পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ২৯ মে, ২০২৩সময়50 minutes
মোট প্রশ্ন৮০
সিলেবাস
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)। পদের নাম: প্রমোশন অফিসার। (গ্রেড-৯) পরীক্ষার তারিখ - ২৬. ০৫. ২০২৩
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ২৯ মে, ২০২৩ · ৮০ প্রশ্ন

.
যেসব নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা সমান কিন্তু ভরসংখ্যা ভিন্ন তাকে কী বলা হয়?
  1. ক) আইসোটোপ
  2. খ) আইসোটোন
  3. গ) আইসোবার
  4. ঘ) আইসোমার
সঠিক উত্তর:
খ) আইসোটোন
উত্তর
সঠিক উত্তর:
খ) আইসোটোন
ব্যাখ্যা
আইসোটোন:
- প্রকৃতিতে এমন পরমাণু রয়েছে যাদের নিউট্রন সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা এবং ভর সংখ্যা ভিন্ন ভিন্ন, এসব পরমাণুকে পরস্পরের আইসোটোন বলে।
- আইসোটোনসমূহের প্রোটন সংখ্যা ভিন্ন ভিন্ন হওয়ায় এরা ভিন্ন ভিন্ন পরমাণুর হয়ে থাকে।
- পর্যায় সারণিতে এদের অবস্থান ভিন্ন ভিন্ন জায়গায়।
- এদের ভৌত ও রাসায়নিক ধর্মও ভিন্ন ভিন্ন হয়ে থাকে।

 উৎস: রসায়ন-১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।  
.
পৃথিবী কোন গ্যালাক্সির অন্তর্ভুক্ত?
  1. ক) আকাশগঙ্গা
  2. খ) এন্ড্রোমিডা
  3. গ) স্যাজিটারিয়াস ড্রাফ
  4. ঘ) অ্যালকিয়োনেস
সঠিক উত্তর:
ক) আকাশগঙ্গা
উত্তর
সঠিক উত্তর:
ক) আকাশগঙ্গা
ব্যাখ্যা
মিল্কিওয়ে গ্যালাক্সি:
- সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে আটটি গ্রহ তাদের নিজস্ব কক্ষপথে অবিরত আবর্তন করে।
- পৃথিবী, গ্রহ, নক্ষত্র, ধূমকেতু, গ্যালক্সি সবকিছু নিয়েই গঠিত হয় মহাবিশ্ব।
- গ্যালাক্সি মহাবিশ্বের অংশ। এখানে রয়েছে হাজার হাজার কোটি নক্ষত্র ও গ্রহ, উপগ্রহ।
- পৃথিবী যে গ্যালাক্সির অন্তর্ভুক্ত তার নাম হলো মিল্কিওয়ে গ্যালাক্সি বা আকাশগঙ্গা ছায়াপথ

উৎস: প্রথম আলো পত্রিকা।
.
দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে কোনটি?
  1. ক) লোহিত রক্ত কণিকা
  2. খ) অনুচক্রিকা
  3. গ) হিমোগ্লোবিন
  4. ঘ) শ্বেত রক্ত কণিকা
সঠিক উত্তর:
ঘ) শ্বেত রক্ত কণিকা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) শ্বেত রক্ত কণিকা
ব্যাখ্যা
শ্বেত রক্তকণিকা:
- শ্বেত কণিকার নির্দিষ্ট কোনো আকার নেই। এগুলো হিমোগ্লোবিনবিহীন এবং নিউক্লিয়াসযুক্ত বড় আকারের কোষ।
- শ্বেত কণিকার গড় আয়ু ১-১৫ দিন।
- হিমোগ্লোবিন না থাকার কারণে এদের শ্বেত রক্তকণিকা বলে।
- ইংরেজিতে White Blood Cell বা WBC বলে।
- রক্তে এদের সংখ্যা RBC-এর তুলনায় অনেক কম।
- ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণুকে ধ্বংস করে। 
- দেহ বাইরের জীবাণু দ্বারা আক্রান্ত হলে, দ্রুত শ্বেত কণিকার সংখ্যার বৃদ্ধি ঘটে। 

উৎস: প্রাণিবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম; বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।  
.
পানিতে কোনটি কলয়েড তৈরি করবে?
  1. ক) চিনি
  2. খ) অ্যালকোহল
  3. গ) সাবান
  4. ঘ) লবণ
সঠিক উত্তর:
গ) সাবান
উত্তর
সঠিক উত্তর:
গ) সাবান
ব্যাখ্যা
কলয়েড:
- যে ধরনের মিশ্রণে অতি ক্ষুদ্র কোনো বন্তকণা অপর বস্তকণার মাঝে সাসপেন্ডেড বা ভাসমান অবস্থায় থাকে এবং রেখে দিলে কখনই কোনো তলানি পড়ে না তাকে বলা হয় কলয়েড।
- কলয়েডে বিদ্যমান উপাদানগ্তলো একটি আরেকটিতে দ্রবীভূত হয় না, কিন্তু ছড়িয়ে থাকে।
- কলয়েডে যেটি প্রধান উপদান বা পরিমাণে বেশি থাকে, তাকে বলে অবিচ্ছিন ফেজ বা দশা।
- আর যেটি কম পরিমাণে থাকে বা ছড়িয়ে থাকে, তাকে বলে ডিসপারসড ফেজ বা দশা।
- উদাহরণ: ধোঁয়া, কুয়াশা, মেঘ, দুধ, সাবানের ফেনা, চা, কফি, রক্ত ইত্যাদি।

উৎস: বিজ্ঞান, ষষ্ঠ শ্রেণি। 
.
সময়ের সাথে সরণের পরিবর্তনের হারকে কী বলে?
  1. ক) দ্রুতি
  2. খ) বেগ
  3. গ) গতি
  4. ঘ) ত্বরণ
সঠিক উত্তর:
খ) বেগ
উত্তর
সঠিক উত্তর:
খ) বেগ
ব্যাখ্যা
বেগ:
- সময়ের সাথে কোনো বস্তুর সরণের পরিবর্তনের হারকে বেগ বলে।
- কোনো নির্দিষ্ট দিকে দ্রুতিকে বলা হয় বেগ।
- বেগের মান বলার সাথে দিকও উল্লেখ করতে হয়। কারণ, বেগের মান ও দিক উভয়ই আছে।
- নির্দিষ্ট কোনো দিকে ১০০ মিটার দৌড়ে প্রতি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হলো বেগ। 

উৎস: বিজ্ঞান, ষষ্ঠ শ্রেণি। 
.
ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি দিয়ে গঠিত?
  1. ক) সেলুলোজ
  2. খ) কাইটিন
  3. গ) পেপটিডোগ্লাইকেন
  4. ঘ) লিপোপ্রোটিন
সঠিক উত্তর:
গ) পেপটিডোগ্লাইকেন
উত্তর
সঠিক উত্তর:
গ) পেপটিডোগ্লাইকেন
ব্যাখ্যা
ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর:
- ক্যাপসিউলের নিচেই জড় কোষ প্রাচীর অবস্থিত।
- কোষ প্রাচীর পেপটিডোগ্লাইকান দিয়ে গঠিত।
- কোষ প্রাচীর সাধারণত ১০-২৫ মাইক্রোমিটার পুরু হয়।
- এটি ব্যাকটেরিয়া কোষের নির্দিষ্ট আকার ও দৃঢ়তা দান করে। 

উৎস: উদ্ভিদবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম; বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
ফল পাকানোর জন্য দায়ী কোনটি?
  1. ক) ইথিলিন
  2. খ) লাইকোজেন
  3. গ) প্ৰপিন
  4. ঘ) মিথিলিন
সঠিক উত্তর:
ক) ইথিলিন
উত্তর
সঠিক উত্তর:
ক) ইথিলিন
ব্যাখ্যা
• ফল পাকানোর জন্য দায়ী ইথিলিন
- প্রাকৃতিকভাবে উদ্ভিদ কান্ডের মুকুলে ইনডোল এসিটিক এসিড তৈরি হয়। 
- যা থেকে এক পর্যায় ইথিলিন গ্যাস উৎপন্ন হয় এবং এই গ্যাসের প্রভাবে গাছেই ফল পাকে। 

উৎস: রসায়ন, নবম-দশম শ্রেণি। 
.
হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের প্রসারণকে বলা হয়-
  1. ক) সিস্টোল
  2. খ) ডায়াস্টোল
  3. গ) পালস
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
খ) ডায়াস্টোল
উত্তর
সঠিক উত্তর:
খ) ডায়াস্টোল
ব্যাখ্যা
• ডায়াস্টোলিক চাপ বলতে বোঝায় হৃৎপিন্ডের প্রসারণ চাপ।
- হৃদপিন্ডের প্রসারনকে বলা হয় ডায়াস্টোল এবং সংকোচন কে বলা হয় সিস্টোল।
- হৃদপিণ্ড অনবরত সংকোচন-প্রসারনের মাধ্যমে রক্ত প্রবাহকে ক্রমাগত সঞ্চালন করে।
- হৃদপিণ্ড যখন সংকুচিত হয় তখন রক্ত চাপের ফলে ধমনীতে প্রবেশ করে।
- আবার প্রসারিত হলে রক্ত ধমনী থেকে হৃদপিন্ডে ফিরে আসে।

উৎস: বিজ্ঞান, এসএসসি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ।
.
পানির ছোট ফোটা পানির যে গুণের জন্য গোলাকৃতির হয়-
  1. ক) সান্দ্রতা
  2. খ) প্লবতা
  3. গ) তলীয়টান
  4. ঘ) পৃষ্ঠটান
সঠিক উত্তর:
ঘ) পৃষ্ঠটান
উত্তর
সঠিক উত্তর:
ঘ) পৃষ্ঠটান
ব্যাখ্যা
তলটান বা পৃষ্ঠটান:
- তরলের একক দৈর্ঘ্যের উপর যে পরিমাণ আকর্ষণ থাকে তাকে এ তরলের পৃষ্ঠটান বলে।
- পৃষ্ঠটান এর কারণে যেসব ঘর্টনা ঘটে তা হলো:
১. নদীর তীরে ভেজা বালুর উপর দিয়ে হেঁটে যাবার সাথে সাথে বালু নিজ স্থানে চলে আসা।
২. বৃষ্টির পানি গোলাকার বা কাঁচের উপর ছড়ানো একটু পারদ গোলাকার আকার ধারন করা। 
৩. সুঁচ পানিতে ভাসা।
৪. পানির উপর তেল ছড়িয়ে পড়া।

• পানির ছোট ফোটা পানির যে গুণের জন্য গোলাকৃতির হয় পৃষ্ঠটানের কারনে। 
- পানির ফোঁটাগুলি পৃষ্ঠ স্তরের সমন্বিত শক্তি দ্বারা একটি গোলাকার আকৃতি হয়। 
- মাধ্যাকর্ষণ সহ অন্যান্য শক্তির অনুপস্থিতিতে, কার্যত সমস্ত তরলের ফোঁটাগুলি প্রায় গোলাকার হবে।

উৎস: পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
১০.
কোন কাল্পনিক রেখা থেকে অক্ষাংশ গণনা করা হয়?
  1. ক) কর্কটক্রান্তি
  2. খ) মকরক্রান্তি
  3. গ) বিষুবরেখা
  4. ঘ) মূল মধ্যরেখা
সঠিক উত্তর:
গ) বিষুবরেখা
উত্তর
সঠিক উত্তর:
গ) বিষুবরেখা
ব্যাখ্যা
অক্ষাংশ ও অক্ষরেখা:
- ভূ-পৃষ্ঠের যে কোনো স্থানে নিরক্ষরেখার সাথে পৃথিবীর কেন্দ্র বিন্দুতে সৃষ্ট কৌণিক দূরত্বকে অক্ষাংশ বলে এবং যে কাল্পনিক রেখার মাধ্যমে একে প্রকাশ করা হয়, তাকে অক্ষরেখা বলে। 
নিরক্ষরেখা (Equator):
- পৃথিবীকে উত্তর ও দক্ষিণে সমান দুইটি গোলার্ধে বিভক্তকারী কাল্পনিক অক্ষরেখাটি নিরক্ষরেখা নামে অভিহিত।
-  ভূ-গোলাককে পূর্ব-পশ্চিমে বেষ্টনকারী সর্বাপেক্ষা বৃহৎ অক্ষরেখা নিরক্ষরেখা।
- এই অক্ষরেখার অপর নাম সমূহ হলো- বিষুবরেখা (Equator) ও মহাবৃত্ত (Great Circle)। 
- বিষুবরেখা রেখা থেকে অক্ষাংশ গণনা করা হয়।

উৎস: ভূগোল ও পরিবেশ, এসএসসি প্রোগ্রাম; বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১১.
বাংলা ভাষায় অনুনাসিক স্বরধ্বনি কয়টি?
  1. ক) ৭টি
  2. খ) ৪টি
  3. গ) ১১টি
  4. ঘ) ৩টি
সঠিক উত্তর:
ক) ৭টি
উত্তর
সঠিক উত্তর:
ক) ৭টি
ব্যাখ্যা
বাংলা ভাষায় অনুনাসিক স্বরধ্বনি  ৭ টি।

অনুনাসিক স্বরধ্বনি:

মৌলিক স্বরধ্বনিগুলো উচ্চারণের সময়ে বায়ু শুধু মুখ দিয়ে বেরিয়ে আসে। এ সময়ে কোমল তালু স্বাভাবিক অবস্থায় থাকে। কিন্তু ধ্বনিগুলো উচ্চারণের সময়ে কোমল তালু খানিকটা নিচে নেমে গেলে কিছুটা বায়ু নাক দিয়েও বের হয়। এর ফলে ধ্বনিগুলো অনুনাসিক হয়ে যায়। স্বরধ্বনির এই অনুনাসিকতা বোঝাতে বাংলা স্বরবর্ণের উপরে চন্দ্রবিন্দু (ঁ) ব্যবহৃত হয়ে থাকে।
• মৌলিক স্বরধ্বনি: [ই], [এ], [অ্যা], [আ], [অ], [ও], [উ]
• অনুনাসিক ষ্বরধ্বনি: [ইঁ], [এঁ], [অ্যাঁ], [আঁ], [অঁ], [ওঁ], [উঁ]

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি, ২০২২ সংস্করণ।
১২.
আরবি থেকে আগত বাংলা শব্দগুচ্ছ কোনটি?
  1. ক) আওয়াজ-নজরানা-ফরমান
  2. খ) কলম-হাকিম-দখল
  3. গ) দরিয়া-আজাদ-সুদ
  4. ঘ) দাম-উর্দি-ভরসা
সঠিক উত্তর:
খ) কলম-হাকিম-দখল
উত্তর
সঠিক উত্তর:
খ) কলম-হাকিম-দখল
ব্যাখ্যা
আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি অনুসারে,

কলম (বিশেষ্য)
- আরবি শব্দ
অর্থ:
- কোনো শক্ত দন্ডের প্রান্তে বল বা নিব সংযুক্ত করে তৈরি লেখনী
- ঝরনাকলম
- নলখাগড়া পালক প্রভৃতির অগ্রভাগ ত্যারচা করে কেটে তৈরি লেখনী।
দখল (বিশেষ্য)
- আরবি
অর্থ:
- অধিকার,
- আয়ত্তে,
- আনয়ন,
- ব্যুৎপত্তি,
- জ্ঞান,
- পটুতা।

হাকিম (বিশেষ্য)
- আরবি।
অর্থ:
- বিচারক,
- ইউনানি চিকিৎসক,
- শাসনকর্তা।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১৩.
‘বন্ধন' শব্দের সঠিক অক্ষর বিন্যাস কোনটি?
  1. ক) ব+ন্+ধ+ন্
  2. খ) বন্+ধন্
  3. গ) ব+ন্ধ+ন
  4. ঘ) বান্+ধন্
সঠিক উত্তর:
খ) বন্+ধন্
উত্তর
সঠিক উত্তর:
খ) বন্+ধন্
ব্যাখ্যা
বন্ধন (বিশেষ্য)
{(তৎসম বা সংস্কৃত) √বন্ধ্‌ + অন(ল্যুট্‌)}
এর সঠিক অক্ষর বিন্যাস -  বন্‌ধন্‌ =  বন্‌ + ধন্‌
অর্থ:
- বাঁধন,
- অবরোধ; আটক; কয়েদ,
- আবেষ্টন; বদ্ধভাব (বেণী - বন্ধন),
- নির্মাণ; গ্রন্থন (সেতু - বন্ধন),
- নিয়ন্ত্রণ; সংযম; নিরোধ।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১৪.
‘Township' এর বাংলা পরিভাষা কী?
  1. ক) শহর
  2. খ) নগরায়ন
  3. গ) নগরবিদ্যা
  4. ঘ) উপশহর
সঠিক উত্তর:
ঘ) উপশহর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উপশহর
ব্যাখ্যা
Township(noun)
- (America(n) কানাডা) দেশের প্রশাসনিক উপবিভাগ।
- দক্ষিণ আফ্রিকা) অ-ইউরোপীয়দের বাড়িঘরের জন্য নির্ধারিত এলাকা ও শহরতলি।
- (অস্ট্রেলিয়া) টাউনের জন্য নির্বাচিত হান।
- উপশহর।

উৎস: বাংলা একাডেমী অভিধান এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
১৫.
কোনটি যৌগিক শব্দ?
  1. ক) বাঁশি
  2. খ) কর্তব্য
  3. গ) প্রবীণ
  4. ঘ) জলধি
সঠিক উত্তর:
খ) কর্তব্য
উত্তর
সঠিক উত্তর:
খ) কর্তব্য
ব্যাখ্যা
• যৌগিক শব্দ :
যে সব শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই, তাদের যৌগিক শব্দ বলে।
অর্থাৎ,
শব্দগঠনের প্রক্রিয়ায় যাদের অর্থ পরিবর্তিত হয় না, তাদেরকে যৌগিক শব্দ বলে।
যেমন-
কৃ + তব্য = কর্তব্য - অর্থ যা করা উচিত।

অন্যদিকে,
• রূঢ় বা রূঢ়ি শব্দ:
যেসব প্রত্যয় নিষ্পন্ন শব্দ তাদের প্রকৃতি ও প্রত্যয়ের অর্থ না বুঝিয়ে অন্য কোনো বিশেষ অর্থ প্রকাশ করে, তাদের রূঢ় বা রূঢ়ি শব্দ বলে।
যেমন:
বাঁশি - বাঁশ দিয়ে তৈরি  যে কোন বস্তু নয়, শব্দটি বিশেষ বাদ্যযন্ত্র, বিশেষ অর্থ প্রযুক্ত হয়।
প্রবীণ - শব্দটির অর্থ হওয়া উচিত ছিল প্রকৃষ্ট রূপে বীণা বাজাতে পারেন যিনি। কিন্তু শব্দটি 'অভিজ্ঞতাসম্পন্ন বয়স্ক ব্যক্তি' অর্থে ব্যবহৃত হয়।

• যোগরূঢ় শব্দ: সমাসবদ্ধ অথবা একাধিক শব্দ বা ধাতুর দ্বারা নিষ্পন্ন শব্দ যখন কোনো আপেক্ষিক অর্থ না বুঝিয়ে অন্য বিশেষ অর্থ প্রকাশ করে, তখন তাদের যোগরূঢ় শব্দ বলে।

জলধি - 'জল ধারন করে এমন' অর্থ পরিত্যাগ করে 'সমুদ্র' অর্থেই ব্যবহৃত হয়।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, ২০১৯ সংস্করণ।
১৬.
সকর্মক ক্রিয়া কোনটি?
  1. ক) ছেলেটা কথা শোনে
  2. খ) ছেলেটা কানে শোনে না
  3. গ) আমি রাতে খাব না
  4. ঘ) সাপুড়ে সাপ খেলায়
সঠিক উত্তর:
ক) ছেলেটা কথা শোনে
উত্তর
সঠিক উত্তর:
ক) ছেলেটা কথা শোনে
ব্যাখ্যা
• যে ক্রিয়ার কর্মপদ আছে তাই সকর্মক ক্রিয়া। ক্রিয়ার সাথে কী বা কাকে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাই ক্রিয়ার কর্মপদ। কর্মপদযুক্ত ক্রিয়াই সর্কমক ক্রিয়া।
• যে ক্রিয়ার কর্ম নেই, তা অকর্মক ক্রিয়া। যেমনঃ ছেলেটি হাসে। কী ‘হাসে’ বা ‘কাকে হাসে’ প্রশ্ন করলে কোনো উত্তর হয় না। কাজেই ‘হাসে’ ক্রিয়াটি অকর্মক ক্রিয়া।
- প্রয়োগ বৈশিষ্ট্যে সকর্মক ক্রিয়াও অকর্মক হতে পারে।
যেমন:
অকর্মক: সে পড়ছে।
সকর্মক: সে বই পড়ছে। 

অকর্মক: আমি রাতে খাব না।
সকর্মক: আমি রাতে ভাত খাব না।

অকর্মক: আমি চোখে দেখি না।
সকর্মক: আকাশে চাঁদ দেখি না।

অকর্মক: ছেলেটা কানে শোনে না।
সকর্মক: ছেলেটা কথা শোনে।


উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, ২০১৯ সংস্করণ।
১৭.
‘পঞ্চমুখ' কথাটির অর্থ-
  1. ক) নিন্দাবাক্য
  2. খ) পঞ্চমুখের সমাহার
  3. গ) বহুমুখী প্রতিভা
  4. ঘ) প্রশংসামুখর হওয়া
সঠিক উত্তর:
ঘ) প্রশংসামুখর হওয়া
উত্তর
সঠিক উত্তর:
ঘ) প্রশংসামুখর হওয়া
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,

• পঞ্চমুখ (বিশেষ্য)

- সংস্কৃত শব্দ
অর্থ:
- শিব
- পঞ্চানন

• পঞ্চমুখ (বিশেষণ)
অর্থ:
- পাঁচটি মুখবিশিষ্ট,
- মুখ,
- অতিশয় ধূর্ত।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১৮.
যে কারকে ক্রিয়ার উৎস নির্দেশ করা হয়, তাকে কোন কারক বলে?
  1. ক) কর্তৃ কারক
  2. খ) কর্ম কারক
  3. গ) করণ কারক
  4. ঘ) অপাদান কারক
সঠিক উত্তর:
ঘ) অপাদান কারক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অপাদান কারক
ব্যাখ্যা
• অপাদান কারক:
যে কারকে ক্রিয়ার উৎস নির্দেশ করা হয়, তাকে অপাদান কারক বলে।
এই কারকে সাধারণত হতে’, ‘থেকে ইত্যাদি অনুসর্গ শব্দের পরে বসে।
যেমন -
- জমি থেকে ফসল পাই।

• কর্তৃকারক:
বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে, তাকে ক্রিয়ার কর্তা বা কর্তৃকারক বলে।
ক্রিয়াকে ‘কে/ কারা’ দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, সেটিই কর্তৃকারক।
যেমন: হামিদ বই পড়ে। 
• কর্ম কারক:
যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পাদন করে, তাকে কর্ম কারক বলে।
- বাক্যের মুখ্য কর্ম ও গৌণ কর্ম- উভয় ধরনের কর্মই কর্ম কারক হিসেবে গণ্য হয়।
- সাধারনত মুখ্য কর্ম কারকে বিভক্তি হয় না, তবে গৌণ কর্ম কারকে- 'কে' বিভক্তি হয়।
যেমন,
- শিক্ষককে জানাও।
- অসহায়কে সাহায্য করো।

• সম্বন্ধ কারক: 
- যে কারকে বিশেষ্য ও সর্বনামের সঙ্গে বিশেষ্য ও সর্বনামের সম্পর্ক নির্দেশিত হয়, তাকে সম্বন্ধ কারক বলে।
- এই কারকে ক্রিয়ার সঙ্গে সম্পর্ক পরোক্ষ।
- এই কারকে শব্দের সঙ্গে - র, এর, য়ের, কার, কের ইত্যাদি বিভক্তি যুক্ত হয়। 
যেমন –
- ফুলের গন্ধে ঘুম আসে না ৷

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি সংস্করণ- ২০২১।
১৯.
‘নীলদর্পণ' নাটকে ‘শ্যামচাঁদ’ হলো-
  1. ক) একটি চরিত্র
  2. খ) কৃষ্ণপক্ষের চাঁদ
  3. গ) চামড়ার তৈরি চাবুক
  4. ঘ) হাতে পাওয়া চাঁদ
সঠিক উত্তর:
গ) চামড়ার তৈরি চাবুক
উত্তর
সঠিক উত্তর:
গ) চামড়ার তৈরি চাবুক
ব্যাখ্যা
• বড়ো সাহেব উডের চাবুকের নাম " শ্যামচাঁদ "।
- স্বরপুর গ্রামের অদূরেই ছিলো বেগুনবাড়ির নীলের কুঠি।
- এই নীলকুঠির নীলকররা আশে পাশের গ্রাম গুলিতে কৃষকদের দিয়ে জোর করে নীলচাষ করাতো।
- কেউ নীলচাষ করতে অসম্মত হলে তাদের নীলকুঠিতে ধরে এনে চামড়ার চাবুক "শ্যামচাঁদ" দিয়ে
প্রহার করতো।

উৎস: নীল দর্পণ নাটক।
২০.
নিচের কোন বাক্য সংকোচনটি ভুল?
  1. ক) হনন করার ইচ্ছা = জিগীষা
  2. খ) যে নারীর হাসি সুন্দর = সুষ্মিতা
  3. গ) যার দুহাত সমান চলে = সব্যসাচী
  4. ঘ) যা বলা হয়নি = অনুক্ত
সঠিক উত্তর:
ক) হনন করার ইচ্ছা = জিগীষা
উত্তর
সঠিক উত্তর:
ক) হনন করার ইচ্ছা = জিগীষা
ব্যাখ্যা
• হনন করার ইচ্ছা = জিগীষা বাক্য সংকোচনটি ভুল।

শুদ্ধ: হনন করার ইচ্ছা এককথায় প্রকাশ - জিঘাংসা।

গুরুত্বপূর্ণ এককথায় প্রকাশ:
প্রবেশ করার ইচ্ছা এককথায় প্রকাশ - বিবক্ষা,
গমন করার ইচ্ছা এককথায় প্রকাশ - জিগমিষা,
বেঁচে থাকার ইচ্ছা এককথায় প্রকাশ - জিজীবিষা।
উপকার করার ইচ্ছা এককথায় প্রকাশ - উপচিকীর্ষা।
২১.
‘শ্রমবিমুখ’ অর্থ কোন বাগধারার মধ্যে রয়েছে?
  1. ক) আমড়া কাঠের ঢেঁকি
  2. খ) ননীর পুতুল
  3. গ) খয়ের খাঁ
  4. ঘ) ঠোঁট কাটা
সঠিক উত্তর:
খ) ননীর পুতুল
উত্তর
সঠিক উত্তর:
খ) ননীর পুতুল
ব্যাখ্যা
ননীর পুতুল বাগধারাটির অর্থ শ্রমবিমুখ।

এছাড়া,
আমড়া কাঠের ঢেঁকি বাগধারাটির অর্থ - অপদার্থ।
খয়ের খাঁ বাগধারাটির অর্থ - চাটুকার।

• নবম-দশম শ্রেণির বোর্ড বই অনুসারে, 'ঠোঁট কাঁটা' বাগ্‌ধারা অর্থ - বেহায়া।
• আবার, ড. হায়াৎ মামুদ রচিত 'ভাষা শিক্ষা'সহ অন্যান্য স্কলারদের বইয়ে ঠোঁট কাটা - বাগধারাটির অর্থ স্পষ্টভাষী।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি ২০২২ সংস্করণ।
২২.
‘কি’ এবং ‘কী’ যথাক্রমে-
  1. ক) বিশেষ্য ও অব্যয় পদ
  2. খ) সর্বনাম ও বিশেষণ পদ
  3. গ) ক্রিয়া ও বিশেষ্য পদ
  4. ঘ) অব্যয় ও সর্বনাম পদ
সঠিক উত্তর:
ঘ) অব্যয় ও সর্বনাম পদ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অব্যয় ও সর্বনাম পদ
ব্যাখ্যা
• বিশেষ্য পদের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয়, তাকেই সর্বনাম পদ বলে।
- সর্বনাম পদগুলোকে মূলত ৯ ভাগে ভাগ করা যায়।
যথা:
১. ব্যক্তিবাচক বা পুরুষবাচক সর্বনাম: আমি, আমরা, তুমি, তোমরা, সে, তারা, তাহারা, তিনি, তাঁরা, এ, এরা, ও, ওরা।
২. আত্মবাচক সর্বনাম স্বয়ং, নিজ, খোদ, আপনি।
৩. নির্দেশক সর্বনাম:
নিকট নির্দেশক - এ, এই, এরা, ইহারা, ইনি।
দূর নির্দেশক - ও, ওই, ওরা, উনি।
৪. অনির্দষ্ট সর্বনাম কেউ, কোথাও, কিছু, একজন।
৫. প্রশ্নবাচক সর্বনাম: কে, কারা, কাকে, কার, কী ইত্যাদি।
৬. সাপেক্ষ সর্বনাম: যারা-তারা, যে-সে, যেমন-তেমন ইত্যাদি।
৭. পারস্পারিক সর্বনাম: পরস্পর, নিজেরা নিজেরা ইত্যাদি।
৮. সকল/সাকুল্যবাচক সর্বনাম: সব, সকল, সমুদয়, তাবৎ, সমস্ত ইত্যাদি।
৯. অন্যবাচক সর্বনাম: অন্য, অপর, পর, অমুক ইত্যাদি।

• বিভিন্ন অর্থে অব্যয় এর ব্যবহার
কি:
সাকুল্য অর্থে- কি আমীর কি ফকির, একদিন সকলকেই যেতে হবে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি ২০২২ সংস্করণ ও ২০১৯ সংস্করণ।
২৩.
কোন বানানটি অশুদ্ধ?
  1. ক) বুদ্ধিজীবী
  2. খ) পুরষ্কার
  3. গ) আবিষ্কার
  4. ঘ) শারীরিক
সঠিক উত্তর:
খ) পুরষ্কার
উত্তর
সঠিক উত্তর:
খ) পুরষ্কার
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
- 'পুরষ্কার' বানানটি অশুদ্ধ।
- এর শুদ্ধরূপ: পুরস্কার।

