পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়27 minutes
মোট প্রশ্ন১৮
সিলেবাস
বিষয় - মানসিক দক্ষতা টপিকসমূহ - সমস্যা সমাধান (Problem Solving) i) ট্রেন, দূরত্ব ও গতি সংক্রান্ত সমস্যা; ii) নৌকা ও স্রোত সংক্রান্ত সমস্যা; iii) সময় ও কাজ সংক্রান্ত সমস্যা; iv) দিন, তারিখ, মাস ও বছর নির্ণয় সংক্রান্ত সমস্যা; v) ঘড়ি বিষয়ক সমস্যা; vi) নল ও চৌবাচ্চা সংক্রান্ত সমস্যা; vii) অন্যান্য গাণিতিক সমস্যা। ------------------------- [নির্দেশিকা: এই রুটিনে সারাবছর জুড়ে পরীক্ষা চলমান থাকে। আপনি আজ ১ম পরীক্ষা দেওয়া শুরু করলে ২০০ দিনের মধ্যে পুরো সিলেবাস সম্পন্ন হবে।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · ১৮ প্রশ্ন

.
কোনো পথের অর্ধেক দূরত্ব ১৫ কি.মি. প্রতি ঘণ্টা বেগে এবং বাকি অর্ধেক ২০ কি.মি. প্রতি ঘণ্টা বেগে গেলে ঐ পথ অতিক্রম করতে মোট ৭ ঘণ্টা সময় লাগে। পথের দূরত্ব কত?
  1. ৬০ কি.মি.
  2. ১০০ কি.মি.
  3. ১২০ কি.মি.
  4. ২৪০ কি.মি.
সঠিক উত্তর:
১২০ কি.মি.
উত্তর
সঠিক উত্তর:
১২০ কি.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো পথের অর্ধেক দূরত্ব ১৫ কি.মি. প্রতি ঘণ্টা বেগে এবং বাকি অর্ধেক ২০ কি.মি. প্রতি ঘণ্টা বেগে গেলে ঐ পথ অতিক্রম করতে মোট ৭ ঘণ্টা সময় লাগে। পথের দূরত্ব কত?

সমাধান:
১ম অর্ধেক পথে,
১৫ কি.মি. যায় = ১ ঘণ্টায়
∴ ১ কি.মি. যায় = ১/১৫ ঘণ্টায়

বাকি অর্ধেক পথ,
২০ কি.মি.যায় = ১ ঘণ্টায় 
∴ ১ কি.মি. যায় = ১/২০ ঘণ্টায়

(১ + ১) বা ২ কি.মি. যায় = (১/১৫) + (১/২০) = (৪ + ৩)/৬০ = ৭/৬০ ঘণ্টায়

এখন,
৭/৬০ ঘণ্টায় যায় = ২ কি.মি.
∴ ১ ঘণ্টায় যায় = (২ × ৬০)/৭ কি.মি.
∴ ৭ ঘণ্টায় যায় = (২ × ৬০ × ৭)/৭ কি.মি. = ১২০ কি.মি. 

অতএব, পথের মোট দূরত্ব = ১২০ কি.মি.
.
দেয়ালঘড়িতে রাত ৯:০০ বাজলে ঘণ্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত হবে?
  1. ৩০°
  2. ৬০°
  3. ৯০°
  4. ১২০°
সঠিক উত্তর:
৯০°
উত্তর
সঠিক উত্তর:
৯০°
ব্যাখ্যা
প্রশ্ন: দেয়ালঘড়িতে রাত ৯:০০ বাজলে ঘণ্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত হবে?

সমাধান:
ঘণ্টা ও কাঁটার মধ্যবর্তী কোণ = {(১১ × মিনিট) - (৬০ × ঘণ্টা)}/২ = ।(১১ × ০) - (৬০ × ৯)।/২ = ।- ৫৪০।/২ = ২৭০°

নির্ণেয় কোণ = ৩৬০° - ২৭০° = ৯০°
.
যদি মাসের ২য় দিন সোমবার হয় তাহলে মাসের ১৮ তম দিন কী বার হবে?
  1. রবিবার
  2. সোমবার
  3. মঙ্গলবার
  4. বুধবার
সঠিক উত্তর:
বুধবার
উত্তর
সঠিক উত্তর:
বুধবার
ব্যাখ্যা
প্রশ্ন: যদি মাসের ২য় দিন সোমবার হয় তাহলে মাসের ১৮ তম দিন কী বার হবে?

সমাধান:
মাসের ২য় দিন সোমবার হলে , 
২ + ৭ = ৯ তম,
৯ + ৭ = ১৬ তম,
১৬ + ৭ = ২৩ তম দিন গুলোও হবে সোমবার। 

∴ ১৬ + ২ = ১৮ তম দিন হবে সোমবার + ২ দিন = বুধবার
.
একটি চৌবাচ্চা দুইটি নল দ্বারা যথাক্রমে ২০ মিনিট ও ৩০ মিনিটে পূর্ণ হতে পারে। নল দুইটি একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটির তিন-চতুর্থাংশ পূর্ণ হতে কত সময় লাগবে?
  1. ৫ মিনিট
  2. ৬ মিনিট
  3. ৯ মিনিট
  4. ১০ মিনিট
সঠিক উত্তর:
৯ মিনিট
উত্তর
সঠিক উত্তর:
৯ মিনিট
ব্যাখ্যা
প্রশ্ন: একটি চৌবাচ্চা দুইটি নল দ্বারা যথাক্রমে ২০ মিনিট ও ৩০ মিনিটে পূর্ণ হতে পারে। নল দুইটি একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটির তিন-চতুর্থাংশ পূর্ণ হতে কত সময় লাগবে?

সমাধান:
প্রথম নল দ্বারা,
২০ মিনিটে পূর্ণ হয় = ১ অংশ
∴ ১ মিনিটে পূর্ণ হয় = ১/২০ অংশ

দ্বিতীয় নল দ্বারা,
৩০ মিনিটে পূর্ণ হয় = ১ অংশ
∴ ১ মিনিটে পূর্ণ হয় = ১/৩০ অংশ

দুইটি নল একসঙ্গে খুলে দিলে ১ মিনিটে পূর্ণ হয় = (১/২০) + (১/৩০)
= (৩ + ২)/৬০
= ৫/৬০
= ১/১২ অংশ

এখন,
১/১২ অংশ পূর্ণ হয় = ১ মিনিটে
∴ ১ অংশ পূর্ণ হয় = ১২ মিনিটে 
∴ তিন-চতুর্থাংশ বা ৩/৪ অংশ পূর্ণ হয় = ১২ × (৩/৪) = ৯ মিনিটে
.
একটি বড় বক্সে ৩ টি মাঝারি বক্স আছে এবং ঐ ৩ টি মাঝারি বক্সে ৩ টি করে ছোট বক্স আছে। বড়টি সহ মোট বক্স সংখ্যা কত?
  1. ১৩ টি
  2. ১৯ টি
  3. ২৫ টি
  4. ২৭ টি
সঠিক উত্তর:
১৩ টি
উত্তর
সঠিক উত্তর:
১৩ টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বড় বক্সে ৩ টি মাঝারি বক্স আছে এবং ঐ ৩ টি মাঝারি বক্সে ৩ টি করে ছোট বক্স আছে। বড়টি সহ মোট বক্স সংখ্যা কত?

সমাধান:
ছোট বক্সের সংখ্যা = ৩ × ৩ = ৯ টি 
মাঝারি বক্সের সংখ্যা = ৩ টি 
বড় বক্সের সংখ্যা = ১ টি 

∴ মোট বক্সের সংখ্যা = (৯ + ৩ + ১) টি = ১৩ টি 
.
একটি ট্রেনের গতিবেগ ঘণ্টায় ৩৬ কি.মি. । ট্রেনের দৈর্ঘ্য ২০০ মিটার হলে ট্রেনটি ১৬০ মিটার দীর্ঘ  অপর একটি স্থির ট্রেনকে অতিক্রম করতে কত সময় লাগবে?
  1. ৩০ সেকেন্ড
  2. ৩৬ সেকেন্ড
  3. ৪২ সেকেন্ড
  4. ৬০ সেকেন্ড
সঠিক উত্তর:
৩৬ সেকেন্ড
উত্তর
সঠিক উত্তর:
৩৬ সেকেন্ড
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রেনের গতিবেগ ঘণ্টায় ৩৬ কি.মি. । ট্রেনের দৈর্ঘ্য ২০০ মিটার হলে ট্রেনটি ১৬০ মিটার দীর্ঘ  অপর একটি স্থির ট্রেনকে অতিক্রম করতে কত সময় লাগবে?

সমাধান:
ট্রেনটি অপর একটি স্থির ট্রেনকে অতিক্রম করলে ট্রেনের নিজের দৈর্ঘ্য ও অপর ট্রেনের দৈর্ঘ্যের সমান দূরত্ব অতিক্রম করবে।

∴ ট্রেনটির অতিক্রান্ত দূরত্ব = (২০০ + ১৬০) মিটার = ৩৬০ মিটার 

দেওয়া আছে,
ট্রেনের গতিবেগ = ৩৬ কি.মি./ঘণ্টা = (৩৬ × ১০০০)/(৬০ × ৬০) মিটার/সেকেন্ড = ১০ মিটার/সেকেন্ড

এখন,
ট্রেনটি ১০ মিটার অতিক্রম করে = ১ সেকেন্ডে 
∴ ১ মিটার অতিক্রম করে = ১/১০ সেকেন্ডে
∴ ৩৬০ মিটার অতিক্রম করে = (৩৬০/১০) সেকেন্ডে = ৩৬ সেকেন্ডে

অর্থাৎ ট্রেনটির সময় লাগবে = ৩৬ সেকেন্ড 
.
ক ও খ একটি কাজ ১৫ দিনে করতে পারে। ক একাকী সেই কাজ ৩০ দিনে করতে পারলে খ একা কাজটি কত দিনে করতে পারবে?
  1. ১৫
  2. ২০
  3. ২৫
  4. ৩০
সঠিক উত্তর:
৩০
উত্তর
সঠিক উত্তর:
৩০
ব্যাখ্যা
প্রশ্ন: ক ও খ একটি কাজ ১৫ দিনে করতে পারে। ক একাকী সেই কাজ ৩০ দিনে করতে পারলে খ একা কাজটি কত দিনে করতে পারবে?

সমাধান:
ক ও খ একত্রে ১৫ দিনে করতে পারে কাজটির = ১ বা সম্পূর্ণ অংশ
∴  একত্রে ১ দিনে করতে পারে = ১/১৫ অংশ

ক একা ৩০ দিনে করতে পারে কাজটির = ১ বা সম্পূর্ণ অংশ
∴ ১ দিনে করতে পারে কাজটির = ১/৩০ অংশ

∴ খ একা ১ দিনে করতে পারবে = (১ / ১৫) - (১ / ৩০) = (২ - ১) / ৩০ = ১/৩০ অংশ 

এখন,
খ একা কাজটির ১/৩০ অংশ করতে পারে = ১ দিনে
∴ ১ বা সম্পূর্ণ করতে পারে = ১ / (১ / ৩০) = ৩০ দিনে 
.
সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত ঘড়ির মিনিটের কাঁটা ঘণ্টার কাঁটার উপর দিয়ে কতবার অতিক্রম করবে?
  1. ৮ বার
  2. ১০ বার
  3. ১১ বার
  4. ১২ বার
সঠিক উত্তর:
১১ বার
উত্তর
সঠিক উত্তর:
১১ বার
ব্যাখ্যা
প্রশ্ন: সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত ঘড়ির মিনিটের কাঁটা ঘণ্টার কাঁটার উপর দিয়ে কতবার অতিক্রম করবে?

সমাধান:
ঘড়ির মিনিটের কাঁটা ঘণ্টার কাঁটাকে প্রতি ঘণ্টায় একবার অতিক্রম করলেও ১১ টা থেকে ১ টা পর্যন্ত ২ ঘণ্টায় কেবল ১ বার অতিক্রম করে। 

সকাল ৮ টা থেকে রাত ৮ টা = ১২ ঘণ্টা
এখন,
সকাল ৮ টা থেকে সকাল ১১ টা = ৩ ঘণ্টায় অতিক্রম করে ৩ বার
সকাল ১১ টা থেকে দুপুর ১ টা = ২ ঘণ্টায় অতিক্রম করে ১ বার
দুপুর ১ টা থেকে রাত ৮ টা = ৭ ঘণ্টায় অতিক্রম করে ৭ বার।

∴ সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত মোট ১২ ঘণ্টায় অতিক্রম করে = (৩+ ১ + ৭) বার = ১১ বার

অর্থাৎ সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত মিনিটের কাঁটা ঘণ্টার কাঁটার উপর দিয়ে ১২ ঘণ্টায় ১১ বার অতিক্রম করে।
.
একটি চৌবাচ্চায় দুইটি নল আছে। ১ম নল দ্বারা ১০ মিনিটে পূর্ণ হয় ও ২য় নল দ্বারা ১৫ মিনিটে পূর্ণ হয়। নল দুইটি একত্রে খুলে দিলে খালি চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে?
  1. ৪ মিনিট
  2. ৬ মিনিট
  3. ৮ মিনিট
  4. ১২ মিনিট
সঠিক উত্তর:
৬ মিনিট
উত্তর
সঠিক উত্তর:
৬ মিনিট
ব্যাখ্যা
প্রশ্ন: একটি চৌবাচ্চায় দুইটি নল আছে। ১ম নল দ্বারা ১০ মিনিটে পূর্ণ হয় ও ২য় নল দ্বারা ১৫ মিনিটে পূর্ণ হয়। নল দুইটি একত্রে খুলে দিলে খালি চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে?

সমাধান:
১ম নল দ্বারা,
১০ মিনিটে পূর্ণ হয় = ১ বা সম্পূর্ণ অংশ
∴ ১ মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চার = ১/১০ অংশ

২য় নল দ্বারা, 
১৫ মিনিটে পূর্ণ হয় = ১ বা সম্পূর্ণ অংশ
∴ ১ মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চার = ১/১৫ অংশ

দুইটি নল দ্বারা ১ মিনিটে পূর্ণ হয় = (১/১০) + (১/১৫) অংশ
= (৩ + ২)/৩০ অংশ
= ৫/৩০ অংশ
= ১/৬ অংশ

এখন,
১/৬ অংশ পূর্ণ হয় = ১ মিনিটে
∴ ১ বা সম্পূর্ণ অংশ পূর্ণ হয় = ৬ মিনিটে
১০.
একজন দৌড়বিদ ১০ মিটার/সেকেন্ড বেগে দৌড়ালে ২.৪ কি.মি দৌড় সম্পূর্ণ করতে তার কত মিনিট সময় লাগবে?
  1. ২ মিনিট
  2. ৪ মিনিট
  3. ৬ মিনিট
  4. ১২ মিনিট
সঠিক উত্তর:
৪ মিনিট
উত্তর
সঠিক উত্তর:
৪ মিনিট
ব্যাখ্যা
প্রশ্ন: একজন দৌড়বিদ ১০ মিটার/সেকেন্ড বেগে দৌড়ালে ২.৪ কি.মি. দৌড় সম্পূর্ণ করতে তার কত মিনিট সময় লাগবে?

সমাধান: 
দেওয়া আছে,
গতিবেগ = ১০ মিটার/সেকেন্ড 
দূরত্ব = ২.৪ কি.মি. = (২.৪ × ১০০০) মিটার = ২৪০০ মিটার

∴ গতিবেগ = দূরত্ব/সময়
বা, সময় = দূরত্ব/গতিবেগ = (২৪০০/১০) সেকেন্ড = ২৪০ সেকেন্ড

আমরা জানি,
৬০ সেকেন্ড = ১ মিনিট
∴ ১ সেকেন্ড = (১/৬০) মিনিট
∴ ২৪০ সেকেন্ড = (২৪০/৬০) মিনিট = ৪ মিনিট
১১.
কোনো একটি কাজের এক-তৃতীয়াংশ করতে ১২ জন লোকের ২০ দিন সময় লাগে। পুরো কাজটি সম্পন্ন করতে ৯ জন লোকের কতদিন সময় লাগবে?
  1. ৩০ দিন
  2. ৪৫ দিন
  3. ৬০ দিন
  4. ৮০ দিন
সঠিক উত্তর:
৮০ দিন
উত্তর
সঠিক উত্তর:
৮০ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো একটি কাজের এক-তৃতীয়াংশ করতে ১২ জন লোকের ২০ দিন সময় লাগে। পুরো কাজটি সম্পন্ন করতে ৯ জন লোকের কতদিন সময় লাগবে? 

সমাধান:
কাজটির,
১/৩ অংশ করতে ১২ জন লোকের সময় লাগে = ২০ দিন
∴ ১ অংশ করতে ১ জন লোকের সময় লাগে = (২০ × ১২ × ৩) দিন 
∴ ১ অংশ করতে ৯ জন লোকের সময় লাগে = (২০ × ১২ × ৩)/৯ দিন = ৮০ দিন  

অতএব,
কাজটির ১ বা সম্পূর্ণ অংশ সম্পন্ন করতে ৯ জন লোকের ৮০ দিন সময় লাগবে।
১২.
আগামী পরশুর পরের দিন যদি রবিবার হয় তাহলে গতকালের আগের দিন কী বার ছিলো?
  1. শনিবার
  2. সোমবার
  3. মঙ্গলবার
  4. বুধবার
সঠিক উত্তর:
মঙ্গলবার
উত্তর
সঠিক উত্তর:
মঙ্গলবার
ব্যাখ্যা
প্রশ্ন: আগামী পরশুর পরের দিন যদি রবিবার হয় তাহলে গতকালের আগের দিন কী বার ছিলো?

সমাধান:
আগামী পরশুর পরের দিন = রবিবার
অর্থাৎ আগামী পরশুদিন = শনিবার

তাহলে আজ হলো বৃহস্পতিবার।
গতকালের আগের দিন ছিলো - মঙ্গলবার

মঙ্গলবার (গতকালের আগেরদিন) ---- বুধবার ----- বৃহস্পতিবার (আজ) ------ শুক্রবার ----- শনিবার ---রবিবার (আগামী পরশুর পরের দিন) 
১৩.
একটি ৭০০ মিটার লম্বা ট্রেন ৬০ কি.মি./ঘণ্টা গতিতে চলছে। যদি এটি একটি টানেল পার হতে ১ মিনিট সময় নেয়, তাহলে টানেলটির দৈর্ঘ্য কত?
  1. ৩০০ মিটার
  2. ৩৫০ মিটার
  3. ৩৭৫ মিটার
  4. ৪৫০ মিটার
সঠিক উত্তর:
৩০০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৩০০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ৭০০ মিটার লম্বা ট্রেন ৬০ কি.মি./ঘণ্টা গতিতে চলছে। যদি এটি একটি টানেল পার হতে ১ মিনিট সময় নেয়, তাহলে টানেলটির দৈর্ঘ্য কত?

সমাধান:
ট্রেনটিকে টানেল পার হতে হলে নিজের দৈর্ঘ্য ও টানেলের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে।

ধরি,
টানেলের দৈর্ঘ্য = ক মিটার 
∴ ট্রেনের অতিক্রান্ত দূরত্ব = (৭০০ + ক) মিটার 

দেওয়া আছে,
ট্রেনের গতিবেগ = ৬০ কি.মি./ঘণ্টা = (৬০ × ১০০০)/(৬০ × ৬০) মিটার/সেকেন্ড = ৫০/৩ মিটার/সেকেন্ড 

ট্রেনটি ১ সেকেন্ডে অতিক্রম করে = ৫০/৩ মিটার 
১ মিনিট বা ৬০ সেকেন্ডে অতিক্রম করে = (৫০ × ৬০)/৩ = ১০০০ মিটার 

প্রশ্নমতে,
৭০০ + ক = ১০০০
বা, ক = ১০০০ - ৭০০
বা, ক = ৩০০ 

অর্থাৎ টানেলের দৈর্ঘ্য = ৩০০ মিটার 
১৪.
একটি ঘড়ির সেকেন্ডের কাঁটা ২০ সেকেন্ডে কত ডিগ্রি ঘুরে?
  1. ২০°
  2. ৬০°
  3. ১২০°
  4. ২৭০°
সঠিক উত্তর:
১২০°
উত্তর
সঠিক উত্তর:
১২০°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘড়ির সেকেন্ডের কাঁটা ২০ সেকেন্ডে কত ডিগ্রি ঘুরে?

সমাধান:
১ মিনিটে সেকেন্ডের কাঁটা পুরো ঘড়ি একবার ঘুরে অর্থাৎ ৩৬০ ডিগ্রি ঘুরে। 

১ মিনিট বা ৬০ সেকেন্ডে ঘুরে = ৩৬০ ডিগ্রি
∴ ১ সেকেন্ডে ঘুরে = ৩৬০/৬০ = ৬ ডিগ্রি
∴ ২০ সেকেন্ডে ঘুরে = (৬ × ২০) ডিগ্রি = ১২০ ডিগ্রি 
১৫.
একটি কাজ ৮ জন শ্রমিক ১০ দিনে করে। যদি কাজের পরিমাণ দ্বিগুণ হয়, কিন্তু সময়ের কোন পরিবর্তন না ঘটে, তাহলে কতজন শ্রমিক লাগবে?
  1. ১০
  2. ১২
  3. ১৬
  4. ২০
সঠিক উত্তর:
১৬
উত্তর
সঠিক উত্তর:
১৬
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কাজ ৮ জন শ্রমিক ১০ দিনে করে। যদি কাজের পরিমাণ দ্বিগুণ হয়, কিন্তু সময়ের কোন পরিবর্তন না ঘটে, তাহলে কতজন শ্রমিক লাগবে?

সমাধান:
কাজের পরিমাণ দিগুন করা হলে এবং সময় বৃদ্ধি না করা হয় তাহলে শ্রমিক সংখ্যা দিগুন করতে হবে। 

১ টি কাজ ১০ দিনে করতে পারে ৮  জন শ্রমিক
∴ ২ টি কাজ ১০ দিনে করতে পারে = ৮ × ২ = ১৬ জন 

অতএব,  যদি কাজের পরিমাণ দিগুন করা হয় তাহলে  শ্রমিক লাগবে = ১৬ জন
১৬.
আয়নাতে দেখা গেলো একটি ঘড়িতে ৮ : ৪০ বাজে। ঘড়িটির প্রকৃত সময় কত?
  1. ১০ : ২০
  2. ৩ : ২০
  3. ২ : ১০
  4. ২ : ৪০
সঠিক উত্তর:
৩ : ২০
উত্তর
সঠিক উত্তর:
৩ : ২০
ব্যাখ্যা
প্রশ্ন: আয়নাতে দেখা গেলো একটি ঘড়িতে ৮ : ৪০ বাজে। ঘড়িটির প্রকৃত সময় কত?

সমাধান:
প্রকৃত সময় = ১১ : ৬০ - আয়নায় সময়
= ১১ : ৬০ - ৮ : ৪০
= ৩ : ২০
১৭.
একটি প্রিন্টার মেশিন দ্বারা সেকেন্ডের এক-তৃতীয়াংশ সময়ে ২ টি কাগজ প্রিন্ট করা যায়। এই হারে ৪ মিনিটে কতগুলো কাগজ প্রিন্ট করা যায়?
  1. ১২৪০ টি
  2. ১৪৪০ টি
  3. ১৪৬০ টি
  4. ১৬৮০ টি
সঠিক উত্তর:
১৪৪০ টি
উত্তর
সঠিক উত্তর:
১৪৪০ টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি প্রিন্টার মেশিন দ্বারা সেকেন্ডের এক-তৃতীয়াংশ সময়ে ২ টি কাগজ প্রিন্ট করা যায়। এই হারে ৪ মিনিটে কতগুলো কাগজ প্রিন্ট করা যায়?

সমাধান:
৪ মিনিট = (৪ × ৬০) সেকেন্ড = ২৪০ সেকেন্ড

১/৩ সেকেন্ডে কাগজ প্রিন্ট করা যায় = ২ টি 
∴ ১ সেকেন্ডে কাগজ প্রিন্ট করা যায় = ২ × ৩ টি 
∴ ২৪০ সেকেন্ডে কাগজ প্রিন্ট করা যায় = ২ × ৩ × ২৪০ = ১৪৪০ টি 
১৮.
আজ শনিবার হলে ৫৯ দিন পর কী বার হবে?
  1. শনিবার
  2. রবিবার
  3. সোমবার
  4. মঙ্গলবার
সঠিক উত্তর:
মঙ্গলবার
উত্তর
সঠিক উত্তর:
মঙ্গলবার
ব্যাখ্যা
প্রশ্ন: আজ শনিবার হলে ৫৯ দিন পর কী বার হবে?

সমাধান:
আমরা জানি,
যে কোনো তারিখ হতে ৭ দিন পর পর (৮ম দিনে) একই বার পাওয়া যায়।

অর্থাৎ, শনিবারের ৭ দিন পর বা ৮ম দিন পর আবার শনিবার হবে।
আজ শনিবার হলে (৮ × ৭) + ১ = ৫৭ তম দিন হবে শনিবার

৫৭ তম দিন = শনিবার
৫৮ তম দিন = রবিবার
৫৯ তম দিন = সোমবার
৬০ তম দিন = মঙ্গলবার

অর্থাৎ আজ থেকে ৫৯ দিন পর অর্থাৎ ৬০তম দিন হবে মঙ্গলবার।