পরীক্ষা আর্কাইভ

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন

পরীক্ষা৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশনতারিখতারিখ অনির্ধারিতসময়27 minutes৪৯ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৫০
সিলেবাস
৪৫তম বি.সি.এস. প্রস্তুতি - সাবজেক্ট ফাইনাল ও রিভিশন বিষয়ের নাম: বাংলাদেশ ও আন্তর্জাতিক সাম্প্রতিক বিষয়াবলি (Live MCQ অ্যাপ বা সাইটের Menu থেকে পিডিএফ সেকশনের জানুয়ারি, ২০২২ থেকে ফেব্রুয়ারি ২০২৩ পর্যন্ত সাম্প্রতিক সমাচার দেখুন।)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন · তারিখ অনির্ধারিত · ৫০ প্রশ্ন

.
বিখ্যাত পর্যটনকেন্দ্র 'মাচুপিচু' কোন দেশে অবস্থিত? 
  1. ক) গ্রিস
  2. খ) ইতালি
  3. গ) পেরু
  4. ঘ) জাপান
ব্যাখ্যা
মাচুপিচু

⇒পেরুতে বিখ্যাত পর্যটনকেন্দ্র মাচুপিচু অবস্থিত।
⇒ ২০২৩ সালের ২১ ই জানুয়ারি, রাজনৈতিক দাঙ্গার সূত্র ধরে পেরুতে বিখ্যাত পর্যটনকে মাচুপিচু অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
⇒ ইনকাদের হারিয়ে যাওয়া একটি আধুনিক ও ঐতিহাসিক গুরুত্ব সম্পন্ন শহর হচ্ছে মাচু পিচু (Machu Picchu)। যা বর্তমান বিশ্বের সপ্তাশ্চর্যের একটি।
⇒ মাচু পিচুকে  কেউ কেউ সূর্যনগরীও বলেন।
⇒ মাচুপিচু শহরটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২,৪০০ মিটার (৭,৮৭৫ ফুট) উঁচুতে অবস্থিত। 
⇒মাচু পিচু নির্মিত হয়েছিল প্রায় ১৪৫০ সালের দিকে।
⇒স্প্যানিশরা ইনকা সভ্যতা আক্রমণ করে।
⇒ ১৯১১ সালে হাইরাম বিংহাম নামের একজন মার্কিন পুরাতত্ত্ববিদ মাচু পিচু শহরটি আবিষ্কার করেন।
⇒ পেরুর সরকার ১৯৮১ সালে সংরক্ষিত ঐতিহাসিক এলাকা হিসেবে ঘোষণা করে। 
⇒ ইউনেস্কো ১৯৮৩ সালে মাচুপিচুকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা প্রদান করে।

উৎসঃ বিবিসি নিউজ এবং Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার।
.
দশম পণ্য হিসেবে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক (জিআই) সনদ পেয়েছে -
  1. ক) ঢাকাই মসলিন
  2. খ) ফজলি আম
  3. গ) বাগদা চিংড়ি
  4. ঘ) রংপুরের শতরঞ্জি
ব্যাখ্যা
• জিআই (GI):
- জিআই (GI) এর পূর্ণরুপ হলো (Geographical indication) ভৌগলিক নির্দেশক।
- WIPO (world intellectual property organization) হলো  জিআই পণ্যের স্বীকৃতি দানকারী প্রতিষ্ঠান।
- দশম পণ্য হিসেবে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক (জিআই) সনদ পেয়েছে বাগদা চিংড়ি
- এর ফলে অন্য কোনো দেশ বাগদা চিংড়িকে আর তাদের পণ্য বলে পরিচয় দিতে পারবে না।
- সম্প্রতি পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদফতর এ স্বীকৃতি দিয়েছে।
- বিশ্ববাজারে বাগদা চিংড়িকে বাংলাদেশের বিশেষায়িত পণ্য হিসেবে তুলে ধরতে ২০১৯ সালের মে মাসে মৎস্য অধিদফতর জিআই স্বীকৃতির জন্য আবেদন করে।
- নিয়ম অনুযায়ী জার্নালে প্রকাশের দুই মাসের মধ্যে কেউ আপত্তি না করলে সেই পণ্যের জিআই সনদ পেতে আর কোনো বাধা থাকে না।
- গত ২৪ এপ্রিল আনুষ্ঠানিকভাবে নিবন্ধন সনদ দেওয়া হয়।

- ভৌগোলিক নির্দেশক (Geographical indication) হচ্ছে একটি প্রতীক বা চিহ্ন, যা পণ্য ও সেবার উৎস, গুণাগুণ ও সুনাম ধারণ এবং প্রচার করে।
- কোনো দেশের আবহাওয়া ও পরিবেশ যদি কোনো পণ্য উৎপাদনের ক্ষেত্রে বিশেষ কোনো গুরুত্ব রাখে, সেই দেশের সংস্কৃতির সঙ্গে যদি বিষয়টি সম্পর্কিত হয়, তাহলে সেটাকে সে দেশের ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
- দেশের প্রথম ভৌগোলিক নির্দেশক পণ্য (জিআই) হিসেবে নিবন্ধন পায় জামদানি।

- বাংলাদেশের GI পণ্য সমূহ: ১. জামদানি ২. ইলিশ ৩. চাঁপাইনবাবগঞ্জের খিরসাপাত আম ৪. বিজয়পুরের সাদা মাটি ৫. দিনাজপুরের কাটারীভোগ ৬. কালিজিরা ৭. রংপুরের শতরঞ্জি ৮. রাজশাহী সিল্ক ৯. ঢাকাই মসলিন ১০. বাগদা চিংড়ি
.
নিচের কোন সংস্থা শেখ হাসিনাকে 'গ্লোবাল অ্যাম্বাসেডর ফর ডায়াবেটিস' ঘোষনা করেন?
  1. ক) বাসস
  2. খ) আইটিইউ
  3. গ) এসিডিএসএন
  4. ঘ) আইডিএফ
ব্যাখ্যা
শেখ হাসিনাকে দেওয়া বিশ্ববাসী ও সংস্থার বিভিন্ন  উপাধিঃ
⇒ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 'গ্লোবাল অ্যাম্বাসেডর ফর ডায়াবেটিস' উপাধিতে ভূষিত করেছে আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন (আইডিএফ)।
⇒ এসিডিএসএন কর্তৃক তিনি ২০২১ সালে ‘এসডিজি অগ্রগতি’ পুরস্কারে ভূষিত হন।
⇒ ইনস্টিটিউট অব সাউথ এশিয়ান উইমেন ২০১৯  সালে তাঁকে Lifetime Contribution for Women Empowerment Award প্রদান করে। 
⇒ টেকসই ডিজিটাল কর্মসূচি বাস্তবায়নের জন্য International Telecommunication Union (ITU) শেখ হাসিনাকে ICTs in Sustainable Development Award-2015 প্রদান করে

এছাড়াও-

⇒লেডি অব ঢাকা- যুক্তরাষ্ট ভিত্তিক  প্রভাবশালী বিজনেস ম্যাগাজিন ‘ফোর্বস’।

⇒মাদার অব হিউম্যানিটি- ব্রিটিশ মিডিয়া।

⇒কারিশম্যাটিক লিডার- মিশরের রাষ্টদূত মাহামুদ ইজ্জত।

⇒প্রাচ্যের নতুন তারকা- সংযুক্ত আরব আমিরাতের সংবাদপত্র খালিজ টাইমস।

⇒বিশ্বের নেতা- ভারতের বিজেপির ভাইস প্রেসিডেন্ট ও সংসদ সদস্য ড. বিনয় প্রভাকর।

⇒নারী অধিকারের স্তম্ভ- কানাডার আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী মেরি ক্লড বিবেউ।

⇒বিশ্ব শান্তির দূত – কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের পিস স্ট্যাডিস বিভাগের তিন শিক্ষক।

⇒মানবিক বিশ্বের প্রধান নেতা- অক্সফোর্ড নেটওয়ার্ক অফ পিস নামক সংস্থা

⇒জোয়ান অফ আর্ক- শ্রীলঙ্কা গার্ডিয়ান

⇒বিশ্ব মানবতার আলোকবর্তিকা -নোবেল বিজয়ী কৈলাশ সত্যর্থী

⇒বিশ্ব মানবতার বিবেক- কলম্বিয়ার প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সন্তোস

⇒বিরল মানবতাবাদী নেতা- তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান

উৎসঃ প্রথম আলো এবং বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।
.
সম্প্রতি কোন দেশ ইউরোকে মুদ্রা হিসেবে চালু করে?
  1. ক) ইংল্যান্ড
  2. খ) ক্রোয়েশিয়া
  3. গ) নরওয়ে
  4. ঘ) লিথুয়ানিয়া
ব্যাখ্যা
ইউরো

