পরীক্ষা আর্কাইভ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

পরীক্ষা৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়40 minutes
মোট প্রশ্ন৩০
সিলেবাস
পার্ট-১) ন্যাথানিয়েল ব্র্যাসি হ্যালহেড, নওয়াব ফয়জুন্নেসা, নবীনচন্দ্র সেন, নির্মলেন্দু গুণ, নুরুল মোমেন, নীলিমা ইব্রাহিম, প্রমথ চৌধুরী, প্রেমেন্দ্র মিত্র, প্যারীচাঁদ মিত্র, ফররুখ আহমদ, বদরুদ্দীন ওমর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বন্দে আলী মিয়া, বিজন ভট্টাচার্য, বিষ্ণু দে, বিহারীলাল চক্রবর্তী, বুদ্ধদেব বসু, বেগম রোকেয়া, মানোএল দা আস্‌সুম্পসাঁউ, মাইকেল মধুসূদন দত্ত, মানিক বন্দ্যোপাধ্যায়, মামুনুর রশিদ, মীর মশাররফ হোসেন, মুনীর চৌধুরী, ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, মোতাহের হোসেন চৌধুরী, মোহাম্মদ নজিবর রহমান, মোহাম্মদ মোজাম্মেল হক, রবীন্দ্রনাথ ঠাকুর। পার্ট-২) সেট, বিন্যাস ও সমাবেশ, পরিসংখ্যান ও সম্ভাব্যতা। [প্রধান সাহিত্যিকগণের তথ্যগুলো ভালভাবে পড়বেন। আর বাকীদের ব্যাসিক তথ্যগুলো পড়বেন।] [পার্ট-১ সোর্সঃ যেকোনো গাইড বই এবং সাথে যেকোনো একজন একাডেমিক ব্যক্তির বই। পার্ট-২ সোর্সঃ যেকোনো গাইড বই, ষষ্ঠ থেকে SSC বোর্ড বই।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived · তারিখ অনির্ধারিত · ৩০ প্রশ্ন

