পরীক্ষা আর্কাইভ

livemcq

পরীক্ষাlivemcqতারিখতারিখ অনির্ধারিত
মোট প্রশ্ন২২
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

livemcq

livemcq · তারিখ অনির্ধারিত · ২২ প্রশ্ন

.
রাশিয়ার নাগরিকত্ব লাভ করা এডওয়ার্ড স্নোডেন যুক্তরাষ্ট্রের কোন গোয়েন্দা সংস্থার সাথে জড়িত ছিলেন?
  1. ক) National Reconnaissance Office (NRO)
  2. খ) Central Intelligence Agency (CIA)
  3. গ) Federal Bureau of Investigation (FBI)
  4. ঘ) National Security Agency (NSA)
সঠিক উত্তর:
ঘ) National Security Agency (NSA)
উত্তর
সঠিক উত্তর:
ঘ) National Security Agency (NSA)
ব্যাখ্যা
• যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থা- (NSA) এর সাবেক পরামর্শক এডওয়ার্ড স্নোডেনকে রাশিয়ার নাগরিকত্ব দেওয়া হয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাঁর নাগরিকত্ব অনুমোদন করেছেন। 
• এনএসএ’র কম্পিউটার গোয়েন্দাবৃত্তি সংক্রান্ত পরামর্শক হিসেবে চুক্তিভিত্তিক কাজ করতেন এডওয়ার্ড স্নোডেন।
• এনএসএ’র নজরদারি সংক্রান্ত একের পর এক গোপন নথি ফাঁস করে আলোচনায় আসেন তিনি।
• যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার এড়াতে ২০১৩ সালে রাশিয়ায় আশ্রয় নেন স্নোডেন। ৯ বছর ধরে সেখানেই আছেন তিনি। গুপ্তচরবৃত্তির অভিযোগে বিচারের মুখোমুখি করতে কয়েক বছর ধরে রাশিয়ার কাছ থেকে স্নোডেনকে ফেরত চাইছে যুক্তরাষ্ট্র।

তথ্যসূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, নভেম্বর ২০২২ এবং প্রথম আলো। 
.
সম্প্রতি কোথায় শান্তিরক্ষা কার্যক্রম পরিচালনার সময় বিস্ফোরণে তিন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন?
  1. ক) মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র
  2. খ) বুরুন্ডি
  3. গ) কঙ্গো
  4. ঘ) আইভরিকোস্ট
সঠিক উত্তর:
ক) মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র
উত্তর
সঠিক উত্তর:
ক) মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র
ব্যাখ্যা
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে শান্তিরক্ষা কার্যক্রম পরিচালনার সময় বিস্ফোরণে তিন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন।
• নিহত শান্তিরক্ষীরা হলেন সৈনিক জসিম উদ্দিন, সৈনিক জাহাংগীর আলম ও সৈনিক শরিফ হোসেন। 
• মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের পশ্চিম সেক্টরের বোয়ার এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি পদাতিক ব্যাটালিয়ন (ব্যানব্যাট-৮) ২০২১ সালের ৯ নভেম্বর থেকে শান্তিরক্ষায় নিয়োজিত আছে।
• বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীরা আফ্রিকার ৮টি দেশে শান্তিরক্ষা কার্যক্রমে সর্বোচ্চ পেশাদারত্ব বজায় রেখে বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা অক্ষুণ্ন রেখে চলেছেন।
• জাতিসংঘে শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে শীর্ষ অবস্থানে আছে বাংলাদেশ।

তথ্যসূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, নভেম্বর ২০২২ এবং প্রথম আলো। 
.
বিশ্বের প্রথম বিদ্যুৎচালিত যাত্রীবাহী বিমানের নাম কী?
  1. ক) ম্যালিস
  2. খ) সুপার জ্যাঙ্গো
  3. গ) এসএন-৪৯
  4. ঘ) অ্যালিস
সঠিক উত্তর:
ঘ) অ্যালিস
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অ্যালিস
ব্যাখ্যা
• সফলভাবে আকাশে উড়ল বিশ্বের প্রথম বিদ্যুৎচালিত যাত্রীবাহী বিমান। ‘অ্যালিস’ নামের বিমানটি ওয়াশিংটনের গ্রান্ট কাউন্টি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পর আট মিনিট আকাশে ভ্রমণ করে।
• ইসরাইলের কোম্পানি ইভিয়েশন এয়ারক্রাফট বিমানটি সফলভাবে আকাশে ওড়াতে সক্ষম হয়েছে।
• আট মিনিটের উদ্বোধনী ফ্লাইটে বিমানটি ৩ হাজার ৫০০ ফুট উচ্চতায় উঠেছিল।
• ৩০ মিনিট চার্জ দিলে নয়জন যাত্রী নিয়ে এক ঘণ্টায় প্রায় ৪৪০ নটিক্যাল মাইল উড়তে সক্ষম।
• বিমানটির সর্বোচ্চ গতি ২৫০ নট বা ঘণ্টায় ২৮৭ মাইল। একটি বোয়িং-৭৩৭ বিমানের সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় ৫৮৮ মাইল।
• ২০২৭ সাল নাগাদ বিমানটি বাজারে আসবে বলে আশা করা যাচ্ছে।

তথ্যসূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, নভেম্বর ২০২২ এবং যুগান্তর।
.
দেশের প্রথম ভূগর্ভস্থ মেট্রোরেল 'বিমানবন্দর ও পূর্বাচল' রুট কী নামে পরিচিত?
  1. ক) এমআরটি-২
  2. খ) এমআরটি-১
  3. গ) এমআরটি-৫
  4. ঘ) এমআরটি-৬
সঠিক উত্তর:
খ) এমআরটি-১
উত্তর
সঠিক উত্তর:
খ) এমআরটি-১
ব্যাখ্যা
পাতাল রেলের যুগে প্রবেশ করলো বাংলাদেশ
৫২ হাজার ৫৬১ কোটি ৪৩ লাখ টাকা ব্যয়ে বাঁচবে সময়, বাঁচবে পরিবেশ, যানজট কমাবে মেট্রোরেল এই স্লোগান নিয়ে দেশের প্রথম ভূগর্ভস্থ মেট্রোরেল প্রকল্পের ভৌত কাজ আগামী ডিসেম্বরে শুরু হবে বলে আশা করা হচ্ছে।  

এক নজরে পাতাল ট্রেন 
• প্রকল্পের নাম:- ম্যাস র‌্যাপিড ট্রানজিট লাইন-১ (এমআরটি-১)।
• প্রকল্পের মোট ব্যয়:- ৫২ হাজার ৫৬১ কোটি ৪৩ লাখ টাকা। 
• রক্ষণাবেক্ষণকারী প্রতিষ্ঠান:- ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
• পরামর্শক প্রতিষ্ঠান:- জাপানের নিপ্পন কোই কোম্পানি লিমিটেড (জেভি)। 
• রুট:- ২টি। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কমলাপুর (বিমানবন্দর রুট) পর্যন্ত ১৯ দশমিক ৮৭ কিলোমিটার অংশ ভূগর্ভস্থ হবে ও নতুনবাজার থেকে পূর্বাচল (পূর্বাচল রুট) পর্যন্ত ১১ দশমিক ৩৬ কিলোমিটার হবে উড়াল। 
• স্টেশন সংখ্যা:- বিমানবন্দর রুটে ১২টি ও পূর্বাচল রুটে ৯টি স্টেশন থাকবে।

তথ্যসূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, নভেম্বর ২০২২।
.
ইরাকের বর্তমান প্রেসিডেন্ট -
  1. ক) ইব্রাহিম রাইসী
  2. খ) বারহাম সালিহ
  3. গ) মোহাম্মদ শিয়া আল সুদানি
  4. ঘ) আব্দুল লতিফ রশিদ
সঠিক উত্তর:
ঘ) আব্দুল লতিফ রশিদ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আব্দুল লতিফ রশিদ
ব্যাখ্যা
• কুর্দি রাজনীতিক আব্দুল লতিফ রশিদকে দেশের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করেছে ইরাকের সংসদ
• নির্বাচিত হয়েই তিনি মোহাম্মদ শিয়া আল সুদানিকে প্রধানমন্ত্রী হিসাবে মনোনীত করেছেন।
• এর মাধ্যমে দীর্ঘ এক বছর ধরে চলা রাজনৈতিক অচলাবস্থার অবসান হলো৷ গত বছরের অক্টোবরে হওয়া জাতীয় নির্বাচনের পর সরকার গঠন নিয়ে অচলাবস্থার সৃষ্টি হয়৷ চলতি বছর ইরাকের পার্লামেন্টে আরো তিনবার প্রেসিডেন্ট নির্বাচনের উদ্যোগ নেয়া হলেও সেগুলো ব্যর্থ হয়।
• রশিদ পার্লামেন্টের সবচেয়ে বড় জোট কোঅর্ডিনেশন ফ্রেমওয়ার্কের মনোনীত প্রধানমন্ত্রী প্রার্থী সুদানিকে সরকার গঠনের আমন্ত্রণ জানান৷ কোঅর্ডিনেশন ফ্রেমওয়ার্ক ইরানের মিত্র দলগুলোর একটি জোট।

