পরীক্ষা আর্কাইভ

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]

পরীক্ষাব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]তারিখতারিখ অনির্ধারিতসময়55 minutes
মোট প্রশ্ন৮৫
সিলেবাস
ফুল মডেল টেস্ট: ব্যাংক নিয়োগের সম্পূর্ণ সিলেবাসের উপর ১০০ নাম্বারের ফুল মডেল টেস্ট। [Live MCQ - তে প্রতি মঙ্গলবার একটি ফুল মডেল টেস্ট অনুষ্ঠিত হয়।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক] · তারিখ অনির্ধারিত · ৮৫ প্রশ্ন

.
Questions 1-5: Out of the four alternatives, choose the one which can be substituted for the given words.
An attack on the reputation or integrity of someone or something.
  1. Aspersion
  2. Aspiration
  3. Inspiration
  4. Adulation
ব্যাখ্যা
• Aspersion (noun)
English meaning: An attack on the reputation or integrity of someone or something.
Bangla Meaning:  কুৎসা করা; কটাক্ষপাত করা।

• অন্য অপশনগুলোর মধ্যে -
খ) Aspiration (noun) [Countable noun, Uncountable noun] 
English meaning: A hope or ambition of achieving something.
Bangla Meaning: aspiration (for/after); aspiration (to do/be) আকাঙ্ক্ষা; উচ্চাকাঙ্ক্ষা:

গ) Inspiration (noun) [uncountable noun] [countable noun] 
English meaning: The process of being mentally stimulated to do or feel something, especially to do something creative.
Bangla Meaning:প্রেরণা; অনুপ্রেরণা; অনুপ্রণনা; প্রেরণার উৎস; অনুপ্রেরণা। 

ঘ) Adulation [Uncountable noun] 
English meaning: Excessive admiration or praise.
Bangla Meaning: (বিশেষত অনুগ্রহ লাভের প্রত্যাশায়) অতিপ্রশংসা; তোষামোদ; অতিভক্তি প্রদর্শন; স্তাবকতা।

Source: 
1. Oxford Learner's Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
.
'The examination or observation of one's own mental and emotional processes' -
  1. Meditation
  2. Retrospection
  3. Introspection
  4. Reflection
ব্যাখ্যা
গ) Introspection(noun)
English Meaning: The examination or observation of one's own mental and emotional processes' 
Bangla Meaning: অন্তর্বীক্ষণ; অন্তর্দর্শন ।

• অন্য অপশনগুলোর মধ্যে -
ক) Meditation (noun)
English Meaning: The act of giving your attention to only one thing, either as a religious activity or as a way of becoming calm and relaxed: prayer and meditation.
Bangla Meaning: ধ্যান; গভীর চিন্তা, বিবেচনা।

খ) Retrospection(noun)
English Meaning: The action of looking back on or reviewing past events or situations, especially those in one's own life.
Bangla Meaning: অতীতের ঘটনা ও দৃশ্যাবলি দর্শন।

ঘ) Reflection(noun)
English Meaning: The throwing back by a body or surface of light, heat, or sound without absorbing it; serious thought or consideration.
Bangla Meaning: কথায় বা লেখায় চিন্তার অভিব্যক্তি; মনে উদীয়মান ভাবনা; অনুচিন্তন; প্রতিবিম্ব; প্রতিফলন। 

Source: 
1. Oxford Learner's Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
3. Cambridge Dictionary.
.
'An office or post with no work but high pay' -
  1. Honorary
  2. Ex-officio
  3. Gratis
  4. Sinecure
ব্যাখ্যা
• Sinecure (noun)
English Meaning: A paid position that involves little or no work.
Bangla Meaning: যে পদের জন্য মর্যাদা বা সম্মানী আছে কিন্তু তেমন কাজ বা দায়িত্ব নেই।

• অন্য অপশনগুলোর মধ্যে -
• Honorary (noun)
English meaning: An honorary position in an organization is one for which no payment is made.
Bangla meaning: অবৈতনিক।

• Gratis (adverb) (adjective) 
English Meaning: without charge; free.
Bangla Meaning: বিনামূল্যে; মাগনা। 

• Ex-officio (adverb), (adjective) 
English Meaning: As a result of one's status or position; denoting or relating to a member of a body who holds the role as a result of their status or another position that they hold.
Bangla Meaning:(লাতিন) পদাধিকারবলে; পদাধিকারজনিত।

Source: 
1. Oxford Learner's Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
.
'Unselfish regard for others as a principle of action' -
  1. Cynicism
  2. Nepotism
  3. Philanthropy
  4. Altruism
ব্যাখ্যা
ক) Cynicism (noun)
English meaning: the belief that people are only interested in themselves and are not sincere.
Bangla meaning: হতাশাবাদ; নৈরাশ্যবাদ।

খ) Nepotism (noun)
English meaning: The practice among those with power or influence of favouring relatives, friends, or associates, especially by giving them jobs.
Bangla Meaning: স্বজনপ্রীতি।

গ) Philanthropy (noun)
English Meaning: The activity of helping the poor, especially by giving them money.
Bangla Meaning: মানবপ্রেম; লোকহিতৈষণা; জনসেবা।

ঘ) Altruism (noun) 
English Meaning: Disinterested and selfless concern for the well-being of others: unselfish regard for or devotion to the welfare of others.
Bangla Meaning: পরার্থবাদ; পরহিতব্রত; স্বার্থহীনতা; পরহিতব্রত বা নিঃস্বার্থতার দৃষ্টান্ত।

• শব্দগুলোর অর্থ বিবেচনায় বুঝা যাচ্ছে সঠিক উত্তর হবে - Altruism.

•  Altruism এবং Philanthropy শব্দ দুটির মধ্যে পার্থক্য আছে, যা তাদের অর্থ এবং ব্যবহারে বুঝা যায়। 
- Alturism নিজস্ব স্বার্থ বিসর্জন দিয়ে অন্যদের জন্য ভালো কিছু করার অভিপ্রায়কে বোঝায় আর এটি সাধারণত মানুষের কল্যাণে সম্পদ, সময় বা প্রচেষ্টা দান করার সাথে সম্পর্কিত।
এটি নিঃস্বার্থ হতেই পারে, তবে কখনো কখনো এতে দাতা ব্যক্তির নিজের সুনাম বা স্বার্থও থাকতে পারে।
- প্রশ্নে বলা হয়েছে "Unselfish regard for others as a principle of action" — এখানে "unselfish" শব্দটি স্পষ্টভাবে নির্দেশ করছে নিঃস্বার্থতা, যা altruism-এর সাথে মেলে।
Philanthropy নিঃস্বার্থ নাও হতে পারে, তাই এটি এখানে যথাযথ নয়।

Source: 
1. Oxford Learner's Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
3. Merriam-Webster Dictionary.
.
'Relationship by blood or birth' -
  1. Parentage
  2. Affiliation
  3. Consanguinity
  4. Cronyism
ব্যাখ্যা
• অন্য অপশনগুলোর মধ্যে -
ক) Parentage (noun)
English Meaning: The identity and origins of one's parents.
Bangla Meaning: পিতৃত্ব বা মাতৃত্ব; বংশপরিচয়; জন্ম। 

খ) Affiliation (noun)
English Meaning: A connection with a political party or religion, or with a larger organization: the state or process of affiliating or being affiliated.
Bangla Meaning: সম্বন্ধীকরণ (আইন সম্বন্ধীয়) অবৈধ শিশুর পিতৃত্ব নিরূপণ করে এবং পিতাকে সন্তানের ভরণপোষণের জন্য নিয়মিত অর্থপ্রদানের দায়িত্ব নির্ধারণ করে ম্যাজিস্ট্রেট প্রদত্ত আদেশ; অপত্যনির্ধারক আদেশ।

গ) Consanguinity (noun)
English Meaning: The fact of being descended from the same ancestor: the condition of being blood relations (= related to someone by birth, not marriage).
Bangla Meaning: (রক্তের) সম্পর্ক; সগোত্রতা।

ঘ) Cronyism (noun)
English Meaning: The appointment of friends and associates to positions of authority, without proper regard to their qualifications.
Bangla Meaning: যখন কোনো ব্যক্তি ক্ষমতার অপব্যবহার করে তার বন্ধুদের বা পরিচিতদের অযোগ্য হওয়া সত্ত্বেও বিশেষ সুবিধা বা পদ প্রদান করে। 

• শব্দগুলোর অর্থ বিবেচনায় বুঝা যাচ্ছে, The correct option, consanguinity, most precisely captures the concept of "relationship by blood or birth."
• প্রশ্নে বলা হয়েছে "Relationship by blood or birth," যা কেবল পিতৃ-মাতৃ সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নয়। 
- Parentage শুধুমাত্র পিতা-মাতার সম্পর্ক বোঝায়, এটি রক্ত সম্পর্কের একটি অংশ, তবে এটি সম্পূর্ণ রক্ত সম্পর্ক (blood relation) নির্দেশ করে না।
- কিন্তু Consanguinity পুরো রক্ত সম্পর্ক বোঝায়।
- তাই এখানে Consanguinity সঠিক উত্তর।

Source: 
1. Oxford Learner's Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
3. Merriam-Webster Dictionary.
.
Questions 6-10: Choose the correct analogy.
MILLENIUM : YEAR ::
  1. centipede : millipede
  2. inch : centimeter
  3. kilometer : meter
  4. week : day
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লিখিত শব্দজোড়ার অর্থ -

• MILLENIUM - সহস্রাব্দ; বর্ষসহস্রক।
• YEAR - বৎসর; বছর; ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়কাল; বারো মাস; পঞ্জিকাবর্ষ। 

• অপশনে উল্লিখিত শব্দজোড়াগুলোর  অর্থ -
ক)
centipede - (বিছা, কেন্নো, কেঁচো প্রভৃতি) বহু গ্রন্থি ও পদবিশিষ্ট ক্ষুদ্র প্রাণী।
millipede - (noun) অসংখ্য পাওয়ালা কীটসদৃশ ক্ষুদ্র প্রাণিবিশেষ; সহস্রপদী।

খ)
inch - ইঞ্চি; অল্প পরিমাণ। 
centimeter - সেন্টিমিটার; এক মিটারের শতংশ। 

গ)
kilometer - (১০০০) মিটার (দূরত্বমাপক)।
meter - মেট্রিক প্রণালিতে দৈর্ঘ্যের একক; মিটার।

ঘ)
week - সপ্তাহ; (বিশেষত) শনিবার মধ্যরাত থেকে পরবর্তী শনিবার মধ্যরাত পর্যন্ত সাতদিন:
day - দিন; দিবস; দিনমান; দিবাভাগ।

• সুতরাং, অপশনে উল্লেখিত শব্দ বিশ্লেষণ করলে বোঝা যাচ্ছে, MILLENNIUM : YEAR এর সঠিক analogy হচ্ছে - Kilometer : Meter.
- MILLENNIUM is 1000 YEAR এবং Kilometer is 1000 Meter.
- এখানে উভয়ের মধ্যে একটি ১০০০ গুণের স্কেল সম্পর্ক রয়েছে।
- এখানে MILLENNIUM এবং YEAR এর মধ্যে ১০০০ গুণের সম্পর্ক রয়েছে, যেমন Kilometer এবং Meter এর মধ্যে ১০০০ গুণের সম্পর্ক রয়েছে।

Source: Accessible Dictionary by Bangla Academy.
.
RHETORIC : LAWYER ::
  1. oratory : engineer
  2. deduction : detective
  3. solidarity : warrior
  4. ineptitude : accountant
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লিখিত শব্দজোড়ার অর্থ -
- RHETORIC - অলংকার (শাস্ত্র); অলংকারবহুল (ও আন্তরিকতাবিহীন) ভাষা
- LAWYER - উকিল; আইনজীবী।

• অপশনে উল্লিখিত শব্দজোড়াগুলোর  অর্থ -
ক)
oratory - বাগ্মিতা; বাগাড়ম্বর।
engineer - প্রকৌশলী। 

খ)
deduction - সামান্য নিয়ম থেকে যুক্তির সাহায্যে লব্ধ বিশেষ দৃষ্টান্ত; যুক্তির মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছানো বা কিছু প্রমাণ থেকে উপসংহার টানা।
detective - গোয়েন্দা।

গ)
solidarity - সংহতি; একাত্মতা বা সাধারণ উদ্দেশ্যে একসাথে দাঁড়ানো।
warrior - (সাহিত্যিক, আলংকারিক অর্থ) যোদ্ধা; সৈনিক। 

ঘ)
ineptitude - অপটুতা; অযুক্ততা। 
accountant - ব্যবসার হিসাব রাখা ও পরীক্ষা করা যার পেশা; হিসাবরক্ষক; জমানবিশ; গাণনিক।

• সুতরাং, অপশনে উল্লেখিত শব্দ বিশ্লেষণ করলে, RHETORIC : LAWYER এর সঠিক analogy হচ্ছে - Deduction : Detective.
 
• RHETORIC - যুক্তিপূর্ণ এবং প্রভাবশালী ভাষায় কথা বলা বা লেখা, যা আইনজীবীদের দ্বারা ব্যবহার করা হতে পারে আদালতে এবং LAWYER - একজন পেশাদার, যিনি আদালতে যুক্তি প্রদর্শন করেন এবং ক্লায়েন্টের পক্ষে কথা বলেন।

• Deduction - যুক্তির মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছানো বা কিছু প্রমাণ থেকে উপসংহার টানা এবং Detective একজন অনুসন্ধানকারী যিনি অপরাধের তদন্ত করেন এবং তথ্যের ভিত্তিতে উপসংহার টানেন।
এখানে deduction এবং detective এর মধ্যে সম্পর্ক রয়েছে, কারণ একজন detective তার তদন্তে deduction (যুক্তি বা উপসংহার) ব্যবহার করেন। deduction একজন detective এর একটি গুরুত্বপূর্ণ দক্ষতা, যা তাকে তথ্য বিশ্লেষণ করতে সাহায্য করে।

• সুতরাং,
• RHETORIC is a key skill for a LAWYER.
• Deduction is a key skill for a Detective.

Source: 
1. Oxford Learner's Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
3. Merriam-Webster Dictionary.
.
CLERGYMAN : LAYMAN ::
  1. priest : minister
  2. teacher : classroom
  3. celebrity : personality
  4. soldier : civilian
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লিখিত শব্দজোড়ার অর্থ -
• CLERGYMAN - যাজক: ধর্মীয় কর্মকর্তা। 
• LAYMAN - বিশেষজ্ঞ নয় এরূপ লোক; অপেশাদার ব্যক্তি; সাধারণ মানুষ, 
• সম্পর্ক: CLERGYMAN হলেন ধর্মীয় পেশার সদস্য, আর LAYMAN সাধারণ জনগণের সদস্য, যারা ধর্মীয় পেশার সঙ্গে যুক্ত নন।

• অপশনে উল্লিখিত শব্দজোড়াগুলোর অর্থ -
ক)
- priest - খ্রিষ্টীয় গির্জায় যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক নিযুক্ত পুরোহিতবিশেষ, বিশেষত অ্যাংলিকান, সনাতন (অর্থোডক্স) ও রোমান ক্যাথলিক গির্জার ডিকন ও বিশপের মধ্যবর্তী পদমর্যাদা সম্পন্ন পুরোহিত; খ্রিষ্টীয় পুরোহিত।
- minister - বিশেষত প্রেসবাইটেরিয়ান ও ননকনফর্মিস্ট গির্জা সংগঠনে পাদরি বা যাজক। তুলনীয়, রোমান ক্যাথলিক ‘priest’, ইংল্যান্ডীয় গির্জায় vicar, rector, curate.
- Priest এবং Minister উভয়ই ধর্মীয় কর্মকর্তা, তবে priest সাধারণত খ্রিস্টান ধর্মের মধ্যে ব্যবহৃত হয়, আর minister একে অপরের জায়গায় ব্যবহৃত হতে পারে, কিন্তু তাদের পেশা একই। তাই এই সম্পর্ক CLERGYMAN : LAYMAN এর মতো নয়।

খ)
- teacher - শিক্ষক।
- classroom - শ্রেণিকক্ষ।
- Teacher (শিক্ষক) এবং classroom (ক্লাসরুম) এর মধ্যে সম্পর্ক হলো, একজন শিক্ষক তার কাজ ক্লাসরুমে করেন, কিন্তু CLERGYMAN : LAYMAN সম্পর্কের মতো নয়। 

গ)
- celebrity - উদযাপনা বা সম্মাননা; খ্যাতি ও সম্মান; প্রসিদ্ধ ব্যক্তি
- personality - (আধুনিক প্রয়োগ) বিশিষ্ট/বিশেষভাবে খ্যাতিমান ব্যক্তি; ব্যক্তিত্ব; ব্যক্তিগত অবস্থা
- এখানে CELEBRITY এবং PERSONALITY এর মধ্যে সম্পর্ক হলো, CELEBRITY হতে হলে একজন ব্যক্তির PERSONALITY (চরিত্র বা বৈশিষ্ট্য) বিশেষ হতে হয়, যা তাকে খ্যাতি ও পরিচিতি অর্জনে সহায়তা করে অথবা আধুনিক প্রয়োগ অনুসারে উভয়ই খ্যাতিমান ব্যক্তি বা ব্যক্তিত্ব; তাই এই সম্পর্ক CLERGYMAN : LAYMAN এর মতো নয়।

ঘ)
- soldier - সৈনিক; সৈন্য।
- civilian - বেসামরিক ব্যক্তি; বেসামরিক।
- Soldier (সৈনিক) এবং civilian (সাধারণ মানুষ) এর মধ্যে সম্পর্ক হলো, soldier একটি বিশেষ পেশার সদস্য, এবং civilian সাধারণ জনগণের সদস্য, ঠিক যেমন CLERGYMAN একটি বিশেষ পেশার সদস্য, এবং LAYMAN সাধারণ মানুষ।

• সুতরাং, , অপশনে উল্লেখিত শব্দ বিশ্লেষণ করলে, CLERGYMAN : LAYMAN :: এর সঠিক analogy হচ্ছে - soldier : civilian
- এখানে, Soldier এবং Civilian এর মধ্যে পেশার পার্থক্য রয়েছে, যা CLERGYMAN এবং LAYMAN এর সম্পর্কের মতো।

Source: 
1. Oxford Learner's Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
3. Merriam-Webster Dictionary.
.
SHARD :: POTTERY
  1. seed : flower
  2. dish : menu
  3. smoke : fire
  4. splinter : wood
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লিখিত শব্দগুলোর  অর্থ -
- SHARD -প্রাচীন প্রয়োগ তবে মালী ও প্রত্নতাত্ত্বিকরা এখনো ব্যবহার করে থাকেন) মাটির পাত্রের ভাঙা টুকরা; খোলামকুচি।
- POTTERY - মৃৎশিল্প; মৃৎপাত্রাদি; কুম্ভশালা।

• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক)
- seed - বীজ; বিচি; আঁটি; দানা।
- flower - ফুল; কুসুম; পুষ্প; প্রসূন।

খ)
dish - থালা, শানকি, যা থেকে খাবার টেবিলে খাবার পরিবেশন করা হয়।
menu - রেস্তোরাঁয় তৈরি খাদ্যের তালিকা।

গ)
smoke - ধোঁয়া।
fire - অগ্নি; আগুন; জ্বলন্ত অবস্থা। 

ঘ)
splinter - (ধাতব পদার্থ, কাচ, কাঠ ইত্যাকার) কঠিন বস্তুর তীক্ষ্ণ টুকরা। 
wood - কাঠ।

• সুতরাং, অপশনে উল্লেখিত শব্দ বিশ্লেষণ করলে বুঝা যায়, SHARD :: POTTERY এর সঠিক analogy হচ্ছে - splinter : wood

• ব্যাখ্যা:
- A "shard" is a broken piece of pottery, and similarly, a "splinter" is a broken piece of wood.
- অর্থাৎ, "Shard" হল মাটির জিনিসের ভাঙা টুকরা, আর "splinter" হল কাঠের ভাঙা টুকরা। 

Source:  Accessible Dictionary by Bangla Academy.
১০.
Questions (11 to 15): Pick out the most effective word from the given words to fill in the blanks to make the sentence meaningfully complete.
Man power is the _______ means of converting other resources to mankind's use and benefit.
  1. insuperable
  2. inimitable
  3. indivisible
  4. indispensable
ব্যাখ্যা
• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ - 
ক) insuperable
English Meaning: (of a difficulty or obstacle) impossible to overcome.
Bangla Meaning: বাধা, বিঘ্ন ইত্যাদি) অনতিক্রম্য; দুর্লঙ্ঘ্য।
 
খ) inimitable
English Meaning: so good or unusual as to be impossible to copy; unique.
Bangla Meaning: অননুকরণীয়; অনুপমেয়।
 
গ) indivisible
English Meaning: Unable to be divided or separated.
Bangla Meaning: অবিভাজ্য; অবিচ্ছেদ্য।

ঘ) indispensable
English Meaning: Absolutely necessary.
Bangla Meaning: অপরিহার্য; অপরিহরণীয়।

• শব্দগুলোর অর্থ বিবেচনায় বুঝা যাচ্ছে, উল্লিখিত অপশনগুলোর মধ্যে - শূন্যস্থানে indispensable শব্দটি বসালে বাক্যের অর্থ পূর্ণতা পাবে।
- Complete sentence: Manpower is the indispensable means of converting other resources to mankind's use and benefit.
- Bangla Meaning: অন্যান্য সম্পদকে মানবজাতির ব্যবহার ও উপকারে রূপান্তর করার অপরিহার্য মাধ্যম হল জনশক্তি।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Oxford Learner's Dictionary.
১১.
Every one should _______ himself against illness since medical care has now become expensive.
  1. vaccinate
  2. insure
  3. brace
  4. innoculate
ব্যাখ্যা
• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক) vaccinate (verb)
- টিকা দেওয়া। 

খ) insure (verb transitive)
- বিমা করা

গ) brace (verb transitive), (verb intransitive)
-  শক্ত বা দৃঢ় করা; অবলম্বন প্রদান করা; স্বাস্থ্য বা শক্তি দান করা, চাঙ্গা করা। 

ঘ) innoculate (verb)
- টিকা দেওয়া।

• শব্দগুলোর অর্থ বিবেচনায় বুঝা যাচ্ছে, শূন্যস্থানে insure শব্দটি বসলে বাক্যের অর্থ পূর্ণতা পাবে কারণ, "insure" মানে হলো রোগ বা বিপদের বিরুদ্ধে নিজেকে সুরক্ষিত করা, যেমন স্বাস্থ্য বীমা নেওয়া।
- বাক্যটি এমন অর্থ প্রকাশ করছে, যেখানে এটি বলছে যে, এখনকার দিনে চিকিৎসা খরচ অনেক বেশি, তাই সবাইকে নিজেদের রোগ থেকে সুরক্ষিত রাখতে বীমা করা উচিত।
- অন্য শব্দগুলো, যেমন "vaccinate" (টিকা নেওয়া), "brace" (প্রস্তুত হওয়া), এবং "innoculate" (প্রতিরোধ করা) অর্থে কিছুটা ভিন্নতা রাখে এবং পুরো বাক্যের সঙ্গে যথাযথ সঙ্গতিপূর্ণ নয়।

• Complete Sentence: Everyone should insure himself against illness since medical care has now become expensive.
- Bangla Meaning: সবাইকে নিজেদের রোগ থেকে সুরক্ষিত রাখতে বীমা করা উচিত কারণ এখন চিকিৎসা খরচ অনেক বেড়ে গেছে।

Source: Accessible Dictionary by Bangla Academy.
১২.
Though they did not speak to each other much, there was a ______ understanding between them.
  1. placid
  2. contractual
  3. tacit
  4. verbal
ব্যাখ্যা
• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ - 
ক) placid (adjective)
- শান্ত; প্রসন্ন; সৌম্য; প্রসন্নচেতা; শান্তচিত্ত; নির্বিকার।

খ) contractual (adjective)
- চুক্তির অধীন।
 
গ) tacit (adjective)
- অনুক্ত; নীরব; মৌন; মানস: tacit consent, মানসানুজ্ঞা: tacit agreement, নীরব/মৌনসম্মতি।

ঘ) verbal (adjective)
- শব্দঘটিত; বাচক: যে স্মৃতিশক্তি কোনো বিবৃতির অন্তর্গত শব্দাবলি যথাযথভাবে স্মরণ করতে পারে; মৌখিক; বাচনিক।

• শব্দগুলোর অর্থ বিবেচনায় বুঝা যাচ্ছে, শূন্যস্থানে "tacit" শব্দটি বসলে বাক্যের অর্থ পূর্ণতা পাবে কারণ, "tacit" মানে হলো এমন একটি বোঝাপড়া যা স্পষ্টভাবে বলা হয়নি, কিন্তু পরোক্ষভাবে বুঝে নেওয়া হয়। বাক্যে বলা হচ্ছে, যদিও তারা একে অপরের সঙ্গে বেশি কথা বলেনি, তাদের মধ্যে একটি অপ্রকাশিত (যা বলা হয়নি) বোঝাপড়া ছিল। "Tacit understanding" একটি পরিচিত অভিব্যক্তি, যা বোঝায় যে, দুটি পক্ষের মধ্যে কোনো কিছু বুঝতে পারা হয়েছে কিন্তু তা সরাসরি বলা হয়নি।

Complete sentence: Though they did not speak to each other much, there was a tacit understanding between them.
Bangla Meaning: দিও তারা একে অপরের সাথে বেশী কথা বলেনি, তাদের মধ্যে একটি নীরব বোঝাপড়া ছিল।

Source: Accessible Dictionary by Bangla Academy.
১৩.
Inspite of our best efforts, we failed to ______any new facts from him.
  1. elicit
  2. evoke
  3. eject
  4. enlist
ব্যাখ্যা
• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক) elicit (verb transitive) elicit something (from somebody)
- কোনো কিছু টেনে বের করা অথবা কাউকে কোনো কিছু প্রকাশে বাধ্য করা। 

খ) evoke (verb transitive)
- ডেকে আনা; স্মৃতিতে জাগিয়ে তোলা।

গ) eject (verb transitive), (verb intransitive)
- কাউকে স্থানত্যাগে বাধ্য করা, বহিষ্কার করা; নির্গত হওয়া।

ঘ) enlist (verb transitive), (verb intransitive) 
- তালিকাভুক্ত করা বা হওয়া; সামরিক বাহিনীর সদস্য হিসেবে যোগদান করা।

• শব্দগুলোর অর্থ বিবেচনায় বুঝা যাচ্ছে, শূন্যস্থানে "elicit" শব্দটি বসলে বাক্যের অর্থ পূর্ণতা পাবে কারণ, "elicit" মানে হলো কোনো নতুন তথ্য বা প্রতিক্রিয়া বের করে আনা বা উন্মোচন করা। বাক্যে বলা হচ্ছে যে, আমরা আমাদের সর্বোত্তম প্রচেষ্টা সত্ত্বেও, তার কাছ থেকে কোনো নতুন তথ্য বের করতে পারিনি।

• Complete sentence: In spite of our best efforts, we failed to elicit any new facts from him.
- বাংলা অর্থ: আমাদের সর্বোত্তম প্রচেষ্টার পরেও, আমরা তার কাছ থেকে কোনো নতুন তথ্য বের করতে ব্যর্থ হয়েছিলাম।

Source: Accessible Dictionary by Bangla Academy.
১৪.
The prolonged illness left him totally ________.
  1. enervated
  2. invalid
  3. indisposed
  4. healthy
ব্যাখ্যা
• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক) enervated (verb transitive)
- শারীরিক ও মানসিকভাবে দুর্বল করা; স্নায়ুহীন করা

খ) invalid (adjective)
- অসিদ্ধ; অপ্রমাণ; অকেজো; বলবত্তাহীন; নির্বল; অনিষ্পন্ন

গ) indisposed (adjective) (indisposed for/to do something)
- অসুস্থ; অনিচ্ছুক; পরাঙমুখ; বিমুখ।

ঘ) healthy (adjective) (
- স্বাস্থ্যবান; স্বাস্থ্যবতী; সুস্থ; নীরোগ; নিরাময়।

• শব্দগুলোর অর্থ বিবেচনায় বুঝা যাচ্ছে, শূন্যস্থানে "enervated" শব্দটি বসলে বাক্যের অর্থ পূর্ণতা পাবে কারণ, "enervated" মানে হলো দুর্বল বা শক্তিহীন হয়ে যাওয়া। বাক্যে বলা হচ্ছে যে, দীর্ঘস্থায়ী অসুখ তাকে সম্পূর্ণরূপে দুর্বল করে ফেলেছিল।
- Invalid সাধারণত ব্যবহার করা হয় শারীরিকভাবে অক্ষম বা অযোগ্য ব্যক্তির জন্য, তবে "invalid" শব্দটি সম্পূর্ণরূপে অসুস্থ বা দুর্বল হওয়ার অর্থ বহন করে না। 
- Indisposed: এই শব্দটি মূলত সাময়িক অসুস্থতা বা শরীরী অস্বস্তি বোঝাতে ব্যবহৃত হয়, যা দীর্ঘস্থায়ী অসুস্থতার জন্য উপযুক্ত নয়।
- কিন্তু "enervated" দীর্ঘস্থায়ী এবং গভীর দুর্বলতা প্রকাশ করে।

• Complete sentence: The prolonged illness left him totally enervated.
- বাংলা অর্থ: দীর্ঘস্থায়ী অসুখ তাকে সম্পূর্ণরূপে দুর্বল করে ফেলেছিল।
১৫.
Identify the correctly spelled word.
  1. Qoutidian
  2. Quotidian
  3. Quotadian
  4. Qoutadian
ব্যাখ্যা
• Quotidian (adjective) 
English Meaning: of or occurring every day; daily.
Bangla Meaning: দৈনন্দিন; প্রাত্যহিক।

Example Sentence: His quotidian routine involves waking up early, going for a run, and having a healthy breakfast.
বাংলা অর্থ: তার দৈনন্দিন রুটিনে প্রতিদিন সকালে উঠে, দৌড়ানো এবং একটি স্বাস্থ্যকর প্রাতঃরাশ করা অন্তর্ভুক্ত।

Source: 
1. Oxford Learner's Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
১৬.
Fill in the gap with the correctly spelled word. The priest condemned the act of ______ for mocking the sacred rituals of the church.
  1. blasphemy
  2. blaspehmey
  3. blasphemey
  4. blaspehmy
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক বানানের শব্দটি হবে - blasphemy.
- Complete Sentence: The priest condemned the act of blasphemy for mocking the sacred rituals of the church.
- Bangla Meaning: পাদ্রী গির্জার পবিত্র আচার-অনুষ্ঠানকে নিয়ে তামাশা করারবিদ্বেষমূলক কাজের বিরুদ্ধে নিন্দা করেছেন।

