পরীক্ষা আর্কাইভ

livemcq

পরীক্ষাlivemcqতারিখতারিখ অনির্ধারিত
মোট প্রশ্ন১১
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

livemcq

livemcq · তারিখ অনির্ধারিত · ১১ প্রশ্ন

.
আন্তর্জাতিক অপরাধ আদালতের বর্তমান (অক্টোবর, ২০২৩) প্রেসিডেন্টের নাম কী?
  1. ফাতাউ বেনসোডা
  2. পিওতর হফমানস্কি
  3. রোমানাম জেলেনস্কি
  4. হফম্যান সন
সঠিক উত্তর:
পিওতর হফমানস্কি
উত্তর
সঠিক উত্তর:
পিওতর হফমানস্কি
ব্যাখ্যা
আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি):
- ১৯৯৮ সালের ১৭ জুলাই স্বাক্ষরিত রোম চুক্তির মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ আদালত প্রতিষ্ঠিত হয়।
- ১ জুলাই, ২০০২ সালে রোম চুক্তি কার্যকর হবার মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ আদালত যাত্রা শুরু করে।
- এর সদরদপ্তর নেদারল্যান্ডের হেগে অবস্থিত।
- এই আদালত সাধারণত গণহত্যা, যুদ্ধাপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ ইত্যাদি অপরাধের জন্য দায়ীদের অভিযুক্ত করে থাকে।
- এর সদস্য রাষ্ট্র ১২৩টি।
- এর প্রেসিডেন্টের নাম পিওতর হফমানস্কি।

উৎস: International Criminal Court ওয়েবসাইট।
.
'হাওর কন্যা' বলা হয় -
  1. কিশোরগঞ্জ
  2. নেত্রকোনা
  3. সুনামগঞ্জ
  4. পাবনা
সঠিক উত্তর:
সুনামগঞ্জ
উত্তর
সঠিক উত্তর:
সুনামগঞ্জ
ব্যাখ্যা
হাওর কন্যা:
- সুনামগঞ্জ, দ্য ডটার অব হাওর কন্যা' নামে ব্র্যান্ডিং হচ্ছে সুনামগঞ্জের লোকসংস্কৃতি ও পর্যটন শিল্প।
- দেশের ৬টি জেলাকে ব্র্যান্ডিং করার পরিকল্পনার অংশ হিসেবে দ্য ডটার অব হাওর কন্যা নামে ব্র্যান্ডিং হয় সুনামগঞ্জ।
- বৈষ্ণব কবি রাধারমণ, মরমি কবি হাসন রাজা, বাউল সম্রাট শাহ আব্দুল করিমের মতো মরমি কবি ও বাউলের হৃদয়স্পর্শী অনেক সঙ্গীতের সৃষ্টি হয়েছে এখানে।
- টাঙ্গুয়ার হাওরের প্রাকৃতিক সৌন্দর্য, তাহিরপুর সীমান্তের লাউড়ের গড়ের বারেকের টিলা, শাহ আরেফিনের (রহ.) মাজার, রাজারগাঁওয়ের অদ্বৈত প্রভুর মন্দিরসহ পুরো হাওরের রূপ-সৌন্দর্যকে ব্র্যান্ডিং করার পরিকল্পনা গ্রহণ করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এ টু আই প্রোগ্রাম বিভাগ।
- 'সুনামগঞ্জ, দ্য ডটার অব হাওর কন্যা' বাংলায় যেটি হবে 'হাওর কন্যা সুনামগঞ্জ'।

উৎস: ১০ জানুয়ারি, ২০১৭, সমকাল। 
.
টিভি-০০৫ (টেট্রাভ্যালেন্ট) কোন রোগের টিকা?
  1. ডেঙ্গু
  2. যক্ষ্মা
  3. ম্যালেরিয়া
  4. কোভিড
সঠিক উত্তর:
ডেঙ্গু
উত্তর
সঠিক উত্তর:
ডেঙ্গু
ব্যাখ্যা
টিভি-০০৫:
- টিভি-০০৫ (টেট্রাভ্যালেন্ট) ডেঙ্গু রোগের টিকা।
- ডেঙ্গু ভাইরাসের চারটি ধরন: ডেন-১, ডেন-২, ডেন-৩ ও ডেন-৪।
- বাংলাদেশে প্রথমবারের মতো ডেঙ্গু রোগের টিকার সফল পরীক্ষা হয়েছে।
- আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) ও যুক্তরাষ্ট্রের ভার্মন্ট বিশ্ববিদ্যালয়ের (ইউভিএম) লার্নার কলেজ অব মেডিসিনের গবেষকেরা এই টিকার সফল পরীক্ষা করেছেন। 
- টিকার পরীক্ষামূলক প্রয়োগে দেখা গেছে, চারটি ধরনের বিরুদ্ধেই এই টিকা অ্যান্টিবডি তৈরিতে সাফল্য দেখিয়েছে।
- এই টিকার নাম দেওয়া হয়েছে টিভি-০০৫ (টেট্রাভ্যালেন্ট)।

