পরীক্ষা আর্কাইভ

GKPedia - বাংলাদেশ বিষয়াবলি

পরীক্ষাGKPedia - বাংলাদেশ বিষয়াবলিতারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন
সিলেবাস
পরীক্ষা – ১০ টপিক: বাংলাদেশ বিষয়াবলী: শিল্প ও বাণিজ্য শিল্প খাতের অন্তর্ভুক্ত অধিদপ্তরসমূহ ও সংস্থা/কর্পোরেশন রাজস্বনীতি ও ব্যবস্থাপনা , বাংলাদেশের বিভিন্ন শিল্প [পোশাক, চামড়া, কাগজ, পাট, সার, চিনি প্রভৃতি] খনিজ সম্পদ ও যোগাযোগ ব্যবস্থা (সড়ক, রেল, স্থল) [Live Class - 15 & 16 মেন্টর: জন রানা] এছাড়াও [Live Class - 7 ক্লাস মেন্টর: তপন ভট্টাচার্য]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

GKPedia - বাংলাদেশ বিষয়াবলি

GKPedia - বাংলাদেশ বিষয়াবলি · তারিখ অনির্ধারিত · প্রশ্ন

.
কর্ণফুলী পেপার মিল- এর প্রধান কাঁচামাল নিচের কোনটি?
  1. বাঁশ
  2. আখের ছোবড়া
  3. নল খাগড়া
  4. ধানের খড়
সঠিক উত্তর:
বাঁশ
উত্তর
সঠিক উত্তর:
বাঁশ
ব্যাখ্যা
• কর্ণফুলী কাগজ কল:
- এটা সর্ব প্রথম ও বৃহত্তম কাগজকল।
- ১৯৫৩ সালে রাঙ্গামাটি জেলার চন্দ্রঘোনা নামক স্থানে কর্ণফুলী নদীর তীরে এ কলটি প্রতিষ্ঠিত হয়।
- এর প্রধান কাচাঁমাল: বাঁশ ও নরম কাঠ।

এছাড়াও, 
- খুলনা নিউজপ্রিন্ট কারখানা: ১৯৫৯ সালে খুলনার খালিশপুরে এ কারখানাটি প্রতিষ্ঠিত হয়।
- এটা দেশের দ্বিতীয় বৃহত্তম কাগজ কল।
- উত্তরবঙ্গ কাগজ কল: এটি দেশের তৃতীয় বৃহত্তম কাগজ কল।
- ১৯৬৯ সালে পাবনার পাকশীতে পদ্মা নদীর তীরে এ কলটি প্রতিষ্ঠিত হয়।
- সিলেট মন্ড ও কাগজ কল: ছাতকের সুরমা নদীর তীরে কারখানটি অবস্থিত।
- এছাড়া নারায়ণগঞ্জের মেঘনা ঘাটের নিকট বসুন্ধরা, মাগুরা ও শাহজালাল নামে কাগজ কল রয়েছে।
- খুলনা হার্ডবোর্ড মিল: ১৯৬৬ সালে খুলনার খালিশপুরে খুলনা হার্ডবোর্ড মিল প্রতিষ্ঠিত হয়।

উৎস: বিসিসিআই এবং অর্থনৈতিক ভূগোল।
.
বিলোনিয়া স্থল বন্দর কোথায় অবস্থিত?
  1. ফেনী
  2. সিলেট
  3. সুনামগঞ্জ
  4. ব্রাহ্মণবাড়িয়া
সঠিক উত্তর:
ফেনী
উত্তর
সঠিক উত্তর:
ফেনী
ব্যাখ্যা
• বিলোনিয়া স্থল বন্দর:
- বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত;
- ফেনী জেলার পরশুরাম উপজেলার বিলোনিয়া সীমান্তে অবস্থিত।
- এর বিপরীতে ভারতের ত্রিপুরা রাজ্যের মুহুরীঘাট এলসিএস রয়েছে;  
- ২৩ ফেব্রুয়ারি ২০০৯ তারিখ বিলোনিয়া শুল্ক স্টেশনকে স্থলবন্দর ঘোষণা করা হয়; 
- ১৯ ডিসেম্বর ২০২২ তারিখ বন্দরের অপারেশনাল কার্যক্রম শুরু হয়;
- রাজধানী ঢাকা হতে বিলোনিয়া স্থলবন্দরের দূরত্ব প্রায় ১৫৬ কি.মি.। 

