পরীক্ষা আর্কাইভ

৪৯তম বিসিএস ⎯ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি [১৯১]

পরীক্ষা৪৯তম বিসিএস ⎯ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি [১৯১]তারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 30 mins
মোট প্রশ্ন১১৮
সিলেবাস
Full Model Test - 2
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪৯তম বিসিএস ⎯ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি [১৯১]

৪৯তম বিসিএস ⎯ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি [১৯১] · তারিখ অনির্ধারিত · ১১৮ প্রশ্ন

.
The famous novel, The Bluest Eye, is written by -
  1. American author
  2. Irish author
  3. French author
  4. Russian author
ব্যাখ্যা

The famous novel, The Bluest Eye, is written by - American author.

• The Bluest Eye:

- এটি Toni Morrison রচিত।
- এটি একটি novel.
- এটি ১৯৭০ সালে প্রকাশিত হয়।

• Toni Morrison ছিলেন একজন আমেরিকান Novelist, essayist এবং Editor.
- তাছাড়া তিনি Princeton University এর প্রফেসর ছিলেন।

তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম গুলো -
- Beloved,
- Song of Solomon,
- The Bluest Eye.

Source: Britannica.

.
বাংলাদেশে সাংবিধানিকভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হয় কত সালে?
  1. ১৯৯১ সালে
  2. ১৯৯২ সালে
  3. ১৯৯৫ সালে
  4. ১৯৯৬ সালে
ব্যাখ্যা

বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার:
- বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশের একপ্রকারের শাসন ব্যবস্থা, যার অধীনে দুইটি নির্বাচিত সরকারের মধ্যবর্তী সময়কালে সাময়িকভাবে অনির্বাচিত ব্যক্তিবর্গ কোন দেশের শাসনভার গ্রহণ করে থাকে।
- বিএনপি সরকারের পদত্যাগের পর ১৯৯৬ সালে ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে সংবিধানে যোগ হয় তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি।
- এই সংশোধনীর মাধ্যমে ১৯৯৬ সালে সাংবিধানিকভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হয়।
- বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান ছিলেন সেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা।
- উপদেষ্টা পরিষদের বাকিরা হলেন: ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদ, ড. মুহাম্মদ ইউনূস, অর্থনীতিবিদ ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ, অধ্যাপক মো. শামসুল হক, অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, শেগুফতা বখত চৌধুরী, এ জেড এম নাছিরুদ্দিন, সৈয়দ মঞ্জুর এলাহী, অধ্যাপক নাজমা চৌধুরী ও মেজর জেনারেল (অব.) আব্দুর রহমান খান।
- এই তত্ত্বাবধায়ক সরকার মোট ৮৬ দিন ক্ষমতায় ছিল। এই সরকার ১৯৯৬ সালের ১২ জুন জাতীয় সংসদের নির্বাচনের তারিখ ঘোষণা করেন।
- অবশেষে বিপুল উৎসাহ ও উদ্দীপনা মধ্য দিয়ে ১৯৯৬ সালের ১২ জুন তত্ত্বাবধায়ক সরকারের অধীন প্রথম সপ্তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য,
- ১৯৯০ সালে সেনাশাসক হুসেইন মুহম্মদ এরশাদের পতনের পর জাতীয় নির্বাচন আয়োজন পর্যন্ত দায়িত্ব পালনের জন্য গঠন করা হয়েছিল নির্দলীয় প্রথম অন্তর্বর্তীকালীন সরকার।
- প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বে ঐ সরকার গঠিত হয়েছিল।

এছাড়াও,
- ৩০ জুন, ২০১১ সালে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের সংবিধান থেকে 'তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা' বাতিল করা হয়।

উৎস: ইতিহাস ২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

.
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোন দেশ সহায়তা করবে?
  1. চীন
  2. জাপান
  3. নেদারল্যান্ডস
  4. ইন্দোনেশিয়া
ব্যাখ্যা

তিস্তা মহাপরিকল্পনা:
- তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সহায়তা করবে চীন।

⇒ তিস্তা প্রকল্পের প্রথম পর্যায় বাস্তবায়নে ব্যয় হবে ৭৫ কোটি ডলার। এর মধ্যে চীন থেকে ঋণ চাওয়া হয়েছে ৫৫ কোটি ডলার। বাকিটা করা হবে সরকারি অর্থায়নে।
- চীনের রাস্ট্রদূত জানান, তিস্তা প্রকল্পের বিষয়টিতে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সঙ্গে তারা কাজ করছেন।
- চীনের বিশেষজ্ঞ দল তিস্তা প্রকল্পের সম্ভাবনা যাচাই শেষে অক্টোবর, ২০২৫-এর মধ্যে তিস্তা মহাপরিকল্পনার ডিজাইন চূড়ান্ত হবে।
- ২০২৬ সালে এ প্রকল্পের কাজ শুরু করে ২০২৯ সালে শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
- মহাপরিকল্পনায় তিস্তা নদীর ডান-বাম উভয় তীর ঘেঁষে ২২০ কিলোমিটার উঁচু গাইড বাঁধ, রিভার ড্রাইভ, হোটেল-মোটেল-রেস্তোরাঁ, পর্যটন কেন্দ্র, ১৫০ মেগাওয়াট সৌর বিদ্যুতকেন্দ্র, শিল্প-কারখানা, ইপিজেড, ইকোনমিক জোন, কয়েক লাখ হেক্টর কৃষি জমি উদ্ধার, বনায়ন ইত্যাদি রয়েছে।
- এ প্রকল্প বাস্তবায়ন হলে তিস্তা পাড় হয়ে উঠবে পূর্ব চীনের জিয়াংসু প্রদেশের সুকিয়ান সিটির মতো সুন্দর নগরী।

উৎস: i) প্রথম আলো।
ii) দৈনিক ইনকিলাব।

.
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, ড্রাগন ফল উৎপাদনে বর্তমানে শীর্ষ জেলা কোনটি? [সেপ্টেম্বর, ২০২৫]
  1. ঝিনাইদহ
  2. কুষ্টিয়া
  3. রাজশাহী
  4. যশোর
ব্যাখ্যা

ড্রাগন ফল উৎপাদন:
- কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ড্রাগন উৎপাদনের শীর্ষে আছে ঝিনাইদহ জেলা।
- ২০২৪-২৫ অর্থবছরে উৎপাদন হয় ৩২ হাজার ৭৬৮ মেট্রিক টন ড্রাগন।

• উৎপাদনের ২য় স্থানে রয়েছে যশোর। ২০২৪-২৫ অর্থবছরে উৎপাদন হয় ১২ হাজার ৫৫৩ মেট্রিক টন ড্রাগন। আর তৃতীয় শীর্ষ জেলা রাজশাহীতে উৎপাদন হয় ৪ হাজার ৪৭৭ মেট্রিক টন ড্রাগন।

⇒ ড্রাগন ফল মূলত আমেরিকার প্রসিদ্ধ একটি ফল যা বর্তমানে আমাদের দেশেও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। বাংলাদেশে সর্বপ্রথম ২০০৭ সালে থাইল্যান্ড, ফ্লোরিডা ও ভিয়েতনাম থেকে এই ফলের বিভিন্ন জাত আনা হয়। ড্রাগন ফলের গাছ এক ধরনের ক্যাকটাস জাতীয় গাছ। এই গাছের কোন পাতা নেই। ড্রাগন ফলের গাছ সাধারনত ১.৫ থেকে ২.৫ মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে।

⇒ বর্তমানে বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সিটিউট (বারি) কতৃক উদ্ভাবিত ড্রগন ফলের নতুন জাতটি হলো বারি ড্রাগন ফল-১ যা দক্ষিণ -পূর্ব এশিয়াতে জনপ্রিয় ফল। এ ফলের আকার বড়, পাকলে খোসার রং লাল হয়ে যায় ,শাঁস গাঢ় গোলাপী রঙের, লাল ও সাদা এবং রসালো প্রকৃতির । ফলের বীজগুলো ছোট ছোট কালো ও নরম । একটি ফলের ওজন ১৫০ গ্রাম থেকে ৬০০ গ্রাম পর্যন্ত হয়ে থাকে।

উৎস: i) প্রথম আলো।
ii) কৃষি বাতায়ন।

.
ইসলামিক সহযোগিতা সংস্থা OIC এর বর্তমান সদস্য দেশ কয়টি? (অক্টোবর, ২০২৫)
  1. ৫৬টি
  2. ৫৭টি
  3. ৫৮টি
  4. ৫৯টি
ব্যাখ্যা

OIC:
- ইসলামিক সহযোগিতা সংস্থা OIC.
- OIC এর পূর্ণরূপ The Organisation of Islamic Cooperation.
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
- এটি মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট যা রাবাত সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- প্রতিষ্ঠার স্থান: মরক্কো।
- প্রতিষ্ঠিত হয়: ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯ সালে।
- সদর দপ্তর: জেদ্দা, সৌদি আরব।
- বর্তমান মহাসচিব: হুসাইন ইব্রাহিম তাহা (১২ তম)। (অক্টোবর, ২০২৫)
- মহাসচিবের মেয়াদ: ৫ বছর।
- অফিসিয়াল ভাষা: তিনটি (আরবি, ইংরেজি, ফ্রেঞ্চ)।
- বর্তমান সদস্য: ৫৭টি। (অক্টোবর, ২০২৫)

⇒ দক্ষিণ আমেরিকা অঞ্চলের দুটি দেশ OIC এর সদস্য।
• গায়ানা ও
• সুরিনাম।

- ইউরোপ মহাদেশের আলবেনিয়া OIC এর সদস্য।
- বাংলাদেশ ১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সর্বপ্রথম অংশগ্রহণ করে।

তথ্যসূত্র - OIC অফিসিয়াল ওয়েবসাইট।

.
কার্টাগেনা প্রটোকল কার্যকর হয় কবে?
  1. ২০০১ সাল
  2. ২০০২ সাল
  3. ২০০৩ সাল
  4. ২০০৪ সাল
ব্যাখ্যা

কার্টাগেনা প্রটোকল (Cartagena Protocol):
- কার্টাগেনা প্রোটকলের পূর্ণনাম - The Cartagena Protocol on Biosafety to the Convention on Biological Diversity.
- কার্টাগেনা প্রটোকল জৈব-নিরাপত্তা বিষয়ক একটি আন্তর্জাতিক চুক্তি।
- এই চুক্তিটি কলম্বিয়ার কার্টাগেনাতে আলোচিত হয়।
- চুক্তি অনুমোদন - ২৯ জানুয়ারি, ২০০০ সাল।
- চুক্তি কার্যকর - ১১ সেপ্টেম্বর, ২০০৩ সাল।

তথ্যসূত্র - কনভেনশন অন বায়ো-ডাইভার্সিটি (CBD) ওয়েবসাইট।

.
পশ্চিম এশীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন কোনটি?
  1. ESCWA
  2. ESCAP
  3. ECLAC
  4. ECE
ব্যাখ্যা

জাতিসংঘ:
- জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ECOSOC) এর অধীন ৫টি আঞ্চলিক কমিশন রয়েছে।

⇒ এগুলো হলো:
- এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ESCAP),
- পশ্চিম এশীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ESCWA),
- ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় অর্থনৈতিক কমিশন (ECLAC),
- ইউরোপিয়ান অর্থনৈতিক কমিশন (ECE),
- আফ্রিকান অর্থনৈতিক কমিশন (ECA).

তথ্যসূত্র - UN ওয়েবসাইট।

.
ইউরোপীয় ইউনিয়নের সর্বশেষ সদস্য দেশ কোনটি? (অক্টোবর, ২০২৫)
  1. অস্ট্রিয়া
  2. ক্রোয়েশিয়া
  3. ফিনল্যান্ড
  4. ডেনমার্ক
ব্যাখ্যা

ইউরোপীয় ইউনিয়ন (EU):
- বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট ইউরোপীয় ইউনিয়ন (EU)।
- এর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত।
- প্রতিষ্ঠাতা সদস্য: ৬টি দেশ।
- বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস।
- বর্তমান সদস্য: ২৭টি দেশ। (অক্টোবর, ২০২৫)
- সর্বশেষ সদস্য: ক্রোয়েশিয়া। (অক্টোবর, ২০২৫)
- সর্বশেষ ত্যাগকারী: ব্রিটেন (৩১ জানুয়ারি, ২০২০)।
- এটি ১৯৯৩ সালের ১ নভেম্বরে মাসট্রিচট চুক্তি স্বাক্ষরের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল।
- তখন থেকে এটি বিশ্বের বৃহত্তম ট্রেডিং ব্লকে পরিণত হয়।

তথ্যসূত্র - EU ওয়েবসাইট।

.
ইসরায়েল কর্তৃক ইরানে চালানো সামরিক অভিযানের নাম কী? (অক্টোবর, ২০২৫)
  1. অপারেশন রাইজিং লায়ন
  2. অপারেশন ডেইজ অফ রিপেন্টেন্স
  3. অপারেশন নাইট ফ্যাল
  4. অপারেশন ডার্ক হরাইজন
ব্যাখ্যা

‘অপারেশন রাইজিং লায়ন':
- ইসরায়েল কর্তৃক ইরানে চালানো সামরিক অভিযানটির নাম 'অপারেশন রাইজিং লায়ন'।
- 'রাইজিং লায়ন' নামটি বাইবেলের একটি অনুচ্ছেদে সিংহের প্রতীকী পরাক্রমকে তুলে ধরে, ইসরায়েলের যুদ্ধ প্রস্তুতি এবং আত্মবিশ্বাসের প্রতীক।
- ১৩ জুন ২০২৫-এর ভোরে ইসরায়েলি বিমান বাহিনী ও গোয়েন্দা সংস্থা মোসাদ যৌথভাবে 'অপারেশন রাইজিং লায়ন' পরিচালনা করে।
- ইসরায়েল প্রথমে 'ড্রোন' দ্বারা ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করা, এরপর প্রধান পারমাণবিক ও সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা করে।

উল্লেখ্য:
- এই হামলার জবাবে ইরান পাল্টা হামলা চালায়।
- এই হামলার নাম দেয়া হয় 'অপারেশন টু প্রমিজ থ্রি’।
- ইরান পাল্টা জবাবে শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ে।

তথ্যসূত্র - পত্রিকার রিপোর্ট।

১০.
IUCN-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. জেনেভা, সুইজারল্যান্ড
  2. বার্ন, সুইজারল্যান্ড
  3. গ্লান্ড, সুইজারল্যান্ড
  4. জুরিখ, সুইজারল্যান্ড
ব্যাখ্যা

IUCN:
- বিশ্ব জীববৈচিত্র্য সংরক্ষণবাদী সংস্থা (IUCN)।
- IUCN এর পূর্ণরূপ - International Union for the Conservation of Nature.
- প্রতিষ্ঠিত হয়: ১৯৪৮ সালে।
- সদর দপ্তর: গ্লান্ড, সুইজারল্যান্ড।
- এটি নিয়ে বিশ্বের ১৭০ টির অধিক দেশ কাজ করছে।
- উদ্দেশ্য: বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা।

তথ্যসূত্র - IUCN অফিসিয়াল ওয়েবসাইট।

১১.
IMF এর বর্তমান ব্যবস্থাপনা পরিচালক কে? (অক্টোবর, ২০২৫)
  1. ক্রিস্টিন লাগার্দে
  2. ক্রিস্টালিনা জর্জিয়েভা
  3. রড্রিগো ডে রাতো
  4. মিশেল ক্যামডেসসুস
ব্যাখ্যা

IMF:
- IMF এর পূর্ণরূপ The International Monetary Fund.
- এটি আন্তর্জাতিক মুদ্রা তহবিল।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৪৪ সাল।
- সদর দপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
- প্রতিষ্ঠাতা সদস্য: ৪৪টি।
- বর্তমান সদস্য: ১৯১টি। (অক্টোবর, ২০২৫)
- সর্বশেষ সদস্য: লিচেনস্টাইন। (অক্টোবর, ২০২৫)
- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক: ক্রিস্টালিনা জর্জিয়েভা। (অক্টোবর, ২০২৫)
- বাংলাদেশ সদস্যপদ লাভ করে: ১৯৭২ সালে।

তথ্যসূত্র - IMF অফিসিয়াল ওয়েবসাইট।

১২.
P হচ্ছে Q এর পিতা কিন্তু Q, P এর ছেলে নয়। তাদের সম্পর্কটা কোন ধরনের?
  1. পিতা-মাতা
  2. ভাই-বোন
  3. মেয়ে-পিতা
  4. ছেলে-মেয়ে
ব্যাখ্যা

প্রশ্ন: P হচ্ছে Q এর পিতা কিন্তু Q, P এর ছেলে নয়। তাদের সম্পর্কটা কোন ধরনের?

সমাধান:
যেহেতু, P হচ্ছে Q এর পিতা কিন্তু Q, P এর ছেলে নয় সুতরাং Q হলো মেয়ে এবং P হচ্ছে পিতা।

সুতরাং, তাদের সম্পর্কটা মেয়ে-পিতা।

১৩.
নিচের চিত্রে কয়টি ত্রিভুজ আছে?

  1. ১২টি
  2. ১৬টি
  3. ১৫টি
  4. ১৭টি
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের চিত্রে কয়টি ত্রিভুজ আছে?

সমাধান:

একটি করে ফাঁকা ঘর নিয়ে ত্রিভুজ আছে - 1, 2, 3, 4, 5, 6, 7, 8 = ৮ টি
দুইটি করে ফাঁকা ঘর নিয়ে ত্রিভুজ আছে - 12, 34, 56, 78, 67, 58 = ৬ টি
চারটি করে ফাঁকা ঘর নিয়ে ত্রিভুজ আছে - 1267, 3456 = ২টি
সবগুলো ফাঁকা ঘর নিয়ে ত্রিভুজ আছে - 12345678 = ১ টি

সুতরাং, মোট ত্রিভুজ আছে = ৮ + ৬ + ২ + ১ = ১৭ টি

১৪.
একটি পানি ভর্তি বালতির ওজন ১৪ কেজি। বালতিটি অর্ধেক পানি পূর্ণ থাকলে তার ওজন হয় ৮ কেজি। খালি বালতির ওজন কত?
  1. ৩ কেজি
  2. ২.৫ কেজি
  3. ৪ কেজি
  4. ২ কেজি
ব্যাখ্যা

প্রশ্ন: একটি পানি ভর্তি বালতির ওজন ১৪ কেজি। বালতিটি অর্ধেক পানি পূর্ণ থাকলে তার ওজন হয় ৮ কেজি। খালি বালতির ওজন কত?

সমাধান:
দেওয়া আছে,
পানি ভর্তি বালতির ওজন = ১৪ কেজি
অর্ধেক পানি ভর্তি বালতির ওজন = ৮ কেজি

​অর্ধেক বালতি পানির ওজন = (১৪ - ৮) কেজি = ৬ কেজি
∴ ​পূর্ণ বালতি পানির ওজন = (৬ × ২) কেজি = ১২ কেজি

​আবার,
​পূর্ণ বালতি পানির ওজন + খালি বালতির ওজন = ১৪ কেজি
⇒ ​খালি বালতির ওজন = ১৪ - ​পূর্ণ বালতি পানির ওজন
​⇒ ​খালি বালতির ওজন = ১৪ - ১২ = ২ কেজি

১৫.
যদি ORANGE = SVERKI হয় তবে GRAPES = ?
  1. UXGTMK
  2. KVETIW
  3. UGANDA
  4. KXFGDR
ব্যাখ্যা

প্রশ্ন: যদি ORANGE = SVERKI হয় তবে GRAPES = ?

সমাধান:
​যদি ORANGE = SVERKI হয় তবে GRAPES = KVETIW

​ORANGE শব্দটির বর্ণগুলো থেকে 4 ধাপ এগিয়ে পাওয়া যায়,
O(15) + 4 → S(19)
​R(18) + 4 → V(22)
​A(1) + 4 → E(5)
​N(14) + 4 → R(18)
​G(7) + 4 → K(11)
​E(5) + 4 → I(9)

​অনুরূপভাবে,
GRAPES শব্দটির বর্ণগুলো থেকে 4 ধাপ এগিয়ে গেলে KVETIW শব্দটি পাওয়া যায়। অর্থাৎ,

​G(7) + 4 → K(11)
​R(18) +4 → V(24)
​A(1) + 4 → E(5)
​P(16) + 4 → T(20)
​E(5) + 4 → I(9)
​S(19) + 4 → W(23)

অর্থাৎ নির্ণেয় শব্দটি হবে KVETIW

১৬.
যদি 7 + 3 = 410, 3 + 2 = 15, 6 + 5 = 111 হয়, তবে 8 + 4 = ?
  1. 124
  2. 711
  3. 609
  4. 412
ব্যাখ্যা

প্রশ্ন: যদি 7 + 3 = 410, 3 + 2 = 15, 6 + 5 = 111 হয়, তবে 8 + 4 = ?

সমাধান:
এখানে
7 + 3 = 410 ⇒ 7 - 3 = 4, 7 + 3 = 10
3 + 2 = 15 ⇒ 3 - 2 = 1, 3 + 2 = 5
6 + 5 = 111 ⇒ 6 - 5 = 1, 6 + 5 = 11

একইভাবে,
8 - 4 = 4, 8 + 4 = 12
সুতরাং, 8 + 4 = 412

১৭.
A দক্ষিণ দিকে মুখ করে ৪ কি. মি. হাঁটার পর বামদিকে ঘুরল এবং ৫ কি. মি. হাঁটল। আবার ডানদিকে ঘুরে ৮ কি. মি. হাঁটল। এখন যাত্রার স্থান থেকে সরাসরি দূরত্ব কত?
  1. ১৭ কি.মি.
  2. ২৫ কি.মি.
  3. ১৩ কি.মি.
  4. ১৬ কি.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: A দক্ষিণ দিকে মুখ করে ৪ কি. মি. হাঁটার পর বামদিকে ঘুরল এবং ৫ কি. মি. হাঁটল। আবার ডানদিকে ঘুরে ৮ কি. মি. হাঁটল। এখন যাত্রার স্থান থেকে সরাসরি দূরত্ব কত?

সমাধান:
প্রদত্ত তথ্যগুলোকে চিত্রের মাধ্যমে সাজিয়ে পাই,

এখন, উত্তর-দক্ষিণ দিকে- শুরুতে ৪ কি.মি. দক্ষিণ + পরে আরও ৮ কি.মি. দক্ষিণ = মোট ১২ কি.মি. দক্ষিণ
পূর্ব-পশ্চিম দিকে: শুধু পূর্ব দিকে ৫ কি.মি.

∴ সরাসরি দূরত্ব = √(১২ + ৫) = √(১৪৪ + ২৫)
= √১৬৯
= ১৩ কি.মি.

১৮.
(A) চিত্রটির আয়নায় প্রতিবিম্ব কেমন হবে?

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
ব্যাখ্যা

প্রশ্ন: (A) চিত্রটির আয়নায় প্রতিবিম্ব কেমন হবে?

সমাধান:


সুতরাং, সঠিক উত্তর (2) নং

১৯.
'সিকান্দার-ই-সানি' উপাধীটি কোন সুলতানের?
  1. শামসউদ্দিন ইলতুৎমিশ
  2. গিয়াসউদ্দিন তুঘলোক
  3. গিয়াসউদ্দিন বলবন
  4. আলাউদ্দিন খলজি
ব্যাখ্যা

⇒আলাউদ্দিন খিলজি উত্তর ভারত বা রাজপুতনা ও দাক্ষিণাত্য বিজয় করেন।
-তার সভার বিখ্যাত কবি ছিলেন ভারতের তোতা পাখী খ্যাত আমির খসরু।
-বিজেতা হিসেবে অবিশ্বরনীয় অবদানের জন্য তার সভার বিখ্যাত কবি ভারতের তোতা পাখী খ্যাত আমির খসরু তাকে 'সিকান্দার-ই-সানি' বা ২য় আকিজান্ডার উপাধী দিয়েছিলেন।

২০.
১৮৫৮ সালের আইন অনুযায়ী ভারতের সর্বোচ্চ পদবী হয় কোনটি?
  1. ভাইসরয়
  2. লর্ড
  3. গভর্নর-জেনারেল
  4. গভর্নর
ব্যাখ্যা

⇒১৮৫৮ খ্রিস্টাব্দের ২ আগস্ট বৃটিশ পার্লামেন্ট এক আইন পাশ করে ভারতের শাসনভার ইংল্যান্ডের রাণী ভিক্টোরিয়ার হাতে অপর্ণ করে।
-কোম্পানির ডাইরেক্টর সভার কর্তৃত্ব বিলোপ করা হয়।
-ভারত সরকারের নির্বাহী প্রধান গভর্নর জেনারেল এখন থেকে রাজ প্রতিনিধি হিসেবে ভাইসরয় উপাধি লাভ করেন।

২১.
সালাহ্উদ্দিন আইয়্যূবী কোন জাতির লোক ছিলেন?
  1. কুর্দি
  2. তুর্কি
  3. বার্বার
  4. পারসিক
ব্যাখ্যা

⇒ সালাহ্উদ্দিন আইয়্যূবী ১১৩৭ খ্রিষ্টাব্দ, তিকরিত (বর্তমান ইরাক) এ জন্মগ্রহন করেন।
-তার আসল নাম ইউসুফ ইবন আইয়ুব।
-তিনি জাতীতে কুর্দি ছিলেন।

২২.
ইলাফ কী?
  1. শান্তি চুক্তি
  2. ব্যবসায়ীক চুক্তি
  3. গোত্রীয় চুক্তি
  4. রাজনৈতিক চুক্তি
ব্যাখ্যা

⇒আরব গোত্রপতিদের সাথে মক্কার ব্যবসায়ীদের স্বাক্ষরিত চুক্তিকে বলা হয়' ইলাফ' বা ব্যবসায়ীক চুক্তি।

২৩.
সম্রাট আকবর কত বছর বয়সে সিংহাসনে আরোহন করেন?
  1. ১৩ বছর বয়সে
  2. ১৫ বছর বয়সে
  3. ১৮ বছর বয়সে
  4. ২০ বছর বয়সে
ব্যাখ্যা

⇒১৫৫৫ খ্রি. হুমায়ুন আগ্রার লাইব্রেরির সিড়ি থেকে গড়িয়ে পড়ে মৃত্যুবরণ করেন।
-হুমায়ুনের মৃত্যুর প্রাক্কালে আকবর পাঞ্জাবে বৈরামখানের তত্ত্বাবধানে অবস্থান করছিলেন।
-বৈরাম খান এখানেই আকবরকে পরবর্তী মুঘল সম্রাট হিসেবে ঘোষণা করেন এবং তার রাজ্য অভিষেকের ব্যবস্থা করেন।
-১৫৫৬ সালের ১৪ ফেব্রুয়ারি জালালউদ্দিন মুহাম্মদ আকবর উপাধি নিয়ে মাত্র ১৩ বছর বয়সে সিংহাসনে আরোহণ করেন।

২৪.
কত সালে মুসলমানরা স্পেন বিজয় করেন ?
  1. ৭১০ খি:
  2. ৭১১ খি:
  3. ৭১২ খি:
  4. ৭১৩ খি:
ব্যাখ্যা

- রাজা উইটজার পর তার জামাতা কাউন্ট জুলিয়ানের রাজা হওয়ার কথা থাকলেও রডারিক জোর করে ক্ষমতা দখল করে।
- কাউন্ট জুলিয়ানের আমন্ত্রনে মুসা সেনাপতি তারিক বিন যিয়াদকে ৭১১ খি: স্পেন অভিযানে প্রেরণ করেন।

২৫.
কোনটি গুপ্তঘাতক সম্প্রদায়ের প্রধান ঘাটি ছিল?
  1. চুনার দুর্গ
  2. আলামুত দুর্গ
  3. আমামুল দুর্গ
  4. পাহাড়ী দুর্গ
ব্যাখ্যা

মালিক শাহের রাজত্বের শেষ দিকে গুপ্তঘাতক সম্প্রদায়ের উদ্ভব ঘটে।
-তাদের প্রধান ঘাটি আলামুত দুর্গ।
-এর প্রতিষ্ঠাতা ছিলেন নিযামুল মুলকের সহপাঠি হাসান বিন সাবাহ।
-যিনি পর্বতের বৃদ্ধ লোক (The Old Man of the Mountain) নামে পরিচিত।

২৬.
সুলতান মাহমুদ মোট কত বছরে ১৭ বার ভারত অভিযান পরিচালনা করেন?
  1. ১৭ বছরে
  2. ২১ বছরে
  3. ২৫ বছরে
  4. ২৭ বছরে
ব্যাখ্যা

⇒তিনি ১০০০ খ্রিস্টাব্দ থেকে ১০২৭ খ্রিস্টাব্দের মধ্যে তিনি সতেরো বার ভারত অভিযান করেন।
-এই ২৭ বছরে তিনি ভারতের ভিন্ন ভিন্ন ১৭ জায়গায় অভিযান পরিচালনা করেন।

২৭.
খুলাফায়ে রাশেদুনের সময় প্রদেশের প্রধানকে কী নামে অবিহিত করা হয়?
  1. ওয়ালী
  2. আমিল
  3. সাহিব-উল-আহদাস
  4. কাজী-উল-কুজ্জাত
ব্যাখ্যা

⇒খুলাফায়ে রাশেদুনের সময় প্রধান বিচারপতিকে কাজী-উল-কুজ্জাত।

-প্রদেশের প্রধানকে ওয়ালী।

-জেলার প্রধানকে আমিল ।

-পুলিশ প্রধানকে সাহিব-উল-আহদাস নামে অবিহিত করা হয়।

২৮.
সর্বমোট কত বছরে কোরআন অবতীর্ণ হয়?
  1. ২৩ বছরে
  2. ২৪ বছরে
  3. ২৫ বছরে
  4. ২৬ বছরে
ব্যাখ্যা

⇒৬১০ সালে নবুয়ত লাভের পর দীর্ঘ ২৩ বছর এই কুরআন রাসূলের বিভিন্ন প্রয়োজনে অবতীর্ণ হয়।

২৯.
বাবরের আত্মজীবনী" তুযুক-ই-বাবরী" কোন ভাষায় লেখা?
  1. ফারসি
  2. আরবি
  3. তুর্কি
  4. সংস্কৃত
ব্যাখ্যা

⇒তাঁর রচিত তুর্কি কবিতার সংকলন ‘দিওয়ান’ নামে পরিচিত।
-ফার্সি ভাষায় বাবর এক প্রকার নতুন ছন্দ আবিষ্কার করেন যা সাধারণত ‘নুবাইয়ান’ নামে সুপরিচিত।
-জহির উদ্দিন মুহম্মদ বাবরের সাহিত্যানুরাগের শ্রেষ্ঠ নিদর্শন তুর্কি ভাষায় রচিত আত্মজীবনীমূলক গ্রন্থ ’‘তুযুক-ই-বাবরী’।

৩০.
'উট যেখানে উন্নত, আরবরাও সেখানে উন্নত'-উক্তি কার?
  1. হযরত মুহাম্মদ (স.)
  2. হযরত ওমর (রা.)
  3. পি.কে হিট্টি
  4. হযরত আলী (রা.)
ব্যাখ্যা

⇒পবিত্র কুরআনের সুরা আন নাহল-এ উটকে আরবদের জন্য নিয়ামত হিসেবে বর্ণনা করা হয়েছে।
-সেজন্যই ওমর ফারুক (রা.)বলেন, 'উট যেখানে উন্নত,আরবরাও সেখানে উন্নত।'

৩১.
মামলুক বংশের কোন শাসক ক্রীতদাস ছিলেন না?
  1. আরাম শাহ
  2. কুতুবউদ্দিন আইবেক
  3. শামসউদ্দিন ইলতুৎমিশ
  4. গিয়াসউদ্দিন বলবন
ব্যাখ্যা

⇒১২০৬ থেকে ১২৯০ খ্রিস্টাব্দ পর্যন্ত কুতুবউদ্দিন, ইলতুৎমিশ, বলবন এবং তাঁদের বংশধরেরা মোট ১১ জন সুলতান শাসন করেন।
-যারা সকলেই বিভিন্ন গোত্রের হলেও জাতীতে তুর্কি ছিলেন।
-প্রথম জীবনে কুতুবউদ্দিন, ইলতুৎমিশ এবং বলবন এই তিনজনই ছিলেন ক্রীতদাস।
-এক সময় এঁদের সবাইকে একই বংশের লোক বলে মনে করা হতো এবং তাঁদের বংশকে বলা হতো ‘দাস বংশ’।

৩২.
বার্মাক উপাধিটি কাদের দেয়া হয়?
  1. মন্দিরের প্রধান রক্ষনাবেক্ষণকারীকে
  2. মন্দিরে বেশি বেশি অর্থপ্রদানকারীকে
  3. মন্দিরে বেশিবেশি পুজা পার্বন কারীকে
  4. মন্দিরের প্রধান পুরোহিতকে
ব্যাখ্যা

⇒এদের পূর্ব পুরুষ জাফর বলখের মন্দিরের প্রধান পুরোহিত ছিলেন বলে।
-তিনি ৭০৫ সালে কুতাইবার কাছে ধরা পরে ইসলাম গ্রহন করেন।
-তিনি তার পুত্র খালিদ আব্বাসীয় আন্দোলনে যোগদান করে কৃতিত্বের স্বাক্ষর রাখায় আবুল আব্বাস তাকে কোষাধ্যক্ষ নিয়োগ করেন। খালিদই বার্মাকী বংশের প্রতিষ্ঠাতা।

৩৩.
কোন ইমাম জনহিতকর নীতি বা মাসলাহাত (Maslahat) কে প্রাধান্য দেন?
  1. ইমাম আবু হানিফা
  2. ইমাম মালেক
  3. ইমাম শাফেয়ী
  4. ইমাম আহমদ ইবনে হাম্বলী
ব্যাখ্যা

⇒মালেক ইবনে আনাস ৭১৩ খ্রিস্টাব্দে মদিনায় জন্মগ্রহণ করেন।
-ইমাম আবু হানিফা ইজতেহাদ ও কিয়াসকে প্রাধান্য দিলেও
-ইমাম মালেক জনহিতকর নীতি বা মাসলাহাত(Maslahat) কে প্রাধান্য দেন।

৩৪.
মদিনার পূর্ব নাম কী ছিল?
  1. তায়েফ
  2. ইয়াসরিব
  3. ইয়েমেন
  4. হাজরামাউত
ব্যাখ্যা

⇒৬২২ সালে মক্কা থেকে মদিনায় হিজরতের ফলে ইয়াসরিবের নাম পরিবর্তন করে রাখা হয় মদিনাতুন নবী।

৩৫.
“কুব্বাতুস সাখরা” (Dome of the Rock) এর আকৃতি কেমন?
  1. ষড়ভুজাকৃতির
  2. অষ্টভুজাকৃতির
  3. বর্গাকৃতির
  4. আয়তাকৃতির
ব্যাখ্যা

⇒মহানবী (সা.) যে পাথর উপর দাড়িয়ে পবিত্র মিরাজে গমন করেন তাকে কেন্দ্র করে আ. মালিক ৬৯১ খ্রি. আট কোনাবিশিষ্ট “কুব্বাতুস সাখরা” Dome of the Rock নির্মাণ করেন।
-এরই পাশে তিনি ‘মসজিদ-উল- আকসা’ নামে একটি মসজিদ নির্মাণ করেন।

৩৬.
সম্রাট জাহাঙ্গীরের Bell of Justice বা ন্যায়বিচারের ঘন্টায় কয়টি সোনার শিকলে ঘন্টা ঝোলানো ছিল?
  1. ৫০ টি
  2. ৫৫ টি
  3. ৬০ টি
  4. ৬৫ টি
ব্যাখ্যা

⇒সিংহাসনে বসে জাহাঙ্গীর কতগুলো জনহিতকর কার্যপদ্ধতি গ্রহণ করেন।
-ন্যায়বিচারের জন্য আগ্রা দুর্গ হতে যমুনা পর্যন্ত ষাটটি ঘন্টাযুক্ত ত্রিশ গজ লম্বা একটি সোনার শিকল ঝুলিয়ে দেন।
-এর ফলে যেসব প্রজা ন্যায়বিচার থেকে বঞ্চিত হতো তারা শিকলে টান দিয়ে সম্রাটের দৃষ্টি আকর্ষণ করতে পারতো।
ইতিহাসে এই ঘন্টা Bell of Justice বা ন্যায়বিচারের ঘন্টা নামে পরিচিত।

৩৭.
কোন খলিফার আমলে ইসলাম সুবিস্তৃতি লাভ করে?
  1. আলী (রা.) এর আমলে
  2. ওসমান (রা.) এর আমলে
  3. ওমর (রা.) এর আমলে
  4. আবু বকর (রা.) এর আমলে
ব্যাখ্যা

⇒প্রধান চারজন খলীফা হলেন- হযরত আবু বকর (রা.), হযরত উমর (রা.), হযরত উসমান (রা.), হযরত আলী (রা.)।
-তাদের প্রত্যেকের আলাদা আলাদা অবদান রয়েছে।
-চারজন খলীফা মধ্যে হযরত উমর (রা.) এর সময় ইসলামী সাম্রাজ্য সুবিস্তৃতি লাভ করে।
-আরবের বাইরেও পারস্য বাইজান্টাইন মিশর ইসলামী সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়।

৩৮.
'বন্দেগান-ই-চেহেলগান’এর সদস্য সংখ্যা কত ছিল?
  1. ৩০ জন
  2. ৪০ জন
  3. ৫০ জন
  4. ৬০ জন
ব্যাখ্যা

