পরীক্ষা আর্কাইভ

livemcq

পরীক্ষাlivemcqতারিখতারিখ অনির্ধারিত
মোট প্রশ্ন২৩
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

livemcq

livemcq · তারিখ অনির্ধারিত · ২৩ প্রশ্ন

.
শেখ হাসিনা কতবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন?
  1. ২য়
  2. ৩য়
  3. ৪র্থ
  4. ৫ম
সঠিক উত্তর:
৫ম
উত্তর
সঠিক উত্তর:
৫ম
ব্যাখ্যা
₻ শেখ হাসিনা 
- শেখ হাসিনা ঐতিহাসিক পঞ্চমবার এবং টানা চতুর্থবারের মত প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।
- একইসঙ্গে তিনি ২৫জন মন্ত্রী, ১১জন প্রতিমন্ত্রী সহ ৩৬ সদস্যের নতুন মন্ত্রীসভা গঠন করেছেন।

উৎস- LIVE MCQ সাম্প্রতিক সমাচার (ফেব্রুয়ারি)।
.
ফ্রান্সের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী কে?
  1. ইমানুয়েল ম্যাক্রোঁ
  2. এলিজাবেথ বর্নি
  3. জঁ কেস্তে
  4. গ্যাবিয়েল আতাল
সঠিক উত্তর:
গ্যাবিয়েল আতাল
উত্তর
সঠিক উত্তর:
গ্যাবিয়েল আতাল
ব্যাখ্যা
₻ ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী
- ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসেবে ৩৪ বছরের গ্যাব্রিয়েল আতালকে নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
- আতাল দেশটির ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী।
- ম্যাক্রোঁ দেশটির সর্বকনিষ্ঠ প্রেসিডেন্ট।

উৎস- LIVE MCQ সাম্প্রতিক সমাচার (ফেব্রুয়ারি)।
.
ঢাকা-কক্সবাজার রুটের আন্তঃনগর ট্রেন কোনটি?
  1. পর্যটক এক্সপ্রেস
  2. ব্রহ্মপুত্র এক্সপ্রেস
  3. সীমান্ত এক্সপ্রেস
  4. পদ্মা এক্সপ্রেস
সঠিক উত্তর:
পর্যটক এক্সপ্রেস
উত্তর
সঠিক উত্তর:
পর্যটক এক্সপ্রেস
ব্যাখ্যা
♦ ‘পর্যটক এক্সপ্রেস':
- ঢাকা-কক্সবাজার রুটের দ্বিতীয় আন্তঃনগর ট্রেন ‘পর্যটক এক্সপ্রেস'। 
- ১০ জানুয়ারি ২০২৪ তারিখ থেকে যাত্রা শুরু করেছে।
- পর্যটক এক্সপ্রেস নামে নতুন এই ট্রেনে কোচ রয়েছে ১৬টি, মোট আসন সংখ্যা ৭৮৫টি এবং ট্রেনের নম্বর ৮১৫/৮১৬।
- ট্রেনের সাপ্তাহিক বন্ধ থাকবে রবিবার।
- ট্রেনটির ওয়াটারিং, সার্ভিসিং ও ক্লিনিং করা হবে কক্সবাজারে। 

উৎস- LIVE MCQ সাম্প্রতিক সমাচার (ফেব্রুয়ারি)।
.
অটল সেতু উদ্বোধন করেন কে?
  1. ওবায়দুল কাদের
  2. শেখ হাসিনা
  3. নরেন্দ্র মোদি
  4. ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন
সঠিক উত্তর:
নরেন্দ্র মোদি
উত্তর
সঠিক উত্তর:
নরেন্দ্র মোদি
ব্যাখ্যা
♦ অটল সেতুঃ
- ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দীর্ঘতম সমুদ্র সেতু (অটল সেতু) উদ্বোধন করেন।
- ভারতের দীর্ঘতম সমুদ্র সেতু মুম্বাই ট্রান্স হারবার লিংক (এমটিএইিএল) বা ‘অটল সেতু’।
- সাধারণ মানুষের যাতায়াতের জন্য খুলে দেওয়া হয় মুম্বাইয়ের সেওরি থেকে রায়গড়ের নাভা সেভা পর্যন্ত ২১.৮ কিলোমিটার দীর্ঘ এই সেতু।
- ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ির নামে সেতুটির নামকরণ করা হয়েছে ‘অটল সেতু’।
- প্রায় ১৭ হাজার ৮৪৩ কোটি রুপি ব্যয়ে ৬ লেনের সেতুটি তৈরি করা হয়েছে।
- প্রায় ২২ কিলোমিটারের এই পুরো অংশের মধ্যে ১৬.৫০ কিলোমিটার সম্পূর্ণ সমুদ্রের ওপরে থাকবে।