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
.
পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার নৌ-টার্মিনাল কোথায় অবস্থিত?
  1. ঢাকা
  2. চট্টগ্রাম
  3. খুলনা
  4. রাজশাহী
সঠিক উত্তর:
ঢাকা
উত্তর
সঠিক উত্তর:
ঢাকা
ব্যাখ্যা
• পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল:
- দেশের প্রথম অভ্যন্তরীণ কন্টেইনার নৌ-টার্মিনাল: পানগাঁও, কেরাণীগঞ্জ, ঢাকা।
- ২০১৩ সালের ৭ নভেম্বর বুড়িগঙ্গা নদীর তীরে টার্মিনালটি চালু করা হয়।
- এটি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ যৌথভাবে নির্মাণ ও চালু করে।
- টার্মিনালে প্রায় ৩৫০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে।

• নির্মাণের প্রেক্ষাপট:
- দেশের ৯০ শতাংশের বেশি আমদানি-রপ্তানি বাণিজ্য চট্টগ্রাম সমুদ্রবন্দর দিয়ে পরিচালিত হয়।
- এর মধ্যে ৭০ শতাংশ কন্টেইনারজাত পণ্য ঢাকায় আসে।
- অধিকাংশ কন্টেইনার পরিবহন সড়ক ও রেলপথে সম্পন্ন হয়।
- নৌপথে কন্টেইনারজাত পণ্য পরিবহনের কোন ব্যবস্থা এতদিন ছিল না, ফলে এ টার্মিনাল নির্মাণের প্রয়োজন হয়।

• সুবিধাসমূহ:
- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ হ্রাস পাবে।
- সড়কপথের রক্ষণাবেক্ষণের ব্যয় হ্রাস পাবে।
- পরিবহন ব্যয় হ্রাস পাওয়ায় ভোক্তা পর্যায়ে পণ্যমূল্যও কমবে।
- নৌপথে পণ্য পরিবহন সাশ্রয়ী, হরতাল, অবরোধ ও যানজটমুক্ত হবে।
- বিশেষভাবে পোশাকশিল্প মালিকগণ এই টার্মিনালের মাধ্যমে সর্বাধিক লাভবান হবেন।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন এবং প্রথম আলো।

.
নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেড রাষ্ট্রীয়করণ করা হয় কবে?
  1. ১৯৪৭ সালে
  2. ১৯৩৩ সালে
  3. ১৯৬৫ সালে
  4. ১৯৪৫ সালে
সঠিক উত্তর:
১৯৬৫ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৬৫ সালে
ব্যাখ্যা
• নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেড: 
- অবস্থান: গোপালপুর, লালপুর, নাটোর,
- প্রতিষ্ঠাকাল: ১৯৩৩ সালে,
- রাষ্ট্রীয়করণ: ১৯৬৫ সালে।
- অনুমোদিত জনবল: ১,২৩৮ জন।
- বর্তমানে কর্মরত: ৯৭০ জন।
- ট্রেনিং কমপ্লেক্স: ১টি।
- উৎপাদন তথ্য (সর্বশেষ মৌসুম): 
- নিজস্ব খামার থেকে আখ সংগ্রহ: ৩৪,০০০ মেট্রিক টন,
- মোট আখ মাড়াই: ২,৫৯,৩১২ মেট্রিক টন,
- উৎপাদন হয়েছে: ১৯,৯৬৩.৭০ মেট্রিক টন।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
.
বাংলাদেশে কবে প্রথম গ্যাস উত্তোলন শুরু হয়?
  1. ১৯৫৫ সালে
  2. ১৯৫৭ সালে
  3. ১৯৬৭ সালে
  4. ১৯৭২ সালে
সঠিক উত্তর:
১৯৫৭ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৫৭ সালে
ব্যাখ্যা
• বাংলাদেশের গ্যাসক্ষেত্র:
- বাংলাদেশে প্রথম গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয় ১৯৫৫ সালে সিলেট জেলার হরিপুরে।
- এই গ্যাসক্ষেত্র থেকে প্রথম গ্যাস উত্তোলন শুরু হয় ১৯৫৭ সালে।
- ২৮তম গ্যাসক্ষেত্র জকিগঞ্জ গ্যাসক্ষেত্র, সিলেট জেলার জকিগঞ্জ উপজেলায়।
- সর্বশেষ গ্যাসক্ষেত্র ভোলার ইলিশা-১। [মে,২০২৫]
- এটি অনুসন্ধান করে, (বাপেক্স)।
- এটি দেশের ২৯তম গ্যাসক্ষেত্র। 

