পরীক্ষা আর্কাইভ

খাদ্য অধিদপ্তর নিয়োগ প্রস্তুতি

পরীক্ষাখাদ্য অধিদপ্তর নিয়োগ প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 15 mins
মোট প্রশ্ন৫৭
সিলেবাস
পরীক্ষা - ১০ ফুল মডেল টেস্ট - ২
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

খাদ্য অধিদপ্তর নিয়োগ প্রস্তুতি

খাদ্য অধিদপ্তর নিয়োগ প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৫৭ প্রশ্ন

.
'করাতে কাটে কাঠ'- বাক্যে ব্যবহৃত ‘করাতে’ কোন কারকে কোন বিভক্তি?
  1. করণে ৭মী
  2. অপাদানে ৭মী
  3. কর্মে ৭মী
  4. অধিকরণে ৭মী
সঠিক উত্তর:
করণে ৭মী
উত্তর
সঠিক উত্তর:
করণে ৭মী
ব্যাখ্যা
• করণ কারক:
যার দ্বারা বা যার সাহায্যে ক্রিয়া সম্পাদিত হয় তাকে করণ কারক বলে। বাক্যের ক্রিয়াপদকে ‘কার দ্বারা' বা 'কী উপায়ে' জিজ্ঞাসা করলে যে উত্তর পাওয়া যায় তা-ই করণ কারক।

করণ কারকে বিভক্তির ব্যবহার-
- করণ কারকে সাধারণত দ্বারা, দিয়া, কর্তৃক ইত্যাদি তৃতীয়া বিভক্তির (অনুসর্গের) ব্যবহার হয়।
-তবে অন্য বিভক্তিগুলােরও প্রয়ােগ রয়েছে।
- করণ কারকে ‘দ্বারা বিভক্তি (অনুসর্গ) - তােমাদের দ্বারা দেশের ক্ষতি হবে।
- করণ কারকে ‘দিয়া বিভক্তি (অনুসর্গ) - তােমার লােক দিয়ে কাজটা করাবে।
- করণ কারকে শূন্য (০) বা অ-বিভক্তি - রফিক তাস খেলে।
- করণ কারকে এ-বিভক্তি - গ্যাসে গাড়ি চলে।
- করণ কারকে য়-বিভক্তি - টাকায় টাকা হয়।
- করণ কারকে তে-বিভক্তি - তার কথা যেন মধুতে মাখা
- আবার, এ, য়, তে সপ্তমী বিভক্তির উদাহরণ।

অতএব 'করাতে কাটে কাঠ' বাক্যটিকে কার দ্বারা গাছ কাটে জিজ্ঞেস করলে উত্তর পাওয়া যায় কড়াতে। তাই ‘করাতে’ করণে ৭মী বিভক্তির উদাহরণ।

উৎস: উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং বাংলা ভাষার ব্যাকরণ, জ্যোতিভূষণ চাকী।
.
‘পুবের চাতক’ কবিতাটি কাজী নজরুল ইসলাম রচিত কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত?
  1. দোলন-চাঁপা
  2. প্রলয় শিখা
  3. সাম্যবাদী
  4. সন্ধ্যা
সঠিক উত্তর:
দোলন-চাঁপা
উত্তর
সঠিক উত্তর:
দোলন-চাঁপা
ব্যাখ্যা
• 'দোলন-চাঁপা' কাব্যগ্রন্থ:
- কাজী নজরুল ইসলাম রচিত কাব্যগ্রন্থ 'দোলন চাঁপা'।
- এই কাব্যের প্রথম কবিতা ‘আজ সৃষ্টি সুখের উল্লাসে’।
- ১৩৩০ বঙ্গাব্দের আশ্বিনে (অক্টোবর ১৯২৩ সালে) গ্রন্থটি প্রকাশিত হয়।
- দোলন চাঁপা কাব্য গ্রন্থটি মূলত প্রেম প্রধান কবিতার বই।
- কবির স্ত্রী আশালতা বা দোলনের (ডাক নাম দুলি, আদার করে ডাকা হতো দোলন) নামেই কাব্যটির নামকরণ করা হয়।

এই কাব্যের কিছু উল্লেখযোগ্য কবিতা হলো :
- বেলা শেষে ,
- পুবের চাতক,
- পূজারিণী,
- কবি-রানী,
- অবেলার ডাক।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
‘কাজল নিয়মিত লেখাপড়া।’- বাক্যে কোন গুণের অভাব পরিলক্ষিত?
  1. আসত্তি
  2. যোগ্যতা
  3. আকাঙ্ক্ষা
  4. আসক্তি
সঠিক উত্তর:
আকাঙ্ক্ষা
উত্তর
সঠিক উত্তর:
আকাঙ্ক্ষা
ব্যাখ্যা
একটি আদর্শ বাক্যের জন্যে তিনটি গুণ থাকা থাকা জরুরি। যথা:
• আকাঙ্ক্ষা:
বাক্যের অর্থ স্পষ্টকরণে এক পদের পর অন্য পদ শোনার যে ইচ্ছা বা প্রয়াস তাকে আকাঙ্ক্ষা বলে।
যেমন:
- ছেলেরা খেলে।
- কাজল নিয়মিত লেখাপড়া।

উপরের দু'টি বাক্যই অসম্পূর্ন অর্থাৎ বাক্যে আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি। বাক্যগুলো এভাবে পরিপূর্ণ করা যায়-
- ছেলেরা ফুটবল খেলে।
- কাজল নিয়মিত লেখাপড়া করে।

• আসত্তি:
বাক্যের অর্থসঙ্গতি রক্ষায় সুনির্দিষ্ট পদবিন্যাসই হল-আসত্তি।
- ‘নিয়মিত করে হাসান লেখাপড়া’।

উপরের বাক্যে পদ সন্নিবেশ ঠিকঠাক না হওয়ায় শব্দগুলোর অন্তর্নিহিত ভাব প্রকাশ হয়নি। বাক্যটি এভাবে পরিপূর্ণ করা যায়-
- হাসান নিয়মিত লেখাপড়া করে। এখন বাক্যটি আসত্তিসম্পন্ন।

• যোগ্যতা:
বাক্যের অন্তর্গত পদসমূহের বিশ্বাসযোগ্য ভাবসম্মিলনের নাম হল যোগ্যতা।
- ‘বর্ষার রৌদ্র প্লাবনের সৃষ্টি করে’।

উপরের বাক্যটি ভাব প্রকাশে যোগ্যতা হারিয়েছে। কেননা রোদ কখনো প্লাবন সৃষ্টি করতে পারে না। তাই যোগ্যতাসম্পন্ন বাক্যটি-
‘বর্ষার বৃষ্টি প্লাবনের সৃষ্টি করে’।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াত মামুদ, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড.সৌমিত্র শেখর।
.
‘ইন্দ্রজিৎ’ কোন সমাসের উদাহরণ?
  1. কর্মধারয় সমাস
  2. উপপদ তৎপুরুষ সমাস
  3. মধ্যপদলোপী বহুব্রীহি সমাস
  4. অলুক দ্বন্দ্ব সমাস
সঠিক উত্তর:
উপপদ তৎপুরুষ সমাস
উত্তর
সঠিক উত্তর:
উপপদ তৎপুরুষ সমাস
ব্যাখ্যা
• তৎপুরুষ সমাস:
পূর্বপদের বিভক্তি লােপ পেয়ে এবং পরপদের অর্থ প্রধানরূপে যে সমাস গঠিত হয়, তাকে বলা হয় তৎপুরুষ সমাস।

- ড. মুহম্মদ শহীদুল্লাহ্‌র মতে, যে সমাসে পূর্বপদের বিভক্তি লােপ পায় এবং উত্তরপদের অর্থ প্রধানরূপে বুঝায়, তাকে তৎপুরুষ সমাস বলে।
- তৎপুরুষ সমাসের পূর্বপদে দ্বিতীয়া থেকে সপ্তমী পর্যন্ত যে কোনাে বিভক্তি থাকতে পারে আর পূর্বপদের বিভক্তি হিসেবে এদের নামকরণ হয়।

• উপপদ তৎপুরুষ সমাস:
কৃৎ প্রত্যয় সাধিত পদকে বলা হয় কৃদন্ত পদ। কৃদন্ত পদের পূর্বের পদকে বলা হয় উপপদ। উপপদের সাথে কৃদন্ত পদের যে সমাস হয়, তাকে উপপদ তৎপুরুষ সমাস বলা হয়।
যেমন-
- জলে চরে যা = জলচর,
- পঙ্কে জন্মে যে = পঙ্কজ,
- ইন্দ্রকে জয় করেছে যে = ইন্দ্রজিৎ,
- ছেলে ধরে যে = ছেলেধরা,
- পকেট মারে যে = পকেটমার ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
কোনটি পুনরাবৃত্ত শব্দদ্বিত্বের উদাহরণ?
  1. দুম দুম
  2. বুঝে সুঝে
  3. সুরে সুরে
  4. টন টন
সঠিক উত্তর:
সুরে সুরে
উত্তর
সঠিক উত্তর:
সুরে সুরে
ব্যাখ্যা
• অভিন্ন বা সামান্য পরিবর্তিত চেহারায় কোনো শব্দ পরপর দুইবার ব্যবহৃত হলে তাকে শব্দদ্বিত্ব বলে। শব্দদ্বিত্ব তিন ধরনের:
- অনুকার দ্বিত্ব,
- ধ্বন্যাত্মক দ্বিত্ব ও
- পুনরাবৃত্ত দ্বিত্ব।

• পুনরাবৃত্ত দ্বিত্ব:
পুনরায় আবৃত্ত হলে তাকে পুনরাবৃত্ত দ্বিত্ব বলে। পুনরাবৃত্ত দ্বিত্ব বিভক্তিহীন বা বিভক্তিযুক্ত হতে পারে। যেমন: জ্বর জ্বর, পর পর, কবি কবি, হাতে হাতে, কথায় কথায়, জোরে জোরে ইত্যাদি।

