পরীক্ষা আর্কাইভ

বিসিএস জব সল্যুশন - রিভিশন

পরীক্ষাবিসিএস জব সল্যুশন - রিভিশনতারিখতারিখ অনির্ধারিতসময়55 minutes৪৮ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৪৯
সিলেবাস
টপিক: ১) ৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। ২) ৩৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। ৩) ২১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। রিভিশন (BCS-JS-Revision বাটনে অনুষ্ঠিত বিগত ৩টি বিসিএসের মূল পরীক্ষার উপর রিভিশন পরীক্ষা) Live MCQ আর্কাইভ থেকে প্রশ্নের উত্তর ও ব্যাখ্যা ভালোভাবে পড়ে নিন। মূল প্রশ্ন মডিফাই করে প্রশ্ন প্রণিত হবে।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বিসিএস জব সল্যুশন - রিভিশন

বিসিএস জব সল্যুশন - রিভিশন · তারিখ অনির্ধারিত · ৪৯ প্রশ্ন

.
'ইছামতী' উপন্যাসের মূল উপজীব্য কী?
  1. নদীর তীরবর্তী গ্রামের মানুষের জীবনকথা
  2. ব্রিটিশ বিরোধী আন্দোলন
  3. প্রেম ও পারিবারিক সম্পর্ক
  4. দুর্ভিক্ষ
সঠিক উত্তর:
নদীর তীরবর্তী গ্রামের মানুষের জীবনকথা
উত্তর
সঠিক উত্তর:
নদীর তীরবর্তী গ্রামের মানুষের জীবনকথা
ব্যাখ্যা
'ইছামতী' উপন্যাস:
- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচিত উপন্যাস 'ইছামতী' প্রকাশিত হয় ১৯৫০ সালে। এটি রবীন্দ্র পুরস্কার লাভ করে।
- ইছামতী নদীর তীরবর্তী গ্রামের মানুষের জীবনকথা এই উপন্যাসের মূল উপজীব্য।
- উপন্যাসের প্রধান চরিত্র ভবানী বাঁড়ুয্যে কিংবা তার পুত্রত্রয় তিলু, বিলু, নীলু লেখকের নিজের অভিজ্ঞতায় দেখা মানুষ।
- একান্ত অন্তরঙ্গ ভাবমূর্তিতে এদেরকে তিনি গড়ে তুলেছেন। গয়া মেম অন্যতম উল্লেখযোগ্য চরিত্র। রাজারাম দেওয়ান পরম সাত্ত্বিক ব্রাহ্মণ, কিন্তু ইংরেজের চাকরিতে প্রতিষ্ঠিত হতে ছলচাতুরি ও জোচ্চুরি করেছে।

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়:
- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ১৮৯৪ খ্রিস্টাব্দের ১২ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার কাঁচরাপাড়ার নিকটবর্তী ঘোষপাড়া-মুরারিপুর গ্রামে মাতুলালয়ে জন্ম।
- ১৩২৮ বঙ্গাব্দের (১৯২১) মাঘ প্রবাসীতে প্রথম গল্প ‘উপেক্ষিতা’ প্রকাশের মধ্য দিয়ে বিভূতিভূষণের সাহিত্যিক জীবন শুরু হয়।
- বাংলা কথাসাহিত্যে শরৎচন্দ্রের পরে বিভূতিভূষণই সর্বাপেক্ষা জনপ্রিয় সাহিত্যিকের মর্যাদা পেয়েছেন।
- হেমন্তকুমার গুপ্তের সঙ্গে যৌথভাবে তিনি দীপক (১৯৩২) পত্রিকা সম্পাদনা করেন।

তাঁর রচিত উপন্যাস:
- পথের পাঁচালী,
- অপরাজিত,
- অশনি সংকেত,
- আরণ্যক,
- আদর্শ হিন্দু হোটেল,
- দেবযান,
- ইছামতী,
- দৃষ্টি প্রদীপ,
- বিপিনের সংসার,
- চাঁদের পাহাড়,
- দম্পতি ইত্যাদি।

তাঁর রচিত ছোটগল্প:
- মেঘমল্লার,
- মৌরীফুল,
- যাত্রাবদল,
- কিন্নরদল ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়িা।
.
'আমার পথ' প্রবন্ধের রচয়িতা কে?
  1. প্রমথ চৌধুরী
  2. কাজী নজরুল ইসলাম
  3. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  4. মোতাহের হোসেন চৌধুরী
সঠিক উত্তর:
কাজী নজরুল ইসলাম
উত্তর
সঠিক উত্তর:
কাজী নজরুল ইসলাম
ব্যাখ্যা
'আমার পথ' প্রবন্ধ:
- ‘আমার পথ’ প্রবন্ধটি কাজী নজরুল ইসলামের বিখ্যাত প্রবন্ধগ্রন্থ ‘রুদ্র-মঙ্গল’ থেকে সংকলিত হয়েছে।
- ‘রুদ্র-মঙ্গল’ প্রবন্ধগ্রন্থের দ্বিতীয় প্রবন্ধ।
- তিনি এই ঘুণেধরা সমাজব্যবস্থার পরিবর্তনের জন্য নিজ হাতিয়ার নিজের সত্যকে, নিজের আদর্শকে আগুনের ঝাণ্ডার মতো ব্যবহার করতে চেয়েছেন।
- রুদ্র-মঙ্গল গ্রন্থটি প্রথম প্রকাশিত হয় ১৯২৭ খ্রিস্টাব্দে। গ্রন্থটিতে মোট ৮টি প্রবন্ধ রয়েছে।

কাজী নজরুল ইসলাম:
- কাজী নজরুল ইসলাম, বাংলাদেশের জাতীয় কবি এবং অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব।
- নজরুল ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (২৪ মে ১৮৯৯) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
- তাঁর পিতা কাজী ফকির আহমদ ছিলেন মসজিদের ইমাম ও মাযারের খাদেম।

কাজী নজরুল ইসলাম রচিত অন্যান্য প্রবন্ধগ্রন্থ:
- রাজবন্দীর জবানবন্দি,
- দুর্দিনের যাত্রী,
- রুদ্র মঙ্গল,
- মন্দির ও মসজিদ,
- আমি সৈনিক।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়িা।
.
'জঙ্গনামা' কাব্যের রচয়িতা কে?
  1. গোবিন্দদাস
  2. সৈয়দ সুলতান
  3. ফকির গরীবুল্লাহ
  4. সৈয়দ হামজা
অনির্ধারিত
ব্যাখ্যা
জঙ্গনামা:
- জঙ্গনামা মধ্যযুগীয় বাংলা সাহিত্যে মুসলিম ঐতিহ্যভিত্তিক যুদ্ধবিষয়ক কাব্য।
- ফারসি ‘জঙ্গ’ শব্দের অর্থ যুদ্ধ, আর ‘জঙ্গনামা’ শব্দের অর্থ তদ্বিষয়ক গ্রন্থ বা রচনা।
- বিশেষত হযরত মুহম্মাদ (স.) ও তাঁর স্বজনদের যুদ্ধই এ শ্রেণীর কাব্যের মূল বিষয়।
- যেসব যুদ্ধের ঘটনা ও পরিণাম অত্যন্ত করুণ ও মর্মান্তিক, সাধারণত সেসব যুদ্ধের কথাই মানুষকে বেশি আলোড়িত করে।

ফকির গরীবুল্লাহ:
- পুঁথি সাহিত্যর প্রথম সার্থক ও জনপ্রিয় কবি ছিলেন ফকির গরীবুল্লাহ।
- তিনি হুগলি জেলার বালিয়া পরগনার অন্তর্গত হাফিজপুর গ্রামের অধিবাসী ছিলেন।

মিশ্র ভাষারীতিতে ফকির গরীবুল্লাহ রচিত কাব্যসমূহ হলো:
- ইউসুফ জোলেখা,
- আমীর হামজা (প্রথম অংশ),
- জঙ্গনামা,
- সােনাভান ও
- সত্যপীরের পুঁথি।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল হক; বাংলাপিডিয়া এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
উচ্চারণের রীতি অনুযায়ী নিচের কোনটি নিম্ন-মধ্য স্বরধ্বনি?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
• উচ্চারণের সময়ে জিভ কতটা উপরে ওঠে বা কতটা নিচে নামে সেই অনুযায়ী স্বরধ্বনি চার ভাগে বিভক্ত।
যথা-
- উচ্চ স্বরধ্বনি [ই], [উ];
- উচ্চ-মধ্য স্বরধ্বনি [এ], [ও];
- নিম্ন-মধ্য স্বরধ্বনি [অ্যা], [অ];
- নিম্ন স্বরধ্বনি [আ]।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি, (২০২২ সংস্করণ)।
.
বিনয় ঘোষ রচিত গ্রন্থ কোনটি?
  1. সরল ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ
  2. বাংলা ভাষাতত্ত্বের ভূমিকা
  3. বিদ্যাসাগর ও বাঙালি সমাজ
  4. বেঙ্গলি ফোনেটিক রিডার্স
সঠিক উত্তর:
বিদ্যাসাগর ও বাঙালি সমাজ
উত্তর
সঠিক উত্তর:
বিদ্যাসাগর ও বাঙালি সমাজ
ব্যাখ্যা
• 'বিদ্যাসাগর ও বাঙালি সমাজ' গ্রন্থের রচয়িতা - বিনয় ঘোষ

অন্যদিকে,
- সুনীতিকুমার চট্টোপাধ্যায় রচিত গ্রন্থ - বেঙ্গলি ফোনেটিক রিডার্স, বাংলা ভাষাতত্ত্বের ভূমিকা, সরল ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ।

