পরীক্ষা আর্কাইভ

livemcq

পরীক্ষাlivemcqতারিখতারিখ অনির্ধারিত
মোট প্রশ্ন১৫
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

livemcq

livemcq · তারিখ অনির্ধারিত · ১৫ প্রশ্ন

.
কত তারিখে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বিআরটিসির বাস সেবা চালু হয়েছে?
  1. ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  2. ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  3. ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  4. ১৫ সেপ্টেম্বর, ২০২৩
সঠিক উত্তর:
১৮ সেপ্টেম্বর, ২০২৩
উত্তর
সঠিক উত্তর:
১৮ সেপ্টেম্বর, ২০২৩
ব্যাখ্যা
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বিআরটিসির বাস সেবা:
- ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে শুরু হয়েছে বাস চলাচল।
- রাষ্ট্রায়ত্ত পরিবহন সংস্থা বিআরটিসির আটটি দ্বিতল বাস দিয়ে শুরু হয়েছে এই সেবা।
- ১৮ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে এই কার্যক্রমের উদ্বোধন করেন সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব আমিন উল্লা নুরী।

উল্লেখ্য,
- এই বাস অনেকটা ‘শাটল’ সার্ভিসের মতো।
- অর্থাৎ শুধু উড়ালসড়ক কেন্দ্র করে চলবে।
- মানিক মিয়া অ্যাভিনিউয়ের খেজুরবাগান থেকে যাত্রা করবে বিমানবন্দরগামী বাস।
- বিআরটিএ নির্ধারিত ভাড়াই দিতে হবে যাত্রীদের।
- ই-টিকিটিং ব্যবস্থা থাকায় বেশি ভাড়া নেওয়ার সুযোগও থাকছে না।

উৎস: ১৮ সেপ্টেম্বর ২০২৩, প্রথম আলো।
.
'এশিয়া কাপ ২০২৩' টুর্নামেন্টের সেরা খেলোয়াড় কে?
  1. শুবমন গিল
  2. মোহাম্মদ সিরাজ
  3. রোহিত শর্মা
  4. কুলদীপ যাদব
সঠিক উত্তর:
কুলদীপ যাদব
উত্তর
সঠিক উত্তর:
কুলদীপ যাদব
ব্যাখ্যা
এশিয়া কাপ ক্রিকেট ২০২৩:
- এশিয়া কাপের ১৬তম আসর।
- আয়োজক দেশ: পাকিস্তান ও শ্রীলঙ্কা।
- ৪টি ম্যাচ অনুষ্ঠিত হয় পাকিস্তানে এবং ৯টি অনুষ্ঠিত হয় শ্রীলঙ্কায়।
- অনুষ্ঠিত হয়: ৩০ আগস্ট, ২০২৩ - ১৭ সেপ্টেম্বর, ২০২৩।
- এশিয়া কাপে দুটি গ্রুপ।
- ভারত, পাকিস্তান এবং নেপাল এক গ্রুপে এবং অন্য গ্রুপে আফগানিস্তান, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। 
- চ্যাম্পিয়ন: ভারত।
- রানার্সআপ: শ্রীলঙ্কা।
- তৃতীয় স্থান: বাংলাদেশ।
- ফাইনাল অনুষ্ঠিত হয়: শ্রীলঙ্কায়।
- ভারতের অষ্টম এশিয়া কাপের শিরোপা জয় এটি।
- টুর্নামেন্টে সেরা খেলোয়াড়: কুলদীপ যাদব।
- ফাইনালের সেরা খেলোয়াড়: মোহাম্মদ সিরাজ।
- টুর্নামেন্টে সর্বাধিক রান সংগ্রহকারী: শুবমন গিল।
- চ্যাম্পিয়ন দলের অধিনায়ক: রোহিত শর্মা (ভারত)।

