পরীক্ষা আর্কাইভ

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]

পরীক্ষাব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]তারিখতারিখ অনির্ধারিতসময়55 minutes৬৪ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৬৫
সিলেবাস
Full Model Test – 01 (Bank Preparation Full Syllabus)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক] · তারিখ অনির্ধারিত · ৬৫ প্রশ্ন

.
বাংলায় প্রবন্ধ রচনায় প্রথম কৃতিত্ব দেখিয়েছেন কোন লেখক?
  1. ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  2. খ) রাজা রামমোহন রায়
  3. গ) রামরাম বসু
  4. ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
সঠিক উত্তর:
খ) রাজা রামমোহন রায়
উত্তর
সঠিক উত্তর:
খ) রাজা রামমোহন রায়
ব্যাখ্যা
- বাংলা প্রবন্ধ রচনার প্রথম কৃতিত্ব রাজা রামমোহন রায় এর।
- তিনি হিন্দুধর্মের মহান সংস্কারক।

রাজা রামমোহন রায়
- জন্মগ্রহণ করেন ২২ মে, ১৭৭২ সালে এবং  ১৮৩৩ সালে মৃত্যুবরণ করেন।
- রামমোহনের প্রথম দিকের রচনাসমূহ ছিল আরবি ও ফারসি ভাষায়।
- তিনি দিল্লির বাদশাহ কর্তৃক ১৮৩০ সালে রাজা উপাধি পান।
- ১৮২১ সালে রামমোহন সম্বাদ কৌমুদী নামে বাংলা সংবাদপত্র ও ১৮২২ সালে মিরাত-উল-আখবার নামে ফারসি সংবাদপত্র প্রকাশ করেন

তাঁর লিখিত গ্রন্থগুলো হলো:
» বেদান্তগ্রন্থ
» বেদান্তসার
» ভট্টাচার্যের সহিত বিচার- মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার রচিত ‘বেদান্তচন্দ্রিকার’ব জবাবে লিখিত।
» সহমরণ বিষয়ক প্রবর্তক ও নিবর্তকের সম্বাদ
» গৌড়ীয় ব্যাকরণ- বাঙ্গালি রচিত প্রথম বাংলা ব্যাকরণ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।
.
পৃথিবীর ভাষা-পরিবার গুলোকে কয়টি ভাগে ভাগ করা যায়?
  1. ক) ৬ ভাগে
  2. খ) ৪ ভাগে
  3. গ) ৫ ভাগে
  4. ঘ) ৮ ভাগে
সঠিক উত্তর:
খ) ৪ ভাগে
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪ ভাগে
ব্যাখ্যা
- পৃথিবীর সকল ভাষাকে মূলত ৪টি ভাষা-পরিবা্রে ভাগ করা যায়।

- পৃথিবীর ভাষাগুলোকে ইন্দো-ইউরোপীয়, চীনা-তিব্বতীয়, আফ্রিকীয়, সেমীয়-হেমীয়, দ্রাবিড়ীয়, অস্ট্রো-এশীয় প্রভৃতি ভাষা-পরিবারে ভাগ করা হয়ে থাকে।

- ইংরেজি, জার্মান, ফরাসি, হিস্পানি, রুশ, পর্তুগিজ, ফারসি, হিন্দি, উর্দু, নেপালি, সিংহলি প্রভৃতি ভাষার মতো বাংলা ভাষাও ইন্দো-ইউরোপীয় ভাষা-পরিবারের সদস্য।
- বাংলা ভাষার নিকটতম আত্মীয় অহমিয়া ও ওড়িয়া। ধ্রুপদি ভাষা সংস্কৃত এবং পালির সঙ্গে বাংলা ভাষার রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক।

- বাঙালি জনগোষ্ঠী যে ভাষা দিয়ে তাদের মনের ভাব প্রকাশ করে তার নাম বাংলা ভাষা। বাংলা ভাষায় কথা বলে প্রায় ত্রিশ কোটি মানুষ।
- এর মধ্যে বাংলাদেশে ষোলো কোটি এবং ভারতের পশ্চিমবঙ্গে দশ কোটি মানুষের বাস।
- এছাড়া ত্রিপুরা, আসাম, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশাসহ ভারতের অন্যান্য প্রদেশে প্রায় তিন কোটি এবং পৃথিবীর বিভিন্ন দেশে আরো প্রায় এক কোটি বাংলাভাষী মানুষ রয়েছে।
- মাতৃভাষী মোট জনসংখ্যার ভিত্তিতে বাংলা পৃথিবীর ৬ষ্ঠ বৃহত্তম ভাষা। এটি বাংলাদেশের রাষ্ট্রভাষা।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
.
নিচের কোনটি শুদ্ধ বানান?
  1. ক) প্রাণিবাচক
  2. খ) প্রানিবাচক
  3. গ) মন্ত্রীপরিষদ
  4. ঘ) বাগ্মীতা
সঠিক উত্তর:
ক) প্রাণিবাচক
উত্তর
সঠিক উত্তর:
ক) প্রাণিবাচক
ব্যাখ্যা
- অপশনে উল্লেখিত শব্দগুলোর মধ্যে সঠিক বানান হলো- 'প্রাণিবাচক'।
নিয়ম অনুযায়ী-
• কোনো শব্দের শেষে যদি ঈ-কার থাকে, সেই শব্দের সঙ্গে জগৎ, বাচক, বিদ্যা, সভা, ত্ব, তা, নী, ণী, পরিষদ, তত্ত্ব ইত্যাদি যুক্ত হয়ে যদি নতুন শব্দ গঠন করে, তবে পূর্ববর্তী শব্দের ঈ-কার নবগঠিত শব্দে সাধারণত ই-কারে পরিণত হয়।

যেমন :

» প্রাণী+বিদ্যা = প্রাণিবিদ্যা
» প্রাণী+জগৎ = প্রাণিজগৎ
» প্রাণী+বাচক = প্রাণিবাচক
» মন্ত্রী+সভা মন্ত্রিসভা =
»  মন্ত্রী+পরিষদ = মন্ত্রিপরিষদ
» কৃতী+ত্ব = কৃতিত্ব
» স্থায়ী+ত্ব = স্থায়িত্ব
» দায়ী+ত্ব = দায়িত্ব
» প্রতিদ্বন্দ্বী+তা = প্রতিদ্বন্দ্বিতা
» সহমর্মী+তা = সহমর্মিতা
» বাগ্মী+তা = বাগ্মিতা
» সঙ্গী+নী = সঙ্গিনী
» তপস্বী+নী = তপস্বিনী
» অধিকারী+ণী = অধিকারিণী
» প্রতিহারী+ণী = প্রতিহারিণী

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।
.
শবরপা কোন সময়ের কবি ছিলেন?
  1. ক) ৬৫০-৭৫০ খ্রিষ্টাব্দ
  2. খ) ৬৮০-৭৬০ খ্রিষ্টাব্দ
  3. গ) ৬৭০-৭৬০ খ্রিষ্টাব্দ
  4. ঘ) ৬৮০-৭৮০ খ্রিষ্টাব্দ
সঠিক উত্তর:
খ) ৬৮০-৭৬০ খ্রিষ্টাব্দ
উত্তর
সঠিক উত্তর:
খ) ৬৮০-৭৬০ খ্রিষ্টাব্দ
ব্যাখ্যা
- শবরপার জীবনকাল ৬৮০ থেকে ৭৬০ খ্রিষ্টাব্দের মধ্যে।
- সেই সূত্রে মুহম্মদ শহীদুল্লাহ্ এর মতে, শবরপা চর্যার কবিদের মধ্যে সর্বাপেক্ষা প্রাচীন। 
• মুহম্মদ শহীদুল্লাহ এর মতে তিনি 'বাংলা দেশে'র লোক ।  
- তিনি সংস্কৃত ও অপভ্রংশ মিলে মোট ১৬টি গ্রন্থ লিখেছেন।

• শবরপা রচিত দুটি উল্লেখযোগ্য পঙ্‌ক্তি হলো– উষ্ণা উষ্ণা পাবত তহিঁ সবই সবরী বালী। মোরাঙ্গ পীচ্ছ পরিহাণ সরবী গীবত গুঞ্জরী মালী ॥ (পদ : ২৮)
(অর্থাৎ উঁচু পর্বতে শবরী বালিকা বাস করে। তার পরিধানে ময়ূরের পুচ্ছ, গলায় গুঞ্জার মালা।)

- শহীদুল্লাহ্ শবরপাকে লুইপার গুরু বলে উল্লেখ করেছেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
সাহিত্যে স্বাধীনতা পদক-২০২৩ লাভ করেন-
  1. ক) মো. আমির হামজা
  2. খ) এ জি মোহাম্মদ খুরশীদ
  3. গ) মরহুম ড. মুহাম্মদ মঈনুদ্দিন আহমেদ
  4. ঘ) ড. ফেরদৌসী কাদরী
সঠিক উত্তর:
গ) মরহুম ড. মুহাম্মদ মঈনুদ্দিন আহমেদ
উত্তর
সঠিক উত্তর:
গ) মরহুম ড. মুহাম্মদ মঈনুদ্দিন আহমেদ
ব্যাখ্যা
- ২০২৩ সালে সাহিত্যে স্বাধীনতা পদক পান মরহুম 'ড. মুহাম্মদ মঈনুদ্দিন আহমেদ'।
- মরহুম ড. মুহাম্মদ মঈনুদ্দিন আহমেদ হলো 'সেলিম আল দীন' এর প্রকৃত নাম।
- ২০২২ সালে সাহিত্যে স্বাধীনতা পদক পেয়েছিলেন 'মো. আমির হামজা'।

এছাড়াও-
• এবার জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ৯ বিশিষ্ট ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠানকে সর্বোচ্চ রাষ্ট্রীয় এই বেসামরিক পুরস্কার দেওয়া হচ্ছে।
• পুরস্কার পাওয়া ব্যক্তিরা হলেন —
- স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) সামসুল আলম, মরহুম লে. এ জি মোহাম্মদ খুরশীদ, শহিদ খাজা নিজামউদ্দিন ভূইয়া এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী (মায়া) বীর বিক্রম।
• এ ছাড়া সাহিত্যে —
- মরহুম ড. মুহাম্মদ মঈনুদ্দিন আহমেদ (সেলিম আল দীন)
- সংস্কৃতিতে পবিত্র মোহন দে
- ক্রীড়ায় এ এস এম রকিবুল হাসান
- গবেষণা ও প্রশিক্ষণে বেগম নাদিরা জাহান (সুরমা জাহিদ) ও ড. ফেরদৌসী কাদরী।
• আর পুরস্কারের জন্য মনোনীত প্রতিষ্ঠানটি হলো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।

