পরীক্ষা আর্কাইভ

ICT Expert

পরীক্ষাICT Expertতারিখতারিখ অনির্ধারিতসময়08 minutes
মোট প্রশ্ন১০
সিলেবাস
পরীক্ষা – ৪ এপ্লিকেশন সফটওয়্যার, কম্পিউটার অঙ্গসংগঠন ও পেরিফেরালস [Live Class - 7 & 8]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ICT Expert

ICT Expert · তারিখ অনির্ধারিত · ১০ প্রশ্ন

.
কম্পিউটার হার্ডওয়্যার ও ব্যবহারকারীর মধ্যে সম্পর্ক সৃষ্টি করে কোনটি?
  1. ক) পেরিফেরালস
  2. খ) মেশিন ল্যাংগুয়েজ
  3. গ) সফটওয়্যার
  4. ঘ) ডাটাবেজ
সঠিক উত্তর:
গ) সফটওয়্যার
উত্তর
সঠিক উত্তর:
গ) সফটওয়্যার
ব্যাখ্যা
সফটওয়্যার:
সফটওয়্যার হলো কতকগুলো প্রোগ্রাম বা প্রোগ্রামের সমষ্টি, যা হার্ডওয়্যারকে কর্মক্ষম করে প্রক্রিয়াকরণের মাধ্যমে ব্যবহারকারীর কাঙ্ক্ষিত ফলাফল প্রদান করে। সফটওয়্যারের মাধ্যমে কম্পিউটারের হার্ডওয়্যারকে কার্যোপযোগী করা হয়।

সমস্যা সমাধান বা কার্য সম্পাদনের উদ্দেশ্যে কম্পিউটারের ভাষায় ধারাবাহিকভাবে লিখিত সুশৃঙ্খল কতগুলো নির্দেশের সমষ্টিকে প্রোগ্রাম বলে। প্রোগ্রাম বা প্রোগ্রাম সমষ্টি যা কম্পিউটারের হার্ডওয়্যার ও ব্যবহারকারীর মধ্যে সম্পর্ক সৃষ্টির মাধ্যমে হার্ডওয়্যারকে কার্যক্ষম রাখে, তাকে সফটওয়্যার বলে।

কিছু গুরুত্বপূর্ণ সফটওয়্যার: Dos, Windows, MS Office, Adobe Photoshop, Video Player, PageMaker.

অন্যদিকে, কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে সম্পর্ক সৃষ্টি করে অপারেটিং সিস্টেম।

উৎস: ব্রিটানিকা
.
কোনটি ক্ষতিকর প্রোগ্রাম নয়?
  1. ক) Trojan Horse
  2. খ) Malwarebytes
  3. গ) Adware
  4. ঘ) Ransomware
সঠিক উত্তর:
খ) Malwarebytes
উত্তর
সঠিক উত্তর:
খ) Malwarebytes
ব্যাখ্যা
কম্পিউটারের কিছু ক্ষতিকর প্রোগ্রাম এর তালিকা নিচে দেওয়া হলোঃ
Malware, Spyware, Ransomware, Worms, Trojan Horse, Adware, Spam, Phising -BB AD 2022

কম্পিউটারের কিছু এন্টি ভাইরাসের তালিকা দেওয়া হলোঃ
Avast, Kaspersky, Avira, Microsoft Windows Defender, Norton 360, Bitdefender Antivirus, Malwarebytes, McAfee Total Protection, ESET NOD32 Antivirus
 
.
ডিজিটাল ঘড়িতে কোন ধরনের মনিটর ব্যবহার করা হয়?
  1. ক) LCD
  2. খ) CRT
  3. গ) LED
  4. ঘ) Silicon Chip
সঠিক উত্তর:
ক) LCD
উত্তর
সঠিক উত্তর:
ক) LCD
ব্যাখ্যা
LCD - Liquid Crystal Display.
LCD এর পর্দা সমতল। তাই, একে ফ্ল্যাট প্যানেল মনিটর ও বলা হয়।
বিদ্যুৎ পরিবাহিতার মাধ্যমে স্বচ্ছ ক্রিস্টাল চার্জিত হয়ে ছবি ফুটিয়ে তোলে।

ক্যালকুলেটর, ডিজিটাল ঘড়িতে LCD ডিসপ্লে ব্যবহৃত হয়। ল্যাপটপ বা নোটবুকে এ ধরনের মনিটর ব্যবহৃত হয়।