উৎস: ২৭ সেপ্টেম্বর, ২০২৩, প্রথম আলো।
.
'বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ' কোন দেশের প্রস্তাবিত উদ্যোগ?
  1. জাপান
  2. চীন
  3. উত্তর কোরিয়া
  4. ভারত
সঠিক উত্তর:
চীন
উত্তর
সঠিক উত্তর:
চীন
ব্যাখ্যা
বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ (জিডিআই):
- জিডিআই হচ্ছে মূলত স্বাস্থ্য, শিক্ষা ও ডিজিটাল অর্থনীতিকে ঘিরে উন্নয়ন সহযোগিতার উদ্যোগ।
- 'বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ' চীনের প্রস্তাবিত।
- মূলত জিডিআইতে উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

উল্লেখ্য,
- প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বৈশ্বিক উন্নয়ন উদ্যোগে (গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভন-জিডিআই) বাংলাদেশকে যুক্ত করতে চায় চীন।
- স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ মোকাবিলা, সংযুক্তির জন্য যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন, ডিজিটাল অর্থনীতিসহ আটটি ক্ষেত্রকে অগ্রাধিকার দিয়ে জিডিআইয়ে অন্তর্ভুক্তির বিষয়ে বাংলাদেশের সঙ্গে শিগগিরই সমঝোতা স্মারক (এমওইউ) সই করতে চায় দেশটি।

উৎস: ২৭ সেপ্টেম্বর, ২০২৩, প্রথম আলো।
.
সাবমেরিন ‘হাইকুন’ কোন দেশের তৈরি?
  1. সংযুক্ত আরব আমিরাত
  2. উত্তর কোরিয়া
  3. জাপান
  4. তাইওয়ান
সঠিক উত্তর:
তাইওয়ান
উত্তর
সঠিক উত্তর:
তাইওয়ান
ব্যাখ্যা
সাবমেরিন ‘হাইকুন':
- সাবমেরিন ‘হাইকুন’ তাইওয়ানের তৈরী সাবমেরিন।
- চীনের আক্রমণ থেকে নিজেদের উপকূল রক্ষা করতে প্রথমবারের মতো ঘরোয়া সাবমেরিন তৈরি করছে তাইওয়ান।
- দেশটির প্রেসিডেন্ট সাই ইং ওয়েন বন্দর নগরী কাওশিউং-এ এটির উদ্বোধন করেন।
- সাবমেরিনটি ২০২৪ সালের শেষের দিকে নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হবে।
- ডিজেল এবং বিদ্যুৎ চালিত এই সাবমেরিনটি তৈরিতে ১.৫৪ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে।
- সাবমেরিনটির নাম দেওয়া হয়েছে ‘হাইকুন’।

উল্লেখ্য,
- তাইওয়ান নিজেদের স্বাধীন দেশ হিসেবে দাবি করে।
- এই ভূখণ্ডের সবকিছু থাকার পরও জাতিসংঘের স্বীকৃতি নেই।
- আর চীন এই এলাকাকে নিজেদের অংশ মনে করে।

উৎস: ২৮ সেপ্টেম্বর, ২০২৩, সমকাল। [link]
.
দেশে প্রথমবারের মতো পিতৃত্বকালীন ছুটি চালু করে কোন বিশ্ববিদ্যালয়?
  1. রবীন্দ্র বিশ্ববিদ্যালয়
  2. রাজশাহী বিশ্ববিদ্যালয়
  3. ঢাকা বিশ্ববিদ্যালয়
  4. খুলনা বিশ্ববিদ্যালয়
সঠিক উত্তর:
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়
উত্তর
সঠিক উত্তর:
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়
ব্যাখ্যা
পিতৃত্বকালীন ছুটি:
- বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে প্রতিষ্ঠিত সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয় মাতৃত্বকালীন ছুটির পাশাপাশি পিতৃত্বকালীন ছুটি চালু করেছে।
- ২৬ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে বিশ্ববিদ্যালয়ের ২৪তম সিন্ডিকেট সভায় পিতৃত্বকালীন ছুটির বিধান অনুমোদন দেওয়া হয়েছে।
- নিয়ম অনুযায়ী, একজন শিক্ষক ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি পাবেন।
- সর্বোচ্চ দুই সন্তানের জন্য পিতৃত্বকালীন ছুটি পাওয়া যাবে।
- শিক্ষা ছুটিতে থাকাকালীন যেসব সুবিধা পাওয়া যায়, পিতৃত্বকালীন ছুটিতেও সেসব সুবিধা পাওয়া যাবে।

উৎস: ২ অক্টোবর, ২০২৩, প্রথম আলো।
.
‘টেরিটোরিয়াল ওয়াটারস অ্যান্ড মেরিটাইম জোনস অ্যাক্ট, ১৯৭৪’ কে প্রণয়ন করেন?
  1. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
  2. শেখ হাসিনা
  3. দিতমীর বুশানি
  4. এ কে আব্দুল মোমেন
সঠিক উত্তর:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
উত্তর
সঠিক উত্তর:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
ব্যাখ্যা
টেরিটোরিয়াল ওয়াটারস অ্যান্ড মেরিটাইম জোনস অ্যাক্ট, ১৯৭৪:
- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে বঙ্গোপসাগরের সামুদ্রিক সম্পদের উপর বাংলাদেশের মানুষের সার্বভৌমত্ব ও সার্বভৌম অধিকার প্রতিষ্ঠা এবং সমুদ্র সম্পদ অনুসন্ধান ও আহরণের নিমিত্ত ‘Territorial Waters and Maritime Zones Act, 1974’ প্রণয়ন করেন।
- পরবর্তীতে, ১৯৮২ সালে United Nations Convention on the Law of the Sea (UNCLOS, 1982) জাতিসংঘে পাশ হয়।
- এরই ধারাবাহিকতায়, UNCLOS, 1982, আন্তর্জাতিক আইনসমূহ এবং সমুদ্রসীমা নির্ধারণ সংক্রান্ত মামলার রায়সমূহের যথাযথ প্রতিফলনের নিমিত্ত ‘Territorial Waters and Maritime Zones Act, 1974’ আইনটিকে অধিকতর সংশোধনপূর্বক ‘Territorial Waters and Maritime Zones (Amendment) Act, 2021’- এর খসড়া প্রস্তুত করা হয় এবং পরবর্তীতে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভোটিং গ্রহণ করা হয়।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
.
দেশের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ডিজিটাল সনদ পেতে যাচ্ছে -
  1. ঢাকা বিশ্ববিদ্যালয়
  2. রাজশাহী বিশ্ববিদ্যালয়
  3. বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়
  4. শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
সঠিক উত্তর:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
উত্তর
সঠিক উত্তর:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
ব্যাখ্যা
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়:
- দেশের প্রথম শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে ডিজিটাল সনদের যুগে প্রবেশ করতে যাচ্ছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
- স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষার্থীদের ডিজিটাল সনদপত্র প্রদানের এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
- ২৬ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে দুই প্রতিষ্ঠানের মধ্যে এ নিয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
- দেশের একমাত্র ডিজিটাল সনদ প্রত্যয়নকারী কর্তৃপক্ষ ‘রিলিফ ভ্যালিডেশন লিমিটেড সার্টিফায়িং অথরিটির (আরভিএল সিএ)’ সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে শাহজালাল বিশ্ববিদ্যালয়।
- এর মাধ্যমে শিক্ষার্থীরা ডিজিটাল সনদের জন্য অনলাইনে আবেদন, উত্তোলন, ডিজিটাল স্বাক্ষরিত অনন্য পরিচয় বহনকারী সনদ পাবেন।
- আন্তর্জাতিক মানের সাইবার নিরাপত্তা ব্যবস্থায় ২০১৭-১৮ শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থীরা এই ই-সাইন সনদের আওতায় আসবে।

উৎস: ২৬ সেপ্টেম্বর, ২০২৩, কালবেলা। [link]
.
চিকিৎসাবিজ্ঞানে 'নোবেল পুরস্কার ২০২৩' লাভ করেন -
  1. সোয়ান্তে প্যাবো
  2. আরডেম পাটাপৌটিয়ান
  3. ক্যাটালিন কারিকো
  4. ডেভিড জুলিয়াস
সঠিক উত্তর:
ক্যাটালিন কারিকো
উত্তর
সঠিক উত্তর:
ক্যাটালিন কারিকো
ব্যাখ্যা
চিকিৎসাবিজ্ঞানে 'নোবেল পুরস্কার ২০২৩':
- চিকিৎসাবিজ্ঞানে অবদান রাখায় যৌথভাবে 'নোবেল পুরস্কার ২০২৩' জিতেছেন দুই বিজ্ঞানী।
- তারা হলেন ক্যাটালিন কারিকো এবং ড্রু ওয়েইসম্যান।
- ২ অক্টোবর, ২০২৩ তারিখে সুইডেনের নোবেল অ্যাসেমব্লি অ্যাট ক্যারোলিনস্কা ইন্সটিটিউট তাদের নাম ঘোষণা করেন।
- ক্যাটালিন কারিকো এবং ড্রু ওয়েইসম্যানকে তাদের নিউক্লিওসাইড বেস পরিবর্তন সংক্রান্ত আবিষ্কারের জন্য, যা কোভিড-১৯ এর বিরুদ্ধে কার্যকর এমআরএনএ ভ্যাকসিনের কার্যক্ষমতা বিকাশকে সক্ষম করেছে’ নোবেল পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়।