• Blasphemy
English Meaning: The action or offence of speaking sacrilegiously about God or sacred things; profane talk.
Bangla Meaning: ঈশ্বর নিন্দা ; অধার্মিক কথাবার্তা ; ধর্মনিন্দা ; পবিত্র জিনিসের নিন্দা ; অপবিত্র ভাষা।

Source: 
1. Oxford Learner's Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
১৭.
What is the meaning of the phrase 'Rule of thumb'?
  1. By the use of force.
  2. By the use of trickery.
  3. By following a simple shortcut.
  4. By practical experience which is rather rough.
ব্যাখ্যা
• (By/A) Rule of thumb (phrase): 
English Meaning: A broadly accurate guide or principle, based on practice rather than theory: A rule of thumb is a rule or principle that you follow which is not based on exact calculations, but rather on experience.
Bengali meaning: অভিজ্ঞতা ও অনুশীলনের পর প্রতিষ্ঠিত পদ্ধতি বা প্রক্রিয়া।

Example Sentence: By rule of thumb, you should allow 30 minutes for every hour of driving.
বাংলা অর্থ: অভিজ্ঞতা ও অনুশীলনের পর প্রতিষ্ঠিত পদ্ধতি অনুযায়ী, প্রতি ঘণ্টার জন্য ৩০ মিনিট বিশ্রাম নিতে হবে।

Source: 
1. Oxford Learner's Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
১৮.
The idiom "To go at each other with hammer and tongs' refers to -
  1. To do something, especially to fight, with weapons.
  2. To do something, especially to argue, with a lot of energy or violence
  3. To embrace each other, despite harboring feelings of frustration and anger towards one another.
  4. To go crazy about meeting each other despite having many challenges.
ব্যাখ্যা
• Be/go at it hammer and tongs
English Meaning: To do something, especially to argue, with a lot of energy or violence
Bnagla Meaning: সশব্দে ও সর্বশক্তি নিয়ে মারামারি বা তর্কাতর্কি করা।

Example Sentence: They were going at it hammer and tongs during the meeting, arguing over every small detail.
বাংলা অর্থ: তারা সভায় সশব্দে ও সর্বশক্তি নিয়ে তর্ক করছিল, প্রতিটি ছোট বিষয় নিয়ে বিতর্ক করছিল।

Source: 
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
১৯.
What does "A baker's dozen" refer to?
  1. something uncommon.
  2. something common.
  3. A group of thirteen items.
  4. A full dozen.
ব্যাখ্যা
• A baker's dozen 
- from the former bakers' custom of adding an extra loaf to a dozen sold
- এ phrase টি মূলত রুটি বা বিস্কুট তৈরীকারীদের অতীত রীতি থেকে এসেছে।
- তারা কোন অর্ডার এর ক্ষেত্রে ১২ টির জায়গায় একটি অতিরিক্ত দিয়ে ১৩ টি দিত।
- তাই ‘A baker’s dozen’ অর্থ ১৩ টি।

• A round dozen – পূর্ণ ডজন/১২টি অর্থাৎ A full dozen.
• A long dozen or baker's dozen means - Thirteen; অর্থাৎ ১৩টি।

Source: Britannica.
২০.
Which of the following sentences is correct?
  1. Each of the students brought his or her textbook.
  2. Each of the students brought their textbook.
  3. Each of the students brought one's textbook.
  4. Each of the students brought their's textbook.
ব্যাখ্যা
• Each/each of/anybody/anybody/everyone/no one/one of এদের possessive adjective হিসেবে his/her বসে।
- যেমন: Each of the students brought his or her textbook.

• তবে শুধু feminine gender নির্দেশ করলে her এবং masculine gender নির্দেশ করলে his বসবে।
- যেমন:
- Each of the daughters has followed her father's business.
- Each of the sons has followed his father's trade.

• One এর Possessive Case one's বসে, his বা her বসে না।
- One should do one's duty.
২১.
Which one is correct?
  1. Something is bothering you, isn't something?
  2. Something is bothering you, is something?
  3. Something is bothering you, isn't it?
  4. Something is bothering you, is it?
ব্যাখ্যা
• Correct sentence: Something is bothering you, isn't it?
- Something/ nothing/ anything/ everything ইত্যাদি Statement-এর subject হিসেবে ব্যবহৃত হলে Tag Question-এ Subject হিসেবে it ব্যবহৃত হয়।

• Tag question করার নিয়ম-
- সাধারণত Tag question ব্যবহৃত হয় পূর্বে উল্লেখিত কোন উক্তি সত্য না মিথ্যা তা নিশ্চিত হওয়ার জন্য।
- Statement positive হলে tag question টা negative হবে।
- আবার statement negative হলে tag question positive হবে।
- Subject ও Tense অনুসারে auxiliary verb দ্বারা tag question তৈরি হয়।
- Something/ nothing/ anything/ everything ইত্যাদি Statement-এর subject হিসেবে ব্যবহৃত হলে Tag Question-এ Subject হিসেবে it ব্যবহৃত হয়।
- যেহেতু প্রশ্ন প্রদত্ত বাক্যটি Affirmative এ আছে, তাই Tag question Negative হবে এবং বাক্যটি preaent indefinite tense হওয়ায় Subject ও Tense অনুসারে auxiliary verb অনুযায়ী সঠিক tag হবে - isn't it?

Source: Advanced Learners Communicative English Grammar and Composition (For Class 9-10)
২২.
Identify the correct sentence.
  1. He repented to his harsh words and apologized to everyone he had hurt.
  2. He repented about his harsh words and apologized to everyone he had hurt.
  3. He repented over his harsh words and apologized to everyone he had hurt.
  4. He repented of his harsh words and apologized to everyone he had hurt.
ব্যাখ্যা
• Repent of/for: 
- English Meaning: To feel sorrow, regret, or contrition for something. 
- Bengali Meanin: অনুশোচনা হওয়া/করা; অনুতপ্ত হওয়া। 
- কোন কিছুর জন্য অনুতপ্ত হওয়া অর্থে 'repent of/for something' ব্যবহৃত হয়। 

• Complete Sentence: He repented of his harsh words and apologized to everyone he had hurt.
- বাংলা অর্থ: তিনি তার কঠোর কথাগুলোর জন্য অনুতপ্ত হলেন এবং যাদের তিনি আঘাত করেছিলেন, তাদের কাছে দুঃখিত হলেন।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy a
2. Cambridge Dictionary.
২৩.
Change the voice of the sentence: ‘I remember my mother taking me to the zoo’.
  1. I remember taken to the zoo by my mother.
  2. I remember myself being taken to the zoo by my mother.
  3. I remember my mother taking me to the zoo.
  4. I remember being taken to the zoo by my mother.
ব্যাখ্যা
• Active Structure: Subject + like/remember/hate/mind + obj1 + (verb + ing) + obj2 + extension.
• Passive Structure: Subject + like/remember/hate/mind + being + (verb + ing) এর past participle + extension + by + obj1.

- সুতরাং, নিয়মানুযায়ী, 
Active: ‘I remember my mother taking me to the zoo’.
Passive: I remember being taken to the zoo by my mother.

• Example:
Active Voice: I remember the cook teaching me to bake cookies.
Passive Voice: I remember being taught to bake cookies by the cook.
২৪.
'নারদের ঢেঁকি' বাগ্‌ধারাটি কী অর্থ প্রকাশ করে?
  1. অপদার্থ
  2. দুর্লভ বস্তু
  3. বিবাদের বিষয়
  4. অত্যন্ত অলস
ব্যাখ্যা
• ‘নারদের ঢেঁকি’ বাগ্‌ধারাটির অর্থ - বিবাদের বিষয়।

অন্যদিকে,
• 'কচু বনের কালাচাঁদ' অর্থ - অপদার্থ।  
• 'আকাশের চাঁদ' অর্থ - দুর্লভ বস্তু।
• ‘গোঁফ খেজুরে’ অর্থ - অত্যন্ত অলস।  

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২৫.
'জ' এর উচ্চারণ স্থানগত অবস্থান কী?
  1. দন্তমূলীয়
  2. তালব্য
  3. মূর্ধন্য
  4. কণ্ঠ
ব্যাখ্যা
• উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জনধ্বনিকে কয়েকটি ভাগে ভাগ করা হয়।
- ওষ্ঠ্য ব্যঞ্জন, 
- দন্ত্য ব্যঞ্জন, 
- দন্তমূলীয় ব্যঞ্জন, 
- মূর্ধন্য ব্যঞ্জন, 
- তালব্য ব্যঞ্জন, 
- কন্ঠ্য ব্যঞ্জন, 
- কন্ঠনালী ব্যঞ্জন। 

• তালব্য ব্যঞ্জন:
যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিভের ডগা খানিকটা প্রসারিত হয়ে শক্ত তালুর কাছে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলোকে তালব্য ব্যঞ্জন বলে। চাচা, ছাগল, জাল, ঝড়, শসা প্রভৃতি শব্দের চ, ছ, জ, ঝ, শ তালব্য ব্যঞ্জনধ্বনির উদাহরণ।

অন্যদিকে,
• দন্তমূলীয় ব্যঞ্জন:
যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিভের ডগা উপরের পাটির দাঁতের গোড়ার সঙ্গে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলোকে দন্তমূলীয় ব্যঞ্জন বলে। নানা, রাত, লাল, সালাম প্রভৃতি শব্দের ন, র, ল, স দন্ত্যমূলীয় ব্যঞ্জনধ্বনির উদাহরণ।

• মূর্ধন্য ব্যঞ্জন:
দন্তমূল এবং তালুর মাঝখানে যে উঁচু অংশ থাকে তার নাম মূর্ধা। যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিভের ডগা মূর্ধার সঙ্গে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলোকে মূর্ধন্য ব্যঞ্জন বলে। টাকা, ঠেলাগাড়ি, ডাকাত, ঢোল, গাড়ি, মূঢ় প্রভৃতি শব্দের ট, ঠ, ড, ঢ, ড়, ঢ় মূর্ধন্য ব্যঞ্জনধ্বনির উদাহরণ।

• কণ্ঠ্য ব্যঞ্জন:
যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিভের পিছনের অংশ উঁচু হয়ে আলজিভের কাছাকাছি নরম তালুর কাছে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলোকে কণ্ঠ্য ব্যঞ্জন বলে। কাকা, খালু, গাধা, ঘাস, কাঙাল প্রভৃতি শব্দের ক, খ, গ, ঘ, ঙ কণ্ঠ্য ব্যঞ্জনধ্বনির উদাহরণ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
২৬.
'দেশপ্রেমিককে কে না ভালোবাসে?'- এখানে 'না' এর ব্যবহার কী অর্থে?
  1. প্রশ্নবোধক
  2. বিষ্ময়সূচক
  3. হ্যাঁ-বাচক
  4. নির্দেশাত্মক
ব্যাখ্যা
• নির্দেশাত্মক বাক্য থেকে প্রশ্নাত্মক বাক্যে রূপান্তর:
নির্দেশাত্মক বাক্য থেকে প্রশ্নাত্মক বাক্যে রূপান্তর করতে হলে বাক্যের মৌলিক অর্থ বা মূল অর্থ অপরিবর্তিত রেখে প্রশ্নাত্মক বাক্যটি এমনভাবে তৈরি করতে হবে যার সবচেয়ে কাছাকাছি সম্ভাব্য উত্তর হবে নির্দেশাত্মক বাক্যটি।

• সূত্র: নির্দেশাত্মক বাক্য হ্যাঁ-বাচক হলে প্রশ্নাত্মক হবে না-বাচক, নির্দেশাত্মক বাক্য না-বাচক হলে প্রশ্নাত্মক হবে হ্যাঁ-বাচক। প্রথমটির ক্ষেত্রে বিধেয় ক্রিয়ার সঙ্গে নঞর্থক শব্দ যোগ করতে হয়, দ্বিতীয়টির ক্ষেত্রে নঞর্থক শব্দ বর্জন করে 'আর' প্রভৃতি বাক্যালঙ্কার শব্দের আগমন ঘটাতে হয়।
যেমন:
• নির্দেশাত্মক: দেশপ্রেমিককে সবাই ভালোবাসে।
• প্রশ্নাত্মক: দেশপ্রেমিককে কে না ভালোবাসে?

তেমনই,
• নির্দেশাত্মক: তুমি বলেছিলে আগামীকাল আসবে।
• প্রশ্নাত্মক: তুমি না বলেছিলে আগামীকাল আসবে?

• সূত্র: রূপান্তরিত বাক্যে প্রয়োজনমতো 'কে', 'কি', 'কোথায়' ইত্যাদি প্রশ্নাত্মক শব্দ এবং প্রশ্ন (?) চিহ্ন বসাতে
হয়।
যেমন:
• নির্দেশাত্মক: কেউ মৃত্যুকে ফাঁকি দিতে পারে না।
• প্রশ্নাত্মক: কেউ কি মৃত্যুকে ফাঁকি দিতে পারে?

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২৭.
'পাবন' শব্দের অর্থ কী?
  1. বাতাস
  2. নদী
  3. অগ্নি
  4. পানীয়
ব্যাখ্যা
• 'পাবন' (বিশেষ্য ও বিশেষণ উভয় পদ হিসেবে ব্যবহৃত হয়)।
অর্থ:
- অগ্নি,
- শোধন,
- পবিত্রকারী।

অন্যদিকে,
• 'পাবনী' অর্থ - গঙ্গা নদী।
• 'পানক' অর্থ - পানীয়।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২৮.
কোনটি অনুজ্ঞা বর্তমান কালের উদাহরণ?
  1. ভালভাবে পৌঁছে যেয়ো।
  2. রোগ হলে ওষুধ খাবে।
  3. সদা সত্য বলবে।
  4. কাজটি করে ফেল। 
ব্যাখ্যা
অনুজ্ঞা বর্তমান:
যে ক্রিয়া দিয়ে বর্তমান কালে বক্তার আদেশ, অনুমতি, অনুরোধ, প্রার্থনা, আমন্ত্রণ, আশীর্বাদ, অভিশাপ, উপদেশ, উপেক্ষা ইত্যাদি প্রকাশ করা হয়, তাকে অনুজ্ঞা বর্তমান কাল বলে।
যেমন:
- আদেশ: কাজটি করে ফেল। 
- উপদেশ: সত্য গোপন করো না।
- অনুরোধ: অঙ্কটা বুঝিয়ে দাও না।
- প্রার্থনা: আমার দরখাস্তটা পড়ুন।

এরূপ,
- তাড়াতাড়ি কাজটি করো।
- সকলের মঙ্গল হোক।

অন্যদিকে,
অনুজ্ঞা ভবিষ্যৎ:
যে ক্রিয়া দিয়ে ভবিষ্যৎ কালের বক্তার আদেশ, অনুমতি, অনুরোধ, প্রার্থনা, আমন্ত্রণ, আশীর্বাদ, অভিশাপ, উপদেশ, উপেক্ষা ইত্যাদি প্রকাশ করা হয়, তাকে অনুজ্ঞা ভবিষ্যৎ কাল বলে। 
যেমন:
- আদেশ: সদা সত্য বলবে।
- সম্ভাবনায়: চেষ্টা কর, সবই বুঝতে পারবে।
- বিধান অর্থে: রোগ হলে ওষুধ খাবে।
- অনুরোধে: কাল একবার এসো (বা আসিও বা আসিবে)।

