পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়17 minutes
মোট প্রশ্ন১৩
সিলেবাস
১) গুরুত্বপূর্ণ দেশগুলোর সাধারণ তথ্য এবং ইতিহাস (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, চীন, ফ্রান্স, রাশিয়ার, মধ্যপ্রাচ্য পরিস্থিতি, কানাডা, অস্ট্রেলিয়ার, দক্ষিণ আফ্রিকা, জাপান) ২) অক্সফাম, অরবিস, TI, ICC, INTERPOL, FBI, CIA, FSB, RAW, Fairfax, মোসাদ, আমান, M16, হামাস, আল শাবাব, আইরিস রিপাবলিকান আর্মি, টুপাক আমারু, হিজবুল্লাহ, ফার্ক, আবু শায়াফ, শাইনিং পাথ, M-23, উলফা, খেমারুজ, পিকেকে, ব্ল্যাক সেপ্টেম্বর, গডস আর্মি, ইসলামিক স্ট্যাট, হুথি বিদ্রোহী, লস্কর - ই তৈইব্যা, জইশ মোহাম্মদ, হিজবুত তাহরীর, JKLF, নকশাল, তানজিম আল জিহাদ, M19. সোর্সঃ যেকোনো গাইড বই। তবে, সংস্থাগুলোর অফিশিয়াল ওয়েবসাইটগুলো সম্ভব হলে একটু দেখে নিবেন। গাইডে অনেক সময় ভুল থাকে। [এই পরীক্ষা থেকে পড়া শুরু করলে আগামী ১৫০ দিনে বিসিএসের সম্পূর্ণ সিলেবাস কাভার হবে।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ১৩ প্রশ্ন

.
মেলবোর্ন অস্ট্রেলিয়ার কোন প্রদেশের রাজধানী শহর?
  1. ক) নিউ সাউথ ওয়েলস
  2. খ) ভিক্টোরিয়া
  3. গ) কুইন্সল্যান্ড
  4. ঘ) পশ্চিম অস্ট্রেলিয়া
সঠিক উত্তর:
খ) ভিক্টোরিয়া
উত্তর
সঠিক উত্তর:
খ) ভিক্টোরিয়া
ব্যাখ্যা
- অস্ট্রেলিয়ার রাজধানী : ক্যানবেরা
- নিউ সাউথ ওয়েলস প্রদেশের রাজধানী : সিডনি
- ভিক্টোরিয়া প্রদেশের রাজধানী : মেলবোর্ন
- কুইন্সল্যান্ডের রাজধানী : ব্রিজবেন
- পশ্চিম অস্ট্রেলিয়ার রাজধানী : পার্থ
- দক্ষিণ অস্ট্রেলিয়া : অ্যাডিলেড
- তাসমানিয়ার রাজধানী : হোবার্ট
- নর্দান টেরিটোরির রাজধানী : ডারউইন
(তথ্যসূত্র: অস্টেলিয়ার সরকারি ওয়েবসাইট)
.
হিন্দু উগ্রপন্থীদের দ্বারা ভারতের বাবরি মসজিদ ধ্বংসপ্রাপ্ত হয় কবে?
  1. ক) ১৯৮৯ সালে
  2. খ) ১৯৯০ সালে
  3. গ) ১৯৯২ সালে
  4. ঘ) ১৯৯৪ সালে
সঠিক উত্তর:
গ) ১৯৯২ সালে
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯৯২ সালে
ব্যাখ্যা
- বাবরি মসজিদ ভারতের উত্তর প্রদেশের ফৈজাবাদ জেলার অযোধ্যায় অবস্থিত মুঘল আমলের একটি স্থাপত্য।
- এটি মুঘল সম্রাট বাবরের সেনাপতি মীর বাকী ১৫২৮ সালে নির্মাণ করেন।
- ১৯৯২ সালের ৬ ডিসেম্বর হিন্দু উগ্রপন্থীদের দ্বারা বাবরি মসজিদ ধ্বংস প্রাপ্ত হয়।
- ৯ নভেম্বর ২০১৯ ভারতের সুপ্রিমকোর্ট বাবরি মসজিদের স্থলে রামমন্দির নির্মাণের রায় প্রদান করে।
(তথ্যসূত্র: ডয়েচভেলে)
.
কোন চুক্তির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত ইসরাইলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে?
