পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়09 minutes
মোট প্রশ্ন১৩
সিলেবাস
[নির্দেশিকা: এই রুটিনে সারাবছর জুড়ে পরীক্ষা চলমান থাকে। আপনি আজ ১ম পরীক্ষা দেওয়া শুরু করলে ২০০ দিনের মধ্যে পুরো সিলেবাস সম্পন্ন হবে।] বিষয় - বাংলাদেশ বিষয়াবলি টপিকসমূহ - i) বাংলাদেশ সাম্প্রতিক বিষয়াবলি উৎস: জাতীয় ও আন্তর্জাতিক পত্রিকা রিপোর্ট, সংশ্লিষ্ট ওয়েবসাইট, Live MCQ - ডায়নামিক প্যানেল ও সাম্প্রতিক সমাচার এবং যেকোনো গাইডবই। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · ১৩ প্রশ্ন

.
বর্তমান অন্তর্বর্তী সরকার কোন দিনটিকে 'জাতীয় চা দিবস' হিসেবে ঘোষণা দিয়েছে?
  1. ২১ মে
  2. ২৩ মে
  3. ২৭ মে
  4. ২৮ মে
সঠিক উত্তর:
২১ মে
উত্তর
সঠিক উত্তর:
২১ মে
ব্যাখ্যা

জাতীয় চা দিবস:
- বর্তমান অন্তর্বর্তী সরকার ২১ মে 'জাতীয় চা দিবস' হিসেবে ঘোষণা দিয়েছে।

⇒ ১ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে জাতীয় চা পুরস্কার নীতিমালা, ২০২২ সংশোধনের মাধ্যমে বাণিজ্য মন্ত্রণালয় দিবসটি পরিবর্তন করেছে।
- উল্লেখ্য, এত দিন ৪ জুন জাতীয় চা দিবস পালন করা হতো।
- এখন আন্তর্জাতিক চা দিবস ২১ মের সাথে মিল রেখে দিবসটি পরিবর্তন করা হয়।
-  ‘চা উৎপাদনকারী ও রপ্তানিকারক বিভিন্ন দেশ ও সংগঠনের আহ্বানে জাতিসংঘের খাদ্য ও কৃষি ২০২০ সাল থেকে প্রতিবছর ২১ মে আন্তর্জাতিক চা দিবস হিসেবে পালন করে আসছে। চা উৎপাদনকারী দেশগুলো ২১ মে “আন্তর্জাতিক চা দিবস” পালন করে থাকে। বিশ্বের অন্যান্য চা উৎপাদনকারী দেশের সঙ্গে মিল রেখে ২১ মে জাতীয় চা দিবস ঘোষণা করেছে।’

উৎস: প্রথম আলো।

.
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুসারে, কোন দেশে সবচেয়ে বেশি আলু রপ্তানি হয়? [অক্টোবর, ২০২৫]
  1. জাপান 
  2. ভুটান 
  3. সিঙ্গাপুর 
  4. মালয়েশিয়া 
সঠিক উত্তর:
মালয়েশিয়া 
উত্তর
সঠিক উত্তর:
মালয়েশিয়া 
ব্যাখ্যা

আলু রপ্তানি:
- রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য বলছে, বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি আলু রপ্তানি হয় মালয়েশিয়ায়।

⇒ ২৬ বছর ধরে আলু রপ্তানি করছে বাংলাদেশ। 
- রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য বলছে, বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি আলু রপ্তানি হয় মালয়েশিয়ায়। মোট রপ্তানির প্রায় ৮০ শতাংশ যায় দেশটিতে। 
- এ ছাড়া সিঙ্গাপুর, নেপাল, শ্রীলঙ্কা ও বাহরাইনসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে রপ্তানি হচ্ছে আলু। বেশ আগে রাশিয়ায় আলু রপ্তানি হতো, তবে এখন সেভাবে ওই দেশে আলু যাচ্ছে না। সব মিলিয়ে এখন পর্যন্ত ১৪টি দেশে রপ্তানি হয়েছে বাংলাদেশের আলু।
- কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ থেকে ৬২ হাজার ১৩৫ টন আলু রপ্তানি হয়েছে। 
- ২০২৪-২৫ অর্থবছরে আলু চাষ হয়েছে রেকর্ড ৫.২৪ লাখ হেক্টর জমিতে, যা আগের বছরের তুলনায় ১৫ শতাংশ বেশি। 
- রপ্তানিযোগ্য আলুর জাত হিসেবে ‘গ্রানোলা’, ‘ডায়মন্ড-৭’ এবং ‘ম্যাজেস্টিক’ উল্লেখযোগ্য।

