পরীক্ষা আর্কাইভ

অন্যান্য জব সল্যুশন রিভিশন

পরীক্ষাঅন্যান্য জব সল্যুশন রিভিশনতারিখতারিখ অনির্ধারিতসময়55 minutes
মোট প্রশ্ন৫২
সিলেবাস
পূর্বে অনুষ্ঠিত ৫টি জব সল্যুশন প্রশ্নের উপর রিভিশন পরীক্ষা। সিলেবাস: ১.বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষ (bsbk); পদের নাম: বিভিন্ন পদ; পরীক্ষার তারিখ: ০৯.০৬.২০২৩। ২.জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই); পদের নাম: ফিল্ড স্টাফ; পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ১৬. ০৬. ২০২৩। ৩.পোস্টমাস্টার জেনারেল, পূর্বাঞ্চল, চট্টগ্রাম; পদের নাম: পোস্টম্যান; পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ১৬. ০৬. ২০২৩। ৪.পোস্টমাস্টার জেনারেল, দক্ষিণাঞ্চল,খুলনা; পদের নাম: পোস্টাল অপারেটর; পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ১৬. ০৬. ২০২৩। ৫.পোস্টমাস্টার জেনারেল, পূর্বাঞ্চল চট্টগ্রাম; পদের নাম: পোস্টাল অপারেটর; পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ১৭.০৬.২০২৩। এই ৫টি জব সল্যুশনের পরীক্ষার প্রশ্ন মডিফাই করে রিভিশন পরীক্ষার প্রশ্ন প্রণীত হবে। তাই এই ৫টি পরীক্ষার প্রশ্ন ও ব্যাখ্যা আর্কাইভ থেকে ভালো করে পড়ে নিন।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

অন্যান্য জব সল্যুশন রিভিশন

অন্যান্য জব সল্যুশন রিভিশন · তারিখ অনির্ধারিত · ৫২ প্রশ্ন

.
বঙ্গকামরূপি ভাষা থেকে সৃষ্ট ভাষা নিচের কোনটি?
  1. ক) উড়িয়া
  2. খ) অসমিয়া
  3. গ) ব্রজবুলি
  4. ঘ) হিন্দী
ব্যাখ্যা
¤ ভারতীয় আর্যভাষাকে তিনটি স্তরে ভাগ করা হয়েছে। যথা- 
• প্রাচীন ভারতীয় আর্যভাষা (খ্রিষ্টপূর্ব ১২০০ থেকে ৫০০ খ্রিষ্টপূর্বাব্দ)।
• মধ্য ভারতীয় আর্যভাষা বা প্রাকৃত ভাষা (খ্রিষ্টপূর্ব ৫০০ থেকে ৯০০ খ্রিষ্টপূর্বাব্দ)।
• নব্য ভারতীয় আর্যভাষা বা বাংলা, হিন্দি, সিদ্ধি, মারাঠি, মৈথিলী, ভোজপুরি, উড়িয়া, অসমিয়া ইত্যাদি (৯৫০ খ্রিষ্টাব্দ থেকে বর্তমান পর্যন্ত)।

• প্রাচীন ভারতীয় গৌড়ীয় অপভ্রংশ থেকে বিহারি, প্রাচীন উড়িয়া, বঙ্গ- কামরূপী ভাষার উৎপত্তি।
- 'বাংলা ও অসমিয়া' ভাষা বঙ্গকামরূপি ভাষা থেকে সৃষ্ট ভাষা।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
.
‘ধার্য' শব্দটির সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
  1. ক) √ ধৃ + য
  2. খ) √ ধারি + য
  3. গ) √ ধৃ + য্য
  4. ঘ) √ ধার + য্য
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
‘ধার্য' শব্দটির সঠিক প্রকৃতি-প্রত্যয়: '√ ধারি + য'।  

• ‘ধার্য'- সংস্কৃত শব্দ।
যার অর্থ- ধারণযোগ্য; ধারণীয়। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি নয়?
  1. ক) কুলটা
  2. খ) গবাক্ষ
  3. গ) অন্যান্য
  4. ঘ) সদ্যোজাত
ব্যাখ্যা
• কতগুলো সন্ধি কোনো নিয়ম অনুসারে হয় না, এগুলোকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে।
যেমন-
কুল + অটা = কুলটা,
গো + অক্ষ = গবাক্ষ (গবক্ষ নয়),
প্র + ঊঢ় = প্রৌঢ় (প্রোঢ় নয়),
অন্য + অন্য = অন্যান্য,
মার্ত + অণ্ড = মার্তণ্ড,
শুদ্ধ + ওদন = শুদ্ধোদন ইত্যাদি।

• সদ্যোজাত হলো বিসর্গ সন্ধির উদাহরণ।
সদ্যঃ + জাত = সদ্যোজাত।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি সংস্করণ ২০১৯।
.
'বেহায়াপনা' অর্থে কোন বাগ্‌ধারাটি ব্যবহৃত হয়?
  1. ক) ভূষণ্ডির কাক
  2. খ) বিড়ালের আড়াই পা
  3. গ) ইঁদুর কপালে
  4. ঘ) তামার বিষ
ব্যাখ্যা
• 'বিড়ালের আড়াই পা' বাগধারাটির অর্থ - বেহায়াপনা। 
বাক্য গঠন: হাজার বকলেও লাভ নেই, তাঁর হচ্ছে বিরালের আড়াই পা।

আরো কিছু গুরত্বপূর্ণ বাগধারা সমূহ:
- খয়ের খাঁ বাগধারার অর্থ - চাটুকার।
- 'তামার বিষ' বাগ্‌ধারাটির অর্থ- অর্থের কুপ্রভাব।
- ইঁদুর কপালে বাগধারাটির অর্থ- মন্দভাগ্য।
- অদৃষ্টের পরিহাস বাগধারাটির অর্থ- ভাগ্যের নিষ্ঠুরতা।
- ‘তামার বিষ’ বাগধারাটির অর্থ অর্থের কু-প্রভাব।
- ‘ভূষন্ডির কাক’ - বিচক্ষণ ব্যক্তি/ দীর্ঘজীবী।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
.
'নিয়ম' শব্দের বহুবচন কী?
  1. ক) নিয়মসমূহ
  2. খ) নিয়মসব
  3. গ) নিয়মগুলো
  4. ঘ) নিয়মাবলি
ব্যাখ্যা
• বচন:
- বচন ব্যাকরণের একটি পারিভাষিক শব্দ।
- এর অর্থ সংখ্যার ধারণা। ব্যাকরণে বিশেষ্য বা সর্বনামের সংখ্যাগত ধারণা প্রকাশের উপায়কে বলে বচন।
- কেবল বিশেষ্য ও সর্বনাম শব্দের বচনভেদ হয়।

• প্রাণী বা বস্তুর নামকে বহুবচন করতে ‘সব’, ‘সমূহ’, ‘আবলি’, ‘মালা' ইত্যাদি লগ্নক যোগ করতে হয়।
যেমন:
- সব - ভাইসব, পাখিসব। 
- সমূহ - গ্রন্থসমূহ, বৃক্ষসমূহ। 
- আবলি - নিয়মাবলি, রচনাবলি।
- মালা - মেঘমালা, পর্বতমালা।
.
‘স্থায়ী ঠিকানা নেই যার’- এক কথায় কী বলে?
  1. ক) অস্থায়ী
  2. খ) অনিকেত
  3. গ) উদ্বাস্তু
  4. ঘ) বিনষ্ট
ব্যাখ্যা
• 'স্থায়ী ঠিকানা নেই যার' এক কথায় = উদ্বাস্তু,
- 'যে বাস্তু থেকে উৎখাত হয়েছে' এক কথায় = উদ্বাস্তু।

• কয়েকটি গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ:
- 'যার বাসস্থান নেই' এক কথায় = অনিকেত,
- 'যা চিরস্থায়ী নয়' এক কথায় = নশ্বর,
- 'ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী' এক কথায় = ক্ষণস্থায়ী,
- 'যা স্থায়ী নয়' এক কথায় = অস্থায়ী,
- 'নষ্ট হওয়ার স্বভাব যার' এক কথায় = নশ্বর,
- 'নষ্ট হওয়াই স্বভাব নয় যার' এক কথায় = অবিনশ্বর।

উৎস: ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ।
.
‘আন’ কোন প্রকারের উপসর্গ?
  1. ক) খাঁটি বাংলা
  2. খ) ফারসি
  3. গ) ফরাসি
  4. ঘ) তুর্কি
ব্যাখ্যা
• বাংলা ভাষায় ব্যবহৃত উপসর্গকে তিন ভাগে ভাগ করা যায়। যথা-
- খাঁটি বাংলা উপসর্গ,
- সংস্কৃত বা তৎসম উপসর্গ এবং
- বিদেশি উপসর্গ।

