পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন
সিলেবাস
বাক্য, বাগধারা, বাক্য সংকোচন। সোর্সঃ যেকোনো গাইড বই, যেকোনো একাডেমিক ব্যক্তির বই এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · প্রশ্ন

.
'গরুগুলো আকাশে উড়ছে'- এখানে কোন গুণের অভাব রয়েছে?
  1. ক) আসত্তির
  2. খ) আকাঙ্ক্ষার
  3. গ) যোগ্যতার
  4. ঘ) গঠনের
সঠিক উত্তর:
গ) যোগ্যতার
উত্তর
সঠিক উত্তর:
গ) যোগ্যতার
ব্যাখ্যা

বাক্যের অন্তর্গত পদ সমূহের বিশ্বাসযোগ্য ভাবসম্মিলনের নামই যোগ্যতা।
এই বাক্যে কোন বিশ্বাস যোগ্যতা নেই কারন গরু আকাশে উড়ে না।

উৎস -  মাধ্যমিক বাংলা ব্যাকরণ।

.
'কাকলি বললো যে শম্পাই কাজটি করেছে' - এটি কোন ধরনের বাক্য?
  1. ক) সরল বাক্য
  2. খ) জটিল বাক্য
  3. গ) যৌগিক বাক্য
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
খ) জটিল বাক্য
উত্তর
সঠিক উত্তর:
খ) জটিল বাক্য
ব্যাখ্যা

একটি প্রধান বাক্যের সাথে এক বা একাধিক খণ্ড বাক্য সাধারনভাবে বা কোন অনুগামি সমুচ্চয়ী অব্যয় বা সাপেক্ষ সর্বনাম দিয়ে যুক্ত হয়ে পরস্পর সাপেক্ষ ভাবে ব্যবহৃত হলে তাকে মিশ্র বা জটিল বাক্য বলে।
এখানে, 'কাকলি বললো যে' প্রধান বাক্য আর 'শম্পাই কাজটি করেছে' হলো- অপ্রধান বা খণ্ড বাক্য।                                               
উৎস-  বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

.
'তাঁর টাকা আছে কিন্তু তিনি দান করেন না' - কোন শ্রেণীর বাক্য?
  1. ক) জটিল বাক্য
  2. খ) সরল বাক্য
  3. গ) কোনটিই নয়
  4. ঘ) যৌগিক বাক্য
সঠিক উত্তর:
ঘ) যৌগিক বাক্য
উত্তর
সঠিক উত্তর:
ঘ) যৌগিক বাক্য
ব্যাখ্যা

যৌগিক বাক্যঃ সম্পূর্ণ পৃথক ও নিরপেক্ষ একাধিক খণ্ডবাক্য সংযোজক অব্যয়ের সাহায্যে যুক্ত হয়ে পরিপূর্ণ অর্থ প্রকাশ করলে তাকে যৌগিক বাক্য বলে।
'তাঁর টাকা আছে'  + কিন্তু + 'তিনি দান করেন না'।  এখানে 'কিন্তু' সংযোজক অব্যয়টি দুটি স্বাধীন বাক্যকে সংযুক্ত করেছে।

উৎস-  বাংলা ভাষা ও সাহিত্য, ড. সৌমিত্র শেখর।

.
'আমি এসেছি, কারণ তোমাকে নিয়ে যাবো' - এটি কোন ধরনের বাক্যের উদাহরণ?
  1. ক) মিশ্র বাক্য
  2. খ) যৌগিক বাক্য
  3. গ) জটিল বাক্য
  4. ঘ) উপরের ক ও গ
সঠিক উত্তর:
খ) যৌগিক বাক্য
উত্তর
সঠিক উত্তর:
খ) যৌগিক বাক্য
ব্যাখ্যা

পরস্পর নিরপেক্ষ দুই বা তথোধিক সরল বা মিশ্র বাক্য মিলিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করে, তখন তাকে যৌগিক বাক্য বলে।
- নিরপেক্ষ বাক্যগুলো 'এবং', 'ও', 'কিন্তু', 'অথবা', 'অথচ', 'কিংবা', 'কারণ' প্রভৃতি অব্যয় যোগে সংযুক্ত থাকে।
যেমন -
- নেতা জনগণকে উৎসাহিত করলেন বটে, কিন্তু কোন পথ দেখালেন না।

তেমনিভাবে প্রশ্নে উল্লেখিত বাক্যটি একটি যৌগিক বাক্য।
"আমি এসেছি" ও "তোমাকে নিয়ে যাবো" - দুইটি স্বাধীন বাক্য। "কারণ" অব্যয় দিয়ে এই দুটি বাক্যকে সংযুক্ত করা হয়েছে।

সূত্রঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণীর বোর্ড বই।

.
_____ আয়োজন হবার পর সব স্থগিত করা হলো।
  1. ক) এণ্ডায় গণ্ডায়
  2. খ) ঊনকোটি চৌষট্টি
  3. গ) কিষ্কিন্ধ্যা কাণ্ড
  4. ঘ) গয়ংগচ্ছ
সঠিক উত্তর:
খ) ঊনকোটি চৌষট্টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ঊনকোটি চৌষট্টি
ব্যাখ্যা

এণ্ডায় গণ্ডায় - গোঁজামিল দেওয়া
কিষ্কিন্ধ্যা কাণ্ড - তুমুল হট্টগোল
গয়ংগচ্ছ - ঢিলেমি
ঊনকোটি চৌষট্টি - প্রায় সম্পূর্ণ

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য, সৌমিত্র শেখর।

.
বাক্যের পদগুলিকে অর্থসঙ্গতিক্রমে পূর্বাপর সন্নিবিষ্ট করার নাম -
  1. ক) যোগ্যতা
  2. খ) আকাঙ্ক্ষা
  3. গ) আসত্তি
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
গ) আসত্তি
উত্তর
সঠিক উত্তর:
গ) আসত্তি
ব্যাখ্যা

বাক্যের অত্যাশব্যকীয় গুণ তিনটি।
এগুলো হলো: আকাঙ্ক্ষা, আসত্তি এবং যোগ্যতা।
- এক পদের পর অন্য পদ শোনার ইচ্ছা হলো আকাঙ্ক্ষা।
- বাক্যে ব্যবহৃত পদসমূহের সুশৃঙ্খল পদবিন্যাস হলো আসত্তি।
- বাক্যস্থিত পদসমূহের অন্তর্গত ও ভাবগত মিলবন্ধনের নাম হলো যোগ্যতা।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী।