পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

পরীক্ষাপ্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]তারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes
মোট প্রশ্ন৩৯
সিলেবাস
পরীক্ষা - ৬ [প্রাথমিক শিক্ষক নিয়োগ ৩য় ধাপের জন্য] ফুল মডেল টেস্ট - ২ [প্রাথমিক শিক্ষক নিয়োগের সম্পূর্ণ সিলেবাসের উপর পরীক্ষা]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স] · তারিখ অনির্ধারিত · ৩৯ প্রশ্ন

.
'আলোয় আঁধার কাটিয়া যায়।' - বাক্যে 'আলোয়' কোন কারকে কোন বিভক্তি?
  1. কর্তায় ৭মী
  2. কর্মে ৭মী
  3. করণে ৭মী
  4. অধিকরণে ৭মী
ব্যাখ্যা
• 'আলোয় আঁধার কাটিয়া যায়।' - বাক্যে 'আলোয়' করণে ৭মী বিভক্তি।

করণ কারক:
- 'করণ' শব্দটির অর্থ: যন্ত্র, সহায়ক বা উপায়।
- ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককেই করণ কারক বলা হয়।
- বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে 'কীসের দ্বারা' বা 'কী উপায়ে' প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায়, তা-ই করণ কারক।
যেমন -
→ নীরা কলম দিয়ে লেখে। (উপকরণ - কলম)
→ 'জগতে কীর্তিমান হয় সাধনায়।' (উপায় - সাধনা)

করণ কারকে বিভিন্ন বিভক্তির ব্যবহার:
প্রথমা বা শূন্য বা 'অ' বিভক্তি:
- ছাত্ররা বল খেলে। (অকর্মক ক্রিয়া)
- ডাকাতেরা গৃহস্বামীর মাথায় লাঠি মেরেছে। (সকর্মক ক্রিয়া)

• তৃতীয়া বা দ্বারা বিভক্তি: লাঙ্গল দ্বারা জমি চাষ করা হয়।
- দিয়া বিভক্তি: মন দিয়া কর সবে বিদ্যা উপার্জন।

সপ্তমী বিভক্তি:
'এ' বিভক্তি:
ফুলে ফুলে ঘর ভরেছে।
→ শিকারি বিড়াল গোঁফে চেনা যায়।

'তে' বিভক্তি:
→ 'এত শঠতা, এত যে ব্যথা, তবু যেন তা মধুতে মাখা।' - নজরুল।
→ লোকটা জাতিতে বৈষ্ণব।

'য়' বিভক্তি:
আলোয় আঁধার কাটিয়া যায়
চেষ্টায় সব হয়।
→ এ সুতায় কাপড় হয় না।

• 'আলোয় আঁধার কাটিয়া যায়।' - বাক্যস্থিত ক্রিয়াপদকে 'কীসে আঁধার কাটিয়া যায়?' প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় 'আলোয়'। তাই, 'আলোয়' করণে ৭মী বিভক্তি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ); বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'বিসর্জন' এর বিপরীত শব্দ কোনটি?
  1. সাময়িক
  2. চিরন্তন
  3. আবাহন
  4. আগমন
ব্যাখ্যা
• 'বিসর্জন' এর বিপরীত শব্দ - আবাহন

অন্যদিকে,
• 'সাময়িক' এর বিপরীত শব্দ - চিরায়ত।
• 'চিরন্তন' এর বিপরীত শব্দ - আকস্মিক।
• 'আগমন' এর বিপরীত শব্দ - নির্গমন।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
'কূল’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. পুলিন
  2. পুলক
  3. পাবক
  4. পবন
ব্যাখ্যা
• ‘কূল’ শব্দের সমার্থক শব্দ - পুলিন

‘কূল’ শব্দের আরো কিছু সমার্থক শব্দ:
- তীর, তট, বেলাভূমি, সৈকত, ধার, বালুকাবেলা, কিনারা, পাড়।

অন্যদিকে,
• 'পুলক’ শব্দের সমার্থক শব্দ - আনন্দ।
• ‘পাবক’ শব্দের সমার্থক শব্দ - আগুন।
• ‘পবন’ শব্দের সমার্থক শব্দ - বাতাস।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
.
'যার বংশ পরিচয় বা স্বভাব কেউই জানে না' - এর সংক্ষেপণ হলো - 
  1. অজ্ঞাতকুলীন
  2. অজ্ঞাতকুলশীল
  3. কুলবংশহীন
  4. বংশ পরিচয়হীন
ব্যাখ্যা
• 'যার বংশ পরিচয় বা স্বভাব কেউই জানে না' - এর সংক্ষেপণ হলো - অজ্ঞাতকুলশীল

কিছু গুরুত্বপূর্ণ বাক্য সংকোচন:
• 'অলংকারের ধ্বনি' এর এককথায় প্রকাশ - শিঞ্জন।
• ‘হরিণের চর্ম’ এর এককথায় প্রকাশ - অজিন।
• ‘ভ্রমরের শব্দ’ এর এককথায় প্রকাশ - গুঞ্জন।
• ‘নূপুরের ধ্বনি’ এর এককথায় প্রকাশ - নিক্বণ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'মৃগলোচনা' শব্দের ব্যাসবাক্য -
  1. মৃগীর ন্যায় লোচন যার
  2. মৃগের ন্যায় লোচন যার
  3. লোচন মৃগীর ন্যায়
  4. লোচন মৃগের ন্যায়
ব্যাখ্যা
মধ্যপদলোপী বহুব্রীহি সমাস:
ব্যাসবাক্যের মধ্যবর্তী পদ বা ব্যাখ্যানমূলক মধ্যপদ লোপ পেয়ে যে বহুব্রীহি সমাস হয়, তাকে মধ্যপদলোপী বহুব্রীহি সমাস বলে।
যেমন -
- মৃগের ন্যায় লোচন যার = মৃগলোচনা
- সোনার মতো উজ্জ্বল মুখ যার = সোনামুখী,

এরকম - ক্ষুরধার, গজানন, মীনাক্ষী, স্বর্ণাভ, পদ্মমুখী, মেঘবরণ, শ্বাপদ, বিড়ালচোখা, হুতুমচোখি ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতাটির কবি কে?
  1. নির্মলেন্দু গুণ
  2. শামসুর রাহমান
  3. সৈয়দ শামসুল হক
  4. হাসান হাফিজুর রহমান
ব্যাখ্যা
ফেব্রুয়ারি ১৯৬৯:
- কবিতাটি শামসুর রাহমান রচিত 'নিজ বাসভূমে' কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে।
- কবিতাটি গদ্যছন্দে ও প্রবহমান ভাষায় রচিত।
- 'আবার ফুটেছে দ্যাখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে' - চরণটি আমাদের জাতীয় জীবনের ভাষা আন্দোলনের দিকটি তুলে ধরে।

শামসুর রাহমান:
- তিনি ১৯২৯ সালে পুরান ঢাকার ৪৬ নম্বর মাহুতটুলীতে জন্মগ্রহণ করেন। 
- তিনি ছিলেন কবি, সাংবাদিক।
- তাঁর পৈত্রিক বাড়ি ঢাকা জেলার রায়পুর থানার পাড়াতলী গ্রামে। 
- তাঁর ডাক নাম ‘বাচ্চু’।
- মুক্তিযুদ্ধকালে তিনি ‘মজলুম আদিব’ ছদ্মনামে লিখতেন।
- আঠারো বছর বয়সে শামসুর রাহমান প্রথম কবিতা লেখা আরম্ভ করেন।
- ১৯৪৩ সালে তাঁর প্রথম কবিতা ‘উনিশ’শ উনপঞ্চাশ’ প্রকাশিত হয় নলিনীকিশোরগুহ সম্পাদিত ‘সোনার বাংলা’ পত্রিকায়। 
- ‘স্বাধীনতা তুমি’ ও ‘তুমি আসবে বলে হে স্বাধীনতা’ তাঁর দুটি বিখ্যাত কবিতা।
- তিনি আদমজি পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদক ও স্বাধীনতা পুরস্কার লাভ করেন।
- তিনি ২০০৬ সালে ঢাকায় মৃত্যুবরণ করেন।

তাঁর রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ:
- প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে, 
- রৌদ্র করোটিতে, 
- বিধ্বস্ত নীলিমা, 
- বন্দী শিবির থেকে, 
- বাংলাদেশ স্বপ্ন দ্যাখে, 
- উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ, 
- এক ফোঁটা কেমন অনল, 
- বুক তাঁর বাংলাদেশের হৃদয়,
- নিজ বাসভূমে,
- স্বপ্নে ও দুঃস্বপ্নে বেঁচে আছি,
- কৃষ্ণপক্ষে পূর্ণিমার দিকে, 
- না বাস্তব না দুঃস্বপ্ন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
.
'ধনধান্য পুষ্প ভরা, আমাদের এই বসুন্ধরা।' - কোন ধরনের বাক্য?
  1. সরল বাক্য
  2. জটিল বাক্য
  3. যৌগিক বাক্য
  4. নেতিবাচক বাক্য
ব্যাখ্যা
• 'ধনধান্য পুষ্প ভরা, আমাদের এই বসুন্ধরা।' - জটিল বাক্য

মিশ্র বা জটিল বাক্য:
যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্যের এক বা একাধিক আশ্রিত বাক্য পরস্পর সাপেক্ষ ভাবে ব্যবহৃত হয়, তাকে মিশ্র বা জটিল বাক্য বলে।
যথা -
আশ্রিত বাক্য ....... প্রধান খণ্ডবাক্য
১. যে পরিশ্রম করে,.....সে-ই সুখ লাভ করে।
২. সে যে অপরাধ করেছে,......তা মুখ দেখেই বুঝেছি।

• আশ্রিত খণ্ডবাক্য তিন প্রকার। যথা:
(ক) বিশেষ্য স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য,
(খ) বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য,
(গ) ক্রিয়া বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য।

বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য:
যে আশ্রিত খণ্ডবাক্য প্রধান খণ্ডবাক্যের অন্তর্গত কোনো বিশেষ্য বা সর্বনামের দোষ, গুণ এবং অবস্থা প্রকাশ করে, তাকে বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য বলে। যথা -
- লেখাপড়া করে যেই, গাড়ি ঘোড়া চড়ে সেই। (আশ্রিত বাক্যটি 'সেই' সর্বনামের অবস্থা প্রকাশ করছে)।
তদ্রুপ -
- 'খাঁটি সোনার চাইতে খাঁটি, আমার দেশের মাটি।'
- 'ধনধান্য পুষ্প ভরা, আমাদের এই বসুন্ধরা।'
- যে এ সভায় অনুপস্থিত, সে বড় দুর্ভাগা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
'শরণ' শব্দের অর্থ কী?
  1. রক্ষক
  2. গমন
  3. পথ
  4. স্মৃতি
ব্যাখ্যা
'শরণ' (বিশেষ্য)
- অর্থ: আশ্রয়দাতা; রক্ষক

• সরণ (বিশেষ্য)
- অর্থ: চলন, গমন; পথ, রাস্তা।

• স্মরণ (বিশেষ্য)
- অর্থ: স্মৃতি

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
Small শব্দের Synonym কোনটি?
  1. None is the answer
  2. Diminutive
  3. Massive
  4. Enormous
ব্যাখ্যা
• Small শব্দের Synonym হচ্ছে - Diminutive.
• Small - ক্ষুদ্র; ছোট; অল্প।

অপশন আলোচনা:
→ Diminutive - হ্রাসপ্রাপ্ত আকারসম্পন্ন; অতি ক্ষুদ্র।
→ Massive - বিশাল, গুরুভার ও ঘন।
→ Enormous - প্রচুর; বিরাট।

Source: Accessible Dictionary by Bangla Academy.
১০.
কোনটি সঠিক বানান?
  1. Prelimenary
  2. Preliminiary
  3. Preliminary
  4. Prelimanary
ব্যাখ্যা
অপশন (ক) Preliminary is correctly spelt.