উৎস- LIVE MCQ সাম্প্রতিক সমাচার (ফেব্রুয়ারি)।
.
গাজায় ইসরায়েলের গনহত্যা নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করে কোন দেশ?
  1. তুরস্ক
  2. ভুটান
  3. গাম্বিয়া
  4. দক্ষিণ আফ্রিকা
সঠিক উত্তর:
দক্ষিণ আফ্রিকা
উত্তর
সঠিক উত্তর:
দক্ষিণ আফ্রিকা
ব্যাখ্যা
♦ গাজায় ইসরায়েলের গনহত্যা নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করে - দক্ষিণ আফ্রিকা। 
-  গাজায় প্রায় তিন মাস ধরে অব্যাহতভাবে চালানো ধ্বংসযজ্ঞ ও বোমা হামলায় ২১ হাজার ৫০০ জনের বেশি মানুষ নিহত হওয়ার পর এমন অভিযোগে মামলা করল দেশটি।
- জাতিসংঘের আদালতে মামলাটি প্রত্যাখ্যান করেছে ইসরায়েল।
- আন্তর্জাতিক বিচার আদালত, যেটিকে বিশ্ব আদালতও বলা হয়।
- এটি একটি জাতিসংঘের দেওয়ানি আদালত।
- যা দেশগুলোর মধ্যে বিরোধের বিচার করে।
- এটি আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) থেকে আলাদা, যা যুদ্ধাপরাধের জন্য ব্যক্তিদের বিচার করে থাকে।
- জাতিসংঘের সদস্য হিসেবে দক্ষিণ আফ্রিকা ও ইসরায়েল উভয় দেশ এই আদালতের আওতাধীন।

উৎস-  LIVE MCQ সাম্প্রতিক সমাচার (ফেব্রুয়ারি)।    
.
বিশ্বের সবচেয়ে উঁচু ঝুলন্ত মসজিদ কোথায়?
  1. সৌদি আরব
  2. ইন্দোনেশিয়া
  3. তুরস্ক
  4. পাকিস্তান
সঠিক উত্তর:
সৌদি আরব
উত্তর
সঠিক উত্তর:
সৌদি আরব
ব্যাখ্যা
♦বিশ্বের সবচেয়ে উঁচু ঝুলন্ত মসজিদ উদ্বোধন করে - সৌদি আরব।
- সমুদ্রপৃষ্ঠ থেকে ৪৮৩ মিটার ওপরে ঝুলন্ত মসজিদ উদ্বোধন করে রেকর্ড বইয়ে নাম লেখালো সৌদি আরব।
- গিনেস বুক অব ওয়ার্ল্ড মসজিদটিকে বিশ্বের সবচেয়ে উঁচু ঝুলন্ত মসজিদের স্বীকৃতি দিয়েছে।
- অত্যাধুনিক প্রযুক্তি ও বিশেষভাবে ডিজাইন করা যন্ত্রপাতি ব্যবহার করে স্থাপনাটি তৈরি করা হয়েছে।
- ইস্পাতের সেতুটির ওজন ৬৫০ টন। সেতুটির অবস্থান ভূমি থেকে ৩১২ মিটার উঁচুতে। 
- ৫৫০ বর্গ মিটার এলাকা জুড়ে নির্মিত মসজিদটিতে একসঙ্গে ৫২০ মুসল্লি নামাজ পড়তে পারবেন। আধুনিক ও আরবীয় ঐতিহ্যবাহী নির্মাণ শৈলির সংমিশ্রণে নয়নাভিরাম এই মসজিদটি বানানো হয়েছে।
- মসজিদের ভেতরে সাজানো হয়েছে আরবি ক্যালিগ্রাফি দিয়ে।
- মসজিদটিতে নামাজ পড়তে আসা মুসল্লিরা ফজরের নামাজের সময় মক্কার ওপর সূর্যোদয় দেখার সুযোগ পাবেন।
- একইসঙ্গে কাবার পেছনে সূর্য ডোবার নান্দনিক মুহুর্তও উপভোগ করতে পারবেন।

উৎস- LIVE MCQ সাম্প্রতিক সমাচার (ফেব্রুয়ারি)।
.
ভুটানের নতুন প্রধানমন্ত্রীর নাম কি?
  1. লোটে শেরিং
  2. শেরিং ওয়াংচুক
  3. শেরিং তোবগে
  4. জিগমে থিনলি
সঠিক উত্তর:
শেরিং তোবগে
উত্তর
সঠিক উত্তর:
শেরিং তোবগে
ব্যাখ্যা
♦ভুটানের নতুন প্রধানমন্ত্রী - শেরিং তোবগে।
- ৫৮ বছর বয়সী শেরিং তোবগে একাধারে রাজনীতিবিদ, পরিবেশ আন্দোলন নেতা এবং আইনজীবী।
- এর আগে ২০১৩ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ভুটানের প্রধানমন্ত্রী ছিলেন তিনি।
- হিমালয় পার্বত্য অঞ্চলের দেশ ভুটানের পার্লামেন্ট দ্বিকক্ষবিশিষ্ট।
- পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলির মোট আসন ৪৭টি।
- ৯ জানুয়ারি ২০২৪ ন্যাশনাল অ্যাসেম্বলির নির্বাচন হয়েছে।

উৎস- LIVE MCQ সাম্প্রতিক সমাচার (ফেব্রুয়ারি)। 
.
বর্তমান মন্ত্রিসভায় টেকনোক্র্যাট সদস্য কত জন?
  1. ১জন
  2. ২জন
  3. ৩জন
  4. কোন টেকনোক্র্যাট সদস্য নেই
সঠিক উত্তর:
২জন
উত্তর
সঠিক উত্তর:
২জন
ব্যাখ্যা
♦ বর্তমান মন্ত্রিসভায় টেকনোক্র্যাট সদস্য ২ জন। 
- স্থপতি ইয়াফেস ওসমান ও সামন্ত লাল সেন টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হয়েছেন।
♦স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ডা. সামন্ত লাল সেন।
- ডা. সামন্ত লাল সেন বার্ন ও প্লাস্টিক সার্জারির জন্য সুপরিচিত একজন চিকিৎসক।
- তিনি দেশের বার্ন ইনস্টিটিউটগুলোর সমন্বয়কের দায়িত্ব পালন করছেন।
- এর আগে তিনি শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ছিলেন।
♦টানা ৪ মেয়াদে টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী ইয়াফেস ওসমান।
- সরকারের নতুন মন্ত্রিসভায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন স্থপতি ইয়াফেস ওসমান।
- তিনি দ্বাদশ সংসদের নতুন মন্ত্রিসভায় টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হিসেবে যুক্ত হয়েছেন।
 - স্থপতি ইয়াফেস ওসমান সর্বশেষ মন্ত্রিসভায় টেকনোক্রেট হিসেবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। 
-  তিনি বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
- বিশিষ্ট কথাসাহিত্যিক শওকত ওসমানের ছেলে ইয়াফেস ওসমান।

উৎস- LIVE MCQ সাম্প্রতিক সমাচার (ফেব্রুয়ারি)। 
.
জাতীয় সমাজসেবা দিবস কবে?
  1. ২জানুয়ারি
  2. ৩জানুয়ারি
  3. ৭জানুয়ারি
  4. ৯জানুয়ারি
সঠিক উত্তর:
২জানুয়ারি
উত্তর
সঠিক উত্তর:
২জানুয়ারি
ব্যাখ্যা
♦২ জানুয়ারি জাতীয় সমাজসেবা দিবস
- চলতি বছর সমাজ সেবা দিবসের প্রতিপাদ্য ‘সমাজসেবায় গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’।
- দিবসটি উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- ২০১২ সালের ৪ জুন বাংলাদেশ সরকার ২ জানুয়ারিকে সমাজসেবা দিবস হিসাবে ঘোষণা দেয়।

উৎসঃ LIVE MCQ সাম্প্রতিক সমাচার (ফেব্রুয়ারি)।
১০.
হেনলি পাসপোর্ট সূচকে বিশ্বে সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট কোন দেশের?
  1. জাপান
  2. চীন
  3. সুইডেন
  4. দক্ষিণ কোরিয়া
সঠিক উত্তর:
জাপান
উত্তর
সঠিক উত্তর:
জাপান
ব্যাখ্যা
♣ হেনলি পাসপোর্ট সূচক:
• ১০ জানুয়ারি, ২০২৪ তারিখে বিশ্বের ১৯৯টি দেশকে অন্তর্ভুক্ত করে পাসপোর্ট সূচক প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান ‘হেনলি অ্যান্ড পার্টনার্স’।
• পাসপোর্ট সূচকে কিছু কিছু দেশ যৌথ অবস্থান পাওয়ায় হেনলি মোট ১০৪টি অবস্থান নির্ধারণ করেছে।
•  সূচকে শীর্ষ অবস্থানে যৌথভাবে রয়েছে – ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, সিঙ্গাপুর, স্পেন (৬টি দেশ)।
•  এই ছয়টি দেশের নাগরিকরা ১৯৪টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন।
• সূচকে বাংলাদেশের অবস্থান - ৯৭তম। 
•  বর্তমানে বাংলাদেশের পাসপোর্ট দিয়ে বিশ্বের ৪২টি দেশে ভিসা ছাড়া কিংবা অন অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করা যায়।
• এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে মালদ্বীপ।
• সূচকে ৫৮তম স্থানে থাকা মালদ্বীপের নাগরিকরা ৯৪টি দেশে ভিসামুক্ত অথবা অন-অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করতে পারেন। 
• প্রতিবেশী দেশ ভারত ৮০তম স্থানে রয়েছে। ভারতের নাগরিকরা বিশ্বের ৬২টি দেশে ভিসা ছাড়া কিংবা অন অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করতে পারেন।  
•  সূচকে সর্বনিম্ন দেশ – আফগানিস্তান। ভিসা ছাড়া ২৮ দেশে ভ্রমণ করতে পারেন। 

উৎস: LIVE MCQ সাম্প্রতিক সমাচার (ফেব্রুয়ারি)।
১১.
ভারত-বাংলাদেশ মৈত্রী সেতু কোন নদীর উপর নির্মিত?
  1. ঘাঘট নদী
  2. শঙ্খ নদী
  3. ফেনী নদী
  4. ধাইজান নদী
সঠিক উত্তর:
ফেনী নদী
উত্তর
সঠিক উত্তর:
ফেনী নদী
ব্যাখ্যা
♦ ভারত-বাংলাদেশ মৈত্রী সেতু
- ২০২৪ সালের ফেব্রুয়ারি মাস থেকে চালু হচ্ছে ১.৯ কিলোমিটার দীর্ঘ ভারত-বাংলাদেশ মৈত্রী সেতু।
- ২০২১ সালের মার্চে এই সেতুর উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- ‘মৈত্রী সেতু দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো এবং উত্তর-পূর্ব ভারতের মধ্যে বাণিজ্য ও যোগাযোগের নতুন পথের সূচনা করবে।
- আগামী দিনে সেতুটি কার্গো ও ট্রান্সশিপমেন্ট ছাড়াও দুই দেশের যাত্রীদের চলাচলের সুবিধা করবে।’
- ফেনী নদীর উপর চট্টগ্রাম সমুদ্রবন্দর এবং ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলোর সংযোগস্থলে অবস্থিত এই সেতু।
- চট্টগ্রাম বন্দর থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরত্বে ত্রিপুরার সাব্রুম।  

উৎস: LIVE MCQ সাম্প্রতিক সমাচার (ফেব্রুয়ারি)।
১২.
জিনিসপত্রের দামের অভিযোগ জানানো যাবে কোন নম্বরে?
  1. ১০৯৮
  2. ৩৩৩
  3. ১০৫
  4. ৯৯৯
সঠিক উত্তর:
৩৩৩
উত্তর
সঠিক উত্তর:
৩৩৩
ব্যাখ্যা
গ্রাম-শহরে থেকেও জিনিসপত্রের অতিরিক্ত দামের বিষয়ে অভিযোগ জানানো যাবে কল সেন্টারের ৩৩৩ নম্বরে ফোন করে।
জিনিসপত্রের দর সরকার নির্ধারিত মূল্যের তুলনায় বেশি হলে ভোক্তা অধিকার কিংবা সংশ্লিষ্ট জেলার প্রশাসন ব্যবস্থা নেবে।

কিছু জরুরি সেবা নম্বর- 

জরুরী সেবা - ৯৯৯
শিশু সহায়তা- ১০৯৮
নারী ও শিশু নির্যাতন- ১০৯/১০৯২১
জাতীয় পরিচয়পত্র-১০৫
সরকারী আইন সেবা-১৬৪৩০
দুর্যোগের আগাম বার্তা- ১০৯৪১
দুদক হটলাইন- ১০৬

উৎস: LIVE MCQ সাম্প্রতিক সমাচার (ফেব্রুয়ারি)।
১৩.
সম্প্রতি ইরান কি নামে নতুন স্যাটেলাইট উৎক্ষেপণের ঘোষণা দিয়েছে?
  1. ওসুমি
  2. সোরাইয়া
  3. রোকাইয়া
  4. লাব্বাইক
সঠিক উত্তর:
সোরাইয়া
উত্তর
সঠিক উত্তর:
সোরাইয়া
ব্যাখ্যা
 ♦‘সোরাইয়া’ নামের নতুন স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণের ঘোষণা দিয়েছে ইরান।
-  সোরাইয়া নামের স্যাটেলাইটটি ৭৫০ কিলোমিটার দূরের কক্ষপথে সফলভাবে পৌঁছেছে।
- এর মধ্যদিয়ে ইরান মহাকাশে ক্ষেপণাস্ত্র পাঠানোর ক্ষেত্রে নতুন রেকর্ড স্থাপন করলো।
- দেশীয় প্রযুক্তিতে তৈরি কায়েম-ওয়ান হান্ড্রেড স্যাটেলাইট ক্যারিয়ারের মাধ্যমে সোরাইয়া স্যাটেলাইটকে মহাকাশে স্থাপন করা হয়েছে।
- কায়েম-ওয়ান হান্ড্রেড হচ্ছে ইরানের প্রথম তিন ধাপের সলিড ফুয়েল পরিচালিত রকেট যা ১০০ কেজি পর্যন্ত ওজন বহন করতে পারে।
- তৃতীয় পরীক্ষামূলক উৎক্ষেপণে কক্ষপথে আনুমানিক ৫০ কেজি ওজনের একটি গবেষণা পে লোড স্থাপন করেছে।

উৎস: LIVE MCQ সাম্প্রতিক সমাচার (ফেব্রুয়ারি)।
১৪.
নিচের কোনটি জাপানের চন্দ্রযান?
  1. লুনা ২৪
  2. ল্যান্ডার বিক্রম
  3. স্মার্ট ল্যান্ডার ফর ইনভেস্টিগেটিং
  4. চ্যাংই-৩
সঠিক উত্তর:
স্মার্ট ল্যান্ডার ফর ইনভেস্টিগেটিং
উত্তর
সঠিক উত্তর:
স্মার্ট ল্যান্ডার ফর ইনভেস্টিগেটিং
ব্যাখ্যা
♦জাপানের চন্দ্রযান স্মার্ট ল্যান্ডার ফর ইনভেস্টিগেটিং মুন (এসএলআইএম)
- গত ১৯ জানুয়ারি চাঁদের মাটি স্পর্শ করে।
- এরই মাধ্যমে বিশ্বে চাঁদে পৌঁছনো পঞ্চম দেশ হিসেবে ইতিহাসে জায়গা করে নিয়েছে জাপান।
- তবে  চাঁদে বুকে এখনও অনুসন্ধানের কাজ শুরু করতে পারেনি চন্দ্রযানটি।
- এমনকি নিজেকে সক্রিয় রাখতে চার্জও গ্রহণ করতে পারছে না।
-  চাঁদের মাটিতে উল্টো হয়ে ল্যান্ড করেছে যানটি।
-  একেবারে নিষ্ক্রিয় হয়ে যায় এই মহাকাশযান।

উৎস: LIVE MCQ সাম্প্রতিক সমাচার (ফেব্রুয়ারি)।
১৫.
World Economic Forum এর ৫৪তম সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়?
  1. রাশিয়ায়
  2. উগান্ডায়
  3. ঘানায়
  4. সুইজারল্যান্ডে
সঠিক উত্তর:
সুইজারল্যান্ডে
উত্তর
সঠিক উত্তর:
সুইজারল্যান্ডে
ব্যাখ্যা
♦World Economic Forum
- ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে  ১৫-১৯ জানুয়ারি সুইজারল্যান্ডের ডাভোস-ক্লিস্টার্সে অনুষ্ঠেয় ৫৪তম বার্ষিক সভায় যোগদানের আমন্ত্রণ জানিয়েছে।
- ডব্লিউইএফ-এর নির্বাহী চেয়ারম্যান অধ্যাপক ক্লাউস শোয়াব ।
-  ‘আস্থার পুনঃনির্মান’ প্রতিপাদ্যের অধীনে ৫৪তম বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক বৈঠক। 
- সুইজারল্যান্ডের জেনেভা ভিত্তিক অলাভজনক সংস্থা।
- বিশেষ করে প্রতি বছর সুইজারল্যান্ডের ডাভোসে এর সভা অনুষ্ঠানের জন্য সংগঠনটি পরিচিত।

উৎস: LIVE MCQ সাম্প্রতিক সমাচার (ফেব্রুয়ারি)।
১৬.
বিশ্বে প্রথমবারের ম্যালেরিয়া গণটিকাদান কর্মসূচী পালিত হয় কোথায়?
  1. আইভরি কোস্ট
  2. ক্যামেরুন
  3. সেনেগাল
  4. টোগো
সঠিক উত্তর:
ক্যামেরুন
উত্তর
সঠিক উত্তর:
ক্যামেরুন
ব্যাখ্যা
♦বিশ্বে প্রথমবারের ম্যালেরিয়া গণ টিকাদান কর্মসূচী হয় ক্যামেরুনে।
- এই উদ্যোগের ফলে আফ্রিকাজুড়ে কয়েক লাখ শিশুর মৃত্যু ঠেকানো যাবে বলে ধারণা করা হচ্ছে।
- ২২ জানুয়ারি,২০২৪ তারিখে  ইয়ান্ডুবে একটি স্বাস্থ্যকেন্দ্রে এক কন্যা শিশুকে টিকা দিয়ে এই কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হয়। 
- ব্রিটিশ ওষুধ নির্মাতা জিএসকে ৩০ বছরের গবেষণায় ম্যালেরিয়ার এই আরটিএস,এস টিকাটি উদ্ভাবন করেছে।
-ডব্লিউএইচও টিকাটি প্রয়োগের অনুমতি দিয়েছে।
- কেনিয়া, ঘানা ও মালাউয়িতে সফল পাইলট প্রকল্পের পর ক্যামেরুনে গণ টিকাদানের উদ্যোগ নেয়া হয়।

উৎস: LIVE MCQ সাম্প্রতিক সমাচার (ফেব্রুয়ারি)।  
১৭.
২০ জানুয়ারি কোন দিবস পালিত হয়েছে?
  1. শহীদ আসাদ দিবস
  2. জাতীয় প্রশিক্ষণ দিবস
  3. বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস
  4. বিশ্ব হাতের লেখা দিবস
সঠিক উত্তর:
শহীদ আসাদ দিবস
উত্তর
সঠিক উত্তর:
শহীদ আসাদ দিবস
ব্যাখ্যা
♦ শহীদ আসাদ দিবসঃ
- ২০ জানুয়ারি শহীদ আসাদ দিবস।
- ১৯৬৯ সালের এদিনে ঢাকা মেডিকেল কলেজের সামনে পুলিশের গুলিতে শহীদ হন ছাত্রনেতা মোহাম্মদ আসাদুজ্জামান।
- তার এই আত্মত্যাগ স্বৈরশাসনবিরোধী চলমান আন্দোলনকে বেগবান করে।
- পরবর্তীতে গণঅভ্যুত্থানের মাধ্যমে পতন হয় স্বৈরশাসক আইয়ুব খানের।

উৎস: LIVE MCQ সাম্প্রতিক সমাচার (ফেব্রুয়ারি)।
১৮.
সামরিক শক্তিতে সার্কভুক্ত দেশের মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে?
  1. পাকিস্তান
  2. শ্রীলঙ্কা
  3. ভারত
  4. বাংলাদেশ
সঠিক উত্তর:
ভারত
উত্তর
সঠিক উত্তর:
ভারত
ব্যাখ্যা
♦ সামরিক শক্তি র‍্যাংকিং ২০২৪ 
- ১৫ জানুয়ারি, ২০২৪ গ্লোবাল ফায়ার পাওয়ার ১৪৫টি দেশকে অন্তর্ভুক্ত করে এর প্রতিবেদন প্রকাশ করে।
- প্রতিবেদন অনুসারে – 
•প্রথম অবস্থানে রয়েছে – যুক্তরাষ্ট্র।
•সর্বনিম্ন অবস্থানে রয়েছে – ভুটান।
•বাংলাদেশের অবস্থান - ৩৭তম।
•সার্কভুক্ত দেশের মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে – ভারত (৪র্থ) ।
•সার্কভুক্ত অন্য দেশগুলোর অবস্থান – ৯. পাকিস্তান; ৭৫. শ্রীলঙ্কা; ১১৫. আফগানিস্তান; ১২৮ নেপাল; ১৪৫. ভুটান।

উৎস: LIVE MCQ সাম্প্রতিক সমাচার (ফেব্রুয়ারি)।
১৯.
ঢাকা গেইট নির্মাণ করেছেন?
  1. মীর জুমলা
  2. শায়েস্তা খাঁ
  3. লর্ড কার্জন
  4. মীর কাশিম
সঠিক উত্তর:
মীর জুমলা
উত্তর
সঠিক উত্তর:
মীর জুমলা
ব্যাখ্যা
♦ ঢাকা গেইট 
- মীর জুমলা ১৬৬০ থেকে ১৬৬৩ সালের মধ্যে এটি নির্মাণ করেছিলেন। 
- ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দোয়েল চত্বর থেকে বাংলা একাডেমির রাস্তায় জাতীয় তিন নেতার মাজারের সাথেই অবস্থান ঢাকা গেটের।
- মীর জুমলা গেট, ময়মনসিংহ গেট বা রমনা গেট নামেও পরিচিত ছিল।
- ১৮২৫ সালে ব্রিটিশ ম্যাজিস্ট্রেট চার্লস ডাউস প্রথমবার এটির সংস্কারের উদ্যোগ গ্রহণ করেন।
- ২০২২ সালে ঢাকা গেট সংস্কারের উদ্যোগ নেয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।
- গত ২৪ মে, ২০২৩ এই ঢাকা গেট বা ঢাকা ফটকের সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। 
-২৪ জানুয়ারি ২০২৪ তারিখে উদ্বোধনের মাধ্যমে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। 

উৎস: LIVE MCQ সাম্প্রতিক সমাচার (ফেব্রুয়ারি)।
২০.
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ কয়টি আসনে বিজয়ী হয়?
  1. ২২০ আসন
  2. ২২৪ আসন
  3. ২২৩ আসন
  4. ২০৯ আসন
সঠিক উত্তর:
২২৪ আসন
উত্তর
সঠিক উত্তর:
২২৪ আসন
ব্যাখ্যা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনঃ 
- ২৮টি রাজনৈতিক দল থেকে ১৯৭০ প্রার্থী অংশগ্রহণ করেন।
- যার মধ্যে সতন্ত্র প্রার্থী ৪৩৬ জন।
- নারী প্রার্থী ৯৪ জন (বিজয়ী ২০ জন) । 
- ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রার্থী ৭৯ জন ।
- তৃতীয় লিঙ্গের প্রার্থী ১ জন। 
- নির্বাচনী ফলাফলে বাংলাদেশ আওয়ামী লীগ ২২৪ আসনে বিজয় পায়। 
- জাতীয় পার্টি ১১ আসনে বিজয় পায়।
- ওয়ার্কার্স পার্টি ১, জাসদ ১, কল্যাণ পার্টি ১ আসনে বিজয় পায়।
- এবং স্বতন্ত্র প্রার্থীরা ৬২ আসনে বিজয়ী হয়েছেন।

উৎসঃ LIVE MCQ সাম্প্রতিক সমাচার (ফেব্রুয়ারি)।   
২১.
ডেনমার্কের বর্তমান রাজা কে?
  1. প্রিন্স হ্যারি
  2. তৃতীয় এরিক
  3. দশম ফ্রেডেরিক
  4. ৬ষ্ঠ ফিলিপ
সঠিক উত্তর:
দশম ফ্রেডেরিক
উত্তর
সঠিক উত্তর:
দশম ফ্রেডেরিক
ব্যাখ্যা
ডেনমার্কের সিংহাসনে বসলেন রাজা দশম ফ্রেডেরিক
- দশম ফ্রেডরিকের মা মার্গারেট দীর্ঘ ৫২ বছর ডেনমার্কের দায়িত্ব পালনের পর ক্রিশ্চিয়ানসবার্গ প্রাসাদ ত্যাগের ঘোষণা দেন।
- এরপর সিংহাসনের আরোহী হিসেবে দশম ফ্রেডরিকের নাম ঘোষণা করা হয়।
- ডেনমার্কের ৯০০ বছরের ইতিহাসে এবারই প্রথমবার কোনো রাজা বা রাণী স্বেচ্ছায় সিংহাসন ত্যাগ করেছেন।
- রানি দ্বিতীয় মার্গারেটের আগে ১১৪৬ সালে স্বেচ্ছায় সিংহাসন ছেড়েছিলেন রাজা তৃতীয় এরিক।

উৎস: LIVE MCQ সাম্প্রতিক সমাচার (ফেব্রুয়ারি)।
২২.
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত সর্বমোট ধানের জাতের সংখ্যা কয়টি?
  1. ১০২টি
  2. ১০৬টি
  3. ১১১টি
  4. ১১৫টি
সঠিক উত্তর:
১১৫টি
উত্তর
সঠিক উত্তর:
১১৫টি
ব্যাখ্যা
♦ধানের নতুন জাতঃ 
- গাজীপুরের বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) বিজ্ঞানীরা উচ্চ প্রোটিনসমৃদ্ধ নতুন দুটি ধানের জাত উদ্ভাবন করেছেন।
- দুটি জাতের নাম ব্রি ধান ১০৭ ও ব্রি ধান ১০৮।
- জাতীয় বীজ বোর্ডের ১১১তম সভায় নতুন দুই জাতের ধানের অনুমোদন দেওয়া হয়। 
- নতুন দুটি জাত নিয়ে ব্রি উদ্ভাবিত সর্বমোট ধানের জাতের সংখ্যা দাঁড়াল ১১৫টি।

উৎস: LIVE MCQ সাম্প্রতিক সমাচার (ফেব্রুয়ারি)।
২৩.
এশিয়ান কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৩ অনুষ্ঠিত হয় কোন দেশে?
  1. কাতার
  2. সংযুক্ত আরব আমিরাত
  3. ভারত
  4. চীন
সঠিক উত্তর:
কাতার
উত্তর
সঠিক উত্তর:
কাতার
ব্যাখ্যা
♦এশিয়ান কাপ ফুটবলঃ
- AFC এশিয়ান কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৩ অনুষ্ঠিত হয় কাতারে। 
-কাতারে শুক্রবার (১২ জানুয়ারি) পর্দা উঠছে এশিয়ান কাপ ফুটবলের।
- ২৪ দলের এই টুর্নামেন্ট শেষ হY ১০ ফেব্রুয়ারি।
- ২০১৯ সালে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে প্রথমবার শিরোপা জিতেছিল কাতার।
- এশিয়ান কাপ ফুটবলের সবচেয়ে সফল দল জাপান।
- সর্বোচ্চ চারবার এই শিরোপা জিতেছে জাপান।
- এ ছাড়াও সৌদি আরব এই শিরোপা জিতেছে তিনবার।

উৎস: LIVE MCQ সাম্প্রতিক সমাচার (ফেব্রুয়ারি)।