• বিভক্তিহীন পুনরাবৃত্ত: ভালো ভালো (কথা), কত কত (লোক), হঠাৎ হঠাৎ (ব্যথা), ঘুম ঘুম (চোখ), উড় উড় (মন), গরম গরম (জিলাপি), হায় হায় (করা)।
• বিভক্তিযুক্ত পুনরাবৃত্ত: কথায় কথায় (বাড়া), মজার মজার (কথা), ঝাঁকে ঝাঁকে (চলা), চোখে চোখে (রাখা), মনে মনে (হাসা), সুরে সুরে (বলা), পথে পথে (হাঁটা)।

অন্যদিকে,
- বুঝে সুঝে অনুকার শব্দদ্বিত্বের উদাহরণ।
- দুম দুম ও টনটন ধ্বন্যাত্মক শব্দদ্বিত্বের উদাহরণ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
.
‘ও’ স্বরধ্বনি উচ্চারণকালে জিহ্বা কোন অবস্থানে থাকে?
  1. উচ্চ
  2. নিম্ন-মধ্য
  3. নিম্ন
  4. উচ্চ-মধ্য
সঠিক উত্তর:
উচ্চ-মধ্য
উত্তর
সঠিক উত্তর:
উচ্চ-মধ্য
ব্যাখ্যা
• স্বরধ্বনি:
যেসব ধ্বনি উচ্চারণের সময়ে বায়ু মুখগহ্বরের কোথাও বাধা পায় না, সেগুলোকে স্বরধ্বনি বলে।

• উচ্চারণের সময়ে জিভ কতটা উপরে ওঠে বা কতটা নিচে নামে সেই অনুযায়ী স্বরধ্বনি চার ভাগে বিভক্ত:
১. উচ্চ স্বরধ্বনি - [ই], [উ]।
২. উচ্চ-মধ্য স্বরধ্বনি - [এ], [ও]।
৩. নিম্ন-মধ্য স্বরধ্বনি - [অ্যা], [অ]।
৪. নিম্ন স্বরধ্বনি - [আ]।
- উচ্চ স্বরধ্বনি উচ্চারণের সময়ে জিভ উপরে ওঠে; নিম্ন স্বরধ্বনি উচ্চারণের সময়ে জিভ নিচে নামে।

• স্বরধ্বনি উচ্চারণের সময়ে ঠোঁট কতটুকু খোলা বা বন্ধ থাকে অর্থাৎ কী পরিমাণ উন্মুক্ত হয়, তার ভিত্তিতে স্বরধ্বনি চার ভাগে বিভক্ত:
১. সংবৃত - [ই], [উ]।
২. অর্ধ-সংবৃত - [এ], [ও]।
৩. অর্ধ-বিবৃত - [অ্যা], [অ]।
৪. বিবৃত - [আ]।
- সংবৃত স্বরধ্বনি উচ্চারণের সময়ে ঠোঁট কম খোলে; বিবৃত স্বরধ্বনি উচ্চারণের সময়ে ঠোঁট বেশি খোলে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
.
যুক্তবর্ণের কোন রূপটি শুদ্ধ?
  1. ন্ + ঠ = ণ্ঠ
  2. ণ্‌ + ড = ন্ড
  3. হ্‌ + ণ = হ্ণ
  4. ম্ + ম = হ্ম
সঠিক উত্তর:
হ্‌ + ণ = হ্ণ
উত্তর
সঠিক উত্তর:
হ্‌ + ণ = হ্ণ
ব্যাখ্যা
• শুদ্ধ যুক্তবর্ণ- হ্‌ + ণ = হ্ণ।

অন্যদিকে,
• ণ্ + ঠ = ণ্ঠ
• ণ্‌ + ড = ণ্ড।
• হ্‌ + ম = হ্ম।

• গুরুত্বপূর্ণ কিছু যুক্তবর্ণ:
- ত্ + ত = ত্ত।
- ভ্‌ + র = ভ্র।
- ত্‌ + থ = ত্থ।
- ঙ্‌ + গ = ঙ্গ।
- ঞ্‌ + চ = ঞ্চ।
- ঞ্‌ + ছ = ঞ্ছ।
- ষ্‌ + ণ = ষ্ণ,
- ক্‌ + ষ = ক্ষ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
.
‘তৈলচিত্রের ভূত মানিক বন্দ্যোপাধ্যায় রচিত একটি গল্প।’-এখানে ‘তৈল’ কোন ধরনের শব্দ?
  1. রূঢ়ি শব্দ
  2. যোগরূঢ় শব্দ
  3. যৌগিক
  4. মৌলিক
সঠিক উত্তর:
রূঢ়ি শব্দ
উত্তর
সঠিক উত্তর:
রূঢ়ি শব্দ
ব্যাখ্যা
• তৈল রূঢ়ি শব্দ।

• রূঢ় বা রূঢ়ি শব্দ:

যে শব্দ প্রত্যয় বা উপসর্গযোগে মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে অন্য কোনো বিশিষ্ট অর্থ জ্ঞাপন করে, তাকে রূঢ়ি শব্দ বলে।
যেমন:
- হস্তী: হস্ত + ইন, অর্থ -হস্ত আছে যার; কিন্তু হস্তী বলতে একটি পশুকে বোঝায়।
- গবেষণা (গো+এষণা) অর্থ - গরু খোঁজা। বর্তমান অর্থ ব্যাপক অধ্যয়ন ও পর্যালোচনা।
এ রকম -
- বাঁশি: বাঁশ দিয়ে তৈরি যে কোনো বস্তু নয়, শব্দটি সুরের বিশেষ বাদ্যযন্ত্র, বিশেষ অর্থে প্রযুক্ত হয়।
- তৈল: শুধু তিলজাত স্নেহ পদার্থ নয়, শব্দটি যে কোনো উদ্ভিজ্জ পদার্থজাত স্নেহ পদার্থকে বোঝায়।
যেমন - বাদাম তেল।
- প্রবীণ: শব্দটির অর্থ হওয়া উচিত ছিল প্রকৃষ্ট রূপে বীণা বাজাতে পারেন যিনি। কিন্তু শব্দটি ‘অভিজ্ঞতাসম্পন্ন বয়স্ক ব্যক্তি' অর্থে ব্যবহৃত হয়।
- সন্দেশ: শব্দ ও প্রত্যয়গত অর্থে ‘সংবাদ’। কিন্তু রূঢ়ি অর্থে ‘মিষ্টান্ন বিশেষ’।

--------------------
অন্যদিকে,
• যোগরূঢ় শব্দ:
সমাস নিষ্পন্ন যে সকল শব্দ সম্পূর্ণভাবে সমস্যমান পদসমূহের অনুগামী না হয়ে কোনো বিশিষ্ট অর্থ গ্রহণ করে তাদের যোগরূঢ় শব্দ বলে।
যেমন-
- মহাযাত্রা: 'মহাসমারোহে যাত্রা' অর্থ পরিত্যাগ করে যোগরূঢ় শব্দরূপে অর্থ 'মৃত্যু'।
- জলধি: 'জল ধারণ করে এমন' অর্থ পরিত্যাগ করে একমাত্র 'সমুদ্র' অর্থেই ব্যবহৃত হয়।
- রাজপুত: 'রাজার পুত্র' অর্থ পরিত্যাগ করে যোগরূঢ় শব্দ হিসেবে অর্থ হয়েছে 'জাতি বিশেষ'।
- পঙ্কজ: পঙ্কে জন্মে যা। শৈবাল, শালুক, পদ্মফুল প্রভৃতি উদ্ভিদ পঙ্কে জন্মে থাকে। কিন্তু 'পঙ্কজ' শব্দটি একমাত্র 'পদ্মফুল' অর্থেই ব্যবহৃত হয়।

• মৌলিক শব্দ:
যেসব শব্দ বিশ্লেষণ করা যায় না বা ভেঙ্গে আলাদা করা যায় না, সেগুলোকে মৌলিক শব্দ বলে।
যেমন- গোলাপ, নাক, তিল, হাত, ফুল ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ); ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ।
.
‘চন্দ্র’ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. মৃগাঙ্ক
  2. নিশাকান্ত
  3. ইন্দু
  4. মহীরুহ
সঠিক উত্তর:
মহীরুহ
উত্তর
সঠিক উত্তর:
মহীরুহ
ব্যাখ্যা
• 'বৃক্ষ' শব্দের সমার্থক শব্দ:
গাছ, পাদপ, তরু, বিটপী, দ্রুম, মহীরুহ, শাখী।

অন্যদিকে,
• 'চন্দ্র' এর সমার্থক শব্দ:
- চাঁদ; চন্দ্রমা; নিশাকর; নিশাকান্ত; শশধর; হিমাংশু; সুধাংশু; সুধাকর; ইন্দু; বিধু; শশী; সোম; মৃগাঙ্ক। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং অভিগম্য অভিধান, বাংলা একাডেমি।
১০.
ফরাসি শব্দ নয় কোনটি?
  1. কার্পেট
  2. কামরা
  3. কার্নিশ
  4. কার্ট্রিজ
সঠিক উত্তর:
কামরা
উত্তর
সঠিক উত্তর:
কামরা
ব্যাখ্যা
• বাংলা ভাষায় ব্যবহৃত কিছু পর্তুগিজ শব্দ:
আনারস, কামরা, গির্জা, গুদাম, চাবি, জানালা, তোয়ালে, পাউরুটি, পাদ্রি, পেয়ারা, বালতি, বোতল, বোতাম ইত্যাদি।