• Preliminary (adjective) (noun)
English Meaning: coming before and usually forming a necessary prelude to something else/something that precedes or is introductory or preparatory.
Bangla Meaning: প্রাথমিক; প্রারম্ভিক; আদ্য।

Example Sentence:
1. The team conducted a preliminary investigation before launching a full-scale inquiry.
2. The athlete underwent a series of preliminary tests before being cleared to compete in the tournament.

Source:
1. merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
১১.
"The beginning part of the book is a portrait of Europe on the eve of World War I." এ বাক্যে beginning শব্দটি -
  1. Noun
  2. Verb
  3. Adjective
  4. Adverb
ব্যাখ্যা
• "The beginning part of the book is a portrait of Europe on the eve of World War I." এ বাক্যে beginning শব্দটি - Adjective.
এখানে, beginning শব্দটি "part of the book"- phrase টিকে modify করেছে।

• Beginning (as an adjective)
English Meaning: just starting out/being first or the first part.
Example: We were late, so we missed the beginning of the movie.
→ এখানে, beginning হচ্ছে noun.

• Beginning (as a noun)
English Meaning: the point at which something begins.

Bangla Meaning: শুরু; আরম্ভ।

Source: merriam-webster.
১২.
She insisted on _____ going there.
  1. he
  2. him
  3. himself
  4. his
ব্যাখ্যা
Complete Sentence: She insisted on his going there.

→ প্রদত্ত শূন্যস্থান পূরণের ক্ষেত্রে একটি object pronoun দরকার হবে যাতে বক্তা কার দিকে ইঙ্গিত করছে সেটি বোঝা যায়। 
→ এছাড়া, insist on এর পরে সাধারণত possessive pronoun বসে থাকে। 

Insist on/upon/Insist on doing something
English Meaning: to keep doing something, even if it annoys other people, or people think it is not good for you.
Bangla Meaning: কোনো কিছুতে জোর দেয়া বা পীড়াপীড়ি করা।

→ Insist on/upon এর সাথে verb এর ing form বসে।
১৩.
Identify the imperative sentence.
  1. Shahin is playing football.
  2. I shall cook dinner now.
  3. What is your name? 
  4. Help me.
ব্যাখ্যা
• " Help me." is an Imperative Sentence.

Imperative sentence:
- যে sentence-এ কোন আদেশ (order), উপদেশ (advice), অনুরোধ (request)- প্রকাশিত হয় তাকে Imperative sentence বলে।
যেমন:
- আদেশ বুঝাতে, Mother: Rahim, go home.
- উপদেশ বুঝাতে, Doctor: Take this medicine every other day.

গঠন:
- Imperative sentence-এর বক্তব্যটি (আদেশ, অনুরোধ, উপদেশ) second person বা you কে লক্ষ্য করে বলা হয়।
- কিন্তু এই you বাক্যে উহ্য থাকে। অর্থাৎ,
⇒Imperative sentence-এর subject হলো second person (you) যা উহ্য থাকে।
⇒ Sentence শুরু হয় principal verb দিয়ে।

- Verb-এর পরবর্তী সমস্ত অংশকে extension বলা হচ্ছে।
যেমন: (you) Do the work. 

এখানে,
- Do হচ্ছে Principal verb.
- the work হচ্ছে extension.

- Please (or, Kindly), show me the way to the nearest market. 
- অনুরোধ বা requset বুঝাতে imperative sentence-এর প্রথমে বা শেষে Please বা Kindly শব্দটি যোগ করতে হয়।

Source: A Passage to the English Language, S. M. Zakir Hussain.
১৪.
If he ____ a human being, he would not have done this crime.
  1. had been
  2. has been
  3. was
  4. is
ব্যাখ্যা
Complete Sentence: If he had been a human being, he would not have done this crime.

উল্লিখিত বাক্যটি Conditional sentence এর উদাহরণ।
- একটি Conditional sentence  এ দুটি অংশ থাকে।
1. Condition বা শর্ত।
2. Consequence বা ফলাফল। 

• There are four types of Conditionals:
1. The Zero Conditionals,
2. The First Conditionals,
3. The Second Conditionals and
4. The Third Conditionals.

 এ ধরনের বাক্যগুলোর সাধারণ structure হলো:
→ Zero Conditional = If + Present + Present (shows scientific and general truth).
→ 1st Conditional = If + Present + Future.
→ 2nd Conditional = If + Past Simple + Future in Past (Subject + would/might/could + Base Form of the Verb).
→ 3rd Conditional = If + Past Perfect (had +Verb এর past participle) + Perfect Modal (Subject + would have/could have/might have + Verb এর past participle).
→ অথবা, Had + sub+ verb এর past participle + Sub + would/ could/might + have + past participle of verb.

• সুতরাং, 3rd Conditional এর নিয়মানুযায়ী, শূন্যস্থানে সঠিক উত্তর টি হবে - had been.
Complete sentence: If he had been a human being, he would not have done this crime.
১৫.
Respect শব্দের antonym কোনটি?
  1. All are correct
  2. Admiration
  3. Esteem
  4. Scorn
ব্যাখ্যা
• Respect শব্দের antonym হচ্ছে - Scorn.
• Respect - সম্মান; উচ্চ ধারণা অথবা শ্রদ্ধা।

অপশন আলোচনা:
→ Admiration - প্রশস্তিবোধ; শ্রদ্ধাবোধ; সন্তুষ্টিবোধ।
→ Esteem - উচ্চ ধারণা পোষণ করা; অত্যন্ত শ্রদ্ধা করা।
→ Scorn - নিদারুণ অবজ্ঞা; অশ্রদ্ধা; ঘৃণা; তাচ্ছিল্য।

Source: Accessible Dictionary by Bangla Academy.
১৬.
'Thank you very much'- এ বাক্যে very শব্দটি একটি-
  1. Adjective
  2. Adverb
  3. Noun
  4. Pronoun
ব্যাখ্যা
• 'Thank you very much'- এ বাক্যে very শব্দটি একটি - Adverb.
→ প্রদত্ত বাক্যে very শব্দটি much (adverb) শব্দটিকে modify করেছে, তাই very হচ্ছে adverb.