উৎস: i) কালের কণ্ঠ।
ii) বাংলাদেশ প্রতিদিন।

.
মাওলানা ভাসানী সেতুতে কয়টি পিলার রয়েছে?
  1. ২৮টি
  2. ২৯টি
  3. ৩০টি
  4. ৩১টি
সঠিক উত্তর:
৩০টি
উত্তর
সঠিক উত্তর:
৩০টি
ব্যাখ্যা

মাওলানা ভাসানী সেতু:
- গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তা নদীর ওপর নির্মিত হয়েছে ‘মওলানা ভাসানী সেতু’। 
- সেতুটির দৈর্ঘ্য ১৪৯০ মিটার ও প্রস্থ ৯.৬০ মিটার।
- মোট ৩০টি পিলার ও ৩১টি স্প্যান।
- সেতুটির লেন সংখ্যা ২টি। 
- এটি একটি প্রি-স্ট্রেসড কংক্রিট গার্ডার সেতু।
- সেতুটির মাধ্যমে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার সঙ্গে কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে। 
- ২০ আগস্ট, ২০২৫ তারিখে সেতুটি অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া “মওলানা ভাসানী সেতু” উদ্বোধন করেন।

⇒ বাংলাদেশ সরকার (জিওবি), সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট (এসএফডি) এবং ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ওফিড) অর্থায়নে সেতুটি নির্মাণে মোট ব্যয় হয়েছে ৯২৫ কোটি টাকা।
- সেতুটির মাধ্যমে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার সঙ্গে কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে। 

উৎস: প্রথম আলো।

.
'অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩' বাংলাদেশের সাথে কোন দেশের যৌথ মহড়া?
  1. যুক্তরাষ্ট্র 
  2. পাকিস্তান 
  3. সৌদি আরব 
  4. চীন
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র 
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র 
ব্যাখ্যা

অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩:
- 'অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩' বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের যৌথ মহড়া।

⇒ ১৪ সেপ্টেম্বর, ২০২৫ থেকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ মহড়া 'অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩' শুরু হয়েছে।
- সশস্ত্র বাহিনী বিভাগের নির্দেশনা ও বাংলাদেশ বিমান বাহিনীর ব্যবস্থাপনায় বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের অংশগ্রহণে ৭ দিনব্যাপী ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’শীর্ষক যৌথ অনুশীলন ১৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল  হক এ সমাপ্ত হয়েছে।
- এই মহড়ায় অংশগ্রহণ করছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমান, একটি এমআই-১৭ হেলিকপ্টার এবং যুক্তরাষ্ট্রের দুটি সি-১৩০জে পরিবহন বিমান।
- বাংলাদেশ বিমান বাহিনীর ১৫০ জন সদস্য এবং যুক্তরাষ্ট্রের ৯২ জন সদস্য অংশগ্রহণ করছেন।
- এছাড়াও মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্যরাও সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন।

উৎস: প্রতিরক্ষা মন্ত্রণালয় ওয়েবসাইট। 

.
পোশাক রপ্তানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান কততম? [অক্টোবর, ২০২৫]
  1. ১ম 
  2. ২য়
  3. ৩য়
  4. ৪র্থ
সঠিক উত্তর:
২য়
উত্তর
সঠিক উত্তর:
২য়
ব্যাখ্যা

