পরীক্ষা আর্কাইভ

IBA ফ্যাকাল্টি ভিত্তিক প্রস্তুতি

পরীক্ষাIBA ফ্যাকাল্টি ভিত্তিক প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়12 minutes
মোট প্রশ্ন১৯
সিলেবাস
পরীক্ষা - ৩৩ রিভিশন পরীক্ষা - ৫ টপিক: এই বাটনে অনুষ্ঠিত বিগত ৪টি পরীক্ষার টপিকের উপর রিভিশন পরীক্ষা
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

IBA ফ্যাকাল্টি ভিত্তিক প্রস্তুতি

IBA ফ্যাকাল্টি ভিত্তিক প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ১৯ প্রশ্ন

.
Neither the teacher nor the students were ready for the quiz. (identify the error)
  1. the teacher
  2. the students
  3. were
  4. for
  5. No error.
ব্যাখ্যা

Correct answer: No error.

• Subject-Verb Agreement অনুসারে:
- Either....or, Neither….nor, Not only….but also দ্বারা যুক্ত একাধিক subject -এর ক্ষেত্রে verb টি তার নিকটতম subject অনুসারে বসে।
- একাধিক (Subject) "neither...nor" দ্বারা যুক্ত হয়, তখন ক্রিয়া (verb) তার নিকটতম Subject এর রূপ অনুযায়ী বসে।
- অর্থাৎ, assertive sentence -এ or, nor, but also -এর পরে singular subject থাকলে singular verb এবং plural subject থাকলে plural verb বসবে।
- তাই এখানে "nor" এবং "the students"-এর পরে Plural verb 'were' এর ব্যবহার সঠিক।

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

.
Choose the correct sentence-
  1. The company plans to expand its market, increase profits, and hire new staff.
  2. The company plan to expand its market, increase profits, and hire new staff.
  3. The company plans to expand its market, increased profits, and hired new staff.
  4. The company plans to expands its market, increasing profits, and hiring new staff.
  5. The company plans to expanded its market, increased profits, and hired new staff.
ব্যাখ্যা

Correct answer: The company plans to expand its market, increase profits, and hire new staff.
- যখন কোনো বাক্যে ধারাবাহিক কিছু তথ্য দেওয়া থাকে, তখন প্রত্যেক তথ্য গঠন করার জন্য একই গঠনরূপ ব্যবহার করতে হয়। 

• Parallelism- এর নিয়মানুসারে,
- বাক্যের মধ্যে subject সম্পর্কে কোনো কিছু প্রকাশ করতে হলে noun, adjective, verb, adverb এর প্রয়োজন হয়।
- তবে এদের ব্যবহার series আকারে করতে হয়।
- যখন একটি বাক্যে তালিকা (series), তুলনা (comparison), বা সমন্বয়কারী অব্যয় (coordinating conjunctions) যেমন : (and, or, but, nor, either...or, neither...nor) দ্বারা একাধিক ধারণা প্রকাশ করা হয়, তখন সেই ধারণাগুলোর ব্যাকরণগত রূপ (grammatical form) অবশ্যই একই হতে হবে।
- অর্থাৎ, (noun, adjective, verb, adverb হলে) সবগুলো (noun, adjective, verb, adverb হবে)।
- Infinitive হলে সবগুলো Infinitive হবে,
- Gerund হলে সবগুলো Gerund হবে।

Other options:

খ) The company plan to expand its market, increase profits, and hire new staff.
- ভুল কারণ, বাক্যের Subject "The company" Singular. তাই Verb টিও Singular হবে।

গ) The company plans to expand its market, increased profits, and hired new staff.
- ভুল কারণ, Parallelism- এর নিয়মানুসারে, যখন একটি বাক্যে তালিকা (series) দ্বারা একাধিক ধারণা প্রকাশ করা হয়, তখন সেই ধারণাগুলোর ব্যাকরণগত রূপ (grammatical form) অবশ্যই একই হতে হবে।

ঘ) The company plans to expands its market, increasing profits, and hiring new staff.
-  ভুল কারণ, Parallelism- এর নিয়মানুসারে, যখন একটি বাক্যে তালিকা (series) দ্বারা একাধিক ধারণা প্রকাশ করা হয়, তখন সেই ধারণাগুলোর ব্যাকরণগত রূপ (grammatical form) অবশ্যই একই হতে হবে।