উৎস: প্রথম আলো রিপোর্ট (০৯ মার্চ ২০২৩)
.
'আ + ঈ= এ' এই নিয়মের বাইরে নিচের কোনটি?
  1. ক) ঢাকেশ্বরী
  2. খ) গণেশ
  3. গ) রমেশ
  4. ঘ) মহেশ
সঠিক উত্তর:
খ) গণেশ
উত্তর
সঠিক উত্তর:
খ) গণেশ
ব্যাখ্যা
অ-কার কিংবা আ-কারের পর ই-কার কিংবা ঈ-কার থাকলে উভয়ে মিলে এ-কার হয়; এ-কার পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়।

যেমন—
• অ + ই = এ, শুভ + ইচ্ছা = শুভেচ্ছা।
• আ + ই = এ, যথা + ইষ্ট = যথেষ্ট।

• অ + ঈ = এ, পরম + ঈশ =পরমেশ।
এরূপ - গণ + ঈশ = গণেশ

• আ + ঈ = এ, মহা + ঈশ = মহেশ
এরূপ:
- ঢাকা + ঈশ্বরী = ঢাকেশ্বরী,
- রমা + ঈশ = রমেশ

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
.
'ঈশ্বর' শব্দের সমার্থক শব্দ নয়-
  1. ক) পতিতপাবন
  2. খ) পরেশ
  3. গ) ঈক্ষণ
  4. ঘ) নিরঞ্জন
সঠিক উত্তর:
গ) ঈক্ষণ
উত্তর
সঠিক উত্তর:
গ) ঈক্ষণ
ব্যাখ্যা
- ঈশ্বর শব্দের সমার্থক শব্দ নয় 'ঈক্ষণ'।

ঈশ্বর শব্দের সমার্থক শব্দ হলো-
- আল্লাহ
- খোদা
- ঈশ
- সৃষ্টিকর্তা
- পরমাত্মা
- জগদীশ্বর
- জগৎপতি
- অন্তর্যামী
- পরেশ
- পরমেশ্বর
- পরমপিতা
- মঙ্গলময়
- অমরেশ
- জীবিতেশ
- বিধাতা
- ধাতা
- ভগবান

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।
.
কোনটি স্বরসন্ধির উদাহরণ?
  1. ক) উদ্ধার
  2. খ) অতীত
  3. গ) পরিচ্ছদ
  4. ঘ) পুরস্কার
সঠিক উত্তর:
খ) অতীত
উত্তর
সঠিক উত্তর:
খ) অতীত
ব্যাখ্যা
স্বরসন্ধি:
স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনের নাম স্বরসন্ধি।

স্বরসন্ধির নিয়মানুসারে,
- ই-কার কিংবা ঈ-কারের পর ই-কার কিংবা ঈ-কার থাকলে উভয়ে মিলে দীর্ঘ ঈ-কার হয়।
ই + ই = ঈ।
যেমন - অতি + ইত = অতীত
---------
অপশনের অন্যান্য শব্দগুলোর মধ্যে -
উদ্‌ + হার = উদ্ধার - ব্যঞ্জনসন্ধির উদাহরণ।
পরি + ছদ = পরিচ্ছদ - ব্যঞ্জন সন্ধির উদাহরণ।
পুরঃ + কার = পুরস্কার - বিসর্গ সন্ধির উদাহরণ।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ সংস্করণ)।
.
বাক্যে বর্গের নাম কী অনুযায়ী হয়?
  1. ক) পদ অনুযায়ী
  2. খ) বাক্য অনুযায়ী
  3. গ) ধ্বনি অনুযায়ী
  4. ঘ) বর্ণ অনুযায়ী
সঠিক উত্তর:
ক) পদ অনুযায়ী
উত্তর
সঠিক উত্তর:
ক) পদ অনুযায়ী
ব্যাখ্যা
- কোনো একটি বর্গ বাক্যের মধ্যে যে পদের মতো আচরণ করে। সেই পদের নাম অনুযায়ী বর্গের নাম হয়।
- উপরের উদাহরণে মালা ও মায়া' ও 'স্কুল-বাসে' হলো বিশেষ্যবর্গ; 'বাড়ির সামনে থাকা' হলো বিশেষণবর্গ, ‘খুব সকালে’ ক্রিয়াবিশেষণ-বর্গ এবং ‘উঠে পড়লো' হলো ক্রিয়াবর্গ ।
• বাক্যের মধ্যে একাধিক শব্দ দিয়ে গঠিত বাক্যাংশকে বর্গ বলে।
•  বর্গ হলো ঘনিষ্ঠভাবে সম্পর্কিত শব্দের গুচ্ছ।
• বৰ্গকে বলা যায় বাক্যের একক, কেননা মানুষ কথা বলতে গিয়ে শব্দের পরে শব্দ না বসিয়ে প্রায়ই বর্গের পরে বর্গ বসায়।
যেমন -
মালা ও মায়া খুব সকালে বাড়ির সামনে থাকা স্কুল-বাসে উঠে পড়ল । এই বাক্যে 'মালা ও মায়া’, ‘খুব সকালে', ‘বাড়ির সামনে থাকা’, 'স্কুল-বাসে’, ‘উঠে পড়ল' প্রভৃতি শব্দগুচ্ছ এক একটি বর্গ ।

নিচে বিভিন্ন ধরনের বর্গের পরিচয় দেওয়া হলো-
১) বিশেষ্যবর্গ
২) বিশেষণবর্গ
৩) ক্রিয়াবিশেষণবর্গ
৪) ক্রিয়াবর্গ

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
১০.
নিচের কোনটি যৌগিক বাক্যের উদাহরণ?
  1. ক) শারমিন সবার জন্য চা বানিয়েছে।
  2. খ) যদি তোমার জন্য কিছু বলার থাকে, তবে এখনই বলে ফেলো।
  3. গ) তাঁর মঙ্গল হোক।
  4. ঘ) রফিক রাতে রুটি খায় আর রহিমা খায় ভাত।
সঠিক উত্তর:
ঘ) রফিক রাতে রুটি খায় আর রহিমা খায় ভাত।
উত্তর
সঠিক উত্তর:
ঘ) রফিক রাতে রুটি খায় আর রহিমা খায় ভাত।
ব্যাখ্যা
- অপশনে প্রদত্ত বাক্যের মধ্যে যৌগিক বাক্য হলো: 'রফিক রাতে রুটি খায় আর রহিমা খায় ভাত'। 

গঠনগত দিক দিয়ে বাক্যকে তিন ভাগে ভাগ করা যায়: সরল, জটিল ও যৌগিক ।
যথা-
(১) সরল বাক্য: একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকলে তাকে সরল বাক্য বলে। যেমন চা বানিয়েছে । জেসমিন সবার জন্য
(২) জটিল বাক্য: একটি মূল বাক্যের অধীনে এক বা একাধিক আশ্রিত বাক্য বা বাক্যাংশ থাকলে জটিল বাক্য তৈরি হয়। যেমন – যদি তোমার কিছু বলার থাকে, তবে এখনই বলে ফেলো।
(৩) যৌগিক বাক্য: এক বা একাধিক বাক্য বা বাক্যাংশ যোজকের মাধ্যমে যুক্ত হয়ে যৌগিক বাক্য গঠন করে। যেমন রহমত রাতে রুটি খায় আর রহিমা খায় ভাত ।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
১১.
'ফুঙ্গি' শব্দের প্রতিশব্দ নিচের কোনটি?
  1. ক) তাঁত জাতীয় এক ধরনের পোশাক
  2. খ) গামছা
  3. গ) বৌদ্ধ সন্ন্যাসী
  4. ঘ) লুঙ্গি
সঠিক উত্তর:
গ) বৌদ্ধ সন্ন্যাসী
উত্তর
সঠিক উত্তর:
গ) বৌদ্ধ সন্ন্যাসী
ব্যাখ্যা
ফুঙ্গি শব্দটি বার্মিজ ভাষা থেকে আগত শব্দ।
- এর অর্থ হলো বৌদ্ধ সন্ন্যাসী

অন্যদিকে,
লুঙ্গি শব্দটি ফারসি ভাষা থেকে আগত শব্দ।
- এর অর্থ হলো দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের ব্যবহার্য নিম্নাঙ্গের পোশাক, তহবন, থামি।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১২.
'কাকজ্যোৎস্না' উপন্যাসটি কোন লেখকের লেখা?
  1. ক) নীরদচন্দ্র চৌধুরী
  2. খ) অচিন্ত্যকুমার সেনগুপ্ত
  3. গ) অমিয় চক্রবর্তী
  4. ঘ) স্বর্ণকুমারী দেবী
সঠিক উত্তর:
খ) অচিন্ত্যকুমার সেনগুপ্ত
উত্তর
সঠিক উত্তর:
খ) অচিন্ত্যকুমার সেনগুপ্ত
ব্যাখ্যা
- উল্লেখিত কাকজ্যোৎস্না' উপন্যাসটি রচনা করেন 'অচিন্ত্যকুমার সেনগুপ্ত'।

অচিন্ত্যকুমার সেনগুপ্ত 

- কবি, ঔপন্যাসিক, সম্পাদক অচিন্ত্যকুমার সেনগুপ্ত এর
- জন্ম ১৯০৩ সালের ১৯ সেপ্টেম্বর পিতার কর্মস্থল নোয়াখালী শহরে। দ
- ১৯২১ সালে প্রবাসী পত্রিকায় 'নীহারিকা দেবী' ছদ্মনামে অচিন্ত্যকুমারের প্রথম কবিতা প্রকাশিত হয়।
- রবীন্দ্রনাথ ও শরৎচন্দ্রের পরে কল্লোল যুগের যেসব লেখক সাহিত্যজগতে তুমুল আলোড়ন সৃষ্টি করেন, তিনি ছিলেন তাঁদের অন্যতম।
- তিনি উপন্যাস ও ছোটগল্প রচনায় বিশেষ কৃতিত্ব দেখান।