উৎস: BBA( মৌলিক কম্পিউটার শিক্ষা), বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
নিচের কোনটি সিস্টেম সফটওয়্যার?
  1. ক) Mac OS
  2. খ) Google sheet
  3. গ) Firefox
  4. ঘ) Microsoft Excel
সঠিক উত্তর:
ক) Mac OS
উত্তর
সঠিক উত্তর:
ক) Mac OS
ব্যাখ্যা
কাজের প্রকৃতি বা ফাংশন অনুযায়ী কম্পিউটার সফটওয়্যারকে দুই প্রকারে ভাগ করা যায়। যথা-

১) সিস্টেম সফটওয়্যার (System Software)
২) ব্যবহারিক সফটওয়্যার (Application Software)

সিস্টেম সফটওয়্যার (System Software): সিস্টেম সফটওয়্যার হলো কম্পিউটারের এমন একটি মূল প্রোগ্রাম যার মাধ্যমে কম্পিউটার হার্ডওয়্যার এবং ব্যবহারকারী এর মধ্যে একটি ইন্টারফেস গঠন করে।
Windows OS, Mac OS, Linux OS, Android ইত্যাদি।

ব্যবহারিক সফটওয়্যার (Application Software): এপ্লিকেশন সফটওয়্যার এমন এক ধরনের সফটওয়্যার প্রোগ্রাম যা ব্যবহার করে বিভিন্ন রকম চাহিদা পূরণ করে থাকি। এপ্লিকেশন সফটওয়্যারকে সংক্ষেপে অ্যাপ বলে। এই সফটওয়্যার মূলত ব্যবহারকারীর জন্য নির্দিষ্ট কাজ করে থাকে।
Spreadsheet Software, Google sheet, Microsoft Excel, Google Chrome, Firefox ইত্যাদি।

উৎস: BBA( মৌলিক কম্পিউটার শিক্ষা), বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
নিচের কোনটি অনুবাদক প্রোগ্রাম নয়?
  1. ক) কম্পাইলার
  2. খ) ইন্টারপ্রেটার
  3. গ) সোর্স প্রোগ্রাম
  4. ঘ) অ্যাসেম্বলার
সঠিক উত্তর:
গ) সোর্স প্রোগ্রাম
উত্তর
সঠিক উত্তর:
গ) সোর্স প্রোগ্রাম
ব্যাখ্যা
কম্পাইলার: কম্পাইলার হল একধরনের অনুবাদক প্রোগ্রাম, যা হাই লেভেল ভাষার উৎস প্রােগ্রামকে বস্তু প্রােগ্রামে অনুবাদ করে।

ইন্টারপ্রেটার: যে অনুবাদক প্রোগ্রাম হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লিখিত প্রোগ্রামের সোর্স কোডকে এক লাইন এক লাইন করে মেশিনের ভাষায় অনুবাদ করে, কোন ভুল থাকলে তা সংশোধন করে পরবর্তী লাইনে কাজ করে তাকে ইন্টারপ্রেটার বলে।

অ্যাসেম্বলার: অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে যান্ত্রিক ভাষায় রূপান্তর করার জন্য যে অনুবাদক প্রোগ্রাম ব্যবহার করা হয় তাকে অ্যাসেম্বলার বলে।

সোর্স প্রোগ্রাম: উৎস কোড বা সোর্স কোড হল এক বা একাধিক কমান্ডের লিখিত তালিকা যা কম্পাইল বা ইন্টারপ্রেট করে একটি কম্পিউটার প্রোগ্রাম একজিকিউট হয়। হাই লেভেল প্রোগ্রামিং ল্যাংগুয়েজের উৎস কোড মানুষের জন্য বোঝার সুবিধা হলেও কম্পিউটারের জন্য নয়। তাই তা একজিকিউট করতে কম্পিউটারকে তা কম্পাইল বা ইন্টারপ্রেট করতে হয়।
.
নিচের কোন মনিটর পরিবেশ বান্ধব?
  1. ক) LCD
  2. খ) CRT
  3. গ) LED
  4. ঘ) Gypsum
সঠিক উত্তর:
গ) LED
উত্তর
সঠিক উত্তর:
গ) LED
ব্যাখ্যা
LED- Light Emitting Diode
LED মনিটর CRT মনিটরের তুলনায় কম বিদ্যুত খরচ করে।
LCD মনিটরে পারদ ব্যবহৃত হয় যা পরিবেশের জন্য ক্ষতিকর। LED মনিটরে পারদ ব্যবহার করা হয় না তাই এটি পরিবেশবান্ধব