পোশাক রপ্তানিকারক দেশ:
- পোশাক রপ্তানিকারক দেশগুলোর মধ্যে শীর্ষ দেশ চীন।
- পোশাক রপ্তানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ২য়।
- বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া তৈরি পোশাকের ৬৯ শতাংশেরই গন্তব্য যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলো।
- বাংলাদেশের তৈরি পোশাকের শীর্ষ গন্তব্যগুলো হচ্ছে যুক্তরাষ্ট্র, জার্মানি, যুক্তরাজ্য, স্পেন, ফ্রান্স, নেদারল্যান্ডস, পোল্যান্ড, ইতালি, কানাডা ও জাপান। প্রতিটি বাজারে ১ বিলিয়ন বা ১০০ কোটি ডলারের বেশি তৈরি পোশাক রপ্তানি হয়।
- একক দেশ হিসেবে বাংলাদেশের বৃহত্তম বাজার যুক্তরাষ্ট্র।

⇒ প্রতিবেদন অনুযায়ী, পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ:
১. চীন,
২. বাংলাদেশ,
৩. ভিয়েতনাম।

উৎস: i) WTO ওয়েবসাইট।
ii) The Daily Star.

.
বাংলাদেশের 'Host and Rohingya Enhancement of Lives Project (HELP)' প্রকল্পে অর্থায়ন করেছে -
  1. বিশ্বব্যাংক
  2. আইএমএফ
  3. এডিবি
  4. জাইকা
সঠিক উত্তর:
বিশ্বব্যাংক
উত্তর
সঠিক উত্তর:
বিশ্বব্যাংক
ব্যাখ্যা

বাংলাদেশের 'Host and Rohingya Enhancement of Lives Project (HELP)' প্রকল্প:
- বাংলাদেশের 'Host and Rohingya Enhancement of Lives Project (HELP)' প্রকল্পে অর্থায়ন করেছে বিশ্বব্যাংক। 
- বিশ্বব্যাংকের অর্থায়নে চালু হলো ‘ইনক্লুসিভ সার্ভিসেস অ্যান্ড অপরচুনিটিস ফর হোস্ট কমিউনিটি অ্যান্ড ডিসপ্লেসড রোহিঙ্গা পপুলেশন (আইএসও)’ এবং ‘হোস্ট অ্যান্ড রোহিঙ্গা এনহ্যান্সমেন্ট অব লাইভস (হেল্প)’ প্রকল্প। ৭০ কোটি ডলারের এই প্রকল্প দুটি মাঠপর্যায়ে বাস্তবায়ন করবে বাংলাদেশ সরকার।

⇒ ২১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে যৌথভাবে এক অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংক। এতে রোহিঙ্গা শরণার্থী এবং তাদের আশপাশে বসবাস করা স্থানীয় জনগোষ্ঠীর মৌলিক সেবা ও সুযোগ নিশ্চিতে পূর্বের অভিজ্ঞতা, বর্তমান চ্যালেঞ্জ, সমাধান এবং লক্ষ্য নিয়ে বক্তারা আলোচনা করেন।
- উল্লেখ্য, ২০২৪ সালের মে মাসে Host and Rohingya Enhancement of Lives Project (HELP) এবং Inclusive Services and Opportunities Project (ISO) দুটি প্রকল্প পাস হয়। ৩৫ কোটি করে দুটি প্রকল্পে মোট ৭০ কোটি ডলার প্রদানের প্রতিশ্রুতি দেয় বিশ্বব্যাংক।
- প্রকল্প দুটি শেষ করার সম্ভাব্য তারিখ ২০২৮ সালের ৩০ জুন। বাস্তবায়নে কাজ করবে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তর, সড়ক ও জনপথ অধিদপ্তর, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, পরিবেশ বিভাগসহ বেশ কয়েকটি সরকারি প্রতিষ্ঠান।