.
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের 'চাঁদের পাহাড়' উপন্যাসে কোন মহাদেশের কাহিনী বর্ণিত আছে?
  1. ক) এশিয়া
  2. খ) আমেরিকা
  3. গ) ইউরোপ
  4. ঘ) আফ্রিকা
সঠিক উত্তর:
ঘ) আফ্রিকা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আফ্রিকা
ব্যাখ্যা
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের 'চাঁদের পাহাড়' উপন্যাসে আফ্রিকা মহাদেশের কাহিনী বর্ণিত আছে। এটি বাংলা রোমাঞ্চকর উপন্যাস। শঙ্কর নামক ভারতবর্ষের সাধারণ এক তরুণের আফ্রিকা মহাদেশ জয় করার কাহিনী এতে বর্ণিত আছে।
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা।
.
'ইবলিশ' নাটকের রচয়িতা কে?
  1. ক) বিজন ভট্টাচার্য
  2. খ) মামুনুর রশীদ
  3. গ) বন্দে আলী মিয়া
  4. ঘ) মুনীর চৌধুরী
সঠিক উত্তর:
খ) মামুনুর রশীদ
উত্তর
সঠিক উত্তর:
খ) মামুনুর রশীদ
ব্যাখ্যা
মামুনুর রশীদ মূলত নাট্যকার ছিলেন। তাঁর রচিত বিখ্যাত নাটক- ওরা কদম আলী, ওরা আছে বলেই, মে দিবস, ইবলিশ, এখানে নোঙর, গিনিপিগি, সমতট, পাথর, লেবেদেফ ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি, আর সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকের ধর্ম।'- বিখ্যাত উক্তিটির রচয়িতা কে?
  1. ক) রবীন্দ্রনাথ ঠাকুর
  2. খ) মুহম্মদ শহীদুল্লাহ্
  3. গ) প্রমথ চৌধুরী
  4. ঘ) মোতাহার হোসেন
সঠিক উত্তর:
ঘ) মোতাহার হোসেন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মোতাহার হোসেন
ব্যাখ্যা
মোতাহের হোসেন চৌধুরী ঢাকার বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে সংশ্লিষ্ট ছিলেন। তার বিখ্যাত প্রবন্ধগ্রন্থ- 'সংস্কৃতির কথা'। 'সংস্কৃতির কথা' গ্রন্থের বিখ্যাত উক্তি- 'মানুষের বৃদ্ধি কেবল দৈহিক নয়, আত্মিকও।', 'ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি, আর সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকের ধর্ম।'
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা।
.
'রঙ্গিলাবাঈ' উপন্যাসের রচয়িতা কে?
  1. ক) মোজাম্মেল হক
  2. খ) মীর মোশারফ হোসেন
  3. গ) মানিক বন্দ্যোপাধ্যায়
  4. ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
সঠিক উত্তর:
ক) মোজাম্মেল হক
উত্তর
সঠিক উত্তর:
ক) মোজাম্মেল হক
ব্যাখ্যা
জোহরা, দরাফখান গাজী ও রঙ্গিলাবাঈ মোহাম্মদ মোজাম্মেল হক রচিত উপন্যাস।
কুসুমাঞ্জলি, অপূর্ব দর্শন, প্রেমহার, হযরত মুহম্মদ, জাতীয় ফোয়ারা, ইসলাম সংগীত ইত্যাদি তাঁর রচিত কাব্যগ্রন্থ।
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা।
.
'পাক, মিছিল, প্রতিশোধ' উপন্যাস গুলোর রচয়িতা-
  1. ক) বুদ্ধদেব বসু
  2. খ) বন্দে আলী মিয়া
  3. গ) প্রেমেন্দ্র মিত্র
  4. ঘ) বিজন ভট্টাচার্য
সঠিক উত্তর:
গ) প্রেমেন্দ্র মিত্র
উত্তর
সঠিক উত্তর:
গ) প্রেমেন্দ্র মিত্র
ব্যাখ্যা
পাক, মিছিল, প্রতিশোধ, উপনয়ন, আগামী কাল ইত্যাদি উপন্যাসের রচয়িতা প্রেমেন্দ্র মিত্র। প্রথমা, সম্রাট, ফেরারী ফৌজ, সাগর থেকে ফেরা, হরিণ চিতা চিল, কখনো মেঘ ইত্যাদি তাঁর রচিত কাব্যগ্রন্থ।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'ময়নামতির চর' কাব্যের রচয়িতা কে?
  1. ক) বিষ্ণু দে
  2. খ) প্রেমেন্দ্র মিত্র
  3. গ) বিহারীলাল
  4. ঘ) বন্দে আলী মিয়া
সঠিক উত্তর:
ঘ) বন্দে আলী মিয়া
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বন্দে আলী মিয়া
ব্যাখ্যা
বন্দে আলী মিয়া রচিত কাব্য- ময়নামতির চর, অনুরাগ, পদ্মা নদীর চর, মধুমতির চর, ধরিত্রী ইত্যাদি। বসন্ত জাগ্রত দ্বারে, শেষ লগ্ন, অরণ্য গোধূলি তাঁর রচিত উপন্যাস।
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা।
.
নিচের কোনটি নাটক?
  1. ক) জনপদ
  2. খ) অবরোধ
  3. গ) নবান্ন
  4. ঘ) সবগুলোই
সঠিক উত্তর:
ঘ) সবগুলোই
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সবগুলোই
ব্যাখ্যা
নবান্ন, জনপদ, মরাচাঁদ, কলঙ্ক, অবরোধ, গোত্রান্তর ইত্যাদি নাটকের রচয়িতা বিজন ভট্টাচার্য।
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা।
.
নিচের কোনটি বিষ্ণু দের কাব্যগ্রন্থ নয়?
  1. ক) সাত ভাই চম্পা
  2. খ) চিত্ররূপমত্ত পৃথিবী
  3. গ) সন্দ্বীপের চর
  4. ঘ) নিসর্গ সন্দর্শন
সঠিক উত্তর:
ঘ) নিসর্গ সন্দর্শন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) নিসর্গ সন্দর্শন
ব্যাখ্যা
সন্দ্বীপের চর, উর্বশী ও আর্টেমিস, চোরাবালি, সাত ভাই চম্পা, নাম রেখেছি কোমল গান্ধার, তুমি শুধু পঁচিশে বৈশাখ, দিবানিশি চিত্ররূপমত্ত পৃথিবী, উত্তরে থাকে মৌন, আমার হৃদয়ের বাঁচো ইত্যাদি বিষ্ণু দের কাব্যগ্রন্থ।
নিসর্গ সন্দর্শন কাব্যগ্রন্থের রচয়িতা বিহারীলাল চক্রবর্তী।
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা।
.
'না প্রেমিক না বিপ্লবী' কাব্যগ্রন্থের রচয়িতা-
  1. ক) নবীনচন্দ্র সেন
  2. খ) বুদ্ধদেব বসু
  3. গ) নির্মলেন্দু গুণ
  4. ঘ) প্রেমেন্দ্র মিত্র
সঠিক উত্তর:
গ) নির্মলেন্দু গুণ
উত্তর
সঠিক উত্তর:
গ) নির্মলেন্দু গুণ
ব্যাখ্যা
বাংলাদেশের কবিদের কবি বলা হয় নির্মলেন্দু গুণকে। প্রেমাংশুর রক্ত চাই, না প্রেমিক না বিপ্লবী, কবিতা অমীমাংসিত রমণী, বাংলার মাটি বাংলার জল, চাষাভুষার কাব্য, দূর হ দুঃশাসন, শিয়রে বাংলাদেশ, মুঠোফোনের কাব্য, নিশিকাব্য ইত্যাদি তাঁর রচিত কাব্যগ্রন্থ।
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা।
১০.
'BPSC' শব্দটির সবগুলো বর্ণ একত্রে নিয়ে কত প্রকারে সাজানো যায়?
  1. ক) 9
  2. খ) 16
  3. গ) 6
  4. ঘ) 24
সঠিক উত্তর:
ঘ) 24
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 24
ব্যাখ্যা

