পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়30 minutes
মোট প্রশ্ন৫২
সিলেবাস
পরীক্ষা - ৩০: রিভিশন পরীক্ষা [১৪০ দিনে বিসিএস প্রস্তুতি বাটনের বিগত ৩টি পরীক্ষার টপিকের উপর রিভিশন পরীক্ষা।] ------------------ [এই রুটিনে সারাবছর জুড়ে পরীক্ষা চলমান থাকে। আজ বা যেকোন সময় পরীক্ষা শুরু করা হলেও নির্দিষ্ট সময়ে পুরো সিলেবাস সম্পন্ন হবে]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৫২ প্রশ্ন

.
দেশের সংখ্যার দিক থেকে আফ্রিকা মহাদেশের অবস্থান -
  1. ১ম
  2. ২য়
  3. ৩য়
  4. ৪র্থ
সঠিক উত্তর:
১ম
উত্তর
সঠিক উত্তর:
১ম
ব্যাখ্যা

আফ্রিকা মহাদেশ:
- আয়তনে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ হল আফ্রিকা মহাদেশ।
- আফ্রিকা মহাদেশের প্রায় মধ্যভাগ দিয়ে বিষুবরেখা বা নিরক্ষরেখা অতিক্রম করেছে।
- এর আয়তন ১১,৭২৪,০০০ বর্গ মাইল (৩০,৩৬৫,০০০ বর্গ কিমি)।
- এ মহাদেশের উত্তরে ভূ-মধ্যসাগর, দক্ষিণে দক্ষিণ মহাসাগর, পূর্বে ভারত মহাসাগর ও লোহিত সাগর এবং পশ্চিমে আটলান্টিক মহাসাগর অবস্থিত।
- আফ্রিকা মহাদেশের মধ্যে সবচেয়ে বেশি দেশ রয়েছে।
- এই মহাদেশে মোট ৫৪টি দেশ অবস্থিত।
- আয়তনে আফ্রিকার সবচেয়ে বড় দেশ আলজেরিয়া।
- আয়তনে আফ্রিকার সবচেয়ে ছোট দেশ সিচেলিস।

⇒ বিভিন্ন মহাদেশে দেশের সংখ্যা:
• আফ্রিকা - ৫৪
• এশিয়া - ৪৮
• ইউরোপ - ৪৪
• উত্তর আমেরিকা - ২৩
• অস্ট্রেলিয়া/ওশেনিয়া - ১৪
• দক্ষিণ আমেরিকা - ১২

তথ্যসূত্র - worldatlas.com

.
বর্তমানে শেনজেন অঞ্চলে মোট কয়টি দেশ অন্তর্ভুক্ত রয়েছে? (নভেম্বর, ২০২৫)
  1. ২৬টি
  2. ২৭টি
  3. ২৮টি
  4. ২৯টি
সঠিক উত্তর:
২৯টি
উত্তর
সঠিক উত্তর:
২৯টি
ব্যাখ্যা

শেনজেন অঞ্চল:
- শেনজেন একটি আন্তর্জাতিক চুক্তি যা ইউরোপীয় দেশগুলোর মধ্যে ব্যক্তিদের অবাধ চলাচলের অনুমতি প্রদান করে।
- শেনজেন চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৮৫ সালে।
- চুক্তি স্বাক্ষরের স্থান: লুক্সেমবার্গের শেনজেন শহরে।
- ১৯৯৫ সালের ২৬ মার্চ চুক্তিটি কার্যকর হলে ভিসামুক্ত ইউরোপের যাত্রা শুরু হয়।
- শেনজেন ভুক্ত দেশ: ২৯টি। (নভেম্বর, ২০২৫)
- ১ জানুয়ারী ২০২৫ এ সম্পূর্ণরূপে যোগদানকারী সর্বশেষ দেশ রোমানিয়া ও বুলগেরিয়া। (নভেম্বর, ২০২৫)

উল্লেখ্য:
- লিচেনস্টাইন, আইসল্যান্ড, সুইজারল্যান্ড এবং নরওয়ে এই দেশ চারটি ইউরোপীয় ইউনিয়ন এর অন্তর্ভুক্ত না হয়েও শেনজেনভুক্ত দেশের তালিকায় রয়েছে।

তথ্যসূত্র - European Union ওয়েবসাইট।

.
ABM চুক্তির পূর্ণরূপ কোনটি?
  1. Atomic Ballistic Missile Treaty
  2. Advanced Ballistic Missile Treaty
  3. Arms Ballistic Missile Treaty
  4. Anti-Ballistic Missile Treaty
সঠিক উত্তর:
Anti-Ballistic Missile Treaty
উত্তর
সঠিক উত্তর:
Anti-Ballistic Missile Treaty
ব্যাখ্যা

Anti-Ballistic Missile Treaty:
- ABM - এর পূর্ণরূপ Anti Ballistic Missile Treaty (ABM Treaty)।
- এটি একটি ক্ষেপনাস্ত্র সীমিতকরণ দ্বিপাক্ষিক চুক্তি।
- যুক্তরাষ্ট্র ও সাবেক সোভিয়েত ইউনিয়নের মধ্যে চুক্তিটি স্বাক্ষরিত হয়।
- চুক্তিটি Treaty on the Limitation of Anti- Ballistic Missile Systems নামেও পরিচিত।
- স্বাক্ষরের তারিখ - ২৬ মে, ১৯৭২ সাল।
- কার্যকরের তারিখ - ৩ অক্টোবর, ১৯৭২ সাল।
- স্বাক্ষরের স্থান - মস্কো, রাশিয়া।
- বিষয় - দ্বিপাক্ষিক অস্ত্র সীমিতকরণ।
- চুক্তি বাতিল - ২০০২ সাল।

তথ্যসূত্র - ব্রিটানিকা ও হিস্টরি ডট কম।

.
রাসায়নিক অস্ত্রের বিস্তার রোধ বিষয়ক চুক্তি কোনটি?
  1. CTBT
  2. NPT
  3. CWC
  4. ABM
সঠিক উত্তর:
CWC
উত্তর
সঠিক উত্তর:
CWC
ব্যাখ্যা

Chemical Weapons Convention (CWC):
- CWC রাসায়নিক অস্ত্রের বিস্তার রোধ বিষয়ক চুক্তি।
- CWC এর পূর্ণরূপ Chemical Weapons Convention.
- এটি জাতিসংঘের অনুমোদনক্রমে স্বাক্ষরিত একটি বহুপাক্ষিক চুক্তি।
- চুক্তির বিষয়: রাসায়নিক অস্ত্রের উৎপাদন, মজুদ ও ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ।
- যে সকল দেশের হাতে রাসায়নিক অস্ত্র রয়েছে তাদেরকে এই অস্ত্র ধ্বংস করার কথাও বলা হয়েছে।
- ১৯৯২ সালের ৩ সেপ্টেম্বর জাতিসংঘের দপ্তরে নিরস্ত্রীকরণ বিষয়ক সম্মেলন (Conference on Disarmament) অনুষ্ঠিত হয়।
- এই সম্মেলনে রাসায়নিক অস্ত্র উৎপাদন বন্ধের চুক্তির খসড়া প্রস্তুত করা হয়।
- স্বাক্ষরিত হয়: ১৩ জানুয়ারি, ১৯৯৩ সালে।
- কার্যকর হয়: ২৯ এপ্রিল, ১৯৯৭ সালে।
- স্বাক্ষরকারী দেশ: ১৯৩টি।
- ইসরায়েল স্বাক্ষর করেছে কিন্তু অনুমোদন করেনি।

তথ্যসূত্র - জাতিসংঘ ও OPCW ওয়েবসাইট।

.
নিচের কোনটি মাইক্রোনেশিয়া অঞ্চলের দেশ?
  1. ফিজি
  2. টোঙ্গা
  3. নাউরু
  4. সামোয়াত
সঠিক উত্তর:
নাউরু
উত্তর
সঠিক উত্তর:
নাউরু
ব্যাখ্যা

• মাইক্রোনেশিয়া অঞ্চলের দেশসমূহ:
- নাউরু
- পালাউ
- কিরিবাতি
- মার্শাল দ্বীপপুঞ্জ
- মারিয়ানা।

• মেলানেশিয়া অঞ্চলের দেশসমূহ:
- সলোমান দ্বীপপুঞ্জ
- ফিজি
- ভানুয়াতু
- পাপুয়া নিউগিনি।

• পলিনেশিয়া অঞ্চলের দেশসমূহ:
- টোঙ্গা
- টুভ্যালু
- সামোয়াত

তথ্যসূত্র - ওয়ার্ল্ড অ্যাটলাস।

.
অটোয়া চুক্তির বিষয়বস্তু কোনটি?
  1. অ্যান্টি-এয়ারক্রাফট নিষিদ্ধকরণ
  2. স্থলমাইন নিষিদ্ধকরণ
  3. পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ
  4. ক্ষেপণাস্ত্র নিষিদ্ধকরণ
সঠিক উত্তর:
স্থলমাইন নিষিদ্ধকরণ
উত্তর
সঠিক উত্তর:
স্থলমাইন নিষিদ্ধকরণ
ব্যাখ্যা

অটোয়া চুক্তি:
- এটি স্থলমাইন নিষিদ্ধকরণ বিষয়ক চুক্তি।
- চুক্তিটি Anti-Personnel Landmines Convention নামে পরিচিত।
- স্বাক্ষরিত হয়: ১৮ সেপ্টেম্বর, ১৯৯৭ সালে।
- স্বাক্ষরের স্থান: অটোয়া, কানাডা।
- কার্যকর হয়: ১ মার্চ ১৯৯৯ সালে।
- অনুমোদনকারী দেশ: ১৬৫টি। (নভেম্বর, ২০২৫)
- সব ধরনের স্থলমাইন ব্যবহার, উৎপাদন, মজুদ, নিষিদ্ধকরণ এবং ধ্বংস করা হলো এই চুক্তির উদ্দেশ্য।

উল্লেখ্য,
- বাংলাদেশ ৭ মে, ১৯৯৮ সালে চুক্তিটি স্বাক্ষর করে এবং ৬ সেপ্টেম্বর, ২০০০ সালে তা অনুমোদন করে।

তথ্যসূত্র - জাতিসংঘ ওয়েবসাইট ও হিউম্যান রাইট ওয়াচ ওয়েবসাইট।

.
মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান ভাইস প্রেসিডেন্ট কে? (নভেম্বর, ২০২৫)
  1. মার্কো রুবিও
  2. এলব্রিজ গেরি
  3. মাইক পেন্স
  4. জেডি ভ্যান্স
সঠিক উত্তর:
জেডি ভ্যান্স
উত্তর
সঠিক উত্তর:
জেডি ভ্যান্স
ব্যাখ্যা

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন:
- প্রতি চার বছর পর পর যুক্তরাষ্ট্রে নির্বাচন অনুষ্ঠিত হয়।
- নভেম্বর মাসের প্রথম সোমবারের পর যে মঙ্গলবার পড়ে, সেদিনই ভোটগ্রহণ হয়।
- সেই হিসাবে ২০২৪ সালের নভেম্বর মাসের ৫ তারিখে ৬০তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়।
- সংখ্যা গরিষ্ঠ ইলেক্টোরাল কলেজ ভোট পেয়ে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। (নভেম্বর, ২০২৫)
- যুক্তরাষ্ট্রের বর্তমান ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।(নভেম্বর, ২০২৫)
- যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। (নভেম্বর, ২০২৫)
- যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন দলের নাম রিপাবলিকান পার্টি। (নভেম্বর, ২০২৫)