⇒ ২০২৩ সালের ১ জানুয়ারি  ‘ইউরোকে' আনুষ্ঠানিকভাবে মুদ্রা হিসেবে গ্রহন করে ক্রোয়েশিয়া। 
⇒ একই সাথে শেনজেন বা ইউরোপের ভিসা মুক্ত অঞ্চলেও প্রবেশ করলো দেশটি। 
⇒ ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যোগদানের প্রায় এক দশক পর ইউরো মুদ্রা চালু করছে ক্রোয়েশিয়া।
⇒  ক্রোয়েশিয়া নিজস্ব মুদ্রা কুনাকে বিদায় জানায়। এর মধ্য দিয়ে ইউরোজোনের একক মুদ্রা ‘ইউরো’ ব্যবহারকারী ২০তম দেশ হয় ক্রোয়েশিয়া।
⇒ ১৯৯৯ সালে ইউরোপের ১৪টি দেশ (অস্ট্রিয়া, বেলজিয়াম, জার্মানি, ফিনল্যান্ড, ফ্রান্স, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবুর্গ, মোনাকো, নেদারল্যান্ডস, পর্তুগাল, স্পেন, সান মারিনো এবং ভ্যাটিকান সিটি) ইউরো প্রথমদিকে ব্যবহার করতে শুরু করে।
⇒ ইউরো মুদ্রাটি সাত রকমের নোট নিয়ে গঠিত-৫ ইউরো নোটের রং ছাই, ১০ ইউরো লাল, ২০ ইউরো নীল, ৫০ ইউরো কমলা, ১০০ ইউরো সবুজ, ২০০ ইউরো বাদামী-হলুদ এবং ৫০০ ইউরো হালকা বেগুনি।

উৎসঃ কালের কন্ঠ এবং Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার  এবং ইউরোপিয়ান ওয়েবসাইট
.
জি২০ এর বর্তমান সভাপতি কে?
  1. ক) জোকো উইডোডো
  2. খ) জিন লিকুনস
  3. গ) শেখ হাসিনা
  4. ঘ) নরেন্দ্র মোদি
ব্যাখ্যা
জি-২০
⇒জি-২০ এর নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 
⇒ ১৬ নভেম্বর ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর কাছ থেকে পরবর্তী এক বছরের জি-২০ গোষ্ঠীর সভাপতির  দ্বায়িত্ব গ্রহণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
⇒ ১ ডিসেম্বর থেকে এই দায়িত্ব পালন করবে ভারত। আগামী বছর ভারতে অনুষ্ঠিত হবে ১৮তম শীর্ষ জি-২০ সম্মেলন।
⇒ সেখানে বাংলাদেশকে পর্যবেক্ষক হওয়ার আমন্ত্রণ জানিয়েছে ভারত। বাংলাদেশ তা গ্রহণ করেছে।
 উৎস:Live MCQ সাম্প্রতিক সমাচার জানুয়ারি, ২০২৩
.
ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্র সহায়তা প্যাকেজের  মধ্যে কোন ধরনের  সামরিক সহায়তা রয়েছে?
  1. ক) অত্যাধুনিক ট্যাঙ্ক
  2. খ) অত্যাধুনিক বন্দুক
  3. গ) পারমাণবিক নিরস্ত্রীকরণের সরঞ্জাম
  4. ঘ) ব্র‍্যাডলি ট্যাংক ও সাঁজোয়া যান
ব্যাখ্যা
⇒ ইউক্রেনের জন্য ৩০০ কোটি ডলারেরও বেশি মূল্যের একটি বড় ধরনের সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।
⇒এই প্যাকেজে ৫০টি ব্র্যাডলি ট্যাংক এবং কয়েক ডজন সাঁজোয়া যান থাকছে।
⇒যুক্তরাষ্ট্রের নিজস্ব তহবিল থেকে ২৮৫ কোটি এবং বিদেশিসামরিক অর্থায়নের ২২ কোটি ৫০ লাখ ডলারের এ সহায়তা প্যাকেজে  কিয়েভের চাওয়া অত্যাধুনিক পশ্চিমা ট্যাঙ্কগুলো অন্তর্ভুক্ত নেই।

 উৎস: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার ফ্রেব্রুয়ারি, ২০২২ এবং সমকাল।
.
UNIDO এর ১৭১ তম সদস্য দেশ কোনটি?
  1. ক) দক্ষিন সুদান
  2. খ) কুয়েত
  3. গ) চাঁদ
  4. ঘ) পালাউ
ব্যাখ্যা

UNIDO

⇒ এটি ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত হয়।
⇒ ১৭ জানুয়ারি ২০২৩ UNIDO এর ১৭১ তম সদস্যপদ লাভ করে-পালাউ
⇒ ইউনিডো’ (UNIDO) এর প্রধান কার্যালয় ভিয়েনায় অবস্থিত।
⇒ বর্তমান মহাপরিচালকের নাম Gerd Muller(গার্ড মুলার) ।
⇒UNIDO এর পূর্ণরূপ -United Nations Industrial Development Organization।
- UNIDO জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে: ২১ জুন, ১৯৮৫ সালে।

উৎস: UNIDO অফিশিয়াল ওয়েবসাইট।

.
বর্তমান জি-সেভেনের চেয়ারম্যান কোন দেশের নাগরিক?
  1. ক) ফ্রান্স
  2. খ) ব্রিটেন
  3. গ) জাপান
  4. ঘ) কোস্টারিকা
ব্যাখ্যা
জি-সেভেনঃ
 ⇒ জি-সেভেন এর বর্তমান চেয়ারম্যান- জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। (দায়িত্ব গ্রহন ১ জানুয়ারি, ২০২৩)।
⇒ জি-৭ এর পূর্ণাঙ্গ রূপ হল গ্রুপ অফ সেভেন।
⇒ সাতটি দেশের দল জোটের সদস্য দেশ হল কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র।
⇒ এছাড়া ইউরোপীয় ইউনিয়ন এই জোটের একটি অংশ।
⇒ ১৯৭৫ সালের ১৫ই নভেম্বর, জি ৭ আনুষ্ঠানিকভাবে গঠিত হয়।
⇒ রাশিয়া ১৯৯৮ সালে এই জোটে যোগ দিলে সেটা জি-৮ হয়েছিল। তবে ক্রিমিয়া দখল করার কারণে ২০১৪ সালে রাশিয়া বাদ পড়ে যায়।

উৎস: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার ফ্রেব্রুয়ারি, ২০২২ এবং জি-৭  অফিশিয়াল ওয়েবসাইট
.
কয়টি প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার ২০২২’ প্রদান করা হয়?
  1. ক) ২ টি
  2. খ) ১ টি
  3. গ) ৩ টি
  4. ঘ) ৪ টি
ব্যাখ্যা
• স্বাধীনতা পুরস্কার - ২০২২
- ‘স্বাধীনতা পুরস্কার’ বাংলাদেশের জাতীয় এবং “সর্বোচ্চ বেসামরিক পুরস্কার”।
- ১৯৭৭ সাল থেকে এই পুরস্কার প্রদান করা হচ্ছে।
- ৫টি ক্যাটাগরিতে ৯ জন বিশিষ্ট নাগরিক ও ২টি প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার ২০২২’ প্রদান করা হয়।

পুরস্কার প্রাপ্তরা হলেন: 
• প্রতিষ্ঠান হিসেবে পান: বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট ও বিদ্যুৎ বিভাগ

• স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে পান:
- বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস আহমেদ চৌধুরী
- শহীদ কর্নেল খন্দকার নাজমুল হুদা (বীর বিক্রম)
- জনাব আব্দুল জলিল
- জনাব সিরাজ উদদীন আহমেদ
- মরহুম মোহাম্মদ ছহিউদ্দিন বিশ্বাস
- মরহুম সিরাজুল হক

• চিকিৎসাবিদ্যায় পান:
- অধ্যাপক ডাঃ কনক কান্তি বড়ুয়া
- অধ্যাপক ডাঃ মো. কামরুল ইসলাম

• স্থাপত্যে পান:
মরহুম স্থপতি সৈয়দ মাইনুল হোসেন

• গবেষণা ও প্রশিক্ষণে পান:
- বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট (BWMRI)
• শতভাগ বিদ্যুতায়নে সাফল্যর জন্য পান:
- বিদ্যুৎ বিভাগ