⇒শামসুদ্দিন ইলতুৎমিশ ৪০ জন তুর্কি ক্রীতদাসের সমন্বয়ে ‘বন্দেগান-ই-চেহেলগান’ নামক চল্লিশ চক্রের শাসকগোষ্ঠী প্রতিষ্ঠা করেন।
-তার মরত্যর পর এই বন্দেগান-ই-চেহেলগান’ নামক চল্লিশ চক্রের শাসকগোষ্ঠী সুলতানদের উপর প্রভব বিস্তার করেছিল।
-বন্দেগানই চেহেল গানের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি ছিলেন গিয়াসউদ্দিন বলবন।

৩৯.
উহুদ যুদ্ধে কতজন মুসলমান শহিদ হন?
  1. ৭০ জন
  2. ৭২ জন
  3. ৭৩ জন
  4. ৭৪ জন
ব্যাখ্যা

⇒উহুদ যুদ্ধে হযরত হামজা সহ ৭৩ জন শহীদ হন।
-মহানবীর দুটি দাঁত শহীদ হয় এবং মুসলিম বাহিনীর পতাকাবাহী মুসআব নিহত হয়।
-শত্রু পক্ষের তেইশ জন সৈন্য নিহত হয়।

৪০.
"বাগদাদ" শহর নির্মান করেন কে?
  1. আবুল আব্বাস আস-সাফফাহ
  2. আবু জাফর আল মনসুর
  3. হারুন আর রশীদ
  4. আল-মামুন
ব্যাখ্যা

⇒ আবু জাফর আল মনসুর নিরাপত্তার জন্য পারস্য সম্রাট কিসরার গ্রীষ্মকালীন আবাস্থল দজলা নদীর পশ্চিম তীরে বাগদাদে ১,০০,০০০ শ্রমিক ও শিল্পী সুদীর্ঘ ৪ বছর (৭৬২-৬৬) পরিশ্রম করে প্রায় ৪৮,৮৩,০০০ দিরহাম ব্যয়ে এ নতুন রাজধানী নির্মাণ করেন।
-এ নগরীর নামকরণ হয় ‘দারুস-সালম’ (শান্তি নিবাস)।
-আবু জাফর আল মনসুর এ নগরী প্রতিষ্ঠা করেন জন্য একে মানসুরিয়া ও বলা হয়।

৪১.
ছিয়াত্তরের মন্বন্তর কত খ্রিষ্টাব্দে সংঘটিত হয়?
  1. ১১৭৬ খ্রি.
  2. ১৭৭৬ খ্রি.
  3. ১৭৭০ খ্রি.
  4. ১১৭০ খ্রি.
ব্যাখ্যা

⇒দ্বৈত শাসনের দায়িত্বহীনতা ও পরপর দু’বছর অনাবৃষ্টি ও খরার ফলে ১১৭৬ বঙ্গাব্দ/১৭৭০ খ্রিস্টাব্দে বাংলায় এক প্রচন্ড দুর্ভিক্ষ ও মহামারী দেখা দেয়।
-খাদ্যের অভাবে মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশ মৃত্যুমুখে পতিত হয়।

৪২.
কী উদ্দেশ্যে আলাউদ্দিন খিলজি মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থার প্রবর্তন করেন?
  1. সাম্রাজ্যের স্থায়ীত্ব বৃদ্ধি করা
  2. সেনাবাহিনী গঠন
  3. মদ্রাস্ফিতি হ্রাস করা
  4. উপরের সবগুলোই সঠিক
ব্যাখ্যা

⇒অর্থনৈতিক সংস্কারের অংশ হিসেবে সাম্রাজ্যের স্থায়ীত্ব,সেনাবাহিনী গঠন ও মদ্রাস্ফিতি হ্রাস করতেই মূল্য নিয়ন্ত্রন পদ্ধতি চালু করে সকল পন্যের দাম নির্ধারণ করে দেন।
-এ জন্য বাজার স্থাপন(মান্ডি),বাজার পরিদর্শন,সরবরাহ নিশ্চিত করন,শস্য ভান্ডার স্থাপন, রেশনিং ব্যবস্থা করে এগুলোর তত্ত্বাবধানে ‘শাহান-ই-মান্ডি’ নিয়োগ করে।

৪৩.
ওসমান (রা.) কত সালে শাহাদাত বরণ করেন?
  1. ৬৫৬ খ্রি.
  2. ৬৫৭ খ্রি.
  3. ৬৫৯ খ্রি.
  4. ৬৬১ খ্রি.
ব্যাখ্যা

⇒৬৫৬ খ্রি. ১৭ ই জুন (১৮ ই জিলহজ্ব ৩৫ হিজরী) ৮২ বছরের বৃদ্ধ খলিফাকে পবিত্র কুরআন পাঠরত অবস্থায় বিদ্রোহীরা নিমর্মভাবে হত্যা করে।
-তার স্ত্রী নায়লা তাদের বাধা দিতে এগিয়ে এলে তাঁর হাতের তিনটি আঙ্গুল কেটে যায়।

৪৪.
কোথা থেকে আব্বাসীয় আন্দোলনের সুত্রপাত ঘটে?
  1. ইস্পাহান থেকে
  2. খোরাসান থেকে
  3. বাগদাদ থেকে
  4. মার্ভ থেকে
ব্যাখ্যা

⇒শিয়া, খারিজী ও মাওয়ালীরা আব্বাসীয় আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করে।
- ৭৪৪ সালে খোরাসানের মাওয়ালী আবু মুসলিম খোরাসানীর সহায়তায় আব্বসীয় আন্দোলনের সূত্রপাত ঘটে।
-এই সম্মিলিত প্রচেষ্টায় ৭৫০ সালে জাবের যুদ্ধে ২য় মারওয়ান পরাজিত হলে উমাইয়া শাসনের অবসান ঘটে।

৪৫.
কোন ইরানি শাসকের সাহায্যে হুমায়ুন পুনরায় সিংহাসন লাভ করেন?
  1. শাহ তাহমাসপ
  2. শাহ আব্বাস
  3. রেজা শাহ
  4. নাদির শাহ
ব্যাখ্যা

⇒শের শাহের কাছে পরাজয়ের পর হুমায়ুন পারস্যের শাসক শাহ তাহমাসপের রাজ দরবারে আশ্রয় লাভ করেন।
-দীর্ঘ ১৫ বছর পর শিয়া মতবাদ গ্রহন ও কান্দাহার দেয়ার বিনিময়ে ১৫৫৫ খ্রিস্টাব্দে হুমায়ুন শাহ তাহমাসপের সহায়তায় মুঘল সিংহাসন পুনরুদ্ধার করতে সক্ষম হন।

৪৬.
যুদ্ধকালীন ঘটনাকে কেন্দ্র করে লেখাকে কী বলা হয়?
  1. কাসিদা
  2. ইবার
  3. সিরাহ
  4. মাগাজি
ব্যাখ্যা

⇒ যুদ্ধকালীন ঘটনাকে কেন্দ্র করে লেখাকে বলা হয় মাগাজি।
- মহানবী (স.) এর জীবনীকে কেন্দ্র করে লেখাকে বলা হয় সিরাহ।
- জাহেলিয়া যুগে প্রমের কবিতাকে বলা হয় কাসিদা।

৪৭.
মুসলমানরা সিন্ধু বিজয় করে কত সালে হয়?
  1. ৭১০ সালে
  2. ৭১১ সালে
  3. ৭১২ সালে
  4. ৭১৩ সালে
ব্যাখ্যা

⇒ হাজ্জাজ বিন ইউসুফ ১ম ৭১০ সালে সেনাপতি ওবায়দুল্লাহ ও বুদাইলের নেতৃত্বে পর পর দু’টি অভিযান পাঠিয়ে ব্যর্থ হন ।
-এর পর মাত্র ১৭ (সতেরো) বছর বয়স্ক ভ্রাতুস্পুত্র ও জামাতা মুহম্মদ বিন-কাসিমের নেতৃত্বে ৭১১ সালে সৈন্যবাহিনী নিয়ে অভিযান প্রেরণ করেন।
-মুহম্মদ বিন-কাসিম ৭১২ সালে রাজা দাহির কে পরাজিত করে সিন্ধু বিজয় করেন।

৪৮.
মুসলিম উম্মাহর বিশেষজ্ঞরা ঐকমত্যে পৌঁছানকে কী বলে?
  1. ইসতেহসান
  2. ইজতেহাদ
  3. ইজমা
  4. কিয়াস
ব্যাখ্যা

⇒ইজমা হলো এমন একটি আইন বা সিদ্ধান্ত, যা সমস্ত মুসলিম আলেম বা শরিয়া বিশেষজ্ঞরা কোন এক বিষয়ে একমত হয়েছেন।
-যখন কুরআন বা হাদিসে কোন বিশেষ পরিস্থিতির জন্য নির্দেশনা থাকে না।
-তখন উম্মাহর বিশেষজ্ঞরা ঐকমত্যে পৌঁছান এবং সেই সিদ্ধান্ত ইজমা হিসেবে গণ্য হয়।

৪৯.
জিজিয়া কী?
  1. নিরাপত্তা কর
  2. ভূমি কর
  3. যুদ্ধলব্ধ সম্পদ
  4. ফসলের কর
ব্যাখ্যা

⇒ইসলামী রাষ্ট্রে অমুসলিম নাগরিকদের দেওয়া নিরাপত্তা করই জিজিয়া।

৫০.
হালাকু খানের বাহিনী বাগদাদ ধ্বংস করে কবে?
  1. ১২৫৬ সালে
  2. ১২৫৭ সালে
  3. ১২৫৮ সালে
  4. ১২৬০ সালে
ব্যাখ্যা

⇒১২৫৬ সালে মোঙ্গল সেনাপতি হালাকু খান গুপ্তঘাতক সম্পদ্রায়ের বিরুদ্ধে অভিযানে সাহায্য চাইলে খলিফা মুস্তাসিম (১২৪২-৫৮) তাতে কোন সাড়া দেননি।
-গুপ্তঘাতক সম্প্রদায়ের বিরুদ্ধে অভিযানে সাহায্য না করার অযুহাতে হালাকু খানের বাহিনী ১২৫৮ সালের জানুয়ারী মাসে বাগদাদে প্রবেশ করে। বাগদাদ অবরোধ করা হয়।

৫১.
সৈয়দ বংশের শাসক নয় কে?
  1. মুবারক শাহ
  2. সিকেন্দার শাহ
  3. মুহাম্মদ শাহ
  4. আলাউদ্দিন আলম শাহ
ব্যাখ্যা

⇒খিজির খান ১৪১৪ খ্রিস্টাব্দে দৌলত খানকে পরাজিত করে ভারতীয় উপমহাদেশে সৈয়দ বংশ প্রতিষ্ঠা করে দিল্লির সিংহাসনে উপবেশন করেন।
-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা সুলতান খিজির খান নিজেকে হজরত মুহাম্মদ (স.) এর বংশধর বলে দাবি করতেন। তাই ইতিহাসে তাঁর প্রতিষ্ঠিত বংশ সৈয়দ বংশ নামে পরিচিত।
-খিজির খান, মুবারক শাহ, মুহাম্মদ শাহ এবং আলাউদ্দিন আলম শাহ সৈয়দ বংশের চারজন সুলতান ছিলেন।

৫২.
কোন সেনাপতি সর্বপ্রথম জেরুজালেম দখল করেন?
  1. খালিদ বিন ওয়ালিদ
  2. সাদ বিন আবি ওয়াক্কাস
  3. মুসা বিন নুসায়ের
  4. আমর ইবনে আল-আস
ব্যাখ্যা

⇒৬৩৭ খ্রি. আমর ইবনে আল-আস (রা.) জেরুজালেম অবরোধ করেন।
-তখন জেরুজালেমের খ্রিস্টান পাদ্রী সাফ্রীউনিয়াস খলিফার সাথে সন্ধি স্বাক্ষর করতে প্রস্তাব দেন।
-এ জন্য ২য় খলিফা হযরত উমর (রা.) জেরুজালেমে গিয়ে খ্রিস্টান পাদ্রী সাফ্রীউনিয়াসের সাথে সন্ধি স্বাক্ষর করেন।

৫৩.
আগ্রার তাজমহলের স্থপতি কে ছিলেন?
  1. ঈসা খাঁন
  2. মাস্টার ঈসা
  3. সম্রাট শাহজাহান নিজেই
  4. আবুল হাসান
ব্যাখ্যা

⇒সম্রাট শাহজাহানের সবর্শ্রেষ্ঠ কীর্তি হল আগ্রার তাজমহল।
-যমুনা নদীর তীরে অবস্থিত তাজমহল হচ্ছে সম্রাট তার প্রিয়তমা পত্নী মমতাজ মহলের স্মৃতিকে অমর করে রাখার এক উজ্জল দৃষ্টান্ত।
-বিশ হাজার দক্ষ শিল্পী ও কারিগর সুদীর্ঘ ২২ বছর যাবৎ এই সমাধিসৌধ নির্মাণ করেন। (১৬৩২-৫৩)
-সম্রাট নিজেই ছিলেন এর পরিকল্পনাকারী। প্রধান স্থাপতি ছিলেন ইসফানদিয়ার রুমী ও মাস্টার ঈসা।

