পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ২৮ এপ্রিল, ২০২১সময়24 minutes
মোট প্রশ্ন৪৭
সিলেবাস
ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন : নিয়ােগ পরীক্ষা-২০২০ (২৬-১২-২০২০)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ২৮ এপ্রিল, ২০২১ · ৪৭ প্রশ্ন

.
সঠিক উত্তরটি চিহ্নিত করুন।
  1. ক) There are many tiger in the Sundarbans.
  2. খ) There are tigers in Sundarbans.
  3. গ) Many tigers of Sundarbans.
  4. ঘ) There are many tigers in the Sundarbans.
ব্যাখ্যা

Sundarban এর পূর্বে the বসে এবং এর সাথে s যুক্ত হয়ে শূন্যস্তানের জন্য সঠিক expression হলো The Sundarbans।
যেমনঃ There are many tigers in the Sundarbans.
The Sundarbans mangrove forest, one of the largest such forests in the world.

.
সঠিক উত্তরটি চিহ্নিত করুন।
  1. ক) If you do not read properly you will fail.
  2. খ) If you will not read properly you will fail.
  3. গ) If you do not reads, you fail.
  4. ঘ) Read properly not to failed.
ব্যাখ্যা

First conditional sentence ব্যবহার করা হয় বর্তমানের কোনো কাজের ভবিষ্যৎ ফল প্রকাশ করার জন্য। এখানে if clause এ simple present tense ব্যবহার করা হয়। 

Incorrect: If you will rest , you will feel better.
Correct: If you rest, you will feel better.

আরো কিছু উদাহরণঃ

If you rest, you will feel better.
If you set your mind to a goal, you’ll eventually achieve it.
If you do not read properly you will fail

.
সঠিক উত্তরটি চিহ্নিত করুন।
  1. ক) The teacher reached the classroom before the students came.
  2. খ) The teacher had reached the classroom before the students came.
  3. গ) The teacher reached the classroom before the students had come.
  4. ঘ) The teacher came to the classroom before the students come.
ব্যাখ্যা

সাধারণত Before এর পূর্বে past perfect এবং পরে past indefinite tense হয়।
আবার After এর পূর্বে past indefinite tense এবং পরে past perfect tense হয়।

উদাহরণ:
- I had looked for a good doctor before I met you.
- The patient died after the Doctor had come.
- The teacher had reached the classroom before the students came.

.
The word ‘disinterested’ means:
  1. ক) Lack of interest
  2. খ) Indifferent
  3. গ) Callous
  4. ঘ) Neutral
ব্যাখ্যা

Disinterested - not influenced by considerations of personal advantage.
Similar:
- unbiased
- unprejudiced
- impartial
- neutral

.
New program will be _____ next week on Bangladesh Television.
  1. ক) telecast
  2. খ) telecasted
  3. গ) published
  4. ঘ) broadcasted
ব্যাখ্যা

টেলিভিশনে অনুষ্ঠান সম্প্রচারকে telecast বলে এবং radio তে অনুষ্ঠানের সম্প্রচারকে বলে broadcast. Publish শব্দটি বই বাঁ পত্রিকা প্রকাশনার ক্ষেত্রে ব্যবহৃত হয়।
- Will be থাকায় অর্থাৎ বাক্যের future tense এর গঠন passive হওয়ায় telecast এর past participle form হবে।
- telecast শব্দের present, past এবং past participle form একই হয়।

.
বিষাদ সিন্ধু কার রচনা?
  1. ক) কায়কোবাদ
  2. খ) মীর মশাররফ হোসেন
  3. গ) মোজাম্মেল হক
  4. ঘ) ইসমাইল হোসেন সিরাজী
ব্যাখ্যা

মীর মশাররফ হোসেন একজন ঔপন্যাসিক, নাট্যকার ও গদ্যরচয়িতা। তাঁর ছদ্মনাম 'গাজী মিয়া'।
- তিনি 'বিষাদসিন্ধু' নামক ঐতিহাসিক উপন্যাস রচনার জন্য খ্যাতি অর্জন করেছেন। এটি একটি ইতিহাস আশ্রিত উপন্যাস৷
- তাঁর রচিত প্রথম গ্রন্থ 'রত্নবতী'। এটি বাঙালি মুসলমান রচিত প্রথম উপন্যাস।
- তাছাড়া গাজী মিয়ার বস্তানী, উদাসীন পথিকের মনের কথা, তহমিনা ইত্যাদি তাঁর রচিত অন্যান্য উপন্যাস।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং লাইভ এমসিকিউ লেকচার

.
'নীলদর্পণ' নাটকটির বিষবস্তু কি?
  1. ক) নীলকরদের অত্যাচার
  2. খ) ভাষা আন্দোলন
  3. গ) অসহযোগ আন্দোলন
  4. ঘ) তে-ভাগা আন্দোলন
ব্যাখ্যা

নীল দর্পণ (১৮৬০) দীনবন্ধু মিত্রের নীলকর সাহেবদের নীল চাষিদের উপর বীভৎস অত্যচার অবলম্বনে রচিত নাটক।
এর ইংরেজি অনুবাদ করেন A Native ছদ্মনামে মাইকেল মধুসূদন দত্ত। অনুবাদটি ১৮৬১ সালে Nil Darpan or The Indigo Planting Mirror নামে প্রকাশিত হয়।
উৎসঃবাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর

.
'অসমাপ্ত আত্মজীবনী' কার রচিত গ্রন্থ?
  1. ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
  2. খ) শেখ হাসিনা
  3. গ) মওলানা আবদুল হামিদ খান ভাসানী
  4. ঘ) এ. কে. ফজলুল হক
ব্যাখ্যা

‘অসমাপ্ত আত্মজীবনী’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত তার প্রথম আত্মজীবনীমূলক বই।
২০১২ সালের জুন মাসে বইটি প্রথম প্রকাশিত হয়।
এটির ভূমিকা লিখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইংরেজি অনুবাদ করেছেন ড. ফকরুল আলম।
প্রকাশক ইউনিভার্সিটি প্রেস লিমিটেড। বর্তমান পর্যন্ত বইটি ১৪টি ভাষায় অনূদিত হয়েছে।
বঙ্গবন্ধু রচিত অপর দুটি বই হলো:
- ‘কারাগারের রোজনামচা’ (২০১৭)
- ‘আমার দেখা নয়াচীন’ (২০২০)।
(সূত্রঃ অসমাপ্ত আত্মজীবনী এবং দৈনিক ইত্তেফাক)

.
কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ?
  1. ক) সিংহাসন
  2. খ) ভাইবোন
  3. গ) কানাকানি
  4. ঘ) গাছপাকা
ব্যাখ্যা

যে সমাসে প্রত্যেকটি সমস্যমান পদের অর্থের প্রাধান্য থাকে, তাকে দ্বন্দ্ব সমাস বলে৷
যেমন - ভাই ও বোন - ভাইবোন, দোয়াত ও কলম = দোয়াত-কলম, মা ও বাবা = মা-বাবা।

সিংহ চিহ্নিত আসন = সিংহাসন (মধ্যপদলােপী কর্মধারয়)।
কানে কানে যে কথা = কানাকানি (ব্যতিহার বহুব্রীহি)।
গাছে পাকা = গাছপাকা (তৎপুরুষ সমাস)।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি

১০.
মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘আগুনের পরশমণি’ কার লেখা?
  1. ক) আমজাদ হোসেন
  2. খ) হুমায়ুন আহমেদ
  3. গ) শওকত ওসমান
  4. ঘ) সৈয়দ শামসুল হক
ব্যাখ্যা

কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস-
- আগুনের পরশমণি,
- অনিল বাগচির একদিন,
- সূর্যের দিন,
- শ্যামল ছায়া,
- জোছনা ও জননীর গল্প,
- ১৯৭১।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার

১১.
সার্কের সদর দপ্তর কোথায়?
  1. ক) ঢাকা
  2. খ) নয়াদিল্লী
  3. গ) কলম্বো
  4. ঘ) কাঠমান্ডু
ব্যাখ্যা
দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (SAARC- South Asian Association for Regional Cooperation) ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়।
সার্কের সদর দপ্তর নেপালের কাঠমুন্ডুতে অবস্থিত।
সার্কের বর্তমান সদস্য দেশ ৮ টি। সদস্য দেশগুলো হলো- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ, ও আফগানিস্তান (সর্বশেষ সদস্য)।
সার্কের বর্তমান মহাসচিব ইসালা রুয়ান ওরাকুন।
উৎসঃ সার্কের ওয়েবসাইট
১২.
মানূষের শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যায় কোন রোগে আক্রান্ত হলে?
  1. ক) কোভিড-১৯
  2. খ) জন্ডিস
  3. গ) এইডস
  4. ঘ) ধনুষ্টংকার
ব্যাখ্যা