তথ্যসূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার
১০.
সম্প্রতি যুক্তরাষ্ট্র কোন অ্যাপের সাহায্যে বিশ্বের প্রথম আইনজীবী রোবটের কাজ সম্পাদনের পরিকল্পনা করেছে?
  1. ক) ক্রিয়েশন অ্যাপ 
  2. খ) ডুনটপে অ্যাপ 
  3. গ) মাইক্রো অ্যাপ
  4. ঘ) এডভোকেসি অ্যাপ
ব্যাখ্যা
- বিশ্বের প্রথম আইনজীবী রোবট নিয়োগ দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ‘ডুনটপে অ্যাপ' অ্যাপের সাহায্যে এই কাজ সম্পাদন করা হবে।

উৎস: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার ফ্রেব্রুয়ারি, ২০২২
১১.
Spare স্মৃতিকথামূলক গ্রন্থের রচয়িতা কে?
  1. ক) প্রিন্স হ্যারি
  2. খ) বারাক ওবামা
  3. গ) কুইন এলিজাবেথ 
  4. ঘ) প্রিন্স নিকেলসন
ব্যাখ্যা
⇒ ব্রিটিশ প্রিন্স হ্যারির স্মৃতিকথামূলক গ্রন্থের নাম - Spare।
⇒ যা ইংরেজির পাশাপাশি ১৬ ভাষায় এবং অডিওবুক হিসেবে প্রকাশিত হয়।
উৎস: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার ফ্রেব্রুয়ারি, ২০২২ ও প্রথম আলো।
১২.
আফগানিস্তানের সরকারের সাথে সম্প্রতি কোন দেশের প্রতিষ্ঠান তেল উত্তোলন বিষয়ক চুক্তি স্বাক্ষর করে?
  1. ক) তুরস্ক
  2. খ) জাপান
  3. গ) রাশিয়া
  4. ঘ) চীন
ব্যাখ্যা
⇒ আফগানিস্তানের তালেবান সরকারের সাথে চীনা প্রতিষ্ঠান Xinjiang Central Asia Petroleum and Gas Company 4 তেল উত্তোলন বিষয়ক চুক্তি সাক্ষরিত - ৫ জানুয়ারি।

উৎস: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার ফ্রেব্রুয়ারি, ২০২২
১৩.
নিচের কোনটি জি-৪ জোটের সদস্য নয়?
  1. ক) চীন
  2. খ) ভারত
  3. গ) জাপান
  4. ঘ) ব্রাজিল 
ব্যাখ্যা
জি-৪ (G4)
- জি-৪ হচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের  পুর্নগঠনের পক্ষে থাকা দেশগুলোর জোট।
- জাপান, ভারত, জার্মানি ও ব্রাজিল এই জোটের সদস্য।
- সম্প্রতি ২০২২ সালের ২২ সেপ্টেম্বর সদস্য রাষ্ট্রসমূহের মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।

সূত্র: জাপানের পররাষ্ট্র মন্ত্রনালয়ের ওয়েবসাইট
১৪.
যুক্তরাষ্ট্রে ইনজেকশনযোগ্য ওষুধ রপ্তানিকারক প্রথম দেশি প্রতিষ্ঠান -
  1. ক) রেনাটা
  2. খ) এসকেএফ
  3. গ) স্কয়ার
  4. ঘ) একমি
ব্যাখ্যা
• এসকেএফ:
- যুক্তরাষ্ট্রে ইনজেকশনযোগ্য ওষুধ রপ্তানিকারক প্রথম দেশি প্রতিষ্ঠান এসকেএফ।
- প্রথম বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রে ইনজেকশনযোগ্য ওষুধ রপ্তানি শুরু করেছে এসকায়েফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড (এসকেএফ)।
- সেপ্টেম্বরে, ২০২২ ইনজেকশনযোগ্য ওষুধ উৎপাদনের জন্য এসকেএফের কারখানা যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) অনুমোদন পায়।
- বাংলাদেশের প্রথম ও একমাত্র ইনজেকশনযোগ্য ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে মর্যাদাপূর্ণ এ অনুমোদন পেয়েছে এসকেএফ।
- করোনা মহামারির সময় এসকেএফ জীবনরক্ষাকারী ওষুধ রপ্তানিতে সাফল্য অর্জন করে। এ সময় প্রতিষ্ঠানটি ৩টি অ্যান্টি-কোভিড জেনেরিক ওষুধ-রেমডেসিভির (রেমিভির), মলনুপিরাভির (মনুভির) এবং নির্মাট্রেলভির ও রিটোনাভির সংমিশ্রণ (প্যাক্সোভির) উৎপাদন ও বাজারজাত করে।
- এসকেএফ এসব জীবনরক্ষাকারী ওষুধ বিশ্বের ৪৮টি দেশে রপ্তানি করেছে।
- বর্তমানে প্রতিষ্ঠানটি এশিয়া, আফ্রিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, দক্ষিণ আমেরিকা এবং উত্তর আমেরিকার ৬৮টি দেশে ওষুধ রপ্তানি করছে।

তথ্যসূত্র: ডেইলি স্টার নিউজ।
১৫.
কোন শহরে আরব লীগের ৩১তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়?
  1. ক) জেদ্দা
  2. খ) লস এঞ্জেলস 
  3. গ) আলজিয়ার্স
  4. ঘ) দিল্লি
ব্যাখ্যা
আরব লীগ:

-আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে আরব লীগের ৩১তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।

 -এবারের সম্মেলনে বৈশ্বিক খাদ্য নিরাপত্তা ও ফিলিস্তিন ইস্যু দিনব্যাপী  সবচেয়ে বেশি গুরুত্ব পায়।

 উৎস: লাইভ MCQ সাম্প্রতিক সমাচার ডিসেম্বর, ২০২২
১৬.
সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের ঘটনায় কোন দেশ মামলা পরিচালনা করেছিল?
  1. ক) রাশিয়া
  2. খ) যুক্তরাজ্য
  3. গ) নরওয়ে
  4. ঘ) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
• জামাল খাশোগি হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের একটি আদালতে মামলা চলছে। সেই মামলার অভিযুক্তদের তালিকা থেকে যুবরাজ মোহাম্মদের নাম বাদ দেয়া হবে।
• এর ব্যাখ্যা হিসেবে বলা হয়েছে, যুবরাজ মোহাম্মদ যেহেতু সৌদি প্রধানমন্ত্রী সে কারণে যুক্তরাষ্ট্রে তার বিরুদ্ধে কোনো ধরনের বিচার সম্ভব না।
•সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের ঘটনায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে দায়মুক্তি দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন।
•সৌদি শাসকদের কট্টর সমালোচনা করা জামাল খাশোগি ২০১৮ সালে তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটের ভেতর হত্যাকাণ্ডের শিকার হন।
• ২০১৮ সালে জামাল খাশোগিকে হত্যার পর তার মরদেহ এসিডপ্রয়োগ করে নিশ্চিহ্ন করে দেয়া হয়।
•যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের বিশ্বাস, ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান নিজে এ হত্যাকাণ্ডের হুকুম দিয়েছিলেন।

উৎস: লাইভ MCQ সাম্প্রতিক সমাচার ডিসেম্বর, ২০২২
১৭.
গ্যালাপের বৈশ্বিক আইনশৃঙ্খলা সূচক অনুসারে সর্বনিম্ন  দেশ কোনটি?
  1. ক) আফগানিস্তান
  2. খ) সিঙ্গাপুর
  3. গ) নেপাল 
  4. ঘ) সুইজারল্যান্ড
ব্যাখ্যা
গ্যালাপের বৈশ্বিক আইনশৃঙ্খলা সূচক-২০২২

যুক্তরাষ্ট্রভিত্তিক জনমত জরিপ প্রতিষ্ঠান গ্যালাপ বৈশ্বিক
 আইনশৃঙ্খলা সূচক-২০২২ প্রকাশ করেছে।

সূচক অনুসারে,
• শীর্ষ দেশ - সিঙ্গাপুর
•সর্বনিম্ন দেশ- আফগানিস্তান। 
•বাংলাদেশের স্কোর - ৭৯ তম।

উৎস: লাইভ MCQ সাম্প্রতিক সমাচার ডিসেম্বর, ২০২২
১৮.
ICSID এর বর্তমান সদস্য দেশ -
  1. ক) ১৫৬টি 
  2. খ) ১৫৮টি
  3. গ) ১৫০টি
  4. ঘ) ১৭১টি 
ব্যাখ্যা
• ICSID এর বর্তমান সদস্য দেশ ১৫৮টি।
• ২১ অক্টোবর ২০২২ সালে এঙ্গোলা ১৫৮তম দেশের মর্যাদা লাভ করে।