৫৪.
মদিনা সনদ কত সালে প্রণীত হয়?
  1. ৬২০ খ্রি.
  2. ৬২২খ্রি.
  3. ৬২৪ খ্রি.
  4. ৬২৮ খ্রি.
ব্যাখ্যা

⇒৬২২ সালে ৪৭ টি মতান্তরে ৫৩ টি ধারার সম্বলিত মদিনার সনদ বা মদিনার সংবিধান রচনা করেন।
-যা ম্যাগনাকার্টার সাথে তুলনা করা হয়।
-এটি ইতিহাসের প্রথম লিখিত সংবিধান।

৫৫.
কায়রোয়ান নগরী স্থাপন করেন কে?
  1. ওকাবা বিন নাফি
  2. মুসা বিন নুসায়ের
  3. আমর ইবনুল আস
  4. তারিক বিন যিয়াদ
ব্যাখ্যা

-ওকাবা ৬৭০ সালে কায়রোয়ান নগরী স্থাপন করে সেখানে রাজধানী প্রতিষ্ঠা করেন।
- এই সুদূর বিজয় অভিযান পরিচালনা করায় ওকাবা বিন নাফি কে আরবদের আলেকজান্ডার (Alexander of the Arabs) বলা হয়।

৫৬.
ইসলামের আগমনের পূর্বে ভারতের প্রধান ধর্ম কোনটি ছিল?
  1. বৌদ্ধধর্ম
  2. জৈনধর্ম
  3. খ্রিস্টধর্ম
  4. হিন্দুধর্ম
ব্যাখ্যা

⇒হিন্দুধর্ম দেশের প্রধান ধর্ম হিসেবে পরিণত হয়।
-অধিকাংশ রাজাই ছিলেন হিন্দু।
-তারা সকলেই হিন্দু ধর্মের পৃষ্ঠপোষকতা করতেন।
-এ ছাড়াও বৌদ্ধধর্ম ও জৈনধর্ম প্রচলিত ছিল।

৫৭.
বাংলা সনের প্রবর্তক কে?
  1. সম্রাট আকবর
  2. লক্ষণ সেন
  3. সম্রাট হুমায়ুন
  4. শের শাহ
ব্যাখ্যা

⇒খাজনা আদায়ের সুবিধার জন্য সম্রাট আকবর বাংলা সনের প্রবর্তন করেন।

৫৮.
ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয় কত সালে?
  1. ১৬০০ খ্রি.
  2. ১৬০১ খ্রি.
  3. ১৬০২ খ্রি.
  4. ১৬০৩ খ্রি.
ব্যাখ্যা

⇒১৬০০ খ্রি. ইংরেজ বণিকরা প্রাচ্যের বিভিন্ন দেশে বাণিজ্য করার জন্যে গঠন করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি।

৫৯.
কার অনুসারীদের 'মুবাইয়া' (শ্বেতবসন পরিহিত) বলা হতো?
  1. মুকান্নার অনুসারীদের
  2. হাসান বিন সাবাহর অনুসারীদের
  3. আল-মাহদির অনুসারীদের
  4. খালিদ বার্মেকীর অনুসারীদের
ব্যাখ্যা

আল-মাহদির রাজত্বকালে মুকান্না নামে এক ভন্ডনবীর আবির্ভাব ঘটে।
-সে সবর্দা মুখোশ পরিধান করায় তাকে মুকান্না বলা হতো ।
-তার অনুচরবর্গ সাদা পোষাক পরিধান করতো।
-তাই তাদেরকে মুবাইয়া (শ্বেতবসন পরিহিত) বলা হতো।

৬০.
আগ্রা নগরীর গোড়াপত্তন করেন কে?
  1. সিকান্দার লোদী
  2. ইব্রাহীম লোদী
  3. বাহলুল লোদী
  4. খিজির খান
ব্যাখ্যা

⇒লোদী বংশের দ্বিতীয় সুলতান সিকান্দার লোদী ছিলেন। তাঁর বাল্যনাম ছিল নিজাম খান।
- আমির উমারাহদের প্রাথমিক বিরোধিতা সত্ত্বেও নিজাম খান ‘সিকান্দার শাহ লোদী’ উপাধি ধারণ করে ১৪৮৯ খ্রিস্টাব্দের ১৭ জুলাই দিল্লির সিংহাসনে আরোহণ করেন।
-১৫০৪ খিস্ট্রাব্দে তিনি ইতিহাস প্রসিদ্ধ আগ্রা নগরীর গোড়াপত্তন করে সেখানে রাজধানী স্থানান্তর করেন।

৬১.
পবিত্র কুরআন গ্রন্থকারে লিপিবদ্ধ হয় কত সালে?
  1. ৬১০ সালে
  2. ৬২০ সালে
  3. ৬৩৩ সালে
  4. ৬৫১ সালে
ব্যাখ্যা

⇒৬৩৩ সালে ইয়ামামার যুদ্ধে অনেক কুরআনে হাফেজ শাহাদাত বরণ করে।
-এ জন্য আবু বকর (রা.) ওহি লেখক যায়েদ বিন সাবিতকে কুরআন সংকলনের দায়িত্ব দেন।
-যা ওসমান (রা.) এর সময় ৬৫১ সালে তা পূর্ণতা লাভ করে।

৬২.
'কারবালা' কোন নদীর তীরে অবস্থিত?
  1. টাইগ্রিস
  2. ইউফ্রেটিস
  3. শাত আল-আরব
  4. জর্ডান নদী
ব্যাখ্যা

⇒৬৮০ সালের ১০ অক্টোবর (১০ মহররম ৬১ হিজরী)তে ফোরাত বা ইউফ্রেটিস নদীর তীরে কারবালার প্রান্তরে ইয়াজিদ ও হুসাইনের মধ্যে যুদ্ধ সংঘটিত হয়।
-এ অসম যুদ্ধে নির্মমভাবে হুসাইন সপরিবারে শাহাত বরণ করেন।
-একটি গোষ্ঠি ইমাম হুসাইনকে নেতা মনেকরে অন্য কারো নেতৃত্ব অস্বীকার করে।
-এই গোড়াপন্থি ধর্মীয় গোষ্ঠিটিই ইতিহাসে শিয়া নামে পরিচিত।

৬৩.
কোন বছর আকাবার শপথ অনুষ্ঠিত হয় নি?
  1. ৬২০ সালে
  2. ৬২১ সালে
  3. ৬২২ সালে
  4. ৬২৪ সালে
ব্যাখ্যা

⇒মক্কা ও মিনার মধ্যবর্তী আকাবা পাহাড়ের পদদেশে ইসলামের বায়াত গ্রহণ করে যা আকাবার শপথ হিসেবে পরিচিত।
-৬২০ ,৬২১,৬২২ সালে আকাবার তিনটি শপথ অনুষ্ঠিত হয় ।

৬৪.
‘গ্রান্ডট্রাঙ্ক রোড’ বাংলার কোন অঞ্চল থেকে শুরু হয়েছিল?
  1. গৌড় থেকে
  2. মুর্শিদাবাদ থেকে
  3. মহাস্থানগড় থেকে
  4. সোনারগাঁও থেকে
ব্যাখ্যা

⇒শেরশাহ নির্মিত সড়কগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল ‘গ্রান্ডট্রাঙ্ক রোড’।
-এই সড়কটি বতর্মান বাংলাদেশের সোনারগাঁও থেকে আগ্রা হয়ে দিল্লি এবং পাঞ্জাব হয়ে সিন্ধু পর্যন্ত প্রায় ১৫০০ মাইল বিস্তৃত ছিল।
-সড়ক ই আজম ' এর অন্য নাম ছিল "গ্রান্ডট্রাঙ্ক রোড"।

৬৫.
'দুমাতুল জান্দাল'এর অবস্থান কোথায়?
  1. সিরিয়া ও ইরাকের মাঝামাঝি
  2. সিরিয়া ও পারস্যের মাঝামাঝি
  3. মক্কা ও মদীনার মাঝামাঝি
  4. সিরিয়া ও মদীনার মাঝামাঝি
ব্যাখ্যা

⇒খলিফা আলী (রা.) এর প্রতি মুয়াবিয়া (রা.) এর আনুগত্যে অনীহা,উসমান (রা.) হত্যার বিচার দাবি মুয়াবিয়া (রা.) ও হযরত আলী (রা.) এর মধ্যে ৬৫৭ খ্রি. ইউফ্রেটিস নদীর পশ্চিম তীরে সিফফিন নামে স্থানে যুদ্ধ সংঘটিত হয়।
-এ যুদ্ধ বন্ধে ৬৫৯ সালের জানুয়ারী মাসে মদীনা ও সিরিয়ার মধ্যবর্তী দুমাতুল জান্দাল (আজরুহ) নামক স্থানে সালিশি বৈঠক বসে।

৬৬.
মিরাজের রাত্রে মহানবী মক্কা থেকে কোন শহরে গমন করেছিলেন?
  1. মদীনায়
  2. তায়েফ
  3. কূফা
  4. জেরুজালেমে
ব্যাখ্যা

⇒৬২০ খ্রিস্টাব্দে রজব মাসের ২৬ তারিখ মুহাম্মদ (সা) বোরাক নামের দ্রুতগতির বাহনে আরোহন করে আরশে আজিমে মেরাজে যান। বিনা বাক্যে মিরাজে বিশ্বাস করায় আবু বকর (রা) সিদ্দিক উপাধি প্রদান করেন।

৬৭.
মুসলিম বিজয়ের প্রাক্কালে কাশ্মীরের রাজাদের মধ্যে সবচেয়ে ক্ষমতাধর ছিলেন?
  1. কণিস্কু
  2. চানক্য
  3. দুর্লভ বর্ধন
  4. ললিতাদিত্য মুক্তাপীড়
ব্যাখ্যা

⇒ মুসলিম বিজয়ের প্রাক্কালে সিন্ধু ও মুলতানের শাসক ছিলেন রাজা দাহির।
-এ সময় সমগ্র ভারত আলাদা আলাদা রাজ্যে বিভক্ত ছিল।
-মুসলিম বিজয়ের প্রাক্কালে কাশ্মীরের রাজাদের মধ্যে সবচেয়ে ক্ষমতাধর ছিলেন দুর্লভ বর্ধন।

৬৮.
নিচের কোন ব্যাক্তি আব্বসীয় আমলের সঙ্গীতজ্ঞ ছিলেন না?
  1. সিয়াত
  2. ইব্রাহিম মওসিলি
  3. মুতান্নবী
  4. ইসহাক মওসিলি
ব্যাখ্যা

⇒আব্বাসীয় আমলে সঙ্গীত চর্চা বিকাশ লাভ করে।
-সিয়াত, ইব্রাহিম মওসিলি ও ইসহাক মওসিলি সে সময়ের বিখ্যাত সঙ্গীতজ্ঞ ছিলেন।
-ইসহাক মওসিলি ছিলেন ঐ যুগের শ্রেষ্ঠতম সঙ্গীতজ্ঞ।
-এ জন্য তাকে সঙ্গীতের ডিন বলা হয়।

৬৯.
প্রাক-ইসলামী আরবে কবিতা ও বাগ্মিতাকে বলা হতো?
  1. শায়রি
  2. কাসিদা
  3. খুলজি
  4. হাদীস
ব্যাখ্যা

⇒প্রাক-ইসলামী আরবে কবিতা ও বাগ্মিতার ব্যপক প্রচলন ছিল।
-এ সময়ের কবিতা ও বাগ্মিতায় পারদর্শীকে বলা হত শায়ের।

৭০.
উমাইয়া আমলে সবচেয়ে আলোচিত ‘মাওয়ালী’ কারা?
  1. আরব নও মুসলমান
  2. আরব উপদ্বীপের অমুসলিম
  3. ইমাইয়া খলিফাদের দাস
  4. নবদীক্ষিত অনারব মুসলমান
ব্যাখ্যা

⇒মাওয়ালী শব্দের অর্থ হচ্ছে নতুন যোগদান বা নব আগমন।
-এই পারিভাষিক শব্দটি দ্বারা অনারব নও মুসলমানদের বুঝানো হয়।
- উমাইয়া আমলে মাওয়ালীদের উপর বৈষম্যমূলক নীতি গ্রহন করা হয়।

৭১.
শামসউদ্দিন ইলতুৎমিশ বাগদাদের খলিফার নিকট থেকে সুলতান-উল-আজম খেতাব পান কবে?
  1. ১২৩৬ খ্রিস্টাব্দে
  2. ১২২৯ খ্রিস্টাব্দে
  3. ১২২৫ খ্রিস্টাব্দে
  4. ১২২১ খ্রিস্টাব্দে
ব্যাখ্যা

