পরীক্ষা আর্কাইভ

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট

পরীক্ষাফ্রি সাপ্তাহিক মডেল টেস্টতারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 30 mins
মোট প্রশ্ন১০৫
সিলেবাস
বিসিএসের সম্পূর্ণ সিলেবাসের উপর ২০০ নাম্বারের ফুল মডেল টেস্ট। [প্রতি শুক্রবারে ফ্রি এবং সবার জন্য উন্মুক্ত একটি মডেল টেস্ট অনুষ্ঠিত হয়।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট · তারিখ অনির্ধারিত · ১০৫ প্রশ্ন

.
'আজি ভুসুকু বঙ্গালী ভইলী' - কোন পদকর্তার রচনা?
  1. ক) কাহ্নপা
  2. খ) শান্তিদেব
  3. গ) সরহপা
  4. ঘ) শবরপা
সঠিক উত্তর:
খ) শান্তিদেব
উত্তর
সঠিক উত্তর:
খ) শান্তিদেব
ব্যাখ্যা
- চর্যাপদ বাংলা ভাষা ও সাহিত্যের আদি নিদর্শন।
- ১৯০৭ খ্রিস্টাব্দে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপাল রাজদরবারের গ্রন্থাগার থেকে এর পুথি আবিষ্কার করেন। তাঁরই সম্পাদনায় ৪৭টি পদবিশিষ্ট পুথিখানি হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধগান ও দোহা (১৯১৬) নামে বঙ্গীয় সাহিত্য পরিষৎ কর্তৃক প্রকাশিত হয়।

- চর্যাগীতি রচনার সংখ্যাধিক্যের দ্বিতীয় স্থান অধিকারী হলেন ভুসুকুপা। 
- তাঁর রচিত আটটি পদ চর্যাপদ গ্রন্থে সংগৃহীত হয়েছে।
- নানা কিংবদন্তির বিচারে ভুসুকু নামটি ছদ্মনাম বলে মনে করা হয়। 
- তাঁর প্রকৃত নাম শান্তিদেব। 
- তিনি সৌরাষ্ট্রের রাজপুত্র ছিলেন এবং শেষ জীবনে নালন্দায় বৌদ্ধ ভিক্ষু হিসেবে নিঃসঙ্গভাবে অবস্থান করেন। 

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল হক।
.
'আমীর হামজা' কোন শ্রেণির কাব্য ?
  1. ক) রোমান্টিক প্রনয়োপাখ্যান
  2. খ) জীবনী সাহিত্য
  3. গ) মর্সিয়া সাহিত্য
  4. ঘ) জঙ্গনামা
সঠিক উত্তর:
ঘ) জঙ্গনামা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) জঙ্গনামা
ব্যাখ্যা
'আমীর হামজা' ফকীর গরীবুল্লাহ রচিত জঙ্গনামাশ্রেণির কাব্য।

⇒ জঙ্গনামা  মধ্যযুগীয় বাংলা সাহিত্যে মুসলিম ঐতিহ্যভিত্তিক যুদ্ধবিষয়ক কাব্য।
- ফারসি ‘জঙ্গ’ শব্দের অর্থ যুদ্ধ, আর ‘জঙ্গনামা’ শব্দের অর্থ তদ্বিষয়ক গ্রন্থ বা রচনা।
- বিশেষত  হযরত মুহম্মাদ (স.) ও তাঁর স্বজনদের যুদ্ধই এ শ্রেণীর কাব্যের মূল বিষয়।
- যেসব যুদ্ধের ঘটনা ও পরিণাম অত্যন্ত করুণ ও মর্মান্তিক, সাধারণত সেসব যুদ্ধের কথাই মানুষকে বেশি আলোড়িত করে।
- তাই আরবি-ফারসি সাহিত্যে যেমন, বাংলা সাহিত্যেও তেমনি ‘জঙ্গনামা’ বলতে বিশেষভাবে কারবালার যুদ্ধ ও তার বিষাদময় ঘটনাবলি সংক্রান্ত রচনাকেই বোঝায়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
'নিশুতি রাতের গাঁথা' গ্রন্থটির রচয়িতা কে?
  1. ক) আখতারুজ্জামান ইলিয়াস
  2. খ) আনোয়ার পাশা
  3. গ) জহির রায়হান
  4. ঘ) মুনীর চৌধুরী
সঠিক উত্তর:
খ) আনোয়ার পাশা
উত্তর
সঠিক উত্তর:
খ) আনোয়ার পাশা
ব্যাখ্যা
আনোয়ার পাশা(১৯২৮-১৯৭১):
 বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, সাহিত্যিক আনোয়ার পাশার জন্ম ১৯২৮ সালের ১৫ এপ্রিল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুরের ডাবকাই গ্রামে। 
- আনোয়ার পাশা ছিলেন একাধারে কবি, ঔপন্যাসিক ও প্রাবন্ধিক।
- তাঁর সাহিত্যকর্মে গভীর দেশাত্মবোধ, মননশীলতা এবং প্রগতিশীল ও অসাম্প্রদায়িক চিন্তাচেতনার পরিচয় পাওয়া যায়। 
- তাঁর দু দশকের সাহিত্যজীবনে প্রকাশিত হয় মোট দশটি গ্রন্থ ও পনেরোটি প্রবন্ধ।
- তার মধ্যে আছে দুটি কাব্যসংকলন, একটি গল্পসংকলন, তিনটি  উপন্যাস ও দুটি সমালোচনা গ্রন্থ। 

তাঁর  উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে:
- নদী নিঃশেষিত হলে (১৯৬৩),
- রবীন্দ্র ছোটগল্প সমীক্ষা (২ খন্ড ১৯৬৩, ১৯৭৩),
- নীড় সন্ধানী (১৯৬৮),
- নিশুতি রাতের গাঁথা (১৯৬৮),
- সাহিত্যশিল্পী আবুল ফজল (১৯৬৮),
- নিরুপায় হরিণী (১৯৭০),
- রাইফেল-রোটি-আওরাত (১৯৭৩),
- সমুদ্র শঙ্খলতা উজ্জয়িনী ও অন্যান্য কবিতা (১৯৭৪) ইত্যাদি।

- ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর দখলদার পাকিস্তানি সেনাবাহিনীর সহযোগী আল বদরদের একটি দল তাঁকে বিশ্ববিদ্যালয়ের বাসা থেকে চোখ বেঁধে নিয়ে যায় এবং মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধের কাছে হত্যা করে। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
আদিবাসীদের জীবন কাহিনী নিয়ে রচিত উপন্যাস কোনটি?
  1. ক) মগ্ন চৈতন্যে শিস
  2. খ) কুহ ও কেকা
  3. গ) কাশবনের কন্যা
  4. ঘ) কর্ণফুলী
সঠিক উত্তর:
ঘ) কর্ণফুলী
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কর্ণফুলী
ব্যাখ্যা
আলাউদ্দিন আল আজাদের 'কর্ণফুলী'  (১৯৬২)  পাহাড়-সমুদ্র ঘেরা একটি বিশেষ জনপদের উপন্যাস। 
- আদিবাসী রাঙামিলা, প্রেমিক দেওয়ানপুত্র(চাকমা), বাঙালি ইসমাইল, জলি, রমজান প্রমুখের জীবন যাপন ও প্রণয় উপন্যাসে বর্ণিত। 
- শিক্ষাবিদ, কবি, কথাশিল্পী, প্রাবন্ধিক, শিশুসাহিত্যিক, গবেষক, সাহিত্য-সমালোচক আলাউদ্দিন আল আজাদের জন্ম ৬ মে ১৯৩২ সালে, নরসিংদী জেলার রায়পুর থানার রামনগর গ্রামে।

তাঁর  উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে:
গল্প:
- জেগে আছি (১৯৫০),
- ধানকন্যা (১৯৫১),
- জীবন জমিন (১৯৮৮)
উপন্যাস
- তেইশ নম্বর তৈলচিত্র (১৯৬০) 
- কর্ণফুলী (১৯৬২)
- শীতের শেষরাত বসন্তের প্রথমদিন (১৯৬২),
- ক্ষুধা ও আশা (১৯৬৪),
- শ্যামল ছায়ার সংবাদ (১৯৮৬) উল্লেখযোগ্য।
 নাটক
- মরক্কোর যাদুকর (১৯৫৯),
- মায়াবী প্রহর (১৯৬৩) ও
- ধন্যবাদ (১৯৬৫) 
- ধন্যবাদ (১৯৫১),
- নিঃশব্দ যাত্রা (১৯৭২),
- নরকে লাল গোলাপ (১৯৭২) প্রধান।
দুটি কাব্যনাট্য,
- ইহুদির মেয়ে (১৯৬২) ও
- রঙিন মুদ্রারাক্ষস (১৯৯৪)।


উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
চিরস্থায়ী বন্দোবস্তের সমালোচনা করে প্রবন্ধগ্রন্থ লিখেছেন কে?
  1. ক) দীনবন্ধু মিত্র
  2. খ) রাজা রামমোহন রায়
  3. গ) প্যারীচাঁদ মিত্র
  4. ঘ) ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর
সঠিক উত্তর:
গ) প্যারীচাঁদ মিত্র
উত্তর
সঠিক উত্তর:
গ) প্যারীচাঁদ মিত্র
ব্যাখ্যা
চিরস্থায়ী বন্দোবস্তের সমালোচনা করে The Zamindar and Royats প্রবন্ধগ্রন্থ এর রচয়িতা প্যারীচাঁদ মিত্র। 
- লেখক, সাংবাদিক, সংস্কৃতিসেবী, ব্যবসায়ী প্যারীচাঁদ মিত্রের জন্ম ১৮১৪ সালের ২২ জুলাই কলকাতায়। 
- সাহিত্যক্ষেত্রে প্যারীচাঁদের সর্বশ্রেষ্ঠ কৃতিত্ব আলালের ঘরের দুলাল যা বাংলা সাহিত্যের প্রথম  উপন্যাস হিসেবে খ্যাত। রচনারীতি ও ভাষাগত দিক থেকে এ উপন্যাস বাংলা সাহিত্যে নতুন ধারার সূচনা করে। এ উপন্যাসে প্যারীচাঁদ প্রথমবারের মতো বাংলা সাহিত্যের প্রচলিত গদ্যরীতির নিয়ম ভেঙ্গে চলিত ভাষারীতি প্রয়োগ করেন। সাধারণ মানুষের মুখে ব্যবহূত কথ্য ভাষা আলালের ঘরের দুলাল উপন্যাসের এক বিশেষ বৈশিষ্ট্য।

তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম
- আলালের ঘরের দুলাল (১৮৫৭),
- মদ খাওয়া বড় দায় জাত থাকার কি উপায় (১৮৫৯),
- রামারঞ্জিকা (১৮৬০), কৃষিপাঠ (১৮৬১),
- ডেভিড হেয়ারের জীবনচরিত (১৮৭৮) এবং
- বামাতোষিণী (১৮৮১)।

ইংরেজি গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে:
- A Biographical Sketch of David Hare (১৮৭৭),
- The Spiritual Stray Leaves (১৮৭৯),
- Stray Thought of Spiritualism (১৮৭৯),
- Life of Dewan Ramkamal Sen (১৮৮০) এবং
- Life of Coles Worthy Grant (১৮৮১)।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
ফোর্ট উইলিয়াম কলেজের প্রধান পণ্ডিত মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার কয়টি গ্রন্থ প্রকাশ করেছিলেন?
  1. ক) ৩
  2. খ) ৪
  3. গ) ৫
  4. ঘ) ৬
সঠিক উত্তর:
গ) ৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫
ব্যাখ্যা
ফোর্ট উইলিয়াম কলেজের প্রধান পণ্ডিত মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার ৫টি গ্রন্থ প্রকাশ করেছিলেন।
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার উইলিয়াম কেরীর সুপারিশে তিনি ১৮০১ সালের ৪ মে ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের হেড-পন্ডিত নিযুক্ত হন।
- পরে ১৮০৫ সালে আবার কেরীর সুপারিশে তিনি বাংলার সঙ্গে সংস্কৃত বিভাগেরও হেড পন্ডিতের দায়িত্ব লাভ করেন।
- ১৮১৬ সালের জুলাই মাস পর্যন্ত তিনি এ কলেজে কাজ করেন।
- পরে কাজ করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির জজ-পন্ডিত হিসেবে।
- তিনি তাঁর অন্য বাঙালি সহকর্মীদের তুলনায় বেশি সংখ্যক গ্রন্থ রচনা করেছিলেন।
- ফোর্ট উইলিয়াম কলেজে থাকার সময়ে তিনি যেসব গ্রন্থ রচনা করেন, সেগুলি:
- বত্রিশ সিংহাসন (১৮০২),
- হিতোপদেশ (১৮০৮),
- রাজাবলী (১৮০৮)
-বেদান্তচন্দ্রিকা (১৮১৭) এবং
- প্রবোধচন্দ্রিকা (১৮১৩ সালে লিখিত, কিন্তু ১৮৩৩ সালে প্রকাশিত)। 

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল হক এবং বাংলাপিডিয়া।
.
'হুতোম প্যাঁচার নকশা' উপন্যাসটি কোন জাতীয়?
  1. ক) ঐতিহাসিক
  2. খ) রোমান্টিক
  3. গ) রাজনৈতিক
  4. ঘ) ব্যঙ্গরসাত্মক
সঠিক উত্তর:
ঘ) ব্যঙ্গরসাত্মক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ব্যঙ্গরসাত্মক
ব্যাখ্যা
 কালীপ্রসন্ন সিংহ রচিত 'হুতোম প্যাঁচার নকশা' মূলত ব্যঙ্গরসাত্মক সামাজিক উপন্যাস।
- ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে কলকাতাবাসী ধনীসমাজের ব্যঙ্গরসাত্মক চিত্র এই গ্রন্থে অঙ্কিত হয়েছে।
- হুতোম প্যাঁচার নকশা তাঁর শ্রেষ্ঠ মৌলিক রচনা। এতে কলকাতার সামাজিক ব্যঙ্গচিত্র অঙ্কন করা হয়েছে এবং কলকাতার কথ্য ভাষাকে প্রথম সাহিত্যে স্থান দেওয়া হয়েছে
- সমসাময়িকদের মধ্যে কালীপ্রসন্ন শিল্পসংস্কৃতির একজন মহান পৃষ্ঠপোষক, বিধবাবিবাহের একনিষ্ঠ প্রবক্তা, অনন্যসাধারণ সমাজনীতিবিদ ও দেশপ্রেমিক সাংবাদিক হিসেবে পরিচিত ছিলেন।
- নাটক,  প্রহসন,  উপন্যাস, নকশা, প্রবন্ধ ও অনুবাদ মিলে তাঁর গ্রন্থসংখ্যা নয়।
- ইংরেজিতে দি ক্যালকাটা পুলিশ অ্যাক্ট-ও (১৮৬৬) তাঁর রচনা।
- প্রজন্ম পরম্পরায় তিনি তাঁর অসাধারণ সাহিত্যকর্ম  হুতোম প্যাঁচার নকশা (১৮৬২) এবং পুরাণসংগ্রহ (মহাভারত থেকে পৌরাণিক গল্পের সংগ্রহ, ১৮৬০-১৮৬৬)-এর জন্য বিশেষভাবে পরিচিত। । 
- নীলকরদের নিপীড়নমূলক আচরণ উদ্ঘাটনে অবদানের জন্য  রেভারেন্ড জেমস লং-কেও তাঁরা সংবর্ধিত করেন। দীনবন্ধু মিত্রের নীলদর্পণ (১৮৬০) নাটক অনুবাদের অভিযোগে জেমস লঙের এক মাসের কারাদন্ড ও এক হাজার টাকা জরিমানা হলে (২৪ জুলাই ১৮৬১) কালীপ্রসন্ন তা পরিশোধ করেন।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল হক এবং বাংলাপিডিয়া।
.
জসিমউদ্দিন রচিত ভ্রমণকাহিনী নয় নিম্নের কোনটি?
  1. ক) চলে মুসাফির
  2. খ) জলে-ডাঙায়
  3. গ) হলদে পরীর দেশে
  4. ঘ) যে দেশে মানুষ বড়
সঠিক উত্তর:
খ) জলে-ডাঙায়
উত্তর
সঠিক উত্তর:
খ) জলে-ডাঙায়
ব্যাখ্যা
জসীমউদ্দীন:
- কবি, শিক্ষাবিদ জসীমউদ্দীন এর জন্ম ১৯০৩ সালের ১ জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে মাতুলালয়ে । তাঁর পৈতৃক নিবাস একই জেলার গোবিন্দপুর গ্রামে। পিতা আনসারউদ্দীন মোল্লা ছিলেন একজন স্কুল শিক্ষক। 
- ফরিদপুর জেলা স্কুল থেকে প্রবেশিকা (১৯২১), রাজেন্দ্র কলেজ থেকে আই.এ (১৯২৪) ও বি.এ (১৯২৯) এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে তিনি এম.এ (১৯৩১) পাস করেন।
- কলেজজীবনে ‘কবর’ কবিতা রচনা করে তিনি বিপুল খ্যাতি অর্জন করেন। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালেই তাঁর এ কবিতাটি প্রবেশিকা বাংলা সংকলনের অন্তর্ভুক্ত হয়।
- জসীমউদ্দীন সাহিত্যের নানা শাখায় কাজ করেছেন, যেমন গাথাকাব্য, খন্ডকাব্য, নাটক, স্মৃতিকথা, শিশুসাহিত্য, গল্প-উপন্যাস ইত্যাদি।
- তাঁর প্রথম কাব্যগ্রন্থ রাখালী প্রকাশিত হয় ১৯২৭ সালে।

তাঁর রচিত ভ্রমণ কাহিনী
- চলে মুসাফির (১৯৫২)
- হলদে পরীর দেশে ( ১৯৬৭)
- যে দেশে মানুষ বড় (১৯৬৮)
- জার্মানীর শহরে বন্দরে (১৯৭৫)

উল্লেখ, 'জলে-ডাঙায়' সৈয়দ মুজতয়া আলী রচিত ভ্রমণ কাহিনী।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
মুসলিম নারী জাগরণের কবি কে?
  1. ক) বেগম রোকেয়া
  2. খ) ফয়জুন্নেসা
  3. গ) সুফিয়া কামাল
  4. ঘ) জাহানারা ইমাম
সঠিক উত্তর:
ক) বেগম রোকেয়া
উত্তর
সঠিক উত্তর:
ক) বেগম রোকেয়া
ব্যাখ্যা

সাহিত্যিক, শিক্ষাব্রতী, সমাজসংস্কারক এবং মুসলিম নারী জাগরণ ও নারীর অধিকার আন্দোলনের অন্যতম কর্ণধার বেগম রোকেয়া।
- ১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুর জেলার মিঠাপুকুর থানার অন্তর্গত পায়রাবন্দ ইউনিয়নে এক সম্ভ্রান্ত মুসলিম জমিদার পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। 
-  সামাজিক প্রতিবন্ধকতার কারণে প্রাতিষ্ঠানিক শিক্ষা না পেলেও ভাইদের সহায়তায় তিনি বাড়িতে পড়াশোনার সুযোগ লাভ করেন। 
- ১৮৯৮ সালে রোকেয়ার বিয়ে হয় বিহারের ভাগলপুর নিবাসী উর্দুভাষী সৈয়দ সাখাওয়াৎ হোসেনের সঙ্গে। তিনি ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট, তদুপরি সমাজসচেতন, কুসংস্কারমুক্ত এবং প্রগতিশীল দৃষ্টিভঙ্গিসম্পন্ন। 
- উদার ও মুক্তমনের অধিকারী স্বামীর উৎসাহ ও সহযোগিতায় রোকেয়া দেশি-বিদেশি লেখকদের রচনার সঙ্গে নিবিড়ভাবে পরিচিত হন এবং ক্রমশ ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করেন। তাঁর সাহিত্যচর্চার সূত্রপাতও ঘটে স্বামীর অনুপ্রেরণায়।
- তাঁর প্রথম লেখা ‘পিপাসা’ (মহরম) প্রকাশিত হয় ইংরেজি ১৯০২ সালে, চৈত্র ও বৈশাখ ১৩০৮-১৩০৯ (যুগ্মসংখ্যা) নবপ্রভা পত্রিকায়। 
- রোকেয়ার সমগ্র সাহিত্যকর্মের মধ্যে প্রতিফলিত হয়েছে সমাজের কুসংস্কার ও অবরোধ প্রথার কূফল, নারীশিক্ষার পক্ষে তাঁর নিজস্ব মতামত, নারীদের প্রতি সামাজিক অবমাননা এবং নারীর অধিকার ও নারী জাগরণ সম্পর্কে তাঁর প্রাগ্রসর ধ্যানধারণা। বাল্যবিবাহ এবং বহুবিবাহ প্রথার বিরুদ্ধেও তাঁর লেখনী ছিল সোচ্চার।

তাঁর উলে­খযোগ্য রচনার মধ্যে রয়েছে:
- মতিচূর (প্রবন্ধ, ২ খন্ড: ১ম খন্ড ১৯০৪, ২য় খন্ড ১৯২২),
- Sultana’s Dream (নকশাধর্মী রচনা, ১৯০৮),
- পদ্মরাগ (উপন্যাস, ১৯২৪),
- অবরোধবাসিনী (নকশাধর্মী গদ্যগ্রন্থ, ১৯৩১) প্রভৃতি। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।

বিশেষ দ্রষ্টব্য:
- বেগম রোকেয়াকে মুসলিম নারী জাগরণের অগ্রদূত বলা হয়৷
- আর নারী জাগরণের কবি - শামসুন্নাহার মাহমুদ।
এখানে অপশন বিবেচনায় বেগম রোকেয়াকে সঠিক উত্তর ধরা হয়েছে।

১০.
'হ' বর্ণের উচ্চারণ স্থান কোনটি?
  1. ক) কণ্ঠনালীয়
  2. খ) দন্ত্যমূলীয়
  3. গ) তালব্য
  4. ঘ) জিহবামূলীয়
সঠিক উত্তর:
ক) কণ্ঠনালীয়
উত্তর
সঠিক উত্তর:
ক) কণ্ঠনালীয়
ব্যাখ্যা
ব্যঞ্জনধ্বনিগুলোকে উচ্চারণস্থান অনুযায়ী দ্বি ওষ্ঠ্য, দন্ত, দন্তমূলীয়, প্রতিবেষ্টিত, তালব্য দন্তমূলীয়, তালব্য, জিহবামূলীয়, কণ্ঠনালীয়, প্রভৃতি ভাগে ভাগ করা যায়। 

কণ্ঠনালীয়: কণ্ঠনালীর মধ্যে ধ্বনিবাহী বাতাস বাধাপ্রাপ্ত হয়ে এ ব্যঞ্জনধ্বনি উচ্চারিত হয়। 
- বাংলায় এ ধরনের একটি ব্যঞ্জন হ। যেমন- হনহন। 

উৎস:
মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১১.
ড. সুনীতিকুমারের মতে বাংলা ভাষায় তুর্কি শব্দের সংখ্যা সর্বোচ্চ কতটি?
  1. ক) ৩৫
  2. খ) ৪০
  3. গ) ৪৫
  4. ঘ) ৫০
সঠিক উত্তর:
খ) ৪০
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪০
ব্যাখ্যা
সুনীতিকুমার বলেছেন বাঙালায় তুর্কি শব্দ ৪০ টির বেশি হবে না।
- 'আলখাল্লা', 'কুলী', 'কোর্মা', 'খাতুন', 'বেগম', 'লাশ' ইত্যাদি তুর্কি শব্দ। 
- 'আলখাল্লা' তুর্কিতে ছিলো 'আল খালিক'। 
- 'কুলী' ছিলো 'কুলি' তখন তার অর্থ ছিলো ক্রীতদাস।
-  'কোর্মা' তুর্কিতে ছিলো 'কওউর্মা'। 
- 'খাতুন' ছিলো 'খতুন'।
- 'বেগম' ছিলো 'বেগুম'।
- 'লাশ' ছিলো 'লাস'

উৎস: কতো নদী সরোবর বা বাঙলা ভাষার জীবনী, হুমায়ুন আজাদ।
১২.
'ভার্যা' শব্দের অর্থ কী?
  1. ক) নারী
  2. খ) কন্যা
  3. গ) বন্ধু
  4. ঘ) বধূ
সঠিক উত্তর:
ঘ) বধূ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বধূ
ব্যাখ্যা
'ভার্যা' শব্দের অর্থ 'বধূ'। 

বধূ শব্দের সমার্থক শব্দ = স্ত্রী, পত্নী, সহধর্মিণী, অর্ধঙ্গিণী, দার, কলত্র, অঙ্গনা, বনিতা, ভার্যা, জায়া, গৃহিণী, গিন্নি ইত্যাদি। 
⇒ নারী শব্দের সমার্থক শব্দ = স্ত্রীজাতি, বনিতা, ভামিনী, কান্তা, সীমন্তিনী, পতবী, বামা, রামা, অঙ্গনা, ললনা, মহিলা, কামিনী, রমণী। 
⇒ বন্ধু শব্দের সমার্থক শব্দ = সখা, মিত্র, সুহৃদ, বান্ধব। 
⇒ কন্যা  শব্দের সমার্থক শব্দ = নন্দিনী, আত্মজা, দুহিতা, মেয়ে, সুতা, তনয়া, দুলালী। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৩.
সাধিত শব্দ তৈরির প্রক্রিয়া নয় কোনটি?
  1. ক) সন্ধি
  2. খ) উপসর্গ
  3. গ) প্রত্যয়
  4. ঘ) সমাস
সঠিক উত্তর:
ক) সন্ধি
উত্তর
সঠিক উত্তর:
ক) সন্ধি
ব্যাখ্যা
গঠন বিবেচনায় বাংলা শব্দকে মৌলিক এবং সাধিত – এই দুই ভাগে ভাগ করা যায়।

⇒ মৌলিক শব্দ :
যেসব শব্দ বিশ্লেষণ করলে অর্থপূর্ণ কোনাে অংশ থাকে না, সেগুলােকে মৌলিক শব্দ বলে।
যেমন – গাছ, পাখি, ফুল, হাত, গোলাপ ইত্যাদি।

⇒ সাধিত শব্দ :
যেসব শব্দকে বিশ্লেষণ করলে তার মধ্যে এক বা একাধিক অর্থপূর্ণ অংশ থাকে, সগুলােকে সাধিত শব্দ বলে।

উপসর্গ বা প্রত্যয় যােগ করে অথবা সমাস প্রক্রিয়ায় সাধিত শব্দ তৈরি হয়।
যেমন – পরিচালক, গরমিল, সম্পাদকীয়, সংসদ সদস্য, নীলাকাশ ইত্যাদি।

শব্দের দ্বিত্ব করেও সাধিত শব্দ হয়ে থাকে।
যেমন – ফিসফিস, ধুমাধুম ইত্যাদি।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২১ সংস্করণ)।
১৪.
যুগল এর বিপরীত শব্দ কী?
  1. ক) একক
  2. খ) একাধিক
  3. গ) জোড়া
  4. ঘ) যৌথ
সঠিক উত্তর:
ক) একক
উত্তর
সঠিক উত্তর:
ক) একক
ব্যাখ্যা
কিছু বিপরীতার্থক শব্দ:
একক - যুগল

রাজি - নারাজ
লঘু - গুরু
রিক্ত - পূর্ণ 
লিপ্সা - বিরাগ 
রক্ষক - ভক্ষক
রুদ্ধ - মুক্ত
যশ - কলঙ্ক
রুষ্ট - তুষ্ট

উৎস: উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৫.
'উচ্ছ্বাস' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ নিম্নের কোনটি?
  1. ক) উৎ + ছাস
  2. খ) উৎ + শ্বাস
  3. গ) উচ্‌ + ছাস
  4. ঘ) উ + শ্বাস
সঠিক উত্তর:
খ) উৎ + শ্বাস
উত্তর
সঠিক উত্তর:
খ) উৎ + শ্বাস
ব্যাখ্যা
উচ্ছ্বাস = উৎ + শ্বাস 
- এটি ব্যঞ্জনসন্ধির উদাহরণ।
- ত্ (ৎ) ও দ্‌ এর পর শ্‌ থাকলে ত্‌ ও দ্‌ এর স্থানে চ্‌ এবং শ্‌ এর স্থানে ছ উচ্চারিত হয়। 
- ত্‌ + শ = চ্‌ + ছ = চ্ছ     উৎ + শ্বাস = উচ্ছ্বাস 
অনুরূপভাবে, উচ্ছৃঙ্খল।

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৬.
'আবক্ষ জলে নেমে স্নান' - কে এক কথায় কি বলে?
  1. ক) আবধ্য
  2. খ) আবাহন
  3. গ) অবগাহন
  4. ঘ) আরাধ্য
সঠিক উত্তর:
গ) অবগাহন
উত্তর
সঠিক উত্তর:
গ) অবগাহন
ব্যাখ্যা
আবক্ষ জলে নেমে স্নান - অবগাহন ।
আঘাতের বিপরীত - প্রত্যাঘাত।
আত্মাকে অধিকার করে - আধ্যাত্ম।
আট প্রহর পরা যায় যা - আটপৌরে।
আয়নায় দেখা মূর্তি - প্রতিবিম্ব।
আরাধনার যোগ্য যিনি - আরাধ্য।
ইতঃপূর্বে দণ্ডিত ব্যক্তি - দাগি।

উৎস: উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৭.
'দেশের সব শিক্ষকগণ এখানে উপস্থিত হয়েছেন।' - বাক্যটি কেন তার যোগ্যতা হাড়িয়েছে?
  1. ক) দুর্বোধ্যতা
  2. খ) গুরুচণ্ডালী দোষ
  3. গ) উপমার ভুল প্রয়োগ
  4. ঘ) বাহুল্য দোষ
সঠিক উত্তর:
ঘ) বাহুল্য দোষ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বাহুল্য দোষ
ব্যাখ্যা
বাহুল্য দোষ: প্রয়োজনের অতিরিক্ত শব্দ ব্যবহার করলে বাহুল্য দোষ ঘটে। এতে শব্দ তার যোগ্যতা গুণ হারিয়ে ফেলে। 
যেমন- 'দেশের সব শিক্ষকগণ এখানে উপস্থিত হয়েছেন।'
- বাংলা ভাষায় একই বাক্যে দুইবার বহুবচন ব্যবহৃত হয় না। 
- বাক্যটি হবে 'দেশের সব শিক্ষক এখানে উপস্থিত হয়েছেন।' বা 'দেশের শিক্ষকগণ এখানে উপস্থিত হয়েছেন।'

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৮.
Visiting relatives can be boring. Here 'visiting' is -
  1. ক) Infinitive
  2. খ) Gerund
  3. গ) Present Participle
  4. ঘ) Can be either B or C
সঠিক উত্তর:
ঘ) Can be either B or C
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Can be either B or C
ব্যাখ্যা
"Visiting relatives can be boring" এই বাক্যে 'Visiting' শব্দটি Gerund নাকি Present Participle হবে সেটা মূলত নির্ভর করছে আপনি বাক্যটি দ্বারা কী অর্থ বুঝাচ্ছেন সেটার উপর। কারণ, এই Sentence এর দুইরকম অর্থ হতে পারে। 

১. যদি 'Visiting relatives' দ্বারা আত্মীয়দের বাসায় বেড়াতে যাওয়া বা "going to relatives houses can be boring," এরকম অর্থ বুঝায় তাহলে সেখানে 'Visiting'- gerund হিসেবে ব্যবহৃত হবে, কেননা এটি তখন বাক্যের subject বা noun হিসেবে বসছে। 

২. আবার, যদি 'Visiting relatives' দ্বারা বেড়াতে আসা আত্মীয়দের বুঝায় অর্থাৎ, "relatives who come to your house can be boring," এরকম অর্থ বুঝায় তাহলে সেখানে 'Visiting'- participle হিসেবে ব্যবহৃত হবে, কেননা এটি তখন বাক্যের noun 'relatives' কে modify করছে এবং adjective হিসেবে বসছে।

সুতরাং, সঠিক উত্তর হবে (ঘ) Can be both gerund and participle.


----------------------------------
* Verb এর সাথে ing যোগ হয়ে যদি noun এর কাজ করে অর্থাৎ Verb ও noun এর কাজ করে, তাহলে তাকে Gerund বলে।
*
Verb-এর present form এর সাথে ing যুক্ত হয়ে যদি একইসাথে verb এবং adjective এর কাজ করে, তাহলে তাকে Present participle বলে।

* Infinitive
হচ্ছে verb এর base form অথবা to + base form।
Infintive দুই রকম হতে পারে-
১. To-যুক্ত infinitve. যেমন: To err is human. এবং
২. To-বিহীন infinitive. যেমন: let me go. To-বিহীন infinitive form-কে bare infinitive বলা হয়।
১৯.
If I had a lot of money, ____.
  1. ক) I would have help the poor
  2. খ) I would help the poor
  3. গ) I would have helped the poor
  4. ঘ) I would have been helped the poor
সঠিক উত্তর:
খ) I would help the poor
উত্তর
সঠিক উত্তর:
খ) I would help the poor
ব্যাখ্যা
'If I had a lot of money' এখানে had টাই মূল Verb যা past indefinite form এ আছে।
অতএব, বাক্যটি 2nd Conditional হবে।

তাই sentence এর ২য় অংশ এর structure হবে- Sub+ would/could/ might + base form of the verb + ex.
আর Passive হলে Sub+ would/could/ might + be + Past Participle of the verb + ex.

যেহেতু বাক্যটা Active, তাই খ- সঠিক।
২০.
Barely had Jack reached the place ____ Jim started arguing with him.
  1. ক) when
  2. খ) then
  3. গ) than
  4. ঘ) while
সঠিক উত্তর:
ক) when
উত্তর
সঠিক উত্তর:
ক) when
ব্যাখ্যা
Hardly, scarcely and barely are followed by when ; while no sooner is followed by than.
Example:
- Barely had they won the match when the coach had a heart attack. 
- Hardly had I arrived home when my phone rang. 
- Scarcely had she finished reading when she fell asleep.

বাক্যের শুরুতে hardly, rarely, barely, seldom, scarcely থাকলে inversion (auxiliary verb + subject + main verb) হয়।
২১.
Choose the correct sentence -
  1. ক) He came here with a view to met my father.
  2. খ) I am looking forward to hearing from you.
  3. গ) He was used to do the work.
  4. ঘ) He was devoted to help the poor.
সঠিক উত্তর:
খ) I am looking forward to hearing from you.
উত্তর
সঠিক উত্তর:
খ) I am looking forward to hearing from you.
ব্যাখ্যা
to এর পরে সাধারণত verb এর base form বসে। 
কিন্তু বাক্যে with a view to, look forward to, conducive to, addicted to, be used to, get used to, devoted to ইত্যাদি থাকলে এর পর কোন verb আসলে উক্ত verb এর সাথে ing যুক্ত হয়।

বাক্যগুলোর সঠিকরূপ -

He came here with a view to meeting my father.
I am looking forward to hearing from you.
He was used to doing the work.
He was devoted to helping the poor.
২২.
In many ways, surviving is similar to -
  1. ক) boating
  2. খ) when one sailing a boat
  3. গ) the boating of a boat
  4. ঘ) boat ride.
সঠিক উত্তর:
ক) boating
উত্তর
সঠিক উত্তর:
ক) boating
ব্যাখ্যা
বেঁচে থাকা এবং নৌকা চালানো একই ধরনের ক্রিয়া হওয়ায় এদের phrasal গঠনও একই হবে।
অর্থাৎ surviving থাকায় boating হবে। এটাকে বলা হয় Parallelism. 