উৎস: লাইভ MCQ সাম্প্রতিক সমাচার ডিসেম্বর, ২০২২
১৯.
বাংলাদেশ আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে সর্বশেষ কিস্তির ঋণ পাবে-
  1. ক) ২০২৫ সালে 
  2. খ) ২০২৬ সালে
  3. গ) ২০২৭ সালে 
  4. ঘ) ২০২৮  সালে 
ব্যাখ্যা
আইএমএফ

• বাংলাদেশ আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ৪৫০ কোটি মার্কিন ডলার ঋণ সহায়তা পাবে। ২০২৮  সালে  সাত কিস্তিতে এই ঋণ দেবে।
• ফেব্রুয়ারিতে প্রথম কিস্তির ঋণ পেয়েছে ।
আর সর্বশেষ কিস্তির ঋণ পাওয়া যাবে ২০২৬ সালের ডিসেম্বরে
 • আইএমএফের ঋণের সুদহার হবে বাজারদর অনুযায়ী। গড় সুদহার হবে ২ দশমিক ২ শতাংশ।

উৎস: লাইভ MCQ সাম্প্রতিক সমাচার
২০.
বিশ্বের সর্ববৃহৎ যাত্রীবাহী ট্রেন চালু করল-
  1. ক) ডেনমার্ক
  2. খ) নরওয়ে
  3. গ) সুইজারল্যান্ড
  4. ঘ) ইতালি
ব্যাখ্যা
•বিশ্বের সর্ববৃহৎ যাত্রীবাহী ট্রেন চালু করল সুইজারল্যান্ড।
•এ যাত্রীবাহী ট্রেনে ছিল ১০০ বগি। পরপর ১০০ বগির কারণে ১ দশমিক ৯ কিলোমিটার লম্বা ছিল ট্রেনটি।
• আলপ্স পর্বতমালার ওপর দিয়ে ২৫  কিলোমিটার পথ পাড়ি দিয়েই রেকর্ড গড়ে ফেলেছে ট্রেনটি।

উৎস: লাইভ MCQ সাম্প্রতিক সমাচার ডিসেম্বর, ২০২২
২১.
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তনের বক্তা ছিলেন -
  1. ক) ড. জ্যাঁ তিরোল
  2. খ) কৈলাশ সত্যাথী
  3. গ) মোহাম্মদ আখতারুজ্জামান
  4. ঘ) ভোদিমির জেলেনস্কি
ব্যাখ্যা
• ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তন:
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তন অনুষ্ঠিত হয় ১৯ নভেম্বর, ২০২২ সালে।
- সমাবর্তনে মহামান্য রাষ্ট্রপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় চ্যান্সেলর জনাব মোঃ আবদুল হামিদ সভাপতিত্ব করেন।
- সমাবর্তনে বক্তা ছিলেন- নোবেল বিজয়ী ফরাসী অর্থনীতিবিদ- অধ্যাপক ড. জ্যাঁ তিরোল

তথ্যসূত্র: ঢাক বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট।
২২.
২০২২ সালের আইনের শাসন সূচক অনুসারে শীর্ষ দেশ কোনটি?
  1. ক) স্পেন
  2. খ) ফিনল্যান্ড
  3. গ) নরওয়ে
  4. ঘ) ডেনমার্ক
ব্যাখ্যা
আইনের শাসন সূচক-২০২২

-২৬ অক্টোবর যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট (ডব্লিউজেপি) ‘Rule of Law Index 2022' বা আইনের শাসন সূচক-২০২২ প্রকাশ করেছে।
-সারা বিশ্বের বিভিন্ন দেশে আইনের শাসন কীভাবে কাজ করে এবং এ ক্ষেত্রে সাধারণ মানুষের অভিজ্ঞতা কী, তা বুঝতে ১৪০টি দেশের এক লাখ ৫০ হাজার খানা (household) এবং তিন হাজার ৬০০ আইনজীবী ও বিশেষজ্ঞের দৃষ্টিভঙ্গি ও অভিজ্ঞতার ওপর ভিত্তি করে আইনের সূচক ২০২২ তৈরি করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে।
-প্রকাশনা প্রতিষ্ঠান :- United Nations Economic and Social affairs (UNDESA)। উল্লেখ্য, সংস্থাটি ২০০৬ সালে প্রতিষ্ঠার পর থেকে আইনের শাসনের এ সূচক প্রকাশ করে আসছে।

• প্রতিবেদনে বিশ্ব আইনের শাসন সূচক – ২০২২ অনুসারে,
শীর্ষ দেশ – ডেনমার্ক ।
সর্বনিম্ন দেশ – ভেনিজুয়েলা।

এছাড়াও 

প্রতিবেদনে সার্কভূক্ত দেশ


 সার্কভূক্ত দেশসমূহে শীর্ষে – নেপাল (৬৯তম)
 বাংলাদেশ - ১২৭তম।
শ্রীলংকা – ৭৪তম
 ভারত- ৭৭তম।

উৎস: লাইভ MCQ সাম্প্রতিক সমাচার ডিসেম্বর, ২০২২
২৩.
বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের অভ্যুদয় নিয়ে প্রথম জ্ঞানকোষের নাম কী?
  1. ক) বন্ধুপিডিয়া
  2. খ) মুজিবপিডিয়া
  3. গ) জয়বাংলাপিডিয়া
  4. ঘ) বঙ্গবন্ধুপিডিয়া
ব্যাখ্যা
• মুজিবপিডিয়া:
- বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের অভ্যুদয় নিয়ে প্রথম এনসাইক্লোপিডিয়া হলো ‘মুজিবপিডিয়া’
- এটি উপমহাদেশের প্রথম পূর্ণাঙ্গ এনসাইক্লোপিডিয়া বা জ্ঞানকোষ, যাতে অনুসরণ করা হয়েছে আন্তর্জাতিক মানের গবেষণাপদ্ধতি।
- ১/৮ ডিমাই সাইজের দুই খণ্ডের এ বইটিতে রয়েছে ৫৯১টি ভুক্তি ও ৭৫০টি ঐতিহাসিক আলোকচিত্র।
- এর প্রধান সম্পাদক কবি ও গবেষক কামাল চৌধুরী এবং সম্পাদক ফরিদ কবির।

তথ্যসূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার।
২৪.
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটে রিপাবলিকান পার্টি কতটি আসন লাভ করে?
  1. ক) ৫১টি
  2. খ) ৪৯টি
  3. গ) ৫২টি
  4. ঘ) ৫৩ টি
ব্যাখ্যা
যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের ফলাফল
•ডেমোক্র্যাটিক পার্টি - ২১২টি (হাউস অব  রিপ্রেজেন্টেটিভস) এবং ৫০টি (সিনেট)।
•রিপাবলিকান পার্টি - ২১৮টি (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) এবং ৪৯টি (সিনেট)।

উৎস: লাইভ MCQ সাম্প্রতিক সমাচার ডিসেম্বর, ২০২২।
২৫.
কে সম্প্রতি যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসএ'র সাবেক পরামর্শক এডওয়ার্ড স্নোডেনের নাগরিকত্ব অনুমোদন করেন?
  1. ক) জন মরিসন
  2. খ) ভ্লাদিমির জোলেনাস্কি 
  3. গ) ভ্লাদিমির পুতিন
  4. ঘ) জাস্টিন  ট্রুডো
ব্যাখ্যা
এডওয়ার্ড স্নোডেন

-যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থা-এনএসএ'র সাবেক পরামর্শক এডওয়ার্ড স্নোডেনকে রাশিয়া নাগরিকত্ব দেওয়া হয়েছে। 
-রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাঁর নাগরিকত্ব অনুমোদন করেছেন।
- এনএসএ'র কম্পিউটার গোয়েন্দাবৃত্তি সংক্রান্ত পরামর্শক হিসেবেচুক্তিভিত্তিক কাজ করতেন এডওয়ার্ড স্নোডেন। 
- এনএসএ'র নজরদারি সংক্রান্ত একের পর এক গোপন নথি ফাঁস করে আলোচনায় আসেন তিনি।
-যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার এড়াতে ২০১৩ সালে রাশিয়ায় আশ্রয় নেন স্নোডেন। ৯ বছর ধরে সেখানেই আছেন তিনি।
- গুপ্তচরবৃত্তির অভিযোগে বিচারের মুখোমুখি করতে কয়েক বছর ধরে রাশিয়ার কাছ থেকে স্নোডেনকে ফেরত চাইছে যুক্তরাষ্ট্র।