উল্লেখ্য,
ইরাকের প্রেসিডেন্ট মূলত একটি আনুষ্ঠানিক পদ। ঐতিহ্যগতভাবে একজন কুর্দি এ পদ পেয়ে থাকেন। রাষ্ট্র ক্ষমতায় সব সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে মধ্য প্রাচ্যের এই দেশটিতে প্রেসিডেন্ট করা হয় একজন কুর্দিকে, প্রধানমন্ত্রী হন একজন শিয়া এবং পার্লামেন্টের স্পিকার হয়ে থাকেন একজন সুন্নি।

তথ্যসূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, নভেম্বর ২০২২ এবং ডয়েচে ভেলে। 
.
'Sheikh Hasina : A True Legend' প্রামাণ্যচিত্রটি পরিচালনা করেন -
  1. ক) জোবায়ের মাসুদ
  2. খ) মেজবাউর রহমান সুমন
  3. গ) আশফাক নিপুন
  4. ঘ) আয়শা এরিন
সঠিক উত্তর:
ঘ) আয়শা এরিন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আয়শা এরিন
ব্যাখ্যা
▪ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রকাশ পায় প্রামাণ্যচিত্র ‘শেখ হাসিনা: অ্যা ট্রু লিজেন্ড’।
▪ প্রামাণ্যচিত্রটি পরিচালনা করেছেন আয়শা এরিন
▪ প্রামাণ্যচিত্রটি নির্মাণে সহযোগিতা করেছেন কে এইচ এন রিসার্চ টিম (বাংলাদেশ), ডিডি রিসার্চ (ইউরোপভিত্তিক) ও আইডিয়াল থিংকারস অ্যাসোসিয়েশন।

তথ্যসূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, নভেম্বর ২০২২ ও দৈনিক ইত্তেফাক। 
.
সম্প্রতি কোথায় ফিলিস্তিনের ফাতাহ ও হামাসসহ ১৪টি রাজনৈতিক দল ও গোষ্ঠীর ঐতিহাসিক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়?
  1. ক) আলজেরিয়া
  2. খ) সৌদি আরব
  3. গ) ইরাক
  4. ঘ) তুর্কিয়ে
সঠিক উত্তর:
ক) আলজেরিয়া
উত্তর
সঠিক উত্তর:
ক) আলজেরিয়া
ব্যাখ্যা
আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে ফিলিস্তিনের ফাতাহ ও হামাসসহ ১৪টি রাজনৈতিক দল ও গোষ্ঠী ঐতিহাসিক সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করে।
▪ এর মাধ্যমে ফাতাহ ও হামাসের মধ্যকার গত ১৫ বছরের বিভাজন ও মতানৈক্য দূর হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
▪ ফিলিস্তিনি জাতীয় ঐক্যের পাশাপাশি ইসরাইলি দখলদারিত্বের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের কথাও রয়েছে। একই সঙ্গে আগামী এক বছরের মধ্যে নির্বাচন আয়োজনের কথা বলা হয়েছে।

তথ্যসূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, নভেম্বর ২০২২
.
অষ্টম নারী এশিয়া কাপের আয়োজক দেশ কোনটি?
  1. ক) ভারত
  2. খ) পাকিস্তান
  3. গ) শ্রীলঙ্কা
  4. ঘ) বাংলাদেশ
সঠিক উত্তর:
ঘ) বাংলাদেশ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বাংলাদেশ
ব্যাখ্যা
▪ অষ্টম নারী এশিয়া কাপের আয়োজক দেশ বাংলাদেশ।
▪ টুর্নামেন্টের সব ম্যাচ হয় সিলেটে। 
▪ অষ্টম নারী এশিয়া কাপে শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত।

তথ্যসূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, নভেম্বর ২০২২ 
.
আইএমএফ মোট কয়টি কিস্তিতে বাংলাদেশকে ৪৫০ কোটি ডলারের ঋণ সহায়তা প্রদান করবে?
  1. ক) ৭টি
  2. খ) ১০টি
  3. গ) ৮টি
  4. ঘ) ৫টি
সঠিক উত্তর:
ক) ৭টি
উত্তর
সঠিক উত্তর:
ক) ৭টি
ব্যাখ্যা
▪ বাংলাদেশকে ৪৫০ কোটি ডলারের ঋণ দিতে সম্মত হয়েছে আইএমএফ। 
▪ বর্ধিত ঋণ–সুবিধা (ইসিএফ) ও বর্ধিত তহবিল–সুবিধার (ইএফএফ) আওতায় ৩২০ কোটি ডলার আর রেজিলিয়েন্স সাসটেইনেবিলিটি ফ্যাসিলিটির (আরএসএফ) আওতায় ১৩০ কোটি ডলার ঋণ দেওয়া হবে। ৪২ মাসের মেয়াদে এ ঋণ দেওয়া হবে।
▪ দেশের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধার এবং বিভিন্ন ধরনের বিঘ্ন সৃষ্টিকারী উপাদান ঠেকাতে নতুন এ ঋণ দেওয়ার বিষয়ে সমঝোতা হয়েছে। একই সঙ্গে অন্তর্ভুক্তিমূলক ও পরিবেশবান্ধব উন্নয়নে সহায়তা দিতে কাঠামোগত পরিবর্তনেও জোর দেওয়া হয়েছে।
মোট সাত কিস্তিতে এই ঋণ দেবে তারা। প্রথম কিস্তির ঋণ মিলবে আগামী ফেব্রুয়ারিতে। আর সর্বশেষ কিস্তির ঋণ পাওয়া যাবে ২০২৬ সালের ডিসেম্বরে।
▪ আইএমএফের ঋণের সুদহার হবে বাজারদর অনুযায়ী। তাতে গড় সুদহার হবে ২ দশমিক ২ শতাংশ।

তথ্যসূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, নভেম্বর ২০২২ এবং প্রথম আলো।  
১০.
সম্প্রতি পঞ্চমবারের মতো বাংলাদেশ কোন কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়েছে?
  1. ক) UNHRC
  2. খ) DHRC
  3. গ) MNRC
  4. ঘ) UNDRC
সঠিক উত্তর:
ক) UNHRC
উত্তর
সঠিক উত্তর:
ক) UNHRC
ব্যাখ্যা
• পঞ্চমবারের মতো জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের (UNHRC) সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ।
• যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদ হলে এ–সংক্রান্ত ভোটাভুটি হয়। ভোটে জাতিসংঘের ১৯৩টি সদস্যদেশের মধ্যে ১৮৯টি ভোট দেয়।
• ভোটাভুটিতে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে সর্বোচ্চ ১৬০টি ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয় বাংলাদেশ।

তথ্যসূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, নভেম্বর ২০২২
১১.
'লিটল বাংলাদেশ' কোথায় অবস্থিত?
  1. ক) নিউইয়র্ক
  2. খ) ওয়াশিংটন ডিসি
  3. গ) ক্যালিফর্নিয়া
  4. ঘ) নিউ জার্সি
সঠিক উত্তর:
ক) নিউইয়র্ক
উত্তর
সঠিক উত্তর:
ক) নিউইয়র্ক
ব্যাখ্যা
নিউইয়র্কে ম্যাকডোনাল্ড অ্যাভিনিউর নতুন নাম লিটল বাংলাদেশ
• নিউইয়র্ক সিটির ব্রুকলিনে প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত ম্যাকডোনাল্ড অ্যাভিনিউর নতুন নামকরণ হয়েছে 'লিটল বাংলাদেশ'। • নামফলকটি উন্মোচন করেন নিউইয়র্কের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিল মেম্বার শাহানা হানিফ।

তথ্যসূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, নভেম্বর ২০২২ এবং সমকাল। 
১২.
নিচের কোন দিনটি 'বিশ্ব শিক্ষক দিবস' হিসেবে পালিত হয়?
  1. ক) ৪ অক্টোবর
  2. খ) ৩ অক্টোবর
  3. গ) ৬ অক্টোবর
  4. ঘ) ৫ অক্টোবর
সঠিক উত্তর:
ঘ) ৫ অক্টোবর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৫ অক্টোবর
ব্যাখ্যা
• ৩ অক্টোবর - বিশ্ব শিশু দিবস।
• ৪ অক্টোবর - বিশ্ব প্রাণী দিবস। 
৫ অক্টোবর - বিশ্ব শিক্ষক দিবস। 
• ৬ অক্টোবর - জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস।

তথ্যসূত্র: জাতিসংঘের ওয়েবসাইট। 
১৩.
‘কার্ল কুবল পুরস্কার' - ২০২২ লাভ করেন কোন বাংলাদেশি?
  1. ক) ড. মুহাম্মদ ইউনূস
  2. খ) ডা. জাফর উল্লাহ
  3. গ) ড. আ আ ম স আরেফিন সিদ্দিকী
  4. ঘ) ড. বজলুল ফারুক
সঠিক উত্তর:
ক) ড. মুহাম্মদ ইউনূস
উত্তর
সঠিক উত্তর:
ক) ড. মুহাম্মদ ইউনূস
ব্যাখ্যা
• ‘কার্ল কুবল পুরস্কার’ - জার্মানির মর্যাদাপূর্ণ ‘কার্ল কুবল পুরস্কার’ পেয়েছেন বাংলাদেশের নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস
• ৩০ সেপ্টেম্বর জার্মানির ‘কার্ল কুবল ফাউন্ডেশন ফর চিলড্রেন অ্যান্ড ফ্যামিলি’ ড. ইউনূসকে এই পুরস্কারে ভূষিত করে। এ পুরস্কারের মাধ্যমে ফাউন্ডেশন বিশ্বব্যাপী পরিবারের উন্নয়নে ড. ইউনূসের অসামান্য ও বহুমুখী অঙ্গীকারের প্রতি সম্মান প্রদর্শন করল।
• কার্ল কুবল ফাউন্ডেশন ফর চিলড্রেন অ্যান্ড ফ্যামিলি ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়। এর প্রতিষ্ঠাতা উদ্যোক্তা কার্ল কুবল। জার্মানির দক্ষিণ হেসের বেনশাইমে ফাউন্ডেশনের সদর দপ্তর অবস্থিত।

তথ্যসূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, নভেম্বর ২০২২ 
১৪.
ইউক্রেনে নিয়োজিত রুশ বাহিনীর কমান্ডার হিসেবে নাম ঘোষণা করা হয়েছে -
  1. ক) জেনারেল সালোভিকিন
  2. খ) জেনারেল আলেকজেন্ডার দুগিন
  3. গ) জেনারেল সের্গেই সুরোভিকিন
  4. ঘ) জেনারেল সাভিতুভিন
সঠিক উত্তর:
গ) জেনারেল সের্গেই সুরোভিকিন
উত্তর
সঠিক উত্তর:
গ) জেনারেল সের্গেই সুরোভিকিন
ব্যাখ্যা
• ইউক্রেনে নতুন সামরিক কমান্ডারের নাম ঘোষণা করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতি মতে, ইউক্রেনে নিয়োজিত রুশ বাহিনীর কমান্ডার হিসেবে জেনারেল সের্গেই সুরোভিকিনের নাম ঘোষণা করা হয়েছে।

তথ্যসূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, নভেম্বর ২০২২
১৫.
কোন চলচ্চিত্রটি ৯৫তম একাডেমি অ্যাওয়ার্ডসের ‘বিদেশি ভাষার ছবি’ বিভাগের জন্য বাংলাদেশ থেকে মনোনীত হয়েছে?
  1. ক) হাওয়া
  2. খ) মৃধা বনাম মৃধা
  3. গ) পরাণ
  4. ঘ) দামাল
সঠিক উত্তর:
ক) হাওয়া
উত্তর
সঠিক উত্তর:
ক) হাওয়া
ব্যাখ্যা
• ৯৫তম একাডেমি অ্যাওয়ার্ডসের ‘বিদেশি ভাষার ছবি’ বিভাগের জন্য বাংলাদেশ থেকে মনোনীত হয়েছে মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’।