উৎস: ICC Cricket ওয়েবসাইট।
.
সম্প্রতি (সেপ্টেম্বর ২০২৩) 'সাহেল নিরাপত্তা চুক্তি'তে স্বাক্ষরকারী দেশ কয়টি?
  1. ২টি
  2. ৩টি
  3. ৪টি
  4. ৫টি
সঠিক উত্তর:
৩টি
উত্তর
সঠিক উত্তর:
৩টি
ব্যাখ্যা
সাহেল নিরাপত্তা চুক্তি:
- পারস্পরিক পৃষ্ঠপোষকতায় একটি নিরাপত্তা চুক্তিতে স্বাক্ষর করেছেন পশ্চিম আফ্রিকার তিন দেশের সামরিক শাসক।
- নাইজার, মালি ও বুর্কিনা ফাসোর সামরিক শাসকরা ১৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে এই চুক্তি স্বাক্ষর করেন।
- চুক্তিতে বলা হয়, এই তিন দেশের যেকোনো একটি যদি বহিঃশক্তির আক্রমণের শিকার হয় কিংবা অভ্যন্তরীণভাবে সার্বভৌমত্বের হুমকির মুখে পড়ে তাহলে বাকি দুই দেশ একক বা সম্মিলিতভাবে ওই দেশের সাহায্যে এগিয়ে আসবে।
- এর আগে আফ্রিকার ফ্রান্স-সমর্থিত পাঁচ দেশকে নিয়ে গঠিত ‘জি৫ সাহেল চুক্তি’র অন্তর্গত ছিল বর্তমানে সামরিক শাসনে থাকা তিন দেশ।
- ওই চুক্তির বাকি দুই সদস্যদেশ ছিল চাদ ও মৌরিতানিয়া।  
- তিন দেশের স্বাক্ষরিত চুক্তির নাম দেওয়া হয়েছে ‘সাহেল নিরাপত্তা চুক্তি’।

উৎস: i) ১৮ সেপ্টেম্বর ২০২৩, যুগান্তর।
         ii) ১৮ সেপ্টেম্বর ২০২৩, আমাদের সময়। [link]
.
'বঙ্গবন্ধু দ্বীপ' কোথায় অবস্থিত?
  1. সুন্দরবনের দক্ষিণে
  2. টেকনাফের দক্ষিণে
  3. মেঘনার মোহনায়
  4. মহেশখালী দক্ষিণে
সঠিক উত্তর:
সুন্দরবনের দক্ষিণে
উত্তর
সঠিক উত্তর:
সুন্দরবনের দক্ষিণে
ব্যাখ্যা
বঙ্গবন্ধু দ্বীপ:
- বঙ্গবন্ধু দ্বীপ সুন্দরবনের দক্ষিণে অবস্থিত।
- বঙ্গবন্ধু দ্বীপ যা পুটুনির দ্বীপ নামেও পরিচিত। 
- এটি বাংলাদেশের খুলনা বিভাগের বাগেরহাট জেলার মংলা উপজেলার সুন্দরবনের অংশ 'দুবলার চর' থেকে ১০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে অবস্থিত একটি দ্বীপ।
- ১৯৯২ সালে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে প্রথম নতুন জেগে ওঠা একটি চরের দেখা পান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একনিষ্ঠ ভক্ত, মালেক ফরাজী নামের এক মৎস শিকারী।
- এ সময় তিনি জনমানবহীন এ দ্বীপের নাম দেন ‘বঙ্গবন্ধু দ্বীপ' এবং সেখানে একটি সাইনবোর্ড লাগিয়ে দিয়ে আসেন।
- পরবর্তীতে ২০০৪ সালের পর থেকে দ্বীপটির আয়তন ক্রমেই বড় হচ্ছে এবং না ডুবে স্থিতিশীল অবস্থায় আসছে।
- এটি নতুন পর্যটন আকর্ষণীয় স্থান।