⇒ইলতুৎমিশ ১২২৯ খিস্ট্রাব্দে তিনি বাগদাদের আব্বাসীয় খলিফা আল- মুনতাসিরের কাছ থেকে “সুলতান-উল-আজম” খেতাবলাভ করেন।
-তিনি খলিফার নিকট থেকে রাজছত্র ও রাজকীয় পোশাক উপঢৌকন হিসেবে লাভ করেন।

৭২.
কোন যুদ্ধে বীরত্বের জন্য মহানবী (সা.) আলী(রা.) কে ‘আসুদল্লাহ’ উপাধি দেন?
  1. বদর যুদ্ধে
  2. খাইবার যুদ্ধে
  3. মুতার যুদ্ধে
  4. উহুদের যুদ্ধে
ব্যাখ্যা

⇒খাইবার যুদ্ধে (৬২৮) সুরক্ষিত কামুস দুর্গ বিজয়ের সময় এ দুর্গের ফটক আলী (রা.) একাই ভেঙ্গে ফেলেন।
-তখন রাসূল (সা.) তাকে ‘আসুদল্লাহ’ বা আল্লাহর সিংহ উপাধি দেন।
- বদর ষুদ্ধে বীরত্বের জন্য রাসূল (স.) তাকে জুলফিকার তরবারি উপহার দেন।

৭৩.
আসাবীয়া কী?
  1. স্বাধীন চেতনা
  2. গোত্রীয় চেতনা
  3. ব্যক্তিস্বান্ত্র্যবোধ
  4. আরব জাতীয়তাবাদ
ব্যাখ্যা

⇒আসাবিয়া বা গোত্রীয় চেতন হচ্ছে, গোত্রের প্রতি জানমাল উৎসর্গ করার মানসিকতা।

৭৪.
সর্বপ্রথম কোথা থেকে সিপাহীরা বিদ্রোহ (১৮৫৭ খ্রি.) ঘোষণা করেছিলেন?
  1. মিরাট থেকে
  2. ব্যারাকপুর থেকে
  3. কানপুর থেকে
  4. বিহার থেকে
ব্যাখ্যা

⇒ইংরেজদের নানা অরাজকতার বিরুদ্ধে বিদ্রোহের আগুন প্রথম জ্বলে উঠেছিল পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে।
-১৮৫৭ খ্রিস্টাব্দের ২৯ মার্চ বন্দুকের গুলি ছুড়ে বিদ্রোহের সূচনা করেছিলেন মঙ্গল পান্ডে নামে এক সিপাহী।
-দ্রুত এই বিদ্রোহ ছড়িয়ে পড়েছিল মিরাট, কানপুর পাঞ্জাব, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, বিহার, বাংলাসহ ভারতের প্রায়

৭৫.
মোগল যুগর সমাজ ব্যবস্থা কত শ্রেণিতে বিভক্ত ছিল?
  1. দুই
  2. তিন
  3. চার
  4. পাঁচ
ব্যাখ্যা

⇒মুঘল সমাজব্যবস্থা মূলত ৩টি প্রধান শ্রেণিতে বিভক্ত ছিল। সমাজে সম্রাটের স্থান ছিল সর্বোচ্চ।
-তাঁর নিচেই অভিজাত সম্প্রদায়ের স্থান ছিল।
-অভিজাত সম্প্রদায়ের পরেই ছিল মধ্যবিত্ত শ্রেণীর স্থান। দোকানদার, ব্যবসায়ী, বণিক, মহাজন প্রভৃতি ছিল মধ্যবিত্ত শ্রেণীভুক্ত।
-সবর্শেষ স্তর ছিল নিম্ন শ্রেণি। এরা ছিল কৃষক, শ্রমিক, কারিগর, দাস ও সেবক ইত্যাদি।

৭৬.
মুহাম্মদ অর্থ কী?
  1. সত্যবাদী
  2. বিশ্বাসী
  3. প্রশংসাকারী
  4. প্রশংসিত
ব্যাখ্যা

⇒ ৫৭০ সালে জন্মের পর মহানবীকে তার দাদা নাম রাখেন মুহাম্মদ (প্রশংসিত)।
-তার মা নাম রাখেন আহমদ (উচ্চ প্রশংসাকারী)।

৭৭.
গিয়াসউদ্দিন তুঘলকের আসল নাম কী?
  1. মালিক খান
  2. খিজির খান
  3. বাহরাম মালিক
  4. গাজি মালিক
ব্যাখ্যা

⇒খসরু খানকে পরাজিত ও হত্যা করে গাজি মালিক 'গিয়াসউদ্দিন তুঘলক'উপাধি ধারণ করে ১৩২০ খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসনে উপবেশন করেন।
- এভাবেই খিলজি বংশের পতন ঘটিয়ে তুঘলক বংশের সুচনা ঘটান গিয়াসউদ্দিন তুঘলক।

৭৮.
হিজরতের সময় মহানবী (স) এর সফর সঙ্গী কে ছিলেন?
  1. হযরত আবু বকর (রা)
  2. হযরত ওমর (রা)
  3. হযরত ওসমান (রা)
  4. হযরত মুসআব (রা)
ব্যাখ্যা

⇒৬২২ খ্রিস্টাব্দের ১২ সেপ্টেম্বর হযরত আলীকে নিজের বিছানায় রেখে আবু বক্করকে সাথে নিয়ে মদিনার উদ্দেশ্যে যাত্রা করেন।

৭৯.
'বুলবুল-ই-হিন্দ' বলা হয় কাকে?
  1. আবুল ফজলকে
  2. তানসেনকে
  3. আমীর খসরুকে
  4. টোডরমলকে
ব্যাখ্যা

⇒ আকবরের রাজ সভার নবরত্নের অন্যতম একজন তানসেন।
-যিনি সুর সম্রাট নামে খ্যাত।
-সুরের মোহনায় আকর্ষণের জন্য তাকে 'বুলবুল-ই-হিন্দ' বলা হয়।

৮০.
আব্বাসীয় খলিফা আল মামুন কোন মতবাদকে রাষ্ট্রীয় ভাবে স্বীকৃতি দিয়েছিলেন?
  1. মুরতাজিয়া
  2. আশারিয়া
  3. মুতাজিলা
  4. কাদেরিয়া
ব্যাখ্যা

⇒আব্বাসীয় খলিফা আল মামুন মুতাজিলাকে তাদের রাষ্ট্র ধর্ম হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন।
-পরে মুতাসিম ও ওয়াসিকও তাদের পৃষ্ঠপোষকতা করেন।
-মুতাওয়াক্কিল ৮৪৮ সালে তাদের আন্দোলন ধূলিসাৎ করেন।

৮১.
উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা কে?
  1. আ. মালিক
  2. মুয়াবিয়া
  3. আল ওয়ালিদ
  4. ওমর বোন আ. আজিজ
ব্যাখ্যা

⇒সিফফিনের যুদ্ধের পর ৬৬১ সালে মুয়াবিয়া ক্ষমতা দখল করে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠা করেন।
-তিনি আফ্রিকা, ভূ-মধ্যসাগর সহ অনেক অঞ্চল বিজয় করেন।
-তিনিই প্রথম কনস্টান্টিনোপোল অবরোধ করেন।
-এ সবের জন্যই তাকে আরবদের জুলিয়াস সিজার বলা হয়।

৮২.
আব্বসীয় আন্দোলনের প্রধান উদ্যোক্তা কে ছিলেন?
  1. আব্দুল্লাহ ইবনে আব্বাস
  2. মুহাম্মদ বিন আলী
  3. আলী ইবনে আব্দুল্লাহ
  4. আবুল আব্বাস
ব্যাখ্যা

⇒৭৩৫ সালে আলীর মৃত্যুর পর তার পুত্র মুহাম্মদ আব্বাসীদের দায়িত্ব নেন।
-তিনি ছিলেন একজন দক্ষ সংগঠক।
- সে জন্য তিনিই আব্বসীয় আন্দোলনের প্রধান উদ্যোক্তা।
- তিনিই প্রথম আব্বাসীয় আন্দোলনকে রাজনৈতিক আন্দোলনে রুপান্তরিত করেন।
-তিনি ৭৪৪ সালে মৃত্যুবরণ করলে তিন পুত্র ইব্রাহিম, আবুল আব্বাস,আবু জাফরকে উত্তাধিকার মনোনিত করেন।

৮৩.
দিল্লি সালতানাতের পতন ঘটেছিল কোন যুদ্ধের মাধ্যমে?
  1. তরাইনের দ্বিতীয় যুদ্ধের মাধ্যমে
  2. পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে
  3. পানিপথের দ্বিতীয় যুদ্ধের মাধ্যমে
  4. পানিপথের তৃতীয় যুদ্ধের মাধ্যমে
ব্যাখ্যা

⇒লোদী বংশের সর্বশেষ শাসক ছিলেন ইব্রাহিম লোদী (১৫১৭-১৫২৬খ্রি.)।
-তিনি কাবুলের শাসক জহিরুদ্দিন মুহম্মদ বাবরের নিকট পানি পথের ১ম যুদ্ধে(১৫২৬) পরাজিত হয়।
- যার ফলে দিল্লি সালতানাতের অবসান ঘটে এবং মুঘল বংশের শাসন শুরু হয়।

৮৪.
'আল ফারুক' শব্দের অর্থ কী?
  1. বিশ্বাসী
  2. দুই জোতির অধিকারী
  3. সত্য মিথ্যার প্রভেদকারী
  4. দানশীল
ব্যাখ্যা

⇒৫৮৩ খ্রি. কুরাইশ বংশের ‘আদ্দিয়া’ বা আদিয়া গোত্রে জন্মগ্রহণ করেন। তাঁর ডাকনাম ছিল আবু হাফস।
-তৎকালীন কুরাইশ বংশে যে ১৭ জন শিক্ষিত ব্যক্তি ছিলেন তার মধ্যে তিনি ছিলেন অন্যতম।
-ইসলামের সঠিক মর্ম অনুধাবন করে ইসলাম গ্রহন করায় মহানবী (সা.) তাকে ‘আল ফারুক’ বা সত্য মিথ্যার প্রভেদকারী উপাধি দেন।

৮৫.
সুলতান মাহমুদ আব্বসীয় খলিফার কাছ থেকে কোন উপাধি পেয়েছিলেন?
  1. সিকান্দার-ই-আজম
  2. সুলতান-ই-আলম
  3. শাহানশাহ
  4. ইয়ামিন-উদ-দৌলা
ব্যাখ্যা

⇒গজনি রাজবংশের প্রতিষ্ঠাতা আলপ্তগীনের ক্রীতদাস ও জামাতা গজনীর আমির সবক্তুগীনের পুত্র ছিলেন সুলতান মাহমুদ।
-তিনি ৯৯৭ সালে গজনীর সিংহাসনে আরোহন করেন।
-বাগদাদের খলিফা কাদির বিল্লাহ তাকে ‘ইয়ামিন-উদ-দৌলা’ ও ‘আমিন-উল-মিল্লাত’ খেতাবে ভূষিত করেন।

৮৬.
উহুদ যুদ্ধে কুরাইশ ও মুসলমানদের সৈন্যের অনুপাত কেমন ছিল?
  1. ২:৩
  2. ১:৩
  3. ১:২
  4. ৩:১
ব্যাখ্যা

⇒৬২৫ খ্রিস্টাব্দের ২১শে মার্চ কুরাইশদের ৩০০০ সৈন্যের বিপরীতে ১০০০ জন মুজাহিদ নিয়ে মদিনার ৫ মাইল পশ্চিমে উহুদ প্রান্তরে তাদের মোকাবিলা করেন।
-হযরত হামজা সহ ৭৩ জন শহীদ হন। মহানবীর দুটি দাঁত শহীদ হয় এবং মুসলিম বাহিনীর পতাকাবাহী মুসআব নিহত হয়।
-শত্রু পক্ষের তেইশ জন সৈন্য নিহত হয়।

৮৭.
বাবরের পিতার নাম কী?
  1. শায়বানী খান
  2. উমর শরীফ
  3. উমর শেখ মির্জা
  4. আহমদ মির্জা
ব্যাখ্যা

⇒বাবর ১৪৮৩ খিস্ট্রাব্দের ১৪ ফেব্রুয়ারি শুক্রবার মধ্য এশিয়ার তুর্কিস্থানের এক ক্ষুদ্র রাজ্য ফারগানায় জন্মগ্রহণ করেন।
-তার পিতা উমর শেখ মির্জা ১৪৯৪ খ্রিস্টাব্দে আকস্মিক দুর্ঘটনায় মৃত্যুবরণ করে।
-মাত্র ১১ বছর বয়সে তিনি পিতৃ সিংহাসনে উপবেশন করেন।