এরূপ,
- তাড়াতাড়ি কাজটি কোরো।
- নজরুল, সময়মতো খেয়ো।
- ভালভাবে পৌঁছে যেয়ো।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ) এবং মাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৯.
কোনটি সঠিক?
  1. পুতুল নাচের ইতিকথা (উপন্যাস)
  2. ওঙ্কার (ছোটগল্প)
  3. যে অরণ্যে আলো নেই (প্রবন্ধ)
  4. মেঘনাদবধ (নাটক)
ব্যাখ্যা
• 'পুতুল নাচের ইতিকথা' উপন্যাস:
- মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস 'পুতুল নাচের ইতিকথা'।
- 'পুতুল নাচের ইতিকথা' উপন্যাস সম্পর্কে মানিক বন্দ্যোপাধ্যায় বলেছেন- "সাহিত্যিকেরও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থাকা প্রয়োজন।"
- এই উপন্যাসে সেই বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির প্রয়োগ আছে।
- এই উপন্যাসে 'পুতুল' বলতে সেসকল মানুষকে বোঝানো হয়েছে যারা চারিত্রিক দৃঢ়তা নিয়ে দাড়াতে পারে না; পুতুলের মতো অন্যের অল্প ধাক্কাতেই চালিত হয়।
- ‘শরীর! শরীর! তোমার মন নাই, কুসুম?’ উক্তিটি উপন্যাসে ডাক্তার শশী কুসুমকে উদ্দেশ্য করে বলে।

উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র
- শশী,
- কুসুম,
- গোপাল,
- সেনদিদি,
- যাদব পণ্ডিত ইত্যাদি।

অন্যদিকে,
• ‘ওঙ্কার’ উপন্যাস:
- ‘ওঙ্কার’ উপন্যাসটি মূলত ঊনসত্তরের গণঅভ্যুত্থানের পটভূমিতে লেখা হয়েছে।
- আহমদ ছফা রচিত ওঙ্কার উপন্যাসটি প্রকাশিত হয় ১৯৭৫ সালে। 
- আহমদ ছফা রচিত এই উপন্যাসের নায়ক, আবু নসরের বোবা মেয়েকে বিয়ে করে। আবু নসরের সঙ্গে আইয়ুব খানের সম্পর্ক থাকায় সে এক ধরনের ক্ষমতা লাভ করে। আর এই ঘটনার সূত্র ধরে উপন্যাসটির কাহিনী গতি লাভ করেছে।
- ওঙ্কার উপন্যাস অবলম্বনে 'বাঙলা' চলচ্চিত্র নির্মিত হয়।

------------------
• 'যে অরণ্যে আলো নেই' নাটক:
- 'যে অরণ্যে আলো নেই' নীলিমা ইব্রাহীমের মুক্তিযুদ্ধের পটভূমিকায় রচিত একটি নাটক।
- নাটকটি ১৯৭৪ সালে প্রকাশিত হয়।

------------------
• 'মেঘনাদবধ' কাব্য:
- মধুসূদনের দ্বিতীয় কাব্যগ্রন্থ 'মেঘনাদবধ কাব্য' বাংলা সাহিত্যের প্রথম এবং শ্রেষ্ঠ মহাকাব্য।
- মাইকেল মধুসূদন দত্তের অমর মহাকাব্য 'মেঘনাদবধ কাব্য'।
- সংস্কৃত মহাকাব্য 'রামায়ণ' এর ক্ষুদ্র ভগ্নাংশ কাহিনি অবলম্বন করে মধুসূদন দত্ত ১৮৬১ সালের জুন মাসে 'মেঘনাদবধ কাব্য' রচনা করেন এবং ১৮৬১ সালেই গ্রন্থটি প্রকাশিত হয়।
- ১৮৫৭ সালে সংঘটিত সিপাহি বিপ্লবের স্বাধীনতামন্ত্রে উজ্জীবিত হয়ে রাবণকে নায়ক এবং রামকে খলনায়ক করে মধুসূদন দত্ত এটি রচনা করেন।
- নয় সর্গে রচিত মেঘনাদবধ কাব্যে বর্ণিত আছে- মোট তিন দিন দুই রাতের ঘটনা।
- কাব্যের সর্গগুলো হলো: অভিষেক, অস্ত্রলাভ, সমাগম, অশোক বন, উদ্যোগ, বধ, শক্তিনির্ভেদ, প্রেতপুরী, সংস্ক্রিয়া।

• কাব্যের কয়েকটি প্রধান চরিত্র হলো:
- রাবণ,
- মেঘনাদ,
- লক্ষ্মণ,
- রাম,
- প্রমীলা,
- বিভীষণ,
- সীতা,
- সরমা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।
৩০.
'প্রগতি' পত্রিকার সম্পাদক কে ছিলেন?
  1. সুধীন্দ্রনাথ দত্ত
  2. আহমদ ছফা
  3. হুমায়ুন কবির
  4. বুদ্ধদেব বসু
ব্যাখ্যা
• বুদ্ধদেব বসুর সম্পাদিত পত্রিকা- প্রগতি (১৯২৭-২৯) ও কবিতা (১৯৩৫-৪০)।

• 'প্রগতি' পত্রিকা:
- প্রগতি ১৯২৭ খ্রিষ্টাব্দে ঢাকা থেকে প্রকাশিত হয় মাসিকপত্র 'প্রগতি'।
- সম্পাদক ছিলেন বুদ্ধদেব বসু ও অজিতকুমার দত্ত।
- বাংলা সাহিত্যে আধুনিকতার বাতাস প্রবাহিত হলে ঢাকা যে তাতে পিছিয়ে ছিল না, 'প্রগতি'র প্রকাশ তার প্রমাণ। কল্লোল- কালিকলম-প্রগতি একই সঙ্গে উচ্চারিত হওয়ার যোগ্য তিনটি নাম।
- বাংলাদেশে আধুনিক সাহিত্যের বিকাশে এ পত্রিকার অবদান কম নয়।

অন্যদিকে,
• সুধীন্দ্রনাথ দত্ত সম্পাদিত পত্রিকা- পরিচয়।
• আহমদ ছফা সম্পাদিত পত্রিকা- স্বদেশ।
• হুমায়ুন কবির সম্পাদিত পত্রিকা- চতুরঙ্গ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।
৩১.
অপ্রাণিবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত বহুবচন লগ্নক কোনটি?
  1. সঙ্ঘ
  2. উচ্চয়
  3. মণ্ডল
  4. সমূহ
ব্যাখ্যা
• ‘উচ্চয়’ বহুবচন লগ্নকটি অপ্রাণিবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়।
যেমন:
উচ্চয় - শিলোচ্চয়, পুষ্পোচ্চয়।

• অপ্রাণিবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত বহুবচন লগ্নকগুলো হলো:
- রাশি,
- রাজি,
- মালা,
- ব্রজ,
- নিকর,
- দাম,
- জাল,
- গ্রাম,
- গুচ্ছ,
- উচ্চয়,
- আবলি।

অন্যদিকে,
• উভয়ক্ষেত্রে ব্যবহৃত অন্যান্য বহুবচন লগ্নকগুলো হলো:
- চয়,
- সমূহ,
- দল,
- নিচয়,
- পুঞ্জ,
- মণ্ডল,
- মণ্ডলী।

• প্রাণিবাচক শব্দে ব্যবহৃত বহুবচন লগ্নকগুলো হলো:
- সঙ্ঘ,
- যূথ,
- ব্রাত,
- বৃন্দ,
- পাল,
- গণ,
- কুল।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩২.
'দ্রুতগতিতে' কোন পদের উদাহরণ?
  1. বিশেষণ
  2. বিশেষ্য
  3. ক্রিয়া বিশেষণ
  4. ক্রিয়া
ব্যাখ্যা
• দ্রুতগতিতে (ক্রিয়া বিশেষণ পদ),
- দ্রুত সংস্কৃত শব্দ + গতিতে বাংলা শব্দ।
অর্থ:
- শ্রীঘ্র,
- ‍তাড়াতাড়ি।

-----------------------
• ক্রিয়া বিশেষণ:
 যে শব্দ ক্রিয়াকে বিশেষিত করে, তাকে ক্রিয়া বিশেষণ বলে।

নিচের বাক্যে নিম্নরেখ শব্দগুলাে ক্রিয়া বিশেষণের উদাহরণ:
- ছেলেটি দ্রুত দৌড়ায়।
- লোকটি ধীরে হাঁটে।
এখানে দ্রুত, ধীরে শব্দ গুলো হলো ক্রিয়া বিশেষণ।

- অনেক সময়ে বিশেষ্য ও বিশেষণ শব্দের সঙ্গে '-এ', '-তে' ইত্যাদি বিভক্তি এবং '-ভাবে', '-বশত', '-মতো' ইত্যাদি শব্দাংশ যুক্ত হয়ে ক্রিয়াবিশেষণ তৈরি হয়।
যেমন - ততক্ষণে, দ্রুতগতিতে, শান্তভাবে, ভ্রান্তিবশত, আচ্ছামতো ইত্যাদি।

ক্রিয়া বিশেষণকে কয়েক ভাগে ভাগ করা যায়। যথা:
• ধরনবাচক ক্রিয়াবিশেষণ: কোনাে ক্রিয়া কীভাবে সম্পন্ন হয়, ধরনবাচক ক্রিয়াবিশেষণ তা নির্দেশ করে।
যেমন:
- টিপ টিপ বৃষ্টি পড়ছে।
- ঠিকভাবে চললে কেউ কিছু বলবে না।

• কালবাচক ক্রিয়াবিশেষণ: এই ধরনের ক্রিয়াবিশেষণ ক্রিয়া সম্পাদনের কাল নির্দেশ করে।
যেমন:
- যথাসময়ে সে হাজির হয়।
- আজকাল ফলের চেয়ে ফুলের দাম বেশি।

• স্থানবাচক ক্রিয়াবিশেষণ: ক্রিয়ার স্থান নির্দেশ করে স্থানবাচক ক্রিয়াবিশেষণ।
যেমন:
- মিছিলটি সামনে এগিয়ে যায়।
- তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না।

• নেতিবাচক ক্রিয়াবিশেষণ: না, নি ইত্যাদি দিয়ে ক্রিয়ার নেতিবাচক অবস্থা বোঝায়।
যেমন:
- তিনি আর এখন ক্রিকেট খেলেন না।
- তিনি বেড়াতে যাননি।
- এমন কথা আমার জানা নেই।

• পদাণু ক্রিয়াবিশেষণ: 'কি', 'যে', 'বা', 'না', 'ত' ইত্যাদি পদাণু ক্রিয়াবিশেষণ হিসেবে কাজ করে।
যেমন:
- আমি কি যাব?
- খুব যে বলেছিলেন আসবেন!
- কখনো বা দেখা হবে।
- একটু ঘুরে আসুন না, ভালো লাগবে।
- মরি তো মরব।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ) এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩৩.
'আনকোরা' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. নতুন
  2. অকস্মাৎ
  3. পুরাতন
  4. অদ্ভুত
ব্যাখ্যা
• ‘আনকোরা’ বাংলা শব্দ।
অর্থ: নতুন, টাটকা, কাঁচা।

• ‘নতুন’ শব্দের সমার্থক শব্দ: নবীন, সদ্য, আনকোরা, আধুনিক, অধুনা, অর্বাচীন।

অন্যদিকে,
• ‘অকস্মাৎ’ শব্দের সমার্থক শব্দ: আকস্মিক, আচমকা, হঠাৎ, সহসা, অতর্কিত, দৈবাৎ।
• ‘অদ্ভুত’ শব্দের সমার্থক শব্দ: উদ্ভট, আজব, আজগুবি, তাজ্জব, বিস্ময়কর, আশ্চর্য, অস্বাভাবিক।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংল অভিধান এবং বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২-সংস্করণ)।
৩৪.
'পকেট মারে যে' ব্যাসবাক্যটি কোন সমাস নির্দেশ করে?
  1. নিত্য সমাস
  2. উপপদ তৎপুরুষ সমাস
  3. অলুক বহুব্রীহি সমাস
  4. অলুক তৎপুরুষ সমাস
ব্যাখ্যা
• উপপদ তৎপুরুষ সমাস:
যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সঙ্গে কৃৎ-প্রত্যয় যুক্ত হয় সে পদকে উপপদ বলে। কৃদন্ত পদের সঙ্গে উপপদের যে সমাস হয়, তাকে বলে উপপদ তৎপুরুষ সমাস।

• কৃদন্ত পদ: কৃৎ প্রত্যয় যোগে যে শব্দ তৈরি হয় তাকে কৃদন্ত পদ বলে।
যেমন: √চর্‌ > চর (বিচরণ করা অর্থে); √ধর্‌ > ধর (ধরা অর্থে)।

• উপপদ: কোন শব্দকে বিশ্লেষণ করলে যদি একটি পৃথক শব্দ, এরপর ধাতু, এরপর প্রত্যয় পাওয়া যায় (শব্দ + ধাতু + প্রত্যয়) এবং সেই প্রত্যয়টি হয় কৃৎ প্রত্যয় তাহলে প্রাপ্ত বিশিষ্ট শব্দকে উপপদ বলা হয়।
যেমন: বাস্তুহারা = বাস্তু + √হার্‌ + আ; খেচর = খ + √চর্‌ + অ।

যেমন:
- জলে চরে যা = জলচর।
- জল দেয় যে = জলদ।
- পঙ্কে জন্মে যা = পঙ্কজ।
- পকেট মারে যে = পকেটমার।

• এরূপ- সত্যবাদী, ইন্দ্রজিৎ, ছেলেধরা, ধামাধরা, পাতাচাটা, হাড়ভাঙ্গা, মাছিমারা, ছাড়পোকা এবং বর্ণচোরা ইত্যাদি।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াত মামুদ ও বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।
৩৫.
প্রত্যয়ের অপপ্রয়োগ-জনিত অশুদ্ধি ঘটেছে নিচের কোন শব্দে?
  1. করিতকর্মা
  2. দূষণীয়
  3. আবশ্যকীয়
  4. ঘূর্ণায়মান
ব্যাখ্যা
• প্রত্যয়জনিত অপপ্রয়োগ: আবশ্যকীয়।
শুদ্ধ প্রয়োগ: আবশ্যক।

• প্রত্যয়ের অপপ্রয়োগ-জনিত অশুদ্ধি:
প্রত্যয়ের অপপ্রয়োগের ফলে শব্দগঠন বা বাক্যে পদ ব্যবহারের সময় বানানে যে সব ভুল হয় সেরকম কিছু শব্দের তালিকা নিচে দেওয়া হলো:

• অশুদ্ধ শব্দ - শুদ্ধ শব্দ:
- আবশ্যকীয় - আবশ্যক;
- অধীনস্থ - অধীন;
- করিতকর্মী - করিতকর্মা;
- গণ্যনীয় - গণনীয়;
- দোষণীয় - দূষণীয়;
- জ্ঞানমান - জ্ঞানবান;
- পুজ্যনীয় - পূজনীয়;
- ঘূর্ণীয়মান - ঘূর্ণায়মান;
- পুজ্য - পূজ্য।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩৬.
শুদ্ধ বানান কোনটি?
  1. গুণতি
  2. ঝরণা
  3. ক্ষণ
  4. গোণা
ব্যাখ্যা
• শুদ্ধ বানান: ক্ষণ।

--------------------
• নিয়ম:
বাংলা শব্দের বানানে দন্ত্য-ন এর পরিবর্তে মূর্ধন্য-ণ ব্যবহার হওয়ার কিছু নিয়ম রয়েছে। সাধারণভাবে ‘র, ষ, ক্ষ’ এই তিনটি অক্ষরের পর মূর্ধন্য-ণ ব্যবহৃত হয়।
• এখারে র অর্থ: র, ঋ, রেফ্, র-ফলা, ঋ-কার। উদাহরণ- কারণ, ঋণ, কর্ণ, তৃণ ইত্যাদি।
• ষ: ষণ্ড, ঘর্ষণ, বিষ্ণু, ভূষণ, দূষণ ইত্যাদি।
ক্ষ: ক্ষণ, ক্ষীণ, ক্ষুণ্ণ, ক্ষৌণি ইত্যাদি।

