পরীক্ষা আর্কাইভ

৪৯তম বিসিএস ⎯ দর্শন [২১১]

পরীক্ষা৪৯তম বিসিএস ⎯ দর্শন [২১১]তারিখতারিখ অনির্ধারিতসময়15 minutes
মোট প্রশ্ন৩০
সিলেবাস
Exam - 03 Theories of Reality: Materialism and Idealism. Monism, Dualism and Pluralism. Theories of Evolution: Creation and Evolution. Types of Evolution: Mechanical, Teleological, Emergent, and Creative Evolutions. [Source: Class - 02 and Relevant Books]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪৯তম বিসিএস ⎯ দর্শন [২১১]

৪৯তম বিসিএস ⎯ দর্শন [২১১] · তারিখ অনির্ধারিত · ৩০ প্রশ্ন

.
What is the primary element of earth according to Heraclitus? (হেরাক্লিটাসের মতে জগতের আদি উপাদান কী?)
  1. Soil (মাটি)
  2. Fire (আগুন)
  3. Water (পানি)
  4. Wind (বায়ু)
সঠিক উত্তর:
Fire (আগুন)
উত্তর
সঠিক উত্তর:
Fire (আগুন)
ব্যাখ্যা

⇒ প্রাচীন গ্রিক দার্শনিক হেরাক্লিটাসের মতে "আগুন" জগতের মূল উপাদান। তার পরিবর্তনই জগতের সারসত্তা। তার বিখ্যাত উক্তি, " এক নদীতে দুইবার অবগাহন করা যায়না"।

Source : পাশ্চাত্য দর্শনের ইতিহাস - আব্দুল হাই তালুকদার।

.
Materialists believe in _________. (জড়বাদীরা বিশ্বাস করে ________।)
  1. Creative evolution (সৃজনমূলক)
  2. Emergent evolution (উন্মেষমূলক)
  3. Mechanical evolution (যান্ত্রিক)
  4. Teleological evolution (পরিণতিমূলক)
সঠিক উত্তর:
Mechanical evolution (যান্ত্রিক)
উত্তর
সঠিক উত্তর:
Mechanical evolution (যান্ত্রিক)
ব্যাখ্যা

⇒ জড়বাদীদের মতে জড়ই জগতের আদি উপাদান। সকল কিছুই যান্ত্রিক নিয়মেই সৃষ্ট। তাই তারা সৃষ্টি প্রক্রিয়ায় যান্ত্রিক বিবর্তনবাদে বিশ্বাস করে।

Source : দর্শনের কথা- আবদুল বারী।

.
Nature's process is dialectical - who said this? (প্রকৃতির প্রক্রিয়া দ্বান্দ্বিক -কার উক্তি?)
  1. Engels
  2. Lenin
  3. G.E Moore
  4. Marx
সঠিক উত্তর:
Engels
উত্তর
সঠিক উত্তর:
Engels
ব্যাখ্যা

⇒ হেগেলীয় বামপন্থী দার্শনিকগণের মধ্যে অন্যতম ছিলেন এঙ্গেলস। তিনি হেগেলের দ্বান্দ্বিক প্রক্রিয়ার গতি ও পরিবর্তনের দিকটি অনুসরণ করে জাগতিক ক্রিয়ার ব্যাখ্যা করেন। তার মতে, " প্রকৃতির প্রক্রিয়া দ্বান্দ্বিক "।

Source : সমকালীন পাশ্চাত্য দর্শন- ড. আমিনুল ইসলাম।

.
Evolution is a/an______ process. (বিবর্তন একটি_________প্রক্রিয়া)
  1. Simple (সরল)
  2. Fast (দ্রুত)
  3. Irregular (অনিয়মিত) 
  4. Slow (ধীর)
সঠিক উত্তর:
Slow (ধীর)
উত্তর
সঠিক উত্তর:
Slow (ধীর)
ব্যাখ্যা

⇒ বিবর্তনবাদ একটি ধীর ও নিয়মিত প্রক্রিয়া - যার মাধ্যমে জগৎ একটি সহজ সরল অবস্থা থেকে শৃঙ্খলাপূর্ণ পরিবর্তনের মাধ্যমে বর্তমান জটিল অবস্থায় পৌঁছেছে।

Source : Britannica.