অন্যদিকে
• বাংলা ভাষায় ব্যবহৃত কিছু ফরাসি শব্দ:
কার্নিশ, কার্ট্রিজ, কার্পেট, কার্বুরেটর, কুপন, ডিপো, ফসিল, লিস্ট, রেস্টুরেন্ট, রেস্তোরাঁ ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১১.
কৃত্তিবাস ওঝার অনুবাদকৃত বাংলা রামায়ণ কোন ছন্দে রচিত?
  1. লোকছন্দে
  2. পয়ার ছন্দে
  3. মেয়েলি ছন্দে
  4. লৌকিক ছন্দে
সঠিক উত্তর:
পয়ার ছন্দে
উত্তর
সঠিক উত্তর:
পয়ার ছন্দে
ব্যাখ্যা
• কৃত্তিবাস ওঝা:
- রামায়ণ সংস্কৃত ভাষার কাব্য। সংস্কৃত ভাষায় রামায়ণ রচনা করেন বাল্মীকি।
- কৃত্তিবাস ওঝা প্রথম বাংলায় ''রামায়ণ'' অনুবাদ করেন।
- কৃত্তিবাস ওঝা সংস্কৃত রামায়ণের প্রথম অনুবাদক কবি।
- তিনিই রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদক। তাঁর রচিত রামায়ণের অন্যনাম 'শ্রীরাম পাঁচালি'।
- বাল্মীকির সংস্কৃত রামায়ণ অনুসরণে কৃত্তিবাস পয়ার ছন্দে বাংলা রামায়ণ রচনা করেন।
- কৃত্তিবাস ওঝার অনুবাদকৃত রামায়ণ ১৮০২-৩ সালে শ্রীরামপুর মিশন প্রেস থেকে সর্বপ্রথম পাঁচ খণ্ডে মুদ্রিত হয়।

অন্যদিকে,
- স্বরবৃত্ত ছন্দের বহুল প্রচলিত নাম ছড়ার ছন্দ, লৌকিক ছন্দ, লোকছন্দ, মেয়েলি ছন্দ।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১২.
সমাসে বিভক্তির বদলে কোন বিরামচিহ্নটি ব্যবহৃত হয়?
  1. কমা
  2. হাইফেন
  3. কোলন
  4. ড্যাশ
সঠিক উত্তর:
হাইফেন
উত্তর
সঠিক উত্তর:
হাইফেন
ব্যাখ্যা
• হাইফেন (-):
হাইফেন মূলত পদসংযোজক চিহ্ন। অর্থাৎ বাক্যের মধ্যকার একাধিক পদ হাইফেন দিয়ে যুক্ত করা হয়। বাক্য পাঠ করার সময়ে এই যতি উচ্চারণের উপরে কোনো প্রভাব ফেলে না।

- নিম্নে হাইফেনের সাধারণ কিছু প্রয়োগ তুলে ধরা হলো:

• পদের সমাসবদ্ধতা প্রকাশে হাইফেন:
বিভিন্ন ধরনের সমাসবদ্ধ পদ তৈরি করার সময়ে হাইফেন ব্যবহৃত হয়।
যেমন:
- ছাত্র-ছাত্রীদের খাবার পানি সরবরাহ করার জন্য স্কুলের বারান্দায় ফিল্টার বসানো হয়েছে।
- লাল-সবুজের পতাকা শোভিত বাংলাদেশের গ্যালারিতে আনন্দের বন্যা!
- রাজায়-রাজায় যুদ্ধ হয়, উলু-খাগড়ার প্রাণ যায়।

• একাধিক পদ মিলে পদবন্ধ-সমাস তৈরি হওয়ার সময়েও হাইফেন ব্যবহৃত হয়। কখনও কখনও এইসব পদবন্ধ বিশেষণ হিসাবে কাজ করে।
যেমন:
- সিগনালে-দাঁড়িয়ে-থাকা গাড়িটার উপরে ট্রাকটা হুমড়ি খেয়ে পড়ে।

• সমাসে বিভক্তির বদলেও হাইফেন ব্যবহৃত হয়। যেমন-স্কুল-পালানো ছেলে।
• অনুকার শব্দ বা প্রায় সমার্থক একাধিক শব্দ দিয়ে শব্দদ্বৈত গঠনের কাজে হাইফেনের ব্যবহার হয়।
যেমন:
- গোল-গোল চোখ করে তাকিয়ে সে চলে যায়।
- ঝড়ের বাতাসে কড়-মড় করে গাছের ডাল ভেঙে পড়ে।

• পরপদ অভিন্ন হলে প্রথমটিতে হাইফেন:
একাধিক সমাসবদ্ধ পদে পরপদ অভিন্ন হলে কোনো একটার পরপদ অক্ষুণ্ণ রেখে অন্যটার পরপদের পরিবর্তে হাইফেন ব্যবহৃত হয়। যেমন:
- বাংলাদেশের স্বাধীনতা- ও মুক্তি-সংগ্রামের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

• লাইনের শেষে শব্দ ভাঙতে হাইফেন:
লাইনের মধ্যবর্তী ফাঁক দৃষ্টিকটুভাবে যাতে কম বা বেশি হয়ে না যায়, সেজন্য অনেক সময়ে লাইনের শেষ শব্দকে যৌক্তিকভাবে ভাঙা হয়। শব্দকে এভাবে ভাঙার সময়ে প্রথম অংশের শেষে হাইফেন ব্যবহার করতে হয়।

উৎস: বাংলা একাডেমি, প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ (দ্বিতীয় খণ্ড)।
১৩.
নিচের কোন শব্দে মূর্ধন্য-ষ এর ব্যবহার শুদ্ধ?
  1. কষাকষি
  2. কসমষ
  3. কিষমিষ
  4. ষ্টেশন
সঠিক উত্তর:
কষাকষি
উত্তর
সঠিক উত্তর:
কষাকষি
ব্যাখ্যা
• কষাকষি শব্দে মূর্ধন্য-ষ এর ব্যবহার শুদ্ধ।

অন্যদিকে,
• ষ-ত্ব বিধানের নিয়ম অনুসারে বিদেশি শব্দের বানান বাংলায় লেখার সময় কখনো ‘ষ’ লেখা যাবে না।
যেমন:
- কসমষ, কিষমিষ, ষ্টেশন বানানগুলো অশুদ্ধ। শুদ্ধ বানান হবে স্টেশন, কসমস, কিশমিশ।

-----------------------
• ষ-ত্ব বিধান:
বাংলা ভাষায় সাধারণত মূর্ধন্য-ষ ধ্বনির ব্যবহার নেই। তাই দেশি, তদ্ভব ও বিদেশি শব্দের বানানে মূর্ধন্য-ষ লেখার প্রয়োজন হয় না। কেবল কিছু তৎসম শব্দে ষ-এর প্রয়োগ রয়েছে। তৎসম শব্দের বানানে মূর্ধন্য-ষ এর ব্যবহারের নিয়মকে ষ-ত্ব বিধান বলে।

• ‘ষ’ ব্যবহারের নিয়ম:
১. 'ঋ' এবং 'ঋ-কার' এর পর 'ষ' হয়। যেমন - ঋষি, কৃষক, উৎকৃষ্ট ইত্যাদি।
২. ট-বর্গীয় ধ্বনির সাথে 'ষ' যুক্ত হয়। যেমন - কষ্ট, স্পষ্ট, নষ্ট, কাষ্ঠ, ওষ্ঠ ইত্যাদি।
৩. অ, আ ভিন্ন অন্য স্বরধ্বনি এবং ক ও র-এর পরে প্রত্যয়ের ‘স’ ‘ষ’ হয়। যেমন- ভবিষ্যৎ, মুমূর্ষু, চক্ষুষ্মান, চিকীর্ষা ইত্যাদি।
৪. ই-কারান্ত এবং উ-কারান্ত উপসর্গের পর কতগুলো ধাতুতে ‘ষ” হয়। যেমন- অভিসেক > অভিষেক, সুসুপ্ত > সুষুপ্ত, অনুসঙ্গ > অনুষঙ্গ, সুসমা > সুষমা ইত্যাদি।
৫. তৎসম শব্দে ‘র’-এর পর ‘ষ’ হয়। যেমন: বর্ষা, ঘর্ষণ, বর্ষণ।
৬. কতগুলো শব্দে স্বভাবতই 'ষ' ব্যবহৃত হয়। যেমন - ষড়ঋতু, রোষ, কোষ, আষাঢ়, ভাষণ, ঊষা, পৌষ ইত্যাদি।

• যে সব ক্ষেত্রে ষ-ত্ব বিধান প্রযোজ্য নয়:
- আরবি, ফারসি, ইংরেজি ইত্যাদি বিদেশি ভাষা থেকে আগত শব্দে ষ হয় না। যেমন- জিনিস, পোশাক, মাস্টার, পোস্ট ইত্যাদি।
- সংস্কৃত ‘সাৎ’ প্রত্যয়যুক্ত পদেও ‘ষ’ হয় না। যেমন- অগ্নিসাৎ, ধূলিসাৎ, ভূমিসাৎ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১৪.
‘শর ও স্বর’ শব্দজোড়টি কী অর্থ প্রকাশ করে?
  1. সুর ও ইচ্ছা
  2. আস্বাদ ও সুর
  3. তির ও সুর
  4. শব্দ ও তির
সঠিক উত্তর:
তির ও সুর
উত্তর
সঠিক উত্তর:
তির ও সুর
ব্যাখ্যা
• ‘শর’ শব্দের অর্থ - তির।
• ‘স্বর’ শব্দের অর্থ - সুর।

এরূপ কিছু শব্দজোড় হলো:
• ‘রতি’ শব্দের অর্থ - পরিমাণ।
• ‘রথী’ শব্দের অর্থ - রথের আরোহী।