 উৎস:- লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, নভেম্বর ২০২২ এবং প্রথম আলো।
২৬.
এ পর্যন্ত কতবার বাংলাদেশ জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের (ইউএনএইচআরসি) সদস্য নির্বাচিত হয়েছে -
  1. ক) তিনবার
  2. খ) চারবার
  3. গ) পাঁচবার
  4. ঘ) ছয়বার
ব্যাখ্যা
• জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল:
- পঞ্চমবারের মতো জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের (ইউএনএইচআরসি) সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ।
- যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদ হলে এ–সংক্রান্ত ভোটাভুটি হয়।
- ভোটে জাতিসংঘের ১৯৩টি সদস্যদেশের মধ্যে ১৮৯টি ভোট দেয়।
- ভোটাভুটিতে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে সর্বোচ্চ ১৬০টি ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয় বাংলাদেশ।
- এই সংস্থায় এর আগে ২০০৬, ২০০৯, ২০১৪ ও ২০১৮ সালে বাংলাদেশ সদস্য নির্বাচিত হয়েছিল।

তথ্যসূত্র: দৈনিক প্রথম আলো নিউজ।
২৭.
আন্তর্জাতিক আদালতে তুতসি জাতিগোষ্ঠীকে নির্মূলের অপরাধে মামলার প্রধান অভিযুক্তের নাম কী?
  1. ক) গ্যাবন আদারি
  2. খ) ফেলিচিয়েন কাবুজা
  3. গ) রিয়েক্ট ফিলেন
  4. ঘ) আদারি বিয়েম
ব্যাখ্যা

• জাতিসংঘের ট্রাইব্যুনাল হেগের আন্তর্জাতিক আদালতে রুয়ান্ডা গণহত্যার বিচার শুরু করেছে।

• তুতসি জাতিগোষ্ঠীকে নির্মূলে নেতৃত্ব দেওয়ার অপরাধে এই মামলার প্রধান অভিযুক্ত ব্যক্তি ফেলিচিয়েন কাবুজা, যিনি তুতসি জনগোষ্ঠীকে হত্যার মাধ্যমে নির্মূল করার পরিকল্পনা করেছিলেন। এই গণহত্যায় প্রায় আট লাখ তুতসি ও উদারপন্থি হুতু জনগোষ্ঠীর মানুষকে প্রাণ দিতেহয়ে ছিল।

উৎস:- লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার নভেম্বর ২০২২ এবং বিবিসি বাংলা।
২৮.
দেশের দ্বিতীয় কয়লা বিদ্যুৎ কেন্দ্র -
  1. ক) রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র
  2. খ) ঘোনাইগাট তাপবিদ্যুৎ কেন্দ্র
  3. গ) মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্র
  4. ঘ) পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র
ব্যাখ্যা
• কয়লা বিদ্যুৎকেন্দ্র:
- দেশের দ্বিতীয় কয়লা বিদ্যুৎকেন্দ্র - পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র।
- অবস্থান - পায়রা, পটুয়াখালী।
- পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়েছে বাংলাদেশ ও চীনের যৌথ উদ্যোগে।
- ২০১৪ সালে এই সংক্রান্ত চুক্তি হয়েছিল।
- নির্মাণের কাজ করেছে বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড।
- আড়াইশো কোটি ডলার ব্যয়ে এই কেন্দ্র নির্মাণের সিংহভাগ অর্থায়ন করেছে চীন।
- এরপর ২০১৬ সালের অক্টোবরে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালীতে কয়লাভিত্তিক এ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের ভিত্তি প্রস্তর
- উদ্বোধন করেছিলেন দেশটির প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- এই ধানখালী গ্রামের ১,০০০ একর জমির উপর নির্মিত হয়েছে বিদ্যুৎ কেন্দ্রটি।
- উৎপাদন ক্ষমতা- ১৩২০ মেগাওয়াট।
- ২১ মার্চ, ২০২২ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা সম্পন্ন পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করেন। 

তথ্যসূত্র: ডেইলি স্টার নিউজ।
২৯.
২০২২ সালে নানসেন রিফিউজি অ্যাওয়ার্ড কোন সংকট সমাধানে অবদানের জন্য দেওয়া হয়?
  1. ক) ইউক্রেন শরণার্থী সংকট
  2. খ) সিরীয় শরণার্থী সংকট
  3. গ) রাশিয়া শরণার্থী সংকট
  4. ঘ) অভিবাসন শরণার্থী সংকট
ব্যাখ্যা
নানসেন রিফিউজি অ্যাওয়ার্ড 

- 'নানসেন রিফিউজি অ্যাওয়ার্ড ২০২২' - জাতিসংঘ শরণার্থী বিষয়ক পুরস্কার জিতেছেন সাবেক জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল।

 - সিরীয় শরণার্থী সংকট সমাধানে অবদান রাখায় তাকে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের মর্যাদাপূর্ণ 'নানসেন রিফিউজি অ্যাওয়ার্ড' দেয়া হয়।

উৎস:- লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, নভেম্বর ২০২২ এবং প্রথম আলো।
৩০.
D-8 এর বর্তমান মহাসচিব -
  1. ক) Mirjana Spoljaric Egger
  2. খ) Isiaka Abdulqadir Imam
  3. গ) Alvaro Lario
  4. ঘ) Gilbert F. Houngbo
ব্যাখ্যা
• D-8 এর বর্তমান মহাসচিব Isiaka Abdulqadir Imam / ইসিয়াকা আবদুল কাদির ইমাম (নাইজেরিয়া)। ১ জানুয়ারি, ২০২২সালে তিনি দায়িত্ব গ্রহণ করেন।
•ILO এর বর্তমান ও ১১তম মহাপরিচালক Gilbert F. Houngbo/গিলবার্ট এফ হাউংবো (টোগো)। ১ অক্টোবর, ২০২২ সালে তিনি দায়িত্ব গ্রহণ করেন।
•জাতিসংঘের কৃষি উন্নয়ন বিষয়ক তহবিল বা IFAD এর বর্তমান প্রেসিডেন্ট Alvaro Lario/আলভারো লারিও (স্পেন)। ১ অক্টোবর, ২০২২ সালে তিনি দায়িত্ব গ্রহণ করেন ৪ বছরের জন্য।
•IFRC/ICRC এর বর্তমান প্রেসিডেন্ট Mirjana Spoljaric Egger (সুইজারল্যান্ড)। প্রথম নারী প্রেসিডেন্ট এবং ১ অক্টোবর, ২০২২ সালে তিনি দায়িত্ব গ্রহণ করেন।

উৎস:- লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, নভেম্বর ২০২২ এবং সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইট।
৩১.
জাতীয় কৃষি কাউন্সিলের সভাপতি কে?
  1. ক) কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব
  2. খ) কৃষিমন্ত্রী
  3. গ) প্রধানমন্ত্রী
  4. ঘ) কৃষি মন্ত্রণালয়ের সচিব
ব্যাখ্যা
• জাতীয় কৃষি কাউন্সিল:
- জাতীয় কৃষি কাউন্সিলের সভাপতি – প্রধানমন্ত্রী
- প্রধানমন্ত্রীকে সভাপতি করে জাতীয় কৃষি কাউন্সিল গঠন করা হয়েছে।
- দেশের কৃষি খাত সম্পর্কে সার্বিক দিকনির্দেশনা প্রদানের জন্য গঠিত এ কমিটিতে রয়েছেন সংশ্লিষ্ট ২২টি মন্ত্রণালয়ের মন্ত্রী ও মন্ত্রী পরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর।
- সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সচিব বা সিনিয়র সচিবসহ কৃষি সম্পর্কিত বেশ কয়েকটি সরকারি সংস্থার প্রধানকে সদস্য রাখা হয়েছে।
কমিটির মোট সদস্য ৫৮ জন।
- এছাড়া কৃষিমন্ত্রীকে প্রধান করে ‘জাতীয় কৃষি নির্বাহী কমিটি’; কৃষি মন্ত্রণালয়ের সচিব বা সিনিয়র সচিবকে প্রধান করে ‘জাতীয় কৃষি নীতি ওয়ার্কিং কমিটি’; কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে (কৃষি গবেষণা) প্রধান করে ‘কারিগরি কমিটি-১ (কৃষি গবেষণা)’; অতিরিক্ত সচিবকে (সার ব্যবস্থাপনা ও উপকরণ) প্রধান করে ‘কারিগরি কমিটি-২ (সার ব্যবস্থাপনা ও উপকরণ)’; অতিরিক্ত সচিবকে (কৃষি সম্প্রসারণ) প্রধান করে ‘কারিগরি কমিটি-৩ (কৃষি সম্প্রসারণ)’ এবং অতিরিক্ত সচিবকে (পিপিসি) প্রধান করে ‘কারিগরি কমিটি-৪ (কৃষি বিপণন)’ গঠন করা হয়েছে।

লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার
৩২.
ক্রিমিয়া উপদ্বীপের সঙ্গে রাশিয়াকে যুক্ত করা কার্চ সেতুটি কত কিলোমিটার?
  1. ক) ১৯ কিলোমিটার
  2. খ) ২০ কিলোমিটার
  3. গ) ২১ কিলোমিটার
  4. ঘ) ২২ কিলোমিটার
ব্যাখ্যা
ক্রিমিয়া উপদ্বীপ

•ক্রিমিয়া উপদ্বীপের সঙ্গে রাশিয়াকে যুক্ত করা কার্চ সেতুটি ১৯ কিলোমিটার দীর্ঘ।
• রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে ক্রিমিয়াকে যুক্ত করা কার্চ সেতুতে গত ৮ অক্টোবর বিস্ফোরণ ঘটে। - 
• ২০১৮ সালের ১৫ মে কার্চ সেতুর উদ্বোধন করেন পুতিন।
•ক্রিমিয়া উপদ্বীপের সঙ্গে রাশিয়াকে যুক্ত করা কার্চ সেতুটি ১৯ কিলোমিটার দীর্ঘ।
•ক্রিমিয়া উপদ্বীপের সঙ্গে রাশিয়াকে যুক্ত করা কার্চ সেতুটি ১৯ কিলোমিটার দীর্ঘ।

উৎস:- লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, নভেম্বর ২০২২
৩৩.
'International Association of Police Academies' (INTERPA) এর ১১তম সম্মেলন প্রতিপাদ্য কি ছিল ?
  1. ক) Digitalization of Policing
  2. খ) The police are on the side of the people
  3. গ) Digital Security 
  4. ঘ) Civilian democratic
ব্যাখ্যা
• ১২-১৪ সেপ্টেম্বর 'International Association of Police Academies' (INTERPA) এর ১১তম সম্মেলন অনুষ্ঠিত হয় –ঢাকা, বাংলাদেশ।
• এই সম্মেলনে বাংলাদেশ ও কাতার INTERPA এর ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়। প্রতিপাদ্য ছিল – Digitalization of Policing.
• INTERPA বিশ্বের বিভিন্ন দেশের পুলিশ প্রশিক্ষণ একাডেমি নিয়ে গঠিত।
• এর সদস্য সংখ্যা – ৫৯টি দেশের ৭৬টি পুলিশ প্রশিক্ষণএকাডেমি।
• সদরদপ্তর - আঙ্কারা, তুরস্ক।

উৎস:- লাইভ এমসিকিউ সাম্প্রতি সমাচার, অক্টোবর ২০২২।
৩৪.
নারীর অধিকার প্রতিষ্ঠায় অবদান রাখায় বেগম রোকেয়া পদক ২০২২ লাভ করেন -
  1. ক) ফরিদা ইয়াসমিন
  2. খ) ড. আফরোজা পারভীন
  3. গ) অধ্যাপক কামরুন নাহার বেগম
  4. ঘ) রহিমা খাতুন
ব্যাখ্যা
• রোকেয়া পদক:
- প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাজের বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য পাঁচজন বিশিষ্ট নারীকে ‘বেগম রোকেয়া পদক-২০২২’ প্রদান করেন।
- তিনি রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া দিবস-২০২২ ও বেগম রোকেয়া পদক প্রদান অনুষ্ঠান ২০২২ উপলক্ষ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে পাঁচ নারীর হাতে পদক তুলে দেন। 

• বেগম রোকেয়া পদক-২০২২ প্রাপ্তরা হলেন:
- অধ্যাপক কামরুন নাহার বেগম (এডভোকেট), চট্টগ্রাম (ক্ষেত্র- নারী অধিকার প্রতিষ্ঠা)
- ফরিদা ইয়াসমিন (জন্মস্থান খুলনা), সাতক্ষীরা (নারীর আর্থ-সামাজিক উন্নয়ন)।
- ড. আফরোজা পারভীন, নড়াইল (ক্ষেত্র- সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণ)।
- নাছিমা বেগম, ঝিনাইদহ (ক্ষেত্র-পল্লী উন্নয়ন)।
- রহিমা খাতুন, ফরিদপুর (ক্ষেত্র-নারী শিক্ষা)।

তথ্যসূত্র: দৈনিক প্রথম আলো নিউজ।
৩৫.
নিচের কোন দেশ Developing Countries Trading Scheme (DCTS) নামে নতুন বাণিজ্য নীতি ঘোষণা করে?
  1. ক) নরওয়ে 
  2. খ) অস্ট্রেলিয়া
  3. গ) যুক্তরাজ্য
  4. ঘ) চীন 
ব্যাখ্যা
⇒ Developing Countries Trading Scheme (DCTS) নামে নতুন বাণিজ্য নীতি ঘোষণা করে যুক্তরাজ্য।
⇒ বাংলাদেশ ২০২৬ সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তীর্ণ হওয়ার পরও তৈরি পোশাকসহ ৯৮ শতাংশ পণ্য শুল্কমুক্তভাবে যুক্তরাজ্যে রপ্তানি করতে পারবে।
⇒ এই স্কিমের আওতায় অস্ত্র ছাড়া অন্য সব পণ্যে যুক্তরাজ্যে বাংলাদেশের শুল্কমুক্ত রপ্তানি সুবিধা অব্যাহত থাকবে।
⇒  Developing Countries Trading Scheme (DCTS) নামে নতুন বাণিজ্য নীতিতে বাংলাদেশসহ  বিশ্বের ৬৫টি উন্নয়নশীল দেশ শুল্ক হ্রাস এবং সহজতর রপ্তানি সুবিধা পাবে।
উৎস:- Live MCQ সাম্প্রতিক সমাচার, সেপ্টেম্বর ২০২ এবং কালেরকণ্ঠ ।
৩৬.
২০২২ সালে 'মুক্তিযুদ্ধ বিভাগে' একুশে পদক লাভ করেন কে?
  1. ক) অধ্যাপক ড. গৌতম বুদ্ধ দাশ
  2. খ) মো. আনোয়ার হোসেন
  3. গ) এম এ মালেক
  4. ঘ) আলহাজ্ব অধ্যক্ষ মো. মতিউর রহমান
ব্যাখ্যা
• একুশে পদক ২০২২:
- জাতীয় পর্যায়ে অনন্য অবদানের স্বীকৃতি প্রদানের লক্ষ্যে একুশে পদক প্রবর্তন করা হয়।
- একুশে পদক প্রবর্তন করা হয় ১৯৭৬ সাল থেকে।
- একুশে পদকের প্রদেয় পুরষ্কার এককালীন নগদ ৪ লাখ টাকাসহ ৩৫ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, রেপ্লিকা ও একটি সম্মাননাপত্র।
- ২০২২ সালে একুশে পদক লাভ করেন ২৪ জন ব্যক্তি।
- এ বছরের একুশে পদক ঘোষণা করা হয় - ৩ ফেব্রুয়ারি ২০২২।
- একুশে পদক দেয়া হয় ১১ টি বিভাগে। 

• মুক্তিযুদ্ধ বিভাগে পান:

- আলহাজ্ব অধ্যক্ষ মো. মতিউর রহমান
- সৈয়দ মোয়াজ্জেম আলী (মরণোত্তর)
- কিউ. এ. বি. এম রহমান
- আমজাদ আলী খন্দকার

তথ্যসূত্র- সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
৩৭.
কোন দেশ 'এয়ার কোয়ালিটি অ্যান্ড হেলথ ইন সিটিস' প্রতিবেদন প্রকাশ করে?
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) যুক্তরাজ্য
  3. গ) নরওয়ে
  4. ঘ) ফ্রান্স
ব্যাখ্যা
⇒ যুক্তরাষ্ট্রভিত্তিক দুটি সংগঠন হেলথ ইফেক্টস ইনস্টিটিউট ও ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিকস অ্যান্ড ইভালুয়েশনের প্রকাশিত “এয়ার কোয়ালিটি অ্যান্ড হেলথ ইন সিটিস' শীর্ষক প্রতিবেদন অনুসারে-
⇒ বায়ুদূষনে বিশ্বের শীর্ষ শহর - দিল্লি।
⇒ দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা।
⇒ তৃতীয় নাইজেরিয়ার কানো।
⇒ চতুর্থ পেরুর রাজধানী লিমা।
⇒ ঢাকার অবস্থান - পঞ্চম।

উৎস:- লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, সেপ্টেম্বর ২০২২।
৩৮.
ফিনল্যান্ড ও সুইডেনকে ন্যাটোতে যোগদানের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়-
  1. ক) ১৫ জুন ২০২২
  2. খ) ১৮ জুন ২০২২
  3. গ) ২০ জুন ২০২২
  4. ঘ) ২৯ জুন ২০২২
ব্যাখ্যা
⇒ফিনল্যান্ড ও সুইডেনকে ন্যাটোতে যোগদানের আনুষ্ঠানিক আমন্ত্রণ করা হয় ২৯ জুন ২০২২
⇒২৮ জুন ২০২২ তিন দিনব্যাপী ৩২তম NATO'র শীর্ষ সম্মেলন শুরু হয় স্পেনের মাদ্রিদে।
উৎস- লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, আগস্ট ২০২২।
৩৯.
সম্প্রতি ইসরায়েল উপসাগরীয় কোন দেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে?
  1. ক) কাতার
  2. খ) ওমান
  3. গ) সৌদি আরব
  4. ঘ) সংযুক্ত আরব আমিরাত
ব্যাখ্যা
• সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েলের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি।
• এ প্রথম উপসাগরীয় কোনো দেশের সঙ্গে প্রথম এ ধরনের চুক্তিতে গেল ইসরায়েল।
• নতুন এই চুক্তির ফলে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি হওয়া
উৎস:- লাইভ এমসিকিউ সাম্প্রতি সমাচার, জুলাই ২০২২।
৪০.
বিশ্বব্যাংকের (CCDR) প্রতিবেদন অনুযায়ী জলবায়ু পরিবর্তনের কারণে ২০৫০ সাল নাগাদ বাংলাদেশে বাস্তুচ্যুত হতে পারে -
  1. ক) ১ কোটি ৩০ লক্ষ মানুষ
  2. খ) ১ কোটি ১০ লক্ষ মানুষ
  3. গ) ১ কোটি ৫০ লক্ষ মানুষ
  4. ঘ) ৮০ লক্ষ মানুষ
ব্যাখ্যা
Country Climate and Development Report (CCDR) শিরোনামে রিপোর্ট প্রকাশ করেছে বিশ্বব্যাংক।
প্রতিবেদনে বাংলাদেশ -
- বায়ুদূষণে বছরে GDP’র ৯% ক্ষতি হয়।
- পরিবেশ দূষণের জন্য মৃত্যু – ৩২%।
- ঘূর্ণিঝড়ের ফলে বছরে ক্ষতি – ১ বিলিয়ন ডলার।
-  জলবায়ু পরিবর্তনের কারণে ২০৫০ সাল নাগাদ বাস্তুচ্যুত হতে পারে – ১ কোটি ৩০ লক্ষ মানুষ

তথ্যসূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার।
৪১.
যুক্তরাজ্যের দীর্ঘমেয়াদি রাজশাসক কে ছিলেন?
  1. ক) উইলিয়াম প্রিন্স
  2. খ) উইলিয়াম হ্যারি
  3. গ) দ্বিতীয় এলিজাবেথ
  4. ঘ) জর্জ
ব্যাখ্যা
এলিজাবেথ 
• এলিজাবেথ যুক্তরাজ্যের দীর্ঘমেয়াদি রাজশাসক (৭০ বছর)।
• সিংহাসনে আরোহন:- ৬ ফ্রেব্রুয়ারি, ১৯৫২; 
• রাজ্যাভিষেক :- ২ জুন,১৯৫৩ (২৭ বছর বয়সে)।
• দ্বিতীয় এলিজাবেথ সিংহাসনের উত্তরাধিকারের তালিকায় তৃতীয়ছিলেন।
• ৬ ফ্রেব্রুয়ারি, ১৯৫২ সালে রাজা ষষ্ঠ জর্জের মৃত্যু হলে সিংহাসন চলে আসে তার কাছে।
• তাঁর শাসনামলে ১৫ জন প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেন। • প্রথম প্রধানমন্ত্রী কনজারভেটিভ দলের উইনস্টন চার্চিল আর সর্বশেষ লিজ ট্রান্সস ।
•তিনি ২ বার ঢাকা সফর করেন (১৯৬১, ১৯৮৩)।

উৎস:- লাইভ এমসিকিউ সাম্প্রতি সমাচার, অক্টোবর ২০২২।
৪২.
নিম্নের কোন দেশ ভিক্টোরিয়া ফলসের প্রতি ইঙ্গিত করে নতুন স্বর্ণমুদ্রা চালু করে?
  1. ক) কানাডা
  2. খ) রুয়ান্ডা 
  3. গ) জিম্বাবুয়ে
  4. ঘ) কেনিয়া 
ব্যাখ্যা
স্বর্ণমুদ্রা 
• জিম্বাবুয়ে ও জাম্বিয়া সীমান্তে অবস্থিত ভিক্টোরিয়া ফলসের প্রতি ইঙ্গিত করে নতুন এ মুদ্রার নামকরণ করা হয়েছে ‘মোসি-ওয়া- তুনিয়া গোল্ড কয়েন'।
• ২৫ জুলাই ২০২২ থেকে মুদ্রাস্ফীতির দেশ জিম্বাবুয়েতে চালু হয়েছে স্বর্ণমুদ্রা। 
• জুন মাসে জিম্বাবুয়েতে মুদ্রাস্ফীতি দ্বিগুণের বেশি বেড়ে ১৯১ শতাংশে দাঁড়িয়েছিল।
• ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনতে স্বর্ণমুদ্রা চালুর এই ঘোষণা দেয় দেশটি।
উৎস:- লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, জুলাই ২০২২।
৪৩.
ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইনডেক্স (EGDI) – ২০২২ অনুসারে, বাংলাদেশের অবস্থান কত?
  1. ক) ১০১তম
  2. খ) ১১৫তম
  3. গ) ১০৪তম
  4. ঘ) ১১১তম
ব্যাখ্যা
• ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইনডেক্স (EGDI) - ২০২২:
- প্রকাশকাল: ২৮ সেপ্টেম্বর, ২০২২ (৩১তম)।
- প্রকাশনা প্রতিষ্ঠান: United Nations Economic and Social affairs (UNDESA)।
- অর্ন্তগত দেশ: ১৯৩টি।

• প্রতিবেদনে বিশ্ব:
- ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইনডেক্স (EGDI) – ২০২২ অনুসারে,
- শীর্ষ দেশ – ডেনমার্ক।
- সর্বনিম্ন দেশ – দক্ষিণ সুদান। 
• প্রতিবেদনে সার্কভূক্ত দেশ  
- সার্কভূক্ত দেশসমূহে শীর্ষে – শ্রীলংকা (৯৫তম)।
- সার্কভূক্ত দেশসমূহের মধ্যে বাংলাদেশ – ১১১তম।
- ভাতর – ১০৫ তম।
- আফগানিস্তান – ১৮৪ তম।

উৎস:- লাইভ এমসিকিউ সাম্প্রতি সমাচার, অক্টোবর ২০২২।
৪৪.
নিচের কোন দেশ ব্রিটিশ শাসনাধীন না হয়েও কমনওয়েলথের সদস্য?
  1. ক) মোজাম্বিক
  2. খ) গ্যাবন
  3. গ) রুয়ান্ডা
  4. ঘ) সবগুলো 
ব্যাখ্যা
কমনওয়েলথ
⇒ ২০২৪ সালে কমনওয়েলথের ২৭তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে - সামোয়াতে।
⇒ স্বাধীনতার পর আন্তর্জাতিক সংস্থা হিসেবে বাংলাদেশ সর্বপ্রথম কমনওয়েলথের সদস্যপথ লাভ করে। 
⇒ বাংলাদেশ বিট্রিশ কমনওয়েলথ এর সদস্য পদ লাভ করে ১৯৭২ সালের ১৮ এপ্রিল। 
⇒ বাংলাদেশ কমনওয়েলথের ৩২তম সদস্য দেশ।
⇒ বর্তমানে এই সংস্থার সদস্য সংখ্যা দক্ষিণ এশিয়ার ৩টি দেশ বাংলাদেশ,ভারত ও পাকিস্তান সহ সর্বমোট ৫৬। 
⇒২৫ জুন ২০২২ কমনওয়েলথের ৫৫ ও ৫৬ তম সদস্য দেশ হিসেবে সদস্যপদ লাভ করে যথাক্রমে – গ্যাবন ও টোগো। 
⇒ ব্রিটিশ শাসনাধীন না হয়েও কমনওয়েলথের সদস্য চার দেশ-মোজাম্বিক, গ্যাবন, রুয়ান্ডা ও টোগো।