উৎস: ৪ জুলাই, ২০১৭, কালের কন্ঠ।
.
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শান্তিনিকেতন কত তারিখে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি লাভ করে?
  1. ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  2. ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  3. ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  4. ১৮ সেপ্টেম্বর, ২০২৩
সঠিক উত্তর:
১৭ সেপ্টেম্বর, ২০২৩
উত্তর
সঠিক উত্তর:
১৭ সেপ্টেম্বর, ২০২৩
ব্যাখ্যা
শান্তিনিকেতন:
- কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শান্তিনিকেতন।
- ১৭ সেপ্টেম্বর, ২০২৩ জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো একে বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। 

উল্লেখ্য,
- ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় অবস্থিত শান্তিনিকেতন।
- কলকাতা থেকে একশ মাইল উত্তরে অবস্থিত শান্তিনিকেতন মূলত একটি আশ্রম।
- এটি প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর।
- ১৯০১ সালে শান্তিনিকেতনে স্কুল প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর।
- এরপর ১৯২১ সালে বিশ্বভারতী নামে একটি বিশ্ববিদ্যালয় চালু করা হয়।
- শান্তিনিকেতনেই জীবনের বেশির ভাগ সময় কাটিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর।

উৎস: ১৭ সেপ্টেম্বর, ২০২৩, প্রথম আলো।
.
জাপানি অর্থনৈতিক অঞ্চল কোথায় অবস্থিত?
  1. পাবনার ঈশ্বরদীতে
  2. নারায়ণগঞ্জের আড়াইহাজারে
  3. চট্টগ্রামের হাটহাজারীতে
  4. নরসিংদীর শিবপুরে
সঠিক উত্তর:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে
উত্তর
সঠিক উত্তর:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে
ব্যাখ্যা
জাপানিজ ইকোনমিক জোন:
- নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবস্থিত বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চল।
- এটি জাপানি অর্থনৈতিক অঞ্চল নামেও পরিচিত।
- বাংলাদেশ সরকার ও জাপানের যৌথ উদ্যোগে ১,০০০ একর জমিতে এই বিশেষ অর্থনৈতিক অঞ্চল নির্মাণ করা হচ্ছে।
- পুরো অর্থনৈতিক অঞ্চল চালু হলে সেখানে ১.৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ হবে।
- কর্মসংস্থান হবে এক লাখ মানুষের।
- সিঙ্গার তুরস্কের প্রতিষ্ঠান আর্সেলিক-এর সঙ্গে যৌথভাবে কারখানা করছে। 
- বেজা এবং জাপানের সুমিতোমো কর্পোরেশন যৌথভাবে এ অর্থনৈতিক অঞ্চল উন্নয়নে কাজ করছে।
- জাপানিজ অর্থনৈতিক অঞ্চলে বেজার শেয়ার থাকছে ২৪%, জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) ১৫% এবং সুমিতোমো করপোরেশনের ৬১%।

উৎস: ৫ ডিসেম্বর ২০২২, বিজনেস স্ট্যান্ডার্ড। [link]
.
সম্প্রতি (সেপ্টেম্বর ২০২৩) জাতিসংঘের সাধারণ পরিষদের কততম অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে?
  1. ৭৫তম
  2. ৭৬তম
  3. ৭৭তম
  4. ৭৮তম
সঠিক উত্তর:
৭৮তম
উত্তর
সঠিক উত্তর:
৭৮তম
ব্যাখ্যা
জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশন:
- প্রতি বছর সেপ্টেম্বরে নিউইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে সারা বিশ্বের সব দেশের নেতারা বৈঠকে বসেন এবং বিভিন্ন বৈশ্বিক সমস্যা নিয়ে আলোচনা করেন।
- একই মঞ্চে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের নেতা ও সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের একে অপরের সাথে সাক্ষাৎ হয়।
- তাই জাতিসংঘের সাধারণ পরিষদের এই সভাকে ‘কূটনৈতিক স্পিড ডেটিং’ ইভেন্ট হিসেবে আখ্যা দিয়ে থাকেন অনেক কূটনীতিক।