• Adverb:
Adverb এমন একটি part of speech যা একটি verb, adjective, অন্য আর একটি adverb অথবা পুরো একটি বাক্যকেও মডিফাই করতে পারে।
→ অর্থাৎ, যেসব word, noun বা pronoun ছাড়া অন্য যেকোন parts of speech, বিশেষ করে verb কে modify করে সেগুলোকে adverb বলে।
১৭.
Mercy শব্দটি দ্বারা কী বুঝায়?
  1. সবগুলোই সঠিক
  2. ক্ষমা
  3. করুণা
  4. মুক্তি
ব্যাখ্যা
• Mercy শব্দটি দ্বারা - ক্ষমা, করুণা, মুক্তি সবগুলোই বুঝায়।
→ অর্থাৎ, অপশন (ক) সঠিক উত্তর।

• Mercy (noun)
→ English Meaning (as in mercifulness): kind, gentle, or compassionate treatment especially towards someone undeserving of it.
→ English Meaning (as in kindness): an act of kind assistance.
→ English Meaning (as in sympathy): the capacity for feeling for another's unhappiness or misfortune.

Bangla Meaning: ক্ষমা; করুণা; দৈবানুগ্রহ; মুক্তি; উপশম বা নিবৃত্তি।

Source:
1. merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
১৮.
A man whose wife has died is called a -
  1. spinster
  2. widow
  3. widower
  4. bachelor
ব্যাখ্যা
• A man whose wife has died is called a - widower.

→ Widow - বিধবা।
→ Widower -  বিপত্নীক।
→ Spinster - অবিবাহিতা মহিলা; চিরকুমারী।
→ Bachelor - কুমার; অকৃতদার/অবিবাহিত পুরুষ।

Source: Accessible Dictionary by Bangla Academy.
১৯.
Call off - phrase এর অর্থ -
  1. ডেকে আনা
  2. বাতিল করা
  3. পরিদর্শন করা
  4. সবগুলোই সঠিক
ব্যাখ্যা
• Call off - phrase এর অর্থ - বাতিল করা।

• Call off (phrasal verb)
English Meaning: to draw away/cancel.
Bangla Meaning: বাতিল করা।

অন্যদিকে,
→ Call on (phrasal verb)
English Meaning: pay a visit to someone/make use of someone or something as a source of help.
Bangla Meaning: পরিদর্শন করা।

→ Call শব্দের অর্থ - কাউকে ডেকে আনা।

Source:
1. merriam-webster.
2. Oxford Dictionary.
২০.
‘Swan song’ অর্থ -
  1. First work
  2. Best work
  3. Worst work
  4. Last work
ব্যাখ্যা
‘Swan song’ অর্থ - Last work.

• Swan song (noun)
English Meaning: a farewell appearance or final act or pronouncement/a song of great sweetness said to be sung by a dying swan.
Bangla Meaning: মুমূর্ষু রাজহংস মধুর কণ্ঠে গান পায় এই প্রাচীন বিশ্বাস থেকে) কবি, সংগীতজ্ঞ প্রভৃতির মৃত্যুর আগে শেষ উপস্থিতি, অনুষ্ঠান, শিল্পকর্ম ইত্যাদি; অন্তিম গীত।
→যেমন: William Shakespeare এর শেষ নাটক Tempest.
→ এটিকে Shakespeare এর swan song বলা হয়।

Source:
(1) Britannica.
(2) Live MCQ Lecture.
২১.
'Ozymandias' কবিতাটির লেখক কে?
  1. Thomas Hardy 
  2. Robert Frost
  3. P.B. Shelley 
  4. Edmund Spenser
ব্যাখ্যা
• 'Ozymandias' কবিতাটির লেখক হচ্ছেন - P.B. Shelley.

Ozymandias: 
→ এটি একটি Sonnet.
→ Ozymandias was a Greek name for the pharaoh Ramesses. অর্থাৎ, মিশরীয় শাসক ফারাও বা ফিরাউন ২য় রামসেস এর গ্রিক নাম হল Ozymandias. 
→ এই কবিতার মূল বিষয়বস্তু হচ্ছে, একচ্ছত্র ক্ষমতাও ক্ষণস্থায়ী। যত বড় ক্ষমতাধর এবং শক্তিশালী শাসকই হোক না কেন তার ক্ষমতা সীমাবদ্ধ।

P. B. Shelley (1792-1822): 
→ তাঁর পুরো নাম Percy Bysshe Shelley. তিনি রোমান্টিক যুগের অন্যতম একজন কবি।
→ তাঁকে গণ্য করা হয় ইংরেজি সাহিত্যের অন্যতম একজন Revolutionary poet হিসেবে।  তিনি বিশ্বাস করতেন সমাজ পরিবর্তনের জন্য একটি গুণগত বিপ্লবের প্রয়োজন। 
→ এছাড়াও তাঁকে বলা হয়, “The poet of Hope and Regeneration”.

Other notable works of P.B. Shelley: 
- A Defence of Poetry,
- A Philosophical View of Reform,
- Adonais,
- The Spirit of Solitude,
- Ode to the West Wind,
- Ozymandias,
- Prometheus Unbound,
- Rosalind and Helen,
- The Necessity of Atheism,
- The Revolt of Islam,
- To a Sky-Lark.

Source:
1. Britannica.
2. An ABC of English Literature by M Mofizar Rahman.
২২.
একটি সংখ্যা ৪১ থেকে যত বেশি ৬৫ থেকে তত কম, তবে সংখ্যাটি কত? 
  1. ৪৩
  2. ৫৩
  3. ৪৭
  4. ৫৭
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যা ৩১ থেকে যত বেশি ৫৫ থেকে তত কম, তবে সংখ্যাটি কত? 

সমাধান: 
মনে করি, 
সংখ্যাটি = x 

প্রশ্নমতে, 
x - ৪১ = ৬৫ - x  
বা, x + x = ৬৫ + ৪১ 
বা, ২x = ১০৬ 
বা, x = ১০৬/২ 
∴ x = ৫৩ 

∴ সংখ্যাটি = ৫৩।
২৩.
৪০ এবং ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা দুইটির অন্তর কত? 
  1. ২৬
  2. ৩২
  3. ১৮
  4. ৩৮
ব্যাখ্যা
প্রশ্ন: ৪০ এবং ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা দুইটির অন্তর কত? 