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (একাদশ - দ্বাদশ শ্রেণি), প্রকৌশলী মুজিবুর রহমান।
.
প্রোগ্রামে সংঘটিত ভুলকে কী বলা হয়?
  1. ক) এরর
  2. খ) ডিবাগিং
  3. গ) বাগ
  4. ঘ) মিসটেইক
সঠিক উত্তর:
গ) বাগ
উত্তর
সঠিক উত্তর:
গ) বাগ
ব্যাখ্যা
প্রোগ্রামে সংঘটিত যাবতীয় ভুল-ত্রুটিকে বাগ বলা হয়।

প্রোগ্রামে সংঘটিত ভুল-ত্রুটিগুলো সংশোধন করার প্রক্রিয়াকে ডিবাগিং বলা হয়।

উৎস: BBA( মৌলিক কম্পিউটার শিক্ষা), বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
কম্পিউটারের মেমরি প্রধানত কত প্রকার?
  1. ক) ৩
  2. খ) ২
  3. গ) ৪
  4. ঘ) ৫
সঠিক উত্তর:
খ) ২
উত্তর
সঠিক উত্তর:
খ) ২
ব্যাখ্যা
কম্পিউটারের মেমরি প্রধানত দুই প্রকার। যথা-

১. প্রাথমিক/ প্রধান মেমরি (Main Memory)
২. গৌণ/ সহায়ক মেমরি (Secondary Memory)

প্রধান মেমরি বলতে RAM ও ROM কে বুঝায়।

প্রধান মেমরি বাদে যে সকল মেমরি বেশি ব্যবহার হয় তাদের সহায়ক মেমরি বলে।
হার্ডডিস্ক, সিডি, ডিভিডি, ম্যাগনেটিক ট্যাপ ইত্যাদি হল সহায়ক মেমরি।

উৎস: BBA( মৌলিক কম্পিউটার শিক্ষা), বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
CRT মনিটরে কোন রাসায়নিক পদার্থের প্রলেপ দেওয়া থাকে?
  1. ক) পটাশিয়াম
  2. খ) ম্যাগনেশিয়াম
  3. গ) ফসফরাস
  4. ঘ) অ্যালুমিনিয়াম
সঠিক উত্তর:
গ) ফসফরাস
উত্তর
সঠিক উত্তর:
গ) ফসফরাস
ব্যাখ্যা
CRT মনিটরের প্রধান উপকরণ হল পিকচার টিউব। টিউবের ভেতরের দিকে লাল, সবুজ, আসমানী এ তিনটি মৌলিক বর্ণের ফসফরাসের আবরণের প্রলেপ থাকে।
ইলেক্ট্রন বিম ফসফরাসের উপর পতিত হলে ফসফরাস উজ্জ্বল আলো নির্গত করে।

ফসফরাসের আবরণটি অনেকগুলো ডট বা বিন্দুর সমন্বয়ে গঠিত, এদেরকে পিক্সেল বলে।

উৎস: BBA( মৌলিক কম্পিউটার শিক্ষা), বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১০.
কোনটি Backup And Recovery Tool নয়?
  1. ক) Google Drive
  2. খ) Dropbox
  3. গ) Microsoft one drive
  4. ঘ) Opera mini
সঠিক উত্তর:
ঘ) Opera mini
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Opera mini
ব্যাখ্যা
যে টুলস বা সফটওয়্যার স্টোরেজে ডেটা রাখার পাশাপাশি অন্য কোন লোকেশনে ব্যাকআপ রাখে। স্টোরেজের কোন ডেটা মুছে গেলে বা হারিয়ে গেলে পুনরায় ডেটা রিকভার করতে পারে তাদেরকে ব্যাকআপ  এন্ড রিকভারি টুল (Backup And Recovery Tool) বলে।

কয়েকটি ডেটা ব্যাকআপ রাখার টুল হলো-
Google Drive
Dropbox
Microsoft one drive ইত্যাদি।