বিনয় ঘোষ:
- বিনয় ঘোষ ছিলেন - সাংবাদিক, সমাজতাত্ত্বিক, লেখক, সাহিত্যসমালোচক, বাংলা ভাষা ও লোকসংস্কৃতির গবেষক।
- তাঁর ছদ্মনাম ছিল ‘কালপেঁচা’।
- তিনি মার্কসবাদে বিশ্বাসী ছিলেন; তাই তাঁর রচনায় মার্কসীয় জীবনদর্শনের অনুশীলন লক্ষ করা যায়।

তাঁর রচিত গবেষণাগ্রন্থ:
- শিল্প সংস্কৃতি ও সমাজ,
- মেট্রোপলিটন মন,
- বাংলার নবজাগৃতি,
- বিদ্যাসাগর ও বাঙালীসমাজ,
- বিদ্রোহী ডিরোজিও ইত্যাদি।

উৎস: বাংলাপিডিয়া।
.
অর্থগতভাবে 'মিতালি' কোন প্রকার শব্দ?
  1. যোগরূঢ় শব্দ
  2. রূঢ় বা রূঢ়ি শব্দ
  3. যৌগিক শব্দ
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
যৌগিক শব্দ
উত্তর
সঠিক উত্তর:
যৌগিক শব্দ
ব্যাখ্যা
যৌগিক শব্দ:
যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই রকম, সেগুলোকে যৌগিক শব্দ বলে। যেমন -
- গায়ক = গৈ + ণক (অক) অর্থ: গান করে যে।
- কর্তব্য = কৃ + তব্য - অর্থ: যা করা উচিত।
- মিতা + আলি = মিতালি; যার অর্থ - সখ্য, বন্ধুত্ব, বন্ধুতা।
- বাবুয়ানা = বাবু + আনা - অর্থ: বাবুর ভাব।
- মধুর = মধু + র - অর্থ: মধুর মতো মিষ্টি গুণযুক্ত।
- দৌহিত্র = দুহিতা + ষ্ণ্য - অর্থ: কন্যার পুত্র, নাতি।
- চিকামারা = চিকা + মারা - অর্থ: দেওয়ালের লিখন।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
'ঠকচাচা' প্যারীচাঁদ মিত্র রচিত কোন গ্রন্থের চরিত্র?
  1. আধ্যাত্মিকা
  2. আলালের ঘরের দুলাল
  3. মদ খাওয়া বড় দায়
  4. জাত থাকার কি উপায়
সঠিক উত্তর:
আলালের ঘরের দুলাল
উত্তর
সঠিক উত্তর:
আলালের ঘরের দুলাল
ব্যাখ্যা
'আলালের ঘরের দুলাল' উপন্যাস:
- প্যারীচাঁদ মিত্রের প্রথম গ্রন্থ 'আলালের ঘরের দুলাল'।
- আলালের ঘরের দুলাল উপন্যাসটি ১৮৫৮ সালে গ্রন্থাকারে প্রকাশ পায়।
- উপন্যাসটিতে ধনী বাবুরামের পুত্র মতিলাল কুসঙ্গে পড়ে এবং শিক্ষার ব্যাপারে পিতার অবহেলা তাকে অধঃপতনে নিয়ে যায়।
- পিতার মৃত্যুর পর মতিলাল তার বাবার প্রাপ্ত সব সম্পত্তি নষ্ট করে ফেলে।
- উপন্যাসটিতে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য চরিত্র হলো মোকাজান মিয়া বা ঠকচাচা।
- এছাড়াও চরিত্রে রয়েছে, বাবুরাম, বাবুরামের পুত্র মতিলাল, ধূর্ত উকিল বটলর, অর্থলোভী বাঞ্ছারাম, তোষামোদকারী বক্রেশ্বর ইত্যাদি।

প্যারীচাঁদ মিত্র:
- ১৮১৪ সালের ২২ জুলাই কলকাতায় তাঁর জন্ম।
- তিনি ছিলেন লেখক, সাংবাদিক, সংস্কৃতিসেবী, ব্যবসায়ী।
- তাঁর ছন্দনাম “টেকচাঁদ ঠাকুর”।
- ১৮২৭ সালে তিনি হিন্দু কলেজে ভর্তি হন এবং খ্যাতিমান শিক্ষক হেনরি ডিরোজিওর তত্ত্বাবধানে থেকে শিক্ষা সম্পন্ন করেন।

তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে রয়েছে:

- আলালের ঘরের দুলাল,
- মদ খাওয়া বড় দায়,
- জাত থাকার কি উপায়?,
- আধ্যাত্মিকা।

উৎস: বাংলাপিডিয়া এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
He divided the money ____ the three children.
  1. in between
  2. with
  3. among
  4. between
সঠিক উত্তর:
among
উত্তর
সঠিক উত্তর:
among
ব্যাখ্যা
Correct Answer: Among.
"Among" ব্যবহার করা হয় যখন দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে কিছু ভাগ করা হয়।
- complete sentence: "He divided the money among the three children."
- বাংলা অর্থ: "সে টাকাটি তিন সন্তানের মধ্যে ভাগ করে দিল।"

- "Among" ব্যবহৃত হয় যখন দুটি এর বেশি ব্যক্তির মধ্যে কিছু বণ্টন করা হয়, এবং "Between" ব্যবহৃত হয় শুধুমাত্র দুইজনের মধ্যে বণ্টন বোঝাতে।
Examples:

- Among: Divide the mangos among the boys. (অধিক সংখ্যক ছেলে)
- Between: Divide the cake between the two friends. (দুই বন্ধু)

অন্যান্য অপশনগুলির মধ্যে:
ক) in between - এটি দুইটি জিনিসের মাঝের অবস্থান বোঝাতে ব্যবহৃত হয়।
খ) with: "with" অংশগ্রহণ বা সঙ্গ বোঝায়, ভাগ করার ক্ষেত্রে এটি ব্যবহৃত হয় না।
ঘ) between: "between" শুধুমাত্র দুইটি বস্তু বা ব্যক্তির মধ্যে ভাগ করার ক্ষেত্রে ব্যবহৃত হয়।
.
The time when a period of 1,000 years ends is called:
  1. Quarter
  2. Generation
  3. Millennium
  4. Century
সঠিক উত্তর:
Millennium
উত্তর
সঠিক উত্তর:
Millennium
ব্যাখ্যা
→ The time when a period of 1,000 years ends is called the millennium.
• Millennium is a period of – 1000 years.

• Millennium (noun)
English Meaning: a period of 1,000 years, or the time when a period of 1,000 years ends.
Bangla Meaning: সহস্রাব্দ; বর্ষসহস্রক।

অপশন গুলোর মধ্যে:-
ক) Quarter = এক চতুর্থাংশ বা ত্রৈমাসিক।
খ) Generation = প্রজন্ম। (about 25-30 years)
গ) Millennium = সহস্রাব্দ। (1000 years)
ঘ) Century = শতাব্দী। (100 years)

Example Sentence: In 2015 the city of Leipzig, Germany, celebrated its millennium.
Bangla Meaning: ২০১৫ সালে, জার্মানির লিপজিগ শহর তার সহস্রাব্দ উদযাপন করেছিল।

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
১০.
Choose the correct sentence:
  1. The principal has praised the teachers who is diligent.
  2. The principal has praised the teachers who was diligent.
  3. The principal has praised the teachers who were diligent.
  4. The principal has praised the teachers who being diligent.
সঠিক উত্তর:
The principal has praised the teachers who were diligent.
উত্তর
সঠিক উত্তর:
The principal has praised the teachers who were diligent.
ব্যাখ্যা

→ Correct Answer: The principal has praised the teachers who were diligent.

- যদি principal clause-এ present perfect tense ব্যবহৃত হয়, তাহলে subordinate clause যে কোনো tense-এ থাকতে পারে।
- Who বাক্যে যে noun বা pronoun কে represent করে, তার singular বা plural অনুযায়ী verb ব্যবহৃত হয়।

উল্লিখিত বাক্যে "who" subordinate clause এর Subject এটি the teachers (Noun) কে represent করছে যা plural.
→ তাই, the teachers = plural অনুযায়ী who- এর পরে verb = were বসেছে।
- Past tense এ plural এর ক্ষেত্রে "were" সঠিক helping verb.


অন্যান্য অপশনগুলির মধ্যে:
ক) "who is" ভুল কারণ: "is" singular, কিন্তু "teachers" plural.
খ) "who was" ভুল কারণ: "was" singular এর জন্য, কিন্তু "teachers" plural.
ঘ) "who being" ভুল কারণ: বাক্যটি ব্যাকরণগতভাবে ভুল।

Example Sentence:
1. A scholarship is available for students who have demonstrated exceptional academic achievement.
2. There's a special bonus for athletes who have broken records this season.
3. An award ceremony will be held to honor individuals who have contributed significantly to the community.

১১.
William Wordsworth is from -
  1. Modern period
  2. Romantic period
  3. Renaissance period
  4. Neoclassical period
সঠিক উত্তর:
Romantic period
উত্তর
সঠিক উত্তর:
Romantic period
ব্যাখ্যা
• William Wordsworth (1770 -1850): 
- He is one of the major poets of the Romantic Period.
- তিনি ১৮৪৩ থেকে ১৮৫০ সাল পর্যন্ত England এর ‘Poet Laureate’ ছিলেন। 
- William Wordsworth এবং Samuel Taylor Coleridge রচিত Lyrical Ballads এর প্রকাশনার মাধ্যমে Romantic Period এর সূচনা হয় ।
- Lyrical Ballads, William Wordsworth and Samuel Taylor Coleridge এর যৌথ প্রকাশনা কিন্তু এই প্রকাশনায় William Wordsworth এর অবদান ছিল সর্বোচ্চ ছিল বলে তাকে The father od Romantic Age বলা হয়।

• Famous poems of Wordsworth:
- The Solitary Reaper,
- Peter Bell,
- The Recluse,
- the World is too Much with Us,
- Tintern Abbey,
- Rainbow,
- To The Cuckoo,
- Laodamia,
- Lucy Poems,
- The Daffodils,
- Ode on immortality,
- The Excursion,
- Michael, etc.