উল্লেখ্য, 
- সম্প্রতি ১৮-২৬ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদ হলে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে।
- ‘বিশ্বাস, পুনর্গঠন ও বিশ্ব সংহতির পুনরুদ্ধার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের সাধারণ বিতর্ক অনুষ্ঠিত হচ্ছে। 
- এবারের সাধারণ পরিষদের সভায় প্রধান আলোচনা বিষয় থাকবে আন্তর্জাতিক উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনের ইস্যুটি।
- এর পাশাপাশি প্রাধান্য পাবে ইউক্রেন যুদ্ধও।
- সাধারণত প্রথম দেশ হিসাবে ব্রাজিল ভাষণ দিয়ে থাকে।

উৎস: i) ১৮ সেপ্টেম্বর ২০২৩, যুগান্তর।
         ii) ১৬ সেপ্টেম্বর ২০২৩, বিবিসি বাংলা। [link]
.
সম্প্রতি (সেপ্টেম্বর ২০২৩) ঘূর্ণিঝড় ‘ড্যানিয়েল’ কোন দেশে আঘাত হানে?
  1. মরক্কো
  2. লিবিয়া
  3. কানাডা
  4. যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
লিবিয়া
উত্তর
সঠিক উত্তর:
লিবিয়া
ব্যাখ্যা
ঘূর্ণিঝড় ‘ড্যানিয়েল’:
- স্মরণকালের শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ড্যানিয়েলের’ তাণ্ডবে সুনামির মতো লিবিয়ার উপকূলীয় অঞ্চলের বহু মানুষ সাগরে ভেসে যায়।
- দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় ড্যানিয়েল।
- এর তাণ্ডবে ভেসে যায় ঘর-বাড়ি, যানবাহনসহ বহু গবাদি পশু।

উল্লেখ্য,
- লিবিয়ায় উদ্ধারকাজ বিঘ্ন হওয়ার একটি কারণ অবশ্য রাজনৈতিক।
- লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে দুটি সরকার রয়েছে দেশটিতে।
- একটিকে সমর্থন করে পশ্চিমারা।
- আরেকটি হলো লিবিয়ার পূর্বাঞ্চলীয় সরকার।
- এই রাজনৈতিক বিভাজনের কারণে উদ্ধারকাজে গতি আসছে না।

উৎস: ১৫ সেপ্টেম্বর ২০২৩, প্রথম আলো।
.
ইউনিসেফ- এর মতে, বিশ্বে কত কোটি শিশু চরম দারিদ্র‍্যসীমার মধ্যে বাস করছে (সেপ্টেম্বর ২০২৩)?
  1. ২৩ কোটিরও বেশি শিশু
  2. ৪৩ কোটিরও বেশি শিশু
  3. ৫৩ কোটিরও বেশি শিশু
  4. ৩৩ কোটিরও বেশি শিশু
সঠিক উত্তর:
৩৩ কোটিরও বেশি শিশু
উত্তর
সঠিক উত্তর:
৩৩ কোটিরও বেশি শিশু
ব্যাখ্যা
চরম দারিদ্র‍্যসীমা:
- করোনা মহামারি শিশুর দারিদ্র্য অবসানের লড়াইয়ে ব্যাপক মন্থরতা সৃষ্টি করেছে।
- এতে ৩৩ কোটি ৩০ লাখ শিশু এখনও চরম দারিদ্র্যের মধ্যে বাস করছে।
- ইউনিসেফের প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
- কভিড-১৯, সংঘাত, জলবায়ু পরিবর্তন এবং অর্থনৈতিক ধাক্কার প্রভাব থেকে জটিল সংকট অগ্রগতি স্থগিত করেছে এবং লাখ লাখ শিশুকে চরম দারিদ্র্যের মধ্যে ফেলে দিয়েছে।