-• তাঁর প্রথম উপন্যাস বেদে (১৯২৮)।
- অচিন্ত্যকুমারের গ্রন্থ সংখ্যা প্রায় সত্তর।

তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ-

উপন্যাস:
- কাকজ্যোৎস্না,
- বিবাহের চেয়ে বড়, -
- প্রাচীর ও প্রান্তর,
- প্রথম কদমফুল;

কাব্যগ্রন্থ:
- অমাবস্যা,
- আমরা,
- প্রিয়া ও পৃথিবী, - নীল আকাশ,
- পূর্ব-পশ্চিম,
- উত্তরায়ণ

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস,মাহবুবুল আলম এবং বাংলাপিডিয়া।
১৩.
'শর' শব্দের সঠিক অর্থ কোনটি?
  1. ক) তির
  2. খ) মদন
  3. গ) দুধের সর
  4. ঘ) শব্দ
সঠিক উত্তর:
ক) তির
উত্তর
সঠিক উত্তর:
ক) তির
ব্যাখ্যা
শর (বিশেষ্য)
- সংস্কৃত শব্দ
- প্রকৃতি প্রত্যয় = √শৃ + অ

অর্থ:
- তির, বাণ, শায়ক। নলখাগড়া উদ্ভিদ।

অন্যদিকে,
• 'সর' শব্দের অর্থ: দুধের সর
• 'স্বর' শব্দের অর্থ: শব্দ
• 'স্মর' শব্দের অর্থ: মদন

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১৪.
নিচের কোন শব্দটি পোর্তুগিজ ভাষা থেকে আগত?
  1. ক) কুলি
  2. খ) হরতাল
  3. গ) চাহিদা
  4. ঘ) কেরানি
অনির্ধারিত
ব্যাখ্যা
কুলি:
কুলি
শব্দটির দুই ধরনের উৎসমূল রয়েছে। যথা -
১. কুলি দেশি শব্দ।
অর্থ - মুখে পানি দিয়ে সশব্দে আলোড়ন, কুলকুচি করা।
২. কুলি তুর্কি ভাষা থেকে আগত শব্দ।
অর্থ - ভার বহন করা যার পেশ, মুটে, শ্রমিক ইত্যাদি।

হরতাল:
হরতাল শব্দটি গুজরাটি ভাষা থেকে আগত শব্দ।
অর্থ - দাবি আদায়ের উদ্দেশ্যে আহূত ধর্মঘট, বন্‌ধ।

চাহিদা:
চাহিদা শব্দটি বাংলা ভাষার শব্দ।
অর্থ - বাজারে পণ্যদ্রব্যের প্রয়োজনীয়তা; ক্রয়ের ইচ্ছা।

কেরানি:
কেরানি শব্দটি তৎসম করণ থেকে উৎপন্ন অর্থ্যাৎ তদ্ভব শব্দ।
অর্থ - করণিক।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
--------------
অপশনের কোনো শব্দই পোর্তুগিজ ভাষা থেকে আগত নয়।
অপশনে সঠিক উত্তর না থাকায় বাতিল করা হয়েছে।
১৫.
'ভ্রূণ' শব্দে 'ভ্রূ' এর গঠন নিচের কোনটি?
  1. ক) ভ্‌+র+ঊ
  2. খ) ভ্‌+র+উ
  3. গ) ভ্‌+র্‌+ঊ
  4. ঘ) ভ+র্‌+ঊ
সঠিক উত্তর:
গ) ভ্‌+র্‌+ঊ
উত্তর
সঠিক উত্তর:
গ) ভ্‌+র্‌+ঊ
ব্যাখ্যা
- 'ভ্রূ' হলো অস্বচ্ছ যুক্তবর্ণের উদাহরণ।
- এটির গঠিত হয়েছে (ভ্‌+র্‌+ঊ ) বর্ণযোগে।

• এছাড়াও আরও কিছু অস্বচ্ছ যুক্তবর্ণের গঠন নিচে দেওয়া হলো-
- ক্ত (ক্+ত), ক্স (ক্+ম), ক্র (ক্+র), ক্ষ (ক্+ষ), ক্ষ্ম (ক্+ষ্+ম), ক্স (ক+স),
- গু (গ্+উ), ন্ধ (গ+ধ), $ (ঙ্+ক), ঙ্গ (ঙ্+গ), জ্ঞ (জ+ঞ), ঞ্চ (ঞ+চ), (ঞ+ছ),
- ঞ্জ ঞ্+জ), ট্ট (ট্+ট), ত্ত (ত্+ত), থ (ত্+থ), ত্র (ত্+র), ও (ণ্+ড), দ্ধ (দ+ধ),
- ন্ধ (ন্+ধ), ব্ধ (বৃ+ধ), ভ্র (ভ্+র), ভ্রূ (ভ্+র্+উ), রু (র্+উ), রূ (র্+উ), শু (শৃ+উ),
- ষ্ণ (ষ্+ণ), হু (হ্+উ), হৃ (হ+ঋ), হ্ন (হ্+ন), হ্ম (হ্+ম) ইত্যাদি।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
১৬.
ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়াপদকে কত ভাগে ভাগ করা হয়েছে?
  1. ক) ২ প্রকার
  2. খ) ৩ প্রকার
  3. গ) ৪ প্রকার
  4. ঘ) ৬ প্রকার
সঠিক উত্তর:
ক) ২ প্রকার
উত্তর
সঠিক উত্তর:
ক) ২ প্রকার
ব্যাখ্যা
ভাবপ্রকাশের দিক দিয়ে ক্রিয়া দুই প্রকার
সেগুলো হলো-
১. সমাপিকা ক্রিয়া: যে ক্রিয়া দিয়ে ভাব সম্পূর্ণ হয়, তাকে সমাপিকা ক্রিয়া বলে । যেমন – ভালো করে পড়াশোনা করবে।
২. অসমাপিকা ক্রিয়া: যে ক্রিয়া ভাব সম্পূর্ণ করতে পারে না, তাকে অসমাপিকা ক্রিয়া বলে। যেমন - ভালো করে পড়াশোনা করলে ভালো ফল হবে।

অসমাপিকা ক্রিয়া তিন ধরনের:
১. ভূত অসমাপিকা
২. ভাবী অসমাপিকা
৩. শর্ত অসমাপিকা ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি, ২০২২ সংস্করণ।
১৭.
'কুহুক' শব্দের স্ত্রীলিঙ্গ কোনটি?
  1. ক) কুহকিনী
  2. খ) কুহকীনী
  3. গ) কুহুকিনী
  4. ঘ) কুহুকীণী
সঠিক উত্তর:
ক) কুহকিনী
উত্তর
সঠিক উত্তর:
ক) কুহকিনী
ব্যাখ্যা
- উল্লেখিত 'কুহুক' শব্দের স্ত্রীলিঙ্গ হলো কুহকিনী
এটি সংস্কৃত স্ত্রী প্রত্যয় নী, ঈনী যোগে গঠিত হয়েছে।

এই রকম আরও কিছু লিঙ্গান্তর হলো-

» মায়াবী – মায়াবিনী
» কুহক – কুহকিনী
» যোগী – যোগিনী
» মেধাবী –মেধাবিনী

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।
১৮.
’উদীচী’ সাংস্কৃতিক সংগঠন কে প্রতিষ্ঠা করেন?
  1. ক) সমর সেন
  2. খ) সত্যেন সেন
  3. গ) সত্যেন্দ্রনাথ দত্ত
  4. ঘ) সমরেশ বসু
সঠিক উত্তর:
খ) সত্যেন সেন
উত্তর
সঠিক উত্তর:
খ) সত্যেন সেন
ব্যাখ্যা
- ১৯৬৮ সালে উদীচী সাংস্কৃতিক সংগঠন প্রতিষ্ঠা করেন।
- সত্যেন সেন ১৯০৭ সালের ২৮ মে মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলার সোনারঙ গ্রামে তাঁর জন্ম।

সত্যেন সেন
• ১৯৫৪ সালে দৈনিক  সংবাদ-এ সহকারী সম্পাদক হিসেবে যোগদানের মাধ্যমে তাঁর সাংবাদিক জীবন শুরু হয়।
• তিনি ছিলেন  রবীন্দ্রসঙ্গীত ও গণসঙ্গীতের সুকণ্ঠ গায়ক এবং গণসঙ্গীত রচয়িতা।

তাঁর উল্লেখযোগ্য কয়েকটি গ্রন্থ
» উপন্যাস ভোরের বিহঙ্গী
» অভিশপ্ত নগরী
» পদচিহ্ন
» পাপের সন্তান
» কুমারজীব
» বিদ্রোহী কৈবর্ত 
» পুরুষমেধ
» আলবেরুনী
» মানবসভ্যতার ঊষালগ্নে
» অভিযাত্রী

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া।
১৯.
অনুসর্গ কোথায় ব্যবহৃত হয় না?
  1. ক) শব্দের আগে
  2. খ) শব্দের পরে
  3. গ) বিভক্তির পরে
  4. ঘ) প্রাতিপদিকের পরে
সঠিক উত্তর:
ক) শব্দের আগে
উত্তর
সঠিক উত্তর:
ক) শব্দের আগে
ব্যাখ্যা
- অনুসর্গ কখনো শব্দের পূর্বে বসে না, সেই হিসেবে সঠিক উত্তর হলো: 'শব্দের আগে'।
- শব্দের আগে ব্যবহৃত হয় উপসর্গ।
- তাছাড়া অনুসর্গ কখনো শব্দের পরে, কখনো প্রাতিপদিকের পরে আবার কখনো কখনো 'কে' বা 'রে' বিভক্তির পরে বসে থাকে।

অনুসর্গ-
বাংলা ভাষায় যে অব্যয় শব্দগুলো কখনো স্বাধীন পদ রূপে, আবার কখনো শব্দ বিভক্তির ন্যায় বাক্যে ব্যবহৃত হয়ে বাক্যের অর্থ প্রকাশ করতে সাহায্য করে, সেগুলোকে অনুসর্গ বা কর্মপ্রবচনীয় শব্দ বলে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি, ২০২২ সংস্করণ।
২০.
'Migration' শব্দের সঠিক অর্থ -
  1. ক) স্থান ত্যাগ
  2. খ) বদলি
  3. গ) প্রব্রাজন
  4. ঘ) প্রবঞ্চন
সঠিক উত্তর:
গ) প্রব্রাজন
উত্তর
সঠিক উত্তর:
গ) প্রব্রাজন
ব্যাখ্যা
- 'Migration' ইংরেজি পারিভাষিক শব্দের সঠিক উত্তর হলো: 'প্রব্রাজন'

এছাড়াও-

Minimum- এর অর্থ ক্ষুদ্রতম।
Mission- এর অর্থ মিশন।
Magazine- এর অর্থ সাময়িকী।
Mediator- এর অর্থ মধ্যস্থ।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।
২১.
BONE : BODY ::
  1. ক) Scaffold : hinge
  2. খ) brace : corner
  3. গ) girder : skyscraper
  4. ঘ) lattice : division
সঠিক উত্তর:
গ) girder : skyscraper
উত্তর
সঠিক উত্তর:
গ) girder : skyscraper
ব্যাখ্যা
- উল্লেখিত প্রশ্নের সঠিক উত্তর 'girder : skyscraper' 

শব্দের অর্থ–

• Body – শরীর
• Bone – হাড়
• Girder – ইস্পাতের তৈরি কাঠামো 
• Skyscraper – সুউচ্চ দালান.

- Body  বা শরীরের গঠন ধরে রাখার ক্ষেত্রে Bone বা হাড় যে ভূমিকা পালন করে থাকে,
- তেমনি 'skyscraper' বা সুউচ্চ দালানের সাথে 'girder' বা ইস্পাতের তৈরি কাঠামো একই ভূমিকা পালন করে থাকে।

Source:
merriam-webster Dictionary and GRE Big book. 
২২.
Which is the correct sentence-
  1. ক) Mahi as well as her sisters have done well in the examination.
  2. খ) The headmaster along with the students have planted saplings.
  3. গ) Mahi as well as her sisters has done well in the examination.
  4. ঘ) Mr.Rokon accompanied by his children have attended the party.
সঠিক উত্তর:
গ) Mahi as well as her sisters has done well in the examination.
উত্তর
সঠিক উত্তর:
গ) Mahi as well as her sisters has done well in the examination.
ব্যাখ্যা
• with, together with, as well as, along with, in addition to, accompanied by  প্রভৃতি দ্বারা কোন Noun বা pronoun যুক্ত হলে তার পরবর্তী verb  প্রথম subject অনুযায়ী হয়।
- তাই সঠিক উত্তর হবে “Mahi as well as her sisters has done well in the examination.”

Source: Advanced Learner’s HSC Communicative English grammar & composition, Chowdhury & Hossain
২৩.
OBDURATE :
  1. ক) flexible
  2. খ) timid
  3. গ) pliable
  4. ঘ) whimsical
সঠিক উত্তর:
ঘ) whimsical
উত্তর
সঠিক উত্তর:
ঘ) whimsical
ব্যাখ্যা
- উল্লেখিত শব্দের সম্পর্কিত শব্দ হলো 'whimsical'

শব্দের অর্থ–
• Flexible – নমনশীল।
• Timid– মুখচোরা।
• Pliable – সহজে বাঁকানো বা নমনীয়।
• whimsical  – খেয়ালি বা অদ্ভুত স্বভাবের।

- উপরোক্ত শব্দ গুলোর মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য উত্তর হলো 'whimsical'

Source: merriam-webster Dictionary and GRE Big book.
২৪.
PERNICIOUS : INJURE ::
  1. ক) officious : deny
  2. খ) propitious : conjure
  3. গ) disingenuous : mislead
  4. ঘ) avaricious : dispel
সঠিক উত্তর:
গ) disingenuous : mislead
উত্তর
সঠিক উত্তর:
গ) disingenuous : mislead
ব্যাখ্যা
- উপরোক্ত শব্দের সঠিক উত্তর হবে disingenuous : mislead

শব্দের অর্থ– 

• Pernicious – ক্ষতিকর।
• Injure – ক্ষতি/অনিষ্ট করা।
• Disingenuous – কুটিল; কপট।
• Mislead – ভুলপথে/বিপথে চালানো।

- Pernicious বা ক্ষতিকর এর সমার্থক শব্দ যেমন 'Injure বা ক্ষতি/অনিষ্ট করা'।
- তেমনি Disingenuous বা কুটিল; কপট এর সমার্থক শব্দ Mislead বা ভুলপথে/বিপথে চালানো ।
- তাই এক্ষেত্রে সঠিক উত্তর হবে 'disingenuous : mislead'

Source: merriam-webster Dictionary and GRE Big book. 
২৫.
The correct synonym of 'Pedantic' is-
  1. ক) Lowbrow
  2. খ) Ignorant
  3. গ) Formalist
  4. ঘ) Nescient
সঠিক উত্তর:
গ) Formalist
উত্তর
সঠিক উত্তর:
গ) Formalist
ব্যাখ্যা
Pedantic
[পেড্যানটিক্]
(adjective)
English Meaning: Caring too much about unimportant rules or details and not enough about understanding or appreciating a subject.
Bangla Meaning: বিচারবুদ্ধিহীন পণ্ডিতসুলভ।

Synonyms: Scrupulous (খুঁতখুঁতে), Precise (সূক্ষ্ম; নির্ভুল), Formalist (আচারনিষ্ঠ ব্যক্তি), Donnish (সতর্ক), Painstaking (শ্রমসাধ্য)। 
Antonyms: Lowbrow (সুশীল নয় এমন), Ignorant (অজ্ঞ), Uneducated (অশিক্ষিত), Nescient (অজ্ঞ), Imprecise (অসম্পূর্ণ)। 

Other Forms: 
- Pedant [পেডন্‌ট্‌] (noun) যে ব্যক্তি পুঁথিগত বিদ্যা ও নিয়ম অনুশাসনের বিষয়ে অত্যন্ত কঠোর; গোঁড়া স্কুলশিক্ষক।
- Pedantry [পেডন্‌ট্রি] (noun) [Uncountable noun] ক্লান্তিকর ও অপ্রয়োজনীয় পণ্ডিতিপনা; আনুষ্ঠানিকতা বিষয়ে অতিরিক্ত মনোযোগী; [Countable noun]
  এ ধরনের মনোযোগের বিষয়।
- Pedantically [পেডন্‌ট্‌ক্‌লি] (adverb). 

Example Sentence: 
1. This can seem a lot of work, pedantic and fussy but is truly worth it if you can manage.
2. All his life he went on making pedantic jokes.

Source: Live MCQ Lecture.
২৬.
Though Jerry eagerly sought out his father's _______, he eventually did not heed that advice.
  1. ক) admonition
  2. খ) procrastination
  3. গ) counsel
  4. ঘ) fulmination
সঠিক উত্তর:
গ) counsel
উত্তর
সঠিক উত্তর:
গ) counsel
ব্যাখ্যা
- উল্লেখিত প্রশ্নের শূন্যস্থানে সঠিক উত্তর হবে 'counsel'

Counsel 
Bangla Meaning: পরামর্শ; উপদেশ
English Meaning: advice is given especially as a result of the consultation, a policy or plan of action or behavior

এই বাক্যে-Keyword– did not heed that advice

The sentence suggests that – Even though Jerry asked for his father's advice, he did not actually pay any importance to it. অর্থাৎ পুরো বাক্যটির অর্থ দাঁড়ায়, যদিও জেরি তার বাবার কাছে পরামর্শ চেয়েছিলো; বাস্তবে সে এতে তেমন কর্ণপাত করেনি। 

অপশনের অন্য শব্দগুলোর, 

- admonition 

Source: Merriam-webster Dictionary and GRE Verbal Grail, Wiley.
২৭.
Transform the following sentence into passive: The Romans expected to conquer Carthage.
  1. ক) Carthage was expected to be conquered by the Romans.
  2. খ) It was expected by the Romans that they would conquer Carthage.
  3. গ) The Romans expected to have conquered Carthage.
  4. ঘ) The Romans were expected to conquer Carthage
সঠিক উত্তর:
খ) It was expected by the Romans that they would conquer Carthage.
উত্তর
সঠিক উত্তর:
খ) It was expected by the Romans that they would conquer Carthage.
ব্যাখ্যা
- উল্লেখিত Sentence টির সঠিক passive voice হবে –
It was expected by the Romans that they would conquer Carthage.

Rule :

Subject + (was/were) + Verb এর past participle + Optional Agents.

Source: Objective General English, Dr. R.S. Aggarwal and GRE Verbal Grail, Wiley.
২৮.
The right Antonym of 'Mendicant' is-
  1. ক) Affluent
  2. খ) Vagabond
  3. গ) Drifter
  4. ঘ) Monk
সঠিক উত্তর:
ক) Affluent
উত্তর
সঠিক উত্তর:
ক) Affluent
ব্যাখ্যা
Mendicant 
(noun) 
[মেন্‌ডিকান্‌ট্] 

English Meaning: (especially of members of religious groups) living by asking people for money and food
Bangla Meaning: ভিক্ষুক; ভিক্ষারত; ভিখারিসুলভ।

Synonyms: Monk (ভিক্ষু), Vagabond (জাজাবর, জিপসী), Beggar (ভিক্ষুক, ফকির), Friar (খ্রিষ্টান ভিক্ষু), Drifter (যাযাবর, জিপসী, অসহায়)।
Antonyms: Rich(ধনী), Wealthy (সম্পদশালী), Affluent (প্রচুর ধনসম্পদ প্রাপ্ত), Moneyed (ধনী), Prosperous (সমৃদ্ধশালী)। 

Other Forms: Mendicancy, Mendicity (noun(s)) ভিক্ষা; ভিক্ষাবৃত্তি; ভিক্ষুকাবস্থা।

Example Sentence: 

1. You will enjoy life much better when you have an attitude of a mendicant.
2. There is the law of alternation, which a mendicant knows, but others do not.

Source: Live MCQ Lecture and GRE Verbal Grail, Wiley. 
২৯.
Which of the following sentence is correct-
  1. ক) Since Rahim is tired, he had taken a break to take some rest.
  2. খ) Since Rahim is tired, he taken a break to take some rest.
  3. গ) Since Rahim is tired, he was taken a break to take some rest.
  4. ঘ) Since Rahim is tired, he took a break to take some rest.
সঠিক উত্তর:
ঘ) Since Rahim is tired, he took a break to take some rest.
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Since Rahim is tired, he took a break to take some rest.
ব্যাখ্যা
- উল্লেখিত অপশনগুলোর মধ্যে সঠিক বাক্য হবে: Since Rahim is tired, he took a break to take some rest.