• ‘শরণ’ শব্দের অর্থ - আশ্রয়।
• ‘স্বরণ’ শব্দের অর্থ - স্মৃতি।

• ‘অবগত’ শব্দের অর্থ - জানা।
• ‘অপগত’ শব্দের অর্থ - দূরীভূত।

• ‘লেশ’ শব্দের অর্থ - সামান্য।
• ‘লেস’ শব্দের অর্থ - ফিতা।

• ‘শকল’ শব্দের অর্থ - আঁশ।
• ‘সকল’ শব্দের অর্থ - সব।

• ‘বিচি’ শব্দের অর্থ - বীজ।
• ‘বীচি’ শব্দের অর্থ - ঢেউ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২৩ সংস্করণ)।
১৫.
‘Interpreter’ এর বাংলা পারিভাষিক শব্দ কোনটি?
  1. আঞ্চলিক ভাষা
  2. দোভাষী
  3. উপভাষা
  4. মিষ্টভাষী
সঠিক উত্তর:
দোভাষী
উত্তর
সঠিক উত্তর:
দোভাষী
ব্যাখ্যা
• ‘Interpreter’ এর বাংলা পারিভাষিক শব্দ - দোভাষী।

অন্যদিকে,
• ‘Dialect' শব্দের বাংলা পরিভাষা - উপভাষা।
• ‘Patois’ শব্দের বাংলা পরিভাষা - আঞ্চলিক ভাষা।
• ‘Honey-tongued’ শব্দের বাংলা পরিভাষা - মিষ্টভাষী।

উৎস: বাংলা একাডেমি, প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ (প্রথম খণ্ড) এবং অভিগম্য অভিধান।
১৬.
They won't let us leave until we finish our work.
Here, 'leave' is -
  1. Infinitive
  2. Gerund
  3. Participle
  4. Verbal noun
সঠিক উত্তর:
Infinitive
উত্তর
সঠিক উত্তর:
Infinitive
ব্যাখ্যা
• They won't let us leave until we finish our work.
- Here 'leave' is - Infinitive.

• Infinitive হচ্ছে verb এর base form অথবা to + base form.

• Infintive দুই রকম হতে পারে-
১. To-যুক্ত infinitve এবং
২. To-বিহীন infinitive বা Bare Infinitive.

• সাধারণত এর অর্থ হয়ে থাকে “করতে/ খেতে/ যেতে/ বলতে” এ রকম। অর্থাৎ- বাংলা ক্রিয়ার শেষে 'তে' যোগ হয়।
• আবার to + verb, noun হিসেবে ব্যবহার হলে ক্রিয়ার শেষে আ-কার যোগ করা হয়। যেমন- to swim = সাতার কাটা ইত্যাদি।

• Let-এর পরে Verb-এর Bare Infinitive (to-বিহীন infinitive form) বসে।
- তাই, go verb-টি to-বিহীন infinitive form.
- সুতরাং, সঠিক উত্তর infinitive.
১৭.
Which of the following words is a synonym for 'Tortuous'?
  1. Simple
  2. Direct
  3. Straight
  4. Twisting
সঠিক উত্তর:
Twisting
উত্তর
সঠিক উত্তর:
Twisting
ব্যাখ্যা
• Tortuous (adjective)
English Meaning: Full of twists and turns; not straight or direct.
Bangla Meaning: আঁকাবাঁকা: a tortuous path; (লাক্ষণিক) জটিল, প্যাঁচানো: a tortuous man.

Synonyms: Twisting (মোচড়), Curving (কুঁচন), Sinuous (আঁকাবাঁকা; ঘোরানো; পাকানো), Tangled (জট), Byzantine (অত্যন্ত জটিল এবং প্যাঁচানো।

Antonyms: Straight (সরস; ঋজু; সিধা), Straightforward (সহজবোধ্য; সহজসাধ্য), Direct (সরাসরি), Simple (সহজ), Uncomplicated (জটিলতামুক্ত)।

Example Sentence: 
1. His so-called shortcut turned out to be tortuous and slow.
2. After one hour of search, we found a tortuous road up the mountain.

Source: Live MCQ Lecture.
১৮.
In a business meeting, who might be considered a "Big gun"?
  1. A new intern
  2. The receptionist
  3. The janitor
  4. The CEO
সঠিক উত্তর:
The CEO
উত্তর
সঠিক উত্তর:
The CEO
ব্যাখ্যা
• Big gun

English Meaning: an important or powerful person.
Bangla Meaning: গুরুত্বপূর্ণ বা ক্ষমতাবান লোক।

Hence, In a business meeting, "The CEO" might be considered a "Big gun".

Ex. Sentence: The big guns of the internet are set to invest tens of millions of taka in the technology.
Bangla Meaning: ইন্টারনেট জগতের প্রভাবশালীরা প্রযুক্তিখাতে কোটি টাকা বিনিয়োগ করবে।

Source: Live MCQ Lecture.
১৯.
Identify the group that contains only examples of linking verbs.
  1. fly, sing, paint, write
  2. walk, talk, laugh, cry
  3. taste, smell, look, sound
  4. build, destroy, create, invent
সঠিক উত্তর:
taste, smell, look, sound
উত্তর
সঠিক উত্তর:
taste, smell, look, sound
ব্যাখ্যা
• Linking verb/Copulative verb: 
- যে সকল verb সাধারণত subject ও subjective complement এর মধ্যে যোগসূত্র স্থাপন করে তাদেরকে Linking verb/Copulative verb বলে।
- Linking verb- এর complement হিসেবে সাধারণত adjective বসে৷
- Subject এবং subjective complement এর মধ্যবর্তী verb কে linking/Copulative verb বলে৷

কয়েকটি Linking verb এর example:
- seem,
- become,
- appear,
- look,
- feel,

- taste,
- sound,
- smell,
- remain,

- grow,
- turn,
- prove,
- continue,
- keep.
২০.
As the young boy killed the bird, he was punished. (Make it simple)
  1. The young boy was punished when he killed the bird.
  2. In spite of killing the bird, the young boy was punished.
  3. Killing the bird, the young boy was punished.
  4. Because of being killing the bird, the young boy was punished.
সঠিক উত্তর:
Killing the bird, the young boy was punished.
উত্তর
সঠিক উত্তর:
Killing the bird, the young boy was punished.
ব্যাখ্যা
Complex Sentence: As the young boy killed the bird, he was punished.
Simple: Killing the bird, the young boy was punished.

• Complex to simple: 
• Since/as/when যুক্ত Complex Sentence এর দুটি Clause এর Subject এক হলে এবং দুটি Clause এ মূল verb থাকলে প্রদত্ত নিয়মটির সাহায্য Simple করতে হবে।

- প্রথমে প্রথম Sentence এর মূল Verb এর Present form এর সাথে ing যোগ করতে হয় 
- প্রথম Clause এর ক্রিয়ার পরের অংশ বসে 
- Comma (,) বসে 
- দ্বিতীয় Clause এর Subject এর জায়গায় প্রথম Sentence এর Subject বসে 
- দ্বিতীয় Sentence এর বাকী অংশ বসে।
২১.
They crowned her queen of the prom.
Here the underlined word is -
  1. Reciprocal Verb
  2. Reflexive Verb
  3. Modal Verb
  4. Factitive Verb
সঠিক উত্তর:
Factitive Verb
উত্তর
সঠিক উত্তর:
Factitive Verb
ব্যাখ্যা
• They crowned her queen of the prom.
- Here the underlined word is - Factitive Verb.

• Factitive Verb:
- যে Verb এর Object বসানোর পরও Objective Complement ছাড়া বাক্যের অর্থ সম্পূর্ণ হয় না, তাকে Factitive Verb বলে।

• They crowned her queen of the prom.
- এখানে queen হচ্ছে Objective Complement Factitive Object.
- "They crowned her" দ্বারা বাক্যটি সম্পন্ন হচ্ছে না, তাই Objective Complement হিসেবে president বসানোর পর বাক্যটি সম্পন্ন হয়েছে।
- যেহেতু  Object বসানোর পরও Objective Complement ছাড়া বাক্যের অর্থ সম্পূর্ণ হয়নি তাই Factitive Verb.
২২.
He felt aggrieved ___________ the decision made by the committee without considering his opinion.
  1. at
  2. on
  3. upon
  4. of
সঠিক উত্তর:
at
উত্তর
সঠিক উত্তর:
at
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - at.
- Complete sentence: He felt aggrieved at the decision made by the committee without considering his opinion.

• Aggrieve (at/over something)
English meaning: Feeling resentment at having been unfairly treated.
Bangla Meaning: অন্যায় ব্যবহারে ক্ষুব্ধ হওয়া/ক্ষোভ বোধ করা।

• অর্থাৎ, কোনো কিছুর উপরে ক্ষুদ্ধ বুঝাতে Aggrieve এরপর preposition হিসাবে at বসে।

Example Sentence:
1. The students were aggrieved at the sudden change in the exam schedule.
2. She was aggrieved at the loss of her beloved pet.

Source:
1. Oxford Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
২৩.
The jury found the prisoner guilty.
Here the word 'jury' is a -
  1. Proper Noun
  2. Common Noun
  3. Collective Noun
  4. Material Noun
সঠিক উত্তর:
Collective Noun
উত্তর
সঠিক উত্তর:
Collective Noun
ব্যাখ্যা
• The jury found the prisoner guilty.
- Here the word 'jury' is a - Collective Noun.

• Collective Noun:
- A Collective Noun is the name of a number (or collection) of persons or things taken together and spoken of as one whole.
- যে সকল Noun দ্বারা সমজাতীয় কিছু ব্যক্তি, বস্তুর সমষ্টিকে বোঝায় তাদেরকে Collective Noun বলে।

- অর্থাৎ, কিছু Common Noun এর সমষ্টিকেই collective noun বলে।
- কিছু collective noun হচ্ছে - cattle, herd, army, public, library, jury, committee, crew, majority, minority etc.
২৪.
Lord Byron is one of the greatest writers in the world. (Make it comparative)
  1. Lord Byron is better than most writers in the world.
  2. Lord Byron is better than most other writers in the world.
  3. Lord Byron was better than most other writers in the world. 
  4. Lord Byron is better than most other writer in the world. 
সঠিক উত্তর:
Lord Byron is better than most other writers in the world.
উত্তর
সঠিক উত্তর:
Lord Byron is better than most other writers in the world.
ব্যাখ্যা
Superlative: Lord Byron is one of the greatest writers in the world.
Comparative: Lord Byron is better than most other writers in the world.