ঙ) The company plans to expanded its market, increased profits, and hired new staff.
- ভুল কারণ, to এর পর verb এর base form ব্যবহৃত হয়। এখনে Past tense এর ব্যবহার করা হয়েছে যা সঠিক নয়।

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

.
If we had taken a taxi, ___________________  reached the airport on time. (complete the sentence)
  1. we can have
  2. we shall have
  3. we  have
  4. we could have
  5. we had
ব্যাখ্যা

Correct answer: We could have.
Complete sentence: If we had taken a taxi, we could have reached the airport on time. 
- বাক্যটি third conditionals এর উদাহরণ।
 
• Third Conditional এর নিয়মানুযায়ী,
- If + Past Perfect (had +V3) = Subject + would have/could have/might have + Verb এর past participle form)
- নিয়মানুযায়ী,  
- এই বাক্যের প্রথম অংশে বা If যুক্ত অংশে had + Verb এর past participle রয়েছে।
- তাই দ্বিতীয় অংশে could have + Verb এর past participle form) হবে।

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

.
Choose the correct spelling:
  1. Caliedoscope
  2. Kaliedoscope
  3. Caleidoscope
  4. Kaleidoscope
  5. Kaleidscope
ব্যাখ্যা

Correct answer: Kaleidoscope.

Kaleidoscope (noun)
- English meaning: a changing and enjoyable mixture or pattern.
- Bangla meaning: এক ধরনের চোঙাকৃতি খেলনা যার ভিতর অনেক রঙের কাচ ও আয়না থাকে এবং যা ঘোরালে ক্রমাগত পরিবর্তনশীল বর্ণ ও নকশা দেখা যায়।

Example sentence:
1. He looked down the kaleidoscope and saw all sorts of interesting segments and colors.
2. Clouds are a kaleidoscope of shapes, sizes, patterns, and colors.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

.
The meaning of the word "Largesse" is-
  1. Willing to do what other people want.
  2. willingness to give money.
  3. Willingness to accept different opinions.
  4. Willing to speak freely.
  5. Lasing a very short time.
ব্যাখ্যা

Correct answer: willingness to give money.

• Largesse (noun)
- English meaning: willingness to give money, or money given to poor people by rich people.
- Bangla meaning: উদার দান।

Example sentence:
1.  He relied on the largesse of friends after he lost his job.
2. The billionaire was known for his largesse.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.

.
‘বগুড়ার চিনিপাতা দই সুস্বাদু’। বাক্যটিতে ‘চিনিপাতা’ কোন কারক?
  1. অধিকরণ
  2. অপাদান
  3. করণ
  4. কর্ম
  5. কর্তা 
ব্যাখ্যা

• করণ কারক:
- যার দ্বারা বা যে উপায়ে কর্তা ক্রিয়া সম্পাদন করে, তাকে করণ কারক বলে।
- এই কারকে সাধারণত 'দ্বারা', 'দিয়ে', 'কর্তৃক' ইত্যাদি অনুসর্গ যুক্ত হয়।

যেমন:
- ভেড়া দিয়ে চাষ করা সম্ভব নয়।
- চাষিরা ধারালো কাস্তে দিয়ে ধান কাটে।

তেমনিভাবে,
- বগুড়ার চিনিপাতা দই সুস্বাদু।
যেহেতু, এখানে চিনিপাতা মানে [চিনিপাতা দই (বিশেষ্য) চিনিসহযোগে প্রস্তুত দধি।] চিনি দ্বারা পাতা দই-কে বুঝাচ্ছে, তাই এটিও করণ কারকের উদাহরণ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২-২০১৯ সংস্করণ)।

.
কোনটি নিত্য পুরুষবাচক শব্দ নয়? 
  1. কবিরাজ
  2. কৃতদার
  3. অকৃতদার
  4. কুলটা
  5. ঢাকী 
ব্যাখ্যা

• নিত্য পুরুষবাচক শব্দ:
- কবিরাজ,
- কৃতদার,
- অকৃতদার,
- ঢাকী ইত্যাদি।

অন্যদিকে,
নিত্য স্ত্রীবাচক শব্দ - কুলটা, অসূর্যম্পশ্যা। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

.
‘মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন’ বাক্যে প্রযোজ্য কর্তা কে?  
  1. মা
  2. শিশু
  3. চাঁদ
  4. দেখাচ্ছেন 
  5. কোনটিই নয় 
ব্যাখ্যা

- ‘মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন’ বাক্যে প্রযোজ্য কর্তা হচ্ছে "শিশু"। 

প্রযোজক ক্রিয়া:
- যে ক্রিয়া একজনের (কর্তার) প্রযোজনা বা চালনায় অন্যের দ্বারা অনুষ্ঠিত হয়, সেই ক্রিয়াকে প্রযোজক ক্রিয়া বলে।
- সংস্কৃতে একে ণিজন্ত ক্রিয়া বলা হয়।
উদাহরণ:
চাঁদ দেখাচ্ছেন = প্রযোজক ক্রিয়া। 

প্রযোজক কর্তা:
- যে ক্রিয়া প্রযোজনা করে, তাকে প্রযোজক কর্তা বলে।
মা = প্রযোজক কর্তা। 

প্রযোজ্য কর্তা:
- যাকে দিয়ে ক্রিয়াটি অনুষ্ঠিত হয়, তাকে প্রযোজ্য কর্তা বলে।
শিশুকে = প্রযোজ্য কর্তা। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ। 

.
'আড়াই', 'দেড়', 'সাড়ে' - কোন ধরনের শব্দ হিসাবে ব্যবহৃত হয়?
  1. পূর্ণগুণিতক সংখ্যাশব্দ
  2. ন্যূনতা নির্দেশক সংখ্যাশব্দ
  3. ন্যূনতা ভগ্নাংশ সংখ্যাশব্দ
  4. আধিক্য নির্দেশক সংখ্যাশব্দ 
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা

সংখ্যাবাচক বিশেষণের শ্রেণিবিভাগ - 
- পূর্ণসংখ্যাবাচক বিশেষণ;
- ক্রমবাচক বিশেষণ;
- তারিখ সংখ্যাশব্দ;
- গুণিতক সংখ্যাশব্দ।

গুণিতক সংখ্যাশব্দ তিন ধরনের - 
- পূর্ণগুণিত শব্দ : এক এক্কে এক, দুই দুগুণে চার ইত্যাদি।
- ভগ্নাংশ সংখ্যাশব্দ : চৌথাই, সিকি , পোয়া, তেহাই, অর্ধ ইত্যাদি।
- ন্যূনতা নির্দেশক শব্দ : পৌনে চার, পৌনে সাত ইত্যাদি। 
- আধিক্য নির্দেশক শব্দ : 'আড়াই' 'দেড়', 'সওয়া', 'সাড়ে' ইত্যাদি। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ। 

১০.
লেখার সময়ে কোনো কথা অব্যক্ত রাখতে চাইলে কোন বিরামচিহ্ন ব্যবহার করা হয়? 
  1. কমা 
  2. দাঁড়ি
  3. কোলন
  4. সেমিকোলন
  5. ত্রিবিন্দু
ব্যাখ্যা

• ত্রিবিন্দু (...):
লেখার সময়ে কোনো অংশ বাদ দিতে চাইলে বা অব্যক্ত রাখতে চাইলে - ত্রিবিন্দুর ব্যবহার হয়।
যেমন -
তিনি রেগে গিয়ে বললেন, “তার মানে তুমি একটা ...।” 
আমাদের ঐক্য বাইরের। ... এ ঐক্য জড় অকর্মক, সজীব সকর্মক নয়।

অন্যদিকে,
• কোলন:
একটি অপূর্ণ বাক্যের পর অন্য একটি বাক্য লিখতে হলে কোলন ব্যবহার করতে হয়।
যেমন:
- 'সভায় ঠিক করা হল: এক মাস পর আবার সভা অনুষ্ঠিত হবে।'

• সেমিকোলন ( ; ) হলো অর্ধচ্ছেদ, যা দুটি স্বাধীন বাক্য সংযুক্ত করতে ব্যবহৃত হয়।

• কমা বা পাদচ্ছেদ ( , )  ব্যবহার করা হয়:
- বাক্যের অংশ ভাঙতে;
- তালিকা বা সমতুল্য পদ আলাদা করতে;
- উদ্বোধক বা সম্বোধন চিহ্নিত করতে।

• দাঁড়ি( । ) বা পূর্ণচ্ছেদ - বাক্য শেষ করতে ব্যবহৃত হয়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ) ও ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ। 

১১.
A truck can carry 24 motorcycles or 36 bicycles at a time. If there are 10 motorcycles on the truck, how many bicycles can be loaded along with them? 
  1. 20
  2. 11
  3. 21
  4. 15
  5. None
ব্যাখ্যা

Question: A truck can carry 24 motorcycles or 36 bicycles at a time. If there are 10 motorcycles on the truck, how many bicycles can be loaded along with them?