উৎস: i) বিশ্বব্যাংক ওয়েবসাইট।
ii) প্রথম আলো।

.
ইউনেস্কোর ৪৩তম সাধারণ পরিষদে বাংলাদেশের হয়ে সভাপতিত্ব করবেন কে?
  1. সি আর আবরার
  2. আব্দুল মমিন
  3. এনামুল হক খান
  4. খন্দকার এম. তালহা
সঠিক উত্তর:
খন্দকার এম. তালহা
উত্তর
সঠিক উত্তর:
খন্দকার এম. তালহা
ব্যাখ্যা

ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি:
- ইউনেস্কোর ৪৩তম সাধারণ পরিষদে বাংলাদেশের হয়ে সভাপতিত্ব করবেন খন্দকার এম. তালহা।

⇒ সম্প্রতি (অক্টোবর, ২০২৫)-এ বিশ্ব সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ।
- প্যারিসে ইউনেস্কোর নির্বাহী বোর্ডের ২২২তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থী রাষ্ট্রদূত খন্দকার এম. তালহা জাপানের প্রার্থীকে ৩০–২৭ ভোটের ব্যবধানে পরাজিত করে এই অনন্য মর্যাদা অর্জন করেছে।
- রাষ্ট্রদূত তালহা বর্তমানে ইউনেস্কোর স্থায়ী প্রতিনিধি এবং এর সঙ্গে ফ্রান্স, মোনাকো ও কোত দিভোয়ারের রাষ্ট্রদূতের দায়িত্বে আছেন।
- তিনি ইউনেস্কোর আসন্ন ৪৩তম সাধারণ সম্মেলনে (এই মাসের শেষ দিকে উজবেকিস্তানের সামারকান্দে অনুষ্ঠিত হবে) রোমানিয়ার রাষ্ট্রদূত সিমোনা মিরেলা মিকুলেস্কুর স্থলাভিষিক্ত হবেন।
- রাষ্ট্রদূত তালহা ২০২১ সালে ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পান।

উৎস: i) UN ওয়েবসাইট। 
ii) প্রথম আলো।

.
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)'র বর্তমান সভাপতি কে? [অক্টোবর, ২০২৫]
  1. ফারুক আহমেদ
  2. আমিনুল ইসলাম বুলবুল
  3. নাজমুল আবেদিন ফাহিম
  4. আসিফ আকবর
সঠিক উত্তর:
আমিনুল ইসলাম বুলবুল
উত্তর
সঠিক উত্তর:
আমিনুল ইসলাম বুলবুল
ব্যাখ্যা

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি):
- বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বাংলাদেশের ক্রিকেটের সর্বোচ্চ ক্রীড়া নিয়ন্ত্রক সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৭২ সালে।
- প্রধান সদর দপ্তর: ঢাকা, বাংলাদেশ।
- বর্তমান সভাপতি: আমিনুল ইসলাম বুলবুল।

⇒ বিসিবি ১৯৭৭ সালে ICC-এর সদস্য হন।

উৎস: বিসিবি ওয়েবসাইট।

.
বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার কত হতে পারে?
  1. ৩.৮% 
  2. ৪.২% 
  3. ৪.৮% 
  4. ৫.২% 
সঠিক উত্তর:
৪.৮% 
উত্তর
সঠিক উত্তর:
৪.৮% 
ব্যাখ্যা

২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি:
- ২০২৫–২৬ অর্থবছর বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৪ দশমিক ৮ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক।