• Comparative sentence এর ক্ষেত্রে,
• One of the যুক্ত Superlative Degree কে Comparative Degree তে রূপান্তর করার নিয়ম:
- প্রথমে প্রদত্ত Sentence- এর Subject ও Verb বসে - One of the উঠে যায়,
- Superlative Degree-এর Comparative form বসে,
- than most other বসে,
- প্রদত্ত Sentence- এর বাকী অংশ বসে।

Structure: Subject + Verb + Superlative Degree এর Comparative form + than most other + প্রদত্ত Sentence এর বাকি অংশ।

Source: A Passage to the English Language by S. M. Zakir Hussain.
২৫.
It is you who ______________ to embrace change and adapt to new circumstances.
  1. is
  2. am
  3. has
  4. are
সঠিক উত্তর:
are
উত্তর
সঠিক উত্তর:
are
ব্যাখ্যা
• Complete sentence: It is you who are to embrace change and adapt to new circumstances.
• Relative pronoun (who, whom, which, what, when, whose, how, that) থাকলে Antecedent (Relative pronoun এর পূর্বের Noun/pronoun) অনুযায়ী verb বসে।

যেমন:
- It is I who am to blame.
- It is you who are to leave.
- It is he who is to go.

• Antecedent ‘you’ থাকায় শূন্যস্থানে are বসবে।
• "Who" এর পরে ব্যবহৃত verb অবশ্যই subject "you" এর সাথে মিলতে হবে। তাই are বসবে।
২৬.
Choose the word that is the opposite of 'Mettle'.
  1. Cowardice
  2. Bravery
  3. Courage
  4. Caliber
সঠিক উত্তর:
Cowardice
উত্তর
সঠিক উত্তর:
Cowardice
ব্যাখ্যা
• Mettle (noun)
English Meaning: The ability and determination to do something successfully despite difficult conditions.
Bangla Meaning: তেজ; সাহস।

Synonyms: Bravery (সাহস), Caliber (ধীশক্তি), Courage (মনোবল), Fearlessness (নির্ভিকতা), Spirit (জজবা, মনোবল)।

Antonyms: Cowardice (কাপুরুষতা), Timidity (নিরর্থক ভয়), Weakness (দূর্বলতা), Disadvantage (অসুবিধা), Helplessness (অসহায়ত্ব)।

Example Sentence: 
1. The next game will be a real test of their mettle.
2. You haven't got the mettle for baseball.

Source: Live MCQ Lecture.
২৭.
They don't mind _______________ extra time studying for exams.
  1. to spending
  2. spending
  3. to spend
  4. of spending
সঠিক উত্তর:
spending
উত্তর
সঠিক উত্তর:
spending
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - spending.
- নিয়মানুযায়ী সম্পূর্ন বাক্য - They don't mind spending extra time studying for exams.

• Mind যুক্ত incomplete sentence কে complete করার নিয়ম:
- mind এর পরে verb এর মূল form এর সাথে 'ing' যোগ করতে হয়।
- Structure: Subject + mind + verb+ ing + object?

• Mind, worth, can not help, with a view to, get used to, would you mind এবং যেকোনো preposition এর পর verb থাকলে উক্ত verb এর present form + ing যুক্ত হয়ে থাকে।

More Examples:
1. He doesn't mind watching romantic movies with his partner.
2. We don't mind waiting in line for tickets to the concert.
২৮.
She never missed a day of school, ___________?
  1. does she
  2. didn't she
  3. did she
  4. hasn't she
সঠিক উত্তর:
did she
উত্তর
সঠিক উত্তর:
did she
ব্যাখ্যা
• Complete Sentence: She never missed a day of school, did she?

- বাক্যটি Past indefinite tense হওয়ায় Tag question এর ক্ষেত্রে did she হবে।
- hardly, scarcely, seldom, never ইত্যাদি কোনো sentence- এ থাকলে, ওই sentence 'negative' expression দেয়।
- এর ফলে প্রশ্ন প্রদও বাক্যটির tag 'affirmative' হয়েছে।
- অর্থাৎ, Tag question এর নিয়মানুযায়ী বাক্যটি Negative হওয়ায় Tag question Affirmative হবে।

• সাধারণত Tag question ব্যবহৃত হয় পূর্বে উল্লেখিত কোন উক্তি সত্য না মিথ্যা তা নিশ্চিত হওয়ার জন্য। 
• Statement positive হলে tag question টা negative হবে। আবার statement negative হলে tag question positive হবে।
২৯.
The architect has ____________ unique vision for blending modern aesthetics with historical structures.
  1. a
  2. an
  3. the
  4. Zero article
সঠিক উত্তর:
a
উত্তর
সঠিক উত্তর:
a
ব্যাখ্যা
• Complete sentence: The architect has a unique vision for blending modern aesthetics with historical structures.

• Article এর নিয়মানুযায়ী,
- সাধারণত noun - এর প্রথম অক্ষর a, e, i, o, u হলে বা vowel এর মতো উচ্চারণ হলে তার আগে article 'an' বসে।

• কিন্তু noun - এর প্রথম অক্ষর vowel থাকা সত্ত্বে তার উচ্চারণ যদি ew (ইউ) - এর মতো হয় (যেমন - unique, university) তবে ঐ noun - এর আগে a বসে।
- Unique শব্দে U মূলত you এর মত উচ্চারিত হয়, তাই এর পূর্বে a বসবে।
৩০.
Only ________________ knowledge of first aid can make a big difference in emergencies.
  1. few
  2. a few
  3. a little
  4. None of these
সঠিক উত্তর:
a little
উত্তর
সঠিক উত্তর:
a little
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - a little.
• Complete sentence: Only a little knowledge of first aid can make a big difference in emergencies.

• Only এর পর সর্বদাই a few বা a little ব্যবহৃত হয়।
- Countable noun এর ক্ষেত্রে only a few এবং uncountable noun এর ক্ষেত্রে only a little ব্যবহৃত হয়।
- 'knowledge' uncountable noun তাই এর ক্ষেত্রে only a little ব্যবহৃত হয়েছে।

• Structure: 
- Only + a few/ a few of + plural countable noun +plural verb + ext.
- Only + a little/ a little of + uncountable noun + singular verb + ext.

More Example:
- Only a little knowledge of CPR can mean the difference between life and death in an emergency situation.
৩১.
৫০ এবং ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা দুইটির অন্তর কত? 
  1. ১৬
  2. ২৬
  3. ৩২
  4. ১৮
সঠিক উত্তর:
২৬
উত্তর
সঠিক উত্তর:
২৬
ব্যাখ্যা
প্রশ্ন: ৫০ এবং ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা দুইটির অন্তর কত? 

সমাধান: 
৫০ এবং ৮০ এর মধ্যবর্তী ক্ষুদ্রতম ও বৃহত্তম মৌলিক সংখ্যা হলো যথাক্রমে ৫৩ ও ৭৯ 
∴ সংখ্যা দুইটির অন্তর = (৭৯ - ৫৩) 
= ২৬ ।
৩২.
4(2x + 1) = 4(x - 2) হলে x এর মান কত? 
  1. 0
  2. 2
  3. - 3
  4. 3
সঠিক উত্তর:
- 3
উত্তর
সঠিক উত্তর:
- 3
ব্যাখ্যা
প্রশ্ন: 4(2x + 1) = 4(x - 2) হলে x এর মান কত? 

সমাধান: 
4(2x + 1) = 4(x - 2) 
বা, 8x + 4 = 4x - 8 
বা, 8x - 4x = - 8 - 4 
বা, 4x = -12 
বা, x = -12/4 
∴ x = - 3 
৩৩.
একটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাণ যথাক্রমে x/3, x/3 এবং 4x/3 হলে, বৃহত্তম কোণটির মান কত? 
  1. 30°
  2. 60°
  3. 90°
  4. 120°
সঠিক উত্তর:
120°
উত্তর
সঠিক উত্তর:
120°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাণ যথাক্রমে x/3, x/3 এবং 4x/3 হলে, বৃহত্তম কোণটির মান কত? 

সমাধান: 
আমরা জানি, 
ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ বা 180° 
বা, x/3 + x/3 + 4x/3 = 180° 
বা, (x + x + 4x)/3 = 180° 
বা, 6x/3 = 180° 
বা, 2x = 180° 
∴ x = 90° 

∴ বৃহত্তম কোণটির পরিমাণ = 4x/3 
= {(4 × 90)/3}° 
= 120° ।
৩৪.
দুইটি সংখ্যার ল. সা. গু ১৪৪ এবং গ. সা. গু ১২ । একটি সংখ্যা ৪৮ হলে অপর সংখ্যাটি কত? 
  1. ২৪
  2. ৩৬
  3. ৪৮
  4. ১৮
সঠিক উত্তর:
৩৬
উত্তর
সঠিক উত্তর:
৩৬
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার ল. সা. গু ১৪৪ এবং গ. সা. গু ১২ । একটি সংখ্যা ৪৮ হলে অপর সংখ্যাটি কত? 

সমাধান: 
আমরা জানি, 
দুইটি সংখ্যার গুণফল = দুইটি সংখ্যার ল. সা. গু × দুইটি সংখ্যার গ. সা. গু
বা, একটি সংখ্যা × অপর সংখ্যা = দুইটি সংখ্যার ল. সা. গু × দুইটি সংখ্যার গ. সা. গু
বা, ৪৮ × অপর সংখ্যা = ১৪৪ × ১২ 
বা, অপর সংখ্যা = (১৪৪ × ১২)/৪৮ 
∴ অপর সংখ্যা = ৩৬

∴ অপর সংখ্যাটি = ৩৬ । 
৩৫.
যদি a3 - b3 = 513 এবং a - b = 3 হয় তবে ab এর মান কত?
  1. 54
  2. 45
  3. 36
  4. 55
সঠিক উত্তর:
54
উত্তর
সঠিক উত্তর:
54
ব্যাখ্যা
প্রশ্ন: যদি a3 - b3 = 513 এবং a - b = 3 হয় তবে ab এর মান কত? 