AIDS রোগের সংক্রমণ করে থাকে এক ধরণের ভাইরাস, যার নাম Human Immunodeficiency Virus এবং একে সংক্ষেপে HIV বলা হয়।
HIV দেহের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে দেয়। এইডস রোগে আক্রান্ত ব্যক্তির রক্তের শ্বেতকনিকা ধ্বংস হয়। ফলে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা লোপ পায়।
উৎসঃ বিজ্ঞান বোর্ড বই, নবম-দশম শ্রেণি

১৩.
মুক্তিযুদ্ধচলাকালীন সমগ্র বাংলাদেশকে কয়টি সামরিক সেক্টরে ভাগ করা হয়েছিলো?
  1. ক) ৯ টি
  2. খ) ১৫ টি
  3. গ) ১৭ টি
  4. ঘ) ১১ টি
ব্যাখ্যা

যুদ্ধ পরিচালনার সুবিধার্থে মুজিবনগর সরকার ১৯৭১ সালের ১১ এপ্রিল সমগ্র বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করে।
এসব সেক্টরকে আবার ৬৪টি সাব সেক্টরে ভাগ করা হয়।
এছাড়া তিনটি বিগ্রেড ফোর্স গঠন করা হয়।
১০ নং সেক্টর ছিল একমাত্র নৌ সেক্টর যেখানে কোন নিয়মিত কমান্ডার ছিলো না।
(সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)

১৪.
বাংলাদেশ জাতিসংঘের -
  1. ক) ১৪৬ তম সদস্য
  2. খ) ১৩৬ তম সদস্য
  3. গ) ১২৬ তম সদস্য
  4. ঘ) ১১৬ তম সদস্য
ব্যাখ্যা
বাংলাদেশ ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪ সালে জাতিসংঘের ২৯তম অধিবেশনে ১৩৬ তম দেশ হিসেবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
উৎসঃ জাতিসংঘের ওয়েবসাইট।
১৫.
মুজিবনগরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম অস্থায়ী সরকার শপথ গ্রহণ করে কত তারিখে?
  1. ক) ১০ ই মার্চ
  2. খ) ১৭ ই এপ্রিল
  3. গ) ১৬ শে মার্চ
  4. ঘ) ১৭ ই মে
ব্যাখ্যা

• ১৯৭১ সালের ১৭ এপ্রিল আনুষ্ঠানিকভাবে মুজিবনগর সরকারের মন্ত্রিসভা শপথ গ্রহণ করে।
• এই সরকারের কাঠামো ছিল নিম্নরূপ-
- রাষ্ট্রপতিঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান;
- উপরাষ্ট্রপতিঃ সৈয়দ নজরুল ইসলাম;
- প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীঃ তাজউদ্দীন আহমদ;
- অর্থ, বাণিজ্য ও শিল্পমন্ত্রীঃ এম মনসুর আলী;
- স্বরাষ্ট্র, কৃষি, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রীঃ এ.এইচ.এম. কামরুজ্জামান,
- পররাষ্ট্র ও আইনমন্ত্রীঃ খন্দকার মোশতাক আহমেদ;
- প্রধান সেনাপতিঃ কর্নেল অবসরপ্রাপ্ত এম. এ. জি ওসমানী;
- চিফ অব স্টাফঃ কর্নেল (অব.) আব্দুর রব এবং
- ডেপুটি চিফ অব স্টাফ এবং বিমান বাহিনীর প্রধানঃ গ্রুপ ক্যাপ্টেন এ. কে. খন্দকার।
উৎসঃ পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।

১৬.
বাংলাদেশে সবচাইতে বেশি পাট উৎপন্ন হয় কোন জেলায়?
  1. ক) ফরিদপুর
  2. খ) রংপুর
  3. গ) জামালপুর
  4. ঘ) শেরপুর
ব্যাখ্যা