• The only play by William Wordsworth is The Borderers.
- The Borderers, a tragedy in five acts, was Wordsworth's first major work.

Source:
1. An ABC of English Literature by Dr M Mofizar Rahman;
2. Britannica and
3. Live MCQ Lecture.
১২.
She is looking forward to ______ (meet) her friends after a long time.
  1. met
  2. meet
  3. meeting
  4. to be met
সঠিক উত্তর:
meeting
উত্তর
সঠিক উত্তর:
meeting
ব্যাখ্যা
→ Correct Answer: meeting.
⇒ Can not help, could not help, look forward to, with a view to, get used to, mind ইত্যাদির পরে verb-এর সঙ্গে ing যুক্ত হয়।
- অর্থাৎ "Look forward to" এর পরে verb-ing (gerund) ব্যবহার করা হয়। 

→ তাহলে সঠিক বাক্য হবে: "She is looking forward to meeting her friends after a long time."
- এখানে "Look forward to" এর পর verb-ing আকারে verb ব্যবহার করা হয়, যেখানে "meeting" হচ্ছে "meet" এর gerund ফর্ম।

উল্লেখ্য যে, 
→ Look forward to + verb-ing: এর মানে হল কোন কিছু করার জন্য অধীর অপেক্ষা করা।
Example: "I look forward to meeting you."
→ With a view to + verb-ing: এর মানে হল কোন কিছু করার উদ্দেশ্যে বা উদ্দেশ্য নিয়ে।
Example: "She is studying with a view to becoming a doctor."
১৩.
Which of the following sentences uses the correct preposition?
  1. Noureen will discuss the issue with Nasir in phone.
  2. Noureen will discuss the issue with Nasir over phone.
  3. Noureen will discuss the issue with Nasir by phone.
  4. Noureen will discuss the issue with Nasir on phone.
সঠিক উত্তর:
Noureen will discuss the issue with Nasir by phone.
উত্তর
সঠিক উত্তর:
Noureen will discuss the issue with Nasir by phone.
ব্যাখ্যা
The correct answer is: "Noureen will discuss the issue with Nasir by phone."

• Phone শব্দটির পূর্বে preposition হিসাবে by বসে।
- কিন্তু the phone এর পূর্বে over/on, preposition হিসাবে বসে।
- যেহেতু প্রশ্নে উল্লেখিত বাক্যগুলিতে phone এর পুর্বে 'the' বসে নি,
- তাই সঠিক উত্তর হবে - by.


প্রশ্নে উল্লিখিত অপশন গুলোর মধ্যে:-
- By phone: এটি যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়।
- Over phone: সঠিকভাবে বলতে হবে "over the phone"।
- On phone: সঠিকভাবে বলতে হবে "on the phone" ।
- In phone: এটি ভুল ব্যবহার।

• preposition এর নিয়মানুযায়ী -
• By phone: The company can be reached by phone on this number.
• Over the phone: You can arrange a mortgage online, over the phone, or through a meeting.
• On the phone: She has spent hours on the phone in recent weeks, talking to negotiators in a labor dispute.

Source: Cambridge Dictionary
১৪.
What does "officialese" refer to?
  1. Slang used in professional settings
  2. Informal language used in casual conversations
  3. Complex and formal language used in official communications
  4. Simple and straightforward language used in everyday communication
সঠিক উত্তর:
Complex and formal language used in official communications
উত্তর
সঠিক উত্তর:
Complex and formal language used in official communications
ব্যাখ্যা
→ The correct answer is: Complex and formal language used in official communications.

• Officialese:
English meaning: the type of language, often used in government documents, that is formal and often difficult to understand/ language used in official documents that is thought by many people to be too complicated and difficult to understand.
Bangla meaning: আমলাদের লেখায় ব্যবহৃত (অতিরিক্ত কেতাবি বা দুর্বোধ্য) ভাষা।

Example: 
- The pompous impersonality of officialese also, of course, allows the civil servant to hide behind the monolithic structure of his organisation.

The word 'officialese' means - Complex and formal language used in official communications.

Source: Cambridge Dictionary.
১৫.
Choose the correct Bengali Translation:
"Charity begins at home."
  1. জলেই জল বাঁধে।
  2. আগে ঘর তবে পর।
  3. ঝোপ বুঝে কোপ মারা।
  4. স্পষ্টাস্পষ্টি কথা বলা।
সঠিক উত্তর:
আগে ঘর তবে পর।
উত্তর
সঠিক উত্তর:
আগে ঘর তবে পর।
ব্যাখ্যা
• Charity begins at home.
→ Bengali Translation: আগে ঘর তবে পর।

প্রশ্নে উল্লিখিত অপশন গুলোর মধ্যে:-
→ Nothing succeeds like success.
• Bengali Translation: জলেই জল বাঁধে।
→ As the wind blows, you must set your sail/ Strike the iron while it is hot/Make hay while the sun shines.
• Bengali Translation: ঝোপ বুঝে কোপ মারা।
→ Call a Spade a Spade.
• Bengali Translation:  স্পষ্টাস্পষ্টি কথা বলা।

Source: Accessible Dictionary By Bangla Academy.
১৬.
Choose the correct analogy of Stretch : Extend ::
  1. Draw out - Shorten
  2. Distance - Reduce
  3. Lengthen - Prolong
  4. Reach out - Cut short
সঠিক উত্তর:
Lengthen - Prolong
উত্তর
সঠিক উত্তর:
Lengthen - Prolong
ব্যাখ্যা
• The Bengali Meaning of the words -
⇒ Stretch - টেনে বাড়ানো; বিস্তৃত করা; প্রসারিত করা; প্রলম্বিত করা; চওড়া করা
 → Extend - বাড়ানো; সম্প্রসারিত করা বা হওয়া।

প্রশ্নে উল্লিখিত অপশন গুলোর মধ্যে:-
ক) ⇒ Draw out - বহিষ্কার করা
      → Shorten - ছোট/সংক্ষিপ্ত হওয়া বা করা; খাটো করা; খর্ব করা
খ)⇒ Distance - দূরত্ব: সময়ের ব্যবধান।
    → Reduce - কমানো; হ্রাস করা, পরিবর্তিত করা; রূপান্তরিত করা; পরিণত করা।
গ)⇒ Lengthen - দীর্ঘ করা; প্রসারিত করা বা হওয়া;
     → Prolong - প্রলম্বিত/দীর্ঘায়িত/বিস্তৃত/প্রসারিত করা।
ঘ)⇒ Reach out - হাত বাড়িয়ে কিছু নেওয়া বা দেওয়া।
     → Cut short - সংক্ষিপ্ত করা।

• সুতরাং, সঠিক উত্তর - Lengthen - Prolong.
- কারণ প্রশ্নে উল্লিখিত Stretch -Extend শব্দজোড়া একই অর্থ প্রকাশ করে অর্থাৎ এরা সমার্থক শব্দজোড়।
- তেমনি অপশন গুলোর মধ্যে কেবল মাত্র Lengthen - Prolong শব্দজোড় সমার্থক।

Source: Bangla Academy Dictionary.
১৭.
Pick the correct part to fill the gap in the following sentence:
"Each of the boys has done ___ task."
  1. his
  2. one's
  3. their
  4. whose
সঠিক উত্তর:
his
উত্তর
সঠিক উত্তর:
his
ব্যাখ্যা
→ The correct answer is: ক) his.

• Each/each of/anybody/anybody/everyone/no one/one of এদের possessive adjective হিসেবে his/her বসে।
- যেমন: Everybody should do his or her duty.
তবে,
• One এর Possessive Case 'one's' বসে, his বা her বসে না।
- One should do one's duty.

• "Each of the boys" individual ছেলেকে নির্দেশ করে, তাই "his" ব্যবহৃত হবে।
- তাই শূন্যস্থানে সঠিক উত্তর হবে - his.
- Complete sentence: "Each of the boys has done his task."
১৮.
What does the word "permissive" mean?
  1. Rigid and inflexible
  2. Careful and cautious
  3. Strict and disciplined
  4. Tolerant and allowing freedom
সঠিক উত্তর:
Tolerant and allowing freedom
উত্তর
সঠিক উত্তর:
Tolerant and allowing freedom
ব্যাখ্যা
→ Correct Answer: Tolerant and allowing freedom.
• Permissive:
English meaning: A person or society that is permissive allows behaviour that other people might disapprove of/ allowing or showing a freedom of behaviour that many people do not approve of, especially in sexual matters.
Bangla meaning: অনুমতিদায়ক; অনুমতিদত্ত: কোনো কিছু করার ক্ষমতা প্রদান, কিন্তু তা করার আদেশ প্রদান নয়।

অন্য অপশনগুলোর মধ্যে: 
ক) Rigid and inflexible -কঠোর এবং অনমনীয় এটি "permissive" এর বিপরীত অর্থ বোঝায়।
খ) Careful and cautious - সতর্ক এবং সাবধান। এটি স্বাধীনতা দেওয়ার সাথে সম্পর্কিত নয়।
গ) Strict and disciplined - কঠোর এবং শৃঙ্খলাবদ্ধ  এটিও "permissive" এর বিপরীত অর্থ প্রকাশ করে।

• 'Permissive' শব্দের অর্থ হলো এমন একজন ব্যক্তি বা মনোভাব, যিনি অনেক কিছু করার অনুমতি দেন বা সহজভাবে মেনে নেন। 
- সঠিক উত্তর হল: ঘ) Tolerant and allowing freedom -সহনশীল এবং স্বাধীনতা দেয়।

Source: Cambridge, Oxford & Accessible Dictionary.
১৯.
Choose the correct sentence:
  1. Some writers sink on oblivion in course of time.
  2. Some writers sink from oblivion in course of time.
  3. Some writers sink under oblivion in course of time.
  4. Some writers sink into oblivion in course of time.
সঠিক উত্তর:
Some writers sink into oblivion in course of time.
উত্তর
সঠিক উত্তর:
Some writers sink into oblivion in course of time.
ব্যাখ্যা
The correct answer is: "Some writers sink into oblivion in course of time."