⇒ ৭ অক্টোবর ২০২৫ তারিখে বিশ্বব্যাংক বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট অক্টোবর সংস্করণ প্রকাশ করেছে।
- প্রতিবেদনে জিডিপি প্রবৃদ্ধির এই পূর্বাভাস দেওয়া হয়েছে।
- বিশ্বব্যাংক বলছে, রাজনৈতিক অনিশ্চয়তা ও ব্যবসায় খরচ বেশি হওয়ায় এ দেশে বেসরকারি বিনিয়োগ বেশ কম। এখনো অর্থনীতিতে বেশ কয়েকটি চ্যালেঞ্জ আছে বলে মনে করে বিশ্বব্যাংক। চ্যালেঞ্জগুলো হলো—বিনিয়োগে ভাটা, কর্মসংস্থানে ঘাটতি, ঝুঁকিপূর্ণ ব্যাংক খাত, উচ্চ খেলাপি ঋণ ও দুর্বল রাজস্ব আদায়।
- বিশ্বব্যাংক আরও বলছে, গত কয়েক মাস ধরে মূল্যস্ফীতি কমলেও এখনো তা অনেক বেশি। গত আগস্টে মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৩ শতাংশ। দারিদ্র্য বেড়ে যাওয়া নিয়ে বিশ্বব্যাংক বলেছে, দারিদ্র্য বেড়েছে, কর্মসংস্থান সংকুচিত হয়েছে।

উৎস: প্রথম আলো। 

১০.
প্রথমবারের মতো বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সাধারণ কর্মী নিয়োগ চুক্তি স্বাক্ষরিত হয় -
  1. ৪ অক্টোবর, ২০২৫
  2. ৫ অক্টোবর, ২০২৫
  3. ৬ অক্টোবর, ২০২৫
  4. ৭ অক্টোবর, ২০২৫
সঠিক উত্তর:
৬ অক্টোবর, ২০২৫
উত্তর
সঠিক উত্তর:
৬ অক্টোবর, ২০২৫
ব্যাখ্যা

বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সাধারণ কর্মী নিয়োগ চুক্তি:
- প্রথমবারের মতো বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সাধারণ কর্মী নিয়োগ চুক্তি স্বাক্ষরিত হয় ৬ অক্টোবর, ২০২৫ তারিখে। 

⇒ বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সাধারণ কর্মী নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক চুক্তি ৬ অক্টোবর, ২০২৫ রিয়াদে স্বাক্ষরিত হয়েছে।
- এই চুক্তিকে দুই দেশের মধ্যে শ্রমবাজার সম্প্রসারণ ও অভিবাসন ব্যবস্থার ইতিহাসে এক নতুন মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
- বাংলাদেশ সরকারের পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং সৌদি আরব সরকারের পক্ষে মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের মন্ত্রী ইঞ্জিনিয়ার আহমেদ বিন সোলাইমান আল-রাজী চুক্তিতে স্বাক্ষর করেন। 
- সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছরের ইতিহাসে এটাই প্রথমবারের মতো সাধারণ কর্মী নিয়োগ বিষয়ে আনুষ্ঠানিক চুক্তি।
- এর আগে বাংলাদেশ থেকে সৌদি আরবে কর্মী পাঠানো হতো অনানুষ্ঠানিকভাবে।
- চুক্তি স্বাক্ষরের মাধ্যমে এখন বাংলাদেশ থেকে সৌদি আরবে দক্ষ, আধা-দক্ষ ও সাধারণ শ্রমিক পাঠানোর সুযোগ আরও বৃদ্ধি পাবে। দুই দেশের যৌথ উদ্যোগে প্রশিক্ষণ, দক্ষতা যাচাই, নিরাপদ অভিবাসন ও নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতের ওপর গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি নিয়োগকর্তা ও কর্মীর মধ্যে চুক্তিভিত্তিক সম্পর্ক, আকামা নবায়ন, এবং সময়মতো এক্সিট ভিসা প্রদানের বিষয়গুলো আরও সুনির্দিষ্টভাবে বাস্তবায়িত হবে।

উল্লেখ্য, 
- ১৯৭৬ সালে প্রথম বাংলাদেশ থেকে সৌদি আরবে শ্রমিক পাঠানো শুরু হয়।
- এর আগে, ২০১৫ সালে গৃহকর্মী নিয়োগ এবং ২০২২ সালে দক্ষতা যাচাই ও স্বীকৃতি সংক্রান্ত দুটি বিশেষ চুক্তি স্বাক্ষরিত হয়। তবে সাধারণ কর্মী নিয়োগে এটিই প্রথম আনুষ্ঠানিক চুক্তি, যা প্রবাসী কর্মীদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করার দিক থেকে একটি যুগান্তকারী পদক্ষেপ বলে বিশেষজ্ঞরা মনে করছেন। 