• মূর্ধন্য-ণ ও দন্ত্য-ন এর ব্যবহার:
- অতৎসম শব্দের বানানে ণ ব্যবহার করা হবে না।
যেমন:
অঘ্রান, ইরান, কান, কোরান, গভর্নর, গুনতি, গোনা, ঝরনা, পরান, রানি, সোনা।

উৎস: বাংলা লেখার নিয়মকানুন, ড. হায়াৎ মামুদ।
৩৭.
সুকুমার রায় রচিত কবিতার বই কোনটি?
  1. কুঁচবরণ কন্যা
  2. খাই খাই
  3. টুনটুনির বই
  4. গুপী গাইন বাঘা বাইন
ব্যাখ্যা
• সুকুমার রায়:
- শিশুসাহিত্যিক সুকুমার রায় ১৮৮৭ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন।
- বিখ্যাত শিশুসাহিত্যিক, সঙ্গীতজ্ঞ ও যন্ত্রকুশলী উপেন্দ্রকিশোর রায়চৌধুরী হলো সুকুমার রায়ের পিতা।
- সুকুমার রায়ের পুত্র অস্কারপ্রাপ্ত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়।
- তাঁদের আদি নিবাস ছিল ময়মনসিংহ জেলার মসুয়ায়।

তাঁর রচিত সাহিত্যকর্মগলো হলো:
• কবিতার বই:
- আবোল তাবোল,
- খাই খাই।

• গল্প: হযবরল।
• গল্প সংকলন: পাগলা দাশু।
• নাটক: চলচ্চিত্তচঞ্চরী।

এছাড়া তার অন্যান্য রচনার মধ্যে রয়েছে-
- অবাক জলপান,
- লক্ষণের শক্তিশেল',
- হেশোরাম হুশিয়ারের ডায়েরী,
- ঝালাপালা ও অন্যান্য নাটক এবং
- বহুরূপী ইত্যাদি।

অন্যদিকে,
• 'কুঁচবরণ কন্যা' শিশুতোষ গ্রন্থের রচয়িতা - বন্দে আলী মিয়া। 
• 'টুনটুনির বই' এবং 'গুপী গাইন বাঘা বাইন' উপেন্দ্রকিশোর রায়চৌধুরী রচিত শিশুসাহিত্য।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; ‘হ-য-ব-র-ল’ গ্রন্থের ভূমিকা এবং ‘পাগলা দাশু’ গল্পগ্রন্থের ভূমিকা।
৩৮.
'খানসামা' শব্দের শুদ্ধ স্ত্রীবাচক কোনটি?
  1. বাঁদী
  2. কামিন
  3. আয়া
  4. সাধবী
ব্যাখ্যা
• কিছু শব্দে ভিন্ন শব্দ ব্যবহার করে লিঙ্গ পরিবর্তন করা হয়। যেমন:
কুলি - কামিন,
খানসামা - আয়া,
চাকর - ঝি,
শুক - শারি,
গোলাম - বাঁদী,
সাধু - সাধবী ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
৩৯.
‘বিদ্যাসুন্দর' নামে অভিহিত মঙ্গলকাব্য-
  1. মনসামঙ্গল
  2. অন্নদামঙ্গল
  3. চণ্ডীমঙ্গল
  4. ধর্মমঙ্গল
ব্যাখ্যা
• ‘অন্নদামঙ্গল’ কাব্য:
- ভারতচন্দ্র রায়গুণাকর বেশ কিছু গ্রন্থ রচনা করলেও তাঁর শ্রেষ্টসৃষ্টি ‘অন্নদামঙ্গল' (১৭৫২-৫৩ সালে) রচনা করেন ও এই কাব্যের দ্বিতীয়ংশ ‘বিদ্যাসুন্দর'।
- ‘অন্নদামঙ্গল’ কাব্যের বৈশিষ্ট্য হলো ছন্দ ও অলঙ্কারের সুদক্ষ প্রয়োগ।
- সমালোচক অধ্যাপক অসিতকুমার বন্দ্যোপাধ্যায়ের মতে: ‘অন্নদামঙ্গলকাব্য অষ্টদশ শতাব্দীর সর্বশ্রেষ্ঠ কাব্য, সমগ্র বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য গ্রন্থের অন্যতম।
- এই কাব্যের প্রধান চরিত্র: মানসিংহ, ভবানন্দ, বিদ্যাসুন্দর, মালিনী, ঈশ্বরী পাটনী ইত্যাদি।

অন্নদামঙ্গল কাব্যের কিছু বিখ্যাত পঙ্‌ক্তি হলো:
- আমার সন্তান যেন থাকে দুধে ভাতে।
- মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন।
- হাভাতে যদ্যপি চায় সাগর শুকায়ে যায়।
- নগর পুড়িলে দেবালয় কি এড়ায়?
- না রবে প্রাসাদগুণ না হবে রসাল, অতএব কহি ভাষা যাবনী মিশাল।
- বড়র পিরীতি বালির বাঁধ! ক্ষণে হাতে দড়ি, ক্ষনেকে চাঁদ।

অন্যদিকে,
- কানা হরিদত্ত মনসামঙ্গলের আদি কবি।মনসামঙ্গল কাব্য পদ্মপুরাণ নামেও পরিচিত।
- চণ্ডীমঙ্গল কাব্যের আদি কবি মানিক দত্ত।
- ধর্মমঙ্গল ধারার আঠার শতকের শ্রেষ্ঠ কবি ঘনরাম চক্রবর্তী। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৪০.
ব্যঞ্জনধ্বনি + ব্যঞ্জনধ্বনি = ব্যঞ্জনসন্ধি; নিয়মে গঠিত শব্দ কোনটি?
  1. চলচ্চিত্র
  2. সদুপায়
  3. পরিচ্ছদ
  4. দিগন্ত
ব্যাখ্যা
• ব্যঞ্জনসন্ধি:
স্বরে-ব্যঞ্জনে, ব্যঞ্জনে-স্বরে ও ব্যঞ্জনে-ব্যঞ্জনে যে সন্ধি হয়, তাকে ব্যঞ্জনসন্ধি বলে।

সাধারণত ব্যঞ্জনসন্ধি  তিন নিয়মে হয়: 
১. স্বর + ব্যঞ্জন;
২. ব্যঞ্জন + স্বর;
৩. ব্যঞ্জন + ব্যঞ্জন।

• স্বরধ্বনি + ব্যঞ্জনধ্বনি:
স্বরধ্বনির পর ‘ছ’ থাকলে তা দ্বিত্ব হয়, অর্থাৎ ‘ছ’-র বদলে ‘চ্ছ’ হয়।
যেমন:
- পরি + ছদ = পরিচ্ছদ।
- বি + ছেদ = বিচ্ছেদ।
- বি + ছিন্ন = বিচ্ছিন্ন।

• ব্যঞ্জনধ্বনি + স্বরধ্বনি:
- ক/চ/ট/ত/প+স্বর = গ/জ/ড(ড়)/দ/ব। 
যেমন:
- দিক্‌ + অন্ত = দিগন্ত;
- সৎ + উপায় = সদুপায়।

[স্বরধ্বনিগুলাে ঘােষবৎ হয়। এখানে ঘােষবৎ স্বরধ্বনির (ক, চ, ট, ত, প) প্রভাবে পূর্ববর্তী অঘােষ ধ্বনি পরিবর্তিত হয়ে ঘােষধ্বনিতে (গ, জ, ড, দ, ব) পরিণত হয়।]

• ব্যঞ্জনধ্বনি + ব্যঞ্জনধ্বনি:
স্বরে-ব্যঞ্জনে, ব্যঞ্জনে-স্বরে ও ব্যঞ্জনে-ব্যঞ্জনে যে সন্ধি হয়, তাকে ব্যঞ্জনসন্ধি বলে। যেমন:
• চলৎ + চিত্র = চলচ্চিত্র;  
• বিপদ্ + জনক = বিপজ্জনক;
• বাক্ + দান = বাগ্দান;
• তৎ + মধ্যে = তন্মধ্যে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১-সংস্করণ)।
৪১.
Two vessels of equal capacity contain juice and water in the ratio of 7 : 2 and 11 : 7 respectively. The mixture of both vessels is mixed and transferred into a bigger vessel. What is the ratio of juice and water in the new mixture?
  1. 18 : 9
  2. 21 : 6
  3. 22 : 7
  4. 25 : 11
ব্যাখ্যা
Question: Two vessels of equal capacity contain juice and water in the ratio of 7 : 2 and 11 : 7 respectively. The mixture of both vessels is mixed and transferred into a bigger vessel. What is the ratio of juice and water in the new mixture?

Solution:
The ratio of juice and water in the first vessel = 7 : 2  ................(1)
Total capacity of first vessel = 7 + 2 = 9 units

The ratio of juice and water in the second vessel = 11 : 7 ...............(2)
Total capacity of second vessel = 11 + 7 = 18 units

We will have to equal the total capacity of both vessels, so multiply by 2 in equation (1).
The ratio of juice and water in the first vessel = 14 : 4  ................(3)

∴ Ratio of juice and water in bigger vessel = (14 + 11) : (4 + 7) = 25 : 11
৪২.
Speed of a boat in standing water is 18 kmph and the speed of the stream is 3 kmph. A man rows to a place at a distance of 105 km and comes back to the starting point. The total time taken by him is:
  1. 12 hours
  2. 16 hours
  3. 18 hours
  4. 20 hours
ব্যাখ্যা
Question: Speed of a boat in standing water is 18 kmph and the speed of the stream is 3 kmph. A man rows to a place at a distance of 105 km and comes back to the starting point. The total time taken by him is:

Solution:
Speed of a boat in standing water = 18 kmph
The speed of the stream = 3 kmph

∴ Speed upstream
= (18 - 3) kmph
= 15 kmph.

∴ Speed downstream
=  (18 + 3) kmph
= 21 kmph.

Total time taken
= (105/15 + 105/21) hours
= 7 + 5 hours
= 12 hours
৪৩.
An amount of Tk. 10000 becomes Tk. 14641 in 2 years if the interest is compounded half-yearly. What is the rate of compound interest per annum?
  1. 10%
  2. 15%
  3. 18%
  4. 20%
ব্যাখ্যা
Question: An amount of Tk. 10000 becomes Tk. 14641 in 2 years if the interest is compounded half-yearly. What is the rate of compound interest per annum?

Solution: 
Let 
the rate be r% per annum

Now
10000 × {1 + r/(2 × 100)}2 × 2 = 14641
⇒ {1 + r/(2 × 100)}4 = 14641/10000
⇒ (1 + r/200)4  = (11/10)4
⇒ 1 + r/200 = 11/10
⇒ r/200 = (11/10) - 1
⇒ r/200 = (11 - 10)/10
⇒ r/200 = 1/10
⇒ r = 200/10
∴ r = 20 

The rate be 20% per annum.
৪৪.
The number of two digit prime numbers which remain prime even inverting the position of its digits is:
  1. 4
  2. 5
  3. 9
  4. 10
ব্যাখ্যা
Question: The number of two digit prime numbers which remain prime even inverting the position of its digits is:

Solution:
These numbers are 11, 13, 31, 17, 71, 37, 73, 79, 97.

∴ There are 9 such number.
৪৫.
Five years ago, the average age of A and B was 18 years. At present the average age of A, B, and C is 24 years. What would be the age of C after 5 years?
  1. 32 years
  2. 31 years
  3. 33 years
  4. 36 years
ব্যাখ্যা
Question: Five years ago, the average age of A and B was 18 years. At present the average age of A, B, and C is 24 years. What would be the age of C after 5 years?

Solution:
The sum of the ages of A and B, 5 years ago = 18 × 2 = 36 years.
The sum of the present age of A and B = 5 + 5 + 36 = 46 years.
Sum of the present ages of A, B, and C = 24 × 3 = 72 years.

∴ Present age of C = 72 - 46 = 26 years.

∴ C's age after 5 years = 26 + 5 = 31 years.
৪৬.
What is the volume of a cone if its radius is 3 cm and its height is 14 cm?
  1. 132 cm3
  2. 244 cm3
  3. 164 cm3
  4. 42 cm3
ব্যাখ্যা
Question: What is the volume of a cone if its radius is 3 cm and its height is 14 cm?

Solution:
Given that,
radius, r = 3 cm
height, h = 14 cm

Now,
Volume = (1/3) × π × r2 × h
= (1/3) × (22/7) × 32 × 14
= 132 cm3
৪৭.
If n is a whole number greater than 1, then n2(n2 - 1) is always divisible by-
  1. 16
  2. 12
  3. 10
  4. 8
ব্যাখ্যা
Question: If n is a whole number greater than 1, then n2(n2 - 1) is always divisible by-

Solution:
If n = 2 then n2(n2 - 1) = 22(22 - 1) = 12, which is divisible by 12.
If n = 3 then n2(n2 - 1) = 32(32 - 1) = 72, which is divisible by 12.
If n = 4 then n2(n2 - 1) = 42(42 - 1) = 240, which is divisible by 12.

Hence, n2(n2 - 1) is always divisible by 12.
৪৮.
A fruit seller buys lemons at a rate of 2 lemons for a Taka and sells them at a rate of 5 lemons for 3 Taka. What is her profit margin (based on cost price)?
  1. 10%
  2. 15%
  3. 20%
  4. 30%
ব্যাখ্যা
Question: A fruit seller buys lemons at a rate of 2 lemons for a Taka and sells them at a rate of 5 lemons for 3 Taka. What is her profit margin (based on cost price)?

Solution:
The cost price of 2 lemons = 1 Tk
The cost price of 1 lemon = 1/2 Tk

Then,
The selling price of 5 lemons = 3 Tk
The selling price of 1 lemon = 3/5 Tk

So, profit = 3/5 - 1/2 = 1/10 Tk

Hence, profit percentage = {(1/10)/(1/2)} × 100 = 20%
৪৯.
A square and an equilateral triangle have equal perimeters. If the diagonal of the square is 9√2 cm, then what is the area of the triangle?
  1. 72√3 cm2
  2. 84√3 cm2
  3. 36√3 cm2
  4. 144√3 cm2
ব্যাখ্যা
Question: A square and an equilateral triangle have equal perimeters. If the diagonal of the square is 9√2 cm, then what is the area of the triangle?

Solution:
Let the side of the square be a cm
Then, its diagonal
 √2a = 9√2
⇒ a = 9

Perimeter of the square
= 4a
= 4 × 9
= 36 cm

and also perimeter of the equilateral triangle = 36 cm

Each side of the triangle
= 36/3
= 12

Area of the triangle 
= (√3/4) × (12)2
= 36√3 cm2
৫০.
Find out the wrong number in the series:
3, 8, 15, 24, 34, 48, 63
  1. 24
  2. 34
  3. 48
  4. 63
ব্যাখ্যা
Question: Find out the wrong number in the series:
3, 8, 15, 24, 34, 48, 63

Solution:
8 - 3 = 5
15 - 8 = 7
24 - 15 = 9
35 - 24 = 11 [34* - 24 = 10]
48 - 35 = 13
63 - 48 = 15

The differences between consecutive terms are respectively 5, 7, 9, 11, 13 and 15.
So, 34 is the wrong number.
৫১.
Which amount to be received after 4 years at the rate of 7% p.a. of simple interest on a sum of Tk. 2600?
  1. Tk. 3328
  2. Tk. 2238
  3. Tk. 3388
  4. Tk. 4428
ব্যাখ্যা
Question: Which amount to be received after 4 years at the rate of 7% p.a. of simple interest on a sum of Tk. 2600?