২০১৯-২০২০ অর্থবছরে দেশে মোট পাট উৎপাদন : ৬৮.১৯ লক্ষ বেল।
পাট উৎপাদনে শীর্ষ তিন জেলা:
- প্রথম : ফরিদপুর
- দ্বিতীয় : কুষ্টিয়া
- তৃতীয় : পাবনা।
(সূত্র: কৃষি পরিসংখ্যান গ্রন্থ-২০১৯ এবং অর্থনৈতিক সমীক্ষা-২০২০)

১৭.
জাতিসংঘ কোন বছর প্রতিষ্ঠিত হয়?
  1. ক) ১৯৪১
  2. খ) ১৯৪৫
  3. গ) ১৯৪৮
  4. ঘ) ১৯৪৯
ব্যাখ্যা

- ১৯৪৫ সালের ২৬শে জুন মার্কিন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে ৫০টি দেশ জাতিসংঘ সনদে স্বাক্ষর করে।
- ৫১তম দেশ হিসেবে পোল্যান্ড একই বছরের ১৫ অক্টোবর জাতিসংঘ সনদে স্বাক্ষর করে।
- ২৪ অক্টোবর ১৯৪৫ জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ আত্মপ্রকাশ করে।
- জাতিসংঘের সদরদপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে অবস্থিত।
(সূত্র: জাতিসংঘ ওয়েবসাইট)

১৮.
নিম্নের কোন দুর্যোগটি বাংলাদেশের জনগণের জীবিকা পরিবর্তনের ক্ষেত্রে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে?
  1. ক) ভূমিকম্প
  2. খ) সমুদ্রের জলস্তরের বৃদ্ধি
  3. গ) ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস
  4. ঘ) খরা ও বন্যা
ব্যাখ্যা

গ্রিনহাউজ প্রতিক্রিয়ার ফলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাবে। এতে করে মেরু অঞ্চলসহ অন্যান্য স্থানে সঞ্চিত থাকা বরফ গলতে শুরু করবে। যার কারণে সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাবে। ফলশ্রুতিতে বাংলাদেশসহ পৃথিবীর স্থলভাগের অনেক নিম্নভূমি সমুদ্রের পানিতে নিমজ্জিত হবে।
বিশ্বব্যাংকের সমীক্ষা অনুযায়ী ২০৫০ সালের মধ্যে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা ৩ ফুট বৃদ্ধি পেলে বাংলাদেশের ৩ কোটি মানুষ উদ্ভাস্তু হয়ে যাবে। ফলে মানুষের জীবিকা অর্জনে এটি দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে। 
সূত্রঃ নবম-দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ এবং এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা

১৯.
রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ কাকে বলা হয়?
  1. ক) রাজনীতি
  2. খ) বুদ্ধিজীবী সম্প্রদায়
  3. গ) সংবাদ মাধ্যম
  4. ঘ) যুবশক্তি
ব্যাখ্যা

- সংবাদমাধ্যম তথা গণমাধ্যমকে রাষ্ট্রের অঘোষিত চতুর্থ স্তম্ভ বা কলাম বা বিভাগ বলা হয়।
গণমাধ্যম রাষ্ট্রের তিনটি অঙ্গ তথা শাসন, আইন ও বিচার বিভাগকে নজরদারির মাধ্যম এবং জনগণের সাথে সরকারের যোগাযোগের অন্যতম মাধ্যম হিসেবে রাষ্ট্রের সুশৃঙ্খল পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

উৎসঃ গণযোগাযোগ তত্ত্ব ও প্রয়োগ : শায়ন্তী হায়দার ও সাইফুল সামিন

২০.
জাতিসংঘের স্থায়ী সদস্য -
  1. ক) জাপান , জার্মানি, ফ্রান্স , ব্রিটেন, কানাডা, যুক্তরাষ্ট্র
  2. খ) ফ্রান্স , রাশিয়া, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, চীন
  3. গ) যুক্তরাজ্য, জার্মানি, ব্রিটেন, ব্রাজিল, চীন
  4. ঘ) উত্তর কোরিয়া, পাকিস্তান, ভারত, ইসলায়েল, চীন
ব্যাখ্যা

- নিরাপত্তা পরিষদে উত্থাপিত যেকোন প্রস্তাব পাশের জন্যে নিরাপত্তা পরিষদের ৫টি স্থায়ী সদস্য রাষ্ট্রের প্রত্যেকটির সম্মতির প্রয়োজন হয়।
- এই ৫টি স্থায়ী সদস্য রাষ্ট্রের ভেটো ক্ষমতা রয়েছে।
দেশগুলো হলো:
- যুক্তরাষ্ট্র
- রাশিয়া
- চীন
- যুক্তরাজ্য ও
- ফ্রান্স।
(সূত্রঃ জাতিসংঘ ওয়েবসাইট)