  1. ক) আলজিয়ার্স চুক্তি
  2. খ) আব্রাহাম চুক্তি
  3. গ) অসলো চুক্তি
  4. ঘ) ক্যাম্প ডেভিড চুক্তি
সঠিক উত্তর:
খ) আব্রাহাম চুক্তি
উত্তর
সঠিক উত্তর:
খ) আব্রাহাম চুক্তি
ব্যাখ্যা
- তৃতীয় আরব দেশ হিসেবে গত ১৫ সেপ্টেম্বর ২০২০ সংযুক্ত আরব আমিরাত ইসরাইলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে। এই লক্ষ্যে স্বাক্ষরিত চুক্তি ‘আব্রাহাম চুক্তি’ নামে পরিচিত।
(তথ্যসূত্র: মার্কিন পররাষ্ট্র দপ্তর ওয়বসাইট)
.
যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যে সর্বাধিক ইলেক্টোরাল ভোট রয়েছে?
  1. ক) টেক্সাস
  2. খ) নিউইয়র্ক
  3. গ) ফ্লোরিডা
  4. ঘ) ক্যালিফোর্নিয়া
সঠিক উত্তর:
ঘ) ক্যালিফোর্নিয়া
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ক্যালিফোর্নিয়া
ব্যাখ্যা
- ইলেক্টোরাল হলো নির্বাচক। জনসংখ্যার ভিত্তিতে প্রতি অঙ্গরাজ্যে ইলেক্টেরালদের সংখ্যা নির্ধারিত হয়।
- মার্কিন যুক্তরাষ্ট্রে মোট ইলেক্টোরাল সংখ্যা ৫৩৮টি।
- এর মধ্যে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে সর্বাধিক ৫৪টি ইলেক্টোরাল ভোট রয়েছে।
- টেক্সাসে রয়েছে ৩৮টি
- নিউইয়র্ক ও ফ্লোরিডায় ২৯টি করে ইলেক্টোরাল ভোট রয়েছে।
- প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্যে ন্যূনতম ২৭০টি ইলেক্টোরাল ভোটের প্রয়োজন হয়।
(তথ্যসূত্রঃ মার্কিন সরকারি ওয়েবসাইট)
.
গ্লাস্তনস্ত এবং পেরেস্ত্রইকা নীতির প্রবক্তা কে?
  1. ক) ভি আই লেলিন
  2. খ) আন্দ্রে ব্রেজনেভ
  3. গ) মিখাইল গর্বাচেভ
  4. ঘ) বরিস ইয়েলেৎসেন
সঠিক উত্তর:
গ) মিখাইল গর্বাচেভ
উত্তর
সঠিক উত্তর:
গ) মিখাইল গর্বাচেভ
ব্যাখ্যা
- সেভিয়েত ইউনিয়নের সর্বশেষ প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ ১৯৮৫ সালে ক্ষমতাসীন হওয়ার পর গ্লাস্তনস্ত এবং পেরেস্ত্রইকা নামে দুটির সংস্কারমূলক নীতি গ্রহণ করেন।
- এর মধ্যে গ্লাস্তনস্ত ছিলো রাজনৈতিক সংস্কার কর্মসূচি এবং পেরেস্ত্রইকা ছিলো অর্থনৈতিক সংস্কার কর্মসূচি বিষয়ক নীতি।
(তথ্যসূত্র: হিস্টোরি ডটকম)
.
চীনের মানুষের প্রধান ভাষা কোনটি?
  1. ক) দোজংঘা
  2. খ) মান্দারিন
  3. গ) মালয়
  4. ঘ) দিভেহী
সঠিক উত্তর:
খ) মান্দারিন
উত্তর
সঠিক উত্তর:
খ) মান্দারিন
ব্যাখ্যা
- চীনের মানুষের প্রধান ভাষা হলো মান্দারিন ভাষা। এটি বিশ্বের দ্বিতীয় শীর্ষ ব্যবহৃত ভাষা।
- তবে মাতৃভাষা হিসেবে মান্দারিন বিশ্বের সর্বাধিক ব্যবহৃত ভাষা।
(তথ্যসূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার : মার্চ/এপ্রিল-২০২১ সংখ্যা)
.
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের উৎপত্তিস্থল কোন শহর?
