পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি ডেইলি কুইজ

পরীক্ষাপ্রাইমারি ডেইলি কুইজতারিখতারিখ অনির্ধারিতসময়08 minutes
মোট প্রশ্ন১১
সিলেবাস
পরীক্ষা - ৯৪: বিষয়: English Part - 1 Topics: Correction & Error Detection Part - 2 Words (Spelling, Meaning, Synonyms, Antonyms) and Idioms & Phrases [Words strat with W to Z]"" উৎস: High School English Grammar and Composition by Wren and Martin, Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain, A Passage to the English Language by S.M. Zakir Hossain, Applied English Grammar and Composition by P. C. Das, English Grammar in Use by Raymond Murphy, Cliffs TOEFL Dictionaries (Oxford, Cambridge, Merriam-Webster etc.) Live MCQ প্রণিত বই ও PDF লেকচার, প্রচলিত যেকোনো গাইড বই, [সকল বই পড়া জরুরি নয়। গাইড বইয়ের পাশাপাশি উপর্যুক্ত বইগুলোর যেকোনো একটি বেছে নিন]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি ডেইলি কুইজ

প্রাইমারি ডেইলি কুইজ · তারিখ অনির্ধারিত · ১১ প্রশ্ন

.
What is the synonym of the word 'Wistful'?
  1. Enthusiastic
  2. Angry
  3. Regretful
  4. Impassive
ব্যাখ্যা
• Wistful (adjective)
- বিষণ্ণ ও ব্যাকুল; নামহীন অতৃপ্ত বাসনায় তাড়িত।

• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক) Enthusiastic (adjective)
 - অত্যুৎসাহী।

খ) Angry (adjective) 
- (কারো সঙ্গে কোনো ব্যাপারে) ক্রুদ্ধ; রুষ্ট।

গ) Regretful (adjective)
- দুঃখিত; অনুতপ্ত।

ঘ) Impassive (adjective)
- নির্বিকার; নিরাবেগ।

• সুতরাং, বুঝা যাচ্ছে, উল্লিখিত অপশনগুলোর মধ্যে  - Regretful শব্দটি  Wistful এর সমার্থক অর্থ প্রকাশ করছে।

Source: Accessible Dictionary by Bangla Academy.
.
Choose the correctly spelled word.
  1. Zephyr
  2. Zephyre
  3. Zephyer
  4. Zephyere
ব্যাখ্যা
• Zephyr (noun)
English Meaning:  a breeze from the westa soft gentle breeze.
Bangla Meaning: পশ্চিমা বাতাস; (কাব্যে) কোমল সুবাতাস; মৃদুমন্দ বায়ু; পশ্চিম বায়ুর অধিদেবতা।

Example sentence: ; 
- Most summer days on the TMB are luxurious, with zephyrs rustling the pastures, blue skies, and great hiking temperatures.

Source:
1. Merriam-Webster Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
.
Which of the following sentences is correct?
  1. He often alludes about his favorite book when discussing leadership principles.
  2. He often alludes for his favorite book when discussing leadership principles.
  3. He often alludes on his favorite book when discussing leadership principles.
  4. He often alludes to his favorite book when discussing leadership principles.
ব্যাখ্যা
• সঠিক উত্তর হবে - He often alludes to his favorite book when discussing leadership principles.

• Allude to:
Meaning: উল্লেখ করা।
Example: In her speech, she alluded to her past struggles without giving specific details.
 
• Appropriate preposition এর ক্ষেত্রে,
- Allude এর সাথে 'উল্লেখ করা' অর্থ বুঝাতে to বসে।

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
.
What does the word 'xenophobia' refer to?
  1. Fear of animals
  2. Fear of foreigners
  3. Fear of confined spaces
  4. Fear of heights
ব্যাখ্যা
• Xenophobia
English Meaning: Dislike of or prejudice or Fear against people from other countries.
Bangla Meaning: বিদেশিদের সম্বন্ধে অহেতুক ভয় বা ঘৃণা।

• অন্যদিকে,
ক) Fear of animals - Zoophobia (প্রানীভীতি)
গ) Fear of confined spaces - Claustrophobia (আবদ্ধ স্থানে থাকার আতঙ্করূপ ব্যাধি।)
ঘ) Fear of heights - Acrophobia (উচ্চতাভীতি)

Source:
1. Merriam-Webster Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
.
Find out the error in the sentence.
Despite feeling tired after a long day at work, my manager made me to stay late to finish the important project.
  1. Despite
  2. at work
  3. to stay
  4. to finish
ব্যাখ্যা

• উল্লিখিত বাক্যের ভুল অংশটুকু হচ্ছে - to stay.
- Causative verb এর নিয়মানুসারে এখানে stay ব্যবহৃত হলে বাক্যটি শুদ্ধ হবে।
- সঠিক বাক্যটি হবে- Despite feeling tired after a long day at work, my manager made me stay late to finish the important project.

