪৩ ঘনমিটার
ব্যাখ্যা

প্রশ্ন: ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য ৭√২ মিটার হলে, ঘনকের আয়তন কত হবে?

সমাধান:
ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য ৭√২
মনে করি,
ঘনকের ধার ক মিটার
∴ ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য ক√২ মিটার

শর্তমতে,
ক√২ = ৭√২
∴ ক = ৭

∴ ঘনকের আয়তন = ক=৭=৩৪৩ ঘনমিটার

২০.
একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে, 25 সে.মি., 20 সে.মি. এবং 15 সে.মি.। আয়তন নির্ণয় করুন।
  1. 7500 ঘন সে. মি.
  2. 7800 ঘন সে. মি.
  3. 8500 ঘন সে. মি.
  4. 9000 ঘন সে. মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে, 25 সে.মি., 20 সে.মি. এবং 15 সে.মি.। আয়তন নির্ণয় করুন।

সমাধান:
দেওয়া আছে,
আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে, 25 সে.মি., 20 সে.মি. এবং 15 সে.মি.

আমরা জানি,
আয়তাকার ঘনবস্তুর আয়তন = দৈর্ঘ্য × প্রস্থ × উচ্চতা
= (25 × 20 × 15) ঘন সে. মি.
= 7500 ঘন সে. মি.

২১.
একটি আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ১০ মিটার, প্রস্থ ৬ মিটার হলে, এর দৈর্ঘ্য কত হবে?
  1. ১২ মিটার
  2. ১০ মিটার
  3. ১৪ মিটার
  4. ৮ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ১০ মিটার, প্রস্থ ৬ মিটার হলে, এর দৈর্ঘ্য কত হবে?

সমাধান:
একটি আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ১০ মিটার
প্রস্থ ৬ মিটার 
মনে করি,
আয়তাকার ক্ষেত্রের  দৈর্ঘ্য ক মিটার

আমরা জানি,
আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য = √(দৈর্ঘ্য+ প্রস্থ)
= √(ক+ ৬) মিটার
= √(ক+ ৩৬) মিটার

শর্তমতে,
√(ক+ ৩৬) = ১০
বা, ক+ ৩৬ = ১০
বা, ক= ১০০ - ৩৬
বা, ক= ৬৪
বা, ক = √৬৪
∴ ক = ৮

তাহলে, আয়তাকার ক্ষেত্রের  দৈর্ঘ্য ৮ মিটার

২২.
একটি সিলিন্ডারের ব্যাসার্ধ 8 সে.মি. এবং উচ্চতা 21 সে.মি. হলে, এর আয়তন কত?
  1. 4824 ঘন সে.মি.
  2. 3224 ঘন সে.মি.
  3. 4224 ঘন সে.মি.
  4. 5224 ঘন সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সিলিন্ডারের ব্যাসার্ধ 8 সে.মি. এবং উচ্চতা 21 সে.মি. হলে, এর আয়তন কত?

সমাধান:
দেওয়া আছে,
ব্যাসার্ধ, r = 8 সে.মি.
উচ্চতা, h = 21 সে.মি.

আমরা জানি,
 সিলিন্ডারের আয়তন, V = πr2h ঘনএকক
= (22/7) × 82 × 21 ঘন সে.মি.
= (22/7) × 64 × 21 ঘন সে.মি.
= 22 × 64 × 3 ঘন সে.মি.
= 4224 ঘন সে.মি.

∴সিলিন্ডারের আয়তন 4224 ঘন সে.মি. ।