  1. ক) উলানবাটোর
  2. খ) উরুমচি
  3. গ) উহান
  4. ঘ) কাশগড়
সঠিক উত্তর:
গ) উহান
উত্তর
সঠিক উত্তর:
গ) উহান
ব্যাখ্যা
- সম্প্রতি গোটা বিশ্বে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের উৎপত্তিস্থল বিবেচনা করা হচ্ছে চীনের হুবেই প্রদেশের উহান শহরকে।
- ৩১ ডিসেম্বর ২০১৯ চীনা কর্তৃপক্ষ উহান শহরে প্রথম করোনা সংক্রমণ চিহ্নিত করে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে অভিহিত করে। পরবর্তীতে উহান থেকে এই ভাইরাস বিশ্বের সর্বত্র ছড়িয়ে পড়ে।
(তথ্যসূত্রঃ আল জাজিরা)
.
ইয়েমেনে যুদ্ধরত বিদ্রোহীগোষ্ঠী কোনটি?
  1. ক) পলিসারিও ফ্রন্ট
  2. খ) তানজিম আল জিহাদ
  3. গ) হুথি আনসারুল্লাহ
  4. ঘ) মরো ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট
সঠিক উত্তর:
গ) হুথি আনসারুল্লাহ
উত্তর
সঠিক উত্তর:
গ) হুথি আনসারুল্লাহ
ব্যাখ্যা
- সৌদি আরব নেতৃত্বাধীন জোট ইয়েমেনে হুথি আনসারুল্লাহ বিদ্রোহীগোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধরত।
- ২০১৪ সালে সৌদি সমর্থিত ইয়েমেনের প্রেসিডেন্ট মনসুর হাদির সাথে হুথিদের বিরোধের ফলে হুথিরা ইয়েমেনের অধিকাংশ এলাকা দখল করে নেয়।
- এর ফলে মনসুর হাদির সমর্থনে সৌদি আরব নেতৃত্বাধীন জোট ২০১৫ সাল থেকে ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে।
- হুথিরা শিয়া মতালম্বী। এরা ইরান সরকারের নিকট থেকে সকল ধরনের সহায়তা পেয়ে থাকে।
অন্যদিকে,
- পলিসারিও ফ্রন্ট : পশ্চিম সাহারার স্বাধীনতাকামী বিদ্রোহীগোষ্ঠী
- তানজিম আল জিহাদ : আল কায়েদার ইরাকি শাখা
- মরো ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট : ফিলিপাইনের মুসলিম গেরিলা সংগঠন।
(তথ্যসূত্রঃ মিডল ইস্ট মনিটর)
.
নকশালবাড়ি আন্দোলন একটি-
  1. ক) সাংস্কৃতিক আন্দোলন
  2. খ) বামপন্থী আন্দোলন
  3. গ) পরিবেশবাদী আন্দোলন
  4. ঘ) অহিংস আন্দোলন
সঠিক উত্তর:
খ) বামপন্থী আন্দোলন
উত্তর
সঠিক উত্তর:
খ) বামপন্থী আন্দোলন
ব্যাখ্যা
- নকশালবাড়ি আন্দোলন হলো ভারতের একটি বামপন্থী মাওবাদী আন্দোলন।
- ১৯৬৭ সালের ২৫শে মে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি জেলার নকশালবাড়ি গ্রাম থেকে এই আন্দোলনের সূত্রপাত ঘটে।
- পরবর্তীতে এই আন্দোলন অন্যান্য রাজ্যেও ছড়িয়ে পড়ে। তবে বর্তমানে নকশাল আন্দোলন অনেকটাই স্তিমিত।
- নকশালবাড়ি আন্দোলনের নেতৃত্ব দেন কমিউনিস্ট নেতা চারু মজুমদার, কানু স্যানাল, জঙ্গল সাঁওতাল প্রমুখ।
- এদের লক্ষ্য ছিলো ভারতে কমিউনিস্ট শাসনব্যবস্থা কায়েম করা।
(তথ্যসূত্রঃ বিবিসি বাংলা)
১০.
ইসলামিক স্টেটের (IS) এর স্বঘোষিত খলিফা ছিলেন কে?
  1. ক) আবু মুসাব আল জারাকায়ি
  2. খ) আবু জাফর আল নিমর
  3. গ) আবু বকর আল বাগদাদি
  4. ঘ) আবু মারওয়ান বারগাতি
সঠিক উত্তর:
গ) আবু বকর আল বাগদাদি
উত্তর
সঠিক উত্তর:
গ) আবু বকর আল বাগদাদি
ব্যাখ্যা
- ইসলামিক স্টেট (আইএস) মধ্যপ্রাচ্যের একটি জঙ্গি সংগঠন।
- ২০১৪ সালে আইএস সিরিয়া, ইরাক ও লিবিয়ার বিস্তৃর্ণ অঞ্চল দখল করে নিজেদের খিলাফত ঘোষণা করে।
- এর স্বঘোষিত খলিফা ছিলেন আবু বকর আল বাগদাদি। তিনি ২৬ অক্টোবর ২০১৯ সিরিয়ার ইদলিব শহরে মার্কিন অভিযানে নিহত হন।
- তার মৃত্যুর পর আবু ইব্রাহিম আল হাশেমি আল কুরাইশি আইএস এর খলিফা নিযুক্ত হন।
(তথ্যসূত্র: আল জাজিরা)
১১.