.
Which of the following statement is true about The theory of conditional creation? (সাপেক্ষ সৃষ্টিতত্ত্ব অনুযায়ী নিচের কোন বক্তব্যটি সত্য?)
  1. God created the world with pre-established elements. (ঈশ্বর স্বতঃস্থিত উপাদান থেকে জগত সৃষ্টি করেন)
  2. God created the world out of nothing (ঈশ্বর শূন্য হতে জগৎ সৃষ্টি করেন)
  3. World was created through Mechanical process (জগৎ যান্ত্রিক প্রক্রিয়ায় সৃষ্ট) 
  4. Only God is eternal (শুধু ঈশ্বরই নিত্য)
সঠিক উত্তর:
God created the world with pre-established elements. (ঈশ্বর স্বতঃস্থিত উপাদান থেকে জগত সৃষ্টি করেন)
উত্তর
সঠিক উত্তর:
God created the world with pre-established elements. (ঈশ্বর স্বতঃস্থিত উপাদান থেকে জগত সৃষ্টি করেন)
ব্যাখ্যা

⇒ সাপেক্ষ সৃষ্টিতত্ত্ব অনুযায়ী ঈশ্বর জগৎ সৃষ্টির ক্ষেত্রে স্বতঃস্থিত উপাদানের আশ্রয় নেন। শিল্পীর মত উপাদান গ্রহণ করে জগতের রূপ দেন। ঈশ্বর ও জগতের উপাদান উভয়ই নিত্য।

Source : দর্শনের সমস্যাবলী - মোহাম্মদ নূরনবী।

.
Which of the following is not a character of Evolution by Herbert spenser?( হার্বার্ট স্পেন্সারের মতে নিচের কোনটি বিবর্তনবাদের বৈশিষ্ট্য নয়?
  1. Differentiation (পৃথকীকরণ)
  2. Mitigation (প্রশমিতকরণ)
  3. Concentration (ঐক্য বিধান)
  4. Determination (নিয়ন্ত্রণ) 
সঠিক উত্তর:
Mitigation (প্রশমিতকরণ)
উত্তর
সঠিক উত্তর:
Mitigation (প্রশমিতকরণ)
ব্যাখ্যা

⇒ হার্বার্ট স্পেন্সারের মতে বিবর্তনের বৈশিষ্ট্য ৩ টি। যথা:
১. পৃথকীকরণ 
২. ঐক্য বিধান 
৩. নিয়ন্ত্রণ 

Source : Introduction to philosophy by J sinha.

.
"Lamarks biological evolution " is a type of _____. ( ল্যামার্কের জৈবিক বিবর্তনবাদ এক প্রকারের___________।)
  1. Teleological evolution 
  2. Creative evolution 
  3. Emergent evolution 
  4. Mechanical evolution 
সঠিক উত্তর:
Mechanical evolution 
উত্তর
সঠিক উত্তর:
Mechanical evolution 
ব্যাখ্যা

⇒ যান্ত্রিক বিবর্তনবাদের বিভিন্ন রূপ দেখা যায়।যেমন:
- হার্বার্ট স্পেন্সারের বিশ্ববিবর্তনবাদ।
- ল্যাপ্লাসের নীহারিকাবাদ।
- ল্যামার্কের জৈবিক বিবর্তনবাদ।
- ডারউইনের বিবর্তনবাদ প্রভৃতি।

​Source : An introduction to philosophy - by Jadunath Sinha.