• Sink into oblivion একটি phrase.
Meaning: something that is fading out of memory, out of sight, or out of public consciousness.
Bangla Meaning: বিলীন হয়ে যাওয়া।

Context অনুযায়ী phrase complete করতে এখানে into হবে।
Complete sentence: Some writers sink into oblivion in course of time.

Other Options:
The other prepositions (on, from, under) are incorrect and do not fit the context.
২০.
একজন দোকানদার ১৮০ টাকা কেজি দামের কিছু চায়ের সঙ্গে ১৫০ টাকা কেজি দামের তিনগুণ পরিমাণ চা মিশ্রিত করে তা ১৭০ টাকা কেজি দামে বিক্রি করে মোট ২,৪০০ টাকা লাভ করল। দোকানদার দ্বিতীয় প্রকারের কত কেজি চা ক্রয় করেছিল?
  1. ১১০ কেজি
  2. ১১৬ কেজি
  3. ১৩০ কেজি
  4. ১৪৪ কেজি
সঠিক উত্তর:
১৪৪ কেজি
উত্তর
সঠিক উত্তর:
১৪৪ কেজি
ব্যাখ্যা
প্রশ্ন: একজন দোকানদার ১৮০ টাকা কেজি দামের কিছু চায়ের সঙ্গে ১৫০ টাকা কেজি দামের তিনগুণ পরিমাণ চা মিশ্রিত করে তা ১৭০ টাকা কেজি দামে বিক্রি করে মোট ২,৪০০ টাকা লাভ করল। দোকানদার দ্বিতীয় প্রকারের কত কেজি চা ক্রয় করেছিল?

সমাধান:
ধরি,
১৮০ টাকা দামের চা = ক কেজি
১৫০ টাকা দামের চা = ৩ক কেজি

প্রশ্নমতে,
১৭০(ক + ৩ক) - (১৮০ক + ১৫০ × ৩ক) = ২৪০০
⇒ ১৭০(৪ক) - (১৮০ক + ৪৫০ক) = ২৪০০
⇒ ৬৮০ক - ৬৩০ক = ২৪০০
⇒ ৫০ক = ২৪০০
⇒ ক = ২৪০০/৫০
∴ ক = ৪৮

সুতরাং, দোকানদার দ্বিতীয় প্রকারে চা ক্রয় করেছিল = (৩ × ৪৮) কেজি
= ১৪৪ কেজি
২১.
যদি A = {5, 15, 20, 30, 35} এবং B = {3, 5, 15, 18, 20, 24} হয়, তবে নিচের কোনটি (A ∩ B) নির্দেশ করবে?
  1. {5, 15, 35}
  2. {5, 15, 20}
  3. {5, 15, 30}
  4. {5, 15, 25}
সঠিক উত্তর:
{5, 15, 20}
উত্তর
সঠিক উত্তর:
{5, 15, 20}
ব্যাখ্যা
প্রশ্ন: যদি A = {5, 15, 20, 30, 35} এবং B = {3, 5, 15, 18, 20, 25} হয়, তবে নিচের কোনটি (A ∩ B) নির্দেশ করবে?

সমাধান:
দেওয়া আছে,
A = {5, 15, 20, 30, 35}
এবং B = {3, 5, 15, 18, 20, 24}

এখন,
A ∩ B = {5, 15, 20, 30, 35} ∩ {3, 5, 15, 18, 20, 25}
= {5, 15, 20}
২২.
যদি ছ × H = ৫৬ হয় তবে L × ড = ?
  1. ১৫২
  2. ১৫৬
  3. ১৬০
  4. ১৬৬
সঠিক উত্তর:
১৫৬
উত্তর
সঠিক উত্তর:
১৫৬
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ছ × H = ৫৬ হয় তবে L × ড = ?

সমাধান:


বাংলা ব্যাঞ্জন বর্ণ ছ এর অবস্থানগত মান = ৭
ইংরেজি বর্ণমালা H এর অবস্থানগত মান = ৮
ছ × H = ৭ × ৮ = ৫৬

একইভাবে,
L × ড = ১২ × ১৩ = ১৫৬
২৩.
যদি (a/b)x - 5 = (b/a)x - 7 হয় তবে x এর মান কত?
  1. 4
  2. 6
  3. 2
  4. 1
সঠিক উত্তর:
6
উত্তর
সঠিক উত্তর:
6
ব্যাখ্যা
প্রশ্ন: যদি (a/b)x - 5 = (b/a)x - 7 হয় তবে x এর মান কত?

সমাধান :
(a/b)x - 5 = (b/a)x - 7
⇒ x - 5 = 7 - x
⇒ x + x = 5 + 7
⇒ 2x = 12
⇒ x = 12/2
∴ x = 6
২৪.
 
    সঠিক উত্তর:
    উত্তর
    সঠিক উত্তর:
    ব্যাখ্যা
    প্রশ্ন: 

    সমাধান:

    এখানে,
    উপরের সংখ্যার ধারাটি 3, 8, 13, 18, ...
    এবং সে অনুসারে ইংরেজি বর্ণ বসেছে।
    বর্ণের ধারাটি C , H, M, G, R

    ২৫.
    p + q = 12 এবং p - q = 2 হলে p2 + q2 এর মান কত?
    1. 60
    2. 65
    3. 74
    4. 77
    সঠিক উত্তর:
    74
    উত্তর
    সঠিক উত্তর:
    74
    ব্যাখ্যা
    প্রশ্ন: p + q = 12 এবং p - q = 2 হলে p2 + q2 এর মান কত?

    সমাধান:
    p + q = 12
    p - q = 2

    আমরা জানি
    2(p2 + q2) = (p + q)2 + (p - q)2
    ⇒ 2(p2 + q2) = 122 + 22
    ⇒ 2(p2 + q2) = 144 + 4
    ⇒ 2(p2 + q2) = 148
    ⇒ (p2 + q2) = 148/2
    ∴ (p2 + q2) = 74
    ২৬.
    OBSTINATE, FLEXIBLE এই শব্দগুলো কী?
    1. বিপরীত ধর্মী অর্থ
    2. না এক না ভিন্ন অর্থ
    3. একই অর্থে
    4. কোনোটিই নয়
    সঠিক উত্তর:
    বিপরীত ধর্মী অর্থ
    উত্তর
    সঠিক উত্তর:
    বিপরীত ধর্মী অর্থ
    ব্যাখ্যা
    • Obstinate
    English meaning: Very stubborn, refusing to change your opinions, way of behaving, etc. when other people try to persuade you to; showing this
    Bangla Meaning: একগুঁয়ে, জেদি।

    • FLEXIBLE:
    English Meaning: Pliant.
    বাংলা অর্থ: নমনীয়।

    • অর্থাৎ OBSTINATE, FLEXIBLE এই শব্দগুলো বিপরীত ধর্মী অর্থ প্রকাশ করে।
    ২৭.
    0, 1, 2, 3, 4, 6 অংকগুলি দ্বারা কতগুলি ছয় অংকের অর্থপূর্ণ সংখ্যা গঠন করা যাবে?
    1. 324
    2. 420
    3. 512
    4. 600
    সঠিক উত্তর:
    600
    উত্তর
    সঠিক উত্তর:
    600
    ব্যাখ্যা
    প্রশ্ন: 0, 1, 2, 3, 4, 6 অংকগুলি দ্বারা কতগুলি ছয় অংকের অর্থপূর্ণ সংখ্যা গঠন করা যাবে?

    সমাধান:
    মোট বিন্যাস সংখ্যা = 6! = 720

    0 কে প্রথমে রেখে বিন্যাস সংখ্যা = 5! = 120
    ∴ ছয় অঙ্কের অর্থপূর্ণ সংখ্যা = (720 - 120)
    = 600
    ২৮.
    1/√2, - 1, √2, ......... ধারটির পঞ্চম পদ কত?
    1. 2
    2. √2
    3. 2√2
    4. - 2√2
    সঠিক উত্তর:
    2√2
    উত্তর
    সঠিক উত্তর:
    2√2
    ব্যাখ্যা
    প্রশ্ন: 1/√2, - 1, √2, ......... ধারটির পঞ্চম পদ কত?

    সমাধান:
    এখানে
    প্রথম পদ, a = 1/√2
    সাধারণ অনুপাত, r = - 1/(1/√2)
    = - √2

    আমরা জানি
    n তম পদ = arn - 1
    ∴ পঞ্চম পদ = ar5 - 1
    = (1/√2)(- √2)4
    = (1/√2){(- √2)2}2
    = 4/√2
    = (2√2 × √2)/√2
    = 2√2
    ২৯.
    রহিম সাহেব ২০০০ টাকা ব্যাংকে রাখলেন। ৫ বছর পর তিনি ১০০০ টাকা মুনাফা পেলেন। মুনাফার হার কত?
    1. ৮%
    2. ১০%
    3. ১৪%
    4. ১৬%
    সঠিক উত্তর:
    ১০%
    উত্তর
    সঠিক উত্তর:
    ১০%
    ব্যাখ্যা
    প্রশ্ন: রহিম সাহেব ২০০০ টাকা ব্যাংকে রাখলেন। ৫ বছর পর তিনি ১০০০ টাকা মুনাফা পেলেন। মুনাফার হার কত?

