পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়17 minutes
মোট প্রশ্ন১৭
সিলেবাস
বাংলাদেশের শিল্প ও বাণিজ্য : শিল্প উৎপাদন, পণ্য আমদানি ও রপ্তানিকরণ, গার্মেন্টস শিল্প ও এর সার্বিক ব্যবস্থাপনা, বৈদেশিক লেন-দেন, অর্থ প্রেরণ, ব্যাংক ও বীমা ব্যবস্থাপনা ইত্যাদি। (অর্থনৈতিক সমীক্ষা, বাজেট, পরিসংখ্যান গ্রন্থ পড়তে হবে) সোর্সঃ যেকোনো গাইড বই, বোর্ড বই, অর্থনৈতিক সমীক্ষা, বাজেট, পরিসংখ্যান গ্রন্থ। [এই পরীক্ষা থেকে পড়া শুরু করলে আগামী ১৫০ দিনে বিসিএসের সম্পূর্ণ সিলেবাস কাভার হবে।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ১৭ প্রশ্ন

.
চলতি ২০২১-২০২২ অর্থবছরের বাজেটে দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত কোনটি?
  1. ক) শিক্ষা ও প্রযুক্তি
  2. খ) জনপ্রশাসন
  3. গ) পরিবহন ও যোগাযোগ
  4. ঘ) সুদ পরিশোধ
সঠিক উত্তর:
ক) শিক্ষা ও প্রযুক্তি
উত্তর
সঠিক উত্তর:
ক) শিক্ষা ও প্রযুক্তি
ব্যাখ্যা
- চলতি ২০২১-২০২২ অর্থবছরের বাজেটে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত হলো জনপ্রশাসন খাত।
শীর্ষ বরাদ্দপ্রাপ্ত খাত সমূহ:
- প্রথম : জনপ্রশাসন (১৮.৭ শতাংশ)
- দ্বিতীয় : শিক্ষা ও প্রযুক্তি (১৫.৭ শতাংশ)
- তৃতীয় : যোগাযোগ ও পরিবহন (১১.৯ শতাংশ)
- চতুর্থ : সুদ (১১.৪ শতাংশ)
- পঞ্চম : স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন (৭ শতাংশ)
- ষষ্ঠ : প্রতিরক্ষা (৬.২ শতাংশ)
- সপ্তম : সামাজিক নিরাপত্তা (৫.৭ শতাংশ)
- অষ্টম : স্বাস্থ্য (৫.৪ শতাংশ)
- নবম : কৃষি (৫.৩ শতাংশ)
- দশম : জননিরাপত্তা (৪.৮ শতাংশ)
- একাদশ : জ্বালানি ও শক্তি (৪.৫ শতাংশ)
- দ্বাদশ : গৃহায়ণ (১.১ শতাংশ)
- ত্রয়োদশ : বিনোদন ও সংস্কৃতি (০.৮ শতাংশ)
- চতুর্দশ : অন্যান্য (০.৮ শতাংশ)
- পঞ্চদশ : শিল্প ও আর্থিক সেবা (০.৭ শতাংশ)।
(তথ্যসূত্র: অর্থ বিভাগ ওয়েবসাইট)
.
চলতি অর্থবছরের বাজেটে ঘাটতি জিডিপির কত শতাংশ?
  1. ক) ৫.৬ শতাংশ
  2. খ) ৫.৯ শতাংশ
  3. গ) ৬.২ শতাংশ
  4. ঘ) ৬.৭ শতাংশ
সঠিক উত্তর:
গ) ৬.২ শতাংশ
উত্তর
সঠিক উত্তর:
গ) ৬.২ শতাংশ
ব্যাখ্যা
- চলতি ২০২১-২০২২ অর্থবছরের বাজেটে অনুদান ব্যতীত মোট ঘাটতির পরিমাণ ২,১৪,৬৮১ কোটি টাকা যা জিডিপির ৬.২ শতাংশ।
- অনুদানসহ ঘাটতি ২,১১,১৯১ কোটি টাকা যা জিডিপির ৬.১ শতাংশ।
- চলতি বাজেটে বৈদেশিক অনুদানের পরিমাণ ৩,৪৯০ কোটি টাকা।
(তথ্যসূত্র: অর্থ বিভাগ ওয়েবসাইট)
.
২০২১-২০২২ অর্থবছরের বাজেটে অভ্যন্তরীণ ব্যাংকিং খাত থেকে ঋণ সংগ্রহের লক্ষ্যমাত্রা কত?
  1. ক) ১,১৩,৪৫৩ কোটি টাকা
  2. খ) ৭৬,৪৫২ কোটি টাকা
  3. গ) ৯৭,৭৩৮ কোটি টাকা
  4. ঘ) ৫১,৬০০ কোটি টাকা
সঠিক উত্তর:
খ) ৭৬,৪৫২ কোটি টাকা
উত্তর
সঠিক উত্তর:
খ) ৭৬,৪৫২ কোটি টাকা
ব্যাখ্যা
চলতি ২০২১-২০২২ অর্থবছরের বাজেটে:
- অভ্যন্তরীণ উৎস থেকে মোট ঋণ : ১,১৩,৪৫৩ কোটি টাকা
- অভ্যন্তরীণ ব্যাংকিং খাত থেকে ঋণ : ৭৬,৪৫২ কোটি টাকা
- অভ্যন্তরীণ নন-ব্যাংকিং উৎস থেকে ঋণ : ৩৭,০০১ কোটি টাকা
- বৈদেশিক উৎস থেকে ঋণ : ৯৭,৭৩৮ কোটি টাকা
- বৈদেশিক অনুদান : ৩,৪৯০ কোটি টাকা
- মোট রাজস্ব আহরণ : ৩,৮৯,০০০ কোটি টাকা।
(তথ্যসূত্র: অর্থ বিভাগ ওয়েবসাইট)
.
সদ্য সমাপ্ত ২০২০-২০২১ অর্থবছরে বাংলাদেশ থেকে মোট তৈরি পোশাক রপ্তানির পরিমাণ কত?
  1. ক) ২৭.৯৫ বিলিয়ন মার্কিন ডলার
  2. খ) ৩১.৪৫ বিলিয়ন মার্কিন ডলার
  3. গ) ৩৩.৬৭ বিলিয়ন মার্কিন ডলার
  4. ঘ) ৩৮.৭৫ বিলিয়ন মার্কিন ডলার
সঠিক উত্তর:
খ) ৩১.৪৫ বিলিয়ন মার্কিন ডলার
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩১.৪৫ বিলিয়ন মার্কিন ডলার
ব্যাখ্যা
- সদ্য সমাপ্ত ২০২০-২০২১ অর্থবছরে বাংলাদেশের মোট তৈরি পোশাক রপ্তানির পরিমাণ ৩১.৪৫ বিলিয়ন মার্কিন ডলার।
- এটি দেশের মোট রপ্তানির প্রায় ৮১.১৬ শতাংশ।
- একই সময়ে দেশের মোট রপ্তানি ছিলো ৩৮.৭৫৮ বিলিয়ন মার্কিন ডলার।
তৈরি পোশাক রপ্তানির গন্তব্য:
- প্রথম : ইউরোপিয়ান ইউনিয়ন
- দ্বিতীয় : যুক্তরাষ্ট্র
দেশ হিসেবে:
- প্রথম : যুক্তরাষ্ট্র
- দ্বিতীয় : জার্মানি
- তৃতীয় : যুক্তরাজ্য।
(তথ্যসূত্র: রপ্তানি উন্নয়ন ব্যুরো এবং বিজিএমইএ ওয়েবসাইট)
.
নিচের কোনটি রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক?
  1. ক) কমিউনিটি ব্যাংক লিমিটেড
  2. খ) বাংলাদেশ কৃষি ব্যাংক
  3. গ) বাংলাদেশ উন্নয়ন ব্যাংক লিমিটেড
  4. ঘ) আরব বাংলাদেশ ব্যাংক লিমিটেড
সঠিক উত্তর:
গ) বাংলাদেশ উন্নয়ন ব্যাংক লিমিটেড
উত্তর
সঠিক উত্তর:
গ) বাংলাদেশ উন্নয়ন ব্যাংক লিমিটেড
ব্যাখ্যা
- বাংলাদেশে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের সংখ্যা ৬টি।
এগুলো হলোঃ
- সোনালী ব্যাংক লিমিটেড
- জনতা ব্যাংক লিমিটেড
- অগ্রণী ব্যাংক লিমিটেড
- রূপালি ব্যাংক লিমিটেড
- বেসিক ব্যাংক লিমিটেড
- বাংলাদেশ উন্নয়ন ব্যাংক লিমিটেড।
অন্যদিকে,
- বাংলাদেশ কৃষি ব্যাংক : রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংক
- কমিউনিটি ব্যাংক লিমিটেড ও আবর বাংলাদেশ ব্যাংক লিমিটেড হলো বেসরকারি বাণিজ্যিক ব্যাংক লিমিটেড।
(তথ্যসূত্রঃ বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট)
.
২০২০-২০২১ অর্থবছরে বাংলাদেশে রেমিট্যান্স প্রেরণে দ্বিতীয় শীর্ষ দেশ কোনটি?
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) সংযুক্ত আরব আমিরাত
  3. গ) মালয়েশিয়া
  4. ঘ) যুক্তরাজ্য
সঠিক উত্তর:
ক) যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
ক) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
- ২০২০-২১ অর্থবছরে বাংলাদেশে মোট ২৪.৭৭৭ বিলিয়ন মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। দেশ অনুযায়ী রেমিট্যান্স প্রবাহের শীর্ষ উৎস:
- প্রথম : সৌদি আরব (৫৭২.১৪ কোটি ডলার)
- দ্বিতীয় : যুক্তরাষ্ট্র (৩৪৬.১৬ কোটি ডলার)
- তৃতীয় : সংযুক্ত আরব আমিরাত (২৪৩.৯৯ কোটি ডলার)
- চতুর্থ : যুক্তরাজ্য (২০২.৩৬ কোটি ডলার)
- পঞ্চম : মালয়েশিয়া (২০০.২৩ কোটি ডলার)
(তথ্যসূত্র: বাংলাদেশ ব্যাংক)
.
রেমিট্যান্স আহরণে শীর্ষ ব্যাংক কোনটি?
  1. ক) আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড
  2. খ) সোনালী ব্যাংক লিমিটেড
  3. গ) ডাচ বাংলা ব্যাংক লিমিটেড
  4. ঘ) ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড
সঠিক উত্তর:
ঘ) ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড
ব্যাখ্যা
- ২০২০-২০২১ অর্থবছরে বাংলাদেশে প্রেরিত মোট রেমিট্যান্সের পরিমাণ ২৪৭৭.৭১ কোটি মার্কিন ডলার।
রেমিট্যান্স আহরণে শীর্ষ ব্যাংকসমূহ:
- প্রথম : ইসলামী ব্যাংক বাংলাদেশ লি. (৭৪৫.৭৬ কোটি মা. ডলার)
- দ্বিতীয় : অগ্রণী ব্যাংক লি. (২৮২.৩ কোটি ডলার)
- তৃতীয় : ডাচ বাংলা ব্যাংক লি. (২৪৯.১৩ কোটি ডলার)
- চতুর্থ : সোনালী ব্যাংক লি. (১৫২.৯৫ কোটি ডলার)।
(তথ্যসূত্র: বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট)
.
নির্মাণাধীন চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলের অবস্থান কোথায়?