উৎস: i) বাংলাদেশ টেলিভিশন ওয়েবসাইট। 
ii) প্রথম আলো।

১১.
সাম্প্রতিক সময়ে স্বীকৃতি পাওয়া জিআই পণ্য 'বালিশ মিষ্টি' কোন জেলার ঐতিহ্য?
  1. টাঙ্গাইল 
  2. মেহেরপুর 
  3. নওগাঁ 
  4. নেত্রকোনা
সঠিক উত্তর:
নেত্রকোনা
উত্তর
সঠিক উত্তর:
নেত্রকোনা
ব্যাখ্যা

জিআই পণ্য 'বালিশ মিষ্টি':
- সাম্প্রতিক সময়ে স্বীকৃতি পাওয়া জিআই পণ্য 'বালিশ মিষ্টি' নেত্রকোনা জেলার ঐতিহ্য।

⇒ সম্প্রতি পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদফতর (ডিপিডিটি) বালিশ মিষ্টিকে দেশের ৫৮তম জিআই পণ্য হিসেবে তালিকাভুক্ত করেছে।
- বালিশ মিষ্টির উৎপত্তি নেত্রকোনা শহরের বারহাট্টা রোড এলাকায়।
- প্রায় ১২০ বছর আগে স্থানীয় মিষ্টান্ন প্রস্তুতকারক গয়ানাথ ঘোষ প্রথম এটি তৈরি করেন। ছোট বালিশের মতো লম্বাটে ও তুলতুলে আকারের জন্যই নাম রাখা হয় ‘বালিশ মিষ্টি’।
- তথ্য অনুযায়ী, ১৯৪৭ সালের আগে তৎকালীন কালীগঞ্জ শহরে এটি দিনে দিনে জনপ্রিয়তা পেতে থাকে। স্বাদ, মান ও গুণে অতুলনীয় হওয়ায় মানুষ এখনো উদ্ভাবক গয়নাথ ঘোষের নামেই এই মিষ্টি চেনে।
- মূল উপকরণ হলো দুধ, চিনি ও ছানা। দুধ থেকে তৈরি করা হয় ছানা, তারপর ছানা ও ময়দা দিয়ে মণ্ড তৈরি হয়, মণ্ড দিয়েই বানানো হয় বালিশ। সব শেষে চিনির রসে ভেজানো হয় এবং পরিবেশনের সময় দুধের ঘন মালাই প্রলেপ দেওয়া হয়। 
- স্বাভাবিক তাপমাত্রায় বালিশ ২-৩ দিন ভালো থাকে, শীতকালে ৭-৮ দিন পর্যন্ত। 

উৎস: i) পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদফতর (ডিপিডিটি) ওয়েবসাইট। 
ii) প্রথম আলো।

১২.
জুলাই ঘোষণাপত্রের কত নং ধারায় জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদদের 'জাতীয় বীর' হিসেবে আখ্যায়িত করা হয়েছে?
  1. ২৪ নং
  2. ২৫ নং
  3. ২৬ নং
  4. ২৮ নং
সঠিক উত্তর:
২৪ নং
উত্তর
সঠিক উত্তর:
২৪ নং
ব্যাখ্যা

জুলাই ঘোষণাপত্র:
-  ‘জুলাই ঘোষণাপত্র’ হলো ২০২৪ সালের জুলাইয়ের গণ-অভ্যুত্থানের একটি দলিল যার মাধ্যমে জুলাই গণ-অভ্যুত্থানকে রাষ্ট্রীয় ও সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়া হবে।
- অন্যদিকে জুলাই জাতীয় সনদ হলো রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার প্রস্তাব বাস্তবায়নে ঐকমত্যের একটি রাজনৈতিক দলিল।
- অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ৫ আগস্ট, ২০২৫ তারিখে র ‘৩৬ জুলাই উদ্‌যাপন’ শীর্ষক অনুষ্ঠানে জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন।