    সমাধান:
    সময়, n = ৫ বছর
    আসল, P = ২০০০ টাকা
    মুনাফা, I = ১০০০ টাকা
    হার, r = ?

    আমরা জানি,
    মুনাফা, I = Pnr
    হার, r = I/(Pn)
    = ১০০০/(২০০০ × ৫)
    = ১০০০/১০০০০
    = ০.১ × ১০০%
    = ১০%
    ৩০.
    ১৮ জন লোক একটি কাজ করে ১০ দিনে করতে পারে। ৬ জন লোক কমিয়ে দিলে কাজটি সমাধান করতে শতকরা কত দিন বেশি লাগবে?
    1. ৩০%
    2. ৪০%
    3. ৪৫%
    4. ৫০%
    সঠিক উত্তর:
    ৫০%
    উত্তর
    সঠিক উত্তর:
    ৫০%
    ব্যাখ্যা
    প্রশ্ন: ১৮ জন লোক একটি কাজ করে ১০ দিনে করতে পারে। ৬ জন লোক কমিয়ে দিলে কাজটি সমাধান করতে শতকরা কত দিন বেশি লাগবে?

    সমাধান:
    ৬ জন লোক কমে যাওয়ায় মোট লোক হয় = (১৮ - ৬)
    = ১২ জন।

    ১৮ জন লোক একটি কাজ করে = ১০ দিনে
    ১ জন লোক একটি কাজ করে = ১০ × ১৮ দিনে
    ১২ জন লোক একটি কাজ করে = (১০ × ১৮)/১২ দিনে
    = ১৫ দিন

    পূর্বের চেয়ে সময় বেশি লাগে = (১৫ - ১০) = ৫ দিন

    সুতরাং, শতকরা সময় বেশি লাগে = {(৫/১০) × ১০০}%
    = ৫০%
    ৩১.
    একটি পিতলের গহনার ওজন ৩০ গ্রাম। এতে পিতল ও তামার অনুপাত ৪ : ১। এতে কি পরিমাণ পিতল মেশালে অনুপাত ৫ : ১ হবে?
    1. ১০ গ্রাম
    2. ৬ গ্রাম
    3. ৮ গ্রাম
    4. ১২ গ্রাম
    সঠিক উত্তর:
    ৬ গ্রাম
    উত্তর
    সঠিক উত্তর:
    ৬ গ্রাম
    ব্যাখ্যা
    প্রশ্ন: একটি পিতলের গহনার ওজন ৩০ গ্রাম। এতে পিতল ও তামার অনুপাত ৪ : ১। এতে কি পরিমাণ পিতল মেশালে অনুপাত ৫ : ১ হবে?

    সমাধান:
    গহনার ওজন = ৩০ গ্রাম
    অনুপাতের যোগফল = ৪ + ১ = ৫
    ∴ পিতলের পরিমাণ = (৩০ × ৪)/৫ = ২৪ গ্রাম
    ∴ তামার পরিমাণ = (৩০ × ১)/৫ = ৬ গ্রাম

    ধরি,
    x পরিমাণ পিতল মিশাতে হবে

    প্রশ্নমতে,
    (x + ২৪) : ৬ = ৫ : ১
    ⇒ (x + ২৪)/৬ = ৫/১
    ⇒ x + ২৪ = ৩০
    ⇒ x = ৩০ - ২৪
    ⇒ x = ৬

    ∴ অতিরিক্ত পিতল মেশাতে হবে ৬ গ্রাম
    ৩২.
    কোনটি কম্পিউটার ভাইরাস নয়?
    1. ওয়ার্ম
    2. স্টোন
    3. অ্যাভাস্ট
    4. সিআইএইচ
    সঠিক উত্তর:
    অ্যাভাস্ট
    উত্তর
    সঠিক উত্তর:
    অ্যাভাস্ট
    ব্যাখ্যা
    - 'অ্যাভাস্ট' কম্পিউটার ভাইরাস নয়, এটি একটি কম্পিউটার এন্টি-ভাইরাস

    কম্পিউটার ভাইরাস: 
    - কম্পিউটার ভাইরাস একটি ক্ষতিকারক প্রােগ্রাম। 
    - কম্পিউটার ভাইরাস বাহিরের উৎস থেকে কম্পিউটারের মেমােরিতে প্রবেশ করে মেমােরিতে গােপনে বিস্তার লাভ করে মূল্যবান প্রােগ্রাম, তথ্য নষ্ট করা ছাড়াও অনেক সময় কম্পিউটারকে অচল করে দেয়। 
    - CIH ভাইরাসের রচয়িতা Chen Ing-hau (চেন ইং-হাও) যিনি তাইওয়ানের Tatung University এর ছাত্র ছিলেন। 
    - তার নামের আদ্যাক্ষর নিয়েই মূলত এই ভাইরাসের নামকরণ করা হয়েছে- Chen Ing-hau (CIH)। 
    - চেরনোবিল ভাইরাস কে CIH ভাইরাসও বলা হয়। 
    - এই ভাইরাসকে Chernobyl বা Spacefiller-ও বলা হয়। 
    - ২৬ এপ্রিল, ১৯৯৯ সালে বাংলাদেশসহ সারা বিশ্বের লক্ষ লক্ষ কম্পিউটার 'CIH' বা চেরনোবিল নামক ভাইরাসের আক্রমণে বিপর্যয়ের সম্মুখীন হয়। 

    কয়েকটি কম্পিউটার ভাইরাসের নাম: 
    - ভিবিএস/হেল্পার, 
    - ওয়ার্ম
    - ভিবিএস/আকুই, 
    - ট্রোজান হর্স, 
    - এক্স ৯৭এম/হপার.আর, 
    - মাইক্রো ভাইরাস, 
    - বুট সেক্টর ভাইরাস, 
    - জেরুজালেম, 
    - স্টোন
    - ঢাকা ভাইরাস, 
    - ভিয়েনা, 
    - সিআইএইচ ইত্যাদি। 

    উৎস: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি, নবম-দশম শ্রেণি এবং মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
    ৩৩.
    ‘সিএফসি’ কী ক্ষতি করে?
    1. ওজোন স্তর ধ্বংস করে
    2. বায়ুর তাপ বৃদ্ধি করে
    3. এসিড বৃষ্টিপাত ঘটায়
    4. রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা হ্রাস করে
    সঠিক উত্তর:
    ওজোন স্তর ধ্বংস করে
    উত্তর
    সঠিক উত্তর:
    ওজোন স্তর ধ্বংস করে
    ব্যাখ্যা
    CFC গ্যাস: 
    -  CFC গ্যাস হলো ক্লোরোফ্লোরো কার্বন। 
    - গ্রিন হাউস গ্যাসসমূহ ওজোন স্তরকে ক্ষতি করে কিন্তু এর মধ্যে ক্লোরোফ্লোরো কার্বন (সিএফসি) গ্যাস প্রত্যক্ষভাবে ওজোন স্তরের ক্ষতি করে। 
    - সিএফসি এর মধ্যে CFC12 এবং CFC13 সর্বাধিক ক্ষতিকর। 
    - CFC12 এবং CFC13 এর কার্বন যৌগপ্তলো জায়মান দশায় ক্লোরিন উৎপাদন করে। 
    - উৎপন্ন ক্লোরিন ওজোনের সাথে বিক্রিয়া করে ওজোনের অণু ধ্বংস করে।
    - এক লক্ষ ওজোনের অণু ধ্বংসের জন্য একটি ক্লোরিনের অণুই যথেষ্ট।

    উৎস: পরিবেশ বিজ্ঞান, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
    ৩৪.
    মহাজাগতিক রশ্মি আবিষ্কারের জন্য ফ্রান্সিস হেস কোন সালে নোবেল পুরস্কার লাভ করেন?
    1. ১৯৩৯ সালে
    2. ১৯৩৮ সালে
    3. ১৯৩৩ সালে
    4. ১৯৩৬ সালে
    সঠিক উত্তর:
    ১৯৩৬ সালে
    উত্তর
    সঠিক উত্তর:
    ১৯৩৬ সালে
    ব্যাখ্যা
    মহাজাগতিক রশ্মি (Cosmic rays): 
    - বাইরে থেকে পৃথিবীর বায়ুমণ্ডলে উচ্চ শক্তিসম্পন্ন যে আহিত কণাসমূহ প্রবেশ করে তাদেরকে সমষ্টিগতভাবে মহাজাগতিক রশ্মি বলা হয়।
    - ধারণা করা হয় ছায়াপথের বাইরে নতুন নতুন নক্ষত্রের বিস্ফোরণের ফলে বেশির ভাগ মহাজাগতিক রশ্মির সৃষ্টি হয়।
    - কসমিক-রে  বা মহাজাগতিক রশ্মির আবিষ্কারক-  ভিক্টর ফ্রান্সিস হেস।
    - মহাজাগতিক রশ্মি আবিষ্কারের জন্য ভিক্টর ফ্রান্সিস হেস ১৯৩৬ সালে অপর বিজ্ঞানী কার্ল ডেভিড অ্যান্ডারসনের সাথে যৌথভাবে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। 
    - ভিক্টর ফ্রান্সিস হেস একজন অস্ট্রীয়-মার্কিন পদার্থবিজ্ঞানী।
    - বেলুনের মাধ্যমে বহনযোগ্য বিভিন্ন যন্ত্রের মাধ্যমে হেস এবং তার সহকর্মীরা প্রমাণ করেছিলেন, যে বিকিরণ পরিবেশকে আয়নিত করে তার উৎস হল মহাজাগতিক।

    উৎস: ব্রিটানিকা ও নোবেল পুরস্কার ওয়েবসাইট।
    ৩৫.
    'জিপসাম' কোন খনিজের আকরিক? 
    1. আয়রন
    2. অ্যালুমিনিয়াম
    3. ক্যালসিয়াম
    4. সোডিয়াম
    সঠিক উত্তর:
    ক্যালসিয়াম
    উত্তর
    সঠিক উত্তর:
    ক্যালসিয়াম
    ব্যাখ্যা
    ক্যালসিয়ামের আকরিক: 
    - চুনাপাথর, 
    - জিপসাম
    - ডলোমাইট ইত্যাদি। 

    সোডিয়ামের আকরিক: 
    - রকসল্ট, 
    - চিলি সল্টপিটার, 
    - ন্যাট্রোন, 
    - বোরাক্স ইত্যাদি। 

    আয়রনের আকরিক: 
    - ম্যাগনেটাইট, 
    - হেমাটাইট, 
    - আয়রন পাইরাইটস, 
    - লিমোনাইট ইত্যাদি। 

    অ্যালুমিনিয়ামের আকরিক: 
    - বক্সাইট, 
    - কোরান্ডাম, 
    - ক্রায়োলাইট ইত্যাদি। 

    উৎস: রসায়ন, নবম-দশম শ্রেণি।
    ৩৬.
    ভারতবর্ষকে 'বিধর্মীর দেশ' বলে ঘোষণা করেন কে?
    1. তিতুমীর
    2. হাজী শরীয়তউল্লাহ
    3. বিশ্বনাথ সর্দার
    4. ডিরোজিও
    সঠিক উত্তর:
    হাজী শরীয়তউল্লাহ
    উত্তর
    সঠিক উত্তর:
    হাজী শরীয়তউল্লাহ
    ব্যাখ্যা
    ফরায়েজি আন্দোলন: 
    - ফরায়েজি আন্দোলনের প্রতিষ্ঠাতা হাজী শরীয়তউল্লাহ। 
    - তিনি বৃহত্তর ফরিদপুরের মাদারীপুর জেলার শাসশাইল গ্রামে ১৭৮২ সালে জন্মগ্রহণ করেন।
    - তিনি দীর্ঘ বিশ বছর মক্কায় অবস্থান করেন।
    - সেখানে তিনি ইসলাম ধর্মের ওপর লেখাপড়া করে অগাধ পাণ্ডিত্য অর্জন করেন।
    - দেশে ফিরে তিনি বুঝতে পারেন যে, বাংলার মুসলমানরা ইসলামের প্রকৃত শিক্ষা থেকে অনেক দূরে সরে গেছে।
    - তাদের মধ্যে অনৈসলামিক রীতিনীতি, কুসংস্কার, অনাচার প্রবেশ করেছে।
    - ইসলাম ধর্মকে কুসংস্কার আর অনাচারমুক্ত করতে তিনি দৃঢ়প্রতিজ্ঞ হন।
    - এই প্রতিজ্ঞার বশবর্তী হয়ে উনিশ শতকের প্রথমার্ধে তিনি এক ধর্মীয়-সামাজিক সংস্কার আন্দোলনের সূত্রপাত করেন।
    - হাজী শরীয়তউল্লাহর এই ধর্মীয় সংস্কার আন্দোলনের নামই 'ফরায়েজি আন্দোলন'।
    - 'ফরায়েজি' শব্দটি আরবি 'ফরজ' (অবশ্য কর্তব্য) শব্দ থেকে এসেছে।
    - যারা ফরজ পালন করেন তাঁরাই ফরায়েজি।
    - আর বাংলায় যাঁরা হাজী শরীয়তউল্লাহর অনুসারী ছিলেন, ইতিহাসে শুধু তাদেরকেই ফরায়েজি বলা হয়ে থাকে।
    -  ইসলাম অননুমোদিত সব বিশ্বাস, আচার-আচরণ ও অনুষ্ঠান ত্যাগ করে ইসলাম ধর্মে যা অবশ্যকরণীয়, তা পালন করার জন্য তিনি মুসলমান সমাজকে আহ্বান জানান।
    - তিনি বাংলা তথা ভারতবর্ষে ব্রিটিশ শাসন মেনে নিতে পারেননি।
    - তিনি ইংরেজ রাজত্বকে সমালোচনার চোখে দেখতেন।
    - তিনি ভারতবর্ষকে 'দারুল হারব' অর্থাৎ 'বিধর্মীর দেশ' বলে ঘোষণা করেন।
    - তিনি বিধর্মী-বিজাতীয় শাসিত দেশে জুমা এবং দুই ঈদের নামাজ বর্জনের জন্য তাঁর অনুসারী মুসলমানদের নির্দেশ দিয়েছিলেন।

    উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি, বোর্ড বই। 
    ৩৭.
    ওপেক এর সদর দপ্তর কোথায় অবস্থিত? [জানুয়ারি, ২০২৫]
    1. সুইজারল্যান্ডের জেনেভা
    2. অস্ট্রিয়ার ভিয়েনা
    3. সৌদি আরবের রিয়াদ
    4. মিশরের কায়রো
    সঠিক উত্তর:
    অস্ট্রিয়ার ভিয়েনা
    উত্তর
    সঠিক উত্তর:
    অস্ট্রিয়ার ভিয়েনা
    ব্যাখ্যা
    ওপেক: 
    - পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলির সংস্থা (OPEC) ইরাকের বাগদাদে প্রতিষ্ঠিত হয়েছিল।
    - ১৯৬০ সালের সেপ্টেম্বরে ইসলামিক প্রজাতন্ত্র ইরান, ইরাক, কুয়েত, সৌদি আরব এবং ভেনিজুয়েলা নামের পাঁচটি দেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরের মাধ্যমে এটি প্রতিষ্ঠিত হয়েছিল।
    - এই দেশগুলো সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য।
    - বর্তমানে সংস্থাটির মোট ১২টি সদস্য দেশ রয়েছে। 
    - অ্যাঙ্গোলা ১ জানুয়ারী ২০২৪ কার্যকরী সদস্যপদ প্রত্যাহার করে।
    - OPEC এর প্রথম পাঁচ বছর সুইজারল্যান্ডের জেনেভাতে সদর দপ্তর ছিল।
    - এর সদর দপ্তর ১ সেপ্টেম্বর ১৯৬৫ সালে অস্ট্রিয়ার ভিয়েনায় স্থানান্তরিত হয়।
    - OPEC এর উদ্দেশ্য হল সদস্য দেশগুলির মধ্যে পেট্রোলিয়াম নীতিগুলিকে সমন্বিত করা এবং একীভূত করা, যাতে পেট্রোলিয়াম উৎপাদনকারীদের জন্য ন্যায্য এবং স্থিতিশীল মূল্য নিশ্চিত করা যায়

    উৎস: ওপেক ওয়েবসাইট।
    ৩৮.
    ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মণিপুরী কোন অঞ্চলে বাস করে না?
    1. সিলেট
    2. মৌলভীবাজার
    3. ময়মনসিংহ
    4. শ্রীমঙ্গল
    সঠিক উত্তর:
    ময়মনসিংহ
    উত্তর
    সঠিক উত্তর:
    ময়মনসিংহ
    ব্যাখ্যা
    মণিপুরী (The Manipuris): 
    - বাংলাদেশের অন্যতম আদিবাসী সম্প্রদায়।
    - প্রাচীনকালের সার্বভৌম রাষ্ট্র এবং এখনকার ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর এদের আদি বাসস্থান।
    - প্রাচীনকালে মণিপুরী সম্প্রদায় ক্যাংলেইপাক (Kangleipak), ক্যাংলেইপাং (Kangkleipung), ক্যাংলেই (Kanglei), মেইত্রাবাক (Meitrabak), মেখালি (Mekhali) প্রভৃতি নামে পরিচিত ছিল।
    - মণিপুরীদের মেইতেই নামেও অভিহিত করা হতো।
    - বর্তমানে মণিপুরীরা বৃহত্তর সিলেটে বসবাস করছে।
    - সিলেট শহর ও শহরতলি, মৌলভীবাজার জেলার কমলগঞ্জ, শ্রীমঙ্গল, কুলাউড়া ও বড়লেখা থানা, হবিগঞ্জের চুনারঘাট এবং সুনামগঞ্জের ছাতকে এদের বসবাস লক্ষ্য করা যায়

    উৎস: বাংলাপিডিয়া। 
    ৩৯.
    নিম্নস্তরের আদালতকে অপরাধের প্রকৃতি অনুসারে কয়ভাগে ভাগ করা হয়?
    1. ২ ভাগে
    2. ৩ ভাগে
    3. ৪ ভাগে
    4. ৬ ভাগে
    সঠিক উত্তর:
    ২ ভাগে
    উত্তর
    সঠিক উত্তর:
    ২ ভাগে
    ব্যাখ্যা
    নিম্নস্তর আদালত:
    - যে আদালতে নাগরিকদের অধিকার, অপরাধ, বিরোধ সংক্রান্ত মামলা সম্পন্ন হয় তাকে নিম্নস্তর আদালত বা অধঃস্তন আদালত বলে।
    - নিম্নস্তরের আদালতকে অপরাধের প্রকৃতি অনুসারে দু'টি ভাগে ভাগ করা হয়।
    - যথা: ফৌজদারি আদালত ও দেওয়ানি আদালত।
    - জনগণের বিভিন্ন প্রকার অপরাধ সংক্রান্ত মামলার বিচার করা হয় ফৌজদারি আদালতে। 
    - নাগরিকদের সম্পত্তি সংক্রান্ত বিভিন্ন মামলার বিচার করা হয় দেওয়ানি আদালতে।