• সংস্কৃত বা তৎসম উপসর্গ: বাংলা ভাষায় যেসকল সংস্কৃত উপসর্গ ব্যবহার করা হয় তাদের সংস্কৃত বা তৎসম উপসর্গ বলে। সংস্কৃত বা তৎসম উপসর্গ ২০ টি।
যথা:  প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ।

• খাঁটি বাংলা উপসর্গ: বাংলা ভাষায় ব্যবহৃত নিজেস্ব উপসর্গকে খাঁটি বাংলা উপসর্গ বলা হয়। খাঁটি বাংলা উপসর্গ ২১ টি।
যথা: অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।
[বাংলা উপসর্গের মধ্যে আ, সু, বি, নি এই চারটি উপসর্গ তৎসম শব্দেও পাওয়া যায়।]

• বিদেশি উপসর্গ: আরবি, ফারসি, ইংরেজি, হিন্দি এসব ভাষার বহু শব্দ দীর্ঘকাল ধরে বাংলা ভাষায় প্রচলিত আছে।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।
.
রামমোহন রায়ের 'গৌড়ীয় ব্যাকরণ' কত সালে প্রকাশিত হয়?
  1. ক) ১৮২৫ সালে
  2. খ) ১৮২০ সালে
  3. গ) ১৮২২ সালে
  4. ঘ) ১৮৩৩ সালে
ব্যাখ্যা
• রাজা রামমোহন রায়: 
- ‘গৌড়ীয় ব্যাকরণ’- এর রচয়িতা রাজা রামমোহন রায়।
- ১৮৩৩ সালে প্রকাশিত রাজা রামমোহন রায়ের ‘গৌড়ীয় ব্যাকরণ' বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ।
- গৌড়ীয় ব্যাকরণ  বাঙালি রচিত প্রথম বাংলা  ব্যাকরণ। 
- এটি তাঁর সর্বশেষ গ্রন্থ।
- এর আগে তিনি ইংরেজিতে Bengali Grammar in the English Language নামের একটি ব্যাকরণ গ্রন্থ রচনা করেন।
- রাজা রামমোহন হিন্দুধর্মের মহান সংস্কারক। পশ্চিম বাংলার রাধানগর গ্রামে এক রক্ষণশীল ব্রাহ্মণ পরিবারে তাঁর জন্ম।
- রামমোহনের প্রথম দিকের রচনাসমূহ ছিল আরবি ও ফারসি ভাষায়।
- তাঁর সংস্কারমূলক ও উদারবাদী ধারণাসমূহের প্রচারের জন্য ১৮২১ সালে রামমোহন সম্বাদ কৌমুদী নামে বাংলা সংবাদপত্র ও ১৮২২ সালে মিরাত-উল-আখবার নামে ফারসি সংবাদপত্র প্রকাশ করেন।
- ১৮৩০ সালে খেতাবসর্বস্ব মুগল সম্রাট দ্বিতীয় আকবর রামমোহন রায়কে ‘রাজা’ উপাধিতে ভূষিত করেন 
- ১৮০১ সালে উইলিয়াম কেরি এবং ১৮২৬ সালে রামমোহন রায় ইংরেজি ভাষায় আরো দুটি উল্লেখযোগ্য বাংলা ব্যাকরণ রচনা করেন।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিত, নবম-দশম শ্রেণি (সংস্করণ-২০২২) এবং বাংলাপিডিয়া, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
গুলি, গুলা, গুলো ইত্যাদি কোন পদকে নির্দেশ করে?
  1. ক) বিভক্তি
  2. খ) উপসর্গ
  3. গ) প্রকৃতি
  4. ঘ) পদাশ্রিত নির্দেশক
ব্যাখ্যা
• কয়েকটি অব্যয় বা প্রত্যয় কোনো না কোনো পদের আশ্রয়ে বা পরে সংযুক্ত হয়ে নির্দিষ্টতা জ্ঞাপন করে, এগুলোকে পদাশ্রিত অব্যয় বা পদাশ্রিত নির্দেশক বলে। বাংলায় নির্দিষ্টতা জ্ঞাপক প্রত্যয় ইংরেজি Definite Article 'The'-এর স্থানীয়। বচনভেদে পদাশ্রিত নির্দেশকেরও বিভিন্নতা প্রযুক্ত হয়।

(ক) একবচনে - টা, টি, খানা, খানি, গাছা, গাছি ইত্যাদি নির্দেশক ব্যবহৃত হয়। যেমন- টাকাটা, বাড়িটা, কাপড়খানা, বইখানি, লাঠিগাছা, চুড়িগাছি ইত্যাদি।

(খ) বহুবচনে - গুলি, গুলা, গুলো, গুলিন প্রভৃতি নিদের্শক প্রত্যয় সংযুক্ত হয়। যেমন মানুষগুলি, - লোকগুলো, আমগুলো, পটলগুলিন ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১০.
নিচের কোনটি ধন্যাত্মক শব্দের উদাহরণ?
  1. ক) কাছাকাছি
  2. খ) চোখে চোখে
  3. গ) ভয়টয়
  4. ঘ) টসটস
ব্যাখ্যা
ধ্বন্যাত্মক দ্বিত্ব:
কোনো প্রাকৃতিক ধ্বনির অনুকরণে যেসব শব্দ তৈরি হয়, সেগুলোকে ধ্বন্যাত্মক শব্দ বলে। আর ধ্বন্যাত্মক শব্দের পনেরাবৃত্তিকে ধ্বান্যাত্মক দ্বিত বলে।
যেমন-
- কুট কুট, খক খক, খুটুর খুটুর, টুং টুং, জ্বলজ্বল, ঝমঝম, টসটস, থকথক, শোঁ শোঁ, চকচক, ভটভট, ধুপধুপ টুপটাপ।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
১১.
'To visit someone' can be the meaning of the phrase -
  1. ক) Drop off
  2. খ) Drop out
  3. গ) Drop round
  4. ঘ) Drop away
ব্যাখ্যা
Drop by/in/over/round (Phrasal verb):
English Meaning - To visit someone. 
Bengali Meaning - অনির্ধারিতভাবে/হঠাৎ দেখা করতে যাওয়া বা আসা। 

• Other options -
ক) Drop off
English Meaning: to become fewer or less/ to fall into a light sleep
Bangla Meaning:  ঘুমিয়ে পড়া; তন্দ্রালু হওয়া/সংখ্যায় কমে যাওয়া; সরে পড়া

খ) Drop out
English Meaning: to no longer take part in or be part of something/ to leave school, college, etc. without finishing your studies/to reject the ideas and ways of behaving that are accepted by the rest of society
Bangla Meaning:  কোনো কাজ/প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ থেকে বিরত হওয়া/যে শিক্ষার্থী শিক্ষালাভ থেকে বিরত হয়/যে ব্যক্তি সামাজিক কর্মে অংশ নেওয়া থেকে বিরত থাকে।

ঘ) Drop away
English Meaning: to become weaker or less
Bangla Meaning:  পিছিয়ে পড়া।

Source: 
1. Oxford Learner's Dictionary. 
2. Accessible Dictionary by Bangla Academy.
১২.
A doctor who has special training in diagnosing and treating kidney is called -
  1. ক) Oncologist
  2. খ) Cardiologist
  3. গ) Neurologist
  4. ঘ) Nephrologist
ব্যাখ্যা
• A doctor who has special training in diagnosing and treating kidney is called - Nephrologist.
- Bangla Meaning: -kidney রোগীকে চিকিৎসা প্রদানকারী ডাক্তারকে বলা হয়।

ক) Oncologist (noun)
English Meaning: A doctor who has special training in diagnosing and treating cancer is - 
Bangla Meaning: ক্যান্সার বিশেষজ্ঞ

খ) Cardiologist (noun)
English meaning: ​a doctor who studies and treats heart diseases
Bangla Meaning: হৃদ্‌বিজ্ঞানী।

গ) Neurologist (noun)
English Meaning: A doctor who studies and treats diseases of the nerves
Bangla Meaning: স্নায়ুবিদ; স্নায়ুবিজ্ঞানী।

Source: Bangla Academy Dictionary and Oxford Learner's Dictionary.
১৩.
What does CV stands for?
  1. ক) Curriculm Vitae
  2. খ) Curriculumn Vitae
  3. গ) Curriculum Vitae
  4. ঘ) Carriculam Vitae
ব্যাখ্যা
• CV stands for - Curriculum vitae.
- English Meaning: a short-written description of your education, qualifications, previous jobs, and sometimes also your personal interests, that you send to an employer when you are trying to get a job

- Bangla Meaning:  জীবনতথ্য; জীবনবৃত্তান্ত

Source: Cambridge Dictionary and Bangla Academy Dictionary.
১৪.
Had Akash known about the traffic, he _____________ a different route.
  1. ক) would take
  2. খ) would taken
  3. গ) would have taken
  4. ঘ) must have taken
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - would have taken.
- Complete Sentence: Had Akash known about the traffic, he would have taken a different route.