সমাধান: 
৪০ এবং ৮০ এর মধ্যবর্তী ক্ষুদ্রতম ও বৃহত্তম মৌলিক সংখ্যা হলো যথাক্রমে ৪১ ও ৭৯ । 
∴ সংখ্যা দুইটির অন্তর = (৭৯ - ৪১) 
= ৩৮।  
২৪.
যদি a3 - b3 = 513 এবং a - b = 3 হয়, তবে ab এর মান কত?
  1. 54
  2. 45
  3. 47
  4. 51
ব্যাখ্যা
প্রশ্ন: যদি a3 - b3 = 513 এবং a - b = 3 হয়, তবে ab এর মান কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
 a3 - b3 = 513 এবং 
 a - b = 3

আমরা জানি,
(a - b)3 = a3 - b3 - 3ab(a - b) 
বা, 33 = 513 - 3ab(3)
বা, 27 = 513  - 9ab
বা, 9ab = 513 - 27 
বা, 9ab = 486
বা, ab = 486/9
∴ ab = 54
২৫.
একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি 8 মিটার এবং উহার দুটি বাহুর প্রতিটি 5 মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? 
  1. 10 বর্গমিটার
  2. 12 বর্গমিটার
  3. 16 বর্গমিটার
  4. 20 বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি 8 মিটার এবং উহার দুটি বাহুর প্রতিটি 5 মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? 

সমাধান: 
আমরা জানি, 
সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = b/4 {√4(a)2 - (b)2
দেওয়া আছে, 
সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি, b = 8 মিটার 
এবং দুটি বাহুর প্রতিটি, a = 5 মিটার। 

∴ ক্ষেত্রফল = b/4 {√4(a)2 - (b)2
= 8/4 {√4(5)2 - (8)2
= 2 {√(100 - 64)} 
= 2 √36 
= 2 × 6 
= 12 

∴ সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = 12 বর্গমিটার।
২৬.
একটি সোনার গহনার ওজন ২৫ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩ : ২। কী পরিমাণ সোনা মিশালে অনুপাত ৫ : ১ হবে? 
  1. ২০ গ্রাম
  2. ৩০ গ্রাম
  3. ৩৫ গ্রাম
  4. ৪০ গ্রাম
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সোনার গহনার ওজন ২৫ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩ : ২। কী পরিমাণ সোনা মিশালে অনুপাত ৫ : ১ হবে? 

সমাধান: 
দেওয়া আছে, 
সোনা ও তামার অনুপাত ৩ : ২ 
∴ অনুপাত দুটির যোগফল = (৩ + ২) = ৫ 
∴ অনুপাতে সোনার পরিমাণ = ২৫ × (৩/৫) গ্রাম = ১৫ গ্রাম 
∴ অনুপাতে তামার পরিমাণ = ২৫ × (২/৫) গ্রাম = ১০ গ্রাম 

ধরি, 
সোনা মিশাতে হবে = x গ্রাম 

শর্তমতে, 
(১৫ + x)/১০ = ৫/১ 
বা, ১৫ + x = ৫০ 
বা, x = ৫০ - ১৫ 
∴ x = ৩৫ 

∴ সোনা মিশাতে হবে = ৩৫ গ্রাম। 
২৭.
x এর মান কত হলে, 72.33x - 5 = 23 হবে?
  1. 1
  2. 2
  3. 5/3
  4. 3/5
ব্যাখ্যা
প্রশ্ন: x এর মান কত হলে, 72.33x - 5 = 23 হবে? 

সমাধান: 
72.33x - 5 = 23
বা, 23.32.33x - 5 = 23 
বা, 32.33x - 5 = 23/23 
বা, 32 + 3x - 5 = 1 
বা, 33x - 3 = 30 
বা, 3x - 3 = 0 
বা, 3x = 3 
বা, x = 3/3 
∴ x = 1 
২৮.
এক ব্যক্তি ৮০০ টাকায় একটি জিনিস ক্রয় করে ৬ মাস পরে ৮৮০ টাকায় বিক্রয় করলো। তার বাৎসরিক শতকরা কত টাকা লাভ হল? 
  1. ১০ টাকা
  2. ১২ টাকা
  3. ২০ টাকা
  4. ২৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যক্তি ৮০০ টাকায় একটি জিনিস ক্রয় করে ৬ মাস পরে ৮৮০ টাকায় বিক্রয় করলো। তার বাৎসরিক শতকরা কত টাকা লাভ হল? 

সমাধান: 
লাভ = (৮৮০ - ৮০০) টাকা = ৮০ টাকা 

৮০০ টাকায় ৬ মাসে লাভ হয় = ৮০ টাকা 
∴ ১ টাকায় ১ মাসে লাভ হয় = ৮০/(৮০০ × ৬) টাকা 
∴ ১০০ টাকায় ১২ মাসে লাভ হয় = (৮০ × ১০০ × ১২)/(৮০০ × ৬) টাকা 
= ২০ টাকা 

∴ বাৎসরিক শতকরা লাভ = ২০ টাকা। 
২৯.
একটি বেলনের বক্রতলের ক্ষেত্রফল 200 বর্গ সে.মি. এবং আয়তন 300 ঘন সে.মি.। বেলনের ব্যাসার্ধ কত? 
  1. 3 সে.মি.
  2. 4 সে.মি.
  3. 6 সে.মি.
  4. 5 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বেলনের বক্রতলের ক্ষেত্রফল 200 বর্গ সে.মি. এবং আয়তন 300 ঘন সে.মি.। বেলনের ভূমির ব্যাসার্ধ কত? 