তথ্যসূত্র - যুক্তরাষ্ট্রের সরকারি ওয়েবসাইট।

.
আলজিয়ার্স চুক্তি কোন দুটি দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল?
  1. ইরান-ইসরায়েল
  2. ইরাক-ইরান
  3. ইরান-তুরস্ক
  4. ইরাক-কুয়েত
সঠিক উত্তর:
ইরাক-ইরান
উত্তর
সঠিক উত্তর:
ইরাক-ইরান
ব্যাখ্যা

আলজিয়ার্স চুক্তি:
- এই চুক্তিটি একটি দ্বিপাক্ষিক চুক্তি।
- ইরাক-ইরান দুই দেশের মধ্যে আলজিয়ার্স চুক্তি স্বাক্ষরিত হয়।
- স্বাক্ষরিত হয়: ১৯৭৫ সালে।
- অনুমোদিত হয়: ১৯৭৬ সালে।
- মধ্যস্থতাকারী দেশ: আলজেরিয়া।
- স্বাক্ষরের স্থান: আলজিয়ার্স, আলজেরিয়া।
- ইরানের পক্ষে শাহ মোহাম্মদ রেজা পাহলভী এবং ইরাকের পক্ষে ভাইস প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন এই চুক্তিতে স্বাক্ষর করেন।
- ইরাক কর্তৃক ইরান আক্রমনের মধ্য দিয়ে ১৭ সেপ্টেম্বর,১৯৮০ সালে চুক্তিটি অকার্যকর হয়।

তথ্যসূত্র - Britannica.com & History.com

.
They talked about going on a vacation. Here 'going' is a/an-
  1. Present participle
  2. Infinitive
  3. Verbal Noun
  4. Gerund
সঠিক উত্তর:
Gerund
উত্তর
সঠিক উত্তর:
Gerund
ব্যাখ্যা

• They talked about going on a vacation.
- Here 'going' is a gerund.

- Here, “going” comes after the preposition “about”, so it must function as a noun.
- প্রদত্ত বাক্যে, going (verb+ing)- preposition “about” -এর object হিসেবে বসে noun -এর কাজ করেছে তাই এটি gerund.
- অর্থাৎ, 'going' এখানে যাওয়ার কাজ (an act or instance of going) বুঝাচ্ছে।
- এটি participle নয়, কারণ এই বাক্যে এটি কোনো noun/pronoun কে modify করেনি।
 
• Gerund:
- Verb -এর সাথে ing যোগ হয়ে যদি noun -এর কাজ করে অর্থাৎ, একই সাথে Verb ও noun -এর কাজ করে, তখন তাকে Gerund বলে।
- সহজে → Gerund = Verb + ing = noun = Verb + noun -এর কাজ করে।
- Gerunds don’t describe action—they act as nouns.

• Functions of the Gerund:
1. As a subject of a verb: Rising early is a good habit.
2. As an object of a verb: I like reading poetry.
3. As an object of a preposition: I am tired of waiting.
4. As a complement of a verb: Seeing is believing.
5. As absolutely (part of a compound noun): This is my writing table.

অন্যদিকে,
• Present participle:
- Verb -এর সাথে ing যোগ হয়ে যদি adjective -এর কাজ করে অর্থাৎ, একই সাথে Verb ও adjective -এর কাজ করে, তাহলে তাকে present participle বলে।
- সহজ ভাষায় → present participle হলো Verb + ing = adjective = Verb + adjective কাজ করে।
- Present participle দ্বারা চলমান sense বোঝায়।
- যেমন: Everything was in going order.

• Infinitive:
- Infinitive হচ্ছে verb এর base form অথবা to + base form.
- যেমন: go, to go.

• Infinitive দুই রকম হতে পারে। যেমন:
- To -যুক্ত infinitive এবং
- To -বিহীন infinitive বা Bare Infinitive.

• Verbal Noun:
- কোন বাক্যের Verb + ing - এর পূর্বে the এবং পরে of থাকলে তাকে Verbal Noun বলে।
- The + verb+ing + of = verbal noun.
- যেমন: The making of the plan is in hand.

Source: 
1. High School English Grammar and Composition by Wren And Martin.
2. A Passage to the English Language by S.M. Zakir Hussain.

১০.
“The baby cried loudly in the room.”
In this sentence, the verb ‘cried’ is—
  1. Causative
  2. Intransitive
  3. Transitive
  4. Factitive
সঠিক উত্তর:
Intransitive
উত্তর
সঠিক উত্তর:
Intransitive
ব্যাখ্যা

• Correct Answer: খ) Intransitive.

- The baby cried loudly in the room.
- ‘cried’ ক্রিয়াটি কোনো অবজেক্ট নেয় না; এটি কেবলমাত্র subject-এর কাজ বোঝায়। তাই এটি intransitive verb.
- "cried" এখানে Intransitive verb কারণ এটি কোনো Direct object গ্রহণ করেনি।
- Intransitive verb হলো এমন Verb যা কোন Direct object ছাড়াই সম্পূর্ণ অর্থ প্রকাশ করে।
-  অর্থাৎ এটি কেবল subject -এর কাজ বোঝাচ্ছে, cried কোনো বস্তু বা ব্যক্তিকে (object) প্রভাবিত করছে না।

• Intransitive verb:
- An intransitive verb is a verb that denotes an action which does not pass over to an object, or which expresses a state or being.
- অর্থাৎ, intransitive verb হলো subject নিজের দ্বারাই যে কাজ সম্পন্ন হয়, action (কাজ) সম্পন্ন হওয়ার জন্য object -এর দ্বারস্থ হতে হয় না। 
- যে verb -এর কর্ম (direct object) নেই তাকে Intransitive verb বলে।
- এই verb কে 'কি' বা 'কাকে' দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় না। Direct object থাকে না বলে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় না।
- সাধারণত verb-এর পরে কোনো word না থাকলে অথবা verb-এর পরে adverb/preposition থাকলে সেটি Intransitive verb হবে।

অন্যদিকে,
• Causative Verb:
- Subject যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় তখন এই অর্থে causative verb ব্যবহৃত হয়। 
- Help, Get, Have, Let, Make ইত্যাদি বহুল প্রচলিত causative verb.
- Make, have, get প্রভৃতি যোগে অনেক verb- কে causative verb এ পরিণত করা যায়।
- যেমন: He always has me do his work. (সে সব সময় আমাকে দিয়ে তার কাজ করিয়ে নেয়।)

• Transitive verb:
- যে verb এর object আছে তাকে transitive verb বলে৷
- Transitive verbs এর সাধারণ Structure হচ্ছে: subject + verb + object.
- Object সর্বদাই Noun অথবা Pronoun হয়।
- তাই বাক্যে verb এর পরে Noun অথবা Pronoun থাকলে verb টি সাধারণত transitive verb হবে।
- আবার intransitive verb এর শেষে preposition + object যুক্ত করেও তাকে transitive verb এ পরিণত করা যায়।
- যেমন: He writes a letter. write হলো transitive verb, কারণ এর object হলো a letter.

• Factitive Verb:
- যে Verb এর Object বসানোর পরও Objective Complement ছাড়া বাক্যের অর্থ সম্পূর্ণ হয় না, তাকে Factitive Verb বলে।
- Factitive Verb হলো এমন ক্রিয়া যা দুটি object নেয় - একটি direct object এবং একটি object complement।
- এই verb direct object কে object complement হিসেবে বর্ণিত অবস্থায় পরিণত করে বা নিয়োগ দেয়।
- কিছু factitive verbs হলো: Elect, Select, Make, Appoint, Call, Name, etc.

- যেমন: The manager appointed him secretary.
- উল্লিখিত বাক্যে secretary হচ্ছে Objective Complement Factitive Object.
- "The manager appointed him" দ্বারা বাক্য সম্পন্ন হচ্ছে না, তাই Objective Complement হিসেবে secretary বসানোর পর বাক্যটি সম্পন্ন হয়েছে।
- যেহেতু Object (him) বসানোর পরও Objective Complement ছাড়া বাক্যের অর্থ সম্পূর্ণ হয়নি তাই এটি Factitive Verb.

Source: High School English Grammar and Composition by Wren And Martin, A Passage to the English Language by S.M. Zakir Hussain. 

১১.
“She loves to dance.” Here, the underlined word is a/an—
  1. Gerund
  2. Infinitive
  3. Participle
  4. Modal verb
সঠিক উত্তর:
Infinitive
উত্তর
সঠিক উত্তর:
Infinitive
ব্যাখ্যা

• Correct Answer: খ) infinitive.

• She loves to dance
- “to dance” হলো একটি infinitive, কারণ এটি “to” দ্বারা শুরু হওয়া verb-এর মূল রূপ।
- এটি “loves” verb-এর object হিসেবে কাজ করছে।

Infinitive:
- Verb এর present form এর আগে to বসিয়ে Infinitive গঠন করা হয়।
- অর্থাৎ, Infinitive = to + verb.
- Infintive দুই রকম হতে পারে,
1. To-যুক্ত infinitive এবং,
2. To-বিহীন infinitive বা Bare Infinitive.
- Infinitive form বিভিন্ন ভাবে ব্যবহৃত হতে পারে।যেমন: Subject of verb, Object of verb, Complement of verb, object of preposition, etc.

Other Options:
ক) Gerund:
- Verb -এর সাথে ing যোগ হয়ে যদি noun -এর কাজ করে অর্থাৎ, একই সাথে Verb ও noun -এর কাজ করে, তখন তাকে Gerund বলে।
- অর্থাৎ, Gerund হলো verb-এর -ing ফর্ম, যা বাক্যে noun হিসেবে কাজ করে।
- সহজে → Gerund = Verb + ing = noun = Verb + noun -এর কাজ করে।
- Gerunds don’t describe action—they act as nouns.

গ) Participle
- A participle is a verb that ends in -ing (present participle) or -ed, -d, -t, -en, -n (past participle). Participles may function as adjectives, describing or modifying nouns.
- Participle একই সাথে Verb ও Adjective এর কাজ করে।

• Participle মূলত: তিন প্রকার:
1. Present Participle. Ex: Do not disturb a sleeping dog.
2. Past Participle. Ex: This is a book written by Charles Dickens.
3. Perfect Participle. Ex: Having eaten rice, he went to bed.

ঘ) Modal auxiliary verb:
- এটি বিভিন্ন অর্থ দেয়।
- সাধারণত potential ও uncertain কোনো কিছু নির্দেশ করতে ব্যবহার করা হয়।
- modal 'Auxiliary verb' হলেও do, does কিংবা did কখনো modal verb হিসেবে ব্যবহার করা হয় না।
- Modal verb এরপর সাধারণত verb এর Present form ব্যবহার করা হয়ে থাকে।
- Modal verb এরপর to ব্যবহার হয় না।
- Modal Auxiliary verb: Can, Could, Will, Would, May, Might, Shall, Should, and Must.

১২.
“The baby looks happy.” Here, the underlined word is a/an—
  1. Transitive verb
  2. Linking verb
  3. Intransitive verb
  4. Causative verb
সঠিক উত্তর:
Linking verb
উত্তর
সঠিক উত্তর:
Linking verb
ব্যাখ্যা

• Correct Answer: খ) linking verb.

- The baby looks happy.
- এখানে “looks” একটি linking verb, কারণ এটি subject “baby” এবং তার বর্ণনা “happy”-এর মধ্যে সম্পর্ক স্থাপন করছে।
- এটি কোনো কাজ (action) বোঝাচ্ছে না, বরং “baby”-এর অবস্থা বা চেহারা বোঝাচ্ছে।

• Linking verb:
- A linking verb connects the subject of a sentence to a subject complement — either a noun or an adjective that describes or identifies the subject.
- অর্থাৎ, Subject এবং complement এর মধ্যবর্তী verb কে Linking verb বলে।
- Linking verb দিয়ে কাজ বুঝায় না, বরং এর কাজ হচ্ছে Subject এবং Predicate (Subject সম্পর্কে যা কিছু বলা হয়) এর মধ্যে শুধু যোগসূত্র স্থাপন করা।
- She seems very happy today.
- যেমন: এখানে seems শব্দটি She ও happy -এর মধ্যে সংযোগ স্থাপন করেছে।
- কিছু Common linking verb হলো: be, seem, feel, become, look, appear, taste, smell, sound, etc.
 
Other Options:
ক) Transitive verb:
- যে verb এর object আছে তাকে transitive verb বলে৷
- Transitive verbs এর সাধারণ Structure হচ্ছে : subject + verb + object- Object সর্বদাই Noun অথবা Pronoun হয়।
- তাই বাক্যে verb এর পরে Noun অথবা Pronoun থাকলে verb টি সাধারণত transitive verb হবে।

গ) Intransitive verb:
- যে verb-এর অর্থ পরিপূর্ণ করার জন্য object এর প্রয়োজন পড়ে না, অর্থ্যাৎ যে verb এর object থাকে না, তাকে Intransitive verb বলে। যেমন - The girl sings. Bird flies. The car stopped.

ঘ) Causative Verb:
- যে Verb গুলো দিয়ে নিজের জন্য কাজ না করে বরং অন্যের জন্য কাজ করানো বুঝায় বা অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয়া বুঝায় সেগুলোই হলো Causative Verb.
- Example: Make, let, help, get, have, etc.

১৩.
"Reading improves the mind.” Here, the underlined word is a/an—
  1. Infinitive
  2. Participle
  3. Gerund
  4. Adjective
সঠিক উত্তর:
Gerund
উত্তর
সঠিক উত্তর:
Gerund
ব্যাখ্যা

• Correct Answer: গ) gerund.

- Reading improves the mind.
- “Reading” এখানে একটি gerund, কারণ এটি -ing যুক্ত verb হলেও noun-এর কাজ করছে।
- এটি “improves” ক্রিয়াটির subject হিসেবে ব্যবহৃত হয়েছে।

 • Gerund:
- Verb -এর সাথে ing যোগ হয়ে যদি noun -এর কাজ করে অর্থাৎ, একই সাথে Verb ও noun -এর কাজ করে, তখন তাকে Gerund বলে।
- অর্থাৎ, Gerund হলো verb-এর -ing ফর্ম, যা বাক্যে noun হিসেবে কাজ করে।
- সহজে → Gerund = Verb + ing = noun = Verb + noun -এর কাজ করে।
- Gerunds don’t describe action—they act as nouns.
 
Other Options:
ক) Infinitive:
- Verb এর present form এর আগে to বসিয়ে Infinitive গঠন করা হয়।
- অর্থাৎ, Infinitive = to + verb.
- Infintive দুই রকম হতে পারে,
1. To-যুক্ত infinitive এবং,
2. To-বিহীন infinitive বা Bare Infinitive.
- Infinitive form বিভিন্ন ভাবে ব্যবহৃত হতে পারে।যেমন: Subject of verb, Object of verb, Complement of verb, object of preposition, etc.

খ) Participle:
- A participle is a verb that ends in -ing (present participle) or -ed, -d, -t, -en, -n (past participle). Participles may function as adjectives, describing or modifying nouns.
- Participle একই সাথে Verb ও Adjective এর কাজ করে।

• Participle মূলত: তিন প্রকার:
1. Present Participle. Ex: Do not disturb a sleeping dog.
2. Past Participle. Ex: This is a book written by Charles Dickens.
3. Perfect Participle. Ex: Having eaten rice, he went to bed.

ঘ) Adjective:
- যে parts of speech দ্বারা কোন নো noun এর দোষ গুন সংখ্যা অবস্থা বুঝায় তাকে Adjective বলে। 

১৪.
Which sentence uses a transitive verb?
  1. He wrote a letter.
  2. She sleeps peacefully.
  3. They ran fast.
  4. The birds chirped loudly.
সঠিক উত্তর:
He wrote a letter.
উত্তর
সঠিক উত্তর:
He wrote a letter.
ব্যাখ্যা

• Correct Answer: ক) He wrote a letter.

- He wrote a letter.
- “wrote” হলো একটি transitive verb, কারণ এটি অর্থ সম্পূর্ণ করতে একটি direct object (“a letter”) প্রয়োজন।

• Transitive verb:
- যে verb এর object আছে তাকে transitive verb বলে৷
- Transitive verbs এর সাধারণ Structure হচ্ছে : subject + verb + object- Object সর্বদাই Noun অথবা Pronoun হয়।
- তাই বাক্যে verb এর পরে Noun অথবা Pronoun থাকলে verb টি সাধারণত transitive verb হবে।

- “wrote” is a transitive verb because it requires a direct object (“a letter”) to complete its meaning.

Other Options:
খ) She sleeps peacefully: এখানে “sleeps” হলো intransitive verb, কারণ এটি কোনো object প্রয়োজন হয় না; ক্রিয়াটি নিজেই সম্পূর্ণ।
গ) They ran fast: “ran” হলো intransitive verb, এটি action দেখায় কিন্তু কোনো object নেই।
ঘ) The birds chirped loudly: “chirped” হলো intransitive verb, এটি কেবল কার্য সম্পাদন দেখাচ্ছে, সরাসরি object নেই। 

১৫.
The phrasal verb 'put up with' means—
  1. keep trust
  2. complain
  3. tolerate
  4. adapt
সঠিক উত্তর:
tolerate
উত্তর
সঠিক উত্তর:
tolerate
ব্যাখ্যা

• Correct Answer: tolerate.

• Put up with (idiom):
- English Meaning: to accept somebody/something that is annoying, unpleasant, etc.
- Bangla Meaning: সহ্য করা।

Examples:
- She could not put up with her new roommate.
- I don't know how he puts up with their constant complaining.
- I can't put up with a leaky freezer.
- I put up with her tantrums for 30 years.

Other Options:
ক) keep trust - ভরসা করা।

খ) complain - অভিযোগ করা।

গ) tolerate - সহ্য করা।

ঘ) adapt - মানিয়ে নেওয়া।

- অর্থাৎ, সঠিক উত্তর tolerate.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Oxford Dictionary.

১৬.
Fill in the blank with the correct one:
"We will go to the park ____ it doesn’t rain."
  1. unless
  2. provided that
  3. although
  4. because
সঠিক উত্তর:
provided that
উত্তর
সঠিক উত্তর:
provided that
ব্যাখ্যা

• Correct Answer: খ) provided that.

 - We will go to the park provided that it doesn’t rain.
- বৃষ্টি না হলে আমরা পার্কে যেতে পারি।

• Provided/ provided that/ providing that.... (যদি):
- "Provided that" means "on the condition that" or "only if".
- Structure: প্রথম Clause + provided that + ২য় Clause.

- N.B. প্রথম Clause টি Future indefinite এবং ২য় sentence টি present indefinite হবে।

Other Options:
ক) unless - “যদি না”।
গ) although - “যদিও”।
ঘ) because - “কারণ”।

১৭.
Which of the following are semi-modals?
  1. Will
  2. Dare
  3. Could
  4. Should
সঠিক উত্তর:
Dare
উত্তর
সঠিক উত্তর:
Dare
ব্যাখ্যা

 • 'Dare' - হচ্ছে একটি 'semi-modals'.

Modal auxiliary verb:
- এটি বিভিন্ন অর্থ দেয়।
- সাধারণত potential ও uncertain কোনো কিছু নির্দেশ করতে ব্যবহার করা হয়।
- modal 'Auxiliary verb' হলেও do, does কিংবা did কখনো modal verb হিসেবে ব্যবহার করা হয় না।
- Modal verb এরপর সাধারণত verb এর Present form ব্যবহার করা হয়ে থাকে।
-  Modal verb এরপর to ব্যবহার হয় না।
- Modal Auxiliary verb: Can, Could, Will, Would, May, Might, Shall, Should, and Must.

Semi-modal verb:
- Need
- Dare
- Need ও Dare মূল verb হিসেবে ব্যবহার হয় আবার modal হিসেবেও ব্যবহার হয় বলে এদেরকে Semi-modal Verb বলা হয়ে থাকে।

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

১৮.
রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক অধ্যাপক নূরুল হক ভূইয়া কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন?
  1. ঢাকা বিশ্ববিদ্যালয়
  2. লাহোর বিশ্ববিদ্যালয়
  3. করাচি বিশ্ববিদ্যালয়
  4. বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় 
সঠিক উত্তর:
ঢাকা বিশ্ববিদ্যালয়
উত্তর
সঠিক উত্তর:
ঢাকা বিশ্ববিদ্যালয়
ব্যাখ্যা

• রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক অধ্যাপক নূরুল হক ভূইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন।

• রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ: 
- তমদ্দুন মজলিশের উদ্যোগে ১৯৪৭ সালের ডিসেম্বর মাসে গঠিত হয় প্রথম 'রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ',
- যার আহ্বায়ক মনোনীত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নূরুল হক ভূইয়া।

• ১৯৪৮ সালে   ২রা মার্চ দেশের শিক্ষার্থী বুদ্ধিজীবীদের উপস্থিতিতে দ্বিতীয় বারের মতো 'রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ' গঠিত হয়।
- যার আহবায়ক ছিলেন শামসুল আলম।
-  রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের নতুন কমিটির আহবানে ১১ই মার্চ ধর্মঘট পালিত হয়।

উৎস: বাংলাপিডিয়া, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম ও দশম শ্রেণি।

১৯.
যুক্তফ্রন্টের নির্বাচনী ইশতেহার ছিল-
  1. ১১ দফা
  2. ২১ দফা
  3. ৬ দফা
  4. ৪১ দফা
সঠিক উত্তর:
২১ দফা
উত্তর
সঠিক উত্তর:
২১ দফা
ব্যাখ্যা

যুক্তফ্রন্টের -২১ দফা ছিল নির্বাচনী ইশতেহার
 নির্বাচনে যুক্তফ্রন্টের প্রতীক ছিল 'নৌকা'।
২১ দফা কর্মসূচির মুখ্য রচয়িতা ছিলেন আবুল মনসুর আহমদ।

- প্রধান দফাগুলো সংক্ষেপে বর্ণিত হলো:
১. বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করা;
২. বিনা ক্ষতিপূরণে জমিদারি প্রথা বিলুপ্ত ও ভূমিহীন কৃষকদের মধ্যে উদ্বৃত্ত জমি বিতরণ করা:
৩. পাটশিল্পকে জাতীয়করণ করা।
৩. পাটের ব্যবসা জাতীয়করণ করা
৪. সমবায় কৃষি ব্যবস্থা প্রর্বতন করা
৫. পূর্ব পাকিস্তানে লবণ শিল্প প্রতিষ্ঠা করা
৬. কারিগর মুহাজিরদের কাজের ব্যবস্থা করা
৭. বন্যা ও দুর্ভিক্ষ রোধের জন্য খাল খনন ও সেচের ব্যবস্থা করা
৮. শিল্প ও খাদ্যে দেশকে স্বাবলম্বী করা
৯. অবৈতনিক বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার প্রবর্তন করা
১০. শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করা
১১. ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়কে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পরিণত করা
১২. শাসন ব্যয় হ্রাস করা ও মন্ত্রীদের বেতন এক হাজার টাকার বেশি না করা
১৩. দুর্নীতি ও স্বজনপ্রীতি বন্ধ করার কার্যকর ব্যবস্থা গ্রহণ করা
১৪. জন নিরাপত্তা আইন ও অর্ডিন্যান্স প্রভৃতি বাতিল করা
১৫. বিচার ও শাসন বিভাগ পৃথকীকরণ করা
১৬. মুখ্যমন্ত্রীর বাসভবন 'বর্ধমান হাউস'কে বাংলা ভাষা গবেষণাগারে পরিণত করা
১৭. বাংলা ভাষা করার দাবিতে নিহত শহিদদের স্মৃতির উদ্দেশ্যে শহিদ মিনার নির্মাণ করা
১৮. একুশে ফেব্রুয়ারিকে শহিদ দিবস ঘোষণা করে সরকারি ছুটির দিন ঘোষণা
১৯. লাহোর প্রস্তাবের ভিত্তিতে পূর্ব পাকিস্তানের পূর্ণ স্বায়ত্তশাসন প্রদান
২০. আইন পরিষদের মেয়াদ কোনভাবেই বৃদ্ধি না করা
২১. আইন পরিষদের আসন শূন্য হলে তিন মাসের মধ্যে উপনির্বাচন দিয়ে তা পূরণ করা।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

২০.
বাংলা ভাষা আরবি হরফে লেখা প্রস্তাবের প্রতিবাদ করেন কে?
  1. মওলানা ভাসানী
  2. শামসুল আলম
  3. ড. মুহম্মদ শহীদুল্লাহ্
  4. আবদুল মতিন
সঠিক উত্তর:
ড. মুহম্মদ শহীদুল্লাহ্
উত্তর
সঠিক উত্তর:
ড. মুহম্মদ শহীদুল্লাহ্
ব্যাখ্যা

• ভাষা আন্দোলনের ঘটনা প্রবাহ :
- ১৯৪৮ সালে করাচিতে অনুষ্ঠিত নিখিল পাকিস্তান শিক্ষা সম্মেলনে বাংলা ভাষা আরবি হরফে লেখার প্রস্তাব দেওয়া হয়।
- ড. মুহম্মদ শহীদুল্লাহ্ এর প্রতিবাদ করেন।
- আরবি হরফে বাংলা লেখার ষড়যন্ত্রের প্রচেষ্টা হিসেবে বাংলা ভাষা সংস্কারের নামে ১৯৪৯ সালের মার্চ মাসে 'পূর্ব বাংলা ভাষা কমিটি' গঠন করা হয়।
- ঢাকা বিশ্ববিদ্যালয় এর প্রতিবাদ জানায়।
- ১৯৫০ সালের ১১ই মার্চ আবদুল মতিনকে আহ্বায়ক করে ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কমিটি গঠিত হয়।
- ১৯৫০ সালের সেপ্টেম্বর মাসে গণপরিষদ কর্তৃক পঠিত মূলনীতি কমিটির সুপারিশে বলা হয়, উর্দুই পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে।
- দেশজুড়ে প্রতিবাদ সভা-সমাবেশ চলতে থাকে। 

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম ও দশম শ্রেণি।

২১.
পাকিস্তানের প্রথম শাসনতন্ত্র প্রণয়ন করা হয়—
  1. ১৯৫৪ সালে
  2. ১৯৫৫ সালে
  3. ১৯৫৬ সালে 
  4. ১৯৫৮ সালে
সঠিক উত্তর:
১৯৫৬ সালে 
উত্তর
সঠিক উত্তর:
১৯৫৬ সালে 
ব্যাখ্যা

- ১৯৫৬ সালের শাসনতন্ত্র ছিল পাকিস্তানের প্রথম শাসনতন্ত্র।
- এ শাসনতন্ত্রকে বিলম্বিত শাসনতন্ত্র বলা হয়।
- সুদীর্ঘ ৯ বছর সাধনার পর পাকিস্তান শাসনতন্ত্র লাভ করে।
- ১৯৫৫ সালে দ্বিতীয় গণপরিষদ গঠিত হয়।
- দ্বিতীয় গণপরিষদের নেতৃত্বে ছিলেন গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ।
- ৭ জুলাই ১৯৫৫ সালে দ্বিতীয় গণপরিষদের প্রথম অধিবেশন বসে।
- এ পরিষদের সদস্য সংখ্যা ছিল ৮০ জন।
- প্রথম গণপরিষদ শাসনতন্ত্র প্রণয়নে ব্যর্থ হয়েছিল।
- সেই ব্যর্থতার পর দ্বিতীয় গণপরিষদ শাসনতন্ত্র রচনায় উদ্যোগ নেয়।
- ৯ জানুয়ারি ১৯৫৬ তারিখে গণপরিষদে শাসনতন্ত্র বিল উত্থাপিত হয়।
- বিলের ওপর আলোচনা ও সমালোচনা চলে।
- আলোচনার পর ২৯ ফেব্রুয়ারি ১৯৫৬ সালে গণপরিষদ ইসলামি প্রজাতন্ত্র ধরনের শাসনতন্ত্র গ্রহণ করে।
- ২ মার্চ ১৯৫৬ সালে গভর্নর জেনারেল ইস্কান্দার মির্জা শাসনতন্ত্র বিলে সম্মতি দেন।
- ২৩ মার্চ ১৯৫৬ সালে শাসনতন্ত্র গৃহীত ও কার্যকর হয়।
-  এই শাসনতন্ত্রটি ইতিহাসে ‘১৯৫৬ সালের শাসনতন্ত্র’ নামে পরিচিত।

উৎস: বাংলাদেশের রাজনৈতিক উন্নয়ন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

২২.
”ভুলব না, ভুলব  না, একুশে ফ্রেব্রুয়ারি ভুলব না” গানের রচয়িতা কে?
  1. মুনীর চৌধুরী
  2. আব্দুল গাফফার চৌধুরী
  3. আ ন ম গাজীউল হক
  4. আলতাফ মাহমুদ
সঠিক উত্তর:
আ ন ম গাজীউল হক
উত্তর
সঠিক উত্তর:
আ ন ম গাজীউল হক
ব্যাখ্যা

- একুশের প্রথম গান রচনা করেন- ভাষা সৈনিক আ ন ম  গাজীউল হক।
- গানটির প্রথম চরণ- ”ভুলব না, ভুলব  না, একুশে ফ্রেব্রুয়ারি ভুলব না”।
- ”দূর হটো দূর হটো আই দুনিয়াওলালো, হিন্দুস্থান হামারা হায়”- জনপ্রিয় হিন্দি গান থেকে এ গানের সুর নেওয়া হয়।
- ১৯৫৩ সালের একুশে ফ্রেবুয়ারি আরমানিটোলা ময়দানে আয়োজিত এক জনসভায় গানটি গাওয়া হয়।

উৎস: বাংলা সাহিত্য জিজ্ঞাসা।

২৩.
সংসদীয় সরকার উৎখাত করে পাকিস্তানে সামরিক শাসন জারি করেন-
  1. জেনারেল আইয়ুব খান
  2. জেনারেল ইয়াহিয়া
  3. মালিক গোলাম মুহাম্মদ
  4. ইস্কান্দার মির্জা
সঠিক উত্তর:
ইস্কান্দার মির্জা
উত্তর
সঠিক উত্তর:
ইস্কান্দার মির্জা
ব্যাখ্যা

• ১৯৫৮ সালের সামরিক শাসন :
- ১৯৫৬ সালের ২৩শে মার্চ জেনারেল ইস্কান্দার মির্জা পাকিস্তান ইসলামি প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট মনোনীত হন।
- ১৯৫৮ সালের ৭ই অক্টোবর প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা মালিক ফিরোজ খানের সংসদীয় সরকার উৎখাত করে দেশে সামরিক শাসন জারি করেন।
- তিনি দেশের সংবিধান বাতিল করেন, কেন্দ্রীয় ও প্রাদেশিক আইন পরিষদ ভেঙে দেন এবং মন্ত্রিসভা বাতিল করেন।
- রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ ঘোষণা করা হয়।
- প্রধান সামরিক আইন প্রশাসক নিয়োগ করা হয় সেনাপ্রধান জেনারেল আইয়ুব খানকে। মেজর জেনারেল ওমরাও খান পূর্ব বাংলার সামরিক প্রশাসক নিযুক্ত হন।
- এর কিছুদিনের মধ্যে ২৭শে অক্টোবর জেনারেল আইয়ুব খান ইস্কান্দার মির্জাকে অপসারণ করে নিজেকে প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন।
 
উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম ও দশম শ্রেণি।

২৪.
প্রাদেশিক পরিষদের মোট মুসলিম আসনের মধ্যে যুক্তফ্রন্ট কতটি আসনে জয়লাভ করে?
  1. ২০৩টি
  2. ২২৩টি
  3. ২৪৩টি
  4. ২৬৩টি
সঠিক উত্তর:
২২৩টি
উত্তর
সঠিক উত্তর:
২২৩টি
ব্যাখ্যা

যুক্তফ্রণ্ট:
- ১৯৫৩ সালের ১৪ নভেম্বর ময়মনসিংহে অনুষ্ঠিত আওয়ামী লীগের ঐতিহাসিক কাউন্সিল সম্মেলনে যুক্তফ্রন্ট গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
- যুক্তফ্রণ্ট  ১৯৫৪ সালের ৮-১২ মার্চ তারিখে অনুষ্ঠিত পূর্ব বাংলার আইনসভার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য গঠিত বিরোধী রাজনৈতিক দল সমুহের নির্বাচনী মোর্চা।
- যুক্তফ্রন্ট প্রধানত পূর্ব বাংলার চারটি বিরোধী দল নিয়ে গঠিত হয়েছিল।
- প্রাদেশিক পরিষদে মোট ৩০৯টি মুসলিম আসনের মধ্যে যুক্তফ্রন্ট ২২৩টি আসনে জয়লাভ করে।
- মুসলিম আসনগুলোতে ভোট প্রদানের শতকরা হার ছিল ৩৭.৬। 

উৎস: বাংলাপিডিয়া , স্বাধীনতার দলিল পত্র।

২৫.
শরীফ কমিশনের বিরুদ্ধে আন্দোলন প্রথম শুরু হয়-
  1. ঢাকা কলেজে
  2. ঢাকা বিশ্ববিদ্যালয়ে
  3. রাজশাহী বিশ্ববিদ্যালয়ে
  4.  জগন্নাথ কলেজে
সঠিক উত্তর:
ঢাকা কলেজে
উত্তর
সঠিক উত্তর:
ঢাকা কলেজে
ব্যাখ্যা

- শরীফ কমিশনের সুপারিশ ও সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে পূর্ববাংলার ছাত্ররা তৃতীয়বারের মত আইয়ুব খানের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলে।
- ঢাকা কলেজ থেকে প্রথমে আন্দোলন শুরু হয়েছিল। 
- এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের মেডিকেল, স্কুল, কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা আন্দোলনের ডাক দেয়। 
- ১০ আগস্ট ঢাকা কলেজের ক্যান্টিনে স্নাতক ও উচ্চ মাধ্যমিক শ্রেণীর ছাত্ররা এক সমাবেশে মিলিত হয়ে ১৫ আগস্ট দেশব্যাপী ধর্মঘট - এবং ১০ সেপ্টেম্বর সচিবালয়ে অবস্থান ধর্মঘটের ডাক দেয়। 
- ১৫ আগস্ট দেশব্যাপী ধর্মঘট পালিত হয় এবং এদিন থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যায় আন্দোলনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। ১০ আগস্ট পূর্ব পাকিস্তান সরকার ১৪৪ ধারা জারি করলে ১৭ সেপ্টেম্বর হরতালের ডাক দেওয়া হয়।
- এদিকে ১০ সেপ্টেম্বর হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে মুক্তি প্রদান করে সরকার তাঁর মুক্তিপ্রদান সম্পর্কে কটাক্ষ করলে ১৭ সেপ্টেম্বর  ছাত্ররা রাস্তায় রাস্তায় পিকেটিং শুরু করে।
- ১৭ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুলিশী নির্যাতনে কয়েকজন ছাত্র নিহত ও আহত হয়।
- এদিন কর্মসূচি পালন করতে গিয়ে যশোর, চট্টগ্রামসহ বিভিন্ন জায়গায় পুলিশের নির্যাতনে বহু ছাত্র আহত ও গ্রেফতার হয়।
- তিনদিন পূর্ববাংলায় ব্যাপক ছাত্র অভ্যুত্থান ঘটে। 
- ঘটনার ক্রম অবনতি লক্ষ করে শহীদ সোহরাওয়ার্দী পূর্ব পাকিস্তানের গভর্নর গোলাম ফারুকের সাথে কয়েক দফা বৈঠকে মিলিত হন। - তাঁরই পরামর্শে ছাত্র অভ্যুত্থানের তৃতীয় দিনের মধ্যে সরকার শরীফ শিক্ষা কমিশন রিপোর্ট বাস্তবায়ন স্থগিত ঘোষণা করে।

উল্লেখ্য,
শরীফ কমিশন
⇒ আইয়ুব খান ক্ষমতায় এসে ১৯৫৮ সালে আলীগড় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক এস.এম. শরীফকে চেয়ারম্যান করে একটি কমিশন গঠন করেন এবং পাকিস্তানের পরবর্তী শিক্ষানীতি সম্পর্কে একটি পরিকল্পনা প্রণয়নের দায়িত্ব প্রদান করেন।১ ৯৫৯ সালের আগস্ট মাসে কমিশনের রিপোর্ট সরকারের নিকট হস্তান্তর করা হয় এবং ১৯৬২ সালে তা প্রকাশিত হয়। ইতিহাসে তা শরীফ শিক্ষা কমিশন নামে পরিচিত।

উৎস: ইতিহাস, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 

২৬.
যুক্তফ্রন্ট গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় কোথায়?
  1. লাহোর
  2. বরিশাল
  3. ঢাকা
  4. ময়মনসিংহ
সঠিক উত্তর:
ময়মনসিংহ
উত্তর
সঠিক উত্তর:
ময়মনসিংহ
ব্যাখ্যা

যুক্তফ্রণ্ট:
- ১৯৫৩ সালের ১৪ নভেম্বর ময়মনসিংহে অনুষ্ঠিত আওয়ামী লীগের ঐতিহাসিক কাউন্সিল সম্মেলনে যুক্তফ্রন্ট গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
- যুক্তফ্রণ্ট  ১৯৫৪ সালের ৮-১২ মার্চ তারিখে অনুষ্ঠিত পূর্ব বাংলার আইনসভার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য গঠিত বিরোধী রাজনৈতিক দল সমুহের নির্বাচনী মোর্চা।
- যুক্তফ্রন্ট প্রধানত পূর্ব বাংলার চারটি বিরোধী দল নিয়ে গঠিত হয়েছিল।
- প্রাদেশিক পরিষদে মোট ৩০৯টি মুসলিম আসনের মধ্যে যুক্তফ্রন্ট ২২৩টি আসনে জয়লাভ করে।
- মুসলিম আসনগুলোতে ভোট প্রদানের শতকরা হার ছিল ৩৭.৬। 

উৎস: বাংলাপিডিয়া , স্বাধীনতার দলিল পত্র।

২৭.
মৌলিক গণতন্ত্র অধ্যাদেশে প্রশাসনিক কাঠামো কয় স্তর বিশিষ্ট ছিল?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা

• মৌলিক গণতন্ত্র :
মৌলিক গণতন্ত্র ১৯৬০-এর দশকে জেনারেল আইয়ুব খানের শাসনামলে প্রবর্তিত একটি স্থানীয় সরকার পদ্ধতি।
-মৌলিক গণতন্ত্র অধ্যাদেশ জারি হয় - ২৭ অক্টোবর ১৯৫৯ সাল।
-এ সরকার ব্যবস্থায় প্রশাসনিক কাঠামো ৪ স্তর বিশিষ্ট ছিল-
১. ইউনিয়ন পরিষদ।
২. থানা পরিষদ।
৩. জেলা পরিষদ।
৪. বিভাগীয় পরিষদ।

তাছাড়াও,
- একজন চেয়ারম্যান এবং প্রায়শ ১৫ জন সদস্য নিয়ে একেকটি ইউনিয়ন পরিষদ গঠিত হতো।
- সরকারি ও বেসরকারি উভয় ধরনের প্রতিনিধি নিয়ে দ্বিতীয় স্তরের থানা পরিষদ গঠিত হতো।
- তৃতীয় স্তরে ছিল জেলা পরিষদ। একজন চেয়ারম্যান এবং সরকারি ও বেসরকারি সদস্যদের নিয়ে এ পরিষদ গঠিত হতো।
- চতুর্থ ও শীর্ষ স্তর ছিল বিভাগীয় পরিষদ। বিভাগীয় কমিশনার পদাধিকারবলে এ পরিষদের চেয়ারম্যান থাকতেন।

উল্লেখ্য যে,
[শুধুমাত্র সংগ্রামের নোটবুক ও বাংলাপিডিয়া মৌলিক গণতন্ত্রের ৫টি স্তর বলা হয়েছে। কিন্তু পৌরনীতি ও সুশাসন, ইতিহাস, ও বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা এবং স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র, প্রথম খন্ডের মধ্যে মৌলিক গণতন্ত্রের ৪টি স্তরের কথা বলা হয়েছে। তাই অধিক গ্রহনযোগ্য হিসেবে ৪ টি উত্তর নেওয়া হয়েছে।]
তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

উৎস : ইতিহাস, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়  এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম ও দশম শ্রেণি।

২৮.
তিনটি ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল 75 হলে, মধ্যবর্তী সংখ্যা কত? 
  1. 25
  2. 30
  3. 35
  4. 40
সঠিক উত্তর:
25
উত্তর
সঠিক উত্তর:
25
ব্যাখ্যা

প্রশ্ন: তিনটি ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল 75 হলে, মধ্যবর্তী সংখ্যা কত? 

সমাধান:
ধরি,
তিনটি ক্রমিক সংখ্যা: x, x + 2, x + 4.

প্রশ্নমতে,
x + (x + 2) + (x + 4) = 75
⇒ 3x + 6 = 75
⇒ 3x = 75 - 6
⇒ 3x = 69
⇒ x = 69/3
⇒ x = 23

অতএব,
মধ্যবর্তী সংখ্যা = 23 + 2 = 25

২৯.
একটি ক্লাসে ছাত্র ও ছাত্রী অনুপাত ৫ : ৩। যদি ৪ জন ছাত্র এবং ৬ জন ছাত্রী নতুন ভর্তি হয়, তাহলে অনুপাত হয়ে যায় ৩ : ২। প্রথমে ছাত্র সংখ্যা কত ছিল?
  1. ৫০ জন
  2. ৬০ জন
  3. ৬৫ জন
  4. ৭০ জন
সঠিক উত্তর:
৫০ জন
উত্তর
সঠিক উত্তর:
৫০ জন
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ক্লাসে ছাত্র ও ছাত্রী অনুপাত ৫ : ৩। যদি ৪ জন ছাত্র এবং ৬ জন ছাত্রী নতুন ভর্তি হয়, তাহলে অনুপাত হয়ে যায় ৩ : ২। প্রথমে ছাত্র সংখ্যা কত ছিল?

সমাধান:
দেওয়া আছে,
ছাত্র ও ছাত্রী অনুপাত ৫ : ৩

ধরি,
ছাত্র ও ছাত্রী সংখ্যা যথাক্রমে = ৫ক ও ৩ক

এখন,
৪ জন ছাত্র নতুন ভর্তি হলে ছাত্র সংখ্যা হবে = (৫ক + ৪)
৬ জন ছাত্রী নতুন ভর্তি হলে ছাত্রী সংখ্যা হবে = (৩ক + ৬)

প্রশ্নমতে,
(৫ক + ৪) : (৩ক + ৬) = ৩ : ২
⇒ (৫ক + ৪)/(৩ক + ৬) = ৩/২
⇒ ২(৫ক + ৪) = ৩(৩ক + ৬)
⇒ ১০ক + ৮ = ৯ক + ১৮
⇒ ১০ক - ৯ক = ১৮ - ৮
⇒ ক = ১০

সুতরাং, প্রথমে ছাত্র সংখ্যা ছিল = ৫ক = (৫ × ১০) = ৫০ জন।

৩০.
যদি (x + 2) বহুপদী 4x3 - 3x2 + 2a + 6 এর একটি উৎপাদক হয়, তাহলে a এর মান কত?
  1. 17
  2. 19
  3. 21
  4. 23
সঠিক উত্তর:
19
উত্তর
সঠিক উত্তর:
19
ব্যাখ্যা

প্রশ্ন: যদি (x + 2) বহুপদী 4x3 - 3x2 + 2a + 6 এর একটি উৎপাদক হয়, তাহলে a এর মান কত?

সমাধান:
যদি (x + 2) উৎপাদক হয়, তাহলে x = - 2 হলে বহুপদীর মান শূন্য হবে।
অর্থাৎ,
4x3 - 3x2 + 2a + 6 = 0
⇒ 4(- 2)3 - 3( -2)2 + 2a + 6 = 0 [ x = - 2 ]
⇒ 4(- 8) - 3(4) + 2a + 6 = 0
⇒ - 32 - 12 + 2a + 6 = 0 
⇒ - 38 + 2a = 0
⇒ 2a = 38
⇒ a = 19

৩১.
- 2 < z < 10 অসমতাটিকে পরমমান চিহ্নের সাহায্যে প্রকাশ করলে কী হবে?
  1. |z| < 10
  2. |z + 2| < 12
  3. |z - 4| < 6
  4. |z + 4| < 6
সঠিক উত্তর:
|z - 4| < 6
উত্তর
সঠিক উত্তর:
|z - 4| < 6
ব্যাখ্যা

প্রশ্ন: - 2 < z <10 অসমতাটিকে পরমমান চিহ্নের সাহায্যে প্রকাশ করলে কী হবে?

সমাধান:
অসমতাটির উর্ধ্বসীমা ও নিম্নসীমার গড় = (10 - 2)/2
= 8/2
= 4

এখন,
- 2 < z < 10
⇒ - 2 - 4 < z - 4 < 10 - 4
⇒ - 6 < z - 4 < 6
⇒ |z - 4| < 6

∴ পরমমান চিহ্নের সাহায্যে অসমতাটির প্রকাশ: |z - 4| < 6

 

৩২.
যদি a2 + ab + b2 = 7 এবং a2 - ab + b2 = 5 হয়, তবে a4 + a2b2 + b4 এর মান কত?
  1. 44
  2. 35
  3. 36
  4. 56
সঠিক উত্তর:
35
উত্তর
সঠিক উত্তর:
35
ব্যাখ্যা

প্রশ্ন: যদি a2 + ab + b2 = 7 এবং a2 - ab + b2 = 5 হয়, তবে a4 + a2b2 + b4 এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
a2 + ab + b2 = 7
a2 - ab + b2 = 5

সুতরাং সূত্রে বসালে পাই
a4 + a2b2 + b4
= (a2 + ab + b2)(a2 - ab + b2)
= 7 × 5
= 35

৩৩.
y এর মান কত হলে, 16x2 - xy + 25 একটি পূর্ণবর্গ সংখ্যা হবে?
  1. 35
  2. 40
  3. 45
  4. 50
সঠিক উত্তর:
40
উত্তর
সঠিক উত্তর:
40
ব্যাখ্যা

প্রশ্ন: y এর মান কত হলে, 16x2 - xy + 25 একটি পূর্ণবর্গ সংখ্যা হবে?

সমাধান:
16x2 - xy + 25
= (4x)2 - 2 × 4x × 5 + 52
= (4x - 5)2

অতএব,
xy = 2 × 4x × 5
⇒ xy = 40x
⇒ y = 40

৩৪.
অসমতা সমাধান করুন: x2 - 5x + 6 < 0
  1. 4 < x < 5
  2. 3 < x < 8
  3. 5 < x < 6
  4. 2 < x < 3
সঠিক উত্তর:
2 < x < 3
উত্তর
সঠিক উত্তর:
2 < x < 3
ব্যাখ্যা

প্রশ্ন: অসমতা সমাধান করুন: x2 - 5x + 6 < 0

সমাধান:

সমাধান:
x2 - 5x + 6 < 0
বা, x2 - 2x - 3x + 6 < 0
বা, x(x - 2) - 3(x - 6) < 0
∴ (x - 2)(x - 3) < 0

x2 - 5x + 6 < 0 সত্য হবে যদি x - 2 < 0 এবং x - 3 > 0 হয়।
এখন, x - 2 < 0 এবং x - 3 > 0
অর্থাৎ,  x < 2 এবং x > 3
2 এর চেয়ে ছোট এবং 3 এর চেয়ে বড় x এর কোন মান নাই।
এক্ষেত্রে অসমতাটির কোন সমাধান পাওয়া যাবে না।

আবার,
x2 - 5x + 6 < 0 সত্য হবে যদি x - 2 > 0 এবং x - 3 < 0 হয়।
এখন,  x - 2 > 0 এবং x - 3 < 0
অর্থাৎ x > 2 এবং x < 3
x এর মান 2 এর চেয়ে বড় এবং 3 এর চেয়ে ছোট।
সুতরাং অসমতাটির সমাধান পাওয়া যাবে.  

সুতরাং নির্ণেয় সমাধানঃ 2 < x < 3


৩৫.
p2 - r 2 + q2 - 2pq এর সঠিক উৎপাদক কোনটি? 
  1. (p - q + r)(p - q - r)
  2. (p + q - r)(p - q + r)
  3. (p - q + r)(p + q + r)
  4. (p - q - r)(p + q - r)
সঠিক উত্তর:
(p - q + r)(p - q - r)
উত্তর
সঠিক উত্তর:
(p - q + r)(p - q - r)
ব্যাখ্যা

প্রশ্ন: p2 - r2 + q2 - 2pq এর সঠিক উৎপাদক কোনটি?     

সমাধান:
p2 - 2pq + q2 - r2
=(p - q)2 - (r)2
=(p - q + r) (p - q - r)

৩৬.
নিচের কোন সমীকরণের উপর (2, 3) ও (4, 7) বিন্দুদ্বয় অবস্থিত?
  1. y = 2x - 1
  2.  y = 3x - 2
  3. y = x + 2
  4. y = 2x - 2
সঠিক উত্তর:
y = 2x - 1
উত্তর
সঠিক উত্তর:
y = 2x - 1
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোন সমীকরণের উপর (2, 3) ও (4, 7) বিন্দুদ্বয় অবস্থিত?

সমাধান:
(2, 3)⇒
y = (2x - 1)
⇒3 = (2 × 2 - 1)
⇒3 = 4 - 1 = 3

(4, 7)⇒
y = 2x - 1
⇒7 = 2 × 4 - 1 = 7

∴ সমীকরণটি: y = (2x - 1)

৩৭.
যদি x + 1/x = 4 হয়, তবে x/(x2 + x + 1) -এর মান কত?    
  1. 1/2
  2. 1/3
  3. 1/4
  4. 1/5
সঠিক উত্তর:
1/5
উত্তর
সঠিক উত্তর:
1/5
ব্যাখ্যা

প্রশ্ন: যদি x + 1/x = 4 হয়, তবে x/(x2 + x + 1) -এর মান কত?    

সমাধান:
দেওয়া আছে,
x + 1/x = 4
⇒ (x2 + 1)/x = 4
⇒ x2 + 1 = 4x
⇒ x2 = 4x - 1

এখন,
x/(x2 + x +1)
= x/[(4x - 1) + x + 1]
= x/5x
= 1/5

৩৮.
বিদ্যাপতি কোন ধারার কবি ছিলেন?
  1. শাক্ত
  2. বৈষ্ণব
  3. বাউল
  4. সুফি
সঠিক উত্তর:
বৈষ্ণব
উত্তর
সঠিক উত্তর:
বৈষ্ণব
ব্যাখ্যা

বিদ্যাপতি বৈষ্ণব ধারার কবি ছিলেন । 

• বিদ্যাপতি:
- বৈষ্ণব পদাবলির অবাঙালি কবি বিদ্যাপতি।
- তিনি মিথিলার রাজসভার কবি ছিলেন ।
- তিনি ছিলেন পঞ্চদশ শতকের কবি। কবির রচনায় মোহিত ছিলেন মিথিলার রাজা শিবসিংহ। এ জন্য সে বিদ্যাপতিকে 'কবিকণ্ঠহার' উপাধিতে ভূষিত করেছিলেন।
- 'মৈথিল কোকিল' বলতে মিথিলার কবি বিদ্যাপতিকে বোঝায়। কোকিল যেমন সুললিত সুমধুর গান গেয়ে সকলকে মুগ্ধ করে, মিথিলার রাজসভার কবি বিদ্যাপতিও মৈথিলি ভাষায় সুন্দর পদাবলি ও অন্যান্য গীতিকবিতা রচনা করে সকলকে মুগ্ধ করেছেন বলে তাঁকে 'মৈথিল কোকিল' বলা হয়।
- তিনি ছিলেন বৈষ্ণব কবি এবং পদসঙ্গীত ধারার রূপকার।
- তাঁর শ্রেষ্ঠ কীর্তি হচ্ছে ব্রজবুলিতে রচিত রাধাকৃষ্ণ বিষয়ক পদ।

উৎস:
১।বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
২। বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।
৩। বাংলাপিডিয়া।

৩৯.
প্রথম সার্থক ট্রাজেডি নাটক কোনটি?
  1. শর্মিষ্ঠা
  2. কৃষ্ণকুমারী
  3. পদ্মাবতী
  4. ভদ্রার্জুন
সঠিক উত্তর:
কৃষ্ণকুমারী
উত্তর
সঠিক উত্তর:
কৃষ্ণকুমারী
ব্যাখ্যা

• কৃষ্ণকুমারী:
- 'কৃষ্ণকুমারী' (১৮৬১) নাটকের কাহিনি উইলিয়াম টডের 'রাজস্থান' নামক গ্রন্থ থেকে সংগৃহীত।
- এই নাটকে মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্রাজেডি রচনা করেন। এজন্য নাটকটি বিশেষভাবে উল্লেখযোগ্য।
- এই নাটকের উল্লেখযোগ্য চরিত্র হলো: কৃষ্ণকুমারী, মদনিকা, ভীম সিংহ, জগৎসিংহ, ধনদাস প্রমুখ।
- ১৮৬১ সালে প্রকাশিত হলেও নাটকটি রচিত হয়েছিল ১৮৬০ সালে।
- রচনার প্রায় সাত বছর পর এ নাটক 'শোভাবাজার থিয়েটারে' ১৮৬৭ সালের ফেব্রুয়ারি মাসে প্রথম অভিনীত হয়।

• মাইকেল মধুসূদন দত্ত:
- ১৮২৪ সালের ২৫ জানুয়ারি যশোর জেলার কপোতাক্ষ নদের তীরে সাগরদাঁড়ি গ্রামে, এক জমিদার বংশে তাঁর জন্ম। 
- তিনি ছিলেন মহাকবি, প্রথম আধুনিক নাট্যকার, বাংলা ভাষার সনেট প্রবর্তক, অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক, বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী লেখক।
- পিতা রাজনারায়ণ দত্ত ছিলেন কলকাতার একজন প্রতিষ্ঠিত উকিল।
- মা জাহ্নবী দেবীর তত্ত্বাবধানে মধুসূদন দত্তের শিক্ষারম্ভ হয়।
- ১৮৩৩ সালে হিন্দু কলেজে ভর্তি হন। সেখানে তিনি বাংলা, সংস্কৃত ও ফারসি ভাষা শেখেন।
- হিন্দু কলেজে অধ্যয়নের সময়েই মধুসূদন দত্ত কাব্যচর্চা শুরু করেন। তখন তাঁর কবিতা জ্ঞানান্বেষণ, Bengal Spectator, Literary Gleamer, Calcutta Library Gazette, Literary Blossom, Comet প্রভৃতি পত্রিকায় প্রকাশিত হতো।
- মধুসূদন দত্ত ১৮৪৩ সালের ৯ ফেব্রুয়ারি, ১৯ বছর বয়সে খ্রিষ্টধর্ম গ্রহণ করেন এবং তখন থেকে তাঁর নামের পূর্বে 'মাইকেল' শব্দটি যুক্ত হয়। 
- স্ত্রী হেনরিয়েটার মৃত্যুর তিনদিন পরে ১৮৭৩ সালের ২৯ জুন, কলকাতায় তিনি মৃত্যুবরণ করেন।

• তাঁর রচিত নাটক:
- শর্মিষ্ঠা,
- পদ্মাবতী,
- কৃষ্ণকুমারী,
- মায়াকানন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।

৪০.
'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্যে মোট কতটি খণ্ড আছে?
  1. ১০
  2. ১১
  3. ১২
  4. ১৩
সঠিক উত্তর:
১৩
উত্তর
সঠিক উত্তর:
১৩
ব্যাখ্যা

সঠিক উত্তর: ঘ) ১৩

শ্রীকৃষ্ণকীর্তন কাব্য:
- বাংলা ভাষার মধ্যযুগের প্রাচীনতম নিদর্শন 'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্যের রচয়িতা হলেন বড়ু চণ্ডীদাস।
- ১৯০৯ সালে (১৩১৬ বঙ্গাব্দ) কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও পুঁথিশালার অধ্যক্ষ বসন্তরঞ্জন রায় পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বনবিষ্ণুপুরের কাঁকিল্যা গ্রামের একটি গৃহস্থ বাড়ির গোয়ালঘরের টিনের চালার নিচ থেকে পুঁথিটি আবিষ্কার করেন।
- ১৯১৬ সালে তাঁরই সম্পাদনায় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 'শ্রীকৃষ্ণকীর্তন' নামে প্রকাশিত হয়।
- 'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্য মোট ১৩টি খণ্ড ও ৪১৮টি পদে বিন্যস্ত।

১৩টি খণ্ড হলো:
- জন্মখণ্ড,
- তাম্বুলখণ্ড,
- দানখণ্ড,
- নৌকাখণ্ড,
- ভারখণ্ড,
- ছত্রখণ্ড,
- বৃন্দাবনখণ্ড,
- কালিয়দমনখণ্ড,
- যমুনাখণ্ড,
- হারখণ্ড,
- বাণখণ্ড,
- বংশীখণ্ড,
- বিরহখণ্ড।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৪১.
দৌলত কাজী বাংলা সাহিত্যে কোন ধারার প্রবর্তক হিসেবে পরিচিত?
  1. মঙ্গলকাব্য
  2. বৈষ্ণব পদাবলি
  3. রোমান্টিক আখ্যান কাব্য
  4. নীতিকাব্য
সঠিক উত্তর:
রোমান্টিক আখ্যান কাব্য
উত্তর
সঠিক উত্তর:
রোমান্টিক আখ্যান কাব্য
ব্যাখ্যা

দৌলত কাজী বাংলা সাহিত্যে রোমান্টিক আখ্যান কাব্য ধারার প্রবর্তক হিসেবে পরিচিত। 

• দৌলত কাজী:
- দৌলত কাজী মধ্যযুগের একজন কবি। তিনি বাংলা সাহিত্যে রোমান্টিক আখ্যান কাব্যের প্রবর্তক।
- তাঁর প্রধান কাব্য ‘সতীময়না ও লোরচন্দ্রানী’।
- দেবদেবীর গুণকীর্তন বাদ দিয়ে মানব প্রেমকাহিনিকে কেন্দ্র করে কাব্য রচনা করেন।
- ধর্ম-সংস্কারমুক্ত ঐহিক কাব্যের সূচনা মুসলমান কবিদের হাত ধরে হয়।
- আরাকান রাজসভা এই কাব্যধারার একটি প্রধান কেন্দ্র ছিল।
- দৌলত কাজী লস্কর উজির আশরাফ খান-এর পৃষ্ঠপোষকতায় লেখালেখি করতেন।
- তিনি ‘সতীময়না ও লোরচন্দ্রানী’ কাব্য অসমাপ্ত রেখে মৃত্যুবরণ করেন।
- পরবর্তীতে আলাওল ১৬৫৯ সালে এই কাব্যের শেষাংশ সম্পূর্ণ করেন।
- ড. মুহম্মদ এনামুল হকের মতে, দৌলত কাজীর জীবনকাল আনুমানিক ১৬০০–১৬৩৮ খ্রি.।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।

৪২.
মঙ্গলকাব্যের প্রধান শাখা নয়?
  1. মনসামঙ্গল
  2. রাধামঙ্গল
  3. ধর্মমঙ্গল
  4. চণ্ডীমঙ্গল
সঠিক উত্তর:
রাধামঙ্গল
উত্তর
সঠিক উত্তর:
রাধামঙ্গল
ব্যাখ্যা

রাধামঙ্গল মঙ্গলকাব্যের প্রধান শাখা নয়। 

মঙ্গলকাব্য:
- দেবমাহাত্ম্যমূলক, সমাজচিত্রভিত্তিক এই কাব্যই বাংলা সাহিত্যের প্রথম ও নিজস্ব কাহিনীকাব্য।
- ধারণা করা হয়, ১৫ম থেকে ১৮শতকের শেষ অবধি এই ধারার কাব্য বাংলায় রচিত হয়েছে।
- মঙ্গলকাব্য রচনার মূল কারণ, প্রায় সব কবিই স্বপ্নে দেবতাদের নির্দেশ পেয়ে রচনা করেছেন।

প্রধান শাখা ৩টি:
- মনসামঙ্গল,
- চণ্ডীমঙ্গল,
- ধর্মমঙ্গল।

একটি সার্থক মঙ্গলকাব্যের অংশ:
- বন্দনা,
- আত্মপরিচয়,
- দেবখণ্ড,
- মর্ত্যখণ্ড,
- শ্রুতিফল।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া।

৪৩.
"ঠকচাচা" কোন উপন্যাসের চরিত্র?
  1. পুতুল নাচের ইতিকথা
  2. আলালের ঘরের দুলাল
  3. খোকাবাবুর প্রত্যাবর্তন
  4. হাজার বছর ধরে
সঠিক উত্তর:
আলালের ঘরের দুলাল
উত্তর
সঠিক উত্তর:
আলালের ঘরের দুলাল
ব্যাখ্যা

ঠকচাচা আলালের ঘরের দুলাল উপন্যাসের একটি চরিত্র। 

আলালের ঘরের দুলাল:
- 'আলালের ঘরের দুলাল' প্যারীচাঁদ মিত্রের প্রথম প্রকাশিত গ্রন্থ।
- প্রকাশ: ১৮৫৮ সালে।
- উপন্যাসে দেশীয় বন্ধ্যা শিক্ষা ব্যবস্থা, পাশ্চাত্য সভ্যতার অন্ধ অনুকরণ, সামাজিক ও সাংস্কৃতিক বিশৃঙ্খলা নিয়ে লেখকের অভিমত প্রকাশ পেয়েছে।
- ধনী বাবুরামের পুত্র মতিলাল কুসঙ্গের কারণে শিক্ষার অবহেলায় অধঃপতনে পড়ে।
- পিতার মৃত্যুর পর মতিলাল তার বাবার প্রাপ্ত সম্পত্তি নষ্ট করে।
- সর্বাপেক্ষা উল্লেখযোগ্য চরিত্র: মোকাজান মিয়া বা ঠকচাচা।
- অন্যান্য চরিত্র: বাবুরাম, মতিলাল, ধূর্ত উকিল বটলর, অর্থলোভী বাঞ্ছারাম, তোষামোদকারী বক্রেশ্বর ইত্যাদি।

প্যারীচাঁদ মিত্র:
- জন্ম: ২২ জুলাই ১৮১৪, কলকাতা।
- পেশা: লেখক, সাংবাদিক, সংস্কৃতিসেবী, ব্যবসায়ী।
- সাহিত্যিক ছদ্মনাম: টেকচাঁদ ঠাকুর
- শিক্ষা: ১৮২৭ সালে হিন্দু কলেজে ভর্তি, হেনরি ডিরোজিওর তত্ত্বাবধানে শিক্ষা।
- বাংলা উপন্যাস রচনার পথিকৃৎ।
- মৃত্যু: ২৩ নভেম্বর ১৮৮৩।

অন্যদিকে, 
ক) মানিক বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস হচ্ছে পুতুল নাচের ইতিকথা। 
- এর চরিত্রগুলো হলো: শশী, কুমুদ। 

গ) রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ছোটগল্প হচ্ছে খোকাবাবুর প্রত্যাবর্তন। 
- এর প্রধান চরিত্র হলো: রাইচরণ। 

ঘ) জহির রায়হান  রচিত উপন্যাস হচ্ছে হাজার বছর ধরে। 
- এর চরিত্রগুলো হলো: টুনি, মন্ত। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; বাংলাপিডিয়া।

৪৪.
কোনটি ‘চরিত্রহীন’ উপন্যাসের চরিত্র নয়?
  1. সতীশ
  2. কিরণময়ী
  3. সাবিত্রী
  4. সব্যসাচী
সঠিক উত্তর:
সব্যসাচী
উত্তর
সঠিক উত্তর:
সব্যসাচী
ব্যাখ্যা

সঠিক উত্তর: ঘ) সব্যসাচী

চরিত্রহীন:
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত 'চরিত্রহীন' উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় ১৯১৭ সালে।
- প্রথা বহির্ভূত প্রেম ও নারীপুরুষের সম্পর্ক নিয়ে এটি রচিত। উপন্যাসের নামকরণ তাই চরিত্রহীন।
- গল্পটিতে উল্লেখিত চরিত্রগুলো হলো: সতীশ, সাবিত্রী, দিবাকর, কিরণময়ী। 

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়:
- জন্ম: ১৫ সেপ্টেম্বর ১৮৭৬, দেবানন্দপুর, হুগলি।
- প্রথম উপন্যাস: বড়দিদি।
- প্রথম প্রকাশিত গল্প: মন্দির (১৯০৩ সালে কুন্তলীন সাহিত্য পুরষ্কার লাভ)।
- রাজনৈতিক উপন্যাস: পথের দাবী (১৯২৬), যা ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করেছিল।

প্রধান রচিত উপন্যাসসমূহ:
- দোনা-পাওনা,
- বড়দিদি,
- বিরাজবৌ,
- পণ্ডিতমশাই,
- পরিণীতা,
- চন্দ্রনাথ,
- দেবদাস,
- চরিত্রহীন,
- গৃহদাহ,
- পথের দাবী,
- শেষ প্রশ্ন,
- শেষের পরিচয়। 

অন্যদিকে, পথের দাবী উপন্যাসের উল্লেখিত চরিত্র হচ্ছে সব্যসাচী। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৪৫.
অন্নদামঙ্গল কাব্যের প্রধান চরিত্র নয় কোনটি?
  1. মানসিংহ
  2. ভবানন্দ
  3. বিদ্যাসুন্দর
  4. রামচন্দ্র
সঠিক উত্তর:
রামচন্দ্র
উত্তর
সঠিক উত্তর:
রামচন্দ্র
ব্যাখ্যা

রামচন্দ্র অন্নদামঙ্গল কাব্যের প্রধান চরিত্র নয়। 

• অন্নদামঙ্গল কাব্য:
- অন্নদামঙ্গল কাব্যের রচয়িতা ভারতচন্দ্র রায়গুণাকর।
- কবি রায়গুণাকর ভারতচন্দ্র আঠার শতকের শ্রেষ্ঠ কবি। তাকে মধ্যযুগের প্রথম নাগরিক কবি বলা হয়।
- তিনি মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি হিসেবেও মর্যাদার অধিকারী।
- মঙ্গলকাব্য ধারার শেষ কবি ভারতচন্দ্র বিদ্যাসুন্দর কাহিনিরও শ্রেষ্ঠ কবি রূপে পরিগণিত।
- কবি ভারতচন্দ্রের প্রতিভার শ্রেষ্ঠ নিদর্শন 'অন্নদামঙ্গল' কাব্য।
- 'কালিকামঙ্গল' ও 'বিদ্যাসুন্দর' এই কাব্যের অংশমাত্র।
- 'আমার সন্তান যেন থাকে দুধে ভাতে'- এটা অন্নদামঙ্গল কাব্যের চরিত্র ঈশ্বরী পাটনীর উক্তি।

• এই কাব্যের প্রধান চরিত্র-
- মানসিংহ,
- ভবানন্দ,
- বিদ্যাসুন্দর,
- মালিনী,
- ঈশ্বরী পাটনী ইত্যাদি।

উৎস:
১। বাংলা সাহিত্যের ইতিহাস মাহবুবুল আলম।
২। বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৪৬.
সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের কোন কাজগুলো গুরুত্বপূর্ণ?
  1. সন্তানদের শিক্ষাদান
  2. জাতীয় সম্পদ রক্ষা
  3. নিয়মিত কর প্রদান
  4. উপরের সবগুলো
সঠিক উত্তর:
উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
উপরের সবগুলো
ব্যাখ্যা

• সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের করনীয়: 
- সন্তানদের শিক্ষাদান,
- নিয়মিত কর প্রদান,
- জাতীয় সম্পদ রক্ষা।