২১.
What is the abbreviation of DWASA?
  1. ক) Water and Sewage Authority
  2. খ) Water Supply and Sewerage Authority
  3. গ) Dhaka Water Supply and Sewerage Authority
  4. ঘ) None
ব্যাখ্যা
DWASA - Dhaka Water Supply and Sewerage Authority
২২.
যদি তেলের মূল্য ২৫% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না?
  1. ক) ১৬%
  2. খ) ২০%
  3. গ) ২৫%
  4. ঘ) ২৪%
ব্যাখ্যা
২৫% বৃদ্ধিতে তেলের মূল্য ১২৫ টাকা
১২৫ টাকায় কমাতে হবে ২৫ টাকা
∴ ১০০ টাকায় কমাতে হবে (১০০×২৫)/১২৫
=২০ টাকা
২৩.
২ এর কত শতাংশ ৮ হবে?
  1. ক) ২০০
  2. খ) ৩০০
  3. গ) ৩৪৫
  4. ঘ) ৪০০
ব্যাখ্যা

২ এর ক% = ৮
বাঁ, ২ এর ক/১০০ = ৮
বাঁ, ক = (১০০ × ৮) / ২
বাঁ, ক = ৪০০

২৪.
নিচের কোন সংখ্যাটি বৃহত্তম?
  1. ক) ৬/১১
  2. খ) ৮/১৪
  3. গ) ৩/৫
  4. ঘ) ৫/৮
ব্যাখ্যা

৬/১১ = ০.৫৫
৮/১৪ = ০.৫৭
৩/৫ = ০.৬০
৫/৮ = ০.৬৩

২৫.
3/x + 4/(x+1) = 2 হলে x এর মান কত?
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
ব্যাখ্যা

3/x + 4/(x+1) = 2
⇒ (3x + 3 + 4x)/x(x+1) = 2
⇒ 7x + 3 = 2x2 + 2x
⇒ 2x2 + 2x - 7x - 3 = 0 
⇒ 2x2 - 5x -3 = 0
⇒ 2x2 - 6x + x - 3 = 0
⇒ 2x(x -3) + 1(x - 3) = 0
⇒ (x - 3)(2x + 1) = 0
∴ x = 3 [As, x ≠ -1/2]

২৬.
বার্ষিক শতকরা 10% হারে 1000 টাকার 2 বছর পর সরল ও চক্রবৃদ্ধির মুনাফার পার্থক্য কত?
  1. ক) ১১ টাকা
  2. খ) ১১.৫ টাকা
  3. গ) ১২ টাকা
  4. ঘ) ১০ টাকা
ব্যাখ্যা

চক্রবৃদ্ধি এবং সরল মুনাফার পার্থক্য = চক্রবৃদ্ধি মুনাফা - সরল মুনাফা
= {P(1 + r)n- P} - Pnr
= {1000(1 + 10%)- P} - 1000 × 2 × 10%
= {1000 × 1.21 - P} - 200
= {1210 - 1000} - 200
= 210 - 200
= 10

২৭.
যদি 2 × 3 = 812, 4 × 5 = 1620 হয় তবে 6 × 7 = ?
  1. ক) 2428
  2. খ) 2442
  3. গ) 42
  4. ঘ) 1214
ব্যাখ্যা

2 × 4 = 8, 3 × 4 = 12; 812
4 × 4 = 16, 5 × 4 = 20; 1620
6 × 4 = 24, 7 × 4 = 28; 2428

২৮.
১৭ সেমি, ১৫ সেমি ও ৮ সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজটি হবে -
  1. ক) সমবাহু
  2. খ) সমদ্বিবাহু
  3. গ) সমকোণী
  4. ঘ) স্থূলকোণী
ব্যাখ্যা

এখানে,
১৫ + ৮ = ২৮৯ = ১৭
আমরা জানি,
সমকোণী ত্রিভুজের অতিভুজ = ভূমি + লম্ব২ 
এখানে, ১৫ + ৮ = ১৭
∴ ১৭ সেমি, ১৫ সেমি, ৮ সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজটি হবে সমকোণী

২৯.
৩, ৭, ৪, ১৪, ৫, ২১, ৬ ধারার অষ্টম সংখ্যাটি কত হবে?
  1. ক) ৬
  2. খ) ৭
  3. গ) ২৮
  4. ঘ) ২৯
ব্যাখ্যা

এখানে দুটি ধারা বিদ্যমানঃ
৩, ৪, ৫, ৬; যেখানে প্রতি পদে ১ করে বৃদ্ধি পাচ্ছে
এবং, ৭, ১৪, ২১, ২৮; যেখানে প্রতি পদে ৭ করে বৃদ্ধি পাচ্ছে
অর্থাৎ, ধারাটির অষ্টম পদ হবে ২৮

৩০.
৭ / ? = ? / ৩৪৩
  1. ক) ৭
  2. খ) ৭৭
  3. গ) ৩৪৩
  4. ঘ) ৪৯
ব্যাখ্যা

আমরা জানি, ক্রমিক সমানুপাতে ১ম রাশি ✕ ৩য় রাশি = (২য় রাশি),
যেখানে, ১ম রাশি = ৭, ৩য় রাশি = ৩৪৩

(২য় রাশি) = ৭ × ৩৪৩
২য় রাশি = ৪৯

৩১.
টাকায় ৫টি মার্বেল বিক্রয় করায় ১২% ক্ষতি হয়। ১০% লাভ করতে হলে টাকায় কয়টি বিক্রয় করতে হবে?
  1. ক) ৪টি
  2. খ) ৩টি
  3. গ) ২টি
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা

১২% ক্ষতিতে বিক্রয়মূল্য = ১০০ - ১২ = ৮৮ টাকা
বিক্রয়মূল্য ৮৮ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ১ টাকা   ''      ''      = ১০০/৮৮ টাকা

আবার ১০% লাভে বিক্রয়মূল্য = ১০০ + ১০ = ১১০ টাকা
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১১০
    ''       ১     ''      ''       ''        = ১১০/১০০
    ''  ১০০/৮৮  ''     ''         ''     = (১১০×১০০) / (১০০×৮৮) = ১১০/৮৮

১১০/৮৮ টাকায় বিক্রয় করতে হবে ৫ টি মার্বেল
∴   ১         ''      ''        ''     '' = (৫×৮৮) / ১১০ = ৪ টি মার্বেল

৩২.
সিমেন্টে চুনের পরিমাণ কত?
  1. ক) ৪০ - ৫০%
  2. খ) ৫০ - ৬০%
  3. গ) ৬০ - ৭০%
  4. ঘ) ৭০ - ৭৫%
ব্যাখ্যা
সিমেন্টে বিভিন্ন উপাদানের সংযুক্তিঃ
৩৩.
কম্পিউটারের মূল মেমোরি তৈরি হয় কি দিয়ে?
  1. ক) অ্যালুমিনিয়াম
  2. খ) প্লাস্টিক
  3. গ) সিলিকন
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা
সিলিকন সাশ্রয়ী, সহজলভ্য ও অন্যান্য উপাদানের সাথে সহজে ব্যবহার করা যায় বলে কম্পিউটার চিপ, সিলিকন ডায়োড, মেমোরি এবং অন্যান্য ইলেকট্রনিকস সার্কিট তৈরীতে ব্যবহৃত হয়।
৩৪.
বৈদ্যুতিক ঘণ্টায় বিদ্যুতশক্তি কোন প্রকার শক্তিতে রূপান্তরিত হয়?
  1. ক) শব্দ শক্তিতে
  2. খ) আলোক শক্তিতে
  3. গ) তাপ শক্তিতে
  4. ঘ) রাসায়নিক শক্তিতে
ব্যাখ্যা

বৈদ্যুতিক ঘন্টায় বিদ্যুৎ শক্তি শব্দ শক্তিতে রূপান্তর হয়।
ব্যাটারিতে রাসায়নিক শক্তি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয়।
বৈদ্যুতিক মটরে বিদ্যুৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়।
বৈদ্যুতিক পাখার ক্ষেত্রে বৈদ্যুতিক শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়।
উৎসঃ পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
তাপ ইঞ্জিন তাপশক্তিকে যান্ত্রিকশক্তিতে রূপান্তরিত করে।
উৎসঃ নবম-দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞান বই (২০১৪ সংস্করণ)।