পুরস্কার (বিশেষ্য)
- সংস্কৃত শব্দ।
- প্রকৃতি- প্রত্যয়: পুরস্‌+√কৃ+অ।
- অর্থ:
- প্রতিভার স্বীকৃতিস্বরূপ প্রদত্ত সম্মাননা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২৪.
‘সুকঠিন' শব্দে ‘সু’ উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
  1. ক) উত্তম
  2. খ) সহজ
  3. গ) বিশেষ রূপে
  4. ঘ) আতিশয্য
সঠিক উত্তর:
ঘ) আতিশয্য
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আতিশয্য
ব্যাখ্যা
'সুকঠিন' শব্দের 'সু' একটি তৎসম উপসর্গ।

'সু' উপসর্গের অর্থদ্যাতকতার ব্যবহার:
- উত্তম = সুকণ্ঠ, সুকৃতি, সুচরিত্র, সুপ্রিয়, সুনীল।
- সহজ = সুগম, সুসাধ্য, সুলভ।
- আতিশয্য = সুচতুর, সুকঠিন, সুধীর, সুনিপুণ, সুতীক্ষ্ণ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ২০১৯ সংস্করণ।
২৫.
বিপরীতার্থক শব্দযোগে দ্বন্দ্ব সমাসের উদাহরণ নয় কোনটি?
  1. ক) লাভ-লোকসান
  2. খ) আয়-ব্যয়
  3. গ) স্বর্গ-নরক
  4. ঘ) ছেলে-বুড়ো
সঠিক উত্তর:
গ) স্বর্গ-নরক
উত্তর
সঠিক উত্তর:
গ) স্বর্গ-নরক
ব্যাখ্যা
• যে সমাসে প্রতেকটি সমস্যমান পদের অর্থের সমান প্রাধান্য থাকে, তাকে দ্বন্দ্ব সমাস বলে।
 - বিরোধার্থক শব্দযোগে গঠিত দ্বন্দ্ব সমাস হলো:
• অহি - নকুল,
• দা - কুমড়া,
স্বর্গ - নরক ইত্যাদি।

বিপরীতার্থক শব্দযোগে গঠিত দ্বন্দ্ব সমাস হলো:
• জমা – খরচ,
• আয় – ব্যয়,
• ছোট – বড়,
• লাভ – লোকসান ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, ২০১৯ সংস্করণ।
২৬.
কোন বইটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা নয়?
  1. ক) অসমাপ্ত আত্মজীবনী
  2. খ) আমার দেখা নয়াচীন
  3. গ) কারাগারের রোজনামচা
  4. ঘ) রাজবন্দীর জবানবন্দী
সঠিক উত্তর:
ঘ) রাজবন্দীর জবানবন্দী
উত্তর
সঠিক উত্তর:
ঘ) রাজবন্দীর জবানবন্দী
ব্যাখ্যা
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাজবন্দী হিসেবে কারাগারে থাকার সময় তিনটি বই রচনা করেন। 
- এই বইগুলোতে কেবল একজন রাজনীতিকের দৃষ্টিভঙ্গিই নয়, লেখকের দায়বোধও ফুটে উঠেছে।
- রাজনৈতিক নেতৃত্ব থেকে শিল্পের সুষমা- এটিই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তিন বইয়ের একমাত্রিক ব্যঞ্জনা।
- বঙ্গবন্ধুর প্রথম বই অসমাপ্ত আত্মজীবনী, প্রকাশিত হয় ২০১২ সালে।
- এটি লেখা হয়েছে ১৯৬৭ সালের মাঝামাঝি সময়ে যখন তিনি কারারুদ্ধ।
- আত্মজীবনীর শুরু হয়েছে তাঁর জন্মের সময় থেকে; পাশাপাশি এসেছে পিতৃপুরুষের কথাও।
- বইটি শেষ হয়েছে ১৯৫৪ সালের ঘটনাবলি দিয়ে। 
- বঙ্গবন্ধুর দ্বিতীয় বই কারাগারের রোজনামচা (২০১৭)।
- এই গ্রন্থের নামকরণ করেছেন শেখ রেহানা। 
- তাঁর তৃতীয় বই আমার দেখা নয়াচীন (২০২০)।
- এটিও কারাগারে রাজবন্দী থাকার সময়ে রচিত।
- বঙ্গবন্ধু ১৯৫২ সালের অক্টোবর মাসে চীনের পিকিংয়ে অনুষ্ঠিত এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক শান্তি সম্মেলনে পাকিস্তানের প্রতিনিধি হিসেবে যোগ দেন।
- সে সময় নয়াচীন দেখার অভিজ্ঞতার আলোকে বইটি রচিত। 

উৎস: প্রথম আলো।
১৪ আগস্ট ২০২০।
২৭.
“শোনো একটি মুজিবরের থেকে”- গানটির গীতিকার কে?
  1. ক) গৌরীপ্রসন্ন মজুমদার
  2. খ) অংশুমান রায়
  3. গ) উপেন তরফদার
  4. ঘ) দিনেন্দ্র চৌধুরী
সঠিক উত্তর:
ক) গৌরীপ্রসন্ন মজুমদার
উত্তর
সঠিক উত্তর:
ক) গৌরীপ্রসন্ন মজুমদার
ব্যাখ্যা
- আমাদের মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ নামের জাতিরাষ্ট্রের স্বাপ্নিকদের দুটি গান অশেষ প্রেরণায় উদ্বুদ্ধ করেছে মুক্তিযুদ্ধ চলাকালীন নয় মাস ধরে।
- সেই দুটি গানের একটি ‘শোনো একটি মুজিবরের থেকে'।
- অন্যটি ‘মা গো ভাবনা কেন-আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে'।
- এই গান দুটির রচয়িতা বিখ্যাত গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার।
- তাঁকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ গভীরভাবে উদ্বুদ্ধ করেছিল।
- তাঁর গানও হৃদয় মথিত করেছিল একাত্তরের মুক্তিযোদ্ধা আর মুক্তিকামী বাঙালিদের। 
- ৪৭ বছর ধরে একই মহিমায় শতসহস্র মুখে গাওয়া হচ্ছে এই গান।
- হয়ে উঠেছে কালজয়ী।
- শোনো একটি মুজিবরের থেকে গানটি তিনি লিখেছিলেন একটা চায়ের দোকানে বসে।
- লেখার পর কাগজটি তুলে দিয়েছিলেন সুরকার অংশুমান রায়ের হাতে।
- গানটি পেয়ে প্রায় সঙ্গে সঙ্গে সুর করে ফেলেছিলেন অংশুমান রায়।
- সুর শুনে মুগ্ধ হয়েছিলেন গৌরীপ্রসন্ন মজুমদার। 
- গানটি প্রচারিত হয় ১৯৭১ সালের একেবারে শুরুতেই, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে। 

উৎস: প্রথম আলো।
 ০৯ ডিসেম্বর ২০১৮।
২৮.
জাতির জনক শেখ মুজিবুর রহমান ‘বঙ্গবন্ধু' উপাধিতে ভূষিত হন-
  1. ক) ১৯৬৯ সালের ১৬ ডিসেম্বর
  2. খ) ১৯৬৯ সালের ২৬ মার্চ
  3. গ) ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি
  4. ঘ) ১৯৭০ সালের ২৩ জুন
সঠিক উত্তর:
গ) ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি
ব্যাখ্যা
-১৯৬৯ সালের প্রথমদিকে বিশেষত তরুণ প্রজন্মের দ্বারা সংগঠিত গণআন্দোলন এমন এক পর্যায়ে পৌঁছে যে আইয়ুর সরকার দেশে আসন্ন একটি গৃহযুদ্ধ এড়ানোর চেষ্টায় আগরতলা ষড়যন্ত্র মামলাটি প্রত্যাহার করে নেয়।
- আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার এবং শেখ মুজিবুর রহমানের মুক্তির দাবিতে দেশব্যাপী ছাত্র গণআন্দোলন শুরু হয়।
- টানা গণআন্দোলনের মুখে আইয়ুব সরকার ২২ ফেব্রুয়ারি শেখ মুজিবুর রহমানসহ আগরতলা ষড়যন্ত্র মামলার সকল বন্দীকে মুক্তি দিতে বাধ্য হয়।
- ২৩ শে ফেব্রুয়ারি, ১৯৬৯ সালের রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) এক বিশাল ছাত্র সমাবেশে লাখো শিক্ষার্থীর উপস্থিতিতে কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করে।
-  মুজিবের মধ্যে তারা এমন একজন ত্যাগী নেতার প্রতিফলন দেখতে পান যিনি ২৩ বছরের পাকিস্তানি শাসনামলের প্রায় বারো বছর জেলে কাটিয়েছেন।
- বারো বছর জেলে এবং দশ বছর কড়া নজরদারীতে থাকার কারণে শেখ মুজিবের কাছে পাকিস্তানকে নিজের স্বাধীন বাসভূমির পরিবর্তে বরং কারাগার বলেই মনে হতো।

উৎস: বঙ্গবন্ধুর-জীবন-ভিত্তিক-তথ্য, bhbfc.gov.bd.
বাংলাপিডিয়া।
২৯.
মুক্তিযুদ্ধে ‘বীরপ্রতীক' খেতাবপ্রাপ্ত ডা. সেতারা বেগমের পদবি কি ছিল?
  1. ক) সেকেন্ড লেফটেন্যান্ট
  2. খ) লেফটেন্যান্ট
  3. গ) মেজর
  4. ঘ) ক্যাপ্টেন
সঠিক উত্তর:
ঘ) ক্যাপ্টেন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ক্যাপ্টেন
ব্যাখ্যা
- ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় আহত বা অসুস্থ মুক্তিযোদ্ধাদের চিকিত্সাসেবা দেওয়ার জন্য বিভিন্ন সেক্টরে হাসপাতাল স্থাপন করা হয়েছিল।
- এ রকম একটি হাসপাতাল ছিল ২ নম্বর সেক্টরে।
- এর নাম ছিল ‘বাংলাদেশ হাসপাতাল’।
- এখানে ডা. জাফরউল্লাহ, ডা. মোবিন, ডা. আখতার, ডা. সিতারা বেগমসহ আরও অনেক চিকিৎসক, মেডিকেল কলেজে অধ্যয়নরত ছাত্রছাত্রী ও সেবিকা নিয়োজিত ছিলেন।
- এটি প্রথমে স্থাপিত হয় সীমান্তসংলগ্ন ভারতের সোনামুড়ায়।
- পরে নিরাপত্তার কথা বিবেচনা করে তা স্থানান্তর করা হয় আগরতলার কাছাকাছি বিশ্রামগঞ্জে।
- ডা. সিতারা বেগম বাংলাদেশ হাসপাতালে অসাধ্য সাধনের মতো সব কাজ করতেন।
- বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সাহসী ভূমিকা পালনের জন্য যে দুই নারী ‘বীরপ্রতীক’ খেতাব পেয়েছেন, তাঁদের একজন ক্যাপ্টেন ডা. সিতারা বেগম এবং অন্যজন তারামন বিবি। 

উৎস: প্রথম আলো।
২৫ ডিসেম্বর ২০২০।
৩০.
বঙ্গবন্ধু প্রথম কত সালে কারাবরণ করেন?
  1. ক) ১৯৩৮
  2. খ) ১৯৪৭
  3. গ) ১৯৩৫
  4. ঘ) ১৯৪২
সঠিক উত্তর:
ক) ১৯৩৮
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৯৩৮
ব্যাখ্যা
- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর রাজনৈতিক জীবনে ৪ হাজার ৬৮২ দিন কারাভোগ করেছেন।
- এর মধ্যে স্কুলের ছাত্র অবস্থায় ব্রিটিশ আমলে সাত দিন কারা ভোগ করেন।
- বাকি ৪ হাজার ৬৭৫ দিন তিনি কারাভোগ করেন পাকিস্তান সরকারের আমলে।
- তিনি ১৯৩৮ সালে প্রথম কারাগারে যান।
- এরপর ১৯৪৮ সালের ১১ মার্চ থেকে ১৫ মার্চ পর্যন্ত তিনি পাঁচ দিন কারাগারে ছিলেন।
- একই বছর ১১ সেপ্টেম্বর আটক হয়ে মুক্তি পান ১৯৪৯ সালের ২১ জানুয়ারি।
- এরপর ১৯৪৯ সালের ১৯ এপ্রিল আবারও কারাগারে গিয়ে ৮০ দিন কারাভোগ করে মুক্তি পান ২৮ জুন। 
- একই বছরের ১৯৪৯ সালের ২৫ অক্টোবর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত ৬৩ দিন এবং ১৯৫০ সালের ১ জানুয়ারি থেকে ১৯৫২ সালের ২৬ ফেব্রুয়ারি টানা ৭৮৭ দিন কারাগারে ছিলেন।
- ১৯৫৪ সালের নির্বাচনে জয়লাভের পরও বঙ্গবন্ধুকে কারাগারে যেতে হয়।
- ১৯৫৮ সালে আইয়ুব খান সামরিক আইন জারির পর বঙ্গবন্ধু ১১ অক্টোবর গ্রেপ্তার হন।
- এরপর ১৯৬২ সালের ৬ জানুয়ারি আবারও গ্রেপ্তার হয়ে মুক্তি পান ওই বছরের ১৮ জুন।
- এরপর ’৬৪ ও ’৬৫ সালে বিভিন্ন মেয়াদে তিনি ৬৬৫ দিন কারাগারে ছিলেন।
- ছয় দফা দেওয়ার পর জাতির পিতা যেখানে সমাবেশ করতে গেছেন, সেখানেই গ্রেপ্তার হয়েছেন।
- এরপর ৬৬ সালের ৮ মে আবারও গ্রেপ্তার হয়ে ১৯৬৯ সালের ২২ ফেব্রুয়ারি গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে মুক্তি পান।
- ১৯৭১ সালের ২৬ মার্চের প্রথম প্রহরে স্বাধীনতার ঘোষণা দেওয়ার পরপরই পাকিস্তান সরকার তাঁকে গ্রেপ্তার করে। এ দফায় তিনি কারাগারে ছিলেন ২৮৮ দিন।