এছাড়া ‘to = তে’ হলে এর পর Verb এর Base Form হয়। আর ‘to = প্রতি’ হলে Verb+ing/ Noun Form হয়।
২৩.
Fill in the gap: We believe ___ God.
  1. ক) to
  2. খ) about
  3. গ) in
  4. ঘ) on
সঠিক উত্তর:
গ) in
উত্তর
সঠিক উত্তর:
গ) in
ব্যাখ্যা
Believe in
Meaning- to feel certain that somebody/something exists.

1. have faith in the truth or existence of something.
Example sentence: She admitted that she believed in ghosts

2. be of the opinion that something is right or acceptable.
Example sentence: I don't believe in censorship of the arts

Source: Oxford Dictionary & Oxford Language.
২৪.
The only error in the sentence "One of my favorite poet is Jasimuddin." is-
  1. ক) favorite
  2. খ) poet
  3. গ) is
  4. ঘ) No error
সঠিক উত্তর:
খ) poet
উত্তর
সঠিক উত্তর:
খ) poet
ব্যাখ্যা
One of এর পরে noun plural হয় ও verb singular হয়।
তাই সঠিক বাক্যটি হবে- One of my favorite poets is Jasimuddin.
সুতরাং, The only error in the sentence is - "poet"
২৫.
They elected me chairman. Here the verb is a/an -
  1. ক) Linking Verb
  2. খ) Factitive Verb
  3. গ) Stative Verb
  4. ঘ) Cognate Verb
সঠিক উত্তর:
খ) Factitive Verb
উত্তর
সঠিক উত্তর:
খ) Factitive Verb
ব্যাখ্যা
Factitive verb: 
যখন কোন transitive verb সম্পূর্ণ অর্থ প্রকাশের জন্য একটি compliment কে object হিসেবে গ্রহণ করে, তখন তাকে Factitive verb বলে। আর complement টি কে Factitive object বলে।

সাধারণত call, elect, appoint, select, name, nominate ইত্যাদি verb গুলো Factitive verb হিসেবে ব্যবহৃত হয়।
যেমন- We selected him captain.
এখানে select হলো factitive verb এবং captain হলো factitive object.

---------------------------
Linking Verb:
যে সকল verb সাধারণত subject ও complement এর মধ্যে যোগসূত্র স্থাপন করে তাদেরকে Linking verb বলে। Linking verb-এর complement হিসেবে সাধারণত adjective বসে৷
যেমন: He became a police officer.

Stative Verb:
এ verb এর কাজ দৃষ্টিগোচর হয় না, শুধু অনুভব করা যায় তাকে Stative verb বলে।
যেমন: see, understand, realize etc. 

Cognate Verb:
বাক্যের verb বা ক্রিয়াপদ এবং কর্ম (object) যখন একই Intransitive verb থেকে উৎপন্ন হয় তখন সেই verb কে cognate verb বা সমধাতুজ কর্ম/ ধাত্বর্থক কর্মপদ বলা হয় এবং object কে বলা হয় cognate object.
যেমন: Zinnat sang a song.
২৬.
He attempted several times _____ he should be accused of inactivity.
  1. ক) unless
  2. খ) lest
  3. গ) but
  4. ঘ) and
সঠিক উত্তর:
খ) lest
উত্তর
সঠিক উত্তর:
খ) lest
ব্যাখ্যা
Lest দ্বারা যুক্ত দুটি Clause এর মধ্যে পরেরটির verb এর আগে should বসে। আর lest যেহেতু negative, তাই পরের clauseটির negative form হয় না।
বাক্যের অর্থ- সে কয়েকবার উদ্যোগ নিয়েছিল যাতে সে নিষ্ক্রিয়তার অভিযোগে অভিযুক্ত না হয়।
২৭.
'The plethora of regulations is both contradictory and confusing.' Here "plethora" means -
  1. ক) A very large amount of something.
  2. খ) An inadequate amount of something.
  3. গ) A matter of discord
  4. ঘ) To become less strong
সঠিক উত্তর:
ক) A very large amount of something.
উত্তর
সঠিক উত্তর:
ক) A very large amount of something.
ব্যাখ্যা
Plethora [প্লেটারা] (noun)

English Meaning: A very large amount of something, especially a larger amount than you need, want, or can deal with.
Bangla Meaning: (আনুষ্ঠানিক) (১) অতিপ্রাচুর্য; আতিশয্য।
(২) (চিকিৎসাশাস্ত্র) রক্তে লালকণিকার আধিক্যজনিত রোগ; রক্তসিক্ত।

Synonyms: Excess (অতিরিক্ত), Surfeit (অতিরিক্ত পরিমাণে কিছু), Overabundance (অতিপ্রাচুর্য).
Antonyms: Dearth (অভাব; অনটন; আকাল), Lack (অভাব ঘটা).

Source: Live MCQ Lecture
২৮.
To be successful in the BCS exam we have to get a lot of information by heart. Here the underlined phrase means -
  1. ক) Study a lot
  2. খ) Attentively
  3. গ) Learn in a systematic way.
  4. ঘ) learned in such a way that you can repeat it from memory.
সঠিক উত্তর:
ঘ) learned in such a way that you can repeat it from memory.
উত্তর
সঠিক উত্তর:
ঘ) learned in such a way that you can repeat it from memory.
ব্যাখ্যা
(Get) by-heart

English Meaning: To learn something in such a way that you can say it from memory.
Bangla Meaning: মুখস্থ করা

Ex. Sentence: 1. To be successful in the BCS exam we have to get a lot of information by heart.
Bangla Meaning: ১. বিসিএসে সফল হওয়ার জন্য আমাদেরকে অনেক তথ্য মনে রাখতে হয়।

Ex. Sentence: 2. My father can still recite the poems he learned by heart at school.
Bangla Meaning: ২. আমার বাবা তার স্কুলের কবিতা এখনো মুখস্থ আবৃত্তি করতে পারে।

Source: Live MCQ Lecture
২৯.
He is too weak to walk. - This is an example of -
  1. ক) Simple Sentence
  2. খ) Complex Sentence
  3. গ) Compound Sentence
  4. ঘ) Imperative sentence
সঠিক উত্তর:
ক) Simple Sentence
উত্তর
সঠিক উত্তর:
ক) Simple Sentence
ব্যাখ্যা
Too…..to এই গঠন Simple sentence এ ব্যবহার হয় 'এতই যে ...... না' অর্থ প্রদান করার জন্য। 
He is too weak to walk. - সে এতই দুর্বল যে হাঁটতে পারে না।

এর Complex form হবে - He is so weak that he cannot walk. 
এবং Compound form হবে - He is very weak and so he cannot walk.
৩০.
We are playing football. (make it passive)
  1. ক) Football is been played by us.
  2. খ) Football is paying by us.
  3. গ) Football is being played by us.
  4. ঘ) Football are playing by us.
সঠিক উত্তর:
গ) Football is being played by us.
উত্তর
সঠিক উত্তর:
গ) Football is being played by us.
ব্যাখ্যা
Active voice এর Continuous tens এ মূল verb এর সাথে ing যুক্ত থাকলে passive voice এ অতিরিক্ত be verb এর সাথে ing যোগ করে being বসাতে হয়। এবং verb এর past participle form বসে।
সঠিক উত্তর হবে -
Football is being played by us.
৩১.
Abir is as punctual as Jabir.  ( make it comparative)
  1. ক) Jabir is not more punctual than Abir.  
  2. খ) Abir is not more punctual than Jabir.
  3. গ) Abir is less punctual than Jabir.
  4. ঘ) Abir is more punctual than Jabir.
সঠিক উত্তর:
ক) Jabir is not more punctual than Abir.  
উত্তর
সঠিক উত্তর:
ক) Jabir is not more punctual than Abir.  
ব্যাখ্যা
এ রকম Positive Degree যুক্ত বাক্যের সঠিক Comparative ২ ভাবে হতে পারে। 

প্রথম পদ্ধতি:
         1. Subject- Object হয়, Object - Subject হয়।
         2. Affirmative -Negative হয়, Negative- Affirmative হয়।
         3. Degree change হয়।
         4. Indicator Change হয় (as... as/ so....as --> than)।
এ নিয়মে সঠিক উত্তর - Jabir is not more punctual than Abir.


অন্য নিয়ম হচ্ছে more এর পরিবর্তে less যোগ করা। আর তখন “Subject- Object হয়, Object - Subject হয়” এ কাজ প্রযোজ্য হবে না। এ নিয়মে সঠিক উত্তর - Abir is not less punctual than Jabir.  তাই not না থাকায় (গ) ভুল।
৩২.
"Blow, blow thou winter wind
Thou are not so unkind
As man's ingratitude."
This lines are by -
  1. ক) John Keats
  2. খ) William Wordsworth
  3. গ) P.B. Shelley
  4. ঘ) William Shakespeare
সঠিক উত্তর:
ঘ) William Shakespeare
উত্তর
সঠিক উত্তর:
ঘ) William Shakespeare
ব্যাখ্যা
Song: “Blow, blow, thou winter wind”
BY WILLIAM SHAKESPEARE

Blow, blow, thou winter wind,
   Thou art not so unkind
      As man’s ingratitude;
   Thy tooth is not so keen,
Because thou art not seen,
      Although thy breath be rude.
Heigh-ho! sing, heigh-ho! unto the green holly:
Most friendship is feigning, most loving mere folly:
   Then, heigh-ho, the holly!
      This life is most jolly.

   Freeze, freeze, thou bitter sky,
   That dost not bite so nigh
      As benefits forgot:
   Though thou the waters warp,
      Thy sting is not so sharp
      As friend remembered not.
Heigh-ho! sing, heigh-ho! unto the green holly...

Source: poetryfoundation
৩৩.
Which Poem is written by John Donne?
  1. ক) The Good Morrow
  2. খ) For Whom the Bell Tolls
  3. গ) The Sun Rising
  4. ঘ) All of these
সঠিক উত্তর:
ঘ) All of these
উত্তর
সঠিক উত্তর:
ঘ) All of these
ব্যাখ্যা
• John Donne is the father of Metaphysical Poet.
• He is called Poet of Love and Religious Poet.
• His famous poems:
- The Good Morrow
- The Sun Rising
- The Canonization
- Twicknam Garden
- For Whom The Bell Tolls
- The Anatomy of the World (book)
- The Frea
- The Ecstasy
- The Funeral etc.

Source: An ABC of English Literature, Dr. M Mofizar Rahman.
৩৪.
The poem 'Resolution and Independence' was written by -
  1. ক) S.T. Coleridge
  2. খ) Dr. Samuel Johnson
  3. গ) William Wordsworth
  4. ঘ) Lord Byron
সঠিক উত্তর:
গ) William Wordsworth
উত্তর
সঠিক উত্তর:
গ) William Wordsworth
ব্যাখ্যা
William Wordsworth is an English poet whose ‘Lyrical Ballads’ (1798), written with Samuel Taylor Coleridge, helped launch the English Romantic movement.
Famous poems of Wordsworth:
- The Solitary Reaper
- Tintern Abbey
- Rainbow
- Resolution and Independence
- Lucy Poems
- The Daffodils
- Ode on immortality
- The Excursion
- Michael etc.

Source: Encyclopaedia Britannica & poetryfoundation
৩৫.
The Novel 'Emma' was written by the author who wrote the novel -
  1. ক) Sense and Sensibility
  2. খ) Boris Godunov
  3. গ) The Borderers
  4. ঘ) A Farewell to Arms
সঠিক উত্তর:
ক) Sense and Sensibility
উত্তর
সঠিক উত্তর:
ক) Sense and Sensibility
ব্যাখ্যা
Jane Austen is called an anti-romantic novelist in the romantic age.
Her famous novels:
- Pride and Prejudice,
- Sense and Sensibility,
- Mansfield Park,
- Emma,
- Persuasion etc.

অর্থাৎ, Emma উপন্যাসটি তিনিই লিখেছেন যিনি Sense and Sensibility উপন্যাস লিখেছেন।

Source: Encyclopedia Britannica.
৩৬.
√3 - (1/a) = a হলে,{(a6 + 1)/a3} + {(a2 + 1)/a} এর মান কত?
  1. ক) 0
  2. খ) √3
  3. গ) 2√3
  4. ঘ) 7√3
সঠিক উত্তর:
খ) √3
উত্তর
সঠিক উত্তর:
খ) √3
ব্যাখ্যা
দেয়াআছে, 
√3 - (1/a)= a 
a + 1/a = √3

এখন, 
{(a6 + 1)/a3}+ {(a2 + 1)/a} = (a6/a3 )+ (1/a3) +( a2/a) + (1/a)
                                      =a3 + (1/a3) + a + (1/a)
                                      = (a)3 + (1/a)3 + a + (1/a)
                                      = (a + 1/a)3 - 3.a.(1/a)(a + 1/a) + (a + 1/a)
                                      = (√3)3 - 3√3 + √3
                                      = 3√3 - 3√3 + √3
                                      = √3
৩৭.
2x- 1 + 2x + 1 = 320 হলে, x এর মান কত?
  1. ক) 5
  2. খ) 6
  3. গ) 7
  4. ঘ) 8
সঠিক উত্তর:
গ) 7
উত্তর
সঠিক উত্তর:
গ) 7
ব্যাখ্যা
2x- 1 + 2x + 1 = 320 
2x. 2- 1 + 2x .21 = 320
(2x/2) + 2x .2 = 320
2x(2 + 1/2) = 320
2x{(4 + 1)/2} = 320
2x (5/2) = 320
2x = 320 × 2/5
2x = 128
2x = 27
x = 7
৩৮.
একটি দ্ৰব্য ৯৫০ টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয়, ১০৬০ টাকা বিক্রয় করলে তার থেকে ২০% লাভ বেশি হয়। দ্রব্যটির ক্রয়মূল্য কত? 
  1. ক) ৯৯০ টাকা
  2. খ) ৯৮০ টাকা
  3. গ) ১০০০ টাকা 
  4. ঘ) ১০২০ টাকা 
সঠিক উত্তর:
গ) ১০০০ টাকা 
উত্তর
সঠিক উত্তর:
গ) ১০০০ টাকা 
ব্যাখ্যা
ধরি
৯৫০ টাকায় বিক্রয় করলে x টাকা ক্ষতি হয়
তাহলে ক্রয়মূল্য = ৯৫০ + x টাকা

আবার
১০৬০ টাকায় বিক্রয় করলে লাভ হয় = x + x এর ২০% টাকা
                                                        = x + x এর ২০/১০০
                                                        = x + ২০x/১০০
                                                        = (১০০x + ২০x)/১০০
                                                        = ১২০x/১০০
                                                        = ৬x/৫

তাহলে ক্রয়মূল্য = ১০৬০ -(৬x/৫) টাকা

শর্তমতে,
৯৫০ + x = ১০৬০ - (৬x/৫)
x + ৬x/৫ = ১০৬০ - ৯৫০
(৫x  + ৬x)/৫ = ১১০
১১x/৫ = ১১০ 
x = (১১০ × ৫)/১১
x = ৫০

ক্রয়মূল্য = (৯৫০ +৫০) টাকা
              = ১০০০ টাকা
৩৯.
2a2 - a - 3 এর উৎপাদক কত?
  1. ক) (2a + 3)(a - 1)
  2. খ) (2a - 3)(a - 1)
  3. গ) (2a + 3)(a + 1)
  4. ঘ) (2a - 3)(a + 1)
সঠিক উত্তর:
ঘ) (2a - 3)(a + 1)
উত্তর
সঠিক উত্তর:
ঘ) (2a - 3)(a + 1)
ব্যাখ্যা
2a2 - a - 3 
2a2 - 3a + 2a - 3
a(2a - 3) + 1(2a - 3)
(2a - 3)(a + 1)
৪০.
একটি পাত্রে ৬টি লাল, ৪টি নীল, ২টি সবুজ এবং ৩টি হলুদ বল আছে। যদি দৈবভাবে ২টি মার্বেল নির্বাচন করা হয় তাহলে বল দুটি লাল হওয়ার সম্ভাবনা কত?
  1. ক) ২/৫
  2. খ) ১/১৫
  3. গ) ১/৭
  4. ঘ) ৩/৫
সঠিক উত্তর:
গ) ১/৭
উত্তর
সঠিক উত্তর:
গ) ১/৭
ব্যাখ্যা
মোট বল আছে = (৬ + ৪ + ২ + ৩)টি
                       = ১৫টি 
লাল বল আছে = ৬টি 

বল দুটি লাল হওয়ার সম্ভাবনা = (৬/১৫) × (৫/১৪)
                                            = ১/৭
৪১.
একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 16 সে.মি. এবং 18 সে.মি. রম্বসটির ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত সে.মি.? 
  1. ক) 18 সে.মি.
  2. খ) 24 সে.মি.
  3. গ) 36 সে.মি.
  4. ঘ) 48 সে.মি.
সঠিক উত্তর:
ঘ) 48 সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 48 সে.মি.
ব্যাখ্যা
দেওয়া আছে,
 রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 16 সে.মি. এবং 18 সে.মি.