.
Darwins famous book "Origin of Species " first published in _____. (ডারউইনের বিখ্যাত বই "অরিজিন অব স্পিসিজ" প্রথম প্রকাশিত হয়________ সালে।)
  1. 1858
  2. 1857
  3. 1859
  4. 1869
সঠিক উত্তর:
1859
উত্তর
সঠিক উত্তর:
1859
ব্যাখ্যা

⇒ ১৮৫৯ সালে চার্লস ডারউইনের বিখ্যাত গ্রন্থ "Origin of species " প্রথম প্রকাশিত হয়।
​- এর এক যুগ পর তার আরেকটি গ্রন্থ "The descent of Man" প্রকাশিত হয়।

.
The Greek word "Telos"  means ______.  (গ্রীক শব্দ "Telos অর্থ ______। )
  1. End (পরিণতি) 
  2. Purpose (উদ্দেশ্য) 
  3. Creation (সৃষ্টি) 
  4. Both (ক) & (খ)
সঠিক উত্তর:
Both (ক) & (খ)
উত্তর
সঠিক উত্তর:
Both (ক) & (খ)
ব্যাখ্যা

⇒ গ্রীক শব্দ Telos অর্থ পরিণতি(end) বা উদ্দেশ্য (purpose)। এটি থেকেই ইংরেজি Teleology শব্দটি এসেছে।
- বি.দ্র: ক্লাস লেকচারে ভুলবশত Telos অর্থ "আত্মপ্রকাশ" দেখানো হয়েছে। বিষয়টি এখানে সংশোধিত হলো।

​Source : An introduction to philosophy by Jadunath Sinha. 

১০.
According to "Transcendental Teleology " God remains _______. (অতিবর্তী উদ্দেশ্যবাদ অনুযায়ী ঈশ্বর ________।) 
  1. Outside the world (জগতের বাহিরে)
  2. Inside the world (জগতের ভিতরে)
  3. Both In & outside the world (ভিতরে এবং বাইরে)
  4. Does not exist at all ( অস্তিত্ব নেই)
সঠিক উত্তর:
Outside the world (জগতের বাহিরে)
উত্তর
সঠিক উত্তর:
Outside the world (জগতের বাহিরে)
ব্যাখ্যা

⇒ অতিবর্তী উদ্দেশ্যবাদ অনুযায়ী ঈশ্বর জগতের বাইরে থেকে সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করেন।
​- সবকিছুরই পরিবর্তন আছে কিন্তু ঈশ্বর অপরিবর্তনীয়।

​Source : দর্শনের কথা - আবদুল বারী।

১১.
Who introduced " Creative Evolution "? (সৃজনমূলক বিবর্তনবাদের প্রবর্তক কে?)
  1. Alexander 
  2. Darwin
  3. Morgan
  4. Bergson
সঠিক উত্তর:
Bergson
উত্তর
সঠিক উত্তর:
Bergson
ব্যাখ্যা

⇒ ফরাসি দার্শনিক হেনরি বার্গস সৃজনমূলক বিবর্তনবাদের প্রবর্তক। তার মতে বিবর্তন প্রক্রিয়া নতুন নতুন প্রক্রিয়ায় নতুন নতুন বস্তু সৃষ্টি করে সম্পূর্ণ স্বাধীনভাবে এগিয়ে যায়।

Source : An introduction to philosophy by Jadunath Sinha.

১২.
Bergson said, " Materiality is the _______ movement" (বার্গস বলেন, " জড় হলো _______ গতি")
  1. Forward (অগ্রবর্তী)
  2. Inverse (বিপরীত)
  3. Diverse (বৈচিত্র্যময়) 
  4. Adverse (প্রতিকূল) 
সঠিক উত্তর:
Inverse (বিপরীত)
উত্তর
সঠিক উত্তর:
Inverse (বিপরীত)
ব্যাখ্যা

⇒ বার্গস গতিকে প্রাণ-প্রবাহ (Elan vital) বলেন।তার মতে "In reality life is a movement, materiality is the inverse movement "

Source : Introduction to philosophy by Jadunath Sinha.