'BPSC' শব্দটির চারটি বর্ণই ভিন্ন ভিন্ন। সুতরাং বর্ণগুলো একত্রে নিয়ে সাজানোর উপায় = 4!
= 4×3×2×1 = 24

১১.
একটি থলিতে নীল বল ১২ টি, সাদা বল ১৬ টি এবং কালো বল ২০ টি আছে। দৈবভাবে একটা বল নেওয়া হলো। বলটি নীল হওয়ার সম্ভাবনা কত?
  1. ক) ১/১৬
  2. খ) ১/৮
  3. গ) ১/১২
  4. ঘ) ১/৪
সঠিক উত্তর:
ঘ) ১/৪
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১/৪
ব্যাখ্যা

থলিতে মোট বল আছে = (১২+১৬+২০) = ৪৮ টি।
বলটি নীল হওয়ার সম্ভাবনা = নীল বলের অনুকূল ফলাফল/সমগ্র সম্ভাব্য ফলাফল
= ১২/৪৮
= ১/৪

১২.
স্বরবর্ণগুলিকে পৃথক না রেখে INSURANCE শব্দটির অক্ষরগুলিকে একত্রে কত প্রকারে সাজানো যায়?
  1. ক) 8660
  2. খ) 8400
  3. গ) 8460
  4. ঘ) 8640
সঠিক উত্তর:
ঘ) 8640
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 8640
ব্যাখ্যা

'INSURANCE' শব্দটিতে 4টি স্বরবর্ণ রয়েছে। স্বরবর্ণ গুলোকে একটি বর্ণ ধরে বর্ণ দাঁড়ায় (IUAE), N, S, R, N, C অর্থাৎ দুটি N সহ মোট 6টি বর্ণ। অতএব স্বরবর্ণগুলোকে একটি বর্ণ ধরে মোট 6টি বর্ণকে সাজানোর উপায় = 6!/2!। কিন্তু 4টি স্বরবর্ণকে নিজেদের মধ্যে সাজানোর উপায় = 4!
সুতরাং নির্ণেয় বিন্যাস সংখ্যা = 6!/2! × 4!
= 360 × 24 = 8640।

১৩.
যদি A = {1, 3, 6, 9} হয়, তবে A এর প্রকৃত উপসেট = কত?
  1. ক) 7 টি
  2. খ) 16 টি
  3. গ) 8 টি
  4. ঘ) 15 টি
সঠিক উত্তর:
ঘ) 15 টি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 15 টি
ব্যাখ্যা

A এর উপসেট সংখ্যা = 2n = 24 = 16 টি।
A এর প্রকৃত উপসেট সংখ্যা = 16 - 1
= 15 টি।

১৪.
52 খানা তাসের প্যাকেট হতে একখানা তাস দৈবভাবে উঠানো হল। তাসটি লাল টেক্কা হওয়ার সম্ভাবনা কত?
  1. ক) 7/13
  2. খ) 6/13
  3. গ) 1/26
  4. ঘ) 1/13
সঠিক উত্তর:
গ) 1/26
উত্তর
সঠিক উত্তর:
গ) 1/26
ব্যাখ্যা
মোট তাসের সংখ্যা = 52টি। এর মধ্যে লাল টেক্কার সংখ্যা = 2টি। দৈবভাবে একটি তাস টানলে সেটি লাল টেক্কা হওয়ার সম্ভাব্যতা = 2/52 = 1/26।
১৫.
যদি (x + y, 3) = (5, x - y) হয়, তবে x এবং y এর মান কত?
  1. ক) (4, 1)
  2. খ) (4, 2)
  3. গ) (3, 1)
  4. ঘ) (2, 1)
সঠিক উত্তর:
ক) (4, 1)
উত্তর
সঠিক উত্তর:
ক) (4, 1)
ব্যাখ্যা