উৎস: অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ এবং প্রথম আলো।
.
চামড়া শিল্প মালিকদের জোটের নাম কী?
  1. টোয়াব
  2. নোয়াব
  3. বিটিএ
  4. কোয়াব
সঠিক উত্তর:
বিটিএ
উত্তর
সঠিক উত্তর:
বিটিএ
ব্যাখ্যা
বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (বিটিএ):
- চামড়া শিল্প মালিকদের জোটের নাম বিটিএ।

- বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (বিটিএ) হলো বাংলাদেশের ট্যানারি শিল্পের একটি অলাভজনক সংস্থা।
- এই সংগঠনটি দেশের ট্যানারি শিল্পের পক্ষে দৃঢ়ভাবে অবস্থান নেয়,
- সদস্যদের স্বার্থে নীতিগত সংস্কারের পক্ষে কাজ করে এবং গোটা চামড়া খাত তথা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে।

•প্রধান উদ্দেশ্য:
- এই সংস্থাটি প্রতিষ্ঠার মূল লক্ষ্য হলো:
- বাংলাদেশের ট্যানিং শিল্পকে সুরক্ষা প্রদান,
- প্রচারণা চালানো, এবং
- উন্নয়ন সাধন।

• বিটিএ-এর মোট ৮০৯ জন সদস্য রয়েছে, যা দুই ভাগে বিভক্ত:
- সাধারণ সদস্য (General Members):
- সংখ্যা: ১৭০ জন,
- এরা দেশের বিভিন্ন অঞ্চলে ট্যানারি কারখানার মালিক, প্রধানত ঢাকায় এদের অবস্থান।

• সহযোগী সদস্য (Associate Members):
- বিটিএ-এর মোট ৮০৯ জন সদস্য রয়েছে, যা দুই ভাগে বিভক্ত:
- সাধারণ সদস্য (General Members):
- সংখ্যা: ১৭০ জন,
- এরা দেশের বিভিন্ন অঞ্চলে ট্যানারি কারখানার মালিক, প্রধানত ঢাকায় এদের অবস্থান।
- সহযোগী সদস্য (Associate Members):
- সংখ্যা: ৬৪৯ জন,
- এরা বাণিজ্যিকভাবে রপ্তানিমুখী কার্যক্রম পরিচালনা করে,

অপরদিকে,
- ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)।
- সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব)।
- ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।

উৎস: বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন ওয়েবসাইট।
.
জিডিপির চূড়ান্ত হিসাব অনুযায়ী, শিল্প খাতের অবদান কত? [মে, ২০২৫]
  1. ৩৫.২%
  2. ৪২.৫%
  3. ৩৭.৩৭%
  4. ৪০.৪%
সঠিক উত্তর:
৩৭.৩৭%
উত্তর
সঠিক উত্তর:
৩৭.৩৭%
ব্যাখ্যা
• অর্থনৈতিক সমীক্ষা ২০২৪:
- জিডিপিতে কৃষির অবদান - ১১.১৯%।
- জিডিপিতে শিল্পের অবদান - ৩৭.৩৭%।
- জিডিপিতে সেবার অবদান- ৫১.৪৪%।

এছাড়াও, 
- জিডিপিতে কৃষির প্রবৃদ্ধি হার: ৩.৩%।
- জিডিপিতে শিল্পের প্রবৃদ্ধি হার: ৩.৫১%।
- জিডিপিতে সেবার প্রবৃদ্ধি হার: ৫.০৯%।
- সার্বিক প্রবৃদ্ধির হার : ৪.২২%।

উৎস: অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
.
দেশের তৃতীয় সমুদ্র বন্দর কোনটি?
  1. মংলা সমুদ্র বন্দর
  2. চট্টগ্রাম সমুদ্র বন্দর
  3. পায়রা সমুদ্র বন্দর
  4. সোনাদিয়া সমুদ্র বন্দর
সঠিক উত্তর:
পায়রা সমুদ্র বন্দর
উত্তর
সঠিক উত্তর:
পায়রা সমুদ্র বন্দর
ব্যাখ্যা
• পায়রা বন্দর: 
- বাংলাদেশের তৃতীয় সমুদ্র বন্দর পায়রা।
- পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার রাবনাবাদ চ্যানেলের তীরে অবস্থিত।
- ১৩ আগস্ট ২০১৬ সালে সীমিত পরিসরে পায়রা বন্দরের কার্যক্রম শুরু হয়।
- সেপ্টেম্বর ২০১৯ থেকে নিয়মিতভাবে কয়লা ও অন্যান্য পণ্যবাহী জাহাজ এই বন্দরে আগমন করছে।
- নেদারল্যান্ডসভিত্তিক প্রতিষ্ঠান রয়েল হাসকনিংডিএইচভি এর মাধ্যমে বন্দরের মাস্টার প্ল্যান প্রস্তুত হয়েছে।
- রাবনাবাদ চ্যানেলে মূল খনন (ক্যাপিটাল ড্রেজিং) চলছে।
- চ্যানেলটি -১০.৫ মিটার চার্ট ডাটাম (CD) পর্যন্ত গভীর করা হবে,
- যাতে প্যানামাক্স (PANAMAX) আকারের জাহাজ ভিড়তে পারে।

উল্লেখ্য, 
- চট্টগ্রাম বন্দর বাংলাদেশের প্রধান সামুদ্রিক বন্দর।
- এটি কর্ণফুলী নদীর মোহনায় অবস্থিত।
- ইংরেজ শাসনের প্রথম দিকে ইংরেজ ও দেশীয় ব্যবসায়ীরা বার্ষিক এক টাকা সেলামির বিনিময়ে নিজ ব্যয়ে কর্ণফুলি নদীতে কাঠের জেটি নির্মাণ করেন।
- ১৮৬০ খ্রিস্টাব্দে প্রথম দুটি অস্থায়ী জেটি নির্মিত হয়।
- ১৯৫৪ সালের ২০শে জুন মোংলা বন্দর নামকরন করা হয়।
- ১৯৮৭ সালের মার্চ মাসে এটি নাম পরিবর্তনপূর্বক "মোংলা বন্দর কর্তৃপক্ষ” হিসেবে যাত্রা শুরু করে।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
.
দেশের প্রথম জিআই পন্য কোনটি?
  1. ইলিশ
  2. হাঁড়িভাঙ্গা আম
  3. জামদানি শাড়ি
  4. খিরসাপাত আম
সঠিক উত্তর:
জামদানি শাড়ি
উত্তর
সঠিক উত্তর:
জামদানি শাড়ি
ব্যাখ্যা
• জিআই পণ্য:
- ভৌগোলিক নির্দেশক পণ্য (Geographical Indication)।
- সংক্ষেপে GI) বলতে বোঝায় এমন একটি পণ্য, যা বিশেষ কোনো ভৌগোলিক এলাকা বা অঞ্চলের কারণে তার গুণগত মান, খ্যাতি বা অন্যান্য বৈশিষ্ট্যের জন্য পরিচিত ও স্বীকৃত।
- দেশের প্রথম ভৌগোলিক নির্দেশক পণ্য (জিআই) জামদানি।
- সময়: ১৭ নভেম্বর ২০১৬ সালে স্বীকৃতি লাভ করে।
- জামদানি শাড়ি প্রথম জিআই পন্য।
- বাংলাদেশ ইলিশ ২য় জিআই পন্য।
- খিরসাপাত আম তৃতীয় জিআই পন্য।
- হাঁড়িভাঙ্গা আম চতুর্থ জি আই পন্য।

উৎস: পেটেন্ট, শিল্প, নকশা, ও ট্রেডমার্ক অধিদপ্তর।