  1. ক) সীতাকুণ্ড
  2. খ) আনোয়ারা
  3. গ) সোনারগাঁও
  4. ঘ) গজারিয়া
সঠিক উত্তর:
খ) আনোয়ারা
উত্তর
সঠিক উত্তর:
খ) আনোয়ারা
ব্যাখ্যা
- বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের অধীনে বিদেশি বিনিয়োগকারীদের জন্যে ৫টি অর্থনৈতিক অঞ্চল নির্মাণের সিদ্ধান্ত গৃহিত হয়েছে।
এগুলো হলো:
- জাপানি অর্থনৈতিক অঞ্চল : আড়াইহাজার (নারায়ণগঞ্জ)
- চীনা অর্থনৈতিক অঞ্চল : আনোয়ারা (চট্টগ্রাম)
- ভারতীয় অর্থনৈতিক অঞ্চল : মিরসরাই (চট্টগ্রাম)
- ভারতীয় অর্থনৈতিক অঞ্চল : মংলা (বাগেরহাট)
- ভারতীয় অর্থনৈতিক অঞ্চল : কুষ্টিয়া।
- চট্টগ্রামের আনোয়ারায় জি-টু-জি চুক্তির আওতায় প্রায় ৭৮৩ একর জমির উপর চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল প্রতিষ্ঠিত হচ্ছে।
- এই অঞ্চলে ৩৭১টি কারখানা স্থাপিত হবে।
(তথ্যসূত্র: বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ ওয়েবসাইট)
.
বাংলাদেশ নিচের কোন দেশে রপ্তানি ক্ষেত্রে জিএসপি সুবিধা পাচ্ছে?
  1. ক) চীন
  2. খ) সিঙ্গাপুর
  3. গ) দক্ষিণ আফ্রিকা
  4. ঘ) জাপান
সঠিক উত্তর:
ঘ) জাপান
উত্তর
সঠিক উত্তর:
ঘ) জাপান
ব্যাখ্যা
বর্তমানে বাংলাদেশ ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত ২৭টি দেশসহ মোট ৩৮টি দেশে রপ্তানি ক্ষেত্রে জিএসপি সুবিধা পাচ্ছে।
ইইউ বর্হিভূত দেশগুলো হলো:
যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান, কানাডা, তুরস্ক, রাশিয়া, বেলারুশ, লিচেনস্টাইন, নরওয়ে এবং সুইজারল্যান্ড।
(সূত্র: রপ্তানি উন্নয়ন ব্যুরো)
১০.
দেশীয় শিল্পের স্বার্থ রক্ষায় কোন সংস্থাটি কাজ করে?
  1. ক) বাংলাদেশ এ্যাক্রেডিটেশন বোর্ড
  2. খ) বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন বোর্ড
  3. গ) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ
  4. ঘ) বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন
সঠিক উত্তর:
ঘ) বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন
ব্যাখ্যা
- দেশীয় শিল্পের স্বার্থ সংরক্ষণ, মান উন্নয়ন ও প্রসারের লক্ষ্যে বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন কাজ করে।
- ১৯৯২ সালে আইনের মাধ্যমে পূর্বেকার ট্যারিফ অধিদপ্তর বাংলাদেশ ট্যারিফ কমিশন নামে পুনর্গঠিত হয় যা ২০২০ সালে বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন নামধারণ করে।
- এটি বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন একটি প্রতিষ্ঠান।
(তথ্যসূত্র: ট্যারিফ কমিশন ওয়েবসাইট)
১১.
দেশের জিডিপিতে শিল্পখাতের অবদান-
  1. ক) ক্রমহ্রাসমান
  2. খ) অপরিবর্তিত
  3. গ) নিম্নমুখী
  4. ঘ) ক্রমবর্ধমান
সঠিক উত্তর:
ঘ) ক্রমবর্ধমান
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ক্রমবর্ধমান
ব্যাখ্যা
- বাংলাদেশের জিডিপিতে শিল্পখাতের অবদান ক্রমবর্ধমান।
জিডিপিতে শিল্পখাতের অবদান:
- ২০১৭-১৮ অর্থবছর : ৩৩.৩৬ শতাংশ
- ২০১৮-১৯ অর্থবছর : ৩৫.০০ শতাংশ
- ২০১৯-২০ অর্থবছর : ৩৫.৩৬ শতাংশ।
অন্যদিকে,
- বাংলাদেশের জিডিপিতে কৃষিখাত ও সেবাখাতের অবদান ক্রমহ্রাসমান।
(তথ্যসূত্র: বিবিএস ওয়েবসাইট)
১২.