    উৎস: পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
    ৪০.
    ভারত ছাড় আন্দোলনের প্রস্তাব পাস হয় কখন?
    1. প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন
    2. দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে
    3. দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন
    4. দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর
    সঠিক উত্তর:
    দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন
    উত্তর
    সঠিক উত্তর:
    দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন
    ব্যাখ্যা
    ভারত ছাড় আন্দোলন, ১৯৪২: 
    - ভারত ছাড় আন্দোলন ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে শ্বেতাঙ্গ-বিরোধী মনোভাবের বহিঃপ্রকাশ স্বরূপ প্রথম স্বতঃস্ফূর্ত ব্যাপক আন্দোলন (Quit India Movement, 1942)।
    - ভারত ছাড় আন্দোলনের প্রধান তিনটি পর্ব দেখা যায়।
    - তিনটি পর্বের আন্দোলনকে অত্যন্ত নৃশংসভাবে দমন করা হয়।
    - আন্দোলন দমন করতে সরকার আকাশ থেকে মেশিনগানও ব্যবহার করেছিল।
    - দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ১৯৪২ সালের ৮ আগস্ট নিখিল ভারত কংগ্রেস কমিটির (বোম্বাইর) অধিবেশনে বিখ্যাত ভারত ছাড় আন্দোলনের প্রস্তাব পাস হয় এবং পরপরই যতদূর সম্ভব ব্যাপকভাবে অহিংস পথে গান্ধীর নেতৃত্বে আন্দোলনের ডাক দেওয়া হয়।
    - ভারত ছাড় আন্দোলন চলাকালীন এবং পরে ব্রিটিশরা টোটেনহ্যামের প্রতিবেদনের মতো দলিল পত্রে সমগ্র বিস্ফোরণকে অক্ষ শক্তিকে শক্তিশালী করার লক্ষ্যে ‘পঞ্চম বাহিনী’র সুচিন্তিত ষড়যন্ত্র বলে অভিহিত করে। 
    - গুরুত্ব ও বিস্তৃতির দিক থেকে ভারত ছাড় আন্দোলনকে লর্ড লিনলিথগোর স্বীকারোক্তি অনুযায়ী ১৮৫৭ সালের ভারতীয় মহাবিদ্রোহের সাথে তুলনা করা যায়।
    - এ আন্দোলন ব্যর্থতায় পর্যবসিত হয়, কারণ নিরস্ত্র ও নেতৃত্ববিহীন জনগণ শক্তিশালী সাম্রাজ্যবাদী সরকারের বিরুদ্ধে দাঁড়াতে পারে না।
    - এ মহান আন্দোলনের গুরুত্ব এখানে যে, এটা জাতীয় আন্দোলনে স্বাধীনতার দাবিকে মৌলিক দাবিতে পরিণত করে।

    উৎস: বাংলাপিডিয়া।
    ৪১.
    নমপেন কোথায় অবস্থিত?
    1. ভিয়েতনাম
    2. ফিলিপাইন
    3. কম্বোডিয়া
    4. লাওস
    সঠিক উত্তর:
    কম্বোডিয়া
    উত্তর
    সঠিক উত্তর:
    কম্বোডিয়া
    ব্যাখ্যা
    কম্বোডিয়া:
    - কম্বোডিয়া দক্ষিণ-পূর্ব এশিয়ার মূল ভূখণ্ডে অবস্থিত একটি দেশ।
    - এটি সমতল ভূমি এবং বৃহৎ নদীর দেশ, যা চীন, ভারত এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে গুরুত্বপূর্ণ স্থল এবং নদী বাণিজ্যপথে অবস্থিত।
    - রাজধানী নমপেন প্রভাবশালী এশীয় সংস্কৃতি এবং ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের প্রভাবের মিশ্রণ বহন করে। 
    -এটি দেশের অন্যতম কয়েকটি নগরকেন্দ্রের একটি।
    - কম্বোডিয়া মূলত একটি গ্রামীণ দেশ।
    - কম্বোডিয়ার রাজধানীর নাম নমপেন।
    - দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ।

    এছাড়া,
    - লাওস এর রাজধানী ভিয়েনতিয়েন।
    - ভিয়েতনামের রাজধানীর নাম হ্যানয়।
    -  ফিলিপাইন এর রাজধানী ম্যানিলা। 

    উৎস: Britannica.
    ৪২.
    জাতীয় সঙ্গীত, পতাকা ও প্রতীক এর কথা সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে?
    1. অনুচ্ছেদ ২
    2. অনুচ্ছেদ ৩
    3. অনুচ্ছেদ ৪
    4. অনুচ্ছেদ ৫
    সঠিক উত্তর:
    অনুচ্ছেদ ৪
    উত্তর
    সঠিক উত্তর:
    অনুচ্ছেদ ৪
    ব্যাখ্যা
    - সংবিধানের ৪ নং অনুচ্ছেদে জাতীয় সঙ্গীত, পতাকা ও প্রতীক এর কথা বলা হয়েছে। 

    প্রথম ভাগ - প্রজাতন্ত্র
    অনুচ্ছেদ ৪৷ জাতীয় সঙ্গীত, পতাকা ও প্রতীক
    - প্রজাতন্ত্রের জাতীয় সঙ্গীত হলো "আমার সোনার বাংলা"র প্রথম দশ চরণ।
    - জাতীয় পতাকা সবুজ রঙের, যার ওপর একটি লাল বৃত্ত স্থাপিত।
    - জাতীয় প্রতীক হলো পানিতে ভাসমান শাপলা ফুল, শাপলার চারপাশে ধানের শীষ দিয়ে বেষ্টিত, এর শীর্ষে পাটগাছের তিনটি সংযুক্ত পাতা,  দু’পাশে দুটি করে তারকা রয়েছে।
    - জাতীয় সঙ্গীত, পতাকা ও প্রতীক সম্পর্কিত সকল বিধান আইন দ্বারা নির্ধারিত হবে।

    এছাড়াও -
    - ৩ নং অনুচ্ছেদে রাষ্ট্র ভাষার কথা বলা হয়েছে। 
    - ২ নং অনুচ্ছেদে প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানার কথা বলা হয়েছে।
    - ৫ নং অনুচ্ছেদে প্রজাতন্ত্রের রাজধানীর কথা বলা হয়েছে।

    উৎস:  বাংলাদেশের সংবিধান।
    ৪৩.
    বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা কোন খাত থেকে আসে? [জানুয়ারি, ২০২৫]
    1. চামড়াজাত পণ্য
    2. জাহাজ নির্মাণ শিল্প
    3. তৈরি পোশাক
    4. হস্তশিল্প
    সঠিক উত্তর:
    তৈরি পোশাক
    উত্তর
    সঠিক উত্তর:
    তৈরি পোশাক
    ব্যাখ্যা
    রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুসারে,
    - বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা তৈরি পোশাক থেকে আসে। 
    - ২০২৩-২৪ সালে তৈরি পোশাক রপ্তানি ৩৬১৫১ মিলিয়ন ডলার বা ৩৬.১৫১ বিলিয়ন ডলার।
    - এর মধ্যে নিটওয়্যার ১৯২৮২ মিলিয়ন ডলার বা ১৯.২৮২ বিলিয়ন ডলার।
    - ওভেন ওয়্যার ১৬৮৬৯ মিলিয়ন ডলার বা ১৬.৮৬৯ বিলিয়ন ডলার।

    উৎস: রপ্তানি উন্নয়ন ব্যুরোর রিপোর্ট।
    ৪৪.
    নিচের কোনটি একটি স্থলবেষ্টিত দেশ?
    1. মালদ্বীপ
    2. ইউক্রেন
    3. উজবেকিস্তান
    4. ইতালি
    সঠিক উত্তর:
    উজবেকিস্তান
    উত্তর
    সঠিক উত্তর:
    উজবেকিস্তান
    ব্যাখ্যা
    স্থলবেষ্টিত দেশ:
    - এমন একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র যা সরাসরি কোনো মহাসাগর (যেমন আটলান্টিক) বা ভূমিবেষ্টিত নয় এমন কোনো সমুদ্রের (যেমন ভূমধ্যসাগর) সঙ্গে সংযুক্ত নয়।
    - উদাহরণস্বরূপ মধ্য এশিয়ার কাজাখস্তান যার একমাত্র সংযোগ একটি স্থলবেষ্টিত সমুদ্র যেমন কাস্পিয়ান সাগরের সঙ্গে, সেটিও স্থলবেষ্টিত দেশ হিসেবে বিবেচিত। এই ধরনের স্থলভাগীয় সমুদ্রকে বৃহৎ হ্রদ হিসেবে দেখা হয়।
    - বর্তমানে ৪৪টি স্থলবেষ্টিত দেশ রয়েছে। এদের মধ্যে:
    - সবচেয়ে বড় স্থলবেষ্টিত দেশ: কাজাখস্তান (মধ্য এশিয়া)।
    - সবচেয়ে ছোট স্থলবেষ্টিত দেশ: ভ্যাটিকান সিটি (ইউরোপ), যা ইতালির রাজধানী রোম দ্বারা পরিবেষ্টিত।
    - সবচেয়ে জনবহুল স্থলবেষ্টিত দেশ: ইথিওপিয়া (আফ্রিকা)।
    - সবচেয়ে কম জনসংখ্যার স্থলবেষ্টিত দেশ: ভ্যাটিকান সিটি।
    - সম্পূর্ণভাবে অন্য দেশের দ্বারা পরিবেষ্টিত দেশ: ভ্যাটিকান সিটি, লেসোথো (দক্ষিণ আফ্রিকার মধ্যে) এবং সান মেরিনো (ইতালির মধ্যে)।
    - ডাবল-ল্যান্ডলকড দেশ: লিচেনস্টাইন (ইউরোপ): অস্ট্রিয়া ও সুইজারল্যান্ড দ্বারা পরিবেষ্টিত।
    - উজবেকিস্তান (এশিয়া): আফগানিস্তান, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, এবং তুর্কমেনিস্তান দ্বারা পরিবেষ্টিত।

    আংশিক স্বীকৃত স্থলবেষ্টিত অঞ্চল: 
    - দক্ষিণ ওসেটিয়া: জর্জিয়ার অংশ।
    - ট্রান্সডনেস্ট্রিয়া: মোল্দোভার অংশ।
    - নাগর্নো-কারাবাখ: আজারবাইজান দ্বারা পরিবেষ্টিত।

    উৎস: Britannica. 
    ৪৫.
    কুমিল্লায় কোন বিহার অবস্থিত?
    1. সোমপুর বিহার
    2. নালন্দা বিহার
    3. শালবন বিহার
    4. কোন বিহার নেই
    সঠিক উত্তর:
    শালবন বিহার
    উত্তর
    সঠিক উত্তর:
    শালবন বিহার
    ব্যাখ্যা
    শালবন বিহার:   
    - ময়নামতীর প্রত্নতাত্ত্বিক খননস্থানগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রত্নস্থল।
    - কুমিল্লার কাছে কোটবাড়ির বর্তমান বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমীর লাগোয়া লালমাই পাহাড়ের মধ্যবর্তী এলাকায় এর অবস্থান।
    - এখানে খননের ফলে পাহাড়পুর বিহারের মতো এক বিরাট বৌদ্ধবিহার ও অন্যান্য উপকরণের সন্ধান পাওয়া গেছে।
    - এগুলি সাত থেকে বারো শতকের বলে ধরা যায়।
    - শালবন বিহার এলাকায় অনেক গভীরে খনন চালিয়ে এখানে চার স্তরে সংস্কার-মেরামত ও পুনর্নির্মাণ পর্যায়ের প্রমাণ পরিলক্ষিত হয়।

    উৎস: বাংলাপিডিয়া। 
    ৪৬.
    রেনমিনবি কোন দেশের মুদ্রার নাম?
    1. রাশিয়া
    2. পশ্চিম সাহারা
    3. চীন
    4. মরিশাস
    সঠিক উত্তর:
    চীন
    উত্তর
    সঠিক উত্তর:
    চীন
    ব্যাখ্যা
    চীনা মুদ্রা: 
    - চীনা মুদ্রাকে রেনমিনবি (RMB) এবং ইউয়ান (CNY) নামে ডাকা হয়।
    - রেনমিনবি: চীনের আধিকারিক মুদ্রা, যার অর্থ "জনগণের মুদ্রা"।
    - " রেনমিনবি " শব্দের অর্থ "জনগণের মুদ্রা"। (কেমব্রিজ অভিধান)
    - ইউয়ান: এই মুদ্রার মূল একক।
    - এটি বিশ্বের অন্যতম শক্তিশালী অর্থনীতির সংজ্ঞা নির্ধারণ করে।
    - মুদ্রা বিনিময়ে চীনের নীতি একাধিক বিতর্কের কেন্দ্রবিন্দু।
    - চীনের মুদ্রাকে মার্কিন ডলারের তুলনায় কৃত্রিমভাবে কম মূল্যবান রাখার অভিযোগ রয়েছে।
    - এই নীতি চীনা রপ্তানির মূল্য সুবিধা প্রদান করে বলে মনে করা হয়।

    উৎস: Investopedia. 
    ৪৭.
    পৃথিবীর সর্বোচ্চ বিমান বন্দর কোথায় অবস্থিত?
    1. চীন
    2. রাশিয়া
    3. লন্ডন
    4. নেপাল
    সঠিক উত্তর:
    চীন
    উত্তর
    সঠিক উত্তর:
    চীন
    ব্যাখ্যা
    দাওচেং ইয়াডিং বিমানবন্দর:
    - দাওচেং ইয়াডিং বিমানবন্দর (Daocheng Yading Airport) বিশ্বের সবচেয়ে উঁচু বেসামরিক বিমানবন্দর।
    - দাওচেং ইয়াডিং বিমানবন্দর চীনের সিচুয়ান প্রদেশের গারজে তিব্বতি স্বায়ত্তশাসিত অঞ্চলে অবস্থিত।
    - এটি দাওচেং কাউন্টি থেকে প্রায় ৫০ কিলোমিটার উত্তরে এবং গাড়িতে প্রায় ১ ঘণ্টার দূরত্বে।
    - সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা ৪৪১১ মিটার, যা এটিকে বিশ্বের সর্বোচ্চ বেসামরিক বিমানবন্দর হিসেবে চিহ্নিত করে।
    - বিমানবন্দরটি ২০১৩ সালের ১৬ সেপ্টেম্বর জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়।
    - দাওচেং ইয়াডিং বিমানবন্দর দাওচেং কাউন্টিকে সেবা প্রদানকারী একমাত্র বিমানবন্দর।
    - এর মাধ্যমে চেংদু থেকে দাওচেং ইয়াডিং ভ্রমণের সময় দুই দিনের বাসযাত্রা থেকে মাত্র ৬৫ মিনিটের বিমানযাত্রায় কমে এসেছে।

    উৎস: China Discovery.
    ৪৮.
    কোন সম্মেলনে UNFCCC গঠন করা হয়?
    1. প্যারিস সম্মেলন
    2. বিশ্ব পরিবেশ সম্মেলন
    3. বিশ্ব ধরিত্রী সম্মেলন
    4. কোপেনহেগেন সম্মেলন
    সঠিক উত্তর:
    বিশ্ব ধরিত্রী সম্মেলন
    উত্তর
    সঠিক উত্তর:
    বিশ্ব ধরিত্রী সম্মেলন
    ব্যাখ্যা
    UNFCCC:
    - পূর্ণরূপ: United Nations Framework Convention on Climate Change.
    - প্রতিষ্ঠাকাল: ১৯৯২ সাল।
    - স্থান: রিও ডি জেনেইরো, ব্রাজিল।
    - রিও ডি জেনেইরো তে বিশ্ব ধরিত্রী সম্মেলনে UNFCCC গঠন করা হয়। 
    - উদ্দেশ্য: জলবায়ু পরিবর্তন মোকাবিলায় একটি আন্তর্জাতিক কাঠামো প্রদান।
    - গুরুত্বপূর্ণ চুক্তি: কিয়োটো প্রটোকল (১৯৯৭), প্যারিস চুক্তি (২০১৫)।
    - বর্তমান ফোকাস: কার্বন নিঃসরণ কমানো, অভিযোজন বৃদ্ধি, এবং আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা।
    - সর্বশেষ সম্মেলন (COP-29): ১১-২২ নভেম্বর, ২০২৪, বাকু, আজারবাইজান।

    উৎস: UNFCCC ওয়েবসাইট
    ৪৯.
    ২০২৫ সালে জি২০-র সভাপতির দায়িত্ব কোন দেশের? [জানুয়ারি, ২০২৫]
    1. রাশিয়া
    2. সাউথ আফ্রিকা
    3. যুক্তরাজ্য
    4. চীন
    সঠিক উত্তর:
    সাউথ আফ্রিকা
    উত্তর
    সঠিক উত্তর:
    সাউথ আফ্রিকা
    ব্যাখ্যা
    জি২০-এর পরিচিতি:
    - জি২০ হলো একটি আন্তঃসরকার অর্থনৈতিক ফোরাম, যা ১৯টি দেশ ও দুটি আঞ্চলিক সংস্থা—ইউরোপিয়ান ইউনিয়ন (EU) এবং সম্প্রতি অন্তর্ভুক্ত আফ্রিকান ইউনিয়ন (AU) নিয়ে গঠিত।
    - বিশ্ব অর্থনীতির ৮৫%, বিশ্ব বাণিজ্যের ৭৫% এবং বিশ্ব জনসংখ্যার ৬৭% প্রতিনিধিত্ব করে।
    - সদস্য দেশগুলোর মধ্যে রয়েছে আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, সাউথ আফ্রিকা, সাউথ কোরিয়া, তুরস্ক, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং EU ও AU।
    - ২০২৫ সালে জি২০-র সভাপতির দায়িত্ব সাউথ আফ্রিকার। 
    - আফ্রিকার উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে যা আফ্রিকান ইউনিয়নের "Agenda 2063" এর লক্ষ্যগুলোর সঙ্গে সঙ্গতিপূর্ণ।
    - সাউথ আফ্রিকা আফ্রিকান কন্টিনেন্টাল ফ্রি ট্রেড এরিয়া (AfCFTA) এবং আঞ্চলিক অর্থনৈতিক সম্প্রদায়গুলোর (RECs) উন্নয়নে কাজ করবে।
    - আন্তর্জাতিক বাণিজ্য চুক্তিগুলো যেগুলো আফ্রিকার একীকরণে প্রতিবন্ধক, সেগুলো সমাধান করার চেষ্টা।
    - AU-র অন্তর্ভুক্তি জি২০-তে আফ্রিকার অগ্রাধিকারের জন্য নতুন সুযোগ সৃষ্টি করেছে।
    - সাউথ আফ্রিকার জন্য এটি একটি ঐতিহাসিক সুযোগ যা আন্তর্জাতিক শাসন ব্যবস্থা পুনর্গঠন এবং গ্লোবাল সাউথের চ্যালেঞ্জ ও আকাঙ্ক্ষা প্রতিফলিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

    উৎস: United Nations ওয়েবসাইট।