দেওয়া আছে, (x + y, 3) = (5, x - y)
ক্রমজোড়ের শর্তমতে, x + y = 5 ------- (1)
এবং x - y = 3 ------- (2)
সমীকরণ (1) হতে পাই, x = 4
এখন x এর মান সমীকরণ (2) এ বসাই, 4 - y = 3, or, y = 1. সুতরাং নির্ণেয় মান (x,y) = (4, 1)।

১৬.
একটি দাবা খেলার প্রতিযোগিতায় ৩ জন প্রতিযোগীর প্রত্যেকে অন্য একজন খেলোয়াড়ের সাথে একবার মাত্র খেলবে। সর্বমোট কতগুলো খেলা অনুষ্ঠিত হবে?
  1. ক) ৩টি
  2. খ) ৪টি
  3. গ) ৫টি
  4. ঘ) ৬টি
সঠিক উত্তর:
ক) ৩টি
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩টি
ব্যাখ্যা

খেলা অনুষ্ঠিত হওয়ার মোট উপায় = 3C2 = 3!/{2!(3-2)!} = 3!/2! = 3

১৭.
একজন চেয়ারম্যান, দুইজন ভাইস চেয়ারম্যান ও 16 জনের অন্যান্য সদস্য নিয়ে কোনো একটি পরিষদ গঠিত। একজন চেয়ারম্যান ও কেবল একজন ভাইস চেয়ারম্যানকে সর্বদা অন্তর্ভুক্ত রেখে 5 জনের কতগুলি বিভিন্ন কমিটি গঠন করা যেতে পারে?
  1. ক) 1020
  2. খ) 1060
  3. গ) 1080
  4. ঘ) 1120
সঠিক উত্তর:
ঘ) 1120
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 1120
ব্যাখ্যা

নিম্নে বর্ণিত উপায়ে কমিটিটি গঠন করা যায়-
1 জন চেয়ারম্যান 2 জন ভাইস চে. 16 জন সদস্য
1 ------------ 1 ------------ 3
সুতরাং নির্ণেয় কমিটির সংখ্যা = 1C1 × 2C1 × 16C3
= 1 × 2 × 560
= 1120

১৮.
একটি ছক্কা একবার নিক্ষেপ করা হলে জোড় সংখ্যা অথবা তিন দ্বারা বিভাজ্য সংখ্যা আসার সম্ভাবনা কত?
  1. ক) 1/6
  2. খ) 1/3
  3. গ) 1/2
  4. ঘ) 2/3
সঠিক উত্তর:
ঘ) 2/3
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 2/3
ব্যাখ্যা

একটি ছক্কায় জোড় সংখ্যা = 2, 4, 6 এবং তিন দ্বারা বিভাজ্য সংখ্যা = 3, 6
জোড় সংখ্যা এবং তিন দ্বারা বিভাজ্য সংখ্যা এমন সংখ্যা = 2, 3, 4, 6.
সুতরাং জোড় সংখ্যা এবং তিন দ্বারা বিভাজ্য সংখ্যা আসার সম্ভাবনা = 4/6 = 2/3।

১৯.
A = {x : x মৌলিক সংখ্যা<10} তালিকা পদ্ধতিতে কি হবে?
  1. ক) [2, 3, 5, 7]
  2. খ) (2, 3, 5, 7)
  3. গ) {2, 3, 5, 7}
  4. ঘ) সবগুলোই
সঠিক উত্তর:
গ) {2, 3, 5, 7}
উত্তর
সঠিক উত্তর:
গ) {2, 3, 5, 7}
ব্যাখ্যা
10 এর চেয়ে ছোট মৌলিক সংখ্যা 2, 3, 4 ও 7। সুতরাং তালিকা পদ্ধতিতে A = {2, 3, 5, 7}
২০.
৭টি সংখ্যার গড় ৪০। এর সাথে আরও ৩টি সংখ্যা যোগ করা হলো। সংখ্যা ৩টির গড় ২১। সমষ্টিগতভাবে ১০টি সংখ্যার গড় কত?
  1. ক) ৩৩.৩
  2. খ) ৩৪.৩
  3. গ) ৩৫.৩
  4. ঘ) ৩৪.৬
সঠিক উত্তর:
খ) ৩৪.৩
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩৪.৩
ব্যাখ্যা