বাংলাদেশের সাথে কতটি দেশের যৌথ অর্থনৈতিক কমিশন রয়েছে?
  1. ক) ১৫টি
  2. খ) ১৭টি
  3. গ) ১৯টি
  4. ঘ) ২৭টি
সঠিক উত্তর:
খ) ১৭টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৭টি
ব্যাখ্যা
- বাংলাদেশের সাথে ১৭টি দেশ ও ১টি সংস্থার যৌথ অর্থনৈতিক কমিশন রয়েছে।
এগুলো হলোঃ
- সৌদি আরব
- নেপাল
- তুরস্ক
- ইরান
- ভারত
- চীন
- কুয়েত
- সংযুক্ত আরব আমিরাত
- রোমানিয়া
- পাকিস্তান
- শ্রীলঙ্কা
- মালয়েশিয়া
- ইন্দোনেশিয়া
- ভিয়েতনাম
- থাইল্যান্ড
- দক্ষিণ কোরিয়া এবং
- ফিলিপাইন
- ইউরোপিয়ান ইউনিয়ন।
(তথ্যসূত্রঃ অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ওয়েবসাইট)
১৩.
বাংলাদেশের শীর্ষ আমদানি পণ্য কোনটি?
  1. ক) তুলা ও সুতা
  2. খ) মেশিনারিজ ও মূলধনী যন্ত্রপাতি
  3. গ) খনিজ তেল ও জ্বালানি পণ্য
  4. ঘ) দানাদার জাতীয় খাদ্যশস্য
সঠিক উত্তর:
গ) খনিজ তেল ও জ্বালানি পণ্য
উত্তর
সঠিক উত্তর:
গ) খনিজ তেল ও জ্বালানি পণ্য
ব্যাখ্যা

- বাংলাদেশের শীর্ষ আমদানি পণ্যসমূহ:
- প্রথম : খনিজ তেল ও জ্বালানি পণ্য (৫০,৩৩৩ কোটি টাকা)
- দ্বিতীয় : তুলা ও সুতা ( ৪৯,০৫৫ কোটি টাকা)
- তৃতীয় : মেশিনারিজ ও মূলধনী যন্ত্রপাতি (৪১,০৬১ কোটি টাকা)।
(তথ্যসূত্র: বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট)

১৪.
নিচের কোনটি রাষ্ট্রায়ত্ত ঔষধ প্রস্তুতকারক কোম্পানি?
  1. ক) নর্থ বেঙ্গল ফার্মাসিউটিক্যালস লিমিটেড
  2. খ) ইউনিভার্সেল ফার্মাসিউটিক্যালস লিমিটেড
  3. গ) স্পার্ক ফার্মাসিউটিক্যালস লিমিটেডি
  4. ঘ) এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড
সঠিক উত্তর:
ঘ) এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড
উত্তর
সঠিক উত্তর:
ঘ) এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড
ব্যাখ্যা
- এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত ঔষধ প্রস্তুতকারক কোম্পানি। এটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন।
- এটি ১৯৬২ সালে গভর্নমেন্ট ফার্মাসিউটিক্যালস ল্যাবরেটরি নামে যাত্রা ‍শুরু করে। ১৯৮৩ সালে এটি এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড নামধারণ করে।
- এই কোম্পানি সরকারি ঔষধের প্রায় ৭২ শতাংশ সরবরাহ করে থাকে।
- ঢাকা ব্যতীত খুলনা, গোপালগঞ্জ, বগুড়া ও টাঙ্গাইলে এটির প্লান্ট রয়েছে।
(তথ্যসূত্র: এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড ওয়েবসাইট)
১৫.
নিচের কোনটি উচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত শিল্পখাত?
  1. ক) পারমাণবিক শক্তি
  2. খ) জাহাজ নির্মাণ শিল্প
  3. গ) ঔষধ শিল্প
  4. ঘ) পর্যটন শিল্প
সঠিক উত্তর:
গ) ঔষধ শিল্প
উত্তর
সঠিক উত্তর:
গ) ঔষধ শিল্প
ব্যাখ্যা

- জাতীয় শিল্পনীতি-২০১৬ তে সাতটি শিল্পকে উচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত খাত হিসেবে ঘোষণা করা হয়েছে।
এগুলো হলো:
- কৃষি/খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও কৃষিযন্ত্র প্রস্তুত শিল্প
- তৈরি পোশাক শিল্প
- আইসিটি/সফটওয়্যার শিল্প
- ঔষধ শিল্প
- চামড়া ও চামড়াজাত পণ্য শিল্প
- লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প
- পাট ও পাটজাত পণ্য শিল্প।
অন্যদিকে,
- পারমাণবিক শক্তি হলো সংরক্ষিত শিল্প।
- পর্যটন শিল্প ও জাহাজ নির্মাণ শিল্প হলো অগ্রাধিকার প্রাপ্ত শিল্পখাত।
(তথ্যসূত্র: জাতীয় শিল্পনীতি-২০১৬)

১৬.
জাতীয় শিল্পনীতি-২০১৬ অনুসারে নিচের কোনটি শিল্পোন্নত এলাকা?
  1. ক) সিলেট
  2. খ) বরিশাল
  3. গ) রাজশাহী
  4. ঘ) কুমিল্লা
সঠিক উত্তর:
ঘ) কুমিল্লা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কুমিল্লা
ব্যাখ্যা
- জাতীয় শিল্পনীতি-২০১৬ অনুসারে দেশের ১৪টি জেলাকে শিল্পোন্নত এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে।
এগুলো হলো:
- ঢাকা
- নারায়ণগঞ্জ
- গাজীপুর
- নরসিংদী
- টাঙ্গাইল
- চট্টগ্রাম
- কক্সবাজার
- কুমিল্লা
- ব্রাহ্মণবাড়িয়া
- চাঁদপুর
- নোয়াখালী
- লক্ষীপুর
- ফেনী
- বগুড়া।
(তথ্যসূত্র: জাতীয় শিল্পনীতি-২০১৬)
১৭.
নিচের কোনটি প্রত্যক্ষ কর?
  1. ক) সম্পূরক শুল্ক
  2. খ) আবগারি শুল্ক
  3. গ) ভ্যাট
  4. ঘ) ভূমি উন্নয়ন কর
সঠিক উত্তর:
ঘ) ভূমি উন্নয়ন কর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ভূমি উন্নয়ন কর
ব্যাখ্যা
- যেসব করের যার বোঝা সরাসরি ব্যক্তিকে বহন করতে হয় তাকে প্রত্যক্ষ কর বলা হয়।
আমাদের দেশের প্রত্যক্ষ করসমূহ হলো:
- আয়কর
- ভূমি উন্নয়ন কর
- দানকর ইত্যাদি।
অন্যদিকে,
- যেসব করের বোঝা সরাসরি ব্যক্তিকে বহন করতে হয় না তাদের পরোক্ষ কর বলে।
পরোক্ষ করসমূহ হলো:
- ভ্যাট বা মূসক
- আমদানি শুল্ক
- আবগারি শুল্ক
- সম্পূরক শুল্ক ইত্যাদি৷
(তথ্যসূত্রঃ জাতীয় রাজস্ব বোর্ড ওয়েবসাইট)