উৎস: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার ফ্রেব্রুয়ারি, ২০২২ এবং কমনওয়েলথের অফিশিয়াল ওয়েবসাইট।
৪৫.
কোন মহাকাশ গবেষণা সংস্থা মঙ্গল গ্রহের পূর্ণাঙ্গ ত্রিমাত্রিক মানচিত্র তৈরি করে?
  1. ক) CSA
  2. খ) CNSA
  3. গ) ESA
  4. ঘ) DRC
ব্যাখ্যা
•মঙ্গল গ্রহের প্রথম পূর্ণাঙ্গ ত্রিমাত্রিক মানচিত্র তৈরি করেছে চীন।
• চীনা মহাকাশ গবেষণা সংস্থা 'চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (CNSA)' এর পাঠানো মহাকাশযান ‘তিয়ানওয়েন-১' পূর্বনির্দিষ্ট কক্ষপথে ১,৩০০ বার লাল গ্রহকে পরিক্রমা করে ওই নিখুঁত মানচিত্র তৈরি করেছে।
• ২০২২ সালে থেকে চীন পৃথিবীর কক্ষপথে তাদের স্পেস স্টেশন কাজ করতেছে।

এছাড়াও
• কানাডা মহাকাশ গবেষণা সংস্থা- Canadian Space Agency (CSA) 
• চীন মহাকাশ গবেষণা সংস্থা -China National Space Administration (CNSA)
• ডেনমার্ক মহাকাশ গবেষণা সংস্থা -Danish National Space Center (DRC)
• ইউরোপ (সম্মিলিত ) মহাকাশ গবেষণা সংস্থা- European Space Agency (ESA)

উৎস: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, আগস্ট ২০২২ ও bd24online.net ও বিভিন্ন  মহাকাশ গবেষণা সংস্থার ওয়েবসাইট।
৪৬.
World Population Prospects 2022 অনুযায়ী, জনসংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান -
  1. ক) সপ্তম
  2. খ) অষ্টম
  3. গ) নবম
  4. ঘ) ষষ্ঠ
ব্যাখ্যা
• World Population Prospects 2022:
- জুলাই ২০২২ এ জাতিসংঘের জনসংখ্যা বিভাগ 'World Population Prospects 2022' শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে।
প্রতিবেদন অনুসারে –
- জনসংখ্যার দিক থেকে পৃথিবীর শীর্ষ তিন দেশ – ১. চীন ২. ভারত ৩. যুক্তরাষ্ট্র।
- জনসংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান অষ্টম
- জনসংখ্যার ঘনত্বে বিশ্বের শীর্ষ দেশ - মোনাকো।
- জনসংখ্যার ঘনত্বে বাংলাদেশের অবস্থান - ষষ্ঠ।
- সার্কভুক্ত দেশের মধ্যে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি – মালদ্বীপ (চতুর্থ)।
- ২০৫০ সালে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হবে ভারত, দ্বিতীয় চীন।
- ২০৫০ সালে বাংলাদেশের জনসংখ্যা হবে ২০৪ মিলিয়ন।

তথ্যসূত্র:- UNFPA ওয়েবসাইট।
৪৭.
প্রবাসী আয়ে শীর্ষ কোন দেশ?
  1. ক) চীন
  2. খ) বাংলাদেশ
  3. গ) ভারত
  4. ঘ) নাইজেরিয়া
ব্যাখ্যা
• ২০২২ সালের নভেম্বর মাসে বিশ্বব্যাংক প্রতিষ্ঠিত বহুপক্ষীয় ট্রাস্ট ফান্ড ‘গ্লোবাল নলেজ পার্টনারশিপ অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট’ (KNOMAD) প্রকাশ করে Remittances Brave Global Headwinds শীর্ষক প্রতিবেদন। 

•প্রতিবেদন অনুসারে প্রবাসী আয়ে শীর্ষ -
১. ভারত 
২. মেক্সিকো 
৩. চীন 
৪. ফিলিপাইন 
৫. মিসর 
৬. পাকিস্থান 
৭. বাংলাদেশ 
৮. নাইজেরিয়া 

এছাড়াও
GDP-তে প্রবাসী আয়ের অবদানের দিক থেকে অবদানে শীর্ষ ৩ দেশ:
১. টোঙ্গা (৫০%)
২. লেবানন (৩৮%)
৩. সামোয়া (৩৪%)
উৎস: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, ডিসেম্বর ২০২২
৪৮.
দেশের প্রথম ভার্চুয়াল জাদুঘর যাত্রা শুরু করে -
  1. ক) ১২ ফেব্রুয়ারি, ২০২২
  2. খ) ৮ ফেব্রুয়ারি, ২০২২
  3. গ) ৮ মার্চ, ২০২২
  4. ঘ) ২৩ মে, ২০২২
অনির্ধারিত
ব্যাখ্যা
সঠিক উত্তর: ২৮ ফেব্রুয়ারি ২০২২ (অপশনে নেই)
অপশনে সঠিক উত্তর না থাকায় বাতিল করা হয়েছে।

• দেশের প্রথম ভার্চুয়াল জাদুঘর:

- ২৮ ফেব্রুয়ারি, ২০২২ যাত্রা শুরু হয়েছে দেশের প্রথম ভার্চুয়াল মিউজিয়ামের।
- ভবিষ্যৎ প্রজন্মের কাছে বাংলাদেশের ঐতিহ্য ডিজিটালি সংরক্ষণ করার চিন্তা থেকেই এই জাদুঘর তৈরি করেছেন আহমেদ জামান সঞ্জীব ও তাঁর দল।
- ভার্চুয়াল মিউজিয়াম হচ্ছে ভার্চুয়াল রিয়ালিটি ব্যবহার করে তৈরি করা এমন এক প্ল্যাটফর্ম, যেখানে থ্রিডি কিংবা সিক্সডি ফ্রিডম ব্যবহার করে প্রত্নতত্ত্বগুলো আগেরকার রূপে দেখা যাবে।
- ডিজিটাল মিউজিয়ামের এই অভিজ্ঞতা অর্জনের জন্য ভার্চুয়াল রিয়ালিটি হেডসেট পড়তে হবে।
- সিমুলেশনের মাধ্যমে পাওয়া যাবে সশরীরে জাদুঘর ঘুরে দেখার বাস্তব অভিজ্ঞতা।

তথ্যসূত্র: দৈনিক কালের কণ্ঠ।
৪৯.
ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইনডেক্স (EGDI) – ২০২২ অনুসারে সর্বনিম্ন দেশ কোনটি?
  1. ক) শ্রীলংকা
  2. খ) আফগানিস্তান
  3. গ) ডেনমার্ক
  4. ঘ) দক্ষিণ সুদান
ব্যাখ্যা
ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইনডেক্স (EGDI) - ২০২২
▪ প্রকাশকাল: ২৮ সেপ্টেম্বর, ২০২২ (৩১তম)।
▪ প্রকাশনা প্রতিষ্ঠান: United Nations Economic and Social affairs (UNDESA)।
▪অর্ন্তগত দেশ: ১৯৩টি। 

ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইনডেক্স (EGDI) – ২০২২ অনুসারে-
▪ শীর্ষ দেশ – ডেনমার্ক।
▪সর্বনিম্ন দেশ – দক্ষিণ সুদান।  

প্রতিবেদনে সার্কভূক্ত দেশ-   
▪সার্কভূক্ত দেশসমূহে শীর্ষে – শ্রীলংকা (৯৫তম)। 
▪সার্কভূক্ত দেশসমূহের মধ্যে বাংলাদেশ – ১১১তম। 
▪ভারত – ১০৫ তম।
▪আফগানিস্তান – ১৮৪ তম।

উৎস: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, ডিসেম্বর ২০২২।
৫০.
নিচের কোন দেশে ২৩তম  ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে?
  1. ক) কলম্বিয়া
  2. খ) ব্রাজিল
  3. গ) মেক্সিকো
  4. ঘ) অস্ট্রেলিয়া
ব্যাখ্যা
বিশ্বকাপ আয়োজন 
•উত্তর আমেরিকার যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা মিলে আয়োজন করতে চলেছে ২০২৬ বিশ্বকাপ। 
•৩ দেশের মোট ১৬টি শহরে আয়োজিত হতে যাচ্ছে ২০২৬ বিশ্বকাপ।
•২০২৬ বিশ্বকাপেই প্রথমবারের মতো ৪৮ দেশকে দেখতে পাওয়া যাবে ট্রফির জন্য লড়তে।

উৎস: ফিফার অফিসিয়াল ওয়েবসাইট