সমাধান: 
মনে করি, 
বেলনের ব্যাসার্ধ r ও উচ্চতা h
∴ বক্রতলের ক্ষেত্রফল = 2πrh = 200 ......... (1) 
এবং আয়তন = πr2h = 300 ............ (2) 

(2) নং ÷ (1) নং করে পাই, 
πr2h/2πrh = 300/200 
বা, r/2 = 300/200 
বা, 200r = 600 
বা, r = 600/200
∴ r = 3 

∴ বেলনের ব্যাসার্ধ = 3 সে.মি.।
৩০.
কোনো শিবিরে ৪,০০০ লোকের ১৯০ দিনের খাদ্য মজুদ আছে। যদি ৩০দিন পর ৮০০ জন লোক চলে যায় তবে অবশিষ্ট খাদ্যে বাকি লোকের কত দিন চলবে? 
  1. ৩০০ দিন
  2. ৪০০ দিন
  3. ২০০ দিন
  4. ৩৫০ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো শিবিরে ৪,০০০ লোকের ১৯০ দিনের খাদ্য মজুদ আছে। যদি ৩০দিন পর ৮০০ জন লোক চলে যায় তবে অবশিষ্ট খাদ্যে বাকি লোকের কত দিন চলবে?

সমাধান: 
দিন অবশিষ্ট থাকে = (১৯০ - ৩০) দিন = ১৬০ দিন 
∴ লোক অবশিষ্ট থাকে = (৪০০০ - ৮০০) জন = ৩২০০ জন 

৪০০০ জন লোকের খাদ্য মজুদ আছে = ১৬০ দিনের 
∴ ১ জন লোকের খাদ্য মজুদ আছে = (১৬০ × ৪০০০) দিনের 
∴ ৩২০০ জন লোকের খাদ্য মজুদ আছে = (১৬০ × ৪০০০)/৩২০০ দিনের
= ২০০ দিনের 

∴ অবশিষ্ট খাদ্যে বাকি লোকের চলবে = ২০০ দিন।
৩১.
একটি ২০ ফুট লম্বা বাঁশ এমনভাবে কেটে দু'ভাগ করা হল যেন ছোট অংশ বড় অংশের দুই-তৃতীয়াংশ হয়, ছোট অংশের দৈর্ঘ্য কত? 
  1. ৬ ফুট
  2. ৮ ফুট
  3. ১০ ফুট
  4. ১২ ফুট
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ২০ ফুট লম্বা বাঁশ এমনভাবে কেটে দু'ভাগ করা হল যেন ছোট অংশ বড় অংশের দুই-তৃতীয়াংশ হয়, ছোট অংশের দৈর্ঘ্য কত? 

সমাধান: 
মনে করি, 
বড় অংশ = ক ফুট 
∴ ছোট অংশ = (ক এর ২/৩)
= ২ক/৩ ফুট 

প্রশ্নমতে, 
ক + (২ক/৩) = ২০ 
বা, (৩ক + ২ক)/৩ = ২০ 
বা, ৫ক = ৬০ 
বা, ক = ৬০/৫ 
∴ ক = ১২ 

∴ ছোট অংশের দৈর্ঘ্য = (২ × ১২)/৩ 
= ৮ ফুট।
৩২.
লীগ অব নেশনস কবে বিলুপ্ত হয়?
  1. ২০ এপ্রিল, ১৯৪৬
  2. ২ এপ্রিল, ১৯৪৬
  3. ২২ এপ্রিল, ১৯৪৬
  4. ১২ এপ্রিল, ১৯৪৬
ব্যাখ্যা
লীগ অব নেশনস:
- এটি প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী একটি আন্তর্জাতিক সংস্থা। 
- ১৯২০ সালের ১০ জানুয়ারি প্যারিস শান্তি সম্মেলনে গঠিত হয় আন্তর্জাতিক প্রতিষ্ঠান ‘লীগ অব নেশনস’।
- প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্বে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে লীগ অব নেশনস প্রতিষ্ঠিত হয়।
- লীগ অব নেশনস প্রতিষ্ঠার প্রধান উদ্যোক্তা ছিলেন মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন।
- এর সদর দপ্তর স্থাপিত হয়েছিল সুইজারল্যান্ডের জেনেভায়।
- সদস্য রাষ্ট্রগুলোর রাজনৈতিক সীমানা অক্ষুণ্ণ রাখা, একে অপরকে আক্রমণ করতে নিরুৎসাহিত করা এবং কোনো সদস্য রাষ্ট্র অপর রাষ্ট্র কর্তৃক আক্রান্ত হলে সমবেতভাবে আক্রান্ত রাষ্ট্রকে সহায়তা করা, সংখ্যালঘু সমস্যা, ম্যান্ডেট ইত্যাদি বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধান করা এ লীগ গঠনের উদ্দেশ্য ছিল।

উল্লেখ্য,
- লীগ অব নেশনস এর দুটি শক্তিশালী অঙ্গ ছিল।
- একটি কাউন্সিল এবং সাধারণ পরিষদ।
- বিশ্বের শক্তিধর ৫ টি রাষ্ট্র ব্রিটেন, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইতালি ও জাপান এই কাউন্সিলের সদস্য।
- এছাড়া ৪ টি অস্থায়ী সদস্য রাষ্ট্র রাখা হয়।
- ত্রিশের দশকে লীগ অব নেশনস বিভিন্ন আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়াতে ব্যর্থ হয়।
- সাংগঠনিক দুর্বলতা ও বিশ্বশান্তি বিধানে ব্যর্থ হয়ে জাতিপুঞ্জ বা লীগ অব নেশনসের আনুষ্ঠানিক বিলুপ্তি ঘটে ২০ এপ্রিল ১৯৪৬।

উৎস: UN ওয়েবসাইট। 
৩৩.
বাংলার শস্যভান্ডার নামে পরিচিত কোন জেলা?
  1. দিনাজপুর
  2. বগুড়া
  3. ময়মনসিংহ
  4. বরিশাল
ব্যাখ্যা
বাংলাদেশের শস্য ভাণ্ডার:
- বরিশাল জেলাকে বাংলার শস্যভান্ডার বলা হয়।