সমাধান: 
আমরা জানি, 
a3 - b3 = (a - b)3 + 3ab (a - b) 
বা, 513 = (3)3 + 3ab. 3 
বা, 513 = 27 + 9ab 
বা, 9ab = 513 - 27 
বা, 9ab = 486 
বা, ab = 486/9 
∴ ab = 54
৩৬.
এক সমকোণ অপেক্ষা বড় কিন্তু দুই সমকোণ অপেক্ষা ছোট কোণকে কী কোণ বলা হয়?
  1. প্রবৃদ্ধ কোণ
  2. সূক্ষ্মকোণ
  3. স্থূলকোণ
  4. সম্পূরক কোণ
সঠিক উত্তর:
স্থূলকোণ
উত্তর
সঠিক উত্তর:
স্থূলকোণ
ব্যাখ্যা
প্রশ্ন: এক সমকোণ অপেক্ষা বড় কিন্তু দুই সমকোণ অপেক্ষা ছোট কোণকে কী কোণ বলা হয়? 

সমাধান: 
- এক সমকোণ অপেক্ষা বড়, কিন্তু দুই সমকোণ অপেক্ষা ছোট কোণকে স্থূলকোণ বলা হয়। 

অন্যদিকে, 
- এক সমকোণ থেকে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। 
- দুই সমকোণ থেকে বড় কিন্তু চার সমকোণ থেকে ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলে। 
- দুইটি কোনের সমষ্টি 180° হলো, কোন দুইটির একটিকে অপরটির সম্পূরক কোণ বলে।
৩৭.
একটি সোনার গহনার ওজন ২৫ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩ : ২। কী পরিমাণ সোনা মিশালে অনুপাত ৫ : ১ হবে? 
  1. ২৫ গ্রাম
  2. ৩০ গ্রাম
  3. ৪০ গ্রাম
  4. ৩৫ গ্রাম
সঠিক উত্তর:
৩৫ গ্রাম
উত্তর
সঠিক উত্তর:
৩৫ গ্রাম
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সোনার গহনার ওজন ২৫ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩ : ২। কী পরিমাণ সোনা মিশালে অনুপাত ৫ : ১ হবে? 

সমাধান: 
দেওয়া আছে, 
সোনা ও তামার অনুপাত ৩ : ২ 
∴ অনুপাত দুটির যোগফল = (৩ + ২) = ৫ 
∴ অনুপাতে সোনার পরিমাণ = ২৫ × (৩/৫) গ্রাম = ১৫ গ্রাম 
∴ অনুপাতে তামার পরিমাণ = ২৫ × (২/৫) গ্রাম = ১০ গ্রাম 

ধরি, 
সোনা মিশাতে হবে = x গ্রাম 

শর্তমতে, 
(১৫ + x)/১০ = ৫/১ 
বা, ১৫ + x = ৫০ 
বা, x = ৫০ - ১৫ 
∴ x = ৩৫ 

∴ সোনা মিশাতে হবে = ৩৫ গ্রাম।
৩৮.
৫০ টাকায় ৬ টি দরে আম ক্রয় করে ৫০ টাকায় ৫ টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? 
  1. ২০%
  2. ১০%
  3. ৩০%
  4. ১৫%
সঠিক উত্তর:
২০%
উত্তর
সঠিক উত্তর:
২০%
ব্যাখ্যা
প্রশ্ন: ৫০ টাকায় ৬ টি দরে আম ক্রয় করে ৫০ টাকায় ৫ টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? 

সমাধান: 
ধরি, 
আম ক্রয় করেছিল = (৫ × ৬) টি 
= ৩০ টি 

৬ টি আমের ক্রয়মূল্য = ৫০ টাকা 
∴ ১ টি আমের ক্রয়মূল্য = ৫০/৬ টাকা 
∴ ৩০ টি আমের ক্রয়মূল্য = (৫০ × ৩০)/৬ টাকা 
= ২৫০ টাকা 

আবার, 
৫ টি আমের বিক্রয়মূল্য = ৫০ টাকা 
∴ ১ টি আমের বিক্রয়মূল্য = ৫০/৫ টাকা 
∴ ৩০ টি আমের বিক্রয়মূল্য = (৫০ × ৩০)/৫ টাকা 
= ৩০০ টাকা 
∴ লাভ = (৩০০ - ২৫০) টাকা 
= ৫০ টাকা 

এখন, 
২৫০ টাকায় লাভ হয় = ৫০ টাকা 
∴ ১ টাকায় লাভ হয় = ৫০/২৫০ টাকা 
∴ ১০০ টাকায় লাভ হয় = (৫০ × ১০০)/২৫০ টাকা 
= ২০% 

∴ শতকরা লাভ = ২০%।
৩৯.
একটি সংখ্যা ৩১ থেকে যত বেশি ৫৫ থেকে তত কম, তবে সংখ্যাটি কত? 
  1. ৩৯
  2. ৪১
  3. ৪৩
  4. ৪৫
সঠিক উত্তর:
৪৩
উত্তর
সঠিক উত্তর:
৪৩
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যা ৩১ থেকে যত বেশি ৫৫ থেকে তত কম, তবে সংখ্যাটি কত? 

সমাধান: 
মনে করি, 
সংখ্যাটি = x 

প্রশ্নমতে, 
x - ৩১ = ৫৫ - x 
বা, x + x = ৫৫ + ৩১ 
বা, ২x = ৮৬ 
বা, x = ৮৬/২ 
∴ x = ৪৩ 

∴ সংখ্যাটি = ৪৩ ।
৪০.
x2 - y2 + 4y - 4 এর একটি উৎপাদক কোনটি?
  1. x + y + 2
  2. x - y - 2
  3. x - 2y + 1
  4. x + y - 2
সঠিক উত্তর:
x + y - 2
উত্তর
সঠিক উত্তর:
x + y - 2
ব্যাখ্যা
প্রশ্ন: x2 - y2 + 4y - 4 এর একটি উৎপাদক কোনটি?

সমাধান: 
x2 - y2 + 4y - 4 
= x2 - (y2 - 4y + 4) 
= x2 - {(y)2 - 2. y. 2 + (2)2
= x2 - (y - 2)
= {x + (y - 2)} {x - (y - 2)} 
= (x + y - 2) (x - y + 2)
৪১.
একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি 8 মিটার এবং উহার দুটি বাহুর প্রতিটি 5 মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? 
  1. 10 বর্গমিটার
  2. 12 বর্গমিটার
  3. 16 বর্গমিটার
  4. 20 বর্গমিটার
সঠিক উত্তর:
12 বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
12 বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি 8 মিটার এবং উহার দুটি বাহুর প্রতিটি 5 মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? 

সমাধান: 
আমরা জানি, 
সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = b/4 {√4(a)2 - (b)2

দেওয়া আছে, 
সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি, b = 8 মিটার 
এবং দুটি বাহুর প্রতিটি, a = 5 মিটার 

∴ ক্ষেত্রফল = b/4 {√4(a)2 - (b)2
= 8/4 {√4(5)2 - (8)2
= 2 {√(100 - 64)} 
= 2 √36 
= 2 × 6 
= 12 

∴ সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = 12 বর্গমিটার।
৪২.
'ক' যে কাজ ১২ দিনে করে, 'খ' সে কাজ ১৮ দিনে করে। 'ক' কাজটির ২/৩ অংশ করার পর 'খ' বাকি অংশ একা সম্পন্ন করল। কাজটি মোট কত দিনে শেষ হয়েছে? 
  1. ১৪ দিনে
  2. ১২ দিনে
  3. ১৬ দিনে
  4. ১৮ দিনে
সঠিক উত্তর:
১৪ দিনে
উত্তর
সঠিক উত্তর:
১৪ দিনে
ব্যাখ্যা
প্রশ্ন: 'ক' যে কাজ ১২ দিনে করে, 'খ' সে কাজ ১৮ দিনে করে। 'ক' কাজটির ২/৩ অংশ করার পর 'খ' বাকি অংশ একা সম্পন্ন করল। কাজটি মোট কত দিনে শেষ হয়েছে? 

সমাধান: 
'ক' ১ অংশ কাজ করে = ১২ দিনে 
∴ 'ক' ২/৩ অংশ কাজ করে = (১২ × ২)/৩ দিনে 
= ৮ দিনে 
∴ বাকি কাজ = {১- (২/৩)} অংশ 
= ১/৩ অংশ 

আবার, 
'খ' ১ অংশ কাজ করে = ১৮ দিনে 
∴ 'খ' ১/৩ অংশ কাজ করে = (১৮ × ১)/৩ দিনে 
= ৬ দিনে 

∴ মোট সময় = (৮ + ৬) দিনে
= ১৪ দিনে

∴ কাজটি মোট ১৪ দিনে শেষ হয়েছে।
৪৩.
একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ৩২ মিটার এবং প্রস্থ ২৪ মিটার। এর ভিতরের চারদিকে ২ মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত? 
  1. ২০০ বর্গমিটার
  2. ২০৮ বর্গমিটার
  3. ২৮০ বর্গমিটার
  4. ২৫৬ বর্গমিটার
সঠিক উত্তর:
২০৮ বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
২০৮ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ৩২ মিটার এবং প্রস্থ ২৪ মিটার। এর ভিতরের চারদিকে ২ মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
আয়তাকার বাগানের দৈর্ঘ্য = ৩২ মিটার 
∴ আয়তাকার বাগানের প্রস্থ = ২৪ মিটার 
∴ আয়তাকার বাগানের ক্ষেত্রফল = (৩২ × ২৪) বর্গমিটার 
= ৭৬৮ বর্গমিটার 

আবার, 
রাস্তাবাদে আয়তাকার বাগানের দৈর্ঘ্য = {৩২ - (২ × ২)} মিটার 
=২৮ মিটার 
∴ রাস্তাবাদে আয়তাকার বাগানের প্রস্থ = {২৪ - (২ × ২)} মিটার 
= ২০ মিটার 
∴ রাস্তাবাদে আয়তাকার বাগানের ক্ষেত্রফল = (২৮ × ২০) বর্গমিটার 
= ৫৬০ বর্গমিটার 

∴ রাস্তাটির ক্ষেত্রফল = (৭৬৮ - ৫৬০) বর্গমিটার 
= ২০৮ বর্গমিটার। 
৪৪.
x এর মান কত হলে, 72.33x - 5 = 23 হবে?
  1. 0
  2. 1
  3. 3
  4. 3/5
সঠিক উত্তর:
1
উত্তর
সঠিক উত্তর:
1
ব্যাখ্যা
প্রশ্ন: x এর মান কত হলে, 72.33x - 5 = 23 হবে? 