উৎস: প্রথম আলো।
 ১৬ মার্চ ২০১৯।
৩১.
উৎপাদন খাতে নিয়োজিত মাঝারি শিল্পের সর্বনিম্ন স্থায়ী সম্পদের মূল্য কত হতে হয়?
  1. ক) ১৫ কোটি
  2. খ) ১০ কোটি
  3. গ) ৫ কোটি
  4. ঘ) ৫০ কোটি
সঠিক উত্তর:
ক) ১৫ কোটি
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৫ কোটি
ব্যাখ্যা
 মাঝারি শিল্প
- উৎপাদন ক্ষেত্রে, জমি ও বিল্ডিং ব্যতীত স্থায়ী সম্পত্তির মূল্য (প্রতিস্থাপন ব্যয়) সর্বনিম্ন ১৫ কোটি থেকে সর্বোচ্চ ৫০  কোটি বা ১২১ থেকে ৩০০ জন শ্রমিক থাকলে মাঝারি শিল্প  হিসেবে গণ্য করা হবে
- সেবা খাতে,  জমি ও বিল্ডিং ব্যতীত স্থায়ী সম্পত্তির মূল্য (প্রতিস্থাপন ব্যয়) ২ কোটি থেকে ৩০  কোটি টাকা  বা ৫১ থেকে ১২০ জন শ্রমিক থাকলে মাঝারি শিল্প  হিসেবে গণ্য করা হবে।
- যে কোন একটি মানদন্ডের ভিত্তিতে  মাঝারি শিল্পের অন্তর্ভুক্ত হলেও অন্য মানদন্ডের ভিত্তিতে বৃহৎ  শিল্পের অন্তর্ভুক্ত হতে পারে ।
- সেক্ষেত্রে এ কর্মকান্ডটি  বৃহৎ​ শিল্পের অন্তর্ভুক্ত বলে বিবেচিত হবে।

অন্যদিকে -
- উৎপাদন ক্ষেত্রে, জমি ও বিল্ডিং ব্যতীত স্থায়ী সম্পত্তির মূল্য (প্রতিস্থাপন ব্যয় ) ৫০  কোটির অধিক বা ৩০০ জনেরও বেশি শ্রমিক থাকলে বৃহৎ শিল্প  হিসেবে গণ্য করা হবে।
- উৎপাদন ক্ষেত্রে,  জমি ও বিল্ডিং ব্যতীত স্থায়ী সম্পত্তির মূল্য (প্রতিস্থাপন ব্যয় ) ৭৫ লক্ষ থেকে ১৫ কোটি বা ৩১ থেকে ১২০ জন শ্রমিক থাকলে ক্ষুদ্র শিল্প  হিসেবে গণ্য করা হবে।
- উৎপাদন ক্ষেত্রে, জমি ও বিল্ডিং ব্যতীত স্থায়ী সম্পত্তির মূল্য (প্রতিস্থাপন ব্যয় )  ১০ লক্ষ থেকে ৭৫ লক্ষ টাকা বা ১৬ থেকে ৩০ জন শ্রমিক থাকলে মাইক্রো শিল্প  হিসেবে গণ্য করা হবে।

উৎস: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন, শিল্পের শ্রেণীবিভাগ, khulna.gov.bd.
৩২.
কোনটি পরিবেশবান্ধব শিল্প ব্যবস্থপনায় ব্যবহৃত ‘5R strategy' এর অংশ নয়?
  1. ক) Refuse
  2. খ) Reduce
  3. গ) Recycle
  4. ঘ) Rework
সঠিক উত্তর:
ঘ) Rework
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Rework
ব্যাখ্যা
5 R Strategy
- 'রিসাইক্লিং'- এর আগে সম্ভব হলে চারটি পদক্ষেপ নেওয়া উচিত: refuse, reduce, reuse, repurpose, and then recycle.
- ব্যবসার বর্জ্য হ্রাস এবং পুনর্ব্যবহার করার প্রচেষ্টায় এই পদ্ধতিটি অন্তর্ভুক্ত করা ল্যান্ডফিল বর্জ্যকে কমিয়ে দেবে।
- এবং পুনর্ব্যবহার কর্মসূচিকে পরবর্তী স্তরে নিয়ে যেতে সহায়তা করবে। 
- এই স্ট্র্যাটেজি বাড়ির মধ্যে টেকসই জীবনযাপনের জন্য একটি ব্যবহারিক এবং কার্যকর পদ্ধতির প্রস্তাব দেয়।
- এই নীতিগুলি গ্রহণ করে আমরা অপচয় কমাতে পারি, সম্পদ সংরক্ষণ করতে পারি এবং একটি পরিষ্কার এবং সবুজ গ্রহে অবদান রাখতে পারি।
- 5Rs আলিঙ্গন করার দিকে আমাদের নেওয়া প্রতিটি পদক্ষেপ আমাদের আরও টেকসই ভবিষ্যতের কাছাকাছি নিয়ে আসে।


উৎস: The 5 R's: Refuse, Reduce, Reuse, Repurpose, Recycle, RoadRunner Recycling।
৩৩.
কোনটি নিয়ন্ত্রিত শিল্প?
  1. ক) সমুদ্রগামী জাহাজ চলাচল
  2. খ) পারমাণবিক শক্তি
  3. গ) হাইটেক শিল্প
  4. ঘ) সিকিউরিটিজ প্রিন্টিং
সঠিক উত্তর:
ক) সমুদ্রগামী জাহাজ চলাচল
উত্তর
সঠিক উত্তর:
ক) সমুদ্রগামী জাহাজ চলাচল
ব্যাখ্যা
নিয়ন্ত্রিত শিল্প
- যেসব শিল্প প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে এবং জাতীয় স্বার্থ রক্ষা করে তাদের নিয়ন্ত্রিত শিল্প বলে।
- এটি নিয়ন্ত্রিত শিল্পের কর্মীদের ক্ষেত্রে প্রযোজ্য, যেমন শিক্ষাদান বা আর্থিক পরিষেবা৷ পারমাণবিক শিল্প বিশ্বের সবচেয়ে নিয়ন্ত্রিত শিল্প।
নিয়ন্ত্রিত শিল্পের তালিকা
১। যন্ত্রচালিত ট্রলারযোগে গভীর সমুদ্রে মৎস্য আহরণ শিল্প।
২। বেসরকারি খাতে ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান শিল্প।
৩। বেসরকারি খাতে ইনস্যুরেন্স কোম্পানি।
৪। বেসরকারি খাতে বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ প্রকল্পসমূহ।
৫। প্রাকৃতিক গ্যাস/তেল অনুসন্ধান, উত্তোলন ও সরবরাহকরণ শিল্প।
৬। কয়লা অনুসন্ধান, উত্তোলন ও সরবরাহকরণ শিল্প।
৭। অন্যান্য প্রাকৃতিক খনিজ সম্পদ অনুসন্ধান, উত্তোলন ও সরবরাহকরণ শিল্প।
৮। বৃহৎ অবকাঠামো প্রকল্প (যেমন-ফ্লাইওভার, এলিভেটেড এক্সপ্রেস ওয়ে, মনোরেইল, অর্থনৈতিক অঞ্চল, ইনল্যান্ড কনটেইনার ডিপো/কনটেইনার ফ্রেইট স্টেশন ইত্যাদি) স্থাপন।
৯। ক্রুড অয়েল রিফাইনারী (জ্বালানী হিসেবে ব্যবহৃত )/ব্যবহৃত লুব অয়েল রিসাইক্লিং/রিফাইনিং।
১০। কাঁচামাল হিসেবে দেশিয় প্রাকৃতিক গ্যাস/কনডেনসেট ও অন্যান্য খনিজ ব্যবহৃত মাঝারি ও বৃহৎ শিল্প প্রতিষ্ঠান।
১১। টেলিকমিউনিকেশন সেবা শিল্প (মোবাইল/সেলুলার এবং ল্যান্ড ফোন।
১২। স্যাটেলাইট চ্যানেল।
১৩। কার্গো/যাত্রী পরিবহন বিমান।
১৪। সমুদ্রগামী জাহাজ চলাচল।
১৫। সমুদ্র বন্দর/গভীর সমুদ্র বন্দর স্থাপন।
16। VoIP (Voice Over Internet Protocol) ও IP (Internet Protocol) Telephone।
১৭। সৈকত বালি থেকে আহরিত ভারী খনিজ নির্ভর শিল্প স্থাপন ও আহরণ।
১৮। বিস্ফোরকসহ (প্রজ্জ্বলীয় কঠিন পদার্থ, জারক পদার্থ, বিষাক্ত পদার্থ) যে কোন প্রকার বিস্ফোরক দ্রব্য উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠান।
১৯। এসিড উৎপাদনকারী শিল্প।
২০। রাসায়নিক সার উৎপাদনকারী শিল্প।
২১। সকল প্রকার শিল্প স্লাজ (Industrial Sludge) ও স্লাজ দ্বারা প্রস্তুতকৃত সার এবং এ সংক্রান্ত যে কোন সামগ্ৰী উৎপাদনকারী/ প্রস্তুতকারী শিল্প।
২২। স্টোন ক্রাশার শিল্প।

উৎস:  জাতীয় শিল্পনীতি- ২০১৬. pdf, bangladesh.gov.bd.
৩৪.
কোনটি পরিবেশ অধিদপ্তর কর্তৃক শিল্পের শ্রেণী বিভাজন নয়?
  1. ক) সবুজ
  2. খ) হলুদ
  3. গ) কমলা
  4. ঘ) লাল
সঠিক উত্তর:
খ) হলুদ
উত্তর
সঠিক উত্তর:
খ) হলুদ
ব্যাখ্যা
পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র
- ব্যবসা পরিচালনার ক্ষেত্রে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- ক্ষুদ্র, মাঝারি কিংবা বৃহৎ সব ধরনের ব্যবসায় কিংবা ভবন নির্মাণ কাজ শুরু করতে গেলে এই ছাড়পত্র অত্যাবশ্যক। 
- পরিবেশগত ছাড়পত্র প্রদানের উদ্দেশ্যে পরিবেশের উপর প্রভাব বিস্তার এবং অবস্থান অনুযায়ী শিল্প প্রতিষ্ঠান ও প্রকল্পসমূহ চারটি শ্রেণীতে বিভক্ত হইবে:
ক) সবুজ।
খ) কমলা-ক।
গ) কমলা-খ।
ঘ) লাল।


উৎস: পরিবেশগত-ছাড়পত্রের-জন্য-প্রয়োজনীয়-কাগজপত্র, doe.gov.bd.
৩৫.
৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুযায়ী ২০২৫ সালের মধ্যে অতি দারিদ্র্যের হার কত শতাংশে নামানো হবে?
  1. ক) ৮.৪%
  2. খ) ৭.৪%
  3. গ) ৫.৪%
  4. ঘ) ৪.৮%
সঠিক উত্তর:
খ) ৭.৪%
উত্তর
সঠিক উত্তর:
খ) ৭.৪%
ব্যাখ্যা
৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনার উন্নয়ন পদক্ষেপ
- ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনার মূল কাজ হলো প্রেক্ষিত পরিকল্পনা ২০৪১ এর বাস্তবায়ন এমনভাবে শুরু করা, যাতে উচ্চ মধ্যম আয়ের মর্যাদা অর্জনের লক্ষ্যে দেশ সঠিক পথে থাকে এবং এসডিজির প্রধান প্রধান লক্ষ্যসমূহ অর্জন করা ও ২০৩১ সাল নাগাদ চরম দারিদ্র্য দূর করা যায়।
৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনায় ৬টি বিষয় নির্ধারণ করা হয়েছে-
- মানবস্বাস্থ্য, আত্মবিশ্বাস, কর্মসংস্থান, আয় ও অর্থনৈতিক কর্মকাণ্ড স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে কোভিড-১৯ থেকে দ্রুত পুনরুদ্ধার ।
- জিডিপি প্রবৃদ্ধি ত্বরান্বিতকরণ, কর্মসংস্থান সৃষ্টি, উৎপাদনশীলতা বৃদ্ধি ও দ্রুত দারিদ্র্য হ্রাসকরণ । বার্ষিক গড় জিডিপি প্রবৃদ্ধির হার সপ্তম পরিকল্পনার ৭.৪% থেকে ৮% এ উন্নীতকরণ এবং ২০২৫ সালে প্রবৃদ্ধির হার ৮.৫% এ উন্নীতকরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে । গড় উৎপাদনশীলতা প্রবৃদ্ধি হারের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫.৬% । দারিদ্র্যের হার ২০১৯ এর ২০.৫% থেকে কমিয়ে ২০২৫ নাগাদ ১৫.৬% এবং অতি দারিদ্র্যের হার ২০১৯ এর ১০.৫% থেকে ৭.৪% এ নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
- উন্নয়ন প্রক্রিয়ায় সম্পূর্ণরূপে অংশগ্রহণের জন্য প্রত্যেক নাগরিকের ক্ষমতায়নে এবং উন্নয়ন প্রক্রিয়া থেকে সুবিধাপ্রাপ্তি নিশ্চিতকরণে এবং দারিদ্র্য ও ঝুঁকিগ্রস্তদের সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে একটি অন্তর্ভুক্তিমূলক বিস্তৃত কৌশল প্রণয়ন ও বাস্তবায়ন ।
- একটি টেকসই উন্নয়ন পথনকশা প্রণয়ন করা, যা দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় সক্ষম, যা প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহার নিশ্চিত করবে এবং যা অবশ্যম্ভাবী নগরায়ণকে সফলভাবে ব্যবস্থাপনা করবে।
- ২০৩১ সাল নাগাদ উচ্চ মধ্যম আয়ের দেশের মর্যাদা অর্জনের পথে অর্থনীতিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানসমূহের প্রয়োজনীয় উন্নয়ন ও সংস্কার সাধন।
- এসডিজির অভীষ্ট অর্জন এবং এলডিসি থেকে উত্তরণের প্রভাব প্রশমন।


উৎস: অষ্টম-পঞ্চবার্ষিক-পরিকল্পনা-(বাংলা), plandiv.gov.bd.
৩৬.
কাজী নজরুল ইসলাম রচিত ‘অগ্নি-বীণা' কাব্যগ্রন্থের প্রথম কবিতার নাম কী?
  1. ক) প্রলয়োল্লাস
  2. খ) বিদ্রোহী
  3. গ) কামাল পাশা
  4. ঘ) কোরবানী
সঠিক উত্তর:
ক) প্রলয়োল্লাস
উত্তর
সঠিক উত্তর:
ক) প্রলয়োল্লাস
ব্যাখ্যা
• অগ্নি-বীণা কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ।
• এই কাব্যগ্রন্থের প্রথম কবিতা ‘প্রলয়ােল্লাস'

• এ কাব্যে মােট ১২টি কবিতা আছে। যথা:
- প্রলয়ােল্লাস,
- বিদ্রোহী,
- রক্তাম্বরধারিণী মা,
- আগমণী,
- ধূমকেতু,
- কামাল পাশা,
- আনােয়ার,
- রণ-ভেরী,
- শাত-ইল-আরব,
- খেয়াপারের তরণী,
- কোরবানী ও
- মহররম।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩৭.
দেশে চালু হওয়া প্রথম জাতীয় ইন্টারনেট ব্রাউজার কোনটি?
  1. ক) বায়ান্ন
  2. খ) মুক্তি
  3. গ) তর্জনী
  4. ঘ) একাত্তর
সঠিক উত্তর:
গ) তর্জনী
উত্তর
সঠিক উত্তর:
গ) তর্জনী
ব্যাখ্যা
তর্জনী সম্পর্কে কিছু তথ্য -
-বাংলাদেশের প্রথম জাতীয় মোবাইল ব্রাউজার ‘তর্জনী’।
- ২০২৩ সালের ৭ মার্চে চালু হয়।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দরাজ কণ্ঠের সাতই মার্চের ভাষণই বাঙালি জাতিকে মুক্তিযুদ্ধে উদ্বুদ্ধ করেছিল।
- সেদিন তার তর্জনী আঙ্গুল এর শক্তি দেখেছিলো পাক হানাদার বাহিনী আর উজ্জীবিত করেছিল বাঙালি জাতিকে। 
- সেখান থেকে অনুপ্রাণিত হয়েই এই বাংলা ব্রাউজারের নামকরণ করা হয়েছে ‘তর্জনী’। 
- ৩০ লক্ষ শহীদ এর বিনিময়ে অর্জন করতে হয়েছে লাল সবুজ এর স্বাধীন দেশ এর পতাকা; তাই এই ব্রাউজারটি করা হয়েছে লাল সবুজের মিশ্রণে ।

উৎস: Torjoni browser এর অফিসিয়াল ওয়েবসাইট।
৩৮.
পদ্মা সেতু হয়ে প্রথম রেল অতিক্রমের তারিখ নিচের কোনটি?
  1. ক) ২৫ জুন, ২০২২
  2. খ) ৪ এপ্রিল, ২০২৩
  3. গ) ২৫ এপ্রিল, ২০২৩
  4. ঘ) ১ মে, ২০২৩
সঠিক উত্তর:
খ) ৪ এপ্রিল, ২০২৩
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪ এপ্রিল, ২০২৩
ব্যাখ্যা
- বাংলাদেশের দীর্ঘতম পদ্মা সেতু দিয়ে পরীক্ষামূলক ট্রেন চলে ৪ এপ্রিল, ২০২৩ তারিখে।
- সাত বগির একটি বিশেষ ট্রেন ও একটি রেল ট্রাক কার ফরিদপুরের ভাঙ্গা স্টেশন থেকে পদ্মা সেতু হয়ে মাওয়া স্টেশনে যায়।
- রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন দুপুর ১২টার দিকে পরীক্ষামূলক এ রেল চলাচলের উদ্বোধন করেন।
- দোতলা সেতু। একতলায় বাস, আরেক তলায় ট্রেন।
- পদ্মা সেতুর রেললিংক প্রকল্প সূত্র জানায়, যাত্রীদের ট্রেনে চলাচলের জন্য ভাঙ্গা হতে পদ্মা সেতু হয়ে মাওয়া পর্যন্ত ৪২ কিলোমিটার রেলপথ প্রস্তুত করা হয়েছে।
- নির্মাণ করা হচ্ছে চারটি স্টেশন ও একটি জংশন।
- স্টেশনগুলো হলো- ভাঙ্গা স্টেশন, ভাঙ্গা জংশন স্টেশন, শিবচর স্টেশন, পদ্মা স্টেশন ও মাওয়া স্টেশন।

উৎস: প্রথম আলো।
 ৪ এপ্রিল, ২০২৩।
৩৯.
কে ‘সীমান্ত গান্ধী' নামে পরিচিত?
  1. ক) খান আবদুল গাফফার খান
  2. খ) ইন্দিরা গান্ধী
  3. গ) ফিরোজ গান্ধী
  4. ঘ) মহাত্মা গান্ধী
সঠিক উত্তর:
ক) খান আবদুল গাফফার খান
উত্তর
সঠিক উত্তর:
ক) খান আবদুল গাফফার খান
ব্যাখ্যা
- আব্দুল গাফফার খান, পাঠানদের বিংশ শতাব্দীর অগ্রগণ্য নেতা।
- যিনি মহাত্মা গান্ধীর অনুসারী হয়েছিলেন এবং তাকে 'সীমান্ত গান্ধী' বলা হত।
- গাফফার খান গান্ধীর সাথে দেখা করেন এবং 1919 সালে রাউলাট আইন নিয়ে আন্দোলনের সময় রাজনীতিতে প্রবেশ করেন। 
- বিচার ছাড়াই রাজনৈতিক ভিন্নমতাবলম্বীদের বন্দী করার অনুমতি দেয়।
- তিনি খিলাফত আন্দোলনে যোগ দেন, যা তুর্কি সুলতানের সাথে ভারতীয় মুসলমানদের আধ্যাত্মিক সম্পর্ক জোরদার করার চেষ্টা করেছিল।
- 1921 সালে তিনি তার জন্মভূমি উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশে একটি জেলা খিলাফত কমিটির সভাপতি নির্বাচিত হন।
- গফ্ফার খান বিভাজনের বিরোধিতা করেছিলেন এবং তিনি পাকিস্তানে পশতুন সংখ্যালঘুদের অধিকারের জন্য এবং একটি স্বায়ত্তশাসিত পুশতুনিস্তানের (যাকে পাখতুনিস্তান বা পাঠানিস্তানও বলা হয়; পশ্চিম পাকিস্তানের সীমান্ত এলাকায় একটি স্বাধীন রাষ্ট্রের জন্য লড়াই চালিয়ে যান।
- তিনি তার নীতির জন্য বহু বছর জেলে কাটিয়েছেন এবং পরে আফগানিস্তানে বসবাস করেছেন।
- গাফফার খান 1972 সালে পাকিস্তানে ফিরে আসেন।
- তাঁর স্মৃতিকথা, মাই লাইফ অ্যান্ড স্ট্রাগল, 1969 সালে প্রকাশ করা হয়।

উৎস: Britannica.
৪০.
‘আমি বিজয় দেখেছি' গ্রন্থের রচয়িতা কে?
  1. ক) মঈদুল হাসান
  2. খ) এম. আর আখতার মুকুল
  3. গ) মুনতাসীর মামুন
  4. ঘ) মেজর রফিকুল ইসলাম
সঠিক উত্তর:
খ) এম. আর আখতার মুকুল
উত্তর
সঠিক উত্তর:
খ) এম. আর আখতার মুকুল
ব্যাখ্যা
- মুকুল, এম. আর আখতার একজন সাংবাদিক, লেখক, সম্পাদক এবং মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত সাড়া জাগানো অনুষ্ঠান ‘চরমপত্র’-এর কথক।
- জন্ম ১৯২৯ সালের ৯ আগস্ট বগুড়া জেলার মহাস্থানগড়ের অন্তর্গত চিংগাসপুর গ্রামে।
- পুরো নাম মুস্তাফা রওশন আখতার মুকুল।
- তাঁর রচিত ৬০টিরও বেশি গ্রন্থ প্রকাশিত হয়েছে।
- এরমধ্যে উল্লেখযোগ্য হলো: পল্লী এক্সপ্রেস (অনুবাদ, ১৯৬০), রূপালী বাতাস (১৯৭২), রূপালী বাতাস সোনালী আকাশ (১৯৭৩), মুজিবের রক্তলাল (১৯৭৬), ভাসানী মুজিবের রাজনীতি (১৯৮৪), পঞ্চাশ দশকে আমরা ও ভাষা আন্দোলন (১৯৮৫), চল্লিশ থেকে একাত্তর (১৯৮৫), আমি বিজয় দেখেছি (১৯৮৫), বায়ান্নোর ভাষা আন্দোলন (১৯৮৬), লন্ডনে ছক্কু মিয়া (১৯৮৬), ওরা চারজন (১৯৮৬), কোলকাতা কেন্দ্রিক বুদ্ধিজীবি (১৯৮৭), বায়ান্নোর জবানবন্দী (১৯৮৭), বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ: দলিলপত্র (সংক্ষিপ্ত সংস্করণ, ১৯৮৭), লেছড়াগঞ্জের লড়াই (১৯৮৭), নকশালদের শেষ সূর্য (১৯৮৯), একাত্তরের বর্ণমালা (১৯৮৯), বিজয় ’৭১ (১৯৯০), আমিই খালেদ মোশাররফ (১৯৯০), মহাপুরুষ (১৯৯১), একুশের দলিল (১৯৯২), দুমুখী লড়াই: আমরাই বাঙালী (১৯৯২), আমাকে কথা বলতে দিন (১৯৯৩), বাংলা নাটকের গোড়ার কথা (১৯৯৪), কে ভারতের দালাল (১৯৯৫), খন্দকার থেকে খালেদা (১৯৯৬), একাত্তুরের মুক্তিযুদ্ধে বুদ্ধিজীবিদের ভূমিকা (১৯৯৭), বঙ্গবন্ধু (১৯৯৭), জিন্নাহ থেকে মুজিব (১৯৯৮) এবং ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা (১৯৯৯)।
- ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন রোগভোগের পর ২০০৪ সালের ২৬ জুন তাঁর মৃত্যু হয়।

উৎস: বাংলাপিডিয়া।
৪১.
ফাইটোস্যানিটারি সার্টিফিকেট কোন কাজে ব্যবহৃত হয়?
  1. ক) টিকা প্রদানে
  2. খ) আমদানি-রপ্তানি
  3. গ) জৈব সার উৎপাদন
  4. ঘ) পশু পালন
সঠিক উত্তর:
খ) আমদানি-রপ্তানি
উত্তর
সঠিক উত্তর:
খ) আমদানি-রপ্তানি
ব্যাখ্যা

- ফাইটোস্যানিটারি সার্টিফিকেট ব্যবহৃত হয় আমদানি-রপ্তানি ক্ষেত্রে।
- উদ্ভিদ, উদ্ভিদ পণ্য বা অন্যান্য নিয়ন্ত্রিত নিবন্ধের চালান নির্দিষ্ট ফাইটোস্যানিটারি আমদানি প্রয়োজনীয়তা পূরণ করে।
- উপযুক্ত মডেল প্রশংসাপত্রের প্রত্যয়িত বিবৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ তা নির্দেশ করার জন্য ফাইটোস্যানিটারি সার্টিফিকেট জারি করা হয়।
- এই পণ্যগুলির রপ্তানিকারক হিসাবে, অবশ্যই নিশ্চিত করতে হবে যে রপ্তানি পরামিতিগুলি যেন পূরণ করে।
- আমদানিকারক দেশগুলির উদ্ভিদ পণ্যগুলির জন্য ফাইটোস্যানিটারি প্রশংসাপত্রের প্রয়োজন হবে না যেগুলি এমনভাবে প্রক্রিয়া করা হয়েছে যাতে তাদের নিয়ন্ত্রিত কীটপতঙ্গ প্রবর্তনের কোনও সম্ভাবনা নেই, বা ফাইটোস্যানিটারি ব্যবস্থার প্রয়োজন নেই এমন অন্যান্য নিবন্ধগুলির জন্য।
- ফাইটোস্যানিটারি প্রশংসাপত্রের প্রয়োজনের ন্যায্যতা সম্পর্কে আমদানিকারক দেশ এবং রপ্তানিকারক দেশের মতামতের মধ্যে পার্থক্য থাকলে এনপিপিওগুলির দ্বিপাক্ষিকভাবে সম্মত হওয়া উচিত।

উৎস: REQUIREMENTS FOR PHYTOSANITARY CERTIFICATES, fao.org.
৪২.
Special Drawing Right (SDR) এ কোন মুদ্রা ব্যবহৃত হয় না?
  1. ক) ব্রিটিশ পাউন্ড
  2. খ) চাইনিজ রেনমিনবি
  3. গ) ফ্রেঞ্চ ফ্রাঁ
  4. ঘ) জাপানিজ ইয়েন
সঠিক উত্তর:
গ) ফ্রেঞ্চ ফ্রাঁ
উত্তর
সঠিক উত্তর:
গ) ফ্রেঞ্চ ফ্রাঁ
ব্যাখ্যা
এসডিআর মুদ্রা
- এসডিআর একটি আন্তর্জাতিক রিজার্ভ সম্পদ।
- এসডিআর একটি মুদ্রা নয়, তবে এর মূল্য পাঁচটি মুদ্রার একটি ঝুড়ির উপর ভিত্তি করে।
- সেগুলো হলো মার্কিন ডলার, ইউরো, চীনা রেনমিনবি, জাপানিজ ইয়েন এবং ব্রিটিশ পাউন্ড স্টার্লিং।
- IMF 1969 সালে একটি সম্পূরক আন্তর্জাতিক রিজার্ভ সম্পদ হিসাবে SDR তৈরি করেছিল, যখন মুদ্রাগুলি সোনার দামের সাথে সংযুক্ত ছিল এবং মার্কিন ডলার ছিল শীর্ষস্থানীয় আন্তর্জাতিক রিজার্ভ সম্পদ।
- IMF SDR- কে এক মার্কিন ডলারের সমতুল্য সোনার ভগ্নাংশের সমতুল্য হিসাবে সংজ্ঞায়িত করেছে।
- 1973 সালে যখন স্থির বিনিময় হার শেষ হয়, তখন IMF SDR-কে বিশ্ব মুদ্রার একটি ঝুড়ির মূল্যের সমতুল্য হিসাবে পুনরায় সংজ্ঞায়িত করে। 
- ব্যক্তি এবং ব্যক্তিগত সংস্থা এসডিআর ধারণ করতে পারে না।
- আইএমএফ সদস্যরা - এবং আইএমএফ নিজেই - এসডিআর ধারণ করে এবং আইএমএফের কাছে কেন্দ্রীয় ব্যাংক এবং বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংকের মতো অন্যান্য ধারকদের অনুমোদন করার ক্ষমতা রয়েছে।

উৎস: SDR, imf.org.
৪৩.
গ্রীষ্মকালীন অলিম্পিক -২০২৪ কোথায় অনুষ্ঠিত হবে?
  1. ক) মাদ্রিদ, স্পেন
  2. খ) টোকিও, জাপান
  3. গ) স্টকহোম, সুইডেন
  4. ঘ) প্যারিস, ফ্রান্স
সঠিক উত্তর:
ঘ) প্যারিস, ফ্রান্স
উত্তর
সঠিক উত্তর:
ঘ) প্যারিস, ফ্রান্স
ব্যাখ্যা
গ্রীষ্মকালীন অলিম্পিক - ২০২৪
- প্যারিস 2024 অলিম্পিক এবং প্যারালিম্পিক গেমস হবে ফ্রান্সে আয়োজিত সবচেয়ে বড় ইভেন্ট।
- অলিম্পিক গেমস 26 জুলাই থেকে 11 অগাস্ট 2024 পর্যন্ত অনুষ্ঠিত হবে৷
- এই সপ্তাহগুলিতে ঘটে যাওয়া চমকটি ইতিহাসে নেমে যাবে এবং প্যারিস হবে বিশ্বের কেন্দ্রবিন্দু - খেলাধুলার বিশ্ব এবং আরও অনেক কিছু৷
- গেমগুলি একটি জনপ্রিয়, বহুসাংস্কৃতিক উৎসব, বিশ্বের বাকি অংশের সাথে ভাগ করে নেওয়ার একটি উদযাপন৷
- তারা একটি নতুন অ্যাডভেঞ্চারের প্রতিনিধিত্ব করে যা ফ্রান্সকে এমন একটি অভিজ্ঞতায় নিয়ে যাবে যা এটি আগে দেখেনি।
- প্যারিস 2024 অলিম্পিক এজেন্ডা 2020- এ আইওসি দ্বারা প্রদত্ত সুযোগটি গ্রহণ করেছে যাতে তার প্রোগ্রাম এবং সামগ্রিক ধারণাকে উন্নত করার জন্য অতিরিক্ত খেলাধুলার প্রস্তাব দেওয়া হয়।
- IOC অন্তর্ভুক্তিমূলক, লিঙ্গ-ভারসাম্যপূর্ণ এবং যুব-কেন্দ্রিক গেমগুলির জন্য একটি নতুন মান নির্ধারণ করতে আগ্রহী।
- প্যারিস 2024 তারুণ্যের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত এবং সৃজনশীলতা এবং অ্যাথলেটিক পারফরম্যান্সকে পুরস্কৃত করার জন্য চারটি নতুন খেলাকে একীভূত করার জন্য IOC এর কাছে তার প্রস্তাব জমা দিয়েছে।
- এই খেলাগুলো হচ্ছে ব্রেকিং, স্পোর্ট ক্লাইম্বিং, স্কেটবোর্ডিং, সার্ফিং।
- চারটিই গ্রহণ করা সহজ এবং অংশগ্রহণকারীরা এমন সম্প্রদায় গঠন করে যা সামাজিক মিডিয়াতে খুব সক্রিয়।