উল্লেখ্য,
- কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত এ শহরের পুরাতন নাম চন্দ্রদ্বীপ। 
- বাংলাদেশের শস্য ভাণ্ডার, প্রাচীন চন্দ্রদ্বীপ ও প্রাচ্যের ভেনিস সহ বিভিন্ন নামে পরিচিত এই বরিশাল নগরীতে রয়েছে উল্লেখযোগ্য সংখ্যক নদী ও খাল।
- এই অঞ্চলের অর্থনীতি ও যোগাযোগ অনেকাংশেই নির্ভরশীল ছিল এইসব নদী ও খালের উপর।
- ধান- নদী -খাল এই তিনে বরিশাল' খ্যাত বরিশাল বিভাগের ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম।
- এ রাজ্য প্রতিষ্ঠার পূর্বে এ অঞ্চল ‘বাকলা' নামে পরিচিত ছিল।
- ‘বাকলা' অর্থ শস্য ব্যবসায়ী যা আরবী শব্দ থেকে আগত। 
- বাংলার শস্য ভান্ডার বরিশাল একদা ‘এগ্রিকালচারাল ম্যানচেস্টার' হিসেবে পরিচিত ছিল।
- প্রাচীনকাল থেকে পলি গঠিত উর্বর এ অঞ্চল ছিল কৃষির জন্য উৎকৃষ্ট এবং বসবাসের জন্য উত্তম।
- কৃষিই ছিল এ দেশের অর্থনীতির মূল উৎস।
- পর্যটক রালফ ফিস ১৫৮০ সালে বাকলাকে অত্যন্ত সম্পদশালী আখ্যায়িত করে এখানকার প্রচুর চাল, কার্পাস, রেশমবস্ত্র ও সুবৃহৎ ঘরের কথা উল্লেখ করেছেন। 

উৎস: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।
৩৪.
ওডেসা বন্দর কোন দেশে অবস্থিত?
  1. ইউক্রেন
  2. মিশর
  3. ইয়েমেন
  4. জর্ডান
ব্যাখ্যা
ওডেসা বন্দর:
- ওডেসা পৃথিবীর সবচেয়ে প্রচীন বন্দরগুলোর একটি।
- এটি ইউক্রেনে অবস্থিত। 
- দেশটির বৃহত্তম বন্দর হওয়ার পাশাপাশি এটি কৃষ্ণ সাগর অববাহিকারও অন্যতম বৃহৎ বন্দর।
- মাল্টিমোডাল কানেক্টিভিটির অংশ হিসেবে রেল সংযোগ রয়েছে এই বন্দরের সঙ্গে, যার মাধ্যমে রপ্তানিমুখী পণ্য বন্দরে পৌঁছানো ও আমদানীকৃত পণ্য বন্দর থেকে দ্রুত দেশের অভ্যন্তরে পাঠানোর সুব্যবস্থা রয়েছে।
- ১০৯ একর জায়গার ওপর অবস্থিত ওডেসা বন্দর বেশ প্রাচীন একটি বন্দর। 
- ওডেসা বন্দরের অবস্থান ওডেসা উপসাগরের পশ্চিম উপকূলে।
- ওডেসা বন্দরের মালিক ইউক্রেনিয়ান সি পোর্টস অথরিটি।
- ওডেসা মেরিন ট্রেড পোর্ট বন্দরটি পরিচালনা করে।
- ওডেসা বন্দরের প্রধান কনটেইনার টার্মিনাল হলো কনটেইনার টার্মিনাল ওডেসা (সিটিও)।
- ইউক্রেনের বৃহত্তম কনটেইনার টার্মিনাল এটি। 
- কৃষ্ণ সাগর অববাহিকার সবচেয়ে বড় প্যাসেঞ্জার টার্মিনালটি এই ওডেসা বন্দরেই অবস্থিত।

উৎস: Britannica
৩৫.
বাংলাদেশের সংবিধানের কোন ভাগে 'মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক' সম্পর্কে উল্লেখ রয়েছে?
  1. নবম ভাগ
  2. সপ্তম ভাগ
  3. দশম ভাগ
  4. অষ্টম ভাগ
ব্যাখ্যা
সংবিধানের ভাগ:
- প্রথম ভাগ: প্রজাতন্ত্র,
- দ্বিতীয় ভাগ: রাষ্ট্র পরিচালনার মূলনীতি,
- তৃতীয় ভাগ: মৌলিক অধিকার,
- চতুর্থ ভাগ: নির্বাহী বিভাগ,
- পঞ্চম ভাগ: আইনসভা,
- ষষ্ঠ ভাগ: বিচার বিভাগ,
- সপ্তম ভাগ: নির্বাচন,
- অষ্টম ভাগ: মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক,
- নবম ভাগ: বাংলাদেশের কর্মবিভাগ,
- দশম ভাগ: সংবিধান-সংশোধন,
- একাদশ ভাগ: বিবিধ।

উৎস: বাংলাদেশের সংবিধান।
৩৬.
অক্টোপাসের রক্তের রঙ -
  1. সাদা
  2. লাল
  3. সবুজ
  4. নীল
ব্যাখ্যা
অক্টোপাস:
- অক্টোপাস সামুদ্রিক প্রাণী। 
- অক্টোপাসের রক্তের রঙ নীল। 
- হিমোসায়ানিন নামক রাসায়নিকের জন্য এদের রক্তের রং নীল।
- এটি মলাস্কা পর্ব ও সেফালোপডা শ্রেণির অন্তর্ভুক্ত। 
- এটি আট বাহুবিশিষ্ট। 
- অক্টোপাসের তিনটি হৃৎপিণ্ড রয়েছে। 
- অক্টোপাসের বাহ্যিক গঠন ভীতির সৃষ্টি করে বলে একে ডেভিল ফিশ বলা হয়। 

উৎস: Natural History Museum।
৩৭.
দেশ জুড়ে যে নেটওয়ার্ক তৈরি করা হয় তা -
  1. LAN
  2. WAN
  3. MAN
  4. PAN
ব্যাখ্যা
ভৌগোলিক বিস্তৃতি অনুসারে কম্পিউটার নেটওয়ার্ক:
১. Personal Area Network (PAN)
২. Local Area Network (LAN)
৩. Metropolitan Area Network (MAN)
৪. Wide Area Network (WAN)

PAN:
- কোন ব্যক্তির নিকটবর্তী ব্যক্তিগত ডিভাইসগুলোর মধ্যে সংযোগ স্থাপন করে তথ্য আদান প্রদানের নেটওয়ার্ক সিস্টেমকে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা প্যান বলে।
- প্যান এর বিস্তৃতি সাধারণত কয়েক মিটার পর্যন্ত হয়ে থাকে।
- ব্যক্তিগত পর্যায়ে যে নেটওয়ার্ক (ব্লু-টুথ এর মাধ্যমে) তৈরি করা হয় তা হলো PAN।
- প্যানে ব্যবহৃত ডিভাইসগুলোর মধ্যে উল্লেখযোগ্য ডিভাইস হচ্ছে- ল্যাপটপ, পিডিএ, মোবাইল, প্রিন্টার ইত্যাদি।

LAN:
- সাধারণত একটি নির্দিষ্ট দূরত্বে ক্যাবল এর মাধ্যমে এক কম্পিউটার এর সাথে অন্যান্য কম্পিউটার এর যে যোগাযোগ তাকে ল্যান বলে।
- ১ কিলোমিটারের মধ্যে এই নেটওয়ার্ক ভাল কাজ করে।
- স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন প্রতিষ্ঠানে যে সকল নেটওয়ার্ক ব্যবহার করতে দেখা যায়, এগুলো সবই লোকাল এরিয়া নেটওয়ার্ক বা LAN। 

MAN:
- একটি শহরে বিভিন্ন স্থানের কম্পিউটারের মধ্যে যে সংযোগ তাকে MAN বলে।
- ১০ কিলোমিটারের মধ্যে এই নেটওয়ার্ক ভাল কাজ করে।

WAN:
- এই ধরনের নেটওয়ার্কে কম্পিউটারগুলো বিশাল জায়গা জুড়ে যেমন-একই দেশের বিভিন্ন শহরের এবং এক দেশ থেকে অন্য দেশ পর্যন্ত বিস্তৃত থাকে।
- এ ধরনের নেটওয়ার্কে একাধিক LAN, MAN সংযুক্ত থাকতে পারে।
- এই ধরনের নেটওয়ার্কে টেলিফোন, স্যাটেলাইট, মাইক্রোওয়েভ, মডেম, বেতার তরঙ্গ ও আনুসঙ্গিক যন্ত্রপাতি ব্যবহার করা হয়। 
- দেশ জুড়ে বা পৃথিবী জুড়ে যে নেটওয়ার্ক তৈরি করা হয় তা হলো WAN।

উৎস: i) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি পোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
         ii) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অষ্টম শ্রেণি।
৩৮.
TCP-এর পূর্ণরূপ -
  1. Transmission Control Protocol
  2. Transfer Control Protocol
  3. Transfer Control Protocol
  4. Transfer Central Protocol
ব্যাখ্যা
TCP:
- TCP-এর পূর্ণরূপ: Transmission Control Protocol.
- ইন্টারনেটে তথ্য আদান-প্রদান প্রক্রিয়া ট্রান্সমিশন কন্ট্রোল প্রটোকলের সংক্ষিপ্ত রূপ হচ্ছে টিসিপি।
- ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের সঙ্গে নিরাপদে সংযোগ স্থাপন অনেকটা টিসিপির ওপর নির্ভর করে।
- ই-মেইলের মতো ইন্টারনেটের বিভিন্ন অ্যাপ্লিকেশনেও টিসিপি ব্যবহার করা হয়।
- টিসিপির প্রধান কাজ তিনটি।
- প্রথম কাজ হচ্ছে 'বাইট স্ট্রিম' সরবরাহ করা।
- দ্বিতীয়টি হলো সংযোগবিষয়ক।
- তৃতীয়টি হলো আস্থা স্থাপন।
- কয়েকটি ছোট প্রক্রিয়ার মাধ্যমে এটি ফাইলের নিরাপত্তা নিশ্চিত করে।
- এ কারণেই প্রেরণ করার সময় ফাইলগুলো অন্য লিঙ্কে প্রবেশ করা থেকে এবং হারিয়ে যাওয়া থেকে বিরত থাকে।

উৎস: ই-কমার্স, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৩৯.
পূর্ব বাংলার মুক্তির সনদ হিসেবে পরিচিত কোনটি?
  1. ভাষা আন্দোলন
  2. শিক্ষা আন্দোলন
  3. ছয়দফা আন্দোলন
  4. ঊনসত্তরের গণঅভ্যুত্থান
ব্যাখ্যা
ছয় দফা:
- ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে একটি সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রতিরক্ষার দাবি সংবলিত একটি কর্মসূচি ঘোষণা করেন।
- ইতিহাসে এটিই ৬ দফা কর্মসূচি নামে পরিচিত।
- পরবর্তীতে ২৩ মার্চ, ১৯৬৬ সালে লাহোরের এক সংবাদ সম্মেলনে শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে ৬ দফা দাবি ঘোষণা করেন।
- ৬ দফা দাবি বাঙালি জাতির ‘মুক্তির সনদ' বা ‘ম্যাগনেকার্টা' হিসাবে পরিচিত।
- ছয় দফা দাবি ঐতিহাসিক ‘লাহোর প্রস্তাব' এর ভিত্তিতে রচিত।
- ছয় দফা আন্দোলনের প্রথম শহিদ মনু মিয়া।

দফা গুলো হলো:
- প্রথম দফা: প্রাদেশিক স্বায়ত্তশাসন,
- দ্বিতীয় দফা: কেন্দ্রীয় সরকারের ক্ষমতা,
- তৃতীয় দফা: মুদ্রা বা অর্থ-সম্বন্ধীয় ক্ষমতা,
- চতুর্থ দফা: রাজস্ব, কর বা শুল্ক সম্বন্ধীয় ক্ষমতা,
- পঞ্চম দফা: বৈদেশিক বাণিজ্য বিষয়ক ক্ষমতা এবং
- ষষ্ঠ দফা: আঞ্চলিক সেনাবাহিনী গঠনের ক্ষমতা।

 উৎস: ইতিহাস ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি।