পরীক্ষা আর্কাইভ

GKpedia - আন্তর্জাতিক বিষয়াবলি

পরীক্ষাGKpedia - আন্তর্জাতিক বিষয়াবলিতারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন১৯
সিলেবাস
পরীক্ষা – ১৫ টপিক: অর্থনীতি ও বাণিজ্য, অর্থনীতি (অর্থনীতিবিদ, অর্থনৈতিক ব্যবস্থা, কমিউনিজম, কমিউনিস্ট রাষ্ট্র), জাতীয় আয়, দেশ ভিত্তিক অর্থনীতি অর্থ বছর, ব্যাংক -কেন্দ্রীয় ব্যাংক • মুদ্রা-দেশভিত্তিক মুদ্রা, বাণিজ্যিক ব্যাংক, ব্যাংক হিসাব বিনিয়োগ ও পুঁজিবাজার, মহামন্দা, World Economic Forum + Blue Economy + Washington Consensus এবং বাণিজ্য বাণিজ্যিক জোট - NAFTA, AFTA, EFTA, APTA, COMESA, MERCOSUR, SAPTA, SAFTA সম্পদ - কৃষিজ সম্পদ, খনিজ সম্পদ, শিল্প সম্পদ, আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণকারী সংস্থা, যোগাযোগ ও অবকাঠামো - বিমান বন্দর, বিমান সংস্থা, সমুদ্র বন্দর, টানেল, সেতু, সিল্ক, রোড । [Live Class – 23 & 24]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

GKpedia - আন্তর্জাতিক বিষয়াবলি

GKpedia - আন্তর্জাতিক বিষয়াবলি · তারিখ অনির্ধারিত · ১৯ প্রশ্ন

.
Blue Economy প্রত্যয়টি সর্বপ্রথম ব্যবহার করেন কে?
  1. পল রোমার
  2. মাইকেল হিউটন
  3. এস্তার দুফলো
  4. গ্রুন্টার পাউলি
সঠিক উত্তর:
গ্রুন্টার পাউলি
উত্তর
সঠিক উত্তর:
গ্রুন্টার পাউলি
ব্যাখ্যা

ব্লু-ইকোনমি (সুনীল অর্থনীতি):
- Blue Economy হলো সমুদ্রনির্ভর অর্থনীতি।
- ব্লু ইকোনমি সম্পর্কে প্রথম ধারণা দেন বেলজিয়ামের অর্থনীতিবিদ গুন্টার পাউলি।
- তিনি প্রথম এই প্রত্যয়টি ব্যবহার করেন ১৯৯৪ সালে।
- পরবর্তীতে ২০১০ সালে তার ব্লু ইকোনমি বইয়ে তিনি বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
- ২০১২ সালের ২০-২২ জুন রিও ডি জেনেরিও শহরে অনুষ্ঠিত রিও+২০ সম্মেলনে ব্লু ইকোনমি ধারণাটি বৈশ্বিকভাবে গুরুত্ব লাভ করে।
- বিশ্বব্যাংকের মতে, সুনীল অর্থনীতি হল 'অর্থনৈতিক বৃদ্ধি, উন্নত জীবিকা, এবং সমুদ্রের বাস্তুতন্ত্রের স্বাস্থ্য সংরক্ষণের জন্য সমুদ্র সম্পদের টেকসই ব্যবহার।

উৎস: Blue Economy- Gunter Pauli ও জাতিসংঘ ওয়েবসাইট।

.
North American Free Trade Agreement (NAFTA) চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়?
  1.  ১৯৯১ সালে
  2. ১৯৯২ সালে
  3. ১৯৯৩ সালে
  4. ১৯৯৪ সালে
সঠিক উত্তর:
১৯৯২ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৯২ সালে
ব্যাখ্যা

NAFTA:
- NAFTA -এর পূর্ণরূপ The North American Free Trade Agreement.
- এটি হলো উত্তর আমেরিকা অঞ্চলের তিনটি দেশের মধ্যে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি।
- দেশগুলো: যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।
- ১৯৯২ সালের ১৭ ডিসেম্বর, NAFTA চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।
- চুক্তিটি কার্যকর হয় ১৯৯৪ সালের ১ জানুয়ারি থেকে।
- ২০১৭ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প NAFTA পুনর্নবীকরণের প্রক্রিয়া শুরু করেন।

উল্লেখ্য,
- ২০১৮ সালের ৩০ নভেম্বর, NAFTA চুক্তির স্থলে USMCA চুক্তি স্বাক্ষরিত হয়।
- USMCA এর পূর্ণরূপ: The United States-Mexico-Canada Agreement.
- ২০২০ সালের ১ জুলাই, NAFTA স্থলে USMCA চুক্তির স্থলাভিষিক্ত হয়।

উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট।

.
কোন দেশ প্রথম ওপেক (OPEC) প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছিল?
  1. কুয়েত
  2. সৌদি আরব
  3. ভেনিজুয়েলা
  4. ইরাক
সঠিক উত্তর:
ভেনিজুয়েলা
উত্তর
সঠিক উত্তর:
ভেনিজুয়েলা
ব্যাখ্যা

ওপেক (OPEC):
- OPEC এর পূর্ণরূপ: Organization of the Petroleum Exporting Countries.
- এটি তেল রপ্তানিকারক দেশগুলোর জোট।
- বাগদাদ কনফারেন্সের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।
- ওপেক গঠনের প্রস্তাবনা করে: ভেনেজুয়েলা।
- প্রতিষ্ঠিত হয়: এটি সেপ্টেম্বর, ১৯৬০ সালে বাগদাদ, ইরাক।
- সদরদপ্তর:  ভিয়েনা, অস্ট্রিয়া।
- OPEC এর প্রথম পাঁচ বছর সুইজারল্যান্ডের জেনেভাতে সদর দপ্তর ছিল।
- প্রাথমিক সদস্য: ৫টি দেশ ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব ও ভেনিজুয়েলা।
- বর্তমানে OPEC এর সদস্য সংখ্যা ১২টি।
- এর মূল লক্ষ্য: আন্তর্জাতিক বাজারে তেলের দাম স্থিতিশীল রাখা, সদস্য দেশগুলোর অর্থনৈতিক স্বার্থ রক্ষা ও বিশ্বজুড়ে তেলের নিরাপদ এবং নিয়মিত সরবরাহ নিশ্চিত করা।

উল্লেখ্য,
- কাতার: জানুয়ারি ২০১৯ সালে সদস্যপদ বাতিল করেছে।
- ইন্দোনেশিয়া: জানুয়ারি ২০০৯ সালে সদস্যপদ স্থগিত করে;
- জানুয়ারি ২০১৬ সালে পুনরায় সক্রিয় করে, কিন্তু নভেম্বরে আবার স্থগিত করে। [ব্যাখ্যা আপডেট - জানুয়ারি, ২০২৬]

উৎস: OPEC ওয়েবসাইট।

.
লুফথানসা (Lufthansa) কোন দেশের বিমান সংস্থা?
  1. ইন্দোনেশিয়া
  2. মালয়েশিয়া
  3. জার্মানি
  4. বাহরাইন
সঠিক উত্তর:
জার্মানি
উত্তর
সঠিক উত্তর:
জার্মানি
ব্যাখ্যা

Lufthansa:
- লুফথানসা (Lufthansa) হলো জার্মানির বিমান সংস্থা।
- এটি ১৯৫৩ সালে প্রতিষ্ঠিত।
- প্রধান হাব: ফ্রাঙ্কফুর্ট ও মিউনিখ।
- বিশ্বের বিভিন্ন দেশে যাত্রী ও কার্গো ফ্লাইট পরিচালনা করে।

অন্যদিকে,
- গারুদা’ ইন্দোনেশিয়া হল স্কাইটিমে যোগদানকারী প্রথম ইন্দোনেশিয়ান বিমান সংস্থা।
- মালয়েশিয়া জাতীয় বিমান সংস্থার নাম- মালয়েশিয়ান এয়ারলাইনস।
- বাহরাইন জাতীয় বিমান সংস্থার নাম- গালফ এয়ার (Gulf Air)।

উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট।

.
ইয়েন (Yen) কোন দেশের সরকারী মুদ্রা?
  1. চীন
  2. জাপান
  3. দক্ষিণ কোরিয়া
  4. ভারত
সঠিক উত্তর:
জাপান
উত্তর
সঠিক উত্তর:
জাপান
ব্যাখ্যা

জাপান: 
-জাপান জাপানি ভাষায় নিহন বা নিপ্পন নামে পরিচিত। 
- এটি পূর্ব এশিয়ার একটি দ্বীপ রাষ্ট্র।
- জাপানি মুদ্রার নাম ইয়েন (Japanese Yen)।
- টোকিও এর রাজধানী এবং প্রধান আর্থিক কেন্দ্র।

• আরও কয়েকটি দেশের মুদ্রার নাম:
- মার্কিন যুক্তরাষ্ট্র - মার্কিন ডলার (US Dollar),
- যুক্তরাজ্য -পাউন্ড স্টার্লিং (Pound Sterling),
- চীন- রেনমিনবি বা ইউয়ান (Renminbi/Yuan),
- দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম - উন (South Korean won),
- ভারত - ভারতীয় রুপি (Indian Rupee),
- কানাডা- কানাডিয়ান ডলার (Canadian Dollar),
- অস্ট্রেলিয়া- অস্ট্রেলিয়ান ডলার (Australian Dollar),
- সুইজারল্যান্ড - সুইস ফ্রাঙ্ক (Swiss Franc),
- রাশিয়া- রুশ রুবল (Russian Ruble).

উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট।

.
AFTA - এর কার্যক্রম শুরু হয় কবে?
  1. ১৯৯২ সালে
  2. ১৯৯৩ সালে
  3. ১৯৯৪ সালে
  4. ১৯৯৫ সালে
সঠিক উত্তর:
১৯৯৩ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৯৩ সালে
ব্যাখ্যা

AFTA:
- AFTA-এর পূর্ণরূপ: ASEAN Free Trade Area.
- AFTA হলো আসিয়ানভুক্ত দেশগুলোর মুক্ত বাণিজ্য গোষ্ঠী।
- ১৯৯২ সালে সিঙ্গাপুরে অনুষ্ঠিত চতুর্থ আসিয়ান শীর্ষ সম্মেলনে ASEAN মুক্ত বাণিজ্য এলাকা (AFTA) গঠনে সম্মত হয়।
- AFTA চুক্তি স্বাক্ষরিত হয়: ২৮ জানুয়ারি, ১৯৯২।
- AFTA যাত্রা শুরু করে: ১ জানুয়ারি, ১৯৯৩।
- প্রতিষ্ঠাতা সদস্য: ৬টি।
- বর্তমান সদস্য সংখ্যা: ১১টি।
- এগুলো হলো: ব্রুনাই, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস,মায়ানমার ও পুর্ব তিমুর। 

উৎস: ASEAN ওয়েবসাইট।

.
আধুনিক অর্থশাস্ত্রের জনক কে?
  1. কার্ল মার্কস
  2. জন স্টুয়ার্ট মিল
  3. অ্যাডাম স্মিথ
  4. আলফ্রেড মার্শাল
সঠিক উত্তর:
অ্যাডাম স্মিথ
উত্তর
সঠিক উত্তর:
অ্যাডাম স্মিথ
ব্যাখ্যা

অ্যাডাম স্মিথ:
- আধুনিক অর্থশাস্ত্রের জনক অ্যাডাম স্মিথ।
- এডাম স্মিথ গ্লাসকো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন।
- গ্লাসগো বিশ্ববিদ্যালয়েই অধ্যাপনা করার সময়ে তিনি দ্য থিওরি অব মোরাল সেন্টিমেন্টস নামের বইটি লেখেন।
- ক্ল্যাসিকাল অর্থনীতি, মুক্তবাজার অর্থনীতি ও অর্থনৈতিক উদারতার প্রবর্তক এডাম স্মিথ ।
- সর্বপ্রথম তিনি অদৃশ্য হস্ত কথাটি ব্যবহার করেন।
- এডাম স্মিথ ১৭৭৬ সালে তাঁর বিখ্যাত গ্রন্থ 'An enquiry into the nature and causes of the wealth of Nations' রচনা করেন।
- এই বইয়ে তিনি অর্থনীতির মূল বিষয়গুলো সম্পর্কে ধারণা দেন ৷
- এই বইকে ‘বাইবেল অব ইকোনমিকস’ও বলা হয়।

উৎস: ব্রিটানিকা ও প্রথম আলো।

.
COMESA-এর পূর্ণরূপ কী?
  1. Common Market of Eastern and Southern Asia
  2. Common Monetary System of East Africa
  3. Common Market for Eastern and Southern Africa
  4. Council for Middle East and South Africa
সঠিক উত্তর:
Common Market for Eastern and Southern Africa
উত্তর
সঠিক উত্তর:
Common Market for Eastern and Southern Africa
ব্যাখ্যা

COMESA:
- COMESA -এর পূর্ণরূপ: Common Market for Eastern and Southern Africa.
- এটি পূর্ব ও দক্ষিণ আফ্রিকার কয়েকটি দেশের বাণিজ্যিক ব্লক।
- COMESA -এর চুক্তি অনুযায়ী এটি প্রতিষ্ঠিত হয় ‘মুক্ত স্বাধীন সার্বভৌম রাষ্ট্রগুলির একটি সংগঠন’ হিসেবে।
- এটি প্রতিষ্ঠিত হয়: ৮ ডিসেম্বর, ১৯৯৪।
- COMESA -এর সদস্য রাষ্ট্র ২১টি।
- এর সদরদপ্তর: লুসাকা, জাম্বিয়া।
- COMESA অভ্যন্তরীণ এবং বহিরাগত উভয় বাণিজ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার তৈরি করে।
- ভৌগোলিকভাবে, COMESA আফ্রিকা মহাদেশের প্রায় দুই-তৃতীয়াংশে বিস্তৃত।
- সদস্য রাষ্ট্রগুলো সম্মত হয় তাদের প্রাকৃতিক ও মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে সকল জনগণের মঙ্গল নিশ্চিত করতে।
- COMESA-এর মূল লক্ষ্য হলো একটি বৃহৎ অর্থনৈতিক ও বাণিজ্য ইউনিট গঠন করা।

উৎস: COMESA ওয়েবসাইট।

.
এপেক (APEC) এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. ভিয়েনা
  2. সিঙ্গাপুর
  3. জেনেভা
  4. হেগ
সঠিক উত্তর:
সিঙ্গাপুর
উত্তর
সঠিক উত্তর:
সিঙ্গাপুর
ব্যাখ্যা

এপেক (APEC):
- APEC -এর পূর্ণরূপ: Asia-Pacific Economic Cooperation (APEC).
- ১৯৮৯ সালের ৩১ জানুয়ারী কোরিয়ার সিউলে অস্ট্রেলিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী বব হক সর্বপ্রথম APEC-এর ধারণাটি প্রকাশ্যে তুলে ধরেন।
- এটি প্রতিষ্ঠার স্থান: কানবেরা, অস্ট্রেলিয়া।
- এটি প্রতিষ্ঠিত হয়- ৬ নভেম্বর ১৯৮৯
- এর সদরদপ্তর: সিঙ্গাপুর সিটি, সিঙ্গাপুর 
- প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ ছিল: ১২টি।
- সদস্যপদ: সদস্য সংখ্যা ২১টি ।

• উদ্দেশ্য ও কার্যক্রম: 
- মুক্ত বাণিজ্য প্রসার,
- সদস্য অর্থনীতির মধ্যে শুল্ক ও অশুল্ক বাধা কমানো,
- অর্থনৈতিক সমন্বয়,
- অর্থনীতি, প্রযুক্তি, ও মানবসম্পদ উন্নয়নে যৌথ সহযোগিতা,
- ক্ষমতা বৃদ্ধি ও প্রশিক্ষণ,
- উন্নয়নশীল সদস্যদের সক্ষমতা বৃদ্ধি, ডিজিটাল ইকোনমি ও নারী-অর্থনীতির প্রসারে সহায়তা।

উৎস: APEC ওয়েবসাইট।

১০.
বাংলাদেশের অর্থনীতি কোন ধরনের?
  1. ধনতান্ত্রিক
  2. সমাজতান্ত্রিক
  3. মিশ্র অর্থব্যবস্থা
  4. ইসলামী অর্থব্যবস্থা
সঠিক উত্তর:
মিশ্র অর্থব্যবস্থা
উত্তর
সঠিক উত্তর:
মিশ্র অর্থব্যবস্থা
ব্যাখ্যা

মিশ্র অর্থব্যবস্থা (Mixed Economic System):
- বাংলাদেশের অর্থনীতি মিশ্র অর্থনীতি।

- ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার সংমিশ্রণই হচ্ছে মিশ্র অর্থব্যবস্থা।
- মিশ্র অর্থব্যবস্থা এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা যেখানে উৎপাদন, ভোগ, বণ্টন ইত্যাদি অর্থনৈতিক কর্মকান্ডে স্বয়ংক্রিয় বাজার ব্যবস্থার সাথে সাথে সরকারি নিয়ন্ত্রণ ব্যবস্থার সংমিশ্রণ ঘটে।
- এ ধরনের অর্থনৈতিক ব্যবস্থায় অনেক অর্থনৈতিক সিদ্ধান্ত ব্যক্তি বা ফার্ম বাজার ব্যবস্থার মাধ্যমে নিয়ে থাকে।
- আবার সরকারও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- বর্তমান সময়ে কোন অর্থনৈতিক ব্যবস্থাই বিশুদ্ধ ধনতান্ত্রিক বা বিশুদ্ধ সমাজতান্ত্রিক নয়।
- অধিকাংশ গণতান্ত্রিক দেশসমূহে এ দু’ধরনের অর্থব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ দেখা যায়।

• মিশ্র অর্থনীতি-
- যুক্তরাজ্য,
- কানাডা,
- জাপান,
- ভারত,
- বাংলাদেশসহ বিশ্বের অধিকাংশ দেশে মিশ্র অর্থব্যবস্থা প্রচলিত।

উল্লেখ্য,
- অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে এমন একটি পদ্ধতি যার মাধ্যমে একটি সমাজ উৎপাদন, সম্পদের বন্টন ও বিনিময় এবং দ্রব্য ও সেবার ভোগ এসবের মধ্যে সমন্বয় সাধন করে।

• বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে:
- ধনতান্ত্রিক বা বাজার অর্থব্যবস্থা।
- সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থব্যবস্থা।
- মিশ্র অর্থব্যবস্থা।
- ইসলামী অর্থব্যবস্থা।

উৎস: অর্থনীতি ১ম পত্র (এইচএসসি প্রোগ্রাম) বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১১.
বাংলাদেশ প্রথম এলডিসি তালিকায় যুক্ত হয় কবে?
  1. ১৯৭২ সালে
  2. ১৯৭৫ সালে
  3. ১৯৮৫ সালে
  4. ২০১৫ সালে
সঠিক উত্তর:
১৯৭৫ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৭৫ সালে
ব্যাখ্যা

Least Developed Countries (LDC):
- Least Developed Countries বা স্বল্পোন্নত দেশ বলতে সেসব দেশ বুঝায় যেগুলোর অর্থনৈতিক, সামাজিক এবং মানবিক উন্নয়ন অপর্যাপ্ত।
- বর্তমানে বিশ্বে ৪৪টি স্বল্পোন্নত দেশ রয়েছে, এর মধ্যে এশিয়া মহাদেশের ৮টি দেশ হয়েছে।
- সর্বশেষ সাও টোমে ও প্রিন্সিপ ২০২৪ সালে LDC থেকে উর্ত্তীণ হয়েছে।
- বাংলাদেশ ১৯৭৫ সালে LDC তালিকায় অন্তর্ভুক্ত হয়।
- এ পর্যন্ত মোট ৮টি দেশ LDC তালিকা থেকে উত্তরণ করতে সমর্থ হয়েছে।
- বাংলাদেশ ২০১৮ সালে প্রথমবারের মতো LDC তালিকা থেকে উত্তরণের যোগ্যতা অর্জন করে।
- অর্জিত লক্ষ্যসমূহ ২০২১ সাল পর্যন্ত অক্ষুন্ন থাকায় ২০২৬ সালে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে LDC তালিকা থেকে বের হয়ে যাবে।
- ২০২৬ সালে LDC-ভুক্ত দেশের তালিকা থেকে উর্ত্তীণ হবে বাংলাদেশ, নেপাল, লাওস।

উৎস: UNCTAD ওয়েবসাইট। 

১২.
বর্তমানে The European Free Trade Association (EFTA) কতটি দেশের আন্তঃসরকারি সংস্থা?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা

The European Free Trade Association (EFTA):
- ১৯৬০ সালের ৪ জানুয়ারী স্টকহোমে একটি কনভেনশন স্বাক্ষরের মাধ্যমে EFTA প্রতিষ্ঠা করে।
- ইউরোপীয় মুক্ত বাণিজ্য সমিতি (EFTA) হল আইসল্যান্ড, লিচেনস্টাইন, নরওয়ে এবং সুইজারল্যান্ডের আন্তঃসরকারি সংস্থা।
- EFTA প্রতিষ্ঠিত হয়েছিল অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং এর সাতটি প্রতিষ্ঠাতা সদস্য রাষ্ট্রের মধ্যে মুক্ত বাণিজ্য প্রচারের জন্য। 
- প্রতিষ্ঠাতা সদস্য রাষ্ট্র ছিল সাতটি।
- তবে এর বর্তমান সদস্য সংখ্যা চারটি। এগুলো হলো:
- আইসল্যান্ড।
- লিচেনস্টাইন।
- নরওয়ে ।
- সুইজারল্যান্ড।

উৎস: EFTA ওয়েবসাইট।

১৩.
নিচের কোনটি Asia Pacific Trade Agreement (APTA) এর সদস্য?
  1. বাংলাদেশ
  2. মঙ্গোলিয়া
  3. কোরিয়া প্রজাতন্ত্র
  4. উপরের সবগুলো
সঠিক উত্তর:
উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
উপরের সবগুলো
ব্যাখ্যা

APTA: 
- APTA এর পূর্ণরূপ হলো Asia-Pacific Trade Agreement.
- APTA হলো এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৭টি দেশের একটি অগ্রাধিকারমূলক আঞ্চলিক বাণিজ্য চুক্তি।
- এটি ১৯৭৫ সালে ব্যাকংক এগ্রিমেন্ট নামে স্বাক্ষরিত হয়।
- ২০০৫ সালে এটি সংশোধন করে এর নামকরণ করা হয় Asia Pacific Trade Agreement.

• APTA ভুক্ত দেশগুলো হলো:
- বাংলাদেশ, 
- চীন, 
- ভারত, 
- লাওস, 
- মঙ্গোলিয়া
- কোরিয়া প্রজাতন্ত্র, 
- শ্রীলঙ্কা। 

উৎস: ESCAP ওয়েবসাইট।

১৪.
চীনের কোন রাজবংশের আমলে সিল্ক রোড গড়ে উঠেছিল?
  1. হান রাজবংশ
  2. কান রাজবংশ
  3. চৌ রাজবংশ
  4.  সং রাজবংশ
সঠিক উত্তর:
হান রাজবংশ
উত্তর
সঠিক উত্তর:
হান রাজবংশ
ব্যাখ্যা

সিল্ক রোড
- 'সিল্ক রোড' হলো চীনের চালু করা বাণিজ্য পথ।
- প্রাচীনকালে সিল্ক রোড বলতে চীনের সাথে পশ্চিমাঞ্চলের সংযোগ বোঝাতো।
- চীন থেকে মধ্য এশিয়া হয়ে দক্ষিণ এশিয়া, পশ্চিম এশিয়া তথা ইউরোপে আর উত্তর আফ্রিকায় চীনের রেশম আর রেশমী কাপড় পাঠানো হয়েছিল বলে এ পথ ‘সিল্ক রোড (Silk Road)’ বা ‘সিল্ক রুট (Silk Rute)’ নামে সুপরিচিত।
- সিল্ক রোড গড়ে উঠেছিল খ্রিস্টপূর্ব প্রথম শতকে চীনের হান রাজবংশের আমলে। 
- চীনারা তাদের রেশম সুতা ও রেশম সুতার তৈরি কাপড় এর বাণিজ্যিক কার্যক্রম বিস্তারের লক্ষে কেন্দ্রীয় চীন থেকে শুরু হওয়া পথটির মাধ্যমে ভারত, পার্সিয়া, আরব, রোম, গ্রীস ও ইতালিতে চীনাদের অর্থনীতি প্রসার ঘটে।
 - শিল্প, সাহিত্য, ভাষা, শিক্ষা ও ধর্মের বিনিময় হয়েছিল এই রোডের মাধ্যমেই।
- সিল্ক রোড ৬ হাজার ৪শ ৩৭ কিলোমিটার বা চার হাজার মাইল পর্যন্ত বিস্তৃত ছিল।
- এশিয়ার সবচেয়ে বড় গোবি মরুভূমি ও পামির পর্বতসহ পৃথিবীর গুরুত্বপূর্ণ জনপদ দিয়ে ছিল এই রোডের যাত্রা।

উল্লেখ্য,
- ১৯৩০ সালে যুক্তরাজ্য প্রাচীন সিল্ক রোড চালুর উদ্যোগ নিলেও তা বাস্তবায়ন হয়নি।
- ২০১৪ সালে চীন নিউ সিল্ক রোড চালুর উদ্যোগ গ্রহণ করে ।
 
উৎস: ব্রিটানিকা।

১৫.
MERCOSUR কোন অঞ্চলের একটি বাণিজ্য গোষ্ঠী?
  1. আফ্রিকা
  2. দক্ষিণ আমেরিকা
  3. এশিয়া
  4. ইউরোপ
সঠিক উত্তর:
দক্ষিণ আমেরিকা
উত্তর
সঠিক উত্তর:
দক্ষিণ আমেরিকা
ব্যাখ্যা

MERCOSUR:
- এটি দক্ষিণ আমেরিকার একটি আঞ্চলিক বাণিজ্য গোষ্ঠী।
- প্রতিষ্ঠা: ২৬ মার্চ ১৯৯১।
- প্রতিষ্ঠাকালীন চুক্তি: Treaty of Asuncion
- চুক্তি স্বাক্ষরের স্থান: আসুনসিয়ন, প্যারাগুয়ে।
- সদরদপ্তর: মন্টিভিডিও, উরুগুয়ে।
- প্রধান ভাষা: স্প্যানিশ ও পর্তুগিজ।

• বর্তমান সদস্য সংখ্যা: ৫টি
- আর্জেন্টিনা
- ব্রাজিল
- প্যারাগুয়ে
- উরুগুয়ে
- ভেনেজুয়েলা (সদস্যপদ ২০১৬ সালে স্থগিত)।

• সহযোগী সদস্য:
- বলিভিয়া,
- চিলি,
- পেরু,
- ইকুয়েডর,
- গায়ানা,
- সুরিনাম,
- কলম্বিয়া

• পর্যবেক্ষক দেশ:
- মেক্সিকো,
- নিউজিল্যান্ড।

উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট। 

১৬.
'Das Capital' গ্রন্থের লেখক কোন অর্থনীতিবিদ?
  1. কার্ল মার্কস
  2. টলস্টয়
  3. লেলিন
  4. স্যামুয়েলসন
সঠিক উত্তর:
কার্ল মার্কস
উত্তর
সঠিক উত্তর:
কার্ল মার্কস
ব্যাখ্যা

Das Capital:
- "দাস ক্যাপিটাল" (Das Kapital) হলো একটি বিখ্যাত রাজনৈতিক অর্থনীতিবিষয়ক বই, যার লেখক কার্ল মার্কস।

- এই গ্রন্থটি অর্থনীতি, সমাজতন্ত্র, পুঁজিবাদ এবং শ্রমিক শ্রেণির অধিকার নিয়ে আলোচনা করে।
- কার্ল মার্কসের চিন্তাধারার ভিত্তি হিসেবে দাস ক্যাপিটাল আধুনিক অর্থনৈতিক ও সমাজতাত্ত্বিক বিশ্লেষণের একটি মাইলফলক।
- এটি শুধু একটি বই নয়; এটি একটি বিপ্লবী ধারণার ভিত্তি যা বিশ্বজুড়ে শ্রমিক আন্দোলন এবং সমাজতান্ত্রিক চিন্তাধারায় গভীর প্রভাব ফেলেছে।

উল্লেখ্য,
- কার্ল মার্কস ছিলেন একজন সমাজ বিজ্ঞানী, বিপ্লবী, ইতিহাসবিদ এবং অর্থনীতিবিদ।
- ১৮১৮ সালের ৫ মে জার্মানির রাইন প্রদেশের ট্রায়ারে জন্মগ্রহণ করেন।
- সমাজতন্ত্র ও আধুনিক কমিউনিজমের জনক হিসেবে তিনি বিশ্বব্যাপি পরিচিত।
- মার্কসবাদ, সমাজ ও অর্থনীতির নানা দিক বিশ্লেষণ করেন।
- তিনি ১৮৮৩ সালের ১৪ মার্চ যুক্তরাজ্যের লন্ডনের মৃত্যুবরণ করেন।

তার বিখ্যাত কয়েকটি বই:
- The Communist Manifesto.
- The German Ideology.

উৎস: ব্রিটানিকা।

১৭.
নিচের কোনটি GDP-এর অন্তর্ভুক্ত নয়?
  1. দেশে অবস্থানরত বিদেশি নাগরিকের আয়
  2. দেশের অভ্যন্তরে উৎপাদিত সেবা
  3. দেশের অভ্যন্তরে উৎপাদিত পণ্য
  4. বিদেশে অবস্থানরত দেশীয় নাগরিকের আয়
সঠিক উত্তর:
বিদেশে অবস্থানরত দেশীয় নাগরিকের আয়
উত্তর
সঠিক উত্তর:
বিদেশে অবস্থানরত দেশীয় নাগরিকের আয়
ব্যাখ্যা

GDP: 
- GDP -এর পুর্ন্রুপ Gross Domestic Product বা মোট দেশজ উৎপাদন। 
- GDP হলো একটি দেশের ভৌগোলিক ও রাজনৈতিক সীমারেখার মধ্যে দেশে অবস্থিত সকল ব্যক্তিবর্গ (দেশি ও বিদেশি) প্রাপ্ত সম্পদ ব্যবহার করে যে পরিমাণ দ্রব্য ও সেবাসামগ্রী উৎপাদন করে তার আর্থিক মূল্য।
- এটি একটি নির্দিষ্ট সময় সাধারণত এক বছরে হিসাব করা হয়;
- পণ্য ও সেবার আর্থিক মূল্য ধরা হয়;
- এতে ভৌগোলিক সীমারেখার মধ্যে উৎপাদিত পণ্য ও সেবা অন্তর্ভুক্ত হয়; এবং
- দেশের অভ্যন্তরে বিদেশিদের উৎপাদন অন্তর্ভুক্ত হয়।
- বিদেশে অবস্থানরত দেশি নাগরিকদের উৎপাদন এখানে আসে না।

উৎস: এস.এস.সি প্রোগ্রাম, অর্থনীতি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১৮.
সাফটা (SAFTA) চুক্তিতে স্বাক্ষর করে কয়টি দেশ?
  1. ৬ টি
  2. ৭ টি
  3. ৮ টি
  4. ১০ টি
সঠিক উত্তর:
৮ টি
উত্তর
সঠিক উত্তর:
৮ টি
ব্যাখ্যা

SAFTA:
- SAFTA -এর পূর্ণ নাম: South Asian Free Trade Area Agreement.
- এটি দক্ষিণ এশিয়ার মুক্ত বাণিজ্য এলাকা চুক্তি।
- প্রতিষ্ঠা: ২০০৪ সালে দক্ষিণ এশিয়া অঞ্চলের দেশসমূহের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে গঠিত।
- ২০০৬ সালে কার্যকর হয়।
- উদ্দেশ্য: দক্ষিণ এশিয়ার সদস্য দেশগুলোর মধ্যে পণ্যের বাণিজ্যে শুল্ক হ্রাস ও মুক্ত বাণিজ্য বৃদ্ধি করা।
- এর সদস্য সার্কভুক্ত আটটি দেশ।

• সদস্য দেশসমূহ,
- আফগানিস্তান,
- বাংলাদেশ,
- ভুটান,
- ভারত,
- মালদ্বীপ,
- নেপাল,
- পাকিস্তান,
- শ্রীলঙ্কা। 

• চুক্তির মূল বিষয়বস্তু:
- ধাপে ধাপে ১০ বছরের মধ্যে সকল সদস্য দেশের মধ্যে শুল্ক শূন্য করার পরিকল্পনা।
- চুক্তির আওতায় বেশিরভাগ শিল্পজাত পণ্য ও কৃষিপণ্য অন্তর্ভুক্ত।
- অপ্রয়োজনীয় কাস্টমস এবং বাণিজ্য প্রতিবন্ধকতা দূরীকরণের উদ্যোগ।
- বৈদেশিক বিনিয়োগ, বাণিজ্য সহজীকরণ, ও প্রযুক্তি সহযোগিতা বাড়ানো।

উৎস: SAFTA ওয়েবসাইট।

১৯.
কোনটি কমিউনিজমের মূলনীতি নয়?
  1. শ্রেণীহীন সমাজ প্রতিষ্ঠা
  2. রাষ্ট্রীয় মালিকানায় উৎপাদন ব্যবস্থা
  3. মুক্ত বাজার ও প্রতিযোগিতা
  4. পরিকল্পিত অর্থনীতি
সঠিক উত্তর:
মুক্ত বাজার ও প্রতিযোগিতা
উত্তর
সঠিক উত্তর:
মুক্ত বাজার ও প্রতিযোগিতা
ব্যাখ্যা

- মুক্ত বাজার ও প্রতিযোগিতা কমিউনিজমের মূলনীতি নয়।

কমিউনিজম (Communism):

- এর মূল সূত্রধারী: কার্ল মার্কস ও ফ্রিডরিখ এঙ্গেলস।
- তাদের লেখা কমিউনিস্ট ম্যানিফেস্টো (১৮৪৮) কমিউনিজমের তত্ত্বাবলম্বী বই হিসেবে বিবেচিত।
- ১৯০০-এর দশকে রাশিয়ায় বোলশেভিক বিপ্লবের মাধ্যমে সোভিয়েত ইউনিয়নের প্রতিষ্ঠা।
- পরবর্তীতে চীন, কিউবা, উত্তর কোরিয়া, ভিয়েতনাম, লাওস ইত্যাদি দেশেও কমিউনিস্ট শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা পায়।

• মূলনীতিসমূহ:
- শ্রেণীহীন সমাজ: সমাজের সব মানুষ সমান, কোন শ্রেণী বা বিরোধ থাকবে না।
- সরকারের নিয়ন্ত্রণ: উৎপাদনের সমস্ত উপকরণ ও সম্পদ রাষ্ট্রের মালিকানা  বা জনগণের সমষ্টিগত মালিকানায় থাকবে।
- বিনিময়হীন অর্থনীতি: পুঁজিবাদী বাজার ব্যবস্থার পরিবর্তে পরিকল্পিত অর্থনীতি চালু থাকবে।
- উৎপাদন ও বিতরণ: মানুষের চাহিদা অনুযায়ী সম্পদ সরবরাহ করা হবে, আর বাজার ভিত্তিক মুনাফার ধারণা থাকবে না।

• বর্তমান অবস্থা:
- বর্তমানে অনেক দেশ বাজার অর্থনীতি ও ব্যক্তিগত মালিকানার সঙ্গে সীমিত পরিসরে কমিউনিস্ট নীতিগুলো মিশিয়ে শাসন পরিচালনা করছে, বিশেষ করে চীন।

উৎস: ব্রিটানিকা।