হিজবুল্লাহ এর মহাসচিব কে?
  1. ক) খালেদ মিশাল
  2. খ) শেখ হাসান নাসরুল্লাহ
  3. গ) হাসান আল বান্না
  4. ঘ) মোহাম্মদ শতায়েহ
সঠিক উত্তর:
খ) শেখ হাসান নাসরুল্লাহ
উত্তর
সঠিক উত্তর:
খ) শেখ হাসান নাসরুল্লাহ
ব্যাখ্যা
- হিজবুল্লাহ লেবাননের মুসলিম শিয়া সম্প্রদায়ের একটি রাজনৈতিক ও সশ্বস্ত্র গোষ্ঠী।
- এর বর্তমান ও তৃতীয় মহাসচিব শেখ হাসান নাসরুল্লাহ।
- ১৯৮২ সালে লেবাননে ইসরাইলি আগ্রাসন ও গৃহযুদ্ধের প্রেক্ষাপটে ১৯৮৫ সালে প্রকাশ্যে হিজবুল্লাহর আত্মপ্রকাশ ঘটে।
- হিজবুল্লাহ ইরান ও সিরিয়ার সমর্থনপুষ্ট।
- আল মানার হিজবুল্লাহ পরিচালিত একটি টিভি চ্যানেল৷
(তথ্যসূত্রঃ হিজবুল্লাহ ওয়েবসাইট)
১২.
Jammu-Kashmir Liberation Front এর প্রতিষ্ঠাতা কে?
  1. ক) আফজাল গুরু
  2. খ) মকবুল বাট
  3. গ) মাসুদ আজহার
  4. ঘ) বুরহান ওয়ানি
সঠিক উত্তর:
খ) মকবুল বাট
উত্তর
সঠিক উত্তর:
খ) মকবুল বাট
ব্যাখ্যা
- JKLF (Jammu-Kashmir Liberation Front) হলো ভারতের কাশ্মীর রাজ্যের স্বাধীনতাকামী গেরিলা সংগঠন।
- এটির প্রতিষ্ঠাতা আমানুল্লাহ খান এবং মকবুল ভাট। এটি ১৯৭৭ সালে ব্রিটেনের বার্মিংহামে প্রতিষ্ঠিত হয়।
- বর্তমান প্রধান ইয়াছিন মালিক।
- ভারত সরকার ২০১৯ সালে ইয়াছিন মালিককে গ্রেফতার ও JKLF কে নিষিদ্ধ ঘোষণা করে।
(তথ্যসূত্রঃ সাউথ এশিয়া টেরোরিজম পোর্টাল)
১৩.
IRA কোন দেশের সশ্বস্ত্র সংগঠন?
  1. ক) ইন্দোনেশিয়া
  2. খ) মিয়ানমার
  3. গ) উত্তর আয়ারল্যান্ড
  4. ঘ) আইভরি কোস্ট
সঠিক উত্তর:
গ) উত্তর আয়ারল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
গ) উত্তর আয়ারল্যান্ড
ব্যাখ্যা
- IRA (The Irish Republican Army) হলো আয়ারল্যান্ডের সশ্বস্ত্র সংগঠন। এটি ১৯১৯ সালে গঠিত হয়।
- আয়ারল্যান্ডে ব্রিটেনের শাসনের অবসান ঘটিয়ে আয়ারল্যান্ডের দুই অংশকে পুনরায় একত্র করার উদ্দেশ্যে IRA প্রতিষ্ঠিত হয়েছিলো।
- ১৯৯৮ সালের ১০ এপ্রিল যুক্তরাজ্য সরকারের সাথে শান্তি চুক্তির মাধ্যমে IRA সদস্যরা অস্ত্র ত্যাগ করে।
- চুক্তিটির নাম - Good Friday Agreement.

(তথ্যসূত্র: ব্রিটানিকা)