⇒ জুলাই ঘোষণাপত্রে ২৮টি ধারা অন্তর্ভুক্ত রয়েছে।
- জুলাই ঘোষণাপত্রের ২৪ নং ধারায় জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদদের 'জাতীয় বীর' হিসেবে আখ্যায়িত করা হয়েছে।
- ২৪ নং ধারা: সেহেতু বাংলাদেশের জনগণ জুলাই গণ-অভ্যুত্থানের সকল শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করে শহীদদের পরিবার, আহত যোদ্ধা এবং আন্দোলনকারী ছাত্রজনতাকে প্রয়োজনীয় সকল আইনি সুরক্ষা দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করছে।

অন্যদিকে,
- জুলাই ঘোষণাপত্রের ২৭ নং ধারায় জুলাই গণঅভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতির কথা উল্লেখ আছে।
- ২৫ নং ধারা: সেহেতু বাংলাদেশের জনগণ যুক্তিসংগত সময়ে আয়োজিতব্য অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচনের মাধ্যমে গঠিত জাতীয় সংসদে প্রতিশ্রুত প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কারের মাধ্যমে দেশের মানুষের প্রত্যাশা, বিশেষত তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা অনুযায়ী আইনের শাসন ও মানবাধিকার, দুর্নীতি, শোষণমুক্ত, বৈষম্যহীন ও মূল্যবোধসম্পন্ন সমাজ এবং গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার অভিপ্রায় ব্যক্ত করছে।
- ২৬ নং ধারা: সেহেতু বাংলাদেশের জনগণ এই প্রত্যাশা ব্যক্ত করছে যে একটি পরিবেশ ও জলবায়ুসহিষ্ণু অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়ন কৌশলের মাধ্যমে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের অধিকার সংরক্ষিত হবে।
- ২৮ নং ধারা: ৫ আগস্ট ২০২৪ সালে গণ-অভ্যুত্থানে বিজয়ী বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে এই ঘোষণাপত্র প্রণয়ন করা হলো।

উৎস: প্রথম আলো।

১৩.
দেশের প্রথম মনোরেল নির্মিত হতে যাচ্ছে -
  1. ঢাকায় 
  2. কুমিল্লায় 
  3. রাজশাহীতে 
  4. চট্টগ্রামে
সঠিক উত্তর:
চট্টগ্রামে
উত্তর
সঠিক উত্তর:
চট্টগ্রামে
ব্যাখ্যা

প্রথম মনোরেল প্রকল্প:
- দেশের প্রথম মনোরেল নির্মিত হতে যাচ্ছে চট্টগ্রামে।
- নগরের যানজট নিরসনে মনোরেল প্রকল্প বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন। 

⇒ ১ জুন, ২০২৫ চট্টগ্রাম সিটি করপোরেশনের সঙ্গে জার্মানি প্রতিষ্ঠান ওরাসকম ও মিশরের প্রতিষ্ঠান আরব কন্ট্রাক্টর গ্রুপের এ সংক্রান্ত সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়।
- প্রস্তাবিত মনোরেল প্রকল্পটির মোট দৈর্ঘ্য হবে প্রায় ৫৪ কিলোমিটার।
- এতে বিনিয়োগ হবে প্রায় ২০ থেকে ২৫ হাজার কোটি টাকা।

উল্লেখ্য,
- মনোরেল হলো এমন একটি রেলওয়ে, যেখানে ট্র্যাকটি একটি একক রেল বা বিম দিয়ে তৈরি।
- মনোরেল এক চাকার ট্রেন। এক চাকার ওপরই চলে। দুই থেকে আড়াই বছরের মধ্যে মনোরেল স্থাপন ও চালু করা সম্ভব।

উৎস: The Daily Star Bangla.