উল্লেখ্য,
- ২০২০ গ্রীষ্মকালীন অলিম্পিক জাপানের টোকিওতে ২০২১ সালের ২৩শে জুলাই শুরু হয়ে এবং ৮ই আগস্ট সমাপ্ত হয়েছে।


 উৎস: Paris 2024 Summer Olympics, Olympics.
৪৪.
COP-28 জলাবায়ু সম্মেলনের আয়োজক দেশ কোনটি?
  1. বাহরাইন
  2. যুক্তরাজ্য
  3. যুক্তরাষ্ট্র
  4. সংযুক্ত আরব আমিরাত
সঠিক উত্তর:
সংযুক্ত আরব আমিরাত
উত্তর
সঠিক উত্তর:
সংযুক্ত আরব আমিরাত
ব্যাখ্যা
কপ সম্মেলন 
- জলবায়ুতে মানুষের সৃষ্টি ক্ষতিকর প্রভাব মোকাবেলায় ১৫৪টি দেশ ১৯৯২ সালে জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশনে (UNFCCC) স্বাক্ষর করে।
- জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন (COP) প্রতি বছর অনুষ্ঠিত হয়।
-  এখানে আলোচনা করা হয় কিভাবে ক্ষতিকর প্রভাব কমিয়ে আনার উপায় অর্জন করা উচিত এবং কী অগ্রগতি হয়েছে তা পর্যবেক্ষণ করা।
- কপ - ২৮ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে।

অন্যদিকে -
- কপ - ২৯ আজারবাইজানে অনুষ্ঠিত হবে।

 উৎস: UNFCCC এর অফিসিয়াল ওয়েবসাইট।
https://unfccc.int/cop28
৪৫.
‘ভূমধ্যসাগরের বাতিঘর' বলা হয় কোন আগ্নেয়গিরিকে ?
  1. ক) স্ট্রম্বোলী
  2. খ) ইটনা
  3. গ) পাভলভ
  4. ঘ) সাপ্তামারিয়া
সঠিক উত্তর:
ক) স্ট্রম্বোলী
উত্তর
সঠিক উত্তর:
ক) স্ট্রম্বোলী
ব্যাখ্যা
- স্ট্রম্বোলি হল একটি স্ট্র্যাটোভোলকানো যা শক্ত আগ্নেয়গিরির ছাই, শিলা এবং লাভা প্রবাহের স্তর দিয়ে গঠিত। 
- 'ভূমধ্যসাগরের বাতিঘর' এর ডাকনাম।
- স্ট্রোম্বলি দীর্ঘকাল ধরে পর্যটকদের আকৃষ্ট করেছে তার রাতের বিস্ফোরণের মাধ্যমে।
- স্ট্রোম্বলি অনলাইন আগ্নেয়গিরির আরও দর্শনীয় অগ্ন্যুৎপাতের কিছু ফটো গ্যালারি সরবরাহ করে।
- স্ট্রম্বোলি দ্বীপ টাইরহেনিয়ান সাগরে (ভূমধ্যসাগরের), অবস্থিত।
- এর আয়তন ৫ বর্গ মাইল (১২ বর্গ কিমি)।
- আগ্নেয়গিরির গঠনের কারণে, দ্বীপটি এখনও সক্রিয়, এবং তরল লাভা তার গর্ত থেকে সমুদ্রে ক্রমাগত প্রবাহিত হয়, যদিও সর্বশেষ গুরুতর অগ্ন্যুৎপাত হয়েছিল 1921 সালে।
- খেজুর, জলপাই এবং ফল জন্মে, এবং পর্যটন অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ।
- দর্শনার্থীরা দ্বীপের আগ্নেয়গিরি, জলবায়ু এবং সৈকত দ্বারা আকৃষ্ট হয়।

উৎস: Britannica.
৪৬.
কোন চুক্তির মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে?
  1. ক) ভিয়েনা চুক্তি
  2. খ) প্যারিস শান্তি চুক্তি
  3. গ) ভার্সাই চুক্তি
  4. ঘ) ইয়াল্টা চুক্তি
সঠিক উত্তর:
গ) ভার্সাই চুক্তি
উত্তর
সঠিক উত্তর:
গ) ভার্সাই চুক্তি
ব্যাখ্যা

সঠিক উত্তর: গ) ভার্সাই চুক্তি
লাইভ পরীক্ষার প্রশ্নে ঘ) অপশনেও 'ভার্সাই চুক্তি' দেয়া ছিল।
যেহেতু সম্প্রতি অনুষ্ঠিত রিয়েল জবের উপর পরীক্ষা ছিল এবং লাইভ পরীক্ষার কোন মেরিট লিস্ট প্রকাশ করা হয় নি, তাই পরীক্ষার পরে মূল প্রশ্ন অনুসারে অপশন চেঞ্জ করে দেয়া হয়েছে।
উত্তর বাতিল করা হচ্ছে না।
---------------------------

ভার্সাই চুক্তি

- ব্যাপক বিধ্বংসী প্রথম বিশ্বযুদ্ধের অবসানের লক্ষ্যে ১৯১৯ সালের ২৮ জুন ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয়।
- চুক্তিটি ছিল এমন কয়েকটির মধ্যে একটি যা আনুষ্ঠানিকভাবে পাঁচ বছরের সংঘাতের অবসান ঘটিয়েছিল যা মহাযুদ্ধ- ১, বিশ্বযুদ্ধ নামে পরিচিত।
- পক্ষসমূহঃ মিত্রশক্তি (ব্রিটেন, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইতালি, জাপান) এবং জার্মানি।
- স্থানঃ ফ্রান্সের ভার্সাই নগরী
- এই চুক্তির জন্য জার্মানি ক্ষতিপূরণ দিতে বাধ্য হয় এবং প্রথম বিশ্বযুদ্ধের অবসান হয়।
- চুক্তির খসড়ার মূল নকশা করেন চারজন নেতা যারা ইতিহাসে বিগ ফোর হিসেবে খ্যাত। 
- এরা হলেন বৃটেনের ডেভিড লয়েড জর্জ, ফ্রান্সের জর্জেস ক্ল্যামেনকু, যুক্তরাষ্ট্রের উড্রো উইলসন এবং ইতালির ভিটোরিও অরল্যান্ডো। 
- এই চুক্তিতে জার্মানিকে যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত করা হয়। 


উৎস: Jun 28, 1919 CE: Treaty of Versailles - National Geographic Society, nationalgeographic.org.

৪৭.
নিম্নের কোন গ্রন্থটির রচয়িতা Niccolo Machiavelli?
  1. ক) Why Nations Fail The Origins of Power, Prosperity, and Poverty
  2. খ) On the Social Contract
  3. গ) The Anarchy
  4. ঘ) The Prince
সঠিক উত্তর:
ঘ) The Prince
উত্তর
সঠিক উত্তর:
ঘ) The Prince
ব্যাখ্যা
- দ্য প্রিন্স, নিকোলো ম্যাকিয়াভেলির রাজনৈতিক গ্রন্থ যা 1513 সালে লেখা।
- কীভাবে ক্ষমতা অর্জন করা যায়, একটি রাষ্ট্র তৈরি করা যায় এবং এটি বজায় রাখা যায় তার একটি সংক্ষিপ্ত গ্রন্থ এটি।
- দ্য প্রিন্স ইতিহাসের পাঠ এবং ফ্লোরেন্সে পররাষ্ট্র সচিব হিসাবে তার নিজের অভিজ্ঞতার ভিত্তিতে রাজনৈতিক পদক্ষেপের জন্য একটি নির্দেশিকা প্রদানের জন্য ম্যাকিয়াভেলির প্রচেষ্টার প্রতিনিধিত্ব করে।
- তার বিশ্বাস যে রাজনীতির নিজস্ব নিয়ম রয়েছে তা তার পাঠকদের হতবাক করেছিল।
- ম্যাকিয়াভেলি তার গ্রন্থটিকে লেখার সময় ডি প্রিন্সিপাটিবাস হিসাবে উল্লেখ করেছিলেন।
- এটি 1510- এর দশকে পাণ্ডুলিপি আকারে প্রচারিত হয়েছিল।
- ম্যাকিয়াভেলি মারা যাওয়ার পাঁচ বছর পর 1532 সালে যখন এটি প্রথম প্রকাশিত হয়।

উৎস: Britannica.
৪৮.
GPT-4 সফটওয়্যারটি আনুষ্ঠানিকভাবে কবে উন্মুক্ত করা হয়?
  1. ক) ৩০ নভেম্বর, ২০২২
  2. খ) ১৩ মার্চ, ২০২৩
  3. গ) ৩০ জুন, ২০২২
  4. ঘ) ০১ মার্চ, ২০২৩
সঠিক উত্তর:
খ) ১৩ মার্চ, ২০২৩
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৩ মার্চ, ২০২৩
ব্যাখ্যা
- GPT-4 হল OpenAI-এর সবচেয়ে উন্নত সিস্টেম, নিরাপদ এবং আরও দরকারী প্রতিক্রিয়া তৈরি করে।
- GPT-4 আগের চেয়ে অনেক বেশি সৃজনশীল এবং সহযোগিতামূলক।
- এটি সৃজনশীল এবং প্রযুক্তিগত লেখার কাজগুলিতে ব্যবহারকারীদের সাথে তৈরি, সম্পাদনা এবং পুনরাবৃত্তি করতে পারে, যেমন গান রচনা করা, চিত্রনাট্য লেখা বা ব্যবহারকারীর লেখার শৈলী শেখা।
- এটি 14 মার্চ, 2023- এ উন্মুক্ত  হয়েছিল এবং চ্যাটবট পণ্য ChatGPT Plus এর মাধ্যমে সীমিত আকারে সর্বজনীনভাবে উপলব্ধ করা হয়েছে।


উৎস: GPT-4, OpenAI.
৪৯.
‘দি মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্ট' কোথায় অবস্থিত?
  1. ক) নিউইয়র্ক
  2. খ) বোস্টন
  3. গ) টরেন্টো
  4. ঘ) লন্ডন
সঠিক উত্তর:
ক) নিউইয়র্ক
উত্তর
সঠিক উত্তর:
ক) নিউইয়র্ক
ব্যাখ্যা
দি মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্ট
- মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্ট, নিউ ইয়র্ক সিটির বৃহত্তম এবং সবচেয়ে ব্যাপক শিল্প জাদুঘর।
- এটি বিশ্বের অন্যতম প্রধান শিল্প জাদুঘর।
- যাদুঘরটি 1870 সালে অন্তর্ভুক্ত করা হয়েছিল এবং দুই বছর পরে খোলা হয়েছিল।
- সেন্ট্রাল পার্কের বর্তমান অবস্থানে ভবনগুলির কমপ্লেক্সটি 1880 সালে খোলা হয়েছিল।
- দ্য মেটের কাছে মিশরীয়, ব্যাবিলনীয়, অ্যাসিরিয়ান, পূর্ব এশিয়ান এবং মধ্যপ্রাচ্য, গ্রীক এবং রোমান, ইউরোপীয়, প্রাক-কলম্বিয়ান, নিউ গিনি, ইসলামিক এবং আমেরিকান শিল্পের গুরুত্বপূর্ণ সংগ্রহ রয়েছে, যার মধ্যে রয়েছে স্থাপত্য, ভাস্কর্য, চিত্রকলা, অঙ্কন, ক্যালিগ্রাফি, প্রিন্ট, ফটোগ্রাফ, কাচ, ব্রোঞ্জ, সিরামিক, টেক্সটাইল, ধাতুর কাজ, বার্ণিশ, আসবাবপত্র, পিরিয়ড রুম, অস্ত্র ও বর্ম এবং বাদ্যযন্ত্র।

উৎস: Britannica.
৫০.
২০২৩ সালে পুলিৎজার পুরস্কার পেয়েছে কোন বার্তা সংস্থা?
  1. ক) অস্ট্রেলিয়ান অ্যাসোসিয়েটেড প্রেস (এএপি)
  2. খ) এজেন্সি ফ্রান্স প্রেস (এএফপি)
  3. গ) অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)
  4. ঘ) পিআর নিউজওয়্যার
সঠিক উত্তর:
গ) অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)
উত্তর
সঠিক উত্তর:
গ) অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)
ব্যাখ্যা
- ইউক্রেনে চলমান যুদ্ধ নিয়ে খবর প্রকাশের জন্য ২০২৩ সালে পুলিৎজার পুরস্কার পেয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।
- এ যুদ্ধ নিয়ে খবরাখবর তুলে ধরায় পুরস্কৃত করা হয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসকেও।
- ০৯ মে ২০২৩, পুলিৎজার পুরস্কার পাওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হয়। 
- যুক্তরাষ্ট্রের জাতীয় পর্যায়ে অন্যতম গুরুত্বপূর্ণ পুলিৎজার পুরস্কার সাংবাদিকতার ‘নোবেল’ হিসেবে খ্যাত।
- ১৯১৭ সাল থেকে এ পুরস্কার দেওয়া হচ্ছে। সাংবাদিকতা ছাড়াও সাহিত্য, সংগীত, নাটকে বিশেষ অবদানের জন্য এ পুরস্কার ঘোষণা করা হয়।
- কলাম্বিয়া ইউনিভার্সিটির একটি বোর্ড প্রতিবছর পুরস্কার ঘোষণা করে। 
- পুলিৎজারে সবচেয়ে সম্মানজনক পুরস্কার হিসেবে ধরা হয় পাবলিক সার্ভিস (জনসেবা) অ্যাওয়ার্ডকে।
- এ ছাড়া ব্রেকিং নিউজ ফটোগ্রাফি বিভাগে পুরস্কারও পেয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।
- অপরদিকে ইন্টারন্যাশনাল রিপোর্টিং (আন্তর্জাতিক বিষয়ে প্রতিবেদন) বিভাগে সেরা হয়েছে নিউইয়র্ক টাইমস।

উৎস: প্রথম আলো।
০৯ মে ২০২৩।
৫১.
I submitted my graduation_____last month.
  1. ক) dishertation
  2. খ) dissertation
  3. গ) discertation
  4. ঘ) deshertation
সঠিক উত্তর:
খ) dissertation
উত্তর
সঠিক উত্তর:
খ) dissertation
ব্যাখ্যা
 Dissertation (noun)- 
- a long piece of writing on a particular subject, especially one that is done in order to receive a degree at college or university
- গবেষণামূলক দীর্ঘ নিবন্ধ; অভিসন্দর্ভ (যা বিশ্ববিদ্যালয়ের উচ্চতর ডিগ্রি পেতে তৈরি করা হয়)। 

Synonyms: thesis (যুক্তির দ্বারা সমর্থিত বা সমর্থনীয় বিবৃতি বা তত্ত্ব; প্রতিপাদ্য). essay (প্রবন্ধ; রচনা)। 

Example Sentence: 
1. He wrote his dissertation on an obscure 16th-century poet.