৩৫.
কোনটিতে ঋণাত্মক আধান থাকে?
  1. ক) ইলেকট্রন
  2. খ) নিউট্রন
  3. গ) প্রোটন
  4. ঘ) নিউক্লিয়াস
ব্যাখ্যা

ইলেক্ট্রন পরমাণুর একটি মূল কণিকা যার আধান বা চার্জ ঋণাত্মক বা নেগেটিভ।
প্রোটন ধণাত্মক আধানযুক্ত।
উৎসঃ রসায়ন নবম-দশম শ্রেণী

৩৬.
প্রথম শ্রেণির ইট ২৪ ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখলে উহার ওজনের কত অংশের বেশি পানি শোষণ করবে না?
  1. ক) ১/৬ অংশ
  2. খ) ১/৪ অংশ
  3. গ) ১/৩ অংশ
  4. ঘ) ১/২ অংশ
ব্যাখ্যা

- Water absorption capacity of first class brick is about 15 to 17% (Almost 1/6 portion) of its dry weight when immersed in water for 24 hour is allowed.
- Water absorption capacity of second class brick is little higher than first class bricks; it has about 18 to 20% (Almost 1/5 portion) of dry weight of bricks when immersed in water for 24 hour.
Link - (UNDP_Procurement_Notice]

৩৭.
পানি বরফে পরিণত হলে কি ঘটবে?
  1. ক) ঘনত্ব বেড়ে যায়
  2. খ) ভর কমে যায়
  3. গ) আয়তন বেড়ে যায়
  4. ঘ) আয়তনের পরিবর্তন ঘটবে না
ব্যাখ্যা
একই পরিমাণ পানি যখন বরফে পরিণত হয় তখন বরফের আয়তন বেড়ে যায়। সমপরিমাণ ওজনের বরফ পানির চেয়ে বেশি জায়গা দখল করে বলেই বরফ পানিতে ভাসে। বরফ পানিতে ভাসে কারণ বরফের তুলনায় পানির ঘনত্ব বেশি।
Source: britannica.com
৩৮.
যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে কী বলে?
  1. ক) দর্পণ
  2. খ) লেন্স
  3. গ) প্রিজম
  4. ঘ) বিম্ব
ব্যাখ্যা

যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে দর্পণ বলে।
দর্পণ প্রধানত দুই প্রকার।
যথা- সমতল দর্পণ ও গোলীয় দর্পণ।
গোলীয় দর্পন আবার ২ প্রকার, যথাঃ উত্তল ও অবতল দর্পণ।
উৎসঃ একাদশ-দ্বাদশ শ্রেণীর পদার্থ বিজ্ঞান (২য় পত্র) বোর্ড বই।

৩৯.
ঢাকা ওয়াসা কর্তৃক সরবরাহকৃত সুপেয় পানির উৎস হচ্ছে -
  1. ক) সারফেস ওয়াটার ও গ্রাউন্ড ওয়াটার
  2. খ) রেইন ওয়াটার
  3. গ) গ্রাউন্ড ওয়াটার
  4. ঘ) সারফেস ওয়াটার
ব্যাখ্যা

At present 87% of the supplied water is from ground water abstraction from Dhaka WASA's 605 deep tube wells. The remaining 13% water comes from surface water treatments.
Source: DWASA

৪০.
পানির ঘনত্ব -
  1. ক) 1 gm/cc
  2. খ) 1 gm/m
  3. গ) 1 cm/m2
  4. ঘ) 1 kg/m
ব্যাখ্যা
পানির ঘনত্ব ১ গ্রাম/মিলিলিটার (আসলে 4°C তাপমাত্রায় এই মানটা ১ এর চেয়ে একটু কম, ০.৯৯৯৮৩৯৫ g/ml) অথবা ১ গ্রাম/কিউবিক সেন্টিমিটার (1 g/cm3)
৪১.
যে যন্ত্রের সাহায্যে বায়ুমণ্ডলের চাপ নির্ণয় করা হয় তার নাম -
  1. ক) টোনোমিটার
  2. খ) অ্যাভোমিটার
  3. গ) ওহমমিটার
  4. ঘ) ব্যারোমিটার
ব্যাখ্যা