তথ্যসূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, নভেম্বর ২০২২
১৬.
দেশের সবচেয়ে বড় নেলসন লোস আর্চ টাইপের সেতু কোনটি?
  1. ক) মেঘনা সেতু
  2. খ) পদ্মা সেতু
  3. গ) সৈয়দ নজরুল ইসলাম সেতু
  4. ঘ) মধুমতী সেতু
সঠিক উত্তর:
ঘ) মধুমতী সেতু
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মধুমতী সেতু
ব্যাখ্যা
দেশের প্রথম ছয় লেনের ‘মধুমতী সেতু’
১০ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মধুমতী সেতুর উদ্বোধন করেন। সেতুটি স্থানীয়ভাবে ‘কালনা সেতু’ নামে পরিচিত। এটি দেশের প্রথম ছয় লেনের সেতু। এটি দেশের সবচেয়ে বড় নেলসন লোস আর্চ টাইপের (ধনুকের মতো বাঁকা) সেতু। সেতুটি নড়াইল, গোপালগঞ্জ, খুলনা, মাগুরা, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, যশোর ও ঝিনাইদহ জেলাকে সংযুক্ত করেছে। এ সেতু হবে এশিয়ান হাইওয়ের অংশ।  

এক নজরে ‘মধুমতী সেতু’
• ভিত্তিপ্রস্তর স্থাপন:- ২৪ জানুয়ারি, ২০১৫।
• অবস্থান:- পূর্ব পাড়ে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা ও পশ্চিম পাড়ে নড়াইলের লোহাগড়া উপজেলা।
• অর্থায়নে:- জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা)। 
• মোট ব্যয়:- ৯৬০ কোটি টাকা।
• দৈঘ্য:- ৬৯০ মিটার।
• প্রস্থ:- ২৭ দশমিক ১০ মিটার। 
• সংযোগ সড়ক:- উভয় পাশে সংযোগ সড়ক ৪ দশমিক ২৭৩ কিলোমিটার, যার প্রস্থ ৩০ দশমিক ৫০ মিটার।

তথ্যসূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, নভেম্বর ২০২২
১৭.
চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির ২০তম কংগ্রেসে তৃতীয়বারের মতো সাধারন সম্পাদক নির্বাচিত হন কে?
  1. ক) ওয়াং হুনিং
  2. খ) ঝাও লে জি
  3. গ) লি কইং
  4. ঘ) সি চিন পিং
সঠিক উত্তর:
ঘ) সি চিন পিং
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সি চিন পিং
ব্যাখ্যা
• চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির ২০তম কংগ্রেসে তৃতীয়বারের মতো সাধারন সম্পাদক নির্বাচিত হন দেশটির বর্তমান প্রেসিডেন্ট সি চিন পিং

তথ্যসূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, নভেম্বর ২০২২ এবং প্রথম আলো।
১৮.
ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮-এর ধারা ১৫ অনুযায়ী সরকারি কতটি প্রতিষ্ঠানকে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো হিসেবে ঘোষণা করা হয়?
  1. ক) ২৮টি
  2. খ) ২৭টি
  3. গ) ৩০টি
  4. ঘ) ২৯টি
সঠিক উত্তর:
ঘ) ২৯টি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২৯টি
ব্যাখ্যা
• তথ্যের সুরক্ষা নিশ্চিতের লক্ষ্যে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় সরকারি ২৯টি প্রতিষ্ঠানকে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো ঘোষণা করেছে সরকার।
• তথ্য পরিকাঠামো হলো কোনো প্রতিষ্ঠান বা সংস্থার কম্পিউটার সিস্টেম বা নেটওয়ার্ক, যেখানে তথ্য সংরক্ষণ করা হয়।
• ডিজিটাল নিরাপত্তা আইনের ১৫ ধারা অনুযায়ী, এ আইন দিয়ে সরকার কোনো কম্পিউটার সিস্টেম, নেটওয়ার্ক বা তথ্য পরিকাঠামোকে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো হিসেবে ঘোষণা করতে পারবে।
• গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোতে বেআইনিভাবে প্রবেশ করলে সাত বছরের কারাদণ্ড বা সর্বোচ্চ ২৫ লাখ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড দেওয়া যাবে। বেআইনিভাবে প্রবেশ করে ক্ষতিসাধন বা ক্ষতির চেষ্টা করলে ১৪ বছর কারাদণ্ড বা সর্বোচ্চ ১ কোটি টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডই দেওয়া যাবে।