উল্লেখ্য,
- জাতিসংঘ শিশু তহবিল ও বিশ্বব্যাংকের প্রতিবেদনে দেখা গেছে, মহামারিটি আগের পূর্বাভাসের চেয়ে তিন কোটি কম শিশুর চরম দারিদ্র্য থেকে মুক্তির দিকে পরিচালিত করেছে।
- ফলে প্রতি ছয়জনের মধ্যে একটি শিশু এখনও প্রতিদিন ২ দশমিক ১৫ ডলারের কম আয়সীমায় বাস করে। 
- সাব-সাহারান আফ্রিকার ৪০ শতাংশ শিশু এখনও চরম দারিদ্র্যের মধ্যে বাস করে; বিশ্বের যে কোনো জায়গার চেয়ে এই হার সর্বোচ্চ।

উৎস: ১৩ সেপ্টেম্বর ২০২৩, সমকাল। [link]
১০.
সম্প্রতি (সেপ্টেম্বর ২০২৩) ফ্রিস্টাইল ফুটবলে কোন বাংলাদেশী ‘অ্যারাউন্ড দ্য মুন’ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন? 
  1. শিশির আহমেদ
  2. রওনক আসলাম
  3. আতিক আজিজ
  4. জুবলি আহমেদ
সঠিক উত্তর:
আতিক আজিজ
উত্তর
সঠিক উত্তর:
আতিক আজিজ
ব্যাখ্যা
অ্যারাউন্ড দ্য মুন:
- ফ্রিস্টাইল ফুটবলে ‘অ্যারাউন্ড দ্য মুন’ এর অর্থ হলো হাতের স্পর্শ ছাড়া মাথার চারপাশে ফুটবল ঘোরানো।
- ফ্রিস্টাইল ফুটবলে ‘অ্যারাউন্ড দ্য মুন’ কঠিন এই কাজই করেছেন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের শিক্ষার্থী আতিক আজিজ।
- ৩০ সেকেন্ডে ২৯ বার মাথার চারপাশে ফুটবল ঘুরিয়েছেন তিনি।
- নাম লিখিয়েছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ‘মোস্ট অ্যারাউন্ড দ্য মুন ফুটবল কন্ট্রোল ট্রিকস ইন থার্টি সেকেন্ডস’ বিভাগে।

উল্লেখ্য,
- এর আগের রেকর্ডটিও ছিল একজন বাংলাদেশির।
- নটর ডেম কলেজের শিক্ষার্থী মুনতাকিম উল ইসলামের।
- ৩০ সেকেন্ডে ২৭ বার ফুটবল ঘুরিয়ে রেকর্ড করেছিলেন তিনি।

উৎস: ১৮ সেপ্টেম্বর ২০২৩, প্রথম আলো। [link]
১১.
দেশের প্রথম বৈদ্যুতিক গাড়ির কারখানা কোথায় তৈরি হচ্ছে?
  1. মংলা, বাগেরহাট
  2. টঙ্গী, গাজীপুর
  3. সোনারগাঁও, নারায়ণগঞ্জ
  4. মিরসরাই, চট্টগ্রাম
সঠিক উত্তর:
মিরসরাই, চট্টগ্রাম
উত্তর
সঠিক উত্তর:
মিরসরাই, চট্টগ্রাম
ব্যাখ্যা
দেশের প্রথম বৈদ্যুতিক গাড়ির কারখানা:
- দেশে গড়ে তোলা হচ্ছে ইলেকট্রিক বা বৈদ্যুতিক গাড়ি (ইলেকট্রিক ভেহিকেল) তৈরির কারখানা।
- এরই মধ্যে দেশ বৈদ্যুতিক গাড়ির যুগে প্রবেশ করেছে।
- চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গবন্ধু শিল্পনগরে অর্থনৈতিক অঞ্চলে ১০০ একর জমির একাংশের ওপর গড়ে তোলা হচ্ছে এই কারখানা।
- কারখানার অবকাঠামো নির্মাণ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে, এখন চলছে যন্ত্রপাতি স্থাপনের কাজ।
- ২০২৪ সালের মার্চের আগেই বৈদ্যুতিক গাড়ি বাজারে ছাড়ার পরিকল্পনা করছে বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজের উদ্যোক্তারা।