• Causative verb হিসাবে 'Make' এর ব্যবহার - 
- Make এরপর কোনো ব্যক্তি বা বস্তু থাকলে verb এর base form বসে।
- Correct sentence: He made me laugh.

.
What is the antonym of the word 'Zealot'?
  1. Diehard
  2. Fanatic
  3. Radical
  4. Reformist
ব্যাখ্যা
• Zealot (noun)
English Meaning: A person who has very strong opinions about something, and tries to make other people have them too.
Bangla Meaning: কোনো বিশেষ আদর্শ দল, গোষ্ঠী বা ধর্মমত বিষয়ে প্রবল ও আপসহীন আগ্রহ-উদ্দীপনা প্রকাশ করে এমন ব্যক্তি; অন্ধ সমর্থক; গোঁড়া মৌলবাদী।

Synonyms: Fanatic (অতিশয় গোঁড়া ব্যক্তি), Enthusiast (উৎসাহী ব্যক্তি), Diehard (যে ব্যক্তি পরিবর্তনের তীব্র বিরোধিতা করে), Fanatic (গোঁড়া), Radical (মৌলবাদী)।
Antonyms: Moderate (মধ্যপন্থি), Reformist (সংস্কারপন্থী), Liberal (উদার), Broad minded (প্রশস্ত মন), Fair (নায্য)।

• Other Forms:
- Zealot ধর্মান্ধ; ইহুদি।
- Zealotry [জিলাট্রি] (noun) [uncountable noun] ধর্মান্ধপনা; ইহুদিপনা।

Example Sentence:
1. He says there have always been religious zealots, but modern technology has given them a lethal capacity.
2. There is always pressure from Zealots to every reform the party has taken so far.

Source: Live MCQ Lecture.
.
Identify the error in the sentence.
The debate highlighted the varying opinions between him and you, showcasing the importance of understanding diverse viewpoints.
  1. varying opinions
  2. you and him
  3. importance of
  4. no error
ব্যাখ্যা
• উল্লিখিত বাক্যের ভুল অংশটুকু হচ্ছে - him and you.
- সাধারণত বাক্যে একাধিক pronoun থাকলে তা সাধারণত '231' বা '23' বা '21' অথবা '31' নিয়মে বসে।
- অর্থাৎ প্রথমে second person, তারপর third person এবং শেষে first person.
- সে অনুযায়ী him and you এর পরিবর্তে you and him বসলে বাক্যটি সঠিক হবে।

• Correct sentence: The debate highlighted the varying opinions between you and him, showcasing the importance of understanding diverse viewpoints.
.
Which of the following words is correctly spelled?
  1. Yeild
  2. Yield
  3. Yielde
  4. Yeilde
ব্যাখ্যা
Yield (verb transitive), (verb intransitive)
English Meaning: 1. (Of a substance) soft and easy to bend or move when you press it.
2. (of a person) willing to do what other people want.
Bangla Meaning: 
(১) প্রাকৃতিক রীতিতে উৎপাদন করা বা উৎপন্ন হওয়া: আত্মসমর্পণ করা; বিরোধিতা করা থেকে বিরত হওয়া: ত্যাগ করা; বশ্যতা স্বীকার করা; সাহিত্যিক আলংকারিক অর্থ) মারা যাওয়া।

  উৎপন্ন বস্তুর পরিমাণ।

• Other Forms: 
Yield (noun) [countable noun, uncountable noun] - উৎপন্ন বস্তুর পরিমাণ।
Yielding (adjective) - সহজেই অবনত হয় বা বক্র হয় এমন; (লাক্ষণিক) একরোখা নয় এমন।
Yieldingly (adverb)

Example Sentence: 
1. I know not which is most injurious to the yielding minds of the young.
2. It may, however, yield a more sequent conclusion if one minor change in the text be made.

Source: Live MCQ Lecture.
.
Which of the following sentences is correct?
  1. Lisa is being working on the project for three months.
  2. Lisa is beingworking on the project since three months.
  3. Lisa has been working on the project since three months.
  4. Lisa has been working on the project for three months.
ব্যাখ্যা
• সঠিক উত্তর হচ্ছে - Lisa has been working on the project for three months.
• For- preposition টি period of time অর্থাৎ অনির্দিষ্ট সময় বোঝাতে ব্যবহৃত হয়।
- এখানে for three months – period of time থাকার কারণে Present Perfect Continuous Tense হওয়ার কথা।
- কিন্তু মূল Verb – be verb হলে Present Perfect Continuous এর পরিবর্তে Present Perfect Tense হয়।

• For এর ব্যবহার-
- Period of time এর পূর্বে for বসে।
- Period of time হচ্ছে সেই সময়কাল যাকে সময় গণনার একক (সেকেন্ড, মিনিট, ঘন্টা, সপ্তাহ, মাস, বছর ইত্যাদি) দ্বারা গণনা করা হয়। যেমন-
- এক সেকেন্ড, এক মিনিট, এক ঘন্টা, এক সপ্তাহ, এক মাস, এক বছর, দুই বছর, ইত্যাদি।
-ব্যতিক্রম- (for) a long time (অনেক/দীর্ঘ সময়/ক্ষণ/দিন।) যেমন-
- He said nothing for a long time.
- Rima has been working here for eight months.

অন্যদিকে, 
• 'Since' preposition টি point of time অর্থাৎ কোনো কাজ শুরুর নির্দিষ্ট সময় বোঝাতে ব্যবহৃত হয়‌।
- He has been ill since last Friday.
- Fahima has lived in Dhaka since 2016.
১০.
Antonym of 'Yeoman' is -
  1. Farmer
  2. Commoner
  3. Manager
  4. Subordinate
ব্যাখ্যা
• Yeoman (noun) 

English Meaning: 
1. (in Britain in the past) a farmer who owned and worked on his land. 
2. An officer in the US navy who does mainly office work.
3. An attendant or officer in a royal or noble household.

Bangla Meaning: (plural: Yeomen) 
(১) (ইতিহাস) যে কৃষক নিজেই নিজের জমির মালিক (অন্যান্য মালিক যারা নিজেরা জমি চাষ করে না- তাদের বিপরীত অর্থে); জমির মালিক হিসেবে জুরি বিচারে বসার ও অন্যান্য অধিকার দাবি করতে পারে এমন ব্যক্তি; (প্রধানত প্রয়োজনের সময়ে রাজা বা ভূস্বামীর সপক্ষে লড়াই করার শর্তে নিষ্কর জমি ভোগকারী); ক্ষুদ্র কৃষক।
(২) Yeoman of signals (গ্রেট ব্রিটেনে) পতাকা প্রভৃতি দেখানোর মাধ্যমে সংকেতদানের কাজে নিয়োজিত নৌবাহিনীর সাধারণ কর্মকর্তা; (যুক্তরাষ্ট্রে) কেরানির দায়িত্বপালনকারী ছোটখাটো কর্মকর্তা।
(৩) Yeoman of the Guard (গ্রেট ব্রিটেনে) টাওয়ার অব লন্ডনে আনুষ্ঠানিকভাবে দায়িত্বপ্রাপ্ত বা বিশেষ উপলক্ষে নিযুক্ত রাজকীয় দেহরক্ষীবাহিনীর সদস্য।
(৪) Yeomanry (noun) (ইতিহাস) কৃষকদের মধ্য থেকে নির্বাচিত ও গঠিত স্বেচ্ছাসেবক অশ্বারোহী বাহিনীর ইউনিট।

Synonyms: Farmer (কৃষক), Assistant (সহকারী), Attendant (খাদিম), Commoner (সাধারণ), Subordinate (অধীনস্থ)। 
Antonyms: Boss (তত্ত্বাবধায়ক), Manager (ব্যবস্থাপক), Master (প্রশাসক), Supervisor (তত্ত্বাবধায়ক), Director (পরিচালক)। 

Source: Live MCQ Lecture.
১১.
Which one is correct?
  1. It is high time making a decision.
  2. It is high time to making a decision.
  3. It is high time made a decision.
  4. It is high time to make a decision.
ব্যাখ্যা
• It is time/It is high time এরপর যদি subject না থাকে তবে to + verb হয়।
Example:
- It is high time to stop corruption.
- It is time to prioritize your health and well-being.

• যেহেতু প্রশ্নে উল্লিখিত বাক্যটিতে It is time এরপরে কোনো subject আসে নি, তাই এরপর to + verb বসবে।
- অর্থাৎ, সঠিক উত্তর - It is high time to make a decision.

• অন্যদিকে,
- It is time/ It is high time এরপর যদি subject থাকে তাহলে verb টি past tense এ হয়।
- যেমন - It is high time we left the place.