Soution:
Given,
Rate of interest, r = 7%
Pricipal, P = 2600 Tk.
Time, n = 4 years.

∴ Total interest, I = Pnr
= (2600 × 4 × 7)/100
= 728 Tk.

So, amount = Principal + Simple interest
= (2600 + 728) Tk.
= 3328 Tk.
৫২.
The average salary of 30 officers in an office is 120 tk and the average salary of laborers is 40 tk. Find the total number of laborers if the average salary of the office is 50 tk.
  1. 180
  2. 220
  3. 210
  4. 160
ব্যাখ্যা
Question: The average salary of 30 officers in an office is 120 tk and the average salary of laborers is 40 tk. Find the total number of laborers if the average salary of the office is 50 tk.

Solution: 
The sum of the salary of officers will be = 30 × 120 = 3600
Let the number of laborers = L

ATQ,
3600 + 40L = 50(30 + L)
⇒ 2100 = 10L
∴ L = 210
৫৩.
Two pipes A and B can separately fill a cistern in 60 minutes and 75 minutes respectively. There is a third pipe in the bottom of the cistern to empty it. If all the three pipes are simultaneously opened the cistern is full in 50 minutes. In how much time, the third pipe alone can empty the cistern?
  1. 80 min
  2. 90 min
  3. 100 min
  4. 110 min
ব্যাখ্যা
Question: Two pipes A and B can separately fill a cistern in 60 minutes and 75 minutes respectively. There is a third pipe in the bottom of the cistern to empty it. If all the three pipes are simultaneously opened the cistern is full in 50 minutes. In how much time, the third pipe alone can empty the cistern? 

Solution:
Let the third pipe can empty the cistern in x min

According to the question,
⇒ (1/60) + (1/75) - (1/x) = 1/50
⇒ (1/60) + (1/75) - (1/50) = 1/x
⇒ (5 + 4 - 6)/300 = 1/x
⇒ 3/300 = 1/x
∴  x = 100

So, the third pipe will empty the full cistern in 100 min.
৫৪.
The volume of a sphere with radius r is (4/3)πr3 and the surface area is 4πr2. If a spherical balloon has a volume of 972π cubic centimeters, what is the surface area of the balloon in square centimeters?
  1. 243
  2. 243π
  3. 324π
  4. 729π
ব্যাখ্যা
Question: The volume of a sphere with radius r is (4/3)πr3 and the surface area is 4πr2. If a spherical balloon has a volume of 972π cubic centimeters, what is the surface area of the balloon in square centimeters?

Solution:
Volume = (4/3)πr3 = 972π
⇒ r3 = (972 × 3)/4
⇒ r3 = 729
∴ r = 9

So, the surface area would be 4πr2 = 4 × π × 81 =  324π
৫৫.
Two friends A and B started a business with an initial capital contribution of Tk. 1 lac and Tk. 2 lacs. At the end of the year, the business made a profit of Tk. 30,000. Find the share of A in the profit.
  1. Tk. 15000
  2. Tk. 20000
  3. Tk. 18000
  4. Tk. 10000
ব্যাখ্যা
Question: Two friends A and B started a business with an initial capital contribution of Tk. 1 lac and Tk. 2 lacs. At the end of the year, the business made a profit of Tk. 30,000. Find the share of A in the profit.

Solution:
We know that if the time period of investment is the same, profit/loss is divided by the ratio of the value of the investment.
Ratio of value of investment of A and B = 100000 : 200000 = 1 : 2
Ratio of share in profit = 1 : 2

Share of A in profit = (1/3) × 30,000 = Tk. 10000
৫৬.
The marked price of a mobile is 20% more than its cost price. If a discount of 10% is given on the marked price, the profit percent is:
  1. 8%
  2. 10%
  3. 12%
  4. 20%
ব্যাখ্যা
Question: The marked price of a mobile is 20% more than its cost price. If a discount of 10% is given on the marked price, the profit percent is:

Solution:
Let,
Cost price = Tk.100
 
Market price = 100 + 20% of 100
= 100 + (100 × 20/100)
= Tk. 120
 
Now,
Selling price  = 120 - 10% of 120
= 120 - (120 × 10)/100
= Tk. 108
 
Profit = 108 - 100 = Tk. 8
∴ Profit % = (8 × 100)/100
= 8%
৫৭.
In how many ways can 5 balls can be chosen from 9 different balls?
  1. 102
  2. 110
  3. 118
  4. 126
ব্যাখ্যা
Question: In how many ways can 5 balls can be chosen from 9 different balls?

Solution: 
Here,
Total number of different balls, n = 9
Chosen balls from different balls, r = 5

The number of ways 5 balls can be chosen is
nCr
= n!/{r!(n - r)!}
= 9!/{5!(9 - 5)!}
= 9!/(5! × 4!)
= (9 × 8 × 7 × 6 × 5!)/(5! × 4!)
= (9 × 8 × 7 × 6)/4!
= 3024/(4 × 3 × 2 × 1)
= 3024/24
= 126

∴ 5 balls can be chosen from 9 different balls in 126 ways.
৫৮.
  1. 1
  2. 32
  3. 52
  4. 64
ব্যাখ্যা
Question:

Solution:
৫৯.
Which is the suitable pH for digesting food in the stomach?
  1. 2
  2. 4
  3. 7
  4. 8
ব্যাখ্যা
pH:
- পাকস্থলীতে স্বাভাবিকের তুলনায় এসিডের মাত্রা বেড়ে যাওয়ার অবস্থাকে পাকস্থলীর অ্যাসিডিটি বলে।
- কোনো দ্রবণের হাইড্রোজেন আয়ন (H+) এর ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে ঐ দ্রবণের pH বলে।
- কোনো দ্রবণের pH মান নির্ণয়ের জন্য যে পরিমাপ যন্ত্র ব্যবহার করা হয় তাকে pH মিটার বলে।
- মাটির pH সাধারণত 4-8 হয়ে থাকে।
- স্বাভাবিক অবস্থায় মানব দেহের রক্তের pH = 7.45।
- বিশুদ্ধ পানির pH 20°-27°C তাপমাত্রায় 7।
- মূত্রে pH-এর মান 7-এর কম থাকে অর্থাৎ মূত্র মৃদু অম্লীয় প্রকৃতির।
- মানুষের জিহ্বার লালার pH 6.6 এর কাছাকাছি হলে খাদ্য দ্রব্য হজমে তা বেশি কার্যকরি ভূমিকা রাখতে পারে।
- পাকস্থলীতে খাদ্য দ্রব্য হজম করার জন্য উপযোগী pH হল 2।

তথ্যসূত্র - বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬০.
When was first Constitution made in Pakistan?
  1. 1954
  2. 1955
  3. 1956
  4. 1957
ব্যাখ্যা
১৯৫৬ সালের সংবিধান:
- পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পর ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইন দ্বারা নতুন রাষ্ট্র পরিচালিত হতে থাকে।
- ১৯৪৬ সালের নির্বাচিত গণপ্রতিনিধিদের নিয়ে পাকিস্তান গণপরিষদ গঠিত হয়।
- এই গণপরিষদের দায়িত্ব ছিল একটি নতুন সংবিধান প্রণয়ন করা।
- ১৯৪৯ সালের মার্চ মাসে সংবিধান রচনার জন্য একটি মূলনীতি কমিটি গঠন করা হয়।
- ১৯৫৬ সালে পাকিস্তানের প্রথম সংবিধান ঘোষণা করা হয়।
- এটি ছিল সংসদীয় সরকার ব্যবস্থার সংবিধান।
- ১৯৫৬ সালে এ সংবিধানের মাধ্যমে পূর্ব বাংলার নাম পরিবর্তন করে 'পাকিস্তান ইসলামি প্রজাতন্ত্র' করা হয়।
- এই সংবিধান চালু ছিল মাত্র দু বছর।
- ১৯৫৮ সালে আইয়ুব খান সামরিক শাসন জারি করলে সংবিধান স্থগিত করা হয়।
- সংবিধান স্থগিত করার সাথে সাথে পাকিস্তানে সাংবিধানিক শাসনের অবসান ঘটে।

তথ্যসূত্র - ইতিহাস প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬১.
How many people are awarded Nobel Prize in 2024?
  1. 9
  2. 10
  3. 11
  4. 12
ব্যাখ্যা
⇒ ২০২৪ সালের নোবেল পুরস্কার লাভ করেন - ১১জন ব্যক্তি ও ১টি সংস্থা।

নোবেল পুরস্কার ২০২৪:
• সাহিত্য:
- ২০২৪ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন হান কাং।
- অবদান: নিজের সাহিত্যকর্মে ‘ইতিহাসের ট্রমা ও মানবজীবনের ভঙ্গুরতা’কে তীব্র কবিতাময় গদ্যের মাধ্যমে উন্মোচিত করার স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা দেওয়া হয়েছে।

• শান্তি:
- ২০২৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে জাপানি সংস্থা নিহন হিদানকিও।
- অবদান: হিবাকুশা নামেও পরিচিত জাপানি সংস্থা হিদানকিওকে পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার প্রচেষ্টা এবং পারমাণবিক অস্ত্র যে আর কখনো ব্যবহার করা উচিত নয়, তা প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের মাধ্যমে বিশ্বের সামনে তুলে ধরার জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।

• চিকিৎসাবিজ্ঞান:
- ২০২৪ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন ভিক্টর অ্যামব্রোস, গ্যারি রাভকান।
- অবদান: ‘মাইক্রোআরএনএ আবিষ্কার এবং পোস্ট-ট্রান্সক্রিপশনাল জিন নিয়ন্ত্রণে এর ভূমিকার জন্য’ তাদের এ পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

• পদার্থবিজ্ঞান:
- ২০২৪ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন জন জে. হপফিল্ড, জিওফ্রে ই. হিন্টন।
- অবদান: ‘কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের সাথে মেশিন লার্নিং সক্ষম করে তোলোর বুনিয়াদি আবিষ্কার ও উদ্ভাবনের জন্য’ তাদেরকে এ পুরস্কার দেওয়া হয়েছে।

• রসায়ন:
- ২০২৪ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন ডেভিড বেকার, ডেমিস হ্যাসাবিস, জন এম. জাম্পার।
- অবদান: মার্কিন বিজ্ঞানী ডেভিড বেকারকে কম্পিউটেশনাল প্রোটিন ডিজাইনের জন্য’ এবং ব্রিটিশ বিজ্ঞানী ডেমিস হ্যাসাবিস ও জন এম. জাম্পারকে ‘প্রোটিন গঠন পূর্বাভাসের জন্য’ যৌথভাবে এ পুরস্কার দেওয়া হয়েছে।

• অর্থনীতি:
- ২০২৪ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন ড্যারন অ্যাসেমোগলু, সাইমন জনসন, জেমস এ. রবিনসন।
- অবদান: গণতান্ত্রিক এবং অন্তর্ভুক্তিমূলক প্রতিষ্ঠানগুলো কিভাবে দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে অবদান রাখে তা নিয়ে কার্যকরী গবেষণা করার জন্য।

তথ্যসূত্র - Nobel Prize ওয়েবসাইট।
৬২.
Which is the first organization of the language movement?
  1. Bangladesh Student League
  2. Tamaddun Majlish
  3. National Language Council
  4. Bengali National Language Committee
ব্যাখ্যা
ভাষা আন্দোলন:
- তমদ্দুন মজলিশ ছিল ভাষা আন্দোলনের প্রথম সংগঠন।
- তমদ্দুন মজলিশ ইসলামী আদর্শাশ্রয়ী একটি সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল কাশেমের উদ্যোগে ১৯৪৭ সালের ২ সেপ্টেম্বর এটি প্রতিষ্ঠিত হয় এবং এর নামকরণ হয় পাকিস্তান তমদ্দুন মজলিশ।

ভাষা আন্দোলন নিয়ে গুরুত্বপূর্ণ অন্যান্য তথ্য,
- ভাষা আন্দোলন ছিলো বাঙালি সংস্কৃতির স্বাধিকার আন্দোলন।
- ১৯০৬ সালে নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠার সময় উর্দু বনাম বাংলা বিতর্ক প্রথম ওঠে।
- ১৯৩৭ সালে মোহাম্মদ আলী জিন্নাহ মুসলিম লীগের দাপ্তরিক ভাষা উর্দু করার প্রস্তাব করলে শেরে বাংলা এ. কে. ফজলুল হক এর বিরোধিতা করেন।
- ভাষা আন্দোলনের প্রথম পুস্তিকা প্রকাশ করে 'তমদ্দুন মজলিশ।
- বাঙালির মুক্তি সংগ্রামের প্রথম ঘটনা হলো ভাষা আন্দোলন।
- এই আন্দোলনের মধ্য দিয়েই বাঙালি জাতীয়তাবোধের উন্মেষ ঘটে।
- ভাষার আন্দোলনের সূত্রপাত ঘটে ১৯৪৭ সালে এবং চূড়ান্ত রূপ লাভ করে ১৯৫২ সালে।

তথ্যসূত্র - বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি ও বাংলাপিডিয়া।
৬৩.
'MERCOSUR' is a commercial alliance of -
  1. South Asia
  2. South America
  3. Western Europe
  4. West Africa
ব্যাখ্যা
MERCOSUR:
- 'MERCOSUR' হচ্ছে দক্ষিণ আমেরিকার একটি বাণিজ্য গোষ্ঠী।
- এটি প্রতিষ্ঠিত হয় ১৯৯১ সালে।
- এর সদরদপ্তর উরুগুয়ের মন্টিভিডিওতে।
- এর বর্তমান সদস্য দেশ ৪টি। (ডিসেম্বর, ২০২৪)
- আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে এবং উরুগুয়ে।

তথ্যসূত্র - Britannica Kids.com
৬৪.
Which country's currency is 'Dinar'?
  1. Kuwait
  2. Yemen
  3. Qatar
  4. Iran
ব্যাখ্যা
রিয়াল যেসব দেশের মুদ্রা:
- সৌদি আরব,
- ওমান,
- ইয়েমেন,
- কাতার,
- ইরান।

দিনার যেসব দেশের মুদ্রা:
- ইরাক,
- কুয়েত,
- জর্ডান,
- বাহরাইন,
- আলজেরিয়া,
- তিউনেশিয়া।