১৩.
Who wrote the book " Emergent evolution "? (" Emergent Evolution বইটির লেখক কে?)
  1. Herbert spenser 
  2. Henry Bergson 
  3. Samuel Alexander 
  4. Lloyd Morgan
সঠিক উত্তর:
Lloyd Morgan
উত্তর
সঠিক উত্তর:
Lloyd Morgan
ব্যাখ্যা

⇒ লয়েড মর্গান উন্মেষমূলক বিবর্তনবাদের একজন প্রচারক।তার বিবর্তন সম্পর্কে অভিমত "Emergent Evolution " নামক গ্রন্থে প্রকাশ করেন।

Source : Britannica 

১৪.
The term "Deity" is associated with _____. ( দেবসত্ত্বা নিচের কোনটির সাথে সম্পর্কিত?)
  1. Teleological evolution (পরিণতিমূলক বিবর্তনবাদ)
  2. Emergent evolution (উন্মেষমূলক বিবর্তনবাদ)
  3. Creative evolution (সৃজনমূলক বিবর্তনবাদ)
  4. Mechanical evolution (যান্ত্রিক বিবর্তনবাদ)
সঠিক উত্তর:
Emergent evolution (উন্মেষমূলক বিবর্তনবাদ)
উত্তর
সঠিক উত্তর:
Emergent evolution (উন্মেষমূলক বিবর্তনবাদ)
ব্যাখ্যা

⇒ উন্মেষমূলক বিবর্তনবাদের সমর্থক স্যামুয়েল আলেকজান্ডার তার মতবাদে জড় সত্তা থেকে প্রাণ ও মনের উন্মেষের কথা বলেন এবং এর পরবর্তী তথা সর্বোচ্চ স্তরে Deity তথা দেবসত্ত্বা নামক গুণের উন্মেষের কথা বলেন। 

Source : দর্শনের সমস্যাবলী - মোহাম্মদ নূরনবী।

১৫.
Laplace's theory of evolution is known as ________. (ল্যাপলাসের বিবর্তনবাদ কি নামে পরিচিত?) 
  1. Creative 
  2. Cosmic
  3. Transcendental 
  4. Nebular 
সঠিক উত্তর:
Nebular 
উত্তর
সঠিক উত্তর:
Nebular 
ব্যাখ্যা

⇒ ফরাসি বিজ্ঞানী ল্যাপলাস বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে জগতের ব্যাখ্যা দিতে চেয়েছেন। তার বিখ্যাত "Mecanique Celeste " গ্রন্থে বিবর্তনের যান্ত্রিক প্রক্রিয়ার ব্যাখ্যা দেন।
​- তার মতে নীহারিকা মণ্ডল থেকে সৃষ্টি হয়েছে অসংখ্য গ্রহ নক্ষত্র। তার মতবাদকে তাই নীহারিকাবাদ (Nebular evolution) বলা হয়।

Source : encyclopedia 

১৬.
Who is the pioneer of "Dialectical Materialism"? (দ্বান্দ্বিক জড়বাদের প্রবর্তক কে?)
  1. Engels 
  2. Marx
  3. Lenin
  4. Darwin
সঠিক উত্তর:
Marx
উত্তর
সঠিক উত্তর:
Marx
ব্যাখ্যা

⇒ জার্মান দার্শনিক কার্ল মার্কস(১৮১৮-১৮৮৩) হেগেলের দ্বান্দ্বিক দর্শনের বামপন্থী ধারার অনুসারী।
​- তিনি দ্বান্দ্বিক জড়বাদের প্রবর্তক। তার মতে দৃশ্যমান জগত জড় ও গতির স্বাভাবিক পরিণতি। জাগতিক বিবর্তনের মূলে কোনো আধ্যাত্মিক সত্তা বা উদ্দেশ্য নেই।