উল্লেখ্য,
- এ জন্য কারখানা তৈরিতে ১ হাজার ৪৪০ কোটি টাকা বিনিয়োগ করছে বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
- এ কারখানা করতে ১০টি ব্যাংক মিলে ৭৯০ কোটি টাকা জোগান দিচ্ছে।

 উৎস: ১৬ সেপ্টেম্বর ২০২৩, প্রথম আলো।
১২.
কোন দেশ সমুদ্রযান ‘মৎস্য ৬০০০’ তৈরি করছে?
  1. মালদ্বীপ
  2. ভারত
  3. থাইল্যান্ড
  4. স্পেন
সঠিক উত্তর:
ভারত
উত্তর
সঠিক উত্তর:
ভারত
ব্যাখ্যা
সমুদ্রযান ‘মৎস্য ৬০০০’:
- সমুদ্রের গভীরে গিয়ে রহস্য ভেদের চেষ্টা করবে ভারত।
- চেন্নাইয়ে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব ওশেন টেকনোলজিতে তৈরি হচ্ছে ভারতের সমুদ্রযান ‘মৎস্য ৬০০০’।
- কয়েক বছর আগে থেকেই শুরু হয়েছিল পরিকল্পনা।
- উদ্দেশ্য সমুদ্রের গভীরে গিয়ে রহস্য ভেদ।
- সাবমেরিনের মতো দেখতে হলেও কাজকর্মে এই সমুদ্রযানটি অনেকটাই ভিন্ন।
- গভীর সমুদ্রাভিযানের ক্ষেত্রে পানির চাপ মোকাবেলা করতে সক্ষম যানটি।
- সমুদ্রের নোনা পানিকে খাবার পানিতে পরিণত করা, সমুদ্রের পানি থেকে বিদ্যুৎ উৎপাদনের মতো বিষয়ে গবেষণা চালানো হবে এই অভিযানে।
- এর আগে যুক্তরাষ্ট্র, রাশিয়া, জাপান, ফ্রান্স, চীন এই ধরনের গভীর সমুদ্রাভিযান করেছে।

উল্লেখ্য,
- চন্দ্রযান-৩ এর ঐতিহাসিক সাফল্যের মধ্য দিয়ে বিশ্বের চতুর্থ দেশ হিসেবে ভারত এই গৌরব অর্জন করল।
- চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে অবতরণের দিক থেকেও তারাই প্রথম দেশ। 
- ভারতের অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে পিএসএলভি-৫৭ রকেটে চেপে মহাকাশে পাড়িও দিয়েছে ভারতের প্রথম সৌরযান আদিত্য-এল ১।

উৎস: ১২ সেপ্টেম্বর ২০২৩, কালের কন্ঠ। [link]
১৩.
সম্প্রতি (সেপ্টেম্বর ২০২৩) কোন আন্তর্জাতিক পুরস্কারের অর্থ মূল্য বৃদ্ধি করা হয়েছে?
  1. নোবেল পুরস্কার
  2. পুলিৎজার পুরস্কার
  3. ম্যাগসেসেই পুরস্কার
  4. বুকার পুরস্কার
সঠিক উত্তর:
নোবেল পুরস্কার
উত্তর
সঠিক উত্তর:
নোবেল পুরস্কার
ব্যাখ্যা
নোবেল পুরস্কার
- ২০২৩ সালের নোবেল পুরস্কারের অর্থমূল্য ৮৯ হাজার মার্কিন ডলার (১০ লাখ ক্রোনা) বাড়ানো হয়েছে।
- চলতি বছরের নোবেল পুরস্কারের অর্থমূল্য হবে ৯ লাখ ৮৬ হাজার ডলার।
- নোবেল পুরস্কার প্রদানকারী প্রতিষ্ঠান নোবেল ফাউন্ডেশনের পক্ষ থেকে এক ঘোষণায় এ কথা জানানো হয়।
- নোবেল ফাউন্ডেশন বলছে, আর্থিক অবস্থান অনেক ভালো হওয়ায় পুরস্কারের অর্থমূল্য বাড়ানো হয়।
- এই অর্থমূল্য বাড়ানো হয়েছে সুইডেনের মুদ্রা ক্রোনায়।