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy. 
2. Cambridge Dictionary.  
3. Merriam-webster dictionary.  
৫২.
Archeology is related to-
  1. ক) the study of new cultures
  2. খ) the study of art and music
  3. গ) the study of medicine
  4. ঘ) the study of human history
সঠিক উত্তর:
ঘ) the study of human history
উত্তর
সঠিক উত্তর:
ঘ) the study of human history
ব্যাখ্যা
• Archeology 
English Meaning:  the scientific study of material remains (such as tools, pottery, jewelry, stone walls, and monuments) of past human life and activities.
Bangla Meaning: প্রত্নতত্ত্ব; প্রত্নবিদ্যা।
- সুতরাং, সঠিক উত্তর হবে - the study of human history.

Source: Merriam Webster and Bangla Academy Dictionary.
৫৩.
I ____the opportunity ____account.
  1. ক) turn, in
  2. খ) turn, down
  3. গ) turned, at
  4. ঘ) turned, to
সঠিক উত্তর:
ঘ) turned, to
উত্তর
সঠিক উত্তর:
ঘ) turned, to
ব্যাখ্যা
• turn (something) to (good) account (idiom)
English Meaning: to gain or profit from (something) : to take advantage of (something)/ to use your skills and abilities to produce good results
Bangla Meaning: সুযোগ কাজে লাগিয়ে কোনকিছু থেকে সুবিধা অর্জন করা

- Comple sentence: I Turned the opportunity to account.

অন্য অপশন গুলোর মধ্যে - 
• Turn in - to hand in a document or report, not to refuse to do something/ to take a criminal to the police
• Turn down - to refuse to do something.

Source: Cambridge Dictionary.
৫৪.
Identify the correct positive form of the sentence: Milk is the most nutritious food.
  1. ক) Very few food is as nutritious as milk.
  2. খ) No other food as nutritious as is milk.
  3. গ) No food as nutritious as milk is.
  4. ঘ) No other food is as nutritious as milk.
সঠিক উত্তর:
ঘ) No other food is as nutritious as milk.
উত্তর
সঠিক উত্তর:
ঘ) No other food is as nutritious as milk.
ব্যাখ্যা
Milk is the most nutritious food.' এই Sentence টি Superlative degre তে আছে। 

• Superlative degree কে positive degree তে এ রূপান্তর করার নিয়ম: 

1) No other +
2) Superlative degree এঁর পরের অংশ + 
3) Verb +
4) So +
5) Superlative degree এর Positive form +
6) as +
7) প্রদত্ত Sentence এর Subject.  

Superlative degree: Milk is the most nutritious food. 
Positive degree: No other food is as nutritious as milk. 

আরো কিছু উদাহরণ: 
Superlative degree: She is the best house wife. 
Positive degree: No other house wife is so good as she. 

Superlative degree: He is the wisest man in the village. 
Positive degree: No other man in the village is so wise as he. 

Source: Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain.nce:
৫৫.
Identify the meaning of the Idiom: an arm and a leg.
  1. ক) a reasonable amount of money
  2. খ) a huge amount of money
  3. গ) a fair amount of money
  4. ঘ) a good deal of money
সঠিক উত্তর:
খ) a huge amount of money
উত্তর
সঠিক উত্তর:
খ) a huge amount of money
ব্যাখ্যা
• An arm and a leg (idiom)
English Meaning: a lot of money.
Bangla Meaning: বিপুল পরিমান টাকা।
- সুতরাং, সঠিক উত্তর - a huge amount of money।

Source: Cambridge Dictionaty.
৫৬.
If I were rich, I____ around the world.
  1. ক) will travel
  2. খ) can travel
  3. গ) would travel
  4. ঘ) want to travel
সঠিক উত্তর:
গ) would travel
উত্তর
সঠিক উত্তর:
গ) would travel
ব্যাখ্যা
Second Conditional:
2nd conditional sentence এর নিয়মানুসারে, If + past indefinite থাকলে পরের অংশটি subject + would + verb এর present form বসবে। 
If I were rich, I____ around the world. এখানে Sentence টি Second conditional এ আছে।
তাই এর উত্তর হবে: If I were rich, I would travel  around the world.  
 
আরো কিছু Second Conditional Sentence এর উদাহরণ: 
-  If I were rich, I would travel around the world.
- If I knew the answer, I would tell you.
- If I were you, I would pat your jacket on.
- If I were you, I would take the money.
- If I were a bird, I would fly to you.
- If I were rich, I would help the poor.

Reference: Applied Grammar, PC Das. Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain। 
৫৭.
Choose the correct sentence.
  1. ক) No sooner he graduated he got a job.
  2. খ) No sooner had he graduated than he got a job.
  3. গ) No sooner had he gradusted then he had got a job.
  4. ঘ) No sooner he had graduated he got a job.
সঠিক উত্তর:
খ) No sooner had he graduated than he got a job.
উত্তর
সঠিক উত্তর:
খ) No sooner had he graduated than he got a job.
ব্যাখ্যা
• No sooner had যুক্ত বাক্য গঠনের নিয়মাবলী:
- No sooner had + subject + 1st clause (verb এর past participle) + than + subject + 2nd clause (verb এর past form).
- No sooner had বাক্যে than বসে।

Correct sentence:
- No sooner had he graduated than he got a job.
- বাক্যের 1st clause এ verb এর past participle 'graduated' বসেছে এবং than পরবর্তী clauseটিতে verb এর past form 'got' বসেছে। 

No sooner had যুক্ত আরেকটি বাক্য: 
 : No sooner had the teacher entered the class than the students stand up. 

• No sooner had, Hardly had, Scarcely had এবং As soon as সবগুলোই ‘করতে না করতেই/ হতে না হতেই’ এ রকম অর্থে ব্যবহৃত হয়। কিন্তু -
- No sooner had থাকলে পরের অংশে than (then নয়) ব্যবহৃত হয়।
- Hardly had থাকলে পরের অংশে when ব্যবহৃত হয়।
- Scarcely had থাকলে পরের অংশে when (than নয়) ব্যবহৃত হয়।
- As soon as থাকলে পরের অংশে শুধু কমা বসে, অন্য কোনো শব্দ ব্যবহৃত হয় না।

Source: A Passage to the English Language by S. M. Zakir Hussain. CLIFFS TOEFL.
৫৮.
Choose correct translation: ‘তোমার লৌকিকতা এখন থাক।
  1. ক) Just lay beside your formalites.
  2. খ) Just lay by your formalities.
  3. গ) Just lay aside your formalities.
  4. ঘ) Just lay on your formalities.
সঠিক উত্তর:
গ) Just lay aside your formalities.
উত্তর
সঠিক উত্তর:
গ) Just lay aside your formalities.
ব্যাখ্যা
• ‘তোমার লৌকিকতা এখন থাক'। এর সঠিক ইংরেজি অনুবাদ হচ্ছে - Just lay aside your formalities.
- কোন কিছু বাদ দেয়া/ থামিয়ে রাখা অর্থে lay aside ব্যবহৃত হয়।

• লৌকিকতা - Formalities
• lay aside 
- English Meaning:  to place (something) to one side.
- Bangla Meaning: পরিত্যাগ করা; বাদ দেওয়া: নামিয়ে রাখা, থামিয়ে রাখা।

Source: Bangla Academy Dictionary and Merriam Webster Dictionary.
৫৯.
Synonym of 'Indigenous' is____
  1. ক) Alien
  2. খ) Local
  3. গ) Poor
  4. ঘ) Modern
সঠিক উত্তর:
খ) Local
উত্তর
সঠিক উত্তর:
খ) Local
ব্যাখ্যা
• Indigenous (adjective)
- indigenous to দেশজ; দেশি; দৈশিক; স্বদেশীয়; স্বদেশজাত; indigenous language. Giraffes are indigenous to Africa, আফ্রিকার নিজস্ব/স্বাভাবিক প্রাণী।

• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 
ক) Alien - বিদেশী ব্যক্তি, অর্থাৎ যে দেশে বাস করেন সে দেশের নাগরিক নন; বহিরাগত; পরদেশী; ভিনদেশী।
খ) Local-  স্থানীয়; আঞ্চলিক, স্থানীয় অধিবাসী, বিশেষ জেলার অধিবাসী।
গ) Poor-  দরিদ্র; গরিব; নির্ধন; বিত্তহীন; নিঃস্ব; দুর্গত।
ঘ) Modern - বর্তমান বা সাম্প্রতিক কাল সম্বন্ধী; আধুনিক; অধুনা; অধুনাতন

• সুতরাং বোঝা যাচ্ছে প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে কেবলমাত্র Local শব্দটি Indigenous এর মত একই ধরণের অর্থ প্রকাশ করে।
- তাই সঠিক উত্তর Local.

Source: Bangla Academy Dictionary.
৬০.
I attended the ceremony and distributed prizes___ three winners.
  1. ক) to
  2. খ) between
  3. গ) for
  4. ঘ) among
সঠিক উত্তর:
ঘ) among
উত্তর
সঠিক উত্তর:
ঘ) among
ব্যাখ্যা
• দুইয়ের মধ্যে বুঝাতে between, এবং দুইয়ের অধিক এর মধ্যে বুঝাতে among বসে।
যেমন-
- Our teacher told the monitor to hand out scripts among the class.
- Divide the apples between the two boys.

• যেহেতু প্রশ্নে উল্লেখিত বাক্যে তিনজন অর্থাৎ দুইজনের অধিক ব্যক্তির মধ্যে কোনকিছু ভাগ করে দিতে বলা হয়েছে, তাই সঠিক উত্তর হবে among.
- Correct sentence: I attended the ceremony and distributed prizes among three winners.
৬১.
A celebration of 100 years is called_____
  1. ক) Century
  2. খ) Golden Jubilee
  3. গ) Centennial
  4. ঘ) Silver Jubilee
সঠিক উত্তর:
গ) Centennial
উত্তর
সঠিক উত্তর:
গ) Centennial
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 

ক) Century 
English Meaning: a period of one hundred years.
Bangla Meaning:  শতবর্ষ; শতাব্দী।

খ) Golden Jubilee
English Meaning: The fiftieth anniversary of a significant event.
Bangla Meaning: ৫০ বছর পূর্তি। 

গ) Centennial
English Meaning: Relating to a hundredth anniversary.
Bangla Meaning: শতবার্ষিক; শতবার্ষিক উৎসব; শতবার্ষিকী।

ঘ) Silver Jubilee
English Meaning: The twenty-fifth anniversary of a significant event.
Bangla Meaning: ২৫ বছর পূর্তি।

• সঠিক উত্তর হচ্ছে - Centennial.
- শতবার্ষিক উৎসব পালন করাকে Centennial বলে।
- অন্যদিকে, Century মানে হচ্ছে শতবর্ষ; শতাব্দী বোঝায়, কিন্তু শতবার্ষিক উৎসব পালন করাকে নয়। 

Source: Bangla Academy Dictionary and Oxford Learner's Dictionary.
৬২.
Which of the following is a verb?
  1. ক) Apparent
  2. খ) Appertain
  3. গ) Applause
  4. ঘ) Appetizer
সঠিক উত্তর:
খ) Appertain
উত্তর
সঠিক উত্তর:
খ) Appertain
ব্যাখ্যা
• Appertain (verb intransitive)
'appertain' শব্দের অর্থ-  (আনুষ্ঠানিক) অধিকাররূপে সম্পর্কযুক্ত হওয়া বা সংশ্লিষ্ট থাকা; যথার্থ হওয়া। 
to be the property of a person or group of persons

Synonyms: belong (স্বত্বাধীন হওয়া; অংশস্বরূপ হওয়া বা অঙ্গীভূত অনুভব করা). pertain (অধিকারভুক্ত হওয়া বা অংশ হিসেবে যুক্ত হওয়া), possess (অধিকারী বা মালিক হওয়া), 
Example Sentence: The doctrine that the swath of land between the Atlantic and the Pacific naturally appertained to the United States. 
belong

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy. 
2. Cambridge Dictionary.  
3. Merriam-webster dictionary. 
৬৩.
Choose the past participle of 'Slide".
  1. ক) Slided
  2. খ) Slide
  3. গ) Slid
  4. ঘ) Slidded
সঠিক উত্তর:
গ) Slid
উত্তর
সঠিক উত্তর:
গ) Slid
ব্যাখ্যা
• The past participle form of 'Slide' is - 'Slid'.
Slide - (noun)
(১) পিছলানো; জমাট বরফের মসৃণ বিস্তার যার উপর দিয়ে পিছলে যাওয়া যায়।
(২) ব্যক্তি বা বস্তু পিছলে যেতে পারে এমন মসৃণ ঢাল।
(৩) ছবি, নকশা ইত্যাদি সংবলিত আলোকচিত্র-ফিল্ম; (আগেকার দিনে) প্রজেক্টারের সাহায্যে পরদায় দেখানোর জন্য ব্যবহৃত এরকম ছবি সংবলিত কাচখণ্ড; স্লাইড। (৪) অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে পরীক্ষার জন্য যে কাচখণ্ডের উপর কোনোকিছু স্থাপন করা হয়।
(৫) যন্ত্রাদির যে অংশ পিছলে যায়।

Source: Bangla Academy Dictionary.
৬৪.
Choose the simple sentence of- I knew that they were horribly expensive.
  1. ক) I knew and they were horribly expensive.
  2. খ) I knew them, but they were horribly expensive
  3. গ) They were horribly expensive
  4. ঘ) I knew them to be horribly expensive.
সঠিক উত্তর:
ঘ) I knew them to be horribly expensive.
উত্তর
সঠিক উত্তর:
ঘ) I knew them to be horribly expensive.
৬৫.
Nomenclature means -
  1. ক) a collection of books on human civilization
  2. খ) a system of words used to name things in a particular discipline.
  3. গ) a civilization of ancient times
  4. ঘ) a study of new culture
সঠিক উত্তর:
খ) a system of words used to name things in a particular discipline.
উত্তর
সঠিক উত্তর:
খ) a system of words used to name things in a particular discipline.
ব্যাখ্যা
• Nomenclature
English Meaning: the devising or choosing of names for things, especially in a science or other discipline.
Bangla Meaning: মকরণপদ্ধতি; পরিভাষা; নামমালা

Source: Accessible Dictionary and Oxford Learners Dictionary.
৬৬.
একটি সমকোণী ত্রিভুজের অন্য দুটি কোণের সমষ্টি কত হবে?
  1. ক) 60°
  2. খ) 90°
  3. গ) 120°
  4. ঘ) 180°
সঠিক উত্তর:
খ) 90°
উত্তর
সঠিক উত্তর:
খ) 90°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের অন্য দুটি কোণের সমষ্টি কত হবে?