দিরহাম যেসব দেশের মুদ্রা:
- সংযুক্ত আরব আমিরাত,
- মরক্কো।

পাউন্ড যেসব দেশের মুদ্রা:
- মিশর,
- সিরিয়া,
- লেবানন।

তথ্যসূত্র - Britannica.com
৬৫.
Which is the main festival of Marma?
  1. Baishu
  2. Wangala
  3. Biju
  4. Sangrai
ব্যাখ্যা
মারমা:
- মারমা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম আদিবাসী জনগোষ্ঠী।
- এই জনগোষ্ঠীর জনগণের অধিকাংশই বাংলাদেশের তিনটি পার্বত্য জেলা রাঙ্গামাটি, বান্দরবান এবং খাগড়াছড়িতে বসবাস করে।
- তারা মঙ্গোলয়েড বর্ণগোষ্ঠীর অন্তর্গত।
- তাদের নিজস্ব ভাষা রয়েছে।
- এই ভাষা ‘ভোট বর্মী’ শাখার বর্মী দলভুক্ত একটি ভাষা।
- মারমারা মূলত বৌদ্ধ ধর্মালম্বী।
- মারমাদের সবচেয়ে বড় উৎসব সাংগ্রাই।
- মারমা জনগোষ্ঠীর বর্ষবরণ উৎসবের নাম ‘সাংগ্রাই’।
- মারমা সম্প্রদায়ের মধ্যে তিন স্তরবিশিষ্ট প্রথাগত রাজনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থা বিদ্যমান।
- গ্রাম পর্যায়ের প্রশাসনিক প্রধান হলেন একজন কারবারি।
- মৌজা পর্যায়ের প্রধান হলেন একজন হেডম্যান।
- সার্কেল প্রধান হলেন রাজা।
- গ্রামের কারবারি মৌজার হেডম্যান এবং সার্কেল প্রধানের মূল দায়-দায়িত্ব হলো জুম ট্যাক্স সংগ্রহ করা।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া ও দৈনিক কালের কন্ঠ, ০৪ এপ্রিল, ২০১৭।
৬৬.
Which strait separates UK and France?
  1. Poke system
  2. Panama Canal
  3. Suez Canal
  4. Strait of Dover
ব্যাখ্যা
ডোভার প্রণালী:
- ডোভার প্রণালী যুক্তরাজ্যকে ফ্রান্স থেকে পৃথক করেছে।
- এটি ইংলিশ চ্যানেল তথা আটলান্টিক মহাসাগরের সাথে উত্তর সাগরকে যুক্ত করেছে।
- প্রণালীটি ১৮ থেকে ২৫ মাইল (৩০ থেকে ৪০ কিমি) প্রশস্ত।
- এর গভীরতা ১২০ থেকে ১৮০ ফুট (৩৫ থেকে ৫৫ মিটার) পর্যন্ত।
- ডোভার প্রণালীটি বিশ্বের সবচেয়ে ব্যস্ত সমুদ্রপ্রণালী।

তথ্যসূত্র - Britannica.com
৬৭.
How many members are there in the International Development Association? (December, 2024)
  1. 173
  2. 174
  3. 175
  4. 176
ব্যাখ্যা
IDA:
- IDA এর পূর্ণরূপ International Development Association.
- তৃতীয় বিশ্বের অনুন্নত দেশগুলোকে সহজ শর্তে ও স্বল্পসুদে ঋণ প্রদান করে থাকে।
- যার কারণে IDA কে 'Soft Loan Window' বলা হয়।
- যেসব দেশ IBRD থেকে ঋণ পায় না, সেসব দেশকে IDA ঋণ প্রদান করে থাকে।
- IDA বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
- এটি ১৯৬০ সালের ২৪ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়।
- বর্তমান সদস্য সংখ্যা ১৭৫টি। (ডিসেম্বর, ২০২৪)
- বাংলাদেশ ১৯৭২ সালে IDA এর সদস্যপদ লাভ করে।

তথ্যসূত্র - IDA অফিসিয়াল ওয়েবসাইট।
৬৮.
Hili land port is located in which district?
  1. Jessore
  2. Lalmonirhat
  3. Dinajpur
  4. Kurigram
ব্যাখ্যা
হিলি স্থলবন্দর:
- পানামা-হিলি পোর্ট লিংক লিমিটেড এর ব্যবস্থাপনায় পরিচালিত।
- হিলি স্থলবন্দর দিনাজপুর জেলার হাকিমপুর উপেজলার বাংলা হিলি সীমান্তে অবস্থিত।
- এর বিপরীতে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ দিনাজপুর জেলার হিলি এলসিএস রয়েছে।
- ১২ জানুয়ারি ২০০২ তারিখ হিলি শুল্ক স্টেশনকে স্থলবন্দর ঘোষণা করা হয়।
- ০৯ অক্টোবর ২০০৫ তারিখ স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনার জন্য কর্তৃপক্ষের সাথে পানামা-হিলি পোর্ট লিংক লিমিটেড মধ্যে Concession Agreement (CA) স্বাক্ষরিত হয়।
- CA অনুযায়ী পোর্ট অপারেটর ০১ জানুয়ারি ২০১০ তারিখ স্থলবন্দরের অপারেশনাল কার্যক্রম শুরু করে;
- রাজধানী ঢাকা হতে হিলি স্থলবন্দরের দূরত্ব প্রায় ২৮৫ কি.মি.

স্থলবন্দরের নাম ও অবস্থান:
- বেনাপোল স্থলবন্দর: বেনাপোল, শার্শা, যশোর।
- বুড়িমারী স্থলবন্দর: পাটগ্রাম, লালমনিরহাট।
- আখাউড়া স্থলবন্দর: আখাউড়া, বাহ্মনবাড়িয়া।
- ভোমরা স্থলবন্দর: ভোমরা, সাতক্ষীরা সদর।
- নাকুগাঁও স্থলবন্দর: নালিতাবাড়ী, শেরপুর।
- তামাবিল স্থলবন্দর: গোয়াইনঘাট সিলেট।
- সোনাহাট স্থলবন্দর: ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম।
- দর্শনা স্থলবন্দর: দামুরহুদা, চুয়াডাঙ্গা।
- বিলোনিয়া স্থলবন্দর: বিলোনিয়া, ফেনী।

তথ্যসূত্র - বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ।
৬৯.
According to Defense Spending by Country 2024, which country is the top spender in the military sector?
  1. Russia
  2. Saudi Arabia
  3. China
  4. USA
ব্যাখ্যা
সামরিক ব্যয় র‍্যাংকিং-২০২৪:
- গ্লোবাল ফায়ার পাওয়ার (GFP) ১৪৫টি দেশকে আন্তর্ভুক্ত করে ‘Defense Spending by Country 2024’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে।

• প্রতিবেদন অনুযায়ী, সামরিক খাতে ব্যয়ে শীর্ষ ৫ দেশ:
- ১ম অবস্থানে রয়েছে - যুক্তরাষ্ট্র,
- ২য় অবস্থানে রয়েছে - চীন,
- ৩য় অবস্থানে রয়েছে - রাশিয়া,
- ৪র্থ অবস্থানে রয়েছে - ভারত,
- ৫ম অবস্থানে রয়েছে - সৌদি আরব।

• মধ্য প্রাচ্যের বিভিন্ন দেশ:
- ১৯ তম অবস্থানে রয়েছে - ইসরায়েল,
- ২৪ তম অবস্থানে রয়েছে - আরব আমিরাত,
- ৩৩ তম অবস্থানে রয়েছে - ইরান,
- ৩৪ তম অবস্থানে রয়েছে - কুয়েত,

• সার্কভুক্ত দেশগুলোর অবস্থান:
- ৪র্থ অবস্থানে রয়েছে - ভারত,
- ২৯তম অবস্থানে রয়েছে - বাংলাদেশ,
- ৫০তম অবস্থানে রয়েছে - পাকিস্তান,
- ৭৪তম অবস্থানে রয়েছে - শ্রীলংকা,
- ১০০তম অবস্থানে রয়েছে - আফগানিস্তান,
- ১৩৬তম অবস্থানে রয়েছে - নেপাল।

তথ্যসূত্র - গ্লোবাল ফায়ার পাওয়ার (GFP) ওয়েবসাইট।
৭০.
Who is the current executive director of the United Nations Children's Fund? (December, 2024)
  1. QU Dongyu
  2. Catherine M. Russell
  3. Juan Carlos Salazar Gómez
  4. David M. Beasley
ব্যাখ্যা
UNICEF:
- United Nations Children's Fund বা জাতিসংঘ শিশু তহবিল বিশ্বব্যাপী শিশুদের অধিকার নিয়ে কাজ করে।
- এটি ১৯৪৬ সালের ১১ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়।
- শুরুতে এটির নাম ছিলো United Nations International Children's Emergency Fund.
- ১৯৫৩ সালে United Nations Children Fund নামধারণ করে।
- UNICEF এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
- UNICEF (United Nations Children's Fund) এর বর্তমান নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল। (ডিসেম্বর, ২০২৪)
- ১ ফেব্রুয়ারি ২০২২ সালে তিনি দায়িত্ব গ্রহণ করেন।
- UNICEF বর্তমানে বিশ্বের ১৯০টি দেশ ও অঞ্চলে কাজ করছে।

তথ্যসূত্র - UNICEF এর অফিসিয়াল ওয়েবসাইট।
৭১.
Which is the unit of lens power?
  1. Diopter
  2. Radian/Centimeter
  3. Meter
  4. Radian/Meter
ব্যাখ্যা
লেন্স:
- দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা আবদ্ধ কোনো স্বচ্ছ সমসত্ত্ব প্রতিসারক মাধ্যমকে লেন্স বলা হয়।
- লেন্স সাধারণত কাচের তৈরি হয়।
- এছাড়া কোয়ার্টজ, স্বচ্ছ প্লাস্টিক দ্বারাও লেন্স তেরি করা হয়।

• লেন্স প্রধানত দুই প্রকার। যথা:
⇒ উত্তল বা অভিসারী লেন্স (Convex Lens)।
- উত্তল লেন্সের ক্ষেত্রে প্রধান অক্ষের সমান্তরালে এক গুচ্ছ আলোক রশ্মি প্রতিসরিত হয়ে একটি বিন্দুতে মিলিত হয় বা অভিসারী হয়।

⇒ অবতল বা অপসারী লেন্স (Concave Lens)।
- অবতল লেন্সের ক্ষেত্রে আলোক রশ্মিগুচ্ছ অপসারিত হয় বা ছড়িয়ে পড়ে।

লেন্সের ক্ষমতা:
- প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ প্রতিসরণের পর লেন্সে অভিসারী বা অপসারী রশ্মিগুচ্ছে পরিণত হওয়ার প্রবণতাকে লেন্সের ক্ষমতা বলা হয়।
- লেন্সের ক্ষমতাকে P দ্বারা প্রকাশ করা হয়।
- লেন্সের ক্ষমতার একক হচ্ছে ডায়াপ্টার (Diopter)।
- দূরত্বকে মিটারে প্রকাশ করে এর বিপরীত রাশি নিলে লেন্সটির ক্ষমতা ডায়াপ্টার পাওয়া যায়।
- ডায়াপ্টারকে সংক্ষেপে D দ্বারা প্রকাশ করা হয়।
- লেন্সের ক্ষমতা ধণাত্মক বা ঋণাত্মক যে কোনোটিই হতে পারে। যদি লেন্সের ক্ষমতা ধনাত্মক হয় তাহলে বুঝতে হবে লেন্সটি উত্তল। আর যদি লেন্সের ক্ষমতা ঋণাত্মক হয়, তাহলে লেন্সটি হবে অবতল।

তথ্যসূত্র - বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭২.
What country is known as the land of the Incas?
  1. Chile
  2. Peru
  3. Ecuador
  4. Brazil
ব্যাখ্যা
ইনকা সভ্যতা:
- ইনকা সভ্যতা দক্ষিণ আমেরিকার একটি প্রাচীন সভ্যতা।
- পেরুকে কেন্দ্র করে গড়ে উঠেছিল ইনকা সভ্যতা।
- প্রশান্ত মহাসাগরীয় উপকূল এবং আন্দিজ পর্বতমালা বরাবর উত্তর ইকুয়েডর থেকে মধ্য চিলি পর্যন্ত বিস্তৃত ছিল।
- ইনকা সভ্যতার ধ্বংসাবশেষ দেখা যায় মাচু পিচুতে।
- ইনকা সভ্যতার স্থপতি মানকো কাপেন।

তথ্যসূত্র - ব্রিটানিকা।
৭৩.
Electronic Taxpayer's Identification Number was introduced in Bangladesh in which year?
  1. 2010
  2. 2011
  3. 2012
  4. 2013
ব্যাখ্যা
E-TIN:
- E-TIN এর পূর্ণরূপ: Electronic Taxpayer's Identification Number.
- 'E-TIN' চালু করা হয় ২০১৩ সালে।
- এটি আয়কর নিবন্ধন আধুনিক সংস্করণ।
- এটি ১২ ডিজিটের ১টি নম্বর।
- একজন করদাতাকে সহজে, ঘরেবসে অনলাইনে নিবন্ধন পেতে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
- www. incometax.gov.bd এই সাইট গেলে ই- টিআইএন নিবন্ধন নেওয়া যাবে।

তথ্যসূত্র - জাতীয় রাজস্ব বোর্ড ওয়েবসাইট।
৭৪.
Which light has the shortest wavelength?
  1. Red
  2. Green
  3. Violet
  4. Blue
ব্যাখ্যা
আলাের তরঙ্গদৈর্ঘ্য:
- দৃশ্যমান আলাের তরঙ্গদৈর্ঘ্যের ক্রম: বেগুনি < নীল < আসমানী < সবুজ < হলুদ < কমলা < লাল।
- আলাের তরঙ্গদৈর্ঘ্য কম হলে তার বিক্ষেপণ বেশি হয়।
- আলাের তরঙ্গদৈর্ঘ্য বেশি হলে তার বিক্ষেপণ কম হয়।
- লাল রঙের আলাের তরঙ্গদৈর্ঘ্য বেশি তাই এর বিক্ষেপণ কম।
- যে বর্ণের আলোর তরঙ্গদৈর্ঘ্য যত বেশি, তার প্রতিসরণ, বিচ্যুতি ও বিক্ষেপণ তত কম।
- বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম বলে এর বিক্ষেপণ, প্রতিসরণ ও বিচ্যুতি সবচেয়ে বেশী।
- লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি বলে এর বিক্ষেপণ, প্রতিসরণ ও বিচ্যুতি সবচেয়ে কম।

তথ্যসূত্র - পদার্থ বিজ্ঞান, একাদশ-দ্বাদশ শ্রেণি।
৭৫.
ECNEC stands for -
  1. Executive Committee of the National Economical Council
  2. Executive Committee of the National Economic Council
  3. Executive Nationwide Committee for Economic Council
  4. Executive Committee of the Nation Economic Council
ব্যাখ্যা
ECNEC:
- ECNEC এর পূর্ণরূপ - Executive Committee of the National Economic Council.
- একনেক ১৯৮২ সালে গঠিত হয়।
- এর চেয়ারম্যান বা প্রধান হলেন প্রধানমন্ত্রী।
- বিকল্প সভাপতি হলেন- অর্থমন্ত্রী।
- সদস্য হচ্ছেন- পরিকল্পনা মন্ত্রী।

তথ্যসূত্র - মন্ত্রিপরিষদ বিভাগ ও বাংলাপিডিয়া।
৭৬.
SRAM is an abbreviation for:
  1. Static Read-Only Access Memory
  2. Static Random Access Memory
  3. Synchronous Random Access Memory
  4. Storage Random Array Memory
ব্যাখ্যা
• সাধারণত RAM দুই ধরনের হয়ে থাকে। যথা-
১। স্ট্যাটিক র‍্যাম (SRAM) ও
২। ডাইনামিক র‍্যাম (DRAM)।

• স্ট্যাটিক র‍্যাম:
- SRAM-এর পূর্ণরূপ Static Random Access Memory.
- এ ধরনের মেমরি ফ্লিপ-ফ্লপ দ্বারা গঠিত, যা বাইনারি বিট (0 বা 1) ধারণ করে এবং ধারণকৃত ডেটা ততক্ষণ পর্যন্ত মেমোরিতে থাকে, যতক্ষণ পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ থাকে।
- SRAM অত্যন্ত দ্রুতগতিসম্পন্ন হওয়ায় ভিডিও র‍্যাম, ক্যাশ মেমোরি ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করা হয়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭৭.
Which keyboard command can be used to reboot a computer in Windows?
  1. Ctrl + Alt + Shift
  2. Ctrl + Shift + Del
  3. Ctrl + Alt + Tab
  4. Ctrl + Alt + Del
ব্যাখ্যা
• Ctrl + Alt + Del: কম্পিউটার সিস্টেম রিবুট করতে এই কমান্ড ব্যবহার করা হয়।

- Ctrl + Alt + Tab: কম্পিউটারে একসাথে রানিং সকল উইন্ডো দেখার জন্য ব্যবহার করা হয় ৷
- Ctrl + Shift + Del: ব্রাউজারের হিস্টোরি ক্লিয়ার করতে ব্যবহার করা হয়। 
- Ctrl + Alt + Shift এর মাধ্যমে অনেকগুলো কমান্ড দেয়া হয়। যেমন:
C - Copy relative path,
N - Go to symbol,
H - Pop up Hector,
V - paste simple,
L - Format file,
I - Run inspection by name.