অন্যদিকে -
- চিকিৎসাবিজ্ঞানে 'নোবেল পুরস্কার ২০২২' লাভ করেন সোয়ান্তে প্যাবো।
- চিকিৎসাবিজ্ঞানে ২০২১ সালের নোবেল পুরস্কার জিতেছেন মার্কিন বিজ্ঞানী ডেভিড জুলিয়াস এবং আরডেম পাটাপৌটিয়ানকে।

উল্লেখ্য,
- প্রতি বছর বিজ্ঞান, সাহিত্য ও শান্তিতে বিশেষ অবদানের জন্য ছয়টি ক্যাটাগরিতে নোবেল পুরস্কার দেওয়া হয়ে থাকে।
- চিকিৎসাবিজ্ঞান ক্যাটাগরি দিয়ে জয়ীদের নাম ঘোষণা করে নোবেল কমিটি।
- নোবেল শান্তি পুরস্কার ঘোষণা হয় নরওয়ে থেকে।
- সাহিত্য ও অর্থনীতির মতো অন্য পুরস্কারগুলো সুইডেন থেকে ঘোষণা করা হয়।
- ১৯০৫ সালে নোবেল পুরস্কার প্রদান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত চিকিৎসা ক্ষেত্রে ১০৯ বার নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।

উৎস: ২ অক্টোবর, ২০২৩, যুগান্তর।
১০.
সিলেট জেলায় বাণিজ্যিকভাবে কফি চাষ শুরু হয় কখন থেকে?
  1. ২০২০ সাল
  2. ২০২১ সাল
  3. ২০২২ সাল
  4. ২০২৩ সাল
সঠিক উত্তর:
২০২১ সাল
উত্তর
সঠিক উত্তর:
২০২১ সাল
ব্যাখ্যা
সিলেটের টিলায় টিলায় কফি চাষ:
- সিলেটের একসময়ের অনাবাদি টিলাগুলোতে কফি চাষ শুরু হয়েছে।
- প্রবাসী থেকে শুরু করে স্থানীয় উদ্যোক্তারা নিজেদের টিলায় বাণিজ্যিকভাবে কফি চাষে উদ্যোগী হয়েছেন। 
- সিলেট জেলায় বাণিজ্যিকভাবে কফি চাষ শুরু হয় ২০২১ সালে।
- এ পর্যন্ত গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, ফেঞ্চুগঞ্জ ও জৈন্তাপুর উপজেলার প্রায় ২০ হেক্টর টিলাশ্রেণি জমিতে কফি চাষ করা হয়েছে।
- অ্যারাবিকা ও রোবাস্টা জাতের কফি এখানে চাষাবাদ হয়েছে।

উৎস: ১ অক্টোবর , ২০২৩, প্রথম আলো।
১১.
আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা কত সালে নোবেল পুরস্কার লাভ করেন?
  1. ১৯৫৭ সালে
  2. ১৯৯৭ সালে
  3. ২০০০ সালে
  4. ২০০৫ সালে
সঠিক উত্তর:
২০০৫ সালে
উত্তর
সঠিক উত্তর:
২০০৫ সালে
ব্যাখ্যা
আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা:
- আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) এর পূর্ণরূপ: International Atomic Energy Agency.
- বিশ্বে পরমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার এবং সামরিক উদ্দেশ্যে এর ব্যবহার রোধকল্পে কাজ করে থাকে।
- সংস্থাটি ১৯৫৭ সালের ২৯ জুলাই প্রতিষ্ঠিত হয়।
- এর সদর দপ্তর অস্ট্রিয়ার ভিয়েনায় অবস্থিত।
- এটির কাজ: পরমাণু শক্তির নিরাপদ, সুরক্ষিত ও শান্তিপূর্ণ ব্যবহারের প্রসার।
- জাতিসংঘের সঙ্গে সম্পৃক্ততা থাকলেও সংস্থাটি স্বাধীন এবং এটি বাৎসরিকভাবে জাতিসংঘ সাধারণ পরিষদের কাছে রিপোর্ট করে।
- সংস্থাটি ২০০৫ সালে আইএইএ এবং এর সাবেক মহাপরিচালক মোহাম্মদ এল বারাদি যৌথভাবে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন। 

উৎস: International Atomic Energy Agency ওয়েবসাইট।