সমাধান:
- ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ। 
- সমকোণী ত্রিভুজের একটি কোণ এক সমকোণ, অন্য দুটি কোণের সমষ্টি এক সমকোণ বা 90°। 
৬৭.
তুহিনের জন্ম তারিখ ২৬ জানুয়ারী ১৯৮৯। ২৬শে নভেম্বর ২০২৩ সালে তার বয়স কত হবে?
  1. ক) ৩৪ বছর ৯ মাস ২৯ দিন
  2. খ) ৩৪ বছর ১০ মাস ০ দিন
  3. গ) ৩৪ বছর ১০ মাস ১ দিন
  4. ঘ) ৩৫ বছর ১০ মাস ১ দিন
সঠিক উত্তর:
খ) ৩৪ বছর ১০ মাস ০ দিন
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩৪ বছর ১০ মাস ০ দিন
ব্যাখ্যা
২০২৩ / ১১ / ২৬
১৯৮৯ / ০১ / ২৬
___________________
      ৩৪/ ১০/০
তুহিনের বর্তমান বয়স = ৩৪ বছর ১০ মাস ০ দিন
৬৮.
একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ৬ সেন্টিমিটার হলে ঐ ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার?
  1. ক) ৩√৩
  2. খ) ৪√৩
  3. গ) ৬√৩
  4. ঘ) ৯√৩
সঠিক উত্তর:
ঘ) ৯√৩
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৯√৩
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ৬ সেন্টিমিটার হলে ঐ ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার?

সমাধান:
সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a  =৬ সেন্টিমিটার
ত্রিভুজটির ক্ষেত্রফল = (√৩/৪) a2
= (√৩/৪) (৬)2
= (√৩/৪) × ৩৬ 
= ৯√৩ বর্গ সেন্টিমিটার
৬৯.
একটি বাক্সে ১০টি লাল ও ১৫টি নীল মার্বেল আছে। একটি বালক চোখ বাঁধা অবস্থায় প্রতিবারে একটি করে পরপর দুইটি মার্বেল উঠালে দুইটি একই রঙের মার্বেল পাবার সম্ভাবনা কত?
  1. ক) ১/২
  2. খ) ৪/৫
  3. গ) ৩/৫
  4. ঘ) ৩/২০
সঠিক উত্তর:
ক) ১/২
উত্তর
সঠিক উত্তর:
ক) ১/২
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বাক্সে ১০টি লাল ও ১৫টি নীল মার্বেল আছে। একটি বালক চোখ বাঁধা অবস্থায় প্রতিবারে একটি করে পরপর দুইটি মার্বেল উঠালে দুইটি একই রঙের মার্বেল পাবার সম্ভাবনা কত?

সমাধান:
লাল মার্বেল আছে = ১০টি 
 নীল মার্বেল আছে = ১৫টি 

মোট = (১০ + ১৫)টি = ২৫টি 

২টি মার্বেলই লাল হবার সম্ভাবনা 10C2/25C2 = 3/20
২টি মার্বেলই নীল হবার সম্ভাবনা 15C2/25C2 = 7/20

মার্বেল দুটি একই রং হবার সম্ভাবনা (3/20) + (7/20)
= (3 + 7)/20
= 1/2
৭০.
f(x) = ২ - √৩ হলে f(x)2 এর মান কত?
  1. ক) ১
  2. খ) ৭ - ৪√৩
  3. গ) ২ + √৩
  4. ঘ) ১/ ২ - √৩
সঠিক উত্তর:
খ) ৭ - ৪√৩
উত্তর
সঠিক উত্তর:
খ) ৭ - ৪√৩
ব্যাখ্যা
প্রশ্ন: f(x) = ২ - √৩ হলে f(x)2 এর মান কত?

সমাধান:
f(x) = ২ - √৩
f(x)  =(২ - √৩)
= ২ - ২.২.√৩ + (√৩)
= ৪ - ৪√৩ + ৩
= ৭ - ৪√৩
৭১.
একটি পার্টিতে কিছু লোক উপস্থিত ছিল। তারা প্রত্যেকে সকলের সাথে করমর্দন করায় মোট ২১টি করমর্দন হলো। ঐ পার্টিতে মোট কত জন উপস্থিত ছিল?
  1. ক) ৬
  2. খ) ৭
  3. গ) ৮
  4. ঘ) ৯
সঠিক উত্তর:
খ) ৭
উত্তর
সঠিক উত্তর:
খ) ৭
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পার্টিতে কিছু লোক উপস্থিত ছিল। তারা প্রত্যেকে সকলের সাথে করমর্দন করায় মোট ২১টি করমর্দন হলো। ঐ পার্টিতে মোট কত জন উপস্থিত ছিল?

সমাধান; 
ধরি,
অনুষ্ঠানে উপস্থিত মোট লোক ছিল = n, 

∴ মোট করমর্দন nc2 = 21
বা, {(n)(n - 1)}/2 =21
বা, (n2 - n)/2 = 21
বা, n2 - n = 42
বা, n2 - n - 42 = 0
বা, n2 - 7n + 6n - 42= 0
বা, n(n - 7) + 6(n - 7) = 0
বা, (n - 7)(n + 6) = 0

হয়                              
n - 7 = 0                  
n = 7 
 
অথবা 
 n + 6 = 0
 n = - 6 [গ্রহণযোগ্য নয় ]
৭২.
তিন অংকের বৃহত্তম সংখ্যা হতে কোন লঘিষ্ঠ সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল ৬, ১২, ১৮ দ্বারা বিভাজ্য হবে?
  1. ক) ২০
  2. খ) ২৩
  3. গ) ২৫
  4. ঘ) ২৭
সঠিক উত্তর:
ঘ) ২৭
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২৭
ব্যাখ্যা
প্রশ্ন: তিন অংকের বৃহত্তম সংখ্যা হতে কোন লঘিষ্ঠ সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল ৬, ১২, ১৮ দ্বারা বিভাজ্য হবে?

সমাধান:
৬, ১২, ১৮ এর ল.সা.গু. = ৩৬

তিন অংকের বৃহত্তম সংখ্যা = ৯৯৯
৯৯৯ কে ৩৬ দিয়ে ভাগ করলে ভাগশেষ ২৭ থাকে। 

তিন অংকের বৃহত্তম সংখ্যা হতে ২৭ বিয়োগ করলে বিয়োগফল ৬, ১২, ১৮ দ্বারা বিভাজ্য হবে। 
৭৩.
একটি ৪৮ মিটার লম্বা খুঁটি ভেঙ্গে গিয়ে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে ৩০ ডিগ্রি কোণ উৎপন্ন করে। খুঁটিটি কত উঁচুতে ভেঙ্গেছিল?
  1. ক) ১৪ মিটার
  2. খ) ১৬ মিটার
  3. গ) ১৮ মিটার
  4. ঘ) ২০ মিটার
সঠিক উত্তর:
খ) ১৬ মিটার
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৬ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ৪৮ মিটার লম্বা খুঁটি ভেঙ্গে গিয়ে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে ৩০ ডিগ্রি কোণ উৎপন্ন করে। খুঁটিটি কত উঁচুতে ভেঙ্গেছিল?

সমাধান: 

ধরি,
খুঁটিটি AC = x মিটার উঁচুতে ভেঙ্গেছিল।
∴ অপর ভাঙ্গা অংশের দৈর্ঘ্য, BC= (48 - x) মিটার।
ভূমির সাথে উৎপন্ন কোণ, θ = 30°  

এখন,
sinθ = AC/BC
বা, sinθ = x/(48 - x)
বা, sin30° = x/(48 - x)
বা, 1/2 = x/(48 - x)
বা, 2x = 48 - x
বা, 3x = 48
∴ x = 16

∴ খুঁটিটি 16 মিটার উঁচুতে ভেঙ্গেছিল।
৭৪.
যদি a, b, c, d চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হয়, নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা?
  1. ক) abcd + 1
  2. খ) abcd
  3. গ) ab + cd
  4. ঘ) abcd - 1
সঠিক উত্তর:
ক) abcd + 1
উত্তর
সঠিক উত্তর:
ক) abcd + 1
ব্যাখ্যা
প্রশ্ন: যদি a, b, c, d চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হয়, নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা?

সমাধান:
আমরা জানি,
যে কোনাে চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে 1 যােগ করলে যােগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। 
a, b, c, d চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা।
a, b, c, d এর গুণফল = abcd 

abcd গুণফলের সাথে 1 যােগ করলে যােগফল  = abcd + 1
abcd + 1 একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। 
৭৫.
3x2 - x/2 + 5 = 0 সমীকরণটিতে x এর গুণাঙ্ক (coefficient) কি?
  1. ক) - ১
  2. খ) - ১/২
  3. গ) ১/২
  4. ঘ) ১
সঠিক উত্তর:
খ) - ১/২
উত্তর
সঠিক উত্তর:
খ) - ১/২
ব্যাখ্যা
প্রশ্ন: 3x2 - x/2 + 5 = 0 সমীকরণটিতে x এর গুণাঙ্ক (coefficient) কি?

সমাধান: 
coefficient (গণিত) এর অর্থ গুণক হিসেবে কোনো রাশির পূর্বে ব্যবহৃত সংখ্যা বা প্রতীক; সহগ।
x এর গুণাঙ্ক (coefficient) = - ১/২
৭৬.
৬০ মিটার দীর্ঘ মেট্রোরেলের গতিবেগ ঘণ্টায় ৬০ কি.মি. হলে রেললাইনের পাশে একটি খুঁটি অতিক্রম করতে মেট্রোরেলটির কত সময় লাগবে?
  1. ক) ১.০ সেকেন্ড
  2. খ) ৪.৫ সেকেন্ড
  3. গ) ৩.৬ সেকেন্ড
  4. ঘ) ১ মিনিট
সঠিক উত্তর:
গ) ৩.৬ সেকেন্ড
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩.৬ সেকেন্ড
ব্যাখ্যা
প্রশ্ন:৬০ মিটার দীর্ঘ মেট্রোরেলের গতিবেগ ঘণ্টায় ৬০ কি.মি. হলে রেললাইনের পাশে একটি খুঁটি অতিক্রম করতে মেট্রোরেলটির কত সময় লাগবে?

সমাধান:
খুঁটিটি অতিক্রম করতে ট্রেনটিকে নিজের দৈর্ঘ্যের সমান দূরত্ব অতিক্রম করতে হবে।
৬০ কি.মি. = (৬০ x ১০০০) মিটার
= ৬০০০০ মিটার

ট্রেনটি ৬০০০০ মি. অতিক্রম করে = ৩৬০০ সেকেন্ডে 
∴ ট্রেনটি ১ মি. অতিক্রম করে = (৩৬০০/৬০০০০) সেকেন্ডে 
∴ ট্রেনটি ৬০ মি. অতিক্রম করে = (৩৬০০× ৬০)/৬০০০০ ঘণ্টায়
= ৩.৬ সেকেন্ড
৭৭.
একটি দ্রব্য ২৪ টাকায় বিক্রয় করায় যত ক্ষতি হল, ৪৮ টাকায় বিক্রয় করলে তার অর্ধেক লাভ হতো, দ্রব্যটির ক্রয়মূল্য কত?
  1. ক) ৪০
  2. খ) ৩২
  3. গ) ২০
  4. ঘ) ১৬
সঠিক উত্তর:
ক) ৪০
উত্তর
সঠিক উত্তর:
ক) ৪০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্য ২৪ টাকায় বিক্রয় করায় যত ক্ষতি হল, ৪৮ টাকায় বিক্রয় করলে তার অর্ধেক লাভ হতো, দ্রব্যটির ক্রয়মূল্য কত?

সমাধান:
ধরি,
 দ্রব্যটি ২৪ টাকা বিক্রয় করলে ক্ষতি হয় ক টাকা 
ক্রয়মূল্য = (২৪ + ক) টাকা 
 
 দ্রব্যটি ৪৮ টাকা বিক্রয় করলে লাভ হয় ক/২ টাকা 
ক্রয়মূল্য = (৪৮ - ক/২) টাকা 
প্রশ্নমতে,
২৪ + ক = ৪৮ - ক/২
ক + ক/২ = ৪৮ - ২৪ 
৩ক/২  = ২৪
৩ক = (২৪ × ২)
ক = (২৪ × ২)/৩
ক =১৬

ক্রয়মূল্য = (২৪ + ১৬) টাকা = ৪০ টাকা
৭৮.
একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ২ মিটার বাড়ালে ক্ষেত্রফল ৩√৩ বর্গমিটার বৃদ্ধি পায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত?
  1. ক) ২৪
  2. খ) ৩২
  3. গ) 8
  4. ঘ) ২
সঠিক উত্তর:
ঘ) ২
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ২ মিটার বাড়ালে ক্ষেত্রফল ৩√৩ বর্গমিটার বৃদ্ধি পায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত?

সমাধান: 
মনেকরি,
সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য a মিটার
ত্রিভুজটির ক্ষেত্রফল = √৩a2/৪
ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে ক্ষেত্রফল= √৩(a + ২)2/৪

প্রশ্নমতে,
{√৩(a + ২)/৪} - {√৩a/৪} = ৩√৩
⇒ (√৩/৪){(a + ২) - a2} = ৩√৩
⇒ a+ ৪a + ৪ - a = ১২
⇒ ৪a + ৪ = ১২
⇒ ৪a = ১২ - ৪
⇒ ৪a = ৮
a = ২

সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ২ মিটার
৭৯.
কোন সংখ্যার ৪৮% থেকে ৪৮ বিয়োগ করলে বিয়োগফল ৪৮ হবে?
  1. ক) ৪৮
  2. খ) ২০০
  3. গ) ৯৬
  4. ঘ) ১০০
সঠিক উত্তর:
খ) ২০০
উত্তর
সঠিক উত্তর:
খ) ২০০
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার ৪৮% থেকে ৪৮ বিয়োগ করলে বিয়োগফল ৪৮ হবে?

সমাধান:
মনেকরি 
সংখ্যাটি = ক 

প্রশ্নমতে 
ক এর ৪৮% - ৪৮ = ৪৮
বা, ৪৮ক/১০০ = ৪৮ + ৪৮
বা, ৪৮ক /১০০ = ৯৬
বা, ক/১০০ = ২
ক = ২০০ 
৮০.
x - 1/x = √২ হলে x2 + 1/x2 = ?
  1. ক) ২√২
  2. খ) ২
  3. গ) ৪
  4. ঘ) ০
সঠিক উত্তর:
গ) ৪
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪
ব্যাখ্যা
প্রশ্ন: x - 1/x = √২ হলে x2 + 1/x2 = ?

সমাধান:
x - 1/x = √2

 x2 + 1/x2 = (x)2 + (1/x)2
= (x - 1/x)2 + 2.x .1/x
= ( √2)2 + 2
= 2 + 2
= 4