• নিয়ম অনুযায়ী –
- বাক্যের ‘Since clause’-টি যদি কোন কারণ বর্ণনা করে এবং অপর clause টি যদি উক্ত কারণের ফলাফল বর্ণনা করে,
- তবে 'Since clause' এর verb টি যে tence-এ থাকবে 'result clause'- টিও সেই একই tence এ হবে।
একইভাবে নিয়মটি -
- ‘As clause’ ক্ষেত্রে প্রযোজ্য হবে এবং
- ‘Beacause clause ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

Source: Advanced Learner’s HSC Communicative English grammar & composition, Chowdhury & Hossain
৩০.
One who offers his services of his own freewill-
  1. ক) Volanteer
  2. খ) Volunteer
  3. গ) Hypocrite
  4. ঘ) Polyglot
সঠিক উত্তর:
খ) Volunteer
উত্তর
সঠিক উত্তর:
খ) Volunteer
ব্যাখ্যা
- প্রদত্ত প্রশ্নের সঠিক উত্তর হবে 'Volunteer'
• One who offers his services of his own freewill– Volunteer

এছাড়াও-
• Hypocrite–  
One who pretends to be what he is not.
• Polyglot–
One who knows many languages.
• Usurer–
One who lends money at a very high interest.
• Bibliophile–
One who loves books.

Source: Live MCQ Lecture.
৩১.
The CEO is known for his _______ behavior: he became irritated even if a minor issue was not taken care of.
  1. ক) volatile
  2. খ) euphoria
  3. গ) fastidious
  4. ঘ) vexing
সঠিক উত্তর:
গ) fastidious
উত্তর
সঠিক উত্তর:
গ) fastidious
ব্যাখ্যা
- উল্লেখিত প্রশ্নের সঠিক উত্তর হবে 'fastidious'।
Fastidious 
Bangla meaning:
খুঁতখুঁতে; দোষ ধরতে তৎপর; উৎকর্ষবাদী
English meaning:
extremely or excessively careful or detailed
এই বাক্যে-
Keyword - became irritated even if a minor issue was not taken care of
Connector -; (same direction)
Prediction - perfectionist, meticulous
এই হিসেবে সবচেয়ে গ্রহণযোগ্য উত্তর হতে পারে fastidious

Source: merriam-webster Dictionary and GRE Verbal Grail, Wiley. 
৩২.
'To hit the jackpot' means-
  1. ক) To gamble
  2. খ) To get an unexpected victory
  3. গ) To be wealthy
  4. ঘ) To make money unexpectedly
সঠিক উত্তর:
খ) To get an unexpected victory
উত্তর
সঠিক উত্তর:
খ) To get an unexpected victory
ব্যাখ্যা
- উল্লেখিত phrase  টির সঠিক উত্তর হলো 'To get an unexpected victory'
- এর অর্থ হলো 'বিরাট সাফল্য বা সৌভাগ্য লাভ করা বা ভাগ্যের শিকে ছেঁড়া'।

এছাড়াও-

• Look before you leap. – ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না।
• Many a little makes a mickle. – দশের লাঠি একের বোঝা।
• Might is right. – জোর যার মুল্লুক তার।

Source: Live MCQ Lecture.
৩৩.
HOST : PARASITE ::
  1. ক) meadow : soil
  2. খ) medium : bacterium
  3. গ) egg : bird
  4. ঘ) kernel : seed
সঠিক উত্তর:
খ) medium : bacterium
উত্তর
সঠিক উত্তর:
খ) medium : bacterium
ব্যাখ্যা
- উল্লেখিত প্রশ্নের সাথে সবচেয়ে গ্রহণযোগ্য শব্দজোড় হলো 'medium : bacterium'

শব্দের অর্থ –

• Host – নিমন্ত্রাতা; আমন্ত্রয়িতা; আতিথ্যকর্তা।
• Parasite –  পরজীবী; পরভুক প্রাণী বা জীবাণু; পরাশ্রয়ী ব্যক্তি।
• Medium –  মধ্যপন্থা, মধ্যমান বা মধ্যমাত্রা ।
• Bacterium – জীবাণু।

- উল্লেখিত প্রশ্নে Parasite বা পরজীবী; পরভুক প্রাণী বা জীবাণু; পরাশ্রয়ী ব্যক্তির জন্য একজন Host বা নিমন্ত্রাতা; আমন্ত্রয়িতা এর প্রয়োজন রয়েছে,
- তেমনি জীবাণু বা ব্যাকটেরিয়ার কার্যকারীতার জন্য প্রয়োজন Medium বা মধ্যপন্থা, মধ্যমান।
- তাই এখানে অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হবে 'medium : bacterium'

Source: Accessible Bangla Academy Dictionary and GRE Big book. 
৩৪.
‘A host in oneself’ means-
  1. ক) A learned man
  2. খ) Expert
  3. গ) Self-sufficient person
  4. ঘ) Frequently 
সঠিক উত্তর:
গ) Self-sufficient person
উত্তর
সঠিক উত্তর:
গ) Self-sufficient person
ব্যাখ্যা
- ‘A host in oneself’ idioms টির অর্থ একাই একশ (Self-sufficient person-n)
Example: He is a host in himself and does not need help.

এছাড়াও–

- A learned man বুঝাতে ব্যবহৃত হয় ‘a man  of letters ‘ idioms টি ।
- Expert বুঝাতে ব্যবহৃত হয় ‘a man of parts’ idioms টি ।
- Frequently বুঝাতে ব্যবহৃত হয় ‘again and again’ idioms টি ।

Source: A passage to the English Language, S.M.Zakir Hussain
৩৫.
One half of a pillar is deep into the soil under the earth, one third of it is above the soil under water and 2 meters is above the water level. What is the length of the pillar?
  1. ক) 8 meters
  2. খ) 12 meters
  3. গ) 18 meters
  4. ঘ) 14 meters
সঠিক উত্তর:
খ) 12 meters
উত্তর
সঠিক উত্তর:
খ) 12 meters
ব্যাখ্যা
Question: One half of a pillar is deep into the soil under the earth, one third of it is above the soil under water and 2 meters is above the water level. What is the length of the pillar?

Solution:
ধরি,
খুঁটির দৈর্ঘ্য x মিটার

প্রশ্নমতে,
x - {(1/2)x + (1/3)x} = 2
বা, x - {(3x + 2x)/6} = 2
বা, 6x - 5x = 2 × 6
∴ x = 12

খুঁটির দৈর্ঘ্য 12 মিটার।
৩৬.
Mr. Anwar deposits Tk. 7000 in a bank at 10% interest rate compounded annually. At the end of the three year, the total amount including interest will become?
  1. ক) 2317
  2. খ) 3197
  3. গ) 9317
  4. ঘ) 7317
সঠিক উত্তর:
গ) 9317
উত্তর
সঠিক উত্তর:
গ) 9317
ব্যাখ্যা
Question: Mr. Anwar deposits Tk. 7000 in a bank at 10% interest rate compounded annually. At the end of the three year, the total amount including interest will become?

Solution: 
Given,
Principal, P = 7000 Tk.
Rate of interest, r = 10% = 10/100 = 1/10
Time, n = 3 years.

We know,
Compound Amount = P (1 + r)n
= 7000 × (1 + 1/10)3
= 7000 × (11/10)3
= 7000 × (11/10) × (11/10) × (11/10)
= 9317
৩৭.
3 horses cost is equal to 5 cows cost. If 4 horses and 6 cows total cost is Tk. 19000, then what is the cost of each horse?
  1. ক) Tk. 2500
  2. খ) Tk. 1500
  3. গ) Tk. 2000
  4. ঘ) Tk. 5000
সঠিক উত্তর:
ক) Tk. 2500
উত্তর
সঠিক উত্তর:
ক) Tk. 2500
ব্যাখ্যা
Question: 3 horses cost is equal to 5 cows cost. If 4 horses and 6 cows total cost is Tk. 19000, then what is the cost of each horse?

Solution:
Let,
cost of one horse = Tk. x
cost of one cow = Tk. y

ATQ,
3x = 5y
x = 5y/3 ............ (1)

Again,
4x + 6y = 19000
⇒ 4 × (5y/3) + 6y = 19000
⇒ (20y + 18y)/3 = 19000
⇒ 38y = 19000 × 3
⇒ 38y = 57000
⇒ y = 57000/38
∴ y = 1500

From (1) we get,
x = (5 × 1500)/3
∴ x = 2500

∴ Cost of one horse = Tk. 2500
৩৮.
A bag contains 5 white, 7 red and 4 blue balls. Three balls are drawn at random from the bag. The probability that all of them are blue is:
  1. ক) 4/540
  2. খ) 2/140
  3. গ) 1/140
  4. ঘ) 4/340
সঠিক উত্তর:
গ) 1/140
উত্তর
সঠিক উত্তর:
গ) 1/140
ব্যাখ্যা
Question: A bag contains 5 white, 7 red and 4 blue balls. Three balls are drawn at random from the bag. The probability that all of them are blue is:

Solution: 
Let S be the sample space.

Number of total balls = (5 + 7 + 4) = 16
Then, n(S)= number of ways of drawing 3 balls out of 16
= 16C3 = 560

Let E = event of getting all the 3 blue balls.
 n(B) = 4C3 = 4
We know,
 P(B) = n(B)/n(S) = 4/560 = 1/140
৩৯.
In a circle, if the radius r is increased to (r + n) then its area is doubled. Find the value of r.
  1. ক) n/(√2 - 1)
  2. খ) n/(√2 + 1)
  3. গ) (√2 - 1)/n
  4. ঘ) √2(n - 1)
সঠিক উত্তর:
ক) n/(√2 - 1)
উত্তর
সঠিক উত্তর:
ক) n/(√2 - 1)
ব্যাখ্যা
Question: In a circle, if the radius r is increased to (r + n) then its area is doubled. Find the value of r.

Solution:
ধরি,
ব্যাসার্ধ = r
ক্ষেত্রফল = πr2

ব্যাসার্ধ  (r + n) হলে ক্ষেত্রফল = π(r + n)2

প্রশ্নমতে,
2 × πr2 = π(r + n)2
বা, 2r2 = (r + n)2
বা, (√2r)2 = (r + n)2
বা, √2r = r + n
বা, √2r - r = n
বা, r(√2 - 1) = n
∴ r = n/(√2 - 1)
৪০.
If a = 3 + √8 then is equal to?
  1. ক) 198
  2. খ) 207
  3. গ) 209
  4. ঘ) 234
সঠিক উত্তর:
ক) 198
উত্তর
সঠিক উত্তর:
ক) 198
ব্যাখ্যা
Question: If a = 3 + √8 then is equal to?

Solution:
Given,
 a = 3 + √8
1/a = 1/(3 + √8)
= (3 - √8)/(3 + √8)(3 - √8)
= (3 - √8)/(9 - 8)
∴ 1/a = 3 - √8

a + 1/a = 3 + √8 +  3 - √8
∴ a + 1/a = 6

Now, 
a3 + (1/a3)
= (a + 1/a)3 - 3 . a . 1/a (a + 1/a)
= (6)3 - 3 . 6
= 216 - 18
= 198
৪১.
The width of a rectangular room is 2/3 of length. The perimeter of the room is 40m. Find the area of the room.
  1. ক) 72 m2
  2. খ) 64 m2
  3. গ) 96 m2
  4. ঘ) 60 m2
সঠিক উত্তর:
গ) 96 m2
উত্তর
সঠিক উত্তর:
গ) 96 m2
ব্যাখ্যা
Question: The width of a rectangular room is 2/3 of length. The perimeter of the room is 40m. Find the area of the room.

Solution:
ধরি,
ঘরটির দৈর্ঘ্য = x মি.
ঘরটির প্রস্থ = 2x/3 মি.

প্রশ্নমতে,
2{x + (2x/3)} = 40
বা, (3x + 2x)/3 = 40/2
বা, 5x/3 = 20
বা, 5x = 20 × 3
বা, 5x = 60
∴ x = 12

ঘরটির দৈর্ঘ্য = 12 মি.
ঘরটির প্রস্থ = (2 × 12)/3 মি.
= 8 মি.

আমরা জানি,
ঘরটির ক্ষেত্রফল = (দৈর্ঘ্য × প্রস্থ)
= (12 × 8) বর্গমি.
= 96 বর্গমি.
৪২.
Bananas are bought at Tk. 36 per dozen and sold at a profit of 20%. How much is the selling price of twenty bananas?
  1. ক) Tk. 75
  2. খ) Tk. 72
  3. গ) Tk. 68
  4. ঘ) None of the Above
সঠিক উত্তর:
খ) Tk. 72
উত্তর
সঠিক উত্তর:
খ) Tk. 72
ব্যাখ্যা
Question: Bananas are bought at Tk. 36 per dozen and sold at a profit of 20%. How much is the selling price of twenty bananas?

Solution:
৩৬ টাকায় ক্রয় করে ১২ টি কলা
∴ ১ টাকায় ক্রয় করে ১২/৩৬ টি কলা
∴ ১০০ টাকায় ক্রয় করে (১২ × ১০০)/৩৬ টি কলা
= ১০০/৩ টি কলা

২০% লাভে বিক্রয়মূল্য = (১০০ + ২০) টাকা = ১২০ টাকা

২০% লাভ করতে হলে,
১০০/৩ টি কলার বিক্রয়মূল্য ১২০ টাকা
∴ ১ টি কলার বিক্রয়মূল্য (১২০ × ৩)/১০০ টাকা
∴ ২০ টি কলার বিক্রয়মূল্য (১২০ × ৩ × ২০)/১০০ টাকা
= ৭২ টাকা
৪৩.
The hypotenuse of an isosceles right angled triangle is 12 cm. Find its area in sq.cm.
  1. ক) 48 ‍cm2
  2. খ) 36 ‍cm2
  3. গ) 72 ‍cm2
  4. ঘ) 56 ‍cm2
সঠিক উত্তর:
খ) 36 ‍cm2
উত্তর
সঠিক উত্তর:
খ) 36 ‍cm2
ব্যাখ্যা
Question: The hypotenuse of an isosceles right angled triangle is 12 cm. Find its area in sq.cm.

Solution:
ধরি,
সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের সমান বাহু a সে.মি.

আমরা জানি,
লম্ব2 + ভূমি2 = অতিভুজ
বা, a2 + a2 = 122
বা, 2a2 = 144
বা, a2 = 144/2
∴ a2 = 72

∴ সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (1/2) × a × a
= (1/2) × a2
= (1/2) × 72
= 36 বর্গ সে.মি.
৪৪.
The sum and products of two numbers is 20 and 96 respectively. what is the sum of their reciprocals?
  1. ক) 3/4
  2. খ) 1/6
  3. গ) 5/24
  4. ঘ) 1/8
সঠিক উত্তর:
গ) 5/24
উত্তর
সঠিক উত্তর:
গ) 5/24
ব্যাখ্যা
Question: The sum and products of two numbers is 20 and 96 respectively. what is the sum of their reciprocals?

Solution:
ধরি,
বড় সংখ্যাটি a ও ছোট সংখ্যাটি b

প্রশ্নমতে,
a + b = 20 ................. (1)
ab = 96 ..................... (2)

আমরা জানি,
(a - b)2 = (a + b)2 - 4ab
= (20)2 - 4 × 96
= 400 - 384
= 16
∴ a - b = 4 ........................ (3)

(1) + (2) হতে পাই,
a + b = 20
a - b = 4
2a = 24
∴ a = 12

a এর মান (1) নং বসিয়ে পাই,
12 + b = 20
বা, b = 8

12 ও 8 এর ব্যস্তানুপাত = (1/12) + (1/8)
= (2 + 3)/24
= 5/24
৪৫.
If then what is the value of ?
  1. ক) 81/16
  2. খ) 16/9
  3. গ) 9/16
  4. ঘ) 27/16
সঠিক উত্তর:
গ) 9/16
উত্তর
সঠিক উত্তর:
গ) 9/16
ব্যাখ্যা
 Question: If then what is the value of ?


৪৬.
The ratio of pens and books in a shop is 5 : 2 respectively. The average number of pens and books is 322. What is the number of books in the shop?
  1. ক) 92 Pieces
  2. খ) 276 Pieces
  3. গ) 460 Pieces
  4. ঘ) 184 Pieces
সঠিক উত্তর:
ঘ) 184 Pieces
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 184 Pieces
ব্যাখ্যা
Question: The ratio of pens and books in a shop is 5 : 2 respectively. The average number of pens and books is 322. What is the number of books in the shop? 

Solution:
Let,
There are pens in the shop = 5x
There are books in the shop = 2x

ATQ,
(5x + 2x)/2 = 322
⇒ 7x/2 = 322
⇒ 7x = 644
∴ x = 92

∴ There are books in the shop = (2 × 92) = 184 Pieces.
৪৭.
A and B invest in a business in the ratio 6 : 4. If 10% of the total profit goes to charity and A's share is Tk. 486, what is the total profit?
  1. ক) Tk. 800
  2. খ) Tk. 700
  3. গ) Tk. 900
  4. ঘ) Tk. 950
সঠিক উত্তর:
গ) Tk. 900
উত্তর
সঠিক উত্তর:
গ) Tk. 900
ব্যাখ্যা
Question: A and B invest in a business in the ratio 6 : 4. If 10% of the total profit goes to charity and A's share is Tk. 486, what is the total profit?

Solution:
Let,
The total profit be Tk. 100.
After paying 10% to charity,
∴ A's share = 90 × (6/10)  = Tk. 54

If A's share is Tk. 54 then total profit = Tk. 100.
If A's share is Tk. 1 then total profit = Tk. 100/54
∴ If A's share is Tk. 486 then total profit = Tk. (100 × 486)/54
= Tk. 900
৪৮.
If then 2A : B : 2C = ?
  1. ক) 2 : 3 : 4
  2. খ) 3 : 2 : 4
  3. গ) 6 : 3 : 8
  4. ঘ) 4 : 3 : 8
সঠিক উত্তর:
ঘ) 4 : 3 : 8
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 4 : 3 : 8
ব্যাখ্যা
Question: If then 2A : B : 2C = ?

Solution: 
দেওয়া আছে,
A/2 = B/3
A : B = 2 : 3
এবং,
B/3 = C/4
B : C = 3 : 4

এখন,
A : B = 2 : 3 
B : C = 3 : 4 
A : B : C = 2 : 3 : 4

∴ 2A : B : 2C = (2 × 2) : 3 : (4 × 2)
= 4 : 3 : 8
৪৯.
Who is called 'Father of the Green Revolution'?
  1. ক) Henry A Wallace
  2. খ) Norman Borlaug
  3. গ) Rachel Carson
  4. ঘ) Joseph Watson
সঠিক উত্তর:
খ) Norman Borlaug
উত্তর
সঠিক উত্তর:
খ) Norman Borlaug
ব্যাখ্যা
• মার্কিন কৃষিবিদ অধ্যাপক নোরম্যান আর্নেস্ট বোরলগকে ‘সবুজ বিপ্লবের জনক' বলা হয় ৷
- তিনি ১৯৭০ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
- বিংশ শতাব্দীতে নরম্যান বোরলগ কর্তৃক উদ্ভাবিত উন্নত জাতের গমের ব্যাপক ফলনের মাধ্যমে এ বিপ্লবের সূচনা হয়।
- নরম্যান বোরলগ তার কাজের স্বীকৃতি স্বরূপ বিশ্ব খাদ্য পুরস্কার, পদ্মবিভূষণ সহ একাধিক পুরস্কার লাভ করেন।
- সবুজ বিপ্লব (Green Revolution) বিংশ শতাব্দীর শেষার্ধে উচ্চ ফলনশীল বীজ, সার এবং সেচের পানি ব্যবহারের মাধ্যমে গম, ধান, ভুট্টা প্রভৃতির উৎপাদনে পৃথিবীর বিভিন্ন দেশে অতি দ্রুত যে বিরাট সাফল্য অর্জিত হয়েছে তাকে ‘সবুজ বিপব' হিসেবে আখ্যায়িত করা হয়৷

উৎস: নিউইয়র্ক টাইমস এবং ব্রিটানিকা ।
৫০.
Deficiency of Vitamin-A result in -
  1. ক) rickets
  2. খ) hair fall
  3. গ) scurvy
  4. ঘ) night blindness
সঠিক উত্তর:
ঘ) night blindness
উত্তর
সঠিক উত্তর:
ঘ) night blindness
ব্যাখ্যা
• Deficiency of Vitamin-A result in - night blindness. 

• ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়।
- রাতকানা রোগ এক ধরণের দৃষ্টি প্রতিবন্ধকতা যা নিকট্যালোপিয়া নামেও পরিচিত।
- রাতকানা রোগে ভুক্তভোগী রোগীরা রাতে বা অস্পষ্ট আলোকিত পরিবেশে দুর্বল দৃষ্টিভঙ্গি অনুভব করে।

সূত্র: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৫১.
Antonio Guterres is the ______ General Secretary of the United Nations.
  1. ক) 7th
  2. খ) 8th
  3. গ) 9th
  4. ঘ) 10th
সঠিক উত্তর:
গ) 9th
উত্তর
সঠিক উত্তর:
গ) 9th
ব্যাখ্যা
• ‘অ্যান্টেনিও গুতেরেস’ জাতিসংঘের ৯ম মহাসচিব। 

• জাতিসংঘের বর্তমান মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
- তিনি পর্তুগালের নাগরিক।
- ১ জানুয়ারি ২০১৭ তিনি ৯ম মহাসচিব হিসেবে ৮ম মহাসচিব বান কি মুন এর স্থলাভিষিক্ত হন।
- জাতিসংঘের প্রথম মহাসচিব নরওয়ের ট্রাইগভে লাই ।

সূত্র: জাতিসংঘ ওয়েবসাইট. 
৫২.
When did Bangladesh first participate in the UN peacekeeping Mission?
  1. ক) 1985
  2. খ) 1986
  3. গ) 1988
  4. ঘ) 1990
সঠিক উত্তর:
গ) 1988
উত্তর
সঠিক উত্তর:
গ) 1988
ব্যাখ্যা
• বাংলাদেশ সর্বপ্রথম ১৯৮৮ সালে United Nations Iran-Iraq Military Observer Group (UNIIMOG) মিশনে অংশগ্রহণের মাধ্যমে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে সম্পৃক্ত হয়।
- তারপর থেকে ২০২০ সাল পর্যন্ত বাংলাদেশ ৪০টি দেশে জাতিসংঘের মোট ৫৪টি মিশনে অংশ নিয়েছে।

• অন্যদিকে,
- UNTSO হলো ফিলিস্তিনে নিয়োজিত জাতিসংঘের প্রথম শান্তিরক্ষা মিশন ।
- UNTAC (United Nations Transitional Authority in Cambodia) হলো কম্বোডিয়ায় প্রেরিত মিশন।
- UNAMIR হলো রুয়ান্ডায় প্রেরিত মিশন।

সূত্র: জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ওয়েবসাইট.
৫৩.
The capital city of Australia is-
  1. ক) Sydney
  2. খ) Canberra
  3. গ) Tirana
  4. ঘ) Astana
সঠিক উত্তর:
খ) Canberra
উত্তর
সঠিক উত্তর:
খ) Canberra
ব্যাখ্যা
• The capital city of Australia is- Canberra. 

• Tirana হলো আলবেনিয়ার রাজধানী। 
- Astana হলো কাজাখস্তানের রাজধানী। 
- Sydney হলো অস্ট্রেলিয়ার শহর। 

সূত্র: ব্রিটানিকা। 
৫৪.
Yuan is the currency of-
  1. ক) South Korea
  2. খ) Myanmar
  3. গ) Japan
  4. ঘ) China
সঠিক উত্তর:
ঘ) China
উত্তর
সঠিক উত্তর:
ঘ) China
ব্যাখ্যা
• Yuan is the currency of- China. 

• ইউয়ান (Yuan) হলো চীনের মুদ্রার নাম. 
- দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম ওন (Won)। 
- মিয়ানমারের মুদ্রার নাম কিয়াট (Kyat)।
- জাপানের মুদ্রার নাম Japanese yen. 

সূত্র: ব্রিটানিকা ও স্ব স্ব দেশের ওয়েবসাইট। 
৫৫.
The central bank of Bangladesh is-
  1. ক) The Bangladesh Bank
  2. খ) The Bank of Bangladesh
  3. গ) The State Bank of Bangladesh
  4. ঘ) Bangladesh Bank
সঠিক উত্তর:
ঘ) Bangladesh Bank
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Bangladesh Bank
ব্যাখ্যা
• বাংলাদেশ ব্যাংক:
- বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হলো বাংলাদেশ ব্যাংক
- বাংলাদেশ ব্যাংক অর্ডার-১৯৭২ এর অধীনে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংক স্থাপিত হয়।
- বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় ঢাকার মতিঝিলে অবস্থিত।
- প্রধান কার্যালয় ব্যতীত এর আরও দশটি শাখা রয়েছে।
- বাংলাদেশ ব্যাংকের একটি প্রশিক্ষণ কেন্দ্ৰ রয়েছে, যেটি বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি নামে পরিচিত।
- প্রশিক্ষণ কেন্দ্রটি ঢাকার মিরপুরে অবস্থিত।

উৎস: বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট।
৫৬.
When was the transit agreement between Bangladesh and Bhutan?
  1. ক) March 21, 2023
  2. খ) March 22, 2023
  3. গ) March 23, 2023
  4. ঘ) March 24, 2023
সঠিক উত্তর:
খ) March 22, 2023
উত্তর
সঠিক উত্তর:
খ) March 22, 2023
ব্যাখ্যা
• বাংলাদেশ ও ভুটানের মধ্যে ট্রানজিট সুবিধায় যানবাহন চলাচলের বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
- গত ২২ মার্চ, ২০২৩ এ ভুটানের রাজধানী থিম্পুতে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
- বাংলাদেশ সরকারের পক্ষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি চুক্তিতে স্বাক্ষর করেন।

উৎস: প্রথম আলো, Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার ।
৫৭.
The book 'Glimpses of World History' was written by-
  1. ক) Rabindranath Tagore
  2. খ) Jawaharlal Nehru
  3. গ) Karl Marx
  4. ঘ) Alexander Lukashenko
সঠিক উত্তর:
খ) Jawaharlal Nehru
উত্তর
সঠিক উত্তর:
খ) Jawaharlal Nehru
ব্যাখ্যা
•  Glimpses of World History বইটি জওহরলাল নেহরুর লেখা।
- এটি প্রকাশিত হয় ১৯৩৪ সালে।
- এটি মূলত ১৯৬ টি চিঠির সমাহার যে চিঠিগুলো নেহরু তার মেয়ে ইন্দিরা গান্ধীকে ১৯৩০-১৯৩৩ সময়ে বিশ্ব ইতিহাস সম্পর্কে লিখেছিলেন।

সূত্র: অ্যামাজন ডটকম, ব্রিটানিকা। 
৫৮.
Which one is the Low Level Language?
  1. ক) Assembly
  2. খ) Visual Basic
  3. গ) Java
  4. ঘ) C++
সঠিক উত্তর:
ক) Assembly
উত্তর
সঠিক উত্তর:
ক) Assembly
ব্যাখ্যা
Assembly Language is the Low Level Language.

প্রোগ্রামের ভাষা:
- প্রোগ্রাম রচনার সুবিধা ও বৈশিষ্ট্য এসকল বিষয়ের উপর ভিত্তি করে প্রোগ্রামিং ভাষা মূলত দুই ভাগে ভাগ করা যায়। যথা:
১. লো-লেভেল ভাষা বা নিম্ন স্তরের ভাষা ও
২. হাই-লেভেল বা উচ্চ স্তরের ভাষা।

নিম্ন স্তরের ভাষা:
- নিম্ন স্তরের ভাষাকে দুই ভাগে ভাগ করা যায়। যথা:
১. মেশিন ভাষা ও
২. অ্যাসেম্বলি ভাষা।

অ্যাসেম্বলি ভাষা:
 -অ্যাসেম্বলি ভাষা হচ্ছে মেশিন ভাষার পরবর্তী প্রোগ্রামের ভাষা।
- মেশিন ভাষার সীমাবদ্ধতা দূর করার জন্য পঞ্চাশের দশকে অ্যাসেম্বলি ভাষার প্রচলন শুরু হয়।
- এই ভাষা দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারে ব্যবহার করা হতো যা মেশিনের ভাষা থেকে উন্নত, সংক্ষিপ্ত এবং ব্যবহারকারীর জন্য সহজবোধ্য।

• Visual Basic, Java, C++ হচ্ছে High level language.

উচ্চ স্তরের ভাষা:
- উচ্চ স্তরের ভাষা মানুষের ভাষার (যেমন- ইংরেজি ভাষা) সাথে মিল রেখে তৈরি করা হয়েছে।
- উচ্চ স্তরের ভাষার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি ভাষা হচ্ছে: BASIC, COBOL, FORTRAN, PASCAL, C++, JAVA, PROLOG ইত্যাদি। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৯.
Which one is the Payment System?
  1. ক) ESET
  2. খ) RTGS
  3. গ) MongoDB
  4. ঘ) Norton
সঠিক উত্তর:
খ) RTGS
উত্তর
সঠিক উত্তর:
খ) RTGS
ব্যাখ্যা
RTGS is the Payment System.

রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট:
- RTGS এর পূর্ণরূপ Real Time Gross Settlement.
- রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট একটি ফান্ড ট্রান্সফার সিস্টেমকে বোঝায় যা তাৎক্ষণিকভাবে অর্থ ট্রান্সফার করতে সক্ষম।
- নিরাপদ, সুরক্ষিত এবং দক্ষ আন্তঃব্যাংক পেমেন্ট সিস্টেমকে সহজতর করার জন্য, বাংলাদেশ ব্যাংক তার ডিজিটালাইজেশন উদ্যোগের অংশ হিসাবে ২৯ অক্টোবর ২০১৫ তারিখে রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (BD-RTGS) সিস্টেম চালু করেছে।
- RTGS হল একটি ইলেকট্রনিক সেটেলমেন্ট সিস্টেম যেখানে একটি ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাঙ্কে রিয়েল-টাইমে তহবিল স্থানান্তর করা হয়।
- দুটি পদ্ধতি আছে যার মাধ্যমে গ্রাহকরা RTGS পরিষেবা পেতে পারেন:
১. অনলাইন, মোবাইল এবং ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে।
২. RTGS সক্ষম শাখায় নগদ টাকা জমা দিয়ে অফলাইন।
 
উৎস: বাংলাদেশ ব্যাংক।
৬০.
Which of the following is a peripheral device?
  1. ক) Mac OS
  2. খ) Linux
  3. গ) Projector
  4. ঘ) Microsoft windows
সঠিক উত্তর:
গ) Projector
উত্তর
সঠিক উত্তর:
গ) Projector
ব্যাখ্যা
Projector is an output peripheral device.

পেরিফেরাল ডিভাইস (Peripheral Device):
- সাধারণত কম্পিউটারের সঙ্গে সংযুক্ত ইনপুট-আউটপুট ডিভাইসগুলোকে বলা হয় কম্পিউটার পেরিফেরালস।
- তথ্য প্রবাহের দিক বিবেচনা করে কম্পিউটার পেরিফেরালকে সাধারণত তিনটি ভাগে ভাগ করা যায়। যথা:
১. ইনপুট পেরিফেরাল,
২. আউটপুট পেরিফেরাল এবং
৩. ইনপুট ও আউটপুট পেরিফেরাল।

১. ইনপুট পেরিফেরাল:
- কম্পিউটার বিভিন্ন ধরনের হার্ডওয়্যারের বা ডিভাইসের মাধ্যমে ব্যবহারকারীর কাছ থেকে কিংবা বিভিন্ন পরিবেশ থেকে প্রক্রিয়াকরণের জন্য বিভিন্ন ধরনের ডেটা গ্রহণ করে। কম্পিউটারের প্রক্রিয়াকরণের কাজে ডেটা প্রদানে নিয়োজিত হার্ডওয়্যারসমূহই হলো ইনপুট পেরিফেয়াল।
- যেমন: কী-বোর্ড , ওএমআর, মাউস, স্ক্যানার, জয়স্টিক, ডিজিটাইজার , লাইটপেন, বার কোড রিডার ইত্যাদি।

২. আউটপুট পেরিফেরাল:
- কম্পিউটারের ফলাফল প্রদর্শনের বা প্রদানের কাজে বিভিন্ন ধরনের হার্ডওয়্যার জড়িত থাকে। এ সকল হার্ডওয়্যার আউটপুট পেরিফেয়াল নামে পরিচিত।
- অর্থাৎ কম্পিউটারের ইনপুট হার্ডওয়্যার সমূহের মাধ্যমে প্রাপ্ত ডেটাসমূহ প্রক্রিয়াকরণ অংশে প্রক্রিয়াজাত হয়ে যে সকল হার্ডওয়্যারের সাহায্যে ফলাফল প্রদান বা প্রর্দশন করে সেগুলোকে আউটপুট পেরিফেরাল বলা হয়।
- যেমন: মনিটর, প্রিন্টার, প্লটার, স্পিকার, মাল্টিমিডিয়া প্রজেক্টর ইত্যাদি।

৩. ইনপুট ও আউটপুট পেরিফেরাল:
- কম্পিউটারের সঙ্গে সংযুক্ত যে সকল ডিভাইসগুলো ইনপুট ও আউটপুট যন্ত্র হিসেবে ব্যবহার করা হয় তাদেরকে ইনপুট ও আউটপুট পেরিফেরাল বলা হয়। 
- যেমন: হার্ডডিস্ক, সিডি বা ডিভিডি, পেনড্রাইভ ইত্যাদি।

• Microsoft windows, Linux and Mac OS হচ্ছে অপারেটিং সিস্টেম। 

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬১.
If there are n devices (nodes) in a network, what is the number of cable links required for a fully connected mesh topology?
  1. ক) n - 1
  2. খ) n - 2
  3. গ) (n - 1)/2
  4. ঘ) n(n - 1)/2
সঠিক উত্তর:
ঘ) n(n - 1)/2
উত্তর
সঠিক উত্তর:
ঘ) n(n - 1)/2
ব্যাখ্যা
• If there are n devices (nodes) in a network, the number of cable links required for a fully connected mesh topology are n(n - 1)/2.

মেশ টপোলজি (Mesh Topology):
- যদি কোনো নেটওয়ার্কে ডিভাইস বা পিসিসমূহ একে অপরের সাথে সরাসরি যুক্ত থাকে, তাহলে তাকে মেশ টপোলজি বলা হয়।
- এতে ডেটা কমিউনিকেশনে অনেক বেশি নিশ্চয়তা থাকে এবং নেটওয়ার্কের সমস্যা খুব সহজে সমাধান করা যায়।
- মেশ টপোলজিতে কোনো কেন্দ্রীয় সার্ভার বা ডিভাইস প্রয়োজন পড়ে না।
- এই টপোলজিতে n সংখ্যক নোডের জন্য প্রতিটি নোডে (n-1)টি সংযোগের প্রয়োজন হয়।
- ফলে নেটওয়ার্কে মোট তারের সংখ্যা হবে n(n-1)/2.

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।
৬২.
________ are used to identify a user who returns to a website.
  1. ক) Adware
  2. খ) Cookies 
  3. গ) Malware 
  4. ঘ) Spam
সঠিক উত্তর:
খ) Cookies 
উত্তর
সঠিক উত্তর:
খ) Cookies 
ব্যাখ্যা
Cookies are used to identify a user who returns to a website..

Cookies: 
- Cookies হল ছোট টেক্সট ফাইল যেগুলো কোনো ওয়েব ব্যবহারকারীর ব্রাউজার ডাইরেক্টরিতে সংরক্ষণ করা হয় যখন কোনো ব্যবহারকারী সেই ওয়েবসাইটে যান।
- Cookies একটি ওয়েবসাইটকে তাদের নিজস্ব কম্পিউটারে ব্যবহারকারী সম্পর্কে নিজস্ব তথ্য সংরক্ষণ করতে দেয় যাতে যখনই আবার সেই সাইটে যাওয়া হয় তখন ব্যবহারকারীকে সহজেই সনাক্ত করা যায়।
- যখন একজন ব্যবহারকারী একটি ওয়েবসাইট পরিদর্শন করেন, ওয়েবসাইটটি কম্পিউটারের হার্ড ডিস্কে ভিজিট সম্পর্কে কিছু প্রাথমিক তথ্য সংরক্ষণ করে।

উৎস: Computerhope website.
৬৩.
Prolog programming language is used for-
  1. ক) Data Analysis
  2. খ) Artificial Intelligence
  3. গ) Website Devlopment
  4. ঘ) UX/UI Design
সঠিক উত্তর:
খ) Artificial Intelligence
উত্তর
সঠিক উত্তর:
খ) Artificial Intelligence
ব্যাখ্যা
• Prolog programming language is used for Artificial Intelligence.

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (Artificial Intelligence):
- কৃত্রিম বুদ্ধিমত্তা হলো মানুষের চিন্তাভাবনা গুলোকে কৃত্রিম উপায়ে কম্পিউটার বা কম্পিউটার প্রযুক্তিনির্ভর যন্ত্রের মধ্যে রূপ দেয়ার ব্যবস্থা। 
- আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা: LISP, PROLOG, C/C++, CLISP, JAVA, MATLAB, Python, SHRDLU ইত্যাদি।
- কৃত্রিম বুদ্ধিমত্তার বাস্তব প্রোয়োগ হলো রোবট।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।
৬৪.
What is the full form of 'COBOL'?
  1. ক) Common Basic Operating Language
  2. খ) Computer Basic Oriented Language
  3. গ) Computer Based Operating Language
  4. ঘ) Common Business Oriented Language
সঠিক উত্তর:
ঘ) Common Business Oriented Language
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Common Business Oriented Language
ব্যাখ্যা
• the full form of 'COBOL'- Common Business Oriented Language.

COBOL:
- COBOL- এর পূর্ণরূপ Common Business Oriented Language.
- এটি উচ্চ-স্তরের কম্পিউটার প্রোগ্রামিং ভাষা।
- ব্যাপকভাবে ব্যবহৃত ভাষাগুলির মধ্যে একটি এবং বহু বছর ধরে ব্যবসায়িক সম্প্রদায়ের মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা।
- এটি 1959 সালে ডেভলপ করা হয়েছে Conference on Data Systems Languages থেকে।

উৎস: ব্রিটানিকা।
৬৫.
In the context of cloud computing, what is the full form of IaaS?
  1. ক) Information as a Service
  2. খ) Internet as a Server
  3. গ) Infrastructure as a Service
  4. ঘ) Information as a Server
সঠিক উত্তর:
গ) Infrastructure as a Service
উত্তর
সঠিক উত্তর:
গ) Infrastructure as a Service
ব্যাখ্যা
• In the context of cloud computing, what is the full form of IaaS- Infrastructure as a Service.

ক্লাউড কম্পিউটিংয়ের প্রধান সার্ভিস মডেল:
- সেবার ধরণ অনুসারে ক্লাউড কম্পিউটিংকে তিন ভাগে ভাগ করা যায়। যথা:

১. অবকাঠামোগত সেবা (Infrastructure-as-a-Service - IaaS):
- ব্যবহারকারী তার প্রয়োজনীয় অপারেটিং সিস্টেম ও সফটওয়্যার চালানোর জন্য ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠান তাদের নেটওয়ার্ক, সিপিইউ, স্টোরেজ ও অন্যান্য মৌলিক কম্পিউটিং রিসোর্স ভাড়া দেয়।

২. প্ল্যাটফর্মভিত্তিক সেবা (Platform-as-a-Service - PaaS):
- ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রয়োজনীয় হার্ডওয়্যার, অপারেটিং সিস্টেম, ওয়েব সার্ভার, ডেটাবেজ ইত্যাদি থাকে। অ্যাপলিকেশন ডেভেলপারগণ তাদের তৈরি করা সফ্টওয়্যার এই প্ল্যাটফর্মে ভাড়ায় চালাতে পারেন।

৩. সফটওয়্যার সেবা (Software-as-a-Service - SaaS):
- ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠানের তৈরিকৃত অ্যাপলিকেশন সফটওয়্যার ব্যবহারকারীগণ ইন্টারনেটের মাধ্যমে চালাতে পারেন।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।