টোনোমিটার - ধ্বনির প্রবাহ মাপার যন্ত্র
অ্যাভোমিটার - তড়িৎ মাপার যন্ত্র
ওহমমিটার - তড়িৎ রোধ মাপার যন্ত্র 
ব্যারোমিটার - বায়ুমণ্ডলের চাপ মাপার যন্ত্র

৪২.
পারদের আপেক্ষিক গুরুত্ব কত?
  1. ক) ১৩.৬
  2. খ) ০.৮
  3. গ) ১
  4. ঘ) ৬৫
ব্যাখ্যা

আপেক্ষিক গুরুত্ব বলতে কোন বস্তুর ঘনত্ব এবং অন্য একটি প্রসঙ্গ বস্তুর ঘনত্বের অনুপাত অথবা কোন বস্তুর ভর এবং একই আয়তনের অন্য একটি বস্তুর ভরের অনুপাতকে বোঝায়।
পারদের আপেক্ষিক গুরুত্ব ১৩.৬  এর অর্থ হচ্ছে একই পরিমাণ আয়তনের পানির চেয়ে পারদ ১৩.৬ গুণ বেশি ভারী।

৪৩.
পানিতে অম্লতার সাধারণ কারণ -
  1. ক) কার্বন-ডাই-অক্সাইড
  2. খ) নাইট্রোজেন
  3. গ) অক্সিজেন
  4. ঘ) হাইড্রোজেন
ব্যাখ্যা
পানিতে কার্বন-ডাই-অক্সাইড দ্রবীভূত হয়ে কার্বনিক এসিড (H2CO3) গঠন করে যা পানিতে হাইড্রোজেন আয়ন প্রদান করে।
৪৪.
একটি ইলেকট্রিক ডিভাইস যা ডিসিকে বাধা দেয় কিন্তু এসিকে অনুমতি দেয় তাকে বলা হয় -
  1. ক) রেক্টিফায়ার
  2. খ) ইন্ডাক্টর
  3. গ) ক্যাপাসিটর
  4. ঘ) ট্রান্সডিউসার
ব্যাখ্যা
ক্যাপাসিটর একটি ইলাস্টিক পর্দার মত কাজ করে, যেখানে DC current বাধাপ্রাপ্ত হয় কিন্তুAC current চলাচল করতে পারে।
DC বাধাপ্রাপ্ত হওয়ার কারণ এটার কোনো ফ্রিকোয়েন্সি নেই কিন্তু AC current-এর ফ্রিকোয়েন্সি আছে।
Source: researchgate
৪৫.
তামা ও দস্তার মিশ্রণের ফলে সৃষ্ট সংকর ধাতু -
  1. ক) Babbitt Metal
  2. খ) Brass
  3. গ) Moncem Metal
  4. ঘ) Bronze
ব্যাখ্যা
গলিত জিঙ্কের (Zn) সাথে তামা (Cu) মিশিয়ে পিতল (Brass) তৈরী করা হয়৷
ব্রোঞ্জ তৈরী করার জন্য তামার সাথে টিন মেশাতে হয়৷
৪৬.
যদি একটি তামার তারের ব্যাস দ্বিগুণ করা হয় তবে এর কারেন্ট বহন করার ক্ষমতা -
  1. ক) চতুর্গুণ বৃদ্ধি পায়
  2. খ) দ্বিগুণ বৃদ্ধি পায়
  3. গ) অর্ধেক হ্রাস পায়
  4. ঘ) এক-চতুর্থাংশ হ্রাস পায়
ব্যাখ্যা
একটি তামার তারের ব্যাস দ্বিগুণ করা হলে এর রোধ এক-চতুর্থাংশ হয় এবং এর কারেন্ট বহন করার ক্ষমতা চারগুণ হয়।
৪৭.
নিচের কোনটি ধাতু?
  1. ক) আয়োডিন
  2. খ) পারদ
  3. গ) ক্লোরিন
  4. ঘ) ওজোন
ব্যাখ্যা

• পারদ একমাত্র ধাতু যা স্বাভাবিক তাপমাত্রায় তরল অবস্থায় থাকে।
• এর পারমাণবিক সংখ্যা ৮০ এবং গলনাঙ্ক প্রায় ৩৮.৮৩° সেলসিয়াস।
• তাই এটি স্বাভাবিক তাপমাত্রায় তরল অবস্থায় থাকে।
উৎসঃ রসায়ন বিজ্ঞান, নবম-দশম শ্রেণি