Solution:
Here,
24 motorcycles = 36 bicycles
∴ 1 motorcycle = 36/24 bicycles = 3/2 bicycles

∴ 10 motorcycles = 10 × 3/2 = 15 bicycles

Total bicycle capacity = 36
∴ Remaining bicycles that can be loaded = 36 - 15 = 21 bicycles

∴ Required number of bicycles = 21

১২.
Robin can paint 60 walls in 20 minutes. Tara can paint 8 walls in 16 minutes. Working together, how many walls can they paint in 40 minutes? 
  1. 100 walls
  2. 120 walls
  3. 40 walls
  4. 140 walls
  5. None
ব্যাখ্যা

Question: Robin can paint 60 walls in 20 minutes. Tara can paint 8 walls in 16 minutes. Working together, how many walls can they paint in 40 minutes?

Solution:
Robin can paint in 1 minute = 60/20 = 3 walls
Tara can paint in 1 minute = 8/16 = 0.5 wall

∴ Working together, they can paint in 1 minute = 3 + 0.5 = 3.5 walls

∴ They can paint in 40 minutes = 3.5 × 40 = 140 walls

∴ Working together, Robin and Tara can paint 140 walls in 40 minutes.

১৩.
P, Q and R can do a job in 20, 30 and 60 days respectively. In how many days can P do the job if he is assisted by Q and R every third day?
  1. 12 days
  2. 11 days
  3. 15 days
  4. 13 days
  5. None
ব্যাখ্যা

Question: P, Q and R can do a job in 20, 30 and 60 days respectively. In how many days can P do the job if he is assisted by Q and R every third day?

Solution:
P's 2 days' work = 2/20
= 1/10

∴ (P + Q + R)'s 1 day's work 
= (1/20 + 1/30 + 1/60)
= 6/60  
= 1/10

∴ Job done in 3 days [P alone 2 days + (P+Q+R) 1 day] = (1/10 + 1/10) = 1/5

Now, 1/5 jobs is done in 3 days

∴ The whole job will be done in (3 x 5) = 15 days.

১৪.
Tina works four times as fast as Rina. If Rina can complete a work in 20 days alone, how many days will Tina and Rina together take to complete the work? 
  1. 2 days 
  2. 4 days 
  3. 5 days 
  4. 6 days 
  5. None
ব্যাখ্যা

Question: Tina works four times as fast as Rina. If Rina can complete a work in 20 days alone, how many days will Tina and Rina together take to complete the work?

Solution:
Tina : Rina work ratio = 4 : 1
∴ Time taken ratio = 1 : 4

Since Rina takes 20 days, Tina takes = 20 / 4 = 5 days

∴ (Tina + Rina)'s 1 day work = (1/5) + (1/20)
= (4 + 1)/20
= 5/20
= 1/4

∴ Total days to finish the work = 1 ÷ (1/4) = 4 days

∴ Tina and Rina together can complete the work in 4 days.

১৫.
Sound waves cannot travel through which medium?
  1. Air 
  2. Water 
  3. Iron 
  4. Vacuum 
  5. Steel
ব্যাখ্যা

- শব্দ তরঙ্গ হলো যান্ত্রিক তরঙ্গ, যার বিস্তারের জন্য একটি স্থিতিস্থাপক মাধ্যম (কঠিন, তরল বা গ্যাস) প্রয়োজন। শব্দ এক স্থান থেকে অন্য স্থানে কণার কম্পনের মাধ্যমে শক্তি স্থানান্তর করে। যেহেতু শূন্য মাধ্যমে (Vacuum) কোনো কণা বা পদার্থ থাকে না, তাই সেখানে কম্পন সৃষ্টির মতো কিছুই থাকে না, ফলে শব্দ চলাচল করতে পারে না। 

শব্দ তরঙ্গ: 
- শব্দ এক প্রকার শক্তি, যা আমাদের শ্রবণ ইন্দ্রিয়ে শোনার অনুভূতি জাগায়। 
- শব্দ এক ধরনের তরঙ্গ। 
- শব্দ শক্তি তরঙ্গাকারে এক স্থান বা বিন্দু থেকে অন্য স্থান বা বিন্দুতে সঞ্চারিত হয়। 

শব্দ তরঙ্গের বৈশিষ্ট্য: 
- শব্দ এক ধরনের যান্ত্রিক এবং অনুদৈর্ঘ্য তরঙ্গ। 
- কোনো বস্তুর কম্পনের ফলে শব্দ তরঙ্গ উৎপন্ন হয়, অর্থাৎ শব্দের উৎস বস্তুর কম্পন। 
- শব্দ তরঙ্গ সঞ্চালনের জন্য জড় মাধ্যম প্রয়োজন। 
- শব্দ তরঙ্গের বেগ মাধ্যমের প্রকৃতি (ঘনত্ব, তাপমাত্রা, আর্দ্রতা ইত্যাদি)-এর ওপর নির্ভরশীল। 
- শব্দের তীব্রতা তরঙ্গের বিস্তারের বর্গের সমানুপাতিক। 
- শব্দ তরঙ্গ প্রতিফলন, প্রতিসরণ ও উপরিপাতন সম্ভব। 

উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১৬.
How many times lighter is an electron than a hydrogen atom?
  1. 184 times
  2. 920 times
  3. 1840 times
  4. 2180 times
  5. 2410 times
ব্যাখ্যা

- একটি হাইড্রোজেন পরমাণু মূলত একটি প্রোটন এবং একটি ইলেকট্রন নিয়ে গঠিত। প্রোটনের ভর ইলেকট্রনের ভরের তুলনায় প্রায় ১৮৩৬ থেকে ১৮৪০ গুণ বেশি। যেহেতু হাইড্রোজেন পরমাণুর প্রায় সমস্ত ভরই প্রোটন দ্বারা গঠিত, তাই একটি হাইড্রোজেন পরমাণু একটি ইলেকট্রনের তুলনায় প্রায় ১৮৪০ গুণ হালকা হয় বা একটি হাইড্রোজেন পরমাণু ইলেকট্রনের তুলনায় ১৮৪০ গুণ ভারী

ইলেকট্রন: 
- পরমাণুর একটি ক্ষুদ্রতম কণিকা হচ্ছে ইলেকট্রন। 
- সকল মৌলের পরমাণুর একটি সাধারণ উপাদান হচ্ছে ইলেকট্রন। 
- ইলেকট্রনের ভর অতি সামান্য। 
- একটি ইলেকট্রন একটি হাইড্রোজেন পরমাণুর তুলনায় ১৮৪০ গুণ হালকা। 
- ইলেকট্রন একক ঋণাত্মক তড়িৎধর্মী কণা। 
- ইলেকট্রনের সংকেত e- । 
- ইলেকট্রনের আসল ভর ও প্রকৃত আধান যথাক্রমে 9.11×10-28 g ও -1.60×10-19 C. 
- ইলেকট্রনের আপেক্ষিক আধান -1 । 

উৎস: রসায়ন প্রথম পত্র, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং ব্রিটানিকা। 

১৭.
Which acid is mainly present in tomatoes?
  1. Carbonic acid
  2. Tartaric acid 
  3. Folic acid
  4. Lactic acid
  5. Oxalic acid
ব্যাখ্যা

- টমেটোতে প্রধানত অক্সালিক এসিড (Oxalic acid) উপস্থিত থাকে, যদিও টমেটোতে ম্যালিক এবং সাইট্রিক অ্যাসিড সহ আরও অনেক অ্যাসিড থাকে, তবে অক্সালিক অ্যাসিডকে সাধারণত প্রধান অ্যাসিড হিসেবে গণ্য করা হয়। 

জৈব এসিড: 
- এসিড সাধারণত টক স্বাদযুক্ত হয়ে থাকে। 
- লেবু, আমলকি, কাঁচা আমড়া, জলপাই ও করমচায় প্রয়োজনীয় সাইট্রিক এসিড থাকে। 
- তেঁতুলে টারটারিক এসিড থাকে। 
- টমেটোতে অক্সালিক এসিড থাকে। 
- আপেল ও আনারসে ম্যালিক এসিড থাকে। 
- আমাদের পাকস্থলিতে হাইড্রোক্লোরিক এসিড উৎপন্ন হয় যা খাদ্য পরিপাকে সহায়তা করে। 
- বাজারের সকল সফট ড্রিংকসে যা থাকে তা প্রকৃত অর্থে কার্বনিক এসিডের দ্রবণ। 

অন্যদিকে, 
- কার্বনিক এসিড হলো CO2 + H2O দ্রবণে তৈরি হওয়া অ্যাসিড যা মূলত সোডা বা carbonated drinks-এ থাকে। 
- ফলিক অ্যাসিড হলো একটি ভিটামিন B9, যা সবজি ও ফল-এ থাকে। 
- ল্যাকটিক অ্যাসিড সাধারণত দুগ্ধজাত পণ্য বা গাঁজন প্রক্রিয়ায় তৈরি হয়, টমেটোতে প্রাকৃতিকভাবে এটি প্রধান অ্যাসিড নয়। 
- টারটারিক অ্যাসিড মূলত আঙ্গুরে পাওয়া যায়, এটি টমেটোতে প্রধান অ্যাসিড নয়। 

উৎস: সাধারণ বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 

১৮.
Which of the following is not present in pancreatic juice? 
  1. Pepsin 
  2. Lipase
  3. Trypsin
  4. Amylase
  5. None of the them
ব্যাখ্যা

- অগ্ন্যাশয় রসে পেপসিন (Pepsin) থাকে না, পেপসিন পাকস্থলীর গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে নিঃসৃত হয় এবং এটি প্রোটিন হজমে সাহায্য করে। 

অগ্ন্যাশয়: 
- অগ্ন্যাশয় পাকস্থলির পেছনে এবং ডিওডেনামের দু'বাহুর মধ্যে প্রায় আড়াআড়িভাবে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ মিশ্র গ্রন্থি। 
- অগ্ন্যাশয়নালি পিত্তনালির সাথে মিলিত হয়ে যকৃত অগ্ন্যাশয়নালি গঠন করে ডিওডেনামে উন্মুক্ত হয়। 
- অগ্ন্যাশয়ে নালীযুক্ত ও নালিবিহীন উভয় প্রকার গ্রন্থি থাকে বলে একে মিশ্র গ্রন্থি বলা হয়। 
- নালিযুক্ত গ্রন্থির নিঃসৃত রসকে অগ্ন্যাশয় রস এবং নালিবিহীন গ্রন্থি থেকে ইনসুলিন ও গ্লুকাগন হরমোন তৈরি হয়। 
- অগ্ন্যাশয় রসে থাকে ট্রিপসিন, অ্যামাইলেজ ও লাইপেজ নামক উৎসেচক। 
- অগ্ন্যাশয় রস খাদ্য পরিপাকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, খাদ্যের পরিপাকে অম্ল ক্ষারের সাম্যতা, পানির সাম্যতা দেহ তাপ প্রভৃতি নিয়ন্ত্রণ করে, ইনসুলিন ও গ্লুকাগন রক্তের গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে। 

উৎস: জীববিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১৯.
Gamma rays in electric and magnetic fields- 
  1. are scattered
  2. are not scattered
  3. travel in curved paths
  4. are partially scattered
  5. are scattered in electric fields but not in magnetic fields
ব্যাখ্যা

- গামা রশ্মি বিদ্যুৎ ও চুম্বক ক্ষেত্রে বিক্ষিপ্ত হয় না (not scattered), কারণ গামা রশ্মি আধান নিরপেক্ষ (কোনো চার্জ নেই), ফলে এটি তড়িৎ ক্ষেত্র বা চুম্বক ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয়ে বিচ্যুত বা বক্র পথে চালিত হয় না, বরং সরলরেখায় চলে যায়। 

গামা রশ্মির ধর্ম ও প্রকৃতি: 
- গামা রশ্মি অতি ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের তাড়িতচৌম্বক তরঙ্গ। 
- গামা রশ্মি আলোর বেগের ন্যায় গতিশীল। 
- বেগের কোনো চার্জ ও ভর নাই। 
- গামা রশ্মির প্রতিফলন, প্রতিসরণ, ব্যাতিচার, অপবর্তন ইত্যাদি সব আলোকীয় ধর্ম আছে। 
- গামা রশ্মিটি ফটোগ্রাফিক পেণ্টটের উপর বিক্রিয়া করে। 
- গামা রশ্মির আয়নিত করার ক্ষমতা আছে তবে বিটা রশ্মি অপেক্ষা কম। 
- জিংক সালফাইডে গামা রশ্মি প্রতিপ্রভ সৃষ্টি করে। 
- গামা রশ্মি বিদ্যুৎ ক্ষেত্র ও চুম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয় না। 

উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।