রম্বসের ক্ষেত্রফল = (1/2)×16×18
                           = 144 বর্গ সে.মি.।

ধরি,
বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য = a

প্রশ্নমতে,
a2 = 144
a2 = 122
∴ a = 12

∴ বর্গক্ষেত্রটির পরিসীমা = 4a
                                     = 4×12
                                     = 48 সে.মি.
৪২.
একটি গুণোত্তর ধারার প্রথম ও দ্বিতীয় পদ যথাক্রমে 2 এবং 4 হলে ধারাটির দশম পদ কত?
  1. ক) 1014
  2. খ) 1024
  3. গ) 1034
  4. ঘ) 1064
সঠিক উত্তর:
খ) 1024
উত্তর
সঠিক উত্তর:
খ) 1024
ব্যাখ্যা
ধারাটির প্রথম পদ, a = 2
ধারাটির দ্বিতীয় পদ, ar2-1 = ar
                                       = 4

অতএব সাধারণ অনুপাত, r = 4/2 = 2

∴ দশম পদ, ar10-1 = 2(2)9
                             = 2 × 512
                             = 1024
৪৩.
৬% সরল সুদে ৮০০ টাকার কত বছরের সুদ ৫২৮ টাকা হবে? 
  1. ক) ৯ বছর
  2. খ) ১০ বছর
  3. গ) ১১ বছর
  4. ঘ) ১২ বছর
সঠিক উত্তর:
গ) ১১ বছর
উত্তর
সঠিক উত্তর:
গ) ১১ বছর
ব্যাখ্যা
দেওয়া আছে,
মুনাফা, I = ৫২৮ টাকা
আসল, p = ৮০০ টাকা
সুদের হার, r= ৬% = ৬/১০০
 সময়, n = ?

আমরা জানি,
মুনাফা, I = pnr
বা, n = I/pr
বা, n = ৫২৮/(৮০০×৬/১০০)
বা, n = ৫২৮/৪৮
বা, n = ১১ 
৪৪.
'LOGARITHMS' শব্দটি থেকে 3টি ব্যঞ্জনবর্ণ ও 2টি স্বরবর্ণ একত্রে কত উপায়ে বাছাই করা যেতে পারে?  
  1. ক) 155
  2. খ) 125
  3. গ) 115
  4. ঘ) 105
সঠিক উত্তর:
ঘ) 105
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 105
ব্যাখ্যা
'LOGARITHMS' শব্দটি ব্যঞ্জনবর্ণ আছে 7টি 
 এবং স্বরবর্ণ আছে 3টি 

7টি ব্যঞ্জনবর্ণ থেকে 3টি ব্যঞ্জনবর্ণ বাছাই করার উপায় = 7C3
                                                                                 = 35 
3টি স্বরবর্ণ থেকে 2টি স্বরবর্ণ বাছাই করার উপায় = 3C2 
                                                                        = 3 
বাছাইয়ের মোট উপায় = 35 × 3 
                                   = 105
৪৫.
।3x - 4। < 5 সমতাটির সমাধান কত? 
  1. ক) -1/3 < x < 3/2
  2. খ) -3 < x < 2/3
  3. গ) -1/3 < x < 3
  4. ঘ) 2/3 < x < 3
সঠিক উত্তর:
গ) -1/3 < x < 3
উত্তর
সঠিক উত্তর:
গ) -1/3 < x < 3
ব্যাখ্যা
- 5 < 3x - 4 < 5
- 5 + 4 < 3x - 4 + 4 < 5 + 4 
- 1 < 3x < 9
-1/3 < 3x/3 < 9/3
-1/3 < x < 3
৪৬.
৯৬০ টাকা ২জন পুরুষ, ৫ জন মহিলা এবং ৮ জন বালকের মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যেন প্রতি পুরুষ, মহিলা ও বালকের প্রাপ্ত অংশের অনুপাত যথাক্রমে ৩ : ২ : ১ হয়। প্রত্যেক পুরুষ কত টাকা পাবে? 
  1. ক) ৪০ টাকা
  2. খ) ৮০ টাকা
  3. গ) ১০০ টাকা
  4. ঘ) ১২০ টাকা 
সঠিক উত্তর:
ঘ) ১২০ টাকা 
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১২০ টাকা 
ব্যাখ্যা
প্রতি পুরুষ, মহিলা ও বালকের প্রাপ্ত অংশের অনুপাত যথাক্রমে ৩ : ২ : ১

ধরি, 
১ জন পুরুষ পাবে = ৩ক টাকা 
১ জন মহিলা পাবে = ২ক টাকা 
১ জন বালক পাবে = ক টাকা 

প্রশ্নমতে, 
২ × ৩ক + ৫ × ২ক + ৮ × ক = ৯৬০ 
৬ক + ১০ক + ৮ক =৯৬০ 
২৪ক = ৯৬০ 
ক = ৯৬০/২৪ 
ক = ৪০ 

১ জন পুরুষ পাবে = ৩ক টাকা 
                             = ৩ × ৪০ 
                              = ১২০ টাকা
৪৭.
O কেন্দ্র বিশিষ্ট কোনো বৃত্তের A, P, B তিনটি পরিধিস্থ বিন্দু এবং ∠AOB =70° হলে 2∠APB সমান কত?
  1. ক) 35°
  2. খ) 45°
  3. গ) 60°
  4. ঘ) 70°
সঠিক উত্তর:
ঘ) 70°
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 70°
ব্যাখ্যা



আমরা জানি, 
বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ।  
∠APB = (1/2)∠AOB 
2∠APB = ∠AOB 
2∠APB = 70°
৪৮.
এক ফ্যাদম সমান কত ফুট?
  1. ক) ৩ ফুট
  2. খ) ৫ ফুট
  3. গ) ৬ ফুট
  4. ঘ) ৭ ফুট
সঠিক উত্তর:
গ) ৬ ফুট
উত্তর
সঠিক উত্তর:
গ) ৬ ফুট
ব্যাখ্যা
এক ফ্যাদম (Fathom) সমান ৬ ফুট (১.৮৩ মিটার)। যা দীর্ঘকাল পানির গভীরতার নটিক্যাল একক হিসাবে ব্যবহৃত হয়েছে।
সূত্র: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা
৪৯.
ছোট তরঙ্গদৈর্ঘ্যর শব্দের দ্বারা ইমেজিং হলো -
  1. ক) আলট্রাসনোগ্রাফি
  2. খ) সিটিস্ক্যান
  3. গ) ইসিজি
  4. ঘ) এক্স-রে
সঠিক উত্তর:
ক) আলট্রাসনোগ্রাফি
উত্তর
সঠিক উত্তর:
ক) আলট্রাসনোগ্রাফি
ব্যাখ্যা
আল্ট্রাসনোগ্রাফি
আল্ট্রাসনোগ্রাফি হলো রোগ নির্ণয় সংক্রান্ত একটি বিশেষ ধরণের প্রক্রিয়া যেখানে উচ্চ কম্পাংকের শব্দের প্রতিফলন বা প্রতিধ্বনিকে কাজে লাগানো হয়।
উচ্চ কম্পাংকের শব্দ যখন শরীরের গভীরের কোনো অঙ্গ বা পেশী থেকে প্রতিফলিত হয় তখন প্রতিফলিত তরঙ্গের সাহায্যে ঐ অঙ্গের অনুরূপ একটি প্রতিবিম্ব মনিটরের পর্দায় গঠন করা হয়। সাধারণত শরীরের অভ্যন্তরের নরম পেশীজনিত সমস্যা নির্ণয়ে আল্ট্রাসাউন্ড কাজে লাগিয়ে তা সনাক্ত করা হয়। এছাড়াও হৃদপিন্ডে অথবা শরীরের গুরুত্বপূর্ণ অন্যান্য নরম অঙ্গ যেমন- যকৃৎ, পিত্তথলি, প্রধানরক্ত নালী সমূহে আল্ট্রাসনোগ্রাফি করা হয়।

সুত্রঃ বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৫০.
সবুজ কাঁচের মধ্যদিয়ে একটি হলুদ ফুলের রং দেখা যাবে -
  1. ক) সবুজ
  2. খ) হলুদ
  3. গ) সাদা
  4. ঘ) কালো
সঠিক উত্তর:
ঘ) কালো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কালো
ব্যাখ্যা
একটা বস্তু সব রং শোষন করে যেটা প্রতিফলিত করে, সেটাকেই তার রং বলে মনে হয়। 
হলুদ রঙের ফুল হলুদ রং ছাড়া বাকি সব রং শোষণ করে নেবে এবং হলুদ রঙ প্রতিফলিত করবে।
হলুদ রং সবুজ কাঁচের মধ্যদিয়ে আসার সময় কাঁচ দ্বারা শোষিত হয়ে যাবে।
ফলে সব রং শোষিত হয়ে যাবে এবং ফুলটি কালো দেখাবে।
৫১.
কোন জাতীয় খাদ্য দেহে শুধু নাইট্রোজেন সরবরাহ করে?
  1. ক) স্নেহ
  2. খ) শর্করা
  3. গ) আমিষ
  4. ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর:
গ) আমিষ
উত্তর
সঠিক উত্তর:
গ) আমিষ
ব্যাখ্যা
- আমিষ জাতীয় খাদ্য কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ও নাইট্রোজেন দ্বারা গঠিত। 
- আমিষে শতকরা ১৬ ভাগ নাইট্রোজেন থাকে। 
- সালফার, ফসফরাস ও আয়রন সামান্য পরিমাণে থাকে। 
- শুধু আমিষ জাতীয় খাদ্যই দেহে নাইট্রোজেন সরবরাহ করে বলে পুষ্টি বিজ্ঞানে আমিষ একটি গুরুত্বপূর্ণ খাদ্য।
 
উৎস: জীববিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫২.
পতিত জমিতে নিম্নের কোন উপাদান মিথেন উৎপাদন করে?
  1. ক) ন্যাপথালিন
  2. খ) লেবাইল জৈব কার্বন
  3. গ) ইথাইল ব্রোমিন
  4. ঘ) ফার্মামেন্ট
সঠিক উত্তর:
খ) লেবাইল জৈব কার্বন
উত্তর
সঠিক উত্তর:
খ) লেবাইল জৈব কার্বন
ব্যাখ্যা
- মিথেন হলো কৃষির কারণে নির্গত আরেকটি গ্রিনহাউস গ্যাস। 
- বাংলাদেশের প্রায় ৮০ থেকে ৮৫ ভাগ জমিতে ধানচাষ হয়। 
- ধান চাষাবাদের কারণে একদিকে যেমন গ্রিনহাউস গ্যাস মিথেন, কার্বন ডাই-অক্সাইড ও নাইট্রাস অক্সাইড নিঃসরিত হয়, তেমনি ধানগাছ তার শারীরবৃত্তীয় কার্যক্রম পরিচালনার জন্য কার্বন ডাই-অক্সাইড ফর্মে এসব গ্যাস শোষণ করে থাকে। 
- তা ছাড়া ধানের জমি থেকে নিঃসরণকৃত গ্যাস আধুনিক ও ক্লাইমেট স্মার্ট প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তার সিংহভাগ প্রশমন করা সম্ভব।
- গবেষণায় দেখা গেছে, ধান চাষাবাদে ধানগাছ মাত্র ৫-১০% মিথেন উৎপাদনে ভূমিকা রাখে বাকি ৯০-৯৫% মিথেন মাটি থেকে আসে। 
- জলাবদ্ধ জমিতে লেবাইল জৈব কার্বন  (Labile organic carbon) এবং মিথানোজেনিক ব্যাক্টেরিয়া মিথেন উৎপন্ন করে। 
- অতএব, দেখা যায়, ধান চাষের চেয়ে পতিত জমি মিথেন নিঃসরণের জন্য বেশি দায়ী।

উৎস: www.ais.gov.bd
৫৩.
দুটি একই ধরনের অর্ধপরিবাহীর মাঝখানে এদের বিপরীত ধরনের অর্ধপরিবাহী বিশেষ প্রক্রিয়ায় পরস্পরের সাথে যুক্ত করে যে যন্ত্র বা কৌশল তৈরি করা হয় তাকে বলা হয় -
  1. ক) রেক্টিফায়ার
  2. খ) ট্রান্সফরমার
  3. গ) ট্রানজিস্টর
  4. ঘ) এলইডি
সঠিক উত্তর:
গ) ট্রানজিস্টর
উত্তর
সঠিক উত্তর:
গ) ট্রানজিস্টর
ব্যাখ্যা
দুটি একই ধরনের অর্ধপরিবাহীর (n-টাইপ অথবা p-টাইপ) মাঝখানে এদের বিপরীত ধরনের (p-টাইপ অথবা n-টাইপ) অর্ধপরিবাহী বিশেষ প্রক্রিয়ায় পরস্পরের সাথে যুক্ত করে যে যন্ত্র বা কৌশল তৈরি করা হয় তাকে ট্রানজিস্টর বলে।

সুতরাং একটি জাংশন ট্রানজিস্টর দুটি p-n জাংশনের সমন্বয়ে গঠিত এবং এর তিনটি প্রান্ত রয়েছে।
গঠন ও প্রকৃতি অনুসারে জাংশন ট্রানজিস্টর দুই প্রকারঃ
(১) p-n-p ট্রানজিস্টর এবং
(২) n-p-n ট্রানজিস্টর।

সূত্রঃ পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, এইচএসসি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৪.
রক্তচাপ বৃদ্ধির জন্য প্রত্যক্ষ ভাবে দায়ী কোন হরমোন?
  1. ক) এড্রেনালিন
  2. খ) ইনসুলিন
  3. গ) থাইরেক্সিন
  4. ঘ) গ্লুকাগন
সঠিক উত্তর:
ক) এড্রেনালিন
উত্তর
সঠিক উত্তর:
ক) এড্রেনালিন
ব্যাখ্যা
বর্তমান যুগে প্রতিটি মানুষই মানসিক চাপে দিন পার করছেন। মানসিক চাপের কারণে ‘অ্যাড্রেনাল’ গ্রন্থি থেকে নিঃসৃত হয় এমন হরমোন (এড্রেনালিন হরমোন) যা রক্তচাপ বাড়িয়ে দেয়।

কিছু কিছু রোগের কারণে উচ্চ রক্তচাপ হতে পারে। নির্দিষ্ট কারণ খুঁজে পাওয়া গেলে একে বলা হয় সেকেন্ডারি হাইপারটেনশন। এই কারণগুলোর মধ্যে কয়েকটি হলো:
১) কিডনির রোগ।
২) অ্যাড্রেনাল গ্রন্থি ও পিটুটারি গ্রন্থির টিউমার।
৩) ধমনীর বংশগত রোগ।
৪) গর্ভধারণ অবস্থায় অ্যাকলাম্পসিয়া ও প্রিঅ্যাকলাম্পসিয়া হলে।
৫) অনেক দিন ধরে জন্মনিয়ন্ত্রণের বড়ির ব্যবহার।
৬) স্টেরয়েড জাতীয় ওষুধ গ্রহণ এবং ব্যথা নিরামক কিছু কিছু ওষুধ খেলে।
৫৫.
QR Code এর পূর্ণরূপ -
  1. ক) Quick Reliable Code
  2. খ) Quick Response Code
  3. গ) Quick Readable Code
  4. ঘ) Quick Retaliation Code
সঠিক উত্তর:
খ) Quick Response Code
উত্তর
সঠিক উত্তর:
খ) Quick Response Code
ব্যাখ্যা
- QR Code এর পূর্ণরূপ Quick Response Code
- QR কোডকে  বারকোড এর  একটি সম্প্রসারণ হিসাবে ভাবা যায় যেখানে কালো বিন্দুগুলির উল্লম্ব এবং অনুভূমিক অবস্থান উভয়কে একটি অপটিক্যাল স্ক্যানার দ্বারা পড়া যায়৷
- বারকোড যেখানে অনুভূমিকভাবে তথ্য ধারণ করে, QR কোড অনুভূমিকভাবে ও  উল্লম্বভাবে তথ্য ধারণ করতে পারে। ফলে QR কোড বারকোডের তুলনায়  শত  গুণ বেশি তথ্য ধারণ করতে পারে।
- QR Code এর মধ্যে সঞ্চিত তথ্য প্রেরণ করতে অপটিক্যাল স্ক্যানার ব্যবহৃত হয়। 
- QR কোডে তথ্য কেবল পড়া যায়। 
- এর তথ্য ধারণ ক্ষমতা: ৭,০৮৯টি ক্যারেক্টার। 
৫৬.
নিম্নের কোনটি সুপার কম্পিউটার?
  1. ক) মিনিক্স
  2. খ) আলবাইসিন
  3. গ) ইউনিভ্যাক
  4. ঘ) এএসসিসি
সঠিক উত্তর:
খ) আলবাইসিন
উত্তর
সঠিক উত্তর:
খ) আলবাইসিন
ব্যাখ্যা
- ২৫ বছরের কাজ ২৪ ঘণ্টায় করে দেবে আলবাইসিন নামের এই নতুন সুপার কম্পিউটার। 
- নতুন এই সুপার কম্পিউটার নির্মাণে ব্যয়িত হয়েছে ১.৩৬ মিলিয়ন ডলারের বেশি অর্থ। 

উৎস: www.tbsnews.net
৫৭.
ভাইরাস থেকে রক্ষা পেতে প্রোগ্রামের .exe ফাইলকে কোনটি করা জরুরি?
  1. ক) Zipped
  2. খ) Hide
  3. গ) Read Only
  4. ঘ) Compress
সঠিক উত্তর:
গ) Read Only
উত্তর
সঠিক উত্তর:
গ) Read Only
ব্যাখ্যা
ভাইরাস থেকে রক্ষা পাওয়ার উপায়:
- অধিকাংশ ভাইরাস সাধারণত .com এবং.exe ফাইলকে আক্রান্ত করে থাকে। তাই সব প্রোগ্রামের com এবং exe ফাইলসমূহকে Read Only করে রাখা।
- একান্ত প্রয়োজন না হলে বাহিরের কোনো ডিস্ক বা পেনড্রাইভ (ফ্লাশডিস্ক) ব্যবহার না করা। ডিস্কের মাধ্যমেই ভাইরাস সবচেয়ে বেশি ছড়ায়।
- বিশেষ প্রয়োজনে বাহিরের ডিস্কেট ব্যবহার করার আগে অবশ্যই আপডেটেড ভাইরাস স্ক্যানার দিয়ে স্ক্যান করে নেওয়া ।
- সব সময় এন্টিভাইরাস সফটওয়্যারের আপডেটেড ভার্সন ব্যবহার করা।
-  প্রতিদিন কাজের শেষে প্রয়োজনীয় ডেটার ব্যাকআপ রাখা ।
-  মাঝে মাঝে এন্টিভাইরাস দিয়ে স্ক্যান করা ।
- ইন্টারনেট, বিবিএস ব্যবহারে সতর্ক হওয়া। ভাইরাস স্ক্যানিং করে ইন্টারনেট থেকে ফাইল ডাউন-লোড করা ।
-  ই-মেইলের অপরিচিত এটাচমেন্ট ফাইল খোলার ব্যাপারে সতর্ক হওয়া।
 
উৎস: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-২, ৯ম-১০ম শ্রেণি। 
৫৮.
বাইনারি পদ্বতিতে ১১০০১০১ এর সাথে ১০১০১০১ যোগ কর।
  1. ক) ১০০১১১০
  2. খ) ১০০১১০১০
  3. গ) ১০১১১০১০
  4. ঘ) ১০১০১০১১
সঠিক উত্তর:
গ) ১০১১১০১০
উত্তর
সঠিক উত্তর:
গ) ১০১১১০১০
ব্যাখ্যা
দশমিক পদ্ধতির মত একই উপায়ে বাইনারি যোগ করা হয়। দুটি বাইনারি অংক যোগের চারটি নিম্নরূপ অবস্থা হয়
0+0=0
0+1=1
১+০=১
১+১ = ০ এবং এর সাথে হাতে ১ থাকবে। (হাতে থাকাকে ক্যারি বলে)
বাইনারি সংখ্যা পদ্ধতির যোগ হচেছ খুবই গুরুত্বপূর্ণ গাণিতিক প্রক্রিয়া। কম্পিউটারসহ প্রায় সব ইলেক্ট্রনিক যন্ত্রেই যোগের সাহায্যে বিয়োগ, গুণ ও ভাগ করা হয়। যেমন পর্যায়ক্রমে যোগের মাধ্যমে গুণ করা যায়। আবার ঋণাত্মক সংখ্যাকে ধনাত্মক সংখ্যার সাথে যোগের মাধ্যমে বিয়োগ করা হয়। আর ভাগ হলো বিয়োগেরই সংক্ষিপ্ত রূপ।
কাজেই শুধুমাত্র যোগের সার্কিট ব্যবহার করে অন্যান্য গাণিতিক প্রক্রিয়া সম্পন্ন করা যায়। ফলে সার্কিটের সরলতা বৃদ্ধিতে ইহা খুবই সহায়ক।
 
উদাহরণ:
১১০০১০১ এর সাথে ১০১০১০১ যোগ:
   ১১০০১০১
+ ১০১০১০১
-------------
  ১০১১১০১০
 
৫৯.
নিম্নের কোনটির Memory Capacity সর্বোচ্চ?
  1. ক) এক্সাবাইট
  2. খ) জেটাবাইট
  3. গ) টেরাবাইট
  4. ঘ) পেটাবাইট
সঠিক উত্তর:
খ) জেটাবাইট
উত্তর
সঠিক উত্তর:
খ) জেটাবাইট
ব্যাখ্যা
(ক) ৮ বিট = ১ বাইট = ১ অক্ষর।
(খ) ১০২৪ বাইট =১ কিলােবাইট (KB)
(গ) ১০২৪ কিলােবাইট = ১ মেগাবাইট (MB)
(ঘ) ১০২৪ মেগাবাইট = ১ গিগাবাইট (GB)
(ঙ) ১০২৪ গিগাবাইট = ১ টেরাবাইট (TB)
(চ) ১০২৪ টেরাবাইট =১ পেটাবাইট (PB)
(ছ) ১০২৪ পেটাবাইট = ১ এক্সাবাইট (EB)
(জ) ১০২৪ এক্সাবাইট =১ জেটাবাইট (ZB)
(ঝ) ১০২৪ জেটাবাইট =১ ইট্রাবাইট (YB)

ইট্টাবাইট(YB)> জেটাবাইট(ZB)> এক্সাবাইট(EB)> পেটাবাইট(PB)> টেরাবাইট(TB)> গিগাবাইট(GB)> মেগাবাইট(MB)> কিলোবাইট(KB> বাইট(B)
বিট(B): বিট এখানে সবচেয়ে ছোট এবং ৮ বিট মিলে হয় এক বাইট।


কম্পিউটার ওয়ার্ড (Computer Word) পর পর সংলগ্ন কতকগুলাে বিট বা বাইটের সমষ্টিকে একটি কম্পিউটার ওয়ার্ড বলে। সাধারণত ১৬ বা ৩২
বিটে ১ ওয়ার্ড ধরা হয়।

উৎসঃ কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)
৬০.
ব্লুটুথ ভার্শন 4.0 এর তাত্ত্বিকভাবে ডেটা রেট কত?
  1. ক) 26 Mbit/s
  2. খ) 22 Mbit/s
  3. গ) 20 Mbit/s
  4. ঘ) 23 Mbit/s
সঠিক উত্তর:
ক) 26 Mbit/s
উত্তর
সঠিক উত্তর:
ক) 26 Mbit/s
ব্যাখ্যা
ব্লুটুথ হচ্ছে তারবিহীন পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক (PAN) প্রটোকল যা স্বল্পদূরত্বে ডেটা আদান-প্রদানের জন্য ব্যবহৃত হয়। 
এর দূরত্ব সাধারণত ১০ থেকে ১০০ মিটার হয়ে থাকে। 
বর্তমানে ল্যাপটপ, ট্যাব, পিডিএ, স্মার্ট ফোন ইত্যাদি ডিভাইসে ব্লুটুথ বিল্ট ইন আকারে থাকে। 
তাছাড়া ইউএসবি ব্লুটুথ অ্যাডাপ্টারের সাহায্যে যে কোন কম্পিউটারে ব্লুটুথ সক্রিয় করা যায়। 
এটি বর্তমানে বহুল প্রচলিত ও জনপ্রিয় ডেটা কমিউনিকেশন প্রটোকল। 
এর ডেটা ট্রান্সফার রেট প্রায় ১ মেগাবিট/সেকেন্ড বা তারচেয়ে বেশি। 
ব্লুটুথ ব্যবহার করে একই সাথে একাধিক ডিভাইসের সংযোগ দেওয়া যায়।
 এ যাবৎ ব্লুটুথের অনেক ভার্সন বাজারে বের হয়েছে। 
বর্তমানে ব্লুটুথ ভার্সন ৪.০ বিদ্যমান এবং তা ক্রমেই জনপ্রিয় হচ্ছে।
 
ব্লুটুথ ভার্সন    ----    ডেটা রেট
1.2                  ----  1 Mbit/s
2.0 + EDR      ----  3 Mbit/s (বাস্তবে ২.১ Mbit/s)
3.0 + HS        ----  3 Mbit/s
4.0                ----  26 Mbit/s (তাত্ত্বিকভাবে)


 উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (একাদশ-দ্বাদশ শ্রেণী), প্রকৌশলী মুজিবুর রহমান।
৬১.
Pierre Omidyar নিম্নের কোন ইকমার্স সাইট এর প্রতিষ্ঠাতা?
  1. ক) OLX
  2. খ) Daraz
  3. গ) eBay
  4. ঘ) Flipkart
সঠিক উত্তর:
গ) eBay
উত্তর
সঠিক উত্তর:
গ) eBay
ব্যাখ্যা
- eBay হলো অনলাইনে নিলাম ও কেনাকাটার ওয়েবসাইট।
- eBay এর প্রতিষ্ঠাতা  Pierre Omidyar 
- eBay প্রতিষ্ঠিত হয় ১৯৯৫ সালে। 

উৎস: eBay ওয়েবসাইট 
৬২.
শূন্যস্থানে কোন বর্ণগুলো বসবে?
QAR, RAS, SAT, TAU, _____
  1. ক) UAV
  2. খ) UAT
  3. গ) TAS
  4. ঘ) TAT
সঠিক উত্তর:
ক) UAV
উত্তর
সঠিক উত্তর:
ক) UAV
ব্যাখ্যা
এখানে 
তিনটি বর্ণ সিরিজ বিদ্যমান 
১ম বর্ণ সিরিজ: Q, R, S,T, U,......  [বর্ণগুলো বর্ণানুক্রমিক, Q দিয়ে শুরু হয়]
২য় বর্ণ সিরিজ:  A, স্থির থাকে।
৩য় বর্ণ সিরিজ:  R, S,T, U,V,...... [বর্ণগুলো বর্ণানুক্রমিক, R দিয়ে শুরু হয়]

QAR, RAS, SAT, TAU, UAV
৬৩.
প্রদত্ত শব্দটি আয়না দেখানো প্রতিবিম্ব নিচের কোনটি হবে? 
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
সঠিক উত্তর:
ক) 1
উত্তর
সঠিক উত্তর:
ক) 1
ব্যাখ্যা
প্রদত্ত শব্দটি আয়না দেখানো প্রতিবিম্ব নিচের  হবে অপশন ক 
৬৪.
সাথী সোজা দক্ষিণ দিকে হাঁটতে শুরু করল। 5 মিটার হাঁটার পর সে বাম দিকে ঘুরে 3 মিটার হাঁটলো। এরপর সে ডান দিকে ঘুরে 5 মিটার হাঁটল এখন সাথী কোন দিকে মুখ করে আছে?
  1. ক) উত্তর
  2. খ) দক্ষিণ
  3. গ) পূর্ব
  4. ঘ) পশ্চিম
সঠিক উত্তর:
খ) দক্ষিণ
উত্তর
সঠিক উত্তর:
খ) দক্ষিণ
ব্যাখ্যা
 

সাথী দক্ষিণ দিকে মুখ করে আছে
৬৫.
শুদ্ধরূপে লেখা বানান কোনটি?
  1. ক) মূহুমহু
  2. খ) মহুর্মুহ
  3. গ) মুহূৰ্মহু
  4. ঘ) মুহুর্মুহু 
সঠিক উত্তর:
ঘ) মুহুর্মুহু 
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মুহুর্মুহু 
ব্যাখ্যা
শুদ্ধরূপে লেখা বানান :  মুহুর্মুহু 
এর অর্থ বারবার, ঘনঘন 

[উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি]
৬৬.
যদি  x : y : z = 2 : 3 : 4 এবং 2x - 3y + 4z = 33 হলে, z এর মান কত? 
  1. ক) 16
  2. খ) 14
  3. গ) 10
  4. ঘ) 12 
সঠিক উত্তর:
ঘ) 12 
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 12 
ব্যাখ্যা
দেয়া আছে,
  x : y : z = 2 : 3 : 4
2x - 3y + 4z = 33 

ধরি, 
x = 2a , y = 3a , z = 4a 

এখন, 
2 × 2a - 3 × 3a + 4 × 4a = 33 
4a - 9a + 16a = 33
20a - 9a = 33
11a = 33 
a = 33/11
a = 3

z = 4a
   = 4 × 3 = 12
৬৭.
এক মহিলাকে দেখিয়ে আরিফ বলেন, 'তার নাতনি আমার ভাইয়ের একমাত্র মেয়ে।' আরিফের সঙ্গে মহিলাটির সম্পর্ক কী?
  1. ক) বোন
  2. খ) দাদি
  3. গ) খালা
  4. ঘ) মা
সঠিক উত্তর:
ঘ) মা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মা
ব্যাখ্যা
আরিফের ভাইয়ের মেয়ে → আরিফের ভাতিজি
 মহিলার নাতনি হলেন আরিফের ভাতিজি।
তাই ঐ মহিলা আরিফের মা।
৬৮.
প্রবিষ্ট : প্রস্থিত :: প্রাখর্য : ?
  1. ক) সাধু
  2. খ) প্রকট
  3. গ) স্নিগ্ধতা
  4. ঘ) পুণ্য
সঠিক উত্তর:
গ) স্নিগ্ধতা
উত্তর
সঠিক উত্তর:
গ) স্নিগ্ধতা
ব্যাখ্যা
'শঠ' এর বিপরীত শব্দ - সাধু 
'প্রাখর্য' এর বিপরীত শব্দ - স্নিগ্ধতা 
'প্রবিষ্ট' এর বিপরীত শব্দ - প্রস্থিত 
'প্রচ্ছন্ন' এর বিপরীত শব্দ - প্রকট 
'পাপ' এর বিপরীত শব্দ -  'পুণ্য'

উৎস: ভাষা-  শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ
৬৯.
কোন সংখ্যার 1/2 অংশ এবং 1/5 অংশের সমষ্টি থেকে সংখ্যাটির 1/3 অংশের বিয়োগফল 22/3 হলে, সংখ্যাটি কত? 
  1. ক) 15
  2. খ) 25
  3. গ) 20
  4. ঘ) 30
সঠিক উত্তর:
গ) 20
উত্তর
সঠিক উত্তর:
গ) 20
ব্যাখ্যা
মনেকরি, 
সংখ্যাটি x 

প্রশ্নমতে, 
{(x/2) + ( x/5)} - (x/3) = 22/3 
(x/2) + ( x/5) - (x/3) = 22/3 
(15x + 6x -10x)/30 = 22/3
11x/30 = 22/3
33x = 22 × 30 
x = (22 × 30)/33
x = 20
৭০.
Microphone : Loud :: Microscope : ?
  1. ক) Elongate
  2. খ) Investigate
  3. গ) Magnify
  4. ঘ) Examine
সঠিক উত্তর:
গ) Magnify
উত্তর
সঠিক উত্তর:
গ) Magnify
ব্যাখ্যা
মাইক্রোফোন যেমন জোরে শব্দ করে
তেমনি মাইক্রোস্কোপ বস্তুকে বড় করে তোলে।
৭১.
মুজিবনগর সরকারের সর্বদলীয় উপদেষ্টা পরিষদে কয়টি রাজনৈতিক দলের প্রতিনিধি ছিল?
  1. ক) ৩ টি
  2. খ) ৪ টি
  3. গ) ৫ টি
  4. ঘ) ৬ টি
সঠিক উত্তর:
গ) ৫ টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫ টি
ব্যাখ্যা

- একাত্তরের ৯ সেপ্টেম্বর মুক্তিযুদ্ধকে বেগবান করার জন্য আওয়ামী লীগসহ পাঁচটি দলের প্রতিনিধিদের নিয়ে গঠিত হয় ৮ সদস্যের 'সর্বদলীয় উপদেষ্টা পরিষদ'।
- এই পরিষদের নেতৃবৃন্দ মূলত মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর একাত্তরের ১০ এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি করে গঠিত মুজিবনগর সরকারকেই সার্বিক সহযোগিতা দিয়েছিল।
- আনুষ্ঠানিকভাবে সর্বদলীয় উপদেষ্টা পরিষদ গঠন করায় বিশ্বব্যাপী মুজিবনগর সরকার একটিই বার্তা দিয়েছিল, মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুর মুক্তির দাবি বাঙালির সর্বজনীন; কোনো দল বা গোষ্ঠীর একক কোনো বিষয় নয়।
- ভারতের কলকাতায় গঠন করা হয় 'জাতীয় উপদেষ্টা কমিটি', যা 'সর্বদলীয় উপদেষ্টা পরিষদ' নামে পরিচিতি লাভ করে।

৮ সদস্যবিশিষ্ট এই কমিটিতে ছিলেন -
- আহবায়ক ছিলেন - তাজউদ্দীন আহমেদ।
- মাওলানা আবদুল হামিদ খান ভাসানী এই কমিটির নেতা।
কমিটির অন্যান্য সদস্যরা ছিলেন-
- অধ্যাপক মোজাফফর আহমদ (মস্কোপন্থী ন্যাপ এর প্রতিনিধি)
- মনিসিংহ (কমিউিনিস্ট পার্টির প্রতিনিধি)
- মনোরঞ্জন ধর (কংগ্রেস দলের নেতা)
- ক্যাপ্টেন মনসুর আলী (আওয়ামী লীগ দলের প্রতিনিধি)
- এ. এইচ. এম. কামারুজ্জামান (আওয়ামী লীগ দলের প্রতিনিধি)
- খন্দকার মোশতাক আহমদ (মুজিবনগর সরকারের প্রতিনিধি)

উৎস- উচ্চ মাধ্যমিক পৌরনীতি ও সুশাসন , প্রফেসর মোজাম্মেল হক এবং নবম - দশম শ্রেণীর বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা,উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৭২.
স্বাধীন বাংলাদেশে এ পর্যন্ত মোট কতটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে?
  1. ক) ৬ টি
  2. খ) ৭ টি
  3. গ) ৮ টি
  4. ঘ) ৯ টি
সঠিক উত্তর:
খ) ৭ টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ৭ টি
ব্যাখ্যা

- বাংলাদেশে পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করে- পরিকল্পনা কমিশন।
- স্বাধীন বাংলাদেশের এ পর্যন্ত মোট ৮ টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
- যার মধ্যে এ পর্যন্ত ৭টি পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন করেছে।
- অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদ জুলাই, ২০২০ - জুন, ২০২৫।
- প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ ছিল ১৯৭৩-১৯৭৮।
- পাকিস্তান থাকাকালীন সর্বপ্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদ - ১৯৫৫ - ৬০ সাল।

তথ্যসূত্র- পরিকল্পনা কমিশন।

৭৩.
বঙ্গবন্ধু টানেলের নির্মাতা প্রতিষ্ঠান-
  1. ক) জাপানি সংস্থা জাইকা
  2. খ) চায়না কমিউনিকেশন্স কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড (CCCC)
  3. গ) চায়না মেজর ব্রিজ
  4. ঘ) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ
সঠিক উত্তর:
খ) চায়না কমিউনিকেশন্স কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড (CCCC)
উত্তর
সঠিক উত্তর:
খ) চায়না কমিউনিকেশন্স কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড (CCCC)
ব্যাখ্যা

- দেশের ফাস্ট ট্র্যাক মেগাপ্রকল্পের একটি বঙ্গবন্ধু টানেল নির্মাণ।
- চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত হচ্ছে দেশের প্রথম টানেল।
- জাপানি সংস্থা জাইকা প্রথম কর্ণফুলী নদীতে টানেল নির্মাণের সুপারিশ করে।
- ১৪ অক্টোবর ২০১৭ বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এবং চীন সরকারের পক্ষ থেকে দ্য এক্সিম ব্যাংক অব চায়না এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয় এবং ঐ দিনই টানেলের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়।
- মূল টানেলের দৈর্ঘ্য ৩.৪ কিমি এবং উভয় পাশের সংযোগ সড়ক ৫.৩৫ কিমি।
- টানেলটি চট্টগ্রাম নগরের সাথে আনোয়ারা উপজেলাকে যুক্ত করবে।
- টানেলের নির্মাতা প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশন্স কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড (CCCC)।
- এর নির্মাণ কাজ শুরু হয় ২৪ ফেব্রুয়ারি ২০১৯ এবং এটি ২০২২ সালে উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে।

তথ্যসূত্র- বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।

৭৪.
বাংলাদেশের দীর্ঘমেয়াদি উন্নয়ন কর্মসূচি অনুমোদনের জন্য সর্বোচ্চ রাজনৈতিক কর্তৃপক্ষ কোনটি?
  1. ক) ECNEC
  2. খ) NICAR
  3. গ) BSEC
  4. ঘ) NEC
সঠিক উত্তর:
ঘ) NEC
উত্তর
সঠিক উত্তর:
ঘ) NEC
ব্যাখ্যা

- জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) দীর্ঘমেয়াদী পরিকল্পনায় জাতীয় নীতি ও উদ্দেশ্য সম্বলিত উন্নয়ন কর্মসূচি অনুমোদনের জন্য দেশের সর্বোচ্চ রাজনৈতিক কর্তৃপক্ষ।
- জাতীয় অর্থনৈতিক পরষিদের নির্বাহী কমিটি (ECNEC) বাংলাদেশের অর্থনৈতিক নীতি ও উন্নয়ন পরিকল্পনা অনুমোদনের সর্বোচ্চ কর্তৃপক্ষ যার প্রধান হলেন প্রধানমন্ত্রী।
- বাংলাদেশ পরিকল্পনা কমিশন বার্ষিক উন্নয়ন কর্মসূচি, পঞ্চবার্ষিক পরিকল্পনা, প্রেক্ষিত পরিকল্পনাসহ সরকারের বিভিন্ন মেয়াদী উন্নয়ন বা অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়ন করে থাকে।

তথ্যসূত্র- পরিকল্পনা কমিশন ও বাংলাপিডিয়া।

৭৫.
জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্যগণ পুনঃ প্রশ্ন করার যে সুযোগ পান তাকে কী বলা হয়?
  1. ক) বুলেটিন
  2. খ) Point of Order
  3. গ) ক্রসবেঞ্চার
  4. ঘ) সম্পূরক প্রশ্ন
সঠিক উত্তর:
ঘ) সম্পূরক প্রশ্ন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সম্পূরক প্রশ্ন
ব্যাখ্যা

- সংসদ সদস্যরা কোনো প্রশ্নের উত্তর পাওয়ার পর প্রশ্ন সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা জানতে চেয়ে পুনরায় যে প্রশ্ন উত্থাপন করে তাকে সম্পূরক প্রশ্ন (Supplementary Question)।
- Point of Order এক প্রকার আপত্তি । নিয়ম বহির্ভূত কোনো কিছু হলে এর জন্য অনির্ধারিত আলোচনার দাবি জানানোকে Point of Order বলে।
- সংসদের প্রত্যেক বৈঠকের কার্যপ্রণালীর সংক্ষিপ্ত বিবরনীকে বুলেটিন বলে।
- প্রধান রাজনৈতিক দলের বাইরে যেসব সদস্য থাকে তারা ক্রসবেঞ্চার ( Crossbencher ) নামে পরিচিত।

তথ্যসূত্র- বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়।

৭৬.
অপারেশন সার্চ লাইটের সার্বিক তত্ত্বাবধান করেন-
  1. ক) জেনারেল টিক্কা খান
  2. খ) জেনারেল রাও ফরমান আলী
  3. গ) জেনারেল খাদিম হোসেন রেজা
  4. ঘ) জেনারেল ইয়াহিয়া খান
সঠিক উত্তর:
ক) জেনারেল টিক্কা খান
উত্তর
সঠিক উত্তর:
ক) জেনারেল টিক্কা খান
ব্যাখ্যা

- পাকিস্তানি সেনারা ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে পূর্ব পাকিস্তানে যে গণহত্যামূলক অভিযান চালিয়েছিল তার নাম দিয়েছিল ‘অপারেশন সার্চ লাইট’।
- পাকিস্তান বাহিনীর ১৪ ডিভিশনের জিওসি মেজর জেনারেল খাদিম হোসেন রাজা এবং ৫৭ ডিভিশনের জিওসি মেজর জেনারেল রাও ফরমান আলী খান ১৯৭১ সালের ২২ ফেব্রুয়ারি অপারেশন সার্চলাইট নামে একটি সামরিক অভিযানের বিষয়ে সিদ্ধান্তে পৌঁছেন।
- ১৭ মার্চ চীফ অব স্টাফ জেনারেল আবদুল হামিদ খানের নির্দেশে জেনারেল রাজা পরদিন ঢাকা সেনানিবাসে জিওসি অফিসে অপারেশন সার্চলাইট পরিকল্পনা চূড়ান্ত করেন।
- এই অপারেশন সার্চ লাইট অনুযায়ী ঢাকা শহরের গণহত্যার মূল দায়িত্ব দেওয়া হয় জেনারেল রাও ফরমান আলীকে।এবং
- ঢাকার বাহিরে এ অপারেশনের দায়িত্ব পান জেনারেল খাদিম হোসেন রাজা।
- এ পরিকল্পনার সার্বিক তত্ত্বাবধান করেন জেনারেল টিক্কা খান।

তথ্যসূত্র- বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা , নবম-দশম শ্রেণি।

৭৭.
সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের সংবিধানে পূর্বের ৪ টি তফসিলের সাথে আরও ৩টি তফসিল সংযোজন করা হয়েছে?
  1. ক) চতুর্দশ সংশোধনী
  2. খ) পঞ্চদশ সংশোধনী
  3. গ) ষোড়শ সংশোধনী
  4. ঘ) সপ্তদশ সংশোধনী
সঠিক উত্তর:
খ) পঞ্চদশ সংশোধনী
উত্তর
সঠিক উত্তর:
খ) পঞ্চদশ সংশোধনী
ব্যাখ্যা

- পঞ্চদশ সংশোধনী
উত্থাপন: ২৫ জুন ২০১১।
উত্থাপনকারী: আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমদ উত্থাপন করেন।
গৃহীত: ৩০ জুন ২০১১।
রাষ্ট্রপতির সম্মতি লাভ: ৩ জুলাই ২০১১ সালে।

- এই সংশোধনীর মাধ্যমে পূর্বের ৪টি তফসিলের সাথে আরো নতুন ৩ টি তফসিল যুক্ত করা হয়েছে।
- প্রস্তাবনায় ‘‘বিস্‌মিল্লাহির-রহ্‌মানির রহিম (দয়াময়, পরম দয়ালু, আল্লাহের নামে)’’ এর সাথে ‘পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে’ সংযুক্ত করা হয়।

- ‘‘জাতীয় স্বাধীনতার জন্য ঐতিহাসিক যুদ্ধের’’ শব্দগুলির পরিবর্তে [জাতীয় মুক্তির জন্য ঐতিহাসিক সংগ্রামের] প্রতিস্থাপিত।
- ৪ক অনুচ্ছেদ (জাতির পিতার প্রতিকৃতি) প্রতিস্থাপিত হয়।
- এই সংশোধনীর দ্বারা সংবিধান সংশোধনের জন্য গণভোটের বিধানটি বাতিল করা হয়।

তথ্যসূত্র- বাংলাদেশের সংবিধান ও প্রথম আলো রিপোর্ট।

৭৮.
বর্তমানে (২০২২) বাংলাদেশে কততম সংসদ চলমান রয়েছে।
  1. ক) নবম
  2. খ) দশম
  3. গ) একাদশ
  4. ঘ) দ্বাদশ
সঠিক উত্তর:
গ) একাদশ
উত্তর
সঠিক উত্তর:
গ) একাদশ
ব্যাখ্যা

- সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচন হলো একাদশ জাতীয় সংসদ নির্বাচন।
- যা ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হয়।
- নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশ আওয়ামী লীগ জয় লাভ করে ।
- একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে বেশি ২২ জন নারী সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
- বাংলাদেশের ইতিহাসে এ পর্যন্ত অনুষ্ঠিত সব নির্বাচনের মধ্যে এটি সর্বোচ্চ।

তথ্যসূত্র- বাংলাদেশ নির্বাচন কমিশন।

৭৯.
নির্বাচিত সংসদ সদস্যদের বাইরে থেকে নিয়োগপ্রাপ্ত মন্ত্রীরা কী নামে পরিচিত?
  1. ক) প্রতিমন্ত্রী
  2. খ) উপমন্ত্রী
  3. গ) টেকনোক্র্যাট মন্ত্রী
  4. ঘ) ট্যাকনিক্যাল মন্ত্রী
সঠিক উত্তর:
গ) টেকনোক্র্যাট মন্ত্রী
উত্তর
সঠিক উত্তর:
গ) টেকনোক্র্যাট মন্ত্রী
ব্যাখ্যা

- নির্বাচিত সদস্য সংসদ সদস্যদের বাইরে থেকে নিয়োগপ্রাপ্ত মন্ত্রীরা টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে পরিচিত।
- বাংলাদেশের সংবিধান অনুযায়ী সংসদ সদস্যের বাইরে থেকে টেকনোক্র্যাট মন্ত্রী নিয়োগ দেয়া যায় এক-দশমাংশ।
- অর্থাৎ ১০ শতাংশ সংসদ সদস্যের বাইরে থেকে টেকনোক্র্যাট মন্ত্রী নিয়োগ দেয়া যায়।

তথ্যসূত্র- পৌরনীতি ও সুশাসন, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।

৮০.
ছয় দফায় প্রতিরক্ষা বিষয়ক দফা -
  1. ক) ১টি
  2. খ) ২টি
  3. গ) ৩টি
  4. ঘ) ৪টি
সঠিক উত্তর:
ক) ১টি
উত্তর
সঠিক উত্তর:
ক) ১টি
ব্যাখ্যা

- ১৯৬৬ সালের ৫ ও ৬ ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত বিরোধী রাজনৈতিক দলগুলোর এক সম্মেলনে আওয়ামী লীগের পক্ষ থেকে শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে '৬ দফা দাবি' পেশ করেন।

এই দফাগুলোর মধ্যে ষষ্ঠ দফা ছিলো একমাত্র প্রতিরক্ষা বিষয়ক দফা।
ষষ্ঠ দফায় বলা হয় -
"প্রতিরক্ষায় পূর্ব পাকিস্তানকে স্বাবলম্বী করার লক্ষ্যে আধা-সামরিক রক্ষীবাহিনী গঠন, পূর্ব পাকিস্তানে অস্ত্র কারখানা স্থাপন এবং কেন্দ্রীয় নৌবাহিনীর সদর দফতর পূর্ব পাকিস্তানে স্থাপন করতে হবে।"

অন্যান্য দফাগুলো:
- প্রথম দফাঃ প্রাদেশিক স্বায়ত্তশাসন‌।
- দ্বিতীয় দফাঃ কেন্দ্রীয় সরকারের ক্ষমতা।
- তৃতীয় দফাঃ মুদ্রা বা অর্থ-সম্বন্ধীয় ক্ষমতা।
- চতুর্থ দফাঃ রাজস্ব, কর বা শুল্ক সম্বন্ধীয় ক্ষমতা।
- পঞ্চম দফাঃ বৈদেশিক বাণিজ্য বিষয়ক ক্ষমতা।

তথ্যসূত্র- পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং বাংলাপিডিয়া।

৮১.
বর্তমান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে ফরম্যাটে অধিনায়ক কে?
  1. ক) তামিম ইকবাল
  2. খ) সাকিব আল হাসান
  3. গ) মাহমুদুল্লাহ রিয়াদ
  4. ঘ) মমিনুল হক
সঠিক উত্তর:
ক) তামিম ইকবাল
উত্তর
সঠিক উত্তর:
ক) তামিম ইকবাল
ব্যাখ্যা

- বর্তমানে বাংলাদেশ ক্রিকেটের তিন ফরম্যাটে তিনজন অধিনায়ক রয়েছে।
- টেস্ট ক্রিকেটে অধিনায়ক - মমিনুল হক।
- ওয়ানডে ক্রিকেটে অধিনায়ক - তামিম ইকবাল
- টি-টুয়েন্টি ক্রিকেটে অধিনায়ক - মাহমুদুল্লাহ রিয়াদ।

তথ্যসূত্র- বিসিবি ওয়েবসাইট।

৮২.
'মাইদান স্কয়ার' কোথায় অবস্থিত?
  1. ক) কিয়েভ
  2. খ) ক্রাইমিয়া
  3. গ) দোনেৎস্ক
  4. ঘ) লুহানস্ক
সঠিক উত্তর:
ক) কিয়েভ
উত্তর
সঠিক উত্তর:
ক) কিয়েভ
ব্যাখ্যা
- মাইদান স্কয়ার ইউক্রেনের রাজধানী কিয়েভে অবস্থিত।
- মাইদান স্কয়ারকে ইন্ডিপেন্ডেন্স স্কয়ারও বলা হয়।
- ২০১৩ সালের ২১ নভেম্বর ক্ষমতাসীন ইউক্রেন সরকারের ইউরোপীয়ান ইউনিয়নের সাথে চুক্তি স্বাক্ষর স্থগিত করার প্রেক্ষিতে,  প্রো ইউরোপীয়ান ইউক্রেনীয় সমর্থকরা প্রতিবাদে রাস্তায় নেমে আসে।
- এর তিন মাস পর আন্দোলনকারীরা মধ্য কিয়েভে অবস্থিত মাইদান স্কায়ারে জড়ো হয়।
- বিক্ষোভকারীদের উপর পুলিশ হামলা চালালে, এতে শতাধিক মানুষ নিহত হয়।
- এর ফলশ্রুতিতে ২০১৪ সালে রাশিয়ান সমর্থকপুষ্ঠ ভিক্টর ইয়ানুকোভিচ সরকারের পতন ঘটে।
- এই সংঘটিত আন্দোলনকে মাইদান বিপ্লব নামে অভিহিত করা হয়।


উৎসঃ ব্রিটানিকা, www.brookings.edu
৮৩.
'AIM for Climate' এর যাত্রা শুরু হয় জাতিসংঘের কোন জলবায়ু সম্মেলনে?
  1. ক) কপ-২৫
  2. খ) কপ-২১
  3. গ) কপ-২৬
  4. ঘ) কপ-২৪
সঠিক উত্তর:
গ) কপ-২৬
উত্তর
সঠিক উত্তর:
গ) কপ-২৬
ব্যাখ্যা
এগ্রিকালচার ইনোভেশন মিশন ফর ক্লাইমেট/AIM for Climate:
- এআইএম ফর ক্লাইমেট সংযুক্ত আরব আমিরাত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের একটি যৌথ উদ্যোগ। 
- ২০২১ সালে স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত ২৬তম জাতিসংঘ জলবায়ু সম্মেলনে (কপ-২৬) আনুষ্ঠানিকভাবে এর যাত্রা শুরু। 
- ২০২১-২৫ মেয়াদে ৫ বছরব্যাপী এ উদ্যোগের উদ্দেশ্য হলো জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় জলবায়ু স্মার্ট কৃষি প্রযুক্তি ও ফুড সিস্টেম উদ্ভাবনে/ইনোভেশনে বর্ধিত বিনিয়োগ, গবেষণা ও সহযোগিতা সম্প্রসারণ। 
- প্রাথমিকভাবে এখাতে ৪ বিলিয়ন ডলার বর্ধিত বিনিয়োগ করা হয়েছে। 
- বাংলাদেশসহ বর্তমানে ৩৬টি দেশের সরকার ও ৭৫ টি বেসরকারি প্রতিষ্ঠান এআইএম’র অংশীদার। 
 
উৎস: moa.gov.bd
৮৪.
নিচের কোন প্রতিষ্ঠানটি শান্তিতে নােবেল পুরস্কারপ্রাপ্ত?
  1. ক) আসিয়ান
  2. খ) ইউরােপীয় ইউনিয়ন
  3. গ) ন্যাটো
  4. ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর:
খ) ইউরােপীয় ইউনিয়ন
উত্তর
সঠিক উত্তর:
খ) ইউরােপীয় ইউনিয়ন
ব্যাখ্যা
- উপরোক্ত প্রতিষ্ঠনগুলোর মধ্যে শুধু ইউরােপীয় ইউনিয়ন নােবেল পুরস্কার লাভ করে। 
- ইউরোপে শান্তি ও মানবাধিকারে ছয় দশকব্যাপী অবদানের জন্য ২০১২ সালে ইউরোপীয় ইউনিয়ন শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে। 

উৎস: nobelprize.org
৮৫.
নিচের কোনটি রাশিয়া নেতৃত্বাধীন নিরাপত্তা সহযোগীতা বিষয়ক জোট?
  1. ক) CSTO
  2. খ) CIS
  3. গ) OSCE
  4. ঘ) Warsaw-Pact
সঠিক উত্তর:
ক) CSTO
উত্তর
সঠিক উত্তর:
ক) CSTO
ব্যাখ্যা
- CSTO (The Collective Security Treaty Organization) হলো সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলোর একটি নিরাপত্তা সহযোগিতা বিষয়ক জোট।
- ইহা রাশিয়া নেতৃতাধীন নিরাপত্তা সহযোগিতা বিষয়ক ব্লক। 
- ১৯৯২ সালের ১৫ মে রাশিয়া, আর্মেনিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তান নিজেদের মধ্যে The Collective Security Treaty চুক্তি স্বাক্ষর করে।
- ১৯৯৩ সালে এটিতে আজারবাইজান, বেলারুশ ও জর্জিয়া যোগ দেয়। ১৯৯৪ সালের ২০ এপ্রিল পাঁচ বছর মেয়াদি চুক্তিটি কার্যকর হয়।
- ২০০২ সালের ৭ অক্টোবর ৬টি দেশ চুক্তিকে সংস্থায় রূপদান করে।
- এর সদরদপ্তর স্থাপন করা হয় রাশিয়ার মস্কোতে।
CSTO এর বর্তমান সদস্য ৬টি।
এগুলো হলো:
- রাশিয়া
- আর্মেনিয়া
- বেলারুশ
- কিরগিজস্তান
- তাজিকিস্তান এবং
- কাজাখস্তান।


অন্যদিকে,
- Commonwealth of Independent States (CIS) হলো সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলোর একটি রাজনৈতিক ও অর্থনৈতিক জোট যা ১৯৯১ সালের ডিসেম্বরে প্রতিষ্ঠিত হয়।

- ওয়ারশ প্যাক্ট হলো সাবেক সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে গঠিত সমাজতান্ত্রিক দেশগুলোর একটি সামরিক জোট।
- সোভিয়েত ইউনিয়নের পতনের সাথে সাথে ১৯৯১ সালের জুলাই এ ওয়ারশ প্যাক্টের বিলুপ্ত ঘটে।

OSCE (The Organisation for Security and Co-Operation of Europe) হলো বিশ্বের বৃহত্তম আঞ্চলিক নিরাপত্তা সংগঠন। উত্তর আমেরিকা, ইউরোপ ও এশিয়ার ৫৭টি দেশ এটির সদস্য।
 
উৎস: সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইট, পত্রিকা রিপোর্ট। 
৮৬.
বার্লিনভিত্তিক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) এর প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি?
  1. ক) সোমালিয়া
  2. খ) দক্ষিণ সুদান
  3. গ) ইয়েমেন
  4. ঘ) ভেনিজুয়েলা
সঠিক উত্তর:
খ) দক্ষিণ সুদান
উত্তর
সঠিক উত্তর:
খ) দক্ষিণ সুদান
ব্যাখ্যা
বার্লিনভিত্তিক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) ২০২২ সালের ২৫ জানুয়ারি তাদের বার্ষিক দুর্নীতির ধারণাসূচক (সিপিআই)–২০২১ প্রকাশ করেছে।
 
সূচক অনুযায়ী ১৮০টি দেশের মধ্যে- 
কম দুর্নীতিগ্রস্ত দেশ - ডেনমার্ক, ফিনল্যান্ড ও নিউজিল্যান্ড; স্কোর ৮৮।
শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ - দক্ষিণ সুদান; স্কোর ১১।

নিম্নক্রম অনুসারে বাংলাদেশের অবস্থান - ১৩; স্কোর ২৬।
উর্ধ্বক্রম অনুসারে বাংলাদেশের অবস্থান - ১৪৭তম।

উৎসঃ পত্রিকা রিপোর্ট।
৮৭.
কোন সংস্থা থেকে পরিবেশ বিষয়ক সর্বোচ্চ পদক 'Champion of the Earth' প্রদান করা হয়?
  1. ক) IPCC
  2. খ) UNFCCC
  3. গ) UNEP
  4. ঘ) UNESCO
সঠিক উত্তর:
গ) UNEP
উত্তর
সঠিক উত্তর:
গ) UNEP
ব্যাখ্যা
জাতিসংঘ পরিবেশ কর্মসূচী (UNEP):
UNEP - এর পূর্ণরূপ United Nations Environment Programme বা জাতিসংঘ পরিবেশ কর্মসূচি ।
- প্রতিষ্ঠার পর থেকেই ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সুন্দর পৃথিবী নির্মাণের উদ্দেশ্যে পরিবেশগত এজেন্ডা নির্ধারণ ও বাস্তবায়নে UNEP নেতৃত্ব দিয়ে যাচ্ছে।
- প্রতিষ্ঠা -- ৫ জুন, ১৯৭২ সাল
- সদরদপ্তর -- নাইরোবি, কেনিয়া
- পরিবেশ বিষয়ক সর্বোচ্চ পদক - Champion of the Earth প্রদান করা হয় এই সংস্থা থেকে।

উৎসঃ জাতিসংঘ ও UNEP ওয়েবসাইট।
৮৮.
'অ্যাজটেক সভ্যতা' নিম্নের কোন অঞ্চলে বিরাজমান ছিল?
  1. ক) উত্তর আমেরিকা
  2. খ) দক্ষিণ আমেরিকা
  3. গ) মেসোআমেরিকা
  4. ঘ) ইউরোপ
সঠিক উত্তর:
গ) মেসোআমেরিকা
উত্তর
সঠিক উত্তর:
গ) মেসোআমেরিকা
ব্যাখ্যা
মেসোআমেরিকা হলো বর্তমান মেক্সিকো এবং মধ্য আামেরিকা নিয়ে গঠিত অঞ্চল।
১৬ শতকে স্পেনিশদের আর্বিভাবের পূর্বে মেক্সিকো ও মধ্য আমেরিকা অঞ্চল মেসোআমেরিকা হিসেবে অভিহিত।

মেসোআমেরিকা অঞ্চলে স্থানীয় আদিবাসীদের দ্বারা বেশ কয়েকটি বিখ্যাত সভ্যতা গড়ে উঠেছিলো। এগুলোর মধ্যে ওলমেক সভ্যতা, মায়া সভ্যতা ও অ্যাজটেক সভ্যতা প্রধান।
এদের মধ্যে ওলমেক সভ্যতা হলো প্রথম মেসোআমেরিকান সভ্যতা এবং অ্যাজটেক সভ্যতা হলো সর্বশেষ মেসোআমেরিকান সভ্যতা।
 
- অ্যাজটেক সভ্যতা চতুর্দশ শতক থেকে ষোড়শ শতকের প্রথমার্ধ পর্যন্ত মেক্সিকোর মধ্য ও দক্ষিণাঞ্চলে বিরাজমান ছিলো।
- কৃষি ও বাণিজ্যে অ্যাজটেক সভ্যতা অনেক সমৃদ্ধ ছিলো।
- ১৫২১ সালে স্পেনিশদের দ্বারা অ্যাজটেক সভ্যতা ধ্বংসপ্রাপ্ত হয়।


অন্যদিকে,
ইনকা সভ্যতা দক্ষিণ আমেরিকা অঞ্চলে বিকশিত হয়েছিলো।

(তথ্যসূত্র: ব্রিটানিকা)
৮৯.
জার্মানির প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী কে?
  1. ক) ডমিনিক হেসলার
  2. খ) আনালিনা বেয়ারবক
  3. গ) এলিজাবেথ ট্রাস
  4. ঘ) ক্যাললিন ব্যানেট
সঠিক উত্তর:
খ) আনালিনা বেয়ারবক
উত্তর
সঠিক উত্তর:
খ) আনালিনা বেয়ারবক
ব্যাখ্যা
- জার্মানির বর্তমান পররাষ্ট্রমন্ত্রী  - আনালিনা বেয়ারবক। 
- তিনি জার্মানির প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী। 
- জার্মানির বর্তমান চ্যান্সেলর - ওলাফ শলৎজ।

উৎস: প্রথম আলো।
৯০.
গৌরবময় বিচ্ছিন্নতার (Splendid Isolation) নীতি গ্রহণ করেছিলো কোন দেশ?
  1. ক) জাপান
  2. খ) চীন
  3. গ) যুক্তরাজ্য
  4. ঘ) যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
গ) যুক্তরাজ্য
উত্তর
সঠিক উত্তর:
গ) যুক্তরাজ্য
ব্যাখ্যা
- ১৯ শতকের শেষের দিকে যুক্তরাজ্য গৌরবময় বিচ্ছিন্নতা (Splendid Isolation) নামক এক বিশেষ পররাষ্ট্রনীতি গ্রহন করে।
- গৌরবময় বিচ্ছিন্নতার (Splendid Isolation) অর্থ হলো কোনো দেশের সাথে স্থায়ীভাবে জোট করা থেকে বিরত থাকা। 
- ১৮৭৯-১৯৮২ সাল পর্যন্ত অস্ট্রিয়া, জার্মানি ও ইতালি এর মধ্যকার চুক্তি সম্পদিত হয় যা  মৈত্রীবন্ধন ত্রিশক্তি চুক্তি ((Triple Alliance) নামে পরিচিত। 
- ইউরোপীয় রাজনীতির এই নতুন মেরুকরণের সময়টাতে ব্রিটেন গৌরবময় বিচ্ছিন্নতার (Splendid Isolation) নীতি অনুসরণ করছিল।
 
উৎস: আধুনিক ইউরোপের ইতিহাস-২, এসএসএইচএল; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৯১.
'হিউগো ফ্রেমওয়ার্ক ফর অ্যাকশন' এর মূল উদ্দেশ্য ছিল -
  1. ক) সামুদ্রিক সম্পদ সংরক্ষণ
  2. খ) টেকসই পরিবেশ উন্নয়ন
  3. গ) দুর্যোগ জনিত ঝুঁকি কমানো
  4. ঘ) নিউক্লিয়ার বর্জ্য ঝুঁকি হ্রাস
সঠিক উত্তর:
গ) দুর্যোগ জনিত ঝুঁকি কমানো
উত্তর
সঠিক উত্তর:
গ) দুর্যোগ জনিত ঝুঁকি কমানো
ব্যাখ্যা
- জাপানের কোবে নগরীতে বিশ্বের ১৬৮টি দেশের প্রতিনিধি প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ও দুর্যোগ জনিত ঝুঁকি কমাতে
২০০৫ সালের জানুয়ারিতে একটি সম্মেলন করেন।
-  উক্ত সম্মেলন হিউগো ফ্রেমওয়ার্ক ফর অ্যাকশন নামে পরিচিত।
- পরিবেশ বিষয়ক উক্ত কর্মকাঠামোতে টেকসই উন্নয়নের জন্য, বিভিন্নমুখী আপদ মোকাবেলার কৌশল, দুর্যোগের ভয়াবহতা
ও প্রকোপ হ্রাস করা, দুর্যোগ ঝুঁকি হ্রাসকে জাতীয় উন্নয়ন কর্মকান্ড মূলধারায় অন্তর্ভূক্ত করা, ঝুঁকি মোকাবেলায় জাতীয়
সামর্থ্যকে শক্তিশালী করা, দুর্যোগ প্রস্তুতিতে পর্যাপ্ত পরিমাণ বিনিয়োগ করা, দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা অর্জনে সুশীল
সমাজকে সম্পৃক্ত করা প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করা হয়। 
 
উৎস: পরিবেশ বিজ্ঞান, বিবিএ বাংলা; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
 
৯২.
বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিষ্ঠিত হয় -
  1. ক) ৭ এপ্রিল ১৯৪৬ সালে
  2. খ) ১১ ডিসেম্বর ১৯৪৬ সালে
  3. গ) ৭ এপ্রিল ১৯৪৮ সালে
  4. ঘ) ১১ ডিসেম্বর ১৯৪৭ সালে
সঠিক উত্তর:
গ) ৭ এপ্রিল ১৯৪৮ সালে
উত্তর
সঠিক উত্তর:
গ) ৭ এপ্রিল ১৯৪৮ সালে
ব্যাখ্যা
- বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১৯৪৮ সালের ৭ এপ্রিল প্রতিষ্ঠিত হয়।
- এর সদরদপ্তর জেনেভায় অবস্থিত।
- বর্তমান মহাপরিচালক ইথিওপিয়ার নাগরিক টেড্রস আধানম গেব্রেইসাস।
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার বর্তমান সদস্য সংখ্যা ১৯৪টি। 
- এ সংস্থার সাংগঠনিক কাঠামো: বিশ্ব স্বাস্থ্য সম্মেলন, কার্যকরী বোর্ড, সম্পাদকীয় বোর্ড নিয়ে গঠিত।
- রোগমুক্ত বিশ্ব গঠন ও সবার জন্য সুস্বাস্থ্য নিশ্চিত করাই এ সংস্থার মূল লক্ষ্য এই লক্ষ্য বাস্তবায়নে রোগ প্রতিরোধে
সাহায্য করা, সংক্রামক ব্যাধি নির্মূল, স্বাস্থ্যনীতি প্রণয়ন, স্বাস্থ্য শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা পরিচালনা করে থাকে।

(সূত্রঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়েবসাইট)
৯৩.
'দিয়াগো গার্সিয়া' কোথায় অবস্থিত?
  1. ক) আন্দামান সাগর
  2. খ) ভারত মহাসাগর
  3. গ) দক্ষিণ চীন সাগর
  4. ঘ) পূর্ব প্রশান্ত মহাসাগর
সঠিক উত্তর:
খ) ভারত মহাসাগর
উত্তর
সঠিক উত্তর:
খ) ভারত মহাসাগর
ব্যাখ্যা
দিয়াগো গার্সিয়া দ্বীপটি মধ্যে ভারত মহাসাগরে অবস্থিত। 
দিয়াগো গার্সিয়া একটি প্রবাল দ্বীপ যা চ্যাগোস দ্বীপপুঞ্জ এর অন্তর্ভুক্ত। 
দ্বীপটি বর্তমানে ব্রিটিশ ইন্ডিয়ান ওশান টেরিটোরির অংশ হিসেবে পরিচালিত হচ্ছে। 
এখানে ১৯৬৮ সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে।

উৎসঃ ওয়ার্ল্ড এটলাস, ব্রিটানিকা।
৯৪.
ব্রিটেনের কাছ থেকে মিয়ানমার ও শ্রীলংঙ্কা স্বাধীনতা লাভ করে -
  1. ক) ১৯৪৯ সালে
  2. খ) ১৯৪৭ সালে
  3. গ) ১৯৪৮ সালে
  4. ঘ) ১৯৫০ সালে
সঠিক উত্তর:
গ) ১৯৪৮ সালে
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯৪৮ সালে
ব্যাখ্যা
- ১৯৩৫ সালে ভারত শাসন আইন অনুসারে বার্মাকে স্বায়ত্তশাসনের অধিকার প্রদান করে ভারত থেকে
পৃথক করা হয়। 
- কিন্তু বার্মার জনগণ সীমিত অধিকারে সন্তুষ্ট ছিল না। 
- জাপান বার্মা অধিকার করে এক তাঁবেদার সরকার প্রতিষ্ঠা করে। 
- জাপানীদের অশুভ উদ্দেশ্য প্রকাশিত হয়ে পড়লে অং সাং-এর নেতৃত্বে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন শুরু হয়। 
- বিশ্বযুদ্ধে জাপানের পরাজয় ঘটলে ১৯৪৫ সালে বার্মায় পুনরায় ইংরেজ কর্তৃত্ব স্থাপিত হয়। 
- অং সাং পূর্ণ স্বাধীনতার জন্য আন্দোলন চালিয়ে যান।
- ১৯৪৮ সালের জুন মাসে বার্মা পূর্ণ স্বাধীনতা লাভ করে।
- শ্রীলংকাকেও ১৯৪৮ সালে ফেব্রুয়ারি মাসে ডোমিনিয়ান স্ট্যাটাস প্রদান করা হয়। 
 
উৎস: আধুনিক ইউরোপের ইতিহাস-২, এসএসএইচএল; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯৫.
জাতিসংঘে প্রথমবারের মতো সর্বসম্মতিক্রমে গৃহীত রোহিঙ্গা রেজুলেশন যৌথভাবে উত্থাপন করে -
  1. ক) ওআইসি এবং ইউএনএইচআরসি
  2. খ) ইউএনএইচআরসি এবং ইউরোপীয় ইউনিয়ন
  3. গ) ওআইসি এবং ইউরোপীয় ইউনিয়ন
  4. ঘ) ওআইসি এবং ইউএনএইচসিআর
সঠিক উত্তর:
গ) ওআইসি এবং ইউরোপীয় ইউনিয়ন
উত্তর
সঠিক উত্তর:
গ) ওআইসি এবং ইউরোপীয় ইউনিয়ন
ব্যাখ্যা
- গত ১৭ নভেম্বর ২০২১ সালে জাতিসংঘে প্রথমবারের মতো সর্বসম্মতিক্রমে গৃহীত হয় রোহিঙ্গা রেজুলেশন, যা এই সংকটের সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃঢ় প্রতিশ্রুতিরই প্রতিফলন।
- জাতিসংঘে ‘মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমসহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানবাধিকার পরিস্থিতি’ শীর্ষক রেজুলেশনটি গৃহীত হয়েছে।
- রেজুলেশনটি যৌথভাবে উত্থাপন করে ওআইসি এবং ইউরোপীয় ইউনিয়ন।
- এবারের রেজুলেশনটিতে ১০৭টি দেশ সহ-পৃষ্ঠপোষকতা প্রদান করেছে। যা ২০১৭ সাল থেকে এ পর্যন্ত সর্বোচ্চ।
- ইউরোপীয় ইউনিয়ন এবং ওআইসি ছাড়াও রেজুলেশনটিতে যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সুইজারল্যান্ড, জাপান, দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন ভৌগলিক অঞ্চলের উল্লেখযোগ্য সংখ্যক দেশ সমর্থন এবং সহ-পৃষ্ঠপোষকতা প্রদান করে।

উৎস: বাংলা ট্রিবিউন। 
৯৬.
বাংলাদেশের কোন পাহাড়ে ইউরেনিয়াম পাওয়া যায়?
  1. ক) লালমাই পাহাড়
  2. খ) হাড়গাছা পাহাড়
  3. গ) ফুরমোন পাহাড়
  4. ঘ) সাকা হাফং পাহাড়
সঠিক উত্তর:
খ) হাড়গাছা পাহাড়
উত্তর
সঠিক উত্তর:
খ) হাড়গাছা পাহাড়
ব্যাখ্যা
- মৌলভীবাজার জেলার হাড়গাছা পাহাড়ে ইউরেনিয়াম পাওয়া যায়।
- ইউরেনিয়াম আকরিক প্রধানত পারমাণবিক চুল্লিতে শক্তি ও পারমাণবিক বোমা তৈরিতে ব্যবহৃত হয়।
- পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে জন্য ইউরেনিয়াম আকরিক কাঁচামাল হিসাবে ব্যবহৃত হয়
- বাংলাদেশের কক্সবাজার জেলার কুতুবদিয়া হতে টেকনাফ পর্যন্ত বির্স্তীণ উপকূলীয় অঞ্চলের মাটিতে তেজস্ক্রিয় বালু পাওয়া যায়।
 
উৎস: এইচএসসি প্রোগ্রাম, ভূগোল দ্বিতীয় পত্র; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৯৭.
কোন দেশটি আফ্রিকার সাহেল অঞ্চলে অবস্থিত?
  1. ক) দক্ষিণ আফ্রিকা
  2. খ) কেনিয়া
  3. গ) শাদ
  4. ঘ) নামিবিয়া
সঠিক উত্তর:
গ) শাদ
উত্তর
সঠিক উত্তর:
গ) শাদ
ব্যাখ্যা
- সাহেল হলো সাহারা মরুভূমির দক্ষিণের সাব-সাহারা অঞ্চল। অর্থাৎ আফ্রিকার সাভানা তৃণভূমি অঞ্চল এবং সাহারা মরুভূমির মধ্যবর্তী অঞ্চলই সাহেল নামে পরিচিত।

এই অঞ্চলের দেশসমূহ হলো:
- নাইজার
- মালি
- শাদ
- মৌরিতানিয়া
- সুদান প্রভৃতি।

(তথ্যসূত্র: ওয়ার্ল্ড অ্যাটলাস)
৯৮.
আইপিসিসি ওয়ার্কিং গ্রুপ : চতুর্থ মূল্যায়নের রিপোর্ট অনুযায়ী, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা কত মিটার বৃদ্ধি পেলে সুন্দরবনের ম্যানগ্রোভ বন হারিয়ে যাবে?
  1. ক) ১.৫ মিটার
  2. খ) ০.৫ মিটার
  3. গ) ১ মিটার
  4. ঘ) ২ মিটার
সঠিক উত্তর:
গ) ১ মিটার
উত্তর
সঠিক উত্তর:
গ) ১ মিটার
ব্যাখ্যা
আইপিসিসি ওয়ার্কিং গ্রুপ II তাদের চতুর্থ মূল্যায়নে রিপোর্ট করেছে যে,
চাল ও গমের উৎপাদন ২০৫০ সাল নাগাদ বাংলাদেশে যথাক্রমে ৮ শতাংশ এবং ৩২ শতাংশ হ্রাস পেতে পারে। 
বৈশ্বিক উষ্ণায়নের সরাসরি প্রভাব হিসেবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে বিশেষ করে উপকূল অঞ্চল বেশি ক্ষতিগ্রস্ত হবে। 
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ১ মিটার বৃদ্ধি পেলে, সুন্দরবনের ম্যানগ্রোভ বন হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। 
 
উৎস: http://nda.erd.gov.bd/, National Plan for Disaster Management 2010 - 2015
৯৯.
আগত সৌর শক্তির কত শতাংশ বায়ুমণ্ডল ভেদ করতে পারে?
  1. ক) ৭১ শতাংশ
  2. খ) ২৩ শতাংশ
  3. গ) ৪৮ শতাংশ
  4. ঘ) ২৯ শতাংশ
সঠিক উত্তর:
গ) ৪৮ শতাংশ
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪৮ শতাংশ
ব্যাখ্যা
আগত সৌর শক্তির প্রায় ২৩ শতাংশ বায়ুমণ্ডলে থাকা জলীয় বাষ্প, ধূলিকণা এবং ওজোন শোষণ করে নেয়  এবং 
৪৮ শতাংশ বায়ুমণ্ডলের মধ্য দিয়ে যায় এবং ভূ-পৃষ্ঠ শোষণ করে। 
অর্থাৎ, মোট আগত সৌর শক্তির প্রায় ৭১ শতাংশ পৃথিবী সিস্টেম দ্বারা শোষিত হয়। 
বাকি ২৯ শতাংশ বায়ুমণ্ডলে প্রতিফলিত হয়ে মহাকাশে ফিরে যায়। 
 
উৎস: earthobservatory.nasa.gov/
১০০.
'বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ স্ট্র্যাটেজি এন্ড একশান প্ল্যান' কত সালে প্রণীত হয়?
  1. ক) ২০১২
  2. খ) ২০১৫
  3. গ) ২০০৯
  4. ঘ) ২০১৬
সঠিক উত্তর:
গ) ২০০৯
উত্তর
সঠিক উত্তর:
গ) ২০০৯
ব্যাখ্যা
বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ স্ট্র্যাটেজি এন্ড একশান প্ল্যান (BCCSAP) ২০০৯ সালে প্রণীত হয়। 
বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ স্ট্র্যাটেজি এন্ড একশান প্ল্যান (BCCSAP) জলবায়ু পরিবর্তন বিষয়ক একটি জাতীয় দলিল যেটিতে অভিযোজন এবং সংকট নিরসন উভয়টিরই বর্ণনা রয়েছে। 
স্বল্প, মধ্যম এবং দীর্ঘ মেয়াদে ছয়টি কৌশলগত ক্ষেত্র বর্ণনা করা হয়েছে:
- খাদ্য নিরাপত্তা,
- সামাজিক নিরাপত্তা এবং স্বাস্থ্য; 
- বিশদ পরিসরে দুর্যোগ ব্যবস্থাপনা, স্থাপনা; 
- গবেষণা এবং জ্ঞান ব্যবস্থাপনা; 
- সংকট নিরসন ও স্বল্পমাত্রায় কার্বন নিঃসরণ এবং 
- সক্ষমতা বৃদ্ধি ও প্রাতিষ্ঠানিকভাবে শক্তিবৃদ্ধির ক্ষেত্রে বাংলাদেশের গৃহীত ৪৪টি কর্মসূচীর ঘোষণা রয়েছে।
 
বাংলাদেশ সরকার ন্যাশনাল এডাপটেশন প্রোগ্রাম অব অ্যাকশন ২০০৫, বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ স্ট্র্যাটেজি অ্যান্ড অ্যাকশন প্ল্যান ২০০৯, এর ধারাবাহিকতায় নিজস্ব তহবিলে ‘বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড’ গঠন করা হয়েছে। 
 
 
উৎস: nda.erd.gov.bd/, www.ais.gov.bd/
১০১.
সার্কে দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কয়টি আঞ্চলিক সংস্থার সমন্বয়ে পুণঃপ্রতিষ্ঠিত হয়?
  1. ক) ৬টি
  2. খ) ৩টি
  3. গ) ৫টি
  4. ঘ) ৪টি
সঠিক উত্তর:
ঘ) ৪টি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৪টি
ব্যাখ্যা
২০১৬ সালে সার্কের বর্তমান দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র (SAARC Disaster Management Centre (SDMC) ৪টি আঞ্চলিক সংস্থার সমন্বয়ে পুণঃপ্রতিষ্ঠিত হয়।
এর বর্তমান সদরদপ্তর - গুজরাট, ভারত।

৪টি আঞ্চলিক সংস্থা হচ্ছে -
১) সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র (নয়া দিল্লী),
২) সার্ক আবহাওয়া কেন্দ্র (ঢাকা),
৩) সার্ক বন কেন্দ্র (থিম্পু) ও
৪) সার্ক উপকূলীয় অঞ্চল ব্যবস্থাপনা কেন্দ্র (মালে)।
উল্লেখ্য, বর্তমানে উপরের ৪টি সংস্থাই বিলুপ্ত (২০১৬ সাল থেকে)।
 
উৎসঃ  সার্ক ওয়েবসাইট।
১০২.
মধ্যম উচ্চতার মেঘ কোনটি?
  1. ক) সিরাস
  2. খ) অল্টোস্ট্রেটাস
  3. গ) স্ট্রেটোকিউম্যুলাস
  4. ঘ) স্ট্রাটাস
সঠিক উত্তর:
খ) অল্টোস্ট্রেটাস
উত্তর
সঠিক উত্তর:
খ) অল্টোস্ট্রেটাস
ব্যাখ্যা
সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতার ভিত্তিতে মেঘকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে।
এগুলো হলো:

উঁচু উচ্চতার মেঘ:
- সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৬,০০০ মিটারের উর্ধ্বে অবস্থিত মেঘসমূহ উঁচু উচ্চতার মেঘ।
উঁচু উচ্চতার মেঘসমূহ হলো:
- সিরাস
- সিরোকিউম্যুলাস
- সিরোস্ট্রেটাস প্রভৃতি।

মাঝারি উচ্চতার মেঘ:
- সমুদ্রপৃষ্ঠ থেকে ২,০০০ থেকে ৬,০০০ মিটার উচ্চতায় অবস্থিত মেঘসমূহ মাঝারি উচ্চতার মেঘ নামে পরিচিত।
মাঝারি উচ্চতার মেঘসমূহ হলো:
- অল্টোস্ট্রেটাস
- কিউম্যুলাসস্ট্রেটাস
- নিম্বোস্ট্রেটাস

নিম্ন উচ্চতার মেঘসমূহ:
- সমুদ্রপৃষ্ঠ থেকে ২,০০০ মিটার উচ্চতার মধ্যে অবস্থিত মেঘসমূহ নিম্ন উচ্চতার মেঘ নামে পরিচিত।
নিম্ন উচ্চতার মেঘসমূহ হলো:
- স্ট্রেটাস
- স্ট্রেটোকিউম্যুলাস
- কিউম্যুলাস
- কিউম্যুলোনিম্বাস।

(তথ্যসূত্র: বিশ্ব আবহাওয়া সংস্থা)
১০৩.
‘‘ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে বিচার করলে এটি স্পষ্ট যে, আধুনিক রাষ্ট্রগুলো মূলত সফল যুদ্ধ বিগ্রহেরই ফলশ্রুতি’’। - কার উক্তি?
  1. ক) ওপেনহেইমার
  2. খ) কোকার
  3. গ) জেংকস
  4. ঘ) জেলেনিক
সঠিক উত্তর:
গ) জেংকস
উত্তর
সঠিক উত্তর:
গ) জেংকস
ব্যাখ্যা
- বলপ্রয়োগের মাধ্যমে রাষ্ট্রের সৃষ্টি হয়েছে এ ধারণায় আস্থা স্থাপন করেন বেশ কয়েকজন রাষ্ট্রবিজ্ঞানী।
- তাঁদের মধ্যে রয়েছেন ওপেনহ্যাইমার , জেংকস্ , জেলেনিক, কোকার , লীকক্ প্রমুখ।
- রাষ্ট্রবিজ্ঞানী জেংকস্-এর মতে , ‘‘ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে বিচার করলে এটি স্পষ্ট যে, আধুনিক রাষ্ট্রগুলো মূলত সফল যুদ্ধ বিগ্রহেরই ফলশ্রুতি’’।

- ওপেনহ্যাইমার বলেন, ‘‘উৎপত্তিতে সম্পূর্ণরূপে এবং অস্তিত্বের প্রথম পর্যায়ে অপরিহার্যভাবে ও সম্পূর্ণভাবে রাষ্ট্র বিজয়ীর
বলপ্রয়োগ দ্বারা বিজিত মানব সম্প্রদায়ের উপর প্রতিষ্ঠিত এক সামাজিক প্রতিষ্ঠান’’।
- জেলেনিক লিখেছেন, ‘‘যখন কোন বলবান নেতা তার অনুসারী ও সহযোগীদের সহায়তায় কোন এলাকা বা অঞ্চলের
উপর স্থায়ীভাবে আধিপত্য বিস্তার করেছে তখনই রাষ্ট্র সৃষ্টি হতে দেখা গেছে।”
- কোকার-এর মতে, "বল প্রয়োগ, ভয়ভীতি প্রদর্শন ও যুদ্ধবাদিতার মাধ্যমে রাষ্ট্র প্রতিষ্ঠা লাভ করেছে।"

তথ্যসূত্র:- রাষ্ট্রবিজ্ঞান , এস এস এইচ এল , উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১০৪.
'Society' শব্দটি এসেছে-
  1. ক) Socious
  2. খ) Socio
  3. গ) Social
  4. ঘ) Socius
সঠিক উত্তর:
ক) Socious
উত্তর
সঠিক উত্তর:
ক) Socious
ব্যাখ্যা
- সমাজ শব্দটির ইংরেজি প্রতিশব্দ 'Society'।
- শব্দটি এসেছে ল্যাটিন শব্দ 'Socious' থেকে।
- যার অর্থ সহযোগিতা বা পারস্পরিক বন্ধুত্ব।
- সমাজ মানুষের মৌলিক প্রয়োজন এবং সাধারণ উদ্দেশ্য সাধনের স্থান।
- মানুষের সংঘবদ্ধ জীবনের সূচনা ঘটে সমাজে।
- মানুষ সমাজেই জন্মগ্রহণ করেন, সমাজেই লালিত-পালিত হয় এবং সমাজেই মৃত্যুবরণ করে। 

তথ্যসূত্র:- পৌরনীতি ও নাগরিকতা , এস এস সি প্রোগ্রাম , উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১০৫.
UNDP কোন বিষয়গুলোর কর্তৃত্বের চর্চার প্রয়োগ পদ্ধতিকে 'সুশাসন' হিসাবে অভিহিত করেছে?
  1. ক) অর্থনৈতিক
  2. খ) প্রশাসনিক
  3. গ) রাজনৈতিক
  4. ঘ) সবগুলো
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
ব্যাখ্যা
- বিশ্বব্যাংকের মতে, ‘সুশাসন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে উন্নয়নের লক্ষ্যে একটি দেশের অর্থনৈতিক ও সামাজিক সম্পদ ব্যবস্থাপনার জন্য ক্ষমতা প্রয়োগ করা হয়’।

- বিশ্বব্যাংক প্রদত্ত সংজ্ঞাকে আরো সমৃদ্ধ করে UNDP বলেছে, ‘একটি দেশের সার্বিক স্তরের কার্যাবলী পরিচালনার জন্য অর্থনৈতিক, রাজনৈতিক এবং প্রশাসনিক কর্তৃত্বের চর্চার প্রয়োগের পদ্ধতিই হলো সুশাসন’।

- কফি আনান বলেন , “সুশাসন মনাবধিকার এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধা নিশ্চিত করে,গণতন্ত্রকে শক্তিশালী করে, জনপ্রশাসনের স্বচ্ছতা এবং সক্ষমতাকে প্রবর্তন করে”।

- অধ্যাপক ড. মহব্বত খানের মতে-‘সুশাসন হলো,একটি দেশের সামাজিক এবং অর্থনৈতিক সম্পদের কার্যকরী ব্যবস্থা। তবে ব্যবস্থাটি হবে উন্মুক্ত, স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং ন্যায্য সমতাপূর্ণ’।

তথ্যসূত্র:- পৌরনীতি ও সুশাসন : একাদশ-দ্বাদশ শ্রেণী : প্রথমপত্র : মো. মোজাম্মেল হক।