• Had + subject + verb এর past participle থাকলে, এরপর would/could/might + have + verb এর past participle form ব্যবহৃত হয় ।
- Structure: Had + subject + verb এর past participle +would have + past participle.
- এই নিয়মানুযায়ী গঠিত বাক্যগুলো 3rd Conditional sentence হিসেবে পরিচিত।
১৫.
Which of the following is an indefinite pronoun?
  1. ক) Each
  2. খ) Who
  3. গ) One
  4. ঘ) That
ব্যাখ্যা
• Indefinite pronoun:
- অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তু কে বোঝাতে যে Pronoun ব্যবহৃত হয় সে pronounce কে বলে indefinite pronoun.
- এগুলো দ্বারা নির্দিষ্ট ভাবে কোন কিছু না বুঝিয়ে অনির্দিষ্ট বা সাধারণ ভাবে বুঝানো হয়।
- Indefinite pronoun এর কয়েকটি উদাহরণ হল:
- all, one, none, any, anybody, anyone, some ইত্যাদি।
- Ex: Anybody can apply for this post.

• Pronoun ৮ প্রকার। যেমন: 
1. Personal pronoun: (I, we, me, it)
2. Demonstrative pronoun: (this, that)
3. Interrogative pronoun: (what, who)
4. Relative pronoun: (what, who, that)
5. Indefinite pronoun: (one, some, any, all, many, someone, everyone, nobody)
6. Distributive pronoun: (each, every)
7. Reflexive pronoun: (myself, themself)
8. Reciprocal pronoun: (each other, one another)
১৬.
'Every mother loves her child'. (Make it negative)
  1. ক) There is no mother who does not love her child.
  2. খ) There is no mother but loves her child.
  3. গ) No mother hates her child.
  4. ঘ) All above these
ব্যাখ্যা
• Every যুক্ত বাক্যকে negative করতে হলে Every এর পরিবর্তে প্রথমে There is no + Every এর পরের শব্দটি বসে + but বসে + বাক্যের বাকি অংশ বসে।
- অথবা, who ব্যবহার করা যায়।
- কিন্তু who এ পরে does not বসে।

• অনেক সময় Every এর পরিবর্তে no বসে এবং বাক্যস্থিত affirmative শব্দটির negative রূপ বসিয়েও বাক্যটিকে negative করা যায়।
যথা :
• Affirmative: Every mother loves her child.
- Negative: There is no mother who does not love her child.
- Negative: There is no mother but loves her child.
- Negative: No mother hates her child.

• সুতরাং, সঠিক উত্তর - All above these.
১৭.
'Although it was raining heavily, they decided to go for a walk in the park.' This sentence is a/an -
  1. ক) Complex sentence
  2. খ) Compound sentence
  3. গ) Simple- complex sentence
  4. ঘ) Simple sentence
ব্যাখ্যা
Complex sentence: 
- যে sentence এ একটি Principal clause এবং এক বা একাধিক Subordinate clause থাকে, তাকে Complex sentence বলে। 
- Complex sentence এর subordinate clause এর শুরুতে সাধারণত if, though, although, as, because, since, so that, that, until, till, unless, when, why, who, which, where, how, before, after, whether, while বসে।

-  সুতরাং, বোঝা যাচ্ছে যে, 'Although it was raining heavily, they decided to go for a walk in the park.'- এই বাক্যটি Complex sentence এর উদাহরণ।
১৮.
Identify the correct sentence.
  1. ক) Arif as well as Alim are present there.
  2. খ) Arif as well as Alim have been present there.
  3. গ) Arif as well as Alim was present there.
  4. ঘ) Arif as well as Alim have present there.
ব্যাখ্যা
• as well as দ্বারা দুইটি বাক্য যুক্ত হলে verb as well as এর পুর্বে যে subject থাকে তার number/person অনুযায়ী হয়।
- structure: Subject + verb + as well as + verb + object.

• প্রশ্নে উল্লেখিত বাক্যে as well as এর পুর্বে subject "Arif" Third person singular হওয়ায় শূন্যস্থানে is/ was বসতে পারে।
- Complete sentence:
• Arif as well as Alim was present there.
- আরিফ এবং আলিম সেখানে উপস্থিত ছিলেন।

অথবা, 
• Arif as well as Alim is present there.
- আরিফ এবং আলিম সেখানে উপস্থিত আছেন।
১৯.
'Samita asked Shilpa not to interfere in her personal affairs.' Which of the following words can be synonymous with the word 'interfere'?
  1. ক) Intercede
  2. খ) Impose
  3. গ) Meddle
  4. ঘ) Cross
ব্যাখ্যা
• Interfere - (verb intransitive)
Bangla Meaning:অনধিকারচর্চা/ পরাধিকারচর্চা/ অনধিকার প্রবেশ করা; হস্তক্ষেপ করা; নাক গলানো, অনধিকারপূর্ণ হস্তক্ষেপ করা; অনধিকারচর্চা করা,(ঘটনা, পরিস্থিতি ইত্যাদি) অন্তরায় হওয়া; সংঘর্ষে লিপ্ত হওয়া; ব্যাহত করা।

• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 

• Intercede - (verb transitive) অনুনয়/অনুযাচনা করা; মধ্যবর্তী হওয়া; মধ্যস্থ করা।
• Impose - (verb transitive), (verb intransitive) - আরোপ করা; চাপানো, চাপিয়ে দেওয়া,সুযোগ নেওয়া।
• Meddle - (verb intransitive)
-  Meddle (in something) যা করতে বলা হয়নি তেমনি কিছু নিয়ে ব্যস্ত হওয়া।
- Meddle (with something) হস্তক্ষেপ করা; অনধিকারচর্চা করা।
• Cross -(verb transitive) -পার হওয়া; এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়া।

• সুতরাং, উল্লেখিত অপশন গুলোর মধ্যে Interfere এর সবচেয়ে কাছাকাছি অর্থ প্রকাশ করছে Meddle 
- তাই, এটিই সঠিক উত্তর।

Source: Bangla Academy Dictionary.
২০.
I will go to the beach whenever I have free time. Here 'whenever I have free time' is a/an -
  1. Noun clause
  2. Adjective clause
  3. Adverbial clause
  4. Conjunctional clause
ব্যাখ্যা
• I will go to the beach whenever I have free time. Here the underlined part is a/an - Adverbial clause.

• Adverbial clause:
- যে subordinate clause একটি বাক্যে একটি adverb হিসেবে কাজ করে এবং একটি verb,বা একটি adjective-clause বা অন্য একটি adverbial clause-কে modify করে তাকে Adverbial Clause বলে।
 - Adverb এর মত এরা - time, place, cause, effect, purpose ইত্যাদি বুঝায়।
- অর্থাৎ, Adverbial clause সবসময় সময়, স্থান, কাল, কারন, উদ্দেশ্য, ধরন, ফলাফল ইত্যাদি প্রকাশ করে।
- Before, wherever, while, till, until দ্বারা adverbial clause of time শুরু হয়।
- প্রদত্ত বাক্যে 'whenever I have free time' দ্বারা সময় নির্দেশ করছে বিধায় এটি Adverbial clause.
২১.
Dr. Shahidullah had authority__________ Bengali language.
  1. ক) on
  2. খ) over
  3. গ) for
  4. ঘ) to
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - on.
- Complete sentence: Dr. Shahidullah had authority on Bengali language.

• Appropriate preposition এর ক্ষেত্রে,
- 'কোন কিছুতে বিশেষজ্ঞ' অর্থে Authority এর পর on বসে।

• অন্য অপশন গুলোর ক্ষেত্রে,

• 'আধিপত্য'  অর্থে Authority এর পর over বসে।
Example: Now he has the authority over my own children legally. 

• 'অধিকার' অর্থে Authority এর পর for বসে।
Example: What is your authority for such a statement?

• 'ক্ষমতা' অর্থে Authority এর পর to বসে।
Example: Only the secretary has authority to make payments.

Source: Advanced Learner's by Chowdhury & Hossain.
২২.
He asked me, 'How old is your mother'? (Make it indirect)
  1. ক) He asked me about my mother's age.
  2. খ) He asked me how old my mother is.
  3. গ) He asked my mother's age.
  4. ঘ) He asked me how old my mother was.
ব্যাখ্যা
Narration এর নিয়মানুযায়ী,
- Reporting verb এর tense অনুযায়ী indirect speech এ পরিবর্তন আসবে।
- reporting verb এবং reporting speech উভয়েই present indefinite থাকলে, indirect করার সময় reported speech কে past indefinite tense এ রূপান্তরিত করতে হবে।
- reporting speech এ is থাকলে was হবে।
- Said to থাকলে asked হবে।

• সুতরাং, নিয়মানুযায়ী সঠিক উত্তর - He asked me how old my mother was.
২৩.
During our walk along the beach, we noticed the shifting reflections on the ____ surface of the water.
  1. ক) undiscriminatory
  2. খ) unfaltering
  3. গ) unflinching
  4. ঘ) undulating
ব্যাখ্যা
•  উল্লেখিত প্রশ্নের অপশন গুলোর অর্থ:
- Undulating: তরঙ্গিত/তরঙ্গায়িত হওয়া; দোলা
- Unflinching: নিঃশঙ্ক; নির্ভীক; দৃঢ়সংকল্প; সংকল্পবদ্ধ; অবিকম্পিত।
- Undiscriminatory: উল্লেখিত শব্দটি ভুল।
- Unfaltering: অবিচলিত; দৃঢ়।

• অপশন গুলোর অর্থ বিবেচনা করে দেখা যাচ্ছে প্রশ্নে উল্লেখিত বাক্যটির সাথে যুক্তি যুক্ত অপশন হলো Undulating.
• Complete sentence: During our walk along the beach, we noticed the shifting reflections on the undulating surface of the water.

Source: Accessible Dictionary.
২৪.
তাহসানের আয় মাসুদ অপেক্ষা ২৫% বেশি। মাসুদের আয় তাহসানের আয় অপেক্ষা শতকরা কত কম?
  1. ক) ১২%
  2. খ) ২০%
  3. গ) ২৫%
  4. ঘ) ২৭.৩%
ব্যাখ্যা
প্রশ্ন: তাহসানের আয় মাসুদ অপেক্ষা ২৫% বেশি। মাসুদের আয় তাহসানের আয় অপেক্ষা শতকরা কত কম?
 
সমাধান:
ধরি,
মাসুদের আয় = ১০০ টাকা
তাহসানের আয় = ১০০ + ২৫ = ১২৫ টাকা

তাহসানের আয় ১২৫ টাকা হবে মাসুদের আয় ১০০ টাকা
তাহসানের  আয় ১ টাকা হবে মাসুদের আয় ১০০/১২৫ টাকা
তাহসানের  আয় ১০০ টাকা হবে মাসুদের আয় = (১০০ × ১০০)/১২৫ টাকা = ৮০ টাকা।

সুতরাং, মাসুদের আয় কম = (১০০ - ৮০)% = ২০%
২৫.
√০.০০০০০২২৫ = কত ?
  1. ক) ০.০০০০১৫
  2. খ) ০.০০০১৫
  3. গ) ০.০০১৫
  4. ঘ) ০.০১৫
ব্যাখ্যা
প্রশ্ন: √০.০০০০০২২৫ = কত ?

সমাধান:
√০.০০০০০২২৫
=√(২২৫/১০০০০০০০০)
= √(১৫/১০০০০)
= ১৫/১০০০০
= ০.০০১৫
২৬.
একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা হল ১২√৩ মিটার। ত্রিভুজের উচ্চতা কত?
  1. ক) ১২ মিটার
  2. খ) ৮ মিটার
  3. গ) ৬ মিটার
  4. ঘ) ৪ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা হল ১২√৩ মিটার। ত্রিভুজের উচ্চতা কত?

সমাধান:
 সমবাহু  ত্রিভুজ এর এক বাহুর দৈর্ঘ্য = a 

প্রশ্নমতে
3a = 12√3
⇒ a = 4√3

সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√3/4) × (4√3)2
= (√3/4) × 16 × 3
= 12√3

সমবাহু  ত্রিভুজ এর উচ্চতা =h

এখন,
(1/2)ah = 12√3
⇒ (1/2) × 4√3 × h = 12√3
⇒ 2√3h = 12√3
⇒ h = 12√3/2√3
⇒ h = 6

সমবাহু ত্রিভুজটির উচ্চতা ৬ মিটার।
২৭.
একটি যৌথ ব্যবসা রহিম, করিম ও সাকিব যথাক্রমে ২০০০০, ৩০০০০ ও ৪০০০০ টাকা নিয়ে শুরু করল। সুদের হার শতকরা ২০ টাকা হলে ১ বছর পরে করিমের লাভ কত হবে?
  1. ক) ২৪০০০ টাকা
  2. খ) ১২০০০ টাকা
  3. গ) ৮০০০ টাকা
  4. ঘ) ৬০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি যৌথ ব্যবসা রহিম, করিম ও সাকিব যথাক্রমে ২০০০০, ৩০০০০ ও ৪০০০০ টাকা নিয়ে শুরু করল। সুদের হার শতকরা ২০ টাকা হলে ১ বছর পরে করিমের লাভ কত হবে?

সমাধান:
রহিমের মূলধন = ২০০০০ টাকা
করিমের মূলধন = ৩০০০০ টাকা
সাকিবের মূলধন = ৪০০০০ টাকা

মোট মূলধন = (২০০০০ + ৩০০০০ + ৪০০০০) টাকা = ৯০০০০ টাকা

১০০ টাকায় লাভ হয় ২০ টাকা
১ টাকায় লাভ হয় ২০/১০০ টাকা
∴ ৯০০০০ টাকায় লাভ হয় (২০ × ৯০০০০) /১০০ টাকা
= ১৮০০০ টাকা

আবার
রহিম : করিম : সাকিব  = ২০০০০ : ৩০০০০ : ৪০০০০
= ২ : ৩ : ৪ 
অনুপাতের রাশিগুলোর যোগফল = ২ + ৩ + ৪ = ৯

∴ করিমের লাভ = ১৮০০০ এর (৩/৯)
 = ৬০০০ টাকা
২৮.
প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে?
  1. ক) IG
  2. খ) GG
  3. গ) HG
  4. ঘ) FG
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে?


সমাধান:
 এখানে, প্রতি ১জোড়া ঘর নির্দিষ্ট একটি Letter এর জন্য বরাদ্দ, এবং পরবর্তী জোড়ার letter টি আগের জোড়ার নির্দিষ্ট Letter এর পরের Letter বাদ দিয়ে হবে। যেমন প্রথম জোড়া D এর জন্য, এর পরের জোড়া E বাদ দিয়ে F এর জন্য, এর পরের জোড়া G বাদ দিয়ে H এর জন্য।

অন্যদিকে,
প্রতি ১জোড়ার প্রথম ঘরটি নির্দিষ্ট Letter ও তার আগের Letter নিয়ে গঠিত। যেমন: DC
আর ২য় ঘরটি নির্দিষ্ট Letter ও তার পরের Letter নিয়ে গঠিত। যেমন: DE

তাহলে,
২য় জোড়ার ১ম ঘর হবে, FE
২য় জোড়ার ২য় ঘর হবে, FG।
এবং 
৩য় জোড়ার ১ম ঘর হবে, HG
৩য় জোড়ার ২য় ঘর হবে, HI
২৯.
7 + 12 + 17 +................ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি কত?
  1. ক) 250
  2. খ) 275
  3. গ) 295
  4. ঘ) 305
ব্যাখ্যা
প্রশ্ন: 7 + 12 + 17 +................ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি কত?

সমাধান:
ধারাটির ১ম পদ a = 7,
সাধারণ অন্তর d = 12 - 7 = 5
এখানে পদ সংখ্যা n = 10

আমরা জানি,
সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি Sn = (n/2) × {2a + (n - 1)d}
10 টি পদের সমষ্টি S10 = (10/2) × {2 × 7 + (10 - 1)5}
= 5 × (14 + 9 × 5)
= 5 × (14 + 45)
= 5 × 59
= 295
৩০.
3x + 1 = 9 হলে, logx এর মান কত?
  1. ক) 1
  2. খ) - 1
  3. গ) 0
  4. ঘ) 2
ব্যাখ্যা
প্রশ্ন: 3x + 1 = 9 হলে, logx এর মান কত?

সমাধান:
3x + 1 = 9
বা, 3x + 1 = 32
বা, x + 1 = 2
বা, x = 2 - 1
∴ x = 1

logx = log1
= 0
৩১.
শতকরা বার্ষিক ৫ টাকা হারে সরল মুনাফায় ৩৫০ টাকার ২ বছরের মুনাফা কত?
  1. ক) ১৫ টাকা
  2. খ) ২০ টাকা
  3. গ) ২৫ টাকা
  4. ঘ) ৩৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: শতকরা বার্ষিক ৫ টাকা হারে সরল মুনাফায় ৩৫০ টাকার ২ বছরের মুনাফা কত?

সমাধান:
১০০ টাকার ১ বছরের মুনাফা  ৫ টাকা 
১ টাকার ১ বছরের মুনাফা  ৫ /১০০ টাকা 
৬৫০ টাকার ৬ বছরের মুনাফা  (৫ × ৩৫০ × ২)/১০০ টাকা 
= ৩৫ টাকা
৩২.
নিচের কোনটি 2x4 + 16x এর একটি উৎপাদক নয়?
  1. ক) 2
  2. খ) x - 2
  3. গ) x
  4. ঘ) x2 - 2x + 4
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি 2x4 + 16x এর একটি উৎপাদক নয়? 

সমাধান: 
2x4 + 16x
= 2x(x3 + 8)
= 2x(x3 + 23)
= 2x (x + 2) (x2 - 2x + 4)
৩৩.
০৩, ০.১২, ০.৪৮, ১.৯২,______ । শূন্যস্থানে সংখ্যাটি কত হবে?
  1. ক) ৫.৬৮ 
  2. খ) ৩.৬৮ 
  3. গ) ৭.৬৮ 
  4. ঘ) ৮.৬৮ 
ব্যাখ্যা
প্রশ্ন: .০৩, ০.১২, ০.৪৮, ১.৯২,______ । শূন্যস্থানে সংখ্যাটি কত হবে?

সমাধান:
০.১২/০,০৩
= ৪

০.৪৮/০.১২
= ৪

ধারাটি গুণোত্তর ধারা এবং এর সাধারণ অনুপাত ৪

ধারাটির পরবর্তী সংখ্যা হবে ১.৯২ × ৪ = ৭.৬৮ 
৩৪.
(x2 - x - 30)/(x2 - 25) এর লঘিষ্ট রূপ কোনটি?
  1. ক) (x - 6)
  2. খ) (x + 6)/(x - 5)
  3. গ) (x - 6)/(x + 5)
  4. ঘ) (x - 6)/(x - 5)
ব্যাখ্যা
প্রশ্ন: (x2 - x - 30)/(x2 - 25) এর লঘিষ্ট রূপ কোনটি? 

সমাধান:
(x2 - x - 30)/(x2 - 25) 
= (x2 - 6x + 5x - 30)/{(x)2 - 52}
= {x(x - 6) + 5(x-  6)}/{(x + 5)(x - 5)}
= {(x - 6)(x + 5)}/{(x + 5)(x - 5)}
= (x - 6)/(x - 5)
৩৫.
1 টা 05 মিনিটের সময় ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত?
  1. ক) 0°
  2. খ) 2.5°
  3. গ) 1.5°
  4. ঘ) 3.5°
ব্যাখ্যা
প্রশ্ন: 1 টা 05 মিনিটের সময় ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত?

সমাধান:
মধ্যবর্তী কোণ :  
 = । (11M - 60 H) / 2 ।  
= । (11 × 5 - 60 × 1) / 2। 
= । (55 - 60)/2।
= । (- 5/2)।
= 2.5°
৩৬.
x3 + y3, x3 - y3, x4 + x2y2 + y4 রাশিগুলোর ল.সা.গু কত?
  1. ক) x6 + y6
  2. খ) x6 - y6
  3. গ) x6
  4. ঘ) 1
ব্যাখ্যা
প্রশ্ন: x3 + y3, x3 - y3, x4 + x2y2 + y4 রাশিগুলোর ল.সা.গু কত?

সমাধান:
১ম রাশি = x3 + y3
= (x + y)(x2 - xy + y2

২য় রাশি = x3 - y3
= (x - y)(x2 + xy + y2)

৩য় রাশি =  x4 + x2y2 + y4 
= (x2)2 + 2x2.y2 + (y2)2 - x2y2
= (x2 + y2)2 -(xy)2
= (x2 + xy + y2)(x2 - xy + y2)

নির্ণেয় ল.সা.গু = (x + y)(x2 - xy + y2) (x - y)(x2 + xy + y2)
= (x3 + y3) (x3 - y3)
= (x3)2 - (y3)2
= x6 - y6
৩৭.
৬০ মিটার ও ৪০ মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন প্রতি ঘণ্টায় যথাক্রমে ১৬ কিমি ও ১৪ কিমি বেগে চলছে। ট্রেন দুটি একই স্থান থেকে একই দিকে একই সময়ে অগ্রসর হলে পরস্পরকে অতিক্রম করতে কত সময় লাগবে?
  1. ক) ২ মিনিটে
  2. খ) ৩ মিনিটে
  3. গ) ৪ মিনিটে
  4. ঘ) ৫ মিনিটে
ব্যাখ্যা
প্রশ্ন: ৬০ মিটার ও ৪০ মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন প্রতি ঘণ্টায় যথাক্রমে ১৬ কিমি ও ১৪ কিমি বেগে চলছে। ট্রেন দুটি একই স্থান থেকে একই দিকে একই সময়ে অগ্রসর হলে পরস্পরকে অতিক্রম করতে কত সময় লাগবে?

সমাধান:
ট্রেন দুটির মোট দৈর্ঘ্য = ৬০ + ৪০ = ১০০ মিটার

গাড়ি দুটি পরস্পর একই দিকে চলে,
 আপেক্ষিক গতিবেগ = ( ১৬ - ১৪) কি.মি /ঘন্টা
= ২ কি.মি/.ঘন্টা

২০০০ মিটার অতিক্রম করে ৬০ মিনিটে 
১ মিটার অতিক্রম করে ৬০/২০০০ ঘন্টায়
১০০ মিটার অতিক্রম করে (১০০ × ৬০)/২০০০ মিনিটে
= ৩ মিনিটে
৩৮.
কোন ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য ৪√২ সেমি হলে, এর আয়তন কত?
  1. ক) ৩৪ ঘনসে.মি. 
  2. খ) ৪৪ ঘনসে.মি. 
  3. গ) ৫৪ ঘনসে.মি. 
  4. ঘ) ৬৪ ঘনসে.মি. 
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য ৪√২ সেমি হলে, এর আয়তন কত?

সমাধান:
মনে করি, ঘনকের ধার, a সে.মি. 
ঘনকটির পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য = √২ক সে.মি.  এবং 

প্রশ্নানুসারে,
√২ক = ৪√২
∴ ক = ৪
ঘনকের ধার ৪ সে.মি. 

আয়তন = a
= ৪
= ৬৪ ঘনসে.মি. 
৩৯.
একটি স্কুলের খেলাধুলায় অংশ নেওয়া মেয়ে এবং ছেলেদের সংখ্যার অনুপাত ৪ : ৫। যদি মেয়েদের সংখ্যা ২০০ হয়, তবে খেলাধুলায় অংশ নেওয়া ছেলেদের সংখ্যা কত?
  1. ক) ২২০ জন 
  2. খ) ২৩০ জন 
  3. গ) ২৪০ জন 
  4. ঘ) ২৫০ জন 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি স্কুলের খেলাধুলায় অংশ নেওয়া মেয়ে এবং ছেলেদের সংখ্যার অনুপাত ৪ : ৫। যদি মেয়েদের সংখ্যা ২০০ হয়, তবে খেলাধুলায় অংশ নেওয়া ছেলেদের সংখ্যা কত?

সমাধান:
মেয়ে এবং ছেলেদের সংখ্যার অনুপাত ৪ : ৫

মেয়েদের সংখ্যা  =৪ক 
ছেলেদের সংখ্যা = ৫ক 

প্রশ্নমতে
৪ক = ২০০
বা, ক = ২০০/৪
ক = ৫০

ছেলেদের সংখ্যা = ৫ × ৫০ = ২৫০ জন 
৪০.
ভারতের ইতিহাসে প্রথম সাঁওতাল প্রেসিডেন্ট -
  1. ক) যশবন্ত সিনহা
  2. খ) প্রণব মুখার্জি
  3. গ) রামনাথ কোবিন্দ
  4. ঘ) দ্রৌপদী মুর্মু
ব্যাখ্যা
দ্রৌপদী মুর্মু:
- ভারতের ইতিহাসে প্রথম সাঁওতাল প্রেসিডেন্ট তিনি।
- তিনি দেশটির দ্বিতীয় নারী প্রেসিডেন্ট।
- যশবন্ত সিনহাকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন দ্রৌপদী মুর্মু।
- উড়িষ্যার অধিবাসী দ্রৌপদী মুর্মু ২০১৫ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত ঝাড়খণ্ডের গভর্নর ছিলেন।
- ২০২২ সালে ভারতের রাষ্ট্রপতি নির্বাচন করার জন্য অনুষ্ঠিত হয়েছিল কারণ বর্তমান রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দের মেয়াদ শেষ হতে চলেছে।

- ভারতের ১৬তম রাষ্ট্রপতি নির্বাচনে পঞ্চদশ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ পর পর দু’বার (১৯৫২ ও ১৯৫৭ সালে) প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছিলেন। সেকারণে ১৬তম রাষ্ট্রপতি নির্বাচন হলেও দ্রৌপদী মুর্মু দেশটির ১৫তম রাষ্ট্রপতি।

অন্যদিকে -
- রামনাথ কোবিন্দ ভারতের ১৪তম রাষ্ট্রপতি।
- প্রণব মুখার্জি ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন নেতা, যিনি ভারতের ত্রয়োদশ রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।

উৎস: ঢাকা টাইমস পত্রিকার রিপোর্ট, ২১ জুলাই ২০২২।
৪১.
কয়জনের বিরুদ্ধে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয়?
  1. ক) ৩৪ জন
  2. খ) ৩৫ জন
  3. গ) ৩৬ জন
  4. ঘ) ৩৭ জন
ব্যাখ্যা
আগরতলা ষড়যন্ত্র মামলা:
- ছয় দফা ভিত্তিক বাঙালির জাতীয় চেতনাকে সমূলে বিনষ্ট করার জন্য জেনারেল আইয়ুব খান ষড়যন্ত্রের পথ বেছে নেন।
- প্রকৃতপক্ষে ছয় দফাকে নস্যাৎ করাই এই ষড়যন্ত্রের মুখ্য উদ্দেশ্য।
- ষড়যন্ত্রের অংশ হিসাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর সহযোগীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।
- এ মামলাকে পাকিস্তান সরকার আগরতলা ষড়যন্ত্র বলে অভিহিত করে।
- ১৯৬৮ সালের ১৮ জানুয়ারি বঙ্গবন্ধুকে গ্রেফতার করে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কুর্মিটোলা সেনানিবাসে নিয়ে যাওয়া হয়।
- মামলায় বলা হয় বঙ্গবন্ধু ও তাঁর সহযোগিরা ভারতের আগরতলায় গোপন বৈঠকে এক সশস্ত্র বিপ্লবের মাধ্যমে পূর্ব পাকিস্তানকে স্বাধীন করার ষড়যন্ত্র করেছিলেন।
- শাসক গোষ্ঠী শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামি করে মোট ৩৫ জনের বিরুদ্ধে ‘আগরতলা মামলা দায়ের করে।
- এই মামলায় বলা হয় ষড়যন্ত্রের মূল পরিকল্পনাকারী শেখ মুজিবুর রহমান।
- অভিযোগে বলা হয়, অভিযুক্ত ব্যক্তিরা ভারতীয় যোগসাজসে এবং ভারতীয় অস্ত্রশস্ত্রের সাহায্যে পূর্ব পাকিস্তানকে পাকিস্তান হতে বিচ্ছিন্ন করে একটি স্বাধীন রাষ্ট্র গঠনের চেষ্টা করেছিল।
- এই মামলায় শেখ মুজিবুর রহমানের জনপ্রিয়তা এতই বৃদ্ধি পেয়েছিল যে, তাঁর নেতৃত্বে আওয়ামী লীগ ১৯৭০ সালের নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল।
- এই ধারাবাহিকতায় মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশ অর্জিত হয় ।

উৎস: পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র, HSC প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪২.
সোনারগাঁও এর পূর্ব নাম -
  1. ক) জাহাঙ্গীরনগর
  2. খ) ভুলুয়া
  3. গ) রামপুর বোয়ালিয়া
  4. ঘ) সুবর্ণগ্রাম
ব্যাখ্যা
সোনারগাঁও:
- সোনারগাঁও বাংলার প্রাচীন রাজধানী।
- বর্তমান ঢাকা থেকে ২৭ কিমি দক্ষিণ-পূর্বে অবস্থিত সোনারগাঁও বর্তমান নারায়ণগঞ্জ জেলার একটি উপজেলা।
- ত্রয়োদশ শতাব্দীর শেষভাগে হিন্দু আমলের রাজধানী এখানেই অবস্থিত ছিল বলে ধারণা করা হয়।
- পরবর্তীকালে মুসলিম শাসকদের পুর্ববঙ্গের প্রাদেশিক কেন্দ্র হিসেবে গড়ে উঠেছিল। 
- প্রাচীন সুবর্ণগ্রাম থেকে সোনারগাঁও নামের উদ্ভব বলে কারো কারো ধারণা রয়েছে। 
- বারো ভূঁইয়া প্রধান ঈশা খাঁ’র স্ত্রী সোনাবিবি’র নামানুসারে সোনারগাঁও নামকরণ করা হয়।
- বাংলার রাজধানী হিসেবে সোনারগাঁওয়ের পত্তন করেন ঈশা খাঁ।
- আনুমানিক ১২৮১ খ্রিস্টাব্দে এ অঞ্চলে মুসলিম আধিপত্যের সূচনা হয়। 
- মধ্যযুগে এটি মুসলিম সুলতানদের রাজধানী ছিল।
- ১৬১০ খ্রিস্টাব্দে দিল্লির সম্রাট আওরঙ্গজেবের আমলে ঢাকা সুবে বাংলার রাজধানী হিসেবে ঘোষিত হবার পূর্ব পর্যন্ত সোনারগাঁও ছিল পূর্ববঙ্গের রাজধানী। 
- ঈশা খাঁ ও তাঁর বংশধরদের শাসনামলে সোনারগাঁও ছিল পূর্ববঙ্গের রাজধানী।
- সোনারগাঁও এর আরেকটি নাম ছিল পানাম।

অন্যদিকে -
- ঢাকার পূর্ব নাম জাহাঙ্গীরনগর।
- নোয়াখালীর পূর্ব নাম ভুলুয়া।
- রাজশাহীর পূর্ব নাম রামপুর বোয়ালিয়া।

উৎস: parjatan.gov.bd.
৪৩.
সুন্দরবন ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি পায় -
  1. ক) ১৯৯৭ সালে
  2. খ) ১৯৯৮ সালে
  3. গ) ১৯৯৯ সালে
  4. ঘ) ২০০০ সালে
ব্যাখ্যা
সুন্দরবন:
- বঙ্গোপসাগরে গঙ্গা, ব্রহ্মপুত্র এবং মেঘনা নদীর ব-দ্বীপে অবস্থিত সুন্দরবনের ম্যানগ্রোভ বন, বিশ্বের অন্যতম বৃহত্তম বন (১৪০,০০০ হেক্টর)।
- বঙ্গোপসাগর সংলগ্ন পূর্বে বলেশ্বর নদী এবং পশ্চিমে হরিণবঙ্গ নদীর মাঝখানে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত সুন্দরবন রিজার্ভ ফরেস্ট (SRF), বিশ্বের বৃহত্তম সংলগ্ন ম্যানগ্রোভ বন।
- এটি বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ জুড়ে বিস্তৃত । 
- ১০,০০০ বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা সুন্দরবনের ৬,০১৭ বর্গ কিলোমিটার রয়েছে বাংলাদেশে। 
- সুন্দরবন ১৯৯৭ সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি পায়।
- এটি প্যান্থেরা টাইগ্রিস টাইগ্রিস প্রজাতির জন্য বিশ্বের একমাত্র ম্যানগ্রোভ আবাসস্থল।
- সুন্দরবনে প্রায় ২৮৯ প্রজাতির স্থলজ প্রাণী বাস করে। 
- এছাড়া আছে প্রায় ৪২ প্রজাতির স্তন্যপায়ী, ৩৫ প্রজাতির সরীসৃপ, ৮ প্রজাতির উভচর এবং বিভিন্ন প্রজাতির মাছসহ ২১৯ প্রজাতির জলজ প্রাণী।
- সর্বশেষ জরিপ মোতাবেক সুন্দরবনে ১১৪ টি বাঘ, ১,০০,০০০ থেকে ১,৫০,০০০ চিত্রা হরিণ, ২০,০০০ বানর এবং ২০,০০০ থেকে ২৫,০০০ বন্য শুকর রয়েছে।

উৎস: সুন্দরবন, bagerhat.gov.bd.
৪৪.
গণপরিষদে খসড়া সংবিধান পেশ করেন -
  1. ক) শাহ আবদুল হামিদ
  2. খ) আবু সাঈদ চৌধুরী
  3. গ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
  4. ঘ) ড. কামাল হোসেন
ব্যাখ্যা
বাংলাদেশের সংবিধান:
- ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ আবির্ভূত হয় একটি স্বাধীন দেশ রূপে।
-  স্বাধীনতার পর পরই বাঙালি জাতি সংবিধান প্রণয়নে মনোনিবেশ করে। 
- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১০ জানুযায়ি পাকিস্তানী কারাগার থেকে ঢাকা প্রত্যাবর্তন করেন। 
- পরের দিনই সংবিধান রচনার নির্দেশ দেন। 
- এ আদেশ বাংলাদেশে সংবিধান রচনার প্রথম পদক্ষেপ। 
- ২৩ মার্চ সংবিধান রচনার উদ্দেশ্যে একটি ৪৩০ সদস্যবিশিষ্ট গণপরিষদ গঠন করা হয়। 
- ১৯৭২ সালের ১০ অক্টোবর ঢাকায় গণপরিষদের উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হয়। 
- ড. কামাল হোসেন ১৯৭২ সালের ১২ অক্টোবর গণপরিষদে খসড়া বিধান পেশ করেন।
- গণপরিষদের ৩৪ জন সদস্য নিয়ে বাংলাদেশের সংবিধান রচনা কমিটি গঠিত হয়।
- ১৯৭২ সালের ১৪ ডিসেম্বর হস্তলিখিত সংবিধানে স্বাক্ষরদানের লক্ষ্যে গণপরিষদের সদস্যগণ পুনরায় একত্রিত হন। 
- অবশেষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর থেকে কার্যকরী হয়।

অন্যদিকে -
- গণ-পরিষদের প্রথম স্পিকার ছিলেন শাহ আবদুল হামিদ এবং প্রথম ডেপুটি স্পিকার ছিলেন মােহাম্মদ উল্লাহ। 
- সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য বেগম রাজিয়া বানু।
- সংবিধান রচনা কমিটির একমাত্র বিরােধী দলীয় সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত। 
- বাংলাদেশের সংবিধান গৃহীত হওয়ার সময় রাষ্ট্রপতি ছিলেন বিচারপতি আবু সাঈদ চৌধুরী এবং প্রধানমন্ত্রী ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

উৎস: বাংলাদেশের রাজনৈতিক উন্নয়ন, এসএসএইচএল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৫.
কেন্দ্রীয় শহীদ মিনারের কাজ শেষ হয় -
  1. ক) ১৯৫৩ সালে
  2. খ) ১৯৫৭ সালে
  3. গ) ১৯৬৩ সালে
  4. ঘ) ১৯৬৯ সালে
ব্যাখ্যা
কেন্দ্রীয় শহীদ মিনার:
- শহীদ মিনার ভাষা আন্দোলনের স্মৃতিসৌধ। 
- এটি বাংলাদেশের রাজধানী ঢাকার কেন্দ্রস্থলে ঢাকা মেডিক্যাল কলেজ প্রাঙ্গণে অবস্থিত।
- ঢাকা মেডিকেল কলেজের ছাত্ররা ১৯৫২ সালের ২৩ ফেব্রুয়ারি বিকেলে প্রথম শহীদ মিনার নির্মাণ শুরু করে রাত্রির মধ্যে তা সম্পন্ন করে।
-  ২৬ ফেব্রুয়ারি পুলিশ ও সেনাবাহিনী মেডিকেলের ছাত্র হোস্টেল ঘিরে ফেলে এবং প্রথম শহীদ মিনার ভেঙ্গে ফেলে।
- বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষার স্বীকৃতি দেবার পরে ১৯৫৭ সালের কেন্দ্রীয় শহীদ মিনারের কাজ শুরু হয়।
- এর নির্মাণ কাজ শেষ হয় ১৯৬৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেনের নেতৃত্বে গঠিত কমিটির তত্ত্বাবধানে।
- বাংলাদেশের বিখ্যাত চিত্রশিল্পী হামিদুর রহমান মহান ভাষা আন্দোলনের স্মৃতিবিজড়িত শহীদ মিনারের স্থপতি হিসেবে চিহ্নিত হয়ে আছেন। 
- তাঁরই রূপকল্পনা অনুসারে নভেম্বর, ১৯৫৭ সালে তিনি ও নভেরা আহমেদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে সংশোধিত আকারে শহীদ মিনারের নির্মাণ কাজ কাজ শুরু হয়। 
- ১৯৬৩ সালের ২১শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের অন্যতম শহীদ ব্যক্তিত্ব আবুল বরকতের মাতা হাসিনা বেগম কর্তৃক নতুন শহীদ মিনারের উদ্বোধন করা হয়।

উৎস: কেন্দ্রীয় শহীদ মিনার, dhaka.gov.bd.
৪৬.
আর্টেমিস টু চন্দ্রাভিযান শুরু হবে -
  1. ক) ২০২৩ সালে
  2. খ) ২০২৪ সালে
  3. গ) ২০২৫ সালে
  4. ঘ) ২০২৬ সালে
ব্যাখ্যা
আর্টেমিস–টু চন্দ্রাভিযান:
- ১৯৭২ সালের ঐতিহাসিক অ্যাপোলো মিশনের পর এবারেই প্রথম নভোচারীদের নিয়ে চাঁদে যাওয়ার এই মিশন পরিচালিত হচ্ছে। 
- এই মিশনের নাম দেওয়া হয়েছে আর্টেমিস–টু। 
- ২০২৪ সালের নভেম্বরে এই মিশন শুরু হবে।
- আর্টেমিস-টু চাঁদে কোনো মানুষকে অবতরণ করবে না কারণ NASA এর পরিকল্পিত ভবিষ্যত চাঁদ মিশনের সাথে জড়িত অনেক হার্ডওয়্যার এবং সফ্টওয়্যার সিস্টেম, কৌশল এবং পদ্ধতিগুলি আগে পরীক্ষা করা হয়নি। 
- এই চন্দ্রাভিযানে যুক্তরাষ্ট্রের তিনজন এবং কানাডার একজন নভোচারী অংশ নেবেন।
- নাসার নভোচারী হিসেবে রেইড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার ও ক্রিস্টিনা কচের আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কাজের অভিজ্ঞতা রয়েছে তবে কানাডিয়ান মহাকাশ সংস্থার নভোচারী জেরেমি হ্যানসেনের প্রথম মহাকাশযাত্রা হবে এটি।
- সবচেয়ে দীর্ঘ সময় মহাকাশে সময় কাটানোর রেকর্ডধারী ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ক্রিস্টিনা কোচ (৪৪) চন্দ্রাভিযানে যাচ্ছেন।
- ক্রিস্টিনা কচই প্রথম নারী হিসেবে চন্দ্র অভিযানে যাচ্ছেন।

উৎস: প্রথম আলো, ০৪ এপ্রিল, ২০২৩।
৪৭.
বাংলাদেশ কত সালে ওয়ানডে স্ট্যাটাস পায়?
  1. ক) ১৯৭৯ সালে
  2. খ) ১৯৮৬ সালে
  3. গ) ১৯৯৭ সালে
  4. ঘ) ১৯৯৮ সালে
ব্যাখ্যা
বাংলাদেশ ক্রিকেট দল:
- বাংলাদেশ সর্বপ্রথম ১৯৭৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি ট্রফি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আত্মপ্রকাশ করে।
- বাংলাদেশ সর্বপ্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে পাকিস্তানের বিপক্ষে ১৯৮৬ সালের ৩১ মার্চ এশিয়া কাপে।
- বাংলাদেশ ওয়ানডে স্ট্যাটাস পায় ১৯৯৭ সালে।
- ১৯৯৭ সালের আইসিসি ট্রফি জয়ের মাধ্যমেই বাংলাদেশ পেয়েছিল প্রথমবারের মতো ক্রিকেটের সর্বোচ্চ আসর বিশ্বকাপ (১৯৯৯ সালে) খেলার সুযোগ। 
- একদিনের আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশ তাদের প্রথম জয়টা পায় ২২ ম্যাচ হারের পর। 
- ১৯৯৮ সালে মোহাম্মদ রফিকের অসাধারণ নৈপুণ্যে (৭৭ রান ও ৩ উইকেট) কেনিয়ার বিরুদ্ধে ভারতের মাটিতে জয় পায় বাংলাদেশ। 
- সেদিন আতহার আলী খান ও মোহাম্মদ রফিক মিলে জুটি বেঁধেছিলেন ১৩৭ রানের। 
- আতহার আলী করেছিলেন ৪৭ রান।
- ২০০০ সালের ১০ নভেম্বর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল টেস্ট খেলার মর্যাদা অর্জন করে।
- বাংলাদেশ প্রথম টেস্ট জয় পায় ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রামে।

উৎস: প্রথম আলো, ০৬ আগস্ট, ২০২০।
৪৮.
বর্তমানে বাংলাদেশে মোট কতটি গ্যাস ক্ষেত্র রয়েছে?
  1. ক) ২৭টি
  2. খ) ২৮টি
  3. গ) ২৯টি
  4. ঘ) ৩০টি
ব্যাখ্যা
প্রধান খনিজ সম্পদ:
- বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ হলো প্রাকৃতিক গ্যাস।
- ১৯৫৫ সালে বার্মা ওয়েল কোম্পানি এদেশে সর্বপ্রথম সিলেটের হরিপুরে গ্যাসক্ষেত্র আবিষ্কার করে।
- ১৯৫৭ সাল থেকে গ্যাসের উৎপাদন শুরু হয়।
- বর্তমানে দেশে মোট ২৯টি গ্যাস ক্ষেত্র রয়েছে।
- প্রথম গ্যাসক্ষেত্র আবিস্কৃত হয়েছিলো ১৯৫৫ সালে সিলেটের হরিপুরে।
- ভোলার ইলিশা-১ কূপটি দেশের নতুন গ্যাসক্ষেত্র (২৯তম)।
- বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাসক্ষেত্র হলো তিতাস গ্যাসক্ষেত্র।
- বাংলাদেশের অন্যান্য খনিজ সম্পদের মধ্যে কয়লা, চুনাপাথর, কঠিন শিলা, গন্ধক, খনিজতেল প্রভৃতি উল্লেখযোগ্য।

উৎস: মে ২২, ২০২৩, The Daily Star বাংলা।
৪৯.
'I am the Revolution' উক্তিটি কার?
  1. ক) ফিদেল ক্যাস্ত্রোর
  2. খ) নেপোলিয়নের
  3. গ) অটোফন বিসমার্কের
  4. ঘ) এডলফ হিটলারের
ব্যাখ্যা
নেপোলিয়ন:
- 'I am the Revolution' উক্তিটি নেপোলিয়নের।
- নেপোলিয়ন বোনাপার্ট একজন ফরাসি সামরিক জেনারেল এবং রাষ্ট্রনায়ক ছিলেন।
- নেপোলিয়ন বোনাপার্ট ১৭৬৯ সালের ১৫ আগস্ট জন্মগ্রহণ করেন।
- জন্মস্থান - ফ্রান্সের কর্সিকা দ্বীপে নেপোলিয়ান জন্মগ্রহণ করেন।
- নেপোলিয়ন ফরাসি বিপ্লবে (১৭৮৯ থেকে ১৭৯৯) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
- ফ্রান্সের প্রথম কনসাল (১৭৯৯ থেকে ১৮০৪) হিসাবে কাজ করেছিলেন এবং ফ্রান্সের প্রথম সম্রাট ছিলেন। 
- নেপোলিয়নকে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সামরিক জেনারেল হিসেবে বিবেচনা করা হয়।
- নেপোলিয়ন বোনাপার্ট ১৮২১ সালের ৫ মে মৃত্যুবরণ করেন।

অন্যদিকে -
- ‘আমি হিমালয় দেখিনি কিন্তু শেখ মুজিবকে দেখেছি। ব্যক্তিত্ব ও সাহসিকতায় এই মানুষটি  হিমালয়’ - উক্তিটি বলেছেন ফিদেল কাস্ত্রো।

উৎস: Worldatlas.com.
৫০.
ডোমিনিকা কোন মহাদেশের অন্তর্গত?
  1. ক) ইউরোপ
  2. খ) দক্ষিণ আমেরিকা
  3. গ) উত্তর আমেরিকা
  4. ঘ) আফ্রিকা
ব্যাখ্যা
উত্তর আমেরিকা মহাদেশ:
- উত্তর আমেরিকা হলো উত্তর এবং পশ্চিম গোলার্ধে অবস্থিত একটি মহাদেশ।
- মহাদেশটির উত্তরে উত্তর মহাসাগর, পূর্বে আটলান্টিক মহাসাগর, দক্ষিণ ও পশ্চিমে প্রশান্ত মহাসাগর এবং দক্ষিণ-পূর্বে দক্ষিণ আমেরিকা ও ক্যারিবীয় সাগর অবস্থিত।
- এর আয়তন ২৪,৭০৯,০০০ বর্গ কি.মি.।
- আয়তনের দিক থেকে উত্তর আমেরিকা এশিয়া ও আফ্রিকার পরে ৩য় বৃহত্তম।
- জনসংখ্যা হিসেবে এশিয়া, আফ্রিকা ও ইউরোপের পরে চতুর্থ বৃহত্তম মহাদেশ।
-উত্তর আমেরিকা মহাদেশ এর ২৩টি দেশ: এন্টিগুয়া এন্ড বার্বুডা, বার্বাডোজ, বেলিজ, কানাডা, গ্রীনল্যান্ড, কোস্টারিকা, কিউবা, ডোমিনিকা, ডোমিনিকান প্রজাতন্ত্র, গ্রানাডা, গুয়াতেমালা, হাইতি, হন্ডুরাস, জ্যামাইকা, মেক্সিকো, নিকারাগুয়া, পানামা, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট, সেন্ট কিটস, বাহামাস, ত্রিনিদাদ ও টোবাগো, যুক্তরাষ্ট্র।

উৎস: World Atlas.
৫১.
কোন যুদ্ধের সময় ডমিনো তত্ত্ব প্রয়োগ করা হয়েছিল?
  1. ক) ভিয়েতনাম যুদ্ধ
  2. খ) কোরিয় যুদ্ধ
  3. গ) আফগান যুদ্ধ
  4. ঘ) ইউক্রেন যুদ্ধ
ব্যাখ্যা
ডমিনো তত্ত্ব:
- দক্ষিণ পূর্ব এশিয়ার জন্য 'ডমিনো তত্ত্বটি' প্রযোজ্য ছিল।
- স্নায়ুযুদ্ধ চলাকালীন সময়ে যুক্তরাষ্ট্র যে কয়েকটি পররাষ্ট্র নীতি গ্রহন করেছিল, তার মধ্যে 'ডমিনো তত্ত্ব' অন্যতম।
- কোনো একটি রাষ্ট্রে যদি সাম্যবাদীরা ক্ষমতাসীন হয়, তাহলে পাশের রাষ্ট্রটিও সাম্যবাদীদের দখলে চলে যাবে।
- সাম্যবাদের প্রসার ঠেকানো ছিল ডমিনো তত্ত্বের মূল কথা।
- দক্ষিণ পূর্ব এশিয়ায় 'ভিয়েতনাম যুদ্ধ' ও স্নায়ুযুদ্ধের সময়ও যুক্তরাষ্ট্র এই ডমিনো তত্ত্ব প্রয়োগ করেছিল।
- সাবেক মার্কিন প্রেসিডেন্ট হ্যারি এস. ট্রুম্যান এই তত্ত্বের উদ্যোক্তা হলেও তার পরবর্তী প্রেসিডেন্ট ডোয়াইট ডি. আইজেনহাওয়ার প্রথম এই অঞ্চলে প্রয়োগ করেন।

 উৎস: History.com.
৫২.
যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা কোনটি?
  1. ক) DIA
  2. খ) FIA
  3. গ) CBI
  4. ঘ) SIS
ব্যাখ্যা
SIS (Secret Intelligence Service):
- সিক্রেট ইন্টেলিজেন্স সার্ভিস (SIS) হলো যুক্তরাজ্যের বৈদেশিক গুপ্তচর বিভাগের নিয়ন্ত্রণকারী সংস্থা। 
- যুক্তরাজ্যের জয়েন্ট ইন্টেলিজেন্স কমিটি বা জিআইসি'র নিয়ন্ত্রণে থেকে নির্দিষ্ট নির্দেশনার মাধ্যমে কাজ করে সিক্রেট ইন্টেলিজেন্স সার্ভিস।
- এটি সরকারকে দেশের জাতীয় নিরাপত্তা এবং অর্থনৈতিক মঙ্গল প্রচার ও রক্ষা করার জন্য একটি বিশ্বব্যাপী গোপন ক্ষমতা প্রদান করে। 
- SIS ফরেন, কমনওয়েলথ ও ডেভেলপমেন্ট অফিসের সাথে কাজ করে।

অন্যদিকে -
- DIA যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা।
- FIA পাকিস্তানের গোয়েন্দা সংস্থা।
- CBI ভারতের গোয়েন্দা সংস্থা।

উৎস: Secret Intelligence Service.