 উৎস: ১৫ সেপ্টেম্বর ২০২৩, প্রথম আলো।
১৪.
বিশ্বের প্রথম প্যারালিম্পিক আসর কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
  1. স্পেন
  2. জাপান
  3. চীন
  4. ইতালি
সঠিক উত্তর:
ইতালি
উত্তর
সঠিক উত্তর:
ইতালি
ব্যাখ্যা
বিশ্বের প্রথম প্যারালিম্পিক আসর:
- ইতালির রোমে ১৯৬০ সালের ১৮ সেপ্টেম্বর বসেছিল অলিম্পিকের বিশেষ আসর।
- এতে অংশ নেন ২৩টি দেশের ৪০০ খেলোয়াড়।
- আসরটি বিশ্বের প্রথম প্যারালিম্পিক হিসেবে পরিচিত।

 উৎস: ১৮ সেপ্টেম্বর ২০২৩, প্রথম আলো।
১৫.
'নিউবিয়ান স্যান্ডস্টোন অ্যাকুইফার’ কী?
  1. সমুদ্র সৈকত
  2. মাছের খামার
  3. জীবাশ্ম জলাধার
  4. বড় অ্যাকোয়ারিয়াম
সঠিক উত্তর:
জীবাশ্ম জলাধার
উত্তর
সঠিক উত্তর:
জীবাশ্ম জলাধার
ব্যাখ্যা
নিউবিয়ান স্যান্ডস্টোন অ্যাকুইফার:
- সুদানসহ আফ্রিকার বড় কয়েকটি দেশে বিশ্বের সবচেয়ে বড় ভূগর্ভস্থ পানির ভান্ডারের অস্তিত্ব রয়েছে। 
- সুদানের যত উত্তরে যাওয়া যায়, সেদিকে জমি ততই শুষ্ক।
- মরুভূমির বালুর স্তূপের নিচে কিন্তু পানির বিশাল ভান্ডার রয়েছে।
- মিসর, সুদান থেকে চাদ ও লিবিয়া পর্যন্ত সেই জলাধার বিস্তৃত।
- গত শতাব্দীর পঞ্চাশের দশকে খননের সময় ‘নিউবিয়ান স্যান্ডস্টোন অ্যাকুইফার’ নামের সেই ভান্ডার আবিষ্কার করা হয়েছিল।

উল্লেখ্য,
- ‘নিউবিয়ান স্যান্ডস্টোন অ্যাকুইফার’ বিশ্বের সবচেয়ে বড় ‘জীবাশ্ম’ জলাধার।
- অর্থাৎ কয়েক লাখ বছর আগে সেখানে পানি জমা হয়ে মাটির নিচে আবদ্ধ হয়ে গিয়েছিল।
- কিন্তু অ্যাকুইফারের পানির ভান্ডার মোটেই অফুরন্ত নয়।
- কয়েকটি জায়গায় কম হলেও নতুন করে পানি আসে৷।
- এক আন্তর্জাতিক চুক্তি ও জাতিসংঘের এক প্রকল্পের মাধ্যমে সেই পানি ন্যায্য ও টেকসই উপায়ে ব্যবহার করার লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে৷

 উৎস: ১৪ সেপ্টেম্বর ২০২৩, প্রথম আলো। [link]