তথ্যসূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, নভেম্বর ২০২২ এবং প্রথম আলো।
১৯.
সম্প্রতি ‘মেটা’কে ‘সন্ত্রাসী ও চরমপন্থী’ সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত করে কোন দেশ?
  1. ক) চীন
  2. খ) রাশিয়া
  3. গ) ভেনেজুয়েলা
  4. ঘ) কানাডা
সঠিক উত্তর:
খ) রাশিয়া
উত্তর
সঠিক উত্তর:
খ) রাশিয়া
ব্যাখ্যা
• সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের করপোরেট প্রতিষ্ঠান ‘মেটা’কে ‘সন্ত্রাসী ও চরমপন্থী’ সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত করেছে রাশিয়া
• মেটাকে এ তালিকায় ফেলা হয় বলে জানিয়েছে রাশিয়ার আর্থিক পর্যবেক্ষক সংস্থা ‘ফেডারেল সার্ভিস ফর ফিন্যান্সিয়াল মনিটরিং (রসফিনমনিটরিং)’।

তথ্যসূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, নভেম্বর ২০২২ এবং প্রথম আলো।
২০.
‘হালকা প্রকৌশল শিল্প উন্নয়ন নীতিমালা – ২০২২’ গেজেট আকারে প্রকাশিত হয় কবে?
  1. ক) ২৯ সেপ্টেম্বর, ২০২২
  2. খ) ২০ সেপ্টেম্বর, ২০২২
  3. গ) ২৯ অক্টোবর, ২০২২
  4. ঘ) ২৩ অক্টোবর, ২০২২
সঠিক উত্তর:
ক) ২৯ সেপ্টেম্বর, ২০২২
উত্তর
সঠিক উত্তর:
ক) ২৯ সেপ্টেম্বর, ২০২২
ব্যাখ্যা
• ২৯ সেপ্টেম্বর ২০২২ ‘হালকা প্রকৌশল শিল্প উন্নয়ন নীতিমালা – ২০২২’ ও ‘জাতীয় শিল্পনীতি – ২০২২’ গেজেট আকারে প্রকাশিত হয়।

তথ্যসূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, নভেম্বর ২০২২
২১.
তুতসি জাতিগোষ্ঠীর বসবাস কোথায়?
  1. ক) ইরান
  2. খ) রুয়ান্ডা
  3. গ) সার্বিয়া
  4. ঘ) নাইজেরিয়া
সঠিক উত্তর:
খ) রুয়ান্ডা
উত্তর
সঠিক উত্তর:
খ) রুয়ান্ডা
ব্যাখ্যা
রুয়ান্ডা এবং বুরুন্ডিতে বসবাসকারী জাতিগোষ্ঠী হলো তুতসি।
▪ জাতিসংঘের ট্রাইব্যুনাল হেগের আন্তর্জাতিক আদালতে রুয়ান্ডা গণহত্যার বিচার শুরু করেছে।
▪ তুতসি জাতিগোষ্ঠীকে নির্মূলে নেতৃত্ব দেওয়ার অপরাধে এই মামলার প্রধান অভিযুক্ত ব্যক্তি ফেলিচিয়েন কাবুজা, যিনি তুতসি জনগোষ্ঠীকে হত্যার মাধ্যমে নির্মূল করার পরিকল্পনা করেছিলেন।
▪ এই গণহত্যায় প্রায় আট লাখ তুতসি ও উদারপন্থি হুতু জনগোষ্ঠীর মানুষকে প্রাণ দিতে হয়েছিল।

তথ্যসূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার নভেম্বর ২০২২ এবং বিবিসি বাংলা। 
২২.
ভূমি-নামজারির সকল কার্যক্রম অনলাইনে সম্পন্ন করার প্রক্রিয়া কী নামে পরিচিত?
  1. ক) ই-জমিজারি
  2. খ) ই-জারি
  3. গ) ই-ভূমিসেবা
  4. ঘ) ই-নামজারি
সঠিক উত্তর:
ঘ) ই-নামজারি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ই-নামজারি
ব্যাখ্যা
• ভূমির নামজারির সব কাজ সম্পন্ন হবে অনলাইনে, যেটাকে বলা হচ্ছে ই-নামজারি।

তথ্যসূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, নভেম্বর ২০২২