​Source : Britannica 

১৭.
Which of the following statement is not correct?( নিচের কোন বক্তব্যটি সঠিক নয়?
  1. Evolution is a slow process (বিবর্তন একটি ধীর প্রক্রিয়া) 
  2. Revolution is controlled by human (বিপ্লব মানুষ দ্বারা নিয়ন্ত্রিত) 
  3. The change of evolution is not natural (বিবর্তনের পরিবর্তন স্বাভাবিক নয়)
  4. Revolution bring Changes in society (বিপ্লব সমাজে পরিবর্তন আনে)
সঠিক উত্তর:
The change of evolution is not natural (বিবর্তনের পরিবর্তন স্বাভাবিক নয়)
উত্তর
সঠিক উত্তর:
The change of evolution is not natural (বিবর্তনের পরিবর্তন স্বাভাবিক নয়)
ব্যাখ্যা

⇒ (গ) বক্তব্যটি সঠিক নয়, কারণ বিবর্তনের পরিবর্তন অস্বাভাবিক বা আকস্মিক নয় বরং তা সহজ, স্বাভাবিক  ও সময়সাপেক্ষ।

১৮.
The theory of creation is based on _______. (সৃষ্টিতত্ত্ব এর ভিত্তি _______।)
  1. Reason (বুদ্ধি)
  2. Logic (যুক্তি)
  3. Perception (প্রত্যক্ষণ)
  4. Belief (বিশ্বাস)
সঠিক উত্তর:
Belief (বিশ্বাস)
উত্তর
সঠিক উত্তর:
Belief (বিশ্বাস)
ব্যাখ্যা

⇒ সৃষ্টি তত্ত্ব অনুসারে সময়ের শুরুতে ঈশ্বর ছাড়া কোন কিছুর অস্তিত্ব ছিলো না, এক বিশেষ সময়ে তিনি সবকিছু সৃষ্টি করেন। এই মতবাদের মূল ভিত্তি মূলত বিশ্বাস।

Source : Introduction to philosophy by Jadunath Sinha.

১৯.
According to Conger how many characteristics does Evolution have? (কংগারের মতে বিবর্তনবাদের বৈশিষ্ট্য কয়টি?)
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা

⇒ কংগারের মতে বিবর্তনবাদের বৈশিষ্ট্য ৪ টি। যথা:
1.Change in time
2. Serial order
3. Inherent cause
4. Creative synthesis

Source : Introduction to philosophy by Jadunath Sinha.

২০.
"Survival of the fittest " - is related to ______. (যোগ্যতমের বাচার অধিকার- কোনটির সাথে সম্পর্কিত?)
  1. Mechanical Evolution 
  2. Creative evolution 
  3. Emergent evolution 
  4. Teleological evolution 
সঠিক উত্তর:
Mechanical Evolution 
উত্তর
সঠিক উত্তর:
Mechanical Evolution 
ব্যাখ্যা

⇒ যান্ত্রিক বিবর্তনবাদের (Mechanical evolution) একটি প্রকার চার্লস ডারউইনের জৈবিক বিবর্তনবাদ। 
​- তার মতবাদেরই একটি নিয়ম "জীবন সংগ্রাম" যেখানে তিনি যোগ্যতমের বাচার অধিকারের কথা বলেন।

Source : Britannica 

২১.
Who is the pioneer of Abstract monism? (অমূর্ত একত্ববাদের সমর্থক কে?)
  1. Leibniz 
  2. Spinoza 
  3. Hegel 
  4. Wolf
সঠিক উত্তর:
Spinoza 
উত্তর
সঠিক উত্তর:
Spinoza 
ব্যাখ্যা

⇒ পাশ্চাত্য দার্শনিক স্পিনোজা অমূর্ত একত্ববাদের অন্যতম ধারক। স্পিনোজার মতে একমাত্র পরমসত্তাই সত্য, এই জগৎ মিথ্যা। ভারতীয় দার্শনিক শংকরও একই মত দিয়েছেন। তার মতেও কেবল ব্রহ্মই সত্য, জগৎ অলীক।

Source : দর্শনের কথা- আবদুল বারী।

২২.
Which one of the followings isn’t true about Concrete monism? (মূর্ত অদ্বৈতবাদ সম্পর্কে নিচের কোনটি সত্য নয়?)
  1. Hegel is a pioneer of this theory (হেগেল এই মতবাদের সমর্থক)
  2. The world is imaginary (জগত অলীক) 
  3. Absolute is the only independent being (কেবল পরমসত্তাই স্বনির্ভর সত্তা)
  4. God is both in & outside of the world (ঈশ্বর জগতের ভিতরে এবং বাইরে অবস্থান করে)
সঠিক উত্তর:
The world is imaginary (জগত অলীক) 
উত্তর
সঠিক উত্তর:
The world is imaginary (জগত অলীক) 
ব্যাখ্যা

⇒ জার্মান দার্শনিক হেগেল মূর্ত একত্ববাদের প্রচারক। তার মতে জগত অলীক বা মিথ্যা নয়, বরং তা পরমসত্তার বহিঃপ্রকাশ। একমাত্র পরমসত্তাই স্বনির্ভর।
​- তিনি একই সাথে জগতের ভিতরে এবং বাইরে অবস্থান করে। এই মত তাই সর্বধরেশ্বরবাদের সূচনা করে।

Source : দর্শনের কথা- আবদুল বারী।

২৩.
We find Pluralism in the philosophy of _______. (কার দর্শনে বহুত্ববাদের দেখা মেলে?)
  1. Empedocles
  2. Thales
  3. Anaxagoras 
  4. Heraclitus 
সঠিক উত্তর:
Empedocles
উত্তর
সঠিক উত্তর:
Empedocles
ব্যাখ্যা

⇒ এম্পিডক্লিসের দর্শনে বহুত্ববাদ দেখা যায়। তার মতে জগতের আদি উপাদান ৪ টি।  যথা: মাটি, পানি, বায়ু ও আগুন।

 Source : পাশ্চাত্য দর্শনের ইতিহাস - আব্দুল হাই তালুকদার।

২৪.
Democritus is the introducer of ___________. (ডেমোক্রিটাস কোন মতের প্রবর্তক?)
  1. Monism (একত্ববাদ)
  2. Spiritualistic Pluralism (আধ্যাত্মিক বহুত্ববাদ)
  3. Materialistic Pluralism (জড়াত্মক বহুত্ববাদ)
  4. Dualism (দ্বৈতবাদ)
সঠিক উত্তর:
Materialistic Pluralism (জড়াত্মক বহুত্ববাদ)
উত্তর
সঠিক উত্তর:
Materialistic Pluralism (জড়াত্মক বহুত্ববাদ)
ব্যাখ্যা

⇒ গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস পরমানুবাদের তথা জড়াত্মক বহুত্ববাদের প্রবর্তক। তার মতে অসংখ্য জড় পরমানুর সংমিশ্রণ ও বিমিশ্রণের মাধ্যমেই জগতের সৃষ্টি হয়েছে।

Source : দর্শনের কথা- আবদুল বারী।

২৫.
Which one of the followings is not a characteristic of Monad? (নিচের কোনটি মোনাডের বৈশিষ্ট্য নয়?) 
  1. Windowless(গবাক্ষহীন) 
  2. Spiritual (আধ্যাত্মিক) 
  3. Dividable (বিভাজ্য)
  4. Active (সক্রিয়) 
সঠিক উত্তর:
Dividable (বিভাজ্য)
উত্তর
সঠিক উত্তর:
Dividable (বিভাজ্য)
ব্যাখ্যা

⇒ জার্মান দার্শনিক লাইবনিজ মোনাডবাদ তথা চিৎপরমানুবাদের প্রবর্তক, যা একটি আধ্যাত্মিক বহুত্ববাদী মতবাদ। 
​- তার মতে জগতের মূল উপাদান মোনাড বা চিৎপরমানু। মোনাডের বৈশিষ্ট্য গুলো হলো:  অবিভাজ্য, গবাক্ষহীন, সক্রিয় ও আধ্যাত্মিক। 

​Source : দর্শনের কথা- আবদুল বারী।

২৬.
Pragmatic Pluralism is supported by ________. (প্রয়োগবাদী বহুত্ববাদের সমর্থক _________।) 
  1. Leibnitz 
  2. William James 
  3. Descartes 
  4. Spinoza 
সঠিক উত্তর:
William James 
উত্তর
সঠিক উত্তর:
William James 
ব্যাখ্যা

⇒ উইলিয়াম জেমস প্রয়োগবাদী বহুত্ববাদের একজন সমর্থক। তার মতে এই বিশ্বজগত পরমসত্তার বহিঃপ্রকাশ নয় বা তার দ্বারা নিয়ন্ত্রিত নয়। বিচ্ছিন্নতা, বৈচিত্র্য, নতুনত্বই জগতের আদি ও আসল রুপ।

Source : দর্শনের কথা- আবদুল বারী।

২৭.
Dualism can't be found in the philosophy of _________. (কার দর্শনে দ্বৈতবাদ পাওয়া যায়না?)
  1. Descartes 
  2. Plato
  3. Sankhya
  4. Hegel 
সঠিক উত্তর:
Hegel 
উত্তর
সঠিক উত্তর:
Hegel 
ব্যাখ্যা

⇒ দেকার্ত, প্লেটো, ভারতীয় সাংখ্য দর্শনে দ্বৈতবাদের পরিচয় পাওয়া যায়।  কিন্তু হেগেলের দর্শনে একত্ববাদের প্রচার দেখা যায়। তার দর্শনকে মূর্ত একত্ববাদ বলা হয়।

​Source : দর্শনের কথা- আবদুল বারী।

২৮.
Hegel died in ________.  (হেগেল মৃত্যুবরণ করেন ________।) 
  1. 1831
  2. 1841
  3. 1851
  4. 1821
সঠিক উত্তর:
1831
উত্তর
সঠিক উত্তর:
1831
ব্যাখ্যা

⇒  জর্জ উইলহেম ফ্রেডরিখ হেগেল ১৭৭০ সালে জার্মানিতে জন্মগ্রহণ করেন, ১৮৩১ সালে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পরে দর্শনে হেগেলীয় বাম ও ডান ধারা তথা হেগেলোত্তর দর্শনের সূচনা হয়।

​বি.দ্র. : লেকচার pdf এ ১৯৩১ দেওয়া আছে, সংশোধিত হলো।

Source : Britannica 

২৯.
The idealism of Schopenhauer is called ____________. (শোপেনহাওয়ারের ভাববাদকে বলা হয় _______।)
  1. Absolute Idealism 
  2. Epistemological Idealism
  3. Voluntaristic Idealism 
  4. Subjective Idealism 
সঠিক উত্তর:
Voluntaristic Idealism 
উত্তর
সঠিক উত্তর:
Voluntaristic Idealism 
ব্যাখ্যা

⇒ জার্মান দুঃখবাদী দার্শনিক আর্থার শোপেনহাওয়ার এর ভাববাদকে Voluntaristic Idealism বা ঐচ্ছিক  ভাববাদ হয়।
​- তিনি তার গ্রন্থ The world as will & Idea তে "পরম ইচ্ছাশক্তির " (absolute will)  এর গুরুত্ব তুলে ধরেন।

Source : The world as will and idea by Schopenhauer

৩০.
The word "Solipsism " means_________.
  1. Benevolent 
  2. Self- centered 
  3. Omnipotent 
  4. Optimistic 
সঠিক উত্তর:
Self- centered 
উত্তর
সঠিক উত্তর:
Self- centered 
ব্যাখ্যা

⇒ Solipsism শব্দটি এসেছে ল্যাটিন শব্দ Solus থেকে যার অর্থ alone-একা, ipse অর্থ self। 
​- সম্মিলিত অর্থ আত্মকেন্দ্রিক ( Self-centered)

Source : Cambridge dictionary