সমাধান: 
72.33x - 5 = 2
বা, 23.32.33x - 5 = 23 
বা, 32.33x - 5 = 23/23 
বা, 32 + 3x - 5 = 1 
বা, 33x - 3 = 30 
বা, 3x - 3 = 0 
বা, 3x = 3 
বা, x = 3/3 
∴ x = 1
৪৫.
একটি সুষম বহুভুজের প্রত্যেকটি অন্তঃস্থ কোণ ১৬২° হলে, তার বাহুর সংখ্যা কত? 
  1. ২০টি
  2. ১২টি
  3. ১৬টি
  4. ১৮টি
সঠিক উত্তর:
২০টি
উত্তর
সঠিক উত্তর:
২০টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সুষম বহুভুজের প্রত্যেকটি অন্তঃস্থ কোণ ১৬২° হলে, তার বাহুর সংখ্যা কত? 

সমাধান: 
মনে করি, 
বাহুর সংখ্যা = ক 
আমরা জানি, 
সুষম বহুভুজে মোট উৎপন্ন অন্তঃস্থ কোণ = {(ক - ২)১৮০}/ক 

প্রশ্নমতে, 
{(ক - ২)১৮০}/ক = ১৬২ 
বা, (ক - ২)১৮০ = ১৬২ক 
বা, ১৮০ক - ২ × ১৮০ = ১৬২ক 
বা, ১৮০ক - ১৬২ক = ৩৬০ 
বা, ১৮ক = ৩৬০ 
∴ ক = ২০ 

∴ বাহুর সংখ্যা = ২০ টি ।
৪৬.
একটি পাত্রের মধ্যে লাল, হলুদ ও সবুজ বলের অনুপাত 2 : 3 : 4 । দৈবভাবে পাত্র থেকে একটি বল বাছাই করলে তা হলুদ না হওয়ার সম্ভাব্যতা কত? 
  1. 1/2
  2. 1/3
  3. 2/3
  4. 3/4
সঠিক উত্তর:
2/3
উত্তর
সঠিক উত্তর:
2/3
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পাত্রের মধ্যে লাল, হলুদ ও সবুজ বলের অনুপাত 2 : 3 : 4 । দৈবভাবে পাত্র থেকে একটি বল বাছাই করলে তা হলুদ না হওয়ার সম্ভাব্যতা কত? 

সমাধান: 
অনুপাতটির রাশিগুলোর সমষ্টি = 2 + 3 + 4 
= 9 
∴ বলটি হলুদ হওয়ার সম্ভাব্যতা = 3/9
= 1/3

∴ বলটি হলুদ না হওয়ার সম্ভাব্যতা = 1 - (1/3) 
= (3 - 1)/3 
= 2/3 
৪৭.
একটি বেলনের বক্রতলের ক্ষেত্রফল 100 বর্গ সে.মি. এবং আয়তন 150 ঘন সে.মি.। বেলনের ব্যাসার্ধ কত? 
  1. 5 সে.মি.
  2. 4 সে.মি.
  3. 6 সে.মি.
  4. 3 সে.মি.
সঠিক উত্তর:
3 সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
3 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বেলনের বক্রতলের ক্ষেত্রফল 100 বর্গ সে.মি. এবং আয়তন 150 ঘন সে.মি.। বেলনের ভূমির ব্যাসার্ধ কত? 

সমাধান: 
মনে করি, 
বেলনের ব্যাসার্ধ r ও উচ্চতা h 
∴ বক্রতলের ক্ষেত্রফল = 2πrh = 100 ......... (1) 
এবং আয়তন = πr2h = 150 ............ (2) 

(2) নং ÷ (1) নং করে পাই, 
πr2h/2πrh = 150/100 
বা, r/2 = 150/100 
বা, 100r = 300 
বা, r = 300/100 
∴ r = 3 

∴ বেলনের ব্যাসার্ধ = 3 সে.মি.।
৪৮.
একটি ৩০ ফুট লম্বা বাঁশ এমনভাবে কেটে দু'ভাগ করা হল যেন ছোট অংশ বড় অংশের দুই-তৃতীয়াংশ হয়, ছোট অংশের দৈর্ঘ্য কত? 
  1. ৮ ফুট
  2. ১২ ফুট
  3. ১৬ ফুট
  4. ২০ ফুট
সঠিক উত্তর:
১২ ফুট
উত্তর
সঠিক উত্তর:
১২ ফুট
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ৩০ ফুট লম্বা বাঁশ এমনভাবে কেটে দু'ভাগ করা হল যেন ছোট অংশ বড় অংশের দুই-তৃতীয়াংশ হয়, ছোট অংশের দৈর্ঘ্য কত? 

সমাধান: 
মনে করি, 
বড় অংশ = ক ফুট 
∴ ছোট অংশ = (ক এর ২/৩) 
= ২ক/৩ ফুট 

প্রশ্নমতে,
ক + (২ক/৩) = ৩০
বা, (৩ক + ২ক)/৩ = ৩০
বা, ৫ক = ৩০ × ৩ 
বা, ক = ৯০/৫
∴ ক = ১৮

∴ ছোট অংশের দৈর্ঘ্য = (২ × ১৮)/৩
= ১২ ফুট । 
৪৯.
একজন ক্রিকেটারের ১০ ইনিংস রানের গড় ৪৫.৫। ১১ তম ইনিংসে কত রান করে আউট হলে সব ইনিংসে মিলিয়ে তার রানের গড় ৫০ হবে? 
  1. ৯০
  2. ৯৮
  3. ৯৬
  4. ৯৫
সঠিক উত্তর:
৯৫
উত্তর
সঠিক উত্তর:
৯৫
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ক্রিকেটারের ১০ ইনিংস রানের গড় ৪৫.৫। ১১ তম ইনিংসে কত রান করে আউট হলে সব ইনিংসে মিলিয়ে তার রানের গড় ৫০ হবে? 

সমাধান: 
১০ ইনিংসের রানের গড় = ৪৫.৫ 
∴ ১০ ইনিংসের মোট রান = (১০ × ৪৫.৫) 
= ৪৫৫ রান 

আবার, 
১১ ইনিংসের রানের গড় = ৫০.০ 
∴ ১১ ইনিংসের মোট রান = (১১ × ৫০.০) 
= ৫৫০ রান 

∴ ১১ তম ইনিংসের রান = (৫৫০ - ৪৫৫) 
= ৯৫ রান। 
৫০.
20 + 23 + 26 + 29 +............ধারাটির 31 তম পদ কত? 
  1. 105
  2. 110
  3. 115
  4. 120
সঠিক উত্তর:
110
উত্তর
সঠিক উত্তর:
110
ব্যাখ্যা
প্রশ্ন: 20 + 23 + 26 + 29 +............ধারাটির 31 তম পদ কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
ধারাটি 20, 23, 26, 29,........... 
এখানে, 
ধারাটির প্রথম পদ, a = 20 
সাধারণ অন্তর, d = (দ্বিতীয় পদ - প্রথম পদ) 
= (23 - 20) 
= 3 
এবং পদসংখ্যা, n = 31 

∴ ধারাটির 31 তম পদ = a + (n - 1) d 
= 20 + (31 - 1) × 3 
= 20 + (30 × 3) 
= 20 + 90 
= 110
৫১.
আগরতলা মামলার বিচারকার্যে ট্রাইবুনালের প্রধান বিচারপতি কে ছিলেন?
  1. এম.আর.খান
  2. এস.এ.রহমান
  3. টি.এইচ.খান
  4. মকসুমুল হাকিম
সঠিক উত্তর:
এস.এ.রহমান
উত্তর
সঠিক উত্তর:
এস.এ.রহমান
ব্যাখ্যা
আগরতলা মামলার বিচারকার্য:
- আগরতলা মামলার বিচারকার্য পরিচালনার জন্য বিশেষ ট্রাইবুনাল গঠন করা হয়।
- ১৯৬৮ সালের ১৯ জুন বেলা এগারটায় কুর্মিটোলা ক্যান্টনমেন্টের একটি বিশেষ কক্ষে মামলার শুনানি শুরু হয়।
- মামলাটি ছিল পাকিস্তান দণ্ডবিধির ১২ ক এবং ১৩১ ধারা অনুসারে।
- মামলায় সাক্ষীর সংখ্যা ছিল ১১ জন রাজসাক্ষীসহ মোট ২২৭ জন।
- প্রখ্যাত আইনজীবী আবদুস সালাম খানের নেতৃত্বে অভিযুক্তদের আইনজীবীদের নিয়ে একটি আত্মপক্ষ সমর্থকদল গঠন করা হয়।
- যুক্তরাজ্য প্রবাসী বাঙালিরা ব্রিটেনের প্রখ্যাত আইনজীবী স্যার টমাস উইলিয়াম এমপিকে বিশেষ ট্রাইবুনালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আইনজীবী হিসেবে প্রেরণ করেন।
- তাঁকে সহযোগিতা করেন আবদুস সালাম খান, আতাউর রহমান খান প্রমুখ।
- পাকিস্তান সরকারের পক্ষে প্রধান কৌসুলী ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী মনজুর কাদের ও অ্যাডভোকেট জেনারেল টি.এইচ.খান।
- ট্রাইবুনালের প্রধান বিচারপতি ছিলেন এস.এ.রহমান।
- অপর দুই বিচারপতি ছিলেন এম.আর.খান ও মকসুমুল হাকিম।
- ২৯ জুলাই ১৯৬৮ মামলার শুনানি শুরু হয়।

তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫২.
নিচের কোনটি ইনপুট ডিভাইস?
  1. ওয়েবক্যাম
  2. প্রজেক্টর
  3. প্লটার
  4. প্রিন্টার
সঠিক উত্তর:
ওয়েবক্যাম
উত্তর
সঠিক উত্তর:
ওয়েবক্যাম
ব্যাখ্যা
ইনপুট ডিভাইস:
- যেসব ডিভাইসের মাধ্যমে কম্পিউটারে ডাটা বা তথ্য ইনপুট বা কমান্ড দেওয়া যায়, সেগুলোই ইনপুট ডিভাইস।
- কি-বোর্ড,
- মাউস,
- অপটিকাল রিডার,
- জয়স্টিক,
- মাইক্রোফোন,
- স্ক্যানার,
- গ্রাফিক্স প্যাড,
- লাইট পেন,
- ওয়েবক্যাম,
- ওসিআর ইত্যাদি।

আউটপুট ডিভাইস:
- যেগুলোর মাধ্যমে কম্পিউটার থেকে ডাটা/তথ্য বা যেকোনো কিছু আউটপুট নেওয়া যায়, সেগুলোই আউটপুট ডিভাইস।
- মনিটর,
- প্রিন্টার,
- প্রজেক্টর,
- স্পিকার,
- প্লটার,
- হেডফোন।

ইনপুট-আউটপুট ডিভাইস:
- কিছু ডিভাইস আছে যেগুলো ইনপুট-আউটপুট দুটোরই কাজ করে
- পেনড্রাইভ
- টাচ স্ক্রিন
- মডেম

তথ্যসূত্র - উন্মুক্ত বিশ্ববিদ্যালয় নবম দশম শ্রেণী ও কালের কণ্ঠ পত্রিকা।
৫৩.
দুধের ঘনত্ব পরিমাপের যন্ত্রের নাম কী?
  1. হাইগ্রোমিটার
  2. ল্যাকটোমিটার
  3. পাইরোমিটার
  4. ক্রোনোমিটার
সঠিক উত্তর:
ল্যাকটোমিটার
উত্তর
সঠিক উত্তর:
ল্যাকটোমিটার
ব্যাখ্যা
পরিমাপক যন্ত্র:
- দুধের ঘনত্ব পরিমাপের যন্ত্রের নাম ল্যাকটোমিটার।
- সমুদ্রের গভীরতা নির্ণয়ের যন্ত্র ফ্যাদোমিটার।
- ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র সিসমোগ্রাফ।
- ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্র রিখটার স্কেল।
- বায়ুমণ্ডলীয় চাপ নির্ণায়ক যন্ত্র ব্যারোমিটার।
- গ্যাসের চাপ নির্ণায়ক যন্ত্র ম্যানোমিটার।
- আর্দ্রতা পরিমাপের যন্ত্র হাইগ্রোমিটার।
- উচ্চ তাপমাত্রা মাপার যন্ত্র পাইরোমিটার।
- তাপমাত্রা মাপার যন্ত্র থার্মোমিটার।

তথ্যসূত্র - Britannica.com
৫৪.
কোন গ্রন্থি থেকে ইনসুলিন নির্গত হয়?
  1. আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স
  2. সাবম্যান্ডিবুলার
  3. পিটুইটারি
  4. প্যারোটিড
সঠিক উত্তর:
আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স
উত্তর
সঠিক উত্তর:
আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স
ব্যাখ্যা
ডায়াবেটিস:
- বহুমূত্র রোগ বা ডায়াবেটিস মেলিটাস এক ধরনের বিপাকজনিত রোগ।
- প্যানক্রিয়াস থেকে ইনসুলিন নামক এক ধরনের হরমোন নির্গত হয়, যা রক্তে গ্লুকোজের পরিমাণকে কমিয়ে দেয়।
- অগ্ন্যাশয়ের আইলেটস অব ল্যাঙ্গারহেন্স থেকে গ্লুকানল এবং ইনসুলিন নির্গত হয়।
- ডায়াবেটিস রোগে ইনসুলিন ব্যবহৃত হয়।
- কারো ডায়াবেটিস হলে প্যানক্রিয়াস যথেষ্ট ইনসুলিন নির্গত করতে পারে না, কিংবা শরীর ইনসুলিনকে ব্যবহার করতে পারে না।
- যে কারণে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়।

তথ্যসূত্র - বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৫৫.
নিচের কোন গ্যাস পাউরুটি ফোলাতে সাহায্য করে?
  1. H2
  2. N2
  3. O2
  4. CO2
সঠিক উত্তর:
CO2
উত্তর
সঠিক উত্তর:
CO2
ব্যাখ্যা
ইস্ট:
- পাউরুটি তৈরীতে পাউরুটি ফোলানোর জন্য ইস্ট ব্যবহার করা হয়।
- ইস্ট এক প্রকার ছত্রাক যা কার্বহাইড্রেড ও অক্সিজেনের উপর ক্রিয়া করে CO2 গ্যাস উৎপন্ন করে।
- উৎপন্ন CO2 বা কার্বন ডাই অক্সাইড গ্যাস পাউরুটি ফোলাতে সাহায্য করে।
- পাউরুটি প্রয়োজনীয় পরিমাণ ফোলার পর ওভেনে বেকিং করা হয়।
- উত্তাপে ইস্ট মরে যায় এবং CO2 উৎপন্ন হওয়াও বন্ধ হয়ে যায়। ফলে রুটি ফোলাও বন্ধ হয়ে যায়।

তথ্যসূত্র - রসায়ন, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৬.
বর্তমানে (২০২৪) জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের সংখ্যা কয়টি?
  1. ১টি
  2. ২টি
  3. ৩টি
  4. ৪টি
সঠিক উত্তর:
২টি
উত্তর
সঠিক উত্তর:
২টি
ব্যাখ্যা
জাতিসংঘ:
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- এর আগে ১৯৪৫ সালের ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
- জাতিসংঘ সদরদপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
- দাপ্তরিক ভাষা ৬টি।
- এগুলো হচ্ছে ইংরেজি, চীনা, স্প্যানিশ, ফরাসি, রুশ ও আরবি।
- জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেস।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি।
- এর বর্তমান সদস্য ১৯৩টি।
- জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের সংখ্যা ২টি (ভ্যাটিকান ও ফিলিস্তিন)।
- জাতিসংঘের সর্বশেষ সদস্য দক্ষিণ সুদান।
- ২০১১ সালের ১৪ জুলাই, ১৯৩তম দেশ হিসেবে জাতিসংঘে যোগদান করে।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য দেশের সংখ্যা ১৫টি।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশের সংখ্যা ০৫টি।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশের সংখ্যা ১০টি।

তথ্যসূত্র- জাতিসংঘ ওয়েবসাইট। (লিংক)
৫৭.
মুজিবনগর সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন -
  1. তাজউদ্দীন আহমদ
  2. আবদুল মান্নান এম.এন.এ
  3. সৈয়দ নজরুল ইসলাম
  4. অধ্যাপক ইউসুফ আলী
সঠিক উত্তর:
আবদুল মান্নান এম.এন.এ
উত্তর
সঠিক উত্তর:
আবদুল মান্নান এম.এন.এ
ব্যাখ্যা
মুজিবনগর সরকার গঠন:
- বাংলাদেশের মুক্তিযুদ্ধে ১৯৭১ সালের ১৭ এপ্রিল ও মুজিবনগর সরকারের শপথ গ্রহণ একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ অধ্যায়।
- ঐতিহাসিকভাবে বাংলাদেশের জন্য এই দিনটির তাৎপর্য অপরিসীম, কেননা এই দিনেই আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলাদেশের জন্ম হয়।
- এদিন (১৯৭১ সালের ১৭ এপ্রিল) কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার ভবেরপাড়া গ্রামের বৈদ্যনাথতলার আম্রকাননে স্বাধীন বাংলাদেশ সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
- এটি 'মুজিবনগর সরকার' নামেই সমধিক পরিচিত এবং মুজিব নগর সরকারের নেতৃত্বে বাংলাদেশ পাক হানাদারদের বিরুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জন করে।
- ১০ এপ্রিল দেশের 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ' নামকরণ করে বঙ্গবন্ধুর অন্যতম সহযোগী আওয়ামী লীগ নেতা তাজউদ্দীন আহমদকে প্রধানমন্ত্রী করে মন্ত্রীসভা ঘোষণা করা হয়।
- মুজিবনগর সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন আবদুল মান্নান এম.এন.এ।
- মন্ত্রীপরিষদ সদস্যদের শপথবাক্য পাঠ ও স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন গণপরিষদের আওয়ামীলীগের হুইপ অধ্যাপক ইউসুফ আলী এম.এন.এ।
- মেহেরপুর মহকুমা পরবর্তীতে জেলা হিসাবে উন্নীত হয় এবং বৈদ্যনাথতলার নাম পরিবর্তন করে রাখা হয়- মুজিবনগর।
- স্বাধীনতা যুদ্ধ চলাকালে মুজিবনগর ছিলো স্বাধীন দেশের অস্থায়ী রাজধানী এবং সচিবালয়/সদরদপ্তর ছিলো- কলকাতার ৮ নং থিয়েটার রোড।

তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি, DMP ও তথ্য অধিদফতর ওয়েবসাইট।