৮৮.
কোন খলিফাকে শিয়ারা বৈধ খলিফা বলে মনে করে ?
  1. হযরত আবু বকর (রা.)কে
  2. হযরত ওমর (রা.)কে
  3. হযরত ওসমান (রা.)কে
  4. হযরত আলী (রা.)কে
ব্যাখ্যা

⇒শিয়াদের মতে রাসূল (স.)এর পর আলী (রা.) এর আগে সব খলিফা দখলদার ।
⇒আলী (রা.) একমাত্র ন্যায় সংগত উত্তসূরী।

৮৯.
আরবে কেমন বায়ু প্রবাহিত হয়?
  1. নাতিশীতোষ্ণ
  2. লু হাওয়া
  3. মৌসুমী বায়ু
  4. খামসিন বায়ু
ব্যাখ্যা

⇒আরবের আবহাওয়া শুষ্ক ও উত্তপ্ত।
-নদনদীর অভাব, রুক্ষতা, গাছপালা শূন্য হওয়ায় এখানে 'লু' হাওয়া প্রবাহিত হয়।

৯০.
ওমর বিন আব্দুল আযীযকে পঞ্চম ধর্ম প্রাণ খলিফা বলা হয় কেন?
  1. ২য় খলিফা ওমর (রা.) এর বংশধ্বর বলে
  2. ধর্ম প্রাণ ছিলেন বলে
  3. মদিনায় জন্মগ্রহন করেন বলে
  4. খোলাফায়ে রাশিদীনের নীতি অনুসরণ করেন জন্য
ব্যাখ্যা

⇒ওমর বিন আব্দুল আযীয খোলাফায়ে রাশিদীনের নীতি অনুসরণ করে সরল ও অনাড়ম্বর জীবন যাপন করতেন।
-তিনি মাওয়ালীদের (অনারব মুসলিম) উপর হতে জিযিয়া ও খারাজ মওকুফ করেন।
-এজন্যই তিনি পঞ্চম ধর্ম প্রাণ খলিফা ও ‘উমাইয়া সাধু (Pious Caliph of the Umayyah) বা ২য় ওমর নামে পরিচিত।

৯১.
পানিপথের তৃতীয় যুদ্ধ কবে সংঘটিত হয়?
  1. ১৫২৬ সালে
  2. ১৫৫৬ সালে
  3. ১৭৫৭ সালে
  4. ১৭৬১ সালে
ব্যাখ্যা

⇒আফগানিস্তানের শাসক আহমদ শাহ আবদালী নয়বার ভারত আক্রমণ করে মুঘল সাম্রাজ্যকে ছিন্নভিন্ন করে দেয়।
-১৭৬১ সালে পানিপথের তৃতীয় যুদ্ধ মারাঠা ও আফগান নেতা আহমদ শাহ আবদালীর মধ্যে হয়েছিল।

৯২.
কোনটি খুলাফায়ে রাশিদীনের সময়কাল?
  1. ৬৩০-৬৬১ খ্রি. পর্যন্ত
  2. ৬৩২-৬৬১ খ্রি. পর্যন্ত
  3. ৬৩২-৬৬০ খ্রি. পর্যন্ত
  4. ৬৬১-৭৫০ খ্রি. পর্যন্ত
ব্যাখ্যা

⇒প্রধান চারজন খলীফা হলেন- হযরত আবু বকর (রা.)(৬৩২-৬৩৪), হযরত উমর (রা.)৬৩৪-৬৪৪), হযরত উসমান (রা.)(৬৪৪-৬৫৬), হযরত আলী (রা.)(৬৫৬-৬৬১)।
-এই চারজনই ইসলামের ইতিহাসে খুলাফায়ে রাশিদীন নামে পরিচিত।
-খুলাফায়ে রাশিদীনের সময়কাল ছিল ৬৩২-৬৬১ খ্রি. পর্যন্ত।
-সবচেয়ে বেশিদিন ক্ষমতায় ছিলেন হযরত উসমান (রা.)(৬৪৪-৬৫৬) ১২ বছর।

৯৩.
এনফিল্ড রাইফেলের কার্তুজে কিসের চর্বি মিশ্রিত ছিল?
  1. শুকরের চর্বি
  2. গরুর চর্বি
  3. গরু ও শুকরের চর্বি একত্রে
  4. কোনটিই নয়
ব্যাখ্যা

⇒হিন্দু-মুসলমান উভয় সম্প্রদায়ের সিপাহিদের ব্যবহারের জন্য ‘এনফিল্ড’ রাইফেলের প্রচলন করা হয়।
-গুজব ছড়িয়ে পড়েছিল টোটায় গরু ও শূকরের চর্বি ব্যবহার করা হচ্ছে।
-আরও প্রচার করা হয় যে ব্রিটিশরা হিন্দু-মুসলিম সম্প্রদায়ের ধর্ম নষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত।

৯৪.
কেন মহানবী (স.)কে মক্কার মানুষ তাঁকে ‘আল-আমিন’ বা বিশ্বাস উপাধিতে ভূষিত করেছিল?
  1. আমানতদারীর জন্য
  2. সত্যবাদিতার জন্য
  3. কর্তব্য নিষ্ঠার জন্য
  4. উপরের সব গুলোই সঠিক
ব্যাখ্যা

হানবী (স.) এর সত্যবাদিতা, কর্তব্য নিষ্ঠা, আমানতদারী, সরলতা ও পবিত্রতার জন্য মক্কার মানুষ তাঁকে ‘আল-আমিন’ বা বিশ্বাস উপাধিতে ভূষিত করে।

৯৫.
সর্বশেষ বুয়াইয়া শাসক কে ছিলেন?
  1. মালিক রহীম
  2. আজদুদ্দৌলাহ
  3. মুইয-উদ-দৌলা
  4. ইজজুদ্দৌলাহ
ব্যাখ্যা

সেলজুক তুকির্রা তুঘ্রিল বেগের নেতৃত্বে শেষ বুয়াইয়া শাসক মালিক রহীমকে পরাজিত করে বুয়াইয়াদের নিকট হতে ক্ষমতা কেড়ে নেয়।

৯৬.
জাহাঙ্গীরের রচিত আত্মজীবনীর নাম কী?
  1. জাহাঙ্গীর নামা
  2. ফতোয়ায়ে জাহাঙ্গীরি
  3. তুজক-ই-জাহাঙ্গিরি
  4. পাদশা নামা
ব্যাখ্যা

⇒সাহিত্য, শিল্পকলা ও চিত্রশিল্পে তাঁর যথেষ্ট অনুরাগ পরিলক্ষিত হয়। সম্রাট নিজে চিত্রকর ও কবি ছিলেন।
-তুযুক-ই-জাহাঙ্গীরী রচনা করে তিনি যথেষ্ট কৃতিত্বের পরিচয় দেন। এটি ছিল তাঁর আত্মজিবনী ।
-যেখানে সমসাময়িক মোগল ইতিহাসের অনেক মূল্যবান তথ্য পাওয়া যায়।
-সাহিত্যের উৎকষর্তার কারণে তাঁর সময়কালকে অনেকে মধ্যযুগীয় ভারতীয় সাহিত্যের ‘অগাস্টাস যুগ’ বলে অভিহিত করেন।

৯৭.
বদরের প্রন্তরের অবস্থান কোথায়?
  1. ৮০ মাইল উত্তরে
  2. ৮০ মাইল দক্ষিণে
  3. ৮০ মাইল পশ্চিমে
  4. ৮০ মাইল দক্ষিণ পশ্চিমে
ব্যাখ্যা

⇒কুরাইশ ও মুসলমানদের মধ্যে ৬২৪ খ্রিস্টাব্দের ১৩ই মার্চ মদিনা থেকে ৮০ মাইল দক্ষিণ পশ্চিমে বদরের যুদ্ধ সংঘটিত হয় ।

৯৮.
কোন খলিফার মৃত্যুর পর “Anarchy at Samarra” নামক দুর্যোগ শুরু হয় ?
  1. আবু জাফর আল-মানসুরের মৃত্যুর পর
  2. হারুন-অর-রশিদের মৃত্যুর পর
  3. আল-মামুনের মৃত্যুর পর
  4. আল-মুতাওয়াক্কিলের মৃত্যুর পর
ব্যাখ্যা

⇒ আল মুতাসিম বিল্লাহ পারস্যিকদের প্রভাব হ্রাস করতেই রাজধানী বাগদাদ হতে ৬০ মাইল উত্তর পশ্চিমে সামাররাতে (৮৩৬ খি.) স্থানান্তরিত করেন।
- আল-মুতাওয়াক্কিলের রাজধানী ছিল সামাররাতে।
- আল-মুতাওয়াক্কিলের হত্যার মধ্য দিয়ে "Anarchy at Samarra” নামক দুর্যোগ শুরু হয়।

৯৯.
নিচের কে আব্দুল মালিকের পুত্র নয়?
  1. ২য় মুয়াবিয়া
  2. আল- ওয়ালিদ
  3. সুলাইমান
  4. ২য় ইয়াজিদ
ব্যাখ্যা

⇒আ. মালিককের চারপুত্র ছিল। আল- ওয়ালিদ ৭০৫-১৫, সুলাইমান ৭১৫-১৭, ২য় ইয়াজিদ ৭২০-২৪, হিশাম ৭২৪-৪৩ পর্যন্ত উমাইয়া খিলাফতের দায়িত্ব গ্রহন করেন।
-তার সব পুত্র সিংহাসনে আরোহণ করায় তাকে রাজেন্দ্র (Father of the kings) বলা হয়।

১০০.
নিচের কোনটি সুলতানী আমলের রাজবংশ নয়?
  1. মামলুক
  2. সাফাভী
  3. তুঘলক
  4. সৈয়দ
ব্যাখ্যা

⇒দিল্লি সানতানাতে ৫ টি আলাদা আলাদা রাজবংশ ১৫২৬ খ্রি. পর্যন্ত শাসন করেন।
১) মামলুক বংশ ১২০৬-১২৯০খ্রি.
২) খলজি বংশ ১২৯০-১৩২০ খ্রি.
৩) তুঘলক বংশ ১৩২০-১৪১৪ খ্রি.
৪) সৈয়দ বংশ ১৪১৪-১৪৫১ খ্রি.
৫) লোদী বংশ ১৪৫১-১৫২৬ খ্রি.
-এই ৫ টি রাজবংশের মধ্যে সবচেয়ে বেশিদিন শাসন করেন তুঘলক বংশ।

১০১.
দেবল বন্দরের অবস্থান কোথায়?
  1. পাঞ্জাবের সন্নিকটে
  2. করাচির সন্নিকটে
  3. মাদ্রাজের সন্নিকটে
  4. বোম্বের সন্নিকটে
ব্যাখ্যা

⇒শ্রীলংকার রাজা মুসলিম সাম্রাজ্যের রাজধানী দামেস্কে আরব বণিকদের মৃতদেহ, পরিবার-পরিজন ও অথর্সামগ্রীসহ আটটি জাহাজে বোঝাই করে প্রেরণ করেন।
-সাথে খলিফা এবং হাজ্জাজের জন্য কিছু উপহারও ছিল।
-সিন্ধুর দেবল বন্দরের (করাচির সন্নিকটে) কাছে এ সকল জাহাজ জলদস্যুদের দ্বারা লুন্ঠিত হয়।

১০২.
‘যুন্নুরাইন’উপাধী কোন খলিফার?
  1. হযরত আবু বকর (রা.)
  2. হযরত উমর (রা.)
  3. হযরত উসমান (রা.)
  4. হযরত আলী (রা.)
ব্যাখ্যা

⇒ওসমান (রা.) রাসূল (সা.) এর দুই কন্যা রুকাইয়া ও উম্মে কুলসুমকে একজনের মৃত্যুর পর অন্যজনকে বিয়ে করেন।
-তাই তাঁকে বলা হয় বা দুই-নূরের/ দুই জ্যোতির অধিকারী।

১০৩.
শেরশাহ শূরের প্রকৃত নাম কী?
  1. ফরিদ খান
  2. ইব্রাহিম খান
  3. আলাউদ্দিন খান
  4. সিকেন্দার খান
ব্যাখ্যা

⇒শেরখানের বাল্য নাম ছিল ফরিদ। তিনি আফগান জাতির শুর উপদলভক্তু।
-১৫৩৯ খ্রিস্টাব্দের চৌসার যুদ্ধে সম্রাট হুমায়ুনকে পরাজিত করে শেরখান ‘শাহ’ (সম্রাট) উপাধি গ্রহণ করে সিংহাসনে আরোহণ করেন।

১০৪.
কোন শাসক সর্ব প্রথম সাম্রাজ্যকে প্রদেশে বিভক্ত করেন?
  1. শামসউদ্দিন ইলতুৎমিশ
  2. আলাউদ্দিন খলজি
  3. শের শাহ
  4. আকবর
ব্যাখ্যা

সুলতান ইলতুৎমিশ বেশ কিছু সংস্কার সাধন করেন।
-সমগ্র রাজ্যকে কতগুলো ‘ইকতা’ বা প্রদেশে বিভক্ত করে।
-প‌্রজাসাধারণ সহজে সুলতানের দৃষ্টি আকষর্ণের জন্য তিনি রাজদরবারে একটি শিকল বাঁধা ঘণ্টা ঝুলিয়ে রাখতেন।
-তিনি ‘রূপাইয়া’ নামে রৌপ্য মুদ্রা প্রবর্তন করেন।

১০৫.
'হারবুল ফিজ্জার' মক্কার কোন কোন গোত্রের মধ্যে সংঘটিত হয়?
  1. কুরাইশ ও কায়েস গোত্রের মধ্যে
  2. কুরাইশ ও বনু নজির গোত্রের মধ্যে
  3. কুরাইশ ও বনু কুরইজা গোত্রের মধ্যে
  4. বনু নজির ও কায়েস গোত্রের মধ্যে
ব্যাখ্যা

⇒৫৮৪ খ্রিস্টাব্দের জিলকদ মাসে মক্কার উকাজ মেলায় ঘোড়াদৌড়, জুয়া খেলা ও কবিতা প্রতিযোগিতাকে কেন্দ্র করে কুরাইশ ও কায়েস গোত্রের মধ্যে একটি যুদ্ধ সংঘটিত হয় যা হারবুল ফিজ্জার বা অন্যায় যুদ্ধ নামে পরিচিত।
-দীর্ঘ পাঁচ বছর ধরে চলা এই যুদ্ধের ক্ষয়ক্ষতি মহানবী(স) এর মনে গভীরভাবে পীড়া দেয়।

১০৬.
আওরঙ্গজেবকে কোন উপাধিতে ডাকা হত?
  1. জাহাপনা
  2. বাদশাহ আলমগীর
  3. শাহানশাহ
  4. বাদশাহ ই নামদার
ব্যাখ্যা

⇒সম্রাট শাহজাহানের জীবদ্দশায় সংঘটিত উত্তরাধিকার দ্বন্দ্বে বিজয়ী হয়ে ১৬৫৮ খিষ্টাব্দে আওরঙ্গজেব বাদশাহ আলমগীর উপাধি নিয়ে মোগল সিংহাসনে বসেন।
-তিনি ধর্মান্ধ ছিলেন না, তবে ধমর্প্রাণ ছিলেন।

১০৭.
কখন মুসলিম বিশ্বে একই সাথে তিনটি খিলাফতের উদ্ভব ঘটে?
  1. ৭৫০ সালে
  2. ৯০৯ সালে
  3. ৯২৯ সালে
  4. ১২৫৮ সালে
ব্যাখ্যা

⇒বাগদাদে আব্বাসীয় খিলাফত প্রতিষ্ঠিত থাকার পরও ৯০৯ সালে উত্তর আফ্রিকায় ওবায়দুল্লাহ আল মাহদী ফাতেমীয় খিলাফত প্রতিষ্ঠিত করলে মুসলিম বিশ্বে একই সাথে দুইটি খিলাফতের দেখা মেলে।
-৯২৯ সালে স্পেনে ৩য় আব্দুর রহমান নিজেকে খলিফা ঘোষণা করে খুৎবায় নিজের নাম উচ্চারনের মধ্য দিয়ে স্পেনে উমাইয়া খিলাফতের সূচনা হয়। ফলে মুসলিম বিশ্বে একই সাথে তিনটি খিলাফতের উদ্ভব ঘটে।
-এর পরই বাগদাদে আব্বাসীয় খিলাফত,উত্তর আফ্রিকায় ফাতেমীয় খিলাফত,স্পেনে উমাইয়া খিলাফত।

১০৮.
গিয়াসউদ্দিন বলবন কী উদ্দেশ্যে "রক্তপাত ও কঠোরতার নীতি" (Blood and Iron Policy) গ্রহন করেন?
  1. রাজতন্ত্র মতবাদ প্রচারের জন্য
  2. সালতানাতের কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য
  3. বিদ্রোহ-বিশৃঙ্খলা নির্মূল করার জন্য
  4. সাম্রাজ্য সম্পরসারণের জন্য
ব্যাখ্যা

⇒গিয়াসউদ্দিন বলবন সাম্রাজ্যে ক্রমবর্ধমান বিচ্ছিনত্নাবাদ, গোলযোগ ও বিদ্রোহ-বিশৃঙ্খলা নির্মূল করার উদ্দেশ্যে এক অভিনব ও নির্মম নীতি অবলম্বন করেন।
-যা ইতিহাসে ‘রক্তপাত ও কঠোরতার নীতি’ (Blood and Iron Policy) নামে পরিচিত।

১০৯.
শাফেয়ী মাজহাবের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইবনে ইদ্রিস আল শাফেয়ী কোথায় জন্ম গ্রহন করেন?
  1. জেদ্দায়
  2. গাজায়
  3. মদীনায়
  4. জেরুজালেমে
ব্যাখ্যা

⇒শাফেয়ী মাজহাবের প্রতিষ্ঠাতা ছিলেন মোহাম্মদ ইবনে ইদ্রিস আল শাফেয়ী।
-তিনি ৭৬৭ খ্রিস্টাব্দে গাজায় জন্মগ্রহণ করেন।
-মিশরই ছিল শাফেয়ী মতবাদ প্রচারের প্রাণকেন্দ্র।
-তিনি ৮২০ সালে কায়রোতে মৃত্যুবরণ করেন।

১১০.
উম্মুল কুরা বা আদি নগর বলা হয় কোন নগরীকে?
  1. মক্কা
  2. মদিনা
  3. তায়েফ
  4. বাগদাদ
ব্যাখ্যা

⇒আরবদেশের মাটি পৃথীবির প্রাচিনতম শীলা হওয়ায় পবিত্র কুরআনের মক্কা নগরীকে উম্মুল কুরা বা আদি নগরী বলা হয়েছ।

১১১.
আওরঙ্গজেব দীর্ঘ ২৫ বছর দাক্ষিণাত্যে অবস্থান করেন কেন?
  1. আমোদ-প্রমোদের জন্য
  2. আফগানদের দমন করার জন্য
  3. ইংরেজদের বিতাড়িত করার জন্য
  4. মারাঠাদের দমন করার জন্য
ব্যাখ্যা

⇒১৬৮৭ থেকে ১৭০৭ খিস্ট্রাব্দ পর্যন্ত সম্রাট আওরঙ্গজেব শম্ভজী ও অন্যান্য মারাঠা নেতার ক্ষমতা ধ্বংস সাধন করেন।
-আওরঙ্গজেব দীর্ঘ ২৫ বছর (১৬৮২-১৭০৭ খ্রি.) দাক্ষিণাত্যে অবস্থান করেছিলেন।

১১২.
দুমাতুল জান্দালে সালিশি বৈঠকের পর আলী (রা.) এর কতজন অনুচর আলাদা হয়ে যায়?
  1. ১০,০০০ অনুচর
  2. ১১,০০০ অনুচর
  3. ১২,০০০ অনুচর
  4. ১৩,০০০ অনুচর
ব্যাখ্যা

-৬৫৭ সালে সংঘটিত সিফফিনের যুদ্ধ বন্ধে ৬৫৯ সালে দুমাতুল জান্দালে সালিশি বৈঠক বসে।

- এ বৈঠকে আমর বিন আসের চাতুরীর জন্য আলী (রা.)কে খলিফা থেকে অপসারণ করে মুয়াবিয়াকে খলিফা হিসেবে ঘোষনা করা হয়।

- এ ঘোষনা না মেনে আলী (রা.) এর ১২,০০০ অনুচর আলাদা হয়ে যায়। যারা খারেজী নামে পরিচিত।

-তাদের মুল স্লোগান ছিল ' লা হুকমা ইল্লাল্লাহু '।

১১৩.
হুদায়বয়িার সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়?
  1. ৬২৪ সালে
  2. ৬২৬ সালে
  3. ৬২৮ সালে
  4. ৬৩০ সালে
ব্যাখ্যা

⇒নবুওতের ষষ্ঠ বছরে ১৪০০ সাহাবী নিয়ে মহানবী (স.) ওমরাহ করতে মক্কার উদ্দেশ্যে যাত্রা করেন।
-কুরাইশদের বাধা পেয়ে উভয়ের সম্মতিতে ৬২৮ সালে হুদায়বয়িার সন্ধি স্বাক্ষরিত হয়।

১১৪.
মুহাম্মদ বিন তুঘলক দিল্লি হতে দেবগিরিতে রাজধানী স্থানান্তর করে কী নাম দেন?
  1. মোবারকবাদ
  2. তুঘলোকাবাদ
  3. ফিরোজাবাদ
  4. দৌলতাবাদ
ব্যাখ্যা

⇒মুহাম্মদ বিন তুঘলক ১৩২৬-২৭ খ্রি. দিল্লি হতে ৭০০ মাইল দূরে অবস্থিত দেবগিরিতে রাজধানী স্থানান্তর করেন।
-তিনি দেবগিরির নতুন নামকরণ করেন দৌলতাবাদ।
-তার রাজধানী স্থানান্তরের উদ্দেশ্য ছিল দাক্ষিণাত্যে শাসন সুদৃঢ় করা।
-যদিও তার এই পরিকল্পনা পুরোপুরি ব্যর্থ হয়েছিল।

১১৫.
ওসমান (রা.) কে হত্যার প্রধান কারণ কী?
  1. উমাইয়া ও হাশেমী দ্বন্দ্ব
  2. স্বজনপ্রীতি
  3. ইবনে সাবার অপপ্রচার
  4. মারওয়ানের ধ্বংসাত্মক নীতি
ব্যাখ্যা

⇒উমাইয়া ও হাশেমী দ্বন্দ্ব, ইবনে সাবার অপপ্রচার, আনসার-মুহাজির দ্বন্দ, চাচাতো ভাই ও জামাতা মারওয়ানের ধ্বংসাত্মক নীতি।
- বিভিন্ন কারণে ৬৫৬ খ্রি. ১৭ ই জুন (১৮ ই জিলহজ্ব ৩৫ হিজরী) ৮২ বছরের বৃদ্ধ খলিফাকে পবিত্র কুরআন পাঠরত অবস্থায় বিদ্রোহীরা নিমর্মভাবে হত্যা করে।
-তাকে হত্যার প্রধান কারণ ছিল চাচাতো ভাই ও জামাতা মারওয়ানের ধ্বংসাত্মক নীতি।

১১৬.
প্রাক-মুসলিম ভারতে কার্পাস বস্ত্র উৎপাদন ও রপ্তানির জন্য কোন স্থান বিখ্যাত ছিল?
  1. বাংলা
  2. আজমির
  3. গুজরাট
  4. ক ও গ দুটোই
ব্যাখ্যা

⇒মুসলিম আগমনের পূর্বে ভারতের মানুষের প্রধান পেশা ছিল কৃষিকাজ।
-গুজরাট ও বাংলা কাপার্স বস্ত্র উৎপাদন ও রপ্তানির জন্য বিখ্যাত ছিল।
-ভারতবর্ষের অথর্নৈতিক অবস্থা খুব ভালো ছিল বলে এদেশে সংস্কৃতি ও সভ্যতার চরম বিকাশ ঘটেছিল।

১১৭.
খলিফা হারুন-অর-রশীদ কোন মাযহাবের পৃষ্ঠপোষক ছিলেন?
  1. শাফেয়ী
  2. হাম্বলী
  3. হানাফী
  4. মালিকী
ব্যাখ্যা

⇒হারুন-অর-রশীদের সময়ে হানাফী মাজহাব আত্মপ্রকাশ করে।
- এর তত্ত্বাবধান করেন প্রধান বিচারপতি ইমাম আবু ইউসুফ।
- এ সময় ইমাম আল বুখারী (রহ.) হাদীসশাস্ত্র প্রণয়ন করেন।

১১৮.
পারস্যের শাসক নাদির শাহ কখন মুঘল সাম্রাজ্যে আক্রমণ করেন?
  1. ১৩৯৮ সালে
  2. ১৭৩৯ সালে
  3. ১৭৬১ সালে
  4. ১৭৬৫ সালে
ব্যাখ্যা

⇒পারস্যের শাসক নাদির শাহ ১৭৩৯ সালে কান্দাহার থেকে মুঘল সাম্রাজ্যে আক্রমণ করেন।
-দুর্বল শাসক মুহাম্মদ শাহ তা প্রতিহত করতে ব্যর্থর হয়ে সন্ধি করতে বাধ্য হন।
-নাদির শাহ ভারত হতে বিপুল ধনরত্ন, কোহিনূর হীরা ও ময়ুর সিংহাসন পারস্যে নিয়ে যান।