উৎস: Microsoft website.
৭৮.
In which year did Fred Cohen demonstrate a self-replicating program, marking the first computer virus?
  1. 1983
  2. 1985
  3. 1987
  4. 1990
ব্যাখ্যা
• ১৯৮৩ সালের ১০ নভেম্বর কম্পিউটার ভাইরাস এর জন্ম হয়।
- যুক্তরাষ্ট্রের সাউদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের স্নাতক শ্রেণির ছাত্র ফ্রেড কোহেন পেনসিলভেনিয়ার লেহিগ বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তাবিষয়ক এক সেমিনারে প্রথম কম্পিউটার ভাইরাস দেখান। 

• কম্পিউটার ভাইরাস:
- কম্পিউটার ভাইরাস হলো এক ধরনের প্রোগ্রাম যা স্বয়ংক্রিয়ভাবে এক্সিকিউট বা নির্বাহ হয়, তথ্য ও উপাত্তকে আক্রমণ করে এগুলোর ক্ষতি করে।
- ভাইরাস বা VIRUS শব্দের অর্থ হলো "Vital Information Resources Under Seize." যার অর্থ হল গুরুত্বপূর্ণ তথ্যসমূহ দখলে নেয়া বা ক্ষতিসাধন করা।
- ভাইরাস কম্পিউটার এর ডাটা ফাইল নষ্ট করে ফেলে বা কম্পিউটার বুট হতে বাঁধা দেয় অথবা হার্ডডিস্ক নষ্ট করে ফেলতে পারে।
- ভাইরাস নামক সফটওয়্যার কম্পিউটার এর তথ্য ও উপাত্তকে আক্রমণ করে।
- ভাইরাস নিজের সংখ্যা বৃদ্ধি করার ক্ষমতা রয়েছে এবং এক পর্যায়ে কম্পিউটারকে অচল করে দিতে পারে।

উৎস:
১. শিক্ষায় আইসিটি, বিএড প্রোগ্রাম, উন্মুক্ত বিশবিদ্যালয়।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭৯.
Which of the following translates the entire program together into machine code before execution?
  1. Interpreter
  2. Compiler
  3. Assembler
  4. Debugger
ব্যাখ্যা
• অনুবাদক প্রোগ্রাম:
- উৎস প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে পরিণত করতে যে সফটওয়্যারের প্রয়োজন হয়, তাকে বলা হয় অনুবাদক সফটওয়্যার।
- কম্পিউটার কেবল মেশিনের ভাষা বোঝে।
- সেজন্যে কম্পিউটার প্রোগ্রাম যন্ত্র ভাষা ভিন্ন অন্য কোন ভাষায় রচিত হলে তা যান্ত্রিক ভাষা রূপান্তর করতে হয়। এজন্যে অনুবাদক প্রোগ্রাম ব্যবহৃত হয়।

• অনুবাদক প্রোগ্রাম তিন প্রকার। 
যথা- 
১। কম্পাইলার, 
২। ইন্টারপ্রেটার এবং 
৩। অ্যাসেম্বলার। 

১) কম্পাইলার: সম্পূর্ণ প্রোগ্রামকে একসাথে অনুবাদ করে সব ভুল এক সাথে দেখায় ডিবাগিং করার জন্য।

২) ইন্টারপ্রেটর: লাইন ধরে ধরে অনুবাদ করে এবং কোথাও বাগ খুঁজে পেলে সাথে সাথে অনুবাদ বন্ধ হয়ে যায়। ডিবাগ করে তারপর পরবর্তী লাইন থেকে অনুবাদ শুরু হয়।

৩) অ্যাসেম্বলার: শুধু মাত্র অ্যাসেম্বলি ভাষার জন্য প্রযোজ্য।

উৎস: উচ্চ মাধ্যমিকের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৮০.
What is Boston Dynamics best known for?
  1. Creating cloud-based data systems
  2. Designing electric vehicles
  3. Developing software for smartphones
  4. Building advanced robotics and humanoid robots
ব্যাখ্যা
• Boston Dynamics:
- এটি একটি প্রখ্যাত রোবটিক্স কোম্পানি যা যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে অবস্থিত।
- এই প্রতিষ্ঠানটি 1992 সালে প্রতিষ্ঠিত হয় এবং প্রথমে এটি MIT -র একটি গবেষণা ল্যাবরেটরি হিসেবে কাজ করতো।
- Boston Dynamics বিশেষ করে অগ্রগামী রোবট প্রযুক্তির জন্য পরিচিত, যা স্বয়ংক্রিয়তা, ম্যানিপুলেশন, এবং চলাচলের ক্ষেত্রে অসাধারণ সক্ষমতা প্রদর্শন করে।

রোবটগুলোর বৈশিষ্ট্য
Boston Dynamics-এর কিছু উল্লেখযোগ্য রোবটের মধ্যে রয়েছে:
• Spot:
- Spot একটি চতুর্ভুজ রোবট, যা বিভিন্ন ভূ-প্রকৃতিতে চলাচল করতে সক্ষম।
- এটি ছবি তোলা, ভিডিও করা, এবং সেন্সর ব্যবহার করে পরিবেশের তথ্য সংগ্রহ করতে পারে।
- Spot বিভিন্ন শিল্প এবং নির্মাণ ক্ষেত্রে ব্যবহৃত হয়।

• Atlas:
- Atlas হলো একটি মানব আকৃতির রোবট, যা চলাফেরা, লাফানো এবং অন্যান্য জটিল শারীরিক কার্যকলাপ করতে পারে।
- এটি গবেষণা এবং উন্নয়নের জন্য উন্নত প্রযুক্তি ব্যবহার করে এবং এর চলাচল ক্ষমতা অত্যন্ত উন্নত।

• Stretch:
- Stretch একটি লজিস্টিকস রোবট যা প্যালেট এবং পণ্য স্থানান্তরের জন্য ডিজাইন করা হয়েছে।
- এটি বিশেষ করে গুদামে কাজ করার জন্য ব্যবহার করা হয় এবং স্বায়ত্তশাসিতভাবে পণ্য ম্যানিপুলেট করতে পারে।

• উদ্ভাবনী প্রকল্প:
- Boston Dynamics-এর রোবটগুলো তাদের দুর্দান্ত গতিশীলতা এবং ফ্লেক্সিবিলিটির জন্য বিশ্বজুড়ে প্রশংসা অর্জন করেছে।
- তারা রোবটের সাহায্যে বিপদের সম্মুখীন পরিস্থিতি মোকাবিলা এবং মানুষের কাজকে সহজ করার জন্য বিভিন্ন প্রকল্পে কাজ করছে।
- Boston Dynamics-এর উদ্ভাবনগুলি ভবিষ্যতের রোবট প্রযুক্তির দিগন্ত উন্মোচন করতে সাহায্য করবে, যেখানে রোবটগুলি মানুষের সাথে সহযোগিতায় কাজ করবে।

• সামগ্রিক প্রভাব:
- Boston Dynamics এর উদ্ভাবনী প্রযুক্তি শুধুমাত্র রোবটিক্সের ক্ষেত্রে নয়, বরং শিল্প, স্বাস্থ্যসেবা এবং অটোমেশন সেক্টরেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
- প্রতিষ্ঠানটি বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে কাজ করে এবং তাদের প্রযুক্তি উন্নতির জন্য গবেষণা ও উন্নয়ন অব্যাহত রেখেছে।

• উল্লেখযোগ্য কয়েকটি রোবট নির্মাতাকারী প্রতিষ্ঠান হলো -
- FANUC (ফানুক),
- Yaskawa (ইয়াসকাওয়া),
- iRobot (আইরোবট),
- Boston Dynamics (বোস্টন ডাইনামিকস) ইত্যাদি।

• মানব-সদৃশ রোবট বা হিউমেনওয়েড (Humanoid) প্রস্তুতকারী প্রতিষ্ঠান হলো–
- জাপানের মুরাতা কোম্পানির 'মুরাতা বয় (Murata),
- সনি কর্পোরেশনের কিউরিও (QRIO) এবং আইব,
- হোন্ডা কোম্পানির আসিমো (ASIMO),
- স্যামসাংয়ের রোবোরে (Roboray),
- হংকং ভিত্তিক প্রতিষ্ঠান হ্যানসন রোবটিক্সের সোফিয়া।

উৎস:
১) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমানত, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নবম-দশম শ্রেণি।
২) ব্রিটানিকা।
৮১.
What is the name of the mobile operating system developed by Google?
  1. iOS
  2. Android
  3. Symbian
  4. Windows Mobile
ব্যাখ্যা
• Android হলো Google নির্মিত মোবাইল অপারেটিং সিস্টেম। 

• অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম:
- অ্যান্ড্রয়েড একটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম যা ২০০৮ সালে চালু হয়।
- এটি গুগল কর্তৃক নির্মিত একটি অপারেটিং সিস্টেম।
- এটি লিনাক্স ভিত্তিক একটি অপারেটিং সিস্টেম।
- অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনগুলো সাধারনত জাভা প্রোগ্রামিং ভাষায় লিখা হয়।
- অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ফাইল এক্সটেনশন হলো .apk
- APK এর পূর্ণরূপ Android Application Package.
- Android গুগলের একটি মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম।
- Android OS ব্যবহৃত প্রথম ফোন T-Mobile G1 (HTC Dream নামে বেশি পরিচিত)।

• অন্যান্য অপশন আলোচনা:
- iOS অপারেটিং সিস্টেমের নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল।
- Windows অপারেটিং সিস্টেমের নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট।
- Symbian অপারেটিং সিস্টেমের নির্মাতা প্রতিষ্ঠান নোকিয়া।

উৎস:
১. গুগলের অফিসিয়াল ওয়েবসাইট।
২. ব্রিটানিকা।
৮২.
What was the name of the first computer installed in Bangladesh?
  1. ENIAC
  2. IBM 1620
  3. CRAY-1
  4. UNIVAC I
ব্যাখ্যা
- ১৯৬৪ সালে দ্বিতীয় প্রজন্মের IBM 1620 কম্পিউটার দিয়ে বাংলাদেশে কম্পিউটারের ব্যবহার শুরু হয়।
- এটি ছিল আইবিএম কোম্পানির একটি মেইনফ্রেইম কম্পিউটার।
- IBM 1620 সিরিজের কম্পিউটারটি স্থাপিত হয় তৎকালীন পাকিস্থান পরমাণু গবেষণা কেন্দ্রে যার বর্তমান নাম বাংলাদেশ পরমাণু গবেষণা কেন্দ্র।
- কম্পিউটারটি বর্তমানে ঢাকার আগারগাঁও বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরে সংরক্ষিত আছে।

উৎস:
১. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-১, এসএসসি ও দাখিল(ভোকেশনাল।
৮৩.
How many pins are there in the most commonly used parallel port connector?
  1. 15 pins
  2. 20 pins
  3. 25 pins
  4. 30 pins
ব্যাখ্যা
• প্যারালাল পোর্ট (Parallel Port):
- প্যারালাল পোর্টের মাধ্যমে একসঙ্গে একাধিক বিট স্থানান্তরিত হয়।
- সাধারণত প্যারালাল পোর্ট ২৫ পিনবিশিষ্ট হয়।
-এ ধরনের পোর্টে তথ্য সমান্তরালভাবে আদান-প্রদান করা হয়।
- প্রিন্টার, স্ক্যানার, অপটিক্যাল ড্রাইভ ইত্যাদি ডিভাইস এ ধরনের পোর্টে যুক্ত করা যায়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮৪.
Researchers in which country are credited with inventing the World Wide Web?
  1. Australia
  2. Canada
  3. United Kingdom
  4. Switzerland
ব্যাখ্যা
• ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব সুইজারল্যান্ডের গবেষকদের দ্বারা উদ্ভাবিত একটি হাইপারটেক্সট ভিত্তিক ডিস্ট্রিবিউটেড ইনফরমেশন সিস্টেম।

• WWW:
- WWW এর পূর্ণরূপ হলো World Wide Web.
- WWW এর মান নির্ধারণ এবং মেইনটেইন করে থাকে: World Wide Web Consortium (W3C).
- ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব(WWW) হলো সুইজারল্যান্ডের গবেষকদের দ্বারা উদ্ভাবিত একটি হাইপারটেক্সট ভিত্তিক ডিস্ট্রিবিউটেড ইনফরমেশন সিস্টেম।
- এটি একটি বৃহৎ সিস্টেম যা অনেকগুলো সার্ভার সংযুক্তির মাধ্যমে গঠিত হয়।
- টিম বার্নাস লি ১৯৮৯ সালে সুইজারাল্যান্ডের জেনেভায় WWW তৈরি করেন।
- টিম বার্নাস লি'কে WWW এর জনক বলা হয়।
- ECRN (The European Center for Nuclear Research)-এ ১৯৮৯ সালে WWW এর সূচনা হয়।
- WWW এর বহুল প্রচলন শুরু হয় ১৯৯৩ সালে।

উৎস: মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮৫.
The ChatGPT chatbot, which gained popularity for its conversational AI capabilities, was created by which organization?
  1. OpenAI
  2. Microsoft
  3. DeepMind
  4. Tesla
ব্যাখ্যা
• ChatGPT (চ্যাটজিপিটি):
- ৩০ নভেম্বর, ২০২২ তারিখে চালু হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটবট (AI Chatbot), যার নাম ChatGPT.
- ChatGPT এর পূর্ণরূপ হচ্ছে Chat Generative Pre-trained Transformer.
- এটি Reinforcement Learning from Human Feedback (RLHF) মডেল ব্যবহার করে।
- OpenAI নামক প্রযুক্তি কোম্পানি চালু করেছে জনপ্রিয় এই চ্যাটবটটি।

• এটির রয়েছে আকর্ষণীয় কিছু বৈশিষ্ট্য:
- এটি কম্পিউটার কোড তৈরি করতে পারে।
- সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট লিখতে পারে।
- এমনকি টেলিভিশন শোয়ের জন্য স্ক্রিপ্ট লিখতে পারে।
- এটি মানুষের সাথে মানুষের মত স্বাভাবিক আলাপচারিতা করতে পারে।
- যে কোনো গাণিতিক সমস্যা সহজেই সমাধান করতে পারে।
- যে কোনো টপিকের উপর কন্টেন্ট তৈরি করতে পারে।
- অবাক করা বিষয় হচ্ছে এটি আপনার জন্য গানও লিখে দিতে পারে।

উৎস: openai.com website.