• সুশাসন প্রতিষ্ঠায় সরকারের করনীয়: 
- জনগনের সম্মতি নেওয়া।
- মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা,
- শান্তিপূর্ণ উপায়ে সমস্যার সমাধান,
- দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠা,
- বিচার বিভাগের স্বাধীনতায় হস্তক্ষেপ না করা,
- আইনের শাসন প্রতিষ্ঠা প্রভৃতি।

তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন, একাদশ শ্রেণি, প্রফেসর মো: মোজাম্মেল  হক। 

৪৭.
'সংখ্যালঘিষ্ঠদের প্রতি সহিষ্ণু আচরণ' কোন ধরনের মূল্যবোধের পরিচায়ক?
  1. রাজনৈতিক মূল্যবোধ
  2. সামাজিক মূল্যবোধ
  3. গণতান্ত্রিক মূল্যবোধ
  4. নৈতিক মূল্যবোধ
সঠিক উত্তর:
রাজনৈতিক মূল্যবোধ
উত্তর
সঠিক উত্তর:
রাজনৈতিক মূল্যবোধ
ব্যাখ্যা

• রাজনৈতিক মূল্যবোধ :
- যে চিন্তাভাবনা লক্ষ্য, উদ্দেশ্য ও সংকল্প মানুষের রাজনৈতিক আচার-ব্যবহার ও কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত ও প্রভাবিত করে তার সমষ্টিকে রাজনৈতিক মূল্যবোধ বলে ৷

» রাজনৈতিক মূল্যবোধ হলো:
→ রাজনৈতিক সততা,
→ শৃঙ্খলাবোধ, শিষ্টাচার ও সৌজন্যবোধ,
→ রাজনৈতিক সহনশীলতা,
→ রাজনৈতিক জবাবদিহিতার মানসিকতা,
→ দায়িত্বশীলতার নীতি কার্যকর করা,
→ পরমতসহিষ্ণুতা,
→ সংখ্যাগরিষ্ঠের মতের প্রতি সংখ্যালঘিষ্ঠের শ্রদ্ধাজ্ঞাপন এবং তা বাস্তবায়নে সহযোগিতা প্রদান,
→ সংখ্যালঘিষ্ঠের মতের প্রতি সংখ্যাগরিষ্ঠের সহিষ্ণু আচরণ।

তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৪৮.
'সুশাসন চারটি স্তম্ভের ওপর নির্ভরশীল' এটি কোন সংস্থার মতামত?
  1. বিশ্বব্যাংক
  2. এশিয়ান উন্নয়ন ব্যাংক 
  3. জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি
  4. এশিয়ান উন্নয়ন 
সঠিক উত্তর:
বিশ্বব্যাংক
উত্তর
সঠিক উত্তর:
বিশ্বব্যাংক
ব্যাখ্যা

• সুশাসন:
- বর্তমান বিশ্বে একটি জনপ্রিয় ধারণা হল সুশাসন।
- সুশাসনের ইংরেজি প্রতিশব্দ হল 'Good Governance'।
- সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত হচ্ছে সুশাসন।
- ১৯৮৯ সালে বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে সর্বপ্রথম সুশাসন প্রত্যয়টি ব্যবহার করা হয়।
- ‘সুশাসন চারটি স্তম্ভের ওপর নির্ভরশীল' বিশ্বব্যাংক এই অভিমত প্রকাশ করে।
- ২০০০ সালে বিশ্বব্যাংক সুশাসনের ৪টি স্তম্ভ ঘোষণা করে।

• এ চারটি স্তম্ভ হচ্ছে –
- দায়িত্বশীলতা,
- স্বচ্ছতা,
- আইনী কাঠামো,
- অংশগ্রহণ।

তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র, এইচ এস সি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৪৯.
কোনটি নৈতিক মূল্যবোধের অন্তর্ভুক্ত? 
  1. বড়দের সম্মান করা
  2. দানশীল হওয়া
  3. দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানো
  4. সহনশীলতা
সঠিক উত্তর:
দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানো
উত্তর
সঠিক উত্তর:
দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানো
ব্যাখ্যা

- দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানো ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো ও বিপদ থেকে উদ্ধারে তাকে সাহায্য করা নৈতিক মূল্যবোধের উদাহরণ।

• নৈতিক মূল্যবোধ:
- নীতি ও উচিত-অনুচিত বোধ হলো নৈতিক মূল্যবোধের উৎস।
- নৈতিক মূল্যবোধ হচ্ছে সেসব মনোভাব এবং আচরণ যা মানুষ সবসময় ভালো, কল্যাণকর ও অপরিহার্য বিবেচনা করে মানসিকভাবে তৃপ্তিবোধ করে।

» নৈতিক মূল্যবোধ:
- সত্যকে সত্য বলা
- মিথ্যাকে মিথ্যা বলা
- অন্যায়কে অন্যায় বলা
- অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখা এবং অন্যকে বিরত রাখতে পরামর্শ প্রদান করা
- দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানো, বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো ও বিপদ থেকে উদ্ধারে তাকে সাহায্য করা
- অসহায় ও ঋণগ্রস্ত মানুষকে ঋণমুক্ত হতে সাহায্য করাকে নৈতিক মূল্যবোধ বলা যেতে পারে। 
- শিশু তার পরিবারেই সর্বপ্রথম নৈতিক মূল্যবোধের শিক্ষা পায়।
- সুতরাং ব্যাক্তি তার পরিবারেই সর্বপ্রথম নৈতিক মূল্যবোধের শিক্ষা পায়।

• সামাজিক মূল্যবোধ:
- যে চিন্তা-ভাবনা, লক্ষ্য ও উদ্দেশ্য মানুষের সামাজিক আচার-আচরণ ও কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে তাই সামাজিক মূল্যবোধ।

- সমাজবিজ্ঞানী ফ্রান্সিস ই.মেরিল এর মতে, "সামাজিক মূল্যবোধ হলো মানুষের দলীয় কল্যাণের জন্য আচরণ সংরক্ষণ করা, যা মানুষ গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করে।"

- ন্যায়পরায়ণতা, সততা ও শিষ্টাচার সামাজিক মূল্যবোধের ভিত্তি হিসেবে কাজ করে।

» সামাজিক মূল্যবোধ: 
- বড়দের সম্মান করা,
- সহনশীলতা,
- দানশীল হওয়া,
- আতিথেয়তা ইত্যাদি।

তথ্যসূত্র: i) পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
ii) মূল্যবোধ ও সুশাসন, এমবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৫০.
মূল্যবোধের বৈশিষ্ট্যের মধ্যে কোনটি অন্তর্ভুক্ত?
  1. জনকল্যাণমুখিতা
  2. সহমর্মিতা
  3. আপেক্ষিকতা
  4. সহনশীলতা
সঠিক উত্তর:
আপেক্ষিকতা
উত্তর
সঠিক উত্তর:
আপেক্ষিকতা
ব্যাখ্যা

• মূল্যবোধ:
- মূল্যবোধ হলো মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড।
- স্থান, কাল পাত্রভেদে মূল্যবোধ বিভিন্ন রূপ হয়।
- মূল্যবোধ পরিবর্তনশীল।

» মূল্যবোধের বৈশিষ্ট্যসমূহ:
১। সামাজিক মাপকাঠি
২। যোগসূত্র ও সেতুবন্ধন
৩। নৈতিক প্রাধান্য
৪। বিভিন্নতা
৫। বৈচিত্রময়তা ও আপেক্ষিকতা
৬। পরিবর্তনশীলতা ও নৈর্ব্যক্তিকতা

তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন ১মপত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।

৫১.
মানব জীবনে নৈতিক শিক্ষার প্রাথমিক ভিত্তি কোথায় গড়ে ওঠে?
  1. মক্তব
  2. পরিবার
  3. সমাজ
  4. সরকার
সঠিক উত্তর:
পরিবার
উত্তর
সঠিক উত্তর:
পরিবার
ব্যাখ্যা

– মানব জীবনে নৈতিক শিক্ষার প্রাথমিক ভিত্তি 'পরিবারে' গড়ে ওঠে।

• নৈতিক মূল্যবোধ:
- নীতি ও উচিত-অনুচিত বোধ হলো নৈতিক মূল্যবোধের উৎস।
- নৈতিক মূল্যবোধ হচ্ছে সেসব মনোভাব এবং আচরণ যা মানুষ সবসময় ভালো, কল্যাণকর ও অপরিহার্য বিবেচনা করে মানসিকভাবে তৃপ্তিবোধ করে।
- সত্যকে সত্য বলা, মিথ্যাকে মিথ্যা বলা, অন্যায়কে অন্যায় বলা, অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখা এবং অন্যকে বিরত রাখতে পরামর্শ প্রদান করা, দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানো, বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো ও বিপদ থেকে উদ্ধারে তাকে সাহায্য করা, অসহায় ও ঋণগ্রস্ত মানুষকে ঋণমুক্ত হতে সাহায্য করাকে নৈতিক মূল্যবোধ বলা যেতে পারে।
- শিশু তার পরিবারেই সর্বপ্রথম নৈতিক মূল্যবোধের শিক্ষা পায়।
- সুতরাং ব্যাক্তি তার পরিবারেই সর্বপ্রথম নৈতিক মূল্যবোধের শিক্ষা পায়।

তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।

৫২.
UNDP সুশাসনের কয়টি উপাদান নির্ধারণ করেছে?
  1. ৮টি
  2. ৯টি
  3. ৬ টি
  4. ৪ টি
সঠিক উত্তর:
৯টি
উত্তর
সঠিক উত্তর:
৯টি
ব্যাখ্যা

- UNDP এর মতে সুশাসনের উপাদান ৯টি।

• UNDP ও সুশাসন:
- জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP) ১৯৯৭ সালে উন্নয়নশীল দেশগুলোর শাসনতান্ত্রিক নীতির উপর গুরুত্ব আরোপ করতে গিয়ে  সুশাসনের সংজ্ঞা প্রদান করে। UNDP-এর মতে, "একটি দেশের সার্বিক স্তরের কার্যাবলি পরিচালনার জন্য অর্থনৈতিক, রাজনৈতিক এবং প্রশাসনিক কর্তৃত্বের চর্চার বা প্রয়োগের পদ্ধতিই হলো সুশাসন" (Good Governance is the exercise of economic, political and administrative authority to manage a country's affairs at all levels)।

• UNDP এর মতে, সুশাসনের ৯টি উপাদান রয়েছে:
- এগুলো হলো
১। স্বচ্ছতা,
২। আইনের শাসন,
৩। সকলের অংশগ্রহণ,
৪। সংবেদনশীলতা,
৫। সংখ্যাগরিষ্ঠ মতের প্রাধান্য,
৬। সমতা,
৭। ন্যায্যতা,
৮। জবাবদিহিতা এবং
৯। কৌশলগত লক্ষ্য।

• বিভিন্ন সংস্থার মত অনুযায়ী সুশাসনের মূল উপাদান ভিন্ন ভিন্নভাবে নির্ধারিত হয়েছে:
• Asian Development Bank (এডিবি) এর মতে, সুশাসনের মূল উপাদান ৪টি।
• জাতিসংঘের মতে, সুশাসনের মূল উপাদান ৮টি।
• বিশ্বব্যাংকের মতে, সুশাসনের মূল উপাদান ৬টি।
• প্রাচীন অর্থশাস্ত্রবিদ কৌটিল্যও সুশাসনের মূল উপাদান ৪টি উল্লেখ করেছেন।

তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও UNDP ওয়েবসাইট।