৭টি সংখ্যার সমষ্টি = ৭ × ৪০ = ২৮০
৩টি সংখ্যার সমষ্টি = ৩ × ২১ = ৬৩
১০টি সংখ্যার সমষ্টি = ৩৪৩
সুতরাং ১০টি সংখ্যার গড় = ৩৪৩/১০
= ৩৪.৩

২১.
যদি A = {3, 4, 5, 7, 9} এবং B = {5, 6, 7, 8, 3, 10} হয়, তবে A ∩ B = কত?
  1. ক) {3, 5, 7}
  2. খ) {3, 5, 6, 7}
  3. গ) {4, 6, 3}
  4. ঘ) {3, 4, 5, 7}
সঠিক উত্তর:
ক) {3, 5, 7}
উত্তর
সঠিক উত্তর:
ক) {3, 5, 7}
ব্যাখ্যা

A∩B = {3, 4, 5, 7, 9} ∩ {5, 6, 7, 8, 3, 10}
= {3, 5, 7}

২২.
30 থেকে 40 পর্যন্ত সংখ্যা থেকে যেকোনো একটিকে ইচ্ছেমত নিলে সে সংখ্যাটি মৌলিক অথবা 3 এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত?
  1. ক) 5/11
  2. খ) 1/2
  3. গ) 6/11
  4. ঘ) 3/5
সঠিক উত্তর:
গ) 6/11
উত্তর
সঠিক উত্তর:
গ) 6/11
ব্যাখ্যা

30 থেকে 40 পর্যন্ত সংখ্যা গণনা করলে তাদের মধ্যে মোট 11টি সংখ্যা আছে। এদের মধ্যে মৌলিক সংখ্যা 31 ও 37 এবং 3 এর গুণিতক 30, 33, 36, 39।
মৌলিক অথবা 3 এর গুণিতক হবে এমন সংখ্যা 6টি।
সুতরাং নির্ণেয় সম্ভাব্যতা = 6/11

২৩.
মনে করুন রাত 11:59 মিনিটে বাইরে তুমুল ঝড় বৃষ্টি হচ্ছে। ঠিক 72 ঘণ্টা পর রৌদ্রজ্জ্বল আবহাওয়ার সম্ভাবনা কত?
  1. ক) 50%
  2. খ) 100%
  3. গ) 0%
  4. ঘ) 25%
সঠিক উত্তর:
গ) 0%
উত্তর
সঠিক উত্তর:
গ) 0%
ব্যাখ্যা
রাত 11:59 মিনিটের ঠিক 72 ঘণ্টা পর রাত 11:59 মিনিটই আসবে। সুতরাং রাত্রের বেলায় রৌদ্রজ্জ্বল আবহাওয়ার সম্ভাবনা শূন্য।
২৪.
১/৪, ১/২, ৩/৪ সংখ্যাগুলোর গড় কত?
  1. ক) ৫/৪
  2. খ) ২/৩
  3. গ) ১/২
  4. ঘ) ৩/৪
সঠিক উত্তর:
গ) ১/২
উত্তর
সঠিক উত্তর:
গ) ১/২
ব্যাখ্যা

সংখ্যাগুলোর সমষ্টি = ১/৪ + ১/২ + ৩/৪
= (১+২+৩)/৪
= ৬/৪
= ৩/২
সুতরাং সংখ্যাগুলোর গড় = ৩/২ ÷ ৩
= ৩/২ × ১/৩
= ১/২

২৫.
৩, ৫, ৪, ৫, ৬, ৯, ১০, ৭, ৫, ১০, ৯, ৫ উপাত্তগুলোর প্রচুরক কত?
  1. ক) ৪
  2. খ) ৫
  3. গ) ৯
  4. ঘ) ৭
সঠিক উত্তর:
খ) ৫
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫
ব্যাখ্যা
কোনো উপাত্তে যে সংখ্যা সর্বাধিক বার উপস্থাপিত হয়, সেই সংখ্যাই উপাত্তের প্রচুরক। ৩, ৫, ৪, ৫, ৬, ৯, ১০, ৭, ৫, ১০, ৯, ৫ উপাত্তগুলোর মধ্যে ৫ সর্বাধিক ৪ বার আছে। সুতরাং প্রদত্ত উপাত্তগুলোর প্রচুরক = ৫।
২৬.
15 জন লোক একটি অনুষ্ঠানে প্রত্যেকে প্রত্যেকের সাথে করমর্দন করলে করমর্দনের জনসংখ্যা হবে কতটি?
  1. ক) 105
  2. খ) 120
  3. গ) 110
  4. ঘ) 125
সঠিক উত্তর:
ক) 105
উত্তর
সঠিক উত্তর:
ক) 105
ব্যাখ্যা

নির্ণয়ে করমর্দন সংখ্যা = 15C2
= 15! ÷ {(15-2)!×2!}
= (15×14×13!) ÷ (13!×2!)
= (15×14 ÷ 2)
= 15×7
= 105

২৭.
কোনো একটি লটারিতে ৫৭০টি টিকেট বিক্রি হয়েছে। সাইফুল ১৫টি টিকেট কিনেছে‌। টিকেট গুলো ভালভাবে মিশিয়ে একটি টিকেট দৈবভাবে প্রথম পুরস্কারের জন্য তোলা হলো। সাইফুলের প্রথম পুরস্কার পাওয়ার সম্ভাবনা কত?
  1. ক) ১/৩৮
  2. খ) ১/১৫
  3. গ) ২/১৫
  4. ঘ) ৩/৩৮
সঠিক উত্তর:
ক) ১/৩৮
উত্তর
সঠিক উত্তর:
ক) ১/৩৮
ব্যাখ্যা

মোট লটারি ৫৭০টি। সাইফুলের ক্রয়কৃত টিকেট ১৫টি। সাইফুলের প্রথম পুরস্কার পাওয়ার সম্ভাবনা = ১৫/৫৭০
= ১/৩৮.

২৮.
৩০ টাকা দরের ২ সের সয়াবিন তেলের সাথে ১৮ টাকা দরের ১ সের পামওয়েল মিশালে মিশ্রিত তেলের প্রতি সেরের দাম কত?
  1. ক) ২৩ টাকা
  2. খ) ২৪ টাকা
  3. গ) ২৬ টাকা
  4. ঘ) ২৮ টাকা
সঠিক উত্তর:
গ) ২৬ টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৬ টাকা
ব্যাখ্যা

২ সের সয়াবিন তেলের দাম = ৩০×২ = ৬০ টাকা
মিশ্রণের পর (২+১) বা ৩ সেরের মোট দাম = (৬০+১৮) = ৭৮ টাকা।
সুতরাং মিশ্রিত তেলের প্রতি সেরের গড় মূল্য = ৭৮/৩
= ২৬ টাকা

২৯.
একটি বাক্সে ৪টি লাল, ৫টি নীল এবং ৭টি সাদা রং এর বল আছে। দৈবচয়নে একটি বলের লাল বা সাদা হওয়ার সম্ভাব্যতা কত?
  1. ক) ১১/১৬
  2. খ) ৯/১৬
  3. গ) ৭/১৬
  4. ঘ) ৫/১৬
সঠিক উত্তর:
ক) ১১/১৬
উত্তর
সঠিক উত্তর:
ক) ১১/১৬
ব্যাখ্যা

বাক্সে মোট বলের সংখ্যা = ৪+৫+৭ = ১৬টি।
একটি বর লাল হওয়ার সম্ভাব্যতা = ৪/১৬
একটি বল সাদা হওয়ার সম্ভাব্যতা = ৭/১৬
সুতরাং এলোমেলোভাবে তোলা বল লাল বা সাদা হওয়ার সম্ভাব্যতা = ৪/১৬ + ৭/১৬
= ১১/১৬

৩০.
একটি সংখ্যা ৪৪০ থেকে যত বড় ৬৫০ থেকে তত ছোট। সংখ্যাটি কত?
  1. ক) ৫৬০
  2. খ) ৫৫০
  3. গ) ৫৪৫
  4. ঘ) ৫৪০
সঠিক উত্তর:
গ) ৫৪৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫৪৫
ব্যাখ্যা

নির্ণেয় সংখ্যাটি হবে ৪৪০ থেকে ৬৫০ এর মধ্যবর্তী সংখ্যা অর্থাৎ তাদের গড়।
সুতরাং গড় = (৪৪০+